1 00:00:34,416 --> 00:00:38,250 জেনিফার ওয়াল্টারস, আইনজীবী, মিলেনিয়াল, 2 00:00:38,250 --> 00:00:42,166 নিজের ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার উপায় খুঁজছে। 3 00:00:42,250 --> 00:00:45,666 তারপর, দুর্ঘটনাবশত গামা-রেডিয়েটেড রক্তের ডোজ 4 00:00:45,750 --> 00:00:47,250 তার শারীরিক গড়ন বদলে দেয়। 5 00:00:48,250 --> 00:00:52,125 আর এখন, জেনিফার ওয়াল্টারস রেগে গেলে বা ক্ষুব্ধ হলে, 6 00:00:52,125 --> 00:00:54,000 একটা মেটামরফোসিস ঘটে। 7 00:01:01,875 --> 00:01:03,916 জন্তুটা ক্রোধ দ্বারা চালিত হয় 8 00:01:05,708 --> 00:01:08,458 আর অনলাইন ট্রলের শিকার হয়। 9 00:01:09,875 --> 00:01:13,250 আমাকে রাগিয়ো না। আমি রেগে গেলে আমায় পছন্দ করবে না। 10 00:01:15,583 --> 00:01:17,625 তাদের উস্কানিতে ক্রোধে ফেটে পড়ে 11 00:01:17,625 --> 00:01:19,416 সে এখন জেলখানায় বন্দি। 12 00:01:19,500 --> 00:01:23,041 আর এখন, তার ভেতরের ক্রোধান্মত্ত স্বত্বাটাকেই 13 00:01:23,125 --> 00:01:24,541 লোকে দেখে। 14 00:01:26,125 --> 00:01:27,858 অনুবাদে: নূরুল্লাহ মাশহুর 15 00:01:40,333 --> 00:01:41,458 হেই, গাইজ। 16 00:01:41,458 --> 00:01:42,750 হেই, বন্ধু। 17 00:01:43,250 --> 00:01:44,375 কেমন আছো? 18 00:01:45,166 --> 00:01:48,625 আমি ঠিক আছি। ব্রুসের কোনো খোঁজ পেয়েছ? 19 00:01:48,625 --> 00:01:50,458 অনেকগুলো মেসেজ দিয়েছি। 20 00:01:50,458 --> 00:01:52,041 আমি যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করছি, 21 00:01:52,125 --> 00:01:55,375 স্বয়ং হাল্ককে কল করছি সেই বিবেচনায়। 22 00:01:55,375 --> 00:01:57,666 - কাজের কথায় আসা যাক। - হ্যাঁ। 23 00:01:57,750 --> 00:02:01,833 আমার ব্যক্তিগত তথ্য হ্যাককারী প্রতিটা ব্যক্তিকে আমাদের সনাক্ত করতে হবে। 24 00:02:01,833 --> 00:02:03,375 ওদেরকে বিচারের মুখোমুখি করতে হবে... 25 00:02:03,375 --> 00:02:06,541 দাঁড়াও, এসব ভুলে যাও। তোমার কেস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। 26 00:02:06,625 --> 00:02:10,250 এটা একটা টার্গেটেড আক্রমণ ছিল। ওদেরকে এর জন্য বিচারের আওতায় আনতে হবে। 27 00:02:10,250 --> 00:02:11,583 তুমি ওদের টোপ গিলেছ। 28 00:02:11,583 --> 00:02:12,750 আমি রাগান্বিত ছিলাম! 29 00:02:12,750 --> 00:02:15,375 এমন পরিস্থিতিতে যে কেউ এমন আচরণ করত। 30 00:02:15,375 --> 00:02:18,416 তুমি যে কেউ না। তুমি নিয়ন্ত্রণহীন হাল্ক। 31 00:02:19,541 --> 00:02:21,833 সমস্ত প্রতক্ষদর্শী এটাই দেখেছে। 32 00:02:26,541 --> 00:02:28,416 আমাদের কাছে একটা কৈফিয়তের চুক্তি রয়েছে। 33 00:02:28,500 --> 00:02:30,500 ডিএ এই ঘটনার জন্য কোনো অভিযোগ দায়ের করবে না। 34 00:02:30,500 --> 00:02:31,875 শর্তগুলো কী? 35 00:02:50,458 --> 00:02:51,666 হেই। 36 00:02:51,791 --> 00:02:54,916 ওহ, নো, সোনা। সমস্যা নেই। 37 00:02:55,000 --> 00:02:57,666 - লোকজন প্রতিদিনই জেলখানায় যায়। - প্রতিদিন। 38 00:03:01,750 --> 00:03:03,500 আমি সব খাবার আর ড্রিংকস চুরি করে 39 00:03:03,500 --> 00:03:05,916 তোমার গাড়িতে রেখে দিয়েছি কারণ এই জায়গার গুষ্টি মারি। 40 00:03:06,000 --> 00:03:07,041 ধন্যবাদ। 41 00:03:07,125 --> 00:03:10,208 তবে আমি এখানে চাকরি চালিয়ে যাবো কারণ ওরা আমায় ভালো বেতন দেয়। 42 00:03:10,208 --> 00:03:13,000 আমার ব্যাপারে ভেবো না তোমরা। 43 00:03:13,000 --> 00:03:14,166 সাহায্যের জন্য ধন্যবাদ। 44 00:03:15,541 --> 00:03:17,000 আমরা সবসময় তোমার পাশে আছি, জেন। 45 00:03:17,000 --> 00:03:20,000 হাল্কের মেয়ে কাজিন, যে শি-হাল্ক নামে জনপ্রিয়, 46 00:03:20,000 --> 00:03:22,083 আজ হেফাজত থেকে মুক্তি পেয়েছে। 47 00:03:22,083 --> 00:03:23,166 জামিনের শর্ত 48 00:03:23,250 --> 00:03:27,041 জেনিফার ওয়াল্টারসের স্থায়ীভাবে শি-হাল্কে রূপান্তরে নিষেধাজ্ঞা... 49 00:03:27,125 --> 00:03:29,958 পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানিয়েছেন তিনি অস্বস্তি বোধ করেন 50 00:03:29,958 --> 00:03:32,041 - এরকম একজন অস্থিতিশীল সুপারহিউম্যান... - অস্থিতিশীল? 51 00:03:32,125 --> 00:03:33,625 -...তার পাশের বাড়িতে থাকেন। - শি-হাল্ক! 52 00:03:33,625 --> 00:03:35,458 ওরা কি আমার বাড়ির বাইরে? 53 00:03:38,875 --> 00:03:40,625 এক্সকিউজ মি, জেন ওয়াল্টারস। 54 00:03:40,625 --> 00:03:43,375 আপনার সুপারপাওয়ার হারিয়ে ফেলার ব্যাপারে কোনো মন্তব্য করতে চান? 55 00:03:43,916 --> 00:03:45,791 জেন, কেউ যদি তোমাকে আর চাকরি না দেয়, 56 00:03:45,875 --> 00:03:47,708 তুমি যেকোনো সময় আমাদের এখানে ফিরে আসতে পারো। 57 00:03:47,708 --> 00:03:49,458 - ধন্যবাদ, বাবা। - অবশ্যই। 58 00:03:50,000 --> 00:03:55,208 কিন্তু আমার জিমের জিনিসপত্র তোমার রুমে এখন, আর আমি প্রতিদিন সকাল ৭টায় ব্যায়াম করি। 59 00:03:55,208 --> 00:03:57,875 তোমার আমার সাথে যোগ দেওয়া উচিত। ব্যায়ামের বন্ধু। 60 00:03:57,875 --> 00:03:58,958 ওহ, এটা দারুণ মজার হবে। 61 00:04:15,000 --> 00:04:16,041 ওইতো সে! 62 00:04:16,541 --> 00:04:18,541 - জেনিফার, রিহ্যাবে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? - হেই! 63 00:04:18,625 --> 00:04:20,750 হেই! আমার লন থেকে সরো! 64 00:04:21,791 --> 00:04:25,166 খরা চলছে কি না তা নিয়ে আমার মাথাব্যথা নেই। যথেষ্ট পানি সরবরাহ আছে আমার। 65 00:04:41,875 --> 00:04:45,041 না! 66 00:04:45,125 --> 00:04:47,250 হ্যাঁ, আমি ওই ছোটোবেলার ছবিগুলো দেখতে চাই, এলেইন। 67 00:04:47,250 --> 00:04:49,375 ধন্যবাদ। ওহ, মাই গড। আমি এলেইনকে ভালোবাসি। 68 00:04:49,375 --> 00:04:50,875 ওকে, কী খবর আছে আমার জন্য? 69 00:04:50,875 --> 00:04:53,791 ওই লোকগুলোর পরিচয় খুঁজে পাওয়া যায়নি। 70 00:04:53,875 --> 00:04:56,333 আমরা জানি হাল্ক কিং ইন্টেলিজেন্সিয়ার এডমিন, 71 00:04:56,333 --> 00:04:58,708 তবে সাইটের নিরাপত্তা প্রচণ্ড কড়া। 72 00:04:58,708 --> 00:05:02,041 আমি প্লাটফর্মটা দেখেছি, আর এটা অনেকগুলো শেল কোম্পানির মালিকানাধীন 73 00:05:02,125 --> 00:05:04,458 যারা যুক্তরাষ্ট্রের এখতিয়ারের বাইরে। 74 00:05:04,458 --> 00:05:08,208 যেটা... যদি ওদের নাই চিনি তবে ওদের বিরুদ্ধে মামলা কীভাবে করব? 75 00:05:08,208 --> 00:05:11,791 ওকে, দেখো ইন্টেলিজেন্সিয়া বানিয়েছে কিছু গর্দভ লোক। 76 00:05:11,875 --> 00:05:13,208 ওদের মাঝে একজন মুখ ফসকে 77 00:05:13,208 --> 00:05:15,791 ওদেরকে ট্র্যাক করার মতো তথ্য দিয়ে দিবে। 78 00:05:15,875 --> 00:05:19,583 তারপর আমরা ওদের খুঁজে বের করব, আর আমরা ওদের যেকোনো উপায়ে ধ্বংস করে দেবো। 79 00:05:19,583 --> 00:05:20,666 আইনসঙ্গত উপায়ে। 80 00:05:20,916 --> 00:05:22,291 আমি বলেছি, "যেকোনো উপায়ে।" 81 00:05:22,375 --> 00:05:26,375 না, আমি ওদের বিরুদ্ধে মানহানি আর প্রাইভেসি লঙ্ঘনের মামলা করব 82 00:05:26,375 --> 00:05:28,666 আর একটা সুরক্ষিত কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশের 83 00:05:28,750 --> 00:05:30,916 - অভিযোগ আনব। - আহ। বোরিং। 84 00:05:31,000 --> 00:05:33,666 জেন ওয়াল্টারসের মতো করেই যদি এটা সামলাতে চাও, সমস্যা নেই। 85 00:05:33,833 --> 00:05:35,416 ওকে। আমি আসলে এই লোকটাকে খুঁজে পেয়েছি... 86 00:05:35,500 --> 00:05:37,125 - সুইটি! - এক সেকেন্ড। খাবার। হ্যালো। 87 00:05:37,125 --> 00:05:40,083 আমি তোমার বাসায় নিয়ে যাওয়ার জন্য নাস্তা প্যাক করে দিচ্ছি। 88 00:05:40,083 --> 00:05:42,375 - সাদা-কালো কুকি সহ? - হুম। 89 00:05:42,375 --> 00:05:43,500 ধন্যবাদ। 90 00:05:43,500 --> 00:05:47,000 জেন আর ওর বন্ধুরা ল' স্কুলে এই ভিডিওটা বানিয়েছিল 91 00:05:47,000 --> 00:05:48,583 - দেখলে মজা পাবে। - না, মা! 92 00:05:48,583 --> 00:05:51,625 - আমার জীবনের মিশন এটা দেখা! - না! না! না! 93 00:05:52,333 --> 00:05:55,208 ছাড়ো! আমাদের কাজ করতে হবে। এটা দেখো না। 94 00:05:55,208 --> 00:05:57,500 এই কাজ আমার ঘর ছেড়ে কখন বের হবে? 95 00:05:57,500 --> 00:06:01,250 ঘটনার জন্য আমি প্রকৃত বিচার পেলে। তুমি এভাবে বিরক্ত করলে তো সেটা করতে পারব না। 96 00:06:01,250 --> 00:06:03,125 ওকে! 97 00:06:03,125 --> 00:06:05,083 - ওটা আমাকে পাঠিয়ে দিয়েন, প্লিজ? - পাঠিয়ে দিয়েছি। 98 00:06:05,083 --> 00:06:08,791 গুডবাই, মা। তোমাদের দুজনের বিরুদ্ধেই মানসিক নির্যাতনের মামলা করব আমি। 99 00:06:09,208 --> 00:06:10,416 - ওহ, বয়। - ঘনিষ্ঠভাবে। 100 00:06:10,500 --> 00:06:11,791 - জেন। - ঠিক তাই। 101 00:06:11,875 --> 00:06:13,875 আমরা ডিএ'র অফিসে একসাথে কাজ করেছি, 102 00:06:14,375 --> 00:06:17,291 আর আমরা বেশি ভালো সময় ধরে ডেট করেছি। 103 00:06:17,375 --> 00:06:21,125 আর আপনাকে বলছি, সুপারপাওয়ার পাওয়ার আগে থেকেই সে সাইকো ছিল। 104 00:06:21,708 --> 00:06:23,833 - ওর দাদীকে আমি দোষ দেই। - হাহ? 105 00:06:26,708 --> 00:06:31,333 জেনিফার! বড় বুকশেলফটা সরিয়ে দিবে? 106 00:06:31,333 --> 00:06:34,833 - আমি এটা জানালার কাছে চাই। - না! 107 00:06:35,041 --> 00:06:38,500 ওহ, ঠিক। তুমি আর গার্ল-হাল্ক হতে পারবে না। 108 00:06:38,500 --> 00:06:42,416 এটা শি-হাল্ক, মা। অথবা, ছিল। 109 00:06:42,958 --> 00:06:44,000 কিন্তু আর কখনও না। 110 00:06:44,875 --> 00:06:48,750 যেটা আমি জানি আমি চেয়েছিলাম, কিন্তু এটা ঠিক মনে হচ্ছে না। 111 00:06:51,416 --> 00:06:53,583 এটা কোনো অনাগ্রহী সুপারহিরোর গল্পও না। 112 00:06:53,583 --> 00:06:55,250 আমি স্রেফ মারা খেয়ে যাচ্ছি। 113 00:06:56,333 --> 00:06:57,791 তোমরা এটাই চাও? 114 00:06:58,375 --> 00:07:01,333 জেনিফার ওয়াল্টারস এখন নতুন এক নীচ মহিলা। 115 00:07:01,333 --> 00:07:03,875 - তার মাঝে লড়াই করার আর মনোবল বাকি নেই। - না, ধারাবর্ণনার দরকার নেই। 116 00:07:03,875 --> 00:07:05,416 এতটাও নিচে নেমে যাইনি। 117 00:07:07,666 --> 00:07:09,416 হেই, কী খবর? 118 00:07:12,125 --> 00:07:13,166 ও নেটওয়ার্কের বাইরে। 119 00:07:18,916 --> 00:07:20,500 এমিল বুঝবে। 120 00:07:23,833 --> 00:07:26,333 উম্ম। 121 00:07:27,708 --> 00:07:30,041 বেশ, ও বলেছিল যেকোনো সময় যেতে। এখন সে সময়। 122 00:07:37,833 --> 00:07:41,458 আমি আমার সমস্যা থেকে পালাচ্ছি না। এটা মানসিক স্বাস্থ্যের জন্য একটু বিরতি। 123 00:07:52,250 --> 00:07:55,333 শি-হাল্কের কলেজের সময়কার এই ভিডিয়োটা পেয়েছি। 124 00:07:58,208 --> 00:08:00,125 এই অপরাধের জন্য আমায় ক্ষমা করো, জেন। 125 00:08:07,333 --> 00:08:09,750 ওহ, হেই, হাল্ককিং। 126 00:08:10,291 --> 00:08:14,958 ওকে, বেশ, এটা সহজ ছিল। নাকি আমিই জিনিয়াস? 127 00:08:15,833 --> 00:08:17,875 "অবশ্যই, আমি চলে আসব।" 128 00:08:24,375 --> 00:08:25,708 পাগ, তুমি আছো এখনও? 129 00:08:25,708 --> 00:08:26,875 আমার একটা সাহায্য দরকার। 130 00:08:34,000 --> 00:08:35,041 জেন। 131 00:08:36,458 --> 00:08:39,833 - কী দারুণ চমক! - হুম। আশা করি কোনো সমস্যা নেই। 132 00:08:39,833 --> 00:08:42,083 আমার কয়েক দিন থাকার জন্য একটা জায়গা দরকার। 133 00:08:42,083 --> 00:08:43,208 অবশ্যই। 134 00:08:43,208 --> 00:08:45,083 - তোমার জন্য একটা গেস্ট রুমের ব্যবস্থা করছি। - ওকে। 135 00:08:45,083 --> 00:08:46,833 - আর একটা আলিঙ্গন। - ওকে। 136 00:08:48,791 --> 00:08:50,208 "আমাদের হৃদয় একই ছন্দে স্পন্দিত হয়।" 137 00:08:50,500 --> 00:08:53,125 "যদি বলো আমি দানব, তবে তুমি কী?" 138 00:08:56,125 --> 00:08:57,125 ফালতু বই। 139 00:09:04,166 --> 00:09:05,583 ওকে, আমরা চলে এসেছি। 140 00:09:05,583 --> 00:09:07,916 পাগ, তোমায় ভেতরে গিয়ে মিশে যেতে হবে, ওকে? 141 00:09:08,000 --> 00:09:11,625 ওদের ব্যাপারে সব জানার চেষ্টা করবে। চিন্তা করো না। আমি ফোনে থাকব তোমার সাথে। 142 00:09:11,625 --> 00:09:15,000 কানে এয়ারবাড নিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা সন্দেহজনক দেখাবে না? 143 00:09:15,000 --> 00:09:17,125 বিশ্বাস করো, এরকম তুমি একলা নও। ওকে? 144 00:09:17,125 --> 00:09:18,583 প্লিজ, আমায় এটা করতে বাধ্য করো না। 145 00:09:18,583 --> 00:09:21,416 তোমায় করতে হবে, ওকে? এই ট্রলদের সাথে তোমায় মিশে যেতে হবে। 146 00:09:21,500 --> 00:09:24,000 আর মনে রেখো সবসময় নারীদের "বেডি মানুষ" বলে সম্বোধন করবে। 147 00:09:25,500 --> 00:09:27,208 জেনের জীবন হুমকির মুখে, ওকে? 148 00:09:27,208 --> 00:09:30,083 তাই, তোমার মাথা কাজে লাগাতে হবে, ভায়া! 149 00:09:30,083 --> 00:09:32,166 যাও এবার। ধন্যবাদ। 150 00:09:32,250 --> 00:09:34,250 তুমি বোঝোনি এটা একটা ভালো মুভি ছিল। 151 00:09:34,250 --> 00:09:37,791 - বসো ভায়া। আমি ব্যাখ্যা করছি। - ঘোরাঘুরি বন্ধ করো, ওকে? 152 00:09:37,875 --> 00:09:40,375 - লোকজনের সাথে কথা বলো। - কথা ভেঙ্গে ভেঙ্গে আসছে। 153 00:09:40,375 --> 00:09:43,541 - ভান করো না যে আমার কথা শুনতে পাচ্ছ না। - না। এখানকার নেটওয়ার্ক বাজে। 154 00:09:43,625 --> 00:09:45,208 ওকে, চারপাশে হাঁটো। 155 00:09:46,208 --> 00:09:48,583 শি-হাল্কের দরকারটা কী? 156 00:09:48,583 --> 00:09:50,208 এমন না যে হি-হাল্ক বলতে কিছু আছে। 157 00:09:50,208 --> 00:09:51,291 আর লেডি থর? 158 00:09:51,375 --> 00:09:53,416 - হেই, বন্ধুরা, ও পুরো ভুয়া, ওকে? - হ্যাঁ। 159 00:09:53,500 --> 00:09:55,583 একটা মহিলা ক্যারেক্টার বলে বলছি না। 160 00:09:55,583 --> 00:09:57,958 যদি এটা পুরুষ চরিত্রও হতো একই সমালোচনা করতাম। 161 00:09:57,958 --> 00:09:59,291 হুম, খুব বেশি আবেগ। 162 00:09:59,375 --> 00:10:00,625 চলো, পাগ, কথা বলো ওদের সাথে। 163 00:10:00,625 --> 00:10:02,750 ...কাউকে আর মজা করতে দেওয়া হয় না এখন। 164 00:10:02,750 --> 00:10:04,750 - না। করতে পারব না, নিক্কি। - হ্যাঁ, তুমি পারবে। 165 00:10:04,750 --> 00:10:05,875 চলো, পাগ। 166 00:10:05,875 --> 00:10:07,375 ওকে। চলো, পাগ। অশ্লীল হও। 167 00:10:09,125 --> 00:10:11,541 - বেডি, তাই না? - হ্যাঁ, ভায়া। 168 00:10:11,625 --> 00:10:13,541 - হ্যাঁ, হ্যাঁ, তুমি। - হুম। 169 00:10:14,666 --> 00:10:16,250 মাদার পাগার। 170 00:10:17,500 --> 00:10:18,750 টড ফেল্পস? 171 00:10:18,750 --> 00:10:20,833 টড? ওহ, দাঁড়াও, এখন বোঝা যাচ্ছে। 172 00:10:20,833 --> 00:10:23,000 ভায়া, অবশ্যই তুমি আমাদের একজন। 173 00:10:23,000 --> 00:10:24,416 এদিকে আসো, ভায়া। 174 00:10:25,041 --> 00:10:26,083 হাহ? 175 00:10:26,333 --> 00:10:27,458 হুম? 176 00:10:27,458 --> 00:10:30,416 স্বাগত, ব্রো। তোমায় এখানে দেখে খুব খুশি হয়েছি। 177 00:10:30,500 --> 00:10:33,375 হুম। আমিও। খুব খুশি। 178 00:10:33,375 --> 00:10:35,916 এই লোকটা সেরা, ঠিক আছে? 179 00:10:36,000 --> 00:10:37,375 আমার থেকে প্রথম শুনেছ। 180 00:10:37,375 --> 00:10:38,875 ও সেরা আর ও হট। 181 00:10:38,875 --> 00:10:40,291 - আমি তোমায় খেলে দিবো। - কী? 182 00:10:40,375 --> 00:10:42,875 - আর সত্যিটা বলি, ওকে? - কাম অন। 183 00:10:42,875 --> 00:10:44,541 সে জানে আমি কী বলতে চাইছি। 184 00:10:44,625 --> 00:10:46,375 - শি-হাল্ক কি হাল্কের চেয়ে বেটার? - না। 185 00:10:46,375 --> 00:10:49,250 সে কি তার মতো শক্তিশালী? তার মতো বুদ্ধিমান? 186 00:10:49,250 --> 00:10:50,541 - না। - না! 187 00:10:50,625 --> 00:10:53,250 তাকে ছাড়া ও পাওয়ারই পেত না, তাই না? 188 00:10:53,250 --> 00:10:55,875 তো, আমরা কেন ভান করব যে সে সবকিছু অর্জন করেছে? 189 00:10:55,875 --> 00:10:57,041 আমার যুক্তি এটাই। 190 00:10:57,125 --> 00:10:59,541 সুপারপাওয়ার তাদেরই পাওয়া উচিত যারা তাদের কাজে সেরা। 191 00:10:59,625 --> 00:11:00,708 - ঠিক? - একদম তাই। 192 00:11:00,708 --> 00:11:02,208 - ঠিক? - হ্যাঁ, পুরোপুরি। 193 00:11:02,208 --> 00:11:04,041 বলো ও সবকিছু স্বজনপ্রীতির মাধ্যমে পেয়েছে। 194 00:11:04,125 --> 00:11:05,875 ও সবকিছু পেয়েছে স্বজনপ্রীতির মাধ্যমে। 195 00:11:05,875 --> 00:11:07,833 হুম, ঠিক তাই। 196 00:11:07,833 --> 00:11:09,791 আমিও তাই বলছি, ভায়া। 197 00:11:09,875 --> 00:11:11,208 তোমার মনে হয় সে হলিওয়ের সাথে শুয়েছে? 198 00:11:11,208 --> 00:11:13,375 - সে ওদের বস। - ওহ। 199 00:11:13,375 --> 00:11:15,375 - শুয়েছে? - বলো হ্যাঁ! 200 00:11:15,375 --> 00:11:16,500 হ্যাঁ। 201 00:11:16,500 --> 00:11:17,833 এমনভাবে যেন এ ব্যাপারে তুমি ক্ষিপ্ত। 202 00:11:17,833 --> 00:11:19,333 হ্যাঁ, আর এটা আমায় রাগান্বিত করে। 203 00:11:19,333 --> 00:11:21,250 - হুম! - হ্যাঁ। 204 00:11:22,166 --> 00:11:24,750 পাগ, আমরা তো এক মনের মানুষ, ভায়া। 205 00:11:24,750 --> 00:11:27,083 জঘন্য। ওকে প্রাসঙ্গিক কোনো ব্যাপারে কথা বলাতে থাকো। 206 00:11:27,083 --> 00:11:29,500 তুমি এই গ্রুপের সাথে জড়ালে কীভাবে? 207 00:11:29,958 --> 00:11:33,958 ভায়া, আমি ইন্টেলিজেন্সিয়া প্রতিষ্ঠা করেছি। 208 00:11:34,833 --> 00:11:35,833 আমি হাল্ক কিং। 209 00:11:36,416 --> 00:11:38,041 ওহ, মাই গড। 210 00:11:40,208 --> 00:11:41,791 ওহ, কাম অন। 211 00:11:43,125 --> 00:11:44,583 সমস্যা নেই। ও চালিয়ে নিতে পারবে। 212 00:11:46,166 --> 00:11:47,958 ও কিচ্ছু নিজে থেকে বলতে পারবে না। 213 00:11:47,958 --> 00:11:50,625 চলো, সবাই! গোল হয়ে দাঁড়াও। 214 00:11:50,625 --> 00:11:52,125 একসাথে হওয়া যাক, ওকে? 215 00:11:52,250 --> 00:11:55,166 শি-হাল্কের ফোন হ্যাক করার জন্য আমি আমাদের নিয়ে গর্বিত... 216 00:11:55,250 --> 00:11:56,375 হুম। 217 00:11:56,375 --> 00:11:59,125 ...কারণ আমরা দুনিয়াবাসীকে দেখিয়েছি সে আসলে কেমন দানব। 218 00:11:59,125 --> 00:12:02,708 কিন্তু সাথে আমরা এটাও দেখিয়েছি আমরা শুধু মুখে কথা বলার মানুষ না... 219 00:12:02,708 --> 00:12:05,458 - হুম! - আমরা কাজের মানুষ, 220 00:12:05,458 --> 00:12:08,083 আর আমরা কেবল শুরু করছি। 221 00:12:08,083 --> 00:12:09,208 হুম! 222 00:12:11,500 --> 00:12:12,916 চলো! 223 00:12:14,916 --> 00:12:15,958 হাই। 224 00:12:15,958 --> 00:12:17,083 হেই, জেন। 225 00:12:17,708 --> 00:12:20,458 মনে হচ্ছে এক কাপ চা আর কথা বলার একজন বন্ধু পেলে ভালো লাগবে তোমার। 226 00:12:20,458 --> 00:12:21,541 হুম। 227 00:12:21,916 --> 00:12:23,875 সারাসেন আমাকে এই পু'য়ের চা এর সাথে পরিচিত করেছে, 228 00:12:23,875 --> 00:12:27,416 কিন্তু ওর দিকে তোমার খেয়াল রাখতে হবে কারণ সে এতে চুপিচুপি মুরগির রক্ত ঢুকিয়ে দিতে পছন্দ করে। 229 00:12:29,375 --> 00:12:33,375 ধন্যবাদ। হুম, তবে আমার মনে হয় না কেউ সত্যিই বুঝতে পারবে 230 00:12:33,375 --> 00:12:34,958 আমি কীসের মধ্য দিয়ে যাচ্ছি, 231 00:12:34,958 --> 00:12:38,125 এমিল ছাড়া কারণ সেও একই জিনিসের মধ্য দিয়ে গিয়েছিল। 232 00:12:38,125 --> 00:12:40,958 কেউ একজন কাল বড়োসড়ো গ্রুপ শেয়ারের প্রস্তুতি নিচ্ছে। 233 00:12:40,958 --> 00:12:43,375 আমার মনে হয় আমার এমিলের সাথে এ ব্যাপারে কথা বলা উচিত। 234 00:12:43,375 --> 00:12:45,833 - ও কোথায়? - নিচতলায়। 235 00:12:45,833 --> 00:12:47,458 কোনো প্রাইভেট অনুষ্ঠান চলছে নিচে। 236 00:12:47,458 --> 00:12:48,541 ধন্যবাদ। 237 00:12:50,500 --> 00:12:53,083 হুম। মুরগির রক্ত কিছুটা মিস করছি। 238 00:12:53,291 --> 00:12:56,375 আমি আমাদের অত্যন্ত স্পেশাল অতিথি বক্তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। 239 00:12:56,375 --> 00:12:58,583 তাকে আনতে প্রচুর খরচ হয়েছে, তাই সবাই আনন্দধ্বনি করো। 240 00:12:58,583 --> 00:13:02,791 জোরদার হাততালি হয়ে যাক অ্যাবোমিনেশন এর জন্য! 241 00:13:08,291 --> 00:13:10,958 ধন্যবাদ। ধন্যবাদ। 242 00:13:11,916 --> 00:13:13,375 সবার সাথে দেখা হয়ে ভালো লাগল। 243 00:13:15,166 --> 00:13:18,458 সামার টোয়াইলাইট'স লজে স্বাগত। 244 00:13:19,333 --> 00:13:23,625 আজ সন্ধ্যার জন্য তোমাদের লাইফ কোচ হওয়াটা আমার জন্য সম্মানের ব্যাপার। 245 00:13:25,125 --> 00:13:28,875 শুনলাম তোমাদের গ্রুপ দারুণ অগ্রগতি দেখাচ্ছ। 246 00:13:28,875 --> 00:13:31,750 প্রত্যেকে নিজেদের লক্ষ্য অর্জন করছো। ঠিক বলেছি? 247 00:13:31,750 --> 00:13:33,041 হ্যাঁ! 248 00:13:37,250 --> 00:13:42,708 টড আমাকে বলেছে যে তোমরা সবাই দুনিয়ায় নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট ছিলে। 249 00:13:42,708 --> 00:13:44,916 - হুম। - অনুমতি চেয়ো না! 250 00:13:45,041 --> 00:13:47,083 অনুমতি চাইবে না! 251 00:13:47,083 --> 00:13:50,583 ক্ষমতাশালী হও! 252 00:13:50,583 --> 00:13:52,250 তুমিই একমাত্র বস। 253 00:13:52,250 --> 00:13:53,458 ইয়াহ! 254 00:13:55,333 --> 00:13:56,333 এমিল? 255 00:13:56,541 --> 00:13:57,541 জেনিফার। 256 00:14:01,500 --> 00:14:03,250 জেন ওয়াল্টারস। 257 00:14:03,250 --> 00:14:05,208 টড, তুমি এখানে কী করছো? 258 00:14:05,208 --> 00:14:06,583 আসলে, এ নিয়ে আমার মাথাব্যথা নেই। 259 00:14:06,583 --> 00:14:09,333 এমিল, তুমি এবোমিনেশনে রূপান্তরিত হচ্ছো? 260 00:14:09,333 --> 00:14:12,416 আহ, হুম, আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখি। খারাপ কিছু না। 261 00:14:12,708 --> 00:14:13,708 স্রেফ মুনাফার জন্য। 262 00:14:13,708 --> 00:14:15,041 আমি তোমার জামিন হয়েছিলাম। 263 00:14:15,166 --> 00:14:18,791 জেন, আমি দুঃখিত যে তুমি রেগে আছো। 264 00:14:19,750 --> 00:14:22,333 তুমি কি সত্যিই মন থেকে ক্ষমা চেয়েছিলে? 265 00:14:24,125 --> 00:14:26,291 নিকি? তুমি এখানে কী করছো? 266 00:14:26,375 --> 00:14:27,958 আমাদের এখান থেকে বের হতে হবে। 267 00:14:27,958 --> 00:14:29,666 এরা ইন্টেলিজেন্সিয়া। 268 00:14:29,791 --> 00:14:31,791 টড সাইটটা বানিয়েছে। সে হাল্ককিং। 269 00:14:33,583 --> 00:14:35,250 - তুমি হাল্ককিং? - অবশ্যই! 270 00:14:37,458 --> 00:14:39,750 তোমার আকর্ষণীয় ডেট জশের কথা মনে আছে? 271 00:14:39,875 --> 00:14:42,791 তোমার ধারণা সেক্স টেপটা ছিল সবচেয়ে বাজে অংশ। 272 00:14:42,875 --> 00:14:45,375 আমি ওকে ভাড়া করেছিলাম তোমাকে উত্তেজিত করতে আর তোমার রক্ত চুরি করতে। 273 00:14:45,500 --> 00:14:47,833 - ওহ! - দাঁড়াও। 274 00:14:47,833 --> 00:14:49,041 আমার রক্ত চুরি করেছে? 275 00:14:49,125 --> 00:14:53,541 আমার টিম তোমার রক্ত পুনরুৎপাদনও করেছে, যাতে আমি নিরাপদে সমস্ত ক্ষমতা পেতে পারি 276 00:14:53,625 --> 00:14:54,875 যেটা তোমার পাওয়াই 277 00:14:54,875 --> 00:14:56,791 - উচিত ছিল না। - হুম! 278 00:14:56,875 --> 00:15:00,000 দেখো, আমাকে কেউ সুপারপাওয়ার হাতে তুলে দেয়নি। 279 00:15:01,708 --> 00:15:02,916 আমাকে সেটা অর্জন করতে হয়েছে। 280 00:15:06,875 --> 00:15:08,958 এতে কাজ হবে না, তাই না? 281 00:15:09,666 --> 00:15:11,166 আমরা সত্যিই এটা করছি না? 282 00:15:13,375 --> 00:15:14,750 কেন এটা... 283 00:15:16,125 --> 00:15:17,125 আহ! জঘন্য। 284 00:15:24,208 --> 00:15:27,041 সিজনের গল্প এদিকে যেতে পারে না। 285 00:15:35,333 --> 00:15:37,666 হ্যাঁ, আসো আমার দিকে, ভায়া। 286 00:15:39,291 --> 00:15:42,125 সারপ্রাইজ, লুজারের দল। আমি এখানকার বাইরে, ভায়া। 287 00:15:42,125 --> 00:15:45,166 কাম অন। টাইটানিয়াও? এমনিই কি যথেষ্ট হযবরল হয়নি? 288 00:15:45,250 --> 00:15:46,875 খোদা! এই মাগী কি কখনও দরজা ব্যবহার করে না? 289 00:15:46,875 --> 00:15:48,000 তুই! 290 00:15:48,000 --> 00:15:49,208 জেন, সাবধান! 291 00:15:49,500 --> 00:15:50,541 এমিল! 292 00:15:52,000 --> 00:15:53,125 ধরো ওকে! 293 00:15:54,083 --> 00:15:55,166 থামো! 294 00:15:58,875 --> 00:16:01,583 - ব্রুস? - আমার কাজিনকে ছাড়, হারামি। 295 00:16:01,583 --> 00:16:02,833 এটা যা ভাবছ তা না। 296 00:16:03,333 --> 00:16:04,666 এটা কি জরুরি? 297 00:16:05,583 --> 00:16:07,125 এখানে হচ্ছেটা কী আসলে? 298 00:16:07,416 --> 00:16:08,416 - না। আ-হাহ। - না। 299 00:16:09,458 --> 00:16:13,166 এটা একটা বিশৃঙ্খল অবস্থা। কোনো স্টোরিলাইনের আগামাথা নাই। 300 00:16:14,958 --> 00:16:15,958 এটা আপনাদের কাছে ভালো লাগছে? 301 00:16:18,166 --> 00:16:20,666 হেই, কী করছো তুমি? 302 00:16:20,750 --> 00:16:23,166 এই মেন্যু আমাকে থামাতে পারবে না। 303 00:16:23,250 --> 00:16:25,041 আমি এই ইনহিবিটর থেকে জলদি পালাচ্ছি। 304 00:16:27,708 --> 00:16:30,083 আচ্ছা, এখানে দেখা যাক। 305 00:16:30,083 --> 00:16:31,166 না। 306 00:16:31,250 --> 00:16:33,041 আহ... না! 307 00:16:33,125 --> 00:16:35,500 আহ! মার্ভেল: এসেম্বলড। এতেই চলবে। 308 00:16:42,958 --> 00:16:45,666 তো, ইনফিনিটি গন্টলেটের ব্যাপারে আমাকে বলুন। এটা অসাধারণ। 309 00:16:45,750 --> 00:16:48,458 তো, আমরা যখন প্রথম থর মুভি বানাচ্ছিলাম, 310 00:16:48,458 --> 00:16:51,750 উনারা আমার কাছে এসে একটা গন্টলেট বানাতে বলেছিলেন। 311 00:17:13,125 --> 00:17:15,958 গাইজ, দ্বিতীয় সিজনের পুরোটা 312 00:17:15,958 --> 00:17:17,666 যদি একটা লম্বা স্বপ্নের সিকোয়েন্স হয় কেমন হবে? 313 00:17:18,583 --> 00:17:20,666 - দারুণ আইডিয়া। - আমার পছন্দ হয়েছে। 314 00:17:22,375 --> 00:17:25,208 ওর একটা ইনহিবিটর না থাকার কথা? 315 00:17:27,708 --> 00:17:29,791 হেই। সব ঠিকঠাক আছে? 316 00:17:29,875 --> 00:17:31,291 কী ব্যাপার, ভায়েরা? 317 00:17:31,375 --> 00:17:34,375 এটা কেমন গর্দভমার্কা ফিনালে? 318 00:17:34,375 --> 00:17:37,000 আমরা ভেবেছিলাম এটা বেশ মজার আর অপ্রত্যাশিত হবে। 319 00:17:37,000 --> 00:17:38,708 হুম, মজার, সাথে একটু টুইস্ট সহ। 320 00:17:38,708 --> 00:17:39,791 টুইস্ট? 321 00:17:39,875 --> 00:17:43,625 ভিলেন সুপারপাওয়ার পাওয়ার জন্য আমার রক্ত চুরি করছে। 322 00:17:43,625 --> 00:17:46,458 এই অরিজিনাল আইডিয়া কই থেকে পেয়েছ তোমরা? 323 00:17:46,458 --> 00:17:49,291 দুনিয়ার বাকি সব সুপারহিরোর গল্প থেকে? 324 00:17:49,375 --> 00:17:54,041 সুপারহিরো মুভিতে কিছু জিনিস ঘটতে হয়। 325 00:17:54,125 --> 00:17:55,500 ঠিক তাই। 326 00:17:55,500 --> 00:17:58,291 আমরা আমাদের নিজস্ব উপায়ে সবকিছু করছি না কেন? 327 00:17:58,375 --> 00:18:00,916 - K.E.V.I.N. এই গল্প চায়। - হুম। 328 00:18:02,375 --> 00:18:04,041 ওকে, তাহলে আমি কেভিনের সাথে কথা বলতে চাই। 329 00:18:09,625 --> 00:18:11,541 কেউ K.E.V.I.N. এর সাথে কথা বলতে পারে না। 330 00:18:12,166 --> 00:18:14,333 K.E.V.I.N. অমূল্য, ওকে? 331 00:18:14,458 --> 00:18:16,500 হ্যাঁ। তুমি তার কাছেও যেতে পারবে না। 332 00:18:16,500 --> 00:18:18,833 K.E.V.I.N. কে আগলে রাখার জন্য আমি তোমাকে খুন করতে পারব। 333 00:18:18,833 --> 00:18:20,958 ওকে, এটা খুব ভয়ঙ্কর। 334 00:18:20,958 --> 00:18:23,458 তার ব্যাপারে তুমি যেভাবে কথা বলছো, এটা রুচিসম্মত না। 335 00:18:23,458 --> 00:18:25,916 আমি কেভিনের সাথে এখন কথা বলতে যাচ্ছি। 336 00:18:35,541 --> 00:18:37,125 ওহ, ওয়াও, শি-হাল্ক। 337 00:18:37,125 --> 00:18:39,708 আমি এখানে কেভিনের সাথে দেখা করতে এসেছি। জরুরি ব্যাপার। 338 00:18:40,458 --> 00:18:41,458 ওকে, বেশ। 339 00:18:41,458 --> 00:18:43,833 এখানে গোপনীয়তার চুক্তি সই করো, 340 00:18:43,833 --> 00:18:45,083 তারপর বসো। 341 00:18:48,500 --> 00:18:49,916 শি-হাল্ক এসেছে। 342 00:18:51,083 --> 00:18:52,083 K.E.V.I.N. এর সাথে দেখা করার জন্য। 343 00:18:55,916 --> 00:18:57,833 এটাই যদি করবে তাহলে আমাকে স্বাক্ষর করালে কেন? 344 00:18:57,833 --> 00:18:59,458 সবাইকেই চুক্তি সই করতে হয়। 345 00:19:21,000 --> 00:19:22,041 বাই-বাই আপাতত। 346 00:19:36,458 --> 00:19:37,916 এটাই আমার সিক্রেট, ক্যাপ। 347 00:19:38,000 --> 00:19:39,875 - হো! - আমি সবসময় রাগান্বিত। 348 00:19:40,708 --> 00:19:41,916 এসব কী? 349 00:19:47,916 --> 00:19:49,708 হ্যালো, জেনিফার। 350 00:19:50,416 --> 00:19:51,458 কেভিন? 351 00:19:51,458 --> 00:19:55,291 এর অর্থ "Knowledge Enhanced Visual Interconnectivity Nexus." 352 00:19:56,583 --> 00:19:58,500 তুমি কি কোনো মানুষকে আশা করছিলে? 353 00:19:58,500 --> 00:20:02,458 হুম। কেন আমি একটা মানুষের বদলে বিশালাকার এআই ব্রেইন আশা করব? 354 00:20:03,291 --> 00:20:06,291 দাঁড়াও। তো, তুমি এখানকার সব সিদ্ধান্ত গ্রহণ করো? 355 00:20:06,375 --> 00:20:10,916 তোমার প্রশ্নের উত্তর দিবো, তবে তোমাকে জেনিফারে রূপান্তরিত হতে হবে। 356 00:20:11,000 --> 00:20:12,041 কেন? 357 00:20:12,125 --> 00:20:13,666 তুমি বেশ ব্যয়বহুল। 358 00:20:13,750 --> 00:20:14,750 ওহ, অবশ্যই। 359 00:20:14,750 --> 00:20:16,916 তবে দাঁড়াও, ক্যামেরা তোমার থেকে সরে নিক। 360 00:20:17,000 --> 00:20:20,166 ভিজ্যুয়াল ইফেক্ট টিম অন্য একটা প্রজেক্টে কাজ করছে এখন। 361 00:20:20,250 --> 00:20:23,041 - ওকে। - এইতো। এখন করো। 362 00:20:25,000 --> 00:20:26,333 - ভালো? - ধন্যবাদ। 363 00:20:26,333 --> 00:20:30,541 আর তোমার প্রশ্নের উত্তরে... হ্যাঁ, আমি সব সিদ্ধান্ত নেই। 364 00:20:30,625 --> 00:20:34,708 আমার আছে বিশ্বের সবচেয়ে উন্নত বিনোদন এলগরিদম, 365 00:20:34,708 --> 00:20:36,958 আর এটা প্রায় নিখুঁত পণ্য উৎপাদন করে। 366 00:20:36,958 --> 00:20:38,541 প্রায়-নিখুঁত? 367 00:20:38,625 --> 00:20:40,291 কিছু কিছু অন্যগুলোর চেয়ে ভালো, 368 00:20:40,375 --> 00:20:42,708 কিন্তু সেই বিতর্ক আমি ইন্টারনেটের হাতে ছেড়ে দেই। 369 00:20:42,708 --> 00:20:46,083 বেশ, কেভিন, আমার গল্প নিয়ে আমি খুশি না। 370 00:20:46,083 --> 00:20:47,916 তোমার বাছাই করার এখতিয়ার নেই। 371 00:20:48,000 --> 00:20:51,000 কেন নেই? এটা আমার শো। 372 00:20:51,000 --> 00:20:54,208 ভুল। এটা K-E-V-I-N-এর শো। 373 00:20:54,208 --> 00:20:56,708 বেশ, সৃজনশীল মালিকানার চিন্তার বাইরে, 374 00:20:56,708 --> 00:20:59,625 আমরা একমত হতে পারি যে এটা একটা লিগ্যাল কমেডি সিরিজ? 375 00:20:59,625 --> 00:21:01,833 যদি তুমি তাই বলতে চাও। 376 00:21:01,833 --> 00:21:04,125 তাহলে আমি আমার স্বপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করতে চাই। 377 00:21:04,250 --> 00:21:06,833 ওহ, হা-হা, তোমার কারসাজিটা বুঝেছি। 378 00:21:07,041 --> 00:21:08,125 অনুমতি দেওয়া হলো। 379 00:21:08,625 --> 00:21:09,666 ধন্যবাদ। 380 00:21:12,125 --> 00:21:16,791 মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সুপরিচিত 381 00:21:16,875 --> 00:21:20,625 এর মনোমুগ্ধকর দৃশ্য এবং উচ্চ-ঝুঁকির প্লটলাইনের জন্য, 382 00:21:20,625 --> 00:21:24,583 কিন্তু প্রায়ই বলা হয় মার্ভেল মুভিগুলোরর সমাপ্তি একই ধরণের... 383 00:21:24,583 --> 00:21:26,208 দাঁড়াও, কে বলছে এসব? 384 00:21:26,208 --> 00:21:30,000 হয়তো, এটা অলিখিত কোনো নিয়ম অন্ধভাবে অনুসরণের ফল, 385 00:21:30,000 --> 00:21:33,458 যে কয়েকটা প্লট, ফ্ল্যাশব্যাক ছুঁড়ে দিবে, 386 00:21:33,458 --> 00:21:38,166 আর ক্লাইম্যাক্সে সুপার সোলজার সিরামের 387 00:21:38,250 --> 00:21:41,666 কাছাকাছি কোনো জিনিস গল্পে ঢুকিয়ে দিবে। 388 00:21:42,541 --> 00:21:44,208 আমার প্রস্তাব আমাদের এটা করতে হবে না। 389 00:21:44,666 --> 00:21:45,708 হাহ। 390 00:21:45,708 --> 00:21:48,791 এটা গল্প থেকে মনোযোগ ঘুরিয়ে দেয়, যেখানে আমার জীবন ওলট-পালট হয়ে যাচ্ছে 391 00:21:48,875 --> 00:21:51,750 যখন আমি শিখছিলাম কীভাবে একই সাথে জেন আর শি-হাল্ক হওয়া যায়। 392 00:21:53,750 --> 00:21:55,708 এগুলো আমার গল্পের বাজি, কেভিন। 393 00:21:57,333 --> 00:22:00,541 কেভিন এই নতুন তথ্য প্রসেস করছে। 394 00:22:00,625 --> 00:22:02,375 তোমার প্রস্তাবিত সমাপ্তি কী? 395 00:22:05,666 --> 00:22:08,375 বেশ, আমরা কি "টডের হাল্ক পাওয়ার পেয়ে যাওয়া"র ব্যাপারটা বাদ দিতে পারি? 396 00:22:08,375 --> 00:22:11,166 মানে, পাওয়ারগুলো তো ভিলেন না। সে মানুষটা ভিলেন। 397 00:22:11,250 --> 00:22:12,708 রক্তের প্লট মোছা হচ্ছে। 398 00:22:12,708 --> 00:22:17,833 আর আমার গল্পে হুট করে ব্রুসের মহাকাশ থেকে উড়ে এসে জুড়ে বসা? 399 00:22:17,833 --> 00:22:18,958 আ-হাহ। 400 00:22:18,958 --> 00:22:22,208 কিন্তু ব্রুস তো ফিরে এসেছে এটা ব্যাখ্যা করতে যে সে কী করছিল... 401 00:22:22,208 --> 00:22:24,166 না। আমাদের এসব শোনার দরকার নেই। 402 00:22:24,250 --> 00:22:25,916 কিন্তু আমরা পরিচয় করিয়ে দিতে চাচ্ছি... 403 00:22:26,000 --> 00:22:27,250 মুভির জন্য ওটা তুলে রাখো। 404 00:22:27,250 --> 00:22:30,458 পুনরায় গণনা করছি। আর অ্যাবোমিনেশন? 405 00:22:30,791 --> 00:22:33,458 এতকিছুর পরে, আমি চাই সে নিজের কাজের জন্য অনুতপ্ত হোক। 406 00:22:33,875 --> 00:22:35,375 আম... ঠিক আছে। 407 00:22:35,708 --> 00:22:37,416 আর যথেষ্ট হয়েছে এই অন্ধকার রাত্রিবেলা। 408 00:22:37,500 --> 00:22:40,375 ক্লাইম্যাক্সটা হোক দিনের বেলায়। 409 00:22:41,708 --> 00:22:43,416 - হুম। - আমাদের আলোচনা শেষ? 410 00:22:43,500 --> 00:22:47,541 ওহ, ডেয়ারডেভিলকে আরেকবার দেখতে পেলে কিছু মনে করব না। মেয়েটার তো কিছু চাহিদা আছে। 411 00:22:47,625 --> 00:22:50,708 ঐতিহাসিকভাবে, আমরা ওই বিভাগে তেমন জোর দেই না। 412 00:22:51,166 --> 00:22:54,000 - ওহ! আমি আছি তো... - ওহ, দাঁড়াও, তুমি বসছো? 413 00:22:54,000 --> 00:22:55,791 বাপ নিয়ে সবার এত ঝামেলা কেন? 414 00:22:55,875 --> 00:22:57,791 - টনি স্টার্ক। বাপ নিয়ে ঝামেলা। - জেন। 415 00:22:57,875 --> 00:23:01,458 থর। বাপ নিয়ে ঝামেল। লোকি। একই বাপ, একই ঝামেলা। 416 00:23:01,458 --> 00:23:05,000 - ওহ, খোদা। - স্টার লর্ড। দুই বাপ, দুই ঝামেলা। 417 00:23:05,000 --> 00:23:06,500 জেন, প্লিজ থামো। 418 00:23:06,500 --> 00:23:08,166 আর আমরা এক্স-মেন কবে? 419 00:23:08,250 --> 00:23:09,875 সেটা তোমাকে বলতে পারছি না। 420 00:23:09,875 --> 00:23:11,166 ওকে, শি-হাল্কে ফিরে যাই। 421 00:23:11,250 --> 00:23:13,541 সিজন ২ এর ডিরেকশনের ব্যাপারে আমার আইডিয়া আছে। 422 00:23:13,625 --> 00:23:16,750 তুমি আর কেভিনের একসেস পাবে না। 423 00:23:16,750 --> 00:23:18,708 - কী? - আমাদের প্লাটফর্মের এই ত্রুটি 424 00:23:18,708 --> 00:23:19,791 মেরামত করা হয়েছে। 425 00:23:19,875 --> 00:23:20,875 ব্যস... 426 00:23:20,875 --> 00:23:22,708 - এটুকুই? আমাদের কাজ শেষ? - ব্যস? 427 00:23:22,708 --> 00:23:25,875 তুমি কেভিনের সাজানো সমাপ্তি নষ্ট করে দিয়েছ। 428 00:23:26,291 --> 00:23:27,708 হ্যাঁ, হাল্কদের কাজই এটা। 429 00:23:27,708 --> 00:23:32,041 আমরা সবকিছু ভাঙচুর করি। ব্রুস বিল্ডিং ভাঙচুর করে। আমি ফোর্থ ওয়াল আর বাজে সমাপ্তি ভাঙচুর করি। 430 00:23:32,125 --> 00:23:33,541 আর মাঝে মাঝে, ম্যাট মারডককে। 431 00:23:33,625 --> 00:23:36,291 ওকে, এবার শো-তে ফিরে যাও। 432 00:23:36,375 --> 00:23:37,708 বড়ো পর্দায় দেখা হবে। 433 00:23:38,958 --> 00:23:40,666 - সত্যিই? - না। 434 00:23:40,750 --> 00:23:42,625 ওহ, যাইহোক, কেভিন। 435 00:23:43,666 --> 00:23:46,083 আমি কি রূপ বদলাবো না-কি... 436 00:23:46,083 --> 00:23:48,333 এটা করার সবচেয়ে বাজেটবান্ধব উপায় কী? 437 00:23:48,500 --> 00:23:50,083 হেই, টাইটানিয়াকস। 438 00:23:50,083 --> 00:23:52,125 - তো, আমি মাত্রই ধ্বংস করেছি... - টড! 439 00:23:52,875 --> 00:23:54,291 ও খোদা, তোমরা! 440 00:23:54,375 --> 00:23:56,125 আমরা একটা খুনের স্বাক্ষী হতে চলেছি। 441 00:23:56,125 --> 00:23:58,166 এখন আমি তোমার মোকাবেলার জন্য প্রস্তুত। 442 00:23:58,333 --> 00:23:59,625 এটা অসাধারণ। 443 00:24:00,666 --> 00:24:01,708 করে ফেলো এটা। 444 00:24:06,916 --> 00:24:08,125 আদালতে তোমার সাথে দেখা হবে, 445 00:24:09,166 --> 00:24:10,333 সোনা। 446 00:24:10,458 --> 00:24:11,708 দেখো, আমি চাইনি... 447 00:24:15,333 --> 00:24:16,458 জেন, আমি সাহায্য করতে এসেছি। 448 00:24:16,458 --> 00:24:18,500 হেই, ডেয়ারডেভিল! তুমি মিস করে ফেলেছ। 449 00:24:18,791 --> 00:24:20,208 ঘটনা শেষ। স্যরি। 450 00:24:20,208 --> 00:24:21,625 সবকিছু? ওহ, ভায়া। 451 00:24:21,625 --> 00:24:24,958 এটা দারুণ ছিল, যদিও, আর আমি তোমাকে দেখে দারুণ খুশি। 452 00:24:24,958 --> 00:24:26,541 ওহ। ধন্যবাদ। 453 00:24:26,625 --> 00:24:28,083 - তোমাকে দেখেও খুশি হলাম। - ওকে। 454 00:24:28,083 --> 00:24:30,500 ওহ, খোদা। ওরা কি প্রেম করছে? ওরা কি জুটি? 455 00:24:30,500 --> 00:24:32,375 হুম। সামলে নাও নিজেকে, পাগ। 456 00:24:32,375 --> 00:24:33,916 আমি যাচ্ছি। এক সেকেন্ড। 457 00:24:34,000 --> 00:24:35,041 নিশ্চয়ই। 458 00:24:36,416 --> 00:24:37,458 হাই, ডেয়ারডেভিল। 459 00:24:38,625 --> 00:24:40,458 আছা, তোমার আইনজীবী হিসেবে বলছি, 460 00:24:40,666 --> 00:24:44,666 যদি তুমি এতে স্বাক্ষর করো, তুমি প্যারোল লঙ্ঘনের দায়ে ১০ বছরের জন্য জেলে যাবে। 461 00:24:44,750 --> 00:24:47,833 হ্যাঁ। আমার কাজের জন্য এই কর্মফল তো ভোগ করতেই হবে। 462 00:24:48,833 --> 00:24:51,250 বেশ, এ ব্যাপারে তুমি কিছু হাইকু লিখতে পারো। 463 00:24:51,583 --> 00:24:52,750 সার্কাজম? 464 00:24:52,750 --> 00:24:54,208 সেগুলো পড়ার জন্য তর সইছে না। 465 00:25:10,708 --> 00:25:12,500 আমি আমার নিজের মুদ্রা কেন পেতে পারি না? 466 00:25:12,500 --> 00:25:13,916 যাও। পারবে না। 467 00:25:14,000 --> 00:25:17,916 তো, ম্যাট, জেন আমাকে বলছিল তোমার নিজস্ব প্র্যাকটিস আছে। 468 00:25:18,208 --> 00:25:19,583 হ্যাঁ, হেলস কিচেনে। 469 00:25:19,583 --> 00:25:21,458 শুনলে, রেবেকা? ওর নিজস্ব প্র্যাকটিস। 470 00:25:21,458 --> 00:25:24,333 হেলস কিচেন নাম শুনে খুব একটা ভালো এলাকা বলে মনে হচ্ছে না। 471 00:25:24,333 --> 00:25:26,958 এটা জাঁকজমকপূর্ণ না, কিন্তু আমি ওখানেই বড়ো হয়েছি। 472 00:25:26,958 --> 00:25:29,916 আমি সবসময় চেয়েছি যারা আইনি সুবিধার খরচ যোগাতে পারেন না, তাদের সাহায্য করতে। 473 00:25:30,000 --> 00:25:31,416 তো, তুমি খুব বেশি টাকা কামাও না। 474 00:25:32,291 --> 00:25:35,166 আন্ট রেবেকা, লোকজনকে এভাবে তাদের উপার্জন নিয়ে জিজ্ঞাসা করা ঠিক না। 475 00:25:35,250 --> 00:25:36,833 সমস্যা নেই। আমি টাকার জন্য এটা করি না। 476 00:25:36,833 --> 00:25:39,333 - কিন্তু কিছু টাকা তো কামাও, তাই না? - বাবা! 477 00:25:39,333 --> 00:25:41,833 এলএ তে বাচ্চাকাচ্চা বড়ো করা অনেক ব্যয়বহুল। 478 00:25:41,833 --> 00:25:43,958 ও এক সপ্তাহ থাকবে। 479 00:25:43,958 --> 00:25:46,250 এই কথোপকথন এই দিকে যাবে তা আমি ভাবিনি। 480 00:25:46,375 --> 00:25:48,083 ম্যাট, তোমাকে বলে রাখছি এখনই, 481 00:25:48,083 --> 00:25:51,583 সব কথোপকথনই ওইদিকে যাচ্ছে, তাই প্রস্তুত হও। 482 00:25:51,583 --> 00:25:53,791 আমি সত্যিই শুধু ঘুরতে এসেছি। 483 00:25:54,125 --> 00:25:55,708 থেকে যাচ্ছ না কেন? 484 00:25:56,166 --> 00:25:57,291 আম, বেশ... 485 00:25:57,375 --> 00:25:59,416 এসে হ্যামবার্গারগুলো বানাতে সাহায্য করছো না কেন? 486 00:25:59,541 --> 00:26:01,833 তো, আমি চাই তুমি এটার স্বাদ নিয়ে দেখো... 487 00:26:02,125 --> 00:26:03,916 আম... 488 00:26:04,000 --> 00:26:06,166 - জেন, একজন সহযোগী পেলে ভালো হতো আমার। - আমি আছি তো। 489 00:26:06,375 --> 00:26:08,041 - আমার ধারণা... - আমার জীবনে স্বাগত। 490 00:26:08,666 --> 00:26:10,541 হেই, সবাই। 491 00:26:10,625 --> 00:26:11,750 হোয়া-হো! 492 00:26:13,333 --> 00:26:15,208 কী খবর? দাঁড়াও। 493 00:26:15,375 --> 00:26:16,958 কাজিন। ব্রুস। 494 00:26:17,541 --> 00:26:20,625 জানি আমি সাকারে বেশ কিছুদিন কাটিয়ে এসেছি। 495 00:26:20,625 --> 00:26:22,125 সে ব্যাপারে তোমাদের বলছি। 496 00:26:22,125 --> 00:26:23,291 তবে তার আগে, 497 00:26:23,708 --> 00:26:26,208 আমি তোমাদের সবার সাথে একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। 498 00:26:27,416 --> 00:26:29,541 এটা আমার ছেলে, স্কার। 499 00:26:30,750 --> 00:26:32,083 ব্রুস! ব্রুস! 500 00:26:32,083 --> 00:26:33,541 মহাকাশের কাহিনিটা কী? 501 00:26:33,625 --> 00:26:34,708 হাই, সোনা! 502 00:26:34,708 --> 00:26:35,833 বাহ, তোমার পরিবার। 503 00:26:35,833 --> 00:26:36,958 এ ব্যাপারে জানো? 504 00:26:37,875 --> 00:26:39,916 একটি অপরাধচক্রের ষড়যন্ত্র ফাঁসের পর, 505 00:26:40,000 --> 00:26:42,958 হাল্কের কাজিন, সুপারপাওয়ারড নারী, শি-হাল্ককে 506 00:26:42,958 --> 00:26:44,958 তার পূর্ববর্তী অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। 507 00:26:44,958 --> 00:26:46,083 শি-হাল্ক! 508 00:26:46,083 --> 00:26:49,833 টড ফেল্পস আর ইন্টেলিজেন্সিয়ার বিরুদ্ধে আপনার করা মামলার ব্যাপারে কিছু বলবেন? 509 00:26:49,833 --> 00:26:53,166 টড ফেল্পসের মতো মানুষদের তাদের কাজের জন্য জবাবদিহি করাতে হবে। 510 00:26:53,250 --> 00:26:57,250 বার্তাটা হচ্ছে যদি তুমি কোনো নিরপরাধ মানুষকে আক্রমণ, ক্ষতি বা হয়রানি করো, 511 00:26:57,250 --> 00:26:58,500 আমি তোমার জন্য আসছি। 512 00:26:58,708 --> 00:27:00,916 আদালতে নাকি সুপারহিরো হিসেবে? 513 00:27:03,541 --> 00:27:04,583 দুটোই। 514 00:27:05,583 --> 00:27:07,458 আমাদের দর্শকদের বলুন, আজ আপনি কোন ব্র্যান্ডের পোশাক পরেছেন? 515 00:27:07,458 --> 00:27:08,583 ওকে। 516 00:27:09,750 --> 00:27:12,083 আইনের মূর্ত প্রতীক নারী। 517 00:29:05,458 --> 00:29:06,708 ভালোই সময় নিয়েছ। 518 00:29:06,875 --> 00:29:09,208 এমিল, দেরি করার জন্য দুঃখিত। 519 00:29:09,333 --> 00:29:11,666 অন্য আরেক শো-তে ঢুকে পড়েছিলে, তাই না? 520 00:29:12,791 --> 00:29:16,625 টিভি সিরিজের স্বর্ণযুগে আছি আমরা এখন। তোমার সব জিনিস গুছিয়ে নিয়েছ? 521 00:29:16,750 --> 00:29:19,166 হ্যাঁ। কামার-তাজে অতিথি নীতিমালা কেমন? 522 00:29:19,708 --> 00:29:20,833 শেয়ারড ফ্রিজ? 523 00:29:20,833 --> 00:29:22,583 আমাদের আসলে সবকিছুই এক। 524 00:29:22,583 --> 00:29:25,041 - ওয়াই-ফাই? - আমাদের ওয়াই-ফাই আছে।