1 00:00:16,000 --> 00:00:19,625 আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চৌদ্দ... 2 00:00:24,750 --> 00:00:26,583 ম্যাথিউ ! আয়, এখানে লুকাই। 3 00:00:26,666 --> 00:00:28,375 না, আমি ওখানে লুকাবো। 4 00:00:29,000 --> 00:00:30,583 আমি সত্যিই দুঃখিত, মারিয়ান। 5 00:00:30,750 --> 00:00:34,791 চার্লস মাত্র দশ দিনের মধ্যে তার মা, বাবা ও ভাইকে হারিয়েছে। 6 00:00:34,916 --> 00:00:38,000 তাদের এত তাড়াতাড়ি হারানো সত্যিই দুঃখজনক। 7 00:00:59,541 --> 00:01:00,583 তিনি ঠিক আছেন তো? 8 00:01:02,500 --> 00:01:03,375 আমি জানি না। 9 00:01:06,750 --> 00:01:08,375 কিছু একটা তাকে বিরক্ত করছে। 10 00:01:09,875 --> 00:01:11,458 সে আমার কাছে কিছু বলে না। 11 00:01:13,333 --> 00:01:14,208 এমনকি বাড়িতেও... 12 00:01:15,125 --> 00:01:17,583 সংবাদপত্রের টুকরোয় সব জায়গা ভর্তি। 13 00:01:24,458 --> 00:01:26,333 শোন, ওখানে কেউ চিনাবাদাম চেয়েছিল। 14 00:01:26,458 --> 00:01:28,916 এইটা তাদের দিয়ে ৫০ টাকা নিবি। 15 00:01:31,875 --> 00:01:34,000 স্যার, আপনার জন্য চিনাবাদাম। ৫০ টাকা দাম। 16 00:01:34,083 --> 00:01:35,583 চিনাবাদাম! আমি কোনো অর্ডার দিই নি। 17 00:01:38,666 --> 00:01:40,583 "চার্লস ডেভিড।" 18 00:01:41,041 --> 00:01:42,500 স্যার, আপনি কি এটা চেয়েছিলেন? 19 00:01:43,083 --> 00:01:45,000 হ্যাঁ, আমি। কত দাম? 20 00:01:45,083 --> 00:01:46,583 -পঞ্চাশ টাকা। - এই নে। 21 00:01:50,791 --> 00:01:54,833 "বিখ্যাত সাংবাদিক চার্লস ডেভিডের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।" 22 00:01:57,000 --> 00:02:00,666 তার সাত বছরের ছেলে ম্যাথিউ মারা গেছে।" 23 00:02:01,250 --> 00:02:02,083 ম্যাথিউ ! 24 00:02:04,791 --> 00:02:05,708 ম্যাথিউ কোথায়? 25 00:02:06,291 --> 00:02:07,583 সে এখানেই আশেপাশে কোথাও খেলছে। 26 00:02:07,750 --> 00:02:08,666 - কোনো সমস্যা, চার্লস? - ম্যাথিউ! 27 00:02:09,375 --> 00:02:10,166 চার্লস ! 28 00:02:11,166 --> 00:02:12,416 চার্লস, কি হয়েছে? 29 00:02:26,916 --> 00:02:27,750 ম্যাথিউ ! 30 00:02:30,333 --> 00:02:31,333 ম্যাথিউ ! 31 00:02:32,666 --> 00:02:33,625 ম্যাথিউ ! 32 00:02:35,166 --> 00:02:36,541 ম্যাথিউ ! 33 00:02:39,958 --> 00:02:40,916 ম্যাথিউ ! 34 00:02:43,750 --> 00:02:44,708 ম্যাথিউ ! 35 00:02:46,583 --> 00:02:47,500 ওহ, ছি! 36 00:02:49,958 --> 00:02:50,791 ম্যাথিউ ! 37 00:02:53,166 --> 00:02:54,041 ম্যাথিউ ! 38 00:02:54,416 --> 00:02:56,208 একশো ! আমি আসছি! 39 00:02:57,083 --> 00:02:57,916 ম্যাথিউ ! 40 00:03:03,416 --> 00:03:04,250 ম্যাথিউ ! 41 00:03:08,625 --> 00:03:09,458 ম্যাথিউ ! 42 00:03:12,333 --> 00:03:13,208 ম্যাথ... 43 00:03:26,041 --> 00:03:26,958 ম্যাথিউ... 44 00:04:46,500 --> 00:04:47,333 ধুর! 45 00:04:55,000 --> 00:05:45,000 DHOOTHA Season 1, Episode 2 Runtime : 00:42:19 46 00:05:55,000 --> 00:07:20,000 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী। 47 00:07:31,541 --> 00:07:34,083 এটি এখন থেকে তোমাকে তাড়া করবে। 48 00:07:38,583 --> 00:07:40,208 তুমি ফেঁসে গেছো! 49 00:07:40,458 --> 00:07:42,166 এটি এখন থেকে তোমাকে তাড়িয়ে বেড়াবে। 50 00:07:47,000 --> 00:07:48,000 - ত্রিবেদী... - স্যার। 51 00:07:48,291 --> 00:07:50,583 সাংবাদিক চার্লসের মৃত্যুর তদন্ত করতে... 52 00:07:50,833 --> 00:07:52,666 আমাদের একজন সপ্রতিভ, বুদ্ধিমান অফিসার দরকার। 53 00:07:54,833 --> 00:07:56,708 ক্রান্তি শেনয় বর্তমানে কি করছেন? 54 00:07:57,041 --> 00:07:58,708 সে কুরুভিলা মামলার তদন্ত করছিল, স্যার। 55 00:07:59,166 --> 00:08:00,125 তবে মনে হয়, ওটা সম্পন্ন হয়েছে। 56 00:08:00,458 --> 00:08:02,208 দুদিন আগে, একটা রিপোর্ট জমা পড়েছে। 57 00:08:04,458 --> 00:08:05,833 সে এই কেসের জন্য সঠিক ব্যক্তি। 58 00:08:14,166 --> 00:08:16,083 - সুপ্রভাত, ম্যাডাম। - রাঙ্গা, এটা অত্যন্ত বিরক্তিকর। 59 00:08:16,250 --> 00:08:18,916 এটা কিছুই না, ম্যাডাম। তারা আমাকে ভোর পাঁচটায় বিছানা থেকে উঠতে বাধ্য করেছে। 60 00:08:19,583 --> 00:08:21,625 একজন পুলিশ অফিসারের কোন সময় থাকতে নেই। 61 00:08:21,916 --> 00:08:23,875 প্রয়োজন হলে রাত একটার সময়ও কাজ করতে হয়। 62 00:08:24,458 --> 00:08:25,791 জোর করে বিছানা থেকে নামিয়ে দিয়েছে, মনে হয়! 63 00:08:25,875 --> 00:08:27,708 কিন্তু, ম্যাডাম, আপনি বললেন... 64 00:08:27,833 --> 00:08:29,083 আমি বললাম, বৃষ্টি বিরক্তিকর। 65 00:08:29,916 --> 00:08:31,000 বুঝেছি, ম্যাডাম। 66 00:08:32,291 --> 00:08:33,916 - ভিকটিমের নাম? - চার্লস ডেভিড, ম্যাডাম। 67 00:08:34,291 --> 00:08:36,500 - মৃত্যুর খবর কে দিয়েছে? - তার স্ত্রী, ম্যাডাম। 68 00:08:37,625 --> 00:08:39,333 ঘটনার সময় তিনি কি বাড়িতে ছিলেন? 69 00:08:39,625 --> 00:08:41,375 না, ম্যাডাম। তার অভিভাবকদের বাড়িতে ছিলেন। 70 00:08:41,458 --> 00:08:44,458 যখন তিনি তার ফোনে সাড়া দেন নি, সে চিন্তিত হয়ে বাড়ি চলে আসে। 71 00:08:44,541 --> 00:08:45,708 তখনই সে জানতে পারে। 72 00:08:47,458 --> 00:08:49,916 -সুতরাং, ভিকটিম বাড়িতে একাই ছিল। -হ্যাঁ, ম্যাডাম। 73 00:08:50,916 --> 00:08:51,750 চলো, যাওয়া যাক। 74 00:08:59,000 --> 00:09:00,791 - কোথায় হয়েছে? - উপরের বেডরুমে। 75 00:09:03,291 --> 00:09:04,416 এইসব খবরের কাগজে কী আছে? 76 00:09:04,708 --> 00:09:06,166 - আমি বুঝতে পারছি না, ম্যাডাম। - সুপ্রভাত, ম্যাডাম। 77 00:09:06,458 --> 00:09:07,708 উপরের বেডরুমে আরো অনেক আছে। 78 00:09:08,166 --> 00:09:09,750 প্রকৃতপক্ষে, বাড়ির প্রতিটি কোনেই এগুলো ছড়িয়ে আছে। 79 00:09:11,708 --> 00:09:14,416 - ফরেনসিক টিম থেকে কে এসেছে? - প্রকাশকে ফোন করেছি। 80 00:09:16,750 --> 00:09:17,791 এই ঘর, ম্যাডাম। 81 00:09:18,666 --> 00:09:20,583 আশা করি, কেউ ক্রাইম সিনে হাত দেয় নি। 82 00:09:20,750 --> 00:09:22,583 না, ম্যাডাম। সবকিছু সুরক্ষিত আছে। 83 00:09:22,833 --> 00:09:24,958 শুধু ফরেনসিক এবং বায়োলিস্টিক দল প্রবেশ করেছে। 84 00:09:29,416 --> 00:09:31,291 - সুপ্রভাত, ম্যাডাম। - সুপ্রভাত, প্রকাশ। 85 00:09:33,000 --> 00:09:34,500 - আমাদের দুই মিনিট সময় দাও। - অবশ্যই ম্যাডাম। 86 00:09:42,625 --> 00:09:43,541 পয়েন্টার দাও। 87 00:10:04,541 --> 00:10:05,500 দেশী বন্দুক। 88 00:10:05,875 --> 00:10:06,708 হ্যাঁ, ম্যাডাম। 89 00:10:06,916 --> 00:10:08,541 হাতে গানপাউডারের অবশিষ্টাংশ পাওয়া গেছে? 90 00:10:08,916 --> 00:10:10,125 ফরেনসিক দেখছে, ম্যাডাম। 91 00:10:11,291 --> 00:10:12,125 মৃত্যুর সময়? 92 00:10:13,375 --> 00:10:16,083 গতকাল সন্ধ্যা চারটে থেকে পাঁচটার মধ্যে। 93 00:10:17,250 --> 00:10:19,375 শীঘ্রই পোস্টমর্টেম রিপোর্ট পাবো। 94 00:10:19,458 --> 00:10:20,625 তখন আপনাকে সঠিক সময় বলতে পারবো। 95 00:10:21,875 --> 00:10:24,791 বন্দুকের উপর কেবল ভিকটিমের আঙুলের ছাপ পাওয়া গেছে। 96 00:10:25,000 --> 00:10:26,875 যে অবস্থানে সে দাঁড়িয়ে নিজেকে গুলি করেছে, 97 00:10:27,333 --> 00:10:28,958 বন্দুকে আঙুলের ছাপ... 98 00:10:29,083 --> 00:10:32,291 এই সব জিনিস নির্দিষ্টভাবে আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছে, ম্যাডাম। 99 00:10:32,916 --> 00:10:34,333 পরিস্কার ওপেন অ্যান্ড শাট কেস। 100 00:10:50,500 --> 00:10:51,458 কি হয়েছে, ম্যাডাম? 101 00:10:51,666 --> 00:10:53,166 ওই রক্তের ফোঁটা দেখতে পাচ্ছো? 102 00:10:53,833 --> 00:10:56,083 হ্যাঁ। এটা দেশী বন্দুক। 103 00:10:56,458 --> 00:10:57,791 প্রচুর পরিমানে রক্ত ছড়ায়। 104 00:10:58,416 --> 00:10:59,625 অপরাধ স্থলে, 105 00:11:00,291 --> 00:11:02,041 রক্ত ভাষার কাজ করে, রাঙ্গা। 106 00:11:03,333 --> 00:11:06,750 এটা আমাদের অপরাধ সম্পর্কে অনেক কিছু বলে। 107 00:11:07,916 --> 00:11:08,916 এবং আমাদের তা শুনতে হয়। 108 00:11:09,958 --> 00:11:10,833 সেখানে গিয়ে দাঁড়াও। 109 00:11:11,833 --> 00:11:13,625 আরেকটু বাম দিকে। 110 00:11:14,125 --> 00:11:15,000 ঠিক আছে। 111 00:11:16,916 --> 00:11:19,000 তোমার চারপাশে রক্তের ফোঁটা। 112 00:11:20,916 --> 00:11:21,875 হ্যাঁ, ম্যাডাম। 113 00:11:22,375 --> 00:11:23,208 আর তোমার পিছনে? 114 00:11:26,250 --> 00:11:27,083 কিছু নেই। 115 00:11:27,875 --> 00:11:29,875 সুতরাং, তোমার ডান এবং বাম দিকে, 116 00:11:30,333 --> 00:11:33,625 তোমার উপরে, এমনকি তোমার দুই পায়ের মাঝে, রক্তের ফোঁটা আছে। 117 00:11:34,083 --> 00:11:36,208 কিন্তু ঠিক তোমার পিছনে, 118 00:11:37,125 --> 00:11:38,000 কোনো রক্ত ​​নেই। 119 00:11:40,291 --> 00:11:42,125 এটা কিভাবে ওপেন অ্যান্ড শাট কেস হতে পারে, রাঙ্গা? 120 00:11:44,375 --> 00:11:46,291 ঠিক যে মুহূর্তে, ট্রিগার টানা হয়েছিল, 121 00:11:46,791 --> 00:11:49,166 সেইসময় দরজায় কেউ দাঁড়িয়ে, 122 00:11:49,250 --> 00:11:50,625 এই সব হতে দেখছিল। 123 00:11:52,166 --> 00:11:53,875 কিন্তু সে এরকম করেছিল কেন, ম্যাডাম? 124 00:11:54,125 --> 00:11:55,250 সেটাই তো... 125 00:11:56,041 --> 00:11:57,125 আমাদের খুঁজে বার করতে হবে। 126 00:11:58,166 --> 00:11:59,250 আমাদের বার করতেই হবে। 127 00:12:02,375 --> 00:12:04,583 - ভিকটিমের কাছে ফোন ছিল তো? - হ্যাঁ, ম্যাডাম। 128 00:12:04,833 --> 00:12:07,583 - অবিলম্বে আনলক করো। - ঠিক আছে, ম্যাডাম। 129 00:12:07,750 --> 00:12:09,625 - ভিকটিমের স্ত্রী কোথায়? - তিনি বারান্দায় আছেন। 130 00:12:11,875 --> 00:12:12,833 এটা একটা অভিশাপ। 131 00:12:13,708 --> 00:12:17,083 তার মা মৃত্যুর সাথে এটা শুরু হয়। 132 00:12:18,625 --> 00:12:19,875 তারপর তার বাবার মৃত্যু হয়। 133 00:12:20,541 --> 00:12:21,583 তারপর তার ভাই-এর। 134 00:12:25,458 --> 00:12:28,208 ওনাদের শ্রাদ্ধশান্তির কাজ শেষ হওয়ার আগেই... 135 00:12:29,875 --> 00:12:30,750 আমরা ম্যাথিউকে হারালাম। 136 00:12:32,750 --> 00:12:34,875 চার্লস ভীষণ সক্রিয় ছিল। 137 00:12:36,583 --> 00:12:38,916 কিন্তু হঠাৎ করেই, অন্ধকারে নিমজ্জিত হয়। 138 00:12:40,416 --> 00:12:43,333 তিনি একটি দেশী বন্দুক ব্যবহার করেছিলেন। 139 00:12:44,166 --> 00:12:46,250 উনি সেটা কিভাবে পেলেন? 140 00:12:46,958 --> 00:12:50,166 আমি জানতাম না, যে তার কাছে বন্দুক আছে। 141 00:12:51,375 --> 00:12:54,625 কিভাবে পেল? কে দিয়েছে তাকে? 142 00:12:55,708 --> 00:12:56,666 আমি জানি না। 143 00:12:57,833 --> 00:12:58,958 আর সংবাদপত্রের টুকরোগুলো? 144 00:12:59,583 --> 00:13:00,458 কি বলছেন? 145 00:13:01,208 --> 00:13:03,583 আমি অনেক অপরাধের দৃশ্যে গিয়েছি। 146 00:13:03,958 --> 00:13:05,000 কিন্ত এটা... 147 00:13:05,500 --> 00:13:06,375 অনন্য! 148 00:13:06,875 --> 00:13:10,208 চারিদিকে সংবাদপত্রের টুকরোয় ভরা একটি কক্ষ... 149 00:13:10,750 --> 00:13:11,708 ভীষণভাবে অদ্ভুত। 150 00:13:12,250 --> 00:13:14,250 চার্লসের মা মারা যাওয়ার পর, 151 00:13:16,083 --> 00:13:18,458 সে এই সংবাদপত্রের টুকরো সংগ্রহ করতে শুরু করে। 152 00:13:19,125 --> 00:13:20,000 একটা পাগলকরা... 153 00:13:20,916 --> 00:13:22,333 আবেশের মত। 154 00:13:23,125 --> 00:13:26,333 হাঁটার পথে, ডাস্টবিনে, বাড়িতে... 155 00:13:26,958 --> 00:13:30,708 যেখানেই কাগজের টুকরো দেখতো, উঠিয়ে নিজের ঘরে নিয়ে যেত। 156 00:13:31,291 --> 00:13:33,500 এবং তারপরে সে নিজেকে তার ঘরে তালাবদ্ধ করে ... 157 00:13:34,750 --> 00:13:35,666 একা থাকতো... 158 00:13:36,416 --> 00:13:39,375 দেওয়ালে টুকরোগুলো আটকিয়ে সেগুলো পড়তো। 159 00:13:40,083 --> 00:13:40,958 আপনি জানেন, 160 00:13:41,333 --> 00:13:43,041 গত ১৫ দিন ধরে... 161 00:13:43,916 --> 00:13:45,250 - ম্যাডাম! - সে ঘুমাতেই পারে নি। 162 00:13:49,416 --> 00:13:51,541 জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সাথে কিছু শেয়ার করেনি। 163 00:13:56,875 --> 00:13:58,458 - এক্ষুণি আসছি। - হ্যাঁ। 164 00:14:01,541 --> 00:14:02,583 তার ফোন আনলক হয়েছে। 165 00:14:03,041 --> 00:14:04,750 ঠিক আছে। সন্দেহজনক কিছু? 166 00:14:04,875 --> 00:14:07,208 তার মৃত্যুর পর তার স্ত্রীর কাছ থেকে ছয়টি মিসড কল ছিল। 167 00:14:07,666 --> 00:14:09,083 কিন্তু মরার আগে, 168 00:14:09,208 --> 00:14:11,666 "রাস্কেল" নামে সংরক্ষিত একটি পরিচিতি থেকে তার আটটি মিস কল ছিল। 169 00:14:12,000 --> 00:14:15,833 জনৈক সাগর বর্মা আদুদুরির নামে নম্বরটি নিবন্ধিত আছে। 170 00:14:16,666 --> 00:14:17,500 ঠিক আছে। 171 00:14:18,375 --> 00:14:22,208 - অন্যান্য অ্যাপের এবং কল ডেটা পুনরুদ্ধার করো। - ঠিক আছে, ম্যাডাম। 172 00:14:22,625 --> 00:14:25,833 ফরেনসিক রিপোর্ট আর গান পাউডারের তথ্য শীঘ্র চাই। 173 00:14:32,291 --> 00:14:34,708 স্বনামধন্য সাংবাদিক... 174 00:14:34,958 --> 00:14:40,333 প্রাইম নিউজের সাব এডিটর, চার্লস গত সন্ধ্যায় তার খামারবাড়িতে, 175 00:14:40,583 --> 00:14:42,875 নিজেকে গুলি করে হত্যা করেছেন। 176 00:14:43,333 --> 00:14:46,083 চার্লস কি সত্যিই আত্মহত্যা করেছেন? 177 00:14:46,291 --> 00:14:50,000 নাকি এটা পূর্ব পরিকল্পিত হত্যা? 178 00:14:50,250 --> 00:14:52,375 ঘটনা নিয়ে মিডিয়া জল্পনা করছে। 179 00:14:54,458 --> 00:14:55,500 -আমি কি আসতে পারি? - চার্লসের দেশী বন্দুক... 180 00:14:55,666 --> 00:14:57,583 খুঁজে পাওয়া গেছে। 181 00:14:57,750 --> 00:14:59,750 - প্রাপ্ত তথ্য অনুযায়ী, - হ্যাঁ, মিস্টার মূর্তি। 182 00:14:59,833 --> 00:15:02,125 পুলিশ তদন্ত চালাচ্ছে। 183 00:15:05,583 --> 00:15:08,291 আপনি কি আমার সাথে স্যারের একটি মিটিং এর ব্যবস্থা করতে পারেন? 184 00:15:09,500 --> 00:15:10,333 হ্যাঁ, অবশ্যই। 185 00:15:10,875 --> 00:15:11,708 কি ব্যাপার বলুন তো? 186 00:15:11,916 --> 00:15:16,166 এই নতুন সংবাদপত্রে যোগদান করেছি সাংবাদিকতার ক্ষেত্রে পরিবর্তন আনতে। 187 00:15:16,958 --> 00:15:20,083 কিন্তু আমাদের সম্পাদকীয় নীতি আমাকে সমস্যায় ফেলছে... 188 00:15:21,458 --> 00:15:23,083 যদিও এটা সঠিক জিনিস ছিল। 189 00:15:25,666 --> 00:15:28,041 সাগর এলে আমি আপনাকে জানাচ্ছি। 190 00:15:29,125 --> 00:15:31,750 তাহলে, আপনি সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। 191 00:15:38,791 --> 00:15:40,958 আমাদের তাকে কোনোভাবে বোঝাতে হবে। 192 00:15:55,791 --> 00:15:56,958 চলো, ওখানে বসি। 193 00:16:09,583 --> 00:16:10,416 -হাই, স্যার। -হাই, স্যার। 194 00:16:27,166 --> 00:16:28,250 তাকে মেরে ফেললে? 195 00:16:29,625 --> 00:16:32,333 - তোমাকে শুধু তার সাথে কথা বলতে বলেছিলাম। - অমরুতা ! 196 00:16:32,416 --> 00:16:35,600 -সাগর, কি হয়েছে তোমার? - অমরুতা, শান্ত হও। 197 00:16:36,650 --> 00:16:37,166 চিৎকার কোরো না। আমি কেন তাকে মারবো? 198 00:16:37,750 --> 00:16:39,250 হ্যাঁ, মেরে ফেলবার মতোই রেগে গিয়েছিলাম। 199 00:16:39,666 --> 00:16:42,625 কিন্তু যখন সেখানে গেলাম, সে আগে থেকেই বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল! 200 00:16:43,208 --> 00:16:46,833 ঠিক আমার চোখের সামনেই, সে নিজেকে গুলি করে! 201 00:16:47,166 --> 00:16:50,000 - ওটা পরিস্কার আত্মহত্যা ছিল! - হে ভগবান! কি! 202 00:16:50,250 --> 00:16:52,041 এটা... এটা অদ্ভুত ছিল, অমরুতা। 203 00:16:52,666 --> 00:16:53,791 এই নাও। 204 00:16:54,000 --> 00:16:55,375 এটা দেখো শুধু। 205 00:16:57,708 --> 00:17:00,000 যা ঘটেছে, ঠিক এই কার্টুনের মতই ঘটেছে। 206 00:17:00,416 --> 00:17:02,458 তুমি কি জানো, বোকাটা মরার ঠিক আগে আমাকে কি বলেছিল? 207 00:17:02,666 --> 00:17:04,583 "এটা এখন থেকে তোমাকে তাড়া করবে।" 208 00:17:05,333 --> 00:17:08,375 - কি! - সে "এটা" বলতে কার কথা বলছিল? 209 00:17:08,458 --> 00:17:09,750 এসব কি হচ্ছে! 210 00:17:10,916 --> 00:17:13,625 কাল তুমি দেখেছিলে, আমি কিভাবে মোজা মিশিয়ে পড়েছিলাম, তাই না? 211 00:17:13,708 --> 00:17:15,000 এই কার্টুনটা দেখো। 212 00:17:15,083 --> 00:17:17,000 একটা কালো আর একটা সাদা। এটাও একই। 213 00:17:17,083 --> 00:17:19,250 এটা আমি, দরজায় দাঁড়িয়ে আছি! 214 00:17:19,958 --> 00:17:21,041 কিভাবে সম্ভব? 215 00:17:25,750 --> 00:17:27,083 আমি সত্যিই দুঃখিত, সাগর। 216 00:17:30,000 --> 00:17:31,583 একদিকে, এইসব হচ্ছে, 217 00:17:32,000 --> 00:17:35,166 অন্য দিকে, কাগজ প্রকাশনা অনুষ্ঠান আছে। বিভ্রান্ত হয়ে পড়ছি। 218 00:17:35,250 --> 00:17:36,958 - আগামীকাল লঞ্চ, তাই না? - হ্যাঁ। 219 00:17:37,041 --> 00:17:37,916 ধুর! 220 00:17:38,250 --> 00:17:39,500 ধুত্তোর! 221 00:17:40,750 --> 00:17:42,333 - আমাকে অনুষ্ঠানে মনোযোগ দিতে হবে। - হ্যাঁ। 222 00:17:42,666 --> 00:17:44,333 -আমাকে লঞ্চে ফোকাস করতে হবে। -হ্যাঁ। 223 00:17:45,416 --> 00:17:48,125 অমরুতা, কাল মন্ত্রীমশাই আসবেন, তাই তো? 224 00:17:48,833 --> 00:17:50,583 আমাদের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা কোরো। 225 00:17:50,666 --> 00:17:52,083 - হ্যাঁ, অবশ্যই। - কি হচ্ছে, বুঝতে পারছি না। 226 00:17:54,750 --> 00:17:55,833 আর কিছু করতে হবে? 227 00:17:59,041 --> 00:18:00,708 কিছু লোক বাইরে অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। 228 00:18:01,833 --> 00:18:03,916 - সত্য, প্লিজ ভিতরে এসো। - অবশ্যই, ম্যাডাম। 229 00:18:04,583 --> 00:18:05,416 ওখানে। 230 00:18:06,041 --> 00:18:07,000 - হাই, স্যার. - হাই। 231 00:18:07,125 --> 00:18:08,083 সময় দেবার জন্য ধন্যবাদ। 232 00:18:09,291 --> 00:18:10,166 ধন্যবাদ। 233 00:18:10,458 --> 00:18:14,250 ১৬ই নভেম্বর, জাতীয় প্রেস দিবসে, আমাদের কলেজের সমাবর্তন অনুষ্ঠান আছে। 234 00:18:14,333 --> 00:18:17,375 আপনাকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানাতে চাই। 235 00:18:19,666 --> 00:18:21,916 - ধন্যবাদ। - মন্ত্রীমশাইও থাকবেন। 236 00:18:22,000 --> 00:18:23,875 - তিনি আমাদের প্রধান অতিথি। - ঠিক আছে। 237 00:18:23,958 --> 00:18:26,875 স্যার, আপনি আমাদের কলেজের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র। 238 00:18:27,333 --> 00:18:29,583 আপনি আমাদের সকলের জন্য বিশাল অনুপ্রেরণা। 239 00:18:29,666 --> 00:18:31,666 - আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। - শুনে ভাল লাগলো। 240 00:18:32,208 --> 00:18:34,958 - আমি পৌঁছে যাবো। আমার ভালো লাগবে - ধন্যবাদ, স্যার। 241 00:18:40,666 --> 00:18:41,541 আমি এখনই আসছি। 242 00:18:42,916 --> 00:18:44,416 স্যার, আর এক মিনিট। 243 00:18:45,500 --> 00:18:48,750 - হ্যাঁ। - আপনার ইন্টার্ন হিসেবে যোগ দিতে চাই, স্যার। 244 00:18:50,708 --> 00:18:51,625 এটা আমার বায়োডাটা। 245 00:18:53,416 --> 00:18:54,916 আমি বিশ্ববিদ্যালয়ের টপার। 246 00:18:55,208 --> 00:18:56,166 একজন স্বর্ণপদক বিজয়ী। 247 00:18:56,250 --> 00:18:59,833 আমি আপনার লেখা আর সম্পাদকীয় নিয়মিত অনুসরণ করি। 248 00:18:59,916 --> 00:19:01,458 কার্যত, আপনি আমার শিক্ষক। 249 00:19:01,625 --> 00:19:03,416 - অমরুতার সাথে যোগাযোগ রাখো। - অবশ্যই, স্যার। 250 00:19:03,500 --> 00:19:05,958 কোনো সুযোগ এলে, সে অবশ্যই তোমার সাথে যোগাযোগ করবে। 251 00:19:06,166 --> 00:19:08,583 - অনেক ধন্যবাদ, স্যার। ধন্যবাদ, ম্যাডাম। - অল দ্য বেস্ট। 252 00:19:08,666 --> 00:19:09,541 ধন্যবাদ। 253 00:19:32,958 --> 00:19:33,958 আমাকে যেতে দিন, স্যার। 254 00:19:40,500 --> 00:19:43,500 তোকে মারতে মারতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। 255 00:19:47,666 --> 00:19:48,791 সত্য কথা বলো । 256 00:19:49,125 --> 00:19:50,333 তোকে এখনই যেতে দেবো। 257 00:19:51,000 --> 00:19:54,166 আমি সত্যি বলছি, স্যার। আমি কিছু জানি না। 258 00:19:54,625 --> 00:19:56,083 এই দুর্ঘটনার জন্য কেউ আমাকে নিয়োগ করে নি। 259 00:19:56,166 --> 00:19:58,041 বারবার একই মিথ্যা! 260 00:19:58,125 --> 00:20:01,875 -আমি সত্যিই জানি না, স্যার! - বল। বলে ফেল। 261 00:20:02,000 --> 00:20:05,375 - সত্যি কথা বল! -স্যার...স্যার... 262 00:20:05,458 --> 00:20:06,916 আমি তোর চোখ উপড়ে নেবো! 263 00:20:07,000 --> 00:20:09,125 - আমার উপর অত্যাচার করছেন কেন? - স্যার! 264 00:20:09,208 --> 00:20:12,916 - স্যার, আমি কিছুই জানি না। - বল এখনই... 265 00:20:13,458 --> 00:20:15,916 - আমার স্ত্রী এবং বাচ্চাদের নামে শপথ করছি, স্যার। - আমি জানি, কি করতে হবে। 266 00:20:16,000 --> 00:20:17,708 স্যার... আপনি কি করতে যাচ্ছেন? 267 00:20:20,000 --> 00:20:23,916 হে ভগবান! না! স্যার, না! 268 00:20:26,083 --> 00:20:29,083 বল, নয়তো তোর গলায় ঢুকিয়ে দেবো! 269 00:20:29,291 --> 00:20:31,541 - বল! বলে ফেল! -স্যার! স্যার! 270 00:20:33,250 --> 00:20:37,083 মুখ খোল! 271 00:20:37,541 --> 00:20:40,000 - মুখ খোল! - স্যার... 272 00:20:41,375 --> 00:20:43,041 শালা চালক! 273 00:20:44,500 --> 00:20:46,375 এটা কি সোনার দাঁত? 274 00:20:49,291 --> 00:20:51,208 এত টাকা পেলি কোথায়? 275 00:20:52,375 --> 00:20:53,833 স্যার, প্লিজ! না! 276 00:20:54,250 --> 00:20:55,875 দয়া করে যেতে দিন! 277 00:21:00,041 --> 00:21:03,458 হে ভগবান! না! 278 00:21:03,541 --> 00:21:06,041 - মুখ খোল!! - না! 279 00:21:06,250 --> 00:21:09,750 আরে! নড়াচড়া করিস না। বলছি, নড়িস না! 280 00:21:10,541 --> 00:21:13,625 জিভ কেটে যাবে। নড়াচড়া করিস না! 281 00:21:17,750 --> 00:21:20,666 ব্যস! প্রায় হয়ে গেছে! 282 00:21:28,125 --> 00:21:29,625 আরে, শান্ত হও। 283 00:21:36,916 --> 00:21:37,791 আমাকে যেতে দিন। 284 00:21:38,666 --> 00:21:39,625 চিৎকার করিস না। 285 00:21:44,208 --> 00:21:45,166 চুপ কর, ভাই! 286 00:21:46,875 --> 00:21:49,833 এই... চুপ করবি নাকি... 287 00:21:52,958 --> 00:21:54,958 - না... - চিৎকার করিস না। চুপ কর! 288 00:22:02,125 --> 00:22:05,083 শরীরের অন্য কোনো অংশে সোনা আছে নাকি? 289 00:22:05,416 --> 00:22:06,791 হট শালা! নাচাকোঁদা যথেষ্ট হয়েছে। 290 00:22:18,583 --> 00:22:21,916 যারা শোকপালন করছে, তারা ধন্য। তারা জীবনে শান্তি পাবে ৷ 291 00:22:23,958 --> 00:22:25,375 আমি আপনার কাছে প্রার্থনা করি, হে প্রভু! 292 00:22:25,791 --> 00:22:27,375 তাদের জন্য, আমরা যাদের ভালোবাসি, 293 00:22:27,708 --> 00:22:28,958 কিন্তু আর দেখতে পাই না। 294 00:22:29,416 --> 00:22:32,083 তাদের উপর চিরস্থায়ী কিরণ পড়তে থাকুক। 295 00:22:32,500 --> 00:22:33,833 আপনার হাতে, হে প্রভু... 296 00:22:34,083 --> 00:22:36,166 আমরা বিনীতভাবে প্রিয় চার্লসকে অর্পণ করছি। 297 00:22:38,083 --> 00:22:40,583 আপনি তাকে কোমল ভালোবাসায় আলিঙ্গন করেছিলেন। 298 00:22:41,333 --> 00:22:43,541 এখন তাকে সকল পাপ থেকে উদ্ধার করুন। 299 00:22:43,875 --> 00:22:45,666 এবং তাকে অনন্ত বিশ্রামের আমন্ত্রণ জানান। 300 00:22:46,500 --> 00:22:50,083 চার্লসের মৃত্যুর খবর শুনে আমি ভেঙে পড়েছিলাম। 301 00:22:51,000 --> 00:22:53,333 আমি তাকে গত 17 বছর ধরে চিনি। 302 00:22:53,666 --> 00:22:56,458 -তিনি গির্জাকে সাহায্য করেছেন... -ম্যাডাম... 303 00:22:57,208 --> 00:22:59,583 আপনার পিছনে বাম দিকে তাকান। 304 00:23:00,208 --> 00:23:01,333 নবম সারিতে জানালার পাশে, 305 00:23:01,625 --> 00:23:02,541 যিনি বসে আছেন, 306 00:23:03,166 --> 00:23:04,541 তিনিই সাগর বর্মা আভুদুরি। 307 00:23:05,041 --> 00:23:07,833 তিনি সাংবাদিকতার মত একটি মহৎ পেশা বেছে নিয়েছিলেন... 308 00:23:08,041 --> 00:23:10,458 এবং নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। 309 00:23:11,708 --> 00:23:15,125 চার্লস ডেভিডের সাথে যা ঘটেছে, তা দুঃখজনক। 310 00:23:16,333 --> 00:23:18,125 মেরিয়ানকে এইভাবে দেখে, 311 00:23:18,541 --> 00:23:19,916 আমি অত্যন্ত বেদনা বোধ করছি। 312 00:23:21,291 --> 00:23:24,291 ম্যাথিউকে হারানোর এক মাসের মধ্যে, 313 00:23:24,541 --> 00:23:27,416 সে তার স্বামীকেও হারিয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। 314 00:23:28,125 --> 00:23:31,375 প্রভু আপনার বিশ্বাস পরীক্ষা করছেন, মারিয়ান। 315 00:23:32,750 --> 00:23:37,000 আশা করবো, তার প্রতি আপনার বিশ্বাস সম্পূর্ণরূপে প্রত্যার্পিত হোক। 316 00:23:37,541 --> 00:23:40,416 প্রভু যীশু আপনাকে এবং আপনার পরিবারকে... 317 00:23:40,625 --> 00:23:43,791 সমস্ত দুঃখ মোকাবেলা করার সাহস দান করুন। 318 00:23:58,875 --> 00:24:01,291 আপনি তাকে কোমল ভালোবাসায় আলিঙ্গন করেছিলেন। 319 00:24:01,375 --> 00:24:03,958 এখনই তাকে সকল পাপ থেকে উদ্ধার করুন। 320 00:24:04,041 --> 00:24:06,166 এবং তাকে অনন্ত বিশ্রামের আমন্ত্রণ জানান। 321 00:24:06,250 --> 00:24:07,791 প্রভু যীশুর নামে... 322 00:24:08,000 --> 00:24:09,000 আমেন! 323 00:24:34,625 --> 00:24:38,000 দেখুন, সবসময় ভাবতাম সাংবাদিক হওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। 324 00:24:38,333 --> 00:24:42,333 সেই গল্প, মানুষ, রোমাঞ্চ, অ্যাড্রেনালিন রাশ... 325 00:24:43,000 --> 00:24:44,708 আমি মনে করি, সত্যিই আমার কাজকে মিস করছি। 326 00:24:47,041 --> 00:24:47,958 এই তো সে। 327 00:24:49,375 --> 00:24:51,916 সাগর, ইনি ক্রান্তি সেনয়। ডিসিপি। 328 00:24:52,166 --> 00:24:53,791 তিনি চার্লসের মামলার তদন্ত করছেন। 329 00:24:57,791 --> 00:24:59,500 - হাই। - হ্যালো, সাগর। 330 00:25:00,708 --> 00:25:02,125 তিনি তোমার সাথে কথা বলতে চান। 331 00:25:02,208 --> 00:25:03,541 এক ঘন্টা আগে এখানে এসেছেন। 332 00:25:03,625 --> 00:25:04,916 আমি তাকে বিরক্ত করছি। 333 00:25:05,666 --> 00:25:07,833 - তোমার কফি লাগবে? আনতে যাচ্ছি। - হ্যাঁ, ভালোই হয়। 334 00:25:08,041 --> 00:25:09,916 - ক্রান্তির জন্যও এনো। - অবশ্যই। 335 00:25:10,208 --> 00:25:11,458 ততক্ষণ তোমরা কথা বলো। 336 00:25:11,958 --> 00:25:13,166 - সাবধানে, প্রিয়া। -হ্যাঁ। 337 00:25:29,541 --> 00:25:30,458 চার্লস। 338 00:25:31,916 --> 00:25:32,958 অত্যন্ত বেদনাদায়ক! 339 00:25:34,750 --> 00:25:36,291 আমি কখনো ভাবিনি, এমন হবে। 340 00:25:36,958 --> 00:25:38,875 আপনি চার্লসের বন্ধু ছিলেন, তাই না? 341 00:25:39,958 --> 00:25:40,833 হ্যাঁ। 342 00:25:41,250 --> 00:25:42,333 প্রায় দুই বছর। 343 00:25:43,625 --> 00:25:45,750 আমরা একসাথে একাধিক স্টিং অপারেশন করেছিলাম। 344 00:25:46,583 --> 00:25:47,750 সে সত্যিই ভাল বন্ধু ছিল। 345 00:25:50,166 --> 00:25:52,041 আসলে, আমি এখন তার স্মৃতিসভা থেকেই আসছি। 346 00:25:53,041 --> 00:25:54,041 আপনাকে সেখানে দেখেছি। 347 00:25:55,041 --> 00:25:55,875 উহু! 348 00:25:57,083 --> 00:25:58,000 ব্যাপারটা হলো... 349 00:25:58,750 --> 00:26:02,000 চার্লসের ফোন চেক করার সময়, আপনার মিস কল খুঁজে পেয়েছি। 350 00:26:03,250 --> 00:26:05,708 আপনি গতকাল তাকে আটবার ফোন করেছেন। 351 00:26:06,291 --> 00:26:08,916 -কেন? - আমার চিন্তা হচ্ছিল... 352 00:26:10,875 --> 00:26:11,833 গত মাসে... 353 00:26:12,750 --> 00:26:14,958 সে বেশ বিষণ্ণ ছিলেন এবং... 354 00:26:15,750 --> 00:26:18,375 তার পরিবারের সাথে যা ঘটেছে, তা ভয়ানক ছিল। 355 00:26:20,250 --> 00:26:22,041 তাই, তার খবর জানার জন্য তাকে ফোন করেছিলাম। 356 00:26:22,166 --> 00:26:24,208 আর যখন সে ফোন রিসিভ করলো না, 357 00:26:24,666 --> 00:26:25,708 আমি বারবার ফোন করছিলাম। 358 00:26:26,375 --> 00:26:28,291 আমি মারিয়ানকে ফোন করায় সে বললো... 359 00:26:28,875 --> 00:26:30,708 চার্লস খামারবাড়িতে বিশ্রাম নিচ্ছে। 360 00:26:30,875 --> 00:26:32,416 তখন সব কিছু ঠিক আছে ভেবেছিলাম 361 00:26:36,666 --> 00:26:38,625 আপনি কি গতকাল তার সাথে দেখা করেছিলেন? 362 00:26:39,583 --> 00:26:40,458 না। 363 00:26:41,791 --> 00:26:42,625 ঠিক আছে। 364 00:26:43,083 --> 00:26:43,958 তো... 365 00:26:44,500 --> 00:26:47,291 তার সাথে আপনার সম্পর্ক ভালো। 366 00:26:48,041 --> 00:26:48,916 ঠিক? 367 00:26:50,250 --> 00:26:51,125 হ্যাঁ। 368 00:26:51,833 --> 00:26:52,708 কেন জিজ্ঞাসা করলেন? 369 00:26:53,375 --> 00:26:57,416 তিনি হোয়াটসঅ্যাপে একটি কার্ড ডিজাইনারের সাথে চ্যাট করেছিলেন। 370 00:26:58,750 --> 00:27:03,083 বিশেষভাবে আপনার জন্য একটা কার্ড ডিজাইন করিয়েছিলেন । 371 00:27:04,708 --> 00:27:05,583 যথা... 372 00:27:05,958 --> 00:27:08,958 -"অভিনন্দন, তুমি..." -"পিঠে ছুরিকাঘাতকারী বজ্জাত।" 373 00:27:09,125 --> 00:27:10,000 হ্যাঁ। 374 00:27:10,333 --> 00:27:11,208 চার্লস এরকমই ছিল! 375 00:27:12,500 --> 00:27:13,750 এইরকম মজাই করতো। 376 00:27:14,166 --> 00:27:16,375 এমনকি তার জন্মদিনের শুভেচ্ছাও সাধারণ হত না। 377 00:27:17,250 --> 00:27:18,208 "শুভ জন্মদিন! 378 00:27:19,500 --> 00:27:21,458 "কবরের দিকে আরেক ধাপ এগিয়ে গেলে"। 379 00:27:22,333 --> 00:27:23,250 সে এমনই ছিল। 380 00:27:28,250 --> 00:27:29,458 গতকাল কোথায় ছিলেন? 381 00:27:32,125 --> 00:27:35,416 অফিসে। অমরুতা আর আমি... অমরুতা, আমার পিএ। 382 00:27:36,166 --> 00:27:38,541 আমরা নতুন মেশিন পরীক্ষা করছিলাম। 383 00:27:39,458 --> 00:27:43,166 তো, অমরুতাকে ফোন করলে একই কথা বলবে, তাই তো? 384 00:27:44,541 --> 00:27:45,666 হ্যাঁ, অবশ্যই। 385 00:27:46,916 --> 00:27:48,791 যাইহোক, প্রিয়া আমাকে বলছিলেন... 386 00:27:49,500 --> 00:27:51,916 গতকাল রাতে বেশ দেরি করে বাড়িতে ফিরেছেন। 387 00:27:52,791 --> 00:27:53,750 হ্যাঁ। 388 00:27:54,166 --> 00:27:57,041 আমাদের কাগজ দুই দিনের মধ্যে চালু হচ্ছে। 389 00:27:57,125 --> 00:27:59,041 তাই, অনেক কাজ। দেরি হয়ে গেল। 390 00:28:01,541 --> 00:28:03,916 এত দেরিতে পৌঁছানোর পরও, 391 00:28:04,375 --> 00:28:07,583 নিজের সব জামাকাপড় ধোবার কি প্রয়োজন ছিল? 392 00:28:08,833 --> 00:28:09,708 মাফ করবেন! 393 00:28:10,458 --> 00:28:12,166 জানেন, প্রিয়া ভীষণ উত্তেজিত ছিল। 394 00:28:13,000 --> 00:28:14,666 বিয়ের পর প্রথমবার, 395 00:28:15,416 --> 00:28:18,458 আপনি নিজেই পোশাক ধুয়ে শুকিয়েছেন। 396 00:28:20,458 --> 00:28:23,375 মেশিন চালানোর সময়, আমার শার্টে তেল লেগেছিল। 397 00:28:23,458 --> 00:28:26,000 এবং আপনি তেলের দাগ জানেন। যত তাড়াতাড়ি সম্ভব তাদের ধোয়া প্রয়োজন। 398 00:28:26,083 --> 00:28:28,416 সেজন্যই তা করেছি, আর... 399 00:28:29,041 --> 00:28:29,916 সে গর্ভবতী। 400 00:28:30,208 --> 00:28:33,375 এটুকু অন্তত আমি তার জন্য করতেই পারি। 401 00:28:34,041 --> 00:28:35,375 হ্যাঁ, অবশ্যই। 402 00:28:35,458 --> 00:28:36,375 হ্যাঁ, তাই। 403 00:28:40,750 --> 00:28:41,583 ঠিক আছে, সাগর। 404 00:28:42,166 --> 00:28:43,500 আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। 405 00:28:43,875 --> 00:28:44,875 আমাকে এখন যেতে হবে। 406 00:28:53,916 --> 00:28:55,333 হ্যালো। হ্যাঁ, ম্যাডাম? 407 00:28:55,833 --> 00:28:59,875 রাঙ্গা... সাগরের অমরুতা নামে একজন পিএ আছে। 408 00:29:00,583 --> 00:29:01,916 এখন, দুপুর ১১:৫৫। 409 00:29:02,333 --> 00:29:06,208 এক মিনিটের মধ্যে সে তাকে কল করে কিনা, তা দেখো। 410 00:29:06,541 --> 00:29:07,416 ঠিক আছে, ম্যাডাম। 411 00:29:15,750 --> 00:29:17,625 হ্যালো, সাইবার ক্রাইম। রবি আছে? 412 00:29:48,583 --> 00:29:50,083 - হাই। - অমরুতা... 413 00:29:51,291 --> 00:29:53,375 ডিসিপি ক্রান্তি শেনয় আমার সাথে দেখা করেছেন। 414 00:29:54,083 --> 00:29:55,708 তিনি চার্লসের মামলার তদন্ত করছেন। 415 00:29:55,791 --> 00:29:59,041 জিজ্ঞাসা করলে, তাকে বলবে যে গতকাল সারা দিন আমি অফিসেই ছিলাম। 416 00:29:59,125 --> 00:30:01,416 আর তুমি আমার সাথে ছিলে, ঠিক আছে? 417 00:30:01,791 --> 00:30:03,625 - কিন্তু সাগর... - অমরুতা ! 418 00:30:04,375 --> 00:30:07,916 আমি ইতিমধ্যেই তোমাকে বলেছি, এই কেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই। 419 00:30:08,166 --> 00:30:09,916 - যা বলছি তাই করো, ঠিক আছে? - ঠিক আছে। 420 00:30:13,958 --> 00:30:14,791 ক্রান্তি কোথায়? 421 00:30:16,916 --> 00:30:17,875 সে এইমাত্র চলে গেছে। 422 00:30:20,666 --> 00:30:21,875 -হ্যালো রাঙ্গা। - হ্যালো, ম্যাডাম। 423 00:30:22,125 --> 00:30:25,041 আপনি যেমন বলেছিলেন, অমরুতাকে সাগর ঠিক ১১:৫৬তে ফোন করেছিল। 424 00:30:25,125 --> 00:30:26,458 - আচ্ছা - হ্যাঁ, ম্যাম। 425 00:30:27,708 --> 00:30:29,416 আপনি কি চান, আমি তার কল ট্যাপ করি? 426 00:30:29,583 --> 00:30:32,000 না, রাঙ্গা। আমাদের এর জন্য অনুমতি নেই। 427 00:30:32,208 --> 00:30:33,125 ঠিক আছে, ম্যাডাম। 428 00:30:33,500 --> 00:30:34,791 কিন্তু একটা জিনিস স্পষ্ট। 429 00:30:35,291 --> 00:30:36,875 সাগর আমাকে মিথ্যা বলেছে। 430 00:30:37,833 --> 00:30:41,208 গতকাল রাতে তিনি অবশ্যই অফিসে ছিলেন না। 431 00:30:42,291 --> 00:30:44,750 যাইহোক, বন্দুক ব্যবসায়ীদের কোনো খবর পেলে? 432 00:30:44,875 --> 00:30:47,416 - জিজ্ঞাসাবাদ করছি, ম্যাম। - রাঙ্গা ! 433 00:30:47,791 --> 00:30:50,375 এই মামলায় ওই বন্দুক একটা বড় সূত্র। 434 00:30:50,791 --> 00:30:53,500 আমাদের জানতেই হবে, ওটা চার্লসকে কে দিয়েছে, ঠিক আছে? 435 00:30:53,666 --> 00:30:55,166 বুঝেছি, ম্যাডাম। আমি দেখছি। 436 00:30:55,333 --> 00:30:56,541 - তাড়াতাড়ি করো। - ঠিক আছে, ম্যাডাম। 437 00:31:03,125 --> 00:31:04,000 আরে... 438 00:31:12,041 --> 00:31:12,875 জঘন্য! 439 00:31:21,166 --> 00:31:22,291 হ্যালো? কোনো ভালো খবর আছে কি? 440 00:31:22,583 --> 00:31:23,708 একদম নেই, স্যার। 441 00:31:25,083 --> 00:31:25,916 খারাপ খবর। 442 00:31:27,291 --> 00:31:28,708 সে মারা গেছে। 443 00:31:29,166 --> 00:31:30,041 কি? 444 00:31:30,333 --> 00:31:32,708 - চালক মারা গেছেন, স্যার। - কি? 445 00:31:33,166 --> 00:31:38,125 আপনি বলেছিলেন সত্য বার করতে, আমি আমার মত করে কাজ করতে পারি। 446 00:31:39,208 --> 00:31:40,666 আমি আমার স্টাইলে এটি করার চেষ্টা করেছি। 447 00:31:40,833 --> 00:31:42,041 কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা সত্বেও, 448 00:31:42,458 --> 00:31:45,833 সে সারাক্ষণ নিজেকে নির্দোষ বলে গেছে। 449 00:31:47,041 --> 00:31:48,666 তাই, আমি আরো বেশি করে চেষ্টা চালাই। 450 00:31:49,291 --> 00:31:50,250 এবং সে মারা যায়। 451 00:31:50,416 --> 00:31:52,750 তুমি কি পাগল, ঘোষ? 452 00:31:52,875 --> 00:31:55,333 - বেশি করে চেষ্টা করেছিলে, মানে কি? -আতঙ্কিত হবেন না, স্যার। 453 00:31:55,458 --> 00:31:58,250 এসব ঘটনা মাঝে মাঝে ঘটে। 454 00:31:58,333 --> 00:31:59,333 দয়া করে, চিন্তা করবেন না। 455 00:32:00,375 --> 00:32:02,291 এখন প্রথম কাজ হল... 456 00:32:02,875 --> 00:32:04,375 লাশ গুম করা। 457 00:32:04,916 --> 00:32:07,166 আপনি কোনো নিরাপদ জায়গা জানেন? 458 00:32:07,250 --> 00:32:09,125 আমরা একসাথে লাশটি সরিয়ে ফেলবো। 459 00:32:09,208 --> 00:32:10,750 আমরা? এখানে আমরা নেই! 460 00:32:10,833 --> 00:32:12,291 ওই শরীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। 461 00:32:12,583 --> 00:32:13,458 স্যার! 462 00:32:14,750 --> 00:32:16,708 আপনি এটা কিভাবে বলতে পারেন? 463 00:32:18,416 --> 00:32:20,708 আপনিই আমাকে এর মধ্যে টেনে এনেছেন। 464 00:32:21,916 --> 00:32:23,625 কিভাবে বলছেন যে, সম্পর্ক নেই? 465 00:32:24,041 --> 00:32:25,833 চুপ করো! আমি কি বলেছিলাম? 466 00:32:25,916 --> 00:32:27,958 তার কাছ থেকে সত্য বের করো। তাকে মারতে বলি নি! 467 00:32:28,166 --> 00:32:30,291 আবার বলছি, লাশের সাথে আমার কিচ্ছু করার নেই! 468 00:32:30,541 --> 00:32:31,708 নিজেই এর ব্যবস্থা করো। 469 00:32:32,083 --> 00:32:34,500 তুমি নিজেই বলেছো, এসব ঘটনা ঘটতে থাকে। 470 00:32:34,625 --> 00:32:36,666 লক আপে মৃত্যু বা অন্য কিছুর মত এটাকে সাজাও। 471 00:32:36,750 --> 00:32:38,958 আর এই ব্যাপারে আমাকে আর কখনোই ফোন করবে না, বুঝেছো? 472 00:32:39,291 --> 00:32:41,291 জাহান্নামে যাও, অজয়! 473 00:32:46,000 --> 00:32:46,875 ধুত্তোর! 474 00:32:50,708 --> 00:32:51,541 ধুত্তোর! 475 00:35:33,083 --> 00:35:33,958 হ্যালো। 476 00:35:35,333 --> 00:35:36,500 হ্যালো, মিস্টার সাগর... 477 00:35:37,791 --> 00:35:39,541 মনে হয়, শান্তিতে ঘুমাচ্ছিলেন। 478 00:35:40,000 --> 00:35:41,000 বিরক্ত করলাম না তো? 479 00:35:41,916 --> 00:35:43,250 ফোন করতে বারণ করেছিলাম তো। 480 00:35:43,833 --> 00:35:47,958 আপনাকে এটা বলার জন্য ফোন করলাম, যে আমি চালকের লাশ সরিয়ে দিয়েছি। 481 00:35:48,458 --> 00:35:49,291 ভালো। 482 00:35:49,541 --> 00:35:51,500 কোথায় সরিয়েছো, তা আমাকে বলতে হবে না। 483 00:35:51,625 --> 00:35:54,000 আরে! আমাকে শেষ করতে দিন। 484 00:35:54,791 --> 00:35:55,833 অবশ্যই, আপনাকে বলতে হবে। 485 00:35:57,458 --> 00:35:59,708 জীবনে প্রথমবার আমি একটা দেয়াল টপকেছি। 486 00:35:59,791 --> 00:36:02,166 এবং জেনারেটর রুমে লাশ ফেলে দিয়ে এসেছি। 487 00:36:02,708 --> 00:36:03,750 জেনারেটর রুম? 488 00:36:04,125 --> 00:36:06,625 হ্যাঁ, আপনার বাবার খামারবাড়িতে। 489 00:36:07,375 --> 00:36:08,416 সেই জেনারেটর রুম। 490 00:36:09,375 --> 00:36:10,458 শেষবার গিয়ে দেখেছিলাম। 491 00:36:11,166 --> 00:36:13,916 এখন, সেই লাশের সাথে আমার কোনো সম্পর্ক নেই। 492 00:36:14,416 --> 00:36:15,708 আপনাকেই সবকিছু সামলাতে হবে। 493 00:36:17,291 --> 00:36:19,666 হয় আমরা দুজনেই বাঁচবো... 494 00:36:20,375 --> 00:36:22,625 নয়তো, দুজনেই জেলে যাবো। 495 00:36:24,291 --> 00:36:25,708 এখন সবকিছুই আপনার হাতে। 496 00:36:27,083 --> 00:36:28,125 বিদায়। 497 00:36:28,541 --> 00:36:29,833 একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। 498 00:36:33,500 --> 00:36:34,833 জাহান্নামে যান, স্যার! 499 00:36:35,166 --> 00:36:36,208 ধুত্তোর! 500 00:38:03,541 --> 00:38:05,208 ধুত্তোর! 501 00:38:08,291 --> 00:38:09,375 ধুত্তোর! 502 00:38:25,000 --> 00:40:00,000 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী। সাবটাইটেল ভালো লাগলে ফেসবুকে রিভিউ ও সাবসিনে রেটিং দিয়ে উৎসাহিত করবেন।