1
00:00:02,510 --> 00:00:24,609
..:::Bangla Subtitle: S O H A G S U V O:::..
..:::বাংলা অনুবাদ ও সম্পাদনায়ঃ সোহাগ শুভ :::..
2
00:00:24,609 --> 00:00:28,530
স্কাল আইল্যান্ড, ১৯৭৩
3
00:00:28,530 --> 00:00:36,530
কাজটি ভালো লেগে থাকলে চাইলে ডোনেট করতে পারেন Bkash/Nagad: 01717933540
4
00:00:36,530 --> 00:00:41,544
..:::Subscene ID:::.. https://subscene.com/u/1304151
5
00:00:42,544 --> 00:00:43,545
হেই, দোস্ত।
6
00:00:44,087 --> 00:00:46,590
আমি জানি না তুমি দেখবে কিনা।
আশাকরি দেখবে।
7
00:00:46,590 --> 00:00:49,134
আসলে, আমি জানি না,
কারণ আমি মারা যেতে পারি,
8
00:00:49,801 --> 00:00:51,678
যা শুনে তুমি দুঃখ নাও পেতে পারো।
9
00:00:53,179 --> 00:00:54,556
দুঃখিত, আমাকে সংক্ষেপে শেষ করতে হবে।
10
00:00:54,556 --> 00:00:56,558
তোমার কাছ থেকে যা কেড়ে নিয়েছি
তার জন্য হয়তো তুমি আমাকে ক্ষমা করবে না,
11
00:00:56,558 --> 00:00:59,686
আর আমি অতীতে ফিরে গিয়ে
আমার ভুলগুলো ঠিক করতে পারব না।
12
00:01:00,478 --> 00:01:02,814
তবে আমি ভবিষ্যতের জন্য কিছু রেখে যেতে পারি।
13
00:01:03,315 --> 00:01:04,315
একটা উইল।
14
00:01:05,190 --> 00:01:07,152
আর তুমিই এটার মূল্য বুঝতে পারবে।
15
00:03:15,739 --> 00:03:17,490
জাপান সাগর
16
00:03:22,287 --> 00:03:23,914
টানো।
17
00:03:24,456 --> 00:03:25,957
টানো।
18
00:03:26,583 --> 00:03:27,792
ছেড়ে দাও।
19
00:03:51,691 --> 00:03:53,318
তুমি কি করছো?
কাজে ফিরে যাও!
20
00:03:53,944 --> 00:03:55,070
কাজে ফিরে যাও!
21
00:05:17,819 --> 00:05:19,905
"গডজিলা" চরিত্রের উপর ভিত্তি করে সিরিজিটি তৈরি করা হয়েছে
22
00:05:25,952 --> 00:05:28,330
মোনার্ক
লিগাসি অফ মনস্টারস
23
00:05:36,952 --> 00:05:40,330
পর্ব-০১: আফটারমাথ
24
00:06:19,506 --> 00:06:20,715
আমাদের অপেক্ষা করতে হবে।
25
00:06:26,012 --> 00:06:27,889
টোকিওতে স্বাগত।
26
00:06:27,889 --> 00:06:31,476
জীবাণুমুক্ত করার জন্য দয়া করে বসুন।
ধন্যবাদ।
27
00:06:35,188 --> 00:06:38,149
আমাদের শুধু নিরাপত্তার মিথ্যা আশ্বাস দেওয়া হয়।
28
00:06:39,150 --> 00:06:42,821
অ্যান্টিপ্যারাসাইটিক স্প্রে কি সত্যিই
দানবদের আক্রমণ প্রতিরোধ করতে পারে?
29
00:07:37,918 --> 00:07:39,753
জাপানে কি জন্য এসেছেন?
30
00:07:42,255 --> 00:07:44,507
সম্প্রতি আমার বাবা মারা গেছে,
এবং আমি তার ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাই।
31
00:07:44,507 --> 00:07:47,302
হয়ত, তার ব্যবসা। পারিবারিক ব্যবসা।
32
00:07:50,639 --> 00:07:52,682
গ্লাস প্লেটের উপর আপনার আঙুল রাখুন।
33
00:07:58,772 --> 00:07:59,981
ঠিক আছে।
34
00:07:59,981 --> 00:08:02,525
এপ্রিল ১, ২০১৫
35
00:08:03,777 --> 00:08:05,195
আমি সমবেদনা জানাচ্ছি।
36
00:08:26,424 --> 00:08:27,926
এই ঠিকানায় আমাকে পৌঁছে দিন, প্লিজ।
37
00:08:56,413 --> 00:08:58,081
মনে হচ্ছে প্রস্তুতি নিয়েই নেমেছেন।
38
00:08:58,081 --> 00:09:01,543
সরকার অনেক টাকা ঢেলেছে।
মিসাইল, ড্রোনের পিছনে।
39
00:09:01,543 --> 00:09:02,961
ব্যবসা করতে এখানে এসেছেন?
40
00:09:03,670 --> 00:09:04,713
ব্যবসা?
41
00:09:04,713 --> 00:09:07,257
দানবদের জন্য প্রস্তুতি। এটা বর্তমানে বড় ব্যবসা।
42
00:09:09,175 --> 00:09:11,845
মানুষ সবসময় অন্য মানুষের
ট্র্যাজেডি থেকে লাভের চেষ্টা করে।
43
00:09:11,845 --> 00:09:13,763
ট্র্যাজেডির চেয়ে লাভ বেশি।
44
00:09:15,140 --> 00:09:17,726
-মানে?
- সান ফ্রান্সিসকোর ঘটনা পুরোটাই ধাপ্পাবাজি।
45
00:09:17,726 --> 00:09:19,561
তারা সিজিআই দিয়ে কাজটা করেছিল।
46
00:09:21,479 --> 00:09:24,858
বেশ, সেটা চাঞ্চল্যকর ঘটনা।
47
00:09:25,609 --> 00:09:27,986
আরও আছে। আমি একটা পডকাস্ট চালাই।
48
00:10:06,983 --> 00:10:07,817
হাই, মা।
49
00:10:07,817 --> 00:10:10,278
হেই। বলেছিলি অবতরণের সাথে সাথেই কল করবি।
50
00:10:10,278 --> 00:10:12,822
-আর আমি মাত্রই অবতরণ করলাম।
- হ্যাঁ, দুই ঘণ্টা আগে।
51
00:10:13,823 --> 00:10:15,992
- কেট, আমি চাই...
- আমাকে ইমিগ্রেশন, কাস্টমস
52
00:10:15,992 --> 00:10:19,120
-পার হতে হয়েছে, তারপর ট্যাক্সি খুঁজেছি।
- ওহ, ঈশ্বর।
53
00:10:19,955 --> 00:10:22,457
ঠিক আছে। তো, কি, তুই এখন ওখানে?
54
00:10:23,750 --> 00:10:24,751
আমি চলে এসেছি।
55
00:10:26,253 --> 00:10:27,504
আর?
56
00:10:27,504 --> 00:10:28,922
আর কি, মা?
57
00:10:29,631 --> 00:10:32,592
ভাবছো যে সে এখানে বসে বসে অপেক্ষা করবে
যে কেউ একজন এসে তাকে বাড়িতে নিয়ে যাবে?
58
00:10:33,093 --> 00:10:35,428
তাহলে কি আমাদের তোর
পরিকল্পনা অনুযায়ী কাজ করা উচিত ছিল?
59
00:10:35,428 --> 00:10:38,682
দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকতাম?
60
00:10:39,307 --> 00:10:41,476
কেট। কেট?
61
00:10:42,018 --> 00:10:44,271
-আমি তোমাকে পরে কল করব ।
-কেট, কল কাটিস না...
62
00:11:51,338 --> 00:11:52,339
তুমি কে?
63
00:11:52,631 --> 00:11:53,632
তুই এখানে কি করছ?
64
00:11:53,632 --> 00:11:55,258
-তুমি কে?
-তুমি কি চাও?
65
00:11:55,717 --> 00:11:56,551
যথেষ্ট হয়েছে!
66
00:11:56,551 --> 00:11:58,553
-রেখে দাও! রেখে দাও!
-এটা কার অ্যাপার্টমেন্ট?
67
00:11:58,720 --> 00:11:59,888
ব্যাপারটা কি?
68
00:12:00,347 --> 00:12:01,223
সে ওখানে দাঁড়িয়েই ছিল!
69
00:12:01,681 --> 00:12:03,391
আমার মনে হয় সে পাগল।
70
00:12:03,600 --> 00:12:04,809
তুমি কি করছ?
71
00:12:04,809 --> 00:12:06,186
তোমার কাছে এই ছবি কেন?
72
00:12:06,186 --> 00:12:07,979
- এটা পারিবারিক ছবি।
- কি?
73
00:12:07,979 --> 00:12:11,149
-তুমি ভিতরে ঢুকলে কীভাবে?
-আমার কাছে চাবি আছে।
74
00:12:11,900 --> 00:12:14,236
-তুমি কোথা থেকে এটা পেয়েছ?
- আমি আমার বাবার ডেস্কে খুঁজে পেয়েছিলাম,
75
00:12:14,236 --> 00:12:16,696
সেই সাথে তার নামে
এই অ্যাপার্টমেন্টের ভাড়ার দলিল।
76
00:12:16,696 --> 00:12:19,366
আমি তোমার বাবাকে চিনি না,
কিন্তু এটা আমাদের অ্যাপার্টমেন্ট।
77
00:12:21,117 --> 00:12:23,203
ইনি আমার বাবা।
78
00:12:27,290 --> 00:12:28,166
কেনতারো...
79
00:12:31,044 --> 00:12:32,087
সে কে?
80
00:12:34,213 --> 00:12:36,715
কাজাখস্তান, ১৯৫৯
81
00:12:40,470 --> 00:12:42,764
-মা...
-তুমি কি চাও আমি চালাই?
82
00:12:43,348 --> 00:12:47,310
তুমি কি আরেকটু ভালো গাড়ি
নিয়ে আসতে পারতে না?
83
00:12:47,310 --> 00:12:50,397
তুমি বলেছিলে, "এখানকার উপযুক্ত।"
তুমি কি গরুর গাড়ি পছন্দ করতে?
84
00:12:50,897 --> 00:12:51,856
হ্যাঁ, হয়ত।
85
00:12:52,440 --> 00:12:54,734
তাকে কিছু খড় খাওয়াতাম।
তাহলে সে তোমার মতো অভিযোগ করত না।
86
00:12:58,822 --> 00:13:00,365
বিলি, প্যাডেল বাম দিকে।
87
00:13:00,365 --> 00:13:04,536
হেই, পেছনের সিটে বসা লোকদের কথা বলার নিয়ম কী?
88
00:13:06,663 --> 00:13:08,415
- ওপাশেরটা।
-পিছনের সিট।
89
00:13:11,167 --> 00:13:13,545
-তুমি কি নিশ্চিত এটাই সেই রাস্তা?
-চেক করে দেখি।
90
00:13:18,008 --> 00:13:19,676
৫,০০০ মিলিরেমস।
91
00:13:21,261 --> 00:13:22,762
৬,০০০।
92
00:13:23,722 --> 00:13:25,098
আমরা ঠিক রাস্তায়ই আছি।
93
00:13:25,807 --> 00:13:28,393
যা হবার হবে।
যাইহোক কখনও বাচ্চা নেওয়ার পরিকল্পনা করিনি।
94
00:13:29,436 --> 00:13:31,146
সত্যি? কখনই না?
95
00:13:33,231 --> 00:13:35,984
অন্তত একবার তো বাচ্চা নেওয়ার কথা ভেবেছিলে।
96
00:13:35,984 --> 00:13:38,904
একটা সময় ছিল যখন এই চিন্তাটা
খুবই ভালো লাগত।
97
00:13:41,448 --> 00:13:42,365
প্লিজ,
98
00:13:42,365 --> 00:13:45,577
ব্যাপারটা বিশ্রি করে ফেলো না আর আমাদেরকে বলো
এই কারণেই তুমি উপযুক্ত মেয়ের দেখা পাও নি।
99
00:13:46,953 --> 00:13:48,872
তোমাদের দেখলে ব্যাপারটা
সহজ বলেই মনে হয়।
100
00:13:48,872 --> 00:13:53,877
সন্তান লালনপালন, মোনার্ককে টিকিয়ে রাখা।
এসব কোনও সহজ কাজ নয়।
101
00:13:54,836 --> 00:13:56,630
আমরা যা করেছি, একসাথে করেছি।
102
00:13:58,882 --> 00:14:00,300
হ্যাঁ।
103
00:14:04,221 --> 00:14:07,432
৭,০০০ মিলিরেমস আর আরও বাড়ছে।
104
00:14:09,476 --> 00:14:11,269
ঠিক আছে। শোটাইম।
105
00:14:34,292 --> 00:14:36,086
রাস্তার শেষে।
106
00:14:37,087 --> 00:14:39,256
এটা হয়ত আমাদের কিছুটা
প্রোটেকশন দেবে।
107
00:14:39,839 --> 00:14:42,717
আমার ধারণা এটা নির্ভর করবে
কি ধরণের প্রোটেকশন আমাদের দরকার তার উপর।
108
00:14:43,260 --> 00:14:45,220
তুমি টাইটানের সাথে সংঘর্ষ হওয়ার ভয় পাচ্ছো?
109
00:14:46,179 --> 00:14:49,224
- তোমার সেই সাহসটা কোথায় গেল?
- সেনাবাহিনী আমাকে একটা কাজ দিয়েছে, বোকা।
110
00:14:49,224 --> 00:14:51,059
আর সেটা হল তোমাদের নিরাপদ রাখা।
111
00:14:51,059 --> 00:14:53,937
বোঝা গেছে? আর তাই আমার আদেশ
মেনে চলবে।
112
00:14:53,937 --> 00:14:55,730
স্যার, হ্যাঁ, স্যার।
113
00:14:56,690 --> 00:14:57,691
ঠিক আছে।
114
00:14:58,191 --> 00:15:00,235
নেটওয়ার্কটা আসল প্রমাণ করতে
আমরা ফিরে এসেছি,
115
00:15:01,903 --> 00:15:03,697
আর তাই আমাদের থিওরিটা
কেবল পাগলের প্রলাপ নয়।
116
00:15:03,697 --> 00:15:04,781
হ্যাঁ।
117
00:15:05,448 --> 00:15:07,784
এতেই আমাদের ত্যাগ স্বীকারের মূল্যটা বোঝা যায়।
118
00:15:32,559 --> 00:15:33,685
কাজটা শুরু করো।
119
00:15:46,698 --> 00:15:49,326
বিলি, আমাদের অনুসরণ করো।
120
00:15:50,076 --> 00:15:51,411
হ্যাঁ, আমি আসছি।
121
00:16:16,269 --> 00:16:17,354
তোমার অস্ত্র নামিয়ে রাখো!
122
00:16:18,396 --> 00:16:20,398
শান্ত হও। শান্ত হও।
123
00:16:20,398 --> 00:16:21,524
প্লা.... কেই!
124
00:16:23,568 --> 00:16:25,654
কেই, মাস্ক পরেই থাকো।
125
00:16:25,946 --> 00:16:27,322
এটা সংরক্ষিত এলাকা।
126
00:16:29,950 --> 00:16:30,951
তুমি কে?
127
00:16:34,704 --> 00:16:35,622
আমরা বিজ্ঞানী।
128
00:16:36,790 --> 00:16:38,041
আমাদের উদ্দেশ্য শুধুমাত্র সাহায্য করা।
129
00:16:39,209 --> 00:16:40,794
ওটা খেলে অসুস্থ হয়ে যাবে।
130
00:16:41,962 --> 00:16:43,880
তোমার পরিবার মারা যেতে পারে।
131
00:16:45,840 --> 00:16:47,175
তুমি বলতে চাচ্ছো, "বিষক্রিয়া"?
132
00:16:48,468 --> 00:16:50,136
কৌতূহলীদের ভয় দেখানোর জন্য
133
00:16:50,428 --> 00:16:53,014
এটা একটা রূপকথার গল্প।
134
00:16:54,349 --> 00:16:55,392
কেন?
135
00:16:55,600 --> 00:16:56,893
মানুষ কিসে কৌতূহলী হয়ে ওঠে?
136
00:17:01,856 --> 00:17:03,066
বয়স্করা বলেছে...
137
00:17:04,025 --> 00:17:06,151
সরকার অপ্রয়োজনীয় ব্যয় করতে
138
00:17:06,151 --> 00:17:07,445
পুরো দেশ জুড়ে গর্ত খুঁড়ছে।
139
00:17:09,488 --> 00:17:10,907
বিশ্বাস হয়?
140
00:17:13,493 --> 00:17:14,828
নিজের চোখেই দেখ।
141
00:17:30,844 --> 00:17:32,554
অবশ্যই কাছাকাছি থাকতে হবে।
142
00:17:33,471 --> 00:17:34,764
ধন্যবাদ, বিলি।
143
00:18:00,790 --> 00:18:02,000
কোন সমস্যা?
144
00:18:04,127 --> 00:18:05,837
তুমি কি ওটা করা বন্ধ করবে?
145
00:18:07,297 --> 00:18:09,424
সমস্যা হলো এখানে কোন রেডিয়েশন নেই।
146
00:18:11,176 --> 00:18:12,469
সেটা অসম্ভব।
147
00:18:12,469 --> 00:18:16,097
আমরা ১০০০ মাইল দূর থেকে সনাক্ত করেছি।
আমাদের অবশ্যই গ্রাউন্ড জিরোতে দাঁড়ানো উচিত।
148
00:18:16,890 --> 00:18:17,724
কিন্তু আমরা সেখানে নেই।
149
00:18:21,311 --> 00:18:24,606
ছেলেটা ঠিক বলেছিল। রূপকথার গল্প।
150
00:18:25,106 --> 00:18:26,983
ঠিক আছে।
তাহলে, আমরা কি এগুলো খুলব নাকি খুলব না?
151
00:18:26,983 --> 00:18:28,735
- কারণ এখানে নরকের চেয়েও বেশি গরম।
- না।
152
00:18:28,735 --> 00:18:29,819
হ্যাঁ।
153
00:18:33,281 --> 00:18:34,658
দারুণ। তুমি কি এখন মরতে চাও?
154
00:18:34,658 --> 00:18:36,326
বেশ, ডক হ্যাঁ বললে, তাহলে...
155
00:18:36,326 --> 00:18:39,204
-হ্যাঁ, আমিও ডক্টর, জানো সেটা?
-অবশ্যই। হ্যাঁ, আমি জানি।
156
00:18:57,973 --> 00:18:59,599
সে দেখতে বাবার মতো নয়।
157
00:19:00,850 --> 00:19:01,851
কিন্তু...
158
00:19:01,851 --> 00:19:03,478
...তার কাছে তোর বাবার চাবি আছে।
159
00:19:04,187 --> 00:19:05,438
কিন্তু তার মুখটা সেরকম নয়।
160
00:19:07,107 --> 00:19:08,233
প্রমাণ করো।
161
00:19:10,402 --> 00:19:13,613
তোমার প্রমাণ কোথায়? এক অ্যালবাম ছবি?
162
00:19:15,073 --> 00:19:16,324
আমার কাছে ছবি আছে।
163
00:19:21,246 --> 00:19:23,707
আমরা রেডউডসে ক্যাম্প করেছিলাম।
164
00:19:24,416 --> 00:19:28,003
তার ওক গাছের বিষ লেগেছিল
এবং তার ফলে হাতে ভয়ানক লাল দাগ তৈরি হয়েছিল।
165
00:19:29,254 --> 00:19:31,965
তাকে পাগল করে দিয়েছিল। পরিচিত লাগছে?
166
00:19:34,759 --> 00:19:36,720
এটা আমাদের বাড়ির উঠোন।
167
00:19:37,929 --> 00:19:39,973
আমার বয়স যখন পাঁচ তখন সে আমাকে
এই খেলার ঘর তৈরি করে দিয়েছিল।
168
00:19:42,350 --> 00:19:45,228
এক উইকেন্ড সে বাড়িতে থাকত।
169
00:19:47,480 --> 00:19:48,940
এটা ভালো ছবি।
170
00:19:49,649 --> 00:19:52,402
আমি তাদের বিবাহ বার্ষিকীতে
একটি সানসেট ক্রুজ কিনেছিলাম।
171
00:19:53,486 --> 00:19:54,571
ত্রিশ বছরের।
172
00:19:55,780 --> 00:19:57,032
এটাও এক ধরণের অর্জন।
173
00:19:58,783 --> 00:20:01,703
- তুমি কতদিন হলো তাকে বিয়ে করেছ?
- তার সাথে এভাবে কথা বলবে না।
174
00:20:02,871 --> 00:20:04,497
আমি তার সমালোচনা করছি না।
175
00:20:04,497 --> 00:20:07,667
কিন্তু তুমি কি জানতে আগ্রহী নও
যে কে প্রথমে প্রতারণা করেছে?
176
00:20:07,667 --> 00:20:09,419
তোমার মা নাকি আমার মা?
177
00:20:14,216 --> 00:20:16,218
দাঁড়াও...তুমি কি চাও?
178
00:20:17,719 --> 00:20:18,720
কেনতারো...
179
00:20:18,720 --> 00:20:20,388
...কি হচ্ছে?
180
00:20:22,265 --> 00:20:25,101
তুমি কি আমাকে কিছু বলতে পারো?
181
00:20:25,894 --> 00:20:28,230
আমরা অপেক্ষা করছিলাম,
182
00:20:29,356 --> 00:20:30,440
খুঁজছিলাম,
183
00:20:31,775 --> 00:20:36,696
কিন্তু হিরোশি মারা যায়।
184
00:20:53,880 --> 00:20:57,801
দুঃখিত আমি জোর করে এখানে ঢুকেছিলাম।
যা হয়েছে তা ভুলে যাই।
185
00:20:57,801 --> 00:20:59,261
তুমি কি আমার সাথে ফাজলামি করছ?
186
00:20:59,261 --> 00:21:01,721
প্লিজ, আমাকে বুঝতে সাহায্য করো।
187
00:21:07,227 --> 00:21:08,603
আমি যদি পারতাম।
188
00:21:10,188 --> 00:21:13,191
এই যে, এটা তোমার।
189
00:21:28,456 --> 00:21:29,916
আমি কোন রিডিংই পাচ্ছি না।
190
00:21:30,750 --> 00:21:32,377
যখনই আমি কোন সংকেত দেখছি,
191
00:21:32,377 --> 00:21:35,088
এটা এমন ভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে
যেন কিছু এটাকে শুষে নিচ্ছে।
192
00:21:35,922 --> 00:21:37,382
হ্যাঁ। নাকি খেয়ে ফেলেছে।
193
00:21:40,510 --> 00:21:42,846
কি?
এমন নয় যে আমরা আগে দেখিনি।
194
00:21:42,846 --> 00:21:46,224
এই প্রাণীরা মনে করে
পারমাণবিক বোমার "এ" মানে "এপেটাইজার।"
195
00:21:47,517 --> 00:21:49,936
এসো, বিজ্ঞান নিয়ে কিছু করার সময় এসেছে।
196
00:22:09,998 --> 00:22:10,999
এই যে।
197
00:22:20,592 --> 00:22:22,677
ঠিক আছে। শেষ বিস্ফোরকটাও স্থাপন করা হয়েছে।
198
00:22:22,677 --> 00:22:24,304
আমার মনে হয়
আমাদের আরও এগিয়ে যাওয়া উচিত।
199
00:22:24,304 --> 00:22:26,264
আরও ৫০ মিটার দূরে স্থাপন করা উচিত।
200
00:22:26,264 --> 00:22:28,516
এটা অনেক বড়।
৩.৮ মেগাজুল শক্তি উৎপন্ন করে।
201
00:22:28,516 --> 00:22:31,019
- একারণেই আমরা নিয়ে এসেছি।
- না, এটা ২.১ মেগাজুল শক্তি উৎপন্ন করে।
202
00:22:31,019 --> 00:22:34,272
তুমি যদি সর্বচ্চো গভীরতা পরিমাপ করতে চাও,
তাহলে সর্বচ্চো ওভারল্যাপ ৩০ মিটার।
203
00:22:34,272 --> 00:22:35,690
শুধুমাত্র যখন আমরা ডায়মন্ড গ্রিড ব্যবহার করি।
204
00:22:35,690 --> 00:22:37,651
-এটা বৃত্তাকার বিচ্ছুরণ ছিল।
- বিস্ফোরণের সময় চলে এসেছে।
205
00:22:53,041 --> 00:22:55,752
দাঁড়াও। ওটা... দাঁড়াও।
206
00:22:55,752 --> 00:22:56,670
-ফাঁকা।
-কি?
207
00:22:56,670 --> 00:22:58,672
চেম্বার। পাথরের গভীরে।
208
00:22:59,881 --> 00:23:01,508
নিচে কিছু একটা আছে।
209
00:23:01,508 --> 00:23:02,759
ওগুলো অন্যরকম কিছু।
210
00:23:04,052 --> 00:23:05,178
হ্যাঁ, ওগুলো।
211
00:23:06,137 --> 00:23:07,722
এগুলোই আমরা খুঁজছি।
212
00:23:09,057 --> 00:23:09,891
হ্যাঁ।
213
00:23:32,455 --> 00:23:33,456
এটাই।
214
00:23:41,965 --> 00:23:43,300
হাই, মা।
215
00:23:43,300 --> 00:23:45,010
কেট, তুই ফোন করিস নি কেন?
216
00:23:45,927 --> 00:23:47,846
- কি হয়েছে?
- এখানে আমাদের জন্য কিছুই নেই।
217
00:23:49,347 --> 00:23:50,682
কি? ওখানে কেউ ছিল?
218
00:23:52,475 --> 00:23:53,643
-কেট?
-তুমি জানতে?
219
00:23:54,895 --> 00:23:55,896
কি জানবো?
220
00:23:58,064 --> 00:23:59,232
-কেট?
-আমাকে যেতে হবে।
221
00:23:59,816 --> 00:24:02,986
কেট, তুই কি খুঁজে পেয়েছিস?
ওটা কার অ্যাপার্টমেন্ট?
222
00:24:02,986 --> 00:24:03,987
বাবার।
223
00:24:05,322 --> 00:24:06,406
মা, হ্যালো?
224
00:24:07,782 --> 00:24:09,117
মা? মা!
225
00:24:25,717 --> 00:24:27,177
-ওঠো।
-কি হচ্ছে?
226
00:24:27,177 --> 00:24:29,512
-এটা প্রাথমিক সতর্কতা।
- কিসের সতর্কতা?
227
00:24:30,013 --> 00:24:31,014
গডজিলা।
228
00:24:41,773 --> 00:24:44,902
ডেডিকেটেড শেলটার
229
00:24:44,945 --> 00:24:47,530
গডজিলা ইভাকুয়েশন এরিয়া
230
00:25:09,302 --> 00:25:12,722
-এটা হয়ত শুধুমাত্র একটা ট্রেনিং।
- আমাদের এখানে কতক্ষণ থাকতে হবে?
231
00:25:12,722 --> 00:25:14,099
আমাদের অপেক্ষা করতে হবে...
232
00:25:14,099 --> 00:25:15,892
সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত।
233
00:25:16,726 --> 00:25:17,811
যদি এটা ট্রেনিং না হয়?
234
00:25:17,811 --> 00:25:21,064
ভেবেছিলাম তুমি সান ফ্রান্সিসকো থেকে এসেছ।
আমাদের থেকে তুমি ভালো জানবে।
235
00:25:22,357 --> 00:25:23,358
হেই।
236
00:25:23,358 --> 00:25:26,653
ভাবছি তোর বাবা সেসময় সান ফ্রান্সিসকোতে
তাদের সাথে ছিল কিনা।
237
00:25:27,112 --> 00:25:28,238
শোন।
238
00:25:28,863 --> 00:25:30,949
তুই যদি না শুনে থাকিস
তাহলে এখন সেটা গুরুত্বপূর্ণ।
239
00:25:31,908 --> 00:25:34,119
সে তোমাদের সাথে ছিল কিনা জানতে চাইছে।
240
00:25:34,119 --> 00:25:35,203
কি?
241
00:25:35,829 --> 00:25:37,706
যখন ঘটনাটা ঘটেছিল,
সে কি তোমাদের সাথে ছিল?
242
00:25:41,084 --> 00:25:42,627
এখন তাতে কী আর আসে যায়?
243
00:25:42,627 --> 00:25:44,296
তোমার কি মনে হয় না
যে সে যদি আমাদের সাথে এখানে থাকত
244
00:25:44,296 --> 00:25:46,047
তবে সেটা পার্থক্য তৈরি করতে পারত?
245
00:25:49,509 --> 00:25:50,719
না, সে আমার সাথে ছিল না।
246
00:26:04,608 --> 00:26:06,860
না, না। ওহ, ঈশ্বর। তুমি ঠিক আছো?
247
00:26:09,696 --> 00:26:12,490
সবাই, সব ঠিক হয়ে যাবে।
248
00:26:13,450 --> 00:26:14,784
আমি তোমাদের এখান থেকে বের করে নিয়ে যাব।
249
00:26:15,660 --> 00:26:18,872
ভালো। সবাই, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করো!
250
00:26:35,180 --> 00:26:36,973
বাচ্চারা! এসো!
251
00:26:37,474 --> 00:26:39,559
তোমাকে ধরেছি। ঠিক আছে। এসো।
252
00:26:41,978 --> 00:26:42,979
ঠিক আছে। এসো।
253
00:26:48,443 --> 00:26:50,362
না! না!
254
00:26:58,954 --> 00:27:00,330
না!
255
00:27:00,330 --> 00:27:03,625
আমাকে যেতে হবে! আমাকে যেতে হবে, আমি দুঃখিত।
এক্সকিউজ মি।
256
00:27:03,625 --> 00:27:06,586
আমাদের এখান থেকে বের হতে হবে।
যেতে দাও। আমাকে ছেড়ে দাও!
257
00:27:06,711 --> 00:27:08,380
ঠিক আছে।
এক্সকিউজ মি।
258
00:27:08,713 --> 00:27:10,173
তুমি ঠিক আছো?
হেই, সব ঠিক হয়ে যাবে।
259
00:27:10,423 --> 00:27:12,175
ঠিক আছে, দুঃখিত।
260
00:27:12,676 --> 00:27:14,052
হেই, হেই।
261
00:27:19,975 --> 00:27:21,059
চল ওখানে গিয়ে বসি।
262
00:27:36,324 --> 00:27:37,325
আমি ভালো আছি।
263
00:27:39,744 --> 00:27:40,745
আমি ভালো আছি।
264
00:27:40,745 --> 00:28:10,358
..:::Bangla Subtitle: S O H A G S U V O:::..
..:::বাংলা অনুবাদ ও সম্পাদনায়ঃ সোহাগ শুভ :::..
265
00:28:10,358 --> 00:28:11,776
অবিশ্বাস্য।
266
00:28:11,776 --> 00:28:13,904
ওখানে নিশ্চয়ই কিছু আছে।
267
00:28:13,904 --> 00:28:15,697
M.U.T.O এর নতুন রূপ।
268
00:28:16,323 --> 00:28:17,824
দেখতে ভ্রূণের মতো।
269
00:28:18,533 --> 00:28:21,494
লার্ভার মত।
এটা প্রায় শিশুর ঘরের মত।
270
00:28:21,494 --> 00:28:22,579
হ্যাঁ।
271
00:28:23,455 --> 00:28:27,500
যদি এটা বাচ্চাদের ঘর হয়,
মা নিশ্চয়ই এখান থেকে বেশি দূরে থাকবে না, তাই না?
272
00:28:28,084 --> 00:28:29,836
আমাদের জেনেটিক উপাদানের নমুনা নিতে হবে।
273
00:28:31,880 --> 00:28:33,215
তুমি কি ওখানে যেতে চাও?
274
00:28:34,966 --> 00:28:38,678
হ্যাঁ। মানে, মনে হচ্ছে তারা ঘুমাচ্ছে, তাই না?
275
00:28:40,805 --> 00:28:41,723
সেরকমই মনে হচ্ছে না?
276
00:28:41,723 --> 00:28:44,434
আমরা একটা নতুন প্রজাতি নিয়ে কথা বলছি, লি।
277
00:28:44,434 --> 00:28:48,772
ওখান থেকে জানার যা কিছু আছে
সে সুযোগ আমরা হারাতে পারি না।
278
00:28:48,772 --> 00:28:51,942
পারি। যদি ওটা আমাদের মেরে ফেলে।
279
00:28:51,942 --> 00:28:53,109
তাহলে আমরা এখানে কেন?
280
00:28:55,987 --> 00:28:57,322
আমার মনে হয় আমাদের উচিত...
281
00:28:59,199 --> 00:29:01,159
এসব নিয়ে আমার খারাপ অনুভূতি হচ্ছে, বুঝেছ?
282
00:29:01,159 --> 00:29:03,286
বিলি ঠিক বলেছে।
আমরা খালি হাতে ফিরব না।
283
00:29:03,870 --> 00:29:04,955
তুমি কি করছ?
284
00:29:04,955 --> 00:29:07,999
-আমি স্যাম্পল পার্টিকেল চিনি।
-কেই, ওখান থেকে উঠে এসো।
285
00:29:07,999 --> 00:29:09,501
-এসো।
- আমি সবচেয়ে হালকা।
286
00:29:09,501 --> 00:29:11,253
কোন সমস্যা হলে
তোমরা আমাকে টেনে তুলতে পারবে।
287
00:29:11,253 --> 00:29:14,089
ঠিক আছে।
আমরা তোমাকে ওখানে যেতে দিচ্ছি না।
288
00:29:14,089 --> 00:29:15,215
না।
289
00:29:15,840 --> 00:29:17,008
তুমি অনুমতি দেবে না?
290
00:29:18,385 --> 00:29:19,386
বিলি।
291
00:29:23,723 --> 00:29:26,893
সে ঠিক বলেছে। তাকেই যেতে হবে।
292
00:29:26,893 --> 00:29:31,439
তুমি কি করছ? বিলি, তুমি...
বিল...হেই! হেই, বি...থামো। থামো!
293
00:29:31,439 --> 00:29:32,399
তোমরা দুজনই থামো।
294
00:29:34,067 --> 00:29:36,528
আমাকে ঠিক করে বলো
295
00:29:36,528 --> 00:29:39,614
যথেষ্ট জেনেটিক উপাদান সংগ্রহ করতে
কতক্ষণ লাগবে।
296
00:29:39,614 --> 00:29:41,491
পাঁচ মিনিট। সর্বোচ্চ।
297
00:29:41,491 --> 00:29:44,536
ঠিক আছে। আমরা একসাথে করব।
298
00:29:52,919 --> 00:29:54,087
সাবধানে।
299
00:30:18,653 --> 00:30:19,946
আর কোন অস্বাভাবিকতা নেই।
300
00:30:20,780 --> 00:30:23,992
দেখেছো? সব ঠিক হয়ে গেছে।
301
00:30:20,405 --> 00:30:22,324
জরুরী সতর্কতা বাতিল করা হলো।
302
00:30:23,992 --> 00:30:25,577
সব ঠিক হয়ে গেছে।
303
00:30:25,577 --> 00:30:30,373
জরুরী সতর্কতা বাতিল করা হলো।
অনুগ্রহ করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যান।
304
00:30:32,334 --> 00:30:33,543
কোন অস্বাভাবিকতা নেই।
305
00:30:34,044 --> 00:30:36,379
জরুরী সতর্কতা বাতিল করা হলো।
306
00:30:40,258 --> 00:30:42,219
তাহলে সবকিছু কি স্বাভাবিক হয়ে গেলো?
307
00:30:43,053 --> 00:30:45,347
আমরা কি করব?
দৌড়ে বাড়ি গিয়ে আলমারিতে লুকিয়ে থাকবো?
308
00:30:47,599 --> 00:30:48,516
হেই।
309
00:30:48,516 --> 00:30:52,103
আমরা যদি ওর সাথে
তোর বাবাকে নিয়ে বলতে পারতাম।
310
00:30:53,313 --> 00:30:56,149
তুই জিজ্ঞেস করে দেখ সে বাড়ীতে গিয়ে
আমাদের সাথে চা খেতে রাজী আছে কিনা।
311
00:30:58,818 --> 00:31:00,445
আমি সব সত্যি জানতে চাই।
312
00:31:00,445 --> 00:31:01,613
আমিও বলতে চাই।
313
00:31:02,030 --> 00:31:02,864
হ্যাঁ?
314
00:31:04,449 --> 00:31:07,702
আমার মা তোমাকে চায়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছে
এবং সে তোমার সাথে কথা বলতে চায়।
315
00:31:09,579 --> 00:31:13,583
শুনে কৃতার্থ হলাম আর তোমার যা ইচ্ছা
সেটা বানিয়ে তুমি তাকে বলতে পারো।
316
00:31:13,583 --> 00:31:16,586
কিন্তু আমার বাবা যে মহিলার জন্য
আমার মায়ের সাথে প্রতারণা করেছে
317
00:31:16,586 --> 00:31:19,381
তার সাথে চা পান করার মতো
কিছু আমি করতে চাই না।
318
00:31:20,006 --> 00:31:23,093
হ্যাঁ, আমাদের দৃষ্টিকোণ থেকে,
তোমার মা ছিল তার দ্বিতীয় স্ত্রী।
319
00:31:23,093 --> 00:31:24,553
ন্যায্য কথা। আমি এখন যাব।
320
00:31:25,136 --> 00:31:27,097
অন্য মহিলার অনেক প্রশ্ন আছে।
321
00:31:27,597 --> 00:31:28,932
উত্তর পেয়েছ?
322
00:31:30,642 --> 00:31:32,811
কিছু খোঁজার জন্য তুমি পৃথিবীর
অর্ধেক রাস্তা পাড়ি দিয়ে এখানে এসেছ।
323
00:31:34,604 --> 00:31:36,064
নাকি এটা দিয়ে কি খোলে সেটা দেখতে।
324
00:31:36,648 --> 00:31:39,109
তুমি মাত্রই জানতে পারলে
তোমার বাবা প্রকৃতপক্ষে একজন মিথ্যাবাদী ছিল।
325
00:31:40,485 --> 00:31:41,486
এতটুকুই কি তোমার জন্য যথেষ্ট না?
326
00:31:41,486 --> 00:31:42,821
আমার মনে হয় যথেষ্ট।
327
00:31:44,447 --> 00:31:46,283
ভাবছ আমাদের বাবা অনেক খারাপ ছিল?
328
00:31:48,451 --> 00:31:49,661
আমি তোমাকে কিছু দেখাতে চাই।
329
00:32:14,519 --> 00:32:15,812
ঠিক আছে।
330
00:32:16,980 --> 00:32:17,981
চারপাশে তাকাও।
331
00:32:20,150 --> 00:32:22,861
আমি কি নির্দিষ্ট কিছু খুঁজছি?
332
00:32:24,988 --> 00:32:28,366
বেশ, সে।
তুমি যেমন বলেছ সে সেরকম নয়।
333
00:32:28,366 --> 00:32:30,160
হয়তো তুমি তাকে ভালোভাবে চেনোই না।
334
00:32:33,371 --> 00:32:34,873
তার কৃতিত্ব আমাদের স্বীকার করতেই হবে।
335
00:32:34,873 --> 00:32:37,918
তার দুটি পরিবার ছিল, কিন্তু সে তার কাজের
প্রতি নিবেদিত ছিল।
336
00:32:38,752 --> 00:32:40,378
-সেটাই গুরুত্বপূর্ণ।
-প্লিজ।
337
00:32:41,129 --> 00:32:42,422
তুমি কি জানো তার কাজ কি ছিল?
338
00:32:42,422 --> 00:32:46,384
- স্যাটেলাইট প্রোগ্রাম।
- স্যাটেলাইট প্রোগ্রাম।
339
00:32:50,931 --> 00:32:53,016
তার সহকর্মীদের সাথে তোমার কখনও
দেখা হয়েছে?
340
00:32:54,184 --> 00:32:56,686
তুমি কি কখনও আমন্ত্রিত হয়েছ
যেখানে সে বাচ্চাদের নিয়ে যেতে পারত?
341
00:32:57,729 --> 00:32:58,813
যাইহোক তুমি কি করো?
342
00:32:59,314 --> 00:33:01,691
আমাকে অনুমান করতে দাও।
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং?
343
00:33:01,691 --> 00:33:04,194
এমন কিছু যা তোমার বাবাকে গর্বিত করত।
344
00:33:09,616 --> 00:33:10,617
হেই!
345
00:33:12,160 --> 00:33:13,119
এটা কি?
346
00:33:14,120 --> 00:33:15,747
এটার কথা আমি জানতাম না।
347
00:33:19,292 --> 00:33:20,377
তুমি কি করছ?
348
00:33:20,961 --> 00:33:22,754
-তোমার জন্মদিন কবে?
-ওসব করা বন্ধ করো।
349
00:33:23,296 --> 00:33:25,340
ভেবেছিলাম তুমি আমাকে তোমার
বাবার সাথে পরিচয় করিয়ে দিতে চাও।
350
00:33:25,340 --> 00:33:26,841
এমন কিছু দেখাও
যা তার সম্পর্কে আমি জানতাম না।
351
00:33:26,841 --> 00:33:30,387
কারণ এই রুমের একমাত্র এই জিনিসটাই
আমার কাছে নতুন।
352
00:33:33,348 --> 00:33:34,391
৭ই জুলাই।
353
00:33:38,645 --> 00:33:39,521
তোমার মায়েরটা কবে?
354
00:33:40,021 --> 00:33:41,273
সে এতটা সহজ কিছু দেবে না।
355
00:33:41,982 --> 00:33:43,316
সামনে কি ন কি চলে আসে সেটা নিয়ে ভয় পাচ্ছো?
356
00:33:45,944 --> 00:33:47,112
১৭ আগস্ট।
357
00:33:50,574 --> 00:33:52,993
চালিয়ে যাও।
তাহলে একেবারে লক হয়ে যাবে।
358
00:33:55,412 --> 00:33:57,581
সিরিয়াসলি, থামো। আমি এটা কখনই খুলতে পারি নি।
359
00:34:01,751 --> 00:34:02,961
তুমি কীভাবে করলে?
360
00:34:04,421 --> 00:34:07,215
তোমার জন্ম মাস, আমার জন্মদিন।
তোমার মায়ের মাস আর আমার মায়ের দিন।
361
00:34:21,938 --> 00:34:23,398
মাছের গন্ধ।
362
00:34:38,536 --> 00:34:40,746
ডব্লিউ জে র্যান্ডা এর সম্পত্তি।
363
00:34:59,517 --> 00:35:02,729
- এটা কি আমার জানা উচিত।
- এটা পুরানো ডেটা স্টোরেজ ডিভাইস।
364
00:35:02,729 --> 00:35:04,898
-এটা ব্যাক্তিগত.
- আমি তোমার সাথে একটা চুক্তি করব।
365
00:35:06,441 --> 00:35:08,985
তুমি আমাকে সাহায্য করবে,
বিনিময়ে আমি তোমার জীবন থেকে চিরতরে বের হয়ে যাব।
366
00:35:12,280 --> 00:35:13,490
আমি কাউকে চিনি।
367
00:35:15,533 --> 00:35:17,077
চলে যাও! আমি খাচ্ছি।
368
00:35:18,078 --> 00:35:19,120
কাম অন, মে।
369
00:35:20,413 --> 00:35:22,249
এরকম ফরম্যাট আগে কখনও দেখেছ?
370
00:35:22,958 --> 00:35:24,167
তোমার কি মনে হয়, আশির দশকের?
371
00:35:25,335 --> 00:35:26,836
না, ৭০ দশকের মনে হচ্ছে।
372
00:35:26,836 --> 00:35:31,132
তুমি জানো, তোমার দরকার হলেই আমি আমার
কাজ ফেলে করতে চলে যেতে পারি না। জীবনতো আর থেমে থাকে না।
373
00:35:33,260 --> 00:35:34,427
আমি তোমাকে পারিশ্রমিক দিবো।
374
00:35:36,388 --> 00:35:38,181
হয়ত তেমন বেশি হবে না,
কিন্তু তোমার হয়ে যাবে।
375
00:35:40,600 --> 00:35:41,601
পারিশ্রমিক দেবে?
376
00:35:43,061 --> 00:35:44,062
তুমি আমাকে পারিশ্রমিক দিতে চাচ্ছ?
377
00:35:45,605 --> 00:35:47,107
ঠিক আছে। যাই হোক।
378
00:35:50,652 --> 00:35:51,778
এখানে অপেক্ষা করো।
379
00:35:55,615 --> 00:35:56,616
মে।
380
00:35:59,911 --> 00:36:00,954
মে!
381
00:36:01,871 --> 00:36:02,872
কি?
382
00:36:03,415 --> 00:36:05,250
আমরা এটাকে পেশাদারিত্বের খাতিরে দেখতে পারি।
383
00:36:05,250 --> 00:36:07,252
এখন থেকে আমাদের সম্পর্ক কি এরকমই থাকবে?
384
00:36:08,128 --> 00:36:09,337
লেনদেনের?
385
00:36:10,380 --> 00:36:12,507
নাকি সবসময় এমনই ছিল
কিন্তু আমিই শুধু বুঝতে পারিনি?
386
00:36:12,507 --> 00:36:13,925
আমি তোমাকে বলেছিলাম আমার সময় দরকার।
387
00:36:13,925 --> 00:36:15,927
হ্যাঁ। এবং আমি তোমাকে সেটা দিয়েছিলাম।
388
00:36:17,762 --> 00:36:20,724
তুমি মাসের পর মাস আমার সাথে যোগাযোগ রাখো নি,
আর এখন হঠাৎ করে উদয় হয়ে,
389
00:36:20,724 --> 00:36:22,434
তুমি আমার সাথে কারিগরি
সহায়তা কর্মচারীর মত আচরণ করছ।
390
00:36:24,269 --> 00:36:25,270
আমি দুঃখিত।
391
00:36:25,770 --> 00:36:27,272
আমি কেন তোমাকে সাহায্য করব?
392
00:36:28,398 --> 00:36:30,901
আর সে, সত্যি? তুমি কি সিরিয়াস?
393
00:36:31,651 --> 00:36:32,652
আমি জানি না।
394
00:36:35,196 --> 00:36:37,532
কিন্তু আমার বাবা কোন এক কারণে
তার ভল্টে পুরানো তথ্য রেখেছিল।
395
00:36:38,033 --> 00:36:41,369
যদি এটাতে এমন কিছু থাকে যা ব্যাখ্যা করবে
কি ঘটছে বা প্রমাণ করবে যে সে মিথ্যা বলছে...
396
00:36:41,369 --> 00:36:42,704
সবকিছু ঠিক আছে?
397
00:36:45,373 --> 00:36:46,207
আমি টাকা দিয়ে দিয়েছি।
398
00:36:52,255 --> 00:36:53,673
তুমি কি কাছাকাছি কোথাও থাকো?
399
00:36:54,424 --> 00:36:57,928
হ্যাঁ। ভাড়া সস্তা।
মানে, টোকিওর মান অনুযায়ী।
400
00:36:58,470 --> 00:37:02,140
সবাই নিজ নিজ কাজে ব্যস্ত।
এটাই সত্যি। আমার খুবই পছন্দ।
401
00:37:03,308 --> 00:37:06,144
তবে আমি আরও জানতে চাই
কারণ আমার একজন ভাই আছে।
402
00:37:06,144 --> 00:37:10,607
তুমি জানো, প্রতি কয়েক বছরে একটি নতুন শিশুর জন্ম হয়।
আমরা নয় মাস আগেই জানতাম।
403
00:37:10,607 --> 00:37:14,319
কিন্তু তুমি হঠাৎ একজন প্রাপ্তবয়স্ক ভাই পেয়েছ।
বিশেষ করে এই ভাই।
404
00:37:14,319 --> 00:37:15,946
দারুণ, ধন্যবাদ।
405
00:37:15,946 --> 00:37:18,990
-আমি দুঃখিত।
-নাহ, সে আনন্দিত।
406
00:37:21,117 --> 00:37:22,118
তোমাকে আমার পছন্দ হয়েছে।
407
00:37:25,580 --> 00:37:27,540
ঠিক আছে। নিজের বাড়ি মনে করো।
408
00:37:28,959 --> 00:37:30,710
কোথায় কি আছে সেটাতো তুমি জানোই।
409
00:37:30,710 --> 00:37:31,795
তুমি কি সংগ্রাহক?
410
00:37:33,755 --> 00:37:37,759
না। এক অডিওফাইল হারামজাদা জোর দিয়ে বলেছিল
যে রেকর্ড শোনার এটাই একমাত্র উপায়।
411
00:37:38,927 --> 00:37:42,097
সে বলেছিল এটা অত্যন্ত শ্রুতিমধুর,
আর অরিজিনাল শব্দ শোনা যায়।
412
00:37:42,097 --> 00:37:47,143
আমার দাদার গ্যারেজ থেকে পাওয়া
পুরানো সরঞ্জামের জন্য ৩০০০০০ ইয়েন দিতে চেয়েছিল।
413
00:37:47,852 --> 00:37:49,271
একটু মোমের প্রলেপ দিয়ে লাগাও।
414
00:37:49,271 --> 00:37:52,274
এমনকি বিজ্ঞানও বলে না
যে এতে শব্দ আরও ভাল শোনা যাবে।
415
00:37:52,274 --> 00:37:54,234
-ভালোই শোনাচ্ছে।
-না, শোনাচ্ছে না।
416
00:37:54,234 --> 00:37:58,655
মানুষ কান দিয়ে নয়,
হৃদয় দিয়ে গান শুনতে চায়।
417
00:37:58,655 --> 00:38:00,657
আমি সানন্দে তাদের টাকা নেব।
418
00:38:03,243 --> 00:38:04,995
তুমি যাকে আবেগপ্রবণ বলছ তা মে নয়।
419
00:38:04,995 --> 00:38:08,164
সেটাই। কারণ তুমি আমাকে ভালো করেই চেনো।
420
00:38:09,249 --> 00:38:13,169
হাতে কাজ না থাকলে তুমি রামেন আর আসাহি বিয়ার
খাওয়াতে চাও।
421
00:38:14,129 --> 00:38:17,924
আমি বেশিরভাগই কোডিং
এবং গেম ডিজাইনের ফ্রিল্যান্স কাজ করি।
422
00:38:18,675 --> 00:38:20,468
এটা কি তোমার একটা গেম?
423
00:38:21,052 --> 00:38:24,180
না। আসলে, তোমার ভাই এটা করেছে।
424
00:38:24,180 --> 00:38:26,558
সৎ ভাই।
এবং সেটা এখনও বিতর্কের বিষয়।
425
00:38:26,558 --> 00:38:28,143
বলেছিলে তুমি একজন ইঞ্জিনিয়ার।
426
00:38:28,894 --> 00:38:30,729
না, তুমি সেটা বলেছিলে।
427
00:38:31,396 --> 00:38:33,607
ঠিক আছে। এই যে।
428
00:38:41,031 --> 00:38:42,032
নষ্ট?
429
00:38:42,616 --> 00:38:43,533
এনক্রিপ্টেট।
430
00:38:44,034 --> 00:38:45,118
তো, তুমি পড়তে পারবে না?
431
00:38:45,994 --> 00:38:48,580
বেশ, এনক্রিপশন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে।
432
00:38:49,706 --> 00:38:53,585
৪০ বছর আগে যে সামরিক এনক্রিপশন ছিল
তা এখন সবাই ভাঙতে পারে।
433
00:39:09,141 --> 00:39:10,559
সিস্টেম এলার্ট
434
00:39:10,642 --> 00:39:12,436
মোনার্ক
435
00:39:19,277 --> 00:39:21,321
হেই, ডাটা কউলিং বিভাগ থেকে কলিন্স বলছি।
436
00:39:21,821 --> 00:39:24,658
আমি এখানে এমনকিছু পেয়েছি
যা তোমার দেখা উচিত।
437
00:39:40,298 --> 00:39:41,383
হ্যাঁ?
438
00:39:43,843 --> 00:39:45,053
এটা কি?
439
00:39:47,305 --> 00:39:50,850
কেউ অনলাইন ডিক্রিপশন সফটওয়্যার চালানোর চেষ্টা করেছে।
440
00:39:50,850 --> 00:39:53,895
মোনার্কের আইডেন্টিফিকেশন কোডটি ওটার মধ্যে বসানো হয়েছিল,
তাই আমরা সংকেত পেয়েছি।
441
00:39:54,646 --> 00:39:55,814
কতটুকু জানতে পেরেছে?
442
00:39:55,814 --> 00:39:57,857
বেশি না। মাত্র কয়েক মেগাবাইট।
443
00:39:59,484 --> 00:40:01,945
ঠিক আছে, যার কাছে আছে তাকে সতর্ক করা হচ্ছে।
444
00:40:01,945 --> 00:40:03,822
তারা ডিক্রিপ্ট একটা নমুনা চালিয়েছে,
445
00:40:03,822 --> 00:40:06,032
তারপর প্রোগ্রামটি কাজ করছে দেখে
দ্রুতই তা বন্ধ করে দিয়েছে।
446
00:40:06,032 --> 00:40:09,077
তুই কি আইপি অ্যাড্রেস পেয়েছ?
- পাবলিক এলাকা। টোকিও।
447
00:40:11,871 --> 00:40:13,873
তাহলে, আমি কি ভার্দুগোকে জানাব?
448
00:40:15,667 --> 00:40:17,752
তুমি জানো, আমি নিজেই এটা দেখব।
449
00:40:18,545 --> 00:40:21,882
তুমি কি নিশ্চিত? জি-ডের পর,
ভার্দুগো বলেছিল যে সে সবকিছু জানতে চায়...
450
00:40:21,882 --> 00:40:26,303
অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক সাহায্য করেছ।
তুমি অসাধারণ কাজ করেছ।
451
00:40:38,523 --> 00:40:41,484
হেই। তুমি জাপানী ভাষায় কেমন দক্ষ?
452
00:40:51,995 --> 00:40:52,996
এটা কি?
453
00:40:54,664 --> 00:40:56,458
আমি জানি না। তবে এখানে এটা অনেক আছে।
454
00:40:58,126 --> 00:40:59,294
এটা কি বিগফুট?
455
00:41:00,378 --> 00:41:04,132
দাঁড়াও... পছনে যাও। ওটা কি?
456
00:41:04,132 --> 00:41:06,509
দেখতে তো তার অফিসের বড় স্যাটেলাইট ম্যাপের মতো মনে হচ্ছে।
457
00:41:10,597 --> 00:41:12,349
হ্যাঁ, কিন্তু এটা কিসের ম্যাপ?
458
00:41:13,350 --> 00:41:14,809
আমি কিছুই চিনতে পারছি না।
459
00:41:16,269 --> 00:41:17,646
মোনার্ক কি?
460
00:41:19,564 --> 00:41:20,774
এগুলো ওখানে ছিল।
461
00:41:21,942 --> 00:41:23,318
সান ফ্রান্সিসকোতে।
462
00:41:24,319 --> 00:41:28,490
সৈন্য বা ওরকম কিছু।
এগুলো তাদের পোশাকে ছিল।
463
00:41:31,201 --> 00:41:32,369
তারা কি করছিল?
464
00:41:33,495 --> 00:41:37,540
আমি জানি না। মনে হচ্ছিল পুরো শহর ভেঙে পরছে।
465
00:41:37,540 --> 00:41:41,419
মানুষ আটকা পরছিল, মারা যাচ্ছিল,
আর এই লোকগুলো ছবি তুলছিল।
466
00:41:42,254 --> 00:41:45,465
বাচ্চাদের মতো মাঠে ছুটে বেড়াচ্ছিল।
যেন তারা সেই অপেক্ষায়ই ছিল।
467
00:41:46,424 --> 00:41:48,552
তোমার কি মনে হয়
তোমার বাবা তাদের হয়ে কাজ করত?
468
00:41:49,761 --> 00:41:51,137
জিনিসটা তার কাছে নিরাপদে ছিল।
469
00:41:52,264 --> 00:41:53,765
সেটা সে ছিল না।
470
00:41:58,895 --> 00:42:00,355
তোমার সাথে কথা বলছি কেন?
471
00:42:01,231 --> 00:42:03,775
আমার বাবা যদি সান ফ্রান্সিসকোতে না থেকে
এখানে আমার সাথে থাকত,
472
00:42:03,775 --> 00:42:05,193
তাহলে সে এখনও বেঁচে থাকত।
473
00:42:05,193 --> 00:42:07,779
তবে জি-ডেতে সে সান ফ্রান্সিসকোতে ছিল না।
474
00:42:08,822 --> 00:42:11,491
আমি ভেবেছিলাম তুমি জাপানী বলতে পারো না?
475
00:42:12,909 --> 00:42:14,869
আমি কখনই সেটা বলিনি।
476
00:42:16,371 --> 00:42:18,915
এটা আমার আর আমার বাবার মধ্যেকার গোপন ভাষা।
477
00:42:20,875 --> 00:42:22,627
আমি এ ভাষায় কখনোই কথা বলিনি।
478
00:42:25,046 --> 00:42:26,464
তুমি কি আশা করো
যে আমরা এখনও তোমাকে বিশ্বাস করব?
479
00:42:27,132 --> 00:42:28,216
আমাদেরকে বোকা বানানোর পরও?
480
00:42:30,427 --> 00:42:32,220
আমি কাউকে বোকা বানানোর চেষ্টা করিনি।
481
00:42:42,272 --> 00:42:43,398
তুমি কি বলতে চাচ্ছো?
482
00:42:43,398 --> 00:42:45,609
সে ওখানে ছিল না বলে?
483
00:42:48,861 --> 00:42:50,696
সান ফ্রান্সিসকো, ২০১৪
484
00:42:50,779 --> 00:42:52,739
জি ডে এর ৫ দিন পর
485
00:43:05,003 --> 00:43:06,504
-বাবা?
- কেট, তুমি কোথায়?
486
00:43:06,504 --> 00:43:09,799
বাবা। ওহ, ঈশ্বর। তুমি ঠিক আছো?
আমরা তোমাকে কল করেই যাচ্ছি।
487
00:43:09,799 --> 00:43:12,469
- তুমি কোথায়?
- আমরা ক্যাম্পে আছি।
488
00:43:13,386 --> 00:43:16,097
তুমি ঠিক কোথায় আছো?
তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো?
489
00:43:16,097 --> 00:43:18,433
আমি উত্তর দিকের প্রবেশদ্বারের কাছে
রেড ক্রসের তাঁবুতে আছি।
490
00:43:20,393 --> 00:43:21,519
বাবা?
491
00:43:22,437 --> 00:43:23,688
-বাবা, তুমি কোথায়?
-কেট!
492
00:43:25,315 --> 00:43:26,983
বাবা। বাবা!
493
00:43:29,277 --> 00:43:30,445
তুমি ঠিক আছো?
494
00:43:30,445 --> 00:43:31,863
আমি কয়েকদিন ধরে
তোমাকে কল করার চেষ্টা করেছি।
495
00:43:31,863 --> 00:43:33,406
মোবাইল বন্ধ বলছিল।
496
00:43:33,406 --> 00:43:34,407
কোথায় ছিলে?
497
00:43:35,158 --> 00:43:36,952
আমি ফ্লাইট ধরতে পারি নি।
সব বন্ধ ছিল।
498
00:43:36,952 --> 00:43:37,953
তোমার মা ঠিক আছে?
499
00:43:38,954 --> 00:43:41,289
এসো। ক্যাম্পের ওপারে আমাদের একটা তাঁবু আছে।
500
00:43:41,289 --> 00:43:42,457
আমি থাকতে পারব না।
501
00:43:44,000 --> 00:43:47,212
আজ রাত দশটায় একটা বাস
জোন থেকে পূর্ব দিকে যাচ্ছে।
502
00:43:47,712 --> 00:43:50,423
সেখানে তোমার আর তোমার মায়ের জন্য টিকিট রাখা আছে।
503
00:43:51,841 --> 00:43:52,842
তুমি যখন রেনোতে পৌঁছাবে,
504
00:43:52,842 --> 00:43:54,803
ওখানে তোমার নামে
হোটেল এবং গাড়ি বুক করা পাবে।
505
00:43:56,263 --> 00:43:57,389
রেনো?
506
00:43:57,389 --> 00:43:58,473
কি...?
507
00:43:58,890 --> 00:44:01,810
তোমাকে এখন আসতেই হবে।
মা তোমাকে নিয়ে খুব চিন্তায় আছে।
508
00:44:01,810 --> 00:44:03,770
আমি চাই তুমি তোমার মায়ের যত্ন নেবে।
509
00:44:08,608 --> 00:44:09,484
না।
510
00:44:09,484 --> 00:44:11,069
ওখানে আমার কিছু কাজ করতেই হবে।
511
00:44:11,069 --> 00:44:12,153
না!
512
00:44:14,739 --> 00:44:16,032
আমি দুঃখিত, কেট।
513
00:44:17,200 --> 00:44:18,243
তবে তুমি অনেক সাহসী।
514
00:44:19,369 --> 00:44:20,912
তুমি ভাল থাকবে।
515
00:44:24,708 --> 00:44:25,709
আমি দুঃখিত।
516
00:44:27,836 --> 00:44:28,837
দুঃখিত?
517
00:44:31,506 --> 00:44:32,757
তোমার মাকে বলো আমি তাকে ভালোবাসি।
518
00:44:34,801 --> 00:44:35,802
আমি তোমাদের দুইজনকেই ভালোবাসি।
519
00:44:40,599 --> 00:44:41,600
বাবা!
520
00:44:44,019 --> 00:44:44,978
বাবা!
521
00:44:50,650 --> 00:44:54,821
এর এক সপ্তাহ পর, আমরা ফেয়ারব্যাঙ্কস,
আলাস্কার পুলিশের কাছ থেকে কল পাই।
522
00:44:54,821 --> 00:44:57,490
তারা বলেছিল সে যে বিমানে ছিল
তা ঝড়ের কবলে পরে নিখোঁজ হয়ে গেছে।
523
00:44:59,075 --> 00:45:00,535
তারা কখনই সেটার ধ্বংসাবশেষ খুঁজে পায়নি।
524
00:45:02,871 --> 00:45:04,205
তুমি এখন কি করবে?
525
00:45:06,625 --> 00:45:09,586
সে নিখুঁত ছিল না,
কিন্তু সে দানবও ছিল না।
526
00:45:10,962 --> 00:45:12,923
সে যা করেছে সেটার নিশ্চয়ই কোন কারণ ছিল।
527
00:45:16,009 --> 00:45:17,719
সেটার উত্তর এখানে আছে।
528
00:45:19,304 --> 00:45:20,805
শুভ কামনা রইল। আশাকরি খুঁজে পাবে।
529
00:45:21,598 --> 00:45:24,434
কিন্তু সে আমার এবং আমার মায়ের সাথে
যা করেছে তা কোন অজুহাতই হতে পারে না।
530
00:45:28,480 --> 00:45:30,482
থামো। পেছনে যাও।
531
00:45:32,692 --> 00:45:33,693
ওটা?
532
00:45:37,405 --> 00:45:38,698
ইনি আমার দাদী।
533
00:45:39,658 --> 00:45:42,160
হ্যাঁ। বাবা ছোট থাকতেই সে মারা যায়।
534
00:45:44,704 --> 00:45:46,539
তার ছবি এই ফাইলে কেন?
535
00:45:49,918 --> 00:45:51,127
সে কিসের উপর দাঁড়িয়ে আছে?
536
00:46:11,022 --> 00:46:12,023
ঠিক আছে।
537
00:46:17,362 --> 00:46:18,446
তুমি কি দেখতে পাচ্ছ?
538
00:46:18,947 --> 00:46:21,283
তুমি যা দেখছ, বিলি। শুধু একটু কাছ থেকে দেখছি।
539
00:46:22,701 --> 00:46:23,618
ধন্যবাদ।
540
00:46:38,341 --> 00:46:40,552
তোমার হাতে তিন মিনিটেরও কম সময় আছে,
তাই তাড়াতাড়ি করো।
541
00:46:42,137 --> 00:46:44,848
মনে হচ্ছে কোন কিছুর অবশিষ্টাংশ পরে আছে।
542
00:46:46,516 --> 00:46:47,893
নিশ্চয়ই কোন পোকার হবে।
543
00:46:49,102 --> 00:46:50,103
দারুণ।
544
00:46:52,063 --> 00:46:54,524
যখন তারা চুল্লি চালু করেছিল,
545
00:46:54,524 --> 00:46:57,110
তখন নিশ্চয়ই তাদেরকে খাওয়ানোর জন্য
সারফেসে নিয়ে এসেছিল।
546
00:47:00,697 --> 00:47:02,115
হায়, ঈশ্বর!
547
00:47:02,115 --> 00:47:04,367
ওহ, ঈশ্বর। আমাদের যেতে হবে।
548
00:47:05,744 --> 00:47:08,538
কেই। সময়ের কথা ভুলে যাও।
আমাদের যেতেই হবে।
549
00:47:08,538 --> 00:47:10,540
-আর এক মিনিট। ঠিক আছে।
-না, আমাদের এখনই যেতে হবে।
550
00:47:10,540 --> 00:47:11,917
উঠে এসো!
551
00:47:12,584 --> 00:47:15,128
-তোমরা, পালাও!
-হেই, সাবধান!
552
00:47:15,128 --> 00:47:17,547
বেরিয়ে এসো, বন্ধুরা!
এসো, এখনই ফিরে এসো!
553
00:47:19,466 --> 00:47:20,675
এসো!
554
00:47:25,263 --> 00:47:26,473
ওহ, ঈশ্বর।
555
00:47:28,016 --> 00:47:30,560
ওহ, ঈশ্বর। যাও, যাও!
556
00:47:35,106 --> 00:47:36,691
যাও! যাও! যেতে থাকো!
557
00:47:38,985 --> 00:47:39,819
টানো!
558
00:47:41,279 --> 00:47:42,280
টানো!
559
00:47:49,663 --> 00:47:53,375
-টানো! টানো!
-ওটা আসছে! তাড়াতাড়ি!
560
00:47:56,461 --> 00:47:58,088
বিলি! টানো!
561
00:47:58,672 --> 00:47:59,673
না!
562
00:48:01,341 --> 00:48:02,551
না, আমাকে ফেলে দিও না!
563
00:48:03,301 --> 00:48:04,386
না!
564
00:48:04,386 --> 00:48:05,845
ওখানে অনেক আছে!
565
00:48:09,808 --> 00:48:11,309
-খুব ভারী!
-না!
566
00:48:11,309 --> 00:48:12,769
তোমার হাত দাও!
567
00:48:13,687 --> 00:48:15,897
-আমি ধরে রাখতে পারছি না!
-ধরো, কেই!
568
00:48:16,940 --> 00:48:17,941
ধরো!
569
00:48:17,941 --> 00:48:21,736
-আমি ধরে রাখতে পারছি না!
-টানো! টানো!
570
00:48:23,363 --> 00:48:24,656
না!
571
00:48:24,656 --> 00:48:30,656
কাজটি ভালো লেগে থাকলে চাইলে ডোনেট করতে পারেন Bkash/Nagad: 01717933540
572
00:48:30,656 --> 00:48:35,656
..:::সাবটাইটেলটি ভালো লাগলে আশাকরি গুডরেটিং দেবেন। সিরিজটি নিয়ে আপনারা আপনাদের ভালোলাগা মন্দ লাগা শেয়ার করতে পারেন বাংলা সাবটাইটেল ফ্রীক গ্রুপে।:::..
573
00:48:35,656 --> 00:49:35,656
..:::Bangla Subtitle: S O H A G S U V O:::..
..:::বাংলা অনুবাদ ও সম্পাদনায়ঃ সোহাগ শুভ :::..