1 00:00:05,589 --> 00:00:09,634 কেমন দেখাচ্ছে? 2 00:00:10,344 --> 00:00:12,970 আমি কি দেখতে পাবো? 3 00:00:13,764 --> 00:00:15,348 হ্যাঁ। 4 00:00:16,475 --> 00:00:18,059 আপনি কি দেখতে পাচ্ছেন? 5 00:00:21,188 --> 00:00:25,483 বলতে গেলে, যেকোনো সাধারণ পুলিশই দেখতে পাবে এটা। 6 00:00:26,443 --> 00:00:28,486 এতে চলবে না তাহলে? 7 00:00:28,654 --> 00:00:31,406 নাহ, চলবে না। 8 00:00:32,825 --> 00:00:38,121 আপনি যদি গোপনীয়তাই চান, 9 00:00:38,288 --> 00:00:42,792 আপনাকে আরো আঁটসাঁট কিছু নিতে হবে। 10 00:00:43,168 --> 00:00:44,711 থার্টি এইট স্পেশাল। 11 00:00:44,878 --> 00:00:45,920 ভোঁতা নাকওয়ালা। 12 00:00:46,088 --> 00:00:50,591 হ্যামারটা লুকানো, পকেট থেকে বের করার সময়ে বেল্টে আটকে যাবে না। 13 00:00:50,759 --> 00:00:53,886 মিথ্যা না, আমি নিজে ব্যবহার করে দেখেছি। 14 00:00:56,306 --> 00:00:57,765 - পাঁচটা শট নেয়া যাবে। - হ্যাঁ। 15 00:00:57,933 --> 00:00:59,726 অটোমেটিকে কয়টা গুলি থাকে? 16 00:00:59,893 --> 00:01:02,145 ম্যাগাজিনে দশটা, চেম্বারে একটা। 17 00:01:02,312 --> 00:01:05,648 পাঁচটার একটাও যদি গায়ে লাগাতে না পারেন, ম্যাগাজিন খালি করে ফেলতে হবে। 18 00:01:05,816 --> 00:01:09,861 আমার মতে, বাকি ছয়টা দিয়েও কাজ হবে না তখন। 19 00:01:10,446 --> 00:01:12,864 সাধারণ ওয়াডকাটার বুলেট না ভরে যদি 20 00:01:13,031 --> 00:01:16,993 ১৫৮-গ্রেইন হলো পয়েন্ট ভরেন, তাহলে অনেক স্টপিং পাওয়ার পাওয়া যাবে। 21 00:01:18,370 --> 00:01:20,705 হুইল গানের চেয়ে বিশ্বস্ত আর কিছু নেই। 22 00:01:25,753 --> 00:01:27,086 এটা চালিয়ে দেখুন। 23 00:01:30,340 --> 00:01:35,011 নাকটার কারণে ধোঁয়া বের হবে না একেবারেই, 24 00:01:35,179 --> 00:01:38,264 পকেট থেকে বের করা একটু কঠিন অবশ্য, 25 00:01:38,432 --> 00:01:41,267 তবে, কারো চোখ ফাঁকি দেবার জন্য এর বিকল্প নেই। 26 00:01:42,394 --> 00:01:44,020 পলিমারের ভার্সনটাও আছে। 27 00:01:44,188 --> 00:01:46,731 আমার চামড়ারটাই পছন্দ। 28 00:01:46,899 --> 00:01:49,400 একটু আটপৌরে আমি। 29 00:01:49,985 --> 00:01:51,861 আচ্ছা... 30 00:01:52,196 --> 00:01:54,655 এটা ঠিক দিকে আছে তো? 31 00:01:54,823 --> 00:01:56,616 আপনি ডানহাতি হলে ঠিক দিকেই আছে। 32 00:01:56,909 --> 00:01:59,202 জানি না, আপনি নিশ্চিত? 33 00:01:59,369 --> 00:02:02,163 মনে হয় বামে নিলে সুবিধা হবে। 34 00:02:02,414 --> 00:02:04,749 একটা প্রধান নিয়ম হলো, হোলস্টার থেকে করা যাবে না। 35 00:02:04,917 --> 00:02:07,251 বসে থাকলে করতে পারেন অবশ্য। 36 00:02:07,419 --> 00:02:11,047 দোকানদার কিংবা জুয়াড়িরা এভাবে গুলি করে। 37 00:02:19,515 --> 00:02:24,143 যাই হোক, আপনাকে এটা চালানো অনেক প্র্যাক্টিস করতে হবে। 38 00:02:24,311 --> 00:02:26,562 যদি আঙুল চালু করতে না পারেন, 39 00:02:26,730 --> 00:02:30,233 আপনার আক্রমণকারী না, নিজের হাতেই মারা পড়বেন। 40 00:02:30,400 --> 00:02:32,026 বুঝেছেন? 41 00:02:35,113 --> 00:02:36,781 এটা কী? 42 00:02:37,366 --> 00:02:39,826 একমাত্র এই কারণেই আপনি আপনার আশেপাশের দোকানের থেকে 43 00:02:39,993 --> 00:02:42,745 পাঁচগুণ বেশি টাকা দেবেন আমাকে। 44 00:02:44,623 --> 00:02:47,458 সিরিয়াল নম্বর ফাইলের বাইরে। 45 00:02:49,086 --> 00:02:52,505 বুঝতেই পারছেন, 46 00:02:52,673 --> 00:02:55,591 আমি এটা নিয়ে ধরা পড়তে চাই না। 47 00:02:56,093 --> 00:02:58,177 আপনিও বুঝতে পারছেন, এটা নিয়ে ধরা পড়ার কোনো সম্ভাবনা নেই। 48 00:02:59,346 --> 00:03:03,891 দেখুন মিস্টার, গত ৩০ বছর ধরে এই কাজ করে আসছি। 49 00:03:04,351 --> 00:03:07,520 আমি জানি, কাউকে তার কাজ সম্পর্কে জিজ্ঞেস করা উচিত না। 50 00:03:07,688 --> 00:03:10,106 বিশেষ করে তার লয়্যার যখন আমার কাছে আসতে বলেছে, তখন তো একেবারেই না। 51 00:03:10,274 --> 00:03:12,316 কিন্তু একটা জিনিস জিজ্ঞেস না করে পারছি না। 52 00:03:13,151 --> 00:03:15,903 আপনি কি নিজেকে বাঁচানোর জন্য এটা কিনছেন না অন্যকিছু? 53 00:03:17,030 --> 00:03:19,907 হ্যাঁ অবশ্যই। 54 00:03:20,075 --> 00:03:21,117 নিজেকে বাঁচানোর জন্যই। 55 00:03:21,285 --> 00:03:22,785 কেন? 56 00:03:22,953 --> 00:03:26,747 শুধু যদি নিরাপত্তার খাতিরেই কিনতে চান, 57 00:03:26,915 --> 00:03:29,667 তাহলে এর চেয়ে অনেক কম দামেই কিনতে পারতেন, 58 00:03:29,835 --> 00:03:34,504 তাছাড়া সিরিয়াল নম্বরহীন অবৈধ অস্ত্রসহ ধরা পড়ার ঝুঁকি থেকেও বাঁচতে পারতেন। 59 00:03:34,672 --> 00:03:37,967 শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজনে এইভাবে কেন কিনছেন? 60 00:03:38,135 --> 00:03:44,015 আর যদি তা ব্যবহার করতেই হয়, তাহলে ট্রেস করা যায় না, এমন কোনো কিছু 61 00:03:44,182 --> 00:03:45,683 ব্যবহার করাটাই ভালো না? 62 00:03:45,851 --> 00:03:47,268 বস, এখানে পশ্চিমের নিয়ম খাটে। 63 00:03:47,603 --> 00:03:50,897 বিচারব্যবস্থা এখানে অতোটা খাটে না। 64 00:03:51,064 --> 00:03:53,357 কেউ যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, 65 00:03:53,525 --> 00:03:57,528 তবে তাকে গুলি করে মেরে ফেলার পুরো অধিকারই আপনার আছে। 66 00:03:57,696 --> 00:04:02,450 কেউ কেউ এটাকে নৈতিক অধিকার বলে দাবি করে। আমি নিজেও তাই মনে করি। 67 00:04:02,910 --> 00:04:07,079 শুধু এটুকু বলি, আপনার টাকা নিতে আমার কোনো সমস্যা নেই। 68 00:04:07,372 --> 00:04:10,583 কিন্তু আপনি যদি পেশাদার অপরাধী না হয়ে থাকেন, 69 00:04:11,001 --> 00:04:13,711 তাহলে আইন মেনে অস্ত্র কেনাটাই 70 00:04:13,879 --> 00:04:16,589 ভালো মনে হয় আমার কাছে। 71 00:04:22,220 --> 00:04:24,305 নিরাপত্তার জন্যই কিনছি। 72 00:04:30,771 --> 00:04:32,480 নিরাপত্তা। 73 00:04:41,615 --> 00:04:42,990 আমি নেবো এটা। 74 00:04:43,158 --> 00:04:50,660 ব্রেকিং ব্যাড সিজন ৪ এপিসোড ২ অনুবাদ - কুদরতে জাহান 75 00:04:51,158 --> 00:04:59,660 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 76 00:05:36,378 --> 00:05:38,379 ধন্যবাদ বনি। 77 00:07:18,480 --> 00:07:19,730 জেসি। 78 00:07:19,898 --> 00:07:21,690 কী অবস্থারে, ভাই? 79 00:07:22,776 --> 00:07:25,361 মামা, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। 80 00:07:25,529 --> 00:07:27,196 নতুন সাউন্ড সিস্টেম লাগিয়েছি। 81 00:07:27,364 --> 00:07:28,614 - দ্যাখ কেমন। - আরে শালা! 82 00:07:28,782 --> 00:07:30,574 বডেশাস সাবউফার! 83 00:07:30,742 --> 00:07:32,326 ইয়া বিশাল ক্যানন। 84 00:07:32,494 --> 00:07:34,745 ১৮ ইঞ্চি বড় একেকটা, মোট ৬টা। 85 00:07:34,913 --> 00:07:38,666 অ্যালুমিনিয়াম কোন, তাই শব্দতরঙ্গ বেরোবে ফুল স্পিডে। 86 00:07:38,834 --> 00:07:40,209 টুইটারগুলোও দারুণ। 87 00:07:40,377 --> 00:07:43,754 লাইনগুলো কী সুন্দর লাফিয়ে বেড়াচ্ছে, একেবারে সাইকেডেলিক। 88 00:07:46,842 --> 00:07:50,636 একবার তাকালে চোখ ফেরানো যায় না। 89 00:07:50,804 --> 00:07:57,143 হেহ, হ্যাঁরে মামা। ইচ্ছা করে দমাদম ব্ল্যাক স্যাবাথ নইলে ব্লেজ ওয়ানের গান বাজিয়ে বাড়িঘর সব ফাটিয়ে ফেলি। 90 00:07:57,310 --> 00:07:59,687 এতে প্যারামেট্রিক ইকুয়ালাইজেশন আছে। 91 00:07:59,855 --> 00:08:03,941 বাতাসের চাপ কিংবা অন্য কোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট করে নেয়। 92 00:08:04,234 --> 00:08:06,026 একদম ডিজিটাল। 93 00:08:06,194 --> 00:08:09,947 অ্যাম্পে ভ্যাকুয়াম টিউব দেয়া আছে, অ্যান্টি-ডিস্টর্টশনের জন্য যেটা বাজারের সেরা। 94 00:08:10,115 --> 00:08:13,450 সহজেই ১২০ ডেসিবেল শব্দ তুলতে পারে। 95 00:08:13,869 --> 00:08:15,578 শুনে দ্যাখ এবার, মাথা ঘুরে যাবে। 96 00:08:15,745 --> 00:08:17,913 ♪Money Money by ABBA 97 00:08:35,765 --> 00:08:38,726 হেই, কালকে আন্দ্রিয়াকে একটা মিটিং এ দেখলাম। 98 00:08:38,894 --> 00:08:40,936 তোর কথা জিজ্ঞেস করছিল। 99 00:08:57,370 --> 00:09:01,165 থ্যাংক্স মামা, কিন্তু আমি রিহ্যাবের নিয়ম মেনে ১২ ধাপে ওসব ছেড়ে দিচ্ছি। 100 00:09:02,125 --> 00:09:03,626 বলিস কী? 101 00:09:23,021 --> 00:09:25,147 আচ্ছা একটু নিয়েই দেখি। 102 00:09:35,492 --> 00:09:41,038 'লেফট ফর ডেড' গেমে, হারামিগুলোর মাথায় বাড়ি দিলে চপাৎ করে খুলিটা ফেটে যায়, ইচ্ছা হয় চেঁচিয়ে বলি, "বুইয়াহ!" 103 00:09:41,206 --> 00:09:44,458 আরে নাহ মামা, 'রেসিডেন্ট এভিল ফোর' এর সাথে কোনোটার কোনো তুলনা নেই। 104 00:09:44,626 --> 00:09:47,461 অযথা চাপা মারিস না। না সত্যিই। 105 00:09:47,629 --> 00:09:50,923 যে মেয়েটাকে বাঁচানো লাগে ঐ গেমে, ও একদম আগুনের মতো দেখতে। 106 00:09:51,091 --> 00:09:54,301 আর আমি খেলি পৃথিবীর শেষ জীবিত মানুষ হিসেবে। 107 00:09:54,469 --> 00:09:56,470 এটা পছন্দ না করে যাবো কই? 108 00:09:56,638 --> 00:09:59,348 জম্বিদের মারার জন্য এর চাইতে বড় অনুপ্রেরণা আর কী চাই। 109 00:09:59,516 --> 00:10:03,435 না মারলে ওরা তোর মগজ চিবিয়ে খাবে, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কী লাগে? 110 00:10:03,812 --> 00:10:05,104 তা অবশ্য ঠিক। 111 00:10:05,814 --> 00:10:08,732 আচ্ছা, আরেকটা বলি। 112 00:10:08,900 --> 00:10:11,568 কল অফ ডিউটি: ওয়ার্ল্ড অ্যাট ওয়ার, জম্বি মোড। 113 00:10:11,736 --> 00:10:14,571 ওটা হলো আসল জিনিস। ভেবে দ্যাখ, মামা। 114 00:10:14,739 --> 00:10:17,574 ওরা যেই সেই জম্বি না, নাৎসি জম্বি। 115 00:10:17,909 --> 00:10:19,702 নাৎসি জম্বি, ফুস। 116 00:10:19,869 --> 00:10:21,996 এসএস ওয়াফেনের সৈন্যরাও থাকে, 117 00:10:22,163 --> 00:10:26,208 নাৎসি সৈন্যদের মধ্যে ওরাই সবচেয়ে বিধ্বংসী। 118 00:10:26,376 --> 00:10:30,129 বেঁচে থাকতে ওরা কেমন ছিল, তাতে কী এমন এসে যায়? 119 00:10:30,297 --> 00:10:32,381 মামা, তোর ইতিহাসের জ্ঞান শূন্যের কোঠায়। 120 00:10:32,549 --> 00:10:37,011 নাৎসি জম্বিরা কেবল প্রোটিনের উদ্দেশ্যে তোর মগজ খেতে চায়, তা না। 121 00:10:37,178 --> 00:10:38,804 ওরা একাজ করে কারণ-- 122 00:10:38,972 --> 00:10:43,017 ওরা আমেরিকানদের ঘৃণা করে। 123 00:10:43,184 --> 00:10:47,896 ওরা হলো জম্বি জগতের তালেবান। 124 00:10:48,064 --> 00:10:50,899 আমি খেলেছি গেমটা। খুব একটা ফাস্ট না। 125 00:10:51,067 --> 00:10:53,027 তেমন চ্যালেঞ্জ কোথায়? 126 00:10:53,194 --> 00:10:56,071 লেফট ফর ডেডের জম্বিগুলো এর চেয়ে অনেক ফাস্ট। 127 00:10:56,239 --> 00:10:58,907 ওদেরকে ভুল পথে পাঠানো লাগে, ওরা ঠিক জম্বিও না। 128 00:10:59,075 --> 00:11:00,451 ভাইরাসে আক্রান্ত হয়েছে কেবল। 129 00:11:00,618 --> 00:11:02,536 আক্রান্ত করা ভাইরাসটা ওদের ক্ষেপিয়ে তোলে, 130 00:11:02,704 --> 00:11:05,497 হাই লেভেলের গাঁজা খেলে গায়ে যেমন শক্তি হয়, তেমন শক্তিশালী ওরা। 131 00:11:05,665 --> 00:11:09,501 দুইটা দুইরকম, তুলনা করাটাই অনুচিত। 132 00:11:12,172 --> 00:11:16,133 জেসি মামা, তোর কী মনে হয়? 133 00:11:20,013 --> 00:11:21,930 হ্যাঁ আমি একমত। 134 00:11:34,277 --> 00:11:35,819 ওটা কি আসলেই নড়লো? 135 00:11:37,447 --> 00:11:39,281 ধুরো মামা। 136 00:11:39,783 --> 00:11:41,742 জায়গাটা একদম সুনসান হয়ে আছে। 137 00:11:43,787 --> 00:11:46,830 এই জায়গাটার কী দরকার, জানিস? 138 00:13:58,463 --> 00:13:59,713 তুমি ঠিক আছ? 139 00:13:59,881 --> 00:14:01,507 আছি। 140 00:14:02,175 --> 00:14:04,134 ঘুমাতে পারছ না? 141 00:14:05,094 --> 00:14:08,597 পারছি ম্যারি, এটাই আমার ঘুমানো। দেখে কী মনে হচ্ছে? 142 00:14:08,765 --> 00:14:12,059 দেখে মনে হচ্ছে, তুমি রাত ২ টা ২৪ এ... 143 00:14:13,228 --> 00:14:15,270 একটা পাথরের দিকে তাকিয়ে আছ। 144 00:14:15,438 --> 00:14:19,816 এটা রক না, একে বলে মিনারেল। এই নিয়ে দশবার বললাম। 145 00:14:20,777 --> 00:14:22,194 আচ্ছা। 146 00:14:22,362 --> 00:14:23,487 বুঝেছি। 147 00:14:23,655 --> 00:14:25,739 এর নাম ব্লু করান্ডাম। 148 00:14:25,907 --> 00:14:28,367 ব্লু করান্ডাম, বাহ, খুব সুন্দর। 149 00:14:28,535 --> 00:14:32,579 মিকা শিস্টে আগ্নেয় বায়োটাইট দিয়ে আবৃত। 150 00:14:32,747 --> 00:14:36,124 আরো কিছু জানতে চাও? চাইলে বলতে পারব। 151 00:14:37,502 --> 00:14:40,379 মনোযোগী শ্রোতার অভিনয়টা চালিয়ে যেতে পারো-- 152 00:14:40,547 --> 00:14:41,838 হ্যাঙ্ক। 153 00:14:42,882 --> 00:14:45,509 একে ইরিয়ান জায়ার সেন্ট্রাল কর্ডিলেরায় পাওয়া গেছে। 154 00:14:46,636 --> 00:14:49,137 ব্লু করান্ডাম। 155 00:14:49,973 --> 00:14:52,432 আমি শুধু বলছি যে... 156 00:14:53,560 --> 00:14:55,811 এখন রাত ২টা বাজে। 157 00:14:55,979 --> 00:14:59,356 শুধু জানতে চাচ্ছিলাম যে-- 158 00:14:59,524 --> 00:15:03,652 ম্যারি, এই বাড়িতে চারটা বেডরুম আছে। 159 00:15:08,658 --> 00:15:12,244 আমার কারণে যদি তোমার ঘুমে ব্যাঘাত ঘটে। 160 00:15:52,452 --> 00:15:58,165 এটা ওয়াল্টার হোয়াইটের ফোন। আপনার নাম, নম্বর এবং ফোন করার কারণ বলুন। ধন্যবাদ। 161 00:16:00,418 --> 00:16:02,002 ওয়াল্ট? 162 00:16:02,587 --> 00:16:04,963 হ্যালো? ওয়াল্ট? 163 00:16:05,923 --> 00:16:08,842 ওয়াল্ট, আমাকে একবার ফোন করবে প্লিজ? 164 00:16:09,010 --> 00:16:12,512 হ্যাঙ্কের অনেক বিল এসেছে। 165 00:16:12,680 --> 00:16:14,264 এদিকে, 166 00:16:14,432 --> 00:16:17,726 তোমার কাছ থেকে বেশ কিছুদিন কোনো চেক আসেনি। 167 00:16:17,894 --> 00:16:21,396 এছাড়াও কার ওয়াশের ব্যাপারে কথা বলা লাগবে। 168 00:16:21,564 --> 00:16:24,608 - ওহ খোদা! - পরের ধাপে যাবার সময় হয়েছে। 169 00:16:24,776 --> 00:16:27,778 কার ওয়াশটা কেনার ব্যাপারে চিন্তা করতে হবে-- 170 00:16:27,945 --> 00:16:30,656 স্কাইলার, তুমি কী করছ এসব? 171 00:16:30,823 --> 00:16:32,240 মানে? 172 00:16:32,408 --> 00:16:37,913 - তুমি কি ইচ্ছা করে আমার ফোন ধরছিলে না? -না না, আমি শুধু-- 173 00:16:38,081 --> 00:16:41,583 এরকম একটা মেসেজ আমার ফোনে পাঠালে কী মনে করে? 174 00:16:41,751 --> 00:16:43,460 কী বলো? আমি কী এমন বলেছি? 175 00:16:43,628 --> 00:16:48,340 আমরা যে একটা কার ওয়াশের দোকান কিনতে চাই, তার প্রমাণ তুমি রেকর্ড করে ফেলেছ। 176 00:16:48,508 --> 00:16:51,259 - সেটা কি বুদ্ধিমানের কাজ হয়েছে? - কীসের প্রমাণ? 177 00:16:51,427 --> 00:16:52,928 কী বলছ এসব? 178 00:16:53,096 --> 00:16:56,556 স্কাইলার, "কার ওয়াশ" শব্দটা কোনোভাবেই 179 00:16:56,724 --> 00:16:58,433 ফোনে বলা যাবে না, ব্যাস। 180 00:16:58,601 --> 00:17:01,895 ওয়াল্ট, আমরা কার ওয়াশ কিনছি, পতিতালয় তো আর কিনছি না। 181 00:17:02,230 --> 00:17:05,691 যদি বলতেই না পারলাম, তাহলে এটা কিনে লাভ কী? 182 00:17:05,858 --> 00:17:08,235 ওহ খোদা, দ্যাখো, স্কাইলার, প্লিজ-- 183 00:17:09,362 --> 00:17:10,529 - হেই মা। - হেই খোকা। 184 00:17:10,697 --> 00:17:13,907 টেবিলে সিরিয়েল দেয়া আছে, খাও। 185 00:17:16,119 --> 00:17:17,285 বলছি তো, 186 00:17:17,453 --> 00:17:19,579 তুমি যদি ট্রিগারটা চাপতে না চাও, বলো। 187 00:17:19,747 --> 00:17:22,249 আমি নিজেই গুডম্যানকে বলবো। 188 00:17:22,417 --> 00:17:26,044 না না না, এটা আমি সামলাবো, ঠিক আছে? 189 00:18:31,861 --> 00:18:34,321 মাথা ধরেছে, নতুন একটা মগজ যদি ট্রান্সপ্ল্যান্ট করতে পারতাম। 190 00:18:34,489 --> 00:18:37,407 হ্যাঁ, আমি কাজে যাচ্ছি। 191 00:18:38,868 --> 00:18:41,286 এই কুত্তা, ওঠ! 192 00:18:42,914 --> 00:18:44,498 ধুর। 193 00:18:45,958 --> 00:18:50,170 গায়ে হাত দিলে এমন করিস কেন। 194 00:18:50,338 --> 00:18:53,840 এখন সবকিছু পরিষ্কার করতে হবে। 195 00:18:54,258 --> 00:18:56,468 আচ্ছা, এটুকু তো করতেই পারি। 196 00:18:56,636 --> 00:19:00,847 আচ্ছা, পরিষ্কার করা বাদ দে। 197 00:19:01,015 --> 00:19:04,768 যা, সবার জন্য নাস্তা নিয়ে আয়। 198 00:19:04,936 --> 00:19:08,897 চাইলে আরো মদ কেন, পার্টিটা চলতে থাকুক। 199 00:19:09,065 --> 00:19:10,232 সত্যি বলছি। 200 00:19:10,399 --> 00:19:14,653 আমি চাই এখানে ধমাধম পার্টি চলতে থাকুক। 201 00:19:14,862 --> 00:19:17,113 ঠিক আছে মামা, বুঝেছি। 202 00:19:26,874 --> 00:19:28,875 আরে মামা ওঠ! 203 00:19:29,043 --> 00:19:31,378 ওঠ সবাই, পার্টি কর! 204 00:21:04,805 --> 00:21:05,889 হ্যালো। 205 00:21:07,516 --> 00:21:10,060 - তুমি নতুন লোক? - হ্যাঁ। 206 00:21:10,227 --> 00:21:11,895 কিছু বানাতে পেরেছ? 207 00:21:12,063 --> 00:21:16,274 ২০১.৬ 208 00:21:20,196 --> 00:21:22,072 ওজন কত? 209 00:21:22,281 --> 00:21:24,324 ২০১.৬ 210 00:21:24,951 --> 00:21:27,535 আরেকবার মাপো তো। 211 00:21:27,703 --> 00:21:29,704 নতুন নিয়ম। 212 00:21:33,125 --> 00:21:35,043 কী হয়েছে, ওয়াল্টার? 213 00:21:36,629 --> 00:21:38,964 - গাস কোথায়? - কেন? 214 00:21:39,131 --> 00:21:42,801 আমি ওর সাথে কথা বলতে চাই। 215 00:21:45,137 --> 00:21:51,643 আমাদের সম্পর্কটা একটু অস্বস্তিকর পর্যায়ে আছে, সেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। 216 00:21:54,271 --> 00:21:55,772 কী? 217 00:21:56,941 --> 00:21:59,859 তুমি আর ওকে কোনোদিন দেখবে না। 218 00:22:12,581 --> 00:22:15,583 ওলে, আমার সোনাটার খিদে লেগে গেছে। 219 00:22:15,751 --> 00:22:17,043 খিদে লেগেছে, বাবু? 220 00:22:17,211 --> 00:22:19,546 হ্যাঁ, ভালো, খেয়ে ফেলো। 221 00:22:20,089 --> 00:22:22,382 আর কিছুক্ষণ, ঠিক আছে সোনামণি? 222 00:22:22,550 --> 00:22:24,259 ঠিক আছে? 223 00:22:25,011 --> 00:22:27,178 আচ্ছা... 224 00:22:27,471 --> 00:22:29,305 এই তো। 225 00:22:29,473 --> 00:22:31,766 আচ্ছা, এখন। 226 00:22:32,059 --> 00:22:37,397 ডজ গাড়িটাকে আগাগোড়া ওয়াশ দেয়া হয়েছে, 227 00:22:37,898 --> 00:22:45,030 করোলা গাড়িটাকে হ্যান্ড ওয়্যাক্স করা হয়েছে। 228 00:22:45,197 --> 00:22:47,365 ঠিক? হ্যান্ড ওয়্যাক্স। 229 00:22:47,533 --> 00:22:48,992 আচ্ছা। 230 00:22:49,160 --> 00:22:51,369 আহ, হ্যালো, হ্যালো। 231 00:22:51,537 --> 00:22:53,955 আর কয়েক মিনিট পরেই বাড়ি ফিরবো। 232 00:22:54,123 --> 00:22:55,915 ঠিক আছে, আমার সোনা বাচ্চাটা? 233 00:22:56,083 --> 00:22:58,835 মা একটু কাজ করে নিক। 234 00:22:59,086 --> 00:23:01,337 মা একটু খানি কাজ করে নিক। 235 00:23:07,136 --> 00:23:09,137 এই তো হচ্ছে হ্যাঙ্ক। 236 00:23:09,597 --> 00:23:11,765 তুমি তো সৈন্য, হাল ছেড়ো না। 237 00:23:13,225 --> 00:23:16,394 তুমি পারছ, চলতে থাকো। 238 00:23:17,396 --> 00:23:19,439 আর মাত্র কয়েক ইয়ার্ড। 239 00:23:19,607 --> 00:23:21,274 - চলো! - হাঁটো! 240 00:23:23,486 --> 00:23:25,820 আহ, খোদা! 241 00:23:26,280 --> 00:23:29,407 দারুণ দেখাচ্ছ তুমি, সোনা। 242 00:23:29,575 --> 00:23:32,077 এগিয়ে যাও, হ্যাঙ্ক। 243 00:23:32,745 --> 00:23:34,537 চলতে থাকো। 244 00:23:37,333 --> 00:23:39,584 আর মাত্র দশ কদম। 245 00:23:39,752 --> 00:23:40,960 নয়। 246 00:23:41,712 --> 00:23:43,254 আট। 247 00:23:45,508 --> 00:23:46,758 সাত। 248 00:23:47,927 --> 00:23:50,095 ছয়। 249 00:23:52,181 --> 00:23:53,973 প্রায় পৌঁছে গেছ হ্যাঙ্ক। 250 00:24:00,022 --> 00:24:03,316 ঠিক আছে বন্ধু, একেবারে দুর্ধর্ষ কাজ দেখিয়েছ। 251 00:24:03,484 --> 00:24:06,694 দারুণ দেখিয়েছ সোনা। 252 00:24:06,862 --> 00:24:08,404 খুব ভালো! 253 00:24:08,572 --> 00:24:09,906 হ্যাঁ! 254 00:24:16,163 --> 00:24:18,206 - তুমি অনেক ভালো মানুষ, চাক। - ধন্যবাদ। 255 00:24:18,374 --> 00:24:20,333 এটা তো আমার জন্য সম্মানের কাজ, বন্ধু। 256 00:24:20,668 --> 00:24:21,876 আগামীকাল এই সময়েই দেখা হবে? 257 00:24:22,044 --> 00:24:23,253 অবশ্যই, 258 00:24:23,420 --> 00:24:25,296 যদি বেঁচে থাকি। 259 00:24:26,590 --> 00:24:29,384 দারুণ একটা সেশন গেল। ওর আত্মবিশ্বাস বাড়ছে। 260 00:24:29,552 --> 00:24:31,302 অনেক। 261 00:24:32,138 --> 00:24:34,806 এসব দেখে খুব ভালো লাগছে। 262 00:24:34,974 --> 00:24:37,350 শুধু... 263 00:24:37,518 --> 00:24:38,768 হ্যাঁ। 264 00:24:40,104 --> 00:24:41,312 এক দিন এক দিন করে আগাবো। 265 00:24:41,480 --> 00:24:42,939 এটুকুই করতে পারি আমরা। 266 00:24:43,107 --> 00:24:45,233 জানি, শুধু... 267 00:24:45,401 --> 00:24:47,193 আপনি ওকে ভালো বুঝতে পারেন। 268 00:24:47,653 --> 00:24:49,195 আসলে... 269 00:24:50,906 --> 00:24:53,366 আপনি কি ফুল টাইম থাকতে চান? আমাদের একটা খালি বেডরুম আছে। 270 00:24:53,534 --> 00:24:56,286 হেহ, কাল দেখা হবে। 271 00:25:03,460 --> 00:25:07,255 আজকে খুব শক্তি দেখিয়েছ তুমি। 272 00:25:07,423 --> 00:25:09,924 নিশ্চয়ই অনেক খিদে লেগেছে? 273 00:25:10,092 --> 00:25:12,802 ভাবছিলাম আজ রাতে রান্না করব-- 274 00:25:12,970 --> 00:25:14,262 ম্যারি। 275 00:25:16,265 --> 00:25:17,807 চলে যাও। 276 00:25:40,164 --> 00:25:43,499 এতক্ষণে সময় হলো। ওহ খোদা। 277 00:25:45,753 --> 00:25:48,338 পাইটা এমন কেন মামা? কাটা নেই। 278 00:25:48,505 --> 00:25:51,549 - এটাই এদের বৈশিষ্ট্য। - কী বৈশিষ্ট্য? 279 00:25:51,717 --> 00:25:55,511 এরা পিজা কেটে দেয় না। কাজটা ওরা কাস্টোমরাদের হাতে ছেড়ে দেয়। 280 00:25:55,679 --> 00:25:57,805 একটা পিজা কাটতে কতক্ষণ লাগে? 281 00:25:57,973 --> 00:25:59,974 মামা, মনে হয় ওরা ডেমোক্র্যাটদের মতো। 282 00:26:00,142 --> 00:26:03,478 নিজেদের ক্রিস্টমাস ট্রি নিজেরা কাটে, নিজেদের পিজা নিজেরা কাটে। 283 00:26:03,646 --> 00:26:05,146 হ্যাঁ, ডেমোক্র্যাটদের মতো, সবাই সমান। 284 00:26:05,648 --> 00:26:08,524 - এটা দিয়ে আমি কী করব? - চিন্তার কারণ নেই। 285 00:26:08,692 --> 00:26:11,027 তোর কাছে কাঁচি আছে? 286 00:26:11,195 --> 00:26:12,904 এই হারামিটাকে কেটে ফালাফালা করব। 287 00:26:14,281 --> 00:26:16,532 ভেতরে আয়। 288 00:26:16,951 --> 00:26:18,368 হেই, দেখবি...? 289 00:26:18,535 --> 00:26:22,747 ধর, তুই বছরে ১০ মিলিয়ন পিজা বানাস। 290 00:26:22,915 --> 00:26:26,542 প্রতি পিজা কাটতে ১০ সেকেন্ড লাগে। 291 00:26:26,710 --> 00:26:29,045 তাহলে এক বছরে সেটা গিয়ে দাঁড়াবে... 292 00:26:29,964 --> 00:26:31,381 হবে কিছু একটা। 293 00:26:31,548 --> 00:26:33,174 হেহ হেহ, মানে অনেক বড় একটা সংখ্যা। 294 00:26:33,342 --> 00:26:35,301 - হেই জেসি। - হাহ? 295 00:26:35,469 --> 00:26:37,053 তোর কাছে... 296 00:26:37,805 --> 00:26:39,389 হ্যাঁ। 297 00:27:05,291 --> 00:27:07,875 কী অবস্থা? 298 00:27:09,086 --> 00:27:10,920 চলছে কোনোরকম। 299 00:27:12,172 --> 00:27:13,965 ব্রক কেমন আছে? 300 00:27:15,509 --> 00:27:17,385 ভালো... 301 00:27:19,805 --> 00:27:23,850 ব্রক, গাড়িতে বসো, ঠিক আছে? বড়দের কথা বলতে দাও। 302 00:27:24,018 --> 00:27:26,811 বসো খোকা, পরে কথা হবে। 303 00:27:32,484 --> 00:27:34,652 আমি যে ফোন করছিলাম, জানো নিশ্চয়ই। 304 00:27:35,946 --> 00:27:37,488 হ্যাঁ-- 305 00:27:37,948 --> 00:27:39,741 কাজে অনেক ব্যস্ত ছিলাম.. 306 00:27:40,034 --> 00:27:43,995 জেসি, আমি তোমার কৈফিয়ত শুনতে আসিনি। 307 00:27:44,788 --> 00:27:48,666 তুমি অনেক ব্যস্ত অন্যান্য কাজ নিয়ে, জানি। 308 00:27:48,959 --> 00:27:51,794 কিন্তু একটা বিষয়ে আমাদের কথা বলা দরকার। 309 00:27:52,755 --> 00:27:54,672 সেটা বলি এখন। 310 00:27:56,550 --> 00:27:58,593 টমাস খুন হবার পরে 311 00:27:58,761 --> 00:28:01,262 ওর দুই দোস্তও খুন হয়েছে। 312 00:28:01,430 --> 00:28:06,768 একজন মাথায় গুলি খেয়ে মরেছে। ঐরাতেই আমি এই চিঠি পেয়েছি। 313 00:28:13,317 --> 00:28:15,026 এটা তুমি দিয়েছ? 314 00:28:25,829 --> 00:28:27,080 একটা কথা বলব? 315 00:28:27,247 --> 00:28:31,501 আমার ভাইয়ের খুনিদের সাথে তোমার কী সম্পর্ক, তা আমি জানতে চাই না। 316 00:28:32,544 --> 00:28:34,587 কিন্তু একটা জিনিস তোমাকে বলতেই হবে: 317 00:28:35,130 --> 00:28:37,799 কেউ কি কখনো এটা খুঁজতে আসবে? 318 00:28:40,469 --> 00:28:42,095 না। 319 00:28:47,476 --> 00:28:50,353 আমি এটা দিয়ে কী করব? 320 00:28:51,397 --> 00:28:55,358 এটা দিয়ে তুমি আর ব্রক ঐ নোংরা বস্তিমার্কা এলাকাটা ছেড়ে ভালো কোথাও চলে যাও। 321 00:28:56,693 --> 00:28:59,112 নইলে পুরোটাই ড্রাগের পেছনে উড়িয়ে দাও, 322 00:28:59,279 --> 00:29:01,489 আমি তো আর তোমাকে থামাতে পারব না। 323 00:29:03,492 --> 00:29:06,411 কিন্তু আমার বিশ্বাস তুমি এই কাজ করবে না। 324 00:31:53,662 --> 00:31:55,621 বাসায় যাও, ওয়াল্টার। 325 00:32:20,939 --> 00:32:22,732 কী অবস্থা? 326 00:32:23,233 --> 00:32:24,900 হাই। 327 00:32:25,068 --> 00:32:26,402 ইট? 328 00:32:27,904 --> 00:32:29,739 পাথর। 329 00:32:32,117 --> 00:32:33,951 ভেতরে নিয়ে যাবো? 330 00:32:34,119 --> 00:32:35,828 হ্যাঁ, ধন্যবাদ। 331 00:32:43,003 --> 00:32:45,338 ম্যারি, আমার মিনারেলগুলো এসেছে? 332 00:32:45,505 --> 00:32:46,839 হ্যাঁ হ্যাঙ্ক। 333 00:32:47,007 --> 00:32:48,049 কয় বাক্স? 334 00:32:48,216 --> 00:32:52,219 জানি না, ৩০০, ৪০০। 335 00:32:52,387 --> 00:32:54,388 ১০ লাখ। 336 00:32:54,681 --> 00:32:55,806 জানি না। 337 00:32:55,974 --> 00:32:57,933 ফাটাফুটো আছে কিনা দেখে নিয়েছ? 338 00:32:58,101 --> 00:32:59,352 ওহ খোদা। 339 00:33:00,270 --> 00:33:02,730 - ওগুলো পাথর। - না, ওগুলো মিনারেল। 340 00:33:02,898 --> 00:33:07,068 ম্যারি, ওগুলো খুবই ভঙ্গুর, বুঝেছ? 341 00:33:07,235 --> 00:33:09,570 ফাটা থাকা বাক্স আমি নেবো না। 342 00:33:09,738 --> 00:33:13,699 ওদের ডেলিভারি সার্ভিস যাতে কোনোভাবেই আমাকে বাঁশ দিতে না পারে। 343 00:33:13,867 --> 00:33:15,368 শুধু... 344 00:33:17,162 --> 00:33:19,246 সোনা, একটু চেক করে দেখবে? 345 00:33:19,831 --> 00:33:22,041 একটু চেক করো, প্লিজ? 346 00:33:34,221 --> 00:33:35,971 এত ওয়্যাক্স লাগাচ্ছ কেন। 347 00:33:36,139 --> 00:33:37,682 নষ্ট কোরো না। 348 00:33:37,849 --> 00:33:41,227 তোমার ভাইকে গিয়ে বলো, ও যদি কাল না আসে, 349 00:33:41,395 --> 00:33:44,105 তাহলে ওর চাকরি থাকবে না। এখন যাও। 350 00:33:44,272 --> 00:33:46,148 কোনো কৈফিয়ত শুনতে চাই না। 351 00:33:47,401 --> 00:33:50,945 মিস্টার ভলিনেজ, আমার নাম স্কাইলার হোয়াইট। 352 00:33:51,113 --> 00:33:52,822 কেমন আছেন? 353 00:33:58,495 --> 00:34:01,330 - আপনি আমার কার ওয়াশের দোকান কিনতে চান? - হ্যাঁ। 354 00:34:01,498 --> 00:34:05,251 আপনি চাইলে দামটা এখনই বলতে পারি। 355 00:34:05,419 --> 00:34:07,837 আপনার কাছে কি কাজটা খুব সোজা মনে হচ্ছে? 356 00:34:08,004 --> 00:34:11,549 আপনি নিজের হাত আর হাঁটুতে ভর দিয়ে 357 00:34:11,717 --> 00:34:14,552 কাজের বুয়ার মতো ঘর মুছবেন? 358 00:34:14,720 --> 00:34:18,013 সব কেমিক্যালগুলো আপনার চামড়া নষ্ট করে দেবে কিন্তু, 359 00:34:18,181 --> 00:34:19,765 চোখও জ্বালাপোড়া করবে। 360 00:34:20,058 --> 00:34:23,561 ঘষামাজা কীভাবে করে, তা ভালোই জানা আছে আমার। 361 00:34:23,729 --> 00:34:27,106 আর কোনো উপদেশ দিতে না চাইলে মুখ বন্ধ রাখুন। কারণ আমি কাজের কথা বলতে এসেছি। 362 00:34:27,274 --> 00:34:28,566 ভালো। 363 00:34:28,734 --> 00:34:30,901 আমিও কাজের কথা বলতে চাই। 364 00:34:31,236 --> 00:34:35,156 ৩০ বছর ধরে একটু একটু করে এই ব্যবসাকে গড়ে তুলেছি। 365 00:34:35,449 --> 00:34:38,492 নিজের হাত দিয়ে, নিজের রক্ত আর ঘামকে পুঁজি করে। 366 00:34:38,660 --> 00:34:40,745 সেজন্য আপনাকে অভিবাদন জানাই। 367 00:34:41,538 --> 00:34:43,080 সেটা মাথায় রেখেই বলছি, 368 00:34:43,248 --> 00:34:45,791 একটা সংখ্যা বলতে পারবেন? 369 00:34:45,959 --> 00:34:47,626 যেটা আপনার কাছে ন্যায্য মনে হয়-- 370 00:34:47,794 --> 00:34:49,962 দশ মিলিয়ন ডলার। 371 00:34:57,304 --> 00:35:01,056 ধরুন, ৮৭৯০০০ ডলার দেবো আমি। 372 00:35:01,224 --> 00:35:05,019 এই সংখ্যা কোথায় পেলে্ন? পশ্চাতদেশ দিয়ে বের করেছেন নাকি? 373 00:35:08,857 --> 00:35:13,152 প্রতিদিন গড়ে ১৯টা করে গাড়ি ধোয়া হয়। 374 00:35:13,320 --> 00:35:17,406 হ্যান্ড ওয়াক্স আর ডিটেলিলিং এর জন্য বাড়তি রেভিনিউ ধরলাম। 375 00:35:17,574 --> 00:35:19,617 তা থেকে বাদ দিলাম সবার বেতন, মেইনটেইনেন্স, 376 00:35:19,785 --> 00:35:25,790 অপারেটিং ফি আর মূল্যহ্রাস, ওটা আমি অ্যালবাকার্ক এলাকার ব্যবসা থেকে পেয়েছি। 377 00:35:25,957 --> 00:35:29,376 আপনার বাৎসরিক আয়ের হিসাব হলো এটা। 378 00:35:30,003 --> 00:35:34,673 সেই সাথে আপনার রিয়েল এস্টেটের মার্কেট ভ্যালু যোগ করলাম। 379 00:35:34,841 --> 00:35:39,553 সব মিলিয়ে হলো ৮২৯০০০ ডলার। 380 00:35:39,721 --> 00:35:45,267 তার সাথে আরো ৫০০০০ ডলার যোগ করে দিচ্ছি। 381 00:35:45,894 --> 00:35:48,312 যাতে আপনি খাটো না হন। 382 00:35:49,606 --> 00:35:51,482 ২০ মিলিয়ন ডলার। 383 00:35:53,151 --> 00:35:54,944 ঠিক আছে, মিস্টার ভলিনেটজ-- 384 00:35:55,111 --> 00:35:57,738 এটা ওয়াল্টার হোয়াইটের দাম। 385 00:35:59,741 --> 00:36:02,910 ওহ, ভেবেছেন আমি আপনাকে চিনি না? 386 00:36:03,078 --> 00:36:04,245 আমার মনে আছে। 387 00:36:04,412 --> 00:36:07,915 - আমি কোনো ভান করছি না-- - আপনার স্বামী, 388 00:36:08,083 --> 00:36:10,584 কিছু না বলেই চাকরি ছেড়ে দিয়েছে। 389 00:36:11,211 --> 00:36:15,548 সে আমার এয়ার ফ্রেশনার ভেঙেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে আক্রমণ করেছে। 390 00:36:15,715 --> 00:36:17,925 আর এখন সে আমার দোকান কিনতে চায়। 391 00:36:18,093 --> 00:36:21,512 কিন্তু আমার মুখোমুখি হবার মুরোদ তার নেই। 392 00:36:21,680 --> 00:36:23,848 - ভয়ের চোটে নিজের বউকে পাঠিয়েছে। - থামুন। 393 00:36:24,015 --> 00:36:26,684 ওয়াল্টার হোয়াইট যদি আমার কার ওয়াশের দোকান কিনতে চায়, 394 00:36:26,852 --> 00:36:30,896 ২০ মিলিয়ন ডলার দিয়ে কিনতে হবে। 395 00:36:31,064 --> 00:36:32,106 এখন যান, প্লিজ। 396 00:36:47,038 --> 00:36:51,166 আপনি কি ইদানীংকালে প্লেন দুর্ঘটনায় কাউকে হারিয়েছেন? 397 00:36:51,459 --> 00:36:54,587 প্লেনের ভাঙা অংশের কারণে কি 398 00:36:54,754 --> 00:36:58,048 সম্প্রতি আপনার বাসভবনের ক্ষতি হয়েছে? 399 00:36:58,216 --> 00:37:00,634 কিংবা, আপনি কি তাতে আহত হয়েছেন? 400 00:37:00,802 --> 00:37:02,386 হলে সউল গুডম্যানকে ফোন করুন। 401 00:37:03,889 --> 00:37:06,098 আমি আপনাকে অনায়াসে ৬, ৭ 402 00:37:06,266 --> 00:37:09,393 কিংবা ৮ অঙ্কের ক্ষতিপূরণ জিতিয়ে দিতে পারব। 403 00:37:09,561 --> 00:37:13,439 আপনার হৃদয়ের গভীর ক্ষত হয়তো এতে পূরণ হবে না, 404 00:37:13,607 --> 00:37:16,191 কিন্তু ন্যায়বিচার আপনার প্রাপ্য। 405 00:37:16,359 --> 00:37:19,361 ভাগ্য নিজের পক্ষে নিতে চাইলে, 406 00:37:19,696 --> 00:37:20,946 সউলকে ফোন করুন। 407 00:37:21,114 --> 00:37:23,949 সউল গুডম্যান, অ্যাটর্নি অ্যাট ল, 505-503-4455 408 00:37:26,036 --> 00:37:28,704 আমরা রওনা দেবার জন্য প্রস্তুত। 409 00:37:50,685 --> 00:37:53,020 কাউকে ফলো করতে চাইলে, 410 00:37:53,188 --> 00:37:56,106 একটু ভালোমতো জেনে ফলো করা ভালো। 411 00:37:58,693 --> 00:38:00,861 তোমাকে একটা ড্রিংক কিনে দেই? 412 00:38:02,739 --> 00:38:04,907 এই ড্রিংকটা শেষ হবার পর? 413 00:38:06,451 --> 00:38:09,453 অবশ্যই, তোমার মানিব্যাগ আমার তুলনায় অনেক মোটা। 414 00:38:16,044 --> 00:38:18,712 ওর জন্য আরেক দফা আসবে, আমিও ঐটাই নেবো। 415 00:38:18,880 --> 00:38:20,422 বরফ ছাড়া। 416 00:38:27,472 --> 00:38:32,518 মনে হচ্ছে নিজের ব্যাপারে ব্যাখ্যা করতে হবে। 417 00:38:33,144 --> 00:38:36,939 আমার কিছু কাজের পেছনের কারণটা তোমাকে বলতে চাই আমি। 418 00:38:38,817 --> 00:38:42,111 আমি চাইনি এরকম কিছু ঘটুক। 419 00:38:44,239 --> 00:38:48,617 আমি যা কিছু করেছি, আমার পার্টনারের প্রতি বিশ্বস্ততা থেকেই করেছি। 420 00:38:49,577 --> 00:38:51,328 আর পরের কাজটা, 421 00:38:51,538 --> 00:38:53,330 অবশ্যই, 422 00:38:53,623 --> 00:38:56,166 নিজেকে বাঁচানোর জন্য করেছি। 423 00:38:56,334 --> 00:38:58,794 আশা করি কিছু মনে করবে না। 424 00:38:59,295 --> 00:39:10,514 কারণ, তুমি যখন আমাকে মারতে গিয়েছিলে, তখন আমিও কিছু মনে করিনি। 425 00:39:10,682 --> 00:39:14,935 তুমি কেবল নির্দেশ অনুযায়ী চলছিলে। সেটা আমি বুঝতে পেরেছি সেটা। 426 00:39:15,395 --> 00:39:17,062 আমি সেজন্য মনে কোনো রাগ পুষে রাখিনি। 427 00:39:17,230 --> 00:39:21,275 মনটা একটু হালকা হয়ে গেল। 428 00:39:22,485 --> 00:39:25,696 - মাইক, আমি বলতে চাচ্ছি, - বুঝতে পেরেছি। 429 00:39:25,864 --> 00:39:27,156 ভালো। 430 00:39:27,323 --> 00:39:29,450 খাও ওয়াল্টার। 431 00:39:42,756 --> 00:39:45,424 গত কয়েক সপ্তাহ একদম উপোদ্যম গেল। 432 00:39:48,011 --> 00:39:50,888 আসলে আমি কার পক্ষে, সে চিন্তাও এসেছে মাথায়। 433 00:39:59,689 --> 00:40:05,194 খালি আমার মাথাতেই বিষয়টা এসেছে, তা নিশ্চয়ই না। 434 00:40:06,112 --> 00:40:07,988 ভিক্টরের সাথে যা ঘটেছে, তার পরে তো নাইই। 435 00:40:11,034 --> 00:40:16,163 তো, ও জিনিসটা নিয়ে ঘুরছ কেন? 436 00:40:16,956 --> 00:40:19,750 ডান কোমরে, ওয়েস্টব্যান্ডের ভেতরে রেখেছ। 437 00:40:19,918 --> 00:40:24,922 আমি ঐদিন ল্যাবে ব্যাপারটা খেয়াল করেছি। মনে স্বস্তি পাবার জন্য ওটা রেখেছ, তা ঠিক আছে। 438 00:40:25,090 --> 00:40:28,258 কিন্তু যদি আসলেই বিপদ আসে, ওটা তোমাকে বাঁচাতে পারবে না। 439 00:40:28,551 --> 00:40:31,595 মাইক, ব্যাপারটা কি আরো ভেঙে বলতে হবে তোমাকে? 440 00:40:32,764 --> 00:40:34,640 তুমি আর আমি... 441 00:40:34,808 --> 00:40:36,391 এখন একই দলে। 442 00:40:36,559 --> 00:40:37,810 ড্রিংকটা শেষ করো। 443 00:40:37,977 --> 00:40:41,063 এটা ভিক্টরের সাথে ঘটলে তোমার সাথেও ঘটতে পারে। 444 00:40:41,231 --> 00:40:43,899 ও কাজটা গাস করলোই বা কেন? 445 00:40:44,067 --> 00:40:45,734 ভয় দেখানোর জন্য? 446 00:40:45,902 --> 00:40:49,029 ও কেবল ভয় দেখানোর জন্য একটা মানুষের গলা কেটে ফেললো? 447 00:40:49,197 --> 00:40:51,281 তুমি জিতেছ ওয়াল্টার। 448 00:40:51,658 --> 00:40:53,867 তুমি কাজটা পেয়ে গেছ। 449 00:40:54,953 --> 00:40:58,956 তোমার ভালোর জন্যই বলছি, কিছু কিছু ব্যাপারে একমত হতে শেখো। 450 00:40:59,249 --> 00:41:01,458 হ্যাঁ আমি কাজটা পেয়েছি। 451 00:41:01,626 --> 00:41:03,210 কতদিনের জন্য? 452 00:41:06,840 --> 00:41:10,968 আমাকে ওর সাথে আলাদা কথা বলার সুযোগ দাও। 453 00:41:11,970 --> 00:41:15,764 মাইক, আমাকে একটু কথা বলতে দাও, 454 00:41:16,349 --> 00:41:18,475 আমি বাকিটা দেখব। 455 00:41:25,358 --> 00:41:27,109 কথা শেষ হয়েছে? 456 00:41:31,531 --> 00:41:33,073 হ্যাঁ। 457 00:42:07,442 --> 00:42:09,651 ড্রিংক খাওয়ানোর জন্য ধন্যবাদ। 458 00:42:23,875 --> 00:42:26,543 পিংকম্যান মামা, তোর মতো পার্টি করতে আর কেউ পারে না। 459 00:42:26,711 --> 00:42:29,213 জব্বর, জব্বর। 460 00:42:29,505 --> 00:42:32,090 সিরিয়াসলি? তোরা দুইজন কোথায় যাচ্ছিস? 461 00:42:32,258 --> 00:42:36,220 জেসি, আমি মনে হয় টানা তিনদিন ঘুমাইনি। 462 00:42:36,387 --> 00:42:38,263 আমি হাফ মানুষ হাফ টিকটিকি হয়ে যাচ্ছি। 463 00:42:38,431 --> 00:42:39,723 তাহলে এখানে ঘুমা। 464 00:42:39,891 --> 00:42:41,934 এমন না যে আমার বাসায় জায়গা নেই। 465 00:42:42,101 --> 00:42:46,313 হ্যাঁ, তা ঠিক আছে। কিন্তু আমার আসলে, একটা পোষা বিড়াল আছে। 466 00:42:46,481 --> 00:42:50,317 ওটাকে খাওয়ানো দরকার। 467 00:42:50,485 --> 00:42:52,861 যা খুশি করগে, হারামি। তুই কী করবি? 468 00:42:53,029 --> 00:42:56,531 তুই থাকবি, নাকি আমাকে ধোঁকা দিয়ে ভাগবি? 469 00:42:56,699 --> 00:42:59,243 মামা, আমি আসলেই মারা যাচ্ছি। 470 00:42:59,410 --> 00:43:02,329 যেতে ইচ্ছা করছে না, কিন্তু আর পারছি না। 471 00:43:03,206 --> 00:43:06,083 আরে মামা, তুই তো জানিস আমরা তোকে কত্ত ভালোবাসি। 472 00:43:06,251 --> 00:43:10,671 এখন তুই ফিরে এসেছিস যেহেতু, সামনে কেবল সুদিন। 473 00:43:12,924 --> 00:43:16,218 বহুত পার্টি করা যাবে সামনে। 474 00:43:16,803 --> 00:43:18,553 ঠিক আছে মামা। 475 00:43:19,138 --> 00:43:20,973 অবশ্যই। 476 00:43:22,976 --> 00:43:25,811 পরের সপ্তাহে করলে চলবে? 477 00:43:25,979 --> 00:43:28,772 হ্যাঁ মামা, পরের সপ্তাহে তাহলে। 478 00:43:28,940 --> 00:43:30,649 কোনো সমস্যা নেই তো? 479 00:43:30,858 --> 00:43:32,943 কোনো সমস্যা নেই। 480 00:43:40,111 --> 00:43:48,320 ব্রেকিং ব্যাড সিজন ৪ এপিসোড ২ অনুবাদ - কুদরতে জাহান 481 00:00:49,170 --> 00:00:56,713 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।