1
00:00:19,261 --> 00:00:20,600
অপারেশন থিয়েটার
2
00:00:20,601 --> 00:00:22,031
প্রবেশাধিকার সংরক্ষিত
3
00:00:24,031 --> 00:00:39,031
অনুবাদ ও সম্পাদনায়
জায়েদ খান
4
00:01:02,841 --> 00:01:04,440
সুং জুন।
সুং হুনের কী অবস্থা?
5
00:01:06,380 --> 00:01:07,910
এখনো অপারেশন চলছে।
6
00:01:08,781 --> 00:01:10,281
এসব কী হচ্ছে?
7
00:01:11,151 --> 00:01:14,151
কে এমনটা করলো?
কেনইবা করলো?
8
00:01:15,250 --> 00:01:16,291
আসলে...
9
00:01:17,190 --> 00:01:19,019
আপনারা রিউ সুং হুনের অভিভাবক?
10
00:01:19,020 --> 00:01:21,690
হ্যাঁ, আমি ওর মা।
11
00:01:22,190 --> 00:01:23,690
আমার ছেলের কী অবস্থা?
12
00:01:24,031 --> 00:01:26,300
ছুরিটা তার অভ্যন্তরীণ অঙ্গে আঘাত করে
হাড়ে গিয়ে ঠেকেছে।
13
00:01:26,401 --> 00:01:28,000
আপাতত বিপদমুক্ত...
14
00:01:28,470 --> 00:01:30,531
কিন্তু জ্ঞান ফেরার পূর্বে
কিছুই বলতে পারছি না।
15
00:01:32,571 --> 00:01:33,599
ওগো।
16
00:01:33,600 --> 00:01:35,171
আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
17
00:02:29,860 --> 00:02:35,671
(পর্ব ১২: অন্য ব্যক্তির জীবন)
18
00:02:40,101 --> 00:02:43,041
ভাইয়া। দেখো!
19
00:02:44,610 --> 00:02:45,641
ইয়ুন জ্যে!
20
00:02:49,411 --> 00:02:50,481
ইয়ুন জ্যে, না!
21
00:03:12,701 --> 00:03:13,770
ইয়ুন কি!
22
00:03:13,900 --> 00:03:16,210
- কী হয়েছে?
- আসল খুনি ওকে আক্রমণ করেছিল।
23
00:03:17,881 --> 00:03:18,981
ওকে কেন আক্রমণ করেছিল?
24
00:03:22,851 --> 00:03:26,280
ও বোধহয় খুনির
আসল পরিচয় জেনে গিয়েছিল।
25
00:03:27,120 --> 00:03:28,951
আমার কোনো ধারণাই ছিল না,
উল্টো ওকেই সন্দেহ করে বসি।
26
00:03:30,120 --> 00:03:33,691
ওর উপর থেকে সন্দেহের দৃষ্টি
সরাতেই পারছিলাম না।
27
00:03:33,860 --> 00:03:35,791
ওকে সন্দেহ করেছিলে কেন?
কিছু করেছে?
28
00:03:37,490 --> 00:03:39,701
একা একা খুনিকে খুঁজে বেড়াচ্ছিল।
29
00:03:41,201 --> 00:03:42,770
অযথাই ওকে সন্দেহ করেছি।
30
00:04:01,921 --> 00:04:04,291
- বিচারক রিউ'র কী অবস্থা?
- একই অবস্থায় আছে।
31
00:04:25,780 --> 00:04:26,780
ধুর ছাই।
32
00:04:31,080 --> 00:04:32,121
ধ্যাৎ!
33
00:04:58,681 --> 00:05:01,381
বন্যপ্রাণী পর্যবেক্ষণের ক্যামেরায়
খুনি ধরে পড়েছিল।
34
00:05:03,850 --> 00:05:05,681
- তুমি নিশ্চিত, এই সেই খুনি?
- জ্বি, স্যার।
35
00:05:06,280 --> 00:05:07,650
হোপ ওয়েলফেয়ার
সেন্টারে আন ত্যে হো'র...
36
00:05:07,920 --> 00:05:10,590
খুন হবার দিন যাকে দেখেছিলাম
তার মতোই মনে হচ্ছে।
37
00:05:11,361 --> 00:05:12,959
অন্য কোনো সিসিটিভি
ক্যামেরায় ধরা পড়েছে?
38
00:05:12,960 --> 00:05:14,491
একমাত্র এই ক্যামেরাতেই দেখা গিয়েছে।
39
00:05:15,530 --> 00:05:17,899
পার্কের সমস্ত ক্যামেরার
অবস্থান জেনে নিয়ে...
40
00:05:17,900 --> 00:05:19,160
খুব বুদ্ধিমত্তার সাথে
সেগুলো এড়িয়ে গিয়েছিল।
41
00:05:19,561 --> 00:05:21,900
খুনি বোধহয় এই ক্যামেরার
অবস্থান সম্পর্কে জানতো না।
42
00:05:22,501 --> 00:05:24,099
অস্ত্র খুঁজে পেয়েছ?
43
00:05:24,100 --> 00:05:26,770
না। ঘটনাস্থলে কোনো অস্ত্র খুঁজে পাইনি।
44
00:05:27,301 --> 00:05:28,311
বিচারক রিউ'র শরীরে...
45
00:05:30,611 --> 00:05:33,709
ব্যবহৃত অস্ত্রের একটা
টুকরা পাওয়া গেছে।
46
00:05:33,710 --> 00:05:35,710
তাই বিশ্লেষণের জন্য
ফরেন্সিক বিভাগে পাঠিয়েছি।
47
00:05:36,011 --> 00:05:38,080
আর একমাত্র সাক্ষী এখনো অচেতন।
48
00:05:40,251 --> 00:05:41,391
এই লোকটা কে হতে পারে?
49
00:05:44,420 --> 00:05:46,390
হোপ ওয়েলফেয়ার সেন্টার থেকে
পালিয়ে যাওয়া ৫ জনের মধ্যে...
50
00:05:46,391 --> 00:05:47,829
কাকে এখনো চিহ্নিত করা যায়নি?
51
00:05:47,830 --> 00:05:50,691
- ১২ নম্বর এবং ২৪ নম্বরকে।
- কী?
52
00:05:51,600 --> 00:05:54,100
আন ত্যে হো বলেছিল
২৪ নম্বর মারা গেছে।
53
00:05:54,470 --> 00:05:56,099
তার দেহাবশেষ খুঁজে বের করতে হবে।
54
00:05:56,100 --> 00:05:57,701
তার আগে কিছু বিশ্বাস করা যাবে না।
55
00:05:57,741 --> 00:05:58,899
কিন্তু খুঁজে পাইনি তো।
56
00:05:58,900 --> 00:06:00,500
কোথায় মাটিচাপা দেয়া হয়েছে
তা আমরা কীভাবে জানব?
57
00:06:00,501 --> 00:06:03,611
দং হোয়া! আমার ভাইকে ছুরি মারা হয়েছে!
58
00:06:04,141 --> 00:06:07,241
তাছাড়া, খুঁজে পাবো জানলে
কি খুজতে যেতাম?
59
00:06:07,441 --> 00:06:09,511
খুঁজে পেতে হবে বলেই খুঁজতে যাই!
60
00:06:09,681 --> 00:06:10,881
যে করেই হোক খুঁজে পেতে হবে!
61
00:06:13,080 --> 00:06:14,391
দুঃখিত।
62
00:06:21,391 --> 00:06:23,691
মি. ব্যেক'র সাথে দেখা করতে যাচ্ছি।
63
00:06:24,431 --> 00:06:26,160
১২ এবং ২৪ নম্বরকে খুঁজে বের করব।
64
00:06:26,330 --> 00:06:27,431
মি. ব্যেক এখানে নেই।
65
00:06:33,400 --> 00:06:35,071
আমাকে ছেড়ে দে!
66
00:06:35,311 --> 00:06:37,240
ওই! ছাড় বলছি!
67
00:06:37,241 --> 00:06:40,340
কথা কানে যায় না হারামজাদারা!
68
00:06:40,511 --> 00:06:41,910
ছাড় আমায়!
69
00:06:42,951 --> 00:06:45,580
ওই, বলদের বাচ্চারা!
70
00:06:45,780 --> 00:06:47,821
ছেড়ে দে!
71
00:06:48,251 --> 00:06:50,121
তোদের জানে মেরে ফেলব!
72
00:06:50,491 --> 00:06:53,261
ওই!
73
00:06:53,391 --> 00:06:56,561
হারামীর বাচ্চারা, ছেড়ে দে বলছি!
74
00:06:56,790 --> 00:06:59,230
তোদের সবাইকে মেরে ফেলব!
75
00:07:01,061 --> 00:07:02,100
ছেড়ে দে!
76
00:07:04,600 --> 00:07:06,441
কী ব্যাপার?
কী করছো?
77
00:07:09,670 --> 00:07:12,111
পৌঁছেছে? এখন কী অবস্থা?
78
00:07:15,011 --> 00:07:16,051
ঠিক আছে।
79
00:07:16,811 --> 00:07:17,881
কী ব্যাপার?
80
00:07:18,121 --> 00:07:19,780
আমার অনুমতি ছাড়া
কোন সাহসে ঢুকলে?
81
00:07:19,920 --> 00:07:22,149
মি. ব্যেক'কে পাগলাগারদে পাঠিয়েছেন কেন?
82
00:07:22,150 --> 00:07:24,790
ওর মতো বদ্ধ পাগলকে
পাগলাগারদ ছাড়া কোথায় পাঠাব?
83
00:07:25,491 --> 00:07:29,230
চিফ ইয়েম, আমি কিছু জানি না ভেবেছেন?
84
00:07:32,301 --> 00:07:33,400
হোপ ওয়েলফেয়ার সেন্টার।
85
00:07:34,470 --> 00:07:35,931
ওই সময়ে আপনার
এলাকায় ছিল না?
86
00:07:39,001 --> 00:07:41,540
ওখানকার বাচ্চাগুলোর সাথে কী করেছেন?
87
00:07:42,371 --> 00:07:43,611
ওদেরকে কোথায় পাঠিয়েছিলেন?
88
00:07:51,420 --> 00:07:52,681
এতো কৌতুহলী হলে...
89
00:07:53,420 --> 00:07:58,220
গিয়ে তোমার মা মন্ত্রী
না গুক হি'কে জিজ্ঞেস করো।
90
00:08:10,431 --> 00:08:12,540
- দাঁড়ান।
- আপনি এমনটা করতে পারবেন না।
91
00:08:12,970 --> 00:08:14,571
- ম্যাম।
- মন্ত্রী সাহেবা।
92
00:08:16,611 --> 00:08:18,209
- ছাড়ুন।
- ম্যাম।
93
00:08:18,210 --> 00:08:19,839
- সমাধান হবে তো।
- ছেড়ে দিন।
94
00:08:19,840 --> 00:08:21,610
- ম্যাম, বাড়ি যান প্লিজ।
- মন্ত্রী সাহেবা।
95
00:08:21,611 --> 00:08:22,710
এমনটা করবেন না।
96
00:08:23,451 --> 00:08:24,621
মন্ত্রী সাহেবা।
97
00:08:25,881 --> 00:08:27,621
আমাকে সাহায্য করুন।
98
00:08:28,121 --> 00:08:30,150
ম্যাম। কী ব্যাপার?
99
00:08:30,951 --> 00:08:33,861
আমার ছেলে
হোপ ওয়েলফেয়ার সেন্টারে ছিল।
100
00:08:34,690 --> 00:08:36,761
তারপরে থেকেই ও আগের মতো নেই।
101
00:08:37,331 --> 00:08:38,631
কোন জায়গার কথা বললেন?
102
00:08:38,900 --> 00:08:40,530
হোপ ওয়েলফেয়ার সেন্টার।
103
00:08:41,670 --> 00:08:43,371
ওহ, আচ্ছা।
104
00:08:44,601 --> 00:08:47,200
কিন্তু আপনার ছেলে
হোপ ওয়েলফেয়ার সেন্টারে গেল কীভাবে?
105
00:08:48,371 --> 00:08:49,440
আসলে...
106
00:08:51,611 --> 00:08:54,581
সবারই কিছু ব্যাপার থাকে
যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর।
107
00:08:55,251 --> 00:08:57,050
আপনার কথার অর্থ বুঝেছি।
108
00:08:57,810 --> 00:09:01,150
যেই জায়গার কথা বললেন
সে ব্যাপারে আমি নিজে খোঁজ নিব।
109
00:09:02,351 --> 00:09:03,520
ধন্যবাদ।
110
00:09:04,690 --> 00:09:06,221
অনেক অনেক ধন্যবাদ।
111
00:09:09,091 --> 00:09:12,101
(স্বাস্থ্য এবং সেবা মন্ত্রনালয়)
112
00:09:21,270 --> 00:09:23,111
মহিলাটা কতক্ষণ ধরে এখানে আছে?
113
00:09:23,341 --> 00:09:24,511
অনেকক্ষণ হয়েছে।
114
00:09:25,381 --> 00:09:26,841
কোনো সাংবাদিক ওনাকে দেখেছে?
115
00:09:27,280 --> 00:09:29,851
হ্যাঁ, দেখেছে বোধহয়।
কিন্তু কেউই তেমন পাত্তা দেয়নি।
116
00:09:30,680 --> 00:09:31,680
আচ্ছা।
117
00:09:32,950 --> 00:09:34,020
ওনাকে এখান থেকে তাড়িয়ে দাও।
118
00:09:34,751 --> 00:09:36,550
আর খেয়াল রাখবে
যেন ফিরে আসতে না পারে।
119
00:09:37,221 --> 00:09:38,290
জ্বি, ম্যাম।
120
00:09:43,030 --> 00:09:45,330
এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি যান।
121
00:09:45,331 --> 00:09:47,460
- যাব না। এমন করছেন কেন?
-এভানে দাঁড়িয়ে থাকলে...
122
00:09:47,461 --> 00:09:49,130
- কোনো সমাধান হবে না তো।
- এমনটা করবেন না।
123
00:09:49,131 --> 00:09:51,399
- বাড়ি যান, আপনার সাথে যোগাযোগ করব।
- এমন করছেন কেন?
124
00:09:51,400 --> 00:09:53,340
যদি বাড়ি যান,
তবেই আপনার সাথে যোগাযোগ করা হবে।
125
00:09:53,341 --> 00:09:54,809
- যোগাযোগ করবেন?
- হ্যাঁ।
126
00:09:54,810 --> 00:09:56,140
- অবশ্যই যোগাযোগ করব।
- সত্যি?
127
00:09:56,141 --> 00:09:57,569
- ফোন দিবেন তো?
- হ্যাঁ।
128
00:09:57,570 --> 00:09:59,780
সাবধানে যাবেন।
আপনার সাথে যোগাযোগ করব।
129
00:10:09,550 --> 00:10:12,621
(হোপ ওয়েলফেয়ার সেন্টার, সত্য প্রকাশ করুন,
ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিন)
130
00:10:13,320 --> 00:10:14,461
এই যে, শুনছেন?
131
00:10:17,261 --> 00:10:20,160
আপনার ছেলে
হোপ ওয়েলফেয়ার সেন্টারে ছিল?
132
00:10:20,430 --> 00:10:22,570
- তুমি কে?
- ওহ, আমি...
133
00:10:30,070 --> 00:10:33,341
আপনার ছেলের সাথে দেখা করা যাবে?
134
00:10:42,991 --> 00:10:44,761
আমি অনেক আর্থিক সংকটে ছিলাম,
135
00:10:45,121 --> 00:10:46,991
তাই কিছুদিনের জন্য আমার ছেলেকে
ওয়েলফেয়ার সেন্টারে পাঠিয়েছিলাম।
136
00:10:47,361 --> 00:10:49,361
কিন্তু তারা জানায়
ওয়েলফেয়ার সেন্টার বন্ধ হয়ে গেছে।
137
00:10:50,290 --> 00:10:51,961
তাড়াহুড়ো করে ওকে আনতে গিয়ে দেখি...
138
00:10:52,761 --> 00:10:54,461
ওর এই অবস্থা হয়েছে।
139
00:10:58,900 --> 00:11:00,641
কাউকে যদি বলি,
আমার ছেলে আগে এমন ছিল না...
140
00:11:00,971 --> 00:11:02,511
কেউই আমার কথা বিশ্বাস করে না।
141
00:11:09,780 --> 00:11:12,050
আপনার ছেলের সাথে
কথা বলার চেষ্টা করে দেখি।
142
00:11:12,221 --> 00:11:13,751
ওর নাম কী?
143
00:11:14,050 --> 00:11:16,520
ওর নাম ধরে ডাকলে
পাগলাটে আচরণ করে।
144
00:11:17,020 --> 00:11:19,690
৪৫ নম্বর বলে ডাকো।
145
00:11:37,410 --> 00:11:38,440
৪৫ নম্বর?
146
00:11:40,511 --> 00:11:41,580
(রিউ সুং জুন, মুইয়ং পুলিশ স্টেশন)
147
00:11:41,581 --> 00:11:42,910
আমি একজন ডিটেক্টিভ।
148
00:11:44,180 --> 00:11:45,480
ডিটেক্টিভ কাকে বলে জানো তো?
149
00:11:45,481 --> 00:11:46,920
যে খারাপ লোকদের পাকড়াও করে।
150
00:11:49,450 --> 00:11:50,520
৪৫ নম্বর?
151
00:11:57,290 --> 00:11:58,530
আমার ভাইও...
152
00:11:59,501 --> 00:12:01,300
হোপ ওয়েলফেয়ার সেন্টারে ছিল।
153
00:12:02,131 --> 00:12:04,800
১১ নম্বর। তাকে চেনো?
154
00:12:09,070 --> 00:12:10,211
১২ নম্বরকে চেনো?
155
00:12:12,011 --> 00:12:13,211
২৪ নম্বরকে চেনো?
156
00:12:19,820 --> 00:12:21,150
২৪ নম্বরকে চেনো?
157
00:12:21,950 --> 00:12:23,790
২৪ নম্বরের নাম কী?
158
00:12:25,361 --> 00:12:27,519
আমি বলব না!
159
00:12:27,520 --> 00:12:29,189
আমাকে মারবেন না!
160
00:12:29,190 --> 00:12:30,731
দুঃখিত।
আমি বলব না।
161
00:12:31,160 --> 00:12:32,800
- না!
- সমস্যা নেই। বলতে হবে না।
162
00:12:33,461 --> 00:12:35,169
ভয় নেই, থামো।
163
00:12:35,170 --> 00:12:36,200
ঠিক আছে...
164
00:12:41,940 --> 00:12:43,841
তাহলে আমি দেখা করলে কেমন হয়?
165
00:12:44,611 --> 00:12:45,710
তুমি?
166
00:12:45,711 --> 00:12:47,640
চিলড্রেনস সেন্টারে আমি
নির্যাতনের শিকার...
167
00:12:47,641 --> 00:12:49,180
শিশুদের কাউন্সিলিং করতাম।
168
00:12:50,810 --> 00:12:52,981
ছেলেটার মানসিক
বিকলাঙ্গতা আছে, তাই না?
169
00:12:53,180 --> 00:12:54,221
হ্যাঁ।
170
00:12:54,351 --> 00:12:57,121
ওর বুদ্ধিমত্তা
সাত বছরের বাচ্চার মতো।
171
00:12:57,520 --> 00:12:59,820
কাউকে দেখলে বা
কেউ ওর নাম ধরে ডাকলে...
172
00:13:00,091 --> 00:13:01,660
আতংকিত হয়ে যায়।
173
00:13:03,060 --> 00:13:05,899
ভুক্তভোগীর পরিবার রাজি থাকলে...
174
00:13:05,900 --> 00:13:07,331
আমি ওর সাথে দেখা করব।
175
00:13:08,570 --> 00:13:11,001
তোমার সমস্যা হবে না তো?
176
00:13:11,331 --> 00:13:12,601
কিছুদিন বিশ্রাম নেয়া উচিত।
177
00:13:13,270 --> 00:13:14,341
না।
178
00:13:14,971 --> 00:13:17,040
কিছু একটা নিয়ে
ব্যস্ত থাকাটাই ভালো হবে।
179
00:13:18,511 --> 00:13:21,241
হাত-পা গুটিয়ে বসে থাকলে
কিছুই বদলাবে না।
180
00:13:23,950 --> 00:13:27,581
সেন্টারে গিয়ে কাউন্সিলিংয়ের
মালামাল নিয়ে আসব।
181
00:13:28,020 --> 00:13:29,720
আমি কি তোমার সাথে আসব?
182
00:13:29,721 --> 00:13:31,450
না, সমস্যা নেই।
আসছি
183
00:14:07,790 --> 00:14:09,030
ইন সেওং।
184
00:14:15,971 --> 00:14:17,770
- নাও।
- ধন্যবাদ।
185
00:14:21,841 --> 00:14:23,770
তোমাকে অনেক ভালো মানুষ মনে হয়।
186
00:14:24,770 --> 00:14:26,939
অন্যের দেখা-শোনা করতে গিয়ে
যদি বিশ্রাম নিতে না পারো...
187
00:14:26,940 --> 00:14:28,410
তাহলে তোমার দেখা-শোনা কে করবে?
188
00:14:29,410 --> 00:14:32,650
যতটা ভেবেছ আমি ততোটাও ভালো নই।
189
00:14:32,820 --> 00:14:34,221
আমি খুবই আত্মকেন্দ্রিক।
190
00:14:37,891 --> 00:14:40,391
এই ঝামেলায় জড়িয়ে গেলাম কীভাবে?
191
00:14:41,731 --> 00:14:44,761
কারণটা কী হতে পারে?
192
00:14:47,001 --> 00:14:50,270
আমার মা হোপ ওয়েলফেয়ার সেন্টারে
নার্স হিসেবে কর্মরত ছিলেন।
193
00:14:50,871 --> 00:14:52,300
কয়েকদিন আগেই জানতে পারলাম।
194
00:14:54,040 --> 00:14:55,270
আর তুমি?
195
00:14:56,111 --> 00:14:57,309
বলতে পারছি না।
196
00:14:57,310 --> 00:14:59,741
আমার আসল বাবা-মা কে সেটাই জানি না।
197
00:15:04,780 --> 00:15:07,081
ডিটেক্টিভ রিউ'র কাছে শুনোনি?
198
00:15:07,351 --> 00:15:09,891
তোমাদের ঘনিষ্ঠতা আছে দেখে
ভেবেছিলাম তুমি হয়ত জানো।
199
00:15:10,751 --> 00:15:12,091
না, আমি জানতাম না।
200
00:15:12,320 --> 00:15:13,919
কখনো আসল বাবা-মায়ের সন্ধান করোনি?
201
00:15:13,920 --> 00:15:15,331
না, তাদের খুঁজিনি।
202
00:15:15,861 --> 00:15:17,790
তাদেরকে ঝামেলায় ফেলতে চাইনি।
203
00:15:18,601 --> 00:15:20,660
সন্তানকে ভুলে যাওয়াটা
তাদের জন্য নিশ্চয়ই কঠিন ছিল।
204
00:15:22,170 --> 00:15:23,331
বুঝতে পেরেছি।
205
00:15:24,101 --> 00:15:27,141
পরিবারের কিছু লোকদের সাথে
দেখা না হওয়াই উত্তম।
206
00:15:29,910 --> 00:15:32,711
কিন্তু তোমার বাবা-মা
হয়ত তোমাকে খুঁজেছেন।
207
00:15:33,641 --> 00:15:35,650
তারা তোমাকে হারিয়ে ফেলেছেন,
ভুলে যাননি।
208
00:15:35,810 --> 00:15:38,650
তাদের যদি খোঁজার ইচ্ছাই থাকতো,
তাহলে এতোদিনে খুঁজে পেতো না?
209
00:15:39,320 --> 00:15:41,251
কোরিয়া তো আমেরিকার মতো
অনেক বড় নয়।
210
00:15:42,650 --> 00:15:45,290
মানুষের ইচ্ছার বাইরে
অনেক কিছুই ঘটে।
211
00:15:46,591 --> 00:15:48,221
তোমার মন যা বলবে তাই করো।
212
00:15:49,060 --> 00:15:52,200
পরিবার খোঁজাটা আসলেই
অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
213
00:16:55,391 --> 00:16:58,530
(অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ৩)
214
00:17:12,811 --> 00:17:14,380
অনেকগুলো সংখ্যা লিখছো দেখছি।
215
00:17:14,381 --> 00:17:15,650
এগুলো কী?
216
00:17:19,381 --> 00:17:20,750
আমি চুপ থাকব?
217
00:17:21,381 --> 00:17:22,720
জুসটা পান করে নাও।
218
00:17:56,521 --> 00:17:59,989
(মাসের ২য় এবং চতুর্থ রবিবারে বন্ধ থাকে)
219
00:17:59,990 --> 00:18:02,361
(ইন সেওংকে খুঁজে পেতে সাহায্য করুন)
220
00:18:11,101 --> 00:18:12,400
এখানে দাঁড়িয়ে কী করছো?
221
00:18:12,871 --> 00:18:13,999
(ইন সেওংকে খুঁজে পেতে সাহায্য করুন)
222
00:18:14,000 --> 00:18:16,611
আজ রেস্টুরেন্ট বন্ধ থাকবে
সেটা না জেনেই খেতে এসেছিলাম।
223
00:18:17,470 --> 00:18:18,541
দুঃখিত।
224
00:18:19,111 --> 00:18:20,910
দাঁড়াও, খেয়ে যাও।
225
00:18:21,281 --> 00:18:23,250
সমস্যা নেই, এসো।
226
00:18:24,111 --> 00:18:25,281
আরে ঠিক আছে।
227
00:18:26,720 --> 00:18:27,720
ভিতরে এসে খেয়ে যাও।
228
00:18:28,351 --> 00:18:30,420
আসো না।
229
00:18:48,041 --> 00:18:49,970
খুব খিদে পেয়েছে নিশ্চয়ই।
মজা করে খাও।
230
00:19:00,781 --> 00:19:01,791
কী ব্যাপার?
231
00:19:02,321 --> 00:19:04,990
খাবারটা কি খুব বেশিই বাজে?
অন্যকিছু খাবে?
232
00:19:05,990 --> 00:19:08,631
না, আমি মজা করে খাবো। ধন্যবাদ।
233
00:19:17,571 --> 00:19:18,771
তো...
234
00:19:22,041 --> 00:19:25,581
ছবিতে থাকা
ওই ছেলেটাই আপনার সন্তান?
235
00:19:28,240 --> 00:19:29,749
(ইন সেওংকে খুঁজে পেতে সাহায্য করুন)
236
00:19:29,750 --> 00:19:32,321
হ্যাঁ। ও-ই আমার ছেলে।
237
00:19:34,220 --> 00:19:36,650
স্বপ্নে ওকে ওই চেহারাতেই দেখি।
238
00:19:39,690 --> 00:19:42,861
২০ বছর হয়ে গেল,
জানিও না ও দেখতে কেমন হয়েছে।
239
00:19:53,900 --> 00:19:54,900
ওকে এখনো মিস করেন?
240
00:19:56,871 --> 00:19:58,210
অবশ্যই করি।
241
00:19:59,980 --> 00:20:01,381
আমার ছেলের চেহারাটা।
242
00:20:04,311 --> 00:20:05,321
একবার...
243
00:20:06,781 --> 00:20:09,791
একবার যদি দেখতে পেতাম।
তাহলে আর কিছুরই দরকার ছিল না।
244
00:20:15,291 --> 00:20:17,230
ও কথা জিজ্ঞেস করলে কেন?
245
00:20:20,730 --> 00:20:22,101
২০ বছর আগে,
246
00:20:23,430 --> 00:20:24,700
আমার মা'কে হারিয়ে ফেলেছি।
247
00:20:28,940 --> 00:20:31,240
আমার কিছুই মনে নেই,
248
00:20:32,680 --> 00:20:34,680
কিন্তু সে দেখতে কেমন ছিল
সেটা মনে আছে।
249
00:20:36,111 --> 00:20:37,381
ধূসর বর্ণের একটা কোট পরা ছিল,
250
00:20:39,680 --> 00:20:41,521
ব্যাগি প্যান্ট,
251
00:20:43,091 --> 00:20:44,650
আর সাদা ট্রেইনার্স জুতো।
252
00:21:00,141 --> 00:21:01,170
আর...
253
00:21:02,341 --> 00:21:05,281
সে আমার পছন্দের
ভ্যানিলা আইসক্রিম কিনে দিয়েছিল।
254
00:21:16,891 --> 00:21:18,021
তুমি কীভাবে...
255
00:21:20,920 --> 00:21:22,031
জানলে?
256
00:21:24,730 --> 00:21:25,929
(ইন সেওংকে খুঁজে পেতে সাহায্য করুন)
257
00:21:25,930 --> 00:21:27,331
ছবির ওই ছেলেটা...
258
00:21:29,571 --> 00:21:30,571
আমিই।
259
00:21:45,781 --> 00:21:46,851
আমি...
260
00:21:49,650 --> 00:21:50,891
আপনার ছেলে ইন সেওং।
261
00:21:52,291 --> 00:21:53,321
মা।
262
00:22:18,611 --> 00:22:19,680
ইন সেওং।
263
00:22:21,450 --> 00:22:24,720
তুমি আমার ছেলে ইন সেওং।
264
00:22:26,660 --> 00:22:28,990
ধন্যবাদ...
265
00:22:32,960 --> 00:22:35,601
তুমিই ইন সেওং?
266
00:22:35,771 --> 00:22:37,670
তুমি আমার ছেলে?
267
00:22:38,470 --> 00:22:41,499
হায় ইশ্বর!
268
00:22:41,500 --> 00:22:44,470
আমার ছেলে ফিরে এসেছে।
269
00:22:49,581 --> 00:22:51,510
(ইন সেওংকে খুঁজে পেতে সাহায্য করুন)
270
00:22:51,680 --> 00:22:53,321
ও ইশ্বর!
271
00:23:07,031 --> 00:23:09,271
জিন গ্যু সারাদিন ধরে
এসবই আঁকিবুকি করেছে।
272
00:23:09,930 --> 00:23:11,271
সবগুলোই বিভিন্ন ধরনের সংখ্যা।
273
00:23:13,200 --> 00:23:15,771
এগুলো বোধহয় ওয়েলফেয়ার
সেন্টারের বাচ্চাদের নম্বর।
274
00:23:17,811 --> 00:23:21,081
জিন গ্যু ২০ বছর আগে অন্যান্য বাচ্চাদের সাথে
থাকাকালীন যেই ভয় এবং আতংকে ছিল...
275
00:23:21,910 --> 00:23:23,581
এখনো সেই ভয় ওর ভিতরে রয়ে গেছে।
276
00:23:27,420 --> 00:23:29,121
ঠিক হতে অনেকটা সময় লাগবে।
277
00:23:31,621 --> 00:23:33,291
হয়ত কখনোই কথা বলবে না।
278
00:23:35,990 --> 00:23:38,590
ওখানে ঠিক কী ঘটেছিল
সেটা জানতে পারলে...
279
00:23:38,591 --> 00:23:40,531
ওকে বুঝতে পারাটা সহজ হবে।
280
00:23:49,910 --> 00:23:50,910
তোমাকে কিছু...
281
00:23:53,081 --> 00:23:54,111
দেখানোর আছে।
282
00:23:57,351 --> 00:23:59,220
জায়গাটা ছিল একটি
বড় আকারের কারাগার।
283
00:24:01,051 --> 00:24:02,950
প্রতিদিন, সকাল থেকে রাত পর্যন্ত...
284
00:24:03,621 --> 00:24:05,821
আমাদের বর্জ্য পোড়ানোর কাজে
নিয়োজিত থাকতে হতো।
285
00:24:07,190 --> 00:24:08,260
সে তুমি বাচ্চা হও বা অসুস্থ হও...
286
00:24:09,861 --> 00:24:11,430
কোনো পরিবর্তন ছিল না।
287
00:24:12,730 --> 00:24:13,960
আমরা খেতে পেতাম...
288
00:24:15,000 --> 00:24:17,131
সামান্য সয়াবিন পেস্ট স্ট্যু আর নষ্ট সবজি...
289
00:24:17,700 --> 00:24:19,271
সাথে এক মুঠো ভাত।
290
00:24:20,240 --> 00:24:21,670
সবসময় ক্ষুধায় জ্বলতে থাকতাম।
291
00:24:23,871 --> 00:24:27,311
যে সব বাচ্চারা অসুস্থতা বা
অতিরিক্ত মারপিটে মারা যেত...
292
00:24:29,150 --> 00:24:30,680
তারা সবার অগোচরেই
গায়েব হয়ে যেত।
293
00:24:33,351 --> 00:24:36,291
ভাগ্য ভালো হলে
উপত্যকায় কবর দেয়া হতো।
294
00:24:37,490 --> 00:24:38,650
আর খারাপ হলে...
295
00:24:42,430 --> 00:24:45,131
শুনেছি তাদের লাশ কাটা-ছেড়ার জন্য
মেডিকেল কলেজে পাঠানো হতো।
296
00:25:01,781 --> 00:25:04,410
জুং ইন সেওং তোমার ছেলে?
297
00:25:04,611 --> 00:25:05,980
হ্যাঁ।
298
00:25:06,250 --> 00:25:09,489
তোর কারণেই ওকে খুঁজে পেয়েছি।
299
00:25:09,490 --> 00:25:12,561
বাহ, অভিনন্দন, খালা।
300
00:25:13,220 --> 00:25:14,420
অভিনন্দন।
301
00:25:14,720 --> 00:25:17,660
ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।
302
00:25:17,990 --> 00:25:19,930
এখনো বিশ্বাস হচ্ছে না।
303
00:25:20,801 --> 00:25:23,399
তুমি কি নিশ্চিত?
ডিএন টেস্ট করে দেখবে?
304
00:25:23,400 --> 00:25:26,200
আরে ওসব ঝামেলা কী দরকার?
305
00:25:26,301 --> 00:25:28,970
মা তার ছেলেকে চিনতে পারে না?
306
00:25:29,410 --> 00:25:32,640
সবাই পার্টিতে আসবে কিন্তু।
307
00:25:32,641 --> 00:25:33,810
ঠিক আছে?
308
00:25:33,811 --> 00:25:35,909
এতো বেশি খাওয়াব যে...
309
00:25:35,910 --> 00:25:38,919
পেট ফেটে যাবে, ঠিক আছে?
310
00:25:38,920 --> 00:25:40,480
- হ্যাঁ।
- খালা।
311
00:25:41,351 --> 00:25:44,291
এটা পুলিশ স্টেশন,
আর এতক্ষণ যা বললে সবই রেকর্ড হয়েছে।
312
00:25:44,621 --> 00:25:46,990
পার্টির এক সপ্তাহ
আগে থেকে উপবাস করব।
313
00:25:47,361 --> 00:25:51,331
কেসগুলোও যদি
এমন মন দিয়ে সমাধা করতে।
314
00:25:53,930 --> 00:25:56,930
দুঃখিত। কী যে করব খুশিতে ভুলেই গেছি।
315
00:25:57,301 --> 00:25:59,570
- গিয়ে নিজের কাজ করো।
- আচ্ছা।
316
00:25:59,571 --> 00:26:00,999
- বাই।
- ভালো থাকবেন।
317
00:26:01,000 --> 00:26:02,041
আবার দেখা হবে।
318
00:26:02,811 --> 00:26:04,709
কী এক কাকতালীয় ব্যাপার!
319
00:26:04,710 --> 00:26:05,710
চিফ।
320
00:26:05,711 --> 00:26:08,010
ম্যাম। খাবার দিতে এসেছিলেন?
321
00:26:08,381 --> 00:26:11,811
ধন্যবাদ। আমার ইন সেওংকে খুঁজে পেয়েছি।
322
00:26:12,521 --> 00:26:15,121
আপনার ছেলেকে খুঁজে পেয়েছেন?
323
00:26:15,381 --> 00:26:18,351
হ্যাঁ। ধন্যবাদ, স্যার।
324
00:26:18,690 --> 00:26:21,719
ওকে খুঁজে পাওয়া জন্য
অনেক চেষ্টা করেছিলেন।
325
00:26:21,720 --> 00:26:23,660
আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
326
00:26:23,861 --> 00:26:25,391
ধন্যবাদ।
327
00:26:28,700 --> 00:26:32,101
এখানে দাঁড়িয়ে কথা না বলে
তারচেয়ে বরং আমার অফিসে চলুন।
328
00:26:32,170 --> 00:26:34,170
- এদিকে।
- ঠিক আছে।
329
00:26:47,180 --> 00:26:48,220
চা নিন।
330
00:26:50,091 --> 00:26:53,091
কখন কী হয়ে যাবে কেউ জানে না, তাই না?
331
00:26:53,861 --> 00:26:56,791
২০ বছর যাবত নিখোঁজ ছিল,
আর এখন এসে উপস্থিত হয়েছে।
332
00:26:57,990 --> 00:26:59,430
সেটাই।
333
00:27:00,031 --> 00:27:04,200
আগে যদি জানতাম ও কাছেপিঠে আছে
তাহলে আরো আগেই দেখা করতে পারতাম।
334
00:27:04,801 --> 00:27:05,801
হ্যাঁ।
335
00:27:08,101 --> 00:27:10,740
আপনার ছেলে এতোদিন কোথায় ছিল?
336
00:27:11,371 --> 00:27:13,841
ওর কিছুই মনে নেই।
337
00:27:14,440 --> 00:27:16,811
আমেরিকায় ও গাড়ি দূর্ঘটনায় পড়েছিল,
338
00:27:17,150 --> 00:27:20,021
তাই ছোটবেলার সব স্মৃতি ভুলে গেছে।
339
00:27:22,180 --> 00:27:23,220
তাই না কি?
340
00:27:25,720 --> 00:27:26,920
তাহলে তো ভালোই হলো।
341
00:27:30,391 --> 00:27:31,391
তাই না?
342
00:27:53,321 --> 00:27:55,480
উল্টাপাল্টা কিছু না বলে
চিরদিনের জন্য ভুলে যান।
343
00:27:55,851 --> 00:27:59,190
কিছু সত্য গোপন রাখাই...
344
00:28:00,061 --> 00:28:01,821
উত্তম।
345
00:28:18,071 --> 00:28:19,740
কত্তো সুন্দর!
346
00:28:21,281 --> 00:28:23,881
আমি বুদবুদ ফুলাচ্ছি।
347
00:28:24,510 --> 00:28:26,121
তুমিও ফুলাবে?
348
00:28:27,420 --> 00:28:28,920
তুমিও করে দেখবে?
349
00:28:35,321 --> 00:28:37,031
কত্তো সুন্দর!
350
00:28:38,331 --> 00:28:39,500
নাও।
351
00:28:43,700 --> 00:28:44,900
খুব মজার মনে হচ্ছে।
352
00:28:47,341 --> 00:28:49,610
তুমিও দেখছি বুদবুদ ফুলাতে পারো!
353
00:28:49,611 --> 00:28:50,871
ফুলাও।
354
00:28:51,641 --> 00:28:52,980
হ্যাঁ, এভাবে।
355
00:29:03,521 --> 00:29:05,121
কত্তো সুন্দর!
356
00:29:05,920 --> 00:29:07,990
অনেক সুন্দর।
357
00:29:08,460 --> 00:29:09,591
তুমিও ফুলাও!
358
00:29:14,230 --> 00:29:16,271
আমরা বুদবুদ ফুলিয়েছি...
359
00:29:16,900 --> 00:29:19,240
আর তাম্বুরা বাজিয়ে গান গেয়েছি।
360
00:29:20,341 --> 00:29:22,970
আবার কুকি বানিয়ে নিজেরা খেয়েছি।
361
00:29:24,940 --> 00:29:27,611
একটা বাচ্চা ছেলের মতো
ওকে সবকিছু উপভোগ করতে দেখেছি।
362
00:29:28,581 --> 00:29:29,980
আর এটা দেখে খারাপই লাগছিল।
363
00:29:34,051 --> 00:29:35,650
ভাবলাম,
364
00:29:36,891 --> 00:29:39,420
"ওই জায়গাতে ওর পুরো
শৈশব হারিয়ে গেছে।"
365
00:29:44,561 --> 00:29:45,861
ঠিক তোমার মতো।
366
00:29:50,230 --> 00:29:53,400
জ্ঞান ফিরলে দুজন মিলে খুঁজব।
367
00:29:55,041 --> 00:29:57,041
তোমার হারিয়ে যাওয়া শৈশব।
368
00:30:04,180 --> 00:30:05,550
(আজকের দিনের জন্য রিজার্ভ,
কোন গ্রাহক নেয়া হচ্ছে না।)
369
00:30:05,551 --> 00:30:06,881
(অন্যকোনো সময়ে আবার আসবেন)
370
00:30:08,581 --> 00:30:11,550
- জড়িয়ে ধরো!
- জড়িয়ে ধরো!
371
00:30:11,551 --> 00:30:12,890
- ইন সেওং, কী করছো?
- জড়িয়ে ধরছি।
372
00:30:12,891 --> 00:30:14,990
- তাড়াতাড়ি জড়িয়ে ধরো!
- জড়িয়ে ধরো!
373
00:30:19,091 --> 00:30:21,061
অনেক সুন্দর।
374
00:30:22,670 --> 00:30:25,840
- লাভ শট!
- লাভ শট!
375
00:30:25,841 --> 00:30:28,141
- লাভ শট, খেয়ে নাও!
- লাভ শট!
376
00:30:32,611 --> 00:30:34,510
বাব্বাহ!
377
00:30:34,841 --> 00:30:36,580
সুং জুন। ওখানে দাঁড়িয়ে আছিস কেন?
378
00:30:36,581 --> 00:30:38,551
- ভিতরে আয়!
- তাড়াতাড়ি।
379
00:30:41,081 --> 00:30:43,419
- অভিনন্দন।
- তোদের দুজনকে ভালোভাবে পরিচয় করিয়ে দিচ্ছি।
380
00:30:43,420 --> 00:30:45,550
এই হলো আমার পেটের ছেলে...
381
00:30:45,551 --> 00:30:49,361
আর এই হচ্ছে
আমার ছেলের মতোই একজন।
382
00:30:51,091 --> 00:30:54,030
আমার হয়ে আমার মায়ের ছেলে হয়ে
থাকার জন্য ধন্যবাদ।
383
00:30:54,031 --> 00:30:55,831
ধন্যবাদ দেয়ার দরকার নেই।
এটা তো আমার দায়িত্ব।
384
00:30:57,301 --> 00:30:58,429
অভিনন্দন।
385
00:30:58,430 --> 00:31:00,169
আরে ঠিক আছে।
386
00:31:00,170 --> 00:31:02,841
আজকের প্রধান খাবার চলে এসেছে।
387
00:31:06,111 --> 00:31:07,781
কী ব্যাপার?
388
00:31:08,081 --> 00:31:10,409
খালা, একটু বেশিই
উত্তেজিত হয়ে যাচ্ছো না?
389
00:31:10,410 --> 00:31:12,150
যতটা ইচ্ছা হয় খাও।
390
00:31:15,381 --> 00:31:17,690
- নাও।
- খাবারের জন্য ধন্যবাদ।
391
00:31:20,321 --> 00:31:22,660
তাহলে সবাই সবাই মিলে
এক পেগ হয়ে যাক!
392
00:31:27,561 --> 00:31:29,061
আবার ঠান্ডা লেগেছে নিশ্চয়ই।
393
00:31:29,801 --> 00:31:31,499
গরম পানি পান করবেন?
394
00:31:31,500 --> 00:31:33,500
একটু এনে দিতে পারবে?
395
00:31:35,641 --> 00:31:37,540
প্রধান অতিথির নিজ আসন
ত্যাগ করা ঠিক হবে না।
396
00:31:37,541 --> 00:31:39,210
দলের সবথেকে ছোট সদস্যই
পানি নিয়ে আসছে।
397
00:31:41,041 --> 00:31:42,111
খালা।
398
00:31:43,551 --> 00:31:45,351
আজকের মতো এমন খুশির দিনে...
399
00:31:45,881 --> 00:31:47,680
- একটু মাতাল না হলে চলে!
- হায়রে।
400
00:31:48,381 --> 00:31:49,390
আচ্ছা।
401
00:31:49,391 --> 00:31:51,090
আজকের জন্য মাতাল হওয়া যাক।
402
00:31:51,091 --> 00:31:54,190
বেশি মাতাল হয়ে গেলে
আমার ছেলেই পিঠে করে বাড়ি নিয়ে যাবে।
403
00:31:55,091 --> 00:31:56,890
- বাপরে!
- হায় ইশ্বর!
404
00:31:56,891 --> 00:31:58,959
- হাঁচির শব্দে ঘোর কেটে গেল!
- হায়রে।
405
00:31:58,960 --> 00:32:00,960
- ঠিক আছো?
- হ্যাঁ।
406
00:32:03,900 --> 00:32:05,730
- আহারে!
- এই!
407
00:32:05,900 --> 00:32:07,771
- ও, খোদা।
- দুঃখিত, ইন সেওং।
408
00:32:08,141 --> 00:32:09,570
ঠিক আছে।
409
00:32:09,571 --> 00:32:11,870
সমস্যা নেই।
যে কারোর সাথেই এমনটা হতে পারে।
410
00:32:11,871 --> 00:32:13,939
হায়রে।
411
00:32:13,940 --> 00:32:17,149
দাঁড়াও। এই পায়েও সম্ভবত কিছুটা পড়েছে।
412
00:32:17,150 --> 00:32:19,520
সমস্যা নেই, মা।
বসো।
413
00:32:19,521 --> 00:32:20,949
- ঠিক আছিস?
- হ্যাঁ।
414
00:32:20,950 --> 00:32:23,720
পালিয়ে যাওয়ার সময় ১২ নম্বরের পা...
415
00:32:23,851 --> 00:32:25,821
ফাঁদে আটকে যায়।
416
00:32:26,091 --> 00:32:28,220
তাই খুব বাজেভাবে
একটা দাগ পড়ে যায়।
417
00:32:29,091 --> 00:32:31,091
হায় ইশ্বর!
418
00:32:32,160 --> 00:32:34,230
এইতো। ঠিক আছে।
419
00:32:34,760 --> 00:32:37,331
আমার ছেলে আমার সাথে
অনেক ভালো ব্যবহার করে।
420
00:32:51,180 --> 00:32:52,650
বাইরে কী করছো?
421
00:32:55,021 --> 00:32:56,851
একটু বাতাস খেতে এলাম।
422
00:32:57,121 --> 00:32:58,121
আচ্ছা।
423
00:33:04,091 --> 00:33:07,861
তোমার পায়ে
একটা গভীর ক্ষতচিহ্ন দেখলাম।
424
00:33:10,730 --> 00:33:12,170
ওটা কখন হয়েছিল?
425
00:33:12,700 --> 00:33:13,801
এটা?
426
00:33:14,041 --> 00:33:17,541
আমাকে দত্তক নেয়া মা বলেছিলেন
এটা না কি দত্তক নেয়ার আগে থেকেই ছিল।
427
00:33:20,881 --> 00:33:22,880
তোমার মনে নেই...
428
00:33:22,881 --> 00:33:25,110
এই ক্ষতচিহ্ন কীভাবে এলো?
429
00:33:25,111 --> 00:33:26,420
বলতে পারছি না,
430
00:33:26,980 --> 00:33:28,680
বোধহয় কোনো ফাঁদে আটকে গিয়েছিলাম।
431
00:33:29,391 --> 00:33:30,490
ফাঁদে?
432
00:33:32,091 --> 00:33:33,660
মাঝেমাঝে একটা দুঃস্বপ্ন দেখি।
433
00:33:34,791 --> 00:33:37,391
বনের মধ্যে পাগলের মতো দৌঁড়াচ্ছি...
434
00:33:38,690 --> 00:33:40,000
আর একটা ফাঁদে আটকে গেছি।
435
00:33:44,801 --> 00:33:45,900
খুব ভয়ানক মনে হচ্ছে না?
436
00:33:50,771 --> 00:33:52,980
হ্যাঁ, বেশ ভয়ানক লাগছে।
437
00:34:04,150 --> 00:34:05,950
দত্তক দেয়া সংস্থার সাথে কথা বলেছি,
438
00:34:06,121 --> 00:34:08,219
তারা নিশ্চিত করেছেন হোপ ওয়েলফেয়ার
সেন্টার থেকে ২০০২ সালের সেপ্টেম্বরে...
439
00:34:08,220 --> 00:34:10,490
জুং ইন সেওংকে আমেরিকায়
দত্তক দেয়া হয়েছিল।
440
00:34:11,331 --> 00:34:13,960
তাহলে আমরা মোটামুটি নিশ্চিত
জুং ইন সেওংই ১২ নম্বর।
441
00:34:13,961 --> 00:34:14,961
হ্যাঁ।
442
00:34:14,962 --> 00:34:16,799
কী এমন কারণ আছে
যার জন্য সে-ই খুনি হতে পারে?
443
00:34:16,800 --> 00:34:18,900
হোপ ওয়েলফেয়ার
সেন্টারের সাথে সম্পর্ক ছাড়া...
444
00:34:18,901 --> 00:34:20,871
এই তত্ত্বের পক্ষে
পারিপার্শ্বিক কোনো প্রমাণ নেই।
445
00:34:21,401 --> 00:34:24,070
তাহলে শুধু ২৪ নম্বরই বাকি আছে?
446
00:34:25,010 --> 00:34:29,380
ওই শেফ ২৪ নম্বর হতে পারে বলে মনে হয়?
447
00:34:29,680 --> 00:34:32,751
গতকাল দেখলাম
ছুরি চালনায় সে খুবই দক্ষ।
448
00:34:33,320 --> 00:34:34,450
লি জুং সু?
449
00:34:35,081 --> 00:34:38,151
না, তার বড় ভাই, লি হিয়ন সু, হতে পারে।
450
00:34:38,320 --> 00:34:39,791
এ ব্যাপারে কোনো ধারণা আছে?
451
00:34:41,220 --> 00:34:44,990
লি জুং সু'র বাবা-মা
চিফ ইয়েমকে চিনতেন।
452
00:34:46,860 --> 00:34:49,671
আপনারা কি হোপ ওয়েলফেয়ার
সেন্টারে গিয়েছিলেন?
453
00:34:49,901 --> 00:34:51,671
হোপ ওয়েলফেয়ার সেন্টার?
454
00:34:52,300 --> 00:34:55,800
আমরা নিজেরা ওখানে যাইনি।
455
00:34:56,041 --> 00:34:58,671
পুলিশ স্টেশনের প্রধান
আমাদের হয়ে খুঁজে এসেছেন।
456
00:34:59,041 --> 00:35:00,311
স্টেশনের প্রধান?
457
00:35:01,740 --> 00:35:04,581
তার নাম ইয়েম কি-নাম ছিল?
458
00:35:04,981 --> 00:35:07,251
হ্যাঁ, ঠিক বলেছেন।
তার নাম ছিল ইয়েম কি-নাম।
459
00:35:07,950 --> 00:35:10,949
হিয়ন সু'কে খুঁজে পাবার জন্য
অনেক খেটেছেন।
460
00:35:10,950 --> 00:35:14,061
চিফ ইয়েম বোধহয়
বড় মনের মানুষের পরিচয় দিয়েছিলেন...
461
00:35:14,360 --> 00:35:16,160
যাতে করে বাবা-মায়েরা...
462
00:35:16,691 --> 00:35:18,690
নিজেদের সন্তানকে
খোঁজা থেকে বিরত থাকে।
463
00:35:18,691 --> 00:35:20,330
সে জন্যই ওই খালা...
464
00:35:20,331 --> 00:35:22,030
২০ বছর ধরে
তার ছেলেকে খুঁজে পাননি।
465
00:35:22,501 --> 00:35:26,070
তারমানে ২০ বছর ধরে
সাহায্যের পরিবর্তে ঝামেলা পাকিয়েছেন?
466
00:35:26,501 --> 00:35:27,540
হায় ইশ্বর!
467
00:35:27,541 --> 00:35:31,141
একটা মানুষ এতো জঘন্য কাজ
কীভাবে করতে পারে?
468
00:35:31,441 --> 00:35:34,440
আর কতোদিন ওই শুয়োরটার সামনে
না জানার ভান করতে হবে?
469
00:35:34,441 --> 00:35:36,509
পাকাপোক্ত প্রমাণ পাওয়ার আগে,
470
00:35:36,510 --> 00:35:38,711
কোনো তাড়াহুড়ো করা যাবে না, বুঝেছ?
471
00:35:44,090 --> 00:35:46,691
ওহ, যখন চিফের অফিসে গিয়েছিলাম...
472
00:35:47,090 --> 00:35:49,490
আমাকে দেখে একটা ছবি
লুকাচ্ছিল বলে মনে হয়েছে।
473
00:35:50,760 --> 00:35:52,129
ছবিতে বোধহয় একটা কংকাল ছিল।
474
00:35:52,130 --> 00:35:53,430
- কংকাল?
- হ্যাঁ।
475
00:35:53,800 --> 00:35:56,331
শেষবার যেটা পেয়েছি সেটা না কি?
476
00:35:56,430 --> 00:35:58,199
ম্যানেজার আনকে খুঁজতে গিয়ে
যেই কংকাল পেয়েছিলাম...
477
00:35:58,200 --> 00:35:59,569
সেটার কথা বলছেন?
478
00:35:59,570 --> 00:36:00,941
- ওটার ছবি আছে?
- হ্যাঁ।
479
00:36:05,610 --> 00:36:07,180
- এগুলোই সেই ছবি?
- হ্যাঁ।
480
00:36:26,838 --> 00:36:28,366
আক্কেল দাতে দেখে মনে হচ্ছে...
481
00:36:28,367 --> 00:36:30,476
কংকালটা কোনো ১৪ বছর
বয়সী মেয়ের হবে।
482
00:36:30,477 --> 00:36:32,278
মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারিনি।
483
00:36:34,247 --> 00:36:35,676
একটা ডিএনএ টেস্ট করতে পারবে?
484
00:36:35,677 --> 00:36:38,117
ব্যোনমেরুর কিছু কোষ সংগ্রহ করেছিলাম,
485
00:36:38,378 --> 00:36:40,187
কিন্তু কংকালটা অনেক পুরানো,
486
00:36:40,188 --> 00:36:41,648
কিন্তু কোনো অটোজম
পাবো বলে মনে হয় না।
487
00:36:42,418 --> 00:36:44,688
তার বদলে,
মাইটোকন্ড্রিয়া পরীক্ষা করে দেখতে পারি
488
00:36:45,218 --> 00:36:46,926
কেউ আছে না কি
যার সাথে তুলনা করা যাবে?
489
00:36:46,927 --> 00:36:47,927
না।
490
00:36:49,188 --> 00:36:51,927
ওর চেহারাটা পুনর্গঠন করতে পারবে?
491
00:36:52,497 --> 00:36:53,528
অবশ্যই।
492
00:37:44,948 --> 00:37:47,718
ইয়ুন জুংয়ের দেহাবশেষ
খুনি তুলেছিল কীসের জন্য?
493
00:37:48,948 --> 00:37:51,117
এতো লোক থাকতে ইয়ুন জুং'ই কেন?
494
00:37:57,427 --> 00:37:58,497
নাও।
495
00:37:59,698 --> 00:38:00,698
এটা কী?
496
00:38:00,699 --> 00:38:03,568
তোমার ভাইয়ের শরীরে অস্ত্রের যে টুকরা
পাওয়া গেছে তার বিশ্লেষণের প্রতিবেদন।
497
00:38:06,668 --> 00:38:08,307
ধাতুটা অনেকটা খাটি ছিল।
498
00:38:08,867 --> 00:38:11,278
সস্তার কোনো দোকানের
জিনিস হবে না।
499
00:38:11,807 --> 00:38:12,976
হতে পারে...
500
00:38:12,977 --> 00:38:15,306
কোনো নামকরা কারিগর
ছুরিটি বানিয়েছে।
501
00:38:15,307 --> 00:38:16,378
তাই না কি?
502
00:38:18,017 --> 00:38:20,218
ভাঙা অংশের ভিত্তিতে
পুরো আকারটা অনুমান করেছি।
503
00:38:20,787 --> 00:38:21,948
এটা সাশেমির ছুরি।
504
00:38:24,258 --> 00:38:27,488
রান্নাঘরে ব্যবহার করা হয়েছিল,
এখন খুঁজে দেখো।
505
00:38:39,968 --> 00:38:41,037
স্বাগত।
506
00:38:44,807 --> 00:38:45,838
আমাদের প্রায়ই দেখা হয়ে যাচ্ছে।
507
00:39:02,727 --> 00:39:04,358
ছুরির বিষয়ে কৌতুহল আছে?
508
00:39:05,597 --> 00:39:06,668
ধরে দেখবেন?
509
00:39:26,847 --> 00:39:28,517
- সেওক গু।
- বুঝেছি।
510
00:39:33,628 --> 00:39:36,597
শুনেছি সব শেফেরই
না কি প্রিয় ছুরি থাকে।
511
00:39:37,957 --> 00:39:38,957
কথাটা কি সত্য?
512
00:39:38,958 --> 00:39:40,927
দক্ষ হাতে ছুরি চালাতে হলে,
আগে ছুরিটাকে বুঝতে হবে।
513
00:39:41,568 --> 00:39:42,827
যেই ছুরি হাতে আমি দক্ষ...
514
00:39:44,338 --> 00:39:45,798
সেটা আমার শরীরের
একটা অংশের মতোই।
515
00:39:51,977 --> 00:39:52,977
না।
516
00:40:04,157 --> 00:40:06,628
৪৫ নম্বর।
চলো আজ বনভোজনে যাই।
517
00:40:06,927 --> 00:40:08,488
কোনো বন্ধুকে সাথে নিতে চাও?
518
00:40:11,258 --> 00:40:12,956
তাহলে এদের সবাইকে নিয়ে চলো।
519
00:40:12,957 --> 00:40:16,967
১৫ নম্বর, ১৯ নম্বর...
520
00:40:16,968 --> 00:40:20,207
২৪ নম্বর, ৭ নম্বরকেও নিয়ে চলো।
521
00:40:29,077 --> 00:40:30,418
৭ নম্বর নেই।
522
00:40:32,548 --> 00:40:34,448
২৪ নম্বরও নেই।
523
00:40:37,358 --> 00:40:39,957
কেন? কোথায় গিয়েছে?
524
00:40:45,798 --> 00:40:46,927
পালিয়েছে।
525
00:40:51,767 --> 00:40:54,137
ত্যে হো আর ২৪ নম্বর পালিয়েছিল?
526
00:40:55,267 --> 00:40:57,036
নাম বলা নিষেধ!
527
00:40:57,037 --> 00:40:58,907
নাম বললে, ওরা মারবে।
528
00:40:59,008 --> 00:41:00,846
- না!
- না, সমস্যা নেই।
529
00:41:00,847 --> 00:41:03,176
ভয় নেই।
এখানে কেউ মারবে না।
530
00:41:03,177 --> 00:41:05,517
আমার নাম জো ইউন গি।
দেখলে, কেউ আমায় মারেনি?
531
00:41:05,617 --> 00:41:07,088
আমার নাম কিম জুং হি।
532
00:41:07,688 --> 00:41:10,157
নাম বলা নিষেধ।
533
00:41:10,617 --> 00:41:13,528
নাম বলবে মারধর করবে।
আর মারধর করলে মরে যাবে।
534
00:41:14,157 --> 00:41:18,327
৪৫ নম্বরের নাম কিম জিন গু।
535
00:41:39,177 --> 00:41:41,247
আপনার ছেলেকে
নাম ধরে ডাকতে পারবেন?
536
00:41:42,787 --> 00:41:43,858
জিন গু।
537
00:41:51,698 --> 00:41:52,727
জিন গু।
538
00:41:53,798 --> 00:41:54,798
জিন গু।
539
00:41:55,497 --> 00:41:57,198
জিন গু, আমার সোনার ছেলে।
540
00:41:57,867 --> 00:41:59,767
হুম, এটাই তোমার নাম।
541
00:41:59,798 --> 00:42:01,407
এই তো, সাবাশ।
542
00:42:03,378 --> 00:42:06,137
অনেক ভালো করেছ, সাবাশ জিন গু।
543
00:42:08,608 --> 00:42:10,048
২৪ নম্বর।
544
00:42:12,778 --> 00:42:14,548
ওকে নিয়ে বনভোজনে যাওয়া যাক।
545
00:42:17,358 --> 00:42:19,457
২৪ নম্বর কে?
546
00:42:20,387 --> 00:42:22,088
২৪ নম্বর হলো...
547
00:42:38,407 --> 00:42:40,847
- ইউন গি।
- ২৪ নম্বরের আসল নাম পেয়ে গেছি।
548
00:42:41,677 --> 00:42:42,778
২৪ নম্বর হলো...
549
00:42:43,918 --> 00:42:46,017
- হিয়ন সু।
- হিয়ন সু? ?
550
00:42:49,688 --> 00:42:51,387
- লি হিয়ন সু?
- হ্যাঁ।
551
00:42:59,657 --> 00:43:00,767
বুঝেছি, ধন্যবাদ।
552
00:43:04,497 --> 00:43:05,568
মি. লি জুং সু।
553
00:43:06,367 --> 00:43:09,938
আপনি কি জানতেন
আপনার ভাই লি হিয়ন সু...
554
00:43:10,477 --> 00:43:11,477
হোপ ওয়েলফেয়ার সেন্টারে ছিল?
555
00:43:14,048 --> 00:43:15,108
না।
556
00:43:16,247 --> 00:43:17,278
সত্যি তো?
557
00:43:35,427 --> 00:43:36,497
ভিতরে আসতে পারবেন না।
558
00:43:37,198 --> 00:43:39,068
আরে কী ব্যাপার...কী করছেন?
559
00:44:14,407 --> 00:44:16,338
২৪ মে রাতে ১০ টায়...
560
00:44:17,108 --> 00:44:18,378
কোথায় ছিলেন এবং কী করছিলেন?
561
00:44:18,477 --> 00:44:19,806
আপনি তো জানেনই,
তাহলে জিজ্ঞেস করছেন কেন?
562
00:44:19,807 --> 00:44:21,307
নিজের মুখে বলুন।
563
00:44:21,648 --> 00:44:22,878
কোথায় ছিলেন এবং কী করছিলেন।
564
00:44:29,448 --> 00:44:32,557
আপনার ভাই বিচারক রিউ'র
সাথে এভাবে দেখা করতে গিয়েছিলাম।
565
00:44:53,108 --> 00:44:54,307
ছুরিটা ফেলে দেননি কেন?
566
00:44:58,718 --> 00:45:00,148
ফেলে দিলে অপচয় হতো।
567
00:45:01,218 --> 00:45:02,718
এটা আমার সবথেকে প্রিয় ছুরি।
568
00:45:03,088 --> 00:45:04,218
আপনার সবথেকে প্রিয় ছুরি?
569
00:45:14,168 --> 00:45:15,867
(ভিডিয়ো জিজ্ঞাসাবাদ কক্ষ)
570
00:45:18,198 --> 00:45:20,307
- এরমধ্যেই শেষ?
- ওই হারামজাদা আসল অপরাধী নয়।
571
00:45:20,707 --> 00:45:22,968
- কী?
- ও সেই খুনি নয়।
572
00:45:24,008 --> 00:45:25,407
হারামজাদা কিছু একটা লুকাচ্ছে।
573
00:45:53,707 --> 00:45:54,707
শুনছেন।
574
00:45:59,707 --> 00:46:01,008
আমি মুইয়ং পুলিশ স্টেশন থেকে এসেছি।
575
00:46:01,847 --> 00:46:02,907
ছুরিটা এখানে...
576
00:46:06,347 --> 00:46:08,218
তৈরি হয়েছিল কিনা বলতে পারবেন?
577
00:46:12,188 --> 00:46:14,088
হ্যাঁ, এখানেই তৈরি।
578
00:46:14,657 --> 00:46:16,926
কে কিনেছিল মনে আছে?
579
00:46:16,927 --> 00:46:18,358
সেটা কীভাবে মনে রাখব?
580
00:46:23,698 --> 00:46:26,497
কিন্তু খাতায় লিখে রেখেছিলাম।
581
00:46:27,367 --> 00:46:29,707
- প্রতিটা ছুরিতেই নম্বর লেখা আছে।
- আচ্ছা।
582
00:46:37,218 --> 00:46:38,247
দাঁড়ান।
583
00:46:47,988 --> 00:46:49,588
(জমার রশিদ)
584
00:46:53,097 --> 00:46:54,398
এই যে।
585
00:46:55,168 --> 00:46:57,267
ছুরি যে কিনেছিল তার নাম...
586
00:46:57,898 --> 00:46:59,137
জুং ইউন জ্যে।
587
00:47:00,537 --> 00:47:01,738
জুং ইয়ুন জ্যে।
588
00:47:03,468 --> 00:47:05,577
আপনি নিশ্চিত
তার নাম জুং ইয়ুন জ্যে?
589
00:47:05,778 --> 00:47:08,147
হ্যাঁ, অল্পবয়সী একটি ছেলে।
590
00:47:08,148 --> 00:47:10,077
বলেছিল ভাইয়ের জন্য কিনছে।
591
00:47:10,577 --> 00:47:12,378
তার ভাইয়ের না কি
জাপানিজ রেস্টুরেন্ট আছে।
592
00:47:23,028 --> 00:47:24,727
ছুরিটা কে দিয়েছে?
593
00:47:26,298 --> 00:47:28,798
- আমার খুবই কাছের কেউ।
- খুবই কাছের কেউ?
594
00:47:32,698 --> 00:47:35,637
সেই লোকটা কি জুং ইয়ুন জ্যে না কি?
595
00:47:42,707 --> 00:47:43,878
জুং ইয়ুন জ্যে?
596
00:47:46,548 --> 00:47:48,117
এই নামের কাউকে চিনি না।
597
00:47:50,457 --> 00:47:51,858
যদি জুং ইয়ুন জ্যে না হয়ে থাকে,
598
00:47:52,418 --> 00:47:54,358
তবে কি জুং ইয়ুন জ্যে'র মুখোশধারী কেউ?
599
00:47:59,398 --> 00:48:01,798
আপনার ভাই, লি হিয়ন সু, তাই না?
600
00:48:16,878 --> 00:48:18,077
মি. লি জুং সু।
601
00:48:19,048 --> 00:48:20,488
আপনি আসল অপরাধী নন।
602
00:48:21,787 --> 00:48:24,117
রান্নাঘরে যখন ছুরিটা পেয়েছি,
603
00:48:25,457 --> 00:48:28,927
আপনাকে দেখে মনে হচ্ছিল
আপনি সেচ্ছায় ধরা দিচ্ছেন।
604
00:48:33,097 --> 00:48:34,198
বলুন।
605
00:48:34,867 --> 00:48:36,927
আমার ভাইকে যে ছুরি মেরেছে
তাকে চিনেন, তাই না?
606
00:48:39,838 --> 00:48:42,707
সেই লোকটাকে বাঁচানোর জন্যই
আমার কাছে মিথ্যা বলছেন।
607
00:48:45,778 --> 00:48:47,448
আপনার ভাই কোথায়?
608
00:48:53,448 --> 00:48:55,488
আমিও সেটাই জানতে চাই...
609
00:48:55,918 --> 00:48:57,617
আমার ভাই এখন কোথায় আছে।
610
00:49:19,238 --> 00:49:20,577
(ফরেন্সিক বিজ্ঞান)
611
00:49:38,040 --> 00:49:40,440
বাব্বাহ, খুব সুন্দর তো।
612
00:49:42,440 --> 00:49:44,080
কে এটা? সে দেখতে ভারী মিষ্টি।
613
00:49:44,841 --> 00:49:45,980
এটাও।
614
00:49:47,181 --> 00:49:48,281
বাহ।
615
00:49:54,451 --> 00:49:56,721
ও খোদা!
616
00:49:56,921 --> 00:49:59,559
বাহ, অনেক সুদর্শন।
617
00:49:59,560 --> 00:50:01,830
আমি সত্যিই কৃতজ্ঞ।
618
00:50:58,451 --> 00:51:01,250
(৭ নম্বর আন ত্যে হো,
১১ নম্বর রিউ সুং হুন।)
619
00:51:07,491 --> 00:51:09,260
(১২ নম্বর জুং ইন সেওং)
620
00:51:09,261 --> 00:51:12,060
(১৩ নম্বর)
621
00:51:17,301 --> 00:51:18,971
(১৩ নম্বর জুং ইয়ুন জ্যে)
622
00:51:22,971 --> 00:51:24,610
(ইয়ুন চ্যাংয়ের ছুরি)
623
00:51:24,611 --> 00:51:26,341
(ইয়ং...)
624
00:51:29,011 --> 00:51:30,681
(জুং ইয়ুন...)
625
00:51:38,960 --> 00:51:43,631
(জু ইউন...)
626
00:51:46,701 --> 00:51:48,171
ইউ না'র শেষ বার্তাটি...
627
00:51:49,401 --> 00:51:51,171
কারো নাম হতে পারে?
628
00:51:52,341 --> 00:51:54,710
(জু ইউন...)
629
00:51:58,040 --> 00:51:59,181
এই।
630
00:52:05,520 --> 00:52:06,580
ইউন গি।
631
00:52:07,221 --> 00:52:10,390
তুমি কি জানো ইউ না
তুমি ছাড়া 'জু' বংশীয় নামের...
632
00:52:10,790 --> 00:52:13,620
অন্য কাউকে চিনে কিনা?
633
00:52:14,290 --> 00:52:17,761
জু ইউন টাইপের কিছু।
শেষ শব্দটা শুরু হয়েছে 'চিউট' ব্যঞ্জনবর্ণ দিয়ে।
634
00:52:19,031 --> 00:52:21,000
জু ইউন এবং
শেষ শব্দটা চিউট ব্যঞ্জনবর্ণ?
635
00:52:24,940 --> 00:52:26,639
না, আমার জানা নেই।
636
00:52:26,640 --> 00:52:27,671
কেন?
637
00:52:30,681 --> 00:52:35,051
ব্যাপারটা হলো,
ইউ না মৃত্যুর পূর্বে শেষ বার্তা দিয়েছিল।
638
00:52:35,810 --> 00:52:39,721
প্রথমে ভেবেছিলাম
তোমাকে কিছু বলতে চেয়েছিল...
639
00:52:39,881 --> 00:52:42,091
কিন্তু লিখে শেষ করতে পারেনি।
640
00:52:42,750 --> 00:52:44,059
কিন্তু এখন মনে হচ্ছে...
641
00:52:44,060 --> 00:52:47,890
ওই মেসেজ দিয়ে হয়তো
অন্য কাউকে বুঝিয়েছে।
642
00:52:49,690 --> 00:52:51,631
আমি দেখতে পারি?
643
00:52:52,730 --> 00:52:53,931
সমস্যা হবে না তো?
644
00:52:54,770 --> 00:52:56,730
সমস্যা হবে না।
কিছু মনে পড়তে পারে।
645
00:52:58,100 --> 00:52:59,940
যে করেই হোক
খুনিকে তাড়াতাড়ি ধরতে হবে।
646
00:53:22,991 --> 00:53:25,201
(জু ইউন...)
647
00:53:29,071 --> 00:53:32,870
(জু ইউন...)
648
00:53:39,910 --> 00:53:41,980
দুঃখিত, ঠিক বলতে পারছি না।
649
00:53:43,451 --> 00:53:45,721
না, আমি দুঃখিত।
650
00:53:46,721 --> 00:53:48,051
অস্বস্তিতে ফেলে দিলাম।
651
00:53:49,651 --> 00:53:52,421
আমার রুমে যাচ্ছি।
652
00:54:18,451 --> 00:54:20,750
(সরকারি হাসপাতাল)
653
00:54:44,781 --> 00:54:45,940
ইউ না...
654
00:55:26,750 --> 00:55:28,250
- আবার দেখা হবে।
- আচ্ছা।
655
00:55:39,600 --> 00:55:40,730
লোকটা কে?
656
00:55:42,330 --> 00:55:43,800
অনেক ভালো একজন লোক।
657
00:55:43,801 --> 00:55:46,100
আপনি কতো ভাগ্যবতী।
আপনার আশেপাশে কতো ভালো মানুষ আছে।
658
00:55:55,980 --> 00:55:58,080
ইউ না'র শেষ বার্তাটা
যদি কারো নাম না হয়ে থাকে?
659
00:55:58,151 --> 00:55:59,181
কিছু মনে পড়েছে?
660
00:55:59,350 --> 00:56:00,480
ঠিক বলতে পারছি না, কিন্তু..
661
00:56:01,750 --> 00:56:03,051
যদি সত্যিই সে হয়ে থাকে...
662
00:56:04,120 --> 00:56:05,120
কে?
663
00:56:15,100 --> 00:56:17,500
১১ নম্বর এখন কোথায়?
664
00:56:19,100 --> 00:56:20,940
(২০০০ সালের দত্তকের তথ্য আর্কাইভ)
665
00:56:22,940 --> 00:56:23,940
(হোয়াং গো ইয়ুন)
666
00:57:10,850 --> 00:57:15,861
(জুং ইন সেওং, মুইয়ং দত্তক কেন্দ্র)
667
00:57:19,701 --> 00:57:20,971
(ভিন্ন দেশে দত্তকের সম্মতিপত্র)
668
00:57:21,801 --> 00:57:23,401
(হোপ ওয়েলফেয়ার সেন্টার,
পরিচালক লি মেয়ং সিন)
669
00:57:47,931 --> 00:57:50,361
(জুং ইন সেওং)
670
00:57:59,671 --> 00:58:00,671
জু ইয়ুন জ্যে?
671
00:58:01,671 --> 00:58:04,511
জুং ইন সেওংই জুং ইয়ুন জ্যে?
672
00:58:14,511 --> 00:58:29,511
অনুবাদ ও সম্পাদনায়
জায়েদ খান
673
00:58:35,471 --> 00:58:36,471
বেঁচে আছো দেখছি।
674
00:59:10,040 --> 00:59:13,940
(ব্লাইন্ড)
675
00:59:14,480 --> 00:59:16,381
- মা!
- তোমাকে কীভাবে খুন করা উচিত?
676
00:59:17,151 --> 00:59:20,020
শেষ পার্টির দিন।
677
00:59:20,921 --> 00:59:21,951
৪৫ নম্বর?
678
00:59:22,290 --> 00:59:23,690
আমার মা কোথায়? বলো।
679
00:59:24,890 --> 00:59:28,761
জুং ইয়ুন জ্যে সম্ভবত সবাইকে
এক জায়গায় জড়ো করেছে।
680
00:59:29,190 --> 00:59:31,230
নিজেকে বাঁচানোর পথ বাতলে দিচ্ছি।
681
00:59:31,500 --> 00:59:34,100
১০ মিনিট সময় আছে।
যেকোনো একজনকে খুন করতে হবে।
682
00:59:35,801 --> 00:59:37,470
যেই মুহুর্তে দরজা খুলবে...
683
00:59:37,471 --> 00:59:38,639
বোমা?
684
00:59:38,640 --> 00:59:39,970
তখনই বিস্ফোরিত হবে।
685
00:59:39,971 --> 00:59:41,440
কী করেছিস?