1 00:00:10,000 --> 00:00:40,000 DHOOTHA Season 1, Episode 1 Runtime : 00:42:43 2 00:00:50,000 --> 00:01:44,400 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী। 3 00:01:44,500 --> 00:01:45,333 প্রিয়া... 4 00:01:46,458 --> 00:01:47,666 আমি তোমাকে ভীষন ভালোবাসি। 5 00:01:48,875 --> 00:01:50,000 তুমি আমার কাছে সব। 6 00:01:51,125 --> 00:01:52,333 আমি খুব দুঃখিত, প্রিয়া। 7 00:01:52,791 --> 00:01:53,750 আমি খুবই দুঃখিত। 8 00:01:54,375 --> 00:01:57,333 প্রিয়া, এসব জানার পর, আমি আর বাঁচতে চাই না। 9 00:02:00,500 --> 00:02:03,291 মরার আগে, তোমাকে আমার কিছু বলার আছে। 10 00:02:10,375 --> 00:02:11,166 ধুর। 11 00:02:12,625 --> 00:02:13,541 ব্যাটারি শেষ। 12 00:02:14,666 --> 00:02:15,500 চার্জার... 13 00:02:21,916 --> 00:02:23,750 চার্জার... 14 00:02:36,708 --> 00:02:37,541 ধুর! 15 00:02:46,916 --> 00:02:51,125 ১৫ তলা বিল্ডিং ভেঙে পড়েছে: দোষী কে? 16 00:03:22,041 --> 00:03:22,958 প্রিয়া... 17 00:06:37,500 --> 00:06:39,291 শুভ সন্ধ্যা, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গন। 18 00:06:39,791 --> 00:06:44,833 অন্ধ্র প্রদেশে আমাদের ঐতিহ্যশালী সংবাদপত্র সমাচার চালু করার প্রাক্কালে, 19 00:06:45,333 --> 00:06:47,833 আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাতে চাই... 20 00:06:47,916 --> 00:06:49,666 -কত? -স্যার, ১৪০ টাকা। 21 00:06:49,750 --> 00:06:52,958 যে কোন সংবাদপত্রের চালিকা শক্তি হলেন প্রধান সম্পাদক। 22 00:06:53,250 --> 00:06:54,083 দেখুন। 23 00:06:54,875 --> 00:07:00,250 শ্রী সাগর ভার্মা আভুদুরির হাতে প্রধান সম্পাদকের দায়িত্বভার অর্পন করা 24 00:07:00,541 --> 00:07:02,458 আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। 25 00:07:02,833 --> 00:07:06,333 সাগরের কোন পরিচয়ের প্রয়োজন নেই। 26 00:07:07,250 --> 00:07:10,375 সাংবাদিকতার বৃত্তে তিনি একটি জনপ্রিয় নাম। 27 00:07:11,250 --> 00:07:13,958 জার্নো গ্লোবাল ইনস্টিটিউট থেকে তিনি একজন স্বর্ণপদক বিজয়ী। 28 00:07:14,041 --> 00:07:14,875 সাংবাদিকতা। মূল্যবোধ এবং নীতি। 29 00:07:14,958 --> 00:07:18,541 তিনি এর আগে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কাজ করেছেন, 30 00:07:19,083 --> 00:07:20,833 এবং অনেক পুরস্কার জিতেছেন। 31 00:07:21,500 --> 00:07:24,791 তিনি তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণা। 32 00:07:25,416 --> 00:07:30,666 আমাদের সংগঠনের সাথে তার সম্পর্ক ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। 33 00:07:31,291 --> 00:07:32,458 আমি, মিঃ সাগর ভার্মা আভুদুরিকে 34 00:07:32,541 --> 00:07:36,000 মঞ্চে স্বাগত জানাতে চাই, প্লিজ। 35 00:07:38,041 --> 00:07:39,708 -অভিনন্দন! -ধন্যবাদ। 36 00:07:44,541 --> 00:07:47,000 -অভিনন্দন! -ধন্যবাদ। 37 00:07:50,166 --> 00:07:52,833 সাংবাদিকদের জন্য কলম একটি শক্তিশালী অস্ত্র। 38 00:07:53,500 --> 00:07:56,166 জীবন কর্পোরেশনের ঐতিহ্য হল কলম দিয়ে স্বাগত জানানো। 39 00:08:05,708 --> 00:08:07,375 আপনাকে অনেক ধন্যবাদ। 40 00:08:07,458 --> 00:08:08,708 আজ ৯ই নভেম্বর। 41 00:08:08,791 --> 00:08:11,458 যেদিন আমি প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নেবো, 42 00:08:11,916 --> 00:08:15,500 আমি বিশ্বাস করি, এটি আমার জীবনের একটি নতুন অধ্যায় হতে যাচ্ছে। 43 00:08:15,833 --> 00:08:18,333 সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব কি? 44 00:08:18,916 --> 00:08:19,791 এটা সহজ। 45 00:08:20,250 --> 00:08:21,875 মানুষের কাছে সত্য তুলে ধরা। 46 00:08:22,958 --> 00:08:24,000 আমরা বার্তাবাহক। 47 00:08:24,458 --> 00:08:27,083 এর তেলেগু শব্দ হল "ধুথা।" 48 00:08:29,208 --> 00:08:32,041 আমরাই সরকার ও জনগণের মধ্যে বার্তাবহন করি। 49 00:08:33,791 --> 00:08:38,500 যে বিচার ব্যবস্থা ১৩৮ কোটি মানুষকে রক্ষা করে... 50 00:08:38,583 --> 00:08:39,708 রাজনীতিবিদ... 51 00:08:40,291 --> 00:08:41,166 এবং পুলিশ... 52 00:08:41,500 --> 00:08:43,458 তারা যখন হোঁচট খায়, তখন তাদের কে প্রশ্ন করবে? 53 00:08:44,500 --> 00:08:46,375 আমরা, সাংবাদিকরা। 54 00:08:47,958 --> 00:08:50,166 সুতরাং, যতক্ষণ আমার হৃদয় ও আত্মা পবিত্র আছে, 55 00:08:51,083 --> 00:08:52,916 মানুষের কাছে সত্য তুলে ধরবো। 56 00:09:00,833 --> 00:09:03,208 আমার সুন্দরী স্ত্রী প্রিয়া ছাড়া... 57 00:09:03,458 --> 00:09:04,333 এটা সম্ভব হতো না। 58 00:09:04,541 --> 00:09:05,958 তিনি নিজেও একজন সাংবাদিক। 59 00:09:06,541 --> 00:09:08,083 নিজের পেশায় অত্যন্ত সফল। 60 00:09:09,333 --> 00:09:11,833 গর্ভবতী হওয়ায় এখন, তিনি একটি ছোট বিরতি নিচ্ছেন । 61 00:09:13,916 --> 00:09:15,250 আর আমার দলের বাকিরা... 62 00:09:15,541 --> 00:09:16,958 অমরুতা-কে দিয়ে শুরু করছি... 63 00:09:18,833 --> 00:09:21,916 সে গত পাঁচ বছর ধরে আমার সঙ্গে কাজ করা হয়েছে। 64 00:09:22,000 --> 00:09:23,916 সে খুব পরিশ্রমী এবং সহায়ক। 65 00:09:24,000 --> 00:09:25,333 -ধন্যবাদ, অমরুতা। -হ্যাঁ! 66 00:09:27,208 --> 00:09:28,833 এবং মিঃ চন্দ্র মূর্তি... 67 00:09:29,125 --> 00:09:32,666 সবচেয়ে সিনিয়র এবং সম্মানিত সাংবাদিকবৃন্দের একজন হিসাবেই আপনারা সবাই তাকে চেনেন। 68 00:09:32,750 --> 00:09:34,000 তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। 69 00:09:34,166 --> 00:09:35,625 আপনাকে অনেক ধন্যবাদ, স্যার। 70 00:09:36,250 --> 00:09:37,458 তাহলে, সবাই... 71 00:09:37,916 --> 00:09:41,041 আসুন, মানুষের কাছে সত্য তুলে ধরা যাক এবং মুদ্রণ শুরু করা যাক। 72 00:09:41,458 --> 00:09:44,041 অনেক ধন্যবাদ। চমৎকারভাবে সন্ধ্যা কাটাও। 73 00:09:48,791 --> 00:09:49,708 স্যার, প্লিজ। 74 00:09:50,666 --> 00:09:52,250 -ধন্যবাদ। -ধন্যবাদ। 75 00:09:54,041 --> 00:09:55,875 আমি চার্লসকেও আমন্ত্রণ করেছিলাম। 76 00:09:56,250 --> 00:09:57,083 করেছিলেন? 77 00:09:58,750 --> 00:10:00,333 মনে হয়, সে আসে নি। তাকে এখানে দেখতে পাচ্ছি না। 78 00:10:02,208 --> 00:10:05,833 প্রাথমিকভাবে, আমি প্রধান সম্পাদকের জন্য চার্লসকে বিবেচনা করছিলাম। 79 00:10:06,500 --> 00:10:10,416 কিন্তু তারপর, তুমি আমাকে তার মানসিক অবস্থা সম্পর্কে সতর্ক করেছিলে। 80 00:10:10,750 --> 00:10:13,166 যখন আমি তার সাথে দেখা করেছিলাম, তখন তার অবস্থা বেশ খারাপ ছিল। 81 00:10:14,208 --> 00:10:15,458 আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। 82 00:10:15,583 --> 00:10:17,250 আমি যা জানতাম তাই বলেছি। 83 00:10:17,708 --> 00:10:19,375 তুমি প্রাপ্ত তথ্যানুযায়ী তোমার সিদ্ধান্ত নিয়েছো। 84 00:10:19,666 --> 00:10:21,458 এটাই একজন ভালো সাংবাদিকের কাজ, সাগর। 85 00:10:22,125 --> 00:10:24,083 যাই হোক, আমাকে যেতে হবে। পার্টি উপভোগ করো। 86 00:10:24,708 --> 00:10:26,166 -যাত্রা শুভ হোক। দেখা হবে, স্যার। - বিদায়। 87 00:10:29,791 --> 00:10:31,125 - হাই। - হাই। 88 00:10:35,666 --> 00:10:37,458 এটা কি! পোড়া ফুল! 89 00:10:38,458 --> 00:10:40,208 -কে পাঠিয়েছে ওদের? -চার্লস। 90 00:10:40,666 --> 00:10:41,916 মজা করছো নাকি? 91 00:10:42,750 --> 00:10:44,333 আপনার জন্য একটি কার্ডও আছে। 92 00:10:52,750 --> 00:10:54,458 "পিছনমারা বোকাচোদা।" 93 00:10:56,291 --> 00:10:57,291 ব্যাকস্ট্যাবিং, সিরিয়াসলি! 94 00:10:58,416 --> 00:10:59,750 সে নিজেকে কি মনে করে? 95 00:11:00,166 --> 00:11:03,041 সে সত্যিই ভেবেছিল, তার বর্তমান মানসিক অবস্থায় একটি সংবাদপত্র চালাতে পারবে? 96 00:11:03,125 --> 00:11:04,000 পাগল একটা! 97 00:11:04,791 --> 00:11:08,666 যাই হোক, আশা করি এটা আপনার মেজাজ পরিবর্তন করবে। 98 00:11:09,291 --> 00:11:10,916 আপনার জন্য, আমাদের টীমের পক্ষ থেকে। 99 00:11:11,041 --> 00:11:12,666 ক্রসওয়ার্ড ! 100 00:11:14,083 --> 00:11:14,916 অসাধারণ! 101 00:11:15,291 --> 00:11:16,375 নিখুঁত উপহার! 102 00:11:16,458 --> 00:11:18,833 এটা শেষ না করা পর্যন্ত ঘুমাতে পারবো না। 103 00:11:20,541 --> 00:11:23,000 - সুপার্ব ! আমি এটা ভালোবাসি! ধন্যবাদ! - আমি খুশী। 104 00:11:23,458 --> 00:11:25,583 - মিঃ চন্দ্র মূর্তি... - স্যার, অভিনন্দন! 105 00:11:26,416 --> 00:11:28,458 - আমার পক্ষ থেকে একটি ছোট উপহার। 106 00:11:31,625 --> 00:11:32,458 কি সুন্দর! 107 00:11:33,625 --> 00:11:36,500 "সাংবাদিকতা। মূল্যবোধ ও নীতি।" 108 00:11:37,458 --> 00:11:39,375 - চমৎকার বই। -ধন্যবাদ। 109 00:11:39,708 --> 00:11:41,875 এই সময়ে এটাই প্রয়োজন। 110 00:11:41,958 --> 00:11:44,791 আপনার দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। 111 00:11:45,333 --> 00:11:48,375 আমাদের সাংবাদিকতার নতুন অধ্যায় শুরু করতে হবে। 112 00:11:48,541 --> 00:11:49,375 একদম। 113 00:11:49,458 --> 00:11:50,375 - আপনাকে অনেক ধন্যবাদ। সামনের দিকে তাকিয়ে আছি। - ধন্যবাদ। 114 00:11:50,458 --> 00:11:51,333 সাগর ! 115 00:11:53,333 --> 00:11:54,625 - এসো। - হ্যাঁ। 116 00:11:54,833 --> 00:11:56,291 -আগামীকাল দেখা হবে। - হ্যাঁ, স্যার। 117 00:11:58,250 --> 00:12:00,208 বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের পূর্বাভাস। 118 00:12:00,291 --> 00:12:03,125 বাবা, আমাদের আয়ীকে রিসেপশন থেকে তুলতে হবে। 119 00:12:03,208 --> 00:12:07,458 - একদম ভুলে গেছি। - একটি ঝড় অবশ্যই আসছে। 120 00:12:07,791 --> 00:12:11,083 আগামী সপ্তাহের অবধি এইরকম আবহাওয়া অব্যাহত থাকবে। 121 00:12:11,166 --> 00:12:13,333 আবহাওয়া দপ্তর সতর্কতা অবলম্বন করতে বলছে। 122 00:12:13,416 --> 00:12:14,541 - মাফ করবেন। - হ্যাঁ, স্যার? 123 00:12:15,083 --> 00:12:17,875 আমাদের কুকুর আয়ীর দায়িত্ব আপনাদের কর্মীদের উপর ছেড়ে গেছিলাম। 124 00:12:18,083 --> 00:12:20,541 - স্যার, "আয়ী"? - আমরা এখনো কুকুরের নামকরণ করিনি। 125 00:12:21,083 --> 00:12:23,500 তিনি গত এক বছর ধরে চিন্তাভাবনা করছেন। 126 00:12:23,666 --> 00:12:26,416 আমরা ইত্যাবসরে তাকে "আয়ী" বলে ডাকছি। 127 00:12:26,500 --> 00:12:27,950 - তাহলে, তার নাম আয়ী। 128 00:12:28,000 --> 00:12:29,458 -ঠিক আছে, স্যার। আমি তাকে নিয়ে আসছি। 129 00:12:29,541 --> 00:12:30,375 ধন্যবাদ। 130 00:12:31,833 --> 00:12:32,958 এই নিন, আপনার আয়ী। 131 00:12:33,291 --> 00:12:34,333 - স্যার, আপনার কুকুর। - আরে, আয়ী! 132 00:12:34,416 --> 00:12:35,833 - এই! চলো যাই। - এই, আয়ী! 133 00:12:50,666 --> 00:12:51,500 কি! 134 00:12:52,375 --> 00:12:53,750 - ওহ, না! - কোনো সমস্যা? 135 00:12:54,500 --> 00:12:56,291 - ধুর! - কি হলো? 136 00:12:57,666 --> 00:12:58,958 মনে হয়, আমাদের জ্বালানী ফুরিয়ে গেছে। 137 00:12:59,208 --> 00:13:00,083 সত্যিই? 138 00:13:00,625 --> 00:13:03,166 কিন্তু প্রভাকর, আজ সকালে ট্যাঙ্ক ভর্তি করেছে। 139 00:13:03,458 --> 00:13:05,125 - নিশ্চিত? -অবশ্যই। 140 00:13:05,375 --> 00:13:06,541 সে বিলও পেয়েছে। 141 00:13:08,625 --> 00:13:09,500 ঠিক আছে, ছাড়ো। 142 00:13:09,708 --> 00:13:11,208 আমি একটি ক্যাব বুক করার চেষ্টা করছি। 143 00:13:16,125 --> 00:13:16,958 ধুর! ছাই! 144 00:13:17,500 --> 00:13:18,625 কোন ক্যাব নেই, প্রিয়া। 145 00:13:20,208 --> 00:13:21,541 অমরুতাকে কল করার চেষ্টা করো। 146 00:13:21,750 --> 00:13:23,208 তাকে একটি গাড়ির ব্যবস্থা করতে বলুন। 147 00:13:26,916 --> 00:13:28,875 ওহ না! আমার ব্যাটারি শেষ। 148 00:13:29,166 --> 00:13:30,125 তোমার ফোন থেকে কল করার চেষ্টা করো। 149 00:13:34,583 --> 00:13:35,958 -অমরুতা... - আরে, হাই। 150 00:13:36,041 --> 00:13:39,333 - বাসায় যাওয়ার পথে আমাদের জ্বালানি শেষ হয়ে গেছে। - ওহ, ধুর! 151 00:13:39,416 --> 00:13:41,250 - একটা গাড়ির ব্যবস্থা করতে পারবে? - হ্যাঁ, অবশ্যই। 152 00:13:41,333 --> 00:13:43,875 - তুমি ঠিক কোথায় আছো? - এই জায়গাটা কোথায়? 153 00:13:46,833 --> 00:13:47,916 আমরা ভিমিলি হাইওয়েতে আছি। 154 00:13:48,416 --> 00:13:49,916 দম দম ধাবা। 155 00:13:50,000 --> 00:13:52,083 হ্যাঁ, আমরা দম দম ধাবার কাছে আছি। 156 00:13:52,166 --> 00:13:54,750 -ওহ, ঠিক আছে। আমি 20 মিনিটের মধ্যে একটি গাড়ি পাঠাচ্ছি৷ - ধন্যবাদ. 157 00:13:55,916 --> 00:13:58,250 এটা খুব খারাপ হয় নি। আমরা ঠিক জায়গায় থেমেছি। 158 00:13:59,041 --> 00:14:00,625 এখানকার বাটার অমলেট সত্যিই ভাল। 159 00:14:01,166 --> 00:14:04,708 আমার জন্য একটা, অঞ্জুর জন্য দুটো, আয়ীর জন্য দুটো। মোট পাঁচটা। 160 00:14:05,041 --> 00:14:06,625 -আর এক গ্লাস দুধ। -ঠিক আছে। 161 00:14:14,791 --> 00:14:16,708 - নমস্কার, স্যার। - নমস্কার। 162 00:14:16,791 --> 00:14:17,625 আপনাকে কি দেবো? 163 00:14:18,208 --> 00:14:19,958 পাঁচটা বাটার অমলেট আর এক গ্লাস দুধ। 164 00:14:20,625 --> 00:14:21,875 পাঁচ মিনিট, স্যার। দয়া করে বসুন। 165 00:15:23,958 --> 00:15:29,750 "৯-১১-২০২২, রাত ১০:৪৫:৩৩-এ, 166 00:15:30,250 --> 00:15:31,375 সৈকতের রাস্তায়, 167 00:15:31,583 --> 00:15:35,250 দম দম ধাবার কাছে একটি গাড়ি দুর্ঘটনায়, 168 00:15:35,500 --> 00:15:40,083 বিখ্যাত সাংবাদিক সাগর ভার্মা আভুদুরির পোষা কুকুর মারা গেছে। 169 00:15:40,500 --> 00:15:41,750 কুকুরটার নাম কি?" 170 00:15:59,916 --> 00:16:01,833 মা, আমি একটু জল চাই। 171 00:16:02,291 --> 00:16:03,166 তোর জন্য আনছি। 172 00:16:03,750 --> 00:16:07,000 - গাড়িতেই থাক। বের হবি না, ঠিক আছে? - আচ্ছা, মা। 173 00:16:07,375 --> 00:16:10,416 " রাত ১০:৪৫:৩৩ মিনিটে, 174 00:16:10,875 --> 00:16:13,416 দম দম ধাবার কাছে একটি গাড়ি দুর্ঘটনায়, 175 00:16:13,500 --> 00:16:16,208 সাংবাদিক সাগর বর্মা আভুদুরির পোষা কুকুর মারা গেছে। কুকুরটার নাম কি?" 176 00:16:16,875 --> 00:16:17,708 আরে! 177 00:16:18,625 --> 00:16:20,625 দুই বোতল জল পান। 178 00:16:21,458 --> 00:16:22,291 প্রিয়া... 179 00:16:28,583 --> 00:16:29,458 কি হয়েছে? 180 00:16:32,000 --> 00:16:32,833 সাগর? 181 00:16:34,250 --> 00:16:35,625 কি হলো? তোমাকে হতভম্ব দেখাচ্ছে! 182 00:16:59,166 --> 00:17:00,125 অঞ্জলি ! 183 00:17:03,375 --> 00:17:04,500 অঞ্জলি ! 184 00:17:10,666 --> 00:17:11,666 অঞ্জলি ! 185 00:17:19,750 --> 00:17:20,583 অঞ্জলি ! 186 00:17:27,166 --> 00:17:28,000 অঞ্জলি ! 187 00:17:28,500 --> 00:17:29,333 অঞ্জলি ! 188 00:17:29,791 --> 00:17:30,625 অঞ্জলি ! 189 00:17:32,750 --> 00:17:33,583 অঞ্জলি ! 190 00:17:33,916 --> 00:17:34,750 অঞ্জলি ! 191 00:17:35,583 --> 00:17:36,500 এসো! 192 00:17:36,750 --> 00:17:38,291 অঞ্জলি ! 193 00:17:38,666 --> 00:17:40,208 অঞ্জলি ! অঞ্জলি... 194 00:17:42,750 --> 00:17:43,625 অঞ্জলি... 195 00:17:58,250 --> 00:17:59,541 -অঞ্জলি ! -বাবা... 196 00:18:06,125 --> 00:18:07,000 বাবা... 197 00:18:08,291 --> 00:18:09,125 অঞ্জলি... 198 00:18:10,500 --> 00:18:11,375 অঞ্জলি ! 199 00:18:12,333 --> 00:18:14,000 অঞ্জলি ! 200 00:18:14,416 --> 00:18:15,625 অঞ্জলি, তুই ঠিক আছিস? 201 00:18:15,916 --> 00:18:17,958 অঞ্জলি, তুই ঠিক আছিস? 202 00:18:18,333 --> 00:18:20,750 -অঞ্জলি, ঠিক আছিস? -অঞ্জলি ! 203 00:18:21,416 --> 00:18:22,291 অঞ্জলি... 204 00:18:23,083 --> 00:18:25,041 অঞ্জলি ! 205 00:18:27,416 --> 00:18:28,333 অঞ্জলি ! 206 00:18:32,708 --> 00:18:35,083 গাড়িতেই থাক। বের হবি না, ঠিক আছে? 207 00:18:35,375 --> 00:18:36,375 আচ্ছা, মা। 208 00:18:46,750 --> 00:18:47,583 খারাপ ছেলে! 209 00:19:11,125 --> 00:19:13,666 অঞ্জলি ! 210 00:19:13,750 --> 00:19:16,083 -ওহ, না! পুলিশ ! -অঞ্জলি ! 211 00:19:44,458 --> 00:19:45,291 হ্যালো। 212 00:19:45,541 --> 00:19:46,458 স্যার, আমি। রবি। 213 00:19:47,333 --> 00:19:48,416 আমাকে ফোন করার চেষ্টা করেছিলেন কি? 214 00:19:48,791 --> 00:19:51,041 হ্যাঁ, তুমি ড্রাইভারের খোঁজ পেয়েছো? 215 00:19:51,375 --> 00:19:53,666 আমরা এখনও খুঁজছি, স্যার। এখানে ঘন অন্ধকার। 216 00:19:53,916 --> 00:19:57,000 ওটা বোকামি! তোমরা করছোটা কি? 217 00:19:57,750 --> 00:20:00,416 ডগ স্কোয়াড সহ, পুরো ফোর্স তোমার সাথে আছে। 218 00:20:00,916 --> 00:20:03,458 একটা সাপ ধরতে, পুরো গ্রাম লাগে নাকি? 219 00:20:03,541 --> 00:20:06,041 রাতে অনুসন্ধান করা একটু কঠিন হয়ে পড়েছে, স্যার। 220 00:20:06,125 --> 00:20:08,375 সে নিশ্চয়ই আশেপাশে লুকিয়ে আছে। সঠিকভাবে অনুসন্ধান করো। 221 00:20:08,458 --> 00:20:09,958 ঠিক আছে, স্যার। আপনি আসছেন কি? 222 00:20:10,041 --> 00:20:11,916 লিখিত অভিযোগ নিতে এসেছি। 223 00:20:12,583 --> 00:20:13,750 আমি তিরিশ মিনিটের মধ্যে দেখা করছি। 224 00:20:21,458 --> 00:20:22,875 - বাবা! - এটা কি তোর কলেজের আবেদন? 225 00:20:22,958 --> 00:20:24,750 বাবা, এটা ছিঁড়ো না প্লিজ। 226 00:20:25,083 --> 00:20:27,750 - তুই আবার কলেজে আবেদন করছেন? - বাবা, প্লিজ ছিঁড়ো না। 227 00:20:27,958 --> 00:20:31,458 আমি কি হাজারবার সাংবাদিকতা করতে বারণ করি নি? 228 00:20:35,666 --> 00:20:37,208 এটা আমার কলেজের আবেদনপত্র নয়, বাবা। 229 00:20:37,291 --> 00:20:39,125 -দয়া করে আমাকে বিশ্বাস করো। -না, কথা দে। 230 00:20:39,875 --> 00:20:41,750 আমাকে কথা দে, তুই সাংবাদিকতায় আসবি না। 231 00:20:42,583 --> 00:20:43,458 -ঠিক আছে। -কি হয়েছে? 232 00:20:43,541 --> 00:20:45,291 - আমাকে কথা দে, তুই সাংবাদিকতা করবি না। -কি হয়েছে, সাগর? 233 00:20:45,541 --> 00:20:46,375 -কিছু না, মা। -কিছু না... 234 00:20:46,458 --> 00:20:47,333 বাবা অভিযোগপত্রটি ছিঁড়ে ফেলেছে। 235 00:20:47,416 --> 00:20:49,458 - কি করেছো? - সাগর...সাংবাদিকতা... 236 00:20:50,125 --> 00:20:52,208 সে সাংবাদিকতা করতে পারে না। - আমি আরেকটা টাইপ করে নেবো। 237 00:20:52,500 --> 00:20:53,791 - তুমি বাবাকে ঘরে নিয়ে যাও। - ওকে বোঝাও... 238 00:20:53,958 --> 00:20:55,666 ওকে বলো, বুঝেছো? 239 00:20:56,500 --> 00:20:57,750 - তুমি তার সাথে কথা বলো। - ঠিক আছে। 240 00:20:57,916 --> 00:20:59,541 - তুমি তার সাথে কথা বলো। - ঠিক আছে, আমি করবো। 241 00:20:59,750 --> 00:21:03,041 - সে তোমার কথা শুনবে, মাধবী। - ঠিক আছে। আমি বুঝতে পেরেছি। 242 00:21:11,333 --> 00:21:12,875 - মাফ করবেন। - স্যার। 243 00:21:13,750 --> 00:21:16,875 - অপেক্ষা করানোর জন্য দুঃখিত। - সমস্যা নেই, স্যার। 244 00:21:17,000 --> 00:21:20,166 বিদ্যুৎ চলে গেছে। তাই, আমাকে আমার পুরানো টাইপরাইটারে এটা করতে হয়েছে। 245 00:21:20,250 --> 00:21:22,083 - কোনো সমস্যা নেই, স্যার। - আশা করি, কাজ করবে। 246 00:21:22,250 --> 00:21:23,083 স্যার... 247 00:21:24,625 --> 00:21:28,458 - ভিতরে যিনি ছিলেন, আপনার বাবা? - হ্যাঁ। 248 00:21:28,708 --> 00:21:31,000 তাঁর কি... 249 00:21:31,458 --> 00:21:32,291 আলঝাইমার্স। 250 00:21:33,458 --> 00:21:34,708 কয়েক বছর আগে, শুরু হয়েছিল। 251 00:21:35,375 --> 00:21:37,500 ধীরে ধীরে তিনি সব কিছু ভুলে যাচ্ছেন। 252 00:21:38,791 --> 00:21:40,750 আমার সাংবাদিক হওয়া, উনি পছন্দ করেন না। 253 00:21:41,666 --> 00:21:44,291 এমনকি কলেজে পড়ার সময়েও, তিনি আবেদনপত্র ছিঁড়ে ফেলেছিলেন। 254 00:21:45,958 --> 00:21:46,916 জানি না, কেন। 255 00:21:48,125 --> 00:21:50,416 কিন্তু এই একটা জিনিস তাঁর সবসময় মনে থাকে। 256 00:21:53,000 --> 00:21:54,333 -ঠিক আছে, স্যার। আমি আসছি। -ঠিক আছে। 257 00:21:54,583 --> 00:21:56,208 - আমরা ওই ড্রাইভারকে খুঁজছি। - ঠিক আছে। 258 00:21:56,291 --> 00:21:58,333 - তাকে খুঁজে পেলেই আপনাকে জানাবো। - অবশ্যই, ঠিক আছে। 259 00:21:58,833 --> 00:22:01,250 এছাড়া, আপনার কাজের লোকের কাছে কুকুরের মৃতদেহ হস্তান্তর করেছি। 260 00:22:01,333 --> 00:22:02,291 ঠিক আছে, ধন্যবাদ। 261 00:22:02,833 --> 00:22:03,750 - সাবধানে থাকবেন, স্যার। - বিদায়। 262 00:22:03,833 --> 00:22:04,666 - ধন্যবাদ। -ঠিক আছে, স্যার। 263 00:22:12,500 --> 00:22:13,625 -স্যার। -হ্যাঁ? 264 00:22:15,375 --> 00:22:16,958 আয়ীকে কোথায় পুঁতবো, স্যার? 265 00:22:17,458 --> 00:22:19,250 -আমাদের কম্পাউন্ডে নয়, শঙ্কর। -ঠিক আছে। 266 00:22:19,458 --> 00:22:20,833 জানতে পারলে অঞ্জলি খুব কষ্ট পাবে। 267 00:22:20,916 --> 00:22:21,791 স্যার, 268 00:22:23,291 --> 00:22:25,875 - মনে হয়, মিঃ রেড্ডির জমি খালি আছে। - হ্যাঁ, স্যার। 269 00:22:26,208 --> 00:22:28,708 - ওকে ওখানে কবর দাও। আমি মিঃ রেড্ডির সাথে কথা বলে নেবো। 270 00:22:28,875 --> 00:22:29,708 ঠিক আছে, স্যার। 271 00:22:43,583 --> 00:22:44,750 অঞ্জলি কি কিছু খেয়েছে? 272 00:22:45,500 --> 00:22:47,625 সে খুব কেঁদেছে, দুধ খেয়ে ঘুমাতে গেছে। 273 00:23:46,416 --> 00:23:48,208 ধরো ! এসো, জকি! 274 00:23:48,375 --> 00:23:49,375 তাকে ধরো! 275 00:24:24,458 --> 00:24:25,416 -অঞ্জলি... -হ্যাঁ? 276 00:24:25,791 --> 00:24:27,583 - প্রাতঃরাশ করেছিস? - না, বাবা। 277 00:24:27,666 --> 00:24:30,666 প্রাতঃরাশ না খেলে, স্বর্গে আয়ী কষ্ট পাবে। 278 00:24:32,583 --> 00:24:33,791 জলহস্তী। 279 00:24:35,000 --> 00:24:35,833 কি? 280 00:24:36,250 --> 00:24:38,500 তার নাম জলহস্তী। 281 00:24:40,541 --> 00:24:43,500 - আয়ী জলে থাকা উপভোগ করতো, তাই না? - হ্যাঁ। 282 00:24:43,958 --> 00:24:45,875 আয়ী জল ভালোবাসতো , তাই তো? 283 00:24:47,041 --> 00:24:49,125 তাই, তার নাম জলহস্তী রেখেছিলাম। 284 00:24:51,041 --> 00:24:55,416 এখন থেকে, তোমরা তাকে জলহস্তী বলে ডাকবে। 285 00:24:56,000 --> 00:24:56,833 মনে থাকবে। 286 00:24:57,125 --> 00:24:58,125 মা... 287 00:25:06,041 --> 00:25:07,083 সাংবাদিক সাগর বর্মার মৃত কুকুরের নাম কি? 288 00:25:31,791 --> 00:25:33,500 - স্যার, আপনার মেয়ে কেমন আছে? - ভালো আছে। 289 00:25:34,166 --> 00:25:36,291 আমি গতকাল এখানে সংবাদপত্রের একটি পূরানো টুকরো দেখেছিলাম। 290 00:25:36,375 --> 00:25:38,333 এটি তৈলাক্ত অবস্থায় বাল্বে আটকানো ছিল। 291 00:25:38,416 --> 00:25:40,458 - তুমি দেখেছো? - কোন কাগজ? 292 00:25:41,083 --> 00:25:44,041 - এটা এখানেই কোথাও ছিল। - আমরা প্রতিদিন সকালে পরিষ্কার করি। 293 00:25:44,125 --> 00:25:45,291 নিশ্চয়ই নোংরা ফেলার জায়গায় আছে। 294 00:25:45,916 --> 00:25:47,291 - শোনো... - হ্যাঁ, আসছি। 295 00:25:47,500 --> 00:25:48,458 আমি এখনই ফিরে আসবো, স্যার। 296 00:25:48,833 --> 00:25:49,833 কোথায় গেল? 297 00:26:16,333 --> 00:26:18,833 এই কাগজটা কোথায় পেলে? কেউ এখানে রেখেছে? 298 00:26:18,916 --> 00:26:19,916 ফালতু কাগজ, স্যার। 299 00:26:20,000 --> 00:26:21,791 - রাতের পোকাদের দূরে রাখতে এটা ব্যবহার করি। - এটা পেলে কোথায়? 300 00:26:21,875 --> 00:26:24,458 আমরা স্ক্র্যাপইয়ার্ড থেকে এগুলো কিনি এবং প্রতিদিন পাল্টাই। 301 00:26:24,541 --> 00:26:25,416 কেন জিজ্ঞাসা করছেন? 302 00:26:25,541 --> 00:26:27,041 কিছু মনে করো না। কিছু না। 303 00:26:32,958 --> 00:26:37,833 "৯-১১-২০২২, রাত ১০:৪৫:৩৩-এ, 304 00:26:38,125 --> 00:26:41,833 সৈকতের রাস্তায়, দম দম ধাবার কাছে একটি গাড়ি দুর্ঘটনায়, 305 00:26:41,916 --> 00:26:44,708 বিখ্যাত সাংবাদিক সাগর ভার্মা আভুদুরির পোষা কুকুর মারা গেছে। 306 00:26:44,791 --> 00:26:45,750 কুকুরটার নাম কি?" 307 00:26:58,333 --> 00:26:59,375 জলহস্তী 308 00:27:01,666 --> 00:27:03,000 হে ঈশ্বর! 309 00:27:06,208 --> 00:27:07,041 কি... 310 00:27:18,541 --> 00:27:19,375 হ্যালো? 311 00:27:19,458 --> 00:27:21,875 স্যার, গাড়ি পরিষেবা কেন্দ্র থেকে মূর্তি বলছি। 312 00:27:22,166 --> 00:27:23,208 হ্যাঁ, মূর্তি। বলো। 313 00:27:23,708 --> 00:27:25,708 পুলিশ আপনার গাড়ি আমাদের কাছে হস্তান্তর করেছে। 314 00:27:26,083 --> 00:27:27,625 আমি সবেমাত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলাম। 315 00:27:28,125 --> 00:27:30,000 - একবার এখানে আসতে পারবেন? - এখনই? 316 00:27:30,625 --> 00:27:32,166 কিন্তু আমি এখন একটা জরুরী কাজে আছি। 317 00:27:32,250 --> 00:27:35,458 এটা সমান গুরুত্বপূর্ণ, স্যার। দয়া করে আসুন। 318 00:27:35,916 --> 00:27:37,958 ঠিক আছে, আমি আসছি। বিদায়। 319 00:27:43,625 --> 00:27:45,375 - নমস্কার, স্যার। - নমস্কার, মূর্তি। বলো। 320 00:27:45,458 --> 00:27:48,708 গাড়ি চেক করার সময়, জ্বালানী ট্যাঙ্কে একটি ফুটো আছে সন্দেহ করি। 321 00:27:49,000 --> 00:27:51,750 পরীক্ষা করে, ট্যাঙ্কে একটি ছোট গর্ত পেয়েছি। 322 00:27:52,333 --> 00:27:53,166 এক মিনিট। 323 00:27:53,791 --> 00:27:54,625 এই পথে, স্যার। 324 00:28:00,416 --> 00:28:01,833 দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও, 325 00:28:01,916 --> 00:28:03,500 এরকম একটা গর্ত তৈরি হওয়া একান্তই অসম্ভব। 326 00:28:07,291 --> 00:28:09,541 মনে হচ্ছে, এটা পূর্বপরিকল্পিত। 327 00:28:10,625 --> 00:28:11,833 মনে হচ্ছে, আমাদের জ্বালানী ফুরিয়ে গেছে। 328 00:28:11,916 --> 00:28:14,458 কিন্তু প্রভাকর আজ সকালেই ট্যাঙ্ক ভর্তি করেছে। 329 00:28:14,583 --> 00:28:15,916 আপনি একজন সাংবাদিক, তাই না? 330 00:28:16,291 --> 00:28:19,208 আপনার উপর রাগ থেকে কেউ এটা করতে পারে। 331 00:28:32,541 --> 00:28:33,458 স্যার, চাবি। 332 00:28:36,750 --> 00:28:37,750 অঞ্জলি কেমন আছে? 333 00:28:42,333 --> 00:28:43,166 ঠিক আছে। 334 00:28:47,375 --> 00:28:49,333 এই সব জিনিস কি ফার্মহাউসে পাঠাবো? 335 00:28:49,416 --> 00:28:50,250 অবশ্যই। 336 00:28:50,708 --> 00:28:51,583 হ্যাঁ, ঠিক আছে। 337 00:28:58,041 --> 00:28:59,583 মানসিকভাবে বিপর্যস্ত নাকি? 338 00:29:01,833 --> 00:29:02,958 আপনার মোজা। 339 00:29:05,250 --> 00:29:07,458 একটা সাদা আর একটা কালো। 340 00:29:08,500 --> 00:29:10,125 ধুর! 341 00:29:11,166 --> 00:29:13,958 যখন আমি জুতা পরছিলাম, অঞ্জলি বিরক্ত করেছিল। 342 00:29:18,416 --> 00:29:19,500 কি হয়েছে, সাগর? 343 00:29:21,833 --> 00:29:23,000 কিছু কি আপনাকে বিরক্ত করছে? 344 00:29:31,125 --> 00:29:32,000 অমরুতা... 345 00:29:33,333 --> 00:29:34,250 এই সংবাদপত্র। 346 00:29:34,833 --> 00:29:36,375 কাল রাতে ধাবায় পেলাম। 347 00:29:37,958 --> 00:29:39,416 তিন নম্বর ক্লু পড়ুন। 348 00:29:40,166 --> 00:29:41,083 ৯ই নভেম্বর। 349 00:29:41,916 --> 00:29:44,083 রাত ১০:৪৫:৩৩-এ 350 00:29:44,375 --> 00:29:46,708 দম দম ধাবার কাছে একটি গাড়ি দুর্ঘটনায়, 351 00:29:49,000 --> 00:29:52,041 সাংবাদিক সাগর ভার্মার কুকুর মারা গেছে। তার নাম কি? 352 00:29:53,333 --> 00:29:55,333 অমরুতা, এটা কেমনতর তামাশা! 353 00:29:57,666 --> 00:30:00,416 ঠিক ৩৩ সেকেন্ডে, ট্রাকটা গাড়িতে ধাক্কা মারে। 354 00:30:00,916 --> 00:30:01,875 কি! 355 00:30:02,166 --> 00:30:03,291 কি যা তা হচ্ছে? 356 00:30:07,000 --> 00:30:09,666 তুমি ভাল করেই জানো, যে আমরা আয়ীর নাম রাখিনি। 357 00:30:10,125 --> 00:30:12,875 কিন্তু আজ সকালে, অঞ্জলি আমার কাছে এসে বললো, 358 00:30:13,125 --> 00:30:16,875 "বাবা, আয়ীর নাম জলহস্তী রাখা হোক।" 359 00:30:17,166 --> 00:30:18,750 আমি গাড়িতে ক্রসওয়ার্ডটি পূরণ করলাম। 360 00:30:18,833 --> 00:30:20,875 তেলেগুতে ছয়টি অক্ষর। জলহস্তী। 361 00:30:23,625 --> 00:30:25,166 এটি একটি ছয় অক্ষরের শব্দ মাত্র। 362 00:30:26,250 --> 00:30:27,500 কাকতালীয় হতে পারে। 363 00:30:30,041 --> 00:30:31,625 নামটা কাকতালীয় হতে পারে। 364 00:30:33,375 --> 00:30:35,875 কিন্তু কুকুর দুর্ঘটনায় মারা যাবে, কে জানতো? 365 00:30:37,083 --> 00:30:38,041 কে যে পরিকল্পনা করা হবে? 366 00:30:41,833 --> 00:30:42,666 আর, অমরুতা... 367 00:30:43,458 --> 00:30:45,416 এখানে আসার আগে, আমি সার্ভিস স্টেশনে ছিলাম। 368 00:30:46,166 --> 00:30:47,000 অনুমান করো! 369 00:30:47,708 --> 00:30:49,416 গাড়ির জ্বালানি ট্যাঙ্কে একটি ছিদ্র রয়েছে। 370 00:30:49,666 --> 00:30:51,166 -কি! -হ্যাঁ! 371 00:30:53,041 --> 00:30:54,125 জ্বালানী ট্যাঙ্কে গর্ত। 372 00:30:54,833 --> 00:30:56,208 ট্রাক গাড়িতে ধাক্কা মারে। 373 00:30:57,208 --> 00:30:59,166 আমি তোমাকে বলছি, এগুলো সব পূর্বপরিকল্পিত। 374 00:30:59,750 --> 00:31:01,000 কে এটা করতে পারে? 375 00:31:01,375 --> 00:31:02,625 এখানে সই করো, কোটি। 376 00:31:02,916 --> 00:31:04,000 - আমি ডাকলে তোমাকে আসতে হবে। - ঠিক আছে, স্যার। 377 00:31:04,083 --> 00:31:05,666 আমি অনুমতি না দিলে শহর ছেড়ে যাবে না। 378 00:31:05,750 --> 00:31:06,583 ঠিক আছে, স্যার। 379 00:31:18,833 --> 00:31:20,250 -হ্যালো? -হ্যালো, স্যার। 380 00:31:20,833 --> 00:31:21,708 স্যার, সুপ্রভাত। 381 00:31:22,250 --> 00:31:25,000 - অজয় ​​ঘোষ, এসআই। - হ্যাঁ, বলো ঘোষ। 382 00:31:25,708 --> 00:31:27,791 গত রাতে আমরা ট্রাক চালককে খুঁজে পেয়েছি। 383 00:31:29,583 --> 00:31:31,041 আমি নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করেছি। 384 00:31:31,416 --> 00:31:36,541 বলছে, সে উত্তর প্রদেশ থেকে বিরতি ছাড়া ১৮ ঘন্টা গাড়ি চালিয়ে আসছে৷ 385 00:31:38,250 --> 00:31:39,833 সে যখন ধাবায় পৌঁছলো, 386 00:31:41,166 --> 00:31:43,791 উইন্ডশীল্ডের উপর একটি সংবাদপত্র এসে পড়ে। 387 00:31:44,000 --> 00:31:46,208 সামনের কিছু দেখতে না পেয়ে সে গাড়িতে ধাক্কা মারে। 388 00:31:46,375 --> 00:31:47,916 সে মাতালও ছিল না। 389 00:31:48,041 --> 00:31:50,541 -আমরা তার বক্তব্য পরীক্ষা করেছি। সে নির্দোষ। - শোনো! 390 00:31:50,958 --> 00:31:52,541 -ওকে যেতে দিও না। - স্যার? 391 00:31:53,125 --> 00:31:56,208 ঘোষ, আমার কথা শোনো। এই সংবাদপত্রের গল্প এবং দুর্ঘটনা... 392 00:31:56,291 --> 00:31:59,000 এগুলো সব বাজে কথা! এটা পূর্বপরিকল্পিত ছিল। 393 00:31:59,625 --> 00:32:01,500 আমার গাড়ির ফুয়েল ট্যাঙ্কে একটা ছিদ্র আছে। 394 00:32:01,666 --> 00:32:03,208 আমি সার্ভিস স্টেশনে নিজেই এটা পরীক্ষা করে দেখেছি। 395 00:32:03,958 --> 00:32:04,875 ঘোষ, আমার কথা শোনো। 396 00:32:05,500 --> 00:32:07,958 ওই হারামজাদার সাথে যেটা করতে হয়, সেটাই করো। 397 00:32:08,041 --> 00:32:09,791 তার হাত পা ভেঙে দাও, আমার কিচ্ছু যায় আসে না! 398 00:32:09,875 --> 00:32:10,916 আমি সত্যটা জানতে চাই! 399 00:32:11,083 --> 00:32:13,208 আমাকে জানতে হবে, এর পেছনে কারা আছে। 400 00:32:13,291 --> 00:32:14,250 স্যার... 401 00:32:14,958 --> 00:32:18,625 ঠোস প্রমাণ ছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করতে পারি না। 402 00:32:19,791 --> 00:32:21,125 এটা বেশ ঝুঁকিপূর্ণ, স্যার। 403 00:32:22,541 --> 00:32:23,458 ইডিয়ট। 404 00:32:28,833 --> 00:32:30,291 সবেমাত্র এক লাখ টাকা ট্রান্সফার করেছি। 405 00:32:30,416 --> 00:32:31,666 আরো পাঠাতে পারি। 406 00:32:31,750 --> 00:32:33,000 এর গোড়া পর্যন্ত যাও। 407 00:32:37,958 --> 00:32:40,083 -স্যার... -ঘোষ, ওকে দিয়ে যেকোনোভাবে সত্য বলাও। 408 00:32:40,166 --> 00:32:41,458 চিন্তা করবেন না, স্যার। 409 00:32:41,875 --> 00:32:42,916 বুঝে গেছি। 410 00:32:48,208 --> 00:32:50,666 -আরে, ড্রাইভার কোথায়? - সে চলে গেছে, স্যার। 411 00:32:50,750 --> 00:32:52,000 তার আইনজীবী তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছে। 412 00:32:52,050 --> 00:32:53,125 আমি তার স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দিয়েছি। 413 00:32:53,625 --> 00:32:54,958 গাধা একটা! 414 00:33:00,833 --> 00:33:02,583 নমস্কার, স্যার। সবার জন্য মিষ্টি পান এনেছি। 415 00:33:02,666 --> 00:33:03,000 - আপনার জন্য বিশেষ... 416 00:33:03,050 --> 00:33:05,000 - আমি চাই না। অন্যদের মধ্যে বিলিয়ে দাও। 417 00:33:05,083 --> 00:33:05,916 ঠিক আছে, স্যার। 418 00:33:43,916 --> 00:33:44,750 ধন্যবাদ, স্যার। 419 00:33:48,375 --> 00:33:49,375 কালা, আমি। 420 00:33:50,083 --> 00:33:52,875 আমি জামিন পেয়েছি। এক ঘন্টার মধ্যে বাসায় আসছি। 421 00:33:54,041 --> 00:33:55,625 - আমি থানায় আছি। - এই! 422 00:33:56,041 --> 00:33:57,375 - পরে ফোন করছি। - আমার সাথে এসো। 423 00:33:57,458 --> 00:33:58,416 - আমার সাথে এসো। - স্যার? 424 00:33:58,875 --> 00:33:59,833 - চলো, যাওয়া যাক! - কি হয়েছে, স্যার? 425 00:34:00,583 --> 00:34:02,500 - কিছু হয় নি। - কিন্তু আমি জামিন পেয়েছি। 426 00:34:02,583 --> 00:34:05,750 আরে, তোমাকে দুটো সই করানো হয় নি। 427 00:34:05,833 --> 00:34:06,916 সূর্য নিতে ভুলে গেছে। 428 00:34:07,000 --> 00:34:08,750 আধ ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারবে। আমার সাথে এসো। 429 00:34:09,125 --> 00:34:11,125 - তোমাকে শীঘ্রই যেতে দেবো। - আমি বাসায় যেতে চাই, স্যার। 430 00:34:11,166 --> 00:34:12,291 আমি জানি। এখন আমার সাথে এসো। 431 00:34:12,791 --> 00:34:14,125 চলে এসো। তাড়াতাড়ি। 432 00:34:17,625 --> 00:34:18,458 চলে এসো। 433 00:34:20,208 --> 00:34:22,000 বসো। 434 00:34:43,000 --> 00:34:45,625 - আপনি কি এর পিছনে চার্লস আছে, মনে করেন? - কে জানে? 435 00:34:47,625 --> 00:34:49,500 সে গত দুই মাস ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। 436 00:34:50,500 --> 00:34:52,833 তবুও, সে আমাকে এই জঘন্য ফুলগুলো পাঠাতে পেরেছে। 437 00:34:54,541 --> 00:34:55,708 সত্য কথা বলতে গেলে , 438 00:34:56,500 --> 00:34:58,125 এই চাকরিটি আসলে চার্লসের। 439 00:34:59,250 --> 00:35:00,833 আমিই খান সাহেবের সাথে কথা বলে... 440 00:35:01,083 --> 00:35:03,458 কারসাজি করে চার্লসকে এটা পেতে দিই নি। 441 00:35:04,916 --> 00:35:05,750 যাই হোক না কেন, 442 00:35:06,041 --> 00:35:08,416 আমার উপর তার রাগ দেখানো উচিত। 443 00:35:09,375 --> 00:35:11,083 কিন্তু আমার পরিবারকে এর মধ্যে টানার সাহস তার হয় কি করে! 444 00:35:11,791 --> 00:35:13,500 অঞ্জলি তখন গাড়িতে থাকলে কি হতো? 445 00:35:15,916 --> 00:35:17,416 অমরুতা, আমি সেই বজ্জাতকে হত্যা করবো! 446 00:35:18,666 --> 00:35:19,625 সাগর... 447 00:35:19,916 --> 00:35:21,500 - রাস্কেল ! - শান্ত হোন। 448 00:35:22,750 --> 00:35:25,250 আমরা নিশ্চিতভাবে জানি না যে, এটা চার্লস কিনা। 449 00:35:26,416 --> 00:35:29,916 তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করছেন না কেন? 450 00:35:30,375 --> 00:35:32,708 আপনারা এত বছর ধরে একে অপরকে চেনেন, তাই না? 451 00:35:33,250 --> 00:35:34,583 নিজের সমস্ত সন্দেহ দূর করুন। 452 00:35:37,625 --> 00:35:38,750 তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলুন। 453 00:35:53,750 --> 00:35:55,041 ফোনটা ধরো, চার্লস। 454 00:36:00,666 --> 00:36:01,666 ধুত্তোর। 455 00:36:04,583 --> 00:36:05,500 ধুত্তোর। 456 00:36:16,333 --> 00:36:17,875 -হ্যালো? -হ্যালো, মারিয়ান। 457 00:36:17,958 --> 00:36:18,791 -হ্যাঁ, সাগর? - হাই। 458 00:36:19,041 --> 00:36:20,208 চার্লস কি তোমার সাথে আছে? 459 00:36:20,291 --> 00:36:23,583 সে আমার কল ধরছে না। একটু গুরুত্বপূর্ণ... 460 00:36:24,333 --> 00:36:25,333 সে এখানে নেই, সাগর। 461 00:36:25,500 --> 00:36:27,166 আমি আমার বাবা-মায়ের কাছে আছি। 462 00:36:27,916 --> 00:36:29,875 সে খামারবাড়িতে আছে। 463 00:36:30,416 --> 00:36:32,333 ভিমিলির কাছের ফারমহাউসে। 464 00:36:33,250 --> 00:36:35,083 হ্যাঁ, আমি জানি। আমি দুঃখিত। 465 00:36:35,291 --> 00:36:37,125 ম্যাথুর জন্য আমার গভীর সমবেদনা থাকলো। 466 00:36:37,208 --> 00:36:39,333 দুঃখিত, আমি ব্যক্তিগতভাবে এটা করতে পারিনি। 467 00:36:39,416 --> 00:36:40,375 আমি দুঃখিত, মারিয়ান। 468 00:37:03,500 --> 00:37:04,375 চার্লস? 469 00:37:54,666 --> 00:37:55,541 চার্লস? 470 00:38:19,041 --> 00:38:19,916 চার্লস? 471 00:38:31,750 --> 00:38:32,583 চার্লস ! 472 00:38:37,333 --> 00:38:38,166 চার্লস ! 473 00:38:39,875 --> 00:38:41,208 গাড়ি দুর্ঘটনা... 474 00:38:42,125 --> 00:38:43,166 আমি কাগজে এটার সম্পর্কে পড়েছি। 475 00:38:44,125 --> 00:38:46,083 কুকুরটা মারা গেছে, তাই না? 476 00:38:55,791 --> 00:38:57,083 আমাকে একটা কথা বলো। 477 00:38:58,541 --> 00:38:59,833 দুর্ঘটনার আগে... 478 00:39:01,333 --> 00:39:05,041 তুমি কি এটার মত একটা পুরানো, নোংরা সংবাদপত্র পেয়েছিলে? 479 00:39:09,041 --> 00:39:12,916 সংবাদপত্রে কি এটা লেখা ছিল, যে কুকুরটা মারা যাবে? 480 00:39:14,250 --> 00:39:16,833 হ্যাঁ, তো? 481 00:39:22,083 --> 00:39:24,500 এর পরের লক্ষ্য তুমি, সাগর। 482 00:39:25,333 --> 00:39:27,083 তুমি ফেঁসে গেছো! 483 00:39:30,166 --> 00:39:31,041 কি! 484 00:39:31,333 --> 00:39:33,291 এটি এখন থেকে তোমাকে তাড়িত করবে। 485 00:39:34,166 --> 00:39:37,125 এরকম কাগজের অন্যান্য টুকরো তোমাকে খুঁজতে আসবে। 486 00:39:37,791 --> 00:39:40,291 তোমার সকল প্রিয়জনকে... 487 00:39:40,875 --> 00:39:43,625 যাদের সংস্পর্শে তুমি কখনো না কখনো এসেছো... 488 00:39:43,833 --> 00:39:46,833 এটা তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করবে। 489 00:39:47,750 --> 00:39:49,500 তুমি যতই চেষ্টা করো না কেন, 490 00:39:49,750 --> 00:39:51,666 একজনকেও বাঁচাতে পারবে না। 491 00:39:52,208 --> 00:39:53,291 কি বলছো তুমি! 492 00:39:54,291 --> 00:39:57,500 এটা বন্ধ করার একটাই উপায় আছে। 493 00:40:01,500 --> 00:40:02,333 চার্লস, না! 494 00:40:15,333 --> 00:40:16,208 ধুর। 495 00:40:20,000 --> 00:41:20,000 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী।