1
00:00:00,000 --> 00:00:04,000
অনুবাদে:
〄 AsadujJaman 〄
2
00:00:04,590 --> 00:00:06,310
[ এপিসোড ১০ ]
আমাকে দূরে সরিয়ে দিও না।
3
00:00:06,310 --> 00:00:07,970
আমাকে চলে যেতে বোলো না।
4
00:00:08,660 --> 00:00:12,770
বোলো না আমি দুর্ভাগ্য বয়ে আনি
আর আমি একটা জানোয়ার।
5
00:00:17,170 --> 00:00:19,210
অন্তত তুমি এমন করতে পারো না।
6
00:00:21,070 --> 00:00:25,360
তুমি... আমার।
7
00:00:26,780 --> 00:00:29,080
আমি আপনার নই, রাজকুমার।
8
00:00:29,080 --> 00:00:30,640
তুমি আমার।
9
00:00:30,640 --> 00:00:32,280
শুধু আমার।
আমার!
10
00:00:34,530 --> 00:00:39,040
আমার অনুমতি ছাড়া,
আমাকে ছাড়তে পারবে না।
11
00:00:39,920 --> 00:00:41,460
মরতেও পারবে না।
12
00:00:44,410 --> 00:00:46,030
তুমি সম্পূর্ণ আমার।
13
00:02:07,260 --> 00:02:08,330
কী ব্যাপার?
14
00:02:20,930 --> 00:02:22,130
অসম্ভব।
15
00:02:23,150 --> 00:02:24,310
নিশ্চয়ই ভুল দেখেছো।
16
00:02:25,550 --> 00:02:27,920
ও প্রাসাদ থেকে বেরিয়েছে মানে?
17
00:02:30,940 --> 00:02:32,040
কীভাবে?
18
00:02:32,040 --> 00:02:34,840
আমি নিশ্চিত।
ওকে কীভাবে চিনতে ভুল করি?
19
00:02:34,840 --> 00:02:37,070
দ্বাররক্ষীর কাছ থেকেও শুনে এসেছি।
20
00:02:37,070 --> 00:02:39,140
একজন পরিচারিকা
প্রাসাদ থেকে বেরোয় কী করে?
21
00:02:39,910 --> 00:02:41,940
সো ভাই কি ওসবের পরোয়া করেন?
22
00:02:41,940 --> 00:02:43,780
সম্ভবত জোর করেই নিয়ে গেছেন।
23
00:02:44,400 --> 00:02:46,900
ধরা পড়লে,
শেষপর্যন্ত সু'কেই মরতে হবে।
24
00:02:46,900 --> 00:02:48,310
চলুন ওকে খুঁজতে যাই।
25
00:02:48,310 --> 00:02:50,470
আমাকে একটা ঘোড়া দিন আর...
26
00:02:50,470 --> 00:02:52,800
- তুমি এখানেই থাকো।
- কী?
27
00:02:54,430 --> 00:02:56,660
তোমার রাতে বের হওয়া ঠিক হবে না।
28
00:02:58,290 --> 00:03:01,460
ঘরে যাও।
আমি ওদের বের করবো।
29
00:03:02,670 --> 00:03:06,820
আমার কথা ভাবার জন্য ধন্যবাদ,
কিন্তু আমি বসে থাকতে পারি না।
30
00:03:07,990 --> 00:03:09,930
তার প্রাসাদ ছাড়ার কথা জানাজানি হলে...
31
00:03:11,080 --> 00:03:13,460
সু-এর কী হতে পারে ভাবতেই পারছি না।
32
00:03:14,540 --> 00:03:16,030
একসাথেই খুঁজি চলুন।
33
00:03:19,500 --> 00:03:20,540
ঠিক আছে।
34
00:03:21,760 --> 00:03:25,710
তোমাকে এখনো বাচ্চা ভেবে বসে ছিলাম।
35
00:03:27,240 --> 00:03:28,330
দুঃখিত।
36
00:03:30,810 --> 00:03:32,200
তোমার ওপর আস্থা আছে।
37
00:03:55,000 --> 00:03:58,650
আমরা আর নিরাপদে থাকতে পারবো না,
রাজকুমার।
38
00:04:00,250 --> 00:04:02,960
তাহলে কি এখন পালিয়ে যাবো?
39
00:04:02,960 --> 00:04:05,850
তুমি চাইলে, আমি পালাতে রাজি।
40
00:04:15,720 --> 00:04:21,090
সংগাক থেকে কোনদিন চলে যাবার আগে,
তোমাকে এখানে নিয়ে আসতে চেয়েছিলাম।
41
00:05:00,920 --> 00:05:03,490
সবসময়-ই এখান থেকে
তাড়িয়ে দেওয়া হয়েছে আমাকে।
42
00:05:05,170 --> 00:05:08,840
এখনো জানি না
কেন আমাকেই যেতে হয়েছে।
43
00:05:10,810 --> 00:05:13,210
আমি কোনদিন দুর্ভাগ্য বয়ে আনিনি।
44
00:05:13,210 --> 00:05:15,880
আনন্দের জন্য পশুপাখি মারিনি।
45
00:05:15,880 --> 00:05:18,510
অকারণে মানুষের ওপর তলোয়ারও চালাইনি।
46
00:05:22,210 --> 00:05:25,530
তবুও আমাকেই কেন যেতে হয়?
47
00:05:26,920 --> 00:05:28,550
ওটা কল্পনা ছিল।
48
00:05:28,550 --> 00:05:30,220
নিশ্চয়ই শুধু কল্পনা ছিল।
49
00:05:30,220 --> 00:05:31,190
আতঙ্কিত না হয়ে...
50
00:05:31,190 --> 00:05:34,190
তাকে উন্মাদ হবার হাত থেকে বাঁচাতে হবে।
51
00:05:34,690 --> 00:05:39,890
আমি চাই আপনি শান্তিতে থাকুন, রাজকুমার।
52
00:05:41,440 --> 00:05:43,560
এমনকি প্রাসাদ থেকে দূরে থাকলেও...
53
00:05:44,970 --> 00:05:50,010
অন্যায় বা রক্তঝরানো থেকে দূরে থাকবেন,
আর হাসিখুশি জীবন কাটাবেন।
54
00:05:51,790 --> 00:05:55,140
কাটাবো... যদি তুমি সাথে যাও।
55
00:05:56,610 --> 00:05:58,240
আমি একজন পরিচারিকা।
56
00:05:58,970 --> 00:06:00,630
আমাকে প্রাসাদেই থাকতে হবে।
57
00:06:02,230 --> 00:06:03,770
তাহলে আমিও যাবো না।
58
00:06:06,950 --> 00:06:08,240
তাছাড়া...
59
00:06:12,380 --> 00:06:14,460
আমি অন্য একজনকে পছন্দ করি।
60
00:06:18,130 --> 00:06:19,200
বেক আহ?
61
00:06:20,930 --> 00:06:23,090
না, তিনি বেক আহ নন।
62
00:06:23,680 --> 00:06:26,770
ব্যাপার না।
বেক আহ হলে সমস্যা নেই।
63
00:06:28,380 --> 00:06:32,260
যদি অন্যকেউ হতো,
তাকে হয়তো জানেই মেরে ফেলতাম।
64
00:06:34,420 --> 00:06:35,510
কী?
65
00:06:39,190 --> 00:06:42,180
ইয়ন হোয়া মারার সময়
যেদিন তোমাকে আমার বলেছিলাম...
66
00:06:42,640 --> 00:06:46,200
সেদিন থেকেই তোমাকে
আমার বলে মনস্থির করে ফেলেছি।
67
00:06:46,400 --> 00:06:48,450
তুমি আমাকে বুঝতে পেরেছিলে।
68
00:06:49,380 --> 00:06:52,600
কোনো ব্যাখ্যা বা অজুহাতের দরকার পড়েনি।
69
00:06:57,700 --> 00:07:01,310
আমাকে ভয় পাও?
আমি বিশ্বাস করি না।
70
00:07:02,410 --> 00:07:04,380
তুমিই আমার একমাত্র আপনজন।
71
00:07:06,310 --> 00:07:08,380
তাই, আমি কোনোকিছুর জন্য দুঃখিত না।
72
00:07:09,910 --> 00:07:13,460
তোমাকে চুমু খাওয়া বা
এখানে নিয়ে আসার জন্যেও না।
74
00:07:13,460 --> 00:07:14,590
আর..
75
00:07:16,150 --> 00:07:19,240
অন্যকাউকে পছন্দ করতে পারবে না
বলে হুমকি দেওয়ার জন্য...
76
00:07:20,620 --> 00:07:22,240
মোটেও দুঃখিত না।
77
00:07:37,410 --> 00:07:38,530
ধরো।
78
00:07:42,170 --> 00:07:44,380
অনেকদিন ধরেই এমনকিছু দিতে চাইছিলাম।
79
00:07:44,380 --> 00:07:47,110
আমি কেবল আপনাকে
সাহায্যের চেষ্টা করছিলাম, রাজকুমার।
80
00:07:47,980 --> 00:07:50,340
আপনার হৃদয় কখনোই চাইনি।
81
00:07:52,060 --> 00:07:53,970
তাহলে পালানোর চেষ্টা করে দেখো।
82
00:08:08,210 --> 00:08:09,780
নিতে না চাইলে ফেলে দিতে পারো।
83
00:08:45,780 --> 00:08:46,830
বোন!
84
00:08:54,010 --> 00:08:55,100
বোন!
85
00:08:56,090 --> 00:08:58,040
তোমরা কীভাবে জানলে?
86
00:08:58,040 --> 00:08:59,880
প্রাসাদে কি আমাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে?
87
00:08:59,880 --> 00:09:02,100
ভাগ্যক্রমে শুধু উক ভাই আর আমি জানি।
88
00:09:02,100 --> 00:09:03,670
অন্যরাও জলদি জেনে যাবে।
89
00:09:04,340 --> 00:09:05,830
এবার জলদি চলো।
90
00:09:07,980 --> 00:09:09,230
যত্তসব...
91
00:09:13,360 --> 00:09:14,980
কী করছেন আপনি?
92
00:09:14,980 --> 00:09:17,900
আমি ওকে বাইরে এনেছি
তাই আমিই ওকে ফিরিয়ে নিয়ে যাবো।
93
00:09:17,900 --> 00:09:20,270
যদি কেউ তোমাদের
একসাথে ফিরতে দেখে...
94
00:09:20,270 --> 00:09:22,020
লোকজন কানাঘুষা শুরু করবে।
95
00:09:22,020 --> 00:09:23,470
আরো বড়ো ঝামেলা বাঁধবে।
96
00:09:25,220 --> 00:09:26,290
সু।
97
00:09:26,290 --> 00:09:29,820
মহারাজ ইতোমধ্যে ওকে আমাকে দিয়ে দিয়েছেন।
98
00:09:30,720 --> 00:09:32,490
তাই আমিই দায়ভার নেবো।
99
00:09:34,160 --> 00:09:35,780
তোমাকে দিয়ে দিয়েছেন?
100
00:09:39,630 --> 00:09:41,810
আমি ৪র্থ রাজকুমারের সাথে যাবো।
101
00:09:45,080 --> 00:09:46,790
চিন্তা না করে ফিরে যান।
102
00:09:47,790 --> 00:09:51,790
উনি দায়িত্ব নেবেন বলেছেন,
তাই আপনারা ফিরে যেতে পারেন।
103
00:09:56,810 --> 00:09:58,400
তুমি ওর সাথে যাবে?
104
00:10:00,380 --> 00:10:01,420
জি।
105
00:10:08,220 --> 00:10:09,950
কথার যেনো নড়চড় না হয়।
106
00:10:09,950 --> 00:10:13,350
সু-এর কোনো ক্ষতি হতে দেবে না।
107
00:10:13,350 --> 00:10:14,940
দেবার কোনো ইচ্ছেও নেই।
108
00:10:28,310 --> 00:10:30,550
ভাই, ওদের যেতে দেবেন না।
109
00:10:30,550 --> 00:10:32,830
সো ভাই প্রাসাদে যাবেন
তার কোনো নিশ্চয়তা নেই।
110
00:10:32,860 --> 00:10:34,810
না গেলে ওকে ছাড়বো না।
111
00:10:36,550 --> 00:10:37,630
কী?
112
00:10:38,630 --> 00:10:42,490
এই শেষবারের মতো ওকে
এভাবে ছাড়ছি আমি।
113
00:11:04,440 --> 00:11:06,920
দেবী, আসলে আমি...
114
00:11:07,960 --> 00:11:11,260
আমি হুট করেই ওকে নিয়ে গিয়েছিলাম।
ওর কোনো দোষ নেই।
115
00:11:12,240 --> 00:11:13,770
প্রাসাদ ছেড়ে বেরিয়েছিলেন?
116
00:11:13,770 --> 00:11:16,140
মহারাজ দায়িত্ব দিয়ে
আমার নিকট সাহায্য চেয়েছিলেন।
117
00:11:17,100 --> 00:11:18,290
বাইরে বেরুতেই হয়েছে।
118
00:11:18,290 --> 00:11:24,230
তবুও, মহারাজের এক পরিচারিকাকে বাইরে নিয়ে
যাওয়া রাজদ্রোহিতার শামিল বিবেচনা করা হতে পারে।
120
00:11:24,230 --> 00:11:27,510
তাহলে কি ওকে শাস্তি দেবেন?
121
00:11:28,340 --> 00:11:31,390
- না দিলে হয় না?
- আপনার ফেরা উচিত, রাজকুমার।
122
00:11:31,390 --> 00:11:34,570
আপনাকে কেউ না দেখলে
কৈফিয়ত দেবার প্রয়োজন পড়বে না।
123
00:11:35,900 --> 00:11:37,420
আপনাকে বিশ্বাস করছি, পরিচারিকা ওহ।
124
00:11:59,270 --> 00:12:03,340
তোমার সামান্য সহানুভূতি
৪র্থ রাজকুমারের মন প্রচন্ডভাবে নাড়িয়ে দিয়েছে।
125
00:12:04,590 --> 00:12:07,870
এজন্যেই বলেছিলাম
এই প্রাসাদ তোমার জন্য না।
126
00:12:07,870 --> 00:12:11,010
প্রাসাদে এতো সহজে কাউকে সহানুভূতি দেখাতে নেই।
127
00:12:11,010 --> 00:12:14,570
তোমাকে প্রতিটা পদক্ষেপ
খুবই ভেবচিন্তে নিতে হবে।
128
00:12:16,130 --> 00:12:17,890
এভাবেই...
129
00:12:17,890 --> 00:12:19,500
নিজেকে রক্ষা করতে পারবে।
130
00:12:19,500 --> 00:12:21,010
এখন...
131
00:12:22,340 --> 00:12:24,030
আমি কী করবো?
132
00:12:26,190 --> 00:12:28,830
৪র্থ রাজকুমারের অনুভূতি
প্রশমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
133
00:12:43,120 --> 00:12:45,010
লক্ষ্যভেদ হয়েছে!
134
00:12:50,840 --> 00:12:52,660
লক্ষ্যভেদ হয়েছে!
135
00:13:08,940 --> 00:13:10,970
লক্ষ্যভেদ হয়েছে!
136
00:13:24,270 --> 00:13:27,470
লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছো।
এবার সব দেখা হয়ে গেল।
137
00:13:27,470 --> 00:13:30,200
তীর ছোঁড়ায় উন্নতি আনতে
আমার আরো সময় প্রয়োজন।
138
00:13:31,960 --> 00:13:35,120
নিশানা করার আগে আমি সবসময়
একজনের মুখ কল্পনা করি।
139
00:13:35,120 --> 00:13:37,610
আমার বদলে যে নায়ক বনে গেছে।
140
00:13:37,610 --> 00:13:40,180
ওই আসন থেকে যে আমাকে টেনে নামিয়েছে...
141
00:13:40,180 --> 00:13:42,310
যদি তীরটা তার বুকে বিদ্ধ করছি বলে ভাবি...
142
00:13:43,390 --> 00:13:45,150
আমার লক্ষ্যভ্রষ্ট হবে না।
143
00:13:47,710 --> 00:13:49,560
লক্ষ্যভেদ হয়েছে!
144
00:13:50,820 --> 00:13:51,970
আর তোমার?
145
00:13:52,880 --> 00:13:54,680
তোমার লক্ষ্যটা কে?
146
00:13:54,680 --> 00:13:55,900
আমি কখনোই...
147
00:13:57,640 --> 00:14:00,340
কারো কথা মাথায় রেখে তীর ছুড়িনি।
148
00:14:04,970 --> 00:14:09,270
তোমার মতো যাদের কোনো
নির্দিষ্ট লক্ষ্য নেই তারা সহজেই পথ হারায়।
149
00:14:09,270 --> 00:14:11,350
আমি সংগাক ছেড়ে যাচ্ছি।
150
00:14:11,350 --> 00:14:15,930
মহারাজ আমাকে মরতে পাঠাচ্ছেন,
তাই আমাকে জীবিত ফিরতে হবে।
151
00:14:16,830 --> 00:14:18,700
সাবধানে আর নিরাপদে থাকবেন।
152
00:14:18,700 --> 00:14:22,710
অবশ্যই।
আমি সহিসালামতেই ফিরে আসবো।
153
00:14:23,710 --> 00:14:26,340
তাই, আমার অবর্তমানে ভেবেচিন্তে কাজ করবে।
154
00:14:26,340 --> 00:14:29,610
কাকে লক্ষ্যবস্তু বানানোটা মজার হবে?
155
00:14:33,160 --> 00:14:34,420
তুমি আর আমি...
156
00:14:35,350 --> 00:14:37,720
কিছু ব্যাপারে কি একমত না?
157
00:15:48,900 --> 00:15:50,390
আমি জলদিই ফিরবো।
158
00:15:50,940 --> 00:15:54,760
ততক্ষণ পর্যন্ত,
সাবধানে হিসেবনিকেশ কোরো।
159
00:15:54,760 --> 00:15:57,770
আপনার নিরাপদে ফেরার অপেক্ষায় থাকবো।
160
00:16:05,340 --> 00:16:06,560
চলো।
161
00:16:36,690 --> 00:16:38,890
রাগ করেছেন?
162
00:16:41,940 --> 00:16:47,330
আমি শুধু কিছুক্ষণের জন্য সূর্যোদয় দেখতে
৪র্থ রাজকুমারের সাথে বেরিয়েছিলাম।
163
00:16:48,220 --> 00:16:52,880
আমি চাইনি আপনি ঝামেলায় জড়ান,
তাই ৪র্থ রাজকুমারের সাথে ফিরেছি।
164
00:16:57,210 --> 00:16:58,900
আমি রাগ করিনি।
165
00:17:00,290 --> 00:17:01,850
কেবল হতাশ হয়েছি।
166
00:17:05,050 --> 00:17:09,450
দুঃশ্চিন্তা আর দ্বিধায় ভুগে আমি
দামিউন থেকে তোমাকে কখনোই বের করিনি।
167
00:17:10,060 --> 00:17:13,910
সো প্রথম সুযোগেই তোমাকে বের করে নিয়ে গেছে।
168
00:17:20,840 --> 00:17:24,770
আমি মহারাজের কাছ থেকে
তোমাকে বিয়ের অনুমতি নেবো।
169
00:17:26,020 --> 00:17:27,360
বিয়ে?
170
00:17:29,910 --> 00:17:32,110
যখন শুনলাম তোমাকে পাওয়া যাচ্ছে না...
171
00:17:32,110 --> 00:17:35,280
তোমার মহারাজকে বিয়ের
সেই ঘটনাটার স্মৃতি মনে পড়ে গিয়েছিল।
172
00:17:36,750 --> 00:17:40,740
তুমি জানো না তোমাকে আবারো
হারাবার ভয়টা কতোটা জেকে বসেছিল।
173
00:17:40,740 --> 00:17:44,560
সেই একই ভুল আমি আবারো করতে চাই না।
174
00:17:49,740 --> 00:17:51,280
হে দেবী ঠিকই বলেছিল...
175
00:17:52,800 --> 00:17:55,690
আমি কখনোই ঠিকমতো ঘুমোতে পারতাম না।
176
00:17:55,690 --> 00:18:00,220
আমি প্রত্যাশ্যার ভারে পিষ্ট
আর ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন।
177
00:18:01,930 --> 00:18:05,260
নিশ্চিন্ত মনে ঘুমোনোটাও
পাপ মনে হয় আমার কাছে।
178
00:18:06,190 --> 00:18:07,410
এমন একজন...
179
00:18:08,040 --> 00:18:15,960
লোকের জীবনে যে হাসি, আনন্দ
আর কবিতা ফিরিয়ে এনেছিল...
181
00:18:19,060 --> 00:18:20,260
সে তুমি।
182
00:18:23,200 --> 00:18:26,110
আমি প্রাসাদ ছেড়ে হোয়াংজু গিয়ে
তোমার সাথে আনন্দে বাঁচতে চাই।
183
00:18:28,710 --> 00:18:33,340
হে দেবীর অপূর্ণ ভালোবাসা তোমাকে দিতে চাই।
184
00:18:33,340 --> 00:18:34,620
সু...
185
00:18:37,030 --> 00:18:38,700
তুমি কি আমার স্ত্রী হবে?
186
00:18:42,870 --> 00:18:44,790
উনি বদলাবেন না।
187
00:18:45,430 --> 00:18:47,220
আমাকে দুঃখ দেবেন না।
188
00:18:47,880 --> 00:18:51,880
তার সাথে আমি সুখী হতে পারবো।
189
00:18:55,020 --> 00:18:57,840
যদি গোয়াংজং ওনাকে মেরে ফেলে...
190
00:19:01,120 --> 00:19:03,800
আমার সাথে থাকতে চাও না তুমি?
191
00:19:03,800 --> 00:19:05,320
না, সেটা না!
192
00:19:05,320 --> 00:19:09,390
তাহলে... আমার প্রতিশ্রুতি বিশ্বাস হচ্ছে না?
193
00:19:12,940 --> 00:19:14,160
সেটাও না।
194
00:19:19,630 --> 00:19:21,200
তাহলে কি উত্তর দেবে?
195
00:19:24,810 --> 00:19:26,290
আমায় বিয়ে করবে?
196
00:19:30,080 --> 00:19:32,050
কী হচ্ছে এখানে?
197
00:19:37,920 --> 00:19:42,560
লুকিয়ে রাজকুমারদের স্নান
করতে দেখা মেয়েটা তুমিই ছিলে!
198
00:19:43,660 --> 00:19:45,560
ক্ষমা করে দিন, দেবী।
199
00:19:46,090 --> 00:19:48,320
পরিচারিকা ওহ, আমি বুঝিয়ে বলছি।
200
00:19:48,320 --> 00:19:50,240
এই গোপন সাক্ষাতের খবর ফাঁস হলে...
201
00:19:50,240 --> 00:19:52,810
প্রথমে কাকে হত্যা করা হবে বলে মনে হয়?
202
00:19:54,660 --> 00:19:56,810
এই জায়গা শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে।
203
00:19:56,810 --> 00:19:58,650
যারা পরিচারিকাদের সাথে
সম্পর্কে জড়িয়েছে...
204
00:19:58,650 --> 00:20:00,000
তাদের কঠিন শাস্তি প্রদান করা হবে।
205
00:20:00,000 --> 00:20:01,960
দয়া করে এটি মনে রাখবেন।
206
00:20:03,170 --> 00:20:04,210
এসো।
207
00:20:19,190 --> 00:20:22,720
তুমি প্রাসাদ ছেড়ে আমার সাথে চলো।
208
00:20:23,850 --> 00:20:24,880
কী?
209
00:20:24,880 --> 00:20:29,150
চিকিৎসক স্বাস্থ্যের উন্নতির জন্য
আমাকে প্রাসাদ ছাড়ার পরামর্শ দিয়েছেন।
211
00:20:30,240 --> 00:20:33,790
চলো একসাথে আমার গ্রামের বাড়িতে যাই, হুম?
212
00:20:35,940 --> 00:20:38,970
রাজকুমার ওয়াং উকের সাথে
তোমার সম্পর্কের কথা আমি জানতাম।
213
00:20:40,600 --> 00:20:42,690
এই মুহূর্তে তাকে এড়ানোটাই উত্তম হবে।
214
00:20:42,690 --> 00:20:44,690
৮ম রাজকুমার আমাকে...
215
00:20:48,180 --> 00:20:51,060
তাকে বিয়ে করতে বলেছেন,
আর আমি ভাবছি হ্যাঁ বলবো।
216
00:20:51,060 --> 00:20:52,690
৪র্থ রাজকুমারের কথা ভাবো!
217
00:20:52,690 --> 00:20:55,280
ভেবেছো দুই রাজকুমারের
দ্বন্দে তুমি টিকতে পারবে?
218
00:20:55,560 --> 00:20:59,040
তাদের মধ্যে একজনের মন বদলালেও,
তোমার জীবন হুমকিতে পড়বে।
219
00:20:59,040 --> 00:21:00,530
৮ম রাজকুমার আলাদা।
220
00:21:00,530 --> 00:21:02,770
- তিনি কখনোই বদলাবেন না।
- না!
221
00:21:03,360 --> 00:21:07,170
প্রাসাদ এমন এক জায়গা যা সবাইকে
তাদের সমস্ত প্রতিশ্রুতি ভুলে যেতে বাধ্য করে।
223
00:21:08,970 --> 00:21:11,180
যে নামহীন সেনাপতিকে
মন দিয়েছিলাম সেও গিয়েছিল?
224
00:21:12,400 --> 00:21:13,520
হ্যাঁ।
225
00:21:14,330 --> 00:21:17,060
হয়তো বুঝতে পেরেছো,
সে এখন সিংহাসনে বসে আছে।
226
00:21:18,560 --> 00:21:23,630
একসময় সে আমাকে বিয়ে করতে চাইতো,
কিন্তু সিংহাসন তো রক্ষা করতেই হবে।
227
00:21:23,630 --> 00:21:27,330
তাই, গরীব ঘরের এক ভেষজ ঔষধ
বিক্রেতার মেয়েটাকে ভুলে গিয়েছিল।
228
00:21:27,840 --> 00:21:29,860
তবুও, আমি তার পাশে থাকতে চেয়েছি।
229
00:21:29,860 --> 00:21:34,080
তার স্ত্রী না হয়ে পরিচারিকা হয়ে
জীবন কাটানোর শপথ নিয়েছি।
230
00:21:35,470 --> 00:21:38,920
আমি চা বানাই আর
তার চুল ধুয়ে দেই।
231
00:21:38,920 --> 00:21:40,580
তাকে তার পোশাক পরিয়ে দেই।
232
00:21:42,490 --> 00:21:44,800
ভালোবাসার মানুষকে "মহারাজ" বলে ডাকি।
233
00:21:45,700 --> 00:21:48,440
তার স্ত্রীদের স্নান করিয়ে দেই।
234
00:21:56,480 --> 00:22:00,070
সু, নিজেকে সামলে ভালোভাবে ভেবে দেখো।
235
00:22:00,070 --> 00:22:02,690
এই মুহূর্তে চলে না গেলে তুমি বিপদে পড়বে।
236
00:22:05,270 --> 00:22:10,140
৮ম রাজকুমার আমাকে প্রাসাদ ছেড়ে
হোয়াংজু'তে যেতে বলেছেন।
237
00:22:10,140 --> 00:22:12,190
উনি সিংহাসনের লোভ না করলে...
238
00:22:12,190 --> 00:22:13,590
আমি জানি আমরা সুখী হতে পারবো।
239
00:22:13,590 --> 00:22:15,680
আমি তাকে বিশ্বাস করি।
240
00:23:08,440 --> 00:23:10,390
তুমি ঠিক আছো কি-না দেখতে এসেছিলাম।
241
00:23:14,010 --> 00:23:16,090
পরিচারিকা ওহ'কে আমি বলে দেবো।
242
00:23:16,680 --> 00:23:18,010
আজ বিশ্রাম নাও।
243
00:23:21,860 --> 00:23:23,120
রাজকুমার।
244
00:23:26,890 --> 00:23:28,530
ভেতরে আসুন।
245
00:23:29,460 --> 00:23:30,910
আমি আপনাকে সাহায্য করবো।
246
00:23:41,910 --> 00:23:45,680
এমন না যে আমি আপনাকে ভয় পাই
বা আপনাকে পছন্দ করি না।
247
00:23:46,440 --> 00:23:48,410
আমি চিন্তিত।
248
00:23:49,460 --> 00:23:52,300
বেশিরভাগ মানুষ...
249
00:23:53,260 --> 00:23:57,020
কেউ তাকে কঠিন সময় পার করতে সাহায্য করলে...
250
00:23:57,020 --> 00:23:58,430
তাকে খুবই আপন ভেবে নেয়।
251
00:24:00,540 --> 00:24:03,300
তারা বিশ্বাস করে একমাত্র
ওই মানুষটিই তার আপনজন।
252
00:24:04,110 --> 00:24:05,390
সেই মানুষটাকে...
253
00:24:07,210 --> 00:24:08,970
বন্ধু বলা হয়।
254
00:24:12,730 --> 00:24:16,150
ভালোবাসা বা বন্ধুত্ব যাইহোক,
সব আবেগ-ই আবেগ, কিন্তু...
255
00:24:17,790 --> 00:24:20,450
এটা ভিন্ন। একদম ভিন্ন।
256
00:24:22,290 --> 00:24:26,800
আমার ধারণা আপনি পার্থক্যটা ধরতে ভুল করেছেন।
257
00:24:26,800 --> 00:24:28,140
এজন্যেই চিন্তিত।
258
00:24:37,710 --> 00:24:39,490
আমি তো তোমাকে নিয়েই চিন্তিত।
259
00:24:43,850 --> 00:24:47,580
অতোশতো আলাদা আলাদা আবেগ নেই আমার।
260
00:24:48,620 --> 00:24:50,490
বন্ধুত্ব হোক বা ভালোবাসাই হোক...
261
00:24:51,310 --> 00:24:52,990
আমার কাছে সব একইরকম।
262
00:24:54,310 --> 00:24:55,460
একই জিনিস।
263
00:25:06,880 --> 00:25:09,300
মনে হচ্ছে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছো।
264
00:25:10,520 --> 00:25:12,570
ওসব ধান্দা আমার ওপর খাটবে না।
265
00:25:22,010 --> 00:25:23,940
আগেই বলেছিলাম প্রস্তুত থাকতে।
266
00:25:36,200 --> 00:25:37,520
ভেবো না।
267
00:25:38,400 --> 00:25:40,380
অনুমতি ছাড়া আর এ কাজ করবো না।
268
00:25:59,140 --> 00:26:00,250
সু!
269
00:26:02,540 --> 00:26:03,740
ছাম ছাম ছাম!
270
00:26:03,740 --> 00:26:05,550
ওহ, আগের চেয়ে আরো উন্নতি করেছো।
271
00:26:05,630 --> 00:26:08,230
এতো মার খেয়েও উন্নতি না আনলে
আজীবন তো বলদ-ই থেকে যাবো।
272
00:26:08,230 --> 00:26:09,250
ছাম ছাম ছাম!
273
00:26:09,850 --> 00:26:10,890
হ্যাঁ!
274
00:26:11,760 --> 00:26:13,880
মারো, যতো জোরে পারো মারো।
275
00:26:16,330 --> 00:26:19,110
একজন পরিচারিকাকে রাজকুমারের গায়ে
হাত তুলতে দেখলে তো গুম হয়ে যাবো।
276
00:26:19,110 --> 00:26:22,700
এই কথায় মনে পড়লো, ৪র্থ ভাইকে
তোমাকে নিয়ে যেতে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।
277
00:26:22,700 --> 00:26:24,220
তোমার কিছু হয়নি তো?
278
00:26:24,220 --> 00:26:26,370
আর ঠিক কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে?
279
00:26:26,370 --> 00:26:28,650
শুধু ঘোড়ায় চড়িয়ে
হাওয়া খাওয়াতে নিয়ে গিয়েছিলেন।
280
00:26:28,650 --> 00:26:30,300
বেশ ভালোই লেগেছিল।
281
00:26:30,300 --> 00:26:33,610
সো ভাই সবসময় নিজের
খেয়ালখুশি মতো কাজ করেন।
282
00:26:33,610 --> 00:26:34,900
ব্যাপারটা অপছন্দ।
283
00:26:35,450 --> 00:26:38,390
তোমার ভাইকে একটু বোঝার চেষ্টা করো।
284
00:26:39,030 --> 00:26:42,040
তুমি অনেক আদর যত্নে বড়ো হয়েছো, রাজকুমার।
285
00:26:42,040 --> 00:26:44,090
তোমার ভাই সেটা পায়নি।
286
00:26:44,750 --> 00:26:46,610
পরিবারে তার আপন বলতে কেউ নেই।
287
00:26:46,610 --> 00:26:48,330
মানুষের সহানুভূতি এতো সহজে মেলে না।
288
00:26:48,330 --> 00:26:50,970
ওটা অর্জনের চেষ্টা করতে হয়।
289
00:26:52,120 --> 00:26:57,250
সো ভাই সংগাকে আসার পর থেকে,
মা আর ইও ভাই দু'জন-ই অনেক বদলে গেছে।
290
00:26:58,090 --> 00:27:00,350
এজন্য ৪র্থ রাজকুমারকে দোষ দিচ্ছো না তো?
291
00:27:00,350 --> 00:27:02,590
আমি জানি এটা সো ভাইয়ের দোষ না।
তবুও...
292
00:27:03,550 --> 00:27:05,220
সো ভাই না এলে...
293
00:27:05,220 --> 00:27:08,070
মা আর ইও ভাইয়ের কার্যকলাপের কথা
আমি জানতে পারতাম না।
294
00:27:09,590 --> 00:27:12,850
বোন, আগের দিনগুলোই অনেক ভালো ছিল।
295
00:27:13,530 --> 00:27:15,850
মানে, যখন আমরা সবাই মিলেমিশে থাকতাম।
296
00:27:15,850 --> 00:27:18,940
উক ভাইয়ের বাড়িতে থাকার সময়
তোমার হাসিটা সবচেয়ে সুন্দর ছিল।
297
00:27:20,200 --> 00:27:22,620
আমিও মাঝেমাঝে তাই ভাবি।
298
00:27:24,680 --> 00:27:26,190
সেই দিনগুলোতে ফিরে যেতে চাই।
299
00:27:31,890 --> 00:27:34,190
কী বললে তুমি?
300
00:27:34,190 --> 00:27:36,360
৯ম চান্দ্র মাসের ভোজনে...
301
00:27:36,360 --> 00:27:38,780
আমি মহারাজের কাছে
হে সু'কে বিয়ের অনুমতি চাইবো।
302
00:27:41,020 --> 00:27:44,270
যদি সু'কে প্রাসাদ ছাড়ার অনুমতি দেওয়া হয়,
ওর সাথে হোয়াংজু চলে যাবো।
303
00:27:45,570 --> 00:27:50,360
পরিবারের উচ্চাশার কথা আমি জানি,
কিন্তু আমি সিংহাসন চাই না।
304
00:27:53,160 --> 00:27:55,490
প্রাসাদের রাজনীতি কেবল আমাকে বিরক্ত-ই করে।
305
00:27:55,490 --> 00:27:59,750
আমি শুধু শান্তিতে বাঁচতে চাই।
306
00:27:59,750 --> 00:28:01,610
সিংহাসন ছেড়ে দিতে চাও?
307
00:28:01,610 --> 00:28:05,580
সাধারণ জীবনযাপনের জন্য
আমাকে আর মাকে ছুড়ে ফেলতে চাও?
308
00:28:05,580 --> 00:28:06,970
আমাদের কী হবে?
309
00:28:06,970 --> 00:28:09,010
হোয়াংবো পরিবারকে কে রক্ষা করবে?
310
00:28:09,010 --> 00:28:12,260
রাজা না হয়েও নিজেদের
রক্ষা করার বহু পথ আছে।
311
00:28:15,570 --> 00:28:16,640
বিশ্বাস রাখো।
312
00:28:20,130 --> 00:28:23,610
তোমার ইচ্ছে পূরণে
কখনো কি আমি বাঁধা দিয়েছি?
313
00:28:24,470 --> 00:28:26,970
যদি তুমি এটাই চাও,
তবে তাই করো।
314
00:28:26,970 --> 00:28:28,630
ওকে নিজের করে নাও।
315
00:28:29,540 --> 00:28:33,920
তবে, কাজটা সহজ হবে না।
তোমাকে ভালোভাবে প্রস্তুত থাকতে হবে।
316
00:28:34,560 --> 00:28:38,360
সু আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ থাকবে, মা।
317
00:28:46,700 --> 00:28:50,390
তাকে থামাও।
তোমার তাকে থামানো উচিত ছিল, মা!
318
00:28:51,590 --> 00:28:54,520
এমনকি আমিও সিংহাসনের
পিছু ছুটতে ছুটতে ক্লান্ত।
319
00:28:54,520 --> 00:28:56,200
উকের কেমন লাগছে বলে ভাবছো?
320
00:28:57,370 --> 00:29:01,540
তোমার ভাইয়ের ওপর চাপের বোঝা
তোমার ধারণার চাইতেও বেশি।
321
00:29:03,050 --> 00:29:04,960
ওকে ওর মতো কাজ করতে দাও।
322
00:29:05,730 --> 00:29:10,340
মহারাজের ভালোবাসার এক পরিচারিকার
গর্ভপাতের কারণে তোমাকে নির্বাসিত করা হয়েছিল।
324
00:29:10,340 --> 00:29:12,020
মাত্র দশ বছর আগের কথা।
325
00:29:12,020 --> 00:29:16,290
সবাই জানতো এটি রাণী ইও'র কাজ,
তবুও কেউ তোমার পক্ষ নেয়নি।
326
00:29:16,590 --> 00:29:19,270
রাজ উপপত্নী কাং,
রাজ উপপত্নী পার্ক...
327
00:29:19,270 --> 00:29:21,170
রাজ উপপত্নী হং, রাজ উপপত্নী ওয়াং!
328
00:29:21,670 --> 00:29:25,740
যদি আমরা সিংহাসন নিতে না পারি,
আবারো তাদের রোষানলে পড়বো।
329
00:29:25,740 --> 00:29:27,610
যুবরাজ মু আর মহারাজ আলাদা।
330
00:29:27,610 --> 00:29:29,140
দেশটাও আলাদা।
331
00:29:29,140 --> 00:29:32,560
অমূলক ভয় আর উদ্বেগে
আতঙ্কিত হয়ে পড়ো না।
332
00:29:39,000 --> 00:29:43,950
মনে হয়... তোমার আঁচল ছেড়ে
আমার বেরিয়ে আসার সময় হয়েছে, মা।
333
00:29:46,100 --> 00:29:47,290
ইয়ন হোয়া।
334
00:29:48,570 --> 00:29:51,520
নতুন একটা লক্ষ্য পেয়ে গেছি আমি।
335
00:29:51,950 --> 00:29:54,610
রাজার কন্যা বা বোন হয়ে থাকবো না।
336
00:29:54,610 --> 00:29:56,950
রাজাকে ছাড়িয়ে দেবতা হবো আমি।
337
00:30:00,030 --> 00:30:02,240
আমাকে ক্ষমা করার কোনো প্রয়োজন নেই।
338
00:30:15,190 --> 00:30:18,590
রাণীমা, রাজকুমারী ইয়ন হোয়া
সাক্ষাৎ করতে এসেছেন।
339
00:30:19,150 --> 00:30:20,690
রাজকুমারী ইয়ন হোয়া?
340
00:30:29,040 --> 00:30:32,300
মজার কোনো গল্প থাকলে
আমাকে দেখা করতে বলেছিলেন।
341
00:30:33,290 --> 00:30:36,410
আজ আপনাকে একটা শোনাতে চাই।
342
00:30:37,830 --> 00:30:39,010
তাই?
343
00:30:40,780 --> 00:30:44,810
এতো করে যখন বলছো,
তখন তো শুনতেই হয়।
344
00:30:46,080 --> 00:30:47,330
অধীর আগ্রহে আছি।
345
00:30:58,350 --> 00:31:01,910
শুনেছি নতুন এক দক্ষ নর্তকী এসেছে।
346
00:31:02,650 --> 00:31:05,150
আমার অনুমতি ছাড়া কেউ নর্তকী হতে পারে না।
347
00:31:05,150 --> 00:31:11,690
দেখা যাক... কোনজন...
348
00:31:33,610 --> 00:31:36,000
কে ওখানে?
349
00:31:45,970 --> 00:31:47,890
ভালো আছো, জুং জা গি?
350
00:31:47,890 --> 00:31:49,510
তুমি এখানে কেন?
351
00:31:50,270 --> 00:31:53,970
কে তোমাকে আমার পেছনে লাগিয়েছে?
352
00:31:53,970 --> 00:31:55,220
কে তুমি?
353
00:31:55,220 --> 00:31:57,770
আমি কেবল এখানে
নর্তকীদের জন্য বাদ্য বাজাতে এসেছি।
354
00:31:57,770 --> 00:31:59,990
- পেছনে লাগতে যাবো কেন?
- আসলেই?
355
00:31:59,990 --> 00:32:04,130
এই জুং জা গি,
প্রতিবার তুমিই আমার পেছনে লেগেছো।
356
00:32:04,130 --> 00:32:05,430
ভুলে গেছো?
357
00:32:07,120 --> 00:32:09,640
আমি জানতাম না তুমি এখানে বাদ্যযন্ত্র বাজাও।
358
00:32:09,640 --> 00:32:13,900
আমি অনেককাজ-ই পারি না।
কিন্তু যা পারি সেসবের জন্য আমি বিখ্যাত।
359
00:32:13,900 --> 00:32:17,690
জানতাম না তুমি একজন গিসায়েং।
360
00:32:17,690 --> 00:32:20,250
কথাবার্তা দেখে ভেবেছিলাম
উচ্চবংশের মেয়ে তুমি।
361
00:32:20,250 --> 00:32:23,610
সংগীতশিল্পী বা চিত্রশিল্পী যাই হও,
নিজের চড়কায় তেল দাও।
362
00:32:23,610 --> 00:32:26,820
আরেকজনের বংশ নিয়ে
টানাটানি করা খুবই খারাপ অভ্যাস।
363
00:32:26,820 --> 00:32:29,670
যেহেতু তিনবার দেখা হলো
আমাদের পরিচিত হওয়া উচিত।
364
00:32:29,670 --> 00:32:32,380
নাম কী তোমার? জুং জা গি?
365
00:32:32,380 --> 00:32:34,110
- বুক সুনি।
- উ হি!
366
00:32:34,110 --> 00:32:36,140
আমাদের এখন ঘরে যেতে হবে।
367
00:32:36,140 --> 00:32:37,750
ওহ, ঠিক আছে!
368
00:32:40,180 --> 00:32:41,650
বুক সুনি...
369
00:32:42,700 --> 00:32:44,220
ধড়িবাজ মেয়ে দেখছি।
370
00:32:45,340 --> 00:32:48,890
উ হি।
উ হি বলেই তো ডাকলো।
371
00:32:50,690 --> 00:32:55,780
মহারাজ আর যুবরাজকে সো-এর বিরুদ্ধে
দাঁড় করানোর পরিকল্পনার কী খবর?
373
00:32:56,600 --> 00:33:02,020
আমাদের মহারাজকে বিশ্বাস করাতে হবে যে
৪র্থ রাজকুমার যুবরাজের একজন প্রতিদ্বন্দ্বী।
375
00:33:02,020 --> 00:33:06,660
শুধু ৪র্থ রাজকুমারকে সমর্থন দেবার ভান করুন।
376
00:33:06,660 --> 00:33:09,620
[পার্ক ইয়ং গ্যু]
বাকীটা আমি সামলে নেবো, রাণীমা।
377
00:33:09,620 --> 00:33:13,590
যুবরাজের মামার লেখা পত্রগুলো
আমি ৪র্থ রাজকুমারকে দিয়েছি।
378
00:33:13,590 --> 00:33:18,020
ওই পত্রগুলো ফাঁস হওয়া মাত্র,
যুবরাজ ৪র্থ রাজকুমারকে সন্দেহ করবেন।
379
00:33:18,970 --> 00:33:22,660
ইও সকিয়ংয়ে ওয়াং শিক রিয়মের সাথে
দেখা করতে গেছে।
380
00:33:23,230 --> 00:33:25,310
সবকিছু নিখুঁতভাবে এগোচ্ছে।
381
00:33:26,170 --> 00:33:28,320
আমারও দ্রুত কাজে লেগে পড়া উচিত।
382
00:33:28,320 --> 00:33:29,380
চলো।
383
00:33:31,680 --> 00:33:34,110
যুবরাজ তার মায়ের পরিবারের সাথে
দেখা করতে যাচ্ছেন কেন?
384
00:33:34,110 --> 00:33:36,610
ওহ, কিছু বোঝাপড়ার ব্যাপার আছে।
385
00:33:37,140 --> 00:33:38,970
কথাটা তার সামনে তুলবে না।
386
00:33:38,970 --> 00:33:40,890
আচ্ছা, কিন্তু ভাই...
387
00:33:42,360 --> 00:33:46,150
সু'কে আপনি প্রাসাদের বাইরে
নিয়ে গিয়েছিলেন এটা কি সত্যি?
388
00:33:49,690 --> 00:33:51,390
সু একজন পরিচারিকা।
389
00:33:51,390 --> 00:33:54,690
যদি তাকে সাধারণ মেয়ের মতো গণ্য করেন,
দুজনেই বিপদে পড়বেন আপনারা।
390
00:33:54,690 --> 00:33:56,500
ওর জীবনটা কঠিন করে দেবেন না।
391
00:33:56,500 --> 00:33:58,290
আমি ওকে ঝামেলায় ফেলতে চাইনি।
392
00:33:58,290 --> 00:34:01,190
ওর জীবন কঠিন করারও কোনো ইচ্ছে নেই।
393
00:34:02,440 --> 00:34:05,850
শুধু একটা ভুল করে ফেলেছিলাম।
394
00:34:07,200 --> 00:34:09,230
আমি মানুষের সাথে মিশতে জানি না।
395
00:34:12,080 --> 00:34:13,880
তাই বলে কি সমালোচনা করতেই হবে?
396
00:34:16,160 --> 00:34:21,360
আমি জানতাম না
আপনি সু'র এতোটা পরোয়া করেন।
397
00:34:26,860 --> 00:34:31,720
গোটা দুনিয়ায় হে সু আর তুমিই
আমার একমাত্র সম্বল।
398
00:34:33,690 --> 00:34:36,600
রাজকুমার! রাজকুমার!
399
00:34:39,550 --> 00:34:42,010
ছন্দকজন প্রাসাদে উত্তেজনা দেখা দিয়েছে।
400
00:34:42,380 --> 00:34:46,350
কর দ্বিগুণ করার দায়ে যুবরাজ আর তার মায়ের
পরিবারকে অভিসংশনের অসংখ্য অনুরোধ আসছে।
402
00:34:47,290 --> 00:34:51,020
অনেক ক্ষমতাশালী পরিবার যুবরাজকে
পদচ্যুত করতে মহারাজকে চাপ দিচ্ছে।
403
00:35:06,870 --> 00:35:10,290
[ পার্ক ইয়ং গ্যু ]
আপনি কি অর্থ আত্মসাতের বিষয়টি জানতেন না, যুবরাজ?
404
00:35:11,170 --> 00:35:14,310
আপনার মায়ের পরিবারের নির্লজ্জ
কর্মকাণ্ডের কথাও কি জানতেন না?
405
00:35:14,310 --> 00:35:16,540
আমি অনেক পরে জানতে পেরেছি।
406
00:35:16,540 --> 00:35:18,630
আমার পরিবার ছোট একটা ভুল করে ফেলেছে।
407
00:35:19,250 --> 00:35:21,550
আপনার দাবী অনুযায়ী,
408
00:35:21,580 --> 00:35:23,970
তাদের পরিশ্রমী প্রজাদের
অর্থ আত্মসাতের উদ্দেশ্য ছিল না।
409
00:35:23,970 --> 00:35:26,130
[ পার্ক সুল হি ]
মিথ্যা অপবাদ দেবার চেষ্টা করবেন না।
410
00:35:26,650 --> 00:35:28,580
উনি অনেক পরে জানতে পেরেছিলেন।
411
00:35:28,580 --> 00:35:31,950
আপনি আপনার পরিবারের দুর্নীতি
ঠেকাতে পারেননি এটিও এক ব্যর্থতা।
412
00:35:33,110 --> 00:35:34,290
মহারাজ।
413
00:35:34,290 --> 00:35:40,370
এদেশের ভবিষ্যত অসৎ যুবরাজের হাতে
তুলে দেবার তীব্র বিরোধিতা জানাতে চাই আমরা।
415
00:35:40,370 --> 00:35:43,740
- দয়া করে অনুরোধ বিবেচনা করুন।
- দয়া করে অনুরোধ বিবেচনা করুন।
416
00:35:48,660 --> 00:35:49,840
তাহলে...
417
00:35:51,160 --> 00:35:54,090
যুবরাজ মু এর বদলে তোমরা কাকে চাইছো?
418
00:35:58,150 --> 00:36:00,090
ম... মহারাজ?
419
00:36:00,790 --> 00:36:03,420
আপনি কি যুবরাজকে
পদচ্যুত করার কথা বলছেন?
420
00:36:03,420 --> 00:36:08,550
তাকে পদচ্যুত করতে হলে
আগে যোগ্য একজন বিকল্প থাকা প্রয়োজন।
421
00:36:10,160 --> 00:36:12,780
তাই আমি সেই রাজকুমারটির
নাম শুনতে চাই...
422
00:36:12,780 --> 00:36:16,200
যে গোরিয়োকে যথাযোগ্যভাবে নেতৃত্ব দিতে পারবে।
423
00:36:18,780 --> 00:36:22,850
মহারাজ, আমার বিশ্বাস
৪র্থ রাজকুমার সবচেয়ে যোগ্য লোক।
424
00:36:23,870 --> 00:36:26,540
৪র্থ রাজকুমার?
মানে ওয়াং সো?
425
00:36:26,540 --> 00:36:29,420
রাজকুমার ওয়াং সো'কে
ইতোমধ্যে দত্তক দিয়ে দেওয়া হয়েছে।
426
00:36:29,420 --> 00:36:32,560
ওনার মায়ের পরিবারের পক্ষ থেকে
কোনোরূপ দাবি-দাওয়া আসবে না।
427
00:36:33,180 --> 00:36:34,790
বৃষ্টি পূজোতেও নেতৃত্ব দিয়েছেন।
428
00:36:34,790 --> 00:36:38,640
সুতরাং, রাজপরিবার এবং
গোটা রাজ্যের আস্থাও অর্জন করেছেন তিনি।
429
00:36:38,640 --> 00:36:41,420
আমার মতে তিনিই যুবরাজ হিসেবে সবচেয়ে যোগ্য হবেন।
430
00:37:02,900 --> 00:37:04,720
ক্ষমা করুন, যুবরাজ।
431
00:37:04,720 --> 00:37:06,910
আমি জানতাম না ঘটনা
এভাবে মোড় নেবে।
432
00:37:06,910 --> 00:37:08,300
তার মানে?
433
00:37:08,300 --> 00:37:11,740
আপনার জন্য চিন্তা হচ্ছিল বলে,
সো ভাইকে কথাটা খুলে বলেছিলাম।
434
00:37:11,740 --> 00:37:14,370
ভেবেছিলাম উনিই হয়তো
আপনার কথা সবচেয়ে বেশি ভাবেন।
435
00:37:14,370 --> 00:37:18,500
আমি শুধু আপনার মামার লেখা
পত্রটি ওনাকে দেখেয়েছিলাম।
436
00:37:19,170 --> 00:37:22,780
তারমানে আমাদের ৪র্থ ভাই
আমার মায়ের পরিবারের কথা জানতো?
437
00:37:23,580 --> 00:37:26,900
আমি নিজে তাকে বলেছিলাম।
438
00:37:26,900 --> 00:37:27,990
জানতেন নিশ্চয়ই।
439
00:37:29,420 --> 00:37:33,240
তবে, আমি জানতাম না
এটা আপনার পদকে হুমকির মুখে ফেলে দেবে।
440
00:37:33,810 --> 00:37:35,320
আমাকে মৃত্যুদণ্ড দিন, যুবরাজ।
441
00:37:53,190 --> 00:37:55,760
তোমার শিনজুতে ফেরার সময় হয়েছে।
442
00:37:57,480 --> 00:37:59,970
৯ম চান্দ্র মাসের ৯ তারিখের পর চলে যাবে।
443
00:37:59,970 --> 00:38:02,330
যেতেই হবে?
444
00:38:07,600 --> 00:38:10,040
অনেকেই তোমাকে যুবরাজের পদে দেখতে চায়।
445
00:38:10,840 --> 00:38:13,870
তোমার মা, রাণী ইও,
এর পেছনে ইন্ধন জোগাচ্ছে।
446
00:38:15,170 --> 00:38:18,050
তোমাকে ব্যবহার করে
সে সিংহাসন হাসিল করতে চায়।
447
00:38:18,050 --> 00:38:20,320
তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই,
তাহলে আমাকেই কেন যেতে হবে?
448
00:38:20,320 --> 00:38:21,450
এটা অন্যায়।
449
00:38:21,450 --> 00:38:24,050
মানুষের মন বড়োই বিচিত্র।
450
00:38:24,050 --> 00:38:29,000
এখন হয়তো এসব মাথায় আসছে না,
কিন্তু বারবার ভুলের শিকার হচ্ছো ভাবতে থাকলে...
451
00:38:29,000 --> 00:38:31,960
এখনকার কৃতজ্ঞতা বোধটুকু ভুলে যাবে।
452
00:38:33,670 --> 00:38:36,760
তোমাকে তার পথের কাঁটা বা
দুর্ভাগ্য এড়াতে ঢাল বানানো হয়েছে।
453
00:38:37,340 --> 00:38:40,000
তোমার ধারণাই নেই যে
তোমার বাবা তোমাকে ব্যবহার করেছে।
454
00:38:45,670 --> 00:38:46,880
মহারাজের কাছে...
455
00:38:48,080 --> 00:38:51,220
আমার আসল অনুভূতির কোনো মূল্য নেই।
456
00:38:51,220 --> 00:38:54,030
আমিও তোমাকে অনেকদিন
আমার কাছে রাখতে চেয়েছিলাম।
457
00:38:54,890 --> 00:38:56,920
কিন্তু, কী আর করার?
458
00:38:56,920 --> 00:39:00,400
আগাছা বেশি বাড়ার আগেই ছেটে ফেলতে হয়।
459
00:39:11,700 --> 00:39:13,720
প্রাসাদে সব এভাবেই চলে।
460
00:39:39,490 --> 00:39:41,680
ওই মেয়েটাই যেনো এটা পরিবেশন করে।
461
00:39:45,080 --> 00:39:46,220
জি, দেবী।
462
00:39:53,630 --> 00:39:55,780
আপনার আদেশ পালন করেছি।
463
00:39:59,460 --> 00:40:03,260
রাণী ইও যেনো জানতে না পারেন
তোমাকে কী করতে আদেশ দিয়েছি।
464
00:40:03,260 --> 00:40:04,600
জি, রাজ...
465
00:40:07,150 --> 00:40:08,790
বুঝতে পেরেছি।
466
00:40:29,870 --> 00:40:32,610
আমাকে জ্বালিয়ে কি এখনো আপনার স্বাদ মেটেনি?
467
00:40:32,610 --> 00:40:35,150
কবে আমার পিছু ছাড়বেন আপনি?
468
00:40:36,530 --> 00:40:38,620
তুমিই না রাজা হতে চাও বলেছিলে?
469
00:40:40,110 --> 00:40:42,870
রাণী হিসেবে সন্তানের ইচ্ছে পূরণে
সাহায্য করাই আমার কর্তব্য।
470
00:40:43,860 --> 00:40:45,360
চিন্তা কোরো না।
471
00:40:45,360 --> 00:40:48,780
সব পরিকল্পনা মতো এগোলে
সিংহাসনটা তোমার-ই হবে।
472
00:40:48,780 --> 00:40:51,320
আমার জন্য করেছেন
এসব মিথ্যে বলা বন্ধ করুন।
473
00:40:51,960 --> 00:40:56,520
জানি না আপনি কী করতে যাচ্ছেন,
কিন্তু সেটা কখনোই বাস্তবায়ন হবে না।
474
00:40:56,520 --> 00:41:00,490
যুবরাজ ৯ম চান্দ্র মাসের ৯ তারিখে মরতে যাচ্ছে।
475
00:41:01,220 --> 00:41:03,890
ইতোমধ্যে বিষ মাখানো
চায়ের পেয়ালা পাঠিয়ে দিয়েছি।
476
00:41:05,390 --> 00:41:08,090
যুবরাজ মু চা খেতে পছন্দ করে।
তুমি এটা থামাতে পারবে না।
477
00:41:08,090 --> 00:41:10,230
ভেবেছেন এটা জেনেও আমি বসে থাকবো?
478
00:41:10,990 --> 00:41:13,400
বিষের কথা কী করে জেনেছো
সেটা কীভাবে বলবে?
479
00:41:14,210 --> 00:41:15,690
আমি বলেছিলাম বলবে?
480
00:41:15,690 --> 00:41:18,740
যদি তাই করতে হয়,
তবে সেটাই করবো।
481
00:41:18,740 --> 00:41:20,050
তাই?
482
00:41:20,770 --> 00:41:25,260
তাহলে আমি বলবো
তোমাকে রাজা বানাতে এ কাজ করেছি আমি।
483
00:41:25,260 --> 00:41:27,770
বলবো তোমাকে রাজা বানাতে...
484
00:41:27,770 --> 00:41:32,590
আমার পুরো পরিবার যুবরাজের দুর্নীতির
খবর বের করেছে এবং তাকে বিষ দিয়েছে।
485
00:41:33,920 --> 00:41:37,460
ইতোমধ্যে তোমাকে পরবর্তী যুবরাজ বানানোর
সুপারিশপত্রও বানিয়ে ফেলেছি।
486
00:41:38,230 --> 00:41:39,910
প্রাসাদ এভাবেই চলে।
487
00:41:40,470 --> 00:41:44,380
সবাই সবার পেছনে লেগে থাকলেই
কেবল জায়গাটা কাজ করে।
488
00:41:45,270 --> 00:41:47,830
পারলে বিষপ্রয়োগ থামানোর চেষ্টা করো দেখো।
489
00:41:49,170 --> 00:41:52,970
নিজের গলায় নিজেই ফাঁস পরাবে তুমি।
490
00:41:56,800 --> 00:41:58,990
আপনার মনোবাসনা পূরণ হবে না।
491
00:42:01,240 --> 00:42:03,680
মহারাজ তোমাকে বের করে দিচ্ছেন।
এখনো বুঝতে পারছো না?
492
00:42:05,790 --> 00:42:10,110
কেবল চা পরিবেশন করা সামান্য
এক পরিচারিকা আর যুবরাজ মু মারা যাবে।
493
00:42:10,110 --> 00:42:12,130
সবকিছু তোমার হয়ে যাবে।
494
00:42:19,910 --> 00:42:24,020
কীভাবে... আপনাকে বিশ্বাস করবো?
495
00:42:24,020 --> 00:42:25,710
তুমি নিজেই বলেছিলে।
496
00:42:26,980 --> 00:42:30,410
তুমি রাজা হলেও
তোমার ভাইদের মারবে না।
497
00:42:30,410 --> 00:42:32,010
আমি তোমাকে বিশ্বাস করি।
498
00:42:33,580 --> 00:42:35,540
সেজন্যই তোমাকে সমর্থন দেবো আমি।
499
00:42:49,900 --> 00:42:53,030
যুবরাজের নক্ষত্রটা বিবর্ণ হয়ে যাচ্ছে কেন?
500
00:43:00,990 --> 00:43:02,660
আরো কিছুদিন অপেক্ষা করতে বলেছিলাম।
501
00:43:02,660 --> 00:43:04,200
দেখা করার জন্য জেদ ধরেছিলে কেন?
502
00:43:04,200 --> 00:43:05,660
হামলার তারিখ জলদি নির্ধারণ করুন।
503
00:43:06,130 --> 00:43:10,440
ওই চোরটার (ওয়াং গন) বুক চিরতে চাই আমি।
504
00:43:10,440 --> 00:43:12,940
এটা গোরিয়োর রাজার প্রাসাদ।
505
00:43:13,240 --> 00:43:15,070
নিরাপত্তায় খুত বের করা সহজ না।
506
00:43:15,070 --> 00:43:17,110
আমাকে বোকা বানাবার চেষ্টা করবেন না।
507
00:43:17,410 --> 00:43:20,180
রাজাকে মারতে সাহায্য না করলে,
508
00:43:20,180 --> 00:43:24,280
হুবেকজে ছাড়ার আগে আপনার কুকর্মের কথা
সবার কাছে ফাঁস করে দেবো আমি।
509
00:43:25,650 --> 00:43:27,950
মনে হয় না এরপর আর বেশিদিন বাঁচবেন।
510
00:43:28,820 --> 00:43:34,790
ছোটবেলায় তুমি ভীষণ আদুরে ছিলে,
আর আমাকে চাচা বলে ডাকতে...
511
00:43:35,260 --> 00:43:41,100
তোমার সাথে যা-ই করি না কেন,
আমার কী ছিড়তে পারবে তুমি?
512
00:43:41,100 --> 00:43:44,200
জানতাম স্বেচ্ছায় সাহায্য করবেন না।
513
00:43:52,010 --> 00:43:54,480
এতবড়ো সাহস একজন গিসায়েংয়ের সাথে
এমন ব্যবহার করেন?
514
00:43:54,480 --> 00:43:57,380
নিজের সম্মান বজায় রাখুন!
নয়তো আমি চিৎকার করবো!
515
00:43:57,380 --> 00:44:00,280
এখানকার এক সঙ্গীতজ্ঞ।
516
00:44:00,280 --> 00:44:02,350
বেয়াদব মেয়েছেলে!
517
00:44:02,650 --> 00:44:07,260
আমার মনোযোগকে প্রত্যাখ্যান করো?
দূর হও!
518
00:44:18,970 --> 00:44:22,370
কিন্তু উনি কেন এখানে...?
519
00:44:26,940 --> 00:44:28,010
এই, তুমি ঠিক আছো?
520
00:44:28,780 --> 00:44:30,880
ভীতুর মতো দূরে দাঁড়িয়ে থাকলে,
521
00:44:30,880 --> 00:44:32,020
ওভাবেই থাকতে।
522
00:44:32,020 --> 00:44:34,450
এই, দেখে মনে হলো
তুমি নিজেই সামলাতে পারবে।
523
00:44:34,450 --> 00:44:38,520
মনে হচ্ছে মহলে টিকে যাবার
মতোও যথেষ্ট সাহস আছে তোমার।
525
00:44:40,330 --> 00:44:42,560
এটা তোমার না?
526
00:44:44,650 --> 00:44:47,100
এটা ফেরত পেতে চাও না নিশ্চয়ই?
527
00:45:00,120 --> 00:45:03,350
যেখানেই থাকো
আর যদি কখনো দেখা না হয়...
528
00:45:03,350 --> 00:45:07,470
তোমার ঋণ আমি কখনোই ভুলবো না, হে দেবী।
529
00:45:08,640 --> 00:45:12,680
তোমাকে দেওয়া প্রতিজ্ঞা আমি রক্ষা করবো।
530
00:45:14,050 --> 00:45:17,540
আমি হে সু'কে ভালোবাসবো।
531
00:45:18,540 --> 00:45:20,280
দয়া করে আমাদের আশির্বাদ কোরো।
532
00:45:29,770 --> 00:45:31,330
হাত বেঁধে পান করতে হবে।
533
00:45:31,330 --> 00:45:33,160
আপনার কপালে এটাই পড়েছে।
534
00:45:33,160 --> 00:45:34,590
শুরু করুন তাহলে।
535
00:45:34,590 --> 00:45:37,030
কাকে বেছে নেবেন আপনি?
536
00:45:37,030 --> 00:45:39,670
মহারাজকে একবারও কেউ বেছে নেয়নি।
537
00:45:39,670 --> 00:45:42,750
ভাবছি এবারও তিনি বেঁচে যেতে পারবেন কি-না।
538
00:45:43,770 --> 00:45:48,240
আচ্ছা, আমার সাথে যে যোগ দেবে...
539
00:46:00,670 --> 00:46:05,190
জুং, আমি পানীয়টা তোর সাথে পান করতে চাই।
540
00:46:07,750 --> 00:46:11,550
একদম না! আমি একজন পুরুষ।
আমার সাথে কেন করবে?
541
00:46:11,550 --> 00:46:13,000
না করাটা...
542
00:46:13,680 --> 00:46:15,810
মন্দ ভাগ্য।
543
00:46:20,140 --> 00:46:21,260
নে।
544
00:46:37,670 --> 00:46:40,720
তাহলে আবারো শুরু করা যাক?
545
00:46:45,120 --> 00:46:46,280
প্রথম।
546
00:46:46,280 --> 00:46:49,540
এ যেনো গাছের চূড়ায়
ফুটন্ত কোনো বৃত্তাকার ফুল নয়...
547
00:46:50,840 --> 00:46:53,460
সাক্ষাৎ এক স্বর্গীয় যষ্টি।
548
00:46:57,510 --> 00:46:58,690
দ্বিতীয়।
549
00:46:58,710 --> 00:47:01,400
নিখাদ হলুদ, তবুও নিষ্কলঙ্ক...
550
00:47:01,400 --> 00:47:03,590
ঠিক যেনো মাটির রঙের মতো।
551
00:47:09,330 --> 00:47:10,390
তৃতীয়।
552
00:47:10,390 --> 00:47:11,740
দ্রুত থিতু হয়ে দেরিতে প্রস্ফুটিত হওয়া...
553
00:47:11,740 --> 00:47:13,850
অসাধারণ এক গুণ।
554
00:47:19,730 --> 00:47:20,980
চতুর্থ।
555
00:47:21,260 --> 00:47:25,390
তুষারে জন্ম নেওয়া ফুলটি
বিশুদ্ধতার প্রতীক।
556
00:47:33,570 --> 00:47:34,820
পঞ্চম।
557
00:47:40,940 --> 00:47:43,390
পঞ্চম... পঞ্চ...
558
00:47:44,610 --> 00:47:45,950
পঞ্চম।
559
00:47:49,330 --> 00:47:53,080
সুরার পাত্রে একখন্ড পাপড়ি,
দেবতাদের যোগ্য উপহার।
560
00:47:53,580 --> 00:47:56,240
চন্দ্রমল্লিকা ফুল নিয়ে জং হুইয়ের লেখা কবিতা।
561
00:47:59,140 --> 00:48:00,950
শাব্বাস, ওন।
562
00:48:00,950 --> 00:48:05,080
জুং, মার্শাল আর্ট শেখা ভালো,
কিন্তু পড়াশোনাতেও মন দিও।
563
00:48:06,230 --> 00:48:07,430
জি, মহারাজ।
564
00:48:21,460 --> 00:48:22,810
কী হলো?
565
00:48:22,810 --> 00:48:25,510
যুবরাজের মুখে নিশ্চয়ই রুচি নেই।
566
00:48:27,740 --> 00:48:31,610
আজ পেটে মদ তেমন ভালো সইছে না।
উদ্বিগ্ন করার জন্য দুঃখিত।
567
00:48:31,610 --> 00:48:34,130
আমরা চদ্রমল্লিকার চায়ের ব্যবস্থা করছি না কেন?
568
00:48:34,130 --> 00:48:36,750
ওটা তো তোমার স্বাস্থ্যের জন্য ভালো।
569
00:48:37,180 --> 00:48:40,570
পরিচারিকা ওহ, যান ওনার জন্য
চন্দ্রমল্লিকার চা নিয়ে আসুন।
570
00:48:40,570 --> 00:48:42,300
জি, এক্ষুণি আনছি।
571
00:48:57,900 --> 00:49:00,410
যুবরাজ চন্দ্রমল্লিকার চা পান করতে চেয়েছেন।
572
00:49:00,410 --> 00:49:01,540
একটু দাঁড়াও।
573
00:49:02,260 --> 00:49:05,560
সু, আমার বদলে তুমি চা নিয়ে যেতে পারবে?
574
00:49:05,560 --> 00:49:08,390
আমার ভীষণ জ্বর জ্বর লাগছে।
575
00:49:08,390 --> 00:49:09,480
দুঃখিত।
576
00:49:09,480 --> 00:49:13,200
পরিচারিকা ওহ আমাকে রাজকুমারদের
খাবার পরিবেশন করতে নিষেধ করেছেন।
577
00:49:15,380 --> 00:49:16,930
তাহলে তো সম্ভব না।
578
00:49:24,830 --> 00:49:26,050
ঠিক আছো?
579
00:49:32,250 --> 00:49:33,980
জলদি করো!
580
00:49:33,980 --> 00:49:37,420
সাজগোজ করতে এতো সময় নিয়েছো বলে
দেরি হয়ে গেছে, মহারাজ নাখোশ হবেন।
581
00:49:39,190 --> 00:49:41,180
এই চাহনির মানে কী?
582
00:49:41,180 --> 00:49:44,780
দাঁড়াও, আমি বেশি ঘুমিয়েছি বলে
দেরি হয়েছে বলে ভাবছো না তো?
583
00:49:46,610 --> 00:49:47,900
কী বেহায়া।
584
00:49:57,470 --> 00:49:59,410
অভিবাদন, রাজকুমার।
585
00:50:00,710 --> 00:50:02,250
জলদি করতে বললাম না!
586
00:50:03,400 --> 00:50:05,100
আপনাকে অভিবাদন গ্রহণ করতে হবে।
587
00:50:06,580 --> 00:50:08,960
- কী?
- অভিবাদন গ্রহণ না করলে...
588
00:50:10,240 --> 00:50:12,360
তাকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে হবে।
589
00:50:19,500 --> 00:50:20,900
সোজা হও।
590
00:50:30,610 --> 00:50:33,010
তোমার চেহারা দেখতে চাই না।
এবার ঘুরে দাঁড়াও।
591
00:50:34,520 --> 00:50:35,580
জি।
592
00:50:35,840 --> 00:50:39,220
এখন থেকে, আমাদের দেখা হওয়া মাত্র
উল্টো ঘুরে দাঁড়াবে।
593
00:50:39,220 --> 00:50:40,410
বুঝতে পেরেছো?
594
00:50:43,850 --> 00:50:45,760
মেজাজটাই খারাপ হয়ে গেছে
তাই আমি ফিরে যাচ্ছি।
595
00:50:48,250 --> 00:50:50,350
চাইলে এসো নাহয় থাকো।
596
00:50:57,600 --> 00:51:02,180
এতোই যখন কষ্ট লাগছে,
তার দ্বিতীয় স্ত্রী হয়ে যাচ্ছো না কেন?
597
00:51:06,710 --> 00:51:10,180
তাকে এতোটাই পছন্দ করেন যে
তার জন্য এমন কিছু করতেও রাজি আছেন।
598
00:51:10,180 --> 00:51:12,680
দয়া করে তার খেয়াল রাখবেন।
599
00:51:13,190 --> 00:51:16,160
নিশ্চিত করবেন যাতে সে প্রাসাদের
অর্থহীন সংঘাতে জড়িয়ে না পড়ে।
600
00:51:16,670 --> 00:51:19,060
সে সহজেই গলে যায়,
তাই যার তার সাথে মিশতে দেবেন না।
601
00:51:19,060 --> 00:51:23,160
আমি এখন তার স্ত্রী!
তোমার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না।
602
00:51:35,870 --> 00:51:38,080
প্রথমে চায়ে বিষ পরীক্ষা করতে হবে।
603
00:52:12,920 --> 00:52:16,410
আমার যুবরাজ মু'কে কিছু বলার ছিল।
604
00:52:23,480 --> 00:52:24,840
বলে ফেলো।
605
00:52:28,930 --> 00:52:30,150
আসলে...
606
00:52:49,690 --> 00:52:52,620
চা পরিবেশন করা সামান্য
এক পরিচারিকা আর...
607
00:52:52,620 --> 00:52:55,130
- যুবরাজ মু মারা যাবে।
- আপনার চদ্রমল্লিকা চা এনেছি।
608
00:52:55,130 --> 00:52:56,370
ধন্যবাদ।
609
00:53:02,400 --> 00:53:05,250
তো, কী যেনো বলতে যাচ্ছিলে?
610
00:53:07,260 --> 00:53:08,290
জি।
611
00:53:13,530 --> 00:53:16,070
সম্প্রতি আমি আপনার সমস্যার কারণ হয়েছি।
612
00:53:16,070 --> 00:53:19,460
ভাই হিসেবে,
আমাদের ভাতৃত্ববোধ সুসংহত করতে...
613
00:53:19,460 --> 00:53:21,040
আপনার পক্ষ থেকে
তিন পেয়ালা মদ পান করতে চাই।
614
00:53:24,000 --> 00:53:25,160
ভালো বুদ্ধি।
615
00:53:26,330 --> 00:53:28,820
কিন্তু, এটা তো চা।
এখন কী করবো?
616
00:53:28,820 --> 00:53:33,960
আজ যে মেজাজে আছি,
চা খেলেও বোধহয় মাতাল হয়ে যাবো।
617
00:53:36,760 --> 00:53:38,330
এটা ৪র্থ রাজকুমারকে দাও।
618
00:53:38,330 --> 00:53:39,530
জি।
619
00:53:56,550 --> 00:53:58,030
মারাত্মক ভুল হয়ে গেছে।
620
00:54:02,010 --> 00:54:03,310
ভুলটা আমার ছিল।
621
00:54:04,250 --> 00:54:07,340
সকালে চন্দ্রমল্লিকার বিস্কুট খেয়েছিলাম
তাই হাত তৈলাক্ত ছিল।
622
00:54:09,110 --> 00:54:10,530
নতুন পেয়ালা নিয়ে এসো।
623
00:54:46,350 --> 00:54:50,360
প্রথমত, আপনার দীর্ঘায়ু কামনা করে পান করবো।
624
00:55:22,340 --> 00:55:26,000
দ্বিতীয়ত, আপনি গোরিয়োর জন্য
যে লড়াই চালিয়ে যাচ্ছেন...
625
00:55:26,000 --> 00:55:28,160
সেই লড়াইয়ে আপনার...
626
00:55:46,400 --> 00:55:48,900
সৌভাগ্য কামনায় পান করবো।
627
00:56:10,690 --> 00:56:12,260
পেয়ালায় নয়।
628
00:56:13,080 --> 00:56:14,940
পুরো চায়েই বিষ মিশিয়েছিলেন?
629
00:56:30,440 --> 00:56:31,710
শেষপর্যন্ত...
630
00:56:35,100 --> 00:56:36,860
তোমার তুলে দেওয়া বিষ খাচ্ছি আমি।
631
00:56:53,690 --> 00:56:54,970
সর্বশেষে...
632
00:56:56,910 --> 00:57:01,200
চতুর কথাবার্তার দ্বারা যে-ই আমাদের মাঝে
বিভেদের বীজ বপনের চেষ্টা করুক না কেন...
633
00:57:02,830 --> 00:57:07,540
আশা করি আমাদের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে।
634
00:57:38,420 --> 00:57:41,540
তোমার আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ।
635
00:57:43,500 --> 00:57:46,690
মহারাজ, আমার ভাইয়ের মনটা দেখেছেন?
636
00:57:47,110 --> 00:57:50,150
এমন এক ভাইয়ের কাছ থেকে
কীভাবে দূরে থাকতে পারি আমি?
637
00:57:50,150 --> 00:57:55,000
দয়া করে তাকে শিনজুতে পাঠানোর
আদেশ প্রত্যাহার করুন।
638
00:58:05,440 --> 00:58:08,020
চায়ের পানি শেষ হয়ে এসেছে।
আমি আরো নিয়ে আসি।
639
00:58:29,230 --> 00:58:32,980
কিছুক্ষণের জন্য বাইরে যাবার অনুমতি চাইছি।
640
00:59:34,350 --> 00:59:41,350
অনুবাদে:
〄 AsadujJaman 〄