1 00:00:02,080 --> 00:00:03,410 ছয় বছর। 2 00:00:03,500 --> 00:00:04,890 - না, না, থামুন! - ওকে নিয়ে যাও। 3 00:00:04,910 --> 00:00:06,000 নীতিমালা বদলেছে। 4 00:00:06,250 --> 00:00:08,950 - আমি কিছু করিনি! হেই! - এম্পেররকে গিয়ে বলোগে সেকথা। 5 00:00:09,040 --> 00:00:10,330 আমি তো কেবল একজন পর্যটক! 6 00:00:12,660 --> 00:00:14,580 নারকিনা ফাইভে স্বাগতম। 7 00:00:14,660 --> 00:00:17,120 এটা একটা ইম্পেরিয়াল কারাগার। 8 00:00:17,200 --> 00:00:19,620 তোমাদেরকে সবাইকে শ্রমিক বিবেচনা করা হবে। 9 00:00:23,080 --> 00:00:25,000 ফেরিক্সের সেই দোকানদার। 10 00:00:25,080 --> 00:00:27,250 সে ক্যাসিয়ান অ্যান্ডরকে খুঁজছে। তার মা অসুস্থ। 11 00:00:27,330 --> 00:00:28,390 মেয়েটা হয়তো কোনো সূত্র দিতে পারবে। 12 00:00:28,410 --> 00:00:30,050 নিশ্চয়ই আইএসবি তার রেডিও নিয়ে কাজ করছে। 13 00:00:30,120 --> 00:00:31,950 - তুমি আন্দাজ করছ! - আর তুমি ভুল করছ। 14 00:00:32,040 --> 00:00:34,080 আমার নাম কিনো লয়। 15 00:00:34,160 --> 00:00:36,000 আমি ফাইভ-টু-ডি এর ইউনিট ম্যানেজার। 16 00:00:36,080 --> 00:00:38,700 এই রুমের ঊনপঞ্চাশ জন আমার হয়ে কাজ করবে। 17 00:00:38,790 --> 00:00:40,870 সাদা আলোটা দেখছ? ঐটা মেঝে। 18 00:00:40,950 --> 00:00:42,500 সাদা মানে ঠাণ্ডা, লাল মানে গরম। 19 00:00:43,910 --> 00:00:46,250 গতমাসে কয়েদীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। 20 00:00:46,330 --> 00:00:47,330 P-O-R-D 21 00:00:47,410 --> 00:00:48,510 ও এর কথা শোনেনি। 22 00:00:48,540 --> 00:00:50,970 - বিদ্রোহ হচ্ছে। - আমি এ ব্যাপারে কিছু জানি না। 23 00:00:51,000 --> 00:00:52,300 সংখ্যাটার দিকে তাকিও না। 24 00:00:52,330 --> 00:00:53,550 - ওরা তোমাকে এখানে রাখবে, দরকার শেষে মারবে। - মেলশি! 25 00:00:53,580 --> 00:00:55,410 বুঝতে পেরেছ? পালানোর চিন্তা ভুলেও... 26 00:00:55,500 --> 00:00:56,580 যথেষ্ট হয়েছে। 27 00:00:57,370 --> 00:01:00,580 তুমি আইএসবি এর দৃষ্টি আকর্ষণ করেছ। 28 00:01:00,660 --> 00:01:02,160 আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছি। 29 00:01:02,250 --> 00:01:04,950 অনেকে ভাববে তুমি ফেরিক্সের ঘটনা পিছে ফেলে আসতে চাইছ। 30 00:01:05,040 --> 00:01:07,290 তারা ভাবলে ভুল করবে। 31 00:01:07,370 --> 00:01:08,410 কালিন! 32 00:01:08,910 --> 00:01:10,080 বিক্স কালিন। 33 00:01:10,160 --> 00:01:11,620 - পালাও! - ওকে ধরো! 34 00:01:14,250 --> 00:01:16,010 - না, না, না, না! - ও কারেন্ট দিয়ে হেঁটেছে! 35 00:01:16,040 --> 00:01:17,100 - কে? - ভিমোস! 36 00:01:17,120 --> 00:01:19,390 কালকে সারাদিন তোমাদের লোক কম পড়বে। 37 00:01:19,410 --> 00:01:21,370 এরপর যখন ফ্রাই হবে, তখন একথা মনে রেখো। 38 00:01:21,410 --> 00:01:22,540 হ্যালো, বিক্স। 39 00:01:31,410 --> 00:01:37,540 অনুবাদে - কুদরতে জাহান 40 00:01:38,410 --> 00:01:44,540 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 41 00:02:36,700 --> 00:02:38,870 আমি সময় নষ্ট করতে পছন্দ করি না। 42 00:02:41,200 --> 00:02:43,330 কিন্তু সতর্ক তো থাকতেই হবে। 43 00:02:45,250 --> 00:02:48,540 জাল ফেলে সবার আগে 44 00:02:49,620 --> 00:02:51,120 সবচেয়ে সোজা যে কাজটা করতে হয়, 45 00:02:51,200 --> 00:02:56,160 তা হলো যাদেরকে তীরে আনা হয়েছে, তাদের সবাইকে মাছ মনে করা। 46 00:02:56,950 --> 00:02:59,410 আমার অনেক কলিগেরা মনে করে এই বিচক্ষণ মানসিকতাটা 47 00:02:59,500 --> 00:03:00,910 এম্পায়ারের পক্ষে কাজে আসবে। 48 00:03:02,160 --> 00:03:04,660 আমি অবশ্য আরো সোজাসুজিভাবে কাজ করি। 49 00:03:07,450 --> 00:03:08,450 আমি চেষ্টা করি। 50 00:03:12,620 --> 00:03:13,830 সুতরাং, বিক্স, এখন আমি যাকরব তা হলো, 51 00:03:13,910 --> 00:03:15,330 আমি যা জানি তার সবকিছু তোমাকে বলব। 52 00:03:15,410 --> 00:03:19,580 তাহলে হয়তো তুমি কোনো জোরাজুরি ছাড়াই সাহায্য করতে রাজি হয়ে যাবে। 53 00:03:19,660 --> 00:03:21,000 সেটা না করলে, 54 00:03:22,410 --> 00:03:23,660 আমাদের ডক্টর গোর্স্ট তো আছেনই। 55 00:03:25,080 --> 00:03:28,790 উনি ইন্টারভিউ করার নতুন এক পদ্ধতি বের করেছেন, সেটা নিয়ে কাজ করার জন্য আমাদের তর সইছে না। 56 00:03:28,870 --> 00:03:31,910 জানোই তো, গতরাতে আমরা সালমান পাককে ধরে নিয়ে এসেছিলাম। 57 00:03:32,000 --> 00:03:34,040 তার উঠানে লুকানো এক রেডিও ট্র্যাক করে বের করেছি তাকে, 58 00:03:34,120 --> 00:03:36,580 ভেবেছিলাম, জোরাজুরি ছাড়াই মুখ খুলবে সে। 59 00:03:36,660 --> 00:03:40,450 যে লোকের অতীত ইতিহাসে তেমন বিদ্রোহিতার প্রমাণ নেই, 60 00:03:40,540 --> 00:03:42,040 সে লোক এতক্ষণ টিকে থাকবে ভাবিনি। 61 00:03:43,000 --> 00:03:45,830 সে থেকে আমরা বুঝলাম, আমাদের আরো অনেককিছু জানা বাকি আছে। 62 00:03:45,910 --> 00:03:48,450 তারপর তার সাথে একটু লম্বা সময় নিলাম। 63 00:03:48,540 --> 00:03:50,200 আর চট করে সকাল হয়ে গেল। 64 00:03:50,290 --> 00:03:54,370 আর আমরা সময় নষ্ট করেই যাচ্ছি। 65 00:03:56,540 --> 00:03:59,870 শেষে গিয়ে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলল। 66 00:03:59,950 --> 00:04:01,700 আমরা যা যা জানার সব জেনে গেছি, 67 00:04:01,790 --> 00:04:05,790 আর সত্যি বলতে, তাকে যা খেসারত দিতে হলো, তার বিনিময়ে সে কিছুই পায়নি। 68 00:04:07,120 --> 00:04:09,950 দুই বছর আগে পাক একটা বিচ্ছিন্নতাবাদীদের মিটিং এ অংশ নিয়েছিল, 69 00:04:10,040 --> 00:04:13,120 সেখানে এক মহিলা তাকে বলেছিল, সে যদি রাজনীতির ব্যাপারে ভাবে, 70 00:04:13,200 --> 00:04:16,580 তাহলে ফেরিক্সে ফেরার পর যাতে সে একজন চর হিসেবে কাজ করে। 71 00:04:16,660 --> 00:04:21,290 তাকে একটা ফ্র্যাকটাল রেডিও ইউনিট পাঠানো হয়। তুমি কালকে বিকালে যেটা ব্যবহার করেছ। 72 00:04:22,660 --> 00:04:26,040 যে অপরিচিত মহিলা তাকে এই কাজে লাগিয়েছে, 73 00:04:26,120 --> 00:04:29,250 সে ফেরিক্সের রাজনীতি নিয়ে তেমন মাথা ঘামায় বলে মনে হয় না। 74 00:04:29,330 --> 00:04:33,000 সে আসলে তোমার গ্রহের অবস্থানটা ব্যবহার করছে, 75 00:04:33,080 --> 00:04:35,250 চোরাই ইম্পেরিয়াল যন্ত্রপাতি আনা-নেয়া করার জন্য। 76 00:04:37,540 --> 00:04:40,750 তুমি কি জানো ঐ রেডিওকে চালু রাখার জন্য টাকা পেত সালমান পাক? 77 00:04:41,870 --> 00:04:44,120 তুমি কি জানো যে একমাত্র তুমিই ওটা ব্যবহার করতে? 78 00:04:45,370 --> 00:04:49,160 তুমি কি জানতে যে ওই ক্রেতা, তোমার কনটাক্ট, 79 00:04:49,250 --> 00:04:52,120 পাকের সাথে মাত্র একবার দেখা করেই তোমার সাথে যোগাযোগ করেছে। 80 00:05:00,370 --> 00:05:02,160 তুমি আমার জালে ধরা পড়েছ, বিক্স। 81 00:05:03,950 --> 00:05:06,750 তুমি কি মাছ, নাকি চোর? 82 00:05:07,750 --> 00:05:09,660 শুধু যদি টাকার লোভে এখানে এসে থাকো, 83 00:05:09,750 --> 00:05:11,540 তাহলে তোমার জন্য আফসোস আমার। 84 00:05:12,790 --> 00:05:16,290 এর আগে রাজনীতির সাথে তোমার কোনো সম্পৃক্ততা ছিল না। 85 00:05:17,250 --> 00:05:18,830 তুমি একজন ব্যবসায়ী। 86 00:05:19,910 --> 00:05:25,830 ডক্টর গোর্স্টকে এখানে পাঠানোর আগে আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। 87 00:05:25,910 --> 00:05:30,910 কিন্তু সেটা আপাতত তোমার ওপর নির্ভর করছে। 88 00:05:32,870 --> 00:05:34,450 তুমি আইএসবি এর লোক, তাই না? 89 00:05:35,700 --> 00:05:36,950 পিশাচ প্রকৃতির। 90 00:05:40,000 --> 00:05:43,870 ওই ক্রেতার সম্পর্কে যা যা জানো, সবকিছু বল আমাকে। 91 00:05:43,950 --> 00:05:45,410 মনে হচ্ছে খুব মজা পাচ্ছ। 92 00:05:46,540 --> 00:05:50,290 ক্যাসিয়ান অ্যান্ডরের সাথে তাদের সম্পর্কের ব্যাপারে সবকিছু বলবে। 93 00:05:50,370 --> 00:05:51,950 তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। 94 00:05:53,080 --> 00:05:59,080 এখন পর্যন্ত যতগুলো চোরাই ইম্পেরিয়াল যন্ত্রপাতি সরবরাহ করেছ, 95 00:05:59,160 --> 00:06:03,330 তাদের প্রত্যেকটার নাম, বিস্তারিত 96 00:06:03,410 --> 00:06:06,000 সবকিছু বলবে আমাকে। 97 00:06:06,910 --> 00:06:10,120 ওগুলো কোথা থেকে এসেছে, পথে কাকে ঘুষ দেয়া হয়েছে, 98 00:06:11,000 --> 00:06:12,160 তারপর সেগুলো কোথায় গেছে। 99 00:06:13,290 --> 00:06:14,750 আমি ওই ক্রেতাকে চিনি না। 100 00:06:15,700 --> 00:06:17,450 - সত্যিই? - সত্যিই। 101 00:06:18,330 --> 00:06:23,160 সালমান পাক বলেছে, তোমাদের মাঝে অন্তত ছয়বার দেখা হয়েছে ওর জানামতে। 102 00:06:24,500 --> 00:06:29,750 বলেছে, তুমি ঘন্টার পর ঘন্টা ঐ রেডিওর কাছে বসে থাকতে। 103 00:06:31,620 --> 00:06:32,790 আমি সিগনাল পাঠাতাম। 104 00:06:34,450 --> 00:06:38,790 মাঝে মাঝে সে জবাব দিত, এসে কিনে চলে যেত। 105 00:06:41,330 --> 00:06:44,500 ছয়বার মুখোমুখি দেখা হয়েছে। 106 00:06:47,000 --> 00:06:52,330 ও আর অ্যান্ডর বিল্ডিং উড়িয়েছে, সিকিউরিটি গার্ডদের মেরেছে। 107 00:06:52,410 --> 00:06:54,330 ওদেরকে সাবধান করতে গিয়ে আহত হয়েছ তুমি। 108 00:06:55,790 --> 00:06:59,750 তোমার সহকর্মী তোমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে। 109 00:07:01,120 --> 00:07:05,160 অ্যান্ডর আর ওই ক্রেতা একসাথে মারা গেছে। 110 00:07:06,660 --> 00:07:10,870 শুনে মনে হচ্ছে সবাই একই সূত্রে গাঁথা। 111 00:07:13,250 --> 00:07:15,870 ক্যাসিয়ান অ্যান্ডরের সাথে শেষ কবে কথা হয়েছে তোমার? 112 00:07:29,950 --> 00:07:35,500 এখন আমাকে বিরক্ত করলে আমি সবচেয়ে বেশি রেগে যাবো। 113 00:07:39,370 --> 00:07:41,750 তুমি তো এমনিতেও আমাকে বিশ্বাস করবে না, তাই না? 114 00:07:46,290 --> 00:07:47,290 না। 115 00:07:48,410 --> 00:07:49,750 সেটাই ভেবেছিলাম। 116 00:07:54,120 --> 00:07:56,750 - ওকে যা খুশি করুন, ডক্টর গোর্স্ট। . - ধন্যবাদ। 117 00:08:05,250 --> 00:08:06,250 ঘোরাও। 118 00:08:11,000 --> 00:08:12,120 রেডি? 119 00:08:14,910 --> 00:08:16,410 তোমার পাশ। ওড়াও। 120 00:08:17,330 --> 00:08:18,330 টেবিল থ্রি। 121 00:08:19,250 --> 00:08:20,910 ওদের সারাদিন লোক কম থাকবে না। 122 00:08:21,000 --> 00:08:22,540 আজকেই একটা নতুন লোক আসবে। 123 00:08:22,620 --> 00:08:24,500 কিন্তু আমরা চেষ্টা করলে শিফটটা জিততে পারব। 124 00:08:24,580 --> 00:08:26,910 - আমরা ইতিমধ্যে ফোরের চেয়ে আগিয়ে। - ভালো খাবার খেলে মন্দ হয় না। 125 00:08:27,000 --> 00:08:28,390 টু, সাবধান করে দিচ্ছি। 126 00:08:28,410 --> 00:08:29,540 উলাফ? 127 00:08:29,620 --> 00:08:32,160 - কী বলো, বুড়ো? - ঢিলা। 128 00:08:32,250 --> 00:08:33,500 জেতার চেষ্টা করবে? 129 00:08:33,580 --> 00:08:36,500 আমার হাত। একটু সাহায্য লাগবে। 130 00:08:37,250 --> 00:08:38,660 - চলো জায়গা পাল্টাই। - কী? 131 00:08:38,750 --> 00:08:40,180 - এসো। - ও ঠিকই বলেছে। জায়গা পাল্টাও। 132 00:08:40,200 --> 00:08:41,410 - কেন? - কিফ দ্রুত লাগাতে পারে। 133 00:08:41,500 --> 00:08:43,790 - এটা আরো ভালোভাবে বলা যায়। - হাতটা। 134 00:08:44,370 --> 00:08:46,500 - এসব কী? - একটু ভারসাম্য ফিরিয়ে আনছি। 135 00:08:47,370 --> 00:08:50,330 - আর... - উলাফ, কয়টা বাকি আর? 136 00:08:51,290 --> 00:08:53,330 কালকে থেকে আর ৪১টা। 137 00:08:53,410 --> 00:08:55,450 এরপর তুমি ছাড়া পাবে। 138 00:08:55,540 --> 00:08:57,250 অল্প কয়দিন আর। 139 00:08:58,500 --> 00:08:59,540 পাল্টানোটা কি তোমার বুদ্ধি? 140 00:08:59,620 --> 00:09:01,500 আমি? না, না। টাগার কাজ। 141 00:09:01,580 --> 00:09:02,910 কী বলো এসব? 142 00:09:03,000 --> 00:09:04,750 - ঘোরাও। - বুদ্ধিমানের কাজ। 143 00:09:05,750 --> 00:09:07,540 উলাফ বাড়ি ফিরবে। 144 00:09:08,660 --> 00:09:09,830 আজকে ওদের জন্য নতুন লোক এসেছে? 145 00:09:09,910 --> 00:09:11,620 পরেরদিনেই লোক চলে আসে, না? 146 00:09:14,000 --> 00:09:15,250 কী হয় জানোই তো। 147 00:09:28,790 --> 00:09:31,450 ওহ, হ্যান্ডকাফকে ভয় পেয়ে লাভ নেই। 148 00:09:31,540 --> 00:09:34,160 আমরা যখন এই কাজ করব, তখন বাঁধা থাকলেই তোমার উপকার হবে। 149 00:09:35,080 --> 00:09:38,290 এই প্রক্রিয়ায় তোমার শারীরিক খুব বেশি ক্ষতি হবে না। 150 00:09:38,370 --> 00:09:41,700 কিন্তু আগে কেউ কেউ নিজেদের শরীরের কিছু ক্ষতি করে বসেছে। 151 00:09:49,330 --> 00:09:51,540 ডাইজন ফ্রে নামে আউটার রিমে একটা উপগ্রহ আছে। 152 00:09:52,580 --> 00:09:54,660 সেখানে একটা প্রাণী বাস করত, বেশ অন্য ধরনের। 153 00:09:54,750 --> 00:09:56,120 ওখানে ইম্পেরিয়াল রিফুয়েলিং সেন্টার বানানো হবে, 154 00:09:56,200 --> 00:09:58,750 এই ধারণার চরম বিরোধিতা করেছিল তারা। 155 00:09:58,830 --> 00:10:01,290 "করেছিল" বললাম, কারণ ওরা এতোই ঝামেলা করেছিল যে, 156 00:10:01,370 --> 00:10:05,040 স্থানীয় কমান্ডারদেরকে বলা হয়েছিল, যেকোনো মূল্যে তাদের দমন করার জন্য। 157 00:10:07,000 --> 00:10:10,040 সেই ব্যাপারটা আমাদের আজকের কাজের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ, 158 00:10:10,120 --> 00:10:11,750 ডাইজোনাইটদের গণহত্যার ঘটনাটা 159 00:10:11,830 --> 00:10:14,500 ব্রডকাস্ট করে রেকর্ড করে রাখা হয়েছে মিশনের প্রমাণ হিসেবে। 160 00:10:15,290 --> 00:10:17,250 ওরা মরে যাবার সময়ে একটা শব্দ করে। 161 00:10:17,330 --> 00:10:22,040 যন্ত্রণায় ভরা এক ঐকতান। 162 00:10:23,080 --> 00:10:25,700 এরকম আর্তনাদ আগে কেউ কখনো শোনেনি। 163 00:10:25,790 --> 00:10:28,950 ঐ জিনিসটা রেকর্ড করার দায়িত্বে ছিল তিনজন কমুনিকেশন অফিসার। 164 00:10:29,040 --> 00:10:31,580 তাদেরকে কয়েক ঘন্টা পরে একসাথে জড়াজড়ি করে বসে থাকতে দেখা গেছে, 165 00:10:31,660 --> 00:10:33,620 মানসিকভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে 166 00:10:33,700 --> 00:10:36,950 শিপের নিচের এক চিপা জায়গায় বসে ছিল তারা। 167 00:10:37,040 --> 00:10:38,450 আমরা ঐ রেকর্ডিংগুলো নিয়ে 168 00:10:38,540 --> 00:10:44,200 সেগুলোর কিছু অংশ সামান্য বদলে দিয়েছি, লেয়ারিং করেছি, 169 00:10:44,290 --> 00:10:48,370 একটা অংশ খুঁজে পেয়েছি, যেখানে কেবলই বাচ্চাদের কান্না শোনা যায়। 170 00:10:49,330 --> 00:10:52,000 এই অংশটার প্রভাব সবচেয়ে তীব্র। 171 00:11:05,580 --> 00:11:06,750 বেশিক্ষণ সময় লাগবে না। 172 00:11:08,620 --> 00:11:11,750 তোমার কাছে সময় খুব ধীর লাগবে অবশ্য, কিন্তু... 173 00:11:14,700 --> 00:11:17,250 তুমি আমাদের কখন সহযোগিতা করতে চাও, বোলো। 174 00:11:18,910 --> 00:11:21,160 ওহ, আর কথা বলতে যদি কষ্ট হয়, 175 00:11:21,250 --> 00:11:23,580 তাহলে মাথা এপাশ থেকে ওপাশে ঝাঁকাবে। 176 00:11:24,700 --> 00:11:29,290 বিক্স, তুমি যে আমাদেরকে পুরোপুরি সাহায্য করতে চাচ্ছ, এ ব্যাপারটা নিশ্চিত করবে। 177 00:11:30,120 --> 00:11:32,870 বারবার শুনলেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। 178 00:11:33,540 --> 00:11:34,540 আমরা কি প্রস্তুত? 179 00:11:36,580 --> 00:11:37,660 শুরু করে দেয়া যাক। 180 00:12:05,500 --> 00:12:06,700 ড্রিল সরাও। 181 00:12:11,040 --> 00:12:12,290 আমি একটু ব্রেক নিচ্ছি। 182 00:12:52,250 --> 00:12:53,500 অন প্রোগ্রাম। 183 00:12:53,580 --> 00:12:55,040 ফ্লোরে নতুন লোক এসেছে। 184 00:12:55,120 --> 00:12:56,950 সবাই জায়গায় দাঁড়িয়ে থাকো। 185 00:13:07,000 --> 00:13:08,700 ফ্লোরে নতুন লোক এসেছে! 186 00:13:08,790 --> 00:13:10,410 কেউ নড়বে না! 187 00:13:14,450 --> 00:13:16,080 লিফটে উঠে দাঁড়াও। 188 00:13:16,160 --> 00:13:18,330 পেছনে দুইজন আছে, দুইটা অস্ত্র। 189 00:13:18,410 --> 00:13:20,290 - সামনে আগাও। - জুতা নেই। 190 00:13:20,370 --> 00:13:21,500 ...ঐ লিফটে। 191 00:13:27,160 --> 00:13:28,290 সবাই চুপ! 192 00:13:29,450 --> 00:13:30,620 ও রেইলটা ধরছে। 193 00:13:30,700 --> 00:13:31,700 এখন আমার কথা বিশ্বাস হলো? 194 00:13:31,790 --> 00:13:33,870 - এলিভেটরে কারেন্ট নেই। - উপরে! 195 00:13:33,950 --> 00:13:35,410 চলন্ত কোনোকিছু তোমাকে ছ্যাঁকা দিতে পারবে না। 196 00:13:40,040 --> 00:13:41,410 নতুন একটা বুদ্ধি পেয়েছি। 197 00:13:42,830 --> 00:13:43,870 অপেক্ষা কোরো না। 198 00:13:44,660 --> 00:13:47,500 ওরা যখন নামবে তখনই আক্রমণ করব। 199 00:13:47,580 --> 00:13:49,450 - তাহলে ওরা আবার উপরে ফিরে যাবে। - না। 200 00:13:50,120 --> 00:13:51,370 আমরা ওটাকে থামাবো। 201 00:13:52,250 --> 00:13:53,950 আমরা ওটাকে মাঝামাঝি থামিয়ে দেবো। 202 00:13:54,040 --> 00:13:56,450 একটা গার্ডকে মারব, একটা অস্ত্র পাবো। 203 00:14:02,200 --> 00:14:05,750 এটা ইউনিট ফাইভ-টু-ডি। 204 00:14:05,830 --> 00:14:08,450 লেভেল ফাইভ, রুম টু। 205 00:14:08,540 --> 00:14:11,120 "ডি" মানে ডে-শিফট। 206 00:14:11,200 --> 00:14:14,290 এই রুমের ৪৯ জন আমার হয়ে কাজ করবে। 207 00:14:20,580 --> 00:14:21,750 স্মৃতিগুলো সরিয়ে রেখো না। 208 00:14:32,790 --> 00:14:33,950 শুরু করতে পারি? 209 00:14:37,620 --> 00:14:41,290 শেষ কবে ক্যাসিয়ান অ্যান্ডরের সাথে কথা বলেছ? 210 00:14:49,290 --> 00:14:51,160 - আমাকে দাও, আমাকে দাও। - আমি পারব। 211 00:14:51,250 --> 00:14:53,370 - আমি জানি। - প্রস্তুত হও। 212 00:14:53,450 --> 00:14:54,870 আমি প্রস্তুত। 213 00:14:54,950 --> 00:14:56,000 আমি প্রস্তুত। 214 00:14:57,370 --> 00:14:58,370 আমরা কী অবস্থায় আছি? 215 00:14:59,410 --> 00:15:00,750 আমরা কি প্রতিযোগিতায় অংশ নিচ্ছি না? 216 00:15:00,830 --> 00:15:02,910 ঘন্টাখানেক বাকি আছে, একটা র‍্যাক আগিয়ে আছি। 217 00:15:03,000 --> 00:15:05,000 কী? এখন কী হবে? 218 00:15:05,080 --> 00:15:07,330 মাত্রই এ নিয়ে কথা হলো আমাদের। 219 00:15:07,950 --> 00:15:09,370 দুই মিনিট আগে বলেছি তোমাকে। 220 00:15:10,660 --> 00:15:12,290 তুমি কি ভেবেছ আমি জিততে চাই না? 221 00:15:12,870 --> 00:15:14,410 আমি কি কাজ করছি না? 222 00:15:14,500 --> 00:15:16,200 ভুল করলে এখনো হারতে পারি। 223 00:15:16,290 --> 00:15:17,970 - ঘোরাও। - কীসের অপেক্ষা করছ? 224 00:15:29,830 --> 00:15:31,290 ওকে এখানে রাখবে। 225 00:15:31,370 --> 00:15:32,370 ওকে বাঁচিয়ে রাখবে। 226 00:15:32,450 --> 00:15:33,450 জিম্মি হিসেবে? 227 00:15:34,200 --> 00:15:35,330 ও একজন প্রত্যক্ষদর্শী। 228 00:15:35,410 --> 00:15:37,950 একমাত্র ওই অ্যাক্সিসকে শনাক্ত করতে পারবে। 229 00:15:38,040 --> 00:15:40,040 - আর সালমান পাক? - ওকে যা খুশি করো। 230 00:15:40,120 --> 00:15:41,700 ওকে ফাঁসিতে ঝুলাতে চাই আমি।। 231 00:15:41,790 --> 00:15:43,660 ও এমনিতেই আধমরা অবশ্য। 232 00:15:44,250 --> 00:15:46,160 ওদেরকে বুঝিয়ে দাও নেতৃত্ব কাদের হাতে। 233 00:15:46,250 --> 00:15:47,290 আপনার যা ইচ্ছা। 234 00:15:58,790 --> 00:16:01,700 এম্পেররের নতুন জননিরাপত্তা আইন প্রণয়নের সময়ে 235 00:16:01,790 --> 00:16:04,000 চান্দ্রিলার সিনেটর বিরোধীদের পাশে দাঁড়িয়েছেন। 236 00:16:04,080 --> 00:16:05,360 এম্পায়ারের জয় হোক! 237 00:16:05,410 --> 00:16:10,620 এ মুহূর্তে ইম্পেরিয়ালের অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রবণতাই কি এই সংসদের জন্য সবচেয়ে বড় সমস্যা না? 238 00:16:10,700 --> 00:16:15,000 বোঝাই যাচ্ছে যে, জননিয়ন্ত্রণ আইন প্রতিষ্ঠা করে 239 00:16:15,080 --> 00:16:19,750 তারা অবিসংবাদিত কর্তৃত্বের দিকে আগাচ্ছেন। 240 00:16:19,830 --> 00:16:21,120 উনি সত্যি কথা বলেছেন! 241 00:16:21,200 --> 00:16:22,920 - ভুয়া! - আস্তে! 242 00:16:22,950 --> 00:16:27,700 আমাদের মূল দায়িত্ব আমাদেরকে এখানে বসানো নাগরিকদের কথা ভাবা। 243 00:16:28,830 --> 00:16:31,660 আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো এই সংসদের 244 00:16:31,750 --> 00:16:34,540 স্বাধীনতা এবং ক্ষমতা বজায় রাখা। 245 00:16:34,620 --> 00:16:35,750 উনি ঠিক বলেছেন! 246 00:16:36,370 --> 00:16:41,080 আমি এখানে দাঁড়িয়ে আছি মুক্তমনা সিনেটরদের সাথে কথা বলার জন্য। 247 00:16:41,750 --> 00:16:43,080 যারা এখনো এই জায়গাকে 248 00:16:43,160 --> 00:16:46,160 একটা দেবালয়ের মর্যাদা দেন। 249 00:16:53,000 --> 00:16:54,000 চালাও। 250 00:16:54,080 --> 00:16:55,870 বাড়ি থেকে ফোন করেছিল। 251 00:16:55,950 --> 00:16:57,750 আপনার কাজিন এসেছেন। 252 00:16:59,540 --> 00:17:00,540 কী? 253 00:17:01,410 --> 00:17:02,450 আপনার কাজিন। 254 00:17:04,080 --> 00:17:05,160 দূতাবাসে? 255 00:17:05,250 --> 00:17:06,540 ও কি এখন ওখানে? 256 00:17:06,620 --> 00:17:08,370 ওরা বলল আপনাকে জানাতে। 257 00:17:18,080 --> 00:17:20,260 - ওরা কোথা থেকে আসছে? - জানি না। 258 00:17:20,290 --> 00:17:21,870 আস্তে! 259 00:17:24,120 --> 00:17:25,960 ওরা চাইলে আমাদেরকে এখানে আজীবন আটকে রাখতে পারবে। 260 00:17:26,040 --> 00:17:27,430 মেলশি, যথেষ্ট হয়েছে। 261 00:17:27,450 --> 00:17:30,080 ঠিক আছে, সবাই শান্ত হও। 262 00:17:30,160 --> 00:17:31,910 কিছু একটা সমস্যা হয়েছে। 263 00:17:32,000 --> 00:17:34,750 যাই হোক, ওরা সময় নিয়ে ভাবছে সেকথা। 264 00:17:34,830 --> 00:17:35,830 কী হয়েছে? 265 00:17:36,500 --> 00:17:37,750 ওরা কী বলছে? 266 00:17:37,830 --> 00:17:38,830 মনে হয় লেভেল টু তে কিছু হয়েছে। 267 00:17:47,620 --> 00:17:49,700 - ঠিক আছে। - এখানে বড়ই নীরস অবস্থা। 268 00:17:49,790 --> 00:17:50,890 বেশিদিন এমনটা থাকবে না। 269 00:17:50,910 --> 00:17:51,950 উলাফ, তুমি ঠিক আছ? 270 00:17:52,040 --> 00:17:53,040 আমি ঠিক আছি। 271 00:17:53,120 --> 00:17:54,290 লেভেল টু, বহু দূরে। 272 00:17:55,040 --> 00:17:56,700 তাগা, কিছু ভেঙেছে? 273 00:17:56,790 --> 00:17:57,790 ও কী বলছে? 274 00:17:57,870 --> 00:18:00,450 লেভেল টু, ও এদিক দিয়ে আসছে এখন। 275 00:18:00,540 --> 00:18:02,250 - ও কী বলছে? - চুপ! 276 00:18:02,330 --> 00:18:04,330 কী হচ্ছে? 277 00:18:09,580 --> 00:18:11,450 ওটা কী ছিল? 278 00:18:11,540 --> 00:18:12,700 ওটা কী ছিল? 279 00:18:12,790 --> 00:18:14,500 কিছু না। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 280 00:18:14,580 --> 00:18:15,620 ওরা গুনছে। 281 00:18:15,700 --> 00:18:16,910 সেজন্য কারেন্ট বন্ধ করে দিলো? 282 00:18:18,040 --> 00:18:19,370 তোমার কী মনে হচ্ছে? 283 00:18:23,580 --> 00:18:24,910 টু তে কোনো সমস্যা। 284 00:18:25,000 --> 00:18:28,290 - ওরা খুব দ্রুত বলছে, আমি পড়তে পারছি না! - সবাই শান্ত হও! 285 00:18:28,370 --> 00:18:29,750 টু তে বড় কোনো সমস্যা। 286 00:18:30,660 --> 00:18:31,660 আমার দিকে তাকাও। 287 00:18:31,750 --> 00:18:34,120 ওরা কী বলছে, তার কিছুই বোঝোনি তুমি। 288 00:18:34,200 --> 00:18:36,660 "লেভেল টু, ঐ প্রান্তে" 289 00:18:36,750 --> 00:18:38,540 তোমাদের সবার মাথা খারাপ হয়েছে নাকি? 290 00:18:38,620 --> 00:18:41,290 একটা শব্দ এখানে পৌঁছাতে এক সপ্তাহ লাগে। 291 00:18:41,370 --> 00:18:43,080 আর তোমরা বিল্ডিং এর ওই মাথায় ঘটা 292 00:18:43,160 --> 00:18:45,410 কোনো ঘটনা নিয়ে মাথা গরম করছ! 293 00:18:46,450 --> 00:18:50,700 একটা শব্দ এখানে পৌঁছাতে কয়টা হাত লাগে? 294 00:18:50,790 --> 00:18:52,640 জায়গাটা অনেক দূরে, হ্যাঁ। কিন্তু তোমাকে মানতেই হবে যে... 295 00:18:52,660 --> 00:18:53,970 জায়গামতো দাঁড়াও। 296 00:18:54,000 --> 00:18:56,910 অন প্রোগ্রাম। পা ফেলো। মুখ সামনে, হাত মাথায়। 297 00:18:57,000 --> 00:18:59,120 সবাই আদেশ মেনে চলো, 298 00:18:59,200 --> 00:19:01,450 নইলে সতর্কতা ছাড়াই মেঝেতে কারেন্ট চালু করে দেয়া হবে। 299 00:19:02,410 --> 00:19:05,160 ব্রিজের দরজা খোলা হবে। 300 00:19:05,250 --> 00:19:07,950 সবাই এক্ষুণি নিজ নিজ স্টেশনে চলো। 301 00:19:19,330 --> 00:19:20,870 কী সুন্দর। 302 00:19:22,410 --> 00:19:25,160 দ্যাখো, তাসিও মুন থেকে ভেল আন্টি আমার জন্য কী নিয়ে এসেছে। 303 00:19:25,250 --> 00:19:26,790 তোমার বাবার হয়তো পছন্দ হবে না। 304 00:19:26,870 --> 00:19:28,410 দেখি তোমাকে ওটা পরতে দেয় কি না। 305 00:19:28,500 --> 00:19:30,000 আমি যা চাইব বাবা তাই করতে দেবে। 306 00:19:31,910 --> 00:19:33,790 বেশ, পরে দেখো না? 307 00:19:39,790 --> 00:19:40,830 কোথায় ছিলে? 308 00:19:41,750 --> 00:19:43,450 - ঘুরছিলাম। - ছয় মাস ধরে? 309 00:19:43,540 --> 00:19:44,660 দেখার মতো অনেক কিছু আছে। 310 00:19:45,830 --> 00:19:47,950 আমার চিন্তার তেমন কিছু নেই। 311 00:19:48,040 --> 00:19:49,450 দ্যাখো তোমার অবস্থা। 312 00:19:49,540 --> 00:19:51,080 মন, এম্পায়ার কখনো ঘুমায় না। 313 00:19:52,080 --> 00:19:53,700 রেবেলিয়নের গুরুত্ব আগে। 314 00:19:54,700 --> 00:19:55,750 যা সুযোগ পাবো, তাই নিতে হবে। 315 00:19:57,000 --> 00:19:58,660 প্লিজ বলো যে, তুমি বাড়ি চলে যাবে। 316 00:19:58,750 --> 00:20:00,370 তোমাকে খুঁজে বের করার জন্য ওরা আমার পিছে লেগেছে। 317 00:20:00,450 --> 00:20:01,540 তা তো বটেই। 318 00:20:01,620 --> 00:20:04,250 ভাবলাম, এসে তোমার সাথে দেখা করে যাই, একটু সাফসুতরো হই। 319 00:20:05,370 --> 00:20:07,950 ভেল, ঠিক করে বলো তো, ও তোমাকে দিয়ে কী করায়? 320 00:20:09,290 --> 00:20:10,290 কে? 321 00:20:13,290 --> 00:20:14,620 তোমাকে নিয়েই তো বেশি চিন্তা। 322 00:20:15,700 --> 00:20:17,290 আটকে আছ শত্রুদের মাঝে। 323 00:20:17,370 --> 00:20:20,450 - প্লিজ বলো যে তুমি সতর্ক থাকবে। - অনেক কিছু ঘটছে। 324 00:20:20,540 --> 00:20:21,580 ঝুঁকি তো আছেই। 325 00:20:23,160 --> 00:20:24,330 এ বাদে আর কোনো উপায় নেই। 326 00:20:25,580 --> 00:20:27,660 আমার মনে হচ্ছে আমরা জটিল কিছুতে জড়িয়ে পড়ছি। 327 00:20:27,750 --> 00:20:29,160 - ও আমাদের মাথা... - থামো। 328 00:20:30,330 --> 00:20:31,330 তুমি একটা শপথ নিয়েছ। 329 00:20:32,580 --> 00:20:33,580 গায়ে লেগেছে এটা। 330 00:20:42,290 --> 00:20:44,000 তুমি কখনো পালানোর কথা ভাবোনি? 331 00:20:46,120 --> 00:20:47,620 তুমি জানো আমি এ প্রশ্নের জবাব দেবো না। 332 00:20:48,910 --> 00:20:50,700 ধরে নিচ্ছি ভাবোনি। 333 00:20:52,700 --> 00:20:53,700 যা ইচ্ছা তাই ভাবোগে। 334 00:20:54,950 --> 00:20:57,830 ওই মুখটা আরেকবার খুললে তোমাকে ভুগতে হবে। 335 00:20:58,580 --> 00:21:00,120 আমি নিশ্চিত তুমি এ ব্যাপারে ভেবেছ। 336 00:21:01,080 --> 00:21:02,750 প্রত্যেক লেভেলে কয়জন গার্ড থাকে? 337 00:21:02,830 --> 00:21:06,540 তুমি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে এসব কুচিন্তা বন্ধ করো। 338 00:21:07,790 --> 00:21:08,950 ঠিক আছে। 339 00:21:12,790 --> 00:21:14,540 তোমার আর কয় শিফট বাকি? 340 00:21:16,370 --> 00:21:17,870 ২১৭। 341 00:21:19,080 --> 00:21:22,500 তাহলে যাবার আগে আমাকে বলে যাবে? 342 00:21:23,540 --> 00:21:24,790 তোমাকে সতর্ক করা হলো। 343 00:21:24,870 --> 00:21:26,700 তোমার ধারণা আমরা কী বলব, তা নিয়ে ওরা মাথা ঘামায়? 344 00:21:27,620 --> 00:21:29,020 এবার তোমার নিজের চিন্তা নিজের। 345 00:21:29,080 --> 00:21:30,120 কেন? 346 00:21:30,950 --> 00:21:32,540 তোমার ধারণা ওরা শুনছে? 347 00:21:32,620 --> 00:21:35,370 তোমার ধারণা ওরা এতখানি গুরুত্ব দেয়? 348 00:21:35,450 --> 00:21:36,790 দেয় না সেটা মনে হয় জানো তুমি। 349 00:21:37,540 --> 00:21:38,700 আমি এটুকু জানি। 350 00:21:38,790 --> 00:21:40,080 ওদের পাত্তা দেয়া লাগবে না। 351 00:21:40,160 --> 00:21:43,120 দিনে দুইবার এই মেঝেতে কারেন্ট দিলে 352 00:21:43,200 --> 00:21:44,870 আর কয়েদী বাড়ালেই চলবে। 353 00:21:44,950 --> 00:21:46,540 আমাদের কথা শুনবে কেন ওরা? 354 00:21:47,540 --> 00:21:49,120 আমরা ওদের কাছে কিছুই না। 355 00:21:50,290 --> 00:21:51,410 মেলশি ঠিকই বলেছে। 356 00:21:51,500 --> 00:21:54,160 আমরা ড্রয়েডের চেয়ে সস্তা, সহজেই আরেকজনকে নিয়ে আসা যায়। 357 00:21:56,790 --> 00:21:57,790 তোমার জন্য শুভকামনা। 358 00:21:57,870 --> 00:21:59,790 আমরা কী বলি তা নিয়ে ওরা ভাবে বলে মনে হয়? 359 00:21:59,870 --> 00:22:01,040 কেউই শোনে না। 360 00:22:01,120 --> 00:22:02,290 কেউই না। 361 00:22:02,370 --> 00:22:04,580 প্রত্যেক লেভেলে কয়জন গার্ড আছে? 362 00:22:17,450 --> 00:22:18,570 কেউই শোনে না! 363 00:22:19,910 --> 00:22:21,410 কেউই শোনে না! 364 00:22:23,950 --> 00:22:25,540 তুমি গোর্স্টকে নিয়ে গেছ। 365 00:22:25,620 --> 00:22:27,370 ওটা কাজে লেগেছে দেখে ভালো লাগছে। 366 00:22:27,450 --> 00:22:29,300 জ্বি, স্যার। ভালোমতো জিজ্ঞাসাবাদ করেছি। 367 00:22:29,330 --> 00:22:31,620 কোনো কথা বলা বাকি রেখেছে বলে মনে হয় না। 368 00:22:31,700 --> 00:22:33,120 কিন্তু তোমার অ্যাক্সিসের পরিচয় তো দেয়নি। 369 00:22:33,200 --> 00:22:34,700 ও কেবল একজন "ক্রেতা"? 370 00:22:34,790 --> 00:22:36,000 ব্যাপারটা হতাশাজনক, জানি। 371 00:22:36,080 --> 00:22:38,950 কিন্তু ও কী করছে, সেটা জানার সুযোগ করে দিচ্ছে এটা। 372 00:22:39,040 --> 00:22:41,580 অ্যাক্সিস খুব গোছানো একটা অপারেশন চালাচ্ছে। 373 00:22:41,660 --> 00:22:46,160 সেটা একটা নেটওয়ার্ক বা একজন সরবরাহকারীর ওপর নির্ভরশীল নয়। 374 00:22:46,250 --> 00:22:49,580 ফেরিক্স দিয়ে যত যন্ত্রপাতি গেছে, সবকিছুর লিস্ট দিয়েছে কালিন। 375 00:22:49,660 --> 00:22:51,700 একটা সেফ হাউজ থেকে পাওয়া 376 00:22:51,790 --> 00:22:54,160 এক টার্গেটিং ইউনিটের সাথে মিল পাওয়া গেছে। 377 00:22:54,250 --> 00:22:57,330 ওই সেফ হাউজ মায়া পেই এর বিদ্রোহীরা চালায়। 378 00:22:57,410 --> 00:22:59,620 অ্যান্ডর এসবকিছুর সাথে জড়িত। 379 00:22:59,700 --> 00:23:01,540 হ্যাঁ, সেটাই জোর দিয়ে বলতে চাচ্ছিলাম। 380 00:23:01,620 --> 00:23:03,870 ও স্থানীয় চোর, তাই না? ফেরারি খুনি? 381 00:23:03,950 --> 00:23:07,910 আলধানির ঘটনার তিন দিন পরে পকেটভর্তি টাকা নিয়ে ফেরিক্সে ফিরেছিল অ্যান্ডর। 382 00:23:08,000 --> 00:23:10,040 সেটা কি স্টারপাথ বিক্রির টাকা? 383 00:23:10,120 --> 00:23:12,000 তা হবার কথা না, ওরা না ফেলে গিয়েছিল? 384 00:23:12,080 --> 00:23:13,790 তুমি আলধানির সাথে সম্পর্ক খোঁজার চেষ্টা করছ? 385 00:23:13,870 --> 00:23:15,250 এটা নাও হতে পারে। 386 00:23:15,790 --> 00:23:16,950 ও শেভ করা ছিল। 387 00:23:18,870 --> 00:23:20,080 অ্যান্ডর শেভ করেছিল। 388 00:23:23,330 --> 00:23:25,790 প্রশ্ন, "ওর চেহারা কেমন ছিল।" 389 00:23:25,870 --> 00:23:28,160 উত্তর, "ও শেভ করেছিল।" 390 00:23:29,250 --> 00:23:31,000 আলধানির বিদ্রোহীরা শেভ করা ছিল। 391 00:23:31,620 --> 00:23:33,910 সেনানিবাসের দুই সৈন্য ওর চেহারার সাথে 392 00:23:34,000 --> 00:23:35,910 আমাদের ছবির মিল খুঁজে পেয়েছে। 393 00:23:36,000 --> 00:23:38,040 কষ্ট সার্থক তাহলে। 394 00:23:38,700 --> 00:23:41,620 আলধানির সাথে যোগসূত্র পেলে আগ্রহ তো বাড়বেই। 395 00:23:42,370 --> 00:23:43,370 ঐ অনুযায়ী আগানো যাক। 396 00:23:44,040 --> 00:23:46,040 ওর মাকে প্রশ্ন করোনি? 397 00:23:46,120 --> 00:23:47,120 আমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। 398 00:23:47,200 --> 00:23:49,330 এখন তাকে তার মতো থাকতে দেই। 399 00:23:49,410 --> 00:23:51,410 এই দুর্বল বুড়ি কিছু করতে পারবে না। 400 00:23:51,500 --> 00:23:53,620 তাছাড়া সে আমাদের টোপ। 401 00:23:53,700 --> 00:23:55,660 ওর জন্যই অ্যান্ডর ফিরে এসেছিল। 402 00:23:55,750 --> 00:23:57,000 হয়তো তাদের যোগাযোগ হয়েছিল। 403 00:23:57,080 --> 00:23:58,790 হলে আমরা জানব। 404 00:23:58,870 --> 00:24:00,410 আমরা রাত-দিন তার ওপর নজর রাখছি। 405 00:24:13,700 --> 00:24:14,790 খবর শুনেছ? 406 00:24:14,870 --> 00:24:16,200 - শুনেছ? - কী? 407 00:24:16,290 --> 00:24:17,760 ইউনিট টু-ফাইভে যা হয়েছে, তা। 408 00:24:17,790 --> 00:24:19,750 - আমাদের কিছু বলা হয়নি। - মজা করছ তুমি। 409 00:24:19,830 --> 00:24:21,080 ওরা এসব জানে না। 410 00:24:21,160 --> 00:24:22,200 ওদের পুড়িয়ে মেরেছে! 411 00:24:22,290 --> 00:24:24,750 - ওরা মারা গেছে। সবাই মারা গেছে। - কোন শিফট? 412 00:24:24,830 --> 00:24:26,540 - দুই শিফটের সবাই। - একশোজন লোক। 413 00:24:26,620 --> 00:24:27,660 এতো সত্যি হতে পারে না। 414 00:24:27,700 --> 00:24:29,040 তুমি কিছুই শোনোনি। 415 00:24:29,120 --> 00:24:30,120 ও কী বলেছে? 416 00:24:30,200 --> 00:24:31,870 - আমি জানি না। - ওরা সবাই মারা গেছে। 417 00:24:31,950 --> 00:24:33,080 কে বলেছে একথা? 418 00:24:33,160 --> 00:24:35,080 - মেইনটেনেন্স টেকনিশিয়ান। - একটা টিম গিয়েছিল। 419 00:24:35,160 --> 00:24:37,480 - ওরা বলেছে, ওরা ব্রিজের সবাইকে পুড়িয়ে মেরেছে। - বলো। 420 00:24:37,540 --> 00:24:38,830 সে জিনস্কাকে বলেছে। 421 00:24:38,910 --> 00:24:40,250 কেন? 422 00:24:41,080 --> 00:24:42,080 ওকে জিজ্ঞেস করো। 423 00:24:43,580 --> 00:24:44,660 অসাধারণ। 424 00:24:48,450 --> 00:24:49,660 জিনস্কা? 425 00:24:52,040 --> 00:24:53,540 ও শুনেছে ওরা নাকি ঝামেলা করছিল। 426 00:24:54,370 --> 00:24:56,450 অন প্রোগ্রাম। পা নামাও। 427 00:24:56,540 --> 00:24:59,290 এখনই সবাই আদেশ মানো নইলে আমরা... 428 00:24:59,370 --> 00:25:00,750 ও কী বলল? 429 00:25:00,830 --> 00:25:02,040 লেভেল টু তে কী হয়েছে? 430 00:25:02,120 --> 00:25:03,830 আমরা...জানি না। 431 00:25:03,910 --> 00:25:05,200 ওরা ওদেরকে মুক্ত করে দিয়েছে। 432 00:25:07,120 --> 00:25:08,870 - সবাই অন প্রোগ্রামে যাও! - কিনো! কিনো! 433 00:25:09,620 --> 00:25:11,040 আমাদেরকে সাবধানে থাকতে হবে। 434 00:25:11,660 --> 00:25:14,160 আমরা যত কম জানি বলে ওরা ভাববে, তত ভালো। 435 00:25:20,080 --> 00:25:21,370 সবাই যার যার কাজে যাও! 436 00:25:22,870 --> 00:25:24,410 সবাই মন দিয়ে শোনো! 437 00:25:26,700 --> 00:25:27,830 এটা একটা গুজব। 438 00:25:29,370 --> 00:25:30,580 হয়তো কথা সত্যি। 439 00:25:31,540 --> 00:25:33,330 হয়তো না। 440 00:25:33,410 --> 00:25:36,160 আমরা কিছুই শুনিনি। 441 00:25:39,160 --> 00:25:43,370 আমাদের এখন নতুন দিনে নতুন শিফটে কাজ করার পালা। 442 00:25:43,450 --> 00:25:45,830 সুতরাং কী হয়েছে সেটা জানার আগে 443 00:25:45,910 --> 00:25:50,910 মাথা নামিয়ে কাজ করে যেতে হবে। 444 00:26:05,540 --> 00:26:07,040 তুমি তাড়াতাড়ি উঠে পড়েছ। 445 00:26:07,120 --> 00:26:08,910 দেরি করে বাড়ি গেছ, তাড়াতাড়ি এসেছ। 446 00:26:09,000 --> 00:26:10,750 ভালো জামা পরেছ, সাফসুতরো হয়েছ। 447 00:26:10,830 --> 00:26:12,410 চুল কেটেছ। 448 00:26:12,580 --> 00:26:14,370 মনে হচ্ছে কিছু জানা বাকি আছে আমার। 449 00:26:14,450 --> 00:26:17,000 তোমাকে বলেছিলাম গত রাতে বাইরে না খেতে। 450 00:26:17,080 --> 00:26:19,120 তোমার মেসেজটা খুবই ছোট ছিল। 451 00:26:19,200 --> 00:26:20,540 একটাই চিন্তা। 452 00:26:20,620 --> 00:26:23,540 ইদানিং এত ব্যস্ত থাকো, হয়তো খেতেই ভুলে যাবে। 453 00:26:23,620 --> 00:26:25,500 তুমি আবার আমার রুমে খোঁজাখুঁজি করেছ। 454 00:26:26,120 --> 00:26:27,500 একে বলে পরিষ্কার করা। 455 00:26:27,580 --> 00:26:28,830 আমার গোছানো ঘর পছন্দ। 456 00:26:28,910 --> 00:26:30,410 তুমি আমার ব্যক্তিগত বাক্স দেখেছ। 457 00:26:32,160 --> 00:26:33,330 আমি জেনে গেছি। 458 00:26:37,870 --> 00:26:43,910 আমি তোমাকে চাকরি খুঁজে দেই। ইউনফর্ম ইস্তিরি করে দেই, দিনে দুইবার খাবার বানাই। 459 00:26:44,000 --> 00:26:46,120 তোমাকে মেঝে থেকে তুলে দাঁড়া করাতে 460 00:26:46,200 --> 00:26:49,160 কঠোর পরিশ্রম করি, আর তার বদলে কী পাই? 461 00:26:49,250 --> 00:26:51,250 এই লগ্নি করে কী লাভ হলো? 462 00:26:51,330 --> 00:26:54,200 তুমি যে আমার ওপর নজর রাখো, তা নিয়ে কথা হচ্ছিল। 463 00:26:54,290 --> 00:26:57,870 ছেলে না ঘোড়ার ডিম। তুমি হলে ভাড়াটিয়া, অপরিচিত লোক। 464 00:26:57,950 --> 00:26:59,620 এটা নতুন। মনে রেখো পড়ে। 465 00:26:59,700 --> 00:27:01,830 এতদিন ধরে দূর মনলানায় থাকলে। 466 00:27:01,910 --> 00:27:04,250 তোমার অবহেলায় যদি আমি পাগল হয়ে যেতাম? 467 00:27:04,330 --> 00:27:05,700 ভেবে দেখো সেটা। 468 00:27:06,370 --> 00:27:09,750 মাসখানেক আগে তো তুমি আমাকে সহজে এড়িয়ে চলতে পারতে। 469 00:27:10,660 --> 00:27:11,870 ভেবে দেখো। 470 00:27:11,950 --> 00:27:15,120 আমি যদি তোমার অবহেলায় ভেঙে পড়তাম? 471 00:27:15,200 --> 00:27:19,000 তাহলে এখন তোমার পাশে কে দাঁড়াত? 472 00:27:20,750 --> 00:27:21,870 আমার পদোন্নতি হয়েছে। 473 00:27:31,000 --> 00:27:33,250 আমি জানতাম ওরা তোমার প্রতিভা টের পাবে। 474 00:27:34,870 --> 00:27:36,830 আমাকে চাকরিতে আরো বেশি সময় দিতে হবে। 475 00:27:36,910 --> 00:27:39,080 হার্লো আঙ্কেল খুব খুশি হবে। 476 00:27:50,580 --> 00:27:52,020 - ড্রিল করো। - ঠিক। 477 00:27:53,870 --> 00:27:55,370 উলাফ, এসো বন্ধু। 478 00:28:01,250 --> 00:28:02,580 সরিয়ে নাও। 479 00:28:03,370 --> 00:28:05,410 - এসো, ছেলেরা। তোলো। - এক, দুই। 480 00:28:06,620 --> 00:28:08,600 - নিয়ে চলো। - ধরেছি। ধরেছি। 481 00:28:10,450 --> 00:28:12,330 এইতো। এইতো। 482 00:28:14,040 --> 00:28:15,830 - ঠিক আছে। - ঠিক আছে, চলো। 483 00:28:18,160 --> 00:28:20,160 এসো, উলাফ। 484 00:28:20,250 --> 00:28:21,290 হাত। 485 00:28:21,370 --> 00:28:23,450 - ঠিক আছে। - উলাফ, হাত সরাও। 486 00:28:23,540 --> 00:28:24,750 ঘোরাও। 487 00:28:28,330 --> 00:28:29,830 ছেলেরা, আমরা পারব। 488 00:28:32,200 --> 00:28:33,620 আমি পারব। আমি করছি... এটা ঢুকিয়ে ফেলো শুধু। 489 00:28:36,540 --> 00:28:37,580 হাত চালাও, ছেলেরা। 490 00:28:39,700 --> 00:28:40,870 ভেল, মাত্র এক রাতই থাকবে? 491 00:28:40,950 --> 00:28:41,950 এছাড়া আর পারব না। 492 00:28:42,040 --> 00:28:43,700 আজকে চান্দ্রিলায় ফিরে যাচ্ছ? 493 00:28:43,790 --> 00:28:45,620 হ্যাঁ। মন্দিরে। 494 00:28:46,330 --> 00:28:47,750 বিয়ে করবে না? 495 00:28:47,830 --> 00:28:50,330 আমার তালিকায় এটা নেই। 496 00:28:51,080 --> 00:28:53,200 যে বয়সে গেছ, বিপত্নীক বাদে কিছু জুটবে না। 497 00:28:53,290 --> 00:28:55,370 তোমার বয়সে ভালো কাউকে পাবে কীভাবে? 498 00:28:55,450 --> 00:28:57,870 হ্যাঁ। ভালো সবার বিয়ে হয়ে গেছে। 499 00:28:59,160 --> 00:29:01,660 ইদানিং চান্দ্রিলার লোকদের আনাগোনা বেড়েছে। 500 00:29:02,540 --> 00:29:04,910 - টে কোলমাকে মনে আছে? - হ্যাঁ। 501 00:29:05,000 --> 00:29:06,290 মায়ের পুরানো বয়ফ্রেন্ড। 502 00:29:06,370 --> 00:29:07,370 কী? 503 00:29:07,450 --> 00:29:09,250 তুমি কি ওকে কিছু বলেছ? 504 00:29:09,330 --> 00:29:11,000 পুরানো বলেছি, নতুন না। 505 00:29:11,080 --> 00:29:12,750 আমরা একসাথে গ্রেড স্কুলে পড়তাম। 506 00:29:12,830 --> 00:29:15,160 তাও ভালো যে তুমি রাজনৈতিক কিছুতে জড়াচ্ছ না, ভেল। 507 00:29:15,250 --> 00:29:18,120 সব মজার মজার মানুষেরা ইদানিং বড় একঘেয়ে হয়ে যাচ্ছে। 508 00:29:18,200 --> 00:29:19,870 কেউ কখনো আমাকে একঘেয়ে বলেনি। 509 00:29:21,450 --> 00:29:22,450 টে কোলমা? 510 00:29:23,290 --> 00:29:24,450 টাকা চায়। 511 00:29:24,540 --> 00:29:25,540 এটাই কী সব? 512 00:29:26,250 --> 00:29:27,830 আমার চিন্তার তেমন কিছু নেই? 513 00:29:28,700 --> 00:29:30,080 আমি কিছু করতে পারি? 514 00:29:30,160 --> 00:29:31,200 হ্যাঁ। 515 00:29:32,910 --> 00:29:34,790 কিছুদিনের জন্য টাকা উড়ানো বড়লোক মেয়ে হও। 516 00:29:35,500 --> 00:29:37,580 মানুষকে মনে করিয়ে দাও তোমার পরিচয়। 517 00:29:37,660 --> 00:29:38,660 চেষ্টা করব। 518 00:29:39,750 --> 00:29:40,950 আমরা কী করেছি, ভেল? 519 00:29:42,580 --> 00:29:43,910 আমরা একটা পক্ষ বেছে নিয়েছি। 520 00:29:44,910 --> 00:29:46,830 আমরা অন্ধকারের বিরুদ্ধে লড়ছি। 521 00:29:48,370 --> 00:29:50,200 আমরা নিজেদের জীবনকে নিয়ে কিছু একটা করছি। 522 00:31:09,580 --> 00:31:11,080 - আমি সিরিল কার্ন। - আমি জানি তুমি কে। 523 00:31:13,080 --> 00:31:15,160 - তুমি এখানে কী করছ? - আমি... 524 00:31:16,250 --> 00:31:18,000 আমি তোমাকে পদোন্নতির জন্য ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। 525 00:31:18,870 --> 00:31:20,330 আমি তো কিছু করিনি। 526 00:31:20,410 --> 00:31:22,540 আমার বসের ধারণা তুমি করেছ। 527 00:31:22,620 --> 00:31:24,950 আমরা শুধু তোমার সুস্থ থাকার রিপোর্ট দিয়েছি। 528 00:31:26,330 --> 00:31:27,950 তুমি কি এখানে অপেক্ষা করছিলে? 529 00:31:28,040 --> 00:31:29,080 হ্যাঁ। 530 00:31:30,000 --> 00:31:31,580 আমি তোমার সাথে কখনো মিথ্যা বলব না। 531 00:31:32,950 --> 00:31:33,950 আমি... 532 00:31:34,700 --> 00:31:36,540 তোমাকে খুঁজে বের করা দরকার ছিল আমার, তুমি যা করছ, 533 00:31:36,620 --> 00:31:39,080 যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ দেয়াটা সোজা ছিল না। 534 00:31:40,080 --> 00:31:41,200 আর সেটা ধরে ধরে.. 535 00:31:42,330 --> 00:31:44,580 গত মাসে আমাদের যা কথা হয়েছে, সেটা অনুসরণ করার চেষ্টা করো। 536 00:31:44,660 --> 00:31:47,620 ওটা কোনো কথা না। তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। 537 00:31:47,700 --> 00:31:49,410 তুমি কি আমার পিছু নিয়েছ? 538 00:31:50,040 --> 00:31:53,500 আমি জানি তুমি এখানে কাজ করো, তাই মাঝে মাঝে এখানে আসি তোমাকে দেখার জন্য। 539 00:31:54,200 --> 00:31:56,290 আমি একজন আইএসবি সুপারভাইজর। 540 00:31:56,910 --> 00:31:59,500 তুমি এ মুহূর্তে কী বিপদে আছ, সে সম্পর্কে কোনো ধারণা আছে? 541 00:31:59,580 --> 00:32:01,330 ভেবেছিলাম আমি আমার জীবন ধ্বংস করে ফেলেছি। 542 00:32:03,080 --> 00:32:04,200 ভেবেছিলাম আমার কাজ শেষ। 543 00:32:05,700 --> 00:32:07,330 তোমার সাথে দেখা হবার পর, 544 00:32:07,410 --> 00:32:10,040 ক্যাসিয়ান অ্যান্ডর কত বিপজ্জনক সেটা তুমি বোঝো এটা জানার পর... 545 00:32:11,330 --> 00:32:15,910 তোমার সান্নিধ্যে থাকার পর... আমি জীবনের মূল্য খুঁজে পেয়েছি। 546 00:32:16,000 --> 00:32:18,290 আমি বুঝেছি, আর কিছু না থাকলেও বিচার বলে কিছু একটা আছে। 547 00:32:18,370 --> 00:32:20,870 এই গ্যালাক্সিতে বিচারের সৌন্দর্য আছে, আর আমি যদি চলতে থাকি... 548 00:32:21,950 --> 00:32:25,540 তাহলে ভবিষ্যতে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, 549 00:32:25,620 --> 00:32:28,620 এই ভ্রান্ত স্বপ্নকে আঁকড়ে ধরে হয়তো বেঁচে থাকতে পারব। 550 00:32:30,370 --> 00:32:32,700 আমি চাইলে তোমাকে গ্রেপ্তার করাতে পারি, একথা জানো? 551 00:32:32,790 --> 00:32:34,000 তুমি যা চাও, আমিও তাই চাই। 552 00:32:35,660 --> 00:32:37,200 আমি এটা টের পাই। আমি এটা জানি। 553 00:32:37,290 --> 00:32:39,040 তুমি পাগল হয়ে গেছ। 554 00:32:39,120 --> 00:32:41,040 আমি ইতিমধ্যে তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছি। 555 00:32:41,120 --> 00:32:43,910 আর কখনো আমার কাছে আসলে, আর কখনো এ নিয়ে কাজ করলে 556 00:32:44,000 --> 00:32:47,160 তোমাকে আউটার রিমের জেলে পাঠিয়ে দেবো। 557 00:33:01,580 --> 00:33:04,790 এই নাও, এখনই এসেছে। ঘন্টাখানেক আগে ওরা এক বিদ্রোহী পাইলটকে ধরেছে। 558 00:33:04,870 --> 00:33:06,540 - আমাদের টার্গেট লিস্টের? - না, বিচ্ছিন্ন। 559 00:33:06,620 --> 00:33:08,950 কিন্তু ও একটা চোরাই ইম্পেরিয়াল মাস্কিং ইউনিট ব্যবহার করছিল। 560 00:33:09,040 --> 00:33:11,120 - আমাদের জিনিস? - কর্ভ চেক করছে, কিন্তু... 561 00:33:11,200 --> 00:33:14,040 - ওরা ওকে কোথায় আটকে রেখেছে? - স্টিয়ারগার্ডের একটা ডিস্ট্রয়াre. 562 00:33:14,120 --> 00:33:16,120 ডক্টর গোর্স্টকে জলদি ওখানে পাঠাও। 563 00:33:16,200 --> 00:33:17,250 পাঠিয়ে দিয়েছি। 564 00:33:17,330 --> 00:33:18,790 রওনা দিয়ে দিয়েছে। 565 00:33:18,870 --> 00:33:21,120 - তুমি যেতে চাও? - হ্যাঁ। না। সময় নেই। 566 00:33:21,200 --> 00:33:23,200 আমি দূর থেকে জিজ্ঞাসাবাদ করব। 567 00:33:23,290 --> 00:33:24,450 ভালো কাজ দেখিয়েছ। 568 00:33:24,540 --> 00:33:25,580 যাও। 569 00:33:33,660 --> 00:33:35,500 অ্যাকাউন্টগুলোর হিসাব দেখছিলাম। 570 00:33:37,370 --> 00:33:38,910 আমাকে আরো আগে ফোন করলে ভালো হত। 571 00:33:39,830 --> 00:33:41,540 একাজ করার জন্য এর চেয়ে ভালো উপায় আছে। 572 00:33:42,540 --> 00:33:44,250 সবকিছু শুরুতে অনেক সোজা ছিল। 573 00:33:44,330 --> 00:33:47,160 আমরা যদি আরো অনুদান দিতে চাই, 574 00:33:47,250 --> 00:33:49,410 আমাদের নিশ্চিত করতে হবে যে, এখন পর্যন্ত তুমি যে কাজ করেছ, 575 00:33:49,500 --> 00:33:52,500 - সেটা যাতে কোনোভাবে তোমাকে ফাঁসিয়ে না দেয়। - সবগুলোকে লুকানো যাবে না? 576 00:33:52,580 --> 00:33:55,870 ৪ লাখ ক্রেডিট তোলা হয়েছে, এ নিয়ে গ্যাঞ্জাম হবে। 577 00:33:55,950 --> 00:33:57,700 এটার কথা লেজারে ছিল, তারপর গায়েব হয়ে গেছে। 578 00:33:57,790 --> 00:33:59,910 - এটার কাগজ জমা দিতে হবে। - কীভাবে? 579 00:34:00,000 --> 00:34:02,080 সবচেয়ে সোজা উপায় হলো টাকা জমা দেয়া। 580 00:34:02,910 --> 00:34:05,950 এত টাকা হাতে থাকলে তো তোমাকে বিরক্ত করতাম না। 581 00:34:07,450 --> 00:34:09,120 আমি কতখানি বিপদে আছি? 582 00:34:09,200 --> 00:34:11,950 ওরা অ্যাকাউন্ট স্ক্যান করার আগ পর্যন্ত কোনো বিপদ নেই। 583 00:34:12,040 --> 00:34:13,330 কিন্তু ওরা স্ক্যান করতে আসবে। 584 00:34:16,250 --> 00:34:17,790 সময় ফুরিয়ে আসছে। 585 00:34:19,950 --> 00:34:21,290 আমার লোন লাগবে। 586 00:34:22,540 --> 00:34:23,660 নির্দিষ্ট একটা লোন। 587 00:34:23,750 --> 00:34:25,500 তুমি ভালোমতোই ভেবে দেখেছ মনে হচ্ছে। 588 00:34:26,660 --> 00:34:32,540 কোষাগারের সাথে সম্পর্কিত একজন চান্দ্রিলান ব্যাংকার লাগবে আমাদের। 589 00:34:33,870 --> 00:34:36,500 আর ব্যবসা সম্পর্কিত বিশাল একটা বই। 590 00:34:37,950 --> 00:34:39,370 কার কথা ভাবছ? 591 00:34:39,450 --> 00:34:40,450 লোক তো খুব বেশি নেই। 592 00:34:40,540 --> 00:34:43,540 - তারপরেও তার নাম বলতে ভয় পাচ্ছ। - ড্যাভো স্কালডান। 593 00:34:46,620 --> 00:34:47,950 সে তো ব্যাংকার না। 594 00:34:48,700 --> 00:34:50,790 - সে একটা ঠগ। - সবচেয়ে ধনী ঠগদের একজন। 595 00:34:50,870 --> 00:34:52,510 বোলো না যে তোমার সাথে ওর আগেই কথা হয়েছে। 596 00:34:52,540 --> 00:34:54,510 - আমি তোমাকে একটা সমাধান দিতে চাই। - ওকে কি বলে দিয়েছ? 597 00:34:54,540 --> 00:34:56,550 ট্যাক্সের নতুন আইন যে তোমার ভালো লাগছে না, সেটা? 598 00:34:56,580 --> 00:34:58,910 - এরকম প্রায়ই হয় অবশ্য। - একজন সিনেটর, ৪ লাখ ক্রেডিট লাপাত্তা। 599 00:34:59,000 --> 00:35:00,000 ও কী ভাববে? 600 00:35:00,080 --> 00:35:02,220 ও ভাববে, যাদের সাথে ও কাজ করত, তুমি তাদের মতোই। 601 00:35:02,250 --> 00:35:03,750 নিজের জিনিস চাইবে। 602 00:35:03,830 --> 00:35:04,950 কীসের বিনিময়ে? 603 00:35:05,040 --> 00:35:06,200 আমি জানি না। 604 00:35:06,950 --> 00:35:08,250 ও তোমার সাথে দেখা করতে চায়। 605 00:35:09,000 --> 00:35:10,580 এখানে দেখা করতে চায়। 606 00:35:14,040 --> 00:35:16,700 ড্যাভো স্কালডান এখানে আসবে? মশকরা নাকি? 607 00:35:16,790 --> 00:35:18,120 আমি পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু... 608 00:35:27,290 --> 00:35:28,580 আমি আরো খোঁজ করতে পারি। 609 00:35:34,040 --> 00:35:36,410 এমনি কাস্টম চেক করতে গিয়ে ধরা পড়েছে। 610 00:35:36,500 --> 00:35:38,300 - বিচ্ছিন্ন ঘটনা। - শুধু পাইলট? 611 00:35:38,330 --> 00:35:40,620 - প্লেনে ও একাই ছিল। - কোনো প্রত্যক্ষদর্শী নেই। 612 00:35:40,700 --> 00:35:41,850 এটাই তো মজা, স্যার। 613 00:35:41,870 --> 00:35:44,410 সে মুহূর্তের জন্য ইম্পেরিয়াল পরিচয় দেখিয়েছে, তারপর গায়েব হয়ে গেছে। 614 00:35:44,500 --> 00:35:46,040 ওদের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগায় ওxরা ধাওয়া করেছে। 615 00:35:46,120 --> 00:35:47,930 ওরা ওকে ধরার আগে কি ও বাড়িতে জানাতে পেরেছে? 616 00:35:47,950 --> 00:35:49,870 ও বলছে জানায়নি। ও নাকি ভেবেছিল পালাতে পারবে। 617 00:35:49,950 --> 00:35:51,830 এটা কি ডক্টর গোর্স্টের সাক্ষাৎকার? 618 00:35:51,910 --> 00:35:53,330 জ্বি, স্যার। বিপুল আত্মবিশ্বাস। 619 00:35:53,410 --> 00:35:55,290 ও সাথে সাথেই পাইলটের মুখ খুলিয়েছে। 620 00:35:55,370 --> 00:35:58,090 সে যে ইম্পেরিয়াল মাস্কিং ডিভাইস ব্যবহার করেছ, সেটা লোজাশের নাভাল ইয়ার্ড থেকে 621 00:35:58,160 --> 00:36:00,640 - গতবছর চুরি হওয়া জিনিসের একটা। - অসাধারণ। 622 00:36:00,660 --> 00:36:02,120 মাফ চাচ্ছি। আমাদের সাইট বন্ধ। 623 00:36:02,200 --> 00:36:03,750 আমাদের হেফাজতে একজন বিদ্রোহী পাইলট আছে। 624 00:36:03,830 --> 00:36:05,200 অ্যান্টো ক্রিগিরের দলের লোক। 625 00:36:05,290 --> 00:36:07,000 কাস্টমসে ধরা পড়েছে। 626 00:36:07,080 --> 00:36:09,290 সে যে এখানে আছে তা ক্রিগির এখনো টের পায়নি। 627 00:36:09,370 --> 00:36:12,830 সে বলছে, স্পেলহসের এক পাওয়ার স্টেশনে একটা হামলার পরিকল্পনা আছে। 628 00:36:12,910 --> 00:36:13,950 ও কোথায় যাচ্ছিল? 629 00:36:14,040 --> 00:36:16,410 - কাফ্রিনের দিকে যাচ্ছিল। - ও যে নেই, সেটা শীঘ্রই চোখে পড়বে ওদের। 630 00:36:16,500 --> 00:36:18,580 সেটাই, ক্রিগিরকে ভয় পাইয়ে দিতে চাই না আমরা। 631 00:36:18,660 --> 00:36:20,390 পাইলটটাকে আটকে রাখা যাবে না। ছেড়েও দেয়া যাবে না। 632 00:36:20,410 --> 00:36:22,260 জাহাজটা ধ্বংস করে ফেলো। দেখাও যে এটা একটা দুর্ঘটনা। 633 00:36:22,290 --> 00:36:24,640 নইলে আরো বড় ঝামেলা হবে। আমি ক্রিগিরের জায়গায় থাকলে সন্দেহ করতাম। 634 00:36:24,660 --> 00:36:26,300 আমরা চাই ক্রিগির সামনে আগাতে থাকুক। 635 00:36:26,330 --> 00:36:27,660 আমরা শিপটাকে নষ্ট করে দেই? 636 00:36:27,750 --> 00:36:29,410 কোনো যান্ত্রিক দুর্ঘটনা? 637 00:36:29,500 --> 00:36:32,080 পাইলটকে মৃত অবস্থায় ককপিটে পাওয়া গেলে কেমন হবে? 638 00:36:32,160 --> 00:36:35,040 ওদের হাতে পড়া লাগবে শিপটা। কিন্তু ওরা এটা কাফ্রিনে ফেলে দেবে। 639 00:36:35,120 --> 00:36:38,580 আমরা তাড়াতাড়ি ওকে মেরে ওর শিপটা উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেই। 640 00:36:38,660 --> 00:36:41,790 এরকমই করো। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। জলদি এবং সতর্কভাবে। 641 00:36:41,870 --> 00:36:43,250 কোনো চিহ্ন রাখা যাবে না। 642 00:36:43,330 --> 00:36:44,500 দারুণ দেখিয়েছ। 643 00:36:44,580 --> 00:36:48,580 স্পেলহজের ব্যাপারে মিলিটারি গোয়েন্দাদের সাথে একটা মিটিং চাই আমি। 644 00:36:51,330 --> 00:36:52,540 যাও। 645 00:37:30,660 --> 00:37:32,220 কয়েদীরা, অন প্রোগ্রাম। 646 00:37:32,250 --> 00:37:33,540 প্রোগ্রাম চালু হয়েছে। 647 00:37:33,620 --> 00:37:35,660 যারা কাজ কম করেছ তারা জায়গামতো আসো। 648 00:37:35,750 --> 00:37:39,950 টেবিল দুই এই শিফটে সিক্স র‍্যাকস অ্যান্ড থ্রি এর পাশে কাজ করবে। 649 00:37:41,330 --> 00:37:43,040 টেবিল এক বক্সে যাবে। 650 00:37:46,000 --> 00:37:47,790 - উলাফ। - কাজ শেষ করে ফেলা যাক। 651 00:37:50,450 --> 00:37:52,530 - ও কি দাঁড়াতে পারবে? - হ্যাঁ। 652 00:37:54,120 --> 00:37:55,250 অন প্রোগ্রাম। 653 00:37:56,580 --> 00:37:58,290 ওর কাজটা করে দাও। 654 00:37:58,370 --> 00:38:00,620 - দাঁড়াও। - কয়েদীরা, অন প্রোগ্রাম। 655 00:38:00,700 --> 00:38:01,910 প্রোগ্রাম চালু হয়েছে। 656 00:38:02,000 --> 00:38:04,080 যারা কাজ কম করেছ তারা জায়গামতো আসো। 657 00:38:09,620 --> 00:38:11,410 উলাফ, হেই, আমার দিকে তাকাও। 658 00:38:14,040 --> 00:38:15,040 ঠিক আছে। 659 00:38:15,120 --> 00:38:16,500 প্রায় হয়ে গেছে। 660 00:38:40,120 --> 00:38:42,620 কিনো, ওর একজন ডাক্তার লাগবে। 661 00:38:42,700 --> 00:38:43,830 ওকে ওর ঘরে নিয়ে যাও। 662 00:38:48,160 --> 00:38:50,200 আমাদের দেরি হয়ে যাচ্ছে। এসো। হাঁটতে থাকো। 663 00:38:50,290 --> 00:38:51,700 হাঁটতে থাকো। 664 00:38:51,790 --> 00:38:54,040 এক, দুই, তিন। 665 00:38:54,120 --> 00:38:56,160 ঠিক আছে। ঠিক আছে। 666 00:38:56,250 --> 00:38:58,200 - ওর মাথা নাও। - আমি ধরেছি তোমাকে। 667 00:38:58,290 --> 00:39:00,660 জিনস্কা, ওদের বলো আমাদের একজন ডাক্তার লাগবে। 668 00:39:02,410 --> 00:39:05,000 তুমি যাও এক্ষুণি। 669 00:39:09,830 --> 00:39:11,000 একটু ধৈর্য ধরো, উলাফ। 670 00:39:11,790 --> 00:39:13,500 মাত্র কয়টা শিফট বাকি তোমার। 671 00:39:13,580 --> 00:39:14,910 তারপরেই বাড়ি যাবে। 672 00:39:19,330 --> 00:39:20,700 অন প্রোগ্রাম। 673 00:39:29,870 --> 00:39:31,160 নামো। চলো। 674 00:39:42,870 --> 00:39:44,250 এই তো ও আসছে, ইলি। 675 00:39:45,580 --> 00:39:47,540 ও তোমাকে একটু পরেই তোমার ঘরে নিয়ে যাবে। 676 00:39:50,250 --> 00:39:51,500 তোমাকে বেশ কিছুদিন দেখিনি। 677 00:39:51,580 --> 00:39:52,910 আমি কোথাও যাইনি। 678 00:39:56,660 --> 00:39:58,040 ওর নাম উলাফ। 679 00:39:58,120 --> 00:39:59,410 আমি ওকে আগে দেখেছি। 680 00:39:59,500 --> 00:40:00,500 ওটা ধরো। 681 00:40:06,750 --> 00:40:08,330 ওর মাত্র ৪০টা শিফট বাকি। 682 00:40:09,540 --> 00:40:11,500 ও কাজ করার উপযোগী হলেই হবে। 683 00:40:12,250 --> 00:40:13,410 ও অনেক শক্ত লোক। 684 00:40:18,750 --> 00:40:19,870 আমার দিকে তাকাও, ভাই। 685 00:40:19,950 --> 00:40:20,950 ওর নাম উলাফ। 686 00:40:21,040 --> 00:40:22,540 আমি ওর নাম জানতে চাই না। 687 00:40:24,410 --> 00:40:26,080 ওর ৪০টা শিফট বাকি। 688 00:40:26,700 --> 00:40:29,580 ওকে আগামী কয়েকটা দিন পার করাতে পারলেই হবে। 689 00:40:29,660 --> 00:40:31,040 ও দাঁড়াতে পারলেই হবে। 690 00:40:31,120 --> 00:40:32,450 সেটা সম্ভব না। 691 00:40:33,040 --> 00:40:34,040 কী? 692 00:40:35,410 --> 00:40:36,830 কী, তুমি ওকে বাঁচাতে পারবে না? 693 00:40:36,910 --> 00:40:38,540 বাঁচানোর মতো কিছু নেই। 694 00:40:39,450 --> 00:40:41,120 ওর বড় ধরনের স্ট্রোক হয়েছে। 695 00:40:48,040 --> 00:40:49,080 কী করছ তুমি? 696 00:40:50,410 --> 00:40:51,620 আমি ওকে সাহায্য করতে পারব না। 697 00:40:52,540 --> 00:40:53,790 আমি কাউকে সাহায্য করতে পারি না। 698 00:40:55,200 --> 00:40:56,790 আমার একটা ব্যাগ আর একটা ট্রলি লাগবে। 699 00:40:56,870 --> 00:40:57,870 এটা আসছে। 700 00:41:00,040 --> 00:41:01,040 ওর কপাল ভালো। 701 00:41:01,750 --> 00:41:04,950 অন্তত কষ্ট পেয়ে মরবে না। আমাদের কপালে এটাও নেই। 702 00:41:07,450 --> 00:41:11,160 আরেকটা সপ্তাহ এভাবে গেলে ও যা পাচ্ছে, তার জন্যই পায়ে ধরা শুরু করবে তোমরা। 703 00:41:12,040 --> 00:41:13,040 কী বলতে চাইছ? 704 00:41:13,830 --> 00:41:14,950 কথা কানে যায় না? 705 00:41:15,040 --> 00:41:17,750 ওর কাঁধ ধরো। তুমি ওর পা ধরো। 706 00:41:19,790 --> 00:41:21,790 লেভেল টু এ কী হয়েছে? 707 00:41:23,540 --> 00:41:26,200 তোমার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখো। 708 00:41:27,120 --> 00:41:28,330 এখন ওকে ধরো। 709 00:41:31,870 --> 00:41:33,000 ও কিছুই বোধ করবে না। 710 00:41:46,910 --> 00:41:48,290 ও মারা গেছে। 711 00:41:52,160 --> 00:41:56,000 আমার লোকদের নিয়ন্ত্রণে রাখব বলতে কী বুঝিয়েছিলে? 712 00:41:56,080 --> 00:41:58,040 লেভেল টু এ কী হয়েছে? 713 00:42:00,620 --> 00:42:02,290 আমাদের ব্যাগ আর ট্রলি লাগবে। 714 00:42:02,370 --> 00:42:03,540 আসছে বললাম তো। 715 00:42:10,120 --> 00:42:11,540 ওরা একটা ভুল করেছিল। 716 00:42:12,200 --> 00:42:16,370 লেভেল ফোর থেকে ছাড়া পাওয়া এক লোক পরের দিনেই আবার টু এ ফিরে এসেছে। 717 00:42:16,450 --> 00:42:19,250 ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়ায় ওরা ওদের সবাইকে মেরে ফেলেছে। 718 00:42:19,330 --> 00:42:20,850 তোমার ওদেরকে ওখানে দরকার? 719 00:42:21,450 --> 00:42:22,610 ওরা এখনইই চলে যাবে। 720 00:42:22,660 --> 00:42:23,660 এক্ষুণি। 721 00:42:23,750 --> 00:42:25,370 ও যদি ছাড়া পেয়ে যেত... 722 00:42:27,000 --> 00:42:28,000 আমার কথা কানে যায় না? 723 00:42:29,620 --> 00:42:31,750 কেউই পালাতে পারবে না, তাই না? 724 00:42:32,870 --> 00:42:34,200 এখন না। 725 00:42:34,290 --> 00:42:35,450 এসবের পরে না। 726 00:42:37,290 --> 00:42:38,540 অন্তত তোমার বন্ধুতো এখন মুক্ত। 727 00:42:38,620 --> 00:42:40,660 তোমরা দুইজন অন প্রোগ্রাম হও এক্ষুণি। 728 00:42:41,370 --> 00:42:42,660 মাথার ওপরে হাত তোলো। 729 00:42:42,750 --> 00:42:43,750 হাঁটো। 730 00:42:45,120 --> 00:42:47,000 চলো। এসো।, চলো। 731 00:42:48,330 --> 00:42:50,120 এখন। চলো। 732 00:42:52,750 --> 00:42:54,580 প্রতি লেভেলে কয়জন করে গার্ড? 733 00:42:56,000 --> 00:42:57,410 বারোর বেশি কখনো থাকে না। 734 00:43:00,000 --> 00:43:07,410 অনুবাদে - কুদরতে জাহান 735 00:43:08,000 --> 00:43:17,410 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।