1
00:00:01,508 --> 00:01:23,875
পূর্বে যা ঘটেছে...
2
00:01:34,883 --> 00:02:24,958
অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট
3
00:02:49,375 --> 00:02:50,375
সিরিল।
4
00:02:51,333 --> 00:02:52,791
জড়োসড়ো হয়ে বসা যে?
5
00:02:59,750 --> 00:03:02,416
সবার সামনে এভাবেই
বসে থাকতে না-কি?
6
00:03:03,583 --> 00:03:05,166
তাহলে তো এমন অবস্থা হবেই।
7
00:03:08,791 --> 00:03:13,541
নেতারা তন্দ্রাঘোরেও নেতার মতো থাকে।
8
00:03:15,958 --> 00:03:19,416
যতক্ষণে শিরদাঁড়া সোজা করতে
যাবে, দুর্বলতা প্রকাশ হয়ে গেছে।
9
00:03:21,083 --> 00:03:26,041
ওভাবে বসে থাকা মানে, নিজের
আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করা।
10
00:03:27,875 --> 00:03:31,208
তোমার সমৃদ্ধির সময়টাতে আমাদের
বেশি একটা দেখা না হওয়া দুঃখজনক।
11
00:03:31,291 --> 00:03:33,166
অন্তত একটা সুখস্মৃতির অবলম্বন থাকত।
12
00:03:34,000 --> 00:03:36,416
তোমার ইচ্ছে হলে যেকোন
সময় চলে আসতে পারতে।
13
00:03:36,500 --> 00:03:41,375
সভ্য সমাজের সবাই জানে এমন
অবাধ নিমন্ত্রণ আসলে নিমন্ত্রণ নয়।
14
00:03:41,458 --> 00:03:45,458
আমার মনে হয়, ভবিষ্যত নিয়ে
তোমার কোনো প্রত্যাশা নেই।
15
00:03:45,541 --> 00:03:46,625
একটা বাড়তি রুম ছিল।
16
00:03:48,333 --> 00:03:49,958
চাইলে যেকোন সময়
বেড়াতে যেতে পারতে।
17
00:03:50,041 --> 00:03:52,083
- সেটা ভালো করেই জানো।
- যতটা বলো ততটা আমি জানি।
18
00:03:52,166 --> 00:03:53,375
বাকিটা আন্দাজ করি।
19
00:03:53,458 --> 00:03:57,208
আমার আন্দাজ হলো
তোমার কোনো ভবিষ্যত নেই।
20
00:03:57,833 --> 00:04:00,250
তোমার ভবিষ্যত গননার ক্ষমতা
যে কত নির্ভুল, ভুলে গেছিলাম।
21
00:04:01,208 --> 00:04:04,541
- কিন্তু আমাকে উপহাস করার উপায় ঠিকই মনে আছে।
- তোমার ঠুনকো অনুভূতির কথা ভুলে গেছিলাম।
22
00:04:04,625 --> 00:04:06,208
হয়তো আমার প্রশ্নটা তুমি ভুলে গেছ।
23
00:04:06,291 --> 00:04:09,791
তোমার ভবিষ্যত নিয়ে
ন্যূনতম পরিকল্পনা আছে?
24
00:04:11,541 --> 00:04:12,625
একটা পথ বাতলে নেব।
25
00:04:15,208 --> 00:04:16,541
আমি হার্লো আঙ্কলকে ফোন দিচ্ছি।
26
00:04:16,666 --> 00:04:18,875
পারিবারিক আনুকূল্যতা চেয়ে।
27
00:04:18,958 --> 00:04:20,458
অনেকদিন পর শুনলাম কথাটা।
28
00:04:20,541 --> 00:04:21,791
এখন মরিয়া সময়।
29
00:04:21,875 --> 00:04:24,541
- ধরে নিচ্ছ সে তোমাকে মনে রেখেছে।
- হাসালে!
30
00:04:24,625 --> 00:04:26,250
আর তোমার সাথে কথা বলবে?
31
00:04:26,333 --> 00:04:27,375
জানি কথা বলবে।
32
00:04:27,458 --> 00:04:29,125
আর ফোন কেন দিয়েছি সেটাও জানবে।
33
00:04:29,208 --> 00:04:31,916
আর সাহায্য চাওয়ার বিষয়ে বিচক্ষণতা
দেখিয়েছি ও এতদিন অপেক্ষা করেছি
34
00:04:32,000 --> 00:04:34,291
বলে আমাকে সমীহ করবে।
35
00:04:34,375 --> 00:04:36,958
কী চাইবে তুমি?
36
00:04:37,958 --> 00:04:40,625
তোমাকে চাকরি দেওয়ার জন্য, সিরিল।
37
00:04:40,708 --> 00:04:42,375
প্রত্যাশার পারদ বেশি উপরে উঠে যাচ্ছে না?
38
00:04:43,000 --> 00:04:45,333
কী করতে হবে হার্লো
আঙ্কেল ভালো জানবে।
39
00:05:31,500 --> 00:05:32,625
সব ওখানে আছে।
40
00:05:33,708 --> 00:05:35,250
ভ্যাল আমাকে পরীক্ষা
করে দেখতে বলেছিল।
41
00:05:36,583 --> 00:05:39,500
আমার মনে হয় সে
পুনর্বিবেচনা করছে।
42
00:05:41,625 --> 00:05:43,083
চাইলে ওর সাথে কথা বলে দেখ।
43
00:05:43,166 --> 00:05:44,208
ওর জাগার সময় হয়ে গেছে।
44
00:05:47,833 --> 00:05:49,166
তুমি প্রায় খালি হাতে এসেছ।
45
00:05:50,458 --> 00:05:51,708
সাথে আঘাতপ্রাপ্ত হাত?
46
00:05:51,791 --> 00:05:54,250
এতেই বোঝা যায় যেখান থেকেই
এসেছ, তাড়াহুড়ার মধ্যে এসেছ।
47
00:05:57,000 --> 00:05:59,458
নিবন্ধনকৃত। কৌতূহলের বিষয়।
48
00:06:01,250 --> 00:06:03,208
মন খারাপ করে লাভ নেই।
49
00:06:04,458 --> 00:06:06,208
বেঁচে আছ এই তো অনেক।
50
00:06:07,541 --> 00:06:10,291
আমরা এখানে কয়েক মাস ধরে
আছি, আর বাজিটা অনেক বড়।
51
00:06:11,500 --> 00:06:13,375
- হাতের অবস্থা কেমন?
- চিন্তার কারণ নেই।
52
00:06:13,458 --> 00:06:14,500
আচ্ছা।
53
00:06:15,375 --> 00:06:17,708
আর, এটা কার?
54
00:06:19,166 --> 00:06:20,208
নাম জানতে পারিনি।
55
00:06:27,791 --> 00:06:28,791
ওহ।
56
00:06:29,833 --> 00:06:31,666
এর মানে তুমি বোঝো, ঠিক?
57
00:06:33,166 --> 00:06:35,083
ইয়াহ, ওখানে তোমার চোখ
আটকে যেতে দেখেছি।
58
00:06:36,083 --> 00:06:37,125
ক্রেইট ড্রাগনের মাথা।
59
00:06:38,375 --> 00:06:39,708
ওরা কিন্তু জানে না।
60
00:06:41,416 --> 00:06:42,541
ওদের কোনো ধারণা নেই।
61
00:06:44,750 --> 00:06:45,875
আর এটা?
62
00:06:47,500 --> 00:06:49,041
'বাই দ্য হ্যান্ড'
63
00:06:50,583 --> 00:06:51,666
তো, কোথায় ছিলে তুমি?
64
00:06:53,125 --> 00:06:54,375
সিপো।
65
00:06:54,458 --> 00:06:55,541
কিশোর-কেন্দ্র।
66
00:06:56,708 --> 00:06:58,833
তিন বছর। তেরো বছর বয়সে ঢুকেছিলাম।
67
00:07:00,625 --> 00:07:01,750
কখনো নাম শুনিনি।
68
00:07:03,083 --> 00:07:05,541
- তেমন বৈশিষ্টপূর্ণ কোন জায়গা নয়।
- ইয়াহ।
69
00:07:06,625 --> 00:07:08,500
ওরা অনেক কারাগার তৈরি করেছে, হাহ?
70
00:07:09,166 --> 00:07:11,416
'কুঠার ভুলে যায়, কিন্তু গাছ মনে রাখে।'
71
00:07:13,666 --> 00:07:15,500
এখন আমাদের কাঁটার পালা।
72
00:07:17,541 --> 00:07:18,625
তো, এটাই?
73
00:07:18,708 --> 00:07:20,041
এজন্যই তুমি এখানে?
74
00:07:20,125 --> 00:07:21,125
প্রতিশোধ?
75
00:07:22,291 --> 00:07:23,833
ইয়াহ, আমার জন্য
এখন সেটাই যথেষ্ট।
76
00:07:25,416 --> 00:07:26,416
তুমি?
77
00:07:29,666 --> 00:07:31,541
একজন বলেছিল আমি
সাহায্য করতে পারবো।
78
00:07:32,208 --> 00:07:34,083
হ্যাঁ, কিন্তু লোকটার নাম তুমি বলবে না।
79
00:07:35,000 --> 00:07:37,083
অন্য মানুষের সাথে কাজ
করা কখনোই সহজ নয়।
80
00:07:37,916 --> 00:07:38,916
ইয়াহ।
81
00:07:39,708 --> 00:07:41,958
তোমাকে দেখে দলবদ্ধ
কাজ করা লোক মনে হয়নি।
82
00:07:43,500 --> 00:07:45,500
ভাঙন শুরু হয় দুর্বল জায়গা থেকেই।
83
00:07:45,583 --> 00:07:47,083
তুমি বাচ্চাদের নিয়ে চিন্তিত।
84
00:07:48,666 --> 00:07:50,333
নেমিক একটা বিস্ময়।
85
00:07:50,416 --> 00:07:51,750
অভিজ্ঞতা কম, কিন্তু নিবেদিতপ্রাণ।
86
00:07:51,833 --> 00:07:53,125
সাঁচ্চা বিশ্বাসী,
87
00:07:53,208 --> 00:07:54,583
খাঁটি বিদ্রোহী চেতনা নিয়ে এসেছে।
88
00:07:56,500 --> 00:07:57,500
আর আছে সিন্টা।
89
00:07:57,583 --> 00:07:59,000
সিন্টা কাজ।
90
00:07:59,708 --> 00:08:01,750
নির্লিপ্ত আর নির্ভীক।
91
00:08:02,416 --> 00:08:04,083
সম্ভবত এখানকার সবচেয়ে দৃঢ়চেতা।
92
00:08:05,666 --> 00:08:08,875
ইতোমধ্যে একটা প্রেমিক আছে,
যদি সেরকম ভাবনা এসে থাকে।
93
00:08:11,125 --> 00:08:12,208
আর লেফটেন্যান্ট?
94
00:08:13,583 --> 00:08:15,166
সে ছাড়া, কোনো পরিকল্পনা নেই।
95
00:08:15,250 --> 00:08:17,583
আমাদের নিয়ে গিয়ে ফাঁদেও ফেলতে পারে।
96
00:08:17,666 --> 00:08:19,750
তেমন উদ্দেশ্য থাকলে
এতদিন টিকতাম না।
97
00:08:21,750 --> 00:08:23,500
অথবা হয়তো সেজন্যই তুমি এখানে এসেছ।
98
00:08:27,250 --> 00:08:29,416
আমি এখানে জিতে, নিজের
রাস্তায় চলে যেতে এসেছি।
99
00:08:31,333 --> 00:08:32,666
তাহলে তো অসাধারণ হতো।
100
00:08:46,250 --> 00:08:47,500
ড্রাইভার চলে এসেছে।
101
00:08:48,250 --> 00:08:49,500
ক্লোরিস।
102
00:08:49,583 --> 00:08:50,583
ইয়েস।
103
00:08:52,458 --> 00:08:53,625
ওর নাম তুমি জানো।
104
00:08:54,625 --> 00:08:55,625
লিডা প্রস্তুত হয়েছে?
105
00:08:57,166 --> 00:08:58,166
আমি নিশ্চিত না।
106
00:08:58,791 --> 00:09:00,708
কোথায় সে? লিডা?
107
00:09:04,708 --> 00:09:06,333
হুমম। খাওয়া শেষ তোমার?
108
00:09:06,416 --> 00:09:07,750
সময় পেলাম কখন?
109
00:09:07,833 --> 00:09:08,875
মাত্র নিচে এলাম।
110
00:09:08,958 --> 00:09:10,250
রাস্তার জন্য খাবার নিয়ে নাও।
111
00:09:10,333 --> 00:09:11,958
- কী?
- আমাদের যেতে হবে।
112
00:09:12,500 --> 00:09:13,916
ওহ। পরিকল্পনায় রদবদল।
113
00:09:14,000 --> 00:09:15,000
বাবা নিয়ে যাচ্ছে আমাকে।
114
00:09:15,458 --> 00:09:16,750
নিয়ে তো যাচ্ছ, ঠিক?
115
00:09:17,500 --> 00:09:19,083
ওর সাথে কথা বলতে হবে।
116
00:09:21,416 --> 00:09:23,083
আজ সকালে ক্লাস নেই আমার।
117
00:09:24,041 --> 00:09:26,125
- আমরা এর পরিকল্পনা করেছিলাম।
- তুমি করেছিলে।
118
00:09:26,833 --> 00:09:29,000
কোট পরে আসো,
আর কোনো কথা নয়।
119
00:09:29,083 --> 00:09:30,583
তুমি সিরিয়াস?
120
00:09:30,666 --> 00:09:32,083
আমি কি সিরিয়াস?
121
00:09:32,166 --> 00:09:34,333
যাও তুমি। আজ আর
কষ্ট করতে হবে না।
122
00:09:35,625 --> 00:09:36,958
উপভোগ করছ?
123
00:09:38,083 --> 00:09:39,208
কোট পরে আসো।
124
00:09:39,791 --> 00:09:42,000
তুমি তো অন্য রাস্তায়
যাবে, তো লাভটা কী?
125
00:09:42,083 --> 00:09:44,500
লাভ হলো, আমাদের পূর্বপরিকল্পনা
ছিল আর ড্রাইভার অপেক্ষা করছে।
126
00:09:44,583 --> 00:09:48,000
- আমার পরিকল্পনায় ছিল, আর আমরা যাচ্ছি।
- তুমি এটা লোক দেখানোর জন্য করছ।
127
00:09:48,083 --> 00:09:49,500
- কী?
- যাও তো।
128
00:09:50,625 --> 00:09:52,250
লোকদের কী দেখাব আমি?
129
00:09:52,333 --> 00:09:54,166
যে তুমি আমার জীবনে জড়িত।
130
00:09:56,458 --> 00:09:57,916
কী? কথাটা একদম..
131
00:09:58,000 --> 00:10:00,000
চিন্তা নেই, এসব নিয়ে
কেউ মাথা ঘামায় না।
132
00:10:01,458 --> 00:10:03,541
কষ্ট পেলাম।
133
00:10:04,375 --> 00:10:06,541
- দেখলে তো?
- কী দেখলাম?
134
00:10:06,625 --> 00:10:07,791
আমার কথার প্রমাণ।
135
00:10:08,666 --> 00:10:10,291
সব তোমাকে ঘিরে আবর্তিত, তাই না?
136
00:10:10,375 --> 00:10:11,458
প্রতিটি ক্ষেত্রেই এমন।
137
00:10:11,541 --> 00:10:13,500
এভাবেই দিন শুরু করতে চাও?
138
00:10:13,583 --> 00:10:15,125
আলাপ আমি শুরু করিনি।
139
00:10:21,958 --> 00:10:23,625
সাহায্যের জন্য কৃতজ্ঞতা।
140
00:10:44,708 --> 00:10:45,708
কেনা দুধ।
141
00:10:48,541 --> 00:10:49,708
এটা খেয়েই বেঁচে থাকা সম্ভব।
142
00:10:49,791 --> 00:10:52,708
হয়তো কয়েকদিন পর নিজের
অস্তিত্ব নিয়ে সন্দেহ জাগবে, কিন্তু...
143
00:10:56,041 --> 00:10:57,375
স্মরণীয়, তাই না?
144
00:11:04,125 --> 00:11:05,416
বেশ পুরোনো জিনিস দেখছি।
145
00:11:05,500 --> 00:11:06,958
পুরোনো আর খাঁটি।
146
00:11:07,041 --> 00:11:08,041
আর শক্তিশালী।
147
00:11:08,125 --> 00:11:10,458
এখন পর্যন্ত তৈরি হওয়া
অন্যতম সেরা নেভিগেশন যন্ত্র।
148
00:11:10,958 --> 00:11:12,333
জ্যাম করা কিংবা বাঁধা দেওয়া যায় না।
149
00:11:12,416 --> 00:11:14,500
কোন অংশ ভেঙে গেলে,
নিজেই ঠিক করা যায়।
150
00:11:15,333 --> 00:11:16,666
শেখা কঠিন।
151
00:11:16,750 --> 00:11:20,125
কিন্তু, একবার আয়ত্ত্বে এসে গেলে, তুমি মুক্ত।
152
00:11:20,833 --> 00:11:24,000
আমরা ইম্পেরিয়াল প্রযুক্তির উপর নির্ভরশীল
হয়ে পড়েছি আর নিজেদের করেছি অরক্ষিত।
153
00:11:24,083 --> 00:11:26,166
আমাদের জানা জিনিস ভুলে
যাওয়ার তালিকা বেড়েই চলেছে,
154
00:11:26,250 --> 00:11:27,583
যেগুলো ওরা আমাদের ভুলতে বাধ্য করেছে।
155
00:11:27,666 --> 00:11:29,375
যেমন স্বাধীনতা।
156
00:11:30,541 --> 00:11:32,333
নেমিক সবখানে নিপীড়ন দেখে।
157
00:11:32,958 --> 00:11:36,250
স্কিন না শোনার ভান করে, কিন্তু আমি
জানি কথাগুলো চেতনা জাগ্রত করছে।
158
00:11:37,583 --> 00:11:39,458
ও একটা ইস্তেহার রচনা করছে।
159
00:11:39,541 --> 00:11:40,541
বলেছে তোমাকে?
160
00:11:41,166 --> 00:11:44,375
আমাদের না-কি মাত্র কয়েকটা
আইডিয়া স্বাধীনতা দূরে রাখছে।
161
00:11:44,458 --> 00:11:45,541
মাত্র কয়েকটা আইডিয়া।
162
00:11:45,625 --> 00:11:46,958
অনেক বিভ্রান্তিকর বিষয়, তাই না?
163
00:11:47,041 --> 00:11:50,375
অনেক ভুল হচ্ছে, অনেক বলা বাকি,
আর সব ঘটছে অনেক বেশি জলদি।
164
00:11:50,458 --> 00:11:53,208
নিপীড়নের গতিময়তা সেটাকে
উপলব্ধির ক্ষমতা ছাপিয়ে যায়।
165
00:11:53,291 --> 00:11:55,458
আর এটাই ইম্পেরিয়াল
দৌরাত্ম্যের আসল চালাকি।
166
00:11:55,541 --> 00:11:58,916
একটা ঘটনার চেয়ে চল্লিশটা
নৃশংসতার পেছনে লুকানো সহজ।
167
00:11:59,000 --> 00:12:01,125
কিন্তু ওদের হাতে একটা যুদ্ধ আছে, তাই না?
168
00:12:01,208 --> 00:12:03,791
আমাদের মৌলিক অধিকার মনে
লালন করা তেমন কঠিন কাজ নয়,
169
00:12:03,875 --> 00:12:06,458
সেটাকে ছিনিয়ে নিতে হলে ছায়াপথে
বড় রকমের তোলপাড় করে ফেলতে হবে।
170
00:12:06,541 --> 00:12:08,208
আমি ক্লেমের বিশ্বাস সম্পর্কে জানতে চাই।
171
00:12:11,291 --> 00:12:12,666
আমি নিজের প্রতিপক্ষকে জানি।
172
00:12:13,791 --> 00:12:15,458
বাকিসব নিয়ে পরে চিন্তা করা যাবে।
173
00:12:15,541 --> 00:12:17,375
তুমি আমাকে বুঝতে পারবে।
174
00:12:17,458 --> 00:12:20,375
- এবার ফাঁদে পা দিয়েছ।
- এখনো নাম রাখিনি। অপেক্ষা করছিলাম।
175
00:12:20,458 --> 00:12:23,375
এটা চলমান কাজ, আর আমি জানি
এখনো বলার মতো অনেক কথা বাকি।
176
00:12:23,458 --> 00:12:24,750
মানে, দেখ।
177
00:12:24,833 --> 00:12:25,833
এখানেই।
178
00:12:26,375 --> 00:12:27,375
টাটকা অনুপ্রেরণা।
179
00:12:27,458 --> 00:12:30,041
আপাতদৃষ্টিতে দু'টি আলাদা বস্তু,
কিন্তু এটা নক্ষত্রের অবস্থান আর
180
00:12:30,125 --> 00:12:32,250
এটা রাজনৈতিক চেতনা বর্ণনা করে।
181
00:12:32,333 --> 00:12:33,375
দু’টিই সত্যের উপর নির্ভর করে তৈরি,
182
00:12:33,458 --> 00:12:35,583
দু'টিই পরিষ্কার আর সাধনযোগ্য
ফলাফলের দিকে নিয়ে যাচ্ছে।
183
00:12:35,666 --> 00:12:37,166
- মৌলিক ঘটনাগুলো...
- ক্লেম।
184
00:12:39,500 --> 00:12:40,500
আলোচনা চলতে থাকবে।
185
00:12:42,708 --> 00:12:44,625
ব্যস্ত দিন, ক্লেম। দুধ শেষ করো।
186
00:12:58,500 --> 00:13:00,125
ওকে বিশ্বাস করো না?
187
00:13:00,416 --> 00:13:01,583
- তোমাকেই তো সম্পূর্ণ বিশ্বাস করি না।
- আচ্ছা।
188
00:13:02,166 --> 00:13:04,291
অবশ্যই, বিমানটা চালিয়ে উড়াতে হয়,
189
00:13:04,375 --> 00:13:07,208
তো উড়ার জন্য একটা নির্দিষ্ট
পরিমাণ ধাক্কা অর্জন করতে হবে।
190
00:13:07,291 --> 00:13:09,250
- ওকে।
- রাস্তাটা সামনের দিকে উঁচান।
191
00:13:10,833 --> 00:13:13,166
- হতেই হবে।
- তো ওজন পরিমাপ...
192
00:13:15,625 --> 00:13:17,583
- কী হয়েছে সেটার?
- সেটা কীভাবে করতে হয়?
193
00:13:17,666 --> 00:13:19,291
ওজন কীভাবে জানবো?
194
00:13:20,583 --> 00:13:21,833
এটা কোনো পরীক্ষা?
195
00:13:22,708 --> 00:13:23,791
একটা সাধারণ প্রশ্ন।
196
00:13:26,208 --> 00:13:28,583
কীভাবে রানওয়ে থেকে উড্ডয়ন
করাতে হয় সেটা জানো না, তাই না?
197
00:13:28,666 --> 00:13:29,875
আমরা উড়াতে জানি।
198
00:13:29,958 --> 00:13:31,916
ইয়াহ, কিন্তু প্রথমে তো বাতাসে ভাসাতে হবে।
199
00:13:32,000 --> 00:13:33,458
প্রশ্নের উত্তর দাও।
200
00:13:33,875 --> 00:13:35,333
আসলেই জানো না।
201
00:13:36,291 --> 00:13:37,333
জানো কি?
202
00:13:37,750 --> 00:13:39,500
তোমরা জানো না বিমান
কীভাবে ওখান থেকে বের করবে?
203
00:13:39,583 --> 00:13:41,458
ওজন কীভাবে ইনপুট দিতে হয়?
204
00:13:42,791 --> 00:13:44,916
- তুমি নিশ্চিত ওটা রেলের উপর আছে?
- ইয়েস।
205
00:13:45,000 --> 00:13:46,625
রেলের উপর চড়ানো আছে?
206
00:13:46,708 --> 00:13:47,958
উড়ানোর জন্য প্রস্তুত।
207
00:13:48,041 --> 00:13:49,708
ওভাবে যে রাখে, সেবিষয়ে নিশ্চিত?
208
00:13:49,791 --> 00:13:51,000
ইয়েস, আমরা নিশ্চিত।
209
00:13:51,583 --> 00:13:54,666
লেফটেন্যান্ট গর্ন ওখানে প্রতিদিন যায়।
210
00:13:55,333 --> 00:13:56,333
ওকে।
211
00:13:56,416 --> 00:13:57,958
একটা লোড-ক্লাচ আছে।
212
00:13:58,041 --> 00:14:01,916
বুস্টার থ্রোটলের পাশে একটা
বড়ো হ্যান্ডেলের মতো জিনিস।
213
00:14:02,625 --> 00:14:06,875
তার ঠিক নিচেই ওজন
দেখার জন্য স্ক্রিন আছে।
214
00:14:06,958 --> 00:14:08,625
এটা ম্যানুয়ালে নেই কেন?
215
00:14:08,708 --> 00:14:10,791
কারণ এটা অর্ডার দিয়ে বানানো।
216
00:14:10,875 --> 00:14:12,458
বাড়তি সংযোজিত।
217
00:14:12,583 --> 00:14:15,458
আমি এখানে না থাকলে কী করতে তোমরা?
218
00:14:15,583 --> 00:14:18,333
হয়তো কঠিন হতো কিন্তু
ঠিকই একটা উপায় পেয়ে যেতাম।
219
00:14:18,416 --> 00:14:20,083
আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম।
220
00:14:20,250 --> 00:14:23,583
- ওকে। আমি চালাবো।
- না, তোমাকে যেটা বলা হয়েছে সেটা করবে।
221
00:14:23,666 --> 00:14:24,750
বিমান আমি চালাচ্ছি।
222
00:14:24,833 --> 00:14:26,583
বলতে পারো আইডিয়া তোমার
ছিল। আমি পরোয়া করি না।
223
00:14:26,666 --> 00:14:30,125
অন্যকারো উপর জীবন
বাজি রাখতে পারবো না।
224
00:14:34,166 --> 00:14:35,750
- ওকে।
- ওকে।
225
00:14:52,833 --> 00:14:54,041
ক্লেম।
226
00:14:59,250 --> 00:15:00,250
টাওয়ার চত্বর।
227
00:15:01,416 --> 00:15:02,416
বাঁধ।
228
00:15:03,000 --> 00:15:05,958
গ্যারিসন হেডকোয়ার্টার আর
আর সেনাছাউনি পূর্বকোণে।
229
00:15:07,041 --> 00:15:08,125
রনো টানেল।
230
00:15:09,250 --> 00:15:10,708
ফ্লাইট নিয়ন্ত্রণ টাওয়ার।
231
00:15:11,458 --> 00:15:15,208
আর প্রধান লক্ষ্য, টাওয়ারের নিচের দরজা।
232
00:15:18,000 --> 00:15:19,125
মন্দিরের রাস্তা।
233
00:15:20,166 --> 00:15:24,333
আসল জায়গা হালকা ঢালু আছে,
কিন্তু দূরত্বের পরিমাণ সমান।
234
00:15:25,500 --> 00:15:28,000
আর আমরা আসবো ওখান থেকে,
235
00:15:29,041 --> 00:15:30,041
পুরোনো মন্দির।
236
00:15:33,208 --> 00:15:34,208
বুঝেছি।
237
00:15:41,458 --> 00:15:42,541
এটা কী?
238
00:15:46,333 --> 00:15:47,333
টার্গেট প্র্যাকটিস?
239
00:15:50,333 --> 00:15:51,333
ওরা কোথায়?
240
00:15:54,375 --> 00:15:55,916
এটা তো গতকাল পরিষ্কার করার কথা ছিল।
241
00:15:56,000 --> 00:15:58,041
- ওরা কোথায়?
- শীঘ্রই ফেরত আসার কথা, স্যার।
242
00:15:58,125 --> 00:15:59,416
কোথায় থেকে?
243
00:15:59,500 --> 00:16:01,333
ওরা টাওয়ারে আছে, স্যার।
244
00:16:01,416 --> 00:16:04,416
ডিনারের জন্য আসবাবপত্র সরানোর কাজে
সেনানায়কের স্ত্রী-কে সাহায্য করতে গেছে।
245
00:16:08,333 --> 00:16:09,541
এক ঘন্টা পর আবার আসবো।
246
00:16:09,625 --> 00:16:12,916
কাজটা যেন শেষ হয়ে থাকে,
না হলে কসম খোদার,
247
00:16:13,000 --> 00:16:15,875
শীতের ছুটির মধ্যে
কাজগুলো আবার করাবো।
248
00:16:22,958 --> 00:16:25,458
তুমি এখন ইম্পেরিয়াল সেনা ক্লেম।
249
00:16:26,041 --> 00:16:30,541
তুমি আলকেঞ্জি এয়ারবেজ থেকে
স্পেশাল ডিউটিতে আসা একজন সেন্ট্রি।
250
00:16:31,833 --> 00:16:32,833
কাঁধ পেছনে।
251
00:16:34,500 --> 00:16:35,750
- আরো।
- স্পর্শ করবে না।
252
00:16:38,833 --> 00:16:40,500
কোনো দরকার হলে, বলবে।
253
00:16:43,500 --> 00:16:44,833
সেনার মতো হাঁটতে পারবে?
254
00:16:46,750 --> 00:16:48,000
ওদের হাঁটতে দেখেছি।
255
00:16:49,250 --> 00:16:51,208
চলো মনোযোগ কেমন দিয়েছিলে দেখি সেটা।
256
00:16:51,291 --> 00:16:52,291
লাইন তৈরি করো।
257
00:17:07,791 --> 00:17:10,125
কোথায় যাবে সেটার পরোয়া
করি না, এখান থেকে বের করো।
258
00:17:10,208 --> 00:17:11,625
জি, স্যার। এক্ষুনি করছি, স্যার।
259
00:17:12,375 --> 00:17:13,666
ক্যাপ্টেম টিগো!
260
00:17:16,708 --> 00:17:17,916
এখানে আপনি!
261
00:17:18,000 --> 00:17:19,666
এখনো জায়গাটা ফাঁকা করছে।
262
00:17:22,416 --> 00:17:23,708
কী মনে হয় তোমার?
263
00:17:23,791 --> 00:17:24,791
হোটেল হিসেবে?
264
00:17:26,250 --> 00:17:27,708
চাও কি-না?
265
00:17:28,250 --> 00:17:29,583
কাজটা?
266
00:17:29,666 --> 00:17:31,458
না, কাজটা তুমি নিচ্ছ।
267
00:17:31,541 --> 00:17:33,875
জিজ্ঞেস করছিলাম এটা তোমার
হেডকোয়ার্টার হিসেবে চলবে কি-না।
268
00:17:35,791 --> 00:17:37,125
আমাকে প্রধান অফিসার বানানো যাবে?
269
00:17:37,958 --> 00:17:40,416
পদবিটা। জানি সেজন্য
বাড়তি বেতন পাবো না।
270
00:17:40,500 --> 00:17:43,000
তোমার যেমন পছন্দ হয় করো।
271
00:17:43,708 --> 00:17:46,500
কেবল আমার পরবর্তী স্টাফ
মিটিংয়ের আগে এটাকে সচল চাই।
272
00:17:54,625 --> 00:17:56,166
আত্মপ্রত্যয় থাকতে হবে।
273
00:17:56,250 --> 00:17:57,708
আমরা এখানের মানুষ।
274
00:17:57,791 --> 00:17:59,000
আমরা আদেশ পালন করছি।
275
00:17:59,958 --> 00:18:01,875
আমাদের এগুনোর সাথে
সাথে দরজা খুলে গেছে।
276
00:18:01,958 --> 00:18:04,750
লেফটেন্যান্ট গর্ন সামনে
থাকবে। উনি হলেন নেতা।
277
00:18:04,833 --> 00:18:06,041
উনি হলেন দ্বাররক্ষক।
278
00:18:06,125 --> 00:18:08,541
তো চোখ সবসময় উনার উপর থাকবে।
279
00:18:08,625 --> 00:18:10,541
আমরা নিবদ্ধ। আমরা শুনছি।
280
00:18:11,000 --> 00:18:12,125
আমরা মানিয়ে নিতে প্রস্তুত।
281
00:18:12,208 --> 00:18:15,375
আর শেষের জন তার
পেছনের দরজা লাগিয়ে দিবে।
282
00:18:16,500 --> 00:18:18,250
স্কোয়াড, হল্ট।
283
00:18:21,583 --> 00:18:22,583
প্রশ্ন?
284
00:18:23,291 --> 00:18:24,666
ওরা কী করছে?
285
00:18:25,750 --> 00:18:26,875
ওদের চিন্তা করো না।
286
00:18:26,958 --> 00:18:29,041
নিজের চিন্তা করো।
287
00:18:29,708 --> 00:18:31,083
চলো আরেকবার
প্র্যাকটিস করি, দ্রুতগতিতে।
288
00:18:32,208 --> 00:18:33,375
তোমাদের জায়গা বদলানো উচিত।
289
00:18:34,541 --> 00:18:35,541
কী?
290
00:18:36,333 --> 00:18:37,625
ও বামহাতি?
291
00:18:38,250 --> 00:18:39,583
জায়গা রদবদল করা উচিত।
292
00:18:41,000 --> 00:18:43,333
কোনো পরামর্শ দেওয়ার আগে
আমরা এখানে কী করছি সেটার
293
00:18:43,416 --> 00:18:45,291
উপর একটা ধারণা তৈরি করো আগে।
294
00:18:46,916 --> 00:18:48,208
কেন?
295
00:18:49,541 --> 00:18:50,583
জায়গা বদলাবে কেন?
296
00:18:52,125 --> 00:18:53,375
স্কিন বামহাতি।
297
00:18:54,583 --> 00:18:56,166
অস্ত্র সবসময় বাহির-পাশে রাখতে হয়।
298
00:18:59,125 --> 00:19:01,083
- আমি কী?
- ডানহাতি।
299
00:19:01,750 --> 00:19:02,750
টারামিন?
300
00:19:03,333 --> 00:19:04,708
- ডান।
- সিন্টা?
301
00:19:04,791 --> 00:19:05,791
ডান।
302
00:19:05,875 --> 00:19:07,041
নেমিক?
303
00:19:07,125 --> 00:19:09,833
ডানহাতি, কিন্তু বাম
পাশ থেকে গুলি করে।
304
00:19:13,500 --> 00:19:14,500
ফাইন।
305
00:19:15,791 --> 00:19:16,791
জায়গা বদল করো।
306
00:19:19,625 --> 00:19:21,291
আর কোনো পরামর্শ?
307
00:19:23,333 --> 00:19:24,333
দাঁড়াও।
308
00:19:28,666 --> 00:19:29,750
অস্ত্র ঢেকে ফেলো।
309
00:19:31,166 --> 00:19:32,333
যাও! যাও! যাও! যাও! যাও!
310
00:19:39,916 --> 00:19:42,083
- চলে গেছে।
- আমার তা মনে হয় না।
311
00:20:07,875 --> 00:20:08,875
ওরা শীঘ্রই দেখতে পাবে।
312
00:20:09,875 --> 00:20:12,500
উপর থেকে আসা চমক নিচের
গুলোর মতো অতটা ভয়ংকর হয় না।
313
00:20:26,458 --> 00:20:27,791
কর্পোরাল কিমজি।
314
00:20:27,875 --> 00:20:28,875
স্যার।
315
00:20:29,583 --> 00:20:30,583
দৃশ্য উপভোগ করছেন?
316
00:20:30,666 --> 00:20:31,666
জি, স্যার।
317
00:20:32,708 --> 00:20:34,750
ভেতরে থাকতে থাকতে
বিরক্তি চলে আসে মাঝেমধ্যে।
318
00:20:38,041 --> 00:20:40,166
এটা সবসময়ই উদ্দীপনা যোগায়, তাই না?
319
00:20:41,666 --> 00:20:42,750
বলতে পারেন।
320
00:20:45,125 --> 00:20:47,541
এটা কি সত্য ওরা এগুলো ধ্বংস করে ফেলবে?
321
00:20:48,125 --> 00:20:49,208
আলোচনা হয়েছে।
322
00:20:49,958 --> 00:20:51,208
এয়ারবেজ এখানে নিয়ে আসবে?
323
00:20:52,625 --> 00:20:53,666
সেটাই ভালো হবে।
324
00:20:53,750 --> 00:20:55,208
এটা বড়ো একটা প্রজেক্ট।
325
00:20:55,291 --> 00:20:57,958
আর খুববেশি ধানিকে
নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক?
326
00:20:59,041 --> 00:21:00,875
আগামীকাল কতজন আসবে বলে মনে হয়?
327
00:21:01,750 --> 00:21:02,750
জানি না।
328
00:21:03,958 --> 00:21:05,583
গতবার শ'খানেকেরও কম ছিল।
329
00:21:06,416 --> 00:21:08,250
তারপরও নাকে গন্ধ লাগে, ঠিক?
330
00:21:10,333 --> 00:21:13,083
এখানে কয়েক হাজার ধানির
উপস্থিতি চিন্তা করতে পারেন?
331
00:21:15,791 --> 00:21:16,833
ইয়েস।
332
00:21:18,500 --> 00:21:19,541
পারি।
333
00:21:20,083 --> 00:21:21,541
কাজে ফিরে যান, কর্পোরাল।
334
00:21:21,625 --> 00:21:24,333
আগামীকাল রাতে আমি রাউন্ড দেব।
আপনাকে স্টেশনে দেখতে চাই।
335
00:21:24,416 --> 00:21:25,500
স্যার। ইয়েস, স্যার।
336
00:21:46,833 --> 00:21:48,833
- হ্যালো।
- 'নার্ভয়'
337
00:21:48,916 --> 00:21:49,958
আবার।
338
00:21:50,041 --> 00:21:51,083
'নার্ভয়'
339
00:21:52,708 --> 00:21:53,750
থামা।
340
00:21:53,833 --> 00:21:54,875
'নিইশে'
341
00:21:55,750 --> 00:21:56,791
'নিইচ'
342
00:21:56,875 --> 00:21:57,875
বলা কঠিন।
343
00:21:58,333 --> 00:21:59,583
'নিইচ'
344
00:21:59,708 --> 00:22:00,708
তোমার হাতের অবস্থা কেমন?
345
00:22:00,791 --> 00:22:02,625
ভালো। তুমি একজন বৈদ্য।
346
00:22:04,000 --> 00:22:05,375
হেই! কী করছ তুমি?
347
00:22:05,458 --> 00:22:07,166
তোমার জিনিসপত্র সরাচ্ছি।
348
00:22:07,250 --> 00:22:09,083
- প্রয়োজন নেই।
- রাস্তার মধ্যে ছিল।
349
00:22:09,166 --> 00:22:10,166
আর কখনো এমন করবে না।
350
00:22:10,250 --> 00:22:11,833
ভেবেছিলাম তুমি কমস চেক করছ।
351
00:22:18,958 --> 00:22:20,375
হেই।
352
00:22:20,458 --> 00:22:21,833
আর তুমি নিজেই পোশাক পরো।
353
00:22:22,458 --> 00:22:23,708
গোলাবারুদ কে প্যাক করেছে?
354
00:22:23,791 --> 00:22:24,875
আমি।
355
00:22:35,625 --> 00:22:36,875
এখানে আরো ৩টা ঢোকানো যাবে।
356
00:22:44,166 --> 00:22:45,500
দেখি তোমাকে।
357
00:22:51,500 --> 00:22:52,833
এখনো সৈনিক ভাব আসেনি।
358
00:22:56,291 --> 00:22:58,458
তো, ফেরিক্স থেকে আমার
সাপ্তাহিক রিপোর্ট লাগবে।
359
00:22:58,541 --> 00:23:01,083
আর আমি বাজেট খানিকটা কম রাখতে চাই।
360
00:23:01,166 --> 00:23:03,500
এখন, আমার অনুপস্থিতিতে কী কী হয়েছে?
361
00:23:03,583 --> 00:23:04,833
ফিঙ্কলি কনফারেন্স।
362
00:23:04,916 --> 00:23:07,083
আপনার বক্তৃতার সময় এগিয়ে
আনতে রাজি হয়েছে ওরা...
363
00:23:11,083 --> 00:23:12,208
হোসনিয়ান প্রাইম?
364
00:23:12,291 --> 00:23:13,333
কোনো কাজের নয়।
365
00:23:13,416 --> 00:23:15,458
গত তিনবছরে ওখানে কোনো
মিলিটারি মালামাল সম্পর্কিত
366
00:23:15,541 --> 00:23:17,833
ঝামেলা ঘটতে দেখা যায়নি।
367
00:23:17,916 --> 00:23:20,958
হয়তো কোনো আনঅফিশিয়াল হিসেব আছে।
368
00:23:21,041 --> 00:23:23,458
ওখানের কোনো তথ্য বিশ্বাসযোগ্য নয়।
369
00:23:23,541 --> 00:23:26,041
এখন ইম্পেরিয়াল নেভি বাদে
আর কোনো অ্যাকাউন্ট নেই,
370
00:23:26,125 --> 00:23:27,958
আর ওরা কোনো ভুল স্বীকার করবে না।
371
00:23:28,041 --> 00:23:29,083
তোমার যাওয়া উচিত।
372
00:23:29,166 --> 00:23:30,666
খেয়াল করিনি কতটা লেট হয়ে গেছে।
373
00:23:31,916 --> 00:23:33,333
আপনি থাকলে আমিও থাকছি।
374
00:23:33,416 --> 00:23:35,750
জানি না আমি কী করছি।
375
00:23:36,583 --> 00:23:37,750
কোনটা সম্পর্কেই।
376
00:23:37,833 --> 00:23:39,125
অবশ্যই জানেন।
377
00:23:39,208 --> 00:23:40,541
আপনি আবিষ্কারের দ্বারপ্রান্তে।
378
00:23:41,416 --> 00:23:44,958
ক্যাসেল, ফন্ডোরের ঘটনা,
জাকুর টার্গেটিং কনসোল,
379
00:23:45,041 --> 00:23:48,333
বেজ-কে থেকে প্রোটন বোম,
আর স্টেরগার্ড স্টারপাথ।
380
00:23:48,416 --> 00:23:49,625
ওর কথা ঠিক।
381
00:23:50,666 --> 00:23:52,375
এগুলো সংগঠিত হওয়ার
মতো কাছাকাছি ঘটেনি।
382
00:23:52,458 --> 00:23:53,791
কিন্তু আপনি সেটা বিশ্বাস করেন না।
383
00:23:56,541 --> 00:23:58,125
আমি এটা জানি।
384
00:23:58,208 --> 00:24:01,625
আমি ওরা হলে, এভাবেই কাজটা করতাম।
385
00:24:02,500 --> 00:24:03,750
বিস্তৃত এলাকাজুড়ে চুরি করতাম।
386
00:24:04,875 --> 00:24:07,166
একস্থানে দ্বিতীয়বার যেতাম না।
387
00:24:07,833 --> 00:24:10,416
এটা কোনো এলোপাতাড়ি ঘটনা নয়।
388
00:24:14,250 --> 00:24:15,333
দু'জনে আরো দুটো করে ফাইল?
389
00:25:11,000 --> 00:25:12,083
নিবদ্ধ থাকো, ক্লেম।
390
00:25:15,500 --> 00:25:16,500
বিদ্রোহের নামে।
391
00:25:17,750 --> 00:25:18,958
বিদ্রোহের নামে।
392
00:25:51,125 --> 00:25:55,041
আঙ্কেল হার্লোর বিষয়ে তুমি কতটা
ভুল ছিলে সেটা বলার প্রয়োজন নেই।
393
00:25:55,125 --> 00:25:56,291
কিন্তু তুমি বলবে।
394
00:25:56,375 --> 00:26:01,291
বলছিল উনার কখনো মনে হয়নি
পুলিশি কাজ তোমার জন্য মানানসই।
395
00:26:01,375 --> 00:26:02,708
কারণ উনি আমাকে
অনেক ভালোভাবে জানেন।
396
00:26:02,791 --> 00:26:04,166
আর সে ভুলটা কার?
397
00:26:04,250 --> 00:26:05,333
আন্দাজ করি?
398
00:26:06,958 --> 00:26:10,500
হয়তো ভবিষ্যতে তুমি আঙ্কেল
হার্লোকে আরো বেশি গুরুত্ব দিবে।
399
00:26:13,291 --> 00:26:15,416
কোন ফিল্ডে আমার কাজ
করা উচিত বলে মনে করেন উনি?
400
00:26:15,500 --> 00:26:18,125
বলেছে উনি বিষয়টা নিয়ে ভাববেন।
401
00:26:19,000 --> 00:26:23,291
আমাদের এমন পরিস্থিতিতে পড়ার কারণটা উনাকে
কীভাবে বর্ণনা করবো সেটা নিয়ে দ্বিধায় পড়েছিলাম।
402
00:26:24,416 --> 00:26:26,875
বলেছি ঘটনার জন্য তুমি কতটা ব্যথিত।
403
00:26:27,458 --> 00:26:32,458
বলেছি এটাকে শিক্ষনীয়
ভুলের মধ্যে ফেলা যায় না।
404
00:26:32,541 --> 00:26:33,875
ইয়েস, শুনেছিলাম কিছুটা।
405
00:26:33,958 --> 00:26:35,125
আমাদের আলাপ?
406
00:26:35,208 --> 00:26:36,333
তোমার অংশটা।
407
00:26:36,416 --> 00:26:37,416
মিস করা কঠিন।
408
00:26:38,791 --> 00:26:41,583
ভাগ্য খারাপ, হার্লো আঙ্কেলের
অংশটা শুনতে পারিনি।
409
00:26:42,208 --> 00:26:44,250
উনি জানেন আমরা উনার
উপর কতটা ভরসা করছি।
410
00:26:50,666 --> 00:26:52,583
বিমানের কাছে যাওয়ার সিঁড়ি?
411
00:26:52,666 --> 00:26:54,541
চারটা সিঁড়ি, চারটা বিশ্রাম-ধাপ।
412
00:26:54,625 --> 00:26:56,125
ভল্টের দুর্বল জায়গা?
413
00:26:56,958 --> 00:26:58,500
উপরের কোণাগুলো।
414
00:26:58,583 --> 00:27:00,041
রানওয়ে কতখানি?
415
00:27:00,125 --> 00:27:01,541
২৮ মিটার।
416
00:27:01,625 --> 00:27:03,041
ইমার্জেন্সি কম সিগন্যাল?
417
00:27:03,666 --> 00:27:05,041
লাল-লাল।
418
00:27:05,125 --> 00:27:06,125
ক্লিয়ার সিগন্যাল?
419
00:27:06,208 --> 00:27:07,458
এবার আমার পালা।
420
00:27:07,541 --> 00:27:08,666
লেফটেন্যান্ট গর্ন।
421
00:27:09,750 --> 00:27:12,875
একজন ইম্পেরিয়াল লেফটেন্যান্ট
এতে যোগ দিয়ে কী করছে?
422
00:27:14,250 --> 00:27:15,708
তাতে কী আসে যায়?
423
00:27:16,458 --> 00:27:18,125
বাকি সবাই তো জানে।
424
00:27:21,916 --> 00:27:24,666
স্থানীয় এক মহিলার প্রেমে
পড়েছিল, পদোন্নতি হারায়।
425
00:27:25,958 --> 00:27:27,125
তারপর মেয়েটিকে হারায়।
426
00:27:28,083 --> 00:27:29,916
তারপর এম্পায়ারের প্রতি বিতৃষ্ণা তৈরি হয়।
427
00:27:31,916 --> 00:27:33,625
সবারই নিজ নিজ দ্রোহ আছে।
428
00:27:46,000 --> 00:27:47,958
এই চালান নিশ্চিত, স্যার?
429
00:27:48,041 --> 00:27:49,166
অ্যাটেনশন!
430
00:27:53,500 --> 00:27:54,750
স্যার।
431
00:27:54,833 --> 00:27:55,958
নিজ নিজ কাজে ফিরে যাও।
432
00:27:57,166 --> 00:27:59,875
আগামীকালের কর্মপরিকল্পনা কমিয়ে দিয়েছি।
433
00:27:59,958 --> 00:28:03,250
- জানি তোমরা এরজন্য অধীর ছিলে।
- সেনারা অনেক খুশি হবে, স্যার।
434
00:28:03,333 --> 00:28:06,500
আর এখন, ব্রিজগুলো রঙ করা বাকি।
435
00:28:07,125 --> 00:28:08,500
ওদের সাথে বিষয়টা নিয়ে
কথা বলেছি, স্যার।
436
00:28:08,583 --> 00:28:10,250
তারপরও কাজ শেষ হয়নি,
437
00:28:10,333 --> 00:28:13,916
যখন আজকে কোরস্যান্ট থেকে একজন
ইঞ্জিনিয়ার অফিসার আসার কথা রয়েছে।
438
00:28:14,416 --> 00:28:17,708
আগামীকাল রাতে রঙ করবে অবশ্যই।
439
00:28:18,625 --> 00:28:19,625
স্যার।
440
00:28:20,166 --> 00:28:21,625
সোজাসুজি কথা বলতে পারি, স্যার?
441
00:28:21,708 --> 00:28:23,083
সোজাসুজি আর জলদি।
442
00:28:23,166 --> 00:28:24,166
আলধানি, স্যার।
443
00:28:24,958 --> 00:28:27,208
এখানে অধিকাংশই প্রথম পছন্দ দিয়ে আসে না।
444
00:28:27,291 --> 00:28:29,250
আলধানিতে পোস্ট
হওয়ার সময় শোনা যায়
445
00:28:29,333 --> 00:28:32,125
যে হয়তো চোখ দেখার জন্য
উপস্থিত থাকার সৌভাগ্য তোমার হবে।
446
00:28:32,208 --> 00:28:34,166
এতটা কাছে থেকেও দেখতে না পারার বিষয়টা,
447
00:28:34,250 --> 00:28:35,958
আর জানি আমরা সবাই
উপরে থাকতে পারবো না,
448
00:28:36,041 --> 00:28:38,291
কিন্তু আগামীকাল রাতে এখানে
প্রয়োজনের থেকে বেশি কাজ
449
00:28:38,375 --> 00:28:40,500
থাকলে সবার মনোবল ভেঙে যাবে।
450
00:28:43,958 --> 00:28:45,666
পরশুদিন এটাতে রঙ করা দেখতে চাই।
451
00:28:45,750 --> 00:28:48,208
আমি দুপুরের দিকে আসবো,
এসে ওটার উজ্জলতা যেন চোখে পড়ে।
452
00:28:48,291 --> 00:28:49,708
- অবশ্যই, স্যার।
- ধন্যবাদ, স্যার।
453
00:28:49,791 --> 00:28:51,791
আর ওদের সতর্ক করে দিয়ো।
454
00:29:25,750 --> 00:29:27,166
নড়বে না।
455
00:29:28,083 --> 00:29:30,625
- তাহলে কী হবে ভালো করেই জানো।
- হেই, কী করছ তুমি?
456
00:29:33,333 --> 00:29:34,416
পেয়ে গেছি।
457
00:29:35,958 --> 00:29:37,000
আমি জানতাম।
458
00:29:37,458 --> 00:29:39,708
জানতাম তুমি মিথ্যা বলছ৷ জানতাম।
459
00:29:40,375 --> 00:29:41,583
- দেখ।
- কী ওটা?
460
00:29:42,333 --> 00:29:43,500
কাইবার।
461
00:29:43,583 --> 00:29:44,833
স্কাই-কাইবার।
462
00:29:45,625 --> 00:29:46,666
লুকিয়ে রেখেছিল এটা।
463
00:29:46,750 --> 00:29:47,750
স্কিন?
464
00:29:47,833 --> 00:29:49,916
- স্কাই-কাইবার। উজ্জলতা দেখ এর।
- কী হচ্ছে ওখানে?
465
00:29:50,000 --> 00:29:51,125
তোমাকে সতর্ক করেছিলাম।
466
00:29:51,208 --> 00:29:53,875
এখানে কেবল একটা
পোশাক পরে এসেছে
467
00:29:53,958 --> 00:29:56,083
আর ৩০ হাজার মূল্যের একটা পাথর?
468
00:29:56,166 --> 00:29:58,541
- সমস্যা হলে, আমার কাছে আসবে।
- এসেছি তো।
469
00:29:58,625 --> 00:30:01,583
আমি প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছি, ভ্যাল।
470
00:30:01,666 --> 00:30:03,208
সে বলবে না এখানে কেন এসেছে,
471
00:30:03,291 --> 00:30:04,291
কোথায় থেকে এসেছে।
472
00:30:04,375 --> 00:30:07,291
কীসে বিশ্বাস করে সে-সম্পর্কে
বলে না। আর এখন এটা?
473
00:30:07,375 --> 00:30:09,583
ডাকাতি করতে সম্পদ নিয়ে আসে কে?
474
00:30:09,666 --> 00:30:11,416
এরজন্য আমাদের সময় নেই।
475
00:30:11,500 --> 00:30:13,708
আমাকে জানতে হবে
কার সাথে কাজ করছি।
476
00:30:13,791 --> 00:30:15,458
তুমি ভালো করেই জানো আমি কে।
477
00:30:16,041 --> 00:30:18,208
- আর জানো ওটার জন্য আমি
তোমাকে হত্যাও করবো। - ওকে।
478
00:30:18,291 --> 00:30:20,583
ওকে, তো আমরা জানি এটা ফেইক নয়?
479
00:30:20,666 --> 00:30:23,708
- সিদ্ধান্ত তোমার উপর।
- বাড়াবাড়ি না করি, ক্লেম।
480
00:30:23,791 --> 00:30:26,166
- আমি কেবল নিজের জিনিস ফেরত চাই।
- ইয়াহ, আমাকে বাধ্য কোরো না।
481
00:30:26,250 --> 00:30:27,416
যথেষ্ট হয়েছে।
482
00:30:27,500 --> 00:30:28,833
সবাই থামো।
483
00:30:29,666 --> 00:30:30,666
সবাই!
484
00:30:30,750 --> 00:30:33,541
কিছু একটা আসছে!
উপত্যকায় একটা বিমান উড়ছে।
485
00:30:33,625 --> 00:30:34,666
জিনিসপত্র গুছিয়ে নাও।
486
00:30:34,750 --> 00:30:36,041
জলদি।
487
00:30:36,125 --> 00:30:37,291
অস্ত্র নামিয়ে ফেলো।
488
00:30:37,375 --> 00:30:39,666
এখন ওকে পাথরটা দিয়ে দাও।
নিজেদের মধ্যে পরে মারামারি কোরো।
489
00:30:41,875 --> 00:30:43,541
তুমি হলেও একই কাজ করতে।
490
00:30:45,250 --> 00:30:46,791
নিজেকে পাগলবুঝ দিতে থাকো।
491
00:30:46,875 --> 00:30:48,333
মনে হয় আমরা নিরাপদ।
492
00:30:48,416 --> 00:30:50,333
গ্যারিসনের দিকে চলে যাচ্ছে।
493
00:30:51,333 --> 00:30:52,916
জিনিসপত্র নিয়ে চলতে শুরু করো।
494
00:30:55,208 --> 00:30:56,958
নিরাপদে গিয়ে কথা হবে।
495
00:31:05,500 --> 00:31:06,750
আমি টাকা পাচ্ছি।
496
00:31:08,666 --> 00:31:09,708
আমাকে ভাড়া করা হয়েছে।
497
00:31:11,333 --> 00:31:12,500
তোমার জানতে হবে?
498
00:31:12,583 --> 00:31:13,666
এটাই সত্য।
499
00:31:16,458 --> 00:31:19,166
- কী?
- ইয়াহ, আমি এখানে টাকার জন্য এসেছি।
500
00:31:20,125 --> 00:31:21,541
সেটা মানতে পারবে না?
501
00:31:21,625 --> 00:31:22,875
আমি দলের যোগ্য নই?
502
00:31:22,958 --> 00:31:24,625
শুভকামনা জানিয়ে নিজের পথ ধরবো।
503
00:31:25,416 --> 00:31:26,875
কিন্তু এটাই বাস্তবতা।
504
00:31:28,083 --> 00:31:31,291
আমি দুঃশ্চিতা নিয়ে
মিশনে যেতে চাই না।
505
00:31:32,500 --> 00:31:33,541
তুমি জানতে এটা?
506
00:31:34,750 --> 00:31:37,250
হয় ওকে নিতাম না হলে মিশন বন্ধ হয়ে যেত।
507
00:31:37,333 --> 00:31:39,500
- মিশন বন্ধ?
- আরো আগে বলা উচিত ছিল আমাদের।
508
00:31:40,166 --> 00:31:41,166
হয়তো।
509
00:31:41,250 --> 00:31:42,916
সেক্ষেত্রে এটা অন্য কিছু হতো।
510
00:31:44,541 --> 00:31:45,625
মানে কী সেটার?
511
00:31:45,708 --> 00:31:47,625
আগের দিন সবসময়ই কঠিন।
512
00:31:48,500 --> 00:31:50,166
অনেক দুঃশ্চিন্তা হয়।
513
00:31:50,250 --> 00:31:51,458
তোমার মনে হয় আমরা ভীত?
514
00:31:51,541 --> 00:31:52,875
আমি নিশ্চিত।
515
00:31:52,958 --> 00:31:54,291
কেবল টাকার জন্যই এসেছ?
516
00:31:54,875 --> 00:31:56,333
এমন একটা রিস্ক নিতে?
517
00:31:56,416 --> 00:31:57,458
কাম অন।
518
00:31:57,541 --> 00:31:59,333
হয়তো ভীত আসলে তুমি।
519
00:31:59,416 --> 00:32:00,708
অবশ্যই আমি ভীত।
520
00:32:01,291 --> 00:32:04,208
কিন্তু ভীতি আর আতঙ্কিত
হওয়ার মধ্যে পার্থক্য আছে।
521
00:32:04,291 --> 00:32:05,583
এর থেকে বের হতে চাও?
522
00:32:06,166 --> 00:32:07,166
সিদ্ধান্ত তোমার হাতে।
523
00:32:07,250 --> 00:32:09,166
আমাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে না।
524
00:32:12,916 --> 00:32:14,125
সিন্টা?
525
00:32:14,791 --> 00:32:15,791
না।
526
00:32:16,750 --> 00:32:17,791
আমাকে বলেনি।
527
00:32:22,458 --> 00:32:24,666
সবাই ক্যাম্পে ফিরে চলি।
528
00:32:25,291 --> 00:32:27,083
এসব নিয়ে ওখানে ভাবা যাবে।
529
00:32:27,916 --> 00:32:28,916
সবাই।
530
00:32:30,625 --> 00:32:31,625
চলো।
531
00:32:49,375 --> 00:32:51,083
আমাকে গার টাফিডের
সাথে কথা বলতে দেখেছিলে।
532
00:32:51,166 --> 00:32:52,916
আজরাতে তুমি ব্যস্ত ছিলে।
533
00:32:53,791 --> 00:32:55,958
আমার চেয়ে তোমার কাজ
সম্পর্কে ওর জানাশোনা বেশি।
534
00:32:56,833 --> 00:32:58,500
বিব্রতকর ছিল নিশ্চয়ই।
535
00:32:59,458 --> 00:33:02,416
আমাকে নতুন ফাউন্ডেশন
সম্পর্কে কখন বলতে যাচ্ছিলে?
536
00:33:03,750 --> 00:33:06,666
আমার মনে হয়নি এটা
তোমাকে আকর্ষণ করবে।
537
00:33:08,166 --> 00:33:09,208
কারণ?
538
00:33:10,708 --> 00:33:11,791
এটা দাতব্য সংস্থা।
539
00:33:15,083 --> 00:33:16,083
আচ্ছা।
540
00:33:19,500 --> 00:33:20,500
ওর নাম কী?
541
00:33:21,750 --> 00:33:22,791
ক্লোরিস।
542
00:33:24,750 --> 00:33:26,541
- ক্লোরিস?
- স্যার?
543
00:33:27,291 --> 00:33:29,291
গাড়িটা রাজপথ দিয়ে চালাবে?
544
00:33:29,375 --> 00:33:30,416
জি, স্যার।
545
00:33:59,166 --> 00:34:01,000
ঠিক তোমার মডেলের মতো লাগে।
546
00:34:01,083 --> 00:34:02,291
লাগা উচিত।
547
00:34:02,375 --> 00:34:04,208
গবেষণার জন্য অনেক সময় পেয়েছিলাম।
548
00:34:04,291 --> 00:34:06,458
আর আমরা এখানে কয়েকমাস
ধরে লুকিয়ে লুকিয়ে আসছিলাম।
549
00:34:08,708 --> 00:34:10,125
আমাদের জলদি সিগন্যাল দিতে হবে।
550
00:34:10,208 --> 00:34:11,833
একটা আগুন জ্বালো। চলো।
551
00:34:56,583 --> 00:34:58,458
ওকে, ওতে হওয়ার কথা।
552
00:35:06,458 --> 00:35:07,666
স্কিন।
553
00:35:24,875 --> 00:35:27,041
তোমাকে আমার ভাইয়ের বিষয়ে বলতে বলেছে।
554
00:35:29,166 --> 00:35:32,791
অনেক বড়ো গল্প, কিন্তু মূল কথা
হলো এম্পায়ার ওকে হত্যা করেছে।
555
00:35:33,666 --> 00:35:34,750
সে কৃষক ছিল।
556
00:35:35,791 --> 00:35:38,500
ইম্পেরিয়াল সেনারা এসে ওর
জমিন ছিনিয়ে নেয়, পানিতে ডুবিয়ে দেয়।
557
00:35:40,458 --> 00:35:41,625
লড়াই করতে পারেনি।
558
00:35:42,958 --> 00:35:47,791
সহ্য করতে পারেনি, তো পকেট ভর্তি
পাথর নিয়ে একটা নৌকায় চড়ে বসে।
559
00:35:50,041 --> 00:35:52,416
সবসময় এম্পায়ারকে অপছন্দ করতাম।
560
00:35:54,458 --> 00:35:56,833
জানি না আমার বর্তমান
অনুভূতিকে কী নামে ডাকব।
561
00:36:01,583 --> 00:36:02,750
কোন ধরনের কৃষক?
562
00:36:04,541 --> 00:36:05,916
গাছ।
563
00:36:06,000 --> 00:36:07,208
পেপারের গাছ।
564
00:36:08,666 --> 00:36:09,916
শতশত গাছ।
565
00:36:14,791 --> 00:36:17,250
এটাকেই ক্ষমা চাওয়া হিসেবে ধরে নাও।
566
00:36:21,625 --> 00:36:22,875
এতেই চলবে।
567
00:36:32,166 --> 00:36:33,583
এখন থেকে টারামিন দায়িত্বে।
568
00:36:34,541 --> 00:36:35,666
পুরোপুরি।
569
00:36:36,500 --> 00:36:37,958
বোঝা গেছে?
570
00:36:38,541 --> 00:36:39,875
তুমি কোথায় থাকবে?
571
00:36:39,958 --> 00:36:42,458
সব ঠিকঠাক মতো হলে,
আগামীকাল রাতে দেখা হবে।
572
00:36:44,583 --> 00:36:47,208
বলো যে পরিকল্পনা মোতাবেক চলতে পারবে।
573
00:36:48,166 --> 00:36:49,916
আমাকে দিয়ে কোন সমস্যা হবে না।
574
00:36:53,500 --> 00:36:54,666
শুভ কামনা।
575
00:36:56,083 --> 00:36:57,333
আজরাতে কোনো বিদায় নয়।
576
00:36:58,083 --> 00:36:59,916
আগামীকাল একসাথে
অনেক কাজ করতে হবে।
577
00:37:46,166 --> 00:37:47,750
ভেবেছিলাম ওটা বন্ধ করছ।
578
00:37:48,625 --> 00:37:49,791
করতেই ছিলাম।
579
00:37:50,625 --> 00:37:52,333
একঘন্টা আগেই বলেছ সেটা।
580
00:37:52,416 --> 00:37:53,458
তোমাকে জাগিয়ে রাখছি?
581
00:37:55,208 --> 00:37:57,000
আজরাতে কোনো খবর আসছে না।
582
00:37:57,541 --> 00:37:59,875
কাজে লাগতে চাও,
কয়েন পরিষ্কার করো গিয়ে।
583
00:38:06,791 --> 00:38:07,791
খুশি?
584
00:38:13,166 --> 00:38:15,083
তোমার ইমার্জেন্সি ব্যাগ চেক করা হয়েছে?
585
00:38:15,166 --> 00:38:17,083
- ইয়েস।
- আর ফন্ডোরে যেটা?
586
00:38:17,166 --> 00:38:18,875
তোমাকে নার্ভাস দেখতে ভালো লাগে না।
587
00:38:22,041 --> 00:38:23,875
তোমার আর কিছুই করার নেই, লুথেন।
588
00:38:23,958 --> 00:38:26,375
হয় ওরা ঠিক থাকবে অথবা নয়।
589
00:38:26,458 --> 00:38:29,000
একদম নির্ভীক মনোভাব।
590
00:38:29,083 --> 00:38:31,916
- ভ্যালই একমাত্র আমাদের সম্পর্কে জানে।
- না।
591
00:38:32,500 --> 00:38:34,083
চোরটা। অ্যান্ডর।
592
00:38:34,166 --> 00:38:35,416
আমি সাবধান ছিলাম না।
593
00:38:35,500 --> 00:38:37,291
তুমি এমনটা চেয়েছিলে।
594
00:38:38,041 --> 00:38:39,208
আর এটাই তার মূল্য।
595
00:38:39,916 --> 00:38:41,416
কখনো পুরোপুরি পারফেক্ট হবে না।
596
00:38:42,541 --> 00:38:43,875
অনেক বেশি করে চেয়েছিলাম।
597
00:38:46,208 --> 00:38:47,791
সকালে ক্রেতা আসবে।
598
00:38:48,875 --> 00:38:50,208
ইয়াহ, আমি প্রস্তুত থাকবো।
599
00:38:52,666 --> 00:38:54,583
আগামীকাল এই সময়ে
সব শেষ হয়ে যাবে।
600
00:38:57,333 --> 00:38:58,916
অথবা কেবল শুরু হবে।
601
00:39:01,000 --> 00:39:02,000
অথবা সেটা।
602
00:39:05,000 --> 00:43:02,000
অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট