1 00:00:00,830 --> 00:01:44,990 Bangla Subtitle Created By :.:.: AKASH BASAK :.:.: 2 00:02:27,000 --> 00:02:31,000 ওঠ রে, শালা! 3 00:02:34,410 --> 00:02:36,630 এইনার! এইনার, থামো। 4 00:02:37,910 --> 00:02:40,380 চলো আরেকটু খোদাই করে শিকড়গুলোকে কাটি। 5 00:02:41,000 --> 00:02:42,650 এভাবে এটা বেরিয়ে আসবে না। 6 00:02:48,210 --> 00:02:50,020 শালা! 7 00:02:50,440 --> 00:02:51,700 এখনো নড়ছে না। 8 00:03:02,020 --> 00:03:03,780 ওঠ! 9 00:03:13,750 --> 00:03:18,020 একটা ঘোড়া লাগবে। ঘোড়া ছাড়া কাজই এগাবে না। 10 00:03:19,470 --> 00:03:25,230 ওরা গুঁড়ি নিয়ে যেতে একটা ঘোড়া ধার দিয়েছিল, তাহলে ক্ষেত বানানোর জন্য কেন দিচ্ছে না? 11 00:03:25,230 --> 00:03:26,870 এর কোনো মানেই দাঁড়ায় না। 12 00:03:27,630 --> 00:03:29,570 ওরা আমাদের কোনো ঘোড়া ধারই দেয়নি। 13 00:03:30,060 --> 00:03:33,520 খেতিমজুররা শুধু আমাদেরকে দিয়ে তাদের কাজ সেরে নিয়েছে। 14 00:03:35,080 --> 00:03:36,800 তুমি কী করতে চাও, এইনার? 15 00:03:36,800 --> 00:03:40,280 কৃষিজমি তৈরির কাজ স্থগিত রেখে আগে গাছগুলো কাটবো? 16 00:03:42,650 --> 00:03:46,260 না, তাদেরকে আবারো বুঝিয়ে দেখবো। 17 00:03:46,260 --> 00:03:48,060 যদিও, সেটা সম্ভবত সময়েরই অপচয় হবে। 18 00:03:49,750 --> 00:03:52,040 তোমরা বড্ড জেদী। 19 00:03:52,040 --> 00:03:54,250 না মানে না'ই। 20 00:03:54,710 --> 00:03:58,550 কিন্তু আমাদের কাছে পাতেরের অনুমতি আছে। 21 00:03:58,990 --> 00:04:00,450 পাতের? 22 00:04:01,130 --> 00:04:02,930 মানে আগের গোলামটার কথা বলছো? 23 00:04:02,930 --> 00:04:04,600 যারই অনুমতি থাকুক না কেন, পাবে না। 24 00:04:04,600 --> 00:04:07,180 ঘোড়াগুলোকে আমরা অন্য কাজে ব্যবহার করছি। 25 00:04:07,180 --> 00:04:09,240 তোমাদেরকে দেয়ার মতো কোনো বাড়তি ঘোড়া নেই। 26 00:04:12,180 --> 00:04:15,610 কোনো লাভ নেই, গোলাম। তোমরা নিজেদের সময় নষ্ট করছো। 27 00:04:15,610 --> 00:04:18,250 কাজে ফাঁকি মারা বাদ দিয়ে জঙ্গলে ফেরত যাও। 28 00:04:18,690 --> 00:04:19,380 হ্যালো। 29 00:04:20,880 --> 00:04:24,940 কী? আমি এইমাত্র "হ্যালো" বলতে শুনলাম। 30 00:04:24,940 --> 00:04:28,430 লম্বুটা দেখছি এক্কেবারে বেয়াদব। 31 00:04:28,910 --> 00:04:31,690 ওই, আমরা একটা ঘোড়া নিচ্ছি। 32 00:04:31,690 --> 00:04:32,790 হ্যাঁ। 33 00:04:36,320 --> 00:04:41,670 ভেবে দেখলে, তোমরা গোলামেরা গবাদি পশুদের চেয়ে আলাদা নও। 34 00:04:42,820 --> 00:04:48,050 শুধু জমির একটা প্লট ভাড়া নিয়ে খামার চালানোই যথেষ্ট অপমানজনক। 35 00:04:50,730 --> 00:04:53,640 নিজেদের শারীরিক বলে কাজ করো। 36 00:04:57,900 --> 00:05:02,240 শয়তান। এখন একমাত্র মাস্টারের সাথেই কথা বলে দেখতে হবে। 37 00:05:02,240 --> 00:05:04,190 আমাদের একটা ঘোড়া লাগবেই। 38 00:05:04,190 --> 00:05:07,140 শুধু গুঁড়ি উপড়ে ফেলার জন্যই নয়, জমিতে লাঙ্গলের জন্যেও। 39 00:05:07,660 --> 00:05:10,920 ওদের ধ্যাতানোয় আমি থেকে থাকবো না। 40 00:05:11,910 --> 00:05:16,190 কিন্তু মাস্টারের সহায়তায় একটা ঘোড়া ভাড়া পেয়ে গেলেও, 41 00:05:16,190 --> 00:05:18,440 এতে স্রেফ খেতিমজুরেরা ক্রুদ্ধ হবে। 42 00:05:18,940 --> 00:05:21,050 আমরা ওদের আরো অপছন্দের পাত্র হয়ে উঠবো। 43 00:05:21,530 --> 00:05:25,160 তাহলে, আমাদের করণীয় কী? সমস্ত কাজ নিজেরাই করবো? 44 00:05:25,160 --> 00:05:29,060 কে জানে শেষমেশ চাষাবাদের কাজ শুরু করতে আমাদের কত বছর লেগে যাবে? 45 00:05:29,760 --> 00:05:31,790 জঙ্গলটা বিশাল। 46 00:05:31,790 --> 00:05:35,450 চাষাবাদের কাজ একটু দেরিতে শুরু করে, আগে কি আরো জমি-জমা পরিষ্কার করা যায় না? 47 00:05:35,950 --> 00:05:38,500 জমি সমতল করার পাশাপাশি ফসল উৎপাদন শুরু করা সম্ভব নয়। 48 00:05:43,170 --> 00:05:44,040 থরফিন! 49 00:05:44,570 --> 00:05:47,980 এতটা অনুৎসাহী কেন হচ্ছো? 50 00:05:47,980 --> 00:05:49,820 তুমি কি মুক্ত হতে চাও না? 51 00:05:50,240 --> 00:05:52,990 যেভাবেই হোক, আমরা ফসল উৎপাদন করবো। 52 00:05:52,990 --> 00:05:57,000 তারপর সেগুলো মাস্টারের কাছে বিক্রি করে নিজেদের স্বাধীনতা অর্জন করবো। 53 00:05:57,000 --> 00:06:00,600 আর সেটা করতে, আমাদের একটা ঘোড়া লাগবে! 54 00:06:03,130 --> 00:06:07,360 চারবেলা ঠিকমতো অন্ন জোটা না সত্ত্বেও তোমার মধ্যে উদ্যমতার কমতি নেই। 55 00:06:07,360 --> 00:06:10,810 তুমি কেবল উদ্যমশীল নও, আহাম্মক! 56 00:06:12,050 --> 00:06:14,520 মনে হচ্ছে মূল বিষয়টা আমি বুঝতে পারছি। 57 00:06:30,530 --> 00:06:33,530 কী করছো? এদিকে এসো। এসো। 58 00:06:33,930 --> 00:06:36,180 এত দূরে থাকলে কথা বলতে পারবো না তো। 59 00:06:38,280 --> 00:06:39,940 ঢিবিতে পা দিও না। 60 00:06:46,550 --> 00:06:50,920 হ্যালো। আপনার কোনো সাহায্য লাগবে? 61 00:06:50,920 --> 00:06:52,330 তোমাদের নাম কী? 62 00:06:52,330 --> 00:06:54,860 ওহ, হ্যাঁ। আমি এইনার। 63 00:06:54,860 --> 00:06:56,010 আমি থরফিন। 64 00:06:56,620 --> 00:06:57,980 ধার দেবো একটা? 65 00:06:57,980 --> 00:06:58,760 হাহ? 66 00:06:59,310 --> 00:07:02,440 ঘোড়া। তোমাদের তো একটা ঘোড়া লাগবে, ঠিক? 67 00:07:03,480 --> 00:07:04,280 উহ? 68 00:07:07,050 --> 00:07:09,130 জ-জি, লাগবে! 69 00:07:09,130 --> 00:07:11,280 দাঁড়ান, সত্যিই দেবেন? 70 00:07:11,280 --> 00:07:15,400 এতে অনেক বড়ো উপকার হবে। 71 00:07:16,120 --> 00:07:17,830 আসলে... 72 00:07:18,170 --> 00:07:22,520 মাফ করবেন, তবে আপনি কে? 73 00:07:36,970 --> 00:07:38,850 কোমড়টা বড্ড যন্ত্রণা করছে। 74 00:07:46,730 --> 00:07:50,360 দাদু? 75 00:07:50,830 --> 00:07:52,460 সাবেরকেল। 76 00:07:52,460 --> 00:07:54,620 তোমরা মি. সাবেরকেল বলে ডাকবে। 77 00:07:55,380 --> 00:07:59,750 মি. সাবেরকেল, এই নুড়িগুলো আর কতক্ষণ বের করতে হবে? 78 00:07:59,750 --> 00:08:02,500 যতক্ষণ না সব বের হচ্ছে। 79 00:08:02,500 --> 00:08:04,990 আরে। তুমি তো কাজ করছো না। 80 00:08:04,990 --> 00:08:06,560 ওহ, দু-দুঃখিত। 81 00:08:11,240 --> 00:08:12,890 ভালো। 82 00:08:14,160 --> 00:08:16,510 তো, মি. সাবেরকেল! 83 00:08:16,840 --> 00:08:20,080 ঘোড়া দেয়ার বিষয়টা... 84 00:08:20,080 --> 00:08:21,690 ঝুড়িটা নিয়ে এসো! 85 00:08:29,230 --> 00:08:32,200 কাঠগুলো কাটা হয়ে গেলে, একটু জল তুলে আনবে। 86 00:08:32,200 --> 00:08:33,290 ঝটপট করো। 87 00:08:33,290 --> 00:08:34,520 জি, স্যার। 88 00:08:40,140 --> 00:08:42,680 সে আমাদের সম্পূর্ণ ফায়দা নিচ্ছে। 89 00:08:42,680 --> 00:08:44,960 আমাদের এসব করার সময় নেই। 90 00:08:45,910 --> 00:08:50,460 বুড়োটা এই বাড়িতে একাই থাকে নাকি? 91 00:08:52,440 --> 00:08:55,840 কে জানে? আমিও তাকে আগে কখনো দেখিনি। 92 00:08:56,770 --> 00:08:59,400 সে কি সত্যিই আমাদের একটা ঘোড়া ধার দেবে? 93 00:08:59,400 --> 00:09:04,040 যদি আমাদেরকে দিয়ে কামলা খাটিয়ে নেয়? 94 00:09:04,920 --> 00:09:07,850 সেটা সত্যি হলেও, আমাদের কাছে নতুন নয়। 95 00:09:08,420 --> 00:09:10,340 যতই হোক, আমরা গোলাম। 96 00:09:10,860 --> 00:09:13,090 আমরা মাস্টারের গোলাম। 97 00:09:13,610 --> 00:09:16,740 তোমাদের অবস্থার তোয়াক্কা আমি করি না। 98 00:09:17,070 --> 00:09:18,960 আমাদের চুক্তি এটাই। 99 00:09:18,960 --> 00:09:23,000 ঘোড়ার বদলে, তোমরা আমার বাড়ির কাজ করে দেবে... 100 00:09:23,370 --> 00:09:26,750 নেয়া ও ফেরত দেয়ার সময়। 101 00:09:27,300 --> 00:09:28,900 বুঝেছো? 102 00:09:39,040 --> 00:09:42,140 বেশ! এবার পরেরটা। 103 00:09:42,570 --> 00:09:44,540 টান! 104 00:09:45,520 --> 00:09:47,400 ভাই রে, পুরো হাতের মোয়া। 105 00:09:47,400 --> 00:09:48,900 দারুণ মজা আসছে! 106 00:09:49,480 --> 00:09:51,950 বিশ্বাসই হচ্ছে না সে আমাদের আসলেই একটা ঘোড়া ধার দিয়েছে। 107 00:09:51,950 --> 00:09:53,900 দাদু'টা আসলেই সদয়। 108 00:10:10,630 --> 00:10:12,300 টান, তুই পারবি। 109 00:10:12,300 --> 00:10:13,640 এইতো। এভাবেই টান। 110 00:10:13,640 --> 00:10:15,060 তুই আসলেই একটা মিষ্টি ঘোড়া। 111 00:10:17,350 --> 00:10:19,580 এই তো। 112 00:10:19,580 --> 00:10:21,830 পরেরটা। 113 00:10:58,650 --> 00:11:03,080 এই গতিতে কাজ চালিয়ে গেলে, শরতের মৌসুমে আমরা আসলেই বপণে সক্ষম হবো। 114 00:11:06,210 --> 00:11:09,180 ভাবছি দাদু'টা আমাদের একটা লাঙ্গল'ও ধার দেবে কিনা! 115 00:11:09,180 --> 00:11:12,170 আশা করছি ভারী চাকাওয়ালা একটা লাঙ্গল ধার দেবেন। 116 00:11:12,970 --> 00:11:15,230 শরতে আমরা কী রোপণ করবো? 117 00:11:15,230 --> 00:11:16,230 অ্যাঁ? 118 00:11:17,770 --> 00:11:20,630 অবশ্যই, গম। 119 00:11:21,220 --> 00:11:24,740 হ্যাঁ? শরতে গমের চাষ করবে? 120 00:11:25,800 --> 00:11:27,490 কী? 121 00:11:27,790 --> 00:11:33,050 এই, এই, থামো। কখনো ক্ষেতে কাজ করেছো? 122 00:11:33,050 --> 00:11:34,250 না। 123 00:11:35,320 --> 00:11:38,440 আমার দেশে কারো কাছেই চাষের জমি ছিল না। 124 00:11:39,120 --> 00:11:42,100 আর ছোটবেলা থেকে যুদ্ধের ময়দানে কাজ করে কাটিয়েছি। 125 00:11:43,170 --> 00:11:45,510 ক্ষেতবিহীন দেশ... 126 00:11:47,000 --> 00:11:48,660 অবিশ্বাস্য। 127 00:11:53,690 --> 00:11:57,000 আমার মা আর বোন শুনলে চমকেই যেতো। 128 00:12:01,400 --> 00:12:05,200 বেশ, চিন্তা করো না। চাষাবাদের সমস্ত কাজ আমার দায়িত্বে ছেড়ে দাও। 129 00:12:05,200 --> 00:12:07,760 যতই হোক, এসব কাজে আমি পটু। 130 00:12:07,760 --> 00:12:08,580 আচ্ছা। 131 00:12:09,330 --> 00:12:11,160 ওই, গোলামের দল। 132 00:12:11,630 --> 00:12:15,670 কার অনুমতিতে ঘোড়াটা নিয়েছো? 133 00:12:16,420 --> 00:12:18,590 শয়তানটা আসছে। 134 00:12:18,590 --> 00:12:19,670 হ্যালো। 135 00:12:20,320 --> 00:12:24,160 আমি অনুমতি নিয়েই নিয়েছি। 136 00:12:24,160 --> 00:12:26,300 মি. সাবেরকেল আমাদের ধার দিয়েছেন। 137 00:12:26,300 --> 00:12:28,620 কী? কে? 138 00:12:28,620 --> 00:12:33,190 মি. সাবেরকেল। উনি ঐ রাস্তার ধারে থাকেন। 139 00:12:33,500 --> 00:12:37,900 মিথ্যুক! এখানে সাবেরকেল নামের কেউ থাকে না। 140 00:12:37,900 --> 00:12:40,510 তো শেষমেশ চুরির পন্থা অবলম্বন করলে। 141 00:12:40,510 --> 00:12:45,240 হুম? আমাদের খামারে এমন কোনো ঘোড়া আছে? 142 00:12:45,240 --> 00:12:48,160 ওই, গোলাম। ঘোড়াটা কার থেকে ধার নিয়েছো? 143 00:12:48,540 --> 00:12:53,480 বললামই তো, মি. সাবেরকেলের থেকে! 144 00:12:53,480 --> 00:12:55,020 তাকে চেনেন না নাকি? 145 00:12:55,020 --> 00:12:57,630 দাদু'টার মাথায় খানিকটা টাক আছে। 146 00:12:58,180 --> 00:13:02,280 খানিকটা... টাক মাথার... বৃদ্ধ... 147 00:13:02,280 --> 00:13:05,110 ওহ, বড়ো মাস্টার। 148 00:13:05,110 --> 00:13:08,760 ওহ, হ্যাঁ। ভেবে দেখলাম, নামটা সম্ভবত তারই। 149 00:13:09,320 --> 00:13:11,640 বড়ো মাস্টার? 150 00:13:12,060 --> 00:13:14,020 মিথ্যা বলছো, তাই না? 151 00:13:14,820 --> 00:13:17,260 সে বড্ড খিটখিটে। 152 00:13:17,260 --> 00:13:19,380 সে তোমাদের কখনো ঘোড়া ধার দেবে না। 153 00:13:21,450 --> 00:13:23,880 সে মাস্টার কেতিলের পিতা। 154 00:13:24,760 --> 00:13:28,340 সে এই খামারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। 155 00:13:40,360 --> 00:13:42,460 মনে হচ্ছে বৃষ্টি হবে। 156 00:13:43,350 --> 00:13:47,220 থরফিন, এই সারিটা হয়ে গেলে, আজকের মতো ইতি টানা যাক। 157 00:13:47,610 --> 00:13:48,520 আচ্ছা। 158 00:13:50,120 --> 00:13:52,170 থামো, থামো। 159 00:13:54,300 --> 00:13:56,190 আরো শিকড় রয়েছে। 160 00:13:56,190 --> 00:14:00,070 গুড়িগুলো তুলে ফেললেও, গোড়ার শিকড়গুলো এখনো রয়ে গেছে। 161 00:14:03,060 --> 00:14:04,410 কোনো উপায় নেই। 162 00:14:04,410 --> 00:14:06,620 এই বছর, এক পৃষ্ট স্তরেই লাঙ্গল চালাবো। 163 00:14:06,620 --> 00:14:09,730 অতিরিক্ত করতে গিয়ে ধার নেয়া লাঙ্গলটা ভাঙলে চলবে না। 164 00:14:15,490 --> 00:14:16,810 দারুণ। 165 00:14:17,670 --> 00:14:19,990 একদিনেই, এই পতিতজমিকে আমরা এমন রূপ দিয়েছি। 166 00:14:24,070 --> 00:14:26,170 দেখো। ওখানে আরো একটা আছে। 167 00:14:27,320 --> 00:14:28,340 আর ওখানটায়। 168 00:14:29,300 --> 00:14:32,050 আর ওখানে। দেখো, ওদের কাছে দুটো আছে। 169 00:14:32,050 --> 00:14:37,350 এই বছর আরো চারটে লাঙ্গল কেনার পর, সবমিলিয়ে ওদের কাছে মোট ১০টা বড়ো লাঙ্গল রয়েছে। 170 00:14:37,850 --> 00:14:40,420 আমাদের মাস্টার অত্যন্ত ধনী। 171 00:14:41,450 --> 00:14:43,370 ওগুলো কি দামী? 172 00:14:43,370 --> 00:14:45,180 দামীই হবে। 173 00:14:45,180 --> 00:14:48,620 আমার গ্রামে, একটা লাঙ্গল'ই আটটা পরিবার চালাতো। 174 00:14:49,390 --> 00:14:52,800 ভাগ্য ভালো যে, বৃদ্ধ মাস্টারের কাছে একটা আছে। 175 00:14:52,800 --> 00:14:56,750 খেতিমজুরেরা আমাদের ধার তো দিতোই না। 176 00:14:57,320 --> 00:15:02,030 একই কাজ কোদাল দিয়ে করতে নিশ্চিত কালঘাম ছুটে যায়। 177 00:15:02,030 --> 00:15:06,610 এটা আর একটা ঘোড়ার ব্যবস্থা থাকলে অনেক পার্থক্য গড়ে দেয়। 178 00:15:08,710 --> 00:15:10,570 অবিশ্বাস্য এক আবিষ্কার... 179 00:15:11,000 --> 00:15:13,590 একজন কৃষকই নিশ্চয় এর আবিষ্কার করেছে। 180 00:15:14,340 --> 00:15:18,980 চাষাবাদের পরিশ্রমের সাথে অপরিচিত কারো পক্ষে এটা বানানো সম্ভব নয়। 181 00:15:21,080 --> 00:15:24,520 তুমি সত্যিই চাষাবাদের কিছু জানো না। 182 00:15:24,520 --> 00:15:26,480 সবকিছুই তোমার কাছে নতুন। 183 00:15:26,480 --> 00:15:29,090 তুমি হলে ধেড়ে খোকা'র মতো। 184 00:15:35,930 --> 00:15:38,030 বৃষ্টি নামছে। 185 00:15:38,030 --> 00:15:39,400 জলদি করো, থরফিন। 186 00:15:45,110 --> 00:15:48,420 বৃষ্টির প্রস্তুতি নিয়েছো? 187 00:15:48,890 --> 00:15:51,240 কথা ঘুরিয়ো না। 188 00:15:51,240 --> 00:15:54,180 আমি তোমার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত, বাবা। 189 00:15:54,730 --> 00:15:57,370 এই বয়সে এত পরিশ্রম তোমার শরীরে কুলোবে না। 190 00:15:57,370 --> 00:15:59,630 সেদিন যখন ক্ষেতে অজ্ঞান হয়ে গিয়েছিলে, 191 00:15:59,630 --> 00:16:02,470 ভাগ্য ভালো যে, স্নেক আশেপাশেই ছিল। 192 00:16:03,560 --> 00:16:06,820 আমি আমার ক্ষেতেই মরতে চাই। 193 00:16:07,160 --> 00:16:11,120 এই বয়সে একা থাকাই উচিত নয়। 194 00:16:11,120 --> 00:16:13,070 তুমি শারীরিক পরিশ্রম করতে সক্ষম নও। 195 00:16:13,370 --> 00:16:16,320 নিজের চরকায় তেল দাও। আমি ভালোমতোই সামলে নিচ্ছি। 196 00:16:16,320 --> 00:16:18,450 জেদ করো না, বাবা। 197 00:16:19,930 --> 00:16:24,460 কেতিল, আমাদের চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। 198 00:16:24,460 --> 00:16:27,500 একসাথে থাকলে, আমাদের মধ্যে আবারো ঝগড়া হবে। 199 00:16:27,500 --> 00:16:29,880 কারণ তুমি বড্ড জেদী, বাবা। 200 00:16:30,300 --> 00:16:33,160 এখন ভেতরে যাওয়া যাবে না। 201 00:16:36,600 --> 00:16:40,020 আমার কথাগুলো একটু ভেবে দেখো। 202 00:16:41,370 --> 00:16:43,780 তোমরা এখানে কী করছো? 203 00:16:44,450 --> 00:16:45,320 হ্যালো। 204 00:16:45,900 --> 00:16:49,320 বাবা, তুমি নিজের ইচ্ছামতো চলতে পারো না। 205 00:16:49,320 --> 00:16:51,190 ওরা আমার গোলাম। 206 00:17:03,160 --> 00:17:07,330 তোমরা তো ভিজে গেছো। যতক্ষণ রয়েছো, জামাকাপড়গুলো শুকিয়ে নাও। 207 00:17:09,690 --> 00:17:12,250 তাদের মধ্যে মনে হয় খুব বেশি পটে না। 208 00:17:13,790 --> 00:17:16,280 আচ্ছা, ওয়াশটাব'টা কোথায়? 209 00:17:18,520 --> 00:17:19,680 সেটা আবার কী? 210 00:17:19,680 --> 00:17:22,140 স্নেক। এখানে স্নেক রয়েছে। 211 00:17:22,140 --> 00:17:22,930 স্নেক? 212 00:17:27,050 --> 00:17:29,080 ও এখানে কী করছে? 213 00:17:29,080 --> 00:17:33,690 ঝগড়া চলাকালীনও ও ঘুমাচ্ছিল? 214 00:17:34,050 --> 00:17:35,970 কীয়েকটা ছেলে রে বাবা! 215 00:17:36,450 --> 00:17:38,070 গা-হাত-পা ছড়িয়ে ঘুমাচ্ছে। 216 00:17:45,620 --> 00:17:48,250 দাদু, রান্না করছো, তাই না? 217 00:17:48,250 --> 00:17:51,240 তোমাকে আবারো একা-একা খেয়ে নিতে দেবো না। 218 00:17:51,240 --> 00:17:53,170 ধ্যাত। তুমি উঠে গেছো। 219 00:17:54,810 --> 00:17:57,940 তোমরা এখানে কী করছো? আমার বিছানায় শোয়ার চেষ্টা করছিলে নাকি? 220 00:17:59,160 --> 00:18:00,690 শুভ সকাল। 221 00:18:02,070 --> 00:18:04,430 তুমি একটা অকর্মার ঢেঁকি। 222 00:18:05,210 --> 00:18:07,810 খাওয়ার সময় হলেই কেবল তোমার ঘুম ভাঙে। 223 00:18:08,270 --> 00:18:10,460 নিজের প্রতি লজ্জা হয় না তোমার? 224 00:18:10,460 --> 00:18:15,660 তোমার মতো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কাজ না করেই কীভাবে মুখে খাবার তুলতে পারে? 225 00:18:15,660 --> 00:18:17,280 চুপ করো তো, দাদু। 226 00:18:18,020 --> 00:18:20,670 চোরেরা রাতে আসে। 227 00:18:20,670 --> 00:18:25,530 আমরা টহল দিই বলেই চাষের জমিতে কোনো গণ্ডগোল হয় না। 228 00:18:25,530 --> 00:18:27,410 সেজন্যই পেট পুরে খেতে আমার বিবেকে বাধে না। 229 00:18:28,390 --> 00:18:32,120 কচি মেয়েদের ঘরে উঁকি মেরে ক্ষেতের পাহাড়া কীভাবে দাও? 230 00:18:32,120 --> 00:18:36,050 ওদের পাহাড়া দিই যাতে চোরেরা ওদের তুলে না নিয়ে যায়। 231 00:18:37,080 --> 00:18:39,050 তোমার কাছে সবসময়ই সমস্ত প্রশ্নের উত্তর থাকে। 232 00:18:39,560 --> 00:18:41,800 তুমিও সবসময় কোনো না কোনো জিনিস নিয়ে খোঁটা দিতে থাকো। 233 00:18:44,340 --> 00:18:46,460 তোমরা কী করছো? 234 00:18:46,460 --> 00:18:49,390 এসে খেয়ে নাও। তোমরা তো কিছু খাওনি, তাই না? 235 00:18:52,680 --> 00:18:54,150 এটা ঠিক হবে তো? 236 00:18:54,150 --> 00:18:57,450 খাও, খাও। লজ্জা পেতে হবে না, বিশেষ কিছু রান্না হয়নি। 237 00:18:57,450 --> 00:18:58,650 থাবড়ে গাল লাল করে দেবো। 238 00:18:59,640 --> 00:19:03,910 বসে পড়ো। যারা কাজ করে, খাবার পাওয়া তাদের প্রাপ্য। 239 00:19:08,520 --> 00:19:11,920 এখানে কি সত্যিই চোরের উৎপাত আছে? 240 00:19:12,360 --> 00:19:14,730 হ্যাঁ। সবসময়ই। 241 00:19:14,730 --> 00:19:18,600 ওরা কাটার জন্য প্রস্তুত গম, শূকর চুরি করতে আসে। 242 00:19:18,600 --> 00:19:20,050 হাহ। 243 00:19:20,490 --> 00:19:22,810 কয়েকজনের কাছে তো হাতিয়ারও থাকে। 244 00:19:22,810 --> 00:19:27,260 আমাদের কাজ হলো ওদেরকে পিটিয়ে পাকড়াও করা। 245 00:19:27,260 --> 00:19:30,190 আমরা এখানে আসলেই কাজ করি। 246 00:19:31,210 --> 00:19:36,640 চোরেরা এসে যা নেবে সেই একই পরিমাণ পারিশ্রমিক তো তোমাদেরই দিতে হয়। 247 00:19:36,640 --> 00:19:40,450 কারো মাথা গরম করাতে তুমি আসলেই পারদর্শী, তাই না? 248 00:19:41,050 --> 00:19:44,700 চোর তাড়াতে তোমার কোনো সাহায্য লাগবে না। 249 00:19:45,210 --> 00:19:47,450 আমাদের শরীরে নর্ডিক রক্ত বইছে। 250 00:19:47,450 --> 00:19:50,040 আমরা তরবারি আর বর্শা ব্যবহার করতে পারি। 251 00:19:50,800 --> 00:19:54,330 ওহ? বলছো যে, এই বয়সেও তুমি লড়াই করতে পারবে? 252 00:19:54,330 --> 00:19:56,750 দম্ভ দেখিও না, স্নেক। 253 00:19:56,750 --> 00:20:00,160 তোমার চেয়েও বহু দক্ষ যোদ্ধা রয়েছে। 254 00:20:00,160 --> 00:20:03,340 আমি শুধু তোমার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত, দাদু। 255 00:20:03,340 --> 00:20:06,890 আমি এতটাও বুড়িয়ে যাইনি যে, আমার দেখভালের জন্য তোমাকে লাগবে। 256 00:20:06,890 --> 00:20:08,110 রাগ দেখিও না তো। 257 00:20:08,110 --> 00:20:10,600 তুমি আবারো অজ্ঞান হয়ে পড়বে, দাদু। 258 00:20:11,640 --> 00:20:18,140 যাই বলো না কেন, তবে বাস্তবে, এই খামারের আকার অনুযায়ী রক্ষাবাহিনী তুলনামূলক কম। 259 00:20:18,140 --> 00:20:21,990 আমার সাথে যে ১৩ জন রয়েছে, তারা চোর তাড়া করতেই ব্যস্ত থাকে। 260 00:20:22,450 --> 00:20:28,490 ৫০-৬০ জন নিয়ে সহজেই এই খামার কব্জা করা সম্ভব। 261 00:20:29,130 --> 00:20:30,630 তাই না, থরফিন? 262 00:20:30,630 --> 00:20:31,250 হাহ? 263 00:20:34,680 --> 00:20:37,750 ঠিক বলতে পারবো না। 264 00:20:41,140 --> 00:20:45,510 চোরের চেয়ে বিপজ্জনক কারো উৎপাত এখানে কখনো হবে না। 265 00:20:45,840 --> 00:20:47,690 বলা তো যায় না! 266 00:20:47,690 --> 00:20:50,200 এমনটা ঘটতে শুরু হলে, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। 267 00:20:50,200 --> 00:20:51,520 চিন্তা করো না। 268 00:20:51,520 --> 00:20:54,890 যাই ঘটুক না কেন, আমি তোমার কাছে সাহায্যের ভীক্ষা চাইবো না। 269 00:20:55,910 --> 00:20:59,650 চোরের চেয়ে বিপজ্জনক কেউ কেন এখানে হানা দেবে না? 270 00:21:01,820 --> 00:21:03,900 মাফ করবেন। 271 00:21:05,030 --> 00:21:07,280 কিং হ্যারাল্ডের ক্ষমতার কারণে। 272 00:21:07,940 --> 00:21:14,430 বছরে দু'বার, কেতিল গাড়ি ভর্তি সম্মানী তার কাছে পাঠায়। 273 00:21:14,430 --> 00:21:19,690 রাজা ওর সেই সম্মানী গ্রহণ করার দরুণ, কেতিল'কে রক্ষা করা তার কর্তব্য। 274 00:21:22,260 --> 00:21:24,300 এটা বোকামো। 275 00:21:24,300 --> 00:21:27,360 অর্থ দিয়ে শান্তি কেনা বোকামি। 276 00:21:27,360 --> 00:21:33,810 একজন কৃষকের এত-এত ক্ষেত চালিয়ে কী লাভ, যেটা তার রক্ষারই ঊর্ধ্বে? 277 00:21:34,870 --> 00:21:38,880 বলো তো ইয়েলিং থেকে এখানে আসতে কতদিন লাগে? 278 00:21:38,880 --> 00:21:42,440 প্রকৃতপক্ষে আমরাই ক্ষেতের রক্ষা করি। 279 00:21:42,760 --> 00:21:45,930 অতিরিক্ত ধনসম্পদ দুর্ভাগ্য বয়ে আনে। 280 00:21:45,930 --> 00:21:47,280 আমার কথা এখন এড়িয়ে যাচ্ছো? 281 00:21:47,280 --> 00:21:50,640 ধনের পরিমাণ বাড়লে, সেটাকে হারানোর ভয়ের সঞ্চার ঘটে। 282 00:21:50,640 --> 00:21:55,040 সেই ভয়ের মোকাবিলা করতে পয়সা খরচ করো আর তখন আরো রোজাগার করতে হয়। 283 00:21:55,490 --> 00:21:59,790 আর আমার বোকা ছেলেটা এখনো বোঝেইনি যে, এটা কতটা নিরর্থক। 284 00:22:03,830 --> 00:22:07,930 আর পারবো না। দাদু লেকচার ঝাড়তে সিদ্ধহস্ত। 285 00:22:10,930 --> 00:22:13,450 ওহ, বৃষ্টি থেমে গেছে। 286 00:22:18,650 --> 00:22:21,880 বেশ, আবারো টহলে যাওয়ার সময় হয়েছে। 287 00:22:21,880 --> 00:22:23,150 এখানে আর ফিরবে না। 288 00:22:29,610 --> 00:22:32,200 কিন্তু আমি না এলে তো আমার কথা মনে পড়ে তোমার। 289 00:22:32,200 --> 00:22:33,770 বেরিয়ে যাও! 290 00:22:41,290 --> 00:22:43,370 তারা দু'জন ভারি অদ্ভুত। 291 00:22:43,370 --> 00:22:46,520 তাদের সম্পকটা আসল বাবা-ছেলের রসায়নের চেয়েও বেশি দৃঢ়। 292 00:22:46,520 --> 00:22:47,240 হুম। 293 00:22:48,550 --> 00:22:53,430 মনে হচ্ছে আজ আমি অনেক কিছু শিখলাম। 294 00:22:56,280 --> 00:22:59,310 যাক ভালো, ধেড়ে খোকা। 295 00:22:59,310 --> 00:23:00,690 আমায় ঐ নামে ডাকবে না। 296 00:23:11,450 --> 00:23:14,090 অতিরিক্ত ধনসম্পদ, হাহ? 297 00:23:31,470 --> 00:23:34,240 আরো বেশি-বেশি করে ছড়াতে পারো। 298 00:23:34,240 --> 00:23:34,850 হ্যাঁ? 299 00:23:35,670 --> 00:23:37,600 কিন্তু আমাদের কাছে এটুকুই আছে না? 300 00:23:37,980 --> 00:23:41,350 ব্যাপার নয়। মুঠো-মুঠো তোলো। 301 00:23:41,880 --> 00:23:43,980 আমি তোমার বন্ধু। ভরসা রাখো। 302 00:23:44,470 --> 00:23:45,520 বন্ধু? 303 00:23:45,520 --> 00:23:47,490 কী? না। 304 00:23:48,110 --> 00:23:50,190 এমন প্রশ্ন কেন করলে? 305 00:23:50,190 --> 00:23:51,539 আমরা তো বন্ধুই, তাই না? 306 00:23:51,840 --> 00:23:53,800 কী? আমরা নই? 307 00:24:04,120 --> 00:24:05,010 না... 308 00:24:09,410 --> 00:24:10,650 আমরা বন্ধু। 309 00:24:15,000 --> 00:25:55,650 অনুবাদ ও সম্পাদনায় আকাশ বসাক