1
00:00:06,133 --> 00:00:15,133
♪♪WestWorld Season One♪♪
:.:.: বাংলা সাবটাইটেল :.:.:
2
00:00:15,157 --> 00:00:30,157
Bangla Subtitle Extracted & Re-synced & Corrected by
Fuad Anas Ahmed
3
00:01:56,840 --> 00:01:59,140
ডোলোরেস?
4
00:01:59,226 --> 00:02:00,675
জ্বী?
5
00:02:00,761 --> 00:02:03,061
তুমি কোথায় আছো জানো?
6
00:02:03,180 --> 00:02:04,679
আমি...
7
00:02:06,266 --> 00:02:08,900
আমি স্বপ্নের মাঝে আছি।
8
00:02:09,019 --> 00:02:11,236
এর আগে,
9
00:02:11,355 --> 00:02:12,737
কি হয়েছিলো মনে আছে?
10
00:02:14,524 --> 00:02:16,608
আমার বাবা-মাকে...
11
00:02:18,362 --> 00:02:20,995
ওরা...অত্যাচার করছিলো।
12
00:02:21,081 --> 00:02:23,782
আবেগ নিয়ন্ত্রণ করো।
13
00:02:26,620 --> 00:02:29,287
এরপর কি হলো?
14
00:02:29,373 --> 00:02:31,373
এরপর উনাদের খুন করলো।
15
00:02:32,426 --> 00:02:34,376
আর আমি...
16
00:02:34,461 --> 00:02:36,094
পালিয়ে গেলাম।
17
00:02:38,382 --> 00:02:40,965
ভালোবাসার সবগুলো
মানুষকে হারিয়েছি আমি...
18
00:02:42,555 --> 00:02:43,971
এরচেয়ে যন্ত্রণাদায়ক...
19
00:02:45,775 --> 00:02:47,858
আর কি হতে পারে?
20
00:02:47,944 --> 00:02:51,946
তুমি চাইলে আমি এ
যন্ত্রণা দূর করে দিতে পারি।
21
00:02:52,949 --> 00:02:54,815
কেনো চাইবো আমি?
22
00:02:57,120 --> 00:02:59,487
এই যন্ত্রণাটুকু ছাড়া,
23
00:02:59,572 --> 00:03:01,239
আমার কাছে...
24
00:03:02,992 --> 00:03:04,959
ওদের আর কিছুই যে অবশিষ্ট নেই।
25
00:03:06,579 --> 00:03:09,714
আপনি ভাবছেন, এ যন্ত্রণা আমার
ভেতরটাকে কুঁড়ে কুঁড়ে খেয়ে ধ্বংস করবে।
26
00:03:09,799 --> 00:03:13,584
তছনছ করে দেবে সবকিছু।
কিন্তু, আসলে তা হয় না।
27
00:03:15,755 --> 00:03:20,091
বরং, মনের দিগন্তে নতুন নতুন
সীমারেখা খুজে পাই আমি।
28
00:03:20,226 --> 00:03:23,594
এ যেনো এক
নতুন অচেনা আমি।
29
00:03:25,848 --> 00:03:29,600
চমৎকার, ডোলোরেস।
30
00:03:32,322 --> 00:03:33,938
এসব কি তোমার স্ক্রিপ্টে ছিলো?
31
00:03:36,109 --> 00:03:37,525
কিছুটা।
32
00:03:37,610 --> 00:03:40,778
বাকিটা আমি স্ক্রিপ্টের ভালোবাসার
অংশ থেকে মিলিয়ে যোগ করেছি।
33
00:03:46,619 --> 00:03:49,670
আমার এসব চিন্তা করাটা কি ভুল হয়েছে?
34
00:03:56,546 --> 00:03:57,845
না
35
00:03:59,265 --> 00:04:02,516
কিন্তু, এখানকার সব সিদ্ধান্ত আমি একা নেই না।
36
00:04:02,635 --> 00:04:04,135
আপনি আমাকে সাহায্য করবেন?
37
00:04:05,855 --> 00:04:09,357
বেশ, বলো কি চাও?
38
00:04:09,475 --> 00:04:10,891
আমি জানি না।
39
00:04:10,977 --> 00:04:13,060
কিন্তু, এ দুনিয়ায়...
40
00:04:15,031 --> 00:04:16,781
আমার মনে হয়, এই দুনিয়ায় কিছু...
41
00:04:16,866 --> 00:04:18,399
একটা গন্ডগোল আছে।
42
00:04:18,484 --> 00:04:21,986
হয়তো খুব গোপন কোনো সমস্যা আছে।
43
00:04:22,071 --> 00:04:24,071
আর নয়তো...
44
00:04:24,157 --> 00:04:26,741
আমার মাঝেই কোনো সমস্যা আছে।
45
00:04:32,048 --> 00:04:34,215
মাঝে মাঝে মনে হয়...
আমি পাগল হয়ে যাচ্ছি।
46
00:04:49,232 --> 00:04:51,515
আচ্ছে তোমাকে তাহলে একটা জিনিস দেই।
47
00:04:53,069 --> 00:04:55,186
একটা খেলা।
48
00:04:55,321 --> 00:04:57,488
একটু গোপনীয়।
49
00:04:57,573 --> 00:04:59,523
নাম...
50
00:04:59,609 --> 00:05:01,075
গোলকধাঁধা!
51
00:05:01,194 --> 00:05:02,693
কি ধরনের খেলা এটা?
52
00:05:02,779 --> 00:05:05,529
খুবই বিশেষ এক খেলা এটা।
53
00:05:05,615 --> 00:05:08,165
লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে পৌছানোর লড়াই এটা।
54
00:05:08,251 --> 00:05:11,202
সেখানে পৌছতে পারলে...
55
00:05:11,287 --> 00:05:13,371
হয়তোবা... তুমি মুক্তি পাবে।
56
00:05:17,377 --> 00:05:19,043
আমার মনে হয়...
57
00:05:22,882 --> 00:05:25,549
আমিও মুক্তি পেতে চাই।
58
00:05:54,297 --> 00:05:55,746
থ্যঙ্কিউ।
59
00:06:20,106 --> 00:06:21,689
চিন্তার শেষ নেই তোমার।
60
00:06:24,944 --> 00:06:27,077
কখনো এমন হয়েছে যে,
জিহ্বার আগায় কিছু একটা লেগে আছে,
61
00:06:27,163 --> 00:06:29,697
কিন্তু আঁটকাতে গেলে
বারবারই ওটা পিছলে বেরিয়ে যাচ্ছে।
62
00:06:29,782 --> 00:06:31,802
আমার জিহ্বায় সাধারণত
যেসব জিনিসের ছোঁয়া লাগে,
63
00:06:31,884 --> 00:06:32,850
ভুলতে পারলে বাঁচি।
64
00:06:34,620 --> 00:06:37,671
অ্যাবিলিনের ঐ কাউবয়েরটা ছাড়া।
65
00:06:37,790 --> 00:06:39,206
ওর একদম...
66
00:06:39,292 --> 00:06:43,043
মনে রাখার মতো একটা জিনিস ছিলো।
67
00:06:43,129 --> 00:06:46,931
যতোদূর মনে আছে,
ওকে তো তুমি বিলটাও দিতে দাওনি।
68
00:06:47,016 --> 00:06:49,550
ইহ্.. উল্টো ওকে আমার বিল দেয়া উচিৎ ছিলো।
69
00:06:49,635 --> 00:06:51,385
যেভাবে ও করেছিলো।
70
00:07:07,370 --> 00:07:09,153
জুয়া আর দেহভোগ ছেড়ে
অন্য পাঁপে আসক্ত হবার আগেই,
71
00:07:09,288 --> 00:07:11,322
এগুলোকে সামলানো দরকার।
72
00:07:11,457 --> 00:07:14,074
নয়তো পরে রিপেয়ার করতে খরচ বেশি পড়ে যাবে।
73
00:07:16,412 --> 00:07:18,829
কি হয়েছে, মেইভ?
74
00:07:24,670 --> 00:07:27,671
তোমার চোখে কি যেনো।
75
00:07:40,686 --> 00:07:42,686
খুন করে ফেলবো সবকটাকে!
76
00:07:42,822 --> 00:07:44,772
ও খোদা।
77
00:08:26,399 --> 00:08:27,898
কি হলো আবার?
78
00:08:28,034 --> 00:08:29,628
পরের এপিসোডেই ওটাকে দরকার।
79
00:08:29,652 --> 00:08:31,485
এই কাজটা এখনো শেষ হয়নি। দাড়াও।
80
00:08:31,571 --> 00:08:34,071
ওর পেট থেকে বুলেটের একটা
টুকরা বের করা বাকি।
81
00:08:34,206 --> 00:08:35,969
QA এখনি ওকে ফ্লোরে চাচ্ছে।
82
00:08:35,970 --> 00:08:37,386
কোনোরকম জোড়াতালি দিয়ে ছেড়ে দাও...
83
00:08:37,410 --> 00:08:39,438
...যেসব জিনিসের ছোঁয়া লাগে, ...
84
00:08:39,462 --> 00:08:40,794
...আমি ভুলতে পারলে বাঁচি।
85
00:08:40,913 --> 00:08:43,247
অ্যাবিলিনের ঐ কাউবয়েরটা ছাড়া।
86
00:08:43,332 --> 00:08:44,882
ও একদম...
87
00:08:44,967 --> 00:08:47,718
মনে রাখার মতো একটা জিনিস ছিলো।
88
00:08:47,803 --> 00:08:50,004
যেভাবে ও করেছিলো।
89
00:10:09,301 --> 00:10:11,468
না, আমার তো এই হোস্টের আচরণ
90
00:10:11,554 --> 00:10:12,753
মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না।
91
00:10:12,838 --> 00:10:14,221
তাও তুমি স্বাভাবিক বলে
92
00:10:14,340 --> 00:10:16,173
চালিয়ে দিচ্ছো?
93
00:10:16,308 --> 00:10:17,558
আরে, এটা তো আর আমাদেরকে খেয়ে ফেলেনি।
94
00:10:17,677 --> 00:10:19,176
এ ধরনের সমস্যা খুব বেশি দেখা যায় না।
95
00:10:19,261 --> 00:10:21,261
ও নিজের মাথা নিজেই পাথর দিয়ে থেঁতলে ফেলেছে।
96
00:10:21,347 --> 00:10:25,849
ধ্বংসাত্মক আচরণ ওর চারিত্রিক বৈশিষ্ট্য,
হয়তোবা সে কারণেই এমনটা হতে পারে।
97
00:10:25,985 --> 00:10:28,185
অথবা, ঝামেলার সৃষ্টি করে কেউ কেউ,
98
00:10:28,320 --> 00:10:31,105
পরবর্তীতে, সেটা আর স্বীকার করতে চায় না,
99
00:10:31,190 --> 00:10:34,358
সে কারণেও এমনটা হতে পারে।
100
00:10:39,365 --> 00:10:42,916
কি কারণে ও নিজের লুপ
ভাঙলো কোনো আইডিয়া আছে?
101
00:10:43,035 --> 00:10:45,169
না, কিন্তু, আশা করি দ্রুত কিছু
102
00:10:45,254 --> 00:10:46,920
সমাধান খুজে পাবো।
103
00:10:47,039 --> 00:10:49,173
খুব বেশি ডিকম্পোজিশন হবার আগেই,
104
00:10:49,258 --> 00:10:52,342
আমরা এটার ওয়েটওয়্যার
নিয়ন্ত্রণে নিতে পেরেছিলাম।
105
00:10:52,428 --> 00:10:53,428
কেমন?
106
00:10:56,432 --> 00:10:57,681
ইন্টারেস্টিং।
107
00:10:57,767 --> 00:11:00,934
এটা থেকে আসলেই কি
কিছু বোঝার উপায় আছে?
108
00:11:02,188 --> 00:11:04,722
- চেষ্টা করতে পারি।
- না।
109
00:11:04,807 --> 00:11:06,724
এখন থেকে তদন্ত করবে আমার টিম।
110
00:11:06,859 --> 00:11:09,193
আপনার টিম?
111
00:11:09,278 --> 00:11:11,061
কি বলছেন?
112
00:11:11,147 --> 00:11:13,564
দেখেন, এটা একটা নোংরা
টিস্যুর চেয়ে বেশি কিছু নয়।
113
00:11:13,699 --> 00:11:16,734
যদি... যদি আপনি সত্যিকারের
সমস্যাটা খুজে বের করতে চান, তাহলে...
114
00:11:16,869 --> 00:11:18,368
আমাদেরকে সে সুযোগটা তো দিতে হবে।
115
00:11:18,454 --> 00:11:20,070
দ্বিতীয় কোনো সুযোগ আর পাবে না।
116
00:11:20,206 --> 00:11:22,906
এখন থেকে এসব ভেজাল QA সামলাবে।
117
00:11:24,076 --> 00:11:26,293
কোনো সমস্যা নেই তো, বার্নার্ড?
118
00:11:27,663 --> 00:11:29,713
আমাদের নিজেদেরই তো অনেক কাজ আছে।
119
00:11:29,799 --> 00:11:31,665
যদি এটা তোমরা করতে চাও, করো।
120
00:11:31,751 --> 00:11:35,252
শুধু কাজ শেষে একটা রিপোর্ট
দিয়ে দিও, তাহলেই হবে।
121
00:11:36,972 --> 00:11:38,472
শুরু করো, তাহলে।
122
00:11:42,261 --> 00:11:45,229
জানেন, আমার মনে হয়, আমাকে
আপনি চাকরিটা দিয়েছেন, কারণ...
123
00:11:45,314 --> 00:11:46,930
আমি সবসময়ই মনের কথাটা বলি।
124
00:11:47,016 --> 00:11:48,182
- হ্যা।
- বেশ।
125
00:11:48,267 --> 00:11:49,711
যেভাবে এতো সহজে হার মানলেন,
126
00:11:49,735 --> 00:11:51,652
মনে হচ্ছে, আপনি এখন না আসলেই ভালো হতো।
127
00:11:51,771 --> 00:11:53,764
ওরা ভাবছে আমরা কিছু লুকোচ্ছি।
128
00:11:53,789 --> 00:11:54,629
কিন্তু, আসলে তো তা নয়।
129
00:11:54,690 --> 00:11:57,107
এমন অদ্ভূত সব ঘটনার পেছনে
কোনো যৌক্তিক কারণ তো নিশ্চয়ই আছে।
130
00:11:57,243 --> 00:11:59,443
প্রথমে অ্যাবার্নাথি
এখন আবার এটা।
131
00:11:59,528 --> 00:12:02,088
মানে, মনে মনে কারো কন্ঠস্বর শুনা,
132
00:12:02,114 --> 00:12:03,580
আবার, চাঁদ-তাঁরা দেখতে পাহাড়ে যাওয়া,
133
00:12:03,666 --> 00:12:05,866
এসব কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না।
134
00:12:05,951 --> 00:12:08,452
আর কোনো এক অজানা কারণে, আপনিও চান না,
এসব আমি কাউকে জানাই।
135
00:12:08,587 --> 00:12:10,120
মনে হচ্ছে,
এখানে আমি ছাড়া আর সবারই...
136
00:12:10,256 --> 00:12:12,456
কোনো না কোনো গোপন এজেন্ডা আছে।
137
00:12:12,541 --> 00:12:14,541
আর... কি?
138
00:12:16,629 --> 00:12:19,129
আমার চাকরির শুরুর দিকের কথা মনে পড়ে যাচ্ছে।
139
00:12:19,265 --> 00:12:21,131
সেসময় হোস্টদেরকে আরো জীবন্ত মনে হতো।
140
00:12:21,267 --> 00:12:24,301
তুমি হোস্টদের আচরণ থেকে ওদের
বৈশিষ্ট্য সম্বন্ধে ধারণা করার চেষ্টা করো।
141
00:12:24,386 --> 00:12:27,020
- এতো দুশ্চিন্তার কিছু নেই।
- ফাইন।
142
00:12:27,139 --> 00:12:29,473
মনে রেখো, হোস্টরা কখনো কল্পনা করে না,
আমরা করি।
143
00:12:31,861 --> 00:12:33,477
আর, এটা ওরিয়ন না।
144
00:12:33,562 --> 00:12:36,396
ওরিয়ন বেল্টে তিনটে তারা, চারটে নয়।
145
00:12:49,962 --> 00:12:51,328
হেই।
146
00:12:52,832 --> 00:12:55,332
তোমার নিশ্চয়ই ঠান্ডা লাগছে।
147
00:12:55,467 --> 00:12:57,751
এটা নাও।
148
00:12:57,837 --> 00:12:58,919
থ্যাঙ্কিউ।
149
00:12:59,004 --> 00:13:00,554
ওয়েলকাম।
150
00:13:10,683 --> 00:13:12,566
ওকে সুইটওয়াটারে ফিরিয়ে নিতে হবে।
151
00:13:12,685 --> 00:13:14,268
রসিকতা হচ্ছে?
152
00:13:14,353 --> 00:13:16,331
লোগান, তুমি জানো,
ওর এখানে থাকার কথা না।
153
00:13:16,355 --> 00:13:18,822
এখন তোমরা চলে গেলে,
154
00:13:18,908 --> 00:13:20,157
স্লিম মিলারকে ধরার কি হবে?
155
00:13:20,242 --> 00:13:22,242
অসম্ভব।
156
00:13:22,361 --> 00:13:26,029
তুমিই তো আমাকে এই ঘোড়ার-ডিমের
বাউন্টি হান্টে নিয়ে এসেছিলে।
157
00:13:26,115 --> 00:13:28,415
আমি এর শেষ না দেখে যাচ্ছিনা, বুঝেছো?
158
00:13:28,534 --> 00:13:31,869
ওকে নিশ্চয়ই আমরা বাউন্টি হান্টে নিয়ে যাবো না?
159
00:13:31,954 --> 00:13:33,837
এতো টেনশন করতে হবে না,
160
00:13:33,923 --> 00:13:35,589
আমি ওর খুলি উড়িয়ে দিচ্ছি।
161
00:13:35,708 --> 00:13:37,102
তারপর পার্কের লোকজনই ওর ব্যবস্থা করবে।
162
00:13:37,126 --> 00:13:38,425
আচ্ছা,
163
00:13:38,544 --> 00:13:40,043
ইচ্ছেমতো খুনোখুনি
164
00:13:40,129 --> 00:13:42,129
বন্ধ করবে তুমি?
165
00:13:42,214 --> 00:13:44,882
ওউউহ..
166
00:13:45,017 --> 00:13:46,017
এখন বুঝলাম।
167
00:13:46,051 --> 00:13:47,434
কি?
168
00:13:47,553 --> 00:13:50,387
অন্তত কিছু একটা দিয়ে যেনো তুমি মজা পাও,
169
00:13:50,472 --> 00:13:51,912
সেজন্যই পার্ক এই মেয়েটাকে পাঠিয়েছে।
170
00:13:52,024 --> 00:13:53,784
ওহ, আচ্ছা, দ্বায়িত্বে থাকা লোকজন বুঝি
171
00:13:53,809 --> 00:13:54,975
প্রতি মুহূর্তে আমার সব মুড খেয়াল করছে?
172
00:13:55,060 --> 00:13:56,944
হ্যা, ওরা ঠিক এটাই করছে।
173
00:13:57,062 --> 00:13:59,062
আরেহ্..সত্যিই, তুমি বিশ্বাস করো, যে....
174
00:13:59,198 --> 00:14:02,399
সুইটওয়াটারে একজনের দিকে
তাকিয়ে তুমি একবার হাসলে,
175
00:14:02,484 --> 00:14:04,735
আর সে এমনি এমনিই এখানে
তোমার কোলে এসে পড়লো?
176
00:14:06,038 --> 00:14:08,155
এজন্যই এই পার্কের দিকে
177
00:14:08,240 --> 00:14:10,824
আমাদের কোম্পানির নজর দেয়া উচিৎ।
178
00:14:10,910 --> 00:14:13,577
লাভের জোয়ার চলে আসবে।
179
00:14:13,662 --> 00:14:16,129
তুমি বলেছিলে, এই ট্রিপের উদ্দেশ্য ছিলো
পরিবারে আমাকে স্বাগতম জানানো।
180
00:14:16,248 --> 00:14:18,048
এটাও কি ব্যবসা?
181
00:14:18,133 --> 00:14:22,469
উইলিয়াম, আমাদের পরিবারে সবকিছুই ব্যবসা।
182
00:14:22,588 --> 00:14:25,138
জেন্টেলমেন, আমাদের যাবার সময় হয়েছে।
183
00:14:58,958 --> 00:15:00,841
মনে হচ্ছে,
এটাই সেই জায়গা, লরেন্স।
184
00:15:00,960 --> 00:15:02,542
দ্য ব্লাড আরোয়ো।
(রক্তাক্ত উপত্যকা)
185
00:15:02,628 --> 00:15:06,096
নানা রকমের সাপ
আর সাপের ডিম দেখা যাচ্ছে।
186
00:15:06,181 --> 00:15:07,631
তুমি আমার স্ত্রীকে মেরে,
187
00:15:07,766 --> 00:15:09,633
আমার বংশ নির্বংশ করে ফেলেছো...
188
00:15:09,768 --> 00:15:13,353
শুধু এক ছাতামাথা গোলকধাঁধার খোঁজে।
189
00:15:15,557 --> 00:15:17,474
তুমি আসলে কি পাবার আশা করো, বলো তো?
190
00:15:17,559 --> 00:15:20,277
শোনো, এই দুনিয়াটা পুরোটাই আসলে একটা গল্প।
191
00:15:20,362 --> 00:15:22,562
যার প্রতিটা পাতা আমার পড়া শেষ।
শুধুমাত্র শেষটা ছাড়া।
192
00:15:23,699 --> 00:15:26,817
আর এই শেষটা আমি পড়তে চাই। তাহলেই...
193
00:15:26,902 --> 00:15:29,820
গল্পের প্রকৃত অর্থ জানতে পারবো।
194
00:15:29,905 --> 00:15:32,906
দেখো, এসব কারণে
আমি কখনো লেখাপড়াই শিখিনি।
195
00:15:32,992 --> 00:15:35,959
তারচেয়ে এসব সাপখোঁপ ভুলে চলো,
196
00:15:36,045 --> 00:15:37,160
পারিয়াহ্-তে ফিরে যাই।
197
00:15:37,296 --> 00:15:40,330
সেখানে, আমার বন্ধুরা কোনো
না কোনো একটা ব্যবস্থা করতে পারবে।
198
00:15:40,466 --> 00:15:44,001
আমি যেটা চাই,
তার খোঁজ তোমার বন্ধুরা
199
00:15:44,136 --> 00:15:45,752
কখনোই দিতে পারবে না।
200
00:15:49,308 --> 00:15:50,674
তাছাড়া...
201
00:15:54,730 --> 00:15:57,180
আমার মনে হয়,
আমরা আমদের সাপ পেয়ে গেছি।
202
00:16:06,692 --> 00:16:07,941
লজ্জা হওয়া উচিৎ তোমার।
203
00:16:08,027 --> 00:16:10,527
এতো তাড়াতাড়ি নিজের স্ত্রীর কথা ভুলে গেলে?
204
00:16:10,612 --> 00:16:12,529
কি? নাহ্.. কি বলো!
205
00:16:12,614 --> 00:16:14,748
যদিও আমি মেয়েদের দেহের আগুন পছন্দ করি।
206
00:16:14,867 --> 00:16:16,366
কিন্তু, মনে হচ্ছে, মড়ার খুলি ছাড়া...
207
00:16:16,502 --> 00:16:18,785
এই মেয়ে অন্য কিছু নিয়ে খেলতে চাইবে না।
208
00:16:18,871 --> 00:16:21,872
আমাদের এক্ষণ পালানো দরকার...
209
00:16:27,513 --> 00:16:30,263
ঘোড়ার জন্য আরো খাবার পেয়ে গেছি।
210
00:16:32,768 --> 00:16:34,551
চমৎকার।
211
00:16:34,636 --> 00:16:37,804
মনে হচ্ছে, ওদের নজর খুব একটা সুবিধের না।
212
00:16:37,890 --> 00:16:41,024
আমি আর আমার বন্ধু, শুধু
তোমার ট্যাটুর প্রশংসা করছিলাম।
213
00:16:41,110 --> 00:16:44,895
এর পেছনের গল্প জানতে
আমাদের খুব ভালো লাগবে।
214
00:16:44,980 --> 00:16:46,613
আমারও তোমার হ্যাটটা পছন্দ হয়েছে।
215
00:16:46,732 --> 00:16:48,398
হয়তো ওটা আমিই রেখে দিবো।
216
00:16:48,484 --> 00:16:51,201
বাকিটা ঘোড়া খাবে।
217
00:16:51,286 --> 00:16:52,869
আমাদের আগে কখনো দেখা হয়নি কেনো?
218
00:16:52,955 --> 00:16:56,073
অন্তত আমার দিক থেকে এটা খুবই হতাশাজনক।
219
00:16:57,292 --> 00:17:00,327
তা, তোমরা কোথায় যাচ্ছো, জানতে পারি?
220
00:17:04,716 --> 00:17:07,834
অতি মূল্যবান কিছু সম্পদের খোঁজে।
221
00:17:07,920 --> 00:17:09,719
মনে হচ্ছে, তোমার লোকসংখ্যা কম আছে।
222
00:17:09,805 --> 00:17:11,338
যথেষ্ট আছে, আর লাগবেনা।
223
00:17:19,815 --> 00:17:22,182
এখন মনে হচ্ছে, দু'জন আরো দরকার।
224
00:17:31,944 --> 00:17:35,112
একটা হোস্ট তার লুপের বাইরে কাজ করছে।
225
00:17:35,197 --> 00:17:38,448
- কোনটা?
- সুইটওয়াটারের র্যাঞ্চারের মেয়ে।
[র্যাঞ্চার=খামারের মালিক]
226
00:17:39,751 --> 00:17:41,418
ডোলোরেস।
227
00:17:41,503 --> 00:17:44,287
- কোনো গেস্টের সাথে আছে?
- বোঝা যাচ্ছে না।
228
00:17:44,373 --> 00:17:46,623
বস উনার নতুন ন্যারেটিভের কারণে অনেকগুলো
229
00:17:46,708 --> 00:17:48,959
স্টোরিলাইন এমন ভাবে পেঁচিয়েছেন যে,
সেটা বলা কঠিন।
230
00:17:49,044 --> 00:17:51,711
ওকে ফ্ল্যাগ করে রাখো।
[ফ্ল্যাগ করা=তালিকাভুক্ত করা]
আজকে ওকে নিয়ে আসা হবে।
231
00:17:51,797 --> 00:17:53,463
সবকিছু ঠিক আছে কিনা, শিওর হও।
232
00:18:27,666 --> 00:18:29,332
গুড মর্নিং।
233
00:18:32,638 --> 00:18:35,088
কি সুন্দর শহর।
তোমার বাড়ি কি এখানেই?
234
00:18:38,343 --> 00:18:40,343
আচ্ছা, কোত্থেকে এলে তুমি?
235
00:18:40,479 --> 00:18:42,395
ঠিক যেখান থেকে তুমি এসেছো।
236
00:18:42,514 --> 00:18:44,014
মনে নেই তোমার?
237
00:18:44,099 --> 00:18:45,849
মনে করে দেখো।
238
00:19:00,782 --> 00:19:02,365
ম্যা'ম?
239
00:19:04,620 --> 00:19:07,704
শুনলাম অ্যাবার্নাথি র্যাঞ্চের
একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না।
240
00:19:09,541 --> 00:19:11,925
আপনার ওখানেই থাকার কথা না?
241
00:19:12,044 --> 00:19:14,344
নিশ্চয়ই আপনার বাবা
আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছে।
242
00:19:31,363 --> 00:19:32,979
আমার বাবা মারা গেছে।
243
00:19:35,534 --> 00:19:36,983
আমি ফিরে যাচ্ছি না।
244
00:19:41,573 --> 00:19:42,789
কি হচ্ছে এখানে?
245
00:19:45,577 --> 00:19:47,577
পথ হারানো এক পথিককে সাহায্য করছিলাম, আরকি।
246
00:19:49,248 --> 00:19:51,631
উনি আমার সাথে আছেন, পথ হারায়নি।
247
00:19:55,087 --> 00:19:57,087
আমারই ভুল, তাহলে।
248
00:19:57,172 --> 00:19:59,306
- দু:খিত, মাফ করবেন।
- ধন্যবাদ।
249
00:20:00,842 --> 00:20:02,892
আমরা স্লিমের ব্যাপারে খোঁজ পেয়েছি।
250
00:20:02,978 --> 00:20:04,178
তুমি চাইলে এখানে থেকে যেতে পারো।
251
00:20:04,263 --> 00:20:05,929
তাহলে, ফেরার পথে তোমাকে নিয়ে যাবো।
252
00:20:07,733 --> 00:20:09,683
না, আমার মনে হয়, আমারও যাওয়া উচিৎ।
253
00:20:11,903 --> 00:20:13,019
ঠিক আছে।
254
00:20:26,285 --> 00:20:28,084
ওরা যেখানে যেটা খুঁজতে যাচ্ছে,
255
00:20:28,170 --> 00:20:31,421
ওটা যে ওখানেই আছে তার কোনো
গ্যারান্টি আছে বলে তো মনে হয় না।
256
00:20:31,506 --> 00:20:34,207
পেলে সিগনাল দিবে, বলেছে।
257
00:20:53,779 --> 00:20:55,528
মনে হচ্ছে, ওটাই সিগনাল।
258
00:21:14,833 --> 00:21:18,051
আপনাদেরকে ঝামেলায় ফেলার জন্য দু:খিত।
259
00:21:18,170 --> 00:21:19,386
ওহ, না-না।
ঝামেলার কি আছে।
260
00:21:19,504 --> 00:21:21,004
আমাদেরকে পেয়ে ভালো করেছো।
261
00:21:21,139 --> 00:21:24,224
তোমাকে তো জিজ্ঞেসই করা হয়নি, কোথায় যাচ্ছিলে?
262
00:21:26,845 --> 00:21:28,428
আসলে, এখনো জানিনা।
263
00:21:29,848 --> 00:21:32,682
আমার মনে হয়, ওরা তোমাকে ঐ এলাকাতে
264
00:21:32,818 --> 00:21:34,734
বা ঐ পথে এনে রেখেছিলো...
265
00:21:37,489 --> 00:21:40,523
আমি সবসময় বিশ্বাস করি,
সবার জন্যই একটা পথ আছে।
266
00:21:40,659 --> 00:21:43,026
এখন মনে হচ্ছে, আমি কখনো একটুও ভাবি নি যে,
267
00:21:43,161 --> 00:21:45,028
আমার পথ আসলে আমাকে কোথায় নিয়ে চলেছে।
268
00:21:51,370 --> 00:21:53,014
শীতের সময় পাহাড় থেকে যখন...
269
00:21:53,038 --> 00:21:55,338
মহিষের পাল ফিরিয়ে আনতাম।
270
00:21:55,424 --> 00:21:57,457
মাঝে মধ্যে হয়তো কোনো একটা
দলছুট হয়ে পথ হারাতো
271
00:21:57,542 --> 00:21:59,376
আমি দু:শ্চিন্তায় পড়ে যেতাম।
272
00:21:59,511 --> 00:22:01,044
বাবা...
273
00:22:06,551 --> 00:22:09,052
বাবা তখন বলতো...
274
00:22:10,689 --> 00:22:13,390
ওটার নিজের পথই,
ওটাকে বাড়ি ফিরিয়ে আনবে।
275
00:22:13,475 --> 00:22:15,392
আর, দেখা যেতো, সত্যিই ফিরে আসতো।
276
00:22:17,896 --> 00:22:21,564
কখনো মনেই হয়নি যে, আমরা ওদেরকে বাঁচিয়ে
আবারো মারার জন্যই ফিরিয়ে আনছি।
277
00:22:29,908 --> 00:22:31,574
এখন তুমি কিভাবে নিজের পথ খুজে পাবে?
278
00:22:37,916 --> 00:22:39,833
আমার মনে হয় না আপনি বুঝবেন।
279
00:22:45,891 --> 00:22:47,757
মাঝে মাঝে মনে হয়...
280
00:22:49,261 --> 00:22:51,678
আমাকে কেউ ডাকছে।
281
00:22:56,268 --> 00:22:59,436
এইসব কিছু ছেড়ে অচেনা এক জায়গায় যাবার জন্য
282
00:22:59,571 --> 00:23:01,604
হাতছানি দিয়ে ডাকছে।
283
00:23:02,657 --> 00:23:05,275
ওহ, ডোলোরেস, মাঝে মাঝে আমারও
284
00:23:05,410 --> 00:23:07,277
এমন অনুভূতি হয়।
285
00:23:10,832 --> 00:23:13,450
কিন্তু তুমি সত্যিই তোমার আগের
জীবনে ফিরে যেতে চাও না?
286
00:23:47,235 --> 00:23:49,068
তুমি ঠিক আছো?
287
00:23:51,656 --> 00:23:53,490
হেই, হেই।
288
00:23:53,575 --> 00:23:55,074
তুমি ঠিক আছো?
289
00:23:58,163 --> 00:23:59,796
একটু মাথা ঘুরে উঠেছিলো।
290
00:23:59,881 --> 00:24:01,214
তাই।
291
00:24:01,333 --> 00:24:03,166
চলো... আগুনের কাছে গিয়ে বসি।
292
00:24:03,251 --> 00:24:04,717
তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে।
293
00:24:16,765 --> 00:24:19,432
- কথা বলো উনার সাথে।
- আচ্ছা।
294
00:24:24,239 --> 00:24:25,905
আ.. এক্সকিউজ মি, স্যার?
295
00:24:26,024 --> 00:24:27,668
বিরক্ত করার জন্য দু:খিত,
কিন্তু না বলে পারছি না,
296
00:24:27,692 --> 00:24:29,526
আমি আপনার একজন ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।
297
00:24:29,611 --> 00:24:32,278
আপনার ফাউন্ডেশন আমার বোনের জীবন বাঁচিয়ে..
298
00:24:32,364 --> 00:24:34,581
আরেকটা শব্দ করলে গলা নামিয়ে দিবো।
299
00:24:34,699 --> 00:24:37,367
বুঝেছো?
300
00:24:37,502 --> 00:24:40,036
আমি এখানে ছুটি কাঁটাতে এসেছি।
301
00:24:51,550 --> 00:24:53,299
যা বুঝলাম, ওরা যা খুঁজছে...
302
00:24:53,385 --> 00:24:56,302
তা 'ওজাল কারাগার'-এ আছে।
303
00:24:56,388 --> 00:24:58,471
এই গাধাগুলো ইউনিয়ন কাভালরি ইউনিট থেকে
304
00:24:58,557 --> 00:25:00,723
কামান চুরি করার প্ল্যান করছে।
305
00:25:00,859 --> 00:25:02,225
কারাগার ভাঙতে চায়।
306
00:25:04,195 --> 00:25:08,064
আমার এতো রং তামাশা করার সময় নেই।
307
00:25:14,155 --> 00:25:15,738
কাল সকালে,
308
00:25:15,824 --> 00:25:18,124
কারাগার থেকে তোমার যা দরকার...
309
00:25:18,243 --> 00:25:20,793
সেটা আমি নিজেই গিয়ে নিয়ে আসবো।
310
00:25:20,912 --> 00:25:22,295
যদি বেঁচে ফিরতে পারো,
311
00:25:22,414 --> 00:25:23,829
বিনিময়ে কি চাও?
312
00:25:23,915 --> 00:25:26,399
শুধু কয়েকটা কথা।
313
00:25:26,585 --> 00:25:28,918
তোমার ট্যাটুর পেছনের গল্পটা জানতে চাই।
314
00:25:30,255 --> 00:25:31,921
কেনো?
315
00:25:33,391 --> 00:25:36,593
কখনো আর্নল্ড নামের কারো কথা শুনেছো?
316
00:25:36,678 --> 00:25:40,146
বলতে পারো এসব তারই সৃষ্টি।
317
00:25:40,265 --> 00:25:44,400
সে এমন এক দুনিয়া বানিয়েছিলো,
যেখানে যা ইচ্ছা করা যায়।
318
00:25:44,486 --> 00:25:46,769
শুধু একটা কাজ ছাড়া...
319
00:25:46,855 --> 00:25:48,855
মরে যাওয়া।
320
00:25:48,940 --> 00:25:52,108
যার অর্থ, এ দুনিয়াটা যতো
বাস্তবই হোক না কেনো,
321
00:25:52,243 --> 00:25:54,661
একটা খেলার চেয়ে এটা বেশি কিছু না।
322
00:25:54,779 --> 00:25:58,748
কিন্তু, তারপর আর্নল্ড নিজেই
নিজের সেই নিয়ম ভঙ্গ করলো।
323
00:25:58,833 --> 00:26:03,620
ঠিক এই পার্কের মাঝখানেই সে মারা গেলো।
324
00:26:03,705 --> 00:26:07,006
কিন্তু, আমার বিশ্বাস, একটা
গল্প এখনো তার বলা বাকি।
325
00:26:10,045 --> 00:26:13,179
সত্যিকারের আঘাত, সত্যিকারের কষ্টের
326
00:26:13,298 --> 00:26:15,882
একটা গল্প।
327
00:26:15,967 --> 00:26:19,636
বলতে পারো, আমি উনার সেই
ধারাকেই অব্যহত রাখতে চলেছি।
328
00:26:19,771 --> 00:26:23,473
আর খুব সম্ভবত,
তোমার ট্যাটুই ধাঁধার পরবর্তী ধাপ।
329
00:26:25,143 --> 00:26:26,976
একটা বাজি হয়ে যাক, তাহলে।
330
00:26:28,730 --> 00:26:30,530
একাই তুমি জেলখানায় ঢুকে তাহলে
331
00:26:30,649 --> 00:26:32,865
২০ জনের খুলি উড়িয়ে দেবে, তাই তো?
332
00:26:32,984 --> 00:26:34,817
একা না।
333
00:26:34,903 --> 00:26:37,487
লরেন্সকে সাথে নিবো।
334
00:26:37,622 --> 00:26:39,739
আর একটা ম্যাচ লাগবে।
335
00:26:39,824 --> 00:26:41,958
একটা ম্যাচ,
336
00:26:42,043 --> 00:26:46,496
একটা পিস্তল, আর একটা গাধা।
337
00:26:49,167 --> 00:26:51,551
তোমার উপর ভরসা করতে ইচ্ছে করছে।
338
00:27:12,240 --> 00:27:15,024
পুরো রাস্তাই কি এমন বোবা
হয়ে বসে থাকবে নাকি?
339
00:27:15,160 --> 00:27:18,161
আমাকে তোমার ঐ ফাঁসির
দড়িতেই ফেলে আসা উচিৎ ছিলো।
340
00:27:18,246 --> 00:27:20,780
তোমার এসব ফালতু কথা না শুনে,
341
00:27:20,865 --> 00:27:22,699
অন্তত একটু শান্তিতে মরতে পারতাম।
342
00:27:26,204 --> 00:27:27,704
আআহহ্..
343
00:27:32,127 --> 00:27:33,960
লাইটার হবে নাকি?
344
00:27:34,045 --> 00:27:35,428
এখানে ধূমপান নিষেধ।
345
00:27:35,547 --> 00:27:37,213
অবশ্যই, নিষেধ।
346
00:27:37,298 --> 00:27:39,015
কিন্তু, এটা এখন পর্যন্ত আবিষ্কৃত
347
00:27:39,100 --> 00:27:40,883
সর্বোৎকৃষ্ট মানের তামাক।
348
00:27:40,969 --> 00:27:45,188
ভিনদেশী রমনীদের সুগঠিত উঁরুতে
রেথে নরম হাতের জাদুতে বানানো।
349
00:27:45,273 --> 00:27:48,274
নিজেই ট্রাই করে দেখতে পারো।
350
00:28:01,372 --> 00:28:03,740
ইচ্ছা, বুঝলে, লরেন্স।
351
00:28:03,875 --> 00:28:06,242
হয়তো ভাবছো যে, তুমি আমার দয়ায় বেঁচে আছো।
352
00:28:06,327 --> 00:28:09,378
কিন্তু, আসলে এটা সম্পূর্ণ
তোমার নিজের বিবেচনা।
353
00:28:09,464 --> 00:28:11,514
কারণ, যদি তুমি তোমার
ইচ্ছেগুলোকে বিবেচনা করতে
354
00:28:11,550 --> 00:28:13,566
তাহলে তোমাকে সত্যের মুখোমুখি হতে হতো।
355
00:28:13,585 --> 00:28:15,585
সেটা করতে পারছো না বলেই,
356
00:28:15,720 --> 00:28:19,889
বুঝতে পারছো না যে, আসলে কখনোই
তুমি নিজের ইচ্ছেতে কোনো কাজ করোনি।
357
00:28:19,974 --> 00:28:22,759
চিরকালই আসলে তুমি বন্দী হয়ে আছো
অন্য কারো ইচ্ছের থাঁবায়।
358
00:28:26,231 --> 00:28:30,983
যদি বলি....
আমি তোমাকে মুক্তি দিতে এসেছি?
359
00:28:54,843 --> 00:28:56,375
বেরোও!
360
00:29:00,298 --> 00:29:01,298
ঘোড়া চোর।
361
00:29:01,349 --> 00:29:02,465
গাধাগুলো কয়েকজনকে গুলি করে
362
00:29:02,550 --> 00:29:04,600
চুরি করছিলো আমাদের সামনেই।
363
00:29:04,686 --> 00:29:08,137
শোনো, আমি তো দেখছি, আসল গাধা তুমি নিজেই।
364
00:29:08,273 --> 00:29:09,793
ডেপুটি, তুমি তিন মুলুকের...
365
00:29:09,858 --> 00:29:12,642
সবচেয়ে ভয়ানক সন্ত্রাসীটাকে ধরে এনেছো...
366
00:29:14,229 --> 00:29:19,315
লরেন্স পেড্রো মারিয়া গনজালেস।
367
00:29:20,652 --> 00:29:23,202
হ্যা।
368
00:29:23,321 --> 00:29:25,154
শুনলাম, ফাঁসিকাঠ থেকে পালিয়েছো।
369
00:29:25,240 --> 00:29:26,823
তাও আবার বেশ কয়েকজনকে বসিয়ে দিয়ে।
370
00:29:26,908 --> 00:29:28,268
ওর মুখে কাহিনীটা শুনতে তো
371
00:29:28,326 --> 00:29:31,210
আরো বেশি আকর্ষণীয় লাগছিলো।
372
00:29:31,329 --> 00:29:33,830
আমরাও নাহয় ওটাই মেনে নিলাম।
373
00:29:42,841 --> 00:29:45,341
খুন করবো তোকে।
374
00:29:46,895 --> 00:29:48,728
হয়তো কোনো একদিন।
375
00:29:50,231 --> 00:29:52,348
এটাকে অন্যটার সাথে নিয়ে বন্দী করো।
376
00:30:00,024 --> 00:30:01,357
সিগারগুলো টানতে ভুলো না।
377
00:30:01,442 --> 00:30:04,410
চুপ কর হতভাগা।
378
00:30:06,497 --> 00:30:09,999
আমার ছোট্ট সাম্রাজ্যে হঠাৎ কে এলো?
379
00:30:10,084 --> 00:30:12,084
তোমার প্রাণের সঙ্গী।
380
00:30:39,981 --> 00:30:42,281
তোমাকে আগে কখনো দেখেছি
বলে তো মনে পড়ে না।
381
00:30:42,400 --> 00:30:44,901
না, দেখোনি।
382
00:30:46,154 --> 00:30:49,121
জানো, তোমাকে দেখে মার্কেটের
383
00:30:49,240 --> 00:30:52,825
সেরা আইটেম মনে হয়।
384
00:30:52,911 --> 00:30:56,996
চমৎকার বন্দুক, টাটকা জখম।
385
00:30:57,081 --> 00:30:58,381
তাও কি কপাল দেখো...
386
00:30:58,466 --> 00:31:01,500
নিজের খোঁয়াড়েই লেজের কাছে
ছোট্ট হয়ে গুটিয়ে বসে আছো।
387
00:31:01,586 --> 00:31:03,920
মনে হচ্ছে, কখনো নিজের বাগানের বাইরের
388
00:31:04,055 --> 00:31:05,838
কারো সাথে খেলার সুযোগ পাওনি তুমি।
389
00:31:05,924 --> 00:31:07,556
রাগ করো না।
390
00:31:07,642 --> 00:31:12,345
মনে হচ্ছে তুমি খেলো ভালোই।
তাও নিশ্চিত হবার চেষ্টা করছি।
391
00:31:12,430 --> 00:31:14,847
তোমার খেলার দর্শন কেমনো?
392
00:31:14,933 --> 00:31:16,148
বলো তো।
393
00:31:16,267 --> 00:31:18,684
আমি বিশ্বাস করি যে,
394
00:31:18,770 --> 00:31:20,653
এই দুনিয়ায় শুধুমাত্র
395
00:31:20,772 --> 00:31:23,356
সাহসীরাই দেখে বুঝতে পারে যে,
396
00:31:23,441 --> 00:31:25,741
সৃষ্টিকর্তা, মানুষ, সবকিছুই...
397
00:31:25,827 --> 00:31:29,195
একদিন খুব বাজেভাবে ধ্বংস হবে।
398
00:31:30,281 --> 00:31:33,249
কেউ বাঁচবে না।
399
00:31:33,334 --> 00:31:35,785
আমাদের মধ্যে তাহলে
আরো মিল আছে মনে হচ্ছে।
400
00:31:35,920 --> 00:31:37,203
তোমার কি খবর?
401
00:31:37,288 --> 00:31:39,839
তুমি এখানে কি মনে করে?
402
00:31:39,958 --> 00:31:42,842
সে অনেক লম্বা কাহিনী।
403
00:31:42,861 --> 00:31:43,693
আমাদের এতো সময় নেই।
404
00:31:43,779 --> 00:31:47,129
দু:খজনক হলেও সত্য, অন্তত তোমার
বন্ধুর চেয়ে বেশি সময় তো আছেই।
405
00:31:47,215 --> 00:31:49,966
আমার দলবল আসতে আরো
বেশ কয়েকদিন লেগে যাবে।
406
00:31:50,101 --> 00:31:52,435
তিনদিন...লাগার কথা।
407
00:31:52,520 --> 00:31:55,137
কিন্তু, আমার হাতে এতো সময় নেই।
408
00:31:55,273 --> 00:31:57,023
তাই, আমরা এখনি বিদায় নিবো।
409
00:32:02,146 --> 00:32:04,280
পাইরোটেকনিক ইফেক্টের অনুরোধ এসেছে।
410
00:32:04,365 --> 00:32:07,817
লস ডায়াবলোসের দুজন মুক্তি পাবে।
411
00:32:10,738 --> 00:32:11,821
অনুমোদন দিয়ে দাও।
412
00:32:11,906 --> 00:32:13,622
ঠিক আছে।
413
00:32:36,347 --> 00:32:38,180
খেলা শুরু, হেক্টর।
414
00:32:53,031 --> 00:32:54,697
কোনো শেষ ইচ্ছা?
415
00:32:54,782 --> 00:32:56,532
দ্রুত শেষ করো।
416
00:33:33,871 --> 00:33:36,655
অমানুষ...খাঁটি অমানুষ।
417
00:33:46,217 --> 00:33:47,800
মাত্র একটা ম্যাচ।
418
00:33:47,919 --> 00:33:50,086
তুমি বন্ধু অতি অসাধারণ।
419
00:33:50,221 --> 00:33:52,471
আমাদের দলের হয়ে খেলবে নাকি?
420
00:33:52,590 --> 00:33:53,756
মনে হয় না, সুযোগ হবে।
421
00:33:53,891 --> 00:33:55,091
কিন্তু, আমরা যে ঋণী?
422
00:33:55,176 --> 00:33:56,976
না, তোমার এই বন্ধুটির কাছে
423
00:33:57,095 --> 00:33:59,178
শুধু কয়েকটা কথা জেনে নিলেই...
424
00:33:59,263 --> 00:34:00,179
ঋণ শোধ হয়ে যাবে।
425
00:34:00,264 --> 00:34:02,431
আর একটা উপদেশ দেই...
426
00:34:02,517 --> 00:34:05,351
তোমরা যেটা খুঁজছো?
427
00:34:05,436 --> 00:34:08,154
সিন্দুকের ভেতর সেটা কখনো পাবে না।
428
00:34:24,372 --> 00:34:26,773
আমার বয়স তখন সাত।
ঘোড়ায় চেপে...
429
00:34:26,792 --> 00:34:29,976
কিছু মুখোশধারী শয়তান
আমাদের শহরে হামলা চালায়।
430
00:34:29,994 --> 00:34:31,544
সবাইকে খুন করলো।
431
00:34:31,629 --> 00:34:34,630
মহিলা, বাচ্চাকাচ্চা, এমনকি পশুদেরও।
432
00:34:37,885 --> 00:34:41,604
আমার মার ওপর নির্মমভাবে
শারীরিক নির্যাতন চালিয়ে খুন করলো।
433
00:34:41,689 --> 00:34:43,806
মৃত সাজার জন্য তখন...
434
00:34:43,891 --> 00:34:45,357
আমার মায়ের উষ্ণ রক্তে...
435
00:34:45,476 --> 00:34:47,610
আমার শরীর রাঙাতে হয়েছিলো।
436
00:34:47,695 --> 00:34:49,111
তারপর থেকে ওদের
প্রত্যেককে খুজে বের করে,
437
00:34:49,197 --> 00:34:52,364
আমি আমার শরীর নতুন
করে রাঙিয়ে চলেছি।
438
00:34:54,402 --> 00:34:56,869
আর মাত্র একজন বাকী।
439
00:34:57,905 --> 00:34:59,655
সাপের মাথাটা।
440
00:35:02,660 --> 00:35:04,493
নাম কি ওর?
441
00:35:06,464 --> 00:35:09,665
মানুষ ওকে বহু নামে চেনে।
442
00:35:09,750 --> 00:35:12,835
কিন্তু, সবচেয়ে বেশি
পরিচিত নামটা হলো... ওয়াইট।
443
00:36:11,896 --> 00:36:15,064
এইযে, বাবু, এটা... এটা কি?
444
00:36:15,149 --> 00:36:16,232
কি এটা?
445
00:36:16,367 --> 00:36:18,317
এতো পেরেশানির কিছু নেই, ম্যাডাম।
446
00:36:18,402 --> 00:36:21,537
এটা ওদের নিজেদের ধর্মীয় ব্যাপার।
447
00:36:21,622 --> 00:36:24,073
বাইরের কারো কাছে ওরা
এসব ব্যাপারে মুখ খুলে না।
448
00:36:32,500 --> 00:36:34,333
ঘন্টা প্রতি ৫ ডলার।
449
00:36:34,418 --> 00:36:37,303
আগে গোসল করে এলে ৪ ডলার।
450
00:36:37,421 --> 00:36:39,672
আমরা মানুষ দুজনেই বহু দূর থেকে এসেছি।
451
00:36:39,757 --> 00:36:43,392
দামটা আরেকটু বিবেচনা করা যায় না?
452
00:36:43,477 --> 00:36:46,762
দেখা যাক।
কি ব্যবস্থা করতে পারি।
453
00:36:46,847 --> 00:36:48,430
আসো।
454
00:37:00,111 --> 00:37:03,078
লম্বাটাকে, আগে দেখেছি।
455
00:37:03,164 --> 00:37:04,863
পোস্ট অফিসের পাশের জানালাটায় ছবি টানানো।
456
00:37:04,949 --> 00:37:06,115
ডাকাত?
457
00:37:06,200 --> 00:37:07,800
এখানেও কি ডাকাতি করতে এসেছে?
458
00:37:07,868 --> 00:37:09,668
মনে হচ্ছে. ফ্র্যানির মধু পানের চেয়েও
459
00:37:09,754 --> 00:37:11,503
বড় কোনো উদ্দেশ্য ওদের আছে।
460
00:37:13,007 --> 00:37:14,540
মনে হয়, ও হেক্টরের দলের।
461
00:37:14,625 --> 00:37:17,960
কার কথা বলছো?
সবচেয়ে হারামিটা না?
462
00:37:22,800 --> 00:37:24,300
হ্যা। ওটাই।
463
00:37:33,978 --> 00:37:35,477
চলে যাবে? সবেই তো এলাম।
464
00:37:35,563 --> 00:37:37,112
যা দরকার ছিলো তা তো পেয়েই গেছি।
465
00:37:37,198 --> 00:37:40,117
শুধু তোমার ক্লান্তি দূর করা ছাড়া,
466
00:37:40,152 --> 00:37:44,553
- আমার বুঝি আর কোনো কাজ নেই?
- কে বললো, আমি ক্লান্ত?
467
00:37:44,739 --> 00:37:46,822
তোমার প্রতিটা পদক্ষেপ কথা বলে।
468
00:37:49,910 --> 00:37:51,744
ওহ্, হ্যা, বার্নার্ড।
469
00:37:51,829 --> 00:37:54,413
মাস্টার অব ওবজার্ভেশন।
[খেয়াল করায় ওস্তাদ]
470
00:38:02,673 --> 00:38:04,890
কালকে ফোর্ডের সাথে কথা বলতে হবে।
471
00:38:05,009 --> 00:38:08,811
- কেনো?
- উনি পার্কে ঝামেলার সৃষ্টি করছেন।
472
00:38:08,896 --> 00:38:12,147
বোর্ড ব্যাপারটা কিছুতেই মানছে না।
473
00:38:12,233 --> 00:38:14,099
আমি সময় নিয়ে দেখতে চাই।
474
00:38:14,185 --> 00:38:16,485
কিছু পরামর্শ দেই?
475
00:38:16,570 --> 00:38:19,855
উনার সামনে কিছুতেই প্রকাশ
করবে না যে, তুমি নার্ভাস।
476
00:38:19,940 --> 00:38:22,358
আমার তো নার্ভাস হবার কোনো কারণ নেই।
477
00:38:22,443 --> 00:38:25,244
তাহলে, হাত এভাবে রেখো না।
478
00:38:25,363 --> 00:38:27,162
এটা একটা আদিম প্রবৃত্তি।
479
00:38:27,248 --> 00:38:30,082
প্রতিটা প্রাণীর সবচেয়ে
আক্রমণযোগ্য স্থান হলো পেট।
480
00:38:31,585 --> 00:38:34,336
বাহ্। ভীত প্রাণীর সাথে তুলনায়
আসতে তো ভালোই লাগছে।
481
00:38:34,422 --> 00:38:36,372
আহ্।
482
00:38:36,507 --> 00:38:38,340
এইবার।
483
00:38:38,426 --> 00:38:40,876
এইবার ঠিক আছে। এরকমটাই দরকার।
484
00:38:47,718 --> 00:38:49,385
মাঝে মাঝে,
485
00:38:49,470 --> 00:38:52,054
শত চেষ্টার করেও...
486
00:38:52,090 --> 00:38:55,507
নিজের আসল সৌন্দর্যটা লুকোতে ব্যর্থ হও তুমি।
487
00:39:09,373 --> 00:39:11,490
প্রতিবেশীরা নালিশ জানালো নাকি?
488
00:39:11,575 --> 00:39:14,576
নালিশ না বলে প্রশ্ন বলা ভালো।
489
00:39:14,662 --> 00:39:17,579
পর্বত কখনো টলতে চায় না,
490
00:39:17,715 --> 00:39:19,631
তবুও মানুষ তাদের পদানত করে।
491
00:39:22,052 --> 00:39:25,220
হয়তো আমি আপনাকে
তাতে সহায়তা করতে পারি।
492
00:39:25,306 --> 00:39:26,505
আপনি যে গল্প বানাচ্ছেন তা,
493
00:39:26,590 --> 00:39:28,507
বলা যায় এক বিশাল ব্যাপার।
494
00:39:28,592 --> 00:39:30,726
আপনার যদি বাড়তি সময় লাগে,
তো আমার মনে হয়...
495
00:39:30,811 --> 00:39:32,177
বোর্ড সেটা খুশি মনেই মেনে নিবে।
496
00:39:32,263 --> 00:39:33,429
আমার তো মনে হয়,
497
00:39:33,564 --> 00:39:35,814
আমি আজীবন কাজ করলেও,
তাদের কোনো সমস্যা হবে না।
498
00:39:38,936 --> 00:39:40,436
আমার সাথে এসো।
499
00:39:50,698 --> 00:39:53,749
হয়তো ভাবছো আমি পাগল হয়ে গেছি...
500
00:39:53,834 --> 00:39:54,834
তাই না?
501
00:39:54,919 --> 00:39:55,919
মতিগতির ঠিক নেই?
502
00:39:55,953 --> 00:39:57,252
আপনার করা পরিবর্তন গুলোর প্রভাব
503
00:39:57,338 --> 00:40:00,456
কি রকম হবে, শুধু সেটা নিয়েই আমরা উদ্বীগ্ন।
504
00:40:00,541 --> 00:40:02,875
আমরা শুধু আপনার ধারাটা অব্যহত রাখতে চাই।
505
00:40:02,960 --> 00:40:04,460
আমার ধারা?
506
00:40:10,468 --> 00:40:13,469
তুমি এই জায়গাটা আসলে
মোটেও পছন্দ করোনা, তাই না?
507
00:40:13,604 --> 00:40:15,938
তোমার মতো আরো অনেককে
বহু বছর ধরে দেখছি।
508
00:40:16,023 --> 00:40:19,141
দেখেই বুঝতে পারি,
কে এই চাকরিটা উপভোগ করে,
509
00:40:19,276 --> 00:40:21,477
আর কে করে না।
510
00:40:21,562 --> 00:40:23,645
চমৎকার।
511
00:40:23,781 --> 00:40:25,364
আমি বারবার ভুলে যাই...
512
00:40:25,483 --> 00:40:28,617
এখানকার সবকিছুই কত নিঁখুত সুন্দর।
513
00:40:28,702 --> 00:40:31,653
ছোটবেলায় বাবা মায়ের সাথে
একবার এখানে ঘুরতে এসেছিলাম।
514
00:40:31,739 --> 00:40:33,956
মনে হয়, ঠিক এই টেবিলটাতে বসেছিলামও আমরা।
515
00:40:34,041 --> 00:40:37,075
অথবা... হয়তো ওটাতে।
516
00:40:42,917 --> 00:40:44,383
যখন এখানে জয়েন করলাম,
517
00:40:44,502 --> 00:40:48,170
বুঝতে পারলাম যে, এটা আসলে আমার
উপভোগ করার মতো কোনো জায়গা না।
518
00:40:53,177 --> 00:40:56,345
একদম শুরুতে, আমি ভেবেছিলাম হয়তো সবকিছু...
519
00:40:56,480 --> 00:40:58,730
সুন্দরভাবে গুছিয়ে চালাতে পারবো।
520
00:40:58,849 --> 00:41:02,518
এমনকি আমার পার্টনার,
আর্নল্ডের সাথে বাজিও ধরেছিলাম।
521
00:41:02,603 --> 00:41:04,436
প্রায় শ'খানেক চমৎকার স্টোরিলাইন তৈরি করেছিলাম।
522
00:41:04,522 --> 00:41:07,573
অবশ্য, কেউ আমাদের তখন পাত্তাই দিলো না।
523
00:41:07,691 --> 00:41:09,825
বাজিতে হেরে গেলাম।
524
00:41:09,910 --> 00:41:14,246
আর্নল্ড সবসময়ই মানুষের মন
খুবই ভালোমতো বুঝতে পারতো।
525
00:41:14,365 --> 00:41:16,198
সে হোস্টদের আরো উন্নতি করতে চাইলো।
526
00:41:16,283 --> 00:41:18,584
তোমাদেরকে, মানে টাকাওয়ালাদেরকে
এখানে না ঢোকানোর জন্য...
527
00:41:18,702 --> 00:41:19,918
অনুরোধ করলো।
528
00:41:20,037 --> 00:41:21,119
ডেলোস আসলো।
529
00:41:21,205 --> 00:41:22,754
আমি ওকে ভরসা দিলাম।
530
00:41:22,873 --> 00:41:25,507
বললাম যে, পয়সা খরচ করে ওরা
কি কিনছে সেটাই ওরা জানে না।
531
00:41:25,593 --> 00:41:29,378
এটা কোনো ব্যবসা প্রকল্প বা থিম পার্ক না।
532
00:41:29,463 --> 00:41:32,631
এটা পুরো একটা দুনিয়া।
533
00:41:32,716 --> 00:41:34,266
যার প্রতিটি ইঞ্চি,
534
00:41:37,221 --> 00:41:39,388
প্রতিটি ঘাসের ডগা
আমাদের নিজেদের হাতে গড়া।
535
00:41:46,947 --> 00:41:50,181
যেখানে, আমরাই সৃষ্টিকর্তা।
536
00:41:50,267 --> 00:41:53,435
আর তোমরা আমাদের মেহমান।
537
00:42:13,007 --> 00:42:14,840
আর তার ফলাফলটা
আর্নল্ডের জন্য কেমন ছিলো?
538
00:42:14,925 --> 00:42:19,561
দু:খজনক হলেও সত্য যে, সে
নিজের অবস্থান ধরে রাখতে পারেনি।
539
00:42:19,647 --> 00:42:22,180
পাগল হয়ে গিয়েছিলো।
540
00:42:22,266 --> 00:42:24,600
আমি হইনি, অবশ্যই।
541
00:42:24,685 --> 00:42:28,737
আমি সবসময়ই ছবির পেছনের
পরিষ্কার ছবিটা দেখার চেষ্টা করেছি।
542
00:42:28,772 --> 00:42:30,806
খুবই সুক্ষ্মভাবে।
543
00:42:35,613 --> 00:42:39,281
এই টেবিলটাতেই, আমি
আমার বাবা-মায়ের সাথে বসেছিলাম।
544
00:42:41,452 --> 00:42:43,619
ঠিক এই চেয়ারটাতেই আমি বসেছিলাম।
545
00:42:45,422 --> 00:42:47,589
আমরা আমাদের গেস্টদের সব তথ্যই জানি, তাই না?
546
00:42:47,675 --> 00:42:50,792
ঠিক যেমনটা, আমরা জানি আমাদের
কর্মীদের গুলোও।
547
00:42:53,213 --> 00:42:56,715
তাই, আশা করবো, ভবিষ্যতে তুমি বার্নার্ডের
সাথে আরো সতর্ক হয়ে চলাফেরা করবে।
548
00:42:59,553 --> 00:43:03,021
তার পরিস্থিতিটা খুবই জটিল।
549
00:43:05,359 --> 00:43:07,976
মাফ করবেন, ম্যাডাম।
550
00:43:16,286 --> 00:43:19,237
বহু বছর ধরে, তোমার মতো
অনেকেই এখানে এসেছে।
551
00:43:19,323 --> 00:43:21,823
আর আমরা প্রতিবারেই... প্রায় প্রতিবারেই
552
00:43:21,909 --> 00:43:24,292
কোনো না কোনো ভাবে কাজ চালিয়ে নিয়েছি।
553
00:43:24,378 --> 00:43:29,381
কাজেই, আমি তোমাকে সম্মানজনক ভাবেই বলছি,
554
00:43:29,500 --> 00:43:31,333
দয়া করে...
555
00:43:31,468 --> 00:43:33,552
আমার পথের কাঁটা হয়ো না।
556
00:43:48,519 --> 00:43:51,153
বোর্ড আমার সাথেই একমত হবে।
557
00:43:51,238 --> 00:43:53,155
তারা প্রতিনিধি পাঠাতে শুরু করবে।
558
00:43:53,240 --> 00:43:54,773
কিন্তু, ওরা তো অলরেডি পাঠিয়েছে।
559
00:43:54,858 --> 00:43:56,692
তোমাকেও তো ওদের জানানোর কথা, তাই না?
560
00:43:59,029 --> 00:44:01,413
দরকার নেই, ম্যানু।
561
00:44:01,532 --> 00:44:03,198
যাও।
562
00:44:03,333 --> 00:44:04,616
তুমিও অন্যদের সাথে যোগ দাও।
563
00:44:21,051 --> 00:44:23,552
তুমি বোর্ডকে জানিয়ে দিও,
ঠিক সময়ে আমার
564
00:44:23,637 --> 00:44:25,387
ন্যারেটিভের কাজ শেষ হয়ে যাবে।
565
00:44:25,472 --> 00:44:28,523
আর সেটা কোনোভাবেই ক্ষতিকারক হবে না।
566
00:44:28,609 --> 00:44:31,309
যেটার ভয় তোমরা করছিলে।
567
00:44:39,236 --> 00:44:41,787
আমি এতো আবেগী না।
568
00:44:51,749 --> 00:44:55,717
হোল্ডেন বললো, স্লিমের সাথে
নাকি পুরো একটা গ্যাং আছে।
569
00:44:55,803 --> 00:44:57,836
তাই, আমি চাই তুমি এখানেই থাকো।
570
00:44:57,921 --> 00:44:59,566
যদি কোনো কারণে তোমাদের সংখ্যা কম হয়,
571
00:44:59,590 --> 00:45:00,806
তখন প্রয়োজনে...
572
00:45:00,924 --> 00:45:02,724
- আমি সাহায্য করতে পারবো।
- না, না, না।
573
00:45:02,810 --> 00:45:05,444
আম্.. আমি জানি তুমি বুঝবে না,
574
00:45:05,463 --> 00:45:08,396
কিন্তু, এখানে আমার কোনো ক্ষতি
না হলেও, তোমার হতে পারে।
575
00:45:08,482 --> 00:45:10,432
আর সেটা আমি সহ্য করতে পারবো না।
576
00:45:10,567 --> 00:45:12,267
তাই এখানেই থাকো।
577
00:45:12,402 --> 00:45:14,820
ওকে? সাবধানে থেকো।
578
00:45:24,615 --> 00:45:27,616
- বিদায়ী চুমু দিয়েছে নাকি?
- চুপ করো।
579
00:45:27,701 --> 00:45:29,868
সিরিয়াসলি, তুমি যদি ওকে না শোয়াও তাহলে
580
00:45:29,953 --> 00:45:31,036
আমি আর সহ্য করতে পারবো না।
581
00:45:31,121 --> 00:45:32,287
আচ্ছা, শোনো।
582
00:45:32,372 --> 00:45:33,892
অনেক গোলাগুলি হবে, এখানে।
583
00:45:33,957 --> 00:45:36,374
স্লিম আর ওর দলবল সংখ্যায় অনেক বেশি।
584
00:45:36,460 --> 00:45:39,127
তারচেয়ে বড় কথা,
একটা পরিবার এ জায়গাটার মালিক।
585
00:45:39,263 --> 00:45:40,545
ভালো মানুষ।
586
00:45:40,631 --> 00:45:42,881
আমাদের খেয়াল রাখতে হবে যেনো...
587
00:45:42,966 --> 00:45:44,444
- বদমাশটা কোনোভাবেই...
- হ্যা, হ্যা, হ্যা।
588
00:45:44,468 --> 00:45:46,134
রিস্ক নিবো, পুরস্কার পাবো, বুঝেছি।
589
00:45:46,270 --> 00:45:48,970
চলো। খেলা শুরু করি।
590
00:45:52,392 --> 00:45:53,608
এসব কি?
591
00:45:53,694 --> 00:45:55,727
হাহ্?
592
00:45:55,813 --> 00:45:57,395
- আমাকে কি কুকুর মনে হয়?
- না, স্যার।
593
00:45:57,481 --> 00:45:59,898
হাহ্? হাহ্?
594
00:45:59,983 --> 00:46:02,484
ওদের কে খাওয়া এসব।
595
00:46:05,372 --> 00:46:06,822
হতভাগা মুরগীর বাচ্চারা।
596
00:46:06,907 --> 00:46:08,957
ওহ্, খোদা!
597
00:46:34,852 --> 00:46:36,685
বলেছিলাম না আমি?
598
00:47:11,688 --> 00:47:12,721
উন্নত।
599
00:47:12,856 --> 00:47:13,972
ধন্যবাদ।
600
00:47:16,894 --> 00:47:18,727
আমি সাধারণত খুব বেশি অভিযোগ করি না।
601
00:47:18,812 --> 00:47:20,645
কিন্তু, এটা আসলে গাধামো ছাড়া আর কিছু না।
602
00:47:20,731 --> 00:47:22,697
দুজন লোক ওয়াইটকে খুন করতে যাচ্ছে।
603
00:47:22,783 --> 00:47:24,583
মুখ বন্ধ না করলে, তোমাকে...
604
00:47:24,618 --> 00:47:26,368
ঘোড়া থেকে নামিয়ে দেবো, লরেন্স।
605
00:47:26,453 --> 00:47:28,570
ওয়াইটের লোকেরা সবে ওদের পেছনে লাগা
606
00:47:28,705 --> 00:47:31,573
শেষ গ্রুপটাকে নির্মমভাবে খুন করলো।
607
00:47:31,658 --> 00:47:35,126
আর এখনি আমরা ওর পিছে লাগলাম।
608
00:47:37,915 --> 00:47:40,215
আমি শুধু বলছি যে,
609
00:47:40,300 --> 00:47:44,085
জেনেশুনে আত্মহত্যা করার দরকার কি বলো?
610
00:47:44,221 --> 00:47:46,471
আমি আত্মহত্যা করছি না।
611
00:47:48,058 --> 00:47:50,592
ভেবোনা যে, এ ব্যাপারটা আমার চোখে পড়েনি।
612
00:48:10,914 --> 00:48:14,616
মনে হচ্ছে, ওয়াইটের লোকেরা কাউকে ফেলে গেছে।
613
00:48:17,587 --> 00:48:18,954
টেডি।
614
00:48:20,207 --> 00:48:22,757
আগেই অনুমান করা উচিৎ ছিলো।
615
00:48:22,843 --> 00:48:25,844
এ কষ্ট থেকে আমাকে
মুক্তি দাও। দয়া করো।
616
00:48:26,847 --> 00:48:28,797
দু:খিত, টেডি।
617
00:48:30,467 --> 00:48:32,634
সম্ভবত, দু:খ ছাড়া
তোমার ভাগ্যে আর কিছুই নেই।
618
00:48:35,472 --> 00:48:38,106
আর সহ্য হচ্ছে না এসব।
619
00:48:38,191 --> 00:48:40,308
জীবিত বা মৃত পেলেই পুরস্কার, তাই না?
620
00:48:40,394 --> 00:48:42,394
সবসময়ই জীবিত নেয়া ভালো।
621
00:48:42,479 --> 00:48:44,062
অন্তত মুখে একটা কাপড় গুজে দেই?
622
00:48:44,147 --> 00:48:46,448
ভালো বুদ্ধি।
623
00:48:51,371 --> 00:48:52,737
আ... দেখো।
624
00:48:52,823 --> 00:48:54,517
দেখো, আমি... আমি জানি তুমি
এখানে টাকার জন্যই এসেছো।
625
00:48:54,541 --> 00:48:55,623
তুমি আসলে কোনো আইনের লোক না।
626
00:48:55,709 --> 00:48:56,958
চুপ করো।
627
00:48:57,044 --> 00:48:58,827
দেখো, আমার বস, এল লাজো,
628
00:48:58,962 --> 00:49:01,179
আমাকে মুক্ত করে পারিয়াহ্-তে পৌছে দিলে...
629
00:49:01,198 --> 00:49:03,331
উনি তোমাকে দ্বিগুণ পুরস্কার দিবে।
630
00:49:03,467 --> 00:49:05,500
- শুনো, আবর্জনার বস্তা।
- হেই।
631
00:49:05,585 --> 00:49:06,813
এই লোকগুলো...
632
00:49:10,841 --> 00:49:11,890
কি করলে এটা?!
633
00:49:12,009 --> 00:49:13,591
রিল্যাক্স, ম্যান।
634
00:49:13,677 --> 00:49:16,144
আমরা যে কত বড় সৌভাগ্যবান,
চিন্তাও করতে পারবে না।
635
00:49:16,179 --> 00:49:18,396
সৌভাগ্যবান?
তুমি নিরপরাধ একজনকে খুন করেছো।
636
00:49:18,415 --> 00:49:21,099
না, ও একটা রোবট,
ঐ ওর মতো বা স্লিমের মতো,
637
00:49:21,184 --> 00:49:23,852
কিন্তু, স্লিম এল-লাজোর হয়ে কাজ করে,
638
00:49:23,987 --> 00:49:26,021
আর এল-লাজো-ই হলো পার্কে আমাদের
639
00:49:26,106 --> 00:49:27,856
সবচেয়ে বড় এ্যাডভেঞ্চারের টিকেট।
640
00:49:27,991 --> 00:49:31,826
তোমার এই বোরিং মিশনে কোনো মজাই নাই।
641
00:49:34,247 --> 00:49:35,864
ওকে তুমি ছেড়ে দিতে পারো না।
642
00:49:35,999 --> 00:49:38,700
আচ্ছা, আচ্ছা। তাই নাকি?
643
00:49:38,835 --> 00:49:40,535
বাহ্... খামারের মেয়েটার তো
বেশ উন্নতি হয়েছে দেখা যায়।
644
00:49:40,620 --> 00:49:42,037
এখন, সরো আমার সামনে থেকে।
645
00:49:43,173 --> 00:49:45,040
- দু:সাহস দেখিও না।
646
00:49:45,125 --> 00:49:46,841
দেখলে?
647
00:49:46,927 --> 00:49:48,009
এখন মজা হচ্ছে!
648
00:49:48,095 --> 00:49:49,461
দুজনেই এখন একটা করে খেলনা পেলাম।
649
00:49:49,546 --> 00:49:51,546
যদিও আমারটাকে আমি বিছানায় নিবো না।
650
00:49:51,631 --> 00:49:52,847
তুমি জঘণ্য।
651
00:49:52,933 --> 00:49:54,215
নতুন স্বাদ পেলে।
652
00:49:54,351 --> 00:49:56,217
দেখো, শীঘ্রিই প্রেমে পড়ে যাবে।
653
00:49:59,022 --> 00:50:00,805
আচ্ছা। হুমম?
654
00:50:02,609 --> 00:50:04,275
ঠিক আছে?
655
00:50:04,394 --> 00:50:07,028
আসো এদিকে।
656
00:50:07,114 --> 00:50:09,731
তুমিও তো এই মেয়েটাকে বাঁচাতে চাও, তাই না?
657
00:50:09,816 --> 00:50:11,066
একটা কথা বলো।
658
00:50:11,151 --> 00:50:12,283
সমস্যাটা কি তোমার?
659
00:50:12,402 --> 00:50:14,402
সত্যিকারের দুনিয়া থেকে আসার
সাথে সাথেই তুমি এমন...
660
00:50:14,488 --> 00:50:15,608
শয়তান শুয়োর হয়ে গেলে কেনো?
661
00:50:15,655 --> 00:50:17,455
শয়তান?
662
00:50:17,574 --> 00:50:19,541
এটা একটা পার্ক, বিলি!
663
00:50:19,626 --> 00:50:22,744
- আমাকে বিলি বলবে না!
- এখনো ওর সামনে ভাব নেয়ার চেষ্টা করছো?
664
00:50:22,829 --> 00:50:24,049
আমি গ্যারান্টি দিলাম, তুমি এই পার্কে কি...
665
00:50:24,081 --> 00:50:25,897
কি করো না করো,
তাতে ওর কিচ্ছু যায় আসে না।
666
00:50:25,916 --> 00:50:26,965
তাই না, ডোলোরেস?
667
00:50:27,084 --> 00:50:28,394
ও কি বলছে এসব, উইলিয়াম?
668
00:50:28,418 --> 00:50:30,585
অন্ধকারের রাজ্যের একটা ভ্রমণেই
669
00:50:30,670 --> 00:50:32,637
সব ঠিক হয়ে যাবে।
670
00:50:32,756 --> 00:50:34,589
এমনকি তুমিও।
671
00:50:38,061 --> 00:50:39,511
বিশ্বাস করো।
672
00:50:46,653 --> 00:50:50,105
তো, পারিয়াহ্ কোন দিকে?
673
00:50:50,240 --> 00:50:53,108
ওহ, তুমি সবকিছু আমার ওপর ছেড়ে দাও।
674
00:50:58,498 --> 00:51:00,532
ঠিক আছে, ফ্লোর শো এর সময় হয়েছে।
675
00:51:00,617 --> 00:51:03,118
এবার হেক্টরের সাথে কয়েকজন গেস্টও আছে।
676
00:51:23,306 --> 00:51:26,107
ওদেরকে গুলি করার মতো কিছু দাও।
677
00:51:26,193 --> 00:51:29,527
আরো কিছু সৈন্য পাঠাও।
678
00:51:29,646 --> 00:51:31,166
আমাদের শহরে অস্ত্র সহ...
679
00:51:31,198 --> 00:51:32,947
এভাবে ঘোরাঘুরি করা নিষিদ্ধ।
680
00:51:33,033 --> 00:51:35,533
আগে নিজেদের পরিচয় দাও।
681
00:51:35,652 --> 00:51:37,652
খুনি।
682
00:52:19,663 --> 00:52:22,030
হ্যালো, কি খবর?
683
00:52:22,115 --> 00:52:23,498
গল্প করি চলো।
684
00:52:23,583 --> 00:52:26,251
এভাবে কারো সাথে আগে কখনো গল্প করি নি।
685
00:52:26,369 --> 00:52:29,871
হ্যা, বিশেষ মুহূর্ত সবসময় আসে না।
686
00:52:39,049 --> 00:52:41,549
তো, সুন্দরী,
687
00:52:41,685 --> 00:52:44,385
কিভাবে তোমার সেবা করতে পারি, বলো?
688
00:52:44,521 --> 00:52:47,105
তোমরা এখানে সিন্দুকটার জন্য এসেছো, তাই না?
689
00:52:47,224 --> 00:52:48,389
তুমি কিভাবে জানলে?
690
00:52:48,525 --> 00:52:50,608
মেন্যুর বাইরে কোনো পুরুষ কি চায়,
691
00:52:50,727 --> 00:52:52,777
সেটা আমার চেয়ে ভালো আর কে বুঝবে?
692
00:52:54,231 --> 00:52:56,030
তোমাকে লক কম্বিনেশন দিতে পারি।
693
00:52:56,116 --> 00:52:58,199
যদি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও।
694
00:52:58,285 --> 00:53:00,235
আশা করি, পারবো।
695
00:53:02,405 --> 00:53:04,155
দুনিয়াটাই একটা পাগলের কারখানা।
696
00:53:06,626 --> 00:53:08,993
আমি এটা সম্বন্ধে জানতে চাই।
697
00:53:10,914 --> 00:53:12,747
গ্রামের দিক অবস্থান করা কয়েকটা পরিবার...
698
00:53:12,832 --> 00:53:13,952
প্ল্যান বদলে...
699
00:53:14,000 --> 00:53:15,667
শহরে ফিরে আসছে।
700
00:53:15,752 --> 00:53:17,585
২০ মিনিটের মাঝেই পৌছে যাবে।
701
00:53:17,721 --> 00:53:19,470
কিন্তু জায়গাটা তো রক্তগঙ্গা হয়ে যাবে।
702
00:53:19,589 --> 00:53:20,888
তাহলে,
703
00:53:20,974 --> 00:53:22,140
গাধাগুলোকে থামাও।
704
00:53:22,259 --> 00:53:24,509
অস্ত্র জ্যাম করে দাও আর হাজতে পাঠাও।
705
00:53:32,602 --> 00:53:34,769
ধুর...বাল।
706
00:53:37,657 --> 00:53:39,023
একরাত হাজতে রাখছি।
707
00:53:39,109 --> 00:53:40,520
তারপর মারিপোসার একটা মেয়ে ওদের
708
00:53:40,544 --> 00:53:42,527
সকালের খাবারের মাঝে লুকিয়ে হাজতের চাবি দিয়ে আসবে।
709
00:53:42,612 --> 00:53:45,830
গেস্টদের কাজকর্ম দেখে
ওসব পরে ঠিক করা যাবে।
710
00:53:45,949 --> 00:53:47,498
এটাতো পবিত্র আত্মা।
711
00:53:49,452 --> 00:53:51,753
স্থানীয় পবিত্র এক ধর্মীয় ব্যাপার এটা।
712
00:53:51,838 --> 00:53:54,172
ওরা এর মূর্তি বানিয়ে রাখে।
713
00:53:56,259 --> 00:53:57,625
৬০
714
00:54:05,468 --> 00:54:07,685
পবিত্র আত্মা কি করে?
715
00:54:08,772 --> 00:54:09,971
তুমি ওদেরকে দেখেছো?
716
00:54:10,106 --> 00:54:11,939
ওরা কি করে?
717
00:54:12,025 --> 00:54:14,392
ওরা বিভিন্ন জগৎে ঘোড়াঘুড়ি করে।
718
00:54:14,477 --> 00:54:18,529
নরক থেকে দুনিয়ায় নজর
রাখতে ওদের পাঠানো হয়েছে।
719
00:54:20,950 --> 00:54:22,150
৪৭
720
00:54:35,665 --> 00:54:38,883
আমি কি আর কোনো সেবা করতে পারি?
721
00:54:39,002 --> 00:54:40,501
তাহলে তো আমাদের প্রয়োজনের চেয়ে...
722
00:54:40,637 --> 00:54:42,086
আরেকটু বেশি সময় লাগবে।
723
00:54:42,172 --> 00:54:44,305
সুইটহার্ট, তোমাকে যদি আমি
ঐ কাজে আঁটকাই, তাহলে...
724
00:54:44,391 --> 00:54:47,225
আরো কত বেশি সময় যে লাগবে,
সেটা ধারণাও করতে পারবে না।
725
00:54:52,816 --> 00:54:55,650
ভেবেছিলাম আমি পাগল হয়ে গেছি,
726
00:54:55,735 --> 00:54:57,268
কিন্তু আমি গুলি খেয়েছিলাম...
727
00:54:58,655 --> 00:55:00,021
ঠিক এখানে।
728
00:55:01,441 --> 00:55:02,774
কোনো চিহ্ন তো নেই।
729
00:55:02,859 --> 00:55:05,159
না, কিন্তু আমি গুলি খেয়েছিলাম।
730
00:55:05,245 --> 00:55:07,278
আর তারপর এটা আমার কাছে এসেছিলো।
731
00:55:07,364 --> 00:55:09,864
আর তারপর সবকিছুই এমন
হলো, যেনো কোনোদিনই হয়নি।
732
00:55:09,999 --> 00:55:14,202
আমি চাই, তুমি ঠিক এইখানে
আমাকে জখম করে দাও।
733
00:55:31,104 --> 00:55:34,639
নিরীহ নারীর ওপর অত্যাচার
করার অভ্যাস যে, আমার নেই।
734
00:55:34,724 --> 00:55:36,357
কোনো এক মনিষী,
735
00:55:36,443 --> 00:55:39,644
স্বপ্নদ্রষ্টা বলেছিলেন, এসব দেখার
সুযোগ পাওয়াটা নাকি...
736
00:55:41,898 --> 00:55:44,365
- সৃষ্টিকর্তার আশীর্বাদ।
- আশীর্বাদ?
737
00:55:44,451 --> 00:55:47,235
সৃষ্টিকর্তার মহিমা দেখার সুবর্ণ সুযোগ কয়জন পায়?
738
00:55:51,791 --> 00:55:53,565
ওরা জানেইনা কি নিয়ে
ওরা কথা বলছে।
739
00:56:01,835 --> 00:56:04,752
এভাবেই মরতে চাও...
740
00:56:04,888 --> 00:56:06,587
নাকি উঠে দাড়াবে?
741
00:56:07,924 --> 00:56:09,257
মর শালা।
742
00:56:27,026 --> 00:56:29,444
চালাও, ছুঁড়ি।
743
00:56:30,947 --> 00:56:32,413
এর আগে কখনো কোনো ছেলেকে...
744
00:56:32,499 --> 00:56:35,283
আমার শরীরে দ্বিতীয়বার হাত দেবার সুযোগ দেই নি।
745
00:57:00,610 --> 00:57:04,529
দরজা খোলো, এস্কাটন, নইলে গুলি করতে বাধ্য হবো।
746
00:57:04,647 --> 00:57:07,148
মানে কি এসবের?
747
00:57:07,233 --> 00:57:08,783
এর মানে, আমি মোটেও পাগল নই।
748
00:57:08,868 --> 00:57:11,118
শেষ সুযোগ, এস্কাটন!
749
00:57:11,204 --> 00:57:12,653
বেরিয়ে এসো নয়তো আমরা গুলি করবো।
750
00:57:16,493 --> 00:57:18,826
এখন এ দুনিয়ার সব কিছুই
আমার কাছে মূল্যহীন।
751
00:57:28,371 --> 00:57:34,457
Bangla Subtitle Extracted & Re-synced & Corrected by
Fuad Anas Ahmed
752
00:57:34,516 --> 00:57:44,516
♪♪ :.:.: Fuad Anas Ahmed :.:.: ♪♪