1 00:00:01,083 --> 00:00:04,000 আমি অ্যাসগার্ডের লোকি। 2 00:00:04,083 --> 00:00:06,458 আমার উপর মহান উদ্দেশ্য সাধনের দায়িত্ব রয়েছে। 3 00:00:08,791 --> 00:00:12,041 তুমি জানতে পেরেছিলে তুমি একটা ভ্যারিয়েন্ট, তবু সেটা নিয়ে ভেবেও দেখনি, তাই না? 4 00:00:12,125 --> 00:00:15,000 - তুমি কি রাজা হতে চাও? - হতে চাই না, হব বলেই জন্মেছি। 5 00:00:15,083 --> 00:00:18,083 সেটাই আমরা জানি। যুদ্ধ। আর তা হতে চলেছে। 6 00:00:18,166 --> 00:00:20,250 - তাকেই আমাদের দেখিয়েছিলে? - "হি হু রিমেন্স"। 7 00:00:20,333 --> 00:00:21,708 এটা তার রাজত্ব। 8 00:00:22,375 --> 00:00:24,708 সেটাই হল জুয়ার প্রথম চাল। 9 00:00:24,791 --> 00:00:29,833 দায়িত্ব নাও, না হলে আমার অসংখ্য প্রতিচ্ছবি আবার একটা অনন্ত মহাবিশ্বব্যাপী যুদ্ধ শুরু করে দেবে। 10 00:00:29,916 --> 00:00:32,625 অবশ্য অবশেষে আমি ঘুরেফিরে এখানেই ফিরে আসব। 11 00:00:32,708 --> 00:00:34,666 পুনর্জন্ম, বাবু। 12 00:00:34,750 --> 00:00:35,750 সিলভি, থামো। 13 00:00:35,833 --> 00:00:37,416 সিংহাসনটা তোমার চাই? 14 00:00:38,333 --> 00:00:39,416 শীঘ্রই আবার দেখা হবে। 15 00:00:39,500 --> 00:00:41,820 ভাল বা মন্দ যে জন্যই হোক টাইমলাইনগুলি এখন মুক্ত আছে। 16 00:00:41,875 --> 00:00:45,208 "হি হু রিমেন্স" এর তুলনায় তাদের ভালো করে রক্ষা করা আমাদের উপর নির্ভর করে। 17 00:00:45,291 --> 00:00:47,375 - আমরা দেবতা সাজছি। - পরিকল্পনাটা কী? 18 00:00:47,458 --> 00:00:49,958 মাল্টিপ্লায়ার লোড করো, চালু করে, ফিরে এসো। 19 00:00:50,041 --> 00:00:51,250 সাহস দেখানোর এটাই সময়। 20 00:00:53,708 --> 00:00:56,875 শাখাগুলো মরে যাচ্ছে। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। 21 00:00:56,958 --> 00:01:00,541 টেম্পোরাল লুম গলে যাওয়ার আগের সময়ে আমাকে ফিরে যেতে হবে। 22 00:01:00,625 --> 00:01:03,208 তোমাকে টাইম স্লিপিং নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। 23 00:01:10,050 --> 00:01:16,500 লোকি সিজন ২ এপিসোড ৬ গ্লোরিয়াস পারপাস (মহান উদ্দেশ্য) 24 00:01:20,020 --> 00:01:40,020 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 25 00:02:12,000 --> 00:02:15,000 মাল্টিপ্লায়ার লোড করবে, চালু করবে আর ফিরে আসবে। 26 00:02:15,083 --> 00:02:16,666 - বুঝেছ? - বুঝেছি। 27 00:02:18,083 --> 00:02:19,416 ঠিক আছে। 28 00:02:20,833 --> 00:02:22,250 সাহস দেখানোর এটাই সময়। 29 00:02:23,291 --> 00:02:24,500 শুভকামনা। 30 00:02:25,250 --> 00:02:26,791 সাহসীরা ভয় পায় না। 31 00:02:36,666 --> 00:02:37,708 আমি ফিরে এসেছি। 32 00:02:37,791 --> 00:02:39,250 - ঠিক আছ তো? - হ্যাঁ। হ্যাঁ। 33 00:02:39,333 --> 00:02:40,833 টাইমলিকে ওখানে পাঠাতে হবে। 34 00:02:47,166 --> 00:02:48,291 রেডি। 35 00:02:48,375 --> 00:02:50,017 - ওর হাতে কতটা সময়? - খুব বেশী নয়। 36 00:02:50,041 --> 00:02:53,208 রেডিয়েশন কতটা জানা নেই, আগের বারের থেকেও খারাপ। 37 00:02:53,291 --> 00:02:54,666 ও পারবে। 38 00:02:56,333 --> 00:02:57,708 ভয় পেও না। 39 00:02:59,083 --> 00:03:00,541 আমি চললাম। 40 00:03:02,916 --> 00:03:05,625 - এগিয়ে যাও! চলো! - চলো, চলো তাড়াতাড়ি! 41 00:03:25,500 --> 00:03:26,583 কী হলো? 42 00:03:27,333 --> 00:03:28,708 ও আর নেই। 43 00:03:28,791 --> 00:03:29,875 সব শেষ। 44 00:03:29,958 --> 00:03:31,166 বেশ, এখন তাহলে কী করব? 45 00:03:31,250 --> 00:03:33,708 রেডিয়েশন খুবই বেশি। 46 00:03:33,791 --> 00:03:35,416 আমরা কী ভুল করলাম? 47 00:03:35,500 --> 00:03:38,250 জানি না। আমি কিছু করিনি, মায়ের দিব্যি। 48 00:03:38,333 --> 00:03:39,916 - ও.বি - ও কি মারা গেছে? 49 00:03:40,000 --> 00:03:41,833 কোথায় ভুল হয়েছে? 50 00:03:41,916 --> 00:03:43,083 ভাল প্রশ্ন। 51 00:03:45,000 --> 00:03:46,250 অনেক সময় নষ্ট করেছি। 52 00:03:52,750 --> 00:03:56,000 আবার। দ্রুতগতিতে। 53 00:03:56,083 --> 00:03:57,976 বেশ। তর্ক করার সময় নেই। 54 00:03:58,000 --> 00:03:59,416 - এসো, তাড়াতাড়ি। - শুভকামনা, প্রফেসর। 55 00:04:00,208 --> 00:04:02,500 শোনো। ভিতরে যাও, পোশাক পরে নাও। যখন... 56 00:04:02,583 --> 00:04:05,583 যখন দরজাগুলো খুলবে, ফুল স্পিডে গ্যাংওয়ে দিয়ে এগিয়ে যেও। 57 00:04:05,666 --> 00:04:09,041 মাল্টিপ্লায়ার লোড করে, সবুজ বোতামটা টিপে চালু করে ফিরে আসবে। ঠিক আছে? 58 00:04:09,125 --> 00:04:10,559 - ঠিক আছে। - একদম ঠিক। 59 00:04:10,583 --> 00:04:12,791 চলো কাজে নামি। এবার বেশী দ্রুত করা যাক। 60 00:04:12,875 --> 00:04:14,434 - সাহস দেখানোর সময়। - তুমি প্রস্তুত? 61 00:04:14,458 --> 00:04:15,541 "এবার" মানে? 62 00:04:20,291 --> 00:04:22,375 - ঠিক আছে। তর্ক করার সময় নেই। - শুভকামনা, প্রফেসর। 63 00:04:22,458 --> 00:04:23,458 শোনো... 64 00:04:23,541 --> 00:04:25,833 ভিতরে গিয়ে পোশাক পরে নাও। গ্যাংওয়ে দিয়ে দ্রুত এগিয়ে যাও। 65 00:04:25,916 --> 00:04:28,958 মাল্টিপ্লায়ার লোড করবে, সবুজ বোতামটা টিপে ওটা চালু করবে আর ফিরে আসবে। 66 00:04:29,041 --> 00:04:30,916 চলো। এবার একটু দ্রুত। 67 00:04:31,000 --> 00:04:32,000 "এবার"? 68 00:04:34,666 --> 00:04:36,875 - আবার কী হলো? - ও আর নেই। 69 00:04:36,958 --> 00:04:39,541 - আবার। এবার দ্রুত নয়, আগে। - শেষ হয়ে গেছে। 70 00:04:39,625 --> 00:04:43,000 মিস রাভোনা, আমার ওয়ার্কশপে যা ঘটেছে তার পরে... 71 00:04:43,083 --> 00:04:46,250 মিস মিনিটস, আমি জানি এই মুহূর্তে তুমি ব্যাথিত ও ক্রুদ্ধ। 72 00:04:46,333 --> 00:04:49,250 কিন্তু থ্রুপুট মাল্টিপ্লায়ারের কাজ দ্রুত শেষ করতে তোমার সাহায্য দরকার। 73 00:04:51,166 --> 00:04:53,041 সময় বাঁচানো নিতান্ত জরুরী। 74 00:04:56,625 --> 00:04:59,125 আমি সময় নষ্ট করেছি আর এখন সময় আমাকে নষ্ট করছে। 75 00:04:59,208 --> 00:05:00,833 মাল্টিপ্লায়ার মাটিতে রেখো না। 76 00:05:00,916 --> 00:05:02,125 আবার। 77 00:05:04,083 --> 00:05:05,083 শাবাশ! 78 00:05:06,083 --> 00:05:08,083 আবার। আবার। 79 00:05:09,458 --> 00:05:10,791 আবার। 80 00:05:13,583 --> 00:05:14,958 চলো, চলো, চলো। 81 00:05:22,166 --> 00:05:23,208 আবার। 82 00:05:24,000 --> 00:05:28,500 এ হল ওরোবোরোস, এর নাম ভিক্টর টাইমলি। 83 00:05:28,583 --> 00:05:31,041 ভিক্টর টাইমলি, এ হল ওরোবোরোস। জানো তো? 84 00:05:31,125 --> 00:05:34,791 টিভিএ হ্যান্ডবুক, তোমরা দুজনে লিখেছ। এটা আশ্চর্যজনক না? 85 00:05:34,875 --> 00:05:36,835 - লোকি, এত অদ্ভুত ব্যবহার কেন? - ও.বি... 86 00:05:36,875 --> 00:05:37,958 ভিক্টর টাইমলি? 87 00:05:38,041 --> 00:05:39,250 ওরোবোরোস। 88 00:05:39,333 --> 00:05:41,583 - এই, এই। - দেখা হয়ে ভালো লাগলো! 89 00:05:42,458 --> 00:05:46,500 এই হল লুমের একটা মডেল যা ও.বি তাড়াহুড়া করে বানিয়েছে। 90 00:05:46,583 --> 00:05:50,250 শোনো সবাই, ভিক্টর, মডেলটা এখনও শেষ হয়নি, ঠিক আছে? 91 00:05:50,333 --> 00:05:52,000 শুধু এক পরত রং করা হয়েছে। 92 00:05:52,083 --> 00:05:55,708 ও.বি, কী বলছ তুমি? এটা একেবারে নিখুঁত। 93 00:05:55,791 --> 00:05:59,291 এখন শোনো। আমাদের টাইমলিকে পোশাক পরিয়ে লুমে পাঠাতে হবে। 94 00:05:59,375 --> 00:06:01,500 দাঁড়াও... আমিই কেন? 95 00:06:01,583 --> 00:06:03,750 কারণ তুমি নিজেই বলেছিলে, যেতে চেয়েছ, তাই যাবে। 96 00:06:04,458 --> 00:06:07,416 যদি ওখানে কিছু ভুল হয়, তুমি জানো মাল্টিপ্লায়ার কীভাবে কাজ করে। 97 00:06:07,500 --> 00:06:08,791 - তা জানি। - এবার বুঝতে পারলে। 98 00:06:09,666 --> 00:06:12,291 তুমি এই প্রটেক্টিভ স্যুটটা পরবে। 99 00:06:12,375 --> 00:06:13,708 মোবিয়াস, তুমি বেঁচে গেলে। 100 00:06:13,791 --> 00:06:16,541 এটা মোবিয়াসের মতো দেখতে, কিন্তু এটা আসলে ভিক্টর টাইমলি। 101 00:06:16,625 --> 00:06:17,666 মানে আমি? 102 00:06:17,750 --> 00:06:19,541 ভিক্টর, এই স্যুটটা পরে, ওই দরজাগুলো খোলার পর, 103 00:06:19,625 --> 00:06:21,791 যত দ্রুত সম্ভব গ্যাংওয়ে ধরে এগিয়ে যাবে। 104 00:06:21,875 --> 00:06:23,125 বেশ পরিশ্রমের কাজ, 105 00:06:23,208 --> 00:06:25,458 - কাজটা সহজ হবে না। - কাজটা সহজ হবে না... 106 00:06:25,541 --> 00:06:26,875 রেডিয়েশনের মাত্রা খুব বেশী। 107 00:06:26,958 --> 00:06:28,541 - সবাই বুঝছ? বেশ। - হ্যাঁ। 108 00:06:29,166 --> 00:06:33,000 ভিক্টর, মাল্টিপ্লায়ারটা লঞ্চারে লোড করবে, এটাকে ঘোরাবে, 109 00:06:33,083 --> 00:06:36,875 সবুজ বোতামটা টিপলে, এটা লঞ্চ হবে আর লুমের সঙ্গে যুক্ত হবে ও 110 00:06:36,958 --> 00:06:40,291 এর, অতিরিক্ত ব্র্যাঞ্চগুলোকে ম্যানেজ করার ক্ষমতা, বৃদ্ধি পাবে। 111 00:06:40,375 --> 00:06:43,166 - কিন্তু মাল্টিপ্লায়ার এখনও রেডি হয়নি। - রেডিই আছে। 112 00:06:43,250 --> 00:06:46,916 - কারণ টাইমলি'র কাছে এটা আছে। - ওটা কী... 113 00:06:47,500 --> 00:06:48,541 - একটা প্রোটোটাইপ(প্রতিরূপ)... - হ্যাঁ। 114 00:06:48,625 --> 00:06:52,083 ...যা টেম্পোরাল ইনপুটকে বাড়াবে ও টেম্পোরাল ক্ষয়কে প্রতিহত করবে। 115 00:06:52,583 --> 00:06:55,375 এই যন্ত্রটা, তার সঙ্গে থ্রুপুট মালটিপ্লায়ার মিলে, 116 00:06:55,458 --> 00:06:59,541 এই রিংগুলোকে বড় করে তুলবে। 117 00:06:59,625 --> 00:07:01,666 - লোকি, ওটা... - ওটা প্রফেসরকে ফিরিয়ে দাও। 118 00:07:01,750 --> 00:07:03,625 অনেক ধন্যবাদ। বিশ্বাস রাখো। 119 00:07:03,708 --> 00:07:05,958 তবুও থ্রুপুট মাল্টিপ্লায়ারটার মানিয়ে নিতে সময় লাগবে... 120 00:07:06,041 --> 00:07:07,291 কতক্ষণ? কতক্ষণ? 121 00:07:07,666 --> 00:07:09,750 নির্ভর করে। জানিই না এটা কী। 122 00:07:09,833 --> 00:07:10,833 কী এটা? 123 00:07:10,916 --> 00:07:13,791 ও.বি, মেকানিক্স, ফিজিক্স ও ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তুমি যা জানো, 124 00:07:13,875 --> 00:07:16,083 তা জানতে আমার কতদিন লাগবে? 125 00:07:16,166 --> 00:07:17,625 তুমি কতটা জানো? 126 00:07:18,541 --> 00:07:21,958 ধরে নাও বিশেষ জানি না, তবে আমি দ্রুত শিখি আর আমি একজন দেবতা। 127 00:07:22,041 --> 00:07:24,500 - প্রথম থেকে শুরু করা যাক। - তাই করো। 128 00:07:24,583 --> 00:07:26,708 সময় নেই। আমরা একা কাজ করলে ভালো হয়। 129 00:07:26,791 --> 00:07:28,208 ও.বি, আমি বুঝতে পারছি। 130 00:07:28,291 --> 00:07:29,541 কিন্তু যদি আমাকে শিখতে হয়, 131 00:07:29,625 --> 00:07:31,916 মানে, আমায় যদি সত্যি সত্যিই শিখতে হয়, 132 00:07:32,000 --> 00:07:33,208 কতদিন লাগবে? 133 00:07:34,208 --> 00:07:36,625 - কয়েক দশক। - কয়েক শতাব্দী। 134 00:07:42,020 --> 00:07:45,020 কয়েক শতাব্দী পরে 135 00:07:47,375 --> 00:07:51,041 লোকি, আমি তোমার অবাক করা উন্নত ইঞ্জিনিয়ারিং দক্ষতা নিয়ে প্রশ্ন করছি না, 136 00:07:51,125 --> 00:07:53,083 কিন্তু ও.বি'কে একবার ওটা পরীক্ষা করতে তো দাও। 137 00:07:53,166 --> 00:07:55,708 পরীক্ষা করে নিলে সমস্যার সম্ভাবনা থাকবে না। 138 00:07:55,791 --> 00:07:58,083 এটা ঠিক আছে। টাইমলি, এইদিকে এসো। 139 00:07:58,166 --> 00:08:01,333 তোমার টেম্পোরাল অরা, এই মেশিনে স্ক্যান করতে হবে। 140 00:08:01,416 --> 00:08:03,875 - এটা দেখতে প্রাণঘাতী তবে... - ওটা কী... 141 00:08:03,958 --> 00:08:06,791 - এটা একেবারে নিরাপদ। এই দেখ। - লোকি, লোকি! 142 00:08:06,875 --> 00:08:08,833 অ্যাক্সেস অস্বীকৃত। 143 00:08:08,916 --> 00:08:10,500 তোমার পালা। ওটা আমাকে দাও। 144 00:08:10,583 --> 00:08:12,041 - ধন্যবাদ। - ধন্যবাদ। 145 00:08:12,125 --> 00:08:13,666 - রেডি হলে বোলো। - রেডি। 146 00:08:13,750 --> 00:08:14,958 এবার যাও। 147 00:08:15,500 --> 00:08:18,000 স্বাগত, হি হু রিমেন্স। 148 00:08:18,083 --> 00:08:20,458 - এবার বেরোতে পারি? - দেখ, তুমি ঠিকই আছো। 149 00:08:20,541 --> 00:08:22,083 তোমার এগুলো লাগবে। 150 00:08:22,166 --> 00:08:24,000 যা ভেবেছিলাম, অবস্থা তার চেয়েও খারাপ। 151 00:08:24,083 --> 00:08:26,375 তাড়াতাড়ি করতে হবে। কে করবে কাজটা? 152 00:08:26,458 --> 00:08:28,625 ও। তুমি করবে। তুমি যেতে চেয়েছিলে। 153 00:08:28,708 --> 00:08:30,708 প্ল্যান হল, ভিতরে যাও, পোশাক পরে নাও। 154 00:08:30,791 --> 00:08:33,500 দরজাগুলো খোলামাত্র, দ্রুত গতিতে গ্যাংওয়ে দিয়ে এগিয়ে যাবে। 155 00:08:33,583 --> 00:08:35,458 মাল্টিপ্লায়ার লোড করবে, সবুজ বোতামটা টিপবে, 156 00:08:35,541 --> 00:08:36,958 - চালু করবে, আর ফিরে আসবে। - বুঝেছি। 157 00:08:37,041 --> 00:08:38,625 যাইহোক, মনে রাখবে, 158 00:08:38,708 --> 00:08:41,083 নিজের ডান বুড়ো আঙুল, বাম হাঁটু, আর ফেসপ্লেটে টেপ লাগাবে 159 00:08:41,166 --> 00:08:43,416 নাহলে রেডিয়েশনে তোমার গায়ের চামড়া খসে যাবে। 160 00:08:43,500 --> 00:08:46,375 - দেখে হাঁটবে, হোঁচট খেতে পারো। - বুড়ো আঙ্গুল, হাঁটু, ফেসপ্লেট। 161 00:08:46,458 --> 00:08:48,041 - আর একটা কথা। - হ্যাঁ। 162 00:08:48,125 --> 00:08:50,875 যাই করো না কেন, মাল্টিপ্লায়ার মাটিতে রাখবে না, 163 00:08:50,958 --> 00:08:53,750 ওটা গড়িয়ে গ্যাংওয়ে থেকে পড়ে যাবে। ঠিক আছে? ভুলো না। 164 00:08:54,500 --> 00:08:55,500 হিম্মত হারাবে না। 165 00:08:57,000 --> 00:08:58,791 সাহসীরা ভয় পায় না। 166 00:09:00,666 --> 00:09:04,458 কেসি, আমাদের ভোল্টেজ ইনপুটকে বাড়াতে আর টেম্পোরাল ক্ষয় প্রতিহত করতে হবে। 167 00:09:04,541 --> 00:09:06,501 - আয়ন ডিকাপলারের কী হবে? - ওটা ঠিক আছে। 168 00:09:06,583 --> 00:09:09,142 - ওটা প্রাথমিক কম্পার্টমেন্টের সঙ্গে জুড়ে দাও। - অতিরিক্ত গরম হয়ে যাবে না? 169 00:09:09,166 --> 00:09:13,166 না। এটাকে টাইমলি'র কম্পিউটিং সিস্টেমের সাথে জুড়ে দেয়ার ব্যবস্থা করো। 170 00:09:13,250 --> 00:09:15,083 এই আপগ্রেডগুলো লুম'কে অতিরিক্ত 171 00:09:15,166 --> 00:09:17,125 শাখাগুলো ম্যানেজের শক্তি দেবে। 172 00:09:17,208 --> 00:09:19,625 এই রিংগুলো। ওগুলো খুব ছোট। 173 00:09:19,708 --> 00:09:22,041 ওগুলোকে আমরা বড় করব। চলো যাই। 174 00:09:22,166 --> 00:09:23,351 সাবধান, ও.বি। 175 00:09:23,375 --> 00:09:25,666 কেউ তোমার কাজটা দখল করতে চাইছে। 176 00:09:25,750 --> 00:09:28,333 তা ঠিক। আমি আসছি, ও.বি, পিছন দিকে লক্ষ্য রেখো। 177 00:09:28,416 --> 00:09:30,500 কেসি, মাল্টিপ্লায়ারটা এখনই টাইমলির কাছে নিয়ে যাও 178 00:09:30,583 --> 00:09:32,708 - যত তাড়াতাড়ি সম্ভব। - ঠিক আছে। 179 00:09:35,291 --> 00:09:38,041 - করছটা কী তুমি? - বিশ্বাস রাখো। 180 00:09:38,125 --> 00:09:39,750 - না। - আমি জানি আমি কী করছি। 181 00:09:39,833 --> 00:09:41,833 - না! - দেখ। 182 00:09:47,375 --> 00:09:49,875 - কেসি, হেলমেটটা লাগাতে ভুলো না। - হ্যাঁ। 183 00:09:49,958 --> 00:09:52,500 - হেলমেটের ক্লিপটা লাগাও। - ধন্যবাদ। 184 00:09:56,375 --> 00:09:58,833 - মিঃ টাইমলি রেডি হয়ে গেছেন। - জানি। 185 00:10:01,166 --> 00:10:04,125 অ্যাক্সেস অস্বীকৃত৷ পাসওয়ার্ড প্রয়োজন। পাসওয়ার্ড গৃহীত। 186 00:10:05,458 --> 00:10:07,000 - শুরু হয়ে গেছে। - হ্যাঁ! 187 00:10:07,083 --> 00:10:11,083 দাঁড়াও। বড্ড তাড়াহুড়ো করা হচ্ছে বলে মনে হচ্ছে। 188 00:10:11,166 --> 00:10:13,541 শুধু তোমার জন্য। যদি থামো, মারা পড়বে। 189 00:10:15,708 --> 00:10:16,708 ঠিক আছে। 190 00:10:18,083 --> 00:10:19,583 এবার রওনা হও। 191 00:10:39,333 --> 00:10:41,750 যত দ্রুত সম্ভব গ্যাংওয়ের শেষ প্রান্তে যাও, 192 00:10:41,833 --> 00:10:44,333 আর তারপর মাল্টিপ্লায়ারটা লঞ্চারে লোড করো। 193 00:10:45,958 --> 00:10:47,625 ওই ভাবেই, এক পা এক পা করে। 194 00:10:48,500 --> 00:10:51,333 ভয় পেয়ো না। অনেক সাহসের পরিচয় দিয়েছ। 195 00:10:57,833 --> 00:11:00,833 সত্যিই ভাল হচ্ছে। ফ্যান্টাস্টিক। 196 00:11:00,916 --> 00:11:02,125 এগোতে থাকো। 197 00:11:03,166 --> 00:11:05,708 এক পা এক পা করে। 198 00:11:06,500 --> 00:11:09,500 বুঝে ওঠার আগেই, গ্যাংওয়ের শেষ প্রান্তে পৌঁছে যাবে। 199 00:11:09,583 --> 00:11:10,833 সাবাশ। 200 00:11:18,208 --> 00:11:20,625 ও পেরেছে! পৌঁছে গেছে? 201 00:11:20,750 --> 00:11:21,791 এখনো নয়। 202 00:11:26,666 --> 00:11:28,625 আরে! ভিক্টর, কী বলেছিলাম তোমাকে? 203 00:11:28,708 --> 00:11:32,666 মাল্টিপ্লায়ার নীচে নামিয়ে রাখবে না, ওটা গ্যাংওয়ে থেকে গড়িয়ে পড়ে যাবে। 204 00:11:32,750 --> 00:11:34,333 ওহ্‌ ভগবান, হ্যাঁ! 205 00:11:38,875 --> 00:11:41,833 বাঃ। সাবাশ। এবার ওটাকে লঞ্চারে লোড করো। 206 00:11:49,333 --> 00:11:50,375 চলো, চলো। 207 00:12:07,125 --> 00:12:08,250 লাগাও। 208 00:12:15,250 --> 00:12:18,083 - ও করে ফেলেছে। - ঠিক আছে। এবার আমার কথা মন দিয়ে শোনো। 209 00:12:18,166 --> 00:12:19,958 সবুজ বোতামটা টেপো। 210 00:12:21,833 --> 00:12:25,250 সবুজ বোতামটা টিপতে হবে। 211 00:12:31,166 --> 00:12:32,416 না। 212 00:12:33,750 --> 00:12:35,208 বোতামটা জোরে টেপো। 213 00:12:35,291 --> 00:12:36,833 ওটা একটু টাইট হতে পারে। 214 00:12:38,000 --> 00:12:40,958 সবুজ বোতামটা টেপো! 215 00:12:49,125 --> 00:12:50,250 হয়েছে! 216 00:12:53,041 --> 00:12:55,333 এবার ফিরে এসো, তাড়াতাড়ি। 217 00:12:55,416 --> 00:12:57,750 ফিরে এসো, এসো। 218 00:12:58,708 --> 00:13:02,041 - ফিরব? - হ্যাঁ, ফিরে এসো। 219 00:13:02,125 --> 00:13:05,125 ওটা কাজ করছে। কাজ করছে। এইবার কাজ হবে। 220 00:13:05,250 --> 00:13:09,000 এসো, ভিক্টর। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো! 221 00:13:09,666 --> 00:13:11,958 এসে যাও। 222 00:13:12,041 --> 00:13:14,250 এসো, এসো, এসো! 223 00:13:14,833 --> 00:13:15,958 তাড়াতাড়ি। 224 00:13:24,166 --> 00:13:25,625 - হয়েছে! - হ্যাঁ! 225 00:13:25,708 --> 00:13:26,833 বিশ্বাস করতে পারছি না। 226 00:13:29,833 --> 00:13:31,125 - ও পেরেছে! - হ্যাঁ! 227 00:13:31,208 --> 00:13:32,625 কীকরে করলো এটা? 228 00:13:35,041 --> 00:13:36,458 আমি সাহসী। 229 00:13:39,875 --> 00:13:42,916 ওটা কাজ করছে। 230 00:13:47,333 --> 00:13:49,083 আমি সিস্টেম চেক করতে চললাম। 231 00:13:49,166 --> 00:13:50,500 হোলো শেষ পর্যন্ত। 232 00:13:53,166 --> 00:13:54,750 শাখাগুলো একত্রিত করছে। 233 00:13:54,833 --> 00:13:58,166 লুম শাখাগুলোকে একসঙ্গে বুনছে। স্থিতিশীল হচ্ছে। 234 00:13:58,250 --> 00:14:00,541 - কাজটা হল কিনা, উইজার্ড? - তুমি পেরেছো! 235 00:14:00,625 --> 00:14:03,041 - হে ভগবান। আমরা করতে পেরেছি। - কাজটা কি হয়েছে? 236 00:14:03,125 --> 00:14:06,000 ওহ, হ্যাঁ, কাজ হয়েছে। ওটা এখন কাজ করছে। 237 00:14:06,083 --> 00:14:09,041 - সত্যি? - ওটা কাজ করছে। ওই দেখ। 238 00:14:11,625 --> 00:14:12,833 কাজ করেছে। 239 00:14:12,916 --> 00:14:14,875 তুমি পেরেছো। তুমি করে দেখিয়েছ! 240 00:14:16,541 --> 00:14:18,291 - আমরা এবার রক্ষা পাবো। - এটা কাজ করেছে। 241 00:14:21,416 --> 00:14:22,958 - তোমার দৌলতে। - দাঁড়াও। 242 00:14:23,041 --> 00:14:24,125 কি? 243 00:14:25,125 --> 00:14:27,333 রিডিংয়ে কিছু গোলমাল আছে। 244 00:14:28,250 --> 00:14:29,458 গোলমাল মানে? 245 00:14:30,208 --> 00:14:32,583 জানি না কিন্তু ওগুলো ভুল। 246 00:14:32,666 --> 00:14:34,083 হতে পারে না। 247 00:14:35,916 --> 00:14:37,750 ভুল হয় কীকরে? কীভাবে... 248 00:14:37,833 --> 00:14:39,750 লুম আবার ওভারলোড হচ্ছে। 249 00:14:39,833 --> 00:14:41,416 সেটা কীকরে সম্ভব? 250 00:14:43,708 --> 00:14:44,875 না। 251 00:14:47,166 --> 00:14:48,875 এটা সম্ভব নয়। 252 00:14:51,916 --> 00:14:53,333 এটা সম্ভব নয়। 253 00:14:53,416 --> 00:14:55,375 আমরা থ্রুপুট বাড়িয়েছি। 254 00:14:56,833 --> 00:14:58,458 মাল্টিপ্লায়ার একদম ঠিক আছে। 255 00:14:59,125 --> 00:15:04,291 রিং এর সাইজ থ্রুপুট বাড়িয়েছে, তবে শাখার সংখ্যা অত্যধিক বেশী। 256 00:15:07,958 --> 00:15:09,708 আমাদের এখান থেকে বেরোতে হবে। 257 00:15:10,291 --> 00:15:11,416 দাঁড়াও। 258 00:15:14,166 --> 00:15:18,208 সময়ের শাখা অসীম হারে বেড়ে চলেছে 259 00:15:18,291 --> 00:15:24,541 আর সমানে ডুপ্লিকেট হচ্ছে। 260 00:15:26,125 --> 00:15:28,000 আমি...বুঝতে পারলাম না। 261 00:15:35,666 --> 00:15:37,791 এটা একটা স্কেলিং এর সমস্যা। 262 00:15:38,583 --> 00:15:41,000 কিন্তু সেটাই তো আমরা এডজাস্ট করেছিলাম। 263 00:15:41,083 --> 00:15:43,500 আমার লুম কখনই অসীম সংখ্যায় 264 00:15:43,625 --> 00:15:46,541 বেড়ে চলা মাল্টিভার্সকে সামলাতে পারবে না। 265 00:15:47,375 --> 00:15:50,833 অনন্তের জন্য কোন স্থান সৃষ্টি সম্ভব নয়। 266 00:15:52,208 --> 00:15:56,416 এটা অনেকটা শূন্য দিয়ে ভাগ করার চেষ্টা করার মতো। 267 00:15:59,083 --> 00:16:01,041 করা সম্ভব নয়। 268 00:16:01,125 --> 00:16:05,416 মানে, আমরা ধারণ ক্ষমতা যতই বাড়াই না কেন, 269 00:16:07,541 --> 00:16:09,000 সেটা কখনই যথেষ্ট হবে না। 270 00:16:09,083 --> 00:16:10,458 যথেষ্ট হবে না। কখনোই। 271 00:16:11,708 --> 00:16:14,375 - আর এই লুম সর্বদা ব্যর্থ হবে। - ব্যর্থ। 272 00:16:16,750 --> 00:16:20,458 আর নতুন শাখাগুলো সর্বদা... 273 00:16:21,458 --> 00:16:26,125 এটা হয়ত ঠিকই করা ছিল যে শাখাগুলোর সৃষ্টির সঙ্গেসঙ্গেই, 274 00:16:27,458 --> 00:16:29,208 তাদের বিনাশ অবশ্যম্ভাবী। 275 00:16:56,291 --> 00:16:57,458 আমি দুঃখিত। 276 00:17:17,083 --> 00:17:19,250 সিলভি, থামো। থামো। 277 00:17:30,625 --> 00:17:31,625 থামো। 278 00:17:43,541 --> 00:17:44,541 রিল্যাক্স। 279 00:17:50,458 --> 00:17:51,916 তোমার ব্যাপারটা আমি বুঝি। 280 00:17:55,666 --> 00:17:58,125 তোমার মতো অনুভূতি আমারও হয়েছে। 281 00:18:05,041 --> 00:18:07,750 তুমি এটা চাও না। 282 00:18:13,041 --> 00:18:14,166 এসব কী হচ্ছে? 283 00:18:14,250 --> 00:18:17,375 তুমি ঠিক। আমাকে বিশ্বাস করে ভুল করেছো। 284 00:18:17,833 --> 00:18:19,000 আমি বিশ্বাসযোগ্য নই। 285 00:18:19,791 --> 00:18:21,208 কিন্তু আমার কথা মানো। 286 00:18:22,000 --> 00:18:24,083 তুমি একে মারতে পারবে না। 287 00:18:24,458 --> 00:18:28,000 তোমায় নিজেকে সংযত করতে হবে নাহলে সবকিছু শেষ হয়ে যাবে। 288 00:18:28,083 --> 00:18:32,416 জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি এটা দেখেছি। আমি এটা জানি। 289 00:18:34,750 --> 00:18:37,041 - আমার পথ থেকে সরে যাও। - সরব না। 290 00:18:38,666 --> 00:18:40,458 তুমি সিংহাসনের জন্য লালায়িত। 291 00:18:40,541 --> 00:18:42,291 সিংহাসন আমার চাই না। 292 00:18:42,375 --> 00:18:43,416 সিলভি, থামো! 293 00:18:44,291 --> 00:18:48,875 যদি আমাকে থামাতে চাও তবে তোমায় আমাকে হত্যা করতে হবে। 294 00:18:49,875 --> 00:18:52,916 উহ! 295 00:18:53,041 --> 00:18:55,583 থামিয়েছি কোনরকমে। 296 00:19:03,916 --> 00:19:05,208 আবার দেখা হবে। 297 00:19:06,041 --> 00:19:07,416 সিলভি, থামো! 298 00:19:07,500 --> 00:19:09,434 থামাতে চাও, তাহলে আমাকে মারতে হবে। 299 00:19:13,125 --> 00:19:14,458 শীঘ্রই দেখা হবে। 300 00:19:21,333 --> 00:19:23,000 এটা নিশ্চয় ভাবোনি, না? 301 00:19:25,750 --> 00:19:28,416 তুমি তো শুধু... একজন মানুষ। 302 00:19:29,916 --> 00:19:32,250 রক্ত মাংসের। বোলো না যে হতাশ হয়েছ। 303 00:19:40,416 --> 00:19:42,958 আমার কথা শোনো। 304 00:19:43,791 --> 00:19:45,166 না। না। 305 00:19:45,250 --> 00:19:47,458 যদি চাও আমি থামি, আমাকে মেরে ফেলতে হবে। 306 00:19:55,916 --> 00:19:58,083 আমাকে থামাতে চাইলে মেরে ফেলতে হবে। 307 00:20:08,333 --> 00:20:10,083 শীঘ্রই দেখা হবে। 308 00:20:10,166 --> 00:20:12,208 আমাকে থামাতে চাইলে, মেরে ফেলতে হবে। 309 00:20:13,166 --> 00:20:16,000 - যদি আমাকে থামাতে চাও... - জানি যে তাহলে তোমাকে মারতে হবে। 310 00:20:16,583 --> 00:20:19,583 তুমি ওকে থামানোর চেষ্টা করো না কেন? লড়ো ওর সঙ্গে, কিছু তো করো। 311 00:20:29,375 --> 00:20:33,250 তাহলে, এই কাজে কবে থেকে চেষ্টা করে যাচ্ছ? 312 00:20:36,208 --> 00:20:38,083 - এটা কী করলে? - আরে! 313 00:20:38,166 --> 00:20:41,000 এবার আবার বোলো না যে তুমি এখনও সময় কে থামিয়ে রাখতে... 314 00:20:41,458 --> 00:20:43,750 শেখোনি। 315 00:20:43,833 --> 00:20:47,583 আমি ভেবেছিলাম কবেই সেটা শিখে ফেলেছো। 316 00:20:48,750 --> 00:20:51,541 চিন্তা কোরো না, প্রেমিক বাবু। ও ঠিকই আছে। 317 00:20:52,083 --> 00:20:55,250 তবে আমার ওকে চোখের সামনে দেখতে ভালো লাগছে না। তাই ওকে আমরা... 318 00:20:58,583 --> 00:21:00,500 তাহলে এই, 319 00:21:00,583 --> 00:21:04,458 আমাদের মধ্যে এই কথোপকথন প্রথম বার হচ্ছে না, তাই না? 320 00:21:06,541 --> 00:21:08,916 - তুমি কীকরে জানলে? - আমি টাইম স্লিপিং সম্পর্কে জানি। 321 00:21:11,291 --> 00:21:13,833 কে এটা শুরু করেছে বলে তোমার মনে হয়? 322 00:21:15,000 --> 00:21:16,750 কোন অনুমান? সমীক্ষা বলছে... 323 00:21:17,791 --> 00:21:20,500 হি হু রিমেন্স। 324 00:21:20,583 --> 00:21:21,750 একদম! 325 00:21:22,958 --> 00:21:26,333 টাইম স্লিপিং করতে তুমি ব্যাস্ত ছিলে। 326 00:21:27,250 --> 00:21:29,791 ভাবছিলে সব সিস্টেমে ঠিক করে দেবে। 327 00:21:29,875 --> 00:21:31,833 আমাকে মিটিয়ে দেবে। আর তারপর... হুপ! 328 00:21:33,250 --> 00:21:34,375 আমি বহাল তবিয়তে। 329 00:21:37,125 --> 00:21:44,083 আরে বাবু, তুমি কি সত্যিই ভেবেছিলে যে আমি এখানে বসে থাকব আর তাকে আমায় মারতে দেবো? 330 00:21:45,250 --> 00:21:47,250 আর গল্প শেষ হবে? 331 00:21:47,333 --> 00:21:49,208 বিদায়, হি হু রিমেন্স? 332 00:21:49,750 --> 00:21:51,958 না, তোমাকে বলেছিলাম। 333 00:21:53,541 --> 00:21:56,125 পুনর্জন্ম, সোনা বাবু। 334 00:22:00,041 --> 00:22:01,750 যেখান থেকে ব্যাপারটা শুরু হয়েছিল 335 00:22:04,750 --> 00:22:06,291 আবার সেখানেই ফিরে এসেছে। 336 00:22:09,833 --> 00:22:12,833 বেশ, সব নিশ্চয় গুলিয়ে যাচ্ছে। 337 00:22:13,291 --> 00:22:18,250 বুঝতে পারছি। তাহলে এইসব আরও হাজার দুয়েক বার ট্রাই করে দেখছ না কেন? 338 00:22:18,333 --> 00:22:19,375 আগে নিশ্চিত হয়ে যাও। 339 00:22:19,458 --> 00:22:22,333 আর তারপর না হয়, আমাকে জানিয়ে দিও। 340 00:22:23,250 --> 00:22:25,583 বেশ, যখন আলোচনা করতে প্রস্তুত হয়ে যাও। 341 00:22:25,666 --> 00:22:26,708 ঠিক আছে? 342 00:22:40,333 --> 00:22:42,208 আর তোমার কেন মনে হয় যে ... 343 00:22:43,416 --> 00:22:47,000 আমাদের মধ্যে এই কথোপকথন প্রথম বার হচ্ছে? 344 00:22:58,666 --> 00:23:00,958 সাবাশ। তুমি আমার ফেভারিট। 345 00:23:01,041 --> 00:23:03,101 তোমাদের দুজনের মধ্যে তুমি আমার ফেভারিট ছিলে। 346 00:23:03,125 --> 00:23:04,916 ঠিক আছে। 347 00:23:06,375 --> 00:23:09,958 তার মানে, তুমি সব জেনে গিয়েছ, হুম? 348 00:23:11,041 --> 00:23:14,625 - তাহলে বলো, ভিক্টর টাইমলি কেমন আছে? 349 00:23:14,708 --> 00:23:17,250 - অবশ্যই তুমি নিজের ভ্যারিয়েন্ট সম্পর্কে... - দাঁড়াও। কিছু বোলো না। 350 00:23:17,333 --> 00:23:23,000 দেখতে পাচ্ছি যে তোমার টেম্পোরাল লুম নিয়ে কিছু সমস্যা হচ্ছে। 351 00:23:24,500 --> 00:23:27,125 - স্কেলিং এর সমস্যা। - স্কেলিং? তোমাকে তাই বলেছে নাকি? 352 00:23:27,208 --> 00:23:29,416 ভিক্টর বলেছে যে এটা একটা স্কেলিং সমস্যা? ওয়াও। 353 00:23:29,500 --> 00:23:32,625 না, না, এমন কোন সমস্যা নেই। 354 00:23:33,208 --> 00:23:34,875 টিভিএ ধ্বংস হল কেন? 355 00:23:37,291 --> 00:23:40,375 টেম্পোরাল লুম একটা সেফটি সুইচ। 356 00:23:41,208 --> 00:23:45,166 যখন লুম শাখায় ভরে যায়, 357 00:23:45,250 --> 00:23:49,250 তখন ওটা অপ্রয়োজনীয় শাখাগুলোকে ডিলিট করে দেয়। 358 00:23:49,333 --> 00:23:54,416 শাশ্বত টাইমলাইন ছাড়া সবকিছু। 359 00:23:56,041 --> 00:23:57,416 আর টিভিএ নষ্ট হওয়া, 360 00:23:57,500 --> 00:23:59,142 সেটা একটা ক্ষুদ্র ক্ষতি মাত্র। 361 00:23:59,166 --> 00:24:01,583 দেখো, বড় কিছু নয়। আবার বানানো সহজ। 362 00:24:04,583 --> 00:24:07,708 - বেকার সময় নষ্ট। - জানি না তুমি জানো কিনা, 363 00:24:07,791 --> 00:24:10,958 আমার ভ্যারিয়েন্ট আগে থেকেই টাইমলাইনে উপস্থিত রয়েছে। 364 00:24:11,041 --> 00:24:12,041 আমরা তাদের খুঁজে নেবো। 365 00:24:12,125 --> 00:24:13,875 - অনেক আছে। - আমি থামব না। 366 00:24:13,958 --> 00:24:15,833 - সহজ নয়। - আমি হার মানি না। 367 00:24:17,875 --> 00:24:19,166 আমি জানি, চ্যাম্পিয়ন। 368 00:24:21,208 --> 00:24:25,208 কিন্তু এই সমীকরণের ফলাফল সবসময়, 369 00:24:26,416 --> 00:24:27,791 একই রয়ে গেছে। 370 00:24:29,541 --> 00:24:30,666 তুমি হেরে যাও। 371 00:24:34,791 --> 00:24:36,041 জানি। 372 00:24:39,208 --> 00:24:40,208 আমি জানি। 373 00:24:48,875 --> 00:24:50,083 আরে বাদ দাও। 374 00:25:03,333 --> 00:25:05,041 আমি সমীকরণ বদলে দেবো। 375 00:25:06,833 --> 00:25:08,000 তোমার লুমই ভেঙ্গে দেব। 376 00:25:09,166 --> 00:25:14,833 উম... লুমই নৃশংস যুদ্ধ আটকে রেখেছে, 377 00:25:15,875 --> 00:25:19,458 যে যুদ্ধে কিছুই বাঁচে না, লোকি। এমনকি শাশ্বত টাইমলাইনও নয়। 378 00:25:22,458 --> 00:25:25,041 ঠিক আছে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেক... 379 00:25:26,458 --> 00:25:30,666 শান্তির প্রত্যেকটা মুহূর্ত 380 00:25:30,750 --> 00:25:33,125 যার অভিজ্ঞতা আজ পর্যন্ত তোমার হয়েছে 381 00:25:33,208 --> 00:25:37,083 সেটা তুমি পেয়েছ কারণ আমি এখানে ছিলাম। 382 00:25:38,416 --> 00:25:39,625 একা, 383 00:25:41,166 --> 00:25:43,000 সময়ের শেষ প্রান্ত থেকে, 384 00:25:45,083 --> 00:25:46,333 নজর রাখছিলাম। 385 00:25:48,208 --> 00:25:49,208 আমি বুঝি। 386 00:25:49,291 --> 00:25:50,875 কিন্তু তুমি তো লুমটা ভাঙতে চাও। 387 00:25:51,000 --> 00:25:55,083 কী মনে হয়, তাহলে তোমার প্রিয় বন্ধুদের কী হবে? 388 00:26:01,791 --> 00:26:06,041 আমি নিজের জীবনে অনেক আত্মত্যাগ করেছি। তবে গিয়ে এই চেয়ার আমি পেয়েছি। 389 00:26:09,458 --> 00:26:11,041 আমি সবাইকে নিরাপদ রাখি। 390 00:26:12,666 --> 00:26:14,666 তুমি হয়ত বুঝতে পারছ না যে আমি... 391 00:26:16,166 --> 00:26:17,250 করুণা দেখাচ্ছি। 392 00:26:21,583 --> 00:26:24,458 আমার উপর না নিজের উপর? 393 00:26:29,916 --> 00:26:30,916 না। 394 00:26:33,833 --> 00:26:35,041 আমি অন্য উপায় খুঁজে নেবো। 395 00:26:42,416 --> 00:26:43,416 ঠিক আছে। 396 00:26:50,625 --> 00:26:55,458 এবার এই ব্যাপারটা গোল, গোল, গোল হয়ে ঘুরতে থাকবে। 397 00:26:57,125 --> 00:26:58,208 চলো দেখা যাক। 398 00:26:59,291 --> 00:27:00,958 কঠিন কাজটা করেই দেখো। 399 00:27:01,625 --> 00:27:05,208 লুমটা ভেঙ্গে দাও আর ঘটতে দাও সেই যুদ্ধ যা আমাদের সবাইকে মেরে ফেলবে। খেলা শেষ। 400 00:27:05,291 --> 00:27:08,166 বা, একে মেরে ফেলো, 401 00:27:10,416 --> 00:27:13,291 আর যাদের বাঁচানো সম্ভব আমরা তাদের বাঁচিয়ে ফেলি। 402 00:27:25,333 --> 00:27:26,958 এবার তুমি কী করবে? 403 00:27:28,541 --> 00:27:30,666 - যা শুরু করেছি তা শেষ করব। - যা হলো? 404 00:27:30,750 --> 00:27:33,291 - নিজের সিংহাসন জয় করবো। - রাজা হতে চাও? 405 00:27:33,375 --> 00:27:35,250 হতে চাই না, হতেই জন্মেছি। 406 00:27:35,333 --> 00:27:38,000 বুঝলাম, তবে কীসের রাজা? 407 00:27:42,000 --> 00:27:45,416 ঠিক আছে, শুরু করা যাক। ওই ব্যক্তি যে রাজা হবে... 408 00:27:45,500 --> 00:27:47,583 - না, মবিয়াস, থামো। - থামব? সবে তো শুরু করেছি। 409 00:27:47,666 --> 00:27:49,375 - এখনও তো অনেক বাকি! - না না না। 410 00:27:49,458 --> 00:27:50,791 জানি এটা কী হচ্ছে। 411 00:27:52,166 --> 00:27:53,166 আচ্ছা, কী এটা? 412 00:27:53,250 --> 00:27:56,166 তুমি জানতে চাও লোকির চালনশক্তি কী, তাই না? 413 00:27:56,250 --> 00:27:57,291 হ্যাঁ। 414 00:27:57,375 --> 00:28:00,416 তুমি জানতে চাও আমি যা করি তা কেন করি? 415 00:28:00,500 --> 00:28:02,875 আমার পরিসর এত বড় কেন? 416 00:28:02,958 --> 00:28:04,333 হ্যাঁ। 417 00:28:04,416 --> 00:28:05,791 তুমি নোট করবে, 418 00:28:05,875 --> 00:28:09,708 আর তারপর ওই মেশিনের বোতামটা টিপবে 419 00:28:09,791 --> 00:28:13,625 আর আমার সারা জীবনের ঘটনাগুলোর ছবি আমাকে দেখাবে। 420 00:28:13,708 --> 00:28:16,666 আমার অতীত, বর্তমান, ভবিষ্যত সবসময়েই কিছু না কিছু 421 00:28:16,750 --> 00:28:18,666 মহান উদ্দেশ্য সাধনে নিবেদিত। 422 00:28:19,583 --> 00:28:21,041 কিন্তু আসলে সময় নষ্ট করেছি। 423 00:28:21,625 --> 00:28:24,375 আচ্ছা, মনে হচ্ছে এখানে কেউ নিজের ভবিষ্যৎ আগেই দেখে ফেলেছে। 424 00:28:24,458 --> 00:28:27,000 - তুমি এসব জানলে কীকরে? - মোবিয়াস, তোমার সাহায্য আমার দরকার। 425 00:28:29,000 --> 00:28:30,541 বেশ, শুনছি, বলো। 426 00:28:30,625 --> 00:28:34,541 কে বাঁচবে আর কে মরবে সেটা আমরা বাছব কীভাবে? 427 00:28:34,625 --> 00:28:38,000 আমরা মিটিয়ে দিই। বাছার কাজটা আমরা করি না করে সময়-রক্ষক... 428 00:28:38,083 --> 00:28:40,291 - দায়িত্বটা তাদের। - সময়-রক্ষকদের। 429 00:28:40,375 --> 00:28:41,833 যারা সময়ের সঠিক প্রবাহ বজায় রাখে। 430 00:28:41,916 --> 00:28:44,833 যারা টাইমলাইনকে তার অসীম শাখা থেকে মুক্ত করতে ব্যস্ত। 431 00:28:44,916 --> 00:28:46,791 - একদম, হ্যাঁ। - অন্ধ বিশ্বাসটা আমি জানি, 432 00:28:46,875 --> 00:28:48,791 কিন্তু আসলে, এটা তুমি করো। 433 00:28:48,875 --> 00:28:52,125 সময়ের প্রবাহ সঠিক রাখতে এটা করতে হয়। 434 00:28:52,208 --> 00:28:55,625 - এতে কী খুশি পাও? - খুশি? আসলে, মোটেই খুশি হই না। 435 00:28:55,708 --> 00:28:58,208 তুমি টিভিএ'তে খুশির বিন্দুমাত্র সন্ধান পাবে না। 436 00:28:58,958 --> 00:29:01,833 একটা ভাল গল্প শুনবে? আচ্ছা শোনো। 437 00:29:01,916 --> 00:29:05,416 দুজন শিকারী কৃষ্ণ সাগরের কাছাকাছি কোথাও একটা মিশনে গিয়েছিলো 438 00:29:05,500 --> 00:29:09,166 এমন একটা ভ্যারিয়েন্ট খুঁজে বের করতে, যে ভবিষ্যতে ৫০০০ মৃত্যুর জন্য দায়ী হবে 439 00:29:09,250 --> 00:29:12,875 সেই ৫০০০ মৃত্যু, যা বিধির বিধানে লেখা ছিল না। 440 00:29:12,958 --> 00:29:15,708 ওরা ওখানে পৌঁছায় আর একটা অদ্ভুত ধাক্কা খায়। 441 00:29:16,250 --> 00:29:18,791 ভ্যারিয়েন্ট একটা আট বছরের ছেলে। 442 00:29:19,833 --> 00:29:21,791 সে নিজের দুনিয়ায় মগ্ন ছিল। 443 00:29:22,625 --> 00:29:25,833 ভাইয়ের সাথে সাঁতার কেটে, ডক থেকে লাফিয়ে, মজায় কাটাচ্ছিল। 444 00:29:28,083 --> 00:29:31,416 আর শিকারীদের মধ্যে একজন যার আগে কখনও কাউকে মেটাতে সমস্যা হয়নি, 445 00:29:31,500 --> 00:29:35,125 কখনও দ্বিধা হয়নি, সেদিন তার তাই হল। 446 00:29:35,208 --> 00:29:36,541 সে থেমে গেলো। 447 00:29:37,041 --> 00:29:39,833 টাইমলাইনের শাখা বাড়লো, আরও ভ্যারিয়েন্ট বৃদ্ধি পেলো। 448 00:29:39,916 --> 00:29:42,916 সবকিছু এত দ্রুত ঘটলো, যে তার সঙ্গীকে এসে বাচ্চাটাকে মিটিয়ে ফেলতে হল। 449 00:29:43,000 --> 00:29:46,083 কিন্তু ততক্ষণে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গিয়েছে। 450 00:29:47,125 --> 00:29:48,583 দুজন শিকারিই মারা পড়ল। 451 00:29:49,166 --> 00:29:51,375 শুধু এইজন্য যে একজন শিকারি, 452 00:29:52,416 --> 00:29:54,375 ভুলেই গিয়েছিলো কী হতে পারে। 453 00:29:55,833 --> 00:29:58,250 পরিণতিটা সর্বদা মাথায় রাখতে হবে। 454 00:30:02,458 --> 00:30:06,416 অধিকাংশ উদ্দেশ্যের পিছনে গৌরবের চেয়ে দায়িত্তের বোঝা বেশী। 455 00:30:07,166 --> 00:30:09,875 তাই নিজের উদ্দেশ্য থেকে কখনই বিচ্যুত হওয়া উচিৎ নয় 456 00:30:09,958 --> 00:30:11,875 নাহলে ওই বোঝা কাঁধে নিয়ে বাঁচা মুস্কিল। 457 00:30:16,625 --> 00:30:17,958 তাহলে তুমি বাঁচো কীকরে? 458 00:30:22,541 --> 00:30:24,000 পশ্চাত্তাপ নিয়ে। 459 00:30:26,958 --> 00:30:29,666 তোমার ওই সঙ্গীর কী হল? 460 00:30:30,875 --> 00:30:33,875 সেই হান্টার যে তোমার জায়গায় বাচ্চাটাকে মিটিয়েছিল। 461 00:30:33,958 --> 00:30:36,208 ওহ, ওর জীবন খুব ভালো হয়ে গিয়েছিলো। 462 00:30:36,291 --> 00:30:37,750 মহিলা আসলে একজন বিচারক হয়েছিল। 463 00:30:38,666 --> 00:30:43,500 জানো, ওর জন্যই তুমি আজ এখানে। নাহলে এতদিনে মরে ছাই হয়ে যেতে। 464 00:30:46,333 --> 00:30:47,916 রেনস্লেয়ার। 465 00:30:48,000 --> 00:30:52,416 ও জানত, সিদ্ধান্ত যত কঠিনই হোক না কেন, নেওয়াটা নিতান্ত জরুরী। 466 00:30:55,500 --> 00:30:57,791 আর কঠিন বলতে, আমি অসম্ভব বোঝাচ্ছি। 467 00:30:59,291 --> 00:31:01,125 না, খুশি নয়, 468 00:31:01,833 --> 00:31:03,583 দায়িত্ব বাছতে হবে। 469 00:31:08,250 --> 00:31:09,791 ধন্যবাদ, মোবিয়াস। 470 00:31:49,750 --> 00:31:51,000 এটাই কি সেটা? 471 00:31:52,750 --> 00:31:54,083 আমরা... 472 00:31:57,500 --> 00:31:59,041 আর কোথাও যাওয়ার নেই। 473 00:32:09,875 --> 00:32:11,000 কী হচ্ছে এসব? 474 00:32:13,500 --> 00:32:15,125 আমরা সময় সীমার বাইরে আছি। 475 00:32:18,416 --> 00:32:19,541 কীভাবে? 476 00:32:21,708 --> 00:32:24,041 আমি টাইম স্লিপিংকে বশে আনতে শিখে গিয়েছি। 477 00:32:28,208 --> 00:32:29,625 আমি অতীতে গিয়েছিলাম। 478 00:32:29,708 --> 00:32:31,833 ভেবেছিলাম আমি লুম ঠিক করতে পারব। 479 00:32:32,708 --> 00:32:34,333 কিন্তু ওটা একটা সেফটি সুইচ। 480 00:32:36,250 --> 00:32:40,583 ওটা তৈরি হয়েছে শুধু শাশ্বত টাইমলাইনকে রক্ষা করার জন্য। 481 00:32:40,666 --> 00:32:42,125 এমন কিছুই ভেবেছিলাম। 482 00:32:42,958 --> 00:32:44,458 কোন বিকল্প পাচ্ছি না, সিলভি। 483 00:32:45,500 --> 00:32:46,916 সবরকমের চেষ্টা করেছি। 484 00:32:48,625 --> 00:32:50,541 সবকিছুকে রক্ষা করার একমাত্র উপায়... 485 00:32:50,625 --> 00:32:54,208 হল আমি 'হি হু রিমেন্স'কে হত্যা না করি। 486 00:32:57,250 --> 00:33:00,416 তাই তোমায় আমাকে মারতে হবে। 487 00:33:19,416 --> 00:33:22,916 তুমি চাইলেও আমি তোমাকে আমায় হত্যা করার অনুমতি দেবো না। 488 00:33:25,541 --> 00:33:26,833 তাহলে কী করবো, সিলভি? 489 00:33:29,458 --> 00:33:33,291 হয় শাশ্বত টাইমলাইন বাঁচবে, অথবা কিছুই বাঁচবে না। 490 00:33:33,375 --> 00:33:36,166 শুধু শাশ্বত টাইমলাইন রক্ষা করাই যথেষ্ট নয়, লোকি। 491 00:33:36,916 --> 00:33:40,291 শাশ্বত সময় রেখাও মৃত্যু আর ধ্বংসে পূর্ণ 492 00:33:40,375 --> 00:33:41,625 সঙ্গে অবিচার। 493 00:33:42,708 --> 00:33:45,750 তুমি কি সেই দেবতা হতে চাও যে প্রত্যেকের স্বাধীন ইচ্ছা কেড়ে নেয় 494 00:33:45,833 --> 00:33:46,875 যাতে তাদের রক্ষা করতে পারে? 495 00:33:46,958 --> 00:33:50,750 কিন্তু সবাই মরে গেলে স্বাধীন ইচ্ছার অধিকার থাকলেও কী লাভ? 496 00:33:50,833 --> 00:33:53,083 তাদের জীবন নির্ধারণ করার তুমি কে? 497 00:33:54,416 --> 00:33:56,875 তোমার কী মনে হয়, ওরা নিজেদের জন্য লড়তে পারবে না? 498 00:33:57,875 --> 00:34:00,958 তুমি শুধু একটা দুঃস্বপ্নের বদলে অন্য একটা দুঃস্বপ্ন নিয়ে আসছ। 499 00:34:01,625 --> 00:34:03,625 আমি প্রলয়ের মধ্যে বড় হয়েছি, লোকি। 500 00:34:04,333 --> 00:34:06,791 যথেষ্ট প্রলয় দেখে এতটুকু তো জেনেই গেছি যে 501 00:34:06,875 --> 00:34:09,333 কখনও কখনও কিছু জিনিস ধ্বংস করা ঠিক। 502 00:34:12,458 --> 00:34:13,458 যদি... 503 00:34:16,333 --> 00:34:21,083 যদি একটা আশা থাকে যে তুমি সেটার জায়গায় আরও ভালো কিছু 504 00:34:24,000 --> 00:34:25,500 পেতে পারো। 505 00:34:43,833 --> 00:34:45,750 স্বাগত, হি হু রিমেন্স। 506 00:35:33,333 --> 00:35:34,416 লোকি। 507 00:35:38,083 --> 00:35:39,083 এই। 508 00:35:46,958 --> 00:35:49,208 লোকি, কী করছ তুমি? 509 00:35:52,583 --> 00:35:54,041 - দরজাটা খোলো। - লোকি। 510 00:35:57,125 --> 00:35:58,666 আমি জানি আমার কী চাই। 511 00:36:01,916 --> 00:36:04,125 জানি আমার কোন ধরণের দেবতা হওয়া উচিৎ... 512 00:36:06,916 --> 00:36:08,000 তোমার জন্য। 513 00:36:10,083 --> 00:36:11,291 আমাদের সবার জন্য। 514 00:36:13,708 --> 00:36:14,750 - না! - লোকি! 515 00:36:32,875 --> 00:36:34,291 আমাকে ওখানে যেতে হবে। 516 00:38:25,916 --> 00:38:27,416 সব শাখা মরে যাচ্ছে। 517 00:40:00,541 --> 00:40:01,875 সে আমাদের সুযোগ দিচ্ছে। 518 00:42:47,291 --> 00:42:49,583 তোমার টিম খুব ভালো কাজ করছে। 519 00:42:49,666 --> 00:42:51,375 কোন কিছুর দরকার হলে জানিও। 520 00:42:52,791 --> 00:42:54,625 এখানে কাজকর্ম কেমন চলছে? 521 00:42:54,708 --> 00:42:57,208 হেলো, বন্ধুরা, আমি মিস মিনিটস। 522 00:42:58,250 --> 00:43:00,541 আমরা কি নিশ্চিত যে সে আমাদের সবাইকে... 523 00:43:01,416 --> 00:43:03,500 - মারতে চেষ্টা করবে না? - হ্যাঁ। 524 00:43:07,541 --> 00:43:10,291 তোমার এই সিদ্ধান্ত আমাদের বিপদ না ডেকে আনে, ও.বি। 525 00:43:14,708 --> 00:43:17,541 - তুমি কি ওয়ার রুমে যাচ্ছ? - হ্যাঁ। 526 00:43:17,625 --> 00:43:19,559 ওদের বোলো, আমি এক্ষুনি ফিরে আসব। 527 00:43:19,583 --> 00:43:21,666 তোমার জন্য ওখানে একটা সিট রিজার্ভ রাখবো। 528 00:43:24,500 --> 00:43:27,750 এই! তুমি। ঠিক আছ তো? 529 00:43:27,875 --> 00:43:31,375 আমি হি হু রিমেন্সের ভ্যারিয়েন্টদের রিপোর্ট পেয়েছি। 530 00:43:32,041 --> 00:43:34,500 - ওদের মধ্যে কেউ কি আমাদের ব্যাপারে জানে? - না। 531 00:43:34,583 --> 00:43:38,750 মনে হয় ওদের মধ্যে একজন ৬১৬ সংলগ্ন রাজ্যে কিছুটা হট্টগোল করেছে, 532 00:43:38,833 --> 00:43:41,208 কিন্তু ওরা সামলে নিয়েছে। তাই, আপাতত সব ঠিকই আছে। 533 00:43:41,291 --> 00:43:42,875 এর বেশী আর কী চাই। 534 00:43:43,416 --> 00:43:46,541 - তুমি উপরে আসছ নাকি? - হ্যাঁ, তুমি যাও আমি আসছি। 535 00:44:13,708 --> 00:44:16,125 কেসি বলেছে যে সে এইগুলি সরিয়ে ফেলবে। 536 00:44:17,083 --> 00:44:18,916 তবে এটা অতীতকে মনে করায়। 537 00:44:19,000 --> 00:44:23,083 যারা নিজের অতীত মনে রাখে না, তাদের... 538 00:44:26,500 --> 00:44:28,125 তাহলে, আমরা যখন ভিতরে যাবো ... 539 00:44:28,208 --> 00:44:31,083 হ্যাঁ, তুমি ভিতরে যাওয়ার কথা বলছ আর আমি ... 540 00:44:36,875 --> 00:44:38,291 তুমি যাচ্ছ। 541 00:44:43,375 --> 00:44:48,291 তোমার মনে হয় টিভিএ একজন ক্লান্ত, পরাজিত পুরানো বিশ্লেষককে মিস করবে 542 00:44:48,375 --> 00:44:49,958 যার হৃদয় সোনা দিয়ে মোড়া? 543 00:44:51,666 --> 00:44:53,708 হ্যাঁ, কয়েকজন অবশ্যই মিস করবে। 544 00:44:58,291 --> 00:45:04,250 আমি... আমি, জানতে চাই কোন্‌ জিনিসটাকে আমরা এতদিন... 545 00:45:05,291 --> 00:45:07,125 সুরক্ষিত রেখে চলেছি। 546 00:45:10,875 --> 00:45:13,500 দ্যাখো যদি কোনদিন তোমার ফিরে আসার ইচ্ছা হয়, তাহলে 547 00:45:15,250 --> 00:45:16,250 এখান চলে এসো। 548 00:45:18,000 --> 00:45:19,125 ধন্যবাদ। 549 00:45:25,666 --> 00:45:27,208 যাও, ভিতরে তোমাকে দরকার হবে। 550 00:45:41,791 --> 00:45:43,125 তুমি কি ভয় পাচ্ছ? 551 00:45:44,625 --> 00:45:45,916 হ্যাঁ, খুব। 552 00:48:26,958 --> 00:48:29,166 ও ভেতরে যাচ্ছে, কেউ ওকে আটকাতে পারবে না। হেল্প! 553 00:48:30,083 --> 00:48:32,875 আমরা তো একই টিমে আছি। হেল্প! 554 00:48:32,958 --> 00:48:34,833 পাগলা গারদ পাগলরাই চালাচ্ছে। 555 00:48:34,916 --> 00:48:36,416 আচ্ছা, আচ্ছা, শান্তি, শান্তি। 556 00:48:36,500 --> 00:48:38,875 চলো, বোঝাপড়া করে ডিনার খেতে যাই। 557 00:48:38,958 --> 00:48:41,416 এই চললাম, দুই পাগল। 558 00:49:07,125 --> 00:49:09,000 গার্ডেন এরিয়াতে কিছু কাজ করাতে হবে। 559 00:49:11,750 --> 00:49:13,666 না। এটাই ভালো। 560 00:49:14,750 --> 00:49:17,666 এটাই এখানকার সর্বশ্রেষ্ঠ ঘর। 561 00:49:18,708 --> 00:49:20,291 খুঁজলে সবকিছু পাওয়া যায়। 562 00:49:24,083 --> 00:49:26,375 অদ্ভুত লাগছে যে লোকি এখানে নেই, তাই না? 563 00:49:28,291 --> 00:49:29,458 হ্যাঁ। 564 00:49:33,000 --> 00:49:35,708 আচ্ছা, আশা করি আবার দেখা হবে। 565 00:49:37,083 --> 00:49:38,375 কোথায় যাবে তুমি? 566 00:49:41,166 --> 00:49:42,416 আর তুমি? 567 00:49:43,291 --> 00:49:45,583 আমি হয়ত কয়েকদিন এখানেই থাকবো। 568 00:49:51,125 --> 00:49:52,958 সময় কেটে যেতে দেবো।