1
00:00:05,200 --> 00:00:10,400
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:37,000 --> 00:00:38,583
কেমন আছেন দিদি?
3
00:00:40,333 --> 00:00:43,958
আরে! তুমি তো পনেরো দিন
আগেই এসে গিয়েছিলে না?
4
00:00:45,000 --> 00:00:46,292
আমিই তোমাকে ফর্মটা দিয়েছিলাম।
5
00:00:47,042 --> 00:00:48,375
তাহলে পালিয়ে গিয়েছিলে কেন?
6
00:00:49,542 --> 00:00:51,208
আপনার তো দারুণ
স্মৃতিশক্তি দেখছি, দিদি!
7
00:00:52,875 --> 00:00:54,583
চ্যাবনপ্রাস খান নাকি?
8
00:00:59,083 --> 00:01:03,083
তখন আমি
সাহস জোটাতে পারিনি, দিদি।
9
00:01:05,917 --> 00:01:06,833
কেমন হয়েছে?
10
00:01:07,542 --> 00:01:09,042
মানে, অপারেশন।
11
00:01:10,042 --> 00:01:11,750
তুমি বেঁচে আছো,
মানে অপারেশন ভালোই হয়েছে।
12
00:01:24,250 --> 00:01:25,208
ও কোথায়?
13
00:01:26,000 --> 00:01:27,000
কে?
14
00:01:27,333 --> 00:01:32,042
ওই... আঘাত, কোমা, মৃত্যু...
15
00:01:33,625 --> 00:01:34,958
ওর শিফট শেষ।
16
00:01:35,125 --> 00:01:36,708
আজ ও আমার শিফট করেছিলো।
17
00:01:39,125 --> 00:01:40,083
কেন?
18
00:01:41,417 --> 00:01:42,875
আজ গৌরীর আসার ছিল, না!
19
00:01:43,208 --> 00:01:45,042
তাই আমার সকালের শিফটটা
ওকে দিয়েছিলাম।
20
00:02:05,833 --> 00:02:07,167
গৌরী এসে গেছে।
21
00:02:14,750 --> 00:02:20,208
♪ এলো, এলো, এলো, গৌরী এলো ঘরে ♪
গৌরী - দেবী দুর্গার আর এক নাম
22
00:02:20,292 --> 00:02:25,917
♪ এলো, এলো, এলো, গৌরী এলো ঘরে ♪
23
00:02:26,000 --> 00:02:31,625
♪ এলো, এলো, এলো, গৌরী এলো ঘরে ♪
24
00:02:31,708 --> 00:02:37,167
♪ এলো, এলো, এলো, গৌরী এলো ঘরে ♪
25
00:02:37,250 --> 00:02:42,792
♪ এলো, এলো, এলো, গৌরী এলো ঘরে ♪
26
00:02:42,875 --> 00:02:48,875
♪ নিজের সাথে, কাছের মানুষদের সাথে ♪
♪ অবিরাম লড়াই করেছ তুমি ♪
27
00:02:48,958 --> 00:02:54,042
♪ মনে মনে, এক শতাব্দী ধরে। ♪
28
00:02:54,708 --> 00:03:00,000
♪ পাহাড়ের শত বাধা সত্ত্বেও ♪
29
00:03:00,167 --> 00:03:05,375
♪ নদী সাগরের সন্ধান পেয়েছে। ♪
30
00:03:05,458 --> 00:03:11,000
♪ এলো, এলো, এলো, গৌরী এলো ঘরে ♪
31
00:03:16,333 --> 00:03:24,542
♪ পুরনো সকল ক্ষত ভুলে যা তুই ♪
32
00:03:28,333 --> 00:03:38,500
♪ নিজের উপর একবার বিশ্বাস করে নে তুই ♪
33
00:03:39,000 --> 00:03:44,625
♪ পুরানো পথ এবার ছেড়ে দে তুই ♪
34
00:03:44,708 --> 00:03:53,000
♪ হাসি মুখে নিজের পথে এগিয়ে যা তুই ♪
35
00:03:53,083 --> 00:03:58,750
♪ অন্য কারো জন্য অপেক্ষা না করে তুই ♪
36
00:03:58,833 --> 00:04:05,375
♪ নিজেকেই জড়িয়ে রাখ নিজের আলিঙ্গনে তুই ♪
37
00:04:06,958 --> 00:04:16,750
♪ এটারই নাম হল জীবন ♪
38
00:04:18,042 --> 00:04:22,375
♪ তোর পুরস্কার হল জীবন ♪
39
00:04:23,708 --> 00:04:26,458
♪ এটারই নাম হল জীবন ♪
40
00:04:26,583 --> 00:04:29,250
♪ তোর পুরস্কার হল জীবন ♪
41
00:04:29,333 --> 00:04:32,083
♪ এটারই নাম হল জীবন ♪
42
00:04:32,167 --> 00:04:39,042
♪ তোরই পুরস্কার হল জীবন। ♪ ♪
43
00:04:39,125 --> 00:04:42,750
বাবা, আমাদের গণেশ
লিঙ্গ পরিবর্তনের অপারেশন করিয়ে নিয়েছে।
44
00:04:43,333 --> 00:04:44,333
বাবা!
45
00:04:45,792 --> 00:04:54,917
♪ প্রথমে ছিল একটা কথা ♪
46
00:04:57,000 --> 00:05:06,375
♪ এখন গল্প তুই ♪
47
00:05:07,667 --> 00:05:17,292
♪ প্রথমে সকলের লক্ষ্য ছিলি তুই ♪
48
00:05:17,458 --> 00:05:31,542
♪ এখন সকলের প্রতীক হয়েছিস তুই। ♪ ♪
49
00:06:02,000 --> 00:06:17,000
সিজন-১, এপিসোড-৪ (গৌরী এসে গেছে)
অনুবাদে - শান্তনু মুখার্জী
50
00:06:29,780 --> 00:06:32,750
তালি
দেবো না, দেওয়াবো
51
00:06:34,708 --> 00:06:36,000
এই দ্যাখো।
52
00:06:46,583 --> 00:06:48,125
কী মার মেরেছে ওকে!
53
00:06:53,417 --> 00:06:54,583
তুই ঠিক আছিস?
54
00:06:55,375 --> 00:06:56,417
তুই ঠিক আছিস তো?
55
00:06:58,583 --> 00:06:59,958
তুই ঠিক আছিস?
56
00:07:00,917 --> 00:07:02,125
না।
57
00:07:07,583 --> 00:07:09,042
এই এই, কে তুই?
58
00:07:09,583 --> 00:07:11,167
বাইরে, বাইরে অপেক্ষা কর!
59
00:07:11,542 --> 00:07:13,417
ভিতরে এলে সবার পিঠে লাঠি পড়বে।
60
00:07:14,167 --> 00:07:15,625
ঝোপের মধ্যে অকাজ কূকাজ করছিল!
61
00:07:15,708 --> 00:07:17,333
কত মেরেছেন স্যার, ওকে!
62
00:07:17,458 --> 00:07:20,042
এত মার কেন স্যার?
ভুল না হয় করেই ফেলেছে।
63
00:07:21,000 --> 00:07:25,625
যেতে দিন, স্যার ওকে।
অনেক নির্মমভাবে মেরেছেন স্যার।
64
00:07:26,000 --> 00:07:27,042
- আরে বাপরে!
- শুনুন, স্যার...
65
00:07:27,250 --> 00:07:28,750
- তুই কে? ওর উকিল?
- স্যার...
66
00:07:29,042 --> 00:07:31,125
না স্যার। আমি এদেরই একজন।
67
00:07:31,875 --> 00:07:35,625
আজ দেখুন না স্যার, কত শুভ দিন।
আজ নামকরণের দিন।
68
00:07:36,000 --> 00:07:39,250
আপনার ছেলেমেয়ে আছে?
আমরা এসে তাদের আশীর্বাদ করব।
69
00:07:39,667 --> 00:07:40,750
আপনি আমাদের যেতে দিন।
70
00:07:40,833 --> 00:07:42,375
বাজে বকিস না।
71
00:07:42,625 --> 00:07:44,417
বাইরে অপেক্ষা কর। যা।
72
00:07:44,542 --> 00:07:47,625
স্যার, এত কিছু হয়ে গেছে, তাই...
73
00:07:48,750 --> 00:07:52,375
আমার যে উকিল, শার্দুল দেশপান্ডে,
তাঁকে তো নিশ্চয় চেনেন।
74
00:07:53,042 --> 00:07:56,750
আর দিব্যা কদম,
হিন্দুস্তান টুডের রিপোর্টার, স্যার।
75
00:07:57,000 --> 00:07:59,833
হয়ত দুজনকেই আমাকে ডাকতে হবে।
76
00:08:00,042 --> 00:08:03,000
আমি বলেওছিলাম আমি নিজে
গিয়ে দেখছি, কিন্তু ওঁরা বললেন
77
00:08:03,208 --> 00:08:08,625
তুমি যাও আর দারোগার মুখের আর
ওই ছেলেটার পিঠের ছবি পাঠিয়ে দাও।
78
00:08:09,000 --> 00:08:10,833
- আমাকে হুমকি দিচ্ছিস তুই?
- আরে না স্যার।
79
00:08:10,917 --> 00:08:13,333
- আমি...
- আমি এসব রিপোর্টারকে ভয় পাই না!
80
00:08:13,417 --> 00:08:15,542
ও যদি রিপোর্টার তো আমি
এখানকার ইন্সপেক্টর। যা ফোট্।
81
00:08:15,625 --> 00:08:17,458
না, স্যার, কথাটা হল
82
00:08:18,208 --> 00:08:21,708
দেশমুখ সাহেব, আমাদের অভিভাবক মন্ত্রী...
83
00:08:21,917 --> 00:08:27,042
উনি বললেন, জানেনই তো
পুলিশের নিষ্ঠুরতায় মানুষ কত কষ্ট পায়।
84
00:08:27,333 --> 00:08:30,958
কথাটা হল, স্যার,
হয় ও এখান থেকে যাবে
85
00:08:32,000 --> 00:08:36,917
না হলে আগামীকাল, পুলিশের
নিষ্ঠুরতার জন্য, আপনি গ্রেফতার হবেন।
86
00:08:37,542 --> 00:08:39,125
- স্যার...
- আমাকে ভয় দেখাবি না।
87
00:08:39,208 --> 00:08:40,542
যা নইলে তোকে ভিতরে ঢুকিয়ে দেবো।
88
00:08:40,625 --> 00:08:41,750
এই...
89
00:08:41,833 --> 00:08:42,875
এই...
90
00:08:45,208 --> 00:08:49,167
হুমকি তো আমি এখনও শুরু করিনি।
বুঝলি?
91
00:08:49,250 --> 00:08:53,833
গণ্ডগোল কাকে বলে দেখতে চাস?
কি ভাবছিস, ও একা?
92
00:08:54,083 --> 00:08:55,750
আমরা সবাই ওর সাথে আছি।
93
00:08:57,000 --> 00:09:00,167
ও এখান থেকে যাবে,
আর তুই যেতে দিবি।
94
00:09:00,375 --> 00:09:01,708
শুরু কররে হই হাল্লা!
95
00:09:01,792 --> 00:09:03,792
হিজরারা এসেছে!
96
00:09:03,875 --> 00:09:05,958
- পুলিশ হয়েছিস তো কী হয়েছে!
- এই থাম তোরা।
97
00:09:06,000 --> 00:09:07,750
- লজ্জা নেই তোদের!
- এই থাম।
98
00:09:07,833 --> 00:09:09,792
আয় তোকে ছুঁয়ে দেখি!
99
00:09:09,875 --> 00:09:11,667
- অকর্মণ্য!
- যাও, যাও সবাই।
100
00:09:11,833 --> 00:09:14,167
- প্লিজ যাও।
- চল সবাই।
101
00:09:14,250 --> 00:09:15,208
চল, চল যাই।
102
00:09:15,292 --> 00:09:15,958
আয়।
103
00:09:16,000 --> 00:09:17,208
চলে আয়।
104
00:09:17,625 --> 00:09:18,583
চল যাই।
105
00:09:19,000 --> 00:09:20,625
চল, এখান থেকে বেরিয়ে যাই।
106
00:09:20,917 --> 00:09:22,208
তাড়াতাড়ি কর।
107
00:09:24,208 --> 00:09:26,917
চল সবাই।
108
00:09:27,375 --> 00:09:28,583
আয়।
109
00:09:43,375 --> 00:09:44,667
হয়েছিলটা কী?
110
00:09:48,583 --> 00:09:49,625
আমার গুরুর সাথে ঝগড়া হয়েছিল।
111
00:09:51,583 --> 00:09:52,583
ও আমাকে বের করে দিল।
112
00:09:55,333 --> 00:09:56,542
উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম।
113
00:09:59,583 --> 00:10:01,042
তিন দিন জল খেয়ে কাটিয়েছি।
114
00:10:03,292 --> 00:10:04,542
তারপর হাইওয়েতে দাঁড়িয়ে পড়লাম।
115
00:10:06,875 --> 00:10:08,708
দুজন ট্রাক ড্রাইভারের সাথে শুলাম।
116
00:10:12,750 --> 00:10:15,083
তবে গিয়ে এই টাকাটা পেলাম।
117
00:10:16,000 --> 00:10:17,083
পঞ্চাশ টাকা।
118
00:10:19,375 --> 00:10:20,708
ওখান থেকে চলেই যাচ্ছিলাম
119
00:10:22,042 --> 00:10:23,292
ঠিক তখন পুলিশ অভিযান চালায়।
120
00:10:24,667 --> 00:10:25,708
ওরা আমাদের এখানে নিয়ে আসে।
121
00:10:27,625 --> 00:10:29,458
পুরুষরা পুরুষদের আর
নারীরা নিয়ে গেল নারীদের।
122
00:10:31,667 --> 00:10:34,042
মার খেতে আমি রয়ে গেলাম।
123
00:10:37,750 --> 00:10:40,750
এবার আমি আছি না।
কেউ আর মারবে না।
124
00:10:43,917 --> 00:10:45,000
এরা এটা রোজ করে।
125
00:10:46,542 --> 00:10:47,417
আজ আমি ছিলাম,
126
00:10:49,000 --> 00:10:50,000
আগামীকাল অন্য কেউ।
127
00:10:54,167 --> 00:10:56,458
যদি তোমরা ভুল না করে থাকো,
128
00:10:57,375 --> 00:10:59,375
কাউকে ভয় পাওয়ার দরকার নেই।
129
00:10:59,625 --> 00:11:02,125
আমার ফোন নম্বর লিখে রাখো,
ডাকলেই আমি আসব।
130
00:11:05,792 --> 00:11:07,125
তুই কিছু খাবি?
131
00:11:09,958 --> 00:11:11,125
আজ তুই না থাকলে,
132
00:11:13,292 --> 00:11:14,208
আমাদের মতোদের
133
00:11:15,833 --> 00:11:18,583
- কে রক্ষা করতো!
- আরে না, এমন নয়।
134
00:11:18,667 --> 00:11:19,583
আম্মা!
135
00:11:25,208 --> 00:11:26,333
আম্মা!
136
00:11:31,042 --> 00:11:32,250
ব্যাস, ব্যাস!
137
00:11:33,875 --> 00:11:35,625
আর কাঁদিস না।
138
00:11:35,792 --> 00:11:37,000
শোন,
139
00:11:38,042 --> 00:11:39,417
তুই আমার বাড়িতে চল।
140
00:11:41,708 --> 00:11:42,708
বাড়ি?
141
00:11:43,417 --> 00:11:44,917
তুই আমাকে
আম্মা বলে ডাকলি না
142
00:11:46,167 --> 00:11:47,833
তাই আজ থেকে তুই আমার সন্তান।
143
00:11:49,000 --> 00:11:53,667
আজ থেকে সেই কাজ করবি যাতে এই
পিঠই লোকে শাবাশ বলে চাপড়ে দেয়।
144
00:11:56,958 --> 00:11:58,583
আজ থেকে আমার বাড়ি তোর বাড়ি...
145
00:11:59,250 --> 00:12:01,417
কিন্তু আমার তোয়ালে তোর তোয়ালে নয়...
146
00:12:02,292 --> 00:12:04,000
আর আমার সাবানও।
147
00:12:08,417 --> 00:12:11,125
মন চাইছে তোকে
নিজের হৃদয় দিয়ে দিই।
148
00:12:11,917 --> 00:12:14,250
কিন্তু আজ এটা পরে নে।
149
00:12:15,000 --> 00:12:17,583
আর শুধু মুন্না কেন, আমিও
আসব তোর বাড়িতে থাকতে।
150
00:12:18,417 --> 00:12:19,792
আচ্ছা এই মেডালটা কেমন লাগলো?
151
00:12:20,208 --> 00:12:22,542
মৃত্যুর শংসাপত্র আমি পাই না পাই,
152
00:12:23,167 --> 00:12:25,000
আজ তোর থেকে
মেডাল তো পেয়ে গেলাম!
153
00:12:29,000 --> 00:12:30,792
সবসময় এটা কাছে রাখবো।
154
00:12:39,583 --> 00:12:40,542
হে প্রভু!
155
00:12:43,042 --> 00:12:44,000
চুপ কেন?
156
00:12:46,875 --> 00:12:47,792
কী হয়েছে?
157
00:12:48,375 --> 00:12:49,792
মুখ এমন বিষণ্ণ কেন?
158
00:12:51,750 --> 00:12:54,917
নিজের বন্ধুকে
সবে নিজের বাসায় এনেছিস
159
00:12:56,292 --> 00:12:57,417
আর তাকে মেঝেতে শুতে দিয়েছিস।
160
00:13:00,667 --> 00:13:01,708
তুই জানিস,
161
00:13:03,375 --> 00:13:06,458
আমি কখনো মেঝেতে ঘুমাইনি।
কোনদিন নয়।
162
00:13:11,917 --> 00:13:13,333
এক তো এটা একটা ভাড়া বাড়ি
163
00:13:15,583 --> 00:13:18,125
আর কথা এমন বলছিস যেন
বড়লোকদের পাড়ায় আমি একটা
164
00:13:18,208 --> 00:13:20,833
বাংলো কিনে নিয়েছি!
165
00:13:21,250 --> 00:13:23,292
একদিন তুই সেটাও কিনবি!
166
00:13:24,000 --> 00:13:28,083
তখন ওই বাড়িতে তোর জন্য একটা বিশাল
খাট কিনব। আপাতত এখানেই শুয়ে পড়!
167
00:13:29,167 --> 00:13:30,417
আম্মা!
168
00:13:31,583 --> 00:13:32,958
- আম্মা...
- হ্যাঁ, বল।
169
00:13:33,167 --> 00:13:34,542
12 নম্বর রুমের
মহিলা মারা গেছে।
170
00:13:34,792 --> 00:13:35,792
তুমি তাড়াতাড়ি চলো।
171
00:13:36,000 --> 00:13:37,750
যা গিয়ে ওর স্বজনদের ডাক।
172
00:13:38,000 --> 00:13:41,000
কেউ নেই, আম্মা,
শুধু চার বছরের একটা মেয়ে।
173
00:13:41,042 --> 00:13:42,625
ও মৃতদেহের কাছে বসে কাঁদছে।
174
00:13:43,167 --> 00:13:44,917
আর দুটো দালাল
মেয়েটার দরদাম করছে।
175
00:13:45,000 --> 00:13:45,875
কী?
176
00:13:45,958 --> 00:13:47,958
- বাচ্চার দরদাম করছে?
- হ্যাঁ।
177
00:13:48,042 --> 00:13:50,000
বেশ্যা বাড়ির মোস্তফা
পাঠানও ওখানে আছে।
178
00:13:50,042 --> 00:13:52,083
- ওরাও নজর রাখছে।
- সবাইকে জড়ো কর।
179
00:13:52,292 --> 00:13:53,792
- যা জলদি।
- আমি আসছি।
180
00:14:18,208 --> 00:14:21,167
তো? টাকা তো আমারও পাওনা আছে।
181
00:14:22,167 --> 00:14:25,458
একে ধান্দায় নামিয়ে আমি
আমার পাওনা আদায় করবো, বুঝলি?
182
00:14:26,167 --> 00:14:27,792
মেয়েটা এখানেই থাকবে।
183
00:14:28,042 --> 00:14:30,333
ঠিক আছে, মেয়েটা এখানেই থাকবে।
184
00:14:30,542 --> 00:14:32,917
তুই আমার পাওনা মিটিয়ে দে
আমি চলে যাবো।
185
00:14:33,000 --> 00:14:35,667
এই! আমার কাছে থাকলে না
তোর মুখে ছুঁড়ে মারতাম।
186
00:14:36,000 --> 00:14:37,458
এখন নেই আমার কাছে।
যা, চলে যা।
187
00:14:37,792 --> 00:14:39,583
মেয়েটা এখানেই থাকবে।
188
00:14:39,875 --> 00:14:42,208
- মা!
- তোর কাছে টাকা নেই, তাই তো!
189
00:14:42,625 --> 00:14:44,208
তাহলে ভাগ এখান থেকে।
190
00:14:44,375 --> 00:14:47,375
আট দশ বছরে এই মেয়ে
সোনার মূল্যের হয়ে যাবে।
191
00:14:47,583 --> 00:14:50,375
- তার পর আমি সব টাকা আদায় করবো।
- আরে তুই যা না রে!
192
00:14:50,458 --> 00:14:51,292
আমার মা...
193
00:14:51,375 --> 00:14:53,000
যাবো, তবে একে নিয়ে।
194
00:14:53,125 --> 00:14:55,417
- সরে যা!
- থাম! কোথায় যাচ্ছিস?
195
00:14:56,000 --> 00:14:57,250
কার কত পাওনা আছে?
196
00:14:58,583 --> 00:15:00,833
আমার কুড়ি আর এর আট।
197
00:15:01,292 --> 00:15:02,583
তুই মেটাবি নাকি?
198
00:15:03,458 --> 00:15:06,042
আমার পাওনা চল্লিশ,
তাই জানতে চাইলাম!
199
00:15:06,958 --> 00:15:08,208
কে শোধ করবে?
200
00:15:10,042 --> 00:15:13,375
শালী! মিথ্যে কথা বলছে।
201
00:15:14,958 --> 00:15:16,583
চল থানায় যাই।
202
00:15:17,667 --> 00:15:19,583
ওখানে কোলতে সাহেব আছেন।
203
00:15:21,375 --> 00:15:25,375
মেয়েটাকে রিমান্ড হোমে পাঠাবেন
আর তোদের দুজনকে জেলে।
204
00:15:27,375 --> 00:15:30,000
হয় এখনই আমার চল্লিশ দে
205
00:15:30,542 --> 00:15:34,417
না হলে তোরা দুজন
এখান থেকে এখনই দূর হয়ে যা!
206
00:15:36,333 --> 00:15:37,417
যা!
207
00:15:38,083 --> 00:15:40,417
তুই বলবি আর আমি চলে যাবো!
208
00:15:41,292 --> 00:15:46,083
যতক্ষণ না নিজের পাওনা আদায় করি
আমি এখান থেকে মেয়েটাকে ছেড়ে যাবো না।
209
00:15:46,917 --> 00:15:47,875
ঠিকই বলছে।
210
00:15:49,083 --> 00:15:50,042
আমিও ছাড়ব না।
211
00:15:54,792 --> 00:15:56,875
ওর লোকজন নিচে দাঁড়িয়ে আছে।
212
00:15:57,958 --> 00:15:59,000
বুঝতে পারছিস?
213
00:15:59,458 --> 00:16:01,708
আর তোর মেয়েরা রয়েছে উপরে।
214
00:16:02,333 --> 00:16:07,333
কিন্তু এই এলাকায়
আমার গোষ্ঠীর একশ জন রয়েছে।
215
00:16:08,792 --> 00:16:11,292
একটা সিটি মারলে,
216
00:16:12,000 --> 00:16:15,375
তোর আর তোর গুণ্ডাদের
কাপড়ের সঙ্গে সঙ্গে
217
00:16:15,458 --> 00:16:18,708
ইজ্জত কীভাবে চলে যাবে
তুই জানতেও পারবি না!
218
00:16:22,667 --> 00:16:27,542
আর তুই...
বুড়ি আনারকলি!
219
00:16:31,208 --> 00:16:34,792
চিবানোর জন্য দাঁত,
আর খাওয়ার জন্য হাত যদি চাই
220
00:16:35,167 --> 00:16:37,708
তো এখুনি এখান থেকে চলে যা!
221
00:16:38,000 --> 00:16:39,250
বেশ্যা শালী!
222
00:16:42,042 --> 00:16:45,208
আমি এই বাচ্চাটাকে
এখান থেকে নিয়ে যাচ্ছি।
223
00:16:46,292 --> 00:16:49,708
যে আটকাতে আসবে
তার লাশ বাইরে যাবে।
224
00:16:52,125 --> 00:16:53,667
মরদের বাচ্চা!
225
00:17:26,708 --> 00:17:37,125
♪ তোমার নরম পরশে ♪
226
00:17:37,208 --> 00:17:47,083
♪ আমি প্রথমবার জানলাম ♪
227
00:17:48,042 --> 00:17:53,208
♪ বন্ধন আগের জনমের ♪
228
00:17:53,292 --> 00:17:58,583
♪ কেউ এ জীবনে পূরণ করে ♪
229
00:17:58,667 --> 00:18:03,875
♪ আমার আঁচলে আশ্রয় নিয়ে ♪
230
00:18:03,958 --> 00:18:10,083
♪ কেউ আমাকে নিজের বলে ডাকে ♪
231
00:18:13,375 --> 00:18:23,583
♪ চোখে জল এসে যায় ♪
232
00:18:24,042 --> 00:18:27,750
♪ আমার আয়ুও তোমার হোক ♪
233
00:18:28,083 --> 00:18:35,375
♪ তুমি চিরতরে আমার হও ♪
234
00:18:40,708 --> 00:18:43,833
দেখ, নবীন তোমার খুব প্রশংসা করে।
235
00:18:44,000 --> 00:18:46,792
- ধন্যবাদ।
- তবে আমার এখনও একটু সন্দেহ আছে।
236
00:18:48,042 --> 00:18:49,000
কিন্তু কেন?
237
00:18:49,750 --> 00:18:52,000
আমি দুই বছর আগে
আমার ডিগ্রি শেষ করেছি।
238
00:18:52,750 --> 00:18:55,042
আমি ট্রান্সজেন্ডারদের প্রশিক্ষণ দিই।
239
00:18:55,208 --> 00:18:57,208
আমি যৌনকর্মীদের সাহায্য করছি
240
00:18:57,667 --> 00:19:00,417
আর তা ছাড়াও
241
00:19:00,958 --> 00:19:05,042
আমার অন্তর থেকে যে মাতৃত্বের আহ্বান,
সেটা আমাকে
242
00:19:05,708 --> 00:19:08,042
এই কাজে খুব উৎসাহ করে।
243
00:19:08,208 --> 00:19:09,333
উৎসাহিত।
244
00:19:11,083 --> 00:19:12,542
উৎসাহিত... ওহ!
245
00:19:13,250 --> 00:19:17,083
মানুষের মাধ্যম হয় ইংরেজি
আর আমার তো ইংরেজিই মধ্যম মানের।
246
00:19:18,208 --> 00:19:20,875
কিন্তু আমি আজকাল শেক্সপিয়ার পড়ছি।
247
00:19:21,042 --> 00:19:22,083
আরে! খুব ভালো!
248
00:19:22,292 --> 00:19:23,333
আপনি পড়েন?
249
00:19:23,667 --> 00:19:27,583
- হ্যাঁ, অবশ্যই।
- খুব ভালো।
250
00:19:29,083 --> 00:19:32,125
ওয়েল, ভাল কথা, গৌরী,
কিন্তু আমার তোমাকে বলতেই হবে
251
00:19:33,000 --> 00:19:34,708
শিক্ষাদান কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
252
00:19:35,250 --> 00:19:38,250
তোমার প্রতিটি কাজ,
প্রতিটি শব্দ অনুকরণ করা হবে।
253
00:19:38,333 --> 00:19:39,083
হ্যাঁ।
254
00:19:39,167 --> 00:19:42,917
তবে আমি তোমাকে মাসে
সাড়ে আট হাজার টাকায় ট্রায়াল পিরিয়ড দেবো
255
00:19:43,250 --> 00:19:44,875
দিনে চার ঘন্টা, সপ্তাহে তিনবার।
256
00:19:45,000 --> 00:19:46,000
ঠিক আছে?
257
00:19:46,875 --> 00:19:47,833
দিন...
258
00:19:48,833 --> 00:19:52,208
সেইম পিঞ্চ।
দারুণ ব্লাউজ।
259
00:19:52,792 --> 00:19:53,792
ধন্যবাদ।
260
00:19:54,083 --> 00:19:57,875
তবে কোনো অভিযোগ এলে
তোমাকে কাজ ছেড়ে যেতে হবে।
261
00:19:58,000 --> 00:20:00,708
না... কোনো অভিযোগ হবে না।
262
00:20:01,125 --> 00:20:04,417
বলতেই হবে, তুমিই
আমার দেখা প্রথম ট্রান্সজেন্ডার
263
00:20:04,542 --> 00:20:06,625
যার এত কমনীয়তা আর সরলতা রয়েছে।
264
00:20:08,042 --> 00:20:09,417
কতজনের সাথে দেখা হয়েছে?
265
00:20:12,375 --> 00:20:14,333
না, আমি বিশ্বাস করি
266
00:20:15,042 --> 00:20:17,583
নিজে উজ্বল হলে, জামাকাপড়ের
উজ্বল হওয়ার দরকার হয় না।
267
00:20:19,083 --> 00:20:20,917
আমি সরল থাকতে পছন্দ করি।
268
00:20:21,792 --> 00:20:22,750
আচ্ছা,
269
00:20:23,792 --> 00:20:26,208
উষা উত্থুপ। সেইম।
270
00:20:28,167 --> 00:20:29,458
- চললাম আন্টি?
- হ্যাঁ,
271
00:20:30,042 --> 00:20:31,375
ধন্যবাদ।
272
00:20:31,708 --> 00:20:33,458
ধন্যবাদ, আন্টি।
273
00:20:35,000 --> 00:20:39,917
'সম্পূর্ণ ভারতে আবার যৌবনের ঢেউ উঠেছিল'
274
00:20:40,000 --> 00:20:44,583
'হারানো স্বাধীনতার মূল্য
আবার সকলে উপলব্ধি করেছিল'
275
00:20:44,667 --> 00:20:49,250
'ব্রিটিশদের নির্মূল করার সিদ্ধান্ত
সকলে মনে মনে নিয়েছিল'
276
00:20:49,333 --> 00:20:54,042
'পুরানো ও জং ধরা সব তলোয়ার
১৮৫৭ সালে আবার ঝলসে উঠেছিলো'
277
00:20:54,125 --> 00:20:58,958
'বুন্দেলা ও হরবোলাদের মুখে
আমরা এই গল্প শুনেছি'
278
00:20:59,042 --> 00:21:03,792
'ঝাঁসির সাহসী রানী
বীরত্বের সাথে লড়াই করেছিলেন'
279
00:21:03,875 --> 00:21:08,375
'ঝাঁসির সাহসী রানী
বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন'
280
00:21:08,667 --> 00:21:11,000
'ঝাঁসির রানী'
281
00:21:12,292 --> 00:21:14,333
'ঝাঁসির রানী'
282
00:21:14,917 --> 00:21:17,958
গতকাল স্কুলে আমাদের
এই কবিতাটা শেখানো হয়েছে, জানো?
283
00:21:18,083 --> 00:21:21,083
কাল টিচার হোম ওয়ার্ক দিয়েছিল।
284
00:21:21,167 --> 00:21:23,250
- তারপর কী হল?
- স্কুলে আসার আগে,
285
00:21:23,333 --> 00:21:24,958
মানসী আজ আসেইনি।
286
00:21:25,000 --> 00:21:27,042
- হ্যাঁ।
- কেননা ও কবিতাটা মুখস্থই করেনি।
287
00:21:27,208 --> 00:21:28,792
- ঠিকভাবে দাঁড়াও।
- আচ্ছা।
288
00:21:33,875 --> 00:21:35,000
দিদি?
289
00:21:40,042 --> 00:21:41,042
গণু?
290
00:21:55,833 --> 00:21:58,708
জানতাম না ও একই স্কুলে পড়ে।
291
00:21:59,167 --> 00:22:00,375
ইনি কে?
292
00:22:02,958 --> 00:22:04,042
মামা।
293
00:22:04,958 --> 00:22:06,000
না রে, মাসী!
294
00:22:06,042 --> 00:22:07,333
- মাসী।
- হ্যাঁ।
295
00:22:11,667 --> 00:22:14,292
দিদি, বাবা কেমন আছেন?
296
00:22:16,958 --> 00:22:18,667
প্লিজ এসো।
297
00:22:19,917 --> 00:22:21,125
ক্যাচ।
298
00:22:23,375 --> 00:22:24,417
এই নাও, ধরো।
299
00:22:25,000 --> 00:22:27,000
এসো না সঙ্গে।
300
00:22:34,875 --> 00:22:36,375
তুই মা হয়েই ছেড়েছিস।
301
00:22:39,833 --> 00:22:40,708
মানে তুমি।
302
00:22:42,417 --> 00:22:47,042
হ্যাঁ আর এখন আমার
পৃথিবীর সব মায়ের প্রতি সম্মান বেড়ে গেছে।
303
00:22:48,083 --> 00:22:50,417
যেই আমি টয়লেটে যাই
তখনই ওর খিদে পায়!
304
00:22:51,208 --> 00:22:53,708
আমি যখনই খেতে বসি,
তখনই ওকে টয়লেটে যেতে হবে!
305
00:22:54,833 --> 00:22:55,750
একই অবস্থা।
306
00:22:56,417 --> 00:22:59,333
পুরো সপ্তাহ, একে ঘুম থেকে তুলতে,
অনেক সংগ্রাম করতে হয়।
307
00:22:59,875 --> 00:23:02,667
আর রবিবারে? হিরো নিজেই
সাতটায় ঘুম থেকে উঠে পড়ে!
308
00:23:04,000 --> 00:23:06,833
আমি আমার ভ্রু ঠিক
করারও সময় পাই না!
309
00:23:19,917 --> 00:23:20,958
তোর মতই দেখতে হয়েছে, না?
310
00:23:24,917 --> 00:23:26,875
তুই গ্রাউন্ড বদলাবি না তো, দিদি?
311
00:23:31,708 --> 00:23:32,625
দেখ গণু...
312
00:23:36,000 --> 00:23:37,000
গৌরী!
313
00:23:39,208 --> 00:23:40,208
হ্যাঁ, বল।
314
00:23:41,167 --> 00:23:42,792
যতদিন না ও বড় হয়
315
00:23:44,250 --> 00:23:47,208
আর নিজেই তোর ব্যাপারে জানতে
পারে, আমি ওকে কিছুই বলব না।
316
00:23:51,125 --> 00:23:52,083
আমি জানি
317
00:23:54,250 --> 00:23:56,250
তোর যখন প্রয়োজন ছিল তখন
আমি তোকে সমর্থন করিনি।
318
00:23:58,875 --> 00:24:01,750
কিন্তু তোর অনেক সমস্যা
আমি সহজ করে দিয়েছি।
319
00:24:09,042 --> 00:24:10,292
পরেও করবো।
320
00:24:21,000 --> 00:24:22,250
এই দিদি...
321
00:24:23,583 --> 00:24:24,667
এই দিদি!
322
00:24:26,000 --> 00:24:27,000
থ্যাংক ইউ।
323
00:24:44,875 --> 00:24:46,792
'অরণ্য খুব সুন্দর'
324
00:24:47,208 --> 00:24:48,375
'অন্ধকার আর গহন'
325
00:24:48,833 --> 00:24:50,333
'অন্ধকার আর গহন'
326
00:24:50,417 --> 00:24:52,750
'তবে আমার প্রতিশ্রুতি রাখার আছে'
327
00:24:53,125 --> 00:24:55,833
'তবে আমার প্রতিশ্রুতি রাখার আছে'
328
00:24:56,042 --> 00:24:57,625
'আর অনেকদূর যাওয়ার আছে'
329
00:24:57,792 --> 00:24:59,667
'আর অনেকদূর যাওয়ার আছে'
330
00:25:01,042 --> 00:25:02,583
'ঘুমাতে যাওয়ার আগে'
331
00:25:03,000 --> 00:25:04,875
'ঘুমাতে যাওয়ার আগে'
332
00:25:04,958 --> 00:25:06,417
'অরণ্য খুব সুন্দর'
333
00:25:06,708 --> 00:25:08,750
'অরণ্য খুব সুন্দর'
334
00:25:11,000 --> 00:25:13,042
কে আপনারা? কোথা থেকে এসেছেন?
335
00:25:14,000 --> 00:25:16,000
ম্যা'ম, শুধু একটা ছবি চাই।
336
00:25:16,875 --> 00:25:19,917
আচ্ছা ফটো, এদিটার নেবেন না
এদিকে একটা ব্রণ আছে। এই দিকটা নিন।
337
00:25:20,375 --> 00:25:22,667
বাচ্চারা, চলো, ছবি তোলাই।
338
00:25:23,958 --> 00:25:25,042
- এসো।
- রেডি, বাচ্চারা?
339
00:25:25,625 --> 00:25:28,125
- ঠিক আছে।
- হাসো, বলো 'চিজ'।
340
00:25:30,625 --> 00:25:33,333
গৌরী সাওয়ান্ত, একজন
ট্রান্সজেন্ডার ইতিহাস রচনা করেছেন।
341
00:25:36,042 --> 00:25:39,458
জানিস তুই! আমাদের গৌরীর
ছবি ছেপেছে কাগজে। শিক্ষক হয়ে গেছে ও!
342
00:25:39,583 --> 00:25:41,542
- কী?
- আমার গৌরী শিক্ষক হয়ে গেছে!
343
00:25:41,708 --> 00:25:43,208
গৌরী? এখন একজন শিক্ষক।
344
00:25:43,625 --> 00:25:44,833
গৌরী একজন শিক্ষক...
345
00:25:45,000 --> 00:25:46,958
(মন্ত্র পাঠ)
346
00:25:47,125 --> 00:25:49,000
(মন্ত্র পাঠ)
347
00:25:49,333 --> 00:25:50,792
(মন্ত্র পাঠ)
348
00:25:51,000 --> 00:25:52,375
- এই নাও।
- এটা কী?
349
00:25:52,667 --> 00:25:54,458
পড়ো এটা।
350
00:25:54,583 --> 00:25:56,042
(মন্ত্র পাঠ)
351
00:25:56,583 --> 00:25:57,917
প্রণাম, গুরু।
352
00:25:58,958 --> 00:26:02,042
গুরু, গৌরীর ছবি ছেপেছে কাগজে।
353
00:26:02,333 --> 00:26:04,000
ও একজন টিচার হয়ে গেছে।
354
00:26:04,750 --> 00:26:06,875
আমি চললাম।
মেয়েটা নিজেকে গর্বিত করেছে।
355
00:26:11,083 --> 00:26:14,792
দেবী ইয়াল্লাম্মার জয় হোক।
356
00:26:23,083 --> 00:26:26,792
নিজেকে গর্বিত করবে
কিন্তু আমাদের কাজে সমস্যা তৈরি করবে।
357
00:26:28,000 --> 00:26:31,000
প্রথমে ও আমাদের মতো হল
তারপর মা হল
358
00:26:31,667 --> 00:26:32,958
তারপর টিচার হল।
359
00:26:33,750 --> 00:26:36,958
আর এবার সে সেলিব্রিটি হতে চায়!
360
00:26:39,750 --> 00:26:41,417
এর পরবর্তী খবর
361
00:26:42,917 --> 00:26:44,875
শীঘ্রই আমি তৈরি করবো।
362
00:26:48,667 --> 00:26:50,750
তাও একেবারে ব্রেকিং নিউজ।