1
00:00:08,430 --> 00:00:13,497
আমার প্রয়াত বাবা এক বিশাল
বিনিয়োগ কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন।
2
00:00:13,497 --> 00:00:17,497
তিনি বিপুল পরিমাণ
অর্থ বিনিয়োগ করেছিলেন।
3
00:00:17,497 --> 00:00:20,164
টাকার পরিমাণটা বিশ্বাস
করার মতো ছিলো না।
4
00:00:23,164 --> 00:00:26,364
মারা যাওয়ার ঠিক আগে, তিনি
আমাকে এক জায়গায় নিয়ে গিয়েছিলেন।
5
00:00:28,264 --> 00:00:30,797
আমি আগে কখনও সেখানে যাইনি।
6
00:00:35,630 --> 00:00:37,397
বিভিন্ন জিনিসপত্র রাখার জায়গা ছিলো।
7
00:00:44,297 --> 00:00:47,197
সেদিন আমার বাবা আমাকে অনেক
অবাক হওয়ার মতো কথা বলেছিলেন।
8
00:00:48,464 --> 00:00:51,930
উনি বলেছিলেন যে, আমাদের কোম্পানি
কিছু অবৈধ কাজে জড়িত ছিলো।
9
00:00:54,130 --> 00:00:58,030
ঠিক তখনই...
আমি বুঝতে পেরেছিলাম।
10
00:00:59,630 --> 00:01:01,130
আমি দাঁড়িয়ে ছিলাম...
11
00:01:04,097 --> 00:01:07,030
আমার বাবার গোপন সিন্দুকের সামনে।
12
00:01:09,830 --> 00:01:11,697
ওখানে প্রচুর পরিমাণে টাকা ছিলো।
13
00:01:12,364 --> 00:01:15,430
কোটি কোটি টাকার মতো হবে।
14
00:01:16,997 --> 00:01:21,364
এত হলুদ রঙের টাকা জড়ো করে রাখতে...
15
00:01:21,364 --> 00:01:23,730
আমার সারা জীবনে কখনও দেখিনি।
16
00:01:26,664 --> 00:01:29,264
নিজের হাতে টাকাগুলো ছুঁয়ে দেখিছিলাম।
17
00:01:29,264 --> 00:01:32,397
কোটি টাকা!
না, কয়েকশ কোটি টাকা হবে।
18
00:01:36,864 --> 00:01:38,797
আমি তোকে সব টাকা দেবো।
19
00:01:40,330 --> 00:01:45,164
যেই টাকার কথা এখনও কেউ জানে না।
20
00:01:47,264 --> 00:01:51,297
বলতে চাচ্ছিস,
৫০ কোটি টাকার বদলে...
21
00:01:51,297 --> 00:01:52,764
আমরা ৫০০ কোটি টাকা পাবো?
22
00:01:52,764 --> 00:01:54,397
আরও বেশিও হতে পারে।
23
00:01:55,830 --> 00:01:57,330
আমি গ্যারান্টি দিচ্ছি।
24
00:02:01,630 --> 00:02:04,064
তুই তো বলেছিলি যে, তোর বাবা
হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন।
25
00:02:06,097 --> 00:02:07,830
হ্যাঁ, আগে থেকেই
কিছু লক্ষণ দেখা দিয়েছিলো।
26
00:02:07,830 --> 00:02:10,464
তার স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকে।
27
00:02:10,464 --> 00:02:12,530
সব আজেবাজে কথা।
এই বদমাশ মিথ্যে কথা বলছে।
28
00:02:12,530 --> 00:02:15,730
জ্যে-হিও, এই পরিস্থিতিতে
মিথ্যে কথা বলবো কেনো?
29
00:02:15,730 --> 00:02:17,130
চুপ কর, হারামজাদা!
30
00:02:17,130 --> 00:02:19,397
ভেবেছিস তুই আমাকে
দুইবার ধোঁকা দিবি?
31
00:02:19,397 --> 00:02:23,130
তুই না বলেছিলি যে,
আমরা টাকা না পাওয়া পর্যন্ত চুপ থাকবি?
32
00:02:23,130 --> 00:02:25,830
জ্যাপাগেট্টি, হারামজাদা!
33
00:02:25,830 --> 00:02:27,964
এর মানে কি ওকে
আমাদের খুন করতে হবে না?
34
00:02:30,930 --> 00:02:33,330
ব্যাপারটা এমন হবে যে
ওকে অপহরণই করা হয়নি।
35
00:02:35,097 --> 00:02:36,597
কী?
36
00:02:38,822 --> 00:02:40,755
আর মনে হবে সে এই নাটক করেছে।
37
00:02:40,755 --> 00:02:44,022
ঠিক! আমিও এটাই বলছি!
হ্যাঁ!
38
00:02:44,022 --> 00:02:48,522
যদি আমরা টাকা ভাগ করি,
তাহলে এই দুষ্কর্মের ভাগীদারও হয়ে যাবো।
39
00:02:52,000 --> 00:02:54,500
বাংলা অনুবাদে...
40
00:02:55,500 --> 00:02:57,500
মুহাম্মাদ
41
00:02:57,500 --> 00:02:59,500
মুহাম্মাদ নাজমুল
42
00:02:59,500 --> 00:03:02,500
মুহাম্মাদ নাজমুল হাসান
43
00:03:05,643 --> 00:03:08,312
ইয়ু সেং-হো
44
00:03:08,942 --> 00:03:12,303
কিম ডং-হুয়ি
45
00:03:12,876 --> 00:03:16,362
ইয়ু সু-বিন
46
00:03:16,693 --> 00:03:20,700
এবং
লি জু-ইয়ং
47
00:03:54,870 --> 00:03:59,870
"The Deal"
"দ্য ডিল"
48
00:04:52,255 --> 00:04:53,755
হ্যালো?
49
00:04:54,480 --> 00:04:58,380
এক বিলিয়ন টাকা।
রেডি আছে তো?
50
00:04:58,380 --> 00:05:01,580
সিন্দাপ স্টেশনে, সকাল ১১টায়!
ভুলে যেও না।
51
00:05:01,580 --> 00:05:03,080
ঠিক আছে।
52
00:05:12,913 --> 00:05:16,480
একটা গাড়ি নিয়ে একজনকে যেতে হবে।
53
00:05:16,480 --> 00:05:18,346
আমি একাই যাচ্ছি।
54
00:05:18,346 --> 00:05:21,080
এইবার কিন্তু পুলিশকে
সতর্ক করার জন্য প্রস্তুত থাকবে।
55
00:05:21,080 --> 00:05:23,080
আমাদের বিকল্প পরিকল্পনা করা দরকার।
56
00:05:23,980 --> 00:05:25,746
ডিরেক্টর হুয়াংকে জানাবে না।
57
00:05:26,680 --> 00:05:28,180
ঠিক আছে।
58
00:05:42,100 --> 00:05:46,473
ডিরেক্টরের কাছে রিপোর্ট করো।
পুলিশকে সতর্ক করতে হতে পারে।
59
00:05:52,320 --> 00:05:57,027
বেনামী ফোন ক্রয় / বিক্রয়
60
00:06:15,980 --> 00:06:17,480
কোথায় যাচ্ছিস?
61
00:06:26,922 --> 00:06:30,155
মিন-উ যে ঠিকানা দিয়েছে...
62
00:06:30,155 --> 00:06:33,322
সেখানে আসলে জিনিসপত্র
রাখার কন্টেইনার আছে।
63
00:06:33,322 --> 00:06:35,255
সে সত্যি কথা বলছে।
64
00:06:35,988 --> 00:06:37,455
তো, কী হয়েছে?
65
00:06:38,355 --> 00:06:41,922
তোর সময় থাকলে,
আমাদের গিয়ে দেখে আসা উচিত।
66
00:06:47,002 --> 00:06:48,555
আমার সকালে ক্লাস আছে।
67
00:06:48,555 --> 00:06:51,255
দেখ, আমরা একসাথে কাজটা করছি।
68
00:06:51,255 --> 00:06:53,255
কে বললো যে আমি সাহায্য করবো না?
69
00:06:53,255 --> 00:06:55,722
তুই কি চাস যে আমি তাহলে ক্লাস বাদ দেই?
70
00:07:15,222 --> 00:07:16,788
কী হলো?
71
00:07:20,288 --> 00:07:24,188
জ্যে-হিও কী বললো?
সে কি আমার প্রস্তাব মেনে নিতে রাজি আছে?
72
00:07:36,055 --> 00:07:39,188
তুই মিথ্যা বলছিস না, ঠিক?
73
00:07:41,555 --> 00:07:43,788
টাকাটা সত্যিই ওখানে আছে, তাই না?
74
00:07:43,788 --> 00:07:47,755
অবশ্যই!
আমি প্রচণ্ড রকমের মিথ্যাবাদী।
75
00:07:56,855 --> 00:08:00,188
আমাদের সাথে কোনও
চালাকির চেষ্টা করিস না।
76
00:08:00,955 --> 00:08:02,988
নয়তো তোকে এর চরম মূল্য দিতে হবে।
77
00:08:06,755 --> 00:08:08,255
হ্যাঁ।
78
00:08:17,222 --> 00:08:18,755
ভিতরে যা।
79
00:08:18,755 --> 00:08:20,188
আচ্ছা।
80
00:08:23,022 --> 00:08:24,488
আহ।
81
00:08:29,488 --> 00:08:31,055
- ঠিক আছে?
- হ্যাঁ।
82
00:08:32,522 --> 00:08:34,022
ধন্যবাদ।
83
00:08:53,488 --> 00:08:56,455
ওরা দুজনেই বের হয়ে গেছে,
এখন শান্তিতে দম ফেলতে পারো।
84
00:08:57,222 --> 00:09:00,722
ঠিক আছে। এবার সবকিছু
মিলিয়ে নেওয়ার চেষ্টা করি।
85
00:09:00,722 --> 00:09:03,188
তো তুমি বলছো যে, ওই দুই বদমাশ...
86
00:09:03,188 --> 00:09:05,188
একজনকে আটকে রেখেছে?
87
00:09:05,188 --> 00:09:09,155
হ্যাঁ, আর তারা বলেছে যে,
যদি তারা টাকা ভাগাভাগি করে নেয়...
88
00:09:09,155 --> 00:09:12,388
ওকে আর তাদের খুন করতে হবে না।
89
00:09:13,522 --> 00:09:15,655
একসাথে হয়ে অপহরণ
করার নাটক করছে?
90
00:09:15,655 --> 00:09:19,022
৫০ কোটি না, কয়েকশ কোটি টাকা?
91
00:09:22,155 --> 00:09:23,655
মাফ করবেন!
92
00:09:26,722 --> 00:09:30,688
আমরা গত রাতে একটি
অপহরণ হতে দেখেছি।
93
00:09:32,655 --> 00:09:34,822
ঠিক আছে।
আমি যোগাযোগ করবো, স্যার।
94
00:09:34,822 --> 00:09:36,588
- ভালো।
- ধন্যবাদ।
95
00:09:36,588 --> 00:09:38,555
কী?
96
00:09:38,555 --> 00:09:40,055
হ্যালো।
97
00:09:42,055 --> 00:09:43,622
তুমি এখানে কী করছো?
98
00:09:49,888 --> 00:09:51,922
তুমি কী হতে দেখেছো?
99
00:09:51,922 --> 00:09:54,055
অপহরণ? কোথায়?
100
00:09:54,955 --> 00:09:56,488
আমার প্রতিবেশীকে।
101
00:09:56,488 --> 00:09:58,355
সামনের বাসার?
102
00:09:58,355 --> 00:10:00,822
ওরা নিশ্চিত কাউকে আটকে রেখেছে,
103
00:10:00,822 --> 00:10:02,855
তবে তাকে খুনও করা হতে পারে।
104
00:10:02,855 --> 00:10:03,855
ব্যাপারটা বেশ সিরিয়াস।
105
00:10:03,855 --> 00:10:05,222
থামো, থামো!
106
00:10:05,888 --> 00:10:09,088
তুমি কীভাবে বুঝেছো?
কোনও প্রমাণ আছে?
107
00:10:09,088 --> 00:10:13,088
আমি চেওলের মায়ের মাস্টার চাবি
নিয়ে বাড়ির ভিতরে গিয়েছিলাম।
108
00:10:13,088 --> 00:10:15,022
আরেকদিন, ওই বাড়ির ভিতরে থেকে...
109
00:10:15,022 --> 00:10:17,355
জোরে জোরে মারামারির শব্দ পেয়ে
পুলিশকে ফোন করেছিলাম।
110
00:10:17,355 --> 00:10:20,322
পুলিশ এসে ব্যাপারটা দেখেছিলো।
কিন্তু তারা বলেছিলো যে...
111
00:10:20,322 --> 00:10:23,022
তারা মাত্র দুজন মানুষ দেখেছিলো।
কিন্তু আমি জানি ওখানে তিনজন থাকে।
112
00:10:23,022 --> 00:10:25,955
তারমানে তুমি কারও অনুমতি
ছাড়াই বাড়ির ভিতর ঢুকেছিলে?
113
00:10:25,955 --> 00:10:28,422
দুইজন লোক এক ছেলেকে
আটকে রেখেছে।
114
00:10:28,422 --> 00:10:31,688
যা-ই হোক না কেন,
তোমার কাজও কি অপরাধের মধ্যে পড়ে না?
115
00:10:31,688 --> 00:10:33,922
আমি জানি, অবশ্যই জানি!
116
00:10:33,922 --> 00:10:37,288
কিন্তু পুলিশ যখন কিছুই করবে না
তখন কি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো?
117
00:10:37,288 --> 00:10:38,488
শোনো, চা সু-আন।
118
00:10:38,488 --> 00:10:39,555
কী?
119
00:10:39,555 --> 00:10:42,222
তোমার না একটি সাক্ষাৎকার
নেওয়ার সময় হয়ে আসছে?
120
00:10:42,922 --> 00:10:44,922
তোমার কি এসব বিষয়ে সময় নষ্ট না করে,
121
00:10:44,922 --> 00:10:46,955
ওটার উপরে বেশি
মনোযোগ দেওয়া উচিত না?
122
00:10:46,955 --> 00:10:49,122
এমন করলে তুমি আবারও ফেল করবে!
123
00:10:49,122 --> 00:10:50,355
কী?
124
00:10:50,355 --> 00:10:52,922
আমাকে কথা শোনানোর জন্য
তুমি সব সময় এসব বাহানা খুঁজে পাও।
125
00:10:52,922 --> 00:10:55,688
হ্যাঁ, তুমি অনেক স্মার্ট,
তুমি তো প্রথম বছরেই পাস করেছিলে।
126
00:10:55,688 --> 00:10:58,055
- আর আমাকে পুলিশ হওয়ার মতো গালগপ্পো শুনাচ্ছো।
- আরে ওটা ছিলো...
127
00:10:58,055 --> 00:11:01,488
কিন্তু আমি তোমার মতো
দায়িত্বজ্ঞানহীন হতে চাই না।
128
00:11:01,488 --> 00:11:04,988
পুলিশ হতে হলে যদি এমন হতে হয়,
তাহলে আমি পুলিশ হতে চাই না!
129
00:11:04,988 --> 00:11:07,988
এসব জ্ঞানী কথা পুলিশ হওয়ার
পরে বলার জন্য রেখে দিতে পারো?
130
00:11:21,822 --> 00:11:24,755
থানা থেকে জিজ্ঞাসা করছিলো
যে আপনি কখন যাবেন।
131
00:11:25,522 --> 00:11:27,522
আমি এখনই যাচ্ছি।
132
00:11:30,822 --> 00:11:34,688
কিন্তু তার আগে, আমি কি
চালান করার রেকর্ডগুলি দেখতে পারি?
133
00:11:39,355 --> 00:11:40,855
মিঃ পার্ক মিন-উ?
134
00:12:05,650 --> 00:12:06,955
সেওংজিন বিশ্ববিদ্যালয়ের আইন শৃংখলা কমিটি,
পুনঃশুনানি, সংশ্লিষ্ট সকলকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
135
00:12:06,955 --> 00:12:08,355
তারিখ: ১২টা, ২ ডিসেম্বর, ২০২২
অনুষদ মিটিং রুম, মেডিকেল স্কুল মেইন বিল্ডিং।
136
00:12:33,688 --> 00:12:35,788
খুঁজে পেতে অনেক সহজ হবে।
137
00:12:35,788 --> 00:12:39,755
বাইরে বড় করে "ডাব্লিউ এন" লেখা আছে।
138
00:12:59,755 --> 00:13:01,288
ও খোদা।
139
00:13:09,955 --> 00:13:12,522
ওটা কোথায়?
140
00:13:22,722 --> 00:13:25,155
ডাব্লিউ... এন...
141
00:13:26,255 --> 00:13:27,655
এই তো।
142
00:13:39,488 --> 00:13:40,688
মানে?
তিনটা তালা দেওয়া?
143
00:13:40,688 --> 00:13:42,222
আপনি কে?
144
00:13:54,055 --> 00:13:57,855
দামের ব্যাপারে ধারণা পেতে চাইলে
আপনার সরাসরি অফিসে আসা উচিত ছিলো।
145
00:13:57,855 --> 00:13:59,988
আমি দুঃখিত।
146
00:13:59,988 --> 00:14:01,922
জায়গাটা অনেক বড়ো।
147
00:14:01,922 --> 00:14:04,322
আমি হারিয়ে গিয়েছিলাম।
148
00:14:04,322 --> 00:14:08,055
আপনার কি মনে হয় যে,
আপনাকে চুপিসারে পেছন দিয়ে ঢুকতে দেখিনি?
149
00:14:08,055 --> 00:14:08,988
কী?
150
00:14:08,988 --> 00:14:12,322
বাদ দিন।
আপনি এখানে কী রাখতে চান?
151
00:14:12,322 --> 00:14:16,255
আপনাকে জানিয়ে রাখি,
আমরা কোনো অবৈধ জিনিস রাখি না।
152
00:14:16,255 --> 00:14:19,788
অবশ্যই!
সেরকম কিছুই না।
153
00:14:20,888 --> 00:14:22,355
শুধু কাপড়, আর...
154
00:14:22,355 --> 00:14:24,522
টুপি, জুতা...
155
00:14:25,188 --> 00:14:28,988
ঠিক আছে, দেখা যাবে।
টাকার পরিমাণ হচ্ছে...
156
00:14:44,755 --> 00:14:46,755
আচ্ছা, স্যার...
157
00:14:46,755 --> 00:14:53,822
এখানে কি ব্যক্তিগত কিছু
জিনিস রাখা সম্ভব হবে?
158
00:14:53,822 --> 00:14:55,488
কী জিনিস?
159
00:14:57,322 --> 00:14:58,855
- মাদকদ্রব্য?
- না, না।
160
00:14:58,855 --> 00:15:00,322
ওরকম কিছু না।
161
00:15:00,322 --> 00:15:03,622
মানে, অনেকটা...
162
00:15:03,622 --> 00:15:05,888
একটি সিন্দুক।
163
00:15:09,722 --> 00:15:13,767
অবশ্যই, অনেক মানুষই এখানে রাখে।
164
00:15:13,767 --> 00:15:14,755
সত্যিই?
165
00:15:14,755 --> 00:15:17,155
আপনি যেই কন্টেইনার দেখছিলেন,
166
00:15:17,155 --> 00:15:19,688
সেই কাস্টমার ওটাকে
সিন্দুক হিসেবে ব্যবহার করছেন।
167
00:15:22,922 --> 00:15:25,355
আচ্ছা, তাই নাকি?
168
00:16:12,649 --> 00:16:17,108
সিন্দাপ স্টেশন।
169
00:16:24,922 --> 00:16:26,388
আপনি কি পৌঁছেছেন?
170
00:16:27,288 --> 00:16:28,722
হ্যাঁ।
171
00:16:30,688 --> 00:16:32,355
আপনি একাই এসেছেন, তাই না?
172
00:16:38,922 --> 00:16:40,422
হ্যাঁ।
173
00:16:42,222 --> 00:16:43,755
আমি আপনাকে বিশ্বাস করি না।
174
00:16:46,622 --> 00:16:48,522
আমি আপনাকে কীভাবে
বিশ্বাস করাতে পারি?
175
00:16:49,588 --> 00:16:51,155
প্রমাণ দিন।
176
00:16:52,888 --> 00:16:54,988
যেই ট্রেনটি আসছে ওটায় উঠুন।
177
00:16:55,941 --> 00:16:57,079
সেওংসুর জন্য রওনা দেওয়া ট্রেন
৬ মিনিটের মধ্যে পৌঁছাবে।
178
00:16:57,079 --> 00:16:57,766
পরবর্তী ট্রেন: নেই।
179
00:16:59,755 --> 00:17:02,022
অন্যপাশের ট্রেনে উঠুন।
180
00:17:02,022 --> 00:17:05,222
আপনি না উঠলে, মিন-উ মারা যাবে।
181
00:17:19,455 --> 00:17:20,888
আরে!
182
00:17:20,888 --> 00:17:23,155
- কী?
- পথ থেকে সরে যান!
183
00:17:28,822 --> 00:17:30,988
না! না! না!
184
00:17:30,988 --> 00:17:33,288
তাড়াতাড়ি সরে যান!
185
00:17:33,288 --> 00:17:35,055
সরুন! পথ থেকে সরে যান!
186
00:17:50,188 --> 00:17:51,688
ট্রেনে কি উঠতে পেরেছেন?
187
00:17:53,955 --> 00:17:55,055
হ্যাঁ।
188
00:17:55,055 --> 00:17:57,488
পরবর্তী স্টেশনে নেমে যাবেন।
189
00:17:59,155 --> 00:18:03,988
কিন্তু আপনাকে অবশ্যই
প্রথম বগির প্রথম দরজা দিয়ে বের হতে হবে।
190
00:18:03,988 --> 00:18:05,488
১-১।
191
00:18:31,088 --> 00:18:33,888
এই স্টেশনের লাইন ১-এ যান।
192
00:18:33,888 --> 00:18:36,222
আপনাকে অবশ্যই
জংনো ৩-গা স্টেশনে যেতে হবে।
193
00:18:48,455 --> 00:18:52,322
ইয়াকসু স্টেশনে যান।
ওখান থেকে লাইন ৩-এ চলে যাবেন।
194
00:19:03,155 --> 00:19:06,322
আমি লোকেশন পরিবর্তন করছি।
সিঙ্গিল স্টেশনে ৫ নাম্বার লাইন ধরবেন।
195
00:19:17,355 --> 00:19:20,755
ট্রেন খুব শীঘ্রই আসবে।
আপনি ট্রেনটি মিস করবেন৷
196
00:19:20,755 --> 00:19:23,155
তাড়াতাড়ি যান, নয়তো মিন-উ মারা যাবে।
197
00:19:38,922 --> 00:19:41,988
সিঙ্গিলে লাইন ১-এ যাবেন।
198
00:19:42,061 --> 00:19:45,350
বাকসিওন স্টেশনে পৌঁছাবে দুপুর ১২:৩৫ এ
199
00:19:47,922 --> 00:19:50,388
বাকসিওন স্টেশনে আমার
মেসেজের জন্য অপেক্ষা করুন।
200
00:20:39,622 --> 00:20:41,155
আপনি কি পৌঁছেছেন?
201
00:20:42,288 --> 00:20:43,788
হ্যাঁ।
202
00:20:47,388 --> 00:20:50,188
পরের ট্রেনের তাকে ব্যাগটি
র্যাকে রেখে নেমে যান।
203
00:20:50,188 --> 00:20:56,422
ডনগিনচিওনের উদ্দেশ্যে
রওনা হওয়া ট্রেনটি আসছে।
204
00:21:19,155 --> 00:21:21,122
আপনি কি ব্যাগটি
ট্রেনে রেখে এসেছেন?
205
00:22:19,555 --> 00:22:21,355
হ্যালো?
206
00:22:21,355 --> 00:22:23,155
যেই আদেশ করেছিলাম
সেটা পালন করিস নাই কেন?
207
00:22:26,088 --> 00:22:27,788
জবাব দে।
208
00:22:30,222 --> 00:22:35,188
কোনোও নিশ্চয়তা নেই যে টাকা পেলেই
তুই আমার ছেলেকে বাঁচিয়ে রাখবি।
209
00:22:35,188 --> 00:22:37,355
তুই কি চাস যে মিন-উ মারা যাক?
210
00:22:38,028 --> 00:22:42,394
আমার ছেলে মারা গেলে তোর কপালে
মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না।
211
00:22:44,822 --> 00:22:46,355
কথার উত্তর দে।
212
00:22:46,355 --> 00:22:50,955
এই মুহূর্তে তুই আমাকে দেখছিস, তাই না?
213
00:22:54,488 --> 00:22:56,022
মনোযোগ দিয়ে শোন।
214
00:22:56,022 --> 00:22:58,955
আমার ছেলের বেঁচে থাকার প্রমাণ ছাড়া,
215
00:22:58,955 --> 00:23:03,055
তুই আমার কাছ থেকে
এক টাকাও পাবি না, বুঝেছিস?
216
00:23:04,161 --> 00:23:07,488
মিন-উ এখনো বেঁচে আছে।
217
00:23:07,488 --> 00:23:09,388
আমি তোকে কথা দিচ্ছি।
218
00:23:09,388 --> 00:23:13,855
তোর কথার দরকার নেই,
আমার প্রমাণ দরকার! প্রমাণ দে!
219
00:23:15,255 --> 00:23:16,755
আর একটি জিনিস।
220
00:23:17,822 --> 00:23:21,722
তুই যদি আমার ছেলের
মাথার একটা চুলেরও ক্ষতি করিস,
221
00:23:21,722 --> 00:23:25,488
তোর কপালে খারাপই আছে, বুঝেছিস?
222
00:23:49,788 --> 00:23:56,122
ডনগিনচিওনের উদ্দেশ্যে
রওনা হওয়া ট্রেনটি আসছে।
223
00:24:21,588 --> 00:24:23,088
হ্যাঁ, আমরা ওকে খুঁজে পেয়েছি।
224
00:24:23,088 --> 00:24:26,122
অপহরণকারীকে খুঁজে পাইনি।
225
00:24:29,255 --> 00:24:31,555
এখানে!
226
00:24:34,888 --> 00:24:37,955
ঠিক আছে, আমি ফোন করবো।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ।
227
00:24:44,369 --> 00:24:46,569
খুঁজে পেয়েছি, ওটা খুঁজে পেয়েছি।
228
00:24:48,326 --> 00:24:49,755
আরে!
229
00:24:49,755 --> 00:24:53,155
খোদা, ও আমার মেসেজ পড়ছে না কেন?
230
00:25:12,155 --> 00:25:16,455
বলেছিলেন যে আমার পুলিশের কাছে যাওয়া
উচিত। তাহলে এখন আমাকে থামাচ্ছেন কেন?
231
00:25:16,455 --> 00:25:21,422
২০ বছর আগে আপনার স্বামীর সাথে
আমার প্রথম দেখা হয়।
232
00:25:21,422 --> 00:25:24,188
তার কোম্পানি, উনাম কর্পোরেশন...
233
00:25:24,188 --> 00:25:27,022
দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ছিল।
234
00:25:27,022 --> 00:25:30,255
কী মনে হয়, আপনার পুরনো গল্প শোনার
মতো অনেক সময় আমার আছে?
235
00:25:33,972 --> 00:25:37,322
আমরা তার কোম্পানিকে
পুনরায় সক্রিয় করতে,
236
00:25:37,322 --> 00:25:40,622
আমাদের প্রতিষ্ঠানের জন্য,
237
00:25:40,622 --> 00:25:44,155
তাদের কোম্পানিকে অর্থ পাচার
মেশিন হিসেবে ব্যবহার করি।
238
00:25:57,088 --> 00:25:59,355
অবশ্য, আমরাও লাভবান হয়েছিলাম।
239
00:25:59,355 --> 00:26:02,355
চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যবসা করা,
240
00:26:02,355 --> 00:26:04,822
এক বিশাল সুপার মার্কেটে পরিণত হয়েছিলাম।
241
00:26:06,788 --> 00:26:10,755
আমরা যে গোপনীয়তা বজায়
রেখেছিলাম, সেই কারণে...
242
00:26:10,755 --> 00:26:16,055
আমাদের উভয় ব্যবসাই
চরম উন্নতি করতে সক্ষম হয়।
243
00:26:16,055 --> 00:26:18,688
তাই, আপনি যখন আমাকে আমার...
244
00:26:18,688 --> 00:26:20,722
সাহায্য চেয়ে হুমকি দিয়েছিলেন,
245
00:26:20,722 --> 00:26:24,422
সাথে সাথে আপনাকে সাহায্য করার জন্য
মিস্টার চো-কে পাঠিয়েছিলাম।
246
00:26:25,148 --> 00:26:27,948
আমি ভয় পেয়েছিলাম যে আপনি হয়তো
আমাদের গোপন ফাঁস করে দিবেন।
247
00:26:29,022 --> 00:26:33,422
আমি জানি, এটা আপনার জন্য
কতটা বেদনাদায়ক এবং কষ্টদায়ক হবে।
248
00:26:33,422 --> 00:26:38,122
তবে পুলিশকে জড়ানো সবকিছুর ঊর্ধ্বে।
249
00:26:38,122 --> 00:26:40,455
একবার পুলিশের তদন্ত শুরু হলে,
250
00:26:40,455 --> 00:26:43,088
এটি উনমকে সবার সামনে নিয়ে আসবে।
251
00:26:43,088 --> 00:26:48,355
আমরা যতই আমাদের
গোপন ঢাকার চেষ্টা করি না কেন,
252
00:26:49,388 --> 00:26:54,288
এটা আমাদের ব্যবসাকে
ঝুঁকির মধ্যে ফেলবেই।
253
00:26:54,988 --> 00:26:58,588
যেভাবেই হোক আমরা আপনার
ছেলেকে খুঁজে বের করবো।
254
00:26:58,588 --> 00:27:00,422
আর যদি সে মৃত ফিরে আসে,
255
00:27:00,422 --> 00:27:04,855
তাহলে দায়ী ব্যাক্তিদের কপালেও
একই পরিণতি করে ছাড়বো।
256
00:27:05,922 --> 00:27:11,022
আপনি আশা করেন যে আপনাকে বিশ্বাস করে অপেক্ষা
করবো, যখন আমাদের মধ্যে বিশ্বাস বলতে কিছু নেই?
257
00:27:11,922 --> 00:27:14,888
আপনার ছেলে যেমন
আপনার কাছে মূল্যবান,
258
00:27:14,888 --> 00:27:18,888
তেমনি এই ব্যবসা আমার
জীবনের চেয়ে বেশি মূল্যবান।
259
00:27:33,955 --> 00:27:35,188
সরে যান।
260
00:27:35,188 --> 00:27:39,388
সম্প্রতি আপনার ছেলে যেই বন্ধুদের সাথে
আড্ডা দিতো, তাদের নাম আমাদের প্রয়োজন।
261
00:27:39,388 --> 00:27:41,188
আমি সরে যেতে বলেছি।
262
00:27:49,288 --> 00:27:50,888
পুনর্মিলন!
263
00:27:52,555 --> 00:27:56,088
সে কয়েকবার হাই স্কুলের পুনর্মিলনীতে গিয়েছিলো।
264
00:27:59,743 --> 00:28:04,155
আমি আপনাকে তিন দিন সময় দেবো।
এরমধ্যে আমার ছেলেকে ফিরিয়ে আনবেন।
265
00:28:04,155 --> 00:28:05,855
জীবিত...
266
00:28:21,022 --> 00:28:22,522
ওই!
267
00:28:23,888 --> 00:28:26,555
কী খবর?
তুই আমার মেসেজের উত্তর দেসনি।
268
00:28:27,222 --> 00:28:28,922
তুই আমাকে এখানে ডেকেছিস কেন?
269
00:28:31,788 --> 00:28:33,455
এটাই সেই জায়গা।
270
00:28:33,455 --> 00:28:34,955
কোন জায়গা?
271
00:28:34,955 --> 00:28:37,322
এখানেই আমি মিন-উয়ের
মাকে ফোন করেছিলাম।
272
00:28:39,688 --> 00:28:42,055
এখান থেকেই আজ সকালে
এখানে ফোন করেছিলাম।
273
00:28:44,122 --> 00:28:45,788
আমি ওনাকে এক বিলিয়ন টাকা
আনতে বলেছিলাম।
274
00:28:46,622 --> 00:28:48,655
আর আজকে সেই টাকা
আনতে গিয়েছিলাম।
275
00:28:51,876 --> 00:28:53,355
কী বলছিস?
276
00:28:53,355 --> 00:28:55,022
তাও আমাকে না বলেই?
277
00:28:57,193 --> 00:28:58,522
তো...
278
00:28:58,522 --> 00:29:00,188
শেষ পর্যন্ত কী হলো?
279
00:29:00,188 --> 00:29:01,855
পরিকল্পনা মতোই সব করেছি।
280
00:29:01,855 --> 00:29:05,022
তাকে এক রেল লাইন থেকে
অন্য লাইনে যেতে বাধ্য করেছিলাম।
281
00:29:05,022 --> 00:29:06,522
তারপর, টাকা কি পেয়েছিস?
282
00:29:08,722 --> 00:29:11,523
না, টাকা পাইনি।
283
00:29:11,523 --> 00:29:14,023
ধুর ছাই! কেন?
284
00:29:15,222 --> 00:29:19,755
প্রথম দিকে সবকিছু
পরিকল্পনা অনুযায়ী চলছিলো।
285
00:29:19,755 --> 00:29:21,855
কিন্তু, শেষ মুহূর্তে...
286
00:29:21,855 --> 00:29:24,788
মিন-উয়ের মা আমার
কথা শুনতে রাজি হননি।
287
00:29:24,788 --> 00:29:29,622
উনি বলেছিলেন যে, মিন-উয়ের বেঁচে থাকার
প্রমাণ দেওয়ার পরেই টাকা দিয়ে দেবেন।
288
00:29:33,288 --> 00:29:37,022
আমার মনে হয় এর
পেছনে কারো হাত আছে।
289
00:29:37,022 --> 00:29:39,255
কতগুলো লোককে
ওনার পিছু নিয়ে দেখেছি।
290
00:29:39,255 --> 00:29:41,622
ওরা দূর থেকে ওনার
উপর নজর রেখেছিলো।
291
00:29:41,622 --> 00:29:44,522
পুলিশ?
তুই কি ধরা খেয়েছিলি?
292
00:29:44,522 --> 00:29:47,322
না, ব্যাপার সেটা নয়।
293
00:29:47,322 --> 00:29:50,588
ধুর ছাই!
আমি জানি না...
294
00:29:52,021 --> 00:29:56,004
আমি নিশ্চিত যে ওরা আমাকে দেখেনি।
295
00:29:56,004 --> 00:29:59,944
তারমানে শুধু তুই তাদের দেখেছিস?
তোর মনে হয় এমনও হতে পারে?
296
00:29:59,944 --> 00:30:01,922
গোল্লায় যা, গাধা কোথাকার!
297
00:30:01,922 --> 00:30:05,155
আরে!
তুই এসব কী করছিস, বল?
298
00:30:05,155 --> 00:30:06,822
তুই এসব কী করছিস?
299
00:30:06,822 --> 00:30:09,355
আমাদের বারোটা বেজে গেছে!
বোকা কোথাকার!
300
00:30:09,355 --> 00:30:11,088
তুই কী করছিস...
301
00:30:11,088 --> 00:30:13,222
- জুন সেওং।
- গোল্লায় যা।
302
00:30:13,222 --> 00:30:14,355
জুন সেওং, আমার কথা শোন।
303
00:30:14,355 --> 00:30:16,888
বাদ দে তো।
304
00:30:16,888 --> 00:30:20,422
আমি ওখানে একা গিয়েছিলাম বলে
এবার কাজ হয়নি।
305
00:30:20,422 --> 00:30:23,622
তুই আর আমি মিলে ওকে বুঝাতে পারবো,
আমরা তাকে বাধ্য করতে পারবো।
306
00:30:23,622 --> 00:30:26,588
যখন আমি মিন-উয়ের মায়ের সাথে কথা বলবো,
তুই সেই সময়ের ছবি আর ভিডিও করবি।
307
00:30:26,588 --> 00:30:29,922
বাজে কথা বাদ দে, হারামজাদা!
308
00:30:30,855 --> 00:30:34,655
মিন-উকে যেতে দিয়েছিস
বলেই এসব হয়েছে, তাই না?
309
00:30:34,655 --> 00:30:37,355
মিন-উকে যেতে দিয়েছিস বলেই এসব হয়েছে, না?
310
00:30:37,355 --> 00:30:38,988
তুই সব দোষ আমার উপর
দেওয়ার চেষ্টা করছিস?
311
00:30:38,988 --> 00:30:40,955
তুই নিজেই তো মিন-উকে
অপহরণ করতে চেয়েছিলি।
312
00:30:40,955 --> 00:30:44,955
তাহলে বাদ দে, আমাদের
ঝগড়া করার দরকার নেই।
313
00:30:44,955 --> 00:30:48,822
বাঁচতে হলে আমাদের
ওকে খুন করা ছাড়া...
314
00:30:51,855 --> 00:30:53,355
আর কোনো পথ নেই।
315
00:30:56,188 --> 00:30:58,688
ধুরো!
316
00:31:00,155 --> 00:31:01,822
তুই এতো নিচে নামলি কীভাবে?
317
00:31:01,822 --> 00:31:06,222
তাহলে আমি আর কী করবো, বল?
318
00:31:06,222 --> 00:31:08,488
আমার কী করা উচিৎ?
319
00:31:08,488 --> 00:31:12,255
দেখ, তোর কি মনে হয়
বিদেশে আমার মা-বাবা ভালো আছেন?
320
00:31:12,255 --> 00:31:15,222
অনেকদিন ধরে তাদের কোনো খবর পাই না।
321
00:31:18,733 --> 00:31:20,233
জুন সেওং।
322
00:31:21,822 --> 00:31:25,188
প্লিজ, আমি তোর কাছে
হাত জোর করছি।
323
00:31:25,188 --> 00:31:28,522
আমার সত্যিই ওই টাকাটা দরকার।
টাকাটা ছাড়া আমি মারা যাবো।
324
00:31:28,522 --> 00:31:31,788
আমার জীবন শেষ হয়ে যাবে।
তাই, প্লিজ...
325
00:31:34,222 --> 00:31:35,955
আমি তোর কাছে হাত জোড় করছি।
326
00:31:37,585 --> 00:31:39,119
যা, ভাগ।
327
00:31:43,688 --> 00:31:45,922
ধুরো!
328
00:31:55,554 --> 00:31:58,261
বাবা...
329
00:32:00,288 --> 00:32:01,822
কী হয়েছে?
330
00:32:23,055 --> 00:32:24,655
মি-আই।
331
00:32:25,855 --> 00:32:29,022
কী হয়েছে?
332
00:32:29,022 --> 00:32:31,955
বাবার হঠাৎ করে সার্জারি হচ্ছে কেন?
333
00:32:37,355 --> 00:32:42,422
ডাক্তার বলেছেন যে,
ওনার পুরো পাকস্থলী নষ্ট হয়ে গেছে।
334
00:32:44,522 --> 00:32:47,822
হয়তো কোনো এক হাতুড়ে ডাক্তার
তার অঙ্গ কেটে ফেলেছিলো।
335
00:32:48,722 --> 00:32:50,288
আমার কথা বুঝতে পেরেছো?
336
00:32:52,322 --> 00:32:55,588
কখন? কেন?
337
00:32:55,588 --> 00:32:59,555
তোমার কী মনে হয়? গাধা, তোমার
জুয়ার ঋণ শোধ করতে এমন করেছিলো।
338
00:33:02,488 --> 00:33:05,455
তুমি সেনাবাহিনীতে চলে যাওয়ার পরে,
339
00:33:05,455 --> 00:33:10,355
তুমি কি জানো যে, লোকেরা ঋণ আদায়ের
জন্য আমাদের কতটা হয়রানি করেছিলো?
340
00:33:11,930 --> 00:33:14,430
চলে যাও, আমি তোমার
মুখ দেখতে চাই না।
341
00:33:15,655 --> 00:33:17,355
চলে যাও!
342
00:33:35,522 --> 00:33:37,055
নিজের যত্ন নিস।
343
00:33:38,288 --> 00:33:40,022
আর ফোন করতে ভুলিস না।
344
00:33:40,708 --> 00:33:43,075
হ্যাঁ, ঠিক আছে।
345
00:33:44,622 --> 00:33:46,122
আমি যাচ্ছি।
346
00:33:55,722 --> 00:33:57,222
জুন সেওং!
347
00:34:17,955 --> 00:34:22,488
ঋণের ব্যাপারটা আমি দেখবো।
348
00:34:23,922 --> 00:34:27,255
তাই চিন্তা করিস না,
আর নিজের যত্ন নিস।
349
00:34:28,522 --> 00:34:32,055
সুস্থ থাকিস। সুস্থ থাকাটাই
সবচেয়ে গুরুত্বপূর্ণ।
350
00:34:38,422 --> 00:34:39,922
খোকা!
351
00:34:42,788 --> 00:34:44,288
আমি তোকে ভালোবাসি।
352
00:34:50,622 --> 00:34:52,888
বিদায়।
353
00:35:39,088 --> 00:35:43,922
আমি যখন সেনাবাহিনীতে
চাকরি করতাম...
354
00:35:46,322 --> 00:35:48,722
আমি একটি জিনিসের
শপথ করেছিলাম।
355
00:35:51,788 --> 00:35:53,288
কী সেটা?
356
00:35:54,022 --> 00:35:55,522
আমি শপথ করেছিলাম,
357
00:35:57,222 --> 00:35:59,555
কখনোই আমার বাবাকে নিরাশ করবো না।
358
00:36:02,555 --> 00:36:08,422
বের হওয়ার পর আমি
নতুন জীবন যাপন করবো।
359
00:36:10,322 --> 00:36:12,422
মনে হচ্ছে শুরু থেকেই
আমার কপাল খারাপ।
360
00:36:15,122 --> 00:36:19,588
বুঝতে পারিনি, কিন্তু তখন থেকেই
আমার কপাল পোড়া ছিল।
361
00:36:29,422 --> 00:36:30,922
আমি দুঃখিত।
362
00:36:32,222 --> 00:36:35,522
না, এটা তোর দোষ নয়।
363
00:36:35,522 --> 00:36:37,455
আমি নিজেই এটা বেছে নিয়েছিলাম।
364
00:36:48,622 --> 00:36:50,088
জ্যে-হিও।
365
00:36:52,455 --> 00:36:54,022
যদি...
366
00:36:55,822 --> 00:36:59,888
মিন-উ যা বলে আমরা সেটা করার পরেও
শেষ পর্যন্ত যদি প্রতারণা বলে প্রমাণিত হয়,
367
00:37:02,355 --> 00:37:07,122
তাহলে তোর মূল পরিকল্পনা
নিয়ে এগিয়ে যাবো।
368
00:37:08,288 --> 00:37:11,922
আমি তোকে বাধা দেবো না।
আমি তোর পথও আটকাবো না।
369
00:37:16,188 --> 00:37:19,322
প্লিজ জ্যে-হিও, একটু ভেবে দেখ।
370
00:37:19,322 --> 00:37:22,222
এই পরিস্থিতিতে এটাই সেরা সুযোগ।
371
00:37:30,088 --> 00:37:31,588
জ্যে-হিও।
372
00:37:34,355 --> 00:37:37,555
জ্যে-হিও, আমি...
373
00:37:39,588 --> 00:37:43,422
আমি সত্যিই আমার বাবাকে
আর নিরাশ করতে চাই না।
374
00:37:45,755 --> 00:37:49,088
তাই, অন্তত এবারের জন্য হলেও
আমি যা বলি সেটা কি করতে পারবি?
375
00:37:51,822 --> 00:37:54,755
তুই যদি আমার সাথে যাস, তাহলে...
376
00:37:55,388 --> 00:37:59,022
এখন থেকে তুই যা বলবি,
আমি তাই করবো।
377
00:37:59,022 --> 00:38:00,955
কী বলিস?
378
00:38:00,955 --> 00:38:02,488
জ্যে-হিও, কী বলিস?
379
00:38:06,588 --> 00:38:08,188
প্লিজ, জ্যে-হিও।
380
00:38:18,955 --> 00:38:20,488
তিন দিন কি যথেষ্ট হবে?
381
00:38:24,955 --> 00:38:26,455
উত্তর দে।
382
00:38:27,722 --> 00:38:29,488
আমার হাতে মাত্র তিন দিন সময় আছে।
383
00:38:31,988 --> 00:38:35,822
না, দুইদিনই যথেষ্ট হবে?
384
00:38:37,122 --> 00:38:38,622
কীভাবে যথেষ্ট হবে?
385
00:38:40,255 --> 00:38:42,022
আমার একটি পরিকল্পনা আছে।
386
00:39:24,588 --> 00:39:26,188
শুরু কর।
387
00:39:26,188 --> 00:39:27,955
শুরু করা যাক।
388
00:39:36,388 --> 00:39:37,922
বাড়িতে কেউ আছে?
389
00:39:43,588 --> 00:39:45,382
সিভিল সার্ভেন্ট আইডি কার্ড
ছা জ্যে-গ্যেওং, ন্যাশনাল পুলিশ এজেন্সি।
390
00:40:06,912 --> 00:40:11,912
অন্যায় কাজের সঙ্গী