1 00:00:00,916 --> 00:00:04,625 তুমি কি সত্যিকার কোনোকিছুর জন্য সবকিছু সমর্পণ করতে রাজি না? 2 00:00:05,375 --> 00:00:07,208 আমরা কী চুরি করব? 3 00:00:07,291 --> 00:00:10,916 একটা পুরো ইম্পেরিয়াল সেক্টরের তিন মাসের খরচ। 4 00:00:13,333 --> 00:00:16,083 আমি ওদের জায়গায় থাকলে এভাবেই একাজ করতাম। 5 00:00:16,166 --> 00:00:17,416 আমি কথাটা ছড়িয়ে দিচ্ছি। 6 00:00:18,708 --> 00:00:20,916 কখনো একই বেড়া দুইবার ডিঙাতে হয় না। 7 00:00:21,041 --> 00:00:22,583 বিক্স! 8 00:00:22,666 --> 00:00:24,291 কে করেছে এইকাজ? 9 00:00:25,291 --> 00:00:26,291 টিম! 10 00:00:26,375 --> 00:00:28,166 তারমানে তোমার কাছে এসব নিরর্থক মনে হয়? 11 00:00:28,250 --> 00:00:30,375 মুক্তি? স্বাধীনতা? 12 00:00:30,458 --> 00:00:32,208 আমরা কি মাথা নত করে কৃতজ্ঞ হয়ে বসে থাকব? 13 00:00:32,291 --> 00:00:34,500 তোমার কি আমাকে কৃতজ্ঞ মনে হচ্ছে? 14 00:00:35,166 --> 00:00:37,291 - কর্পোরাল। - আপনার বাধ্যগত আমি। 15 00:00:37,375 --> 00:00:38,708 লাইনে দাঁড়াও। 16 00:00:38,791 --> 00:00:39,791 ঘোরো। 17 00:00:41,166 --> 00:00:42,250 আমার সাথে। 18 00:00:46,208 --> 00:00:47,458 বলো তুমি ঠিক আছ। 19 00:00:47,541 --> 00:00:48,958 আমি ঠিক হয়ে যাবো। 20 00:00:49,041 --> 00:00:50,375 যাও। 21 00:00:52,083 --> 00:00:54,791 চলো! 22 00:00:54,875 --> 00:00:56,750 এখানে কী হচ্ছে? 23 00:01:00,208 --> 00:01:01,791 আমি চাপা পড়ে গেছি! 24 00:01:03,833 --> 00:01:05,875 না! 25 00:01:05,958 --> 00:01:07,125 দাঁড়াও! 26 00:01:13,041 --> 00:01:16,875 আমার মনে হয় তোমার ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নেই। 27 00:01:16,958 --> 00:01:18,375 আমি আঙ্কেল হার্লোকে বলব। 28 00:01:18,458 --> 00:01:19,875 পারিবারিক সাহায্য চাইব। 29 00:01:19,958 --> 00:01:21,791 ওখানে কত আছে আন্দাজ করতে চাও? 30 00:01:21,875 --> 00:01:24,458 একেকটা কমপক্ষে চল্লিশ মিলিয়ন হবে। 31 00:01:24,541 --> 00:01:27,541 -তারমানে বিদ্রোহ করবে না আর? -আরে না, তা তো করবোই... 32 00:01:28,458 --> 00:01:29,833 সবার বিরুদ্ধে আমি একা। 33 00:01:31,000 --> 00:01:33,541 ও সব টাকা নিয়ে তোমাকে এখানে রেখে যেতে চায়। 34 00:01:33,625 --> 00:01:35,958 -ও সেই কাজ করবে না। -আমি আমার ভাগ নিয়ে যাচ্ছি। 35 00:01:36,041 --> 00:01:37,083 আমি আমার কাজ করেছি। 36 00:01:37,166 --> 00:01:39,208 একজনকে খুঁজে পেয়েছি যে আমাকে সাহায্য করতে পারবে। 37 00:01:39,291 --> 00:01:40,375 আমরা এমনিতেই অনেক দুর্বল। 38 00:01:40,458 --> 00:01:42,166 আমাদের টাকা লাগবে, মানুষ না। 39 00:01:42,250 --> 00:01:44,541 আমাকে এসব নিয়ে লেকচার দিতে এসো না। 40 00:01:44,625 --> 00:01:46,375 আমার চেয়ে বেশি ঝুঁকিতে কেউ নেই। 40 00:01:48,625 --> 00:01:56,375 অনুবাদে - কুদরতে জাহান 40 00:01:57,625 --> 00:02:06,375 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 41 00:02:54,583 --> 00:02:55,625 সিরিল? 42 00:02:57,458 --> 00:02:59,083 সিরিল! 43 00:03:06,416 --> 00:03:07,708 তুমি এই জিনিস পরেছ? 44 00:03:08,291 --> 00:03:09,875 তাই তো মনে হচ্ছে। 45 00:03:09,958 --> 00:03:12,125 তোমার কাছে কেন মনে হচ্ছে যে ব্যুরো অফ স্ট্যান্ডার্ড 46 00:03:12,208 --> 00:03:14,166 বিক্রি হবে? 47 00:03:15,041 --> 00:03:16,041 এটা একটা বাদামী স্যুট। 48 00:03:16,791 --> 00:03:17,916 আজকে তোমার ইন্টারভিউ। 49 00:03:18,000 --> 00:03:20,583 তুমি সাথে আসলে ভালো হয়। 50 00:03:21,875 --> 00:03:24,625 হার্লো আঙ্কেলের প্রভাবকে হেলাফেলার চোখে দেখো না। 51 00:03:24,708 --> 00:03:26,083 আমি কীভাবে হেলাফেলা করলাম? 52 00:03:26,166 --> 00:03:28,375 সে আমাদের অনেক উপকার করেছে। 53 00:03:28,458 --> 00:03:31,916 তোমাকে মনে রাখতে হবে যে তুমি আজ নিজের প্রতিনিধিত্ব করছ না। 54 00:03:33,166 --> 00:03:34,958 এটা একটা বাদামী স্যুট। 55 00:03:35,833 --> 00:03:37,041 কলারটা। 56 00:03:37,125 --> 00:03:39,041 -কী হয়েছে কলারে? -ওটা উঁচু। 57 00:03:39,916 --> 00:03:41,250 তুমি উঁচু করে রেখেছ। 58 00:03:41,333 --> 00:03:42,625 আমি ওটা সেলাই করিয়েছি। 59 00:03:43,375 --> 00:03:45,500 সিরিল, সবাই কিছু না কিছু বলে। 60 00:03:45,583 --> 00:03:48,375 তোমাকে বলছি যে, তুমি তো এতদিন পাত্তা দাওনি। 61 00:03:48,833 --> 00:03:51,083 আমার কলার দিয়ে কী বোঝাতে চাচ্ছি বলে মনে করছ? 62 00:03:52,500 --> 00:03:53,666 "আমাকে দেখো। 63 00:03:54,750 --> 00:03:56,416 "আমার নিজের ওপর বিশ্বাস নেই। 64 00:03:56,500 --> 00:03:58,750 "আমি ভালো কথার কাঙাল।" 65 00:03:58,833 --> 00:04:01,041 আমাদের কাছে সাহায্য চেয়ে কিছু বার্তা এসেছে। 66 00:04:01,125 --> 00:04:02,791 আলধানির এক ইম্পেরিয়াল অস্ত্রাগারে নাকি 67 00:04:02,875 --> 00:04:06,041 সন্ত্রাসী হামলা আর ডাকাতি হয়েছে। 68 00:04:06,125 --> 00:04:08,500 বেশ কয়েকজন হতাহত হয়েছে। 69 00:04:08,583 --> 00:04:09,666 কী হয়েছে? 70 00:04:09,750 --> 00:04:11,666 -বিশৃঙ্খল অবস্থা। -...অবরোধ করা হয়েছে... 71 00:04:11,750 --> 00:04:12,875 ওরা অস্ত্রাগারে হামলা করেছে। 72 00:04:12,958 --> 00:04:14,333 ওরা এর জন্য পস্তাবে। 73 00:04:14,416 --> 00:04:16,958 ...অফিসারেরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করছে। 74 00:04:17,041 --> 00:04:18,833 সাথে ষড়যন্ত্রকারীদের খুঁজছে। 75 00:04:19,458 --> 00:04:23,166 গতরাতে আলধানিতে আক্রমণের জন্য দায়ীরা 76 00:04:23,250 --> 00:04:25,791 ভাবছে ওরা এম্পায়ারকে ভড়কে দিয়েছে। 77 00:04:26,250 --> 00:04:27,458 কিন্তু আমরা জানি আসলে কী হয়েছে। 78 00:04:27,541 --> 00:04:29,833 ওরা জানলে চমকে যাবে যখন দেখবে 79 00:04:29,916 --> 00:04:34,875 আমরা প্রতি আক্রমণ করার জন্য কী পরিমানের উদ্গ্রীব, 80 00:04:34,958 --> 00:04:37,916 কী পরিমাণ প্রস্তুত। 81 00:04:38,000 --> 00:04:44,208 কতো বেশি প্রতিজ্ঞাবদ্ধ আমরা, একমাত্র সেই প্রশ্নেরই জবাব দেবো আমরা। 83 00:04:45,250 --> 00:04:46,791 সেজন্যই আমরা পরিকল্পনা করব। 84 00:04:46,875 --> 00:04:50,708 সেজন্যই শান্তিতে থাকাকালে আমরা এত কাজ করি। 85 00:04:50,791 --> 00:04:56,541 সেজন্যই আমরা এত সতর্কভাবে দল নির্বাচন করি, এত বেশি কাজের চাপ দেই, 86 00:04:56,625 --> 00:05:01,625 নিজের হিসাবগুলো আজকে এম্পায়ার জুড়ে ছড়িয়ে দেয়া হবে। 87 00:05:02,375 --> 00:05:07,333 আলধানিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার পাঁচগুণ ট্রিবিউট ট্যাক্স 88 00:05:07,416 --> 00:05:11,125 পক্ষপাত করছে এমন সেক্টরদের কাছ থেকে নেয়া হবে। 89 00:05:11,208 --> 00:05:16,250 কেউ যেন এম্পায়ারের কাছ থেকে চুরি করতে না পারে সেটা আমরা নিশ্চিত করব। 90 00:05:16,333 --> 00:05:23,250 স্থানীর উৎসবের আড়ালে বিদ্রোহী কর্মকাণ্ড চালানো হতে পারে। 91 00:05:24,666 --> 00:05:29,166 সেটা দিয়ে ইম্পেরিয়ালের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হতে পারে। 92 00:05:30,875 --> 00:05:33,541 গতরাতে এম্পেরর প্যালপেটিনের সাথে কথা হয়েছে। 93 00:05:35,083 --> 00:05:41,541 উনি আমাদের নিশ্চিত করে বলেছেন, আইএসবি এখন থেকে সব নেতৃত্ব দেবে। 94 00:05:41,625 --> 00:05:43,166 এই রুমের কেউই 95 00:05:43,250 --> 00:05:47,083 ভবিষ্যতে আর্মি কিংবা নৌবাহিনীর সম্পদের এখতিয়ার পাবে না। 96 00:05:48,833 --> 00:05:52,458 এম্পেরর ভবিষ্যতে সিনেটে একটা জরুরি মিটিং ডেকেছেন। 97 00:05:52,541 --> 00:05:55,916 সেখানে বিল এবং সংশোধনীর প্রস্তাব দেয়া হবে। 98 00:05:56,000 --> 00:06:01,750 সেগুলো যেকোনো তদন্ত বা নজর রাখার ক্ষেত্রে আমাদের আরো সুবিধা দেবে। 99 00:06:02,541 --> 00:06:07,583 আমরা আজকে পাবলিক অর্ডার রিসেন্টেন্সিং ডিরেক্টিভকে ডাকব আজকে। 100 00:06:07,666 --> 00:06:10,416 P-O-R-D 101 00:06:10,500 --> 00:06:16,000 যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই এম্পায়ারের ইমেজকে ক্ষুণ্ণ করবে। 102 00:06:16,083 --> 00:06:19,791 সেজন্য তাকে প্রথম শ্রেণীর অপরাধ হিসেবে গণ্য করা হবে। 103 00:06:20,750 --> 00:06:24,625 সবার জেলের মেয়াদকে আবার মূল্যায়ণ করা হবে। 104 00:06:24,708 --> 00:06:28,583 সকল জরিমানা পূর্ণমাত্রায় আদান করা হবে। 105 00:06:28,666 --> 00:06:31,125 -আমি নিশ্চিত করব যাতে এম্পেরর ... -আপনি খুশি নন। 106 00:06:32,000 --> 00:06:34,041 আমরা তাদের সুবিধা করে দিয়েছি 107 00:06:35,041 --> 00:06:36,833 -কাদের? -বিদ্রোহীদের। 108 00:06:37,791 --> 00:06:39,333 ওরা ঠিক এটাই চায়। 109 00:06:40,000 --> 00:06:42,625 আলধানিতে যা ঘটেছে, তাকে আমরা ডাকাতি ভাবছি। 110 00:06:42,708 --> 00:06:44,208 আপনি এটাকে কী ভাবছেন? 111 00:06:45,791 --> 00:06:46,958 একটা ঘোষণা। 112 00:06:47,541 --> 00:06:49,750 প্রাথমিক তদন্ত অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ 113 00:06:49,833 --> 00:06:51,250 আশি মিলিয়ন ক্রেডিটের বেশি। 114 00:06:51,333 --> 00:06:54,291 সেনাবাহিনীর সবাইকে ছাঁটাই করা হয়েছে, 115 00:06:54,375 --> 00:06:56,666 আইএসবি তাদের জিজ্ঞাসাবাদ করছে। 116 00:06:56,750 --> 00:06:58,666 আইএসবি নিশ্চিত করেছে যে তারা যে যানে করে পালিয়েছে, 117 00:06:58,750 --> 00:07:02,250 হাইপারস্পেসে যাবার আগে তার ট্র্যাকিং ডিভাইস নিস্ক্রিয় করা হয়েছে। 118 00:07:02,333 --> 00:07:06,041 সন্ত্রাসীদের সাহায্য করছে এই সন্দেহে 119 00:07:06,125 --> 00:07:08,291 ১৩৪ আলধানি বাসীদের হেফাজতে নেয়া হয়েছে, 120 00:07:13,458 --> 00:07:14,666 মন মথমা। 121 00:07:16,333 --> 00:07:17,416 কোনো সতর্কতা ছাড়াই? 122 00:07:18,250 --> 00:07:20,000 মুখ থেকে হাসিটা মুছে ফেলো। 123 00:07:29,458 --> 00:07:31,500 আমার যোগাযোগ করা উচিত ছিল। 124 00:07:31,583 --> 00:07:34,958 আমরা সিনেটে যাচ্ছিলাম, ভাবলাম, এ পথ দিয়েই তো যাচ্ছি। 125 00:07:35,041 --> 00:07:36,500 -আমি আসছি। -ম্যাম। 126 00:07:37,875 --> 00:07:40,208 পেরিনের এটা পছন্দ। আমি জানি না এটা ওর ভালো লাগবে কি না। 127 00:07:40,291 --> 00:07:42,875 -আহ। -আমার মনে হয় অন্যটাকে লাগবে। 128 00:07:50,125 --> 00:07:51,166 এটা কি তোমার কাজ? 129 00:07:52,250 --> 00:07:53,583 কী বলতে চাও? 130 00:07:53,666 --> 00:07:55,333 আলধানির সৈন্যদল। 131 00:07:55,416 --> 00:07:57,458 কথা সত্য নাকি? 132 00:07:57,541 --> 00:07:59,333 ক্লেয়া আসলে... 133 00:08:02,291 --> 00:08:04,250 চিন্তা হচ্ছিল তুমি আসলে এমন কিছু করবে। 134 00:08:06,041 --> 00:08:07,583 আসলেই যদি পারতাম। 135 00:08:08,291 --> 00:08:09,500 চলো দেখা যাক। 136 00:08:15,125 --> 00:08:16,500 আমার তোমাকে বিশ্বাস হয় না। 137 00:08:16,583 --> 00:08:19,208 -তোমাকে আরো বেশি চেষ্টা করতে হবে। -আমার সাথে এভাবে কথা বলবে না। 138 00:08:19,291 --> 00:08:21,208 বিদ্রোহ করতে অনেক খরচ হয়। 139 00:08:21,291 --> 00:08:23,041 বললাম না আমি যা পারছি করছি। 140 00:08:23,166 --> 00:08:25,875 যা পারছ করছ বলতে 141 00:08:25,958 --> 00:08:28,625 পারিবারিক অর্থের বিনিময়ে একজন ত্রণকর্তা নিয়ে আসছ। 142 00:08:31,833 --> 00:08:33,166 এটা তোমারই কাজ, তাই না? 143 00:08:35,208 --> 00:08:39,333 নতুন মুখদের নেয়ার ঝুঁকির কথা বলেছিলাম তোমাকে, আমলে নাওনি। 144 00:08:40,083 --> 00:08:42,666 তুমি কী করেছ, বুঝেছ? 145 00:08:43,333 --> 00:08:46,416 ভেবেছিলাম আমাকে মিটিং এর কথা বলতে এসেছ। 146 00:08:46,500 --> 00:08:47,541 ওটা আজকে রাতে হবে। 147 00:08:49,083 --> 00:08:50,416 নাও হতে পারে। 148 00:08:53,541 --> 00:08:55,125 শুরুতেই তোমাকে সতর্ক করেছিলাম। 149 00:08:55,208 --> 00:08:58,375 -বলেছিলে আমরা একটা নেটওয়ার্ক বানাচ্ছি। -কী যেন বলেছিলাম? 150 00:08:58,458 --> 00:09:00,083 এটা তো ভিন্ন কিছু হয়ে যায়। 151 00:09:00,166 --> 00:09:02,333 "একবার এগোলে ফিরে যাওয়া অসম্ভব।" 152 00:09:02,416 --> 00:09:04,250 তুমি জানতে এসব কোন দিকে যাচ্ছে। 153 00:09:04,333 --> 00:09:05,416 তুমি সবসময়েই জানতে। 154 00:09:10,666 --> 00:09:13,041 কেউ কখনো ব্যবহার ছাড়া অস্ত্র বানিয়েছে। 155 00:09:15,208 --> 00:09:17,250 নেটওয়ার্ক বানানো হয়েছে। 156 00:09:19,250 --> 00:09:20,750 এটা বাড়বে কিংবা নষ্ট হয়ে যাবে। 157 00:09:21,958 --> 00:09:23,541 আমরা যথেষ্ট অপেক্ষা করেছি। 158 00:09:23,625 --> 00:09:26,041 তুমি কী শুরু করেছ জানো 159 00:09:26,125 --> 00:09:27,541 এখন সেসবেরও সময় আছে। 160 00:09:27,625 --> 00:09:29,708 -প্যালপেটিন আর দ্বিধা করবে না। -ঠিক তাই! 161 00:09:30,708 --> 00:09:31,708 আমাদের এইটা দরকার। 162 00:09:32,791 --> 00:09:33,833 এই ভয়টাকে দরকার। 163 00:09:34,875 --> 00:09:37,583 -ওদের উত্তেজিত করা দরকার। -কী বলছ এসব। 164 00:09:38,750 --> 00:09:42,458 এম্পায়ার আমাদের আস্তে আস্তে পিষে ফেলছে, আমাদের এখন তা গায়েও লাগছে না। 165 00:09:43,375 --> 00:09:45,333 ওদের পাল্টা আক্রমণ করা লাগবে। 166 00:09:45,416 --> 00:09:46,833 মানুষজনের কষ্ট হবে। 167 00:09:48,750 --> 00:09:50,041 সেটাই তো আমাদের পরিকল্পনা। 168 00:09:51,875 --> 00:09:53,166 তুমি আমার ওপর রাগ করোনি। 169 00:09:54,291 --> 00:09:56,416 যা তুমি জানো আমি তাই বলছি। 170 00:09:57,375 --> 00:09:59,333 সামনে এগোনোর কোনো নিয়ম নেই। 171 00:10:00,291 --> 00:10:02,250 নিজের বিবেক বাধা না দিলে 172 00:10:02,333 --> 00:10:04,208 এসব থেকে দূরে সরে যাও। 173 00:10:10,166 --> 00:10:12,458 যত সম্ভব ক্রেডিট জোগাড় করা লাগবে আমাদের। 174 00:10:13,708 --> 00:10:15,375 মিটিং কেমন হলো জানিও। 175 00:10:20,000 --> 00:10:23,000 এগুলোর কোনোটাই আজ সকালে নিতে পারব বলে মনে হয় না। 176 00:10:23,125 --> 00:10:27,666 নতুন কিছু জিনিস আসছে শীঘ্রই। 177 00:10:27,750 --> 00:10:29,208 আমি আসব। 178 00:10:29,333 --> 00:10:31,916 সিনেটর, আপনি যা বলবেন তাই করব। 179 00:10:32,000 --> 00:10:33,083 আপনি যা বলবেন তাই করব। 180 00:10:36,708 --> 00:10:38,291 আশা করি ও এটার যোগ্য। 181 00:10:40,958 --> 00:10:42,625 তা দেখা যাবে, তাই না? 182 00:10:45,791 --> 00:10:47,083 আমরা আজীবন লুকিয়ে থাকতে পারব না। 183 00:11:07,458 --> 00:11:11,041 সবাই ভাবছে আমরা মজা করে বলছি কিন্তু কথা সত্য। 184 00:11:11,125 --> 00:11:14,500 ব্যুরো অফ স্ট্যান্ডার্ডে কোনো ছোট কাজ নেই। 185 00:11:15,708 --> 00:11:18,166 তোমার আঙ্কেলের সাথে কথা হয়েছে আমার। 186 00:11:19,500 --> 00:11:23,125 কিছু কিছু সেক্টরকে বাইরে থেকে চমৎকার লাগতে পারে। 187 00:11:23,833 --> 00:11:26,958 প্রশাসনিক অফিসের চেয়ে 188 00:11:27,041 --> 00:11:31,458 আমলাদের অফিসকে বেশি কাজের মনে হতে পারে, কিন্তু ভেবে কাজ করবে, 189 00:11:31,541 --> 00:11:35,958 আজীবন কাজ করেছে এমন কর্মচারীদের সাথে কথা বললে অবাক হবে। 190 00:11:36,958 --> 00:11:37,958 আমি নিশ্চিত। 191 00:11:38,041 --> 00:11:39,791 মরিয়ানা ওয়ান। 192 00:11:42,500 --> 00:11:44,666 হ্যাঁ, আহ... 193 00:11:46,541 --> 00:11:48,416 প্রশাসনের দুর্নীতি আর ছাড় দেবার কারণে 194 00:11:48,500 --> 00:11:51,041 ওখানে একজন বিদ্রোহী খুনি চড়ে বেড়াচ্ছে। 195 00:11:51,125 --> 00:11:53,625 আইন বজায় রাখার জন্য আমাকে শাস্তি দেয়া হয়েছে। 196 00:11:53,708 --> 00:11:55,875 আমি আমার কাজ করব, জননিরাপত্তা বজায় রাখব। 197 00:11:58,125 --> 00:11:59,125 দুইজন মারা গেছে। 198 00:11:59,750 --> 00:12:01,041 আমার সহকর্মী। 199 00:12:02,208 --> 00:12:04,083 আইন তো একটা কারণে সৃষ্টি হয়েছে। 200 00:12:05,083 --> 00:12:08,083 আমি আমার বিরুদ্ধে আনা সকল প্রশ্নের জবাব দিতে চাই। 201 00:12:10,625 --> 00:12:12,708 এখনই সেই প্রক্রিয়া শুরু করা যাক? 202 00:12:12,791 --> 00:12:17,416 তোমাকে ঢোকানোর আগে এটা বাদ দিতে পারলে ভালো। 203 00:12:17,500 --> 00:12:19,333 আমি নিশ্চিত এতে তোমার আঙ্কেল খুশি হবে। 204 00:12:19,416 --> 00:12:20,625 নতুন করে শুরু, এহ? 205 00:12:20,708 --> 00:12:22,125 নতুন শুরু। 206 00:12:22,208 --> 00:12:26,666 ফুয়েল বিশুদ্ধীকরণ বিভাগে জায়গা খালি হয়েছে। 207 00:12:27,416 --> 00:12:29,458 তুমি সুযোগ হারালে খারাপ লাগবে। 208 00:12:40,333 --> 00:12:42,500 ডানে গেলে সিনেট অফিস। 209 00:12:44,583 --> 00:12:48,541 বামে গেলে শহরতলী, মধ্যশহর। 210 00:12:53,083 --> 00:12:54,541 ফোর নাইন ভেক্টর সিক্স। 211 00:12:55,625 --> 00:12:58,166 এল-ইউ-এইচ-থ্রি-ফোর-ওয়ান। 212 00:12:58,250 --> 00:12:59,333 নিরাপত্তা কোড... 213 00:13:18,416 --> 00:13:21,583 -খাবারটা দারুণ। -আসলেই অসাধারণ... 214 00:13:45,041 --> 00:13:47,750 -ঠিক আছে, অ্যাটেনডেন্ট। -জ্বি, স্যার। 215 00:13:47,833 --> 00:13:49,666 ম্যমা। স্যার। 216 00:13:49,750 --> 00:13:51,166 তোমার টিউনিক। 217 00:13:51,250 --> 00:13:53,625 দুঃখিত, স্যার। ম্যাম। 218 00:13:54,333 --> 00:13:55,416 দুঃখিত। 219 00:13:55,500 --> 00:13:56,666 তোমার নাম কী? 220 00:13:57,375 --> 00:13:58,666 ফেইজোনিস। 221 00:13:58,750 --> 00:14:00,166 অ্যাটেনডেন্ট ফেইজোনিস। 222 00:14:00,875 --> 00:14:04,708 হুম। দুই বছর আগের মাল্টি সেক্টর ডাটা ব্লেন্ড লাগবে। 223 00:14:04,791 --> 00:14:07,791 ইম্পেরিয়াল নৌবন্দর এবং সারাইখানার পরিসংখ্যান। 224 00:14:08,541 --> 00:14:12,708 সকল হারানো যান, যোগাযোগ করার যন্ত্র, আক্রমণ করার যন্ত্র, দিক নির্দেশক যন্ত্র। 225 00:14:13,458 --> 00:14:14,666 কোন সৌর জগতের? 226 00:14:14,750 --> 00:14:16,000 সব সৌর জগতের। 227 00:14:17,666 --> 00:14:19,125 কোনো সমস্যা? 228 00:14:20,333 --> 00:14:25,083 রিপোর্টটা গোপনে শুধুমাত্র আমার অফিসে পাঠাবে। 229 00:14:25,166 --> 00:14:27,916 ব্যাপারটা গোপন রাখতে পারবে তো? 230 00:14:28,000 --> 00:14:29,500 নিশ্চয়ই। 231 00:14:29,583 --> 00:14:31,416 হ্যাঁ। পারব। 232 00:14:31,500 --> 00:14:32,583 রাখব। 233 00:14:34,375 --> 00:14:35,416 রাখবই। 234 00:14:37,250 --> 00:14:39,500 বেশ। কাজ শুরু করে দাও। 235 00:15:29,666 --> 00:15:30,750 সে কোথায়? 236 00:15:32,333 --> 00:15:33,583 আমার এখানে আসারই কথা না। 237 00:15:34,916 --> 00:15:36,000 আমাদের কারোরই না। 238 00:15:37,000 --> 00:15:38,125 টাকা নিরাপদে আছে। 239 00:15:38,833 --> 00:15:39,958 আমরা জানি। 240 00:15:40,041 --> 00:15:42,875 সব সরিয়ে নেয়া হয়েছে। তুমি দুর্দান্ত কাজ দেখিয়েছ। 241 00:15:42,958 --> 00:15:45,083 ট্রলারটাকে নিয়ে বেশি চিন্তা। 242 00:15:45,791 --> 00:15:47,083 ওটা চিরদিনের জন্য লাপাত্তা। 243 00:15:47,166 --> 00:15:49,250 -তুমি নিশ্চিত? -হ্যাঁ। 244 00:15:52,208 --> 00:15:53,416 ও তোমার মেসেজ পড়েছে। 245 00:15:56,041 --> 00:15:57,666 আসলেই ভেবেছিলাম ও এখানে থাকবে। 246 00:15:59,125 --> 00:16:00,625 সব হারানোর শোক ভিন্ন। 247 00:16:00,708 --> 00:16:01,833 আবার একইরকমও। 248 00:16:01,916 --> 00:16:03,666 টারামিনকে আমি নিজে দলে ভিঁড়িয়েছিলাম। 249 00:16:04,291 --> 00:16:06,291 নেমিক, গর্ন সবাইকেই খুব মনে পড়বে। 250 00:16:08,416 --> 00:16:09,833 ব্যাস এটুকুই? 251 00:16:09,916 --> 00:16:11,583 স্কিনকে নিয়ে সন্দেহ ছিল ওর। 252 00:16:11,666 --> 00:16:13,458 আরেকটা চিন্তা কমলো। 253 00:16:15,291 --> 00:16:16,625 সিন্তার কাছ থেকে খবর পেয়েছ? 254 00:16:17,916 --> 00:16:19,916 ওকে যা বলা হয়েছে, ও তাই করছে। 255 00:16:21,208 --> 00:16:23,833 মেসেজ পাওয়া ওগুলো পাঠানোর মতোই বিপজ্জনক। 256 00:16:23,916 --> 00:16:25,375 কথাটা মনে রাখবে। 257 00:16:27,000 --> 00:16:28,166 একটা কাজ বাকি আছে। 258 00:16:28,958 --> 00:16:31,833 ক্যাসিয়ান অ্যান্ডর, যাকে তুমি ক্লেম নামে চেনো। 259 00:16:32,958 --> 00:16:34,083 তাকে খুঁজে বের করবে। 260 00:16:34,750 --> 00:16:35,791 খুঁজে বের করব? 261 00:16:36,708 --> 00:16:39,333 লুথেনকে মাথায় নিয়ে যে ঘুরছে, তাকে ছেড়ে রাখা যাবে না। 262 00:16:40,666 --> 00:16:41,666 মানে ওকে মেরে ফেলতে বলছ। 263 00:16:41,750 --> 00:16:45,166 ভেল, বিপ্লব তো এমনই। 264 00:16:47,708 --> 00:16:49,458 ওর ব্যাপারে যা জানি পাঠাবো তোমাকে। 265 00:17:24,375 --> 00:17:26,458 কে ওখানে? 266 00:17:26,541 --> 00:17:28,125 আমি শুনেছি তোমার কথা! 267 00:17:29,833 --> 00:17:32,041 একটু দাঁড়াও! 268 00:17:36,666 --> 00:17:38,666 -ক্যাসিয়ান! -অ্যাই! এখানে এসো! 269 00:17:38,750 --> 00:17:40,750 -আমরা দরজা লাগাই কবে থেকে? -ওহ! 270 00:17:40,833 --> 00:17:42,125 কোথায় ছিলে? 271 00:17:42,208 --> 00:17:45,083 দ্যাখো তোমার অবস্থা 272 00:17:52,791 --> 00:17:55,375 ক্যাস, এখানে থাকতে পারবে না। জায়গাটা নিরাপদ না। 273 00:17:55,458 --> 00:17:57,208 সৈন্যেরা চলে এসেছে। 274 00:17:57,291 --> 00:18:00,041 -এত তাড়াতাড়ি। -হ্যাঁ, ওরা পরেরদিনেই এসেছে। 275 00:18:00,958 --> 00:18:03,583 প্রি-মর ভেঙেছে, হোটেল দখল করেছে। 276 00:18:03,666 --> 00:18:05,875 ফেরিক্স এখন ইম্পেরিয়ালদের অধীনে। 277 00:18:09,458 --> 00:18:11,458 তোমার এখানে থাকা যাবে না। 278 00:18:12,416 --> 00:18:13,750 কেউ আমাকে ধরিয়ে দিয়েছিল। 279 00:18:14,708 --> 00:18:15,791 তুমি জানো না? 280 00:18:17,166 --> 00:18:18,416 কী জানব? 281 00:18:18,500 --> 00:18:20,416 -টিম। -কী? 282 00:18:20,500 --> 00:18:22,166 টিম কার্লো ধরিয়ে দিয়েছিল তোমাকে। 283 00:18:23,583 --> 00:18:25,958 এ নিয়ে ভেবো না। ও মারা গেছে। 284 00:18:26,041 --> 00:18:28,375 কর্পোরা যখন তোমাকে ধরতে এসেছিল, তখন ওকে মেরে ফেলেছে। 285 00:18:28,458 --> 00:18:29,750 তুমি এতকিছু জানো কীভাবে? 286 00:18:29,833 --> 00:18:31,083 সবাই জানে এসব। 287 00:18:31,166 --> 00:18:32,625 -বিক্স জানত? -না। 288 00:18:32,708 --> 00:18:35,416 ও তোমাকে সাবধান করতে এসেছিল, আর টিম ওকে থামাতে চেষ্টা করেছিল। 289 00:18:35,500 --> 00:18:37,875 কিংবা ওকে ধরতে এসেছিল। জানি না। দুইটা গুজবই শুনেছি। 290 00:18:37,958 --> 00:18:40,166 কিন্তু ক্যাস, তোমার এখানে থাকা যাবে না। 291 00:18:41,625 --> 00:18:43,791 ইম্পেরিয়ালরা এখানে আবাস গেঁড়েছে। 292 00:18:43,875 --> 00:18:45,791 ওরা আর এখান থেকে নড়বে না। 293 00:18:46,458 --> 00:18:48,125 সব কষ্টই বৃথা। 294 00:18:48,208 --> 00:18:50,208 আমাদের এ নিয়ে চিন্তা করতে হবে না। 295 00:18:50,916 --> 00:18:52,125 কী নিয়ে কথা বলছ? 296 00:18:52,916 --> 00:18:54,083 আমরা এখান থেকে চলে যাবো। 297 00:18:54,916 --> 00:18:55,916 আমরা চলে যাবো। 298 00:18:56,916 --> 00:18:57,916 কোথায়? 299 00:18:58,000 --> 00:18:59,416 যেখানে খুশি। 300 00:19:00,333 --> 00:19:02,458 আমার কপাল ভালো। 301 00:19:03,375 --> 00:19:04,708 দাঁও মেরেছি। 302 00:19:04,791 --> 00:19:07,583 যথেষ্ট ক্রেডিট আছে, যেকোনোখানে যেতে পারব। 303 00:19:08,583 --> 00:19:09,958 আমরা চলে যাবো। 304 00:19:10,041 --> 00:19:11,958 এসব ঝামেলা পিছে ফেলে। 305 00:19:12,041 --> 00:19:13,791 আমরা কখন যাবো? 306 00:19:13,875 --> 00:19:15,583 -আজকে রাতেই। -আজ রাতে? 307 00:19:15,666 --> 00:19:16,791 হ্যাঁ, সমস্যা? 308 00:19:16,875 --> 00:19:18,875 আমরা তিনজন ছাড়া কিছু নেবার আছে? 309 00:19:19,000 --> 00:19:21,458 এই এঁদো জায়াগ ছেড়ে চলে যাবো। 310 00:19:21,541 --> 00:19:24,208 সুন্দর উষ্ণ কোনো জায়গা বেছে নেবো। 311 00:19:24,291 --> 00:19:25,500 আমার পক্ষে সেটা সম্ভব। 312 00:19:27,541 --> 00:19:29,083 এখন থেকে সবকিছু অন্যরকম হবে, মা। 313 00:19:38,500 --> 00:19:39,500 কী সমস্যা? 314 00:19:40,458 --> 00:19:41,833 এতকিছু সামলাতে কষ্ট হচ্ছে। 315 00:19:43,375 --> 00:19:44,625 আমি এখানে আছি তা কেউ জানে না। 316 00:19:45,541 --> 00:19:48,583 যতটুকু বইতে পারি নিয়ে গায়েব হয়ে যাবো। 317 00:19:48,666 --> 00:19:53,000 বুদ্ধিটা দারুণ, কিন্তু মাঝে মাঝে এত ক্লান্ত লাগে। 318 00:19:54,000 --> 00:19:56,625 তুমি আমাকে অবাক করেছ। 319 00:19:56,708 --> 00:19:59,791 আমি কী ভাবছিলাম? অনেক দেরি হয়ে গেছে। 320 00:19:59,875 --> 00:20:02,291 হ্যাঁ, হ্যাঁ, তোমাকে বিশ্রাম নিতে হবে। 321 00:20:02,375 --> 00:20:06,041 আমি বিক্সের খোঁজ নিচ্ছি, সকালেই বেরিয়ে যাবো আমরা। 322 00:20:06,791 --> 00:20:08,375 -ঠিক আছে? -সকালেই। 323 00:20:10,416 --> 00:20:12,083 -চলো একাজ করা যাক। -আহ। 324 00:20:19,125 --> 00:20:20,125 ধন্যবাদ। 325 00:20:28,833 --> 00:20:30,333 ডিনার না করানোর জন্য দুঃখিত। 326 00:20:31,375 --> 00:20:32,875 তুমি কতদিন থাকবে? 327 00:20:32,958 --> 00:20:34,833 কালকে চান্দ্রিলায় ফিরে যাবো। 328 00:20:34,916 --> 00:20:36,625 সারাবছর বাড়ি ছিলাম না। 329 00:20:36,708 --> 00:20:38,166 তেমন কিছু মিস করোনি। 330 00:20:38,250 --> 00:20:39,291 আমি তোমাকে মিস করেছি। 331 00:20:39,375 --> 00:20:41,375 আমি এখানে থাকতে কখনোই তোমাকে পাই না। 332 00:20:41,458 --> 00:20:42,958 আমাকে খুঁজে পাওয়া তেমন কঠিন না, মন। 333 00:20:43,041 --> 00:20:44,041 একজন সিনেটরের জন্য না। 334 00:20:44,833 --> 00:20:45,833 তুমি ঠিকই বলেছ। 335 00:20:45,916 --> 00:20:47,958 -আমি বন্ধুর দায়িত্ব ভালো পালন করিনি। -সেটা বলতে চাইনি। 336 00:20:48,625 --> 00:20:50,958 জীবন আমাদেরকে আমাদের জায়গামতো নিয়ে যায়। 337 00:20:51,916 --> 00:20:54,083 তুমি এতগুলো বছরে এই মানুষে পরিণত হয়েছ। 338 00:20:55,166 --> 00:20:57,375 জীবনের প্রথম পর্যায় থেকে অনেকদূর এসেছি আমরা। 339 00:20:58,375 --> 00:20:59,583 আমি কি খুব বেশি বদলিয়েছি? 340 00:21:00,166 --> 00:21:03,041 -আমাদের সবাইকেই মানিয়ে নিতে হয়েছে। -ব্যাপারটা কি এতোটাই খারাপ? 341 00:21:03,541 --> 00:21:06,166 আমি এখানে এভাবে থাকার কথা ভাবতে পারি না, মন। 343 00:21:08,000 --> 00:21:09,083 বেশি ঝকঝকে। 344 00:21:09,166 --> 00:21:10,625 পালানোর কোনো পথ নেই। 345 00:21:10,708 --> 00:21:13,916 এ জায়গা, এখানকার কাজ-কারবারের 346 00:21:14,708 --> 00:21:15,875 আঁচই সহ্য করা কঠিন। 347 00:21:15,958 --> 00:21:17,500 তুমি এই কাজটা অনায়াসেই কর। 348 00:21:19,750 --> 00:21:20,833 টে, তোমাকে কি বিশ্বাস করা যায়? 349 00:21:21,666 --> 00:21:26,666 পুরানো আত্মীয়তার খাতিরে তোমাকে কিছু সত্য কথা বলতে পারি? 350 00:21:26,750 --> 00:21:27,750 মা। 351 00:21:28,916 --> 00:21:30,000 লেইডা। 352 00:21:30,083 --> 00:21:32,250 -আমার মেয়েকে মনে আছে? -নিশ্চয়ই। 353 00:21:33,625 --> 00:21:37,375 এ হলো টে কোলমা, আমার একজন পুরানো বন্ধু। 354 00:21:37,458 --> 00:21:38,625 কেমন আছ? 355 00:21:38,708 --> 00:21:39,875 তোমাদের আগে দেখা হয়েছে। 356 00:21:39,958 --> 00:21:42,625 ব্যাংক অফ কোলমায়, তুমি তো অ্যাড্রাইন আর মার্সাকে চেনো। 357 00:21:42,708 --> 00:21:45,000 -আমার বোন ওরা। -কী জানি। 358 00:21:45,083 --> 00:21:47,000 অনেকদিন আগের কথা, তুমিও অনেক বড় হয়ে গেছ। 359 00:21:47,083 --> 00:21:48,708 সবাই তাই বলে। 360 00:21:48,791 --> 00:21:51,041 ব্যাংকারদের এই এক স্বভাব। নতুন কিছু বলার জন্য আমাকে বেতন দেয়া হয় না। 361 00:21:51,125 --> 00:21:54,791 আমি যেতে পারব কি না, সেটা তোমাকে জিজ্ঞেস করতে বলেছে বাবা। 362 00:21:55,916 --> 00:21:56,916 হ্যাঁ। 363 00:21:57,916 --> 00:21:58,916 তুমি যেতে পারবে। 364 00:21:59,000 --> 00:22:02,333 -তোমাকে আবার দেখে ভালো লাগল। -আচ্ছা, মজা করো, মা। 365 00:22:07,583 --> 00:22:09,291 চ্যালেঞ্জের আরেকটা অংশ। 366 00:22:09,375 --> 00:22:10,375 সময়টা কঠিন। 367 00:22:12,208 --> 00:22:17,166 এই কথাবার্তা নিয়ে আমি অনেক ভেবেছি, টে। 368 00:22:19,166 --> 00:22:21,291 তোমাকে এমন কিছু বলব যেটা 369 00:22:21,375 --> 00:22:25,708 এই গ্যালাক্সির মাত্র তিনজন মানুষ জানে। 370 00:22:28,250 --> 00:22:29,750 তুমি সেকাজ করতে যাবে কেন? 371 00:22:30,666 --> 00:22:31,958 কারণ তোমার সাহায্য দরকার আমার। 372 00:22:32,833 --> 00:22:34,708 আশা করি আমি তোমাকে সাহায্য করতে পারব। 373 00:22:36,416 --> 00:22:38,250 ব্যাপারটা ব্যক্তিগত না রাজনৈতিক? 374 00:22:38,958 --> 00:22:40,041 রাজনৈতিক। 375 00:22:40,125 --> 00:22:42,250 -তাহলে একটু ভাবো। -কেন? 376 00:22:43,875 --> 00:22:45,666 বললাম না, আমরা দুইজনেই বদলে গেছি। 377 00:22:47,583 --> 00:22:50,791 এম্পায়ারের ওপর বিষোদের চেয়েও বেশি কিছু জন্মেছে আমার মনে। 378 00:22:51,708 --> 00:22:54,791 মনে হচ্ছে আমার রাজনীতি তোমার সহ্য হবে না। 379 00:22:55,875 --> 00:22:58,625 তোমার দুনিয়া অবধারিতভাবেই এম্পায়ারের সাথে সংযুক্ত। 380 00:22:58,708 --> 00:23:00,625 তুমি এসব মানুষের সাথে সবসময়ে থাকো। 381 00:23:01,500 --> 00:23:04,125 তুমি মনে হয় জানো না আমাদের 382 00:23:04,208 --> 00:23:07,208 রাজনীতিক মৈত্রিতা কতদূর এগিয়েছে আজকাল। 383 00:23:09,791 --> 00:23:12,541 দুঃখিত পেরিনের মদ বেশি খেয়ে ফেলেছি। 384 00:23:12,625 --> 00:23:15,166 খাও। 385 00:23:16,166 --> 00:23:19,166 খাও আর হাসো। 386 00:23:19,250 --> 00:23:24,333 এমন ভাব করো যেন আমরা ছোটবেলার কোনো সুখকর স্মৃতি মনে করছি। 387 00:23:24,416 --> 00:23:27,041 আমি মনে হয় বুঝিনি। 388 00:23:27,833 --> 00:23:30,166 না, তুমি বোঝোনি। 389 00:23:31,750 --> 00:23:37,250 তুমি যা দেখো, মানুষ আমার সম্পর্কে যা বলে, ব্যাপারটা পরিষ্কার না? 390 00:23:37,333 --> 00:23:40,375 আমি ভদ্র, কিছুটা দ্বিধাগ্রস্থ একজন সিনেটর। 391 00:23:40,458 --> 00:23:43,875 আজীবন বিপ্লবীদের ঠেকানোর 392 00:23:44,833 --> 00:23:46,500 ব্যর্থ চেষ্টা করে গেছি। 393 00:23:47,291 --> 00:23:51,041 তুমি কড়া করে যা বললে তাই ঠিক। আমি বিরক্তিকর। 394 00:23:51,125 --> 00:23:53,791 -আমি তোমাকে রাগিয়ে দিয়েছি.. -না, না। তুমি আমাকে মুক্ত করেছ। 395 00:23:55,041 --> 00:23:58,625 সারাদিন ধরে ভাবছিলাম কী করে তোমাকে সত্য কথাটা বলব। 396 00:23:58,708 --> 00:24:00,750 জানি না আমরা কী নিয়ে কথা বলছি। 397 00:24:02,208 --> 00:24:03,250 এটা মিথ্যা কথা। 398 00:24:04,875 --> 00:24:09,125 মন মথমার লোকেরা ভাবে তারা জানে যে এটা মিথ্যা। 399 00:24:09,208 --> 00:24:10,291 এটা একটা প্রকল্প। 400 00:24:10,375 --> 00:24:11,416 এর আড়ালে অন্য কিছু চলছে। 401 00:24:13,875 --> 00:24:15,625 হাসো। 402 00:24:17,000 --> 00:24:18,875 আমি প্যালপেটিনের থেকে শিখেছি। 403 00:24:18,958 --> 00:24:22,500 তোমাকে আমার হাতের পাথরটা দেখালে গলায় ধরা ছুরিটা নজরে পড়বে না তোমার। 404 00:24:24,416 --> 00:24:26,625 আলোচনা কোন দিকে যাচ্ছে, মন? 405 00:24:32,125 --> 00:24:35,833 গ্র্যান্ড ভিজিয়ার আমার বিপ্লবী মিটিং এর কথা জেনে গেছে। 406 00:24:36,666 --> 00:24:41,416 আমার ড্রাইভার আইএসবির চর, আমার দাতব্য কাজের কথা বলে দিয়েছে। 407 00:24:42,666 --> 00:24:45,500 তারা ভাবছে তারা আমার ওপর নজর রাখছে, আমিও তাই চাই। 408 00:24:46,375 --> 00:24:49,291 যতদিন ওরা আমাকে বিরক্তিকর ভাববে, 409 00:24:49,375 --> 00:24:52,000 ততদিন ওরা আমার আসল কাজটা এড়িয়ে যাবে। 410 00:24:52,083 --> 00:24:53,875 তুমি আসলে কী করছ? 411 00:24:53,958 --> 00:24:55,291 টাকা তুলছি। 412 00:24:56,625 --> 00:24:59,416 আমার পারিবারিক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা দরকার আমার। 413 00:24:59,500 --> 00:25:02,666 এতদিন ধরে পারিবারিক সম্পত্তি এমনিই খরচ করতে পারতাম। 414 00:25:02,791 --> 00:25:05,458 এখন পরিস্থিতি বদলে গেছে। 415 00:25:07,291 --> 00:25:08,291 আমার সাহায্য লাগবে। 416 00:25:09,208 --> 00:25:10,708 কীসের জন্য টাকা তুলছ? 417 00:25:12,000 --> 00:25:14,416 চান্দ্রিলার একটা দাতব্য কাজে। 418 00:25:15,083 --> 00:25:16,583 তোমাকে সেটার চেয়ারম্যান হতে বলতাম। 419 00:25:16,666 --> 00:25:18,916 ও কাজের জন্য এখানে, করুস্যান্টে যাতায়াত করা লাগবে। 420 00:25:19,958 --> 00:25:24,750 মনে হবে এটা আমার আরেকটা বিরক্তিকর কাজ। 421 00:25:28,416 --> 00:25:30,416 বিকল্প ভেবে দেখেছি আমি। 422 00:25:30,500 --> 00:25:31,500 তুমিই একাজ ভালো পারবে। 423 00:25:31,583 --> 00:25:33,041 আমার প্রশ্নের জবাব দাওনি। 424 00:25:33,125 --> 00:25:34,125 দেবোও না। 425 00:25:34,750 --> 00:25:36,291 তুমি না জানলেই ভালো। 426 00:25:37,375 --> 00:25:40,541 কিংবা আমার রাজনীতি হয়তো তোমার সহ্য হবে না। 427 00:25:44,000 --> 00:25:45,583 পেরিন এখানে আসছে। 428 00:25:45,666 --> 00:25:48,083 ও এসবের কিছু জানে না। ওকে বিশ্বাস করা যাবে না। 429 00:25:50,041 --> 00:25:51,083 হাসো। 430 00:25:51,166 --> 00:25:52,750 এইতো তুমি। 431 00:25:52,833 --> 00:25:54,791 স্কুলের দিনগুলোর কথা মনে করছ বুঝি? 432 00:25:54,875 --> 00:25:56,375 আমাদের কাজকর্ম কি এতটাই অনুমেয়? 433 00:25:56,458 --> 00:25:59,125 -সামনেই একটা পুনর্মিলনী হবে। -ওহ, মনে করিও না। 434 00:25:59,208 --> 00:26:02,458 ও এমন ভাব করছে যেন পাত্তাই দেয় না। কিন্তু আমরা দুইজনেই ওর মনের কথা জানি, তাই না? 435 00:26:02,541 --> 00:26:03,750 ও সবসময়েই এমন ছিল। 436 00:26:03,833 --> 00:26:07,125 ওকে নিয়ে যাই? কিছু বিশেষ অতিথি আছে, যাদেরকে সামলাতে ওকে লাগবে। 437 00:26:07,208 --> 00:26:08,333 নিশ্চয়ই। 438 00:26:08,416 --> 00:26:09,833 কথা পরে শেষ করব। 439 00:27:01,583 --> 00:27:02,666 হেই। 440 00:27:05,083 --> 00:27:06,083 ক্যাস? 441 00:27:06,750 --> 00:27:07,750 হেই। 442 00:27:09,041 --> 00:27:10,375 তুমি এখানে কী করছ? 443 00:27:16,250 --> 00:27:20,166 মনে আছে তোমার বাবা আমাকে দেয়াল টপকাতে দেখে ফেলেছিল? 444 00:27:20,250 --> 00:27:21,916 তোমার এখানে আসা একেবারেই উচিত না। 445 00:27:24,541 --> 00:27:27,625 মনে হয় ও ঠিক একথাগুলোই বলেছি। 446 00:27:27,791 --> 00:27:29,250 জায়গাটা নিরাপদ নয়। 447 00:27:33,916 --> 00:27:34,916 টিম? 448 00:27:36,083 --> 00:27:38,625 মনে হয় ও ভেবেছে যে তুমি আর আমি এক হয়ে গেছি। 449 00:27:39,875 --> 00:27:41,416 ও একথা কেন ভাববে? 450 00:27:41,500 --> 00:27:43,375 তুমি আমার মতো অবাক হতে পারো না। 451 00:27:48,791 --> 00:27:49,958 তোমার কী হয়েছে? 452 00:27:53,750 --> 00:27:55,625 একটা দেয়ালে ধাক্কা খেয়েছি। 453 00:27:57,708 --> 00:27:59,125 ক্যাস, তোমার এখানে থাকা যাবে না। 454 00:28:01,083 --> 00:28:02,583 সৈন্যেরা আমাকে ধরতে পারবে না। 455 00:28:03,416 --> 00:28:04,458 এখানে না। 456 00:28:05,541 --> 00:28:06,625 ওদের ধরতে হবে না। 457 00:28:08,000 --> 00:28:09,041 তোমাকে ধরিয়ে দেয়া হবে। 458 00:28:10,333 --> 00:28:12,083 -কে দেবে? -কে দেবে? 459 00:28:12,166 --> 00:28:13,625 যে কেউ। 460 00:28:13,708 --> 00:28:15,583 যা ঘটেছে তার জন্য মানুষ তোমাকে দুষছে। 461 00:28:17,333 --> 00:28:18,625 আমাকে দুষছে? 462 00:28:20,958 --> 00:28:23,958 তুমি দুইজন কর্পোকে মেরে এখানে লুকাতে এসে 463 00:28:25,041 --> 00:28:26,291 পুরো শহরকে বিপদে ফেলেছ। 464 00:28:26,375 --> 00:28:29,625 -এখন রাস্তায় ইম্পেরিয়ালেরা ঘুরছে। -টিম ওর মুখ বন্ধ রাখলে 465 00:28:29,708 --> 00:28:32,791 এটা হলে, ওটা হলে, আমি হলে, তুমি হলে, টিম হলে, 466 00:28:32,875 --> 00:28:34,166 আমরা একটা চুক্তি করছিলাম... 467 00:28:34,250 --> 00:28:38,083 তুমি ঠগবাজি করো, মিথ্যা বলো, ধার নাও, লাপাত্তা হয়ে যাও। 468 00:28:38,166 --> 00:28:41,500 তোমার পাগল বয়ফ্রেন্ড আমাকে মারতে চেয়েছে, অথচ ভিলেন বানাচ্ছ আমাকে? 469 00:28:41,583 --> 00:28:43,833 তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। 470 00:28:46,583 --> 00:28:48,333 বাহ। 471 00:28:50,833 --> 00:28:51,916 যাবোই তো। 472 00:28:53,625 --> 00:28:54,625 এখনই যাবো। 473 00:28:55,916 --> 00:28:58,416 আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। 474 00:29:05,458 --> 00:29:06,958 অন্যজনের ব্যাপারে জানতে হবে আমাকে। 475 00:29:07,041 --> 00:29:09,458 জিনিসটা কে কিনেছিল? 476 00:29:09,541 --> 00:29:11,541 -আমি জানি না। -তুমি মিথ্যা বলছ। 477 00:29:12,375 --> 00:29:13,375 বলছি না। 478 00:29:13,458 --> 00:29:15,875 পাক আমাদের পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু বলেছে ও নিজেও জানে না। 479 00:29:15,958 --> 00:29:17,625 একটা যোগাযোগ যন্ত্র আছে আমার। ফোন করে অপেক্ষা করি। 480 00:29:17,708 --> 00:29:19,166 মাঝে মাঝে ওরা সাড়া দেয়। 481 00:29:19,250 --> 00:29:21,125 ও আমার ব্যাপারে জানে কীভাবে? 482 00:29:21,208 --> 00:29:22,416 আমি জানি না। 483 00:29:22,500 --> 00:29:23,791 তুমি ঠিকই বলেছ। ও আসলেই জানে। 484 00:29:23,875 --> 00:29:26,291 ও জানে কর্পোরা তোমাকে খুঁজছে। কিন্তু আমার থেকে জানেনি একথা। 485 00:29:30,083 --> 00:29:35,666 আর কখনো ওর সাথে দেখা হলে বলবে, আমি আমার কথা রেখেছি। 486 00:29:36,625 --> 00:29:38,500 আর ও যেন আমাকে ভুলে যায়। 487 00:29:40,166 --> 00:29:41,750 একথা সবার জন্য প্রযোজ্য। 488 00:29:46,916 --> 00:29:48,291 আমি একাজ আগেও করেছি। 489 00:29:52,000 --> 00:29:53,250 ১২,০০০ ক্রেডিট। 490 00:29:54,708 --> 00:29:56,625 এটাই আমার পাওনা। 491 00:29:57,708 --> 00:30:01,125 জান, নারচি, ব্রাসো, ডিমা। 492 00:30:01,208 --> 00:30:02,625 বারোতেই হবার কথা। 493 00:30:05,000 --> 00:30:06,166 সাবধান থেকো, ক্যাস। 494 00:30:06,250 --> 00:30:07,291 তুমিও। 495 00:30:45,166 --> 00:30:48,833 ক্যাস, এ লড়াই আমাদের না। 496 00:30:48,916 --> 00:30:50,958 চিন্তা কোরো না। ওরা এখানে বেশিদিন থাকবে না। 497 00:30:51,041 --> 00:30:53,875 ওরা নিশ্চয়ই চলে যাবার জন্য পতাকা টাঙায়নি। 498 00:30:53,958 --> 00:30:55,500 গণতন্ত্র দীর্ঘজীবী হোক! 499 00:30:55,583 --> 00:30:57,708 ফেরিক্সকে মুক্ত করো! 500 00:30:57,791 --> 00:30:59,541 নড়বে না, এখানেই থাকো। 501 00:31:00,791 --> 00:31:02,333 সবাই শান্ত হও। 502 00:31:03,166 --> 00:31:05,125 -তুমি সবকিছু আরো খারাপের দিকে নিচ্ছ! -থামো! 503 00:31:07,916 --> 00:31:08,916 ঘোরো! 504 00:31:13,000 --> 00:31:14,916 অস্ত্র প্রস্তুত! 505 00:31:36,125 --> 00:31:37,166 মারভা। 506 00:31:38,000 --> 00:31:39,083 ও ফিরে এসেছে। 507 00:31:45,333 --> 00:31:47,458 আমি তোমাকে খুঁজতে এসেছি। 508 00:31:47,541 --> 00:31:48,541 এইযে আমি। 509 00:31:49,875 --> 00:31:51,875 তুমি তেমন কিছু গোছাওনি। 510 00:31:51,958 --> 00:31:53,500 ও বলেছে আমরা যেতে পারব না। 511 00:31:53,583 --> 00:31:55,333 বি। চুপ। 512 00:31:59,375 --> 00:32:00,458 এসব কী? 513 00:32:00,541 --> 00:32:01,666 আমি যাচ্ছি না। 514 00:32:01,750 --> 00:32:03,958 কী বলছ এসব? 515 00:32:04,041 --> 00:32:05,208 আমি থাকব। 516 00:32:05,291 --> 00:32:07,125 কিন্তু এজায়গা তো নিরাপদ না। 517 00:32:07,833 --> 00:32:09,083 আমি সেসব জানি। 518 00:32:09,166 --> 00:32:10,750 আমি এখানে থাকতে পারব না। 519 00:32:12,208 --> 00:32:15,375 তুমি নিজেই বলেছ যে, সব কষ্ট সার। 520 00:32:16,166 --> 00:32:18,458 রিক্স রোডে ইম্পেরিয়াল ঘাঁটি বানানো হয়েছে। 521 00:32:18,541 --> 00:32:19,916 ওদের জন্য শুভকামনা। 522 00:32:20,583 --> 00:32:23,291 -তুমি ওদের অধীনে থাকতে চাও? -এসব সবখানে ঘটছে। 523 00:32:23,375 --> 00:32:26,000 নষ্ট হয়নি এমন কোনো জায়গা খুঁজে বের করব আমরা। 524 00:32:26,083 --> 00:32:27,333 আমি তো সেখানেই আছি। 525 00:32:28,375 --> 00:32:29,541 মনে মনে। 526 00:32:29,625 --> 00:32:32,750 ওরা যতোই ঘাঁটি গাড়ুক, আমাকে খুঁজে পাবে না। 527 00:32:32,833 --> 00:32:34,291 তুমি এখানে কেন থাকবে? 528 00:32:36,500 --> 00:32:37,833 বিপ্লবীদের জন্য। 529 00:32:38,833 --> 00:32:39,833 কী? 530 00:32:40,916 --> 00:32:44,125 ফেরিক্স বহুদিন লুকিয়ে থেকেছে। 531 00:32:44,208 --> 00:32:46,375 তাই এখন এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করবে? 532 00:32:46,500 --> 00:32:49,166 চাইলে হাসো। 533 00:32:49,250 --> 00:32:51,250 কে হাসছে? এসব পাগলের কাজ। 534 00:32:51,333 --> 00:32:52,333 না। 535 00:32:52,416 --> 00:32:57,250 এসব আগেই করার কথা। বয়স হয়ে গেছে, আমার আর এসবে কিছু যায় আসে না। 536 00:32:58,375 --> 00:33:01,166 ১৩ বছর ধরে যতবার রিক্স রোড ধরে হেঁটেছি, 537 00:33:01,250 --> 00:33:02,875 ততবার স্কয়ারে যাবার আগেই ফেরত এসেছি। 538 00:33:02,958 --> 00:33:04,041 ঘুরপথে আসতাম, 539 00:33:04,125 --> 00:33:06,250 যাতে ক্লেম ওখানে ঝুলছে, ঐ চিন্তা করা না লাগে। 540 00:33:13,750 --> 00:33:16,458 তারপর গতকাল আলধানির ঘটনাটা শুনলাম। 541 00:33:16,541 --> 00:33:18,041 তুমি এর কথা শুনেছ? 542 00:33:18,125 --> 00:33:19,166 ওটার কারণে কী হয়েছে? 543 00:33:19,250 --> 00:33:20,666 বি আমাকে খবরটা চালিয়ে শোনালো। 544 00:33:20,750 --> 00:33:22,791 আমি কীসের কথা বলছি বুঝেছ? 545 00:33:22,875 --> 00:33:26,000 হ্যাঁ, আলধানির অস্ত্রাগার। 546 00:33:26,625 --> 00:33:28,833 কথাটা শুনে, আমার সবচেয়ে সুন্দর কোটটা গায়ে দিয়ে 547 00:33:28,916 --> 00:33:31,875 আমি হাসিমুখে স্কয়ারের দিকে হেঁটে গেলাম। 549 00:33:33,833 --> 00:33:39,083 হিরোরা যদি আস্ত একটা ইম্পেরিয়াল অস্ত্রাগার ধসিয়ে দিতে পারে, 550 00:33:39,166 --> 00:33:41,125 তবে আমি তো এটুকু করতেই পারি। 551 00:33:45,500 --> 00:33:47,916 তুমি আসলে বুঝবে না। 552 00:33:51,375 --> 00:33:53,666 আলধানি স্রেফ একটা ডাকাতি। 553 00:33:53,750 --> 00:33:56,125 মানুষ রুখে দাঁড়াচ্ছে। 554 00:33:56,208 --> 00:33:58,083 হ্যাঁ, সেজন্য মারাও যাচ্ছে। 555 00:33:59,000 --> 00:34:01,000 কিন্তু কিছু কাজ আছে যা করা দরকার। 556 00:34:01,083 --> 00:34:03,083 তাই? কী সেটা? 557 00:34:03,166 --> 00:34:04,708 যাই লাগুক না কেন। 558 00:34:04,791 --> 00:34:06,958 বহুদিন শুয়ে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করেছি। 559 00:34:08,166 --> 00:34:09,958 তুমি ওদের হারাতে পারবে না, মার্ভা। 560 00:34:10,041 --> 00:34:12,708 আমি পালালে পারবে না। 561 00:34:14,458 --> 00:34:18,250 ক্যাস, তোমার পথ ভিন্ন, আমি তোমাকে খারাপ ভাবছি না। 562 00:34:19,708 --> 00:34:21,125 তুমি যার মধ্যে দিয়ে গেছ, 563 00:34:21,208 --> 00:34:24,291 সবার শুরুতেই তোমার কাছ থেকে যা ছিনিয়ে নেয়া হয়েছে, তাতে এটাই স্বাভাবিক। 564 00:34:25,458 --> 00:34:28,583 যে টাকা পেয়েছ তা নিয়ে ভালো কোথাও যাও, শান্তিতে থাকো। 565 00:34:28,666 --> 00:34:30,250 আমি তো শান্তি পাবো না। 566 00:34:32,083 --> 00:34:33,916 তোমাকে নিয়ে সবসময়ে চিন্তা হবে। 567 00:34:35,500 --> 00:34:36,791 ওসব কেবল ভালোবাসা। 568 00:34:39,000 --> 00:34:40,875 ওটা এড়াতে পারবে না। 569 00:34:43,041 --> 00:34:45,250 আমি কোনোকিছুকেই তোমার মতো ভালোবাসিনি। 570 00:34:46,250 --> 00:34:50,166 কিন্তু আমি কোনোকিছু নিয়ে এত ভাবিনি। কিন্তু এবার... 571 00:34:53,666 --> 00:34:56,916 তুমি থাকতে পারবে না, আর আমি যেতে পারব না। 572 00:35:03,250 --> 00:35:05,125 -এখন কথা বলতে পারি? -না! 573 00:35:07,416 --> 00:35:09,708 বলো যে তুমি বুঝেছ। 574 00:35:10,708 --> 00:35:11,791 বুঝিনি। 575 00:35:14,375 --> 00:35:16,083 বুঝে যাবে। 576 00:35:27,916 --> 00:35:32,250 আর একটা কথা... 577 00:35:33,333 --> 00:35:34,916 তোমার বোনকে খোঁজা বন্ধ করো। 578 00:35:35,000 --> 00:35:36,666 ওসব অলীক রূপকথা। 579 00:35:39,375 --> 00:35:41,375 কেরারিতে কেউ বাঁচেনি। 580 00:35:46,541 --> 00:35:48,666 সেখানে যা ঘটেছে তাতে তোমার দোষ নেই। 581 00:35:48,750 --> 00:35:50,000 তুমি কেবলই একটা বাচ্চা ছিলে। 582 00:35:54,333 --> 00:35:56,041 এসব ভুলে যাও। 583 00:35:58,875 --> 00:36:03,041 আমি ফিরে আসছি। 584 00:36:03,125 --> 00:36:04,458 তা তো আসবেই। 585 00:36:17,208 --> 00:36:20,625 বিকল্প বিশ্লেষণ হলো, ডিটেনশন নম্বরগুলো 586 00:36:20,708 --> 00:36:22,625 আচমকা পরীক্ষণের সাথে তুলনা করা, 587 00:36:22,708 --> 00:36:24,708 হার্বার পার্লার ইউনিটের জন্য কম বরাদ্দ করতে হচ্ছে আমাদের। 588 00:36:24,791 --> 00:36:28,166 তারমানে, মিস্টার জাং, মোট থিওরি তিনটা? 589 00:36:28,250 --> 00:36:29,250 জ্বি, স্যার। 590 00:36:29,333 --> 00:36:31,625 তুমি কেন তোমার নিকটস্থ শাখাগুলোর সাথে 591 00:36:31,708 --> 00:36:35,458 তাল মেলাতে পারছ না, তার তিনটা সম্ভাব্য ব্যাখ্যা আছে। 592 00:36:36,333 --> 00:36:38,083 -তা ঠিক। -আমি ঠিক বলেছি? 593 00:36:38,166 --> 00:36:40,083 তোমার সমর্থন পেয়ে মন ভরে গেল। 594 00:36:40,166 --> 00:36:42,208 আপনার নির্দেশ পেলে খুবই খুশি হবো স্যার। 595 00:36:42,291 --> 00:36:45,500 খুব ভালো। সকল হাইপারস্পেস লেনে অর্ড ম্যান্টেলের নেতৃত্বে 596 00:36:45,583 --> 00:36:49,833 একটা অডিট করা যাক, আগামীকাল আমার ডেস্কে এই সময়ে। 597 00:36:49,916 --> 00:36:51,000 আপনার যা ইচ্ছা। 598 00:36:51,875 --> 00:36:54,333 -মিস্টার ব্লেভিন। -স্যার। 599 00:36:55,333 --> 00:36:57,500 আজ সকালে আপনাকে অস্থির মনে হলো। 600 00:36:58,416 --> 00:36:59,416 ভুল বলেছি? 601 00:37:00,250 --> 00:37:02,791 না, স্যার, আপনি ঠিকই বলেছেন। 602 00:37:03,625 --> 00:37:04,708 কোনো সুখবর আছে কি? 603 00:37:04,791 --> 00:37:05,791 দুঃখের সাথে জানাচ্ছি যে, না। 604 00:37:06,708 --> 00:37:09,083 আমি এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনতে যাচ্ছি। 605 00:37:09,958 --> 00:37:11,166 বলুন। 606 00:37:11,250 --> 00:37:13,208 আমার বিশ্বাস, আমাদের সেক্টর প্রটকল, 607 00:37:13,291 --> 00:37:15,333 যেটার বর্ণনা আইএসবি কোড অফ কন্ডাক্টে দেয়া আছে, 608 00:37:15,416 --> 00:37:18,958 সেটার বরখেলাপ করছেন সুপারভাইজর মিরো। 609 00:37:19,041 --> 00:37:23,291 এর জন্য আগেও তাকে তিরস্কার করা হয়েছে। তিনি ইম্পেরিয়াল নিরাপত্তা লঙ্ঘন করছেন বিধায় 610 00:37:23,375 --> 00:37:25,916 গোপনীয়তা বজায় রাখা সম্ভব হচ্ছে না। 611 00:37:26,000 --> 00:37:27,958 আপনার ধারণা, এই ফোরাম যথাযথ? 612 00:37:28,041 --> 00:37:29,041 হ্যাঁ। 613 00:37:29,125 --> 00:37:30,625 এটা কঠিন অভিযোগ। 614 00:37:30,708 --> 00:37:33,291 তুমি হয়তো আমার উদ্বেগের কারণ বুঝবে। 615 00:37:34,375 --> 00:37:35,416 সুপারভাইজর মিরো, 616 00:37:35,500 --> 00:37:38,375 আপনার ন্যায়পরায়ণতাকে প্রশ্নের মুখে ফেললে কিছু মনে করবেন? 617 00:37:38,458 --> 00:37:39,750 না, স্যার। 618 00:37:39,833 --> 00:37:43,208 ইম্পেরিয়াল নিরাপত্তাকে নিয়ে চিন্তার চেয়ে 619 00:37:43,291 --> 00:37:45,875 আমার সততা নিয়ে ভাবাই সুপারভাইজর ব্লেভিনের বেশি পছন্দ। 620 00:37:45,958 --> 00:37:49,375 উনি এ নিয়ে অনেক কষ্ট করেছেন, ওনার কথাটা তাই শুনতে চাই আমি। 621 00:37:49,458 --> 00:37:51,708 এটা ফেরিক্স, তাই না? 622 00:37:51,791 --> 00:37:53,125 জ্বি, স্যার। 623 00:37:53,208 --> 00:37:54,208 আপনার সেক্টর। 624 00:37:54,291 --> 00:37:57,083 ওখানে একটা বিশেষ নৌযন্ত্র পাওয়া গেছে। 625 00:37:57,166 --> 00:37:58,875 মিরো আপনার অপরাধ রিপোর্ট চায়। 626 00:37:58,958 --> 00:38:01,083 আপনি বলেছেন তার এই চাওয়া অযৌক্তিক 627 00:38:01,166 --> 00:38:04,250 -এবং চেইন অফ কমান্ডের পরিপন্থী। -কথাটা সত্যি নয়। 628 00:38:04,333 --> 00:38:07,125 বলেছেন, আমার অভিযোগকে তথ্য দিয়ে প্রমাণ করতে 629 00:38:07,208 --> 00:38:09,041 এবং সাবধানে সামনে আগাতে। 630 00:38:09,125 --> 00:38:10,125 সাবধানে? 631 00:38:11,041 --> 00:38:13,125 এই তোমার "অজুহাত"? তুমি সতর্ক ছিলে? 632 00:38:14,166 --> 00:38:16,416 কোনো ফর্ম ফিলাপ না করে তুমি 633 00:38:16,500 --> 00:38:19,875 আমাদের সেক্টর ডাটা বের করেছ, সেটা এই টেবিলের কয়জন মানুষ 634 00:38:19,958 --> 00:38:21,208 সতর্ক মানুষের কাজ মনে করে? 635 00:38:21,291 --> 00:38:22,750 ডেড্রা, কথাটা কি সত্যি? 636 00:38:24,875 --> 00:38:27,125 হ্যাঁ। 637 00:38:27,208 --> 00:38:29,833 আলধানির জাগরণের সময়ে আমি ইম্পেরিয়াল ইমার্জেন্সি অ্যাক্ট প্রয়োগ করেছিলাম। 638 00:38:29,916 --> 00:38:32,666 আনুষ্ঠানিক ভাতা ছাড়াই বিভিন্ন সেক্টর থেকে তথ্য সংগ্রহের জন্য। 639 00:38:32,750 --> 00:38:34,458 কিন্তু এটা তো ভুল প্রশ্ন। 640 00:38:34,541 --> 00:38:37,958 এখানকার আর কেউ কি ভাবেন যে, 641 00:38:38,041 --> 00:38:40,708 বিদ্রোহীরা আমাদের সেক্টরের কৃত্রিম সীমানা নিয়ে কাজ করছে? 642 00:38:40,791 --> 00:38:43,125 এই সেক্টরগুলো মেজর পার্টাগেজের বানানো। 643 00:38:43,208 --> 00:38:45,708 এগুলো প্রতিষ্ঠানের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। 644 00:38:45,791 --> 00:38:48,583 তোমার কি মনে হয় ম্যাপে আঁকা এইসব লাইন নিয়ে কোনো মাথাব্যথা আছে রেবেলদের? 645 00:38:48,666 --> 00:38:51,375 তোমার কি ধারণা আমার কাজের প্রাসঙ্গিকতা ঘুঁচে গেছে? 646 00:38:52,333 --> 00:38:54,375 সিস্টেম হয় বদলায় নয়তো ধ্বংস হয়ে যায়। 647 00:38:58,083 --> 00:38:59,208 স্যার। 648 00:39:02,458 --> 00:39:03,958 থিসিস, প্লিজ। 649 00:39:04,041 --> 00:39:06,333 এইটা একটা সংঘবদ্ধ রেবেল আক্রমণ, 650 00:39:06,416 --> 00:39:09,375 তাদের উদ্দেশ্য ছিল চরম সুরক্ষিত ইম্পেরিয়াল মিলিটারি অস্ত্র চুরি করা। 651 00:39:09,458 --> 00:39:10,458 কী প্রমাণ দিতে পারবে? 652 00:39:10,541 --> 00:39:12,791 বিভিন্ন সেক্টর ক্রাইম রিপোর্টে ঢুকে প্রমাণ পেয়েছি। 653 00:39:12,875 --> 00:39:15,750 আমাদের সবচেয়ে সুরক্ষিত অস্ত্রশস্ত্র চুরি আর সেগুলো গ্যালাক্সিজুড়ে রেবেলদের মাঝে 654 00:39:15,833 --> 00:39:18,750 বিতরণের সময়টা মিলে গেছে। 655 00:39:18,833 --> 00:39:22,000 এ ব্যাপারে অকাট প্রমাণ দেখাতে পারবে? 656 00:39:22,083 --> 00:39:23,583 জ্বি, স্যার। 657 00:39:24,250 --> 00:39:28,125 আমার বিশ্বাস আমার রেডি করা ফাইলের ব্যাপারে সুপারভাইজন ব্লেভিন জানেন। 658 00:39:28,208 --> 00:39:30,041 আজ সকালে তার করা অভিযোগগুলো 659 00:39:30,125 --> 00:39:33,083 তার নিজের স্বার্থে, এই প্রতিষ্ঠানের স্বার্থে নয়। 660 00:39:33,166 --> 00:39:36,708 একজন ইন্টেলিজেন্স অফিসার নিয়ম ভেঙেছে, এটা প্রতিষ্ঠানের স্বার্থ না? 661 00:39:38,125 --> 00:39:42,625 এই রুমের সবাই তোমার মতো নিয়ম ভাঙলে কী অবস্থা হত? 662 00:39:42,708 --> 00:39:44,750 দারুণ পরামর্শ দিয়েছেন, ব্লেভিন। 663 00:39:46,041 --> 00:39:48,583 এই ঘরের সবাই যদি সুপারভাইজর মিরোর মতো 664 00:39:48,666 --> 00:39:51,166 দায়িত্বপরায়ণ হত, তাহলে আমরা অনেকদূর এগিয়ে যেতাম। 665 00:39:52,791 --> 00:39:54,250 আমাকে এ ব্যাপারে ভেবে দেখতে হবে। 666 00:39:55,208 --> 00:39:59,291 আপাতত আমি মরলানা সেক্টরকে সুপারভাইজর মিরোর অধীনে হস্তান্তর করছি। 667 00:39:59,375 --> 00:40:01,500 ফেরিক্স তার কাছে মহাগুরুত্বপূর্ণ, 668 00:40:01,583 --> 00:40:04,041 কিন্তু এটা তোমাকে বিভ্রান্ত করেছে। 669 00:40:04,125 --> 00:40:07,208 আমি তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, 670 00:40:07,291 --> 00:40:10,375 এভাবে আইডিয়া চালাচালির ব্যাপারটাকে সাধুবাদ জানাচ্ছি। 671 00:40:10,458 --> 00:40:12,875 সুপারভাইজর গ্র্যান্ডি, আপনি জলদি আপনার কাজ শেষ করুন। 672 00:40:13,666 --> 00:40:16,791 জাং, কালকে ম্যান্টেলের ব্যাপারে রিপোর্ট দেবে। 673 00:40:18,041 --> 00:40:20,083 এত চমৎকার একটা সেশনের জন্য সবাইকে ধণ্যবাদ। 674 00:40:20,166 --> 00:40:22,916 ডেড্রা, আমার সাথে একটু হাঁটো। 675 00:40:35,000 --> 00:40:36,166 দারুণ দেখিয়েছ। 676 00:40:36,833 --> 00:40:37,833 ধন্যবাদ, স্যার। 677 00:40:38,625 --> 00:40:39,708 সাবধান। 678 00:41:14,875 --> 00:41:16,041 কিফ। 679 00:41:20,750 --> 00:41:21,750 কিফ? 680 00:41:24,625 --> 00:41:26,250 এক মিনিট লাগবে। 681 00:41:26,333 --> 00:41:27,541 কী করছ? 682 00:41:29,250 --> 00:41:30,375 গোসল করে নেই। 683 00:41:33,833 --> 00:41:35,125 আমি হাঁটতে যাবো। 684 00:41:35,208 --> 00:41:36,458 আমাদের জিনিসপত্র দরকার। 685 00:41:38,750 --> 00:41:39,750 আর্কি সৈকতে আছে। 686 00:41:39,833 --> 00:41:40,833 ওর দোকান খুলে গেছে। 687 00:41:41,958 --> 00:41:43,750 আমি অন্যদিকে যাব ভাবছিলাম। 688 00:41:43,833 --> 00:41:45,750 আর্কির কাছে নতুন স্বাদেরটা আছে। 689 00:41:47,833 --> 00:41:49,000 আর আমাদের পিজোস দরকার। 690 00:41:50,000 --> 00:41:51,333 পিজোসের কথা ভুলো না। 691 00:41:52,125 --> 00:41:53,125 পিজোস শেষ হয়ে গেছে? 692 00:41:53,833 --> 00:41:54,833 পিজোস আর রেভনগ। 693 00:41:55,958 --> 00:41:58,333 সবুজগুলো। 694 00:41:58,416 --> 00:42:00,000 সবুজ রেভনগ। 695 00:42:00,083 --> 00:42:01,500 তোমারও ওগুলো পছন্দ। 696 00:42:03,125 --> 00:42:04,916 কিফ? শুনছ? 698 00:42:11,416 --> 00:42:13,416 যাও! পালাও! 699 00:42:13,958 --> 00:42:15,375 যাও, যাও, যাও, যাও! 700 00:42:17,791 --> 00:42:19,958 অ্যাই, তুমি! থামো! 701 00:42:20,375 --> 00:42:21,375 দাঁড়াও! 702 00:42:27,083 --> 00:42:28,083 নড়বে না! 703 00:43:01,541 --> 00:43:02,875 তুমি কী করছ? 704 00:43:03,416 --> 00:43:05,750 -কী বললেন? -আশেপাশে তাকাচ্ছ খালি। 705 00:43:05,833 --> 00:43:07,916 কী হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি। 706 00:43:08,000 --> 00:43:09,166 তুমি কি এসবের অংশ? 707 00:43:09,250 --> 00:43:10,500 কীসের অংশ? 708 00:43:10,583 --> 00:43:12,083 বোকা সেজো না। 709 00:43:12,166 --> 00:43:13,500 না, আমি তীরের দিকে যাচ্ছিলাম। 710 00:43:13,583 --> 00:43:14,666 পেছাও। 711 00:43:15,500 --> 00:43:16,666 ওখানে দাঁড়াও। 712 00:43:17,541 --> 00:43:19,000 মনে হচ্ছে তুমি ঘামছ। 713 00:43:19,083 --> 00:43:21,500 -খুব গরম তো। -কিংবা তুমি পালাচ্ছিলে। 714 00:43:21,583 --> 00:43:22,958 আমি পালাবো কেন? 715 00:43:23,041 --> 00:43:25,000 কারণ তুমি এসবের অংশ। 716 00:43:25,083 --> 00:43:26,083 কীসের অংশ? 717 00:43:26,166 --> 00:43:29,125 -প্রশ্ন তো আমি করব। -যাও! পালাও! 718 00:43:29,208 --> 00:43:31,666 নয় নম্বর পিয়ারের কাছে, দক্ষিণে দিয়ে পালাচ্ছে! 719 00:43:31,750 --> 00:43:33,541 জলদি যাও! 720 00:43:34,458 --> 00:43:36,583 চাইলে তোমার জন্য এখানে দাঁড়াতে পারি। 721 00:43:36,666 --> 00:43:37,833 তোমার বন্ধু? 722 00:43:37,916 --> 00:43:40,291 -কী? -শুনেছই তো। 723 00:43:40,375 --> 00:43:41,708 দাঁড়াও, না। 724 00:43:41,791 --> 00:43:44,416 আমি এখানকার কাউকে চিনি না। আমি একজন পর্যটক। 725 00:43:44,500 --> 00:43:46,416 পর্যটকেরা পালায় না। 726 00:43:46,500 --> 00:43:48,041 কিন্তু আমি তো পালাচ্ছি না। 727 00:43:48,125 --> 00:43:51,000 ঠিক ধরেছ। ঐ জানালাটা বন্ধ। 728 00:43:55,125 --> 00:43:56,375 আমি শুধু দোকানে যাচ্ছিলাম। 729 00:43:56,458 --> 00:43:57,583 এই যে এখানে। 730 00:43:57,666 --> 00:43:59,583 স্যার, আপনাকে শান্ত হতে হবে। 731 00:43:59,666 --> 00:44:01,166 ড্রয়েডের সাহায্য দরকার। 732 00:44:06,583 --> 00:44:09,750 কী? দাঁড়াও। ও কী... না, কী পাগুলে অবস্থা। 733 00:44:09,833 --> 00:44:12,500 একে ধরে রাখো। আমি আশ্রয়কেন্দ্র দেখে আসি। 734 00:44:14,041 --> 00:44:15,375 ধরে ঝুলাতে বলল? 735 00:44:15,458 --> 00:44:17,166 না, না, না। না। 736 00:44:18,041 --> 00:44:19,750 না, তুমি ভুল বুঝেছ। 737 00:44:19,833 --> 00:44:22,458 না, উনি ধরে রাখতে বলেছে। 738 00:44:22,541 --> 00:44:25,458 -ঝুলাতে বলেছে? -না, না, ও নজর রাখতে বলেছে। 739 00:44:33,291 --> 00:44:34,375 ঝুলাতে বলেছে। 740 00:44:36,333 --> 00:44:38,458 ওকে বলুন! 741 00:44:38,541 --> 00:44:40,125 ওকে বলুন আপনি নজরে রাখতে বলেছেন! 742 00:44:45,416 --> 00:44:46,708 অভিযোগ? 743 00:44:46,791 --> 00:44:48,375 অপরাধস্থলে ঘোরাঘুরি করছিল। 744 00:44:48,458 --> 00:44:50,666 রশি ছাড়া একটা ম্যাসিফকে চরাচ্ছিল। 745 00:44:50,750 --> 00:44:52,166 জন্তু নিয়ে ঝামেলা করছিল। 746 00:44:54,166 --> 00:44:55,166 চার মাস। 747 00:44:56,166 --> 00:44:57,166 এরপরেরজন। 748 00:44:58,416 --> 00:44:59,833 কিফ গার্গো? 749 00:45:01,583 --> 00:45:03,708 কিফ গার্গো! 750 00:45:04,541 --> 00:45:05,541 এইযে। 751 00:45:08,625 --> 00:45:12,000 -নাম? -হেই, আহ, কিফ গার্গো। 752 00:45:12,791 --> 00:45:14,625 -গোলযোগ। 753 00:45:14,708 --> 00:45:16,666 -এম্পায়ারের বিরুদ্ধে বক্তব্য। -না। না। 754 00:45:16,750 --> 00:45:19,208 এম্পায়ারবিরোধীদের সভা থেকে পালাচ্ছিল। 755 00:45:19,291 --> 00:45:20,958 ধ্বংসের চেষ্টা... 756 00:45:21,041 --> 00:45:23,666 -আমি দুঃখিত, কিছু একটা ভুল হচ্ছে। -আমি করব না। 757 00:45:23,750 --> 00:45:26,375 বিচারকে বাধা দেবার জন্যই অনেক সাজা হবে আপনার। 758 00:45:26,458 --> 00:45:27,750 আমি কেবল একজন পর্যটক। 759 00:45:27,833 --> 00:45:30,125 ওহ, খুব মাফ চাওয়া হচ্ছে। 760 00:45:30,208 --> 00:45:32,000 এর জন্য আগে ছয় মাসের জেল হতো। 761 00:45:35,458 --> 00:45:36,791 ছয় বছর। 762 00:45:36,875 --> 00:45:38,416 -ছয় বছর? -ছয় বছর? 763 00:45:38,500 --> 00:45:39,708 -না, না, দাঁড়ান! -ওকে নিয়ে যাও। 764 00:45:39,791 --> 00:45:41,708 -গাইডলাইনের পরিবর্তন। -ওকে নিয়ে যাও। 765 00:45:41,791 --> 00:45:44,375 -আমি কিছু করিনি! হেই! -এম্পেররকে গিয়ে বলো সেকথা। 766 00:45:44,458 --> 00:45:46,458 দাঁড়ান। আমি কেবল একজন পর্যটক! 767 00:45:46,541 --> 00:45:48,166 -এরপরেরজন। -দাঁড়াও! 767 00:45:50,541 --> 00:45:58,166 অনুবাদে - কুদরতে জাহান 767 00:46:00,541 --> 00:46:08,166 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।