1
00:00:39,875 --> 00:00:41,458
এটা লটের শেষ গয়না।
2
00:01:01,833 --> 00:01:04,250
- কোথায় ছিলে তুমি?
- সব গয়না এসে গেছে?
3
00:01:04,333 --> 00:01:06,958
পলিন্যাক এইমাত্র এলিনা অব
সেভয়ের ডায়মন্ড টিয়ারাটা রেখে গেছে।
4
00:01:14,416 --> 00:01:18,083
ভল্ট আগামী ১৫ ঘন্টা বন্ধ থাকবে,
খুলবে সোজা পরীক্ষার সময়।
5
00:01:25,166 --> 00:01:26,583
ধন্যবাদ, এলিন।
6
00:01:32,500 --> 00:01:34,250
পারফেক্ট টাইমিং।
7
00:01:34,333 --> 00:01:36,000
ভেতরে যাবার এটাই সময়।
8
00:01:42,791 --> 00:01:44,934
দুইদিন ধরে উধাও ছিলে।
কোথায় ছিলে তুমি?
9
00:01:44,958 --> 00:01:46,541
শহরটা ঘুরে দেখছিলাম।
10
00:01:46,625 --> 00:01:49,000
মিসেস পলিন্যাকও দুদিন ধরে নেই।
11
00:01:49,083 --> 00:01:50,541
ব্যাপারটা কি কাকতালীয়?
12
00:01:50,625 --> 00:01:52,125
ওর সাথে ছিলে, তাই না?
13
00:01:52,916 --> 00:01:54,625
এজন্যই এখানে আসতে দেরি হলো।
14
00:01:55,125 --> 00:01:57,000
বলেছিলে আমাদের বিপদে ফেলবে না।
15
00:01:57,083 --> 00:01:58,500
কিন্তু তাই হলো।
16
00:01:59,125 --> 00:02:02,666
হিংসেতে জ্বলা গার্লফ্রেন্ডের মতো কথা বোলো না।
তোমার সমস্যা কী?
17
00:02:05,625 --> 00:02:08,500
পলিন্যাকের বাসা থেকে
আমাদের ক্যামেরাগুলো সরিয়েছ?
18
00:02:09,041 --> 00:02:10,291
না।
19
00:02:11,166 --> 00:02:13,875
ভাবিনি এত জলদি চুরি করতে হবে।
20
00:02:13,958 --> 00:02:16,000
আর বিপদে নাকি আমি ফেলেছি!
21
00:02:17,083 --> 00:02:19,476
তুমি গিয়ে এন্টিচেম্বারে ওয়েল্ডিং করো
আমি ক্যামেরা সরিয়ে দিব,
22
00:02:19,500 --> 00:02:20,620
যদিও কাজটা আমার না।
23
00:02:22,416 --> 00:02:23,583
সবাই, স্যুট পরে নাও।
24
00:02:35,375 --> 00:02:38,250
ঠিক আছে, ভরা ভল্টের ভিডিও রেকর্ড করছি
যাতে লুপে চালাতে পারি।
25
00:02:38,333 --> 00:02:39,708
তৈরি হলে বোলো,
26
00:02:39,791 --> 00:02:42,166
ভিডিওটা সিকিউরিটি গার্ডদের
মনিটরে চালিয়ে দিব।
27
00:02:46,708 --> 00:02:48,041
হ্যালো?
28
00:02:48,125 --> 00:02:50,791
- আপনার ফোন, স্যার।
- আচ্ছা। ধন্যবাদ।
29
00:02:51,583 --> 00:02:52,625
ফ্রান্সিওস পলিন্যাক।
30
00:02:59,416 --> 00:03:00,666
কেইলা, আমরা তৈরি।
31
00:03:00,750 --> 00:03:03,250
এন্টিচেম্বার লুপ তৈরি আছে।
32
00:03:03,333 --> 00:03:04,333
চালু করলাম।
33
00:03:15,666 --> 00:03:17,958
অনেক আগ্রহ আছে আমার।
সেটাই ঠিক হবে।
34
00:03:18,041 --> 00:03:19,416
আচ্ছা। ফোন করার জন্য ধন্যবাদ।
35
00:03:19,500 --> 00:03:21,083
শুভ সন্ধ্যা। রাখছি।
36
00:03:21,166 --> 00:03:22,166
ধন্যবাদ।
37
00:03:33,750 --> 00:03:35,750
আমরা ভল্টে ঢোকার জন্য প্রস্তুত, কেইলা।
38
00:03:41,791 --> 00:03:43,541
- ঢোকো।
- ক্যামেরন।
39
00:03:49,250 --> 00:03:51,375
প্রতিটা বাক্স নিজ নিজ স্থানে রাখতে হবে।
40
00:03:51,458 --> 00:03:53,750
একটুও এদিক ওদিক হওয়া যাবে না।
41
00:04:35,583 --> 00:04:39,291
কেইলা লুপ থামানোর পর
সব বাক্স তাদের স্থানে থাকা লাগবে।
42
00:04:40,708 --> 00:04:41,750
চলো শুরু করা যাক।
43
00:04:57,291 --> 00:04:58,666
২৬ নম্বর গয়না।
44
00:05:03,208 --> 00:05:04,875
৫৬ নম্বর গয়না।
45
00:05:06,916 --> 00:05:08,416
৫ নম্বর গয়না।
46
00:05:09,916 --> 00:05:11,500
৫৯ নম্বর গয়না।
47
00:05:12,625 --> 00:05:14,208
৪৬ নম্বর গয়না।
48
00:05:15,916 --> 00:05:17,250
৫৩ নম্বর গয়না।
49
00:05:17,333 --> 00:05:18,541
২৩ নম্বর গয়না।
50
00:05:18,625 --> 00:05:19,625
৩৬ নম্বর গয়না।
51
00:05:20,333 --> 00:05:21,916
এভিগননের এলিনর।
52
00:05:22,000 --> 00:05:23,500
৩৯ নম্বর গয়না।
53
00:05:23,583 --> 00:05:25,791
বোলোনিয়ার বেত্রেসের হার।
54
00:05:26,291 --> 00:05:29,208
মানুষ তো এসবের জন্যই বেঁচে থাকে।
55
00:05:31,166 --> 00:05:33,291
ওহ তাই?
জীবনের ব্যাপারে তুমি কী জানো?
56
00:05:33,375 --> 00:05:36,791
তুমি সেই বকোয়াস মানুষ,
যে প্যারিসে একটা মেয়ের সাথে তিন রাত কাটাতে,
57
00:05:36,875 --> 00:05:39,416
নিজের ১০ বছরের সুখী সংসার
জলাঞ্জলি দিতে পারে।
58
00:05:39,500 --> 00:05:41,375
৬২ নম্বর গয়না।
59
00:05:41,458 --> 00:05:43,583
যে ওর সাথে শোবার জন্য
ওকে ফুসলেছে
60
00:05:43,666 --> 00:05:45,666
কষ্টে ভরা নিজের জীবনের
মিথ্যা নাটক করে।
61
00:05:45,750 --> 00:05:47,416
ওটা নিছক ছেলেখেলা না।
62
00:05:50,375 --> 00:05:52,333
আমি ওই মেয়েটাকে ভালোবাসি।
63
00:05:52,416 --> 00:05:55,416
তাহলে একটু ধৈর্য ধরো।
ওকে সম্মান দাও।
64
00:05:57,083 --> 00:05:59,541
কারো জীবন ধ্বংস করা
ভালোবাসা কী করে হয়?
65
00:06:01,875 --> 00:06:03,000
১১ নম্বর গয়না।
66
00:06:03,791 --> 00:06:06,041
সবকিছুই তো মিথ্যে
তাহলে একে ভালোবাসা কীভাবে বলতে পারো?
67
00:06:06,125 --> 00:06:08,333
তোমার নাম। ফোন নাম্বার।
68
00:06:08,416 --> 00:06:11,208
দুদিন পর উধাও হয়ে যাবে তুমি,
আর ও হয়ে পড়বে নিস্ব।
69
00:06:11,708 --> 00:06:13,750
সম্পর্কটা শেষ হয়ে যাবে বলে
70
00:06:13,833 --> 00:06:15,875
ওকে ভালোবাসা বন্ধ করে দিব না।
71
00:06:15,958 --> 00:06:18,666
যখন এমনটা হবে,
আমি যন্ত্রণার সাগরে তলিয়ে যাব।
72
00:06:18,750 --> 00:06:21,208
কিন্তু তার আগ অবধি,
আমি বেঁচে থাকতে চাই।
73
00:06:22,166 --> 00:06:23,666
এই নাও। শেষ ডিপোজিট।
74
00:06:26,000 --> 00:06:29,000
তুমি একটা স্বর্থপর।
75
00:06:29,083 --> 00:06:31,375
এই সম্পর্ক কি সত্যিই
এত যন্ত্রণার দাবিদার?
76
00:06:31,458 --> 00:06:32,958
অবশ্যই।
77
00:06:35,791 --> 00:06:38,125
ক্যামিলিয়ার সাথে কাটানো ৫ মিনিট
78
00:06:38,208 --> 00:06:41,583
২০ বছরের বৈবাহিক জীবনের
চেয়ে বেশি সুখকর।
79
00:06:41,666 --> 00:06:46,125
কিন্তু কারমেন তোমার সাথে শুধু এই কারণে আছে,
কারণ ও তোমার চেয়ে ভালো কাউকে খুঁজে পায়নি।
80
00:06:58,750 --> 00:06:59,750
কিছু শুনলে?
81
00:07:01,375 --> 00:07:02,416
কী, স্যার?
82
00:07:02,500 --> 00:07:04,458
ভেতর থেকে আওয়াজ পেলাম।
83
00:07:04,541 --> 00:07:07,875
মেটাল প্রসারিত হচ্ছে বোধহয়।
মাঝেমধ্যেই হয়।
84
00:07:12,708 --> 00:07:13,875
ওরা আওয়াজ শুনে ফেলেছে।
85
00:07:24,291 --> 00:07:25,958
দেখুন? কিছু নেই।
86
00:07:39,583 --> 00:07:41,583
খুলো।
87
00:07:41,666 --> 00:07:44,583
ভল্ট বন্ধ হবার পর
১৫ মিনিট পর্যন্ত আর খুলবে না।
88
00:07:44,666 --> 00:07:47,541
না, এন্টিচেম্বার খুলো।
সব ঠিক আছে কিনা দেখা লাগবে।
89
00:07:48,958 --> 00:07:51,809
ওরা এন্টিচেম্বারে যাচ্ছে।
ব্রুস, ক্যামেরন, সব জলদি বন্ধ করো!
90
00:07:51,833 --> 00:07:54,416
যাও, যাও!
91
00:08:24,833 --> 00:08:25,958
লুপ বন্ধ করছি।
92
00:09:16,708 --> 00:09:17,916
সব ঠিক আছে।
93
00:09:18,750 --> 00:09:21,250
- হ্যাঁ, দেখলাম।
- আপনি চাইলে ভল্ট আবার খুলতে পারি।
94
00:09:24,791 --> 00:09:27,125
ওহ খোদা। ওরা বোধহয় ভল্ট খুলবে।
95
00:09:37,666 --> 00:09:39,250
তার দরকার নেই।
96
00:09:40,083 --> 00:09:42,666
- আমি বাসায় যাচ্ছি। শুভরাত্রি, এলিন।
- শুভরাত্রি, স্যার।
97
00:09:42,750 --> 00:09:44,041
পলিন্যাক যাচ্ছে।
98
00:09:50,208 --> 00:09:51,208
শুভরাত্রি।
99
00:09:51,791 --> 00:09:52,625
বেটরেন্ড।
100
00:09:52,708 --> 00:09:54,541
ও মেইন গেটের সামনে আছে।
বাসায় যাচ্ছে।
101
00:09:55,583 --> 00:09:57,541
কাজ শুরু করো।
102
00:10:04,000 --> 00:10:06,333
আমি বাকিদের জন্য
কাজটা শেষ করে যাব।
103
00:10:08,041 --> 00:10:10,416
কিন্তু এরপর আর একসাথে
কাজ করছি না।
104
00:10:17,375 --> 00:10:19,583
যখন ভল্ট থেকে
সব গয়না চুরি করা শেষ হবে,
105
00:10:19,666 --> 00:10:21,083
তখন রোই আর আমি ওগুলো নিয়ে
106
00:10:21,166 --> 00:10:23,375
হোটেলে যাব,
আর বাকিরা সব আগের মতো করে দিবে।
107
00:10:28,125 --> 00:10:31,000
সব আগের মতো করার জন্য
আমাদের হাতে ৪ ঘন্টা আছে।
108
00:10:45,000 --> 00:10:47,750
MONEY HEIST
BERLIN
109
00:10:48,420 --> 00:10:59,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
110
00:11:00,740 --> 00:11:09,880
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
111
00:11:10,240 --> 00:11:20,200
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
112
00:11:34,375 --> 00:11:36,125
দামিয়ানের ঘরে রেখেছি সব গয়না।
113
00:11:36,791 --> 00:11:37,791
হুম।
114
00:11:39,375 --> 00:11:41,375
ও ঘুমাচ্ছে।
115
00:11:41,458 --> 00:11:42,583
চলো।
116
00:12:08,833 --> 00:12:11,375
আমার কাছে আসো, সোনা।
এই তো। শশ!
117
00:12:55,708 --> 00:12:57,625
চলো।
118
00:12:57,708 --> 00:13:00,875
একবার গয়না হাতে পাবার পর,
আমরা সব আগের মতো করে দিব।
119
00:13:00,958 --> 00:13:03,291
প্রতিটা জিনিস
তাদের জায়গায় রেখে দিব।
120
00:13:03,375 --> 00:13:05,083
কাটা অংশ জোরা লাগিয়ে দিব।
121
00:13:13,333 --> 00:13:16,333
কাজ শেষে স্টিলকে পলিশ করব,
ওকে পেইন্ট করব,
122
00:13:16,416 --> 00:13:18,000
ভল্টকে আবার সীল করে দিব।
123
00:13:24,416 --> 00:13:26,541
আবারও চোখের ভেলকি দেখাবো।
124
00:13:26,625 --> 00:13:28,750
ভল্টের ভেতর আমাদের ঢোকার
কোনো প্রমাণ না থাকলে,
125
00:13:28,833 --> 00:13:31,458
আমাদের উপর সন্দেহও করবে না কেউ।
126
00:13:42,291 --> 00:13:45,583
- বেডরুমেরটা শুধু বাদ আছে।
- ওটাও বের করে ফেলব।
127
00:13:45,666 --> 00:13:48,166
এগুলো তুমি
সাবধানে নষ্ট করে ফেলো।
128
00:13:48,250 --> 00:13:49,916
জানো তো কী করছ?
129
00:13:52,041 --> 00:13:53,041
কী?
130
00:13:54,041 --> 00:13:56,250
ক্লোরোফর্ম প্ল্যানের অংশ ছিল না।
131
00:13:59,291 --> 00:14:00,291
দামিয়ান ঠিক বলছে।
132
00:14:01,708 --> 00:14:04,208
আপনার প্রেম প্ল্যানকে ঝুঁকিতে ফেলছে।
133
00:14:06,125 --> 00:14:07,500
তাই?
134
00:14:07,583 --> 00:14:09,750
এখন ভুল-ঠিক তুমি শেখাবে?
135
00:14:10,375 --> 00:14:12,250
আমার বিড়াল আমাকেই ম্যাও?
136
00:14:13,875 --> 00:14:16,416
নিজের ওউকাত জেনে রাখা ভালো।
137
00:14:16,500 --> 00:14:19,791
ভুলে গেছ বোধহয় কয়েক মাস আগে
138
00:14:19,875 --> 00:14:23,583
তুমি একটা ছিচকে চোর ছিলে ব্যস?
139
00:14:25,583 --> 00:14:28,458
আরেকি ব্যাপার, আমার মূর্খ বন্ধু।
140
00:14:29,250 --> 00:14:31,166
ভুল-ঠিক আমাকে শেখাতে এসো না।
141
00:14:35,125 --> 00:14:36,250
বিদায় হও এখান থেকে।
142
00:14:36,333 --> 00:14:39,166
তুমি তোমার কাজ করো,
আমি আমারটা করব।
143
00:14:40,875 --> 00:14:43,291
আমার কাছে এসো, সোনা।
144
00:14:43,375 --> 00:14:45,875
কত সুন্দর তুমি! অনেক সুন্দর!
145
00:14:45,958 --> 00:14:48,083
চলো। আসো। আসো আমার সাথে।
146
00:15:38,791 --> 00:15:40,041
[সম্প্রতি সব গন্তব্য]
147
00:15:42,625 --> 00:15:43,791
[এই ঠিকানায় যেতে চান?]
148
00:15:43,875 --> 00:15:44,875
[হ্যাঁ]
149
00:17:31,000 --> 00:17:34,458
কাজ শেষ হওয়া মাত্র,
সব প্রমাণ মিটিয়ে ফেলব আমরা।
150
00:17:40,708 --> 00:17:43,125
আর সিকিউরিটি ক্যামেরা এমিটর্স
কখন সরাবো?
151
00:17:43,208 --> 00:17:45,458
সরানো মাত্র
ওরা মনিটরে আমাদের দেখতে পাবে।
152
00:17:45,541 --> 00:17:47,541
তখন অপ্রত্যাশিত কিছু ঘটবে।
153
00:17:47,625 --> 00:17:50,250
যেমন কোনো বড় ধামাকা।
154
00:17:50,333 --> 00:17:53,541
অকশান হাউসের নিচ দিয়ে
হাই ভোল্টেজ পাওয়ার লাইন যায়।
155
00:17:53,625 --> 00:17:55,416
যার ব্যাপারে শুধু আমরা জানি।
156
00:17:55,500 --> 00:17:57,208
যার ক্যাপাসিটি
২০ কিলোভোল্টেরও বেশি।
157
00:17:57,291 --> 00:18:01,083
যদি আমরা বিল্ডিংয়ের সব পাওয়ার কানেক্ট করে
ডিফারেনশিয়েট সুইচ বাইপাস করে দিই
158
00:18:01,166 --> 00:18:03,833
তবে পাওয়ারের পরিমাণ অনেক বেড়ে যাবে
159
00:18:03,916 --> 00:18:07,000
আর অকশান হাউসের সব ডিভাইস
পুড়ে ছাই হয়ে যাবে।
160
00:18:07,083 --> 00:18:11,166
তবে, এত বড় ধামাকা করার আগে,
ওদের মনোযোগ অন্যদিকে সরানো লাগবে।
161
00:18:11,250 --> 00:18:14,500
আমরা সিকিউরিটি গার্ডদের কল করব
হেডকোয়ার্টারের লোক সেজে।
162
00:18:14,583 --> 00:18:17,791
আর সবাই জানো,
ওরা পাসওয়ার্ড চাইবে।
163
00:18:17,875 --> 00:18:19,958
ওরা ওদের পাসওয়ার্ড দিবে,
আর তোমরা তোমাদের।
164
00:18:20,041 --> 00:18:22,666
আর এর মধ্যে কেইলা সেগুলো
মুখস্থ করে ফেলবে।
165
00:18:26,833 --> 00:18:29,291
আমি হেডকোয়ার্টার থেকে ফোন করেছি।
আপনার পাসওয়ার্ড?
166
00:18:29,375 --> 00:18:31,875
বিগ বানি, ৩৩। আর আপনার?
167
00:18:31,958 --> 00:18:33,416
নর্থ পোল, ৭৪।
168
00:18:33,500 --> 00:18:34,541
কী ব্যাপার?
169
00:18:34,625 --> 00:18:37,083
বিল্ডিংয়ের বাইরে অস্বাভাবিক গতিবিধি
লক্ষ্য করা গেছে।
170
00:18:37,166 --> 00:18:39,416
কয়েকটা গাড়ি ও কিছু লোক
পাশের বিল্ডিংয়ে প্রবেশ করছে।
171
00:18:39,500 --> 00:18:41,958
গিয়ে একবার চেক করুন।
172
00:18:42,041 --> 00:18:43,125
ঠিক আছে।
173
00:18:44,125 --> 00:18:47,208
তো পুলিশ যখন ওদের জিজ্ঞেস করবে
ওরা সারারাত
174
00:18:47,291 --> 00:18:48,541
মনিটরের সামনে ছিল কিনা,
175
00:18:48,625 --> 00:18:50,125
তখন ওরা বলবে,
176
00:18:50,750 --> 00:18:53,250
"দুই তিন মিনিটের জন্য বাইরে গেছিলাম।"
177
00:18:53,791 --> 00:18:56,833
তখন ওদের মনে প্রশ্ন জাগবে,
"চোর কি পিছনের দরজা দিয়ে ঢুকেছে?"
178
00:18:58,458 --> 00:19:00,708
- এলিন?
- হেডকোয়ার্টার থেকে ফোন এসেছে।
179
00:19:00,791 --> 00:19:02,750
- কী হয়েছে?
- চলো আমার সাথে।
180
00:19:02,833 --> 00:19:04,166
বাকিদের ডাকো।
181
00:19:18,500 --> 00:19:19,625
এলিন।
182
00:19:20,666 --> 00:19:21,916
কিছু নেই এখানে।
183
00:19:30,791 --> 00:19:31,875
আর তখনই,
184
00:19:31,958 --> 00:19:34,166
ভোর তিনটায়,
আমরা ধামাকাটা করব,
185
00:19:34,250 --> 00:19:36,916
আর সিকিউরিটির দল হা করে দেখবে।
186
00:19:40,208 --> 00:19:41,208
আরে!
187
00:19:55,708 --> 00:19:57,583
বেটরেন্ড? এই! বেটরেন্ড, শুনতে পাচ্ছ?
188
00:19:57,666 --> 00:19:58,666
আমরা
189
00:19:58,750 --> 00:20:00,833
সারভালেন্স সিস্টেম তো ডাউন করবই,
190
00:20:00,916 --> 00:20:03,958
সাথে ভল্টের দরজা খোলার সিস্টেমও
অকেজ করে দিব।
191
00:20:04,041 --> 00:20:06,416
- এলিন, সব ঠিক আছে?
- এটা লক হয়ে গেছে।
192
00:20:06,500 --> 00:20:07,416
- কী?
- এটা লক হয়ে গেছে।
193
00:20:07,500 --> 00:20:09,583
লক হয়ে গেছে মানে?
আবার চেষ্টা করো।
194
00:20:10,833 --> 00:20:12,125
ধ্যাৎ।
195
00:20:12,208 --> 00:20:14,041
ওরা টেকনিশিয়ান ডাকবে।
196
00:20:14,125 --> 00:20:15,708
আর ভল্ট বানানো কোম্পানি
197
00:20:15,791 --> 00:20:17,916
যেহেতু জেনেভায় আছে,
198
00:20:18,000 --> 00:20:21,333
ওদের এসে দরজা খুলতে
ছয় থেকে সাত ঘন্টা লাগবে।
199
00:20:21,416 --> 00:20:22,708
মানে কমসেকম।
200
00:20:22,791 --> 00:20:25,750
তাই আমাদের লাগানো সব এমিটার্স
201
00:20:25,833 --> 00:20:26,875
খোলার জন্য যথেষ্ট সময় পাবো।
202
00:20:48,916 --> 00:20:50,583
সিল করার সময় হয়েছে।
203
00:21:01,333 --> 00:21:02,333
সিল করা শেষ।
204
00:21:03,958 --> 00:21:05,416
[অকশান হাউস
ডিক্লাইন, এক্সেপ্ট]
205
00:21:13,333 --> 00:21:15,083
ওয়্যারিংয়ের কাজ শেষ হলে,
206
00:21:15,166 --> 00:21:16,916
মিস্ত্রীর কাজ শুরু হবে।
207
00:21:17,000 --> 00:21:19,208
আমরা সার্ভিস এরিয়াতে
যাবার রাস্তা বন্ধ করে
208
00:21:19,291 --> 00:21:21,291
আর একদম আগের মতো করে দিব।
209
00:21:21,375 --> 00:21:25,208
যার জন্য ব্যবহার করতে হবে পুরানো ইট
যেমন ইট ভেঙেছিলাম।
210
00:21:25,291 --> 00:21:27,625
টানেলের ভেতর,
সব সরঞ্জাম রেখে দিব আমরা।
211
00:21:27,708 --> 00:21:31,250
ক্রেন, পুলি, দুই পোলওয়ালা মোটর,
ডায়মন্ড স্লাইসার...
212
00:21:31,333 --> 00:21:33,791
- বুল্ডোজার।
- হুম। বুল্ডোজার।
213
00:21:33,875 --> 00:21:35,291
তারপর টানেলটাও বন্ধ করে দিব।
214
00:21:35,375 --> 00:21:38,208
সেই সাথে খননের সব সরঞ্জাম
দাফন করে দিব।
215
00:21:38,291 --> 00:21:40,833
ভেবে দেখো পাঁচ ছয়শ বছর পর যখন
216
00:21:40,916 --> 00:21:42,500
কেউ খুঁজে পাবে
কেমন হবে ব্যাপারটা?
217
00:21:42,583 --> 00:21:47,083
ডাকাতির জীবাশ্ম মিলবে অন্য এক যুগে।
আমরা ইতিহাসে জায়গা করে নিব।
218
00:22:29,458 --> 00:22:30,916
[অকশান হাউস]
219
00:22:49,916 --> 00:22:52,458
কাজ শেষ করতে করতে
ভোর হয়ে যাবে।
220
00:22:52,541 --> 00:22:54,958
আমরা ভিন্ন ভিন্ন গ্রুপে
হোটেলে ফিরব।
221
00:22:56,250 --> 00:22:58,833
সেই রাত সবাই নিজ নিজ ঘরেই থাকব।
222
00:22:59,375 --> 00:23:00,375
কেউ বের হব না।
223
00:23:07,916 --> 00:23:10,041
পরের দিন,
এক এক করে বের হয়ে যাব।
224
00:23:10,125 --> 00:23:11,500
সকাল নয়টা থেকে দশটার মাঝে।
225
00:23:11,583 --> 00:23:14,375
রাতে বের হতে গিয়ে সন্দেহের নজরে
পড়ার দরকার নেই।
226
00:23:16,500 --> 00:23:18,708
তার আগে, গয়নাগুলো গুটিয়ে
227
00:23:18,791 --> 00:23:20,333
নিজেদের ঘর পরিষ্কার করে ফেলব।
228
00:23:25,000 --> 00:23:28,125
কোনী প্রমাণ রেখে যাওয়া যাবে না।
229
00:23:42,250 --> 00:23:43,791
কথা আছে।
230
00:23:43,875 --> 00:23:44,875
এখন?
231
00:23:44,958 --> 00:23:46,333
তোমার সাহায্য লাগবে।
একটু আসো।
232
00:23:46,833 --> 00:23:48,208
নাইটি পরে আছি।
233
00:23:48,291 --> 00:23:49,291
- আচ্ছা। আমি ভিতরে আসছি।
- না।
234
00:23:49,375 --> 00:23:50,833
- ব্যস এক মিনিট।
- এখন না।
235
00:23:50,916 --> 00:23:52,625
প্লিজ। ব্যস এক মিনিট লাগবে।
236
00:23:52,708 --> 00:23:53,791
ভেতরে আসতে দাও।
237
00:23:59,041 --> 00:24:00,541
হাই, ব্রুস।
238
00:24:09,125 --> 00:24:10,208
আমি প্যারিস ছাড়তে পারব না।
239
00:24:10,791 --> 00:24:11,916
হ্যাঁ, পারবে।
240
00:24:12,000 --> 00:24:13,958
- আমরা কালকেই ছাড়ছি।
- আমি পারব না।
241
00:24:14,041 --> 00:24:17,250
মোটরবাইক ভাড়া দেওয়া জায়গায় পাসপোর্ট নিতে গেছিলাম,
কিন্তু এলার্ম লাগানো ওখানে।
242
00:24:17,333 --> 00:24:18,333
তাই তোমার কাছে এসেছি।
243
00:24:18,416 --> 00:24:19,458
আমার সাথে চলো।
244
00:24:19,541 --> 00:24:21,500
আজ রাতে বাইরে যাওয়া মানা।
245
00:24:21,583 --> 00:24:24,000
তাহলে কী করব?
চুপ করে বসে থাকব?
246
00:24:24,083 --> 00:24:27,708
ওদের কাছে আমার পাসপোর্টের কপি আছে।
নকল পাসপোর্ট, কিন্তু আমার ছবি তো আছে।
247
00:24:27,791 --> 00:24:30,666
ভেবে দেখেছ,
৪৪ মিলিয়নের গয়না চুরি করার পর
248
00:24:30,750 --> 00:24:32,851
যদি একটা গাড়ি ভাড়ার অফিসে
ধরা পড়লে কী হবে?
249
00:24:32,875 --> 00:24:34,958
আর যদি পাসপোর্টের জন্য ধরা পড়ি।
250
00:24:36,583 --> 00:24:38,208
- কেইলা।
- না।
251
00:24:38,291 --> 00:24:39,750
- ব্যস যাব আর আসব।
- না।
252
00:24:39,833 --> 00:24:42,291
তুমি এলার্ম ডিএক্টিভেট করবে,
আমরা ভেতরে ঢুকব, তুমি কম্পিউটার হ্যাক করবে,
253
00:24:42,375 --> 00:24:45,416
তারপর আমরা বেরিয়ে আসব।
গয়না চুরির থেকে অনেক সহজ।
254
00:24:46,666 --> 00:24:47,708
ক্যামেরনকে কী বলব?
255
00:24:48,333 --> 00:24:50,583
ও দামিয়ানকে বলে দিলে?
256
00:24:50,666 --> 00:24:53,017
- বলবে ক্লাবে যাচ্ছি।
- সাথে যেতে চাইলে?
257
00:24:53,041 --> 00:24:54,500
ক্লাব বলতেই এক পায়ে রাজি ও।
258
00:25:02,166 --> 00:25:03,458
কেইলা...
259
00:25:30,000 --> 00:25:32,125
কেইলা...
260
00:25:35,041 --> 00:25:36,208
আমার ঘরে চলো।
261
00:25:36,875 --> 00:25:38,500
না বলো।
262
00:25:39,166 --> 00:25:40,166
না।
263
00:25:42,125 --> 00:25:43,958
সেরেছে, কেইলা!
264
00:25:50,375 --> 00:25:51,666
বাইরে অপেক্ষা করছি।
265
00:25:54,541 --> 00:25:58,500
আমরা বাইরে যাচ্ছি... কথা বলতে
যাতে তোমার সমস্যা না হয়।
266
00:25:59,416 --> 00:26:01,458
সমস্যা নেই।
আমি সব পরিষ্কার করে দিব।
267
00:26:03,041 --> 00:26:04,083
কেইলা।
268
00:26:04,583 --> 00:26:06,000
নেকড়ে হইতে সাবধান!
269
00:26:11,291 --> 00:26:13,041
ওহ খোদা।
270
00:26:13,125 --> 00:26:14,250
এত বিব্রতবোধ কখনো করিনি।
271
00:26:15,500 --> 00:26:17,500
ক্যামেরন ভাবছে
আমি তোমার সাথে শোবার জন্য পাগল।
272
00:26:17,541 --> 00:26:21,583
চিল! ও এর চেয়েও খারাপ কিছু দেখেছে।
আমার রুম থেকে গাড়ির চাবি আনছি।
273
00:26:21,666 --> 00:26:23,666
দাঁড়াও। ভেতরে তো রোই আছে।
274
00:26:24,250 --> 00:26:25,541
ও যদি বার্লিনকে বলে দেয়?
275
00:26:28,791 --> 00:26:30,041
দেখছি ওকে।
276
00:26:35,625 --> 00:26:38,500
রোই, কিছুক্ষণের জন্য বাইরে যাবে?
277
00:26:47,500 --> 00:26:48,875
- কেন?
- কারণ...
278
00:26:49,500 --> 00:26:50,500
আমরা খাট কাঁপাবো।
279
00:26:54,958 --> 00:26:56,833
বাইরে এক চক্কর লাগিয়ে আসতে পারো।
280
00:26:56,916 --> 00:27:00,458
লম্বা একটা চক্কর।
281
00:27:00,541 --> 00:27:03,666
আমাদের কাজ শেষ হয়ে গেছে
ডু নট ডিস্টার্বের সাইনটা সরিয়ে ফেলব।
282
00:27:03,750 --> 00:27:05,208
ঠিক আছে?
283
00:27:05,291 --> 00:27:07,250
এমন না যে আমরা ওসবই করব।
284
00:27:07,833 --> 00:27:09,083
বলা যায় না আরকি।
285
00:27:11,083 --> 00:27:13,250
আমি আগে থেকে
সব প্ল্যান করে রাখি না।
286
00:27:13,333 --> 00:27:15,916
স্রোতের সাথে ভাসতে ভালোবাসি।
287
00:27:16,000 --> 00:27:18,166
হয়তো জড়িয়ে ধরব, কিস করব।
এই তো।
288
00:27:18,250 --> 00:27:20,041
দেখব আর কী হয়।
289
00:27:28,500 --> 00:27:30,458
শেষ হলে সব সাফ করে রেখো।
290
00:28:33,291 --> 00:28:34,875
এই, দামিয়ান। কেমন আছ?
291
00:28:35,750 --> 00:28:36,875
কিছু লাগবে?
292
00:28:36,958 --> 00:28:38,625
পরিষ্কার করতে তোমার সাহায্য করব?
293
00:28:38,708 --> 00:28:41,333
- বা টিন ভরতে?
- না, লাগবে না।
294
00:28:41,416 --> 00:28:42,708
দামিয়ান, দাঁড়াও...
295
00:28:43,291 --> 00:28:44,291
আসলে...
296
00:28:44,375 --> 00:28:45,458
ব্যাপার হলো...
297
00:28:45,541 --> 00:28:47,833
ব্রুস আর কেইলা... কথা বলছে।
298
00:28:48,666 --> 00:28:50,875
আমার ঘরে।
299
00:28:50,958 --> 00:28:54,166
তো কিছু মনে না করলে
তোমার ঘরে শুতে পারি?
300
00:28:54,750 --> 00:28:56,041
কী যা-তা বলছ?
301
00:28:56,833 --> 00:28:59,041
ফাইভ স্টার হোটেলে
হট বেড শেয়ার করতে চাচ্ছ
302
00:28:59,125 --> 00:29:01,333
যাতে তোমার টক্সিন
সবখানে ছড়াতে পারো?
303
00:29:01,416 --> 00:29:03,500
- টক্সিন?
- হ্যাঁ। টক্সিন, রোই।
304
00:29:03,583 --> 00:29:06,083
ঘাম, লালা, টক্সিন, কানের চুল!
305
00:29:06,166 --> 00:29:09,208
সবার নিজ নিজ বিছানায় শোয়া উচিত।
306
00:29:38,291 --> 00:29:40,625
হেই, আমি জিমি।
এখন কথা বলতে পারছি না।
307
00:29:40,708 --> 00:29:42,833
জীবন বদলে দেওয়ার মতো
কোনো মেসেজ দিতে চাইলে,
308
00:29:42,916 --> 00:29:43,833
জানো তো কী করতে হবে।
309
00:29:43,916 --> 00:29:44,958
বিপের পর।
310
00:29:48,708 --> 00:29:51,250
[আমার দিকে তাকিও না]
311
00:30:05,791 --> 00:30:08,833
আরে, লেফটেন্যান্ট সাহেব।
312
00:30:08,916 --> 00:30:10,750
তো বাইরেই দাঁড়িয়ে থাকবে,
313
00:30:10,833 --> 00:30:12,583
নাকি ভেতরে আসবে?
314
00:30:13,416 --> 00:30:15,291
ভেতরে আসা ছাড়া উপায়ও নেই।
315
00:30:18,958 --> 00:30:20,166
আজ রাত এখানে শোবো।
316
00:30:20,250 --> 00:30:21,500
এখানে শুবে?
317
00:30:26,333 --> 00:30:28,000
দাঁড়াও।
318
00:30:29,250 --> 00:30:30,625
একটা কথা বলি।
319
00:30:30,708 --> 00:30:33,541
এত বড় একটা চুরি করার পর,
320
00:30:33,625 --> 00:30:36,500
আমরা দুজনই কি শুধু
সেলিব্রেট করছি না?
321
00:30:37,291 --> 00:30:38,750
হ্যাঁ। ঠিক বলেছ।
322
00:30:49,208 --> 00:30:50,541
তুমি কে বলো তো?
323
00:30:52,125 --> 00:30:53,958
আমি তোমার ব্যাপারে জানতে চাই।
324
00:30:57,041 --> 00:30:58,791
আর এই গ্লাভসের নিচে কী লুকাচ্ছ?
325
00:30:58,875 --> 00:31:00,500
একটা গ্লাভ।
326
00:31:00,583 --> 00:31:02,083
ওহ, স্যরি।
327
00:31:02,583 --> 00:31:04,541
এই একটা গ্লাভের নিচে কী লুকাচ্ছ?
328
00:31:04,625 --> 00:31:06,583
কোনো গুন্ডার অতীত?
329
00:31:07,208 --> 00:31:10,041
যে চাঁদাবাজি করতো?
330
00:31:12,875 --> 00:31:16,125
এই হাত দিয়ে অনেককে
ঘুষি মেরেছ নিশ্চয়ই।
331
00:31:16,625 --> 00:31:17,625
ব্যাড বয়।
332
00:31:20,125 --> 00:31:21,333
আর এই ট্যাটু?
333
00:31:22,625 --> 00:31:23,625
দেখি তো।
334
00:31:24,208 --> 00:31:27,125
বুনো ছাগ
যার আছে মোড়ানো শিং।
335
00:31:28,625 --> 00:31:33,125
এই হাতের কী এমন অতীত আছে
যার দাগ আজও মেটেনি?
336
00:31:43,291 --> 00:31:44,500
এটা কী?
337
00:31:45,875 --> 00:31:47,583
কে উঁকি দিচ্ছে?
338
00:31:48,541 --> 00:31:49,958
টেন্টিকাল নাকি?
339
00:31:52,250 --> 00:31:53,083
ওহ!
340
00:31:53,166 --> 00:31:54,333
অক্টোপাস যে!
341
00:31:56,291 --> 00:31:58,791
পিঠে কি পুরো একুয়ারিয়াম সাজানো?
342
00:32:01,916 --> 00:32:05,000
নাকি এগুলো তোমার পোষা প্রাণী
যাদের...
343
00:32:08,541 --> 00:32:09,875
এক কাজ করি।
344
00:32:10,583 --> 00:32:12,041
দ্য পার্জ মুভিটা দেখেছ?
345
00:32:12,125 --> 00:32:16,666
মুভিতে প্রতি বছর, একটা দিন,
তুমি যা খুশি করতে পারবে।
346
00:32:16,750 --> 00:32:18,250
- অস্থির মুভি।
- অস্থির মুভি।
347
00:32:19,625 --> 00:32:21,250
আজকের রাতটাও তেমন হতে পারে।
348
00:32:21,333 --> 00:32:24,500
ভেতরের পশুটাকে মুক্ত করতে পারো।
349
00:32:24,583 --> 00:32:27,916
আর কাল থেকে আবার
সাধু সন্ন্যাসী হয়ে যেতে পারো।
350
00:32:28,000 --> 00:32:30,583
চুপচাপ নাদান ছেলে,
ক্যামেরনের আয়া,
351
00:32:30,666 --> 00:32:32,708
বার্লিনের একনিষ্ঠ লেফটেন্যান্ট।
352
00:32:36,041 --> 00:32:37,208
একটা কথা জানো?
353
00:32:37,291 --> 00:32:38,666
কী?
354
00:32:38,750 --> 00:32:41,416
আমি আর বার্লিনের
পোষা কুকুর হয়ে থাকতে চাই না।
355
00:32:42,333 --> 00:32:45,375
তো আজ রাতে
ভল্টেজ বাড়াতে পারি আমরা।
356
00:32:45,458 --> 00:32:47,708
কতটা বাড়বে?
357
00:32:47,791 --> 00:32:49,708
তোমার সহনশক্তির উপর নির্ভর করছে।
358
00:32:49,791 --> 00:32:52,250
আজ রাতে আমি...
359
00:32:53,791 --> 00:32:54,833
...১০ এ ৯।
360
00:32:55,708 --> 00:32:58,083
আর আমি, সাড়ে ১০
এবং সেটা বেড়েই চলেছে।
361
00:32:59,125 --> 00:33:00,500
যাবার সময় হয়েছে, লেফটেন্যান্ট।
362
00:33:03,875 --> 00:33:06,041
কাপড় বদলে না।
কিন্তু চুল এমনই রেখো।
363
00:33:07,083 --> 00:33:09,166
কারো নজরে পড়া যাবে না আজ রাত।
364
00:33:37,000 --> 00:33:38,625
- এখানে।
- আচ্ছা।
365
00:33:43,708 --> 00:33:45,625
বিশ্বাস হচ্ছে না।
366
00:33:46,125 --> 00:33:47,226
- কী?
- কানেক্টই করা নেই।
367
00:33:47,250 --> 00:33:50,083
- কানেক্ট করা নেই মানে?
- তুমি একাই আসতে পারতে।
368
00:33:50,166 --> 00:33:51,375
একা?
369
00:33:51,458 --> 00:33:53,958
আর আমার পাসপোর্ট কে ডিলিট করতো?
370
00:34:09,458 --> 00:34:10,833
ঐ যে কম্পিউটার।
371
00:34:10,916 --> 00:34:12,541
ওটাতেই আমার ইনফরমেশন
অ্যান্ড করছিল।
372
00:34:22,250 --> 00:34:23,625
এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড।
373
00:34:33,083 --> 00:34:34,458
[ক্লায়েন্ট, গাড়ি]
374
00:34:53,708 --> 00:34:54,791
কেইলা!
375
00:34:54,875 --> 00:34:58,083
কেইলা! নিচে, কয়েকজন পোকার খেলছে।
376
00:35:00,916 --> 00:35:03,875
- এক মিনিটের মধ্যে আসছি।
- খেলা চালিয়ে যেতে হবে।
377
00:35:03,958 --> 00:35:06,916
এখান থেকে পয়সা জিতে যাবে ভাবছ?
378
00:35:07,000 --> 00:35:08,166
তা হবে না।
379
00:35:14,875 --> 00:35:16,416
জলদি। ওর কার্ড দেখো।
380
00:35:17,875 --> 00:35:20,000
ও সবগুলো এক্কা পাচ্ছে কীভাবে?
381
00:35:30,708 --> 00:35:31,875
কে তুমি?
382
00:35:33,125 --> 00:35:34,541
এমিলিয়া। নতুন লোক।
383
00:35:35,541 --> 00:35:37,916
একটু জলদি এসেছি
ইনভয়েসিং শুরু করব বলে।
384
00:35:51,000 --> 00:35:52,125
আর মিসেল?
385
00:35:52,958 --> 00:35:53,958
ও কোথায়?
386
00:35:55,291 --> 00:35:56,291
ওর...
387
00:35:57,708 --> 00:35:58,916
পা মচকে গেছে।
388
00:36:16,125 --> 00:36:17,333
এ তো হবারই ছিল।
389
00:36:18,000 --> 00:36:22,041
ওই মহিলা ট্রাক কাঁধে
না তোলা অবধি থামবে না।
390
00:36:42,666 --> 00:36:44,125
এক কাপ কফি পাওয়া যাবে?
391
00:36:44,708 --> 00:36:46,166
একটু নার্ভাস লাগছে।
392
00:36:50,375 --> 00:36:51,833
প্রথম দিন তো তাই।
393
00:36:56,583 --> 00:36:58,208
অবশ্যই।
394
00:36:58,708 --> 00:37:00,291
তোমাকে কফি বানিয়ে দিচ্ছি।
395
00:37:00,791 --> 00:37:02,916
- এ তো আমার সৌভাগ্য।
- ধন্যবাদ।
396
00:37:04,666 --> 00:37:06,416
Don't worry so much.
397
00:37:06,500 --> 00:37:08,750
প্রথম দিন সবারই নার্ভাস লাগে।
398
00:37:12,291 --> 00:37:13,916
এই, ভাইলোগ।
399
00:37:14,000 --> 00:37:16,125
আসো তোমদের
এমিলিয়ার সাথে সাক্ষাৎ করাবো।
400
00:37:16,208 --> 00:37:17,583
ও এখানে নতুন।
401
00:37:17,666 --> 00:37:19,041
একাউন্টিংয়ে।
402
00:37:19,541 --> 00:37:21,666
হ্যালো, এমিলিয়া।
403
00:37:21,750 --> 00:37:22,875
হ্যালো।
404
00:37:23,375 --> 00:37:26,000
- কেউ বিয়ার খাবে?
- না, ধন্যবাদ।
405
00:37:32,291 --> 00:37:33,458
খাবে?
406
00:37:33,541 --> 00:37:34,666
না, লাগবে না।
407
00:37:41,625 --> 00:37:42,791
জলদি এসে পড়েছ?
408
00:37:44,333 --> 00:37:45,333
হাহ?
409
00:37:46,083 --> 00:37:47,500
জলদি এসে পড়েছ।
410
00:37:49,750 --> 00:37:50,750
হ্যাঁ।
411
00:37:51,458 --> 00:37:52,708
ঠিক বলেছেন।
412
00:37:53,250 --> 00:37:56,291
বলেছিল ইনভয়েসে নাকি সমস্যা আছে।
413
00:38:00,958 --> 00:38:03,416
কেউ চিকেন খাবে?
414
00:38:03,500 --> 00:38:05,125
আমি খাবো।
তোমার বউ দারুণ রান্না করে।
415
00:38:05,208 --> 00:38:07,958
- আমি চিকেন খাই না।
- কেন?
416
00:38:08,041 --> 00:38:09,125
ভেজিটেরিয়ান নাকি?
417
00:38:09,208 --> 00:38:10,625
না, আমি ভেজিটেরিয়ান না।
418
00:38:12,625 --> 00:38:15,541
আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম।
জানো ওদের কীভাবে বড় করে?
419
00:38:15,625 --> 00:38:19,208
বিভিন্ন রকম ইঞ্জেকশন দিয়ে
দুই সপ্তাহে ওদের ফুলিয়ে দেয়
420
00:38:19,291 --> 00:38:21,208
দুই কেজির করে তোলে।
421
00:38:21,291 --> 00:38:22,791
আর ওসব খেয়ে
422
00:38:23,291 --> 00:38:24,791
আমরা মোটা হচ্ছি।
423
00:38:52,958 --> 00:38:53,958
কিছু হয়েছে?
424
00:38:54,541 --> 00:38:56,041
হ্যাং হয়ে গেছে।
425
00:38:56,125 --> 00:38:57,208
আমি একটা টেকনিক জানি
426
00:38:57,291 --> 00:38:59,833
ওতে হ্যাং ঠিক হয়ে যায়।
427
00:38:59,916 --> 00:39:01,250
প্রতিবারই কাজ হয় ওতে।
428
00:39:01,875 --> 00:39:03,958
প্লাগ খুলে আবার লাগাতে হবে।
429
00:39:04,041 --> 00:39:05,250
তাহলেই হয়ে যাবে।
430
00:39:05,875 --> 00:39:08,583
১০০% কাজ হয়।
431
00:39:14,420 --> 00:40:21,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম