1 00:00:07,744 --> 00:00:40,070 অনুবাদ ও সম্পাদনা :.:.: মোহাম্মদ ইউসুফ :.:.: 2 00:01:26,378 --> 00:01:27,212 বাঁচাও! 3 00:01:27,296 --> 00:01:29,006 লোকেশনঃ হোল্ডিং নাম্বার- ৩৩৮, সিউল। 4 00:01:52,029 --> 00:01:54,615 আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না। 5 00:02:12,799 --> 00:02:14,676 কী বললে? উনি ঝুলছে উপরে? 7 00:02:16,303 --> 00:02:17,596 পুলিশকে ফোন করেছ? 9 00:02:38,617 --> 00:02:40,035 না! 10 00:02:40,619 --> 00:02:41,870 না! 11 00:02:58,553 --> 00:02:59,846 আমি আসছি, দো দো-হিমিদা! 12 00:03:09,231 --> 00:03:10,273 না! 13 00:03:10,357 --> 00:03:12,234 আমাকে মেরো না! 14 00:03:12,818 --> 00:03:13,902 মেরো না! 15 00:03:13,985 --> 00:03:16,488 তোমার পায়ে পড়ি! 16 00:03:21,118 --> 00:03:22,411 না! 17 00:03:22,494 --> 00:03:23,787 প্লিজ! 18 00:03:52,441 --> 00:03:53,692 জং গ্যু-ওন! 19 00:03:54,276 --> 00:03:55,402 দো দো-হিমিদা! 20 00:04:53,168 --> 00:04:54,252 দো দো-হিমিদা! 21 00:04:55,212 --> 00:04:56,212 তুমি ঠিক আছো? 22 00:05:26,493 --> 00:05:27,494 ভয়ের কিছু নেই। 23 00:05:29,579 --> 00:05:30,789 তুমি নিরাপদ আছো। 24 00:06:16,710 --> 00:06:23,174 "এপিসোড ০৬" ভাগ্যের চাকার ফেরে 25 00:06:35,020 --> 00:06:36,020 ধন্যবাদ। 26 00:06:36,396 --> 00:06:38,565 ডাক্তারের কাছে গেলে ভালো হতো না? 27 00:06:47,949 --> 00:06:48,949 কেউ নেই ওখানে। 28 00:06:49,868 --> 00:06:52,245 ইলেকট্রনিক লক ভেঙে ফেলা হয়েছে। 29 00:06:54,664 --> 00:06:56,207 পিশাচটা উপভোগ করছিল! 30 00:06:59,544 --> 00:07:02,088 আমাকে ছটফট করতে দেখে উপভোগ করছিল! 31 00:07:03,131 --> 00:07:05,967 তাড়িয়ে তাড়িয়ে আমাকে মরতে দেখাটাই তাঁর উদ্দেশ্য ছিল! 32 00:07:07,927 --> 00:07:08,928 আর... 33 00:07:09,638 --> 00:07:10,639 ওই গানটা। 34 00:07:18,188 --> 00:07:20,273 আমাকে মেরে ফেলাটাই দানবটার একমাত্র লক্ষ্য ছিল না। 35 00:07:20,357 --> 00:07:24,361 সে আমাকে মৃত্যুভয়ে তড়পাতে দেখতে চাচ্ছিল! 37 00:07:25,070 --> 00:07:26,237 নিশ্চয়ই মনে মনে সে রোমাঞ্চ অনুভব করছিল। 38 00:07:26,321 --> 00:07:29,324 খুনির চিন্তাধারা সম্পর্কে মনে হচ্ছে তোমার ভালোই আইডিয়া আছে। 39 00:07:29,407 --> 00:07:32,577 একটা নরাধমের মনে কী কী চলতে পারে তা জানি আমি। 40 00:07:37,040 --> 00:07:38,040 আমার ফোন। 41 00:07:39,084 --> 00:07:40,085 নাও। 42 00:07:40,168 --> 00:07:41,544 মেঝেতে পড়ে ছিল। 43 00:07:55,600 --> 00:07:56,851 এ তো আগের সেই লোকটা নয়! 44 00:07:57,435 --> 00:07:59,020 ভিন্ন আরেকজন! 45 00:08:00,021 --> 00:08:02,440 - কী? - এর আগে আমাকে মারতে আসা গুন্ডাটার... 46 00:08:02,524 --> 00:08:03,858 মতো দেখতে লাগছে না। 47 00:08:04,943 --> 00:08:06,695 তাহলে কি একের অধিক খুনি... 48 00:08:06,778 --> 00:08:07,862 এক সেকেন্ড। 49 00:08:08,905 --> 00:08:10,365 ঘাড়ে থাকা আঁচড়ের দাগগুলো দেখেছ? 50 00:08:20,583 --> 00:08:22,419 ড্রাইভারটার ঘাড়েও এরকম আঁচড়ের দাগ ছিল। 51 00:08:23,003 --> 00:08:24,003 সে কি তাঁর চেহারা... 52 00:08:25,005 --> 00:08:26,423 বদলে এসেছিল তাহলে? 53 00:08:28,091 --> 00:08:29,592 সেজন্যই একে খুঁজে পাচ্ছি না। 54 00:08:30,218 --> 00:08:31,886 কারণ, এর আসল চেহারা আমি দেখিনি। 55 00:08:33,972 --> 00:08:35,682 চেহারা বদলে ফেলেছে বলতে? 56 00:08:36,182 --> 00:08:37,726 প্লাস্টিক সার্জারি করেছে? 57 00:09:02,250 --> 00:09:03,376 মি. জং... 58 00:09:04,836 --> 00:09:06,713 তোমরা দু'জন মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। 59 00:09:07,422 --> 00:09:09,174 দো-হিমিদাকে বাঁচালে কীভাবে? 60 00:09:09,257 --> 00:09:12,058 ও তো ব্যালকনির রেলিঙে ঝুলছিল, সেখান থেকে তোমরা সিঁড়িতে... 61 00:09:12,093 --> 00:09:13,636 এতোই কৌতুহল হলে... 62 00:09:13,720 --> 00:09:15,138 ওকেই জিজ্ঞেস করো না? 63 00:09:15,221 --> 00:09:17,682 ও স্পষ্ট করে বলবে না দেখেই তোমায় জিজ্ঞেস করছি। 64 00:09:17,766 --> 00:09:19,809 তাহলে, নিশ্চয়ই না বলার স্বপক্ষে ওর বিশেষ কারণ আছে। 65 00:09:23,480 --> 00:09:26,399 ও বাচ্চা বয়স থেকেই মা বাবা ছাড়া বড়ো হয়েছে। 66 00:09:26,483 --> 00:09:29,194 সেজন্যই মনের কথা লুকিয়ে রাখায় ও অভ্যস্ত হয়ে গেছে। 67 00:09:29,277 --> 00:09:31,529 আমাকে ঠিকমত কিছু বলছে না। 68 00:09:31,613 --> 00:09:35,533 কিন্তু, ওর মানসিক টানাপোড়েন সম্পর্কে আমার বিশদ জানা দরকার! 69 00:09:35,617 --> 00:09:37,035 সে অধিকার কে দিয়েছে তোমাকে? 70 00:09:39,162 --> 00:09:40,955 ওর পাশে একমাত্র আমিই আছি। 71 00:09:42,832 --> 00:09:45,543 ওর পাশে আছো বলতে? 72 00:09:45,627 --> 00:09:47,545 ওর যন্ত্রণা আমাকে কেমন অস্থির করে তোলে! 73 00:09:48,421 --> 00:09:50,632 ওর হাসিমুখ দেখলে নিজেকে হালকা লাগে! 74 00:09:53,968 --> 00:09:57,972 ওর সাথে একদিনও কথা না বলে থাকতে পারি না। 75 00:09:58,056 --> 00:09:59,140 ওর শুভাকাঙ্ক্ষী বলতে আমিই আছি। 76 00:10:01,810 --> 00:10:05,939 ও কী লুকোচ্ছে সেটা এবার বলো? 77 00:10:07,816 --> 00:10:09,109 চিন্তা করার দরকার নেই। 78 00:10:09,192 --> 00:10:11,569 তুমি একাই ওর পাশে নও। 79 00:11:09,794 --> 00:11:10,794 খারাপ লাগছে? 80 00:11:13,965 --> 00:11:15,717 এখানে কী করছ? 81 00:11:17,802 --> 00:11:18,803 এতদিন পর্যন্ত... 82 00:11:20,388 --> 00:11:23,808 মরণের কথা সেভাবে সিরিয়াসলি ভাবিনি। 83 00:11:25,977 --> 00:11:27,645 এর মানে এই না আমি খুব সাহসী... 84 00:11:30,189 --> 00:11:33,026 আমি আসলে মৃত্যুর স্বরূপ কেমন হয় তা বুঝতাম না। 85 00:11:37,238 --> 00:11:39,699 কিন্তু আজ মৃত্যুর ভয়াল রূপটা দেখে... 86 00:11:41,743 --> 00:11:44,037 দুনিয়াটা চোখের সামনে ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছিল। 87 00:11:52,712 --> 00:11:53,922 সে সর্বক্ষণ... 88 00:11:56,299 --> 00:11:58,801 আমাকে খুন করার জন্য তক্কে তক্কে আছে। 89 00:11:59,969 --> 00:12:01,846 খুনিটা সকালে কুশল বিনিময় করা সিকিউরিটি গার্ডটাও হতে পারে... 90 00:12:01,930 --> 00:12:03,890 আবার, অফিসে কাজ করে এমন কেউও হতে পারে। 91 00:12:03,973 --> 00:12:06,059 সে যে কেউ হতে পারে। 92 00:12:07,936 --> 00:12:08,936 আগামীকাল... 93 00:12:11,147 --> 00:12:14,484 খুনি আবারও নতুন রূপ নিয়ে আমাকে কতল করতে আসবে। 94 00:12:18,196 --> 00:12:20,907 এই ভয়ানক লড়াইতে তুমি একা পেরে উঠবে না। 95 00:12:31,876 --> 00:12:32,919 দো-হিমিদা... 96 00:12:35,129 --> 00:12:36,381 চলো, বিয়ে করি। 97 00:12:43,680 --> 00:12:45,932 তোমাকে আর একা থাকতে হবে না। 98 00:13:13,126 --> 00:13:14,168 তুমি বরং... 99 00:13:18,464 --> 00:13:19,716 আমাকে বিয়ে করে নাও না? 100 00:14:16,397 --> 00:14:19,025 মিরায় ফুড এন্ড বেভারেজ 101 00:14:23,154 --> 00:14:26,199 তুমি একা এই মরণ লড়াইয়ে পেরে উঠবে না। 102 00:14:26,282 --> 00:14:27,617 চলো, বিয়ে করি। 103 00:14:28,659 --> 00:14:29,659 তুমি বরং... 104 00:14:31,245 --> 00:14:32,413 আমাকে বিয়ে করে নাও না? 105 00:14:39,128 --> 00:14:40,797 আমাকে ভাববার জন্য কিছু সময় দাও। 107 00:15:01,401 --> 00:15:04,570 জীবন কিছু সম্মিলিত সিদ্ধান্তের প্রতিরূপ মাত্র। 108 00:15:08,032 --> 00:15:11,327 কোম্পানির ভেতরের এবং বাইরের সবার রেস্পন্স দেখে সিদ্ধান্ত নেয়া যাক। 109 00:15:11,411 --> 00:15:12,411 জ্বি, ম্যাম। 110 00:15:16,207 --> 00:15:19,001 সে আমার মতো ডেমনকে পাশ কাটিয়ে তাঁকে বিয়ে করবে? 111 00:15:20,670 --> 00:15:23,214 যুব সমাজের আইকন জু স্যেওক-হুন, সিইও অফ মিরায় ইনভেস্টমেন্ট লি. 112 00:15:27,844 --> 00:15:28,678 কী? 113 00:15:28,761 --> 00:15:30,888 চিল্লিয়ে উঠবেন না। পেছনে তাকান। 114 00:15:38,980 --> 00:15:40,148 এরকম লুকোছাপা কেন? 115 00:15:40,231 --> 00:15:41,357 আমরা কি স্পাই নাকি? 116 00:15:41,441 --> 00:15:44,819 ওই দজ্জাল সেক্রেটারিটাকে দেখলেই মাথায় রক্ত উঠে যায়। 117 00:15:46,154 --> 00:15:48,531 এখনও ঘাড়টা টনটন করছে। 118 00:15:49,115 --> 00:15:50,992 আবারও বাড়িয়ে বলছ। 119 00:15:51,075 --> 00:15:52,075 টাডা! 120 00:15:52,785 --> 00:15:55,830 বোক-গিউয়ের তৈরী স্পেশাল লাঞ্চ শুধুমাত্র আপনার জন্য! 121 00:15:55,913 --> 00:15:57,373 প্লিজ, আবেগে কেঁদে দেবেন না। 122 00:15:58,916 --> 00:15:59,959 স্টার জিন পাঠিয়েছে তোমাকে? 123 00:16:00,042 --> 00:16:02,503 - ও কেন আমাকে পাঠাবে? - তাহলে, এখানে এসেছ কেন? 124 00:16:03,671 --> 00:16:06,358 আপনি রিহার্সেল শো থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে গেলেন, তাই স্টার জিন... 125 00:16:06,382 --> 00:16:09,760 না, আমি দুঃশ্চিন্তায় আধমরা হয়ে গিয়েছিলাম। 126 00:16:09,844 --> 00:16:11,137 তাহলে, তুমি একজন স্পাই। 127 00:16:11,220 --> 00:16:12,263 আবারও! 128 00:16:12,346 --> 00:16:14,182 এভাবে ঝড়ের বেগে বের হয়ে গিয়েছিলেন কেন? 129 00:16:14,265 --> 00:16:16,350 মনে হয়েছিল, খোসপাঁচড়ার অত্যাচারে আর বসে থাকতে পারছিলেন না! 130 00:16:16,434 --> 00:16:18,519 দো দো -হিমিদা ওই সময়টায় মরতে বসেছিল। 131 00:16:19,103 --> 00:16:21,856 শয়তানটা চেহারা বদলে এসেছিল খুন করতে কিন্তু আমি ওকে বাঁচাই। 132 00:16:22,482 --> 00:16:25,485 এরপর দো দো'কে বিয়ের প্রস্তাব দেই। 133 00:16:26,360 --> 00:16:29,197 যোগ্য বডিগার্ডের মতো কাজ করেছেন। 134 00:16:30,823 --> 00:16:33,159 মিরায় গ্রুপের ভবিষ্যৎ কর্ণধারকে আপনি বাঁচিয়েছেন! 135 00:16:33,951 --> 00:16:35,495 পত্রিকায় আপনাকে নিয়ে কাভার স্টোরি হবে। 136 00:16:35,578 --> 00:16:36,787 সমস্যা হচ্ছে, এবার আমি... 137 00:16:36,871 --> 00:16:41,042 নিজের অজান্তেই ওকে বিয়ের প্রপোজাল দিয়েছি! 138 00:16:41,626 --> 00:16:42,626 আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছি। 139 00:16:43,836 --> 00:16:45,713 - কথা বুঝেছ? - মানে? 140 00:16:46,297 --> 00:16:48,132 আপনি তাঁকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন? 141 00:16:48,716 --> 00:16:51,302 আগে একবার রিজেক্ট করে এখন আবার প্রস্তাব দিতে গেলেন কেন? 142 00:16:53,012 --> 00:16:55,473 এবার কিন্তু তুমি চেঁচাচ্ছ। 143 00:16:57,934 --> 00:16:59,769 আপনিই না বলেছিলেন যে মানুষকে বিয়ে করা বোকামো। 144 00:16:59,852 --> 00:17:00,978 তাহলে, কেন? 145 00:17:01,062 --> 00:17:04,023 হঠাত করে মন পাল্টে গেল কীভাবে? 146 00:17:04,106 --> 00:17:05,191 আসলে... 147 00:17:05,775 --> 00:17:08,819 ওকে বিয়ে না করলে ওর হাত যখন খুশি তখন ধরতে পারব না। 148 00:17:09,445 --> 00:17:10,686 এতো সৎ ডেমন কখনো দেখিনি! 149 00:17:11,364 --> 00:17:12,532 আমি কি কোনো ভুল করেছি? 150 00:17:13,407 --> 00:17:14,575 মূল কথায় আসি। 151 00:17:14,659 --> 00:17:18,246 তাঁর মানে আপনি একজন বিবাহিত ডেমন হতে যাচ্ছেন? 153 00:17:21,916 --> 00:17:23,709 হ্যাঁ, কোনো সমস্যা? 154 00:17:24,418 --> 00:17:27,004 স্টার জিন জানলে দুনিয়া তোলপাড় করে ফেলবে। 155 00:17:28,089 --> 00:17:29,423 খামোকাই ভয় পাচ্ছিলাম। 156 00:17:30,675 --> 00:17:32,426 ওকে নিয়ে আপনি একটুও চিন্তিত না? 157 00:17:32,969 --> 00:17:34,220 যদি মিস দো'কে বিয়ে করেন... 158 00:17:34,303 --> 00:17:36,847 তাহলে, অনেক মেয়ের হৃদয় ভেঙে যাবে। 159 00:17:48,859 --> 00:17:50,027 দেখা যাক। 160 00:17:50,111 --> 00:17:52,405 ট্যারট কার্ডে আমার জন্য কী লেখা আছে আজ। 161 00:17:52,488 --> 00:17:53,656 ডেটিং লাইফের জন্য... 162 00:17:53,739 --> 00:17:57,076 একটু যদি ভালো সংকেত পাওয়া যেত! 163 00:17:58,786 --> 00:17:59,787 সন্ন্যাসী 164 00:18:00,621 --> 00:18:01,621 এটা ঠিক হচ্ছে না। 165 00:18:02,123 --> 00:18:03,708 তাড়াহুড়ো করে হয়ত কার্ড তুলেছি। 166 00:18:04,458 --> 00:18:05,459 আবার দেখি। 167 00:18:09,297 --> 00:18:10,590 আমার কপালটা এমন কেন? 168 00:18:11,507 --> 00:18:13,050 "সন্ন্যাসী" কি খুব খারাপ? 169 00:18:13,134 --> 00:18:14,635 আবার জিগায়! 170 00:18:14,719 --> 00:18:17,638 এর মানে হচ্ছে, প্রেমের ক্ষেত্রে আমার কোনো আশা নেই! 171 00:18:17,722 --> 00:18:20,850 মিস দো আশেপাশে থাকলে আমার ভাগ্যে শিকে.. 172 00:18:33,154 --> 00:18:34,363 আমার কামরায় আসো। 173 00:18:37,033 --> 00:18:39,869 অফিস টাইমে ট্যারট কার্ড নিয়ে টোকাটুকি ঠিক হয়নি। 174 00:18:39,952 --> 00:18:43,164 মিস চোই, সত্যের মুখোমুখি হও এবার! 175 00:18:45,124 --> 00:18:46,917 ওর বরাতে আসলেই ভালো কিছু নেই। 176 00:18:50,921 --> 00:18:52,131 একটা রটনা শুনলাম। 177 00:18:52,214 --> 00:18:53,633 যা শুনেছেন, ভুল শুনেছেন। 178 00:18:53,716 --> 00:18:56,719 আমি যা-ই বলি না কেন মন থেকে বলি না। 179 00:18:56,802 --> 00:18:57,928 শুনলাম... 180 00:18:58,638 --> 00:19:00,389 তুমি নাকি বেশ দক্ষ একজন ট্যারট কার্ড রিডার। 181 00:19:00,473 --> 00:19:01,473 মাফ করবেন... 182 00:19:02,683 --> 00:19:03,726 স্যরি? 183 00:19:07,355 --> 00:19:08,648 এটা? 184 00:19:08,731 --> 00:19:09,731 না। 185 00:19:10,107 --> 00:19:11,107 ওটা। 186 00:19:12,818 --> 00:19:14,987 এতোটা সাবধানী না হলেও চলবে। 187 00:19:15,905 --> 00:19:17,114 এটা আমার জীবন নিয়ে প্রশ্ন। 188 00:19:28,292 --> 00:19:29,669 "নিয়তির চাকা"? 189 00:19:30,252 --> 00:19:31,712 এই কার্ডটা প্রধানত... 190 00:19:31,796 --> 00:19:34,840 কোনো কিছুর সাথে যুক্ত হওয়াকে বোঝায়। 191 00:19:38,636 --> 00:19:39,637 আরো ডিটেইলসে বলো। 192 00:19:39,720 --> 00:19:42,973 যখন স্বর্গের স্রষ্টা তাঁর সৃষ্টির প্রার্থনা শুনতে পায়... 193 00:19:43,057 --> 00:19:47,061 তখন সে ভাগ্যের চাকাকে সূক্ষ্ম ইশারায় দিক পাল্টাতে বলে। 194 00:19:47,144 --> 00:19:48,144 এটাই হচ্ছে প্রতীকটার অর্থ।, 195 00:19:51,399 --> 00:19:53,150 এই রোমান সংখ্যাটা দ্বারা কী বোঝাচ্ছে? 196 00:19:53,234 --> 00:19:54,735 এটা হচ্ছে ১০ম কার্ড। 197 00:19:54,819 --> 00:19:57,196 "১০" সংখ্যাটি পূর্ণতা নির্দেশ করে। 198 00:19:57,279 --> 00:20:00,324 কোনো কিছুর শেষ এবং শুরুকে বোঝায়। 199 00:20:04,412 --> 00:20:07,998 "কোনো কিছুর শেষ এবং শুরু"? 200 00:20:16,298 --> 00:20:17,508 খাবার অতীব সুস্বাদু হয়েছে খেতে? 201 00:20:17,591 --> 00:20:18,926 আগেই খানাদানা সেরে নিচ্ছি... 202 00:20:19,009 --> 00:20:21,178 মনে হচ্ছে, টানা দু'দিন ওর যন্ত্রণায় কিছু খেতে পারব না। 203 00:20:23,597 --> 00:20:25,933 দারুণ টেস্ট হয়েছে! 204 00:20:27,143 --> 00:20:29,437 উনি কবে উত্তর দেবে কিছু বলেছে? 205 00:20:30,604 --> 00:20:32,648 জমকাল একটা বিয়ের অনুষ্ঠান হবে। 206 00:20:33,649 --> 00:20:37,445 মাংসটা যা সফট হয়েছে না? মুখে দিতেই একদম গলে যাচ্ছে! 207 00:20:43,659 --> 00:20:44,910 হাই, স্যেওক-হুন? 208 00:20:46,078 --> 00:20:47,204 এসবের কী দরকার ছিল? 209 00:20:47,288 --> 00:20:48,748 ফুল এনেছ কেন? 210 00:20:49,707 --> 00:20:50,707 নাও। 211 00:20:52,960 --> 00:20:55,755 ফুলের মন ভালো করে দেওয়ার একটা অপার্থিব ক্ষমতা আছে। 212 00:20:56,756 --> 00:21:01,135 তোমাকে ফুল না দিয়েই প্রপোজ করায় কেমন লাগছিল। 213 00:21:01,218 --> 00:21:02,511 সবকিছু এতো দ্রুত ঘটে গেল! 214 00:21:06,056 --> 00:21:07,391 চা কফি কিছু দিতে বলি? 215 00:21:07,475 --> 00:21:09,143 বলো, না... লাগবে না। 216 00:21:09,226 --> 00:21:10,811 কফি গিলেই এসেছি। 217 00:21:12,772 --> 00:21:13,898 তোমার হাতের কী অবস্থা? 218 00:21:14,815 --> 00:21:15,815 ঠিক আছে। 219 00:21:16,358 --> 00:21:17,401 শুনে আশ্বস্ত হলাম। 220 00:21:30,915 --> 00:21:31,915 ফুল নিয়ে এসেছ! 221 00:21:32,792 --> 00:21:34,335 এতদিন পরে বুঝি মহাশয়ের ফুল দেওয়ার খায়েশ হলো? 223 00:21:40,424 --> 00:21:42,885 এতো হাসার কী হলো? 224 00:21:43,719 --> 00:21:45,513 হাসতে হাসতে দেখো না কী অবস্থা! 225 00:21:46,222 --> 00:21:48,808 ডিরেক্টর জং, আপনার কি ঈর্ষা হচ্ছে? 226 00:21:48,891 --> 00:21:50,184 ঈর্ষা? 227 00:21:50,267 --> 00:21:52,436 মানুষ যে কেন ঈর্ষান্বিত হয় সেটাই তো বুঝি না। 228 00:21:52,520 --> 00:21:55,815 দো-হিমিদা ম্যাম একদম হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন আপনাকে। 229 00:21:57,942 --> 00:21:58,942 মিস শিন আসতেছে। 230 00:22:06,367 --> 00:22:08,077 হেই, ওটা আমার। 231 00:22:09,328 --> 00:22:10,996 এখনও মনে পড়ে.. 232 00:22:11,080 --> 00:22:14,208 কৈশোরে তুমি কতোটা ডানপিটে ছিলে। 233 00:22:14,291 --> 00:22:16,126 সেই হাফ প্যান্ট পরা ছেলেটা আমাকে প্রপোজ করেছে। 234 00:22:17,336 --> 00:22:18,796 তুমি আসলেই বড় হয়ে গেছ, স্যেওক-হুন। 235 00:22:18,879 --> 00:22:20,339 আরে, হাফ প্যান্ট পরে কম্ফোর্ট পেতাম বেশি। 236 00:22:20,422 --> 00:22:22,258 তুমিও কি কম দুষ্টু ছিলে? 237 00:22:24,260 --> 00:22:26,428 তোমার বিয়ের কথা ভাবলেই... 238 00:22:27,638 --> 00:22:28,638 কেমন অবিশ্বাস বোধ হয়। 239 00:22:29,431 --> 00:22:30,431 জানি। 240 00:22:31,225 --> 00:22:32,726 বিয়ে করব এটাই তো কখনো ভাবিনি। 241 00:22:34,270 --> 00:22:35,938 তাও, বিয়ে করতে হচ্ছে। 242 00:22:36,939 --> 00:22:38,774 আমার প্রস্তাবটা কিন্তু... 243 00:22:39,608 --> 00:22:41,110 হঠাত মনে আসা কোনো খেয়াল নয়। 244 00:22:41,610 --> 00:22:45,239 যখন শুনলাম তুমি প্রথমবারের মতো ব্লাইন্ড ডেটে যাচ্ছ... 245 00:22:45,322 --> 00:22:46,574 নিজেকে কেমন অসহায় লাগছিল। 246 00:22:47,658 --> 00:22:51,912 মি. জং'কে যখন প্রপোজ করলে তখন তো হিংসায় মরেই যাচ্ছিলাম। 247 00:22:53,038 --> 00:22:54,623 তখনই বুঝলাম... 248 00:22:54,707 --> 00:22:56,500 তোমার প্রতি আমার দৃষ্টিভঙ্গি... 249 00:22:57,543 --> 00:22:59,044 আগের চেয়ে পাল্টে গেছে। 250 00:23:03,799 --> 00:23:06,635 তোমাকে এখানে কোনো প্রেশার দিতে আসিনি। 251 00:23:06,719 --> 00:23:07,928 তাও মনে হচ্ছে দিয়ে ফেলেছি। 252 00:23:09,972 --> 00:23:12,600 তখন তুমি প্রপোজ করায়... 253 00:23:13,559 --> 00:23:16,061 আসলেই বেশ চমকে গিয়েছিলাম। 254 00:23:16,895 --> 00:23:20,774 সবসময় তোমাকে পরিবারের একজন সদস্য হিসেবেই ভাবতাম। 255 00:23:20,858 --> 00:23:22,735 এবার চলো সত্যিকারের বন্ধনে জড়াই। 256 00:23:23,652 --> 00:23:26,780 যদি বিয়ে তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে ভাবো। 257 00:23:27,364 --> 00:23:30,743 ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। 258 00:23:32,328 --> 00:23:33,495 আমার অপেক্ষা করতে আপত্তি নেই। 260 00:23:52,681 --> 00:23:54,350 একদম কলিজায় গিয়ে ঘা মারল। 261 00:23:56,310 --> 00:23:59,355 কর্ম ব্যস্ততার দরুণ হাঁসফাঁস লাগছে মনে হচ্ছে? 262 00:24:00,814 --> 00:24:02,650 মানুষ এই গরুর মুত কেন খায়? 263 00:24:04,610 --> 00:24:06,612 দেখো, আমার একটা প্রশ্ন আছে। 264 00:24:07,404 --> 00:24:10,741 কেউ কাউকে ইমারজ্যান্সি কন্টাক্ট লিস্টে এড করার মানেটা কী? 265 00:24:12,117 --> 00:24:13,117 এটার মানে... 266 00:24:15,037 --> 00:24:17,331 সেই ব্যক্তি অন্যদের চেয়ে বেশি বিশ্বস্ত। 267 00:24:17,414 --> 00:24:18,534 মেয়ে পটানোর ১০০ টা টিপস 268 00:24:18,957 --> 00:24:20,542 - বিশ্বস্ত? - হুম। 269 00:24:20,626 --> 00:24:22,002 অন্যদের চেয়েও বেশি? 270 00:24:26,298 --> 00:24:27,299 দাঁড়াও। 271 00:24:31,512 --> 00:24:33,055 জু স্যেওক-হুনও তো একই লিস্টে আছে! 272 00:24:34,598 --> 00:24:35,598 আমার হাঁসফাঁস লাগছে। 273 00:24:40,562 --> 00:24:41,562 বইটা দাও। 274 00:24:42,815 --> 00:24:43,857 ১২৫ নাম্বার পৃষ্ঠা খোলো। 275 00:24:57,579 --> 00:25:00,290 তাহলে দো দো-হিমিদা নয়, আমার সাথে দেখা করতে এসেছিলে? 276 00:25:00,374 --> 00:25:02,710 কেন? দেখা করতে চেয়ে কি পাপ করেছি? 277 00:25:03,502 --> 00:25:05,671 যার নুন খাও, তাঁকেই প্রপোজ করলে? 278 00:25:05,754 --> 00:25:08,465 আমাদের সম্পর্কটা প্রফেশনাল পর্যায়ে যাওয়ার আগে পার্সোনালই ছিল। 279 00:25:11,802 --> 00:25:13,470 তুমি মানসিকভাবে দূর্বল করে দিয়েছ ওকে। 280 00:25:14,638 --> 00:25:16,849 কেন প্রপোজ করলে ওকে? 281 00:25:17,433 --> 00:25:20,644 আমার বিয়ের ব্যাপারে অরুচি থাকলেও দো দো-হিমিদার প্রতি নেই। 282 00:25:22,563 --> 00:25:24,565 ওর আবেগ নিয়ে খেলো না। 283 00:25:24,648 --> 00:25:27,609 ও যে কেমন বেপরোয়া হয়ে আছে সেটা আশা করি বুঝতে পারছ। 284 00:25:29,528 --> 00:25:30,696 দুঃখজনভাবে... 285 00:25:30,779 --> 00:25:32,156 আমি এমনি এমনি ওর বডিগার্ডের জব করছি না। 286 00:25:35,659 --> 00:25:38,412 মি. জং, মিস দো বের হচ্ছেন। 287 00:25:39,288 --> 00:25:40,664 এখন যাও। আমি ব্যস্ত। 288 00:25:43,292 --> 00:25:45,794 মনে রেখো, তুমি কেবল ওর বডিগার্ড। কখনো সীমা অতিক্রম করবে না। 289 00:25:48,046 --> 00:25:50,007 সীমা অতিক্রম করেছি বলেই ওর বডিগার্ড আমি। 290 00:26:05,898 --> 00:26:07,483 একটা প্রশ্ন করতে পারি? 291 00:26:11,069 --> 00:26:15,407 কেন ওর আর আমার নাম্বার ইম্যারজেন্সি কন্টাক্ট লিস্টে সেভ করেছ? 293 00:26:18,368 --> 00:26:19,828 তুমি আমার বডিগার্ড... 294 00:26:20,704 --> 00:26:23,665 আর, স্যেওক-হুন আমার পরিবার। 295 00:26:29,046 --> 00:26:30,130 তোমার কাহিনী বলো। 296 00:26:30,839 --> 00:26:32,216 বিয়ের প্রস্তাবের হেতুটা কী? 297 00:26:33,133 --> 00:26:35,302 আগের বার তো ঝড়ের গতিতে প্রত্যাখ্যান করেছিলে। 298 00:26:36,178 --> 00:26:37,888 সবাই এই ফালতু প্রশ্নটা কেন করছে? 299 00:26:44,186 --> 00:26:45,186 মন বদলেছি। 300 00:26:53,362 --> 00:26:57,950 মিরায় গ্রুপের চেয়ারম্যান নু সুক-মিন এখন স্বাগত বক্তৃতা দেবেন। 303 00:27:04,414 --> 00:27:07,209 এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়ে ব্যক্তিগত গর্ববোধ হচ্ছে। 304 00:27:07,960 --> 00:27:13,465 মিরায় গ্রুপের অব্যাহত সাফল্যের মূলে রয়েছেন আপনারা। 306 00:27:13,966 --> 00:27:18,303 এই গ্রুপ তাঁদের পণ্য এবং সেবা প্রদানের ক্ষেত্রে মান বজায় রেখেছে সর্বদা। 307 00:27:36,989 --> 00:27:38,866 সে এখানে কী করছে? 308 00:27:40,284 --> 00:27:41,284 সোনা। 309 00:27:48,542 --> 00:27:50,062 আমাদেরকে সে ধারা বজায় রাখতে হবে। 310 00:27:50,127 --> 00:27:51,461 চমকে গেলে কেন? 311 00:27:52,254 --> 00:27:54,131 তুমি তো এরকম অনুষ্ঠানে সেভাবে আসো না। 312 00:27:54,214 --> 00:27:55,841 এসব অনুষ্ঠানে আসা তুমি সময় নষ্ট ভাবো। 313 00:27:57,342 --> 00:27:59,303 মাঝেমাঝে আসতে হয় যাতে কেউ ভুলে না যায় আমাকে। 314 00:28:00,512 --> 00:28:03,807 আমাদের এই চলার পথে যারা আন্তরিক সমর্থন যুগিয়েছেন... 315 00:28:03,891 --> 00:28:08,729 তাঁদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। 316 00:28:09,521 --> 00:28:10,772 ধন্যবাদ। 317 00:28:18,739 --> 00:28:20,449 হোস্ট ক্ষমার অযোগ্য একটা ভুল করেছে। 318 00:28:20,532 --> 00:28:22,117 তুমি চেয়ারম্যান নও... 319 00:28:22,200 --> 00:28:24,411 তুমি হচ্ছো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 320 00:28:24,494 --> 00:28:28,832 এখন ভুল শোধরানোর চেষ্টা করে আনন্দঘন পরিবেশটা পন্ড করো না। 321 00:28:29,541 --> 00:28:31,251 তাহলে, ভুলটাকে হাসিমুখে মেনে নিচ্ছ। 322 00:28:33,128 --> 00:28:34,504 আজ বিয়ে করতে চলেছি আমি। 323 00:28:37,049 --> 00:28:41,595 অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। 325 00:28:41,678 --> 00:28:44,097 বিয়ের দাওয়াত দেওয়ার মত ফুসরত পাইনি। 326 00:28:45,224 --> 00:28:46,642 আশা করি কারণটা বুঝতেই পারছ। 327 00:28:46,725 --> 00:28:47,976 আমরা তো একই পরিবারের অংশ, তাই না? 328 00:29:46,576 --> 00:29:47,911 তুমি বেশ আনাড়ি। 329 00:30:24,239 --> 00:30:27,200 আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মত এই সময়টিতেও স্বাস্থ্যের সুরক্ষাই অগ্রিকারের শীর্ষে রয়েছে। 330 00:30:27,284 --> 00:30:29,202 আমার প্রতিদিনকার রুটিন তো এড়িয়ে যেতে পারি না। 331 00:30:30,162 --> 00:30:32,748 আশা করি, মোক্ষম সময়ে আমি নার্ভাস হবো না। 332 00:30:32,831 --> 00:30:34,708 আমি পারবো। 333 00:30:34,791 --> 00:30:36,918 প্লিজ, কমেন্টবক্সে আপনারা আপনাদের ভালোবাসা জানিয়ে দিন। 334 00:30:37,002 --> 00:30:39,063 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করুন। 335 00:30:39,087 --> 00:30:40,172 জুস মানেই টেস্টনাট! 336 00:30:42,924 --> 00:30:43,925 ঠিক ছিল সব? 337 00:30:44,009 --> 00:30:45,427 এতো ক্রিঞ্জি ছিল স্ক্রিপ্টটা! 338 00:30:45,510 --> 00:30:48,263 আজকালকার ইউটিউবারদের ভিডিওর স্ক্রিপ্ট এরকমই থাকে। 339 00:30:48,347 --> 00:30:49,347 টেস্টনাট! 340 00:30:50,432 --> 00:30:51,433 গ্রেট জব, ম্যাডাম! 341 00:30:51,516 --> 00:30:54,019 অনুষ্ঠানের প্রথম অংশে থাকবে... 342 00:30:54,102 --> 00:30:56,063 পেশাদারী আলিঙ্গন, আংটি বিনিময়... 343 00:30:56,146 --> 00:30:58,416 বিয়ের ঘোষণা, স্বাগত সংগীত এবং বক্তব্য... 344 00:30:58,440 --> 00:31:00,150 কবুল বলা। 345 00:31:00,233 --> 00:31:04,446 দ্বিতীয় অংশে রয়েছে কেক কাটা, সবাইকে শ্যাম্পেন অফার করা... 347 00:31:04,529 --> 00:31:05,529 এতো আনুষ্ঠানিকতার দরকার নেই! 348 00:31:07,157 --> 00:31:11,286 চেয়ারওম্যান জু'এর ইচ্ছামাফিক আয়োজন সীমিত রাখো। 350 00:31:13,789 --> 00:31:16,291 অহেতুক লোক দেখানো আয়োজনের দরকার নেই। 351 00:31:16,375 --> 00:31:18,043 আমি প্রয়োজনীয় কারেকশন করে নিচ্ছি। 352 00:31:20,670 --> 00:31:23,590 আমাদের ম্যাডাম শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন! 353 00:31:24,299 --> 00:31:27,511 আপনার বিয়েতে কিন্তু গলা পর্যন্ত মদ গিলব! 354 00:31:27,594 --> 00:31:28,845 যথা আজ্ঞা। 355 00:31:28,929 --> 00:31:31,473 শুনুন, মেয়ে হয়ে জন্মেছেন বিয়ে তো করতেই হবে। 356 00:31:31,556 --> 00:31:33,642 বিয়ের দিন অযথা কান্নাকাটি করে মেকাপের বারোটা বাজাবেন না। 357 00:31:34,768 --> 00:31:36,603 - বুঝলেন? - গাধা নাম্বার ওয়ান। 358 00:31:37,646 --> 00:31:39,147 মিস দো! 359 00:31:39,231 --> 00:31:42,109 এর আগে কখনো তোমাকে এতোটা অপরূপা লাগেনি দেখতে, দো! 360 00:31:52,077 --> 00:31:53,703 তোমার কেমন লাগছে, ম্যাডাম জু? 361 00:31:55,288 --> 00:31:56,748 তুমি কি খুশি? 362 00:31:59,668 --> 00:32:01,420 তুমি তো চেয়েছিলে আমি বিয়ে করি। 363 00:32:08,969 --> 00:32:10,762 এরকম খুললাম খুল্লা ড্রেস পরেছ কেন? 364 00:32:13,140 --> 00:32:15,183 আরেকটু ভদ্রসভ্য পোষাক পরলে ভালো হতো না? 365 00:32:16,393 --> 00:32:18,687 জানি বিয়ের অনুষ্ঠানের কিছু রীতিনীতি আছে। 366 00:32:19,479 --> 00:32:21,857 কিন্তু, তোমার ড্রেস শেষ পর্যন্ত সেক্রেটারি চুজ করে দিল? 367 00:32:23,066 --> 00:32:25,527 এটা না তোমার বিয়ে? 368 00:32:25,610 --> 00:32:27,988 তোমার রুচি এখানে প্রতিফলিত হবে। 369 00:32:28,071 --> 00:32:29,990 তোমার অভিরুচিই বিয়ের আসরে তোমাকে অনন্য করে তুলবে। 370 00:32:31,658 --> 00:32:32,701 আবারও শুরু করেছ পচানি। 371 00:32:34,035 --> 00:32:36,246 সারাক্ষণ এভাবে পচানি দিলে নিজেকে বহিরাগতই মনে হবে। 372 00:32:36,329 --> 00:32:37,873 শোনো পাগলি মেয়ের কথা! 373 00:32:38,707 --> 00:32:41,209 তুমি আমার পরিবারের সদস্য, কেউ মানুক বা না মানুক। 374 00:32:43,170 --> 00:32:44,921 ভালো কিছু বলতে পারো না তাহলে? 375 00:32:45,005 --> 00:32:46,882 আমার বিয়ে বলে কথা। 376 00:32:49,926 --> 00:32:51,845 জানো, গাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। 377 00:32:52,345 --> 00:32:55,474 যখন চারাগাছ মাটি ফুঁড়ে বেরোয়... 378 00:32:55,557 --> 00:32:57,809 তখন সূর্যের আলো আর জলের প্রয়োজন পরে এর। 379 00:32:57,893 --> 00:32:59,853 সবারই বেড়ে উঠতে কিছু না কিছুর সাহায্যের দরকার হয়। 380 00:32:59,936 --> 00:33:01,855 এটাই প্রকৃতির নিয়ম। 381 00:33:02,606 --> 00:33:05,734 বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 382 00:33:05,817 --> 00:33:07,736 এখানে ভালোবাসা সূর্যের আলো আর জলের পরিপূরক হিসেবে থাকে। 383 00:33:08,361 --> 00:33:11 ,323 কেবলমাত্র ভালোবাসাই পারবে তোমাদের দু'জনকে নিয়তি নির্ধারিত পুলসিরাত পার করতে। 384 00:33:14,659 --> 00:33:16,578 তোমার দরকার ছিল রেডিও শো'এর লাভগুরু হওয়া। 385 00:33:16,661 --> 00:33:18,705 তাহলে, সবার রুক্ষ হৃদয়ে ভালোবাসার ফুল ফুটত। 386 00:33:18,788 --> 00:33:20,165 কী পাকা পাকা কথা বলে রে! 387 00:33:20,248 --> 00:33:22,334 একজন মরা মানুষকে বিদ্রুপ করিস না। 388 00:33:29,841 --> 00:33:31,092 মৃত্যুর পরের জীবনটা কেমন? 389 00:33:32,886 --> 00:33:34,387 সেখানে তোমার সময় কেমন কাটে? 390 00:33:35,472 --> 00:33:37,057 তুমি জানো আমি কোথায় আছি? 391 00:33:39,351 --> 00:33:40,519 কোথায় আছো? 392 00:33:42,103 --> 00:33:44,523 লোকে বলে, ধনীরা নাকি স্বর্গে যেতে পারে না 393 00:33:45,315 --> 00:33:46,775 তুমি কি এখন স্বর্গে? 394 00:33:48,193 --> 00:33:49,611 নাকি নরকে? 395 00:33:51,154 --> 00:33:53,782 তুমি অন্তত নরকে যাওয়ার মতো এতোটা পাপীও নও। 396 00:34:03,208 --> 00:34:05,418 তুমি কোথায় চলে গেলে, ম্যাডাম জু? 397 00:34:07,796 --> 00:34:10,131 আমাকে নিঃসঙ্গ অবস্থায় রেখে। 398 00:34:18,598 --> 00:34:19,849 আমি তোমার স্মৃতিতে বাস করছি এখন। 399 00:34:25,230 --> 00:34:28,024 আর কোথায় থাকব বলো? 400 00:34:57,470 --> 00:34:58,763 আপনি রেডি, ম্যাডাম? 401 00:35:12,652 --> 00:35:15,530 আমাকে আশীর্বাদ করো, ম্যাডাম জু। 402 00:35:36,593 --> 00:35:37,927 শেষ পর্যন্ত বিয়ে করেই ফেলছ। 403 00:35:39,054 --> 00:35:41,640 তোমরা আসবে ভাবিনি। 404 00:35:41,723 --> 00:35:44,225 আমরা তো একই পরিবারের অংশ, তাই না? 405 00:35:45,602 --> 00:35:47,145 দারুণ লাগছে তোমাকে এই ড্রেসে। 406 00:35:48,021 --> 00:35:50,982 মা আজ বেঁচে থাকলে তোমাকে দেখে খুব খুশি হতেন। 407 00:35:51,066 --> 00:35:52,692 তোমার বিয়েটা উনি দেখে যেতে পারলেন না। 408 00:35:54,944 --> 00:35:56,446 অভিনন্দন। মন থেকে বলছি। 409 00:35:58,698 --> 00:36:01,117 ধন্যবাদ, মন থেকে বলছি। 410 00:36:12,212 --> 00:36:13,212 তোরা বস এখানে। 411 00:36:16,049 --> 00:36:17,884 চোখেমুখে কেমন উল্লাস খেলা করছে ওর। 412 00:36:18,468 --> 00:36:19,928 কখন হাটে হাড়ি ভাঙবে বলো তো? 413 00:36:20,637 --> 00:36:22,055 আজ ওর জন্য খুশির একটা দিন। 414 00:36:22,931 --> 00:36:24,099 দিনটা বরবাদ না করি। 415 00:36:25,141 --> 00:36:29,145 আজকের বিয়ের মঞ্চে কপোত কপোতীকে স্বাগত জানানোর ক্ষণ চলে এসেছে। 416 00:36:29,229 --> 00:36:31,940 - আমার সিট কই? - এখন নববধূ বিয়ের মঞ্চের দিকে আসছেন। 417 00:36:33,149 --> 00:36:37,612 সবাই বিয়ের কনেকে উষ্ম অভ্যর্থনা জানান। 418 00:37:16,609 --> 00:37:18,111 কেন প্রপোজ করলে আমাকে? 419 00:37:21,156 --> 00:37:22,157 মন বদলেছে। 420 00:37:26,411 --> 00:37:27,829 তোমাকে মরতে দিতে চাইনি। 421 00:37:54,272 --> 00:37:57,484 আজ এই শুভক্ষণে বিয়ের মঞ্চে আমার সামনে দাঁড়ানো এই পরমাসুন্দরী মেয়ে... 422 00:37:57,567 --> 00:38:00,612 দো দো-হিমিদাকে নিজের বধূ বলে ঘোষণা করছি। 423 00:38:02,572 --> 00:38:05,450 আজ এই শুভক্ষণে বিয়ের মঞ্চে আমার সামনে দাঁড়ানো এই সুদর্শন ছেলে... 424 00:38:05,533 --> 00:38:08,203 জং গ্যু-ওনকে আমার স্বামী বলে ঘোষণা করছি। 425 00:38:09,746 --> 00:38:12,081 আমরা পরস্পর পরস্পরের পাশে থাকব সবসময়.. 426 00:38:12,165 --> 00:38:14,918 সুখে দুঃখে একে অন্যকে সমর্থন জানাব।. 427 00:38:15,919 --> 00:38:21,299 সবসময় তোমাকে পরিপূর্ণভাবে সম্মান, শ্রদ্ধা জানাব এবং ভালোবাসব। 429 00:38:24,177 --> 00:38:25,386 বিয়ের আগের চুক্তি? 430 00:38:28,807 --> 00:38:30,683 একটা চুক্তিপত্র লিখেছি। 431 00:38:33,228 --> 00:38:35,355 "ক এবং খ..." 432 00:38:35,438 --> 00:38:37,857 "ক এবং খ... 433 00:38:37,941 --> 00:38:39,734 সর্বসাধারণের সামনে আদর্শ দম্পতি হিসেবে আচরণ করবে। 434 00:38:39,818 --> 00:38:42,570 "আড়ালে দুই পক্ষই সম্মানজনক দূরত্ব বজায় রাখবে... 435 00:38:42,654 --> 00:38:44,572 এবং, একে অন্যের ব্যক্তিগত ইস্যুতে নাক গলাবে না।" 436 00:38:44,656 --> 00:38:47,242 "দুই পক্ষই একে ওপরের লক্ষ্য পূরণে সহযোগিতা করবে।" 437 00:38:47,325 --> 00:38:48,618 "এই চুক্তির অবসান হবে... 438 00:38:48,701 --> 00:38:49,869 "এই চুক্তির অবসান হবে... 439 00:38:49,953 --> 00:38:51,955 যখন উভয় পক্ষ নিজেদের লক্ষ্য পূরণ করবে।" 440 00:38:52,038 --> 00:38:54,457 যখন উভয় পক্ষ নিজেদের লক্ষ্য পূরণ করবে।" 441 00:38:54,541 --> 00:38:56,101 কঃ দো দো-হিমিদা খঃ জং গ্যু-ওন 442 00:39:02,090 --> 00:39:08,096 আমি এখন বর এবং কনেকে আনুষ্ঠানিকভাবে বিবাহিত দম্পতি বলে ঘোষণা করছি। 444 00:39:09,264 --> 00:39:10,974 দু'জনেই আমৃত্যু... 445 00:39:11,057 --> 00:39:13,226 একই পথের সহযাত্রী হবে। 446 00:39:13,309 --> 00:39:14,309 থামো! 447 00:39:15,270 --> 00:39:17,730 এক সেকেন্ড! স্যরি! 448 00:39:19,399 --> 00:39:21,519 আমৃত্যু মানে? এটা তো চুক্তির অংশ ছিল না। 449 00:39:23,278 --> 00:39:25,530 এটা জাস্ট কথার কথা। 450 00:39:25,613 --> 00:39:26,613 শুধু তালে তাল মেলাও। 451 00:39:27,031 --> 00:39:28,032 উহুম। 452 00:39:28,116 --> 00:39:30,660 ডেমনদের কাছে চুক্তির প্রতিটা শব্দের আলাদা মূল্য আছে। 453 00:39:31,160 --> 00:39:33,288 "আমৃত্যু"-শব্দটা চুক্তিপত্রে লেখা ছিল না। 454 00:39:44,674 --> 00:39:45,800 এক্সকিউজ মি। 455 00:39:49,387 --> 00:39:50,722 "আমৃত্যু" শব্দটা বাদ দাও। 456 00:39:52,015 --> 00:39:53,308 জ্বি, ম্যাম। 457 00:39:57,604 --> 00:39:59,981 নব দম্পতি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে... 458 00:40:00,648 --> 00:40:02,483 সকল আনুষ্ঠানিকতার এখানেই সমাপ্তি ঘোষণা করতে বলেছেন। 460 00:40:05,403 --> 00:40:07,447 চলুন সবাই করতালি দিয়ে তাঁদেরকে স্বাগত জানাই। 461 00:40:12,243 --> 00:40:13,953 একজন বডিগার্ড এতোটা সুদর্শন হয় কীভাবে? 462 00:40:18,666 --> 00:40:20,084 সুন্দর লাগছে! 463 00:40:21,461 --> 00:40:24,672 মিস চোই, এরকম মেকি তালি দিচ্ছ কেন? 464 00:40:24,756 --> 00:40:26,674 আজীবন কি এভাবেই সিঙ্গেল থাকব? 465 00:40:26,758 --> 00:40:27,758 কী? 466 00:40:28,259 --> 00:40:30,136 জং এর বউ হওয়া আর হলো না! 467 00:40:54,619 --> 00:40:56,996 তোমাকে কেমন চঞ্চল দেখাচ্ছে, সোয়ান। 468 00:40:58,373 --> 00:41:00,750 যত দ্রুত উপরে উঠবে, ততো দ্রুত তোমার পতন হবে। 469 00:41:30,697 --> 00:41:31,697 কী হলো? 470 00:41:33,783 --> 00:41:35,576 কিছু না। চলো। 471 00:41:40,623 --> 00:41:42,792 একজন আরেকজনের দিকে হাস্যোজ্জল দৃষ্টিতে তাকান। 472 00:41:51,092 --> 00:41:52,593 একটু হাসতে কি কষ্ট লাগে? 473 00:41:57,140 --> 00:41:58,391 এবার হয়েছে? 474 00:42:01,728 --> 00:42:03,604 বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। 475 00:42:05,398 --> 00:42:06,398 হাসলেও সমস্যা, না হাসলেও সমস্যা। 476 00:42:08,860 --> 00:42:10,778 ডিরেক্টর জং, আপনিই সেরা। 477 00:42:11,654 --> 00:42:12,905 তুমি কি পরোক্ষভাবে... 478 00:42:12,989 --> 00:42:15,658 মিস দো'কে নিচু করলে? 479 00:42:16,409 --> 00:42:17,618 আমার কথার মানে যদিও এটা ছিল না... 480 00:42:17,702 --> 00:42:19,871 তাও তোমার কথাকে খন্ডাবো না। 481 00:42:25,501 --> 00:42:26,501 দুঃখিত! 483 00:42:31,174 --> 00:42:32,300 একজন আরেকজনকে চুমু খান! 484 00:42:33,676 --> 00:42:35,303 এটা প্রাইভেট কাজ! 485 00:42:35,386 --> 00:42:37,638 উনাকে নাকি মিরায় গ্রুপের চেয়ারে বসার জন্য বিয়ে করছেন? 486 00:42:37,722 --> 00:42:39,307 চুমু খেতে কোনো সমস্যা নেই। 487 00:42:41,059 --> 00:42:42,351 এটা করার আদৌ কি দরকার আছে? 488 00:42:44,270 --> 00:42:48,983 "ক এবং খ সর্বসাধারণের সামনে নিজেদেরকে আদর্শ দম্পতি হিসেবে উপস্থাপন করবে।" 490 00:42:50,943 --> 00:42:51,943 বেশ। 491 00:42:52,862 --> 00:42:53,862 তোমার যেমনটা ইচ্ছা। 492 00:43:48,167 --> 00:43:49,377 এবার সলো ছবি তোলা যাক। 493 00:43:50,670 --> 00:43:51,963 আগে কনের ছবি তুলব। 494 00:44:07,145 --> 00:44:08,271 স্যেওক-হুন। 495 00:44:13,943 --> 00:44:15,611 আমাকে দেখতে বদখত লাগছে, না? 496 00:44:16,529 --> 00:44:17,529 মোটেও না। 497 00:44:18,406 --> 00:44:19,699 একদম টিপটপ লাগছে দেখতে। 498 00:44:23,744 --> 00:44:25,121 আমার কাছে তুমিই সেইজন... 499 00:44:26,747 --> 00:44:29,458 যাকে নিশ্চিন্তে ভরসা করা যায়। 500 00:44:30,960 --> 00:44:33,838 সবসময় তোমার পাশে আছি, দো-হিমিদা। 501 00:44:35,506 --> 00:44:36,841 থ্যাংক্স। 502 00:44:44,849 --> 00:44:47,643 মি. জং সবার সাথে অভদ্র আচরণ করলেও... 503 00:44:48,227 --> 00:44:50,771 তোমার সাথে নিশ্চয়ই সভ্য আচরণ করে? 504 00:44:53,524 --> 00:44:59,780 ও এমন পার্সন যাকে সহজে ভালোও বলা যায়, খারাপও বলা যায় না। 506 00:45:16,297 --> 00:45:18,132 এতক্ষণ তাহলে এই কাজে ছিলে, মিস শিন? 507 00:45:18,215 --> 00:45:20,009 চলো জানেমান, বাসায় যায়। 508 00:45:26,015 --> 00:45:27,266 "জানেমান" 509 00:45:27,350 --> 00:45:28,809 পরান পাখি বলে ডাকব? 510 00:45:31,687 --> 00:45:32,772 পরে কথা হবে। 511 00:45:38,277 --> 00:45:41,822 আর, কোনো বিবাহিত মেয়ের দিকে এরকম আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে থাকবে না। 512 00:45:41,906 --> 00:45:43,115 সবাই কিন্তু এগুলো দেখে। 513 00:45:51,666 --> 00:45:53,084 কবে আইবে আমার পালা রে? 515 00:46:20,611 --> 00:46:21,612 ও জেনে গেছে? 516 00:46:21,696 --> 00:46:23,906 আমি তো ভেবেছিলাম রিহার্সেলে ব্যস্ত! 517 00:46:24,657 --> 00:46:26,867 মিস জিন, দরজা খোলো! 518 00:46:27,451 --> 00:46:29,203 - কতক্ষণ ধরে এরকম ভাংচুর করছে? - আসলে... 519 00:46:35,042 --> 00:46:37,044 স্টার জিন, প্রেস কনফারেন্সের পরপরই... 520 00:46:37,128 --> 00:46:39,797 - তোমাকে সব জানাতাম! - একদম চুপ! 521 00:46:41,215 --> 00:46:43,883 মনটা চাচ্ছে শিলপাটা দিয়ে তোমার মুন্ডুটা পিষে ভর্তা বানিয়ে ভাতের সাথে খাই। 522 00:46:46,929 --> 00:46:49,181 ওদের বিয়েটা... 523 00:46:49,265 --> 00:46:52,476 একটা চুক্তির অংশ মাত্র! 524 00:46:52,560 --> 00:46:54,020 বিয়ে মানে চুক্তিই। 525 00:46:54,520 --> 00:46:56,480 বর কনে দু'জনেই একত্রে থাকার জন্য চুক্তি করে। 526 00:47:00,651 --> 00:47:02,069 কোথায় যাচ্ছো? 527 00:47:03,154 --> 00:47:04,780 রাগ করো না, স্টার জিন! 528 00:47:06,782 --> 00:47:08,325 ও পেশাদারী মনমানসিকতার। 529 00:47:08,868 --> 00:47:10,369 অবশ্যই আবার ফিরবে। 530 00:47:58,292 --> 00:48:00,044 তোমার ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করা হয়ে গেছে। 531 00:48:00,127 --> 00:48:01,837 যদি আবারও কেউ লক ভেঙে ঢুকে? 532 00:48:02,338 --> 00:48:03,839 এবারেরটা রাশিয়ান প্রোডাক্ট। 533 00:48:03,923 --> 00:48:05,049 একটা সূচও ঢুকতে পারবে না। 534 00:48:08,552 --> 00:48:10,805 এখন থেকে দো-হিমিদার হাত যখন তখন ধরতে পারবো। 535 00:48:17,394 --> 00:48:19,063 একটা কথা পরিষ্কার করে বলি। 536 00:48:19,146 --> 00:48:22,274 তোমার সাথে এসেছি এখানে যাতে কালপ্রিট আসলেও... 537 00:48:22,358 --> 00:48:23,609 সাবধান, দো দো-হিমিদা! 538 00:48:25,528 --> 00:48:27,071 খানকির পোলা আবার এসেছিল নাকি? 539 00:48:27,154 --> 00:48:29,281 এরকম হুলুস্থুল অবস্থা কেন ঘরজুড়ে? 540 00:48:31,826 --> 00:48:34,328 তাড়াহুড়ো করে বিয়ের জন্য রেডি হচ্ছিলাম। 541 00:48:35,287 --> 00:48:37,331 যেখানে খুশি বসো। 542 00:48:39,625 --> 00:48:41,669 তাহলে, তুমিই এরকম অগোছাল করে রেখেছ। 543 00:48:41,752 --> 00:48:43,420 একা মানুষ। 544 00:48:43,963 --> 00:48:45,840 কত আর গুছিয়ে রাখা যায়? 545 00:48:51,971 --> 00:48:52,972 তোমার হাতটা দাও। 546 00:49:04,859 --> 00:49:06,527 এখন ঘরটা দেখে থাকার মতো মনে হচ্ছে। 547 00:49:06,610 --> 00:49:08,195 এতক্ষণ মনে হচ্ছিল বস্তিতে ঢুকে পড়েছি ভুলে। 548 00:49:08,279 --> 00:49:09,446 রাঁধতে পারো? 549 00:49:11,198 --> 00:49:12,324 ক্ষুধা লেগেছে। 550 00:49:13,200 --> 00:49:14,243 ভুলে যাও। 551 00:49:14,827 --> 00:49:16,620 আমি তোমার স্বামী, কোনো চাকর নই। 552 00:49:17,746 --> 00:49:18,998 একটা উপকার করো না? 553 00:49:23,085 --> 00:49:26,297 ভুলে আমার প্রিয় জামাটা এখানে ফেলেছিলাম। 554 00:49:27,548 --> 00:49:29,091 ভুলে কেউ জামা এখানে ফেলে? 556 00:49:45,900 --> 00:49:46,901 এটা না। 557 00:50:05,085 --> 00:50:06,085 এইতো এটা। 558 00:50:07,129 --> 00:50:09,048 কী? ওটা তো ময়লা হয়ে গেছে। 559 00:50:10,549 --> 00:50:11,842 না, হয়নি। 560 00:50:13,510 --> 00:50:15,638 - ওগুলো আবার ভেতরে রেখে আসো। - কিরে ভাই... 561 00:50:17,556 --> 00:50:19,141 জামাটা কেমন পরিচিত লাগছে! 562 00:50:27,107 --> 00:50:28,192 তাড়াতাড়ি! 563 00:50:49,505 --> 00:50:51,298 এটা আমাকে জাগিয়ে রাখবে। 564 00:51:01,058 --> 00:51:04,895 সানওল ফাউন্ডেশন 566 00:51:13,570 --> 00:51:16,365 ৭ই জুন, ১৯৭৭ সানওল থিয়েটারের গোঁড়াপত্তন 567 00:51:25,165 --> 00:51:28,335 হ্যালো, মিরায় ইনভেস্টমেন্ট থেকে জু স্যেওক-হুন বলছি। 568 00:51:28,419 --> 00:51:31,839 সানওল ফাউন্ডেশন সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছি... 569 00:51:31,922 --> 00:51:33,924 এখানে বিনিয়োগ করার পরিকল্পনা আছে। 570 00:51:34,508 --> 00:51:37,052 আমাকে দয়া করে এ সম্পর্কিত কিছু আর্টিকেলের লিংক পাঠাবেন? 571 00:51:37,136 --> 00:51:39,054 ৭ই জুন, ১৯৭৭ 572 00:51:50,274 --> 00:51:52,276 উনি তো মারা গেছেন 573 00:51:53,610 --> 00:51:56,363 সবকিছু মালিক এখন আমার বাবা, কয়েকদিন পর আমারও হবে। 574 00:52:01,327 --> 00:52:02,327 ট্যাটুটা চমৎকার। 575 00:52:03,954 --> 00:52:04,954 তোমায় মানিয়েছে। 576 00:52:25,017 --> 00:52:26,101 নু দো-গ্যেয়ং 577 00:52:29,021 --> 00:52:30,064 কী চলছে তোমার মনে? 578 00:52:58,884 --> 00:52:59,884 গোসল করেছ? 579 00:53:02,471 --> 00:53:04,473 হ্যাঁ, করলাম। 580 00:53:06,308 --> 00:53:07,142 তুমি? 581 00:53:07,226 --> 00:53:09,103 হ্যাঁ। 582 00:53:09,812 --> 00:53:10,812 করেছি। 583 00:53:14,733 --> 00:53:16,735 তোমাকে এরকম পোষাকে আগে কখনও দেখিনি। 584 00:53:19,029 --> 00:53:20,114 হুম। 585 00:53:27,871 --> 00:53:31,208 আচ্ছা... 586 00:53:31,959 --> 00:53:33,252 তুমি কি এখন ঘুমুতে যাবে? 587 00:53:33,335 --> 00:53:34,670 তো কী করব? 588 00:53:39,007 --> 00:53:40,008 ঘুমাতে যাও 589 00:53:41,510 --> 00:53:42,510 অনেক রাত হয়েছে। 590 00:53:43,929 --> 00:53:44,972 জানি। 591 00:53:47,266 --> 00:53:48,684 খুব ক্লান্ত লাগছে। 592 00:53:59,027 --> 00:54:01,280 "তো কী করব" বলতে গেলাম কেন? 593 00:54:06,452 --> 00:54:07,619 লজ্জার ব্যাপার। 594 00:55:03,091 --> 00:55:04,259 গুড নাইট। 595 00:55:05,177 --> 00:55:06,303 দো দো-হিমিদা। 596 00:55:07,846 --> 00:55:08,972 গুড নাইট। 597 00:55:09,848 --> 00:55:10,974 জং গ্যু-ওন। 598 00:55:42,047 --> 00:55:43,047 মাস্টার! 599 00:55:43,590 --> 00:55:45,509 মাস্টার ইয়ি-সান! 600 00:55:45,592 --> 00:55:48,971 আপনার শিক্ষক যে কোনো মুহূর্তে চলে আসবে। এখন আপনি বাহিরে ঘুরে বেড়াতে পারেন না। 601 00:55:49,054 --> 00:55:50,734 আপনার পিতা জানলে... 602 00:55:50,806 --> 00:55:53,517 সবাই খুশি হবে যদি একটু চুপ করে থাকো। 603 00:56:20,085 --> 00:56:22,504 আবারও আমার মনুষ্য সময়ের স্বপ্ন দেখলাম। 604 00:56:27,968 --> 00:56:30,137 এত শব্দ কিসের? 605 00:56:34,891 --> 00:56:36,727 - মর্নিং? - গুড মর্নিং। 606 00:56:39,479 --> 00:56:40,480 না। 607 00:56:41,231 --> 00:56:42,858 এতো সকাল সকাল উঠে পড়লে? 608 00:56:42,941 --> 00:56:44,067 গপগপ করে খাচ্ছো দেখি। 609 00:56:45,402 --> 00:56:46,402 কী সমস্যা? 610 00:56:47,112 --> 00:56:48,864 আমাকে সকাল সকাল দেখতে খুব সুন্দর লাগছে? 611 00:56:49,364 --> 00:56:50,364 হ্যাঁ। 612 00:56:51,033 --> 00:56:52,033 হ্যাঁ। 613 00:56:52,534 --> 00:56:56,455 মনে হচ্ছে সারা রাত মরামারি করেছ। 615 00:56:56,538 --> 00:56:58,332 অনেকদিন পর জোশ একটা ঘুম হলো। 616 00:56:58,415 --> 00:57:00,083 সকাল সকাল উঠলাম কারণ খিদে পেয়েছিল। 617 00:57:00,167 --> 00:57:01,251 খাবে নাকি? 618 00:57:01,335 --> 00:57:02,711 না, থ্যাংক। 619 00:57:02,794 --> 00:57:05,422 এক কাপ গরমাগরম কফি পেলেই চলবে। 620 00:57:05,505 --> 00:57:06,548 কফি? 621 00:57:07,174 --> 00:57:08,776 কফি নাই। বানাতেও পারবো না। 622 00:57:08,800 --> 00:57:10,135 কফি ছাড়া কীভাবে দিন শুরু করব? 623 00:57:10,218 --> 00:57:12,804 তাছাড়া, আজ ছুটির দিন। 624 00:57:12,888 --> 00:57:13,990 কালপ্রিটকে খুঁজে বের করতে হবে। 625 00:57:14,014 --> 00:57:14,890 এখন ইচ্ছে করছে না। 626 00:57:14,973 --> 00:57:16,642 বিয়ের অনুষ্ঠানের ধকল শরীর থেকে যায়নি। 627 00:57:16,725 --> 00:57:18,644 আজ একটু রেস্ট নেই। 628 00:57:18,727 --> 00:57:20,812 সারা সপ্তাহ দৌড়ের ওপর ছিলাম। 629 00:57:21,647 --> 00:57:23,857 ওর নাম যেন কী? 630 00:57:23,941 --> 00:57:26,711 জু স্যেওক-হুন না? ও মি. চায় সম্পর্কে তদন্ত করছে? 631 00:57:26,735 --> 00:57:29,696 মৃত মানুষের চেয়ে জীবিত মানুষের সম্পর্কে জানতে সময় কম 632 00:57:30,197 --> 00:57:31,448 জীবিত মানুষটা কে? 633 00:57:31,531 --> 00:57:33,292 আমরা তো তাঁর চেহারা কিংবা পরিচয়ও জানি না। 634 00:57:33,367 --> 00:57:34,677 আমরা নাটের গুরুকে খুঁজে বের করব। 635 00:57:34,701 --> 00:57:37,287 কালপ্রিট মনে হচ্ছে আমার পরিচিত কেউ। 636 00:57:38,163 --> 00:57:39,289 একজনকে সন্দেহ হয়। 637 00:57:40,082 --> 00:57:41,083 কে? 638 00:57:42,501 --> 00:57:44,670 নু সুক-মিনের ছেলে, নু দো-গ্যেওং। 639 00:58:03,021 --> 00:58:04,523 যথেষ্ট হয়েছে। 640 00:58:06,358 --> 00:58:07,985 ওকে ছাড়ো। ওর দম বন্ধ হয়ে যাচ্ছে! 642 00:58:10,028 --> 00:58:12,072 ছেড়ে দাও ওকে। 646 00:58:20,247 --> 00:58:22,416 তুমি ঠিক আছো? 647 00:58:23,166 --> 00:58:24,626 চোখ খোলো! 648 00:58:25,877 --> 00:58:27,045 এসব কী? 649 00:58:29,548 --> 00:58:30,549 ভঙ ধরিস না। 650 00:58:31,466 --> 00:58:32,801 মরবি না তুই। 651 00:58:38,765 --> 00:58:39,765 আর কতক্ষণ লাগবে? 652 00:58:40,225 --> 00:58:41,476 বের হচ্ছি। 653 00:58:45,522 --> 00:58:47,441 আমি রেডি। 654 00:58:50,819 --> 00:58:52,279 এরকমভাবে সেজেছ কেন? 655 00:58:52,362 --> 00:58:54,031 নিজেকে সেলিব্রিটি মনে করছ নাকি আবারও? 656 00:58:54,865 --> 00:58:57,117 চেহারা আড়ালে রাখলে তবেই না কালপ্রিটকে ধরতে পারবো। 657 00:58:58,160 --> 00:59:01,705 কালপ্রিট দেখলেই "পরে না চোখের পলক" বলে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবে তোমার দিকে। 658 00:58:59,828 --> 00:59:01,705 তুমি সবার নজর কাড়বে সহজেই। 659 00:59:18,305 --> 00:59:20,182 এখানে কেন নিয়ে আসলে? 660 00:59:40,786 --> 00:59:42,162 কী হয়েছে তোমার ইদানিং? 661 00:59:42,788 --> 00:59:44,456 এভাবে চলতে থাকলে তো যে কাউকে টপকে দেবে একদিন! 662 00:59:50,420 --> 00:59:52,172 ফ্রেশ হলে আসো। 663 00:59:58,345 --> 01:00:02,015 কাউকে যদি টপকেই দেই তো কী হবে? 664 01:00:28,250 --> 01:00:29,251 চলো। 665 01:00:31,837 --> 01:00:32,837 ধরো না? 666 01:00:34,464 --> 01:00:38,260 এখন টেলিপোর্ট করলে সোজা ওর গাড়ির ব্যাকসিটে পৌঁছে যাব। 667 01:00:49,813 --> 01:00:51,690 একটু দূরত্ব বজায় রাখতে হবে। 668 01:01:08,623 --> 01:01:09,666 সে বেশ সতর্ক। 669 01:01:09,749 --> 01:01:11,418 না, আমরাই ভয় পাচ্ছি অযথা। 670 01:01:11,501 --> 01:01:14,546 - এভাবে ওর পিছু নিলে... - এখানে একটু অপেক্ষা করি। 671 01:01:21,052 --> 01:01:22,137 কোথায় যাচ্ছো? 672 01:01:22,637 --> 01:01:24,158 এক কাপ এক্সপ্রেসো মেরে আসি। 673 01:01:25,265 --> 01:01:26,474 ভ্যাবলামো করো নাতো। 674 01:01:28,435 --> 01:01:29,477 - চলো। - চলো। 675 01:01:32,063 --> 01:01:33,231 চলো। 676 01:01:49,956 --> 01:01:53,251 সে গাড়ি পার্ক করে তারপর পাতালে গেল কেন? 677 01:01:53,335 --> 01:01:55,086 কিছু একটা গড়বড় লাগছে। 678 01:01:55,170 --> 01:01:57,297 তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মাছি মারবে? 679 01:01:59,174 --> 01:02:00,174 আমার কাপ কই? 680 01:02:08,558 --> 01:02:10,852 পাতাল স্টেশন কি বিপজ্জনক জায়গা হতে পারে? 681 01:02:11,436 --> 01:02:12,938 যদি ধরা পড়ে যাই? 682 01:02:25,784 --> 01:02:27,661 আবারও আরেকটা বদ্ধ রুমে নিয়ে এসেছ? 683 01:02:27,744 --> 01:02:29,162 তোমার কোনো দুষ্টু মতলব নেই তো? 684 01:02:29,663 --> 01:02:30,497 দাঁড়াও। 685 01:02:30,580 --> 01:02:31,957 আপাতত এটা ব্যাগে রাখো। 686 01:02:32,040 --> 01:02:33,250 পরে আরেক কাপ খাবো। 687 01:02:49,641 --> 01:02:50,809 স্টোরেজ লকার? 688 01:03:04,155 --> 01:03:06,449 ওকে বেশ সতর্ক মনে হচ্ছে। 689 01:03:14,416 --> 01:03:15,416 চলো। 690 01:03:29,764 --> 01:03:30,932 কী হলো? 691 01:04:47,376 --> 01:04:55,628 বাংলা সাবটাইটেলের সহিত এপিসোডটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।