1
00:00:05,000 --> 00:00:10,000
রাশোমোন (১৯৫০)
ভাষা: জাপানী (নিহোঙ্গো)
1
00:00:10,000 --> 00:00:15,000
ইংরেজি সাবটাইটেল থেকে বাংলা অনুভাষ্য তৈরি: শিক্ষানবিস
http://chalachitra.shoutwiki.com
1
00:00:37,663 --> 00:00:42,000
রাশোমোন
2
00:00:54,596 --> 00:00:58,600
রিয়ুনোসুকে আকুতাগাওয়া'র
"ইন আ গ্লোভ" অবলম্বনে
3
00:00:58,684 --> 00:01:03,188
চিত্রনাট্য:
আকিরা কুরোসাওয়া ও শিনোবু হাশিমোতো
4
00:01:03,313 --> 00:01:07,276
চিত্রগ্রহন:
কাজুও মিয়াগাওয়া
5
00:01:40,392 --> 00:01:43,520
অভিনয়ে:
6
00:01:43,645 --> 00:01:46,148
তোশিরো মিফুনে
7
00:01:46,231 --> 00:01:48,567
মাচিকো কিয়ো
8
00:01:48,692 --> 00:01:50,986
তাকাশি শিমুরা
9
00:01:51,069 --> 00:01:53,405
মাসায়ুকি মোরি
10
00:01:53,530 --> 00:01:55,991
মিনোরু চিয়াকি
11
00:02:02,664 --> 00:02:09,004
পরিচালক:
আকিরা কুরোসাওয়া
12
00:02:48,210 --> 00:02:52,422
কিছু বুঝতে পারছি না...
কিছুই বুঝতে পারছি না।
13
00:03:37,092 --> 00:03:40,095
কোনকিছুই মাথায় ঢুকছে না
14
00:03:43,015 --> 00:03:44,558
কিচ্ছু বুঝতে পারছি না।
15
00:04:06,079 --> 00:04:07,331
কী সমস্যা?
16
00:04:10,834 --> 00:04:12,294
কী মাথায় ঢুকছে না?
17
00:04:16,381 --> 00:04:18,926
এমন অদ্ভুত কাহিনী
জীবনে শুনি নাই
18
00:04:19,801 --> 00:04:21,303
তো আমাকেও শোনাও কাহিনীটা!
19
00:04:22,888 --> 00:04:27,351
আমাদের মধ্যে তো দেখি এক
বিশিষ্ট পণ্ডিত পুরোহিতও আছে।
20
00:04:29,686 --> 00:04:34,858
নাহ! এমনকি কিয়োমিজু মন্দিরের
বিখ্যাত বিজ্ঞ পুরোহিতও
21
00:04:36,235 --> 00:04:39,446
এমন অদ্ভুত কাহিনী
কখনও শোনেন নি
22
00:04:39,738 --> 00:04:43,909
তুমিও এই অদ্ভুত গল্প
সম্পর্কে কিছু জানো মনে হচ্ছে?
23
00:04:44,660 --> 00:04:49,581
আমি আর উনি
মাত্রই সব দেখে এবং শুনে আসলাম।
24
00:04:50,123 --> 00:04:54,002
- কোথা থেকে?
- আদালত প্রাঙ্গন।
25
00:04:54,378 --> 00:04:55,712
আদালত?
26
00:04:57,673 --> 00:04:59,758
একজন লোক খুন হয়েছে।
27
00:05:00,384 --> 00:05:03,095
মাত্র একটা? তাতে আর এমন কী এসে গেল?
28
00:05:04,680 --> 00:05:11,895
এই ফটকের সামনের রাস্তা ধরে এগোলে
এখনও পাঁচ-ছয়টা বেনামী লাশ পাবে।
29
00:05:12,896 --> 00:05:14,982
ঠিক।
30
00:05:15,107 --> 00:05:20,028
যুদ্ধ, ভূমিকম্প, ঝড়,
31
00:05:21,113 --> 00:05:25,158
আগুন, দুর্ভিক্ষ, প্লেগ...
32
00:05:25,450 --> 00:05:28,495
বছরের পর বছর,
একের পর এক শুধু বিপর্যয়।
33
00:05:33,625 --> 00:05:38,338
আর প্রতি রাতে ডাকাতের
উৎপাত তো আছেই।
34
00:05:40,090 --> 00:05:47,347
জীবনে অসংখ্য মানুষকে
পোকামাকড়ের মত খুন হতে দেখেছি,
35
00:05:49,183 --> 00:05:55,397
কিন্তু, সেই আমিও এর চেয়ে
ভয়ংকর কোন কাহিনী শুনি নি।
36
00:06:01,486 --> 00:06:05,073
হ্যাঁ, এতটাই ভয়ংকর।
37
00:06:09,077 --> 00:06:14,917
অবশেষে এবার মনে হয়,
মানুষের আত্মার উপর বিশ্বাস হারিয়েই ফেলব।
38
00:06:16,251 --> 00:06:20,464
এটা জঘন্য:
ডাকাত, প্লেগ,
39
00:06:20,964 --> 00:06:27,304
দুর্ভিক্ষ, আগুন বা যুদ্ধ
সবকিছুর চেয়ে খারাপ।
40
00:06:28,347 --> 00:06:30,807
এই যে শোন পুরোহিত,
41
00:06:31,517 --> 00:06:33,560
যথেষ্ট ওয়াজ হয়েছে, আর না!
42
00:06:33,727 --> 00:06:37,606
ব্যাপারটা প্রথমে মজারই মনে হয়েছিল,
অন্তত যতক্ষণ বৃষ্টি ভুলে থাকতে চাচ্ছিলাম,
43
00:06:38,315 --> 00:06:42,277
কিন্তু এসব হিতোপদেশ শোনার চেয়ে
আমার বৃষ্টির শব্দ শোনাই ভাল।
44
00:07:14,059 --> 00:07:19,481
কাহিনীটা শুনে দেখ, হয়ত
তুমি বলতে পারবে, এসবের কী অর্থ।
45
00:07:19,565 --> 00:07:23,819
আমি তিনটার কোনটাই
বুঝতে পারছি না।
46
00:07:23,986 --> 00:07:26,780
- তিনটা মানে?
- আসলে...
47
00:07:27,406 --> 00:07:30,117
আচ্ছা আমি সবগুলো বলছি।
48
00:07:30,284 --> 00:07:32,578
ঠাণ্ডা হয়ে ধীরে সুস্থে বল।
49
00:07:34,121 --> 00:07:37,374
বৃষ্টি কমতে আরও অনেক দেরি।
50
00:07:38,458 --> 00:07:40,961
রাশোমোন
51
00:07:57,769 --> 00:07:59,563
তিন দিন আগের ঘটনা।
52
00:08:00,314 --> 00:08:04,109
পাহাড়ে গিয়েছিলাম কাঠ কাটতে।
53
00:11:46,164 --> 00:11:48,500
আমি যত দ্রুত সম্ভব দৌঁড়ে
পুলিশকে খবর দিতে যাই।
54
00:11:49,543 --> 00:11:53,839
এর তিন দিন পর আজকে
আমাকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়।
55
00:11:56,466 --> 00:11:59,136
হ্যাঁ, ঠিক।
56
00:12:03,182 --> 00:12:08,812
আমিই প্রথম লাশটা পেয়েছি।
57
00:12:09,062 --> 00:12:12,274
কী? কোন তরবারি দেখেছি কি না?
58
00:12:12,357 --> 00:12:15,152
না, কিচ্ছু না।
59
00:12:17,404 --> 00:12:20,199
শুধু একটা মেয়েদের হ্যাট,
গাছের ডালে ঝুলছিল,
60
00:12:21,575 --> 00:12:25,078
আর একটা পদদলিত সামুরাই টুপি।
61
00:12:25,787 --> 00:12:29,458
লাশের কাছে একটা কাটা
দড়ির টুকরা ছিল,
62
00:12:31,251 --> 00:12:38,467
আরেকটু দূরে গাছের পাতায় ঢাকা
একটা লাল বর্ডারয়ালা চকচকে তবজির বাক্স
63
00:12:38,592 --> 00:12:40,260
হ্যাঁ।
64
00:12:41,678 --> 00:12:47,226
শুধু এগুলোই দেখেছি, হ্যাঁ।
65
00:12:48,852 --> 00:12:50,521
হ্যাঁ।
66
00:12:52,231 --> 00:12:57,027
নিহত লোকটার সাথে তার মৃত্যুর
আগে আমার দেখা হয়েছিল।
67
00:12:58,195 --> 00:13:03,534
তিন দিন আগে,
বিকেল বেলায়।
68
00:13:03,659 --> 00:13:05,577
রাস্তায়
69
00:13:05,744 --> 00:13:09,998
সেকিয়ামা থেকে ইয়ামাশিনা'র দিকে
70
00:13:28,016 --> 00:13:34,523
মহিলাটা ঘোমটা দিয়ে ছিল,
তাই তার মুখ দেখতে পারি নি।
72
00:13:46,451 --> 00:13:53,417
কে জানত
লোকটার এমন ভাগ্য হবে!
73
00:13:55,836 --> 00:14:02,509
মানুষের জীবন আসলেই ভোরের শিশিরের
মত ঠুনকো ও ক্ষণস্থায়ী।
74
00:14:05,137 --> 00:14:09,183
কী দুর্ভাগ্য যে, ওর
জীবনটা এভাবে শেষ হল।
75
00:14:09,600 --> 00:14:12,102
আমি দুঃখিত!
76
00:14:15,856 --> 00:14:20,277
এই যাকে ধরে এনেছি সে-ই তাজোমারু।
77
00:14:21,486 --> 00:14:26,533
হ্যাঁ, সেই কুখ্যাত ডাকাত
যাকে সবাই এক নামে চেনে।
78
00:14:29,077 --> 00:14:33,916
আগেও একবার প্রায় ধরে ফেলেছিলাম,
তখনও দেখতে ঠিক এরকম ছিল
79
00:14:34,082 --> 00:14:36,460
এবং ঠিক এই তলোয়ারটাই তার সঙ্গে ছিল।
80
00:14:38,879 --> 00:14:43,133
দুই দিন আগে সন্ধ্যা বেলায়,
কাৎসুরা নদীর তীরে...
81
00:15:00,150 --> 00:15:03,987
কী হয়েছে?
82
00:15:15,249 --> 00:15:19,127
সেখানে ১৭টি তীর ছিল-
ঈগলের পালকওয়ালা,
83
00:15:19,211 --> 00:15:23,757
একটি চামড়ার ধনুক, আর একটি ঘোড়া।
84
00:15:24,675 --> 00:15:28,554
এই সবই খুন হওয়া
লোকটার, হ্যাঁ।
85
00:15:30,681 --> 00:15:36,019
ভাগ্যের কী পরিহাস যে, তাজোমারু শেষ
পর্যন্ত চুরি করা ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল,
86
00:15:36,562 --> 00:15:38,772
একেই বলে কর্মফল।
87
00:15:47,197 --> 00:15:51,910
আমি ঘোড়া থেকে পড়ে গেছি?
শালা বেকুব!
88
00:15:55,873 --> 00:15:57,541
সে দিন...
89
00:16:06,508 --> 00:16:09,094
ঘোড়ায় করে যাওয়ার সময়
হঠাৎ খুব পিপাসা পায়।
90
00:16:10,554 --> 00:16:12,681
ওসাকা'র কাছাকাছি,
একটা ঝর্ণা থেকে পান করি।
91
00:16:25,861 --> 00:16:28,614
উজানের দিকে কোথাও নিশ্চয়ই
কোন বিষাক্ত সাপ মরে পড়ে ছিল।
92
00:16:29,239 --> 00:16:32,409
কিছুক্ষণ পর ভয়ংকর
পেটে ব্যাথা শুরু হয়।
93
00:16:33,327 --> 00:16:37,831
নদীর কাছে যখন পৌঁছেছি,
ততক্ষণে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল।
94
00:16:38,999 --> 00:16:42,794
তাই ঘোড়া থেকে নেমে
মাটিতে গড়াগড়ি দিচ্ছিলাম।
95
00:16:48,008 --> 00:16:50,344
আমি পড়ে গিয়েছিলাম?
96
00:16:51,470 --> 00:16:53,597
অবশ্য, গাঁধা তো
গাঁধার মতই চিন্তা করবে।
97
00:16:57,017 --> 00:17:00,270
আমি জানি, আজ হোক কাল হোক
তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাবেই
98
00:17:01,355 --> 00:17:03,398
তাই কোন কিছুই লুকোব না।
99
00:17:06,568 --> 00:17:09,321
এই তাজোমারুই,
লোকটাকে খুন করেছে।
100
00:17:12,491 --> 00:17:15,953
তিন দিন আগে এই দম্পতিকে দেখেছিলাম।
এক গরম বিকেলে।
101
00:17:17,037 --> 00:17:20,499
হঠাৎ একটা ঠাণ্ডা বাতাসে
পাতাগুলো নড়ে উঠেছিল।
102
00:17:21,959 --> 00:17:26,630
ঐ বাতাস না এলে,
আমার ওকে মারতে হতো না।
103
00:20:00,742 --> 00:20:04,955
শুধু এক পলকের জন্য দেখেছিলাম,
দেখতে না দেখতেই চলে যায়।
104
00:20:06,123 --> 00:20:07,958
হয়ত সে জন্যেই।
105
00:20:08,625 --> 00:20:11,712
মনে হয়েছিল যেন কোন দেবী দেখলাম।
106
00:20:12,337 --> 00:20:15,591
তখনই ওকে দখলের পণ করে ফেলি,
লোকটাকে খুন করে হলেও।
107
00:20:19,178 --> 00:20:24,308
কিন্তু খুন করা ছাড়া পাওয়া
গেলে তো কথাই নেই।
108
00:20:24,808 --> 00:20:29,938
তাই প্রথমে ইচ্ছা ছিল লোকটাকে
খুন না করেই মেয়েটাকে পাওয়া।
109
00:20:32,357 --> 00:20:35,777
কিন্তু ইয়ামাশিনা'র দিকে যাওয়া
ঐ রাস্তায় কিছু করা সম্ভব ছিল না।
110
00:20:52,878 --> 00:20:54,296
কী চাও তুমি?
111
00:21:07,601 --> 00:21:09,061
কী চাও?
112
00:21:19,947 --> 00:21:21,323
কী চাই?
113
00:21:42,010 --> 00:21:43,762
আমাকে সন্দেহের কিছু নেই।
114
00:21:47,391 --> 00:21:49,393
কী? সুন্দর না জিনিসটা?
115
00:21:52,604 --> 00:21:54,356
ভাল করে দেখ।
116
00:22:01,488 --> 00:22:05,158
ঐখানে একটা ধ্বংসস্তূপ আছে।
117
00:22:05,993 --> 00:22:11,665
ওখানে একটা ঢিপি খুঁড়ে
বেশ কিছু তরবারি ও কাঁচ পেয়েছি।
118
00:22:12,666 --> 00:22:16,587
পাহাড়ের পেছনে জঙ্গলে সব লুকিয়ে রেখেছি
যাতে কেউ খুঁজে না পায়।
119
00:22:18,547 --> 00:22:21,508
তোমার আগ্রহ থাকলে,
সস্তায় দিয়ে দেব।
120
00:23:57,271 --> 00:23:58,981
ঐ খানে।
121
00:24:01,358 --> 00:24:02,943
তুমি আগে যাও।
122
00:24:47,571 --> 00:24:50,449
এখানে। ঐ পাইন গাছগুলোর পেছনে।
123
00:26:44,646 --> 00:26:49,359
তোমার স্বামী
অসুস্থ হয়ে পড়েছে।
124
00:26:57,117 --> 00:27:04,041
মেয়েটার মুখ একদম ফ্যাকাসে হয়ে গিয়েছিল।
আমার দিকে নিথর চোখে চেয়ে ছিল,
125
00:27:04,333 --> 00:27:08,086
মুখটা বাচ্চাদের মত আবেগপূর্ণ হয়ে উঠেছিল।
126
00:27:09,505 --> 00:27:13,926
সেটা দেখার পর লোকটার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ি
এবং হঠাৎ তাকে খুব ঘৃণা করতে শুরু করি।
127
00:27:14,801 --> 00:27:18,931
মেয়েটাকে দেখাতে ইচ্ছা করে তার স্বামী
পাইন গাছের সাথে কেমন অসহায়ের মত বাঁধা।
128
00:27:19,473 --> 00:27:23,810
এই চিন্তাগুলো আগে একদমই ছিল না,
কিন্তু তখন এগুলো মাথায় ভর করে বসে।
129
00:28:59,198 --> 00:29:01,241
আমি জীবনে
কোন নারীর এমন ক্ষিপ্রতা দেখি নি।
130
00:31:24,468 --> 00:31:28,847
এভাবে শেষ পর্যন্ত স্বামীকে হত্যা না করেই
মেয়েটাকে পেতে সক্ষম হই।
131
00:31:33,602 --> 00:31:38,273
তখনও লোকটাকে মারার কোন
ইচ্ছা আমার ছিল না।
132
00:31:40,150 --> 00:31:41,693
কিন্তু তারপর...
133
00:31:43,612 --> 00:31:45,280
দাঁড়াও!
134
00:31:46,740 --> 00:31:48,325
দাঁড়াও!
135
00:31:49,326 --> 00:31:53,789
হয় তুমি মরবে নয়ত আমার স্বামী মরবে।
136
00:31:54,790 --> 00:31:56,834
তোমাদের একজনকে মরতেই হবে।
137
00:32:07,594 --> 00:32:12,808
দু'জন পুরুষের কাছে লজ্জা বিসর্জন দেয়া
মৃত্যুর চেয়েও জঘন্য।
138
00:32:16,144 --> 00:32:24,486
যে বেঁচে থাকবে আমি তার সাথেই যাব।
139
00:35:19,828 --> 00:35:22,789
তাই লোকটাকে মারা ছাড়া উপায় ছিল না,
কিন্তু সেটা সম্মানজনকভাবে করতে চেয়েছিলাম।
140
00:35:23,332 --> 00:35:27,711
সে খুব ভাল লড়েছিল।
আমরা ২৩ বার তরবারি ঠেকিয়েছিলাম।
141
00:35:29,046 --> 00:35:33,634
এটা মনে আছে কারণ
আমি খুব মুগ্ধ হয়েছিলাম।
142
00:35:34,468 --> 00:35:37,888
কেউ এর আগে আমার সাথে ২০ বারের
বেশি তরবারি ঠেকাতে পারে নি।
143
00:35:42,559 --> 00:35:45,395
কী? মেয়েটা?
144
00:35:47,481 --> 00:35:49,441
জানি না।
145
00:35:49,942 --> 00:35:55,739
লোকটা মারা যাওয়ার পর,
তাকিয়ে দেখি সে নেই।
146
00:35:57,324 --> 00:36:01,703
লড়াই দেখে ভয়ে হয়ত
পালিয়ে গিয়েছিল।
147
00:36:02,788 --> 00:36:05,332
আমি দৌঁড়ে পাহাড়ী রাস্তাটার দিকে যাই।
148
00:36:05,707 --> 00:36:08,585
কিন্তু দেখলাম শুধু তার ঘোড়াটা
নিশ্চিন্ত মনে ঘাস খাচ্ছে।
149
00:36:10,128 --> 00:36:13,966
মেয়েটার ক্ষিপ্রতার প্রতি আকৃষ্ট হয়েছিলাম।
150
00:36:14,424 --> 00:36:17,928
কিন্তু, শেষ পর্যন্ত ও আসলে
অন্য আট দশটা মেয়ের মতই।
151
00:36:18,554 --> 00:36:20,472
এমনকি ওকে খোঁজার চেষ্টাও করি নি।
152
00:36:23,851 --> 00:36:26,520
কী? লোকটার তরবারি?
153
00:36:28,355 --> 00:36:30,941
শহরে মদ কেনার জন্য বেচে দিয়েছি।
154
00:36:32,609 --> 00:36:35,487
কী? মেয়েটার ছুরি?
155
00:36:38,031 --> 00:36:44,371
মুক্তায় খচিত ছিল।
অনেক দাম হবে মনে হয়েছিল।
156
00:36:45,205 --> 00:36:50,586
কিন্তু এটার কথা একদম ভুলে গিয়েছিলাম।
বোকার মত কাজ করেছি।
157
00:36:51,086 --> 00:36:53,130
জীবনের সবচেয়ে বড় ভুল!
158
00:37:15,569 --> 00:37:21,074
এমনকি ডাকাতদের মধ্যেও,
তাজোমারু নারী আসক্তির জন্য বিখ্যাত।
159
00:37:22,910 --> 00:37:28,081
এই তো, গত শরৎ কালে এক অল্পবয়স্ক কণে
মন্দিরে গিয়েছিল, পরে তাকে ও তার দাসীকে
160
00:37:28,248 --> 00:37:33,921
পাহাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়।
সেটাও হয়ত তাজোমারু'র কাজ ছিল।
161
00:37:41,094 --> 00:37:45,390
ঘোড়া রেখে চলে যাওয়া এই মেয়েটার
না জানি কি হয়েছে!
162
00:37:47,226 --> 00:37:48,894
আসলে,
163
00:37:51,647 --> 00:37:54,942
মহিলাটি আদালতে
দেখা দিয়েছে।
164
00:37:58,403 --> 00:38:04,201
মন্দিরে লুকিয়ে ছিল,
পুলিশ তাকে সেখানেই পায়।
165
00:38:04,576 --> 00:38:06,078
এটা পুরো মিথ্যা।
166
00:38:06,995 --> 00:38:11,041
সবগুলোই মিথ্যা।
তাজোমারু ও মেয়েটা- দু'জনের গল্পই মিথ্যা।
167
00:38:12,000 --> 00:38:14,336
মানুষ মাত্রই মিথ্যা কথা বলে।
168
00:38:18,549 --> 00:38:21,802
অধিকাংশ সময় তো আমরা নিজেরাই
নিজেদের প্রতি সৎ থাকতে পারি না।
169
00:38:22,135 --> 00:38:23,929
হতে পারে।
170
00:38:29,768 --> 00:38:38,360
কিন্তু এর কারণ মানুষ দুর্বল,
এমনকি নিজেদের কাছেও।
171
00:38:38,569 --> 00:38:40,487
আবার ওয়াজ শুরু করো না তো।
172
00:38:41,488 --> 00:38:46,034
মিথ্যা হলেও আমার কিছু যায় আসে না,
যতক্ষণ বিনোদন পাওয়া যায় আমি আছি।
173
00:38:48,996 --> 00:38:51,248
মহিলাটা কী গল্প
ফাঁদল?
174
00:38:52,499 --> 00:38:57,421
মহিলাটার গল্প তাজোমারু'র
গল্প থেকে সম্পূর্ণ আলাদা।
175
00:38:59,715 --> 00:39:07,139
এতই আলাদা যে, তাজোমারু যে ক্ষিপ্রতার কথা বলেছিল
মহিলাটার চোখে তার কোন চিহ্নই দেখা যায় নি।
176
00:39:14,605 --> 00:39:17,649
তাকে এতটাই নিরীহ দেখাচ্ছিল
যে, তার জন্য করুণা হচ্ছিল।
177
00:39:46,637 --> 00:39:48,680
নীল কিমোনো পরা ঐ লোকটা,
178
00:39:52,100 --> 00:39:54,937
আমাকে আত্মসমর্পণে বাধ্য করার পর,
179
00:39:56,230 --> 00:40:01,818
গর্বের সাথে ঘোষণা করে যে,
সে-ই কুখ্যাত ডাকাত তাজোমারু,
180
00:40:05,030 --> 00:40:09,368
এরপর গাছের সাথে বাঁধা আমার
স্বামীকে ব্যাঙ্গ করতে থাকে।
181
00:40:20,462 --> 00:40:28,178
না জানি আমার স্বামী কতটা
আতঙ্কিত হয়ে উঠেছিল।
182
00:40:31,723 --> 00:40:34,852
যতই খোলার চেষ্টা করছিল,
183
00:40:37,646 --> 00:40:44,903
দড়ির গিঁট ততই আরো শক্ত হচ্ছিল।
184
00:40:47,614 --> 00:40:54,580
আমি দৌঁড়ে ওর পাশে যাই,
বা অন্তত যাওয়ার চেষ্টা করি।
185
00:42:42,980 --> 00:42:48,944
এমনকি এখনও, যখন তার চাহনিটার কথা মনে হয়,
186
00:42:50,445 --> 00:42:54,366
শিরার ভেতর রক্ত হিম হয়ে যায়।
187
00:42:58,203 --> 00:43:02,666
সে চোখে যা দেখেছি তাকে রাগও বলা যায় না,
188
00:43:04,001 --> 00:43:05,502
দুঃখও না,
189
00:43:07,087 --> 00:43:16,013
কিন্তু একটা শীতল আলো, চোখে তীব্র ঘৃণা।
190
00:43:23,520 --> 00:43:25,189
ওভাবে তাকিয়ো না।
191
00:43:26,064 --> 00:43:28,192
আমার দিকে ওভাবে তাকিয়ো না।
192
00:43:33,280 --> 00:43:34,740
ওই চাহনি বড় নিষ্ঠুর।
193
00:43:36,366 --> 00:43:38,452
আমাকে মারো,
194
00:43:39,453 --> 00:43:46,210
খুন করে ফেলো, কিন্তু ওভাবে তাকিয়ে না।
প্লিজ।
195
00:45:10,878 --> 00:45:13,005
আমাকে হত্যা করো।
196
00:45:14,089 --> 00:45:16,508
এখুনি মেরে ফেলো।
197
00:45:50,667 --> 00:45:52,044
ওভাবে তাকানো বন্ধ করো।
198
00:45:53,670 --> 00:45:55,214
ওভাবে তাকিয়ো না।
199
00:46:00,802 --> 00:46:02,304
প্লিজ বন্ধ করো।
200
00:46:46,348 --> 00:46:52,187
এরপর বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম।
201
00:47:01,572 --> 00:47:04,324
জ্ঞান ফেরার পর
তাকিয়ে দেখি...
202
00:47:12,875 --> 00:47:15,502
আমার অনুভূতিটা কল্পনা করুন।
203
00:47:32,227 --> 00:47:40,569
দেখি আমার ছুরি
আমার স্বামীর বুকে বিঁধে আছে।
204
00:47:55,209 --> 00:47:58,670
আমি ভয়ানক ধাক্কা খেয়েছিলাম
205
00:48:01,673 --> 00:48:04,635
এরপর কিভাবে জঙ্গল থেকে
বেরিয়েছি কিচ্ছু মনে নেই।
206
00:48:10,724 --> 00:48:13,101
হুশ ফিরে পাওয়ার পর দেখি,
207
00:48:16,897 --> 00:48:18,941
পুকুরটার পাশে দাঁড়িয়ে আছি,
208
00:48:20,567 --> 00:48:22,402
পাহাড়টার পাদদেশে।
209
00:48:29,743 --> 00:48:31,912
পুকুরের মধ্যে নিজেকে ছুঁড়ে ফেলেছিলাম।
210
00:48:34,122 --> 00:48:38,085
অনেক ভাবে চেষ্টা করেছি।
211
00:48:39,962 --> 00:48:44,299
তারপরও নিজেকে মারতে পারি নি।
212
00:48:56,687 --> 00:49:08,156
আমার মত এমন অবলা
অসহায় নারীর কী করার আছে?
213
00:49:43,692 --> 00:49:47,154
আচ্ছা। যতই শুনছি
ততই আরও দিশাহারা হচ্ছি।
214
00:49:49,865 --> 00:49:53,285
কিন্তু এটা সত্যি যে, মেয়েরা চোখের পানি দিয়ে
সবাইকে ভোলানোর চেষ্টা করে।
215
00:49:53,619 --> 00:49:55,746
এমনকি নিজেদেরকেও ভুলিয়ে ফেলে।
216
00:49:56,997 --> 00:50:00,584
তাই মেয়েটার গল্প সম্পর্কে
সাবধান থাকতে হবে।
217
00:50:02,628 --> 00:50:05,214
তাহলে যখন
মরা লোকটার গল্প শুনবে--
218
00:50:05,797 --> 00:50:11,178
সে তো মৃত।
সে কিভাবে ওর কাহিনী বলবে?
219
00:50:11,803 --> 00:50:13,931
ও আরেক জনের উপর ভর করে কথা বলেছে।
220
00:50:15,766 --> 00:50:19,728
একদম মিথ্যা। তার গল্পও পুরো মিথ্যা।
221
00:50:22,314 --> 00:50:26,610
কিন্তু মৃতরা তো মিথ্যা বলে না।
222
00:50:27,569 --> 00:50:29,446
কেন শুনি?
223
00:50:31,198 --> 00:50:34,284
আমি বিশ্বাস করি না যে,
মানুষ এতটা পাপিষ্ঠ হতে পারে।
224
00:50:35,911 --> 00:50:37,496
যা ইচ্ছা বিশ্বাস কর।
225
00:50:38,372 --> 00:50:40,374
কিন্তু সত্যিকার অর্থে ভাল
বলে কী কেউ আছে?
226
00:50:41,291 --> 00:50:44,253
হয়ত সদ্গুণ পুরোই বানানো একটা জিনিস।
227
00:50:44,294 --> 00:50:46,129
কী বীভৎস--
228
00:50:47,089 --> 00:50:49,716
মানুষ শুধু খারাপ জিনিসগুলো
ভুলে থাকতে চায়,
229
00:50:50,509 --> 00:50:52,719
আর বানানো সুন্দর গল্পগুলো
বিশ্বাস করতে চায়।
230
00:50:52,761 --> 00:50:55,764
- সেটাই সহজ।
- অসম্ভব
231
00:50:59,393 --> 00:51:00,894
যাই হোক।
232
00:51:01,144 --> 00:51:03,814
এখন মরা লোকটার বলা গল্পটা শুনি।
233
00:51:51,653 --> 00:51:54,990
আমি এখন অন্ধকারের বাসিন্দা।
234
00:51:55,073 --> 00:51:59,536
অন্ধকারে খুব কষ্ট হচ্ছে।
235
00:52:00,412 --> 00:52:05,250
যারা আমাকে এই অন্ধকার নরকে ফেলেছে
তাদের উপর অভিশাপ।
236
00:52:43,372 --> 00:52:50,337
আমার স্ত্রীকে আক্রমণ করার পর ডাকাতটা
তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করে।
237
00:52:51,964 --> 00:52:57,344
আমার স্ত্রী ঘাসের উপর বসে ছিল,
নিচের দিকে তাকিয়ে।
238
00:52:58,554 --> 00:53:01,515
ডাকাতটা খুব ধূর্ত ছিল।
239
00:53:02,391 --> 00:53:04,685
সতীত্ব হারিয়েছে বলে,
240
00:53:04,893 --> 00:53:06,937
সে আর তার স্বামীর সাথে
থাকতে পারবে না।
241
00:53:07,104 --> 00:53:11,108
সে বলে, স্বামীকে ছেড়ে দাও; তার চেয়ে
আমাকে বিয়ে করাই কি তোমার জন্য ভাল না।
242
00:53:11,441 --> 00:53:15,237
সে বলছিল, কেবল ভালবেসে ফেলেছে বলেই
সে তার উপর হামলা করেছে।
243
00:53:16,989 --> 00:53:21,577
এটা শোনার পর আমার স্ত্রী
মোহগ্রস্তের মত মুখ তুলে তাকায়।
244
00:53:28,250 --> 00:53:33,839
তাকে এর চেয়ে সুন্দর আগে কখনো দেখায় নি।
245
00:53:40,596 --> 00:53:47,311
ডাকাতের প্রশ্নের জবাবে আমার স্ত্রী
কী উত্তর দিয়েছিল জানো,
246
00:53:48,687 --> 00:53:50,647
তার অসহায় স্বামীর সামনে?
247
00:53:54,109 --> 00:53:55,777
যেখানে খুশি।
248
00:53:58,447 --> 00:54:00,991
যেখানে খুশি নিয়ে যাও আমাকে।
249
00:54:03,035 --> 00:54:05,204
এই ছিল তার উত্তর।
250
00:54:08,540 --> 00:54:11,168
কিন্তু সেটাই ওর একমাত্র পাপ ছিল না,
251
00:54:12,002 --> 00:54:16,173
সেটাই সব হলে তো আর আমাকে এই
অন্ধকারে এভাবে কষ্ট পেতে হতো না।
252
00:54:31,313 --> 00:54:32,898
ওকে হত্যা করো।
253
00:54:33,607 --> 00:54:36,318
ও জীবিত থাকা অবস্থায়
আমি তোমার সাথে যেতে পারব না।
254
00:54:37,361 --> 00:54:38,987
মেরে ফেলো ওকে!
255
00:54:40,656 --> 00:54:44,785
ঐ কথাগুলো ছিল একটা বাতাসের মত,
256
00:54:45,202 --> 00:54:48,497
যা আমাকে উড়িয়ে অন্ধকারের আরও
গহীনে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল।
257
00:54:53,752 --> 00:55:01,510
কোন মানুষের মুখ থেকে কখনো
এরচেয়ে ঘৃণ্য কোন কথা বেরিয়েছে?
258
00:55:01,885 --> 00:55:05,848
এমনকি স্বয়ং ডাকাতটাও সেকথা শুনে
একদম ফ্যাকাসে হয়ে গেল।
259
00:55:07,391 --> 00:55:12,020
দয়া করে ওকে খুন করো।
260
00:55:47,431 --> 00:55:50,559
ওকে কী করব,
কী করি চাও তুমি?
261
00:55:52,060 --> 00:55:56,982
মারব নাকি ছেড়ে দেব?
শুধু মাথা নাড়লেই হবে।
262
00:56:01,069 --> 00:56:07,242
কেবল এই কথা শুনেই, আমি তার
সব অপরাধ ক্ষমা করে দিতে প্রস্তুত ছিলাম।
263
00:56:10,412 --> 00:56:15,959
মারব নাকি ছেড়ে দেব?
264
00:56:44,613 --> 00:56:47,449
জানি না কত
সময় পার হয়েছে এর পর।
265
00:57:30,367 --> 00:57:34,162
ও পালিয়েছে। এখন আমাকে
নিজের পথে যেতে হবে।
266
00:58:00,522 --> 00:58:02,357
চারিদিকে ছিল সুনসান নিরবতা।
267
00:58:04,276 --> 00:58:07,779
কারও কান্নার শব্দ পাচ্ছিলাম।
268
00:58:08,739 --> 00:58:11,450
কেউ কাঁদছে।
269
00:58:12,284 --> 00:58:14,244
কে সে?
270
01:00:40,057 --> 01:00:41,767
আবার একদম নিরবতা।
271
01:00:43,936 --> 01:00:45,979
কী যে শান্ত হয়ে গেল সব!
272
01:00:48,106 --> 01:00:50,234
হঠাৎ সূর্য বিদায় নিল।
273
01:00:52,861 --> 01:00:56,782
আমি গহীন নিরবতার ভেতর আবদ্ধ হলাম।
274
01:00:59,618 --> 01:01:04,456
স্তব্ধতার মাঝে শুয়ে রইলাম।
275
01:01:07,376 --> 01:01:12,381
এরপর কেউ একজন ধীরে সুস্থে আমার কাছে আসে।
276
01:01:13,590 --> 01:01:23,976
সে-ই আমার বুক থেকে
ধীরে ধীরে ছুরিটা বের করে।
277
01:01:53,255 --> 01:01:54,882
এটা সত্যি না!
278
01:01:54,965 --> 01:01:58,969
সেখানে কোন ছুরি ছিল না।
সে মারা গেছে তরবারির আঘাতে।
279
01:02:37,591 --> 01:02:39,718
এখন তো মজা আরও জমছে।
280
01:02:40,469 --> 01:02:45,015
মনে হচ্ছে তুমি পুরো ঘটনাটাই দেখেছ।
281
01:02:49,895 --> 01:02:52,231
তাহলে আদালতে কিছু বললে না কেন?
282
01:02:53,857 --> 01:02:56,109
আমি ওসবের মধ্যে জড়াতে চাই নি।
283
01:02:56,527 --> 01:02:58,487
কিন্তু এখন তো বলতে পার, ঠিক না?
284
01:02:59,947 --> 01:03:02,533
বলো তাহলে।
285
01:03:02,699 --> 01:03:04,868
তোমার গল্পই মনে হচ্ছে
সবচেয়ে মজার হবে।
286
01:03:05,077 --> 01:03:09,122
আমি আর শুনতে চাই না।
যথেষ্ট ভয়ের গল্প হয়েছে।
287
01:03:10,457 --> 01:03:12,960
আজকাল এসবই
স্বাভাবিক গল্প।
288
01:03:13,335 --> 01:03:16,463
আমি তো শুনেছি, এমনকি এখানে,
এই রাশোমোনে যে দৈত্য থাকত,
289
01:03:16,630 --> 01:03:19,132
সেও মানুষের হিংস্রতা দেখে পালিয়েছে।
290
01:03:23,220 --> 01:03:27,057
বলো না!
কতটুকু জানো তুমি?
291
01:03:32,604 --> 01:03:35,983
আমি পাহাড়ে
মেয়েটার হ্যাটটা পেয়েছিলাম।
292
01:03:36,316 --> 01:03:38,110
সে তো আগেই বলেছ।
293
01:03:40,821 --> 01:03:45,450
আরও প্রায় ২০ গজ সামনে গিয়ে
এক মহিলাকে কাঁদতে শুনি।
294
01:03:46,743 --> 01:03:50,998
একটা ঝোপের পেছন থেকে দেখি,
একটা লোক গাছের সাথে বাঁধা,
295
01:03:51,373 --> 01:03:54,209
একটা মহিলা কাঁদছে, আর তাজোমারু।
296
01:03:54,251 --> 01:03:55,919
তাহলে সেটা মিথ্যা কথা ছিল,
297
01:03:56,128 --> 01:04:00,507
যখন বলেছিলে
তুমি শুধু লাশটা পেয়েছ।
298
01:04:00,632 --> 01:04:02,593
আমি জড়াতে চাই নি।
299
01:04:02,676 --> 01:04:04,303
ঠিক আছে।
300
01:04:05,888 --> 01:04:10,392
বলে যাও।
তাজোমারু কী করছিল?
301
01:04:14,521 --> 01:04:19,318
সে হাঁটু গেড়ে বসে
মহিলাটার কাছে ক্ষমা চাচ্ছিল।
302
01:04:22,279 --> 01:04:26,909
আমি কখনও খারাপ কিছু করতে গিয়ে
দুই বার চিন্তা করি নি।
303
01:04:27,242 --> 01:04:29,703
সে কারণে পরবর্তীতে কষ্টও কম হয়েছে।
304
01:04:31,163 --> 01:04:33,707
কিন্তু আজকে সবকিছু আলাদা।
305
01:04:33,916 --> 01:04:39,296
আমি ইতিমধ্যে তোমাকে পেয়েছি, কিন্তু
আরও পেতে চাই। এটা খুব কঠিন।
306
01:04:40,214 --> 01:04:42,633
মিনতি করছি, তুমি আমাকে বিয়ে করো।
307
01:04:47,095 --> 01:04:54,102
কুখ্যাত ডাকাত তাজোমারু
হাঁটু গেড়ে হাত জোড় করে ভিক্ষা চাচ্ছে।
308
01:04:58,607 --> 01:05:01,860
তুমি চাইলে আমি এমনকি
ডাকাতিও ছেড়ে দেব।
309
01:05:02,736 --> 01:05:05,572
এখনই আমার যত সঞ্চয় আছে তা দিয়ে
তুমি আজীবন বিলাসের সাথে থাকতে পারবে।
310
01:05:06,949 --> 01:05:10,994
আর যদি আমার অবৈধ অর্থ না চাও,
তাহলে এমনকি কাজ করতেও রাজি আছি।
311
01:05:11,537 --> 01:05:17,835
এমনকি রাস্তায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি
করার মত নিচে নামতেও রাজি।
312
01:05:18,502 --> 01:05:21,880
যেকোন কিছু করতে রাজি আছি,
যদি তুমি সাথে আস।
313
01:05:21,922 --> 01:05:24,716
আমাকে বিয়ে করো দয়া করে।
314
01:05:27,010 --> 01:05:29,805
'না' বললে, তোমাকে হত্যা করা ছাড়া
আমার কোন গতি থাকবে না।
315
01:05:33,350 --> 01:05:35,727
দয়া করে হ্যাঁ বলো।
316
01:05:39,898 --> 01:05:42,526
কান্না থামাও, উত্তর দাও।
317
01:05:43,235 --> 01:05:44,862
বলো যে তুমি আমার বউ হবে।
318
01:05:45,571 --> 01:05:48,282
বলো!
319
01:05:59,960 --> 01:06:01,461
অসম্ভব।
320
01:06:03,422 --> 01:06:08,510
মহিলা হয়ে আমি কিভাবে
এর উত্তর দেব?
321
01:06:29,031 --> 01:06:32,326
বুঝেছি। তুমি বলতে চাও সিদ্ধান্ত
নেয়ার দায়িত্ব আমাদের।
322
01:06:35,454 --> 01:06:36,663
দাঁড়াও!
323
01:06:38,040 --> 01:06:42,211
এমন একটা মেয়ের জন্য
আমি জীবনের ঝুঁকি নিতে রাজি না।
324
01:07:10,280 --> 01:07:13,492
তুই দু'জন পুরুষের সাথে শুয়েছিস।
আত্মহত্যা করছিস না কেন?
325
01:07:19,790 --> 01:07:21,208
কোন আশা নাই।
326
01:07:24,920 --> 01:07:28,423
আমি এই নির্লজ্জ বেশ্যাকে চাই না।
তুমি ওকে নিতে পার।
327
01:07:30,342 --> 01:07:35,013
এখন এমনকি ঘোড়াটাকে বাঁচানোর জন্যও
আমি ওকে হারাতে রাজি আছি।
328
01:08:30,736 --> 01:08:32,946
- দাঁড়াও!
- পিছুপিছু আসবে না!
329
01:08:46,710 --> 01:08:50,339
কান্না থামা।
এতে আর কোন কাজ হবে না।
330
01:08:52,925 --> 01:08:56,428
থামো। ওকে শাসানোর দরকার নেই।
331
01:08:57,179 --> 01:08:59,556
মেয়েরা এমনিতেই দুর্বল।
332
01:09:26,834 --> 01:09:28,335
আসলে দুর্বল তোমরা।
333
01:09:31,588 --> 01:09:33,465
তুমি যদি আমার স্বামী হও,
334
01:09:34,383 --> 01:09:37,094
তাহলে এই লোকটাকে হত্যা করছ না কেন?
335
01:09:38,053 --> 01:09:40,681
তারপর আমাকে আত্মহত্যা করতে বলতে পার।
সেটাই তো প্রকৃত পুরুষের কাজ।
336
01:09:42,933 --> 01:09:45,269
তুমিও পুরুষ হওয়ার যোগ্য না।
337
01:09:53,861 --> 01:09:57,322
যখন শুনলাম তুমিই তাজোমারু,
তখন কান্না বন্ধ করেছিলাম।
338
01:09:57,990 --> 01:10:00,325
প্রতিদিনের এসব ক্লান্তিকর প্রহসন
আমাকে অসুস্থ করে তুলেছে।
339
01:10:01,994 --> 01:10:07,791
ভেবেছিলাম, "তাজোমারু হয়ত
আমাকে এ থেকে মুক্তি দেবে।"
340
01:10:08,208 --> 01:10:13,672
সে যদি শুধু আমাকে রক্ষা করত,
তার জন্য যেকোন কিছু করতে রাজি থাকতাম।
341
01:10:13,922 --> 01:10:15,799
এটাই মনে মনে ভাবছিলাম।
342
01:10:20,512 --> 01:10:23,932
কিন্তু তুমিও ঠিক আমার
স্বামীর মতই কাপুরুষ।
343
01:10:25,767 --> 01:10:30,689
শুধু মনে রেখো: একজন নারী সেই পুরুষকেই
ভালবাসে যার ভালবাসা গভীর।
344
01:10:31,440 --> 01:10:34,526
পুরুষকে তরবারির মাধ্যমে কোন নারীকে
নিজের করে নিতে হয়।
345
01:16:15,158 --> 01:16:17,452
আমি মরতে চাই না!
346
01:19:04,786 --> 01:19:06,997
তাহলে এটাই আসল কাহিনী।
347
01:19:07,539 --> 01:19:10,209
আমি মিথ্যা বলি না।
নিজের চোখে সব দেখেছি।
348
01:19:10,709 --> 01:19:12,211
আমার সন্দেহ আছে।
349
01:19:12,628 --> 01:19:15,088
সব সত্যি। আমি মিথ্যা বলি না।
350
01:19:15,339 --> 01:19:17,382
কেউ বলে কয়ে মিথ্যা বলে না।
351
01:19:17,549 --> 01:19:19,301
এটা ভয়ংকর।
352
01:19:19,510 --> 01:19:22,262
মানুষ যদি একে অপরকে বিশ্বাস না করে
তাহলে পৃথিবী আর নরকে কী পার্থক্য!
353
01:19:22,513 --> 01:19:24,139
সেটাই ঠিক। পৃথিবীটাই নরক।
354
01:19:24,306 --> 01:19:25,974
না, আমি মানুষে বিশ্বাস করি।
355
01:19:28,185 --> 01:19:30,312
আমি চাই না পৃথিবী নরক হয়ে যাক।
356
01:19:31,230 --> 01:19:33,232
চিৎকার করে তো সেটা ঠেকাতে পারবে না।
357
01:19:33,815 --> 01:19:37,945
ভেবে দেখো। তিনটার মধ্যে
কোন কাহিনীটা সবচেয়ে বিশ্বাসযোগ্য?
358
01:19:38,237 --> 01:19:39,613
জানি না।
359
01:19:40,656 --> 01:19:42,032
জানি না।
360
01:19:43,242 --> 01:19:47,246
শেষ পর্যন্ত আসলে মানুষ যা করে
সেটা বোঝা সম্ভব না।
361
01:20:49,766 --> 01:20:51,310
কী করছ?
362
01:20:55,564 --> 01:20:56,940
তাতে তোমার কী?
363
01:21:00,110 --> 01:21:02,529
- এটা জঘন্য কাজ!
- জঘন্য?
364
01:21:03,113 --> 01:21:07,618
আমি না নিলে অন্য কেউ কিমোনো-টা
নিতই। তাহলে আমি নেব না কেন?
365
01:21:09,328 --> 01:21:11,788
- এটা খুব অশুভ।
- অশুভ?
366
01:21:12,497 --> 01:21:14,750
তাহলে বাচ্চাটার বাবা-মা'র কথা ভেবে দেখো?
367
01:21:15,501 --> 01:21:21,215
ওরা নিজেদের যতদিন ভাল লেগেছে রেখেছে,
এরপর ছুঁড়ে ফেলেছে বাচ্চাটাকে। অশুভ তো ওরা।
368
01:21:21,965 --> 01:21:24,343
না, তুমি ভুল ভাবছ।
369
01:21:25,511 --> 01:21:31,350
কিমোনো-তে রাখা তবজিটা দেখো।
বাচ্চাটাকে রক্ষার জন্যই এটা রেখে গেছে ওরা।
370
01:21:32,267 --> 01:21:35,062
এই শিশুকে ফেলে যেতে ওদের কত
কষ্ট হয়েছে সেটা ভেবে দেখ।
371
01:21:35,562 --> 01:21:37,731
আমার সবার অনুভূতি নিয়ে ভাবার
মত অত সময় নেই।
372
01:21:37,898 --> 01:21:40,317
- তুমি স্বার্থপর।
- তাতে সমস্যা কী?
373
01:21:41,235 --> 01:21:43,695
এই জগতে কুকুর হয়ে জন্মানোই ভাল।
374
01:21:44,488 --> 01:21:47,533
স্বার্থপর না হলে এখানে
বেঁচে থাকতে পারবে না।
375
01:21:56,875 --> 01:21:59,002
শালা।
376
01:21:59,837 --> 01:22:02,673
সবাই অসৎ আর স্বার্থপর।
377
01:22:03,465 --> 01:22:06,510
সবাই যুক্তি দেখায়।
378
01:22:07,678 --> 01:22:15,936
ডাকাতটা, ঐ মহিলা,
মৃত লোকটা আর তুই, সবাই!
379
01:22:22,276 --> 01:22:25,904
আর তুই সাধু? খুব হাসাইলি।
380
01:22:26,780 --> 01:22:31,076
আদালতকে বোকা বানাতে পারিস,
কিন্তু আমাকে পারবি না।
381
01:22:47,968 --> 01:22:50,429
তো ছুরিটা দিয়ে কি করেছিস?
382
01:22:51,263 --> 01:22:54,558
সেই দামী মুক্তাখচিত ছুরিটা,
383
01:22:54,933 --> 01:22:56,852
তাজোমারু যেটার কথা বলছিল?
384
01:22:57,311 --> 01:23:00,022
সেটার কী হয়েছে?
ঘাসের মধ্যে হারিয়ে গেছে বুঝি?
385
01:23:01,148 --> 01:23:04,610
তুই না করলে, কে চুরি করেছে সেটা?
386
01:23:08,614 --> 01:23:10,282
মনে হচ্ছে আমি ভুল কিছু বলি নাই।
387
01:23:13,744 --> 01:23:18,207
এক ডাকাত আরেক ডাকাতকে বলে ডাকাত।
স্বার্থপরতা হচ্ছে এইটা।
388
01:23:32,221 --> 01:23:35,057
তোর আর কিছু বলার আছে?
389
01:23:36,350 --> 01:23:38,060
না থাকলে আমি এখন যাব।
390
01:24:55,929 --> 01:24:59,099
কী করছ?
বাকি যা আছে তাও ছিনিয়ে নিতে চাও?
391
01:25:09,651 --> 01:25:13,614
আমার নিজের ৬ বাচ্চা আছে।
392
01:25:15,449 --> 01:25:22,497
আরেকটা যোগ হলে
কিছু যায় আসবে না।
393
01:25:29,880 --> 01:25:36,386
এমন কথা বলার জন্য আমি খুব লজ্জিত।
394
01:25:39,640 --> 01:25:47,439
না, এমন দিনে যে কাউকে সন্দেহের
চোখে দেখাটাই স্বাভাবিক।
395
01:25:51,652 --> 01:25:53,654
আমারই বরং লজ্জিত
হওয়া উচিত।
396
01:25:55,906 --> 01:26:00,369
আমি নিজের আত্মাকেই চিনি না।
397
01:26:00,911 --> 01:26:03,956
না, আমি তোমার প্রতি কৃতজ্ঞ।
398
01:26:17,010 --> 01:26:19,012
তোমার কারণেই,
399
01:26:19,930 --> 01:26:26,687
মনে হচ্ছে শেষ পর্যন্ত
মানুষের উপর বিশ্বাস রাখতে পারব।
400
01:26:27,855 --> 01:26:29,481
আর লজ্জা দেবেন না।
401
01:28:06,411 --> 01:28:10,999
সমাপ্তি।