1 00:00:02,958 --> 00:00:54,203 পূর্বে যা ঘটেছে... 2 00:01:30,500 --> 00:02:06,000 অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট 3 00:02:08,875 --> 00:02:10,267 একটা মেডিক্যাল বক্স আছে। 4 00:02:10,291 --> 00:02:11,500 নীল। উজ্জ্বল নীল রঙের। 5 00:02:12,125 --> 00:02:13,208 তোমার পেছনের তাকে। 6 00:02:14,750 --> 00:02:16,291 কিছু ধরে দাঁড়াও। 7 00:02:16,375 --> 00:02:18,083 - পেছনে কেউ আছে? - আলধানির পথে রওনা করো। 8 00:02:18,166 --> 00:02:19,767 আলধানির পথ গণনা করা হচ্ছে। 9 00:02:19,791 --> 00:02:21,833 - ওরা আসছে? - যেটা করতে বলেছি, করো। 10 00:02:22,416 --> 00:02:24,041 গণনা সম্পূর্ণ হয়েছে। 11 00:02:32,416 --> 00:02:33,666 জাহাজের পাওয়ার কোথায় থেকে আসছে? 12 00:02:35,416 --> 00:02:37,166 আগেও ফন্ডর হলক্র্যাফ্টে চড়েছি। 13 00:02:37,250 --> 00:02:38,583 নিজ হাতে উড়িয়েছি। 14 00:02:38,666 --> 00:02:40,000 কোনটাকে ওভাবে উড়তে দেখিনি। 15 00:02:40,083 --> 00:02:42,500 দিনটা আমাদের সবার জন্যই বিষ্ময়কর ছিল। 16 00:02:44,416 --> 00:02:45,833 মেঝেতে রক্ত পড়ছে। 17 00:02:45,916 --> 00:02:47,125 তোমার হাত ঠিক করো। 18 00:02:49,833 --> 00:02:50,833 আলধানি কী? 19 00:02:53,458 --> 00:02:54,541 নির্ভর করে। 20 00:02:55,083 --> 00:02:57,875 আমি নিজের জান বাঁচানো ছাড়া অন্য কোনো কাজ রাজি হইনি। 21 00:02:58,750 --> 00:03:02,125 হ্যাঁ, আর জান নিয়েই পালাতে পেরেছ। 22 00:03:03,333 --> 00:03:05,333 - কী জিনিস? - ঔষধি মদ। 23 00:03:05,833 --> 00:03:06,875 এক চুমুক নিবে। 24 00:03:15,041 --> 00:03:17,666 হয়তো তোমার সামনে ভিন্ন কোনো পথ আছে যেটার সম্পর্কে আমি জানি না। 25 00:03:17,750 --> 00:03:19,833 আমার মনে হচ্ছে তোমার সামনে ২টা পথ: 26 00:03:19,916 --> 00:03:22,416 হয় আমি তোমাকে কোনোখানে নামিয়ে দেব আর তুমি পালানো শুরু করবে 27 00:03:23,500 --> 00:03:26,333 অথবা আমার সাথে গিয়ে গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করবে। 28 00:03:27,500 --> 00:03:31,291 আর অবশ্যই, আমাকে হত্যা করে জাহাজ চুরির চেষ্টা করতে পারো। 29 00:03:35,583 --> 00:03:36,875 'গুরুত্বপূর্ণ' বলতে কী বোঝাচ্ছ? 30 00:03:38,500 --> 00:03:41,416 এম্পায়ারের থেকে মূল্যবান জিনিস কেড়ে নেওয়া। 31 00:03:41,500 --> 00:03:44,541 চুরি করতে তোমাকে প্রয়োজন হবে না। 32 00:03:44,625 --> 00:03:47,041 সেটা তো দেখতেই পাচ্ছি। 33 00:03:47,125 --> 00:03:48,583 আমি বরং কোথাও নেমেই যাব। 34 00:03:48,666 --> 00:03:50,833 নেমে কী করবে? আগের মতো জীবনযাপন করবে? 35 00:03:50,916 --> 00:03:52,500 ২০ মিলিয়ন টাকা হোক অথবা প্লাজমা কয়েল 36 00:03:52,583 --> 00:03:54,916 চুরির দায়ে তোমাকে একই রশিতে ঝোলাবে। 37 00:03:55,000 --> 00:03:57,250 তোমার সকল প্রত্যাশা একবারে পূরণ করার প্রস্তাবনা দিচ্ছি আমি। 38 00:03:57,333 --> 00:03:58,875 আর আমার প্রত্যাশাগুলো কী? 39 00:03:59,541 --> 00:04:01,208 যেহেতু আমার সম্পর্কে এত জানো। 40 00:04:01,791 --> 00:04:04,250 এম্পায়ারের নিতম্বে কষিয়ে লাথি দিয়ে 41 00:04:05,000 --> 00:04:06,333 তার বিনিময়ে মজুরি পাওয়া। 42 00:04:07,083 --> 00:04:09,375 ভেবেছি তুমি কে আসলে। 43 00:04:10,250 --> 00:04:11,333 কে আমি? 44 00:04:12,375 --> 00:04:15,833 জোট, সেপ, গেরিলা, পার্টিসান ফ্রন্ট। 45 00:04:15,916 --> 00:04:18,208 - ওদের মধ্যে একজন। - সবাই এক না? 46 00:04:18,291 --> 00:04:19,458 আমার কাছে এক। 47 00:04:19,541 --> 00:04:20,750 তো আমরা একমত। 48 00:04:20,833 --> 00:04:22,375 না। 49 00:04:23,083 --> 00:04:25,041 সবাইকে আমার অনর্থক মনে হয়। 50 00:04:25,125 --> 00:04:27,833 বসে থাকার চেয়ে ওদের খাবার নষ্ট আর জিনিসপত্র ছিনিয়ে নেওয়া ভালো। 51 00:04:27,916 --> 00:04:29,208 তারচেয়ে বেঁচে থাকা ভালো। 52 00:04:30,958 --> 00:04:33,291 খাওয়া, স্বপ্ন দেখা, নিজের মনমতো কাজ করা ভালো। 53 00:04:33,375 --> 00:04:34,375 তুমি আমাকে চেন না। 54 00:04:35,791 --> 00:04:39,083 ১৬ বছর বয়সে আমি মিম্ব্যানে লড়েছি। 55 00:04:39,166 --> 00:04:40,208 ২টা বছর। 56 00:04:40,291 --> 00:04:42,333 জেল থেকে বেরিয়ে সোজা যুদ্ধের ময়দানে। 57 00:04:42,416 --> 00:04:44,125 বেঁচে ফেরা ৫০জনের মধ্যে আমি একজন। 58 00:04:46,208 --> 00:04:48,291 আর দেখা গেল আমরা কার সাথে যুদ্ধ করছিলাম? 59 00:04:49,166 --> 00:04:51,125 নিজেদের সাথে। 60 00:04:52,250 --> 00:04:53,458 তো, দয়া করে.. 61 00:04:56,166 --> 00:04:59,375 তুমি মিম্ব্যানের ময়দানে ছয়মাস ছিলে। 62 00:05:00,333 --> 00:05:01,750 তোমার কাজ ছিল রান্নাকরা। 63 00:05:03,791 --> 00:05:05,500 বেঁচে ফিরেছ পালিয়ে আসার কারণে। 64 00:05:07,750 --> 00:05:09,208 কিন্তু একটা বিষয়ে তোমার কথা ঠিক। 65 00:05:09,291 --> 00:05:11,375 এম্পায়ার তোমাদের পরস্পরের বিরুদ্ধে লড়াই করিয়েছে, 66 00:05:12,041 --> 00:05:13,958 যেজন্য তোমার ওদের আরো বেশি ঘৃণা করা উচিত, 67 00:05:14,041 --> 00:05:15,583 আর ঘৃণা তুমি করো। 68 00:05:15,666 --> 00:05:16,875 বলেছিলাম তোমাকে আমি জানি। 69 00:05:18,625 --> 00:05:21,833 আমি বাহিরটা জানি। প্রশ্নের উত্তরে মানুষ যেগুলো বলে সেগুলো জানি। 70 00:05:22,750 --> 00:05:24,041 বাকিটা, কল্পনা করি। 71 00:05:24,708 --> 00:05:26,125 আমি তোমার ঘৃণা কল্পনা করি। 72 00:05:26,708 --> 00:05:29,833 কল্পনা করি আমাকে অথবা নিজেকে তুমি যে পাগল বুঝই দাওনা না কেন.. 73 00:05:29,916 --> 00:05:32,625 দিনশেষে এদের বিরুদ্ধে লড়তে লড়তে মৃত্যু হবে তোমার। 74 00:05:34,291 --> 00:05:35,916 তো, তোমার কাছে আমার জিজ্ঞাসা। 75 00:05:36,791 --> 00:05:40,541 তিলেতিলে নিজেকে অনর্থে শেষ না করে 76 00:05:40,625 --> 00:05:43,916 কোনো বাস্তব কাজে একবারে সম্পূর্ণটা ঢেলে দেওয়া উত্তম না? 77 00:05:46,583 --> 00:05:48,916 স্টারপাথ ইউনিটের জন্য নিজের জীবন বাজি রেখে আসিনি আমি। 78 00:05:49,875 --> 00:05:51,041 তোমার জন্য এসেছিলাম। 79 00:05:57,458 --> 00:05:58,708 প্রস্তাবনা কী? 80 00:05:58,791 --> 00:05:59,958 পাঁচদিন। 81 00:06:00,041 --> 00:06:01,625 বিপদজনক কাজ, কিন্তু পুরষ্কার বড়। 82 00:06:02,416 --> 00:06:03,916 একদম প্রস্তুত দল, ভালো পরিকল্পনা। 83 00:06:04,833 --> 00:06:07,583 জীবিত অবস্থায় ডেলিভারি দিতে পারলে ২লক্ষ টাকা পাবে। 84 00:06:13,125 --> 00:06:14,750 কী চুরি করতে হবে? 85 00:06:15,666 --> 00:06:19,041 একটা সম্পূর্ণ ইম্পেরিয়াল সেক্টরের ত্রৈমাসিক বেতন। 86 00:06:55,416 --> 00:06:57,708 রায়লথ সেক্টরে পরের তিনমাস ধরে 87 00:06:57,791 --> 00:07:00,916 ডিটেনশনের সংখ্যা বৃদ্ধির যে সমূহ আশংকা রয়েছে, 88 00:07:01,000 --> 00:07:03,833 তারসাথে পুনরায় স্থায়ীয় কর্তৃপক্ষের অবক্ষয় হলে 89 00:07:03,916 --> 00:07:06,291 আমাদের মিলিটারির জন্য কালো বাজেট বৃদ্ধির প্রয়োজন হতে পারে। 90 00:07:06,375 --> 00:07:09,666 আর এই বাড়তি টাকা তুমি কোন কাজে লাগাবে, সুপারভাইজার গ্র্যান্ডি? 91 00:07:10,500 --> 00:07:12,250 নজরদারি বাড়াতে, স্যার। 92 00:07:12,333 --> 00:07:13,413 কীসের খোঁজে? 93 00:07:14,583 --> 00:07:17,333 এম্পায়ার বিরোধী কার্যক্রমের খোঁজে। 94 00:07:18,625 --> 00:07:21,250 ইচ্ছে করে অস্পষ্ট কথা বলছ? 95 00:07:21,958 --> 00:07:22,958 না, স্যার। 96 00:07:23,041 --> 00:07:25,666 দিনশেষে আমি নির্দিষ্ট তথ্য চাই। লাগ্রেট, 97 00:07:25,750 --> 00:07:28,208 আর্ভাল অ্যা-সিক্সের এটা কী? 98 00:07:28,291 --> 00:07:29,833 একটা ইতিবাচক অগ্রগতি, স্যার। 99 00:07:29,916 --> 00:07:32,541 সংঘাতের মাত্রা যথেষ্ট পরিমাণে কমে গেছে, 100 00:07:32,625 --> 00:07:34,875 আর অধিকৃত অঞ্চলের খনন পুনরায় শুরু হয়েছে। 101 00:07:34,958 --> 00:07:36,678 বাস্তুচ্যুত লোকদের সাথে সংরক্ষণাগার জনিত সমস্যা? 102 00:07:36,708 --> 00:07:37,708 চলমান। 103 00:07:37,791 --> 00:07:40,833 যেমনটা সমস্যা নিয়ে তোমার অসমাপ্ত ভবিষ্যত কার্যবিধি। 104 00:07:40,916 --> 00:07:44,833 আমার লোকেরা অর্ভাল অ্যা-সিক্সের পরিচালকের থেকে মূল্যায়ণের অপেক্ষা করছে। 105 00:07:44,916 --> 00:07:47,958 কারণ এখন পর্যন্ত ওরা অনেক ভালো কাজ করেছে, তাই না? 106 00:07:50,458 --> 00:07:52,708 - আমরা এখানে কী করি? - স্যার? 107 00:07:52,791 --> 00:07:54,541 আমাদের উদ্দেশ্য কী, লাগ্রেট? 108 00:07:54,625 --> 00:07:55,708 আর্ভাল অ্যা-সিক্সে? 109 00:07:55,791 --> 00:07:57,416 প্রশ্নটা রুমের সকলের জন্য। 110 00:07:57,500 --> 00:08:00,750 এই বিল্ডিংয়ে আমরা কী করি? আমরা এখানে কেন এসেছি? কেউ? 111 00:08:00,833 --> 00:08:04,000 আমরা এখানে তথ্য সংগ্রহ করে নিরাপত্তা লক্ষ্যমাত্রা বাড়াতে এসেছি, 112 00:08:04,083 --> 00:08:08,291 প্রয়োজনীয় বিশ্লেষণ আর কার্যকরী গুপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে, স্যার। 113 00:08:08,375 --> 00:08:09,625 সুন্দর বলেছ, ডেড্রা। 114 00:08:09,708 --> 00:08:13,708 তুমি তো আইএসবি মিশন স্টেটমেন্ট উগলে দিলে, কিন্তু ভুল। 115 00:08:16,000 --> 00:08:17,625 নিরাপত্তা একটা বিভ্রম। 116 00:08:17,708 --> 00:08:19,250 তোমার নিরাপত্তা লাগবে? নেভি ডাকো। 117 00:08:19,333 --> 00:08:20,916 একদল ট্রুপার নামিয়ে দাও। 118 00:08:21,000 --> 00:08:22,750 আমরা স্বাস্থ্যসেবা প্রদান করি। 119 00:08:22,833 --> 00:08:23,916 রোগের চিকিৎসা করি। 120 00:08:24,000 --> 00:08:25,583 আমরা লক্ষণ চিহ্নিত করি। 121 00:08:25,666 --> 00:08:30,541 আমরা জীবানুর উৎপত্তি, হোক সেটা বাহ্যিক বা অভ্যান্তরীন, নির্ধারণ করি। 122 00:08:30,625 --> 00:08:34,958 রোগ নির্ণয় করতে যত দেরি করবো আমরা, চিকিৎসা করা তত কঠিন হবে। 123 00:08:35,041 --> 00:08:36,976 - কথার অর্থ বোঝা গেছে, লেগ্রেট? - ইয়েস, স্যার। 124 00:08:37,000 --> 00:08:39,059 কার্যবিধি লেখার আর কোনো দরকার নেই। 125 00:08:39,083 --> 00:08:40,125 অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেব। 126 00:08:40,208 --> 00:08:43,458 ব্লেভিন, মরলানা সেক্টর। এটা ফেরিক্সে ঘটেছে। 127 00:08:43,541 --> 00:08:46,333 কর্পোরেট সিকিউরিটি, স্যার। ওখানের দায়িত্ব এখনো ওদের হাতে। 128 00:08:46,416 --> 00:08:49,392 ওরা একটা ওয়ারেন্ট নিয়ে গেছিল, কিন্তু বড়ো রকমের সমস্যার সম্মুখীন হয়। 129 00:08:49,416 --> 00:08:50,500 সমস্যা মানে কী? 130 00:08:50,583 --> 00:08:52,291 কয়েকজন মৃত। সম্পদের ক্ষয়ক্ষতি। 131 00:08:52,375 --> 00:08:53,791 কাজ বন্ধ হয়ে আছে। 132 00:08:53,875 --> 00:08:57,125 ঘটনাস্থল থেকে একটা স্টারপাথ ইউনিট উদ্ধার করা হয়েছে। 133 00:08:57,208 --> 00:08:59,142 - দায়ী কারা? - অজানা, স্যার। 134 00:08:59,166 --> 00:09:02,916 - মিটিংয়ের শেষে আমি ওখানে যাব। - যাওয়ার পূর্বে আবার কথা হবে। 135 00:09:03,000 --> 00:09:04,458 - ইয়াং। - স্যার? 136 00:09:04,541 --> 00:09:07,208 অ্যাব্রিয়ন সেক্টরের বাণিজ্যের জন্য অতিরিক্ত প্রোটেকশন 137 00:09:07,291 --> 00:09:09,166 চাওয়ার কারণ বর্ণনা করো। 138 00:09:09,250 --> 00:09:10,875 সতর্কতা, স্যার। 139 00:09:10,958 --> 00:09:14,291 স্ক্যারিফে নির্মাণ সামগ্রীর চালান বৃদ্ধি পেয়েছে, স্যার। 140 00:09:29,916 --> 00:09:31,000 একটা নাম ঠিক করো। 141 00:09:32,500 --> 00:09:35,083 নিজের জন্য একটা নাম ঠিক করো। 142 00:09:36,666 --> 00:09:38,791 ক্লেম। 143 00:09:38,875 --> 00:09:40,833 পরবর্তী পাঁচদিন, তোমার নাম ক্লেম। 144 00:10:02,458 --> 00:10:03,541 ওটা কে? 145 00:10:03,625 --> 00:10:05,333 তুমি ওর হয়ে কাজ করবে। 146 00:10:06,000 --> 00:10:07,625 ভেবেছিলাম তুমি বস। 147 00:10:07,708 --> 00:10:08,791 কখনো সেটা বলিনি। 148 00:10:10,250 --> 00:10:12,500 প্রথমে ওর বিষয়টা পছন্দ হবে না। 149 00:10:12,583 --> 00:10:13,916 আমার সাথে তর্ক করবে। 150 00:10:16,166 --> 00:10:20,208 আমি সবকিছু সমাধান না করা পর্যন্ত তুমি ভেতরে থাকলেই ভালো হয়। 151 00:10:28,166 --> 00:10:29,166 এটা ধরো। 152 00:10:32,250 --> 00:10:33,250 কী এটা? 153 00:10:33,333 --> 00:10:34,541 অগ্রিম পেমেন্ট। 154 00:10:35,750 --> 00:10:36,875 কোয়াটি সিলমোহর। 155 00:10:36,958 --> 00:10:38,666 নীল কাইবার। স্কাইস্টোন। 156 00:10:38,750 --> 00:10:40,041 প্রাচীন পৃথিবী। 157 00:10:40,125 --> 00:10:43,541 রাকাতান আগ্রাসনের বিরুদ্ধে হওয়া বিদ্রোহের গল্প বলে। 158 00:10:45,375 --> 00:10:47,375 এর জন্য ৫০ হাজারের কম নেবে না। 159 00:10:48,041 --> 00:10:50,541 জেনে রাখো এর মূল্য আমার কাছে সবসময়ই বেশি হবে। 160 00:10:51,333 --> 00:10:54,291 কাজ শেষ হলে ওটা আমি ফেরত চাই। 161 00:10:55,333 --> 00:10:56,500 যদি বেঁচে ফিরি তো। 162 00:10:56,583 --> 00:10:57,958 আমি ফেরত চাই। 163 00:11:02,375 --> 00:11:04,916 - ২ লক্ষের বিপরীতে। - কথা দিচ্ছি। 164 00:11:29,375 --> 00:11:31,791 - হ্যালো, ভ্যাল। - আমরা ম্যাসেজ মিস করেছিলাম প্রায়। 165 00:11:31,875 --> 00:11:32,976 আসতে পেরেছ দেখে আনন্দিত। 166 00:11:33,000 --> 00:11:35,041 ওরা পুরনো পাথর উপত্যকায় টহল দেওয়া শুরু করেছে। 167 00:11:35,125 --> 00:11:36,750 এখান আসতে প্রায় সারাদিন লেগে যায়। 168 00:11:36,833 --> 00:11:39,000 কথাগুলো শুনতে ভালো লাগে। বিনিদ্রতার গল্প। 169 00:11:39,083 --> 00:11:40,500 তোমার শৃঙ্খলার উপর ভরসা করি। 170 00:11:41,291 --> 00:11:42,916 অবশ্যই কোনো ঝামেলা হয়েছে। 171 00:11:43,000 --> 00:11:46,375 না। আসলে, আমার মনে হয় সব একত্রিত হচ্ছে। 172 00:12:05,583 --> 00:12:07,463 সাহায্য করতে পারি? 173 00:12:10,666 --> 00:12:14,875 ও একজন পাইলট। বন্দুক চালাতে পারে, মিথ্যা বলতে পারে। আলারিন, মেয়ো, নারি ভাষা জানে। 174 00:12:14,958 --> 00:12:17,000 ওর মধ্যে সাহসের কমতি নেই আর হত্যা করতে পিছপা হয় না। 175 00:12:17,083 --> 00:12:19,625 - বিশ্বাসই হচ্ছে না তুমি এমন করছ। - জাহাজ চালাতে পারে। 176 00:12:19,708 --> 00:12:21,166 আমরা তিনদিন পর যাব। 177 00:12:21,250 --> 00:12:23,833 ওর যোগ দেওয়ায় তোমাদের সাফল্যের সম্ভাব্যতা বেড়ে যাবে। 178 00:12:23,916 --> 00:12:25,458 এখন? এভাবে? 179 00:12:25,541 --> 00:12:26,625 পাঁচমাস পরে, 180 00:12:26,708 --> 00:12:29,083 হুট করে নতুন কাউকে দলে ভেড়াব? 181 00:12:29,166 --> 00:12:30,416 দলের মধ্যে বিভক্তি তৈরি হবে। 182 00:12:30,500 --> 00:12:32,666 তাহলে তো সেটা দল হলো না, তাই না? 183 00:12:34,708 --> 00:12:38,166 তোমরা অপরাজেয় নয় সেটা ভালো করেই জানো, তোমাদের জন্য অতিরিক্ত সাহায্য কিনে দিচ্ছি। 184 00:12:38,833 --> 00:12:40,708 কিনে দিচ্ছ মানে কী? 185 00:12:40,791 --> 00:12:42,125 ওকে আমি টাকা দিচ্ছি। 186 00:12:42,208 --> 00:12:43,416 না। 187 00:12:43,500 --> 00:12:44,833 ২ লক্ষ। 188 00:12:46,041 --> 00:12:49,083 এই বিদ্রোহের জন্য আমরা পাথরের বিছানায় শুয়ে শিকড় খেয়ে বেঁচে আছি 189 00:12:49,166 --> 00:12:51,458 আর এখন দলে একজন ভাড়াটে সৈনিক নিয়ে আসছ? 190 00:12:54,250 --> 00:12:56,375 অযথা তর্ক করছ। তুমি ভালো করেই জানো আমার কথা ঠিক। 191 00:12:57,291 --> 00:12:58,625 এটা সফল হতে হবে, ভ্যাল। 192 00:12:59,333 --> 00:13:01,041 ব্যর্থতা হবে বিধ্বংসী। 193 00:13:01,125 --> 00:13:02,458 বাকিদের কী বলবো? 194 00:13:02,541 --> 00:13:05,000 ওদের বলবে এটা সবসময়ই পরিকল্পনার অংশ ছিল। 195 00:13:06,083 --> 00:13:07,791 এতে আমার কোনো চয়েস আছে? 196 00:13:07,875 --> 00:13:09,166 ইয়াহ। 197 00:13:09,250 --> 00:13:10,875 ওকে নিবে কি-না সেটা তোমার উপর। 198 00:13:11,833 --> 00:13:13,458 তোমাদের বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিলাম আমি। 199 00:13:14,583 --> 00:13:17,416 আমাদের মিটিংয় ঠিক পর থেকে তোমাদের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। 200 00:13:17,500 --> 00:13:20,500 তুমি ওকে দলে নিবে আর কীভাবে ওকে পেয়েছ সেই বিষয়ে মিথ্যা বলবে। 201 00:13:20,583 --> 00:13:23,958 ওকে বদলি হিসেবে রাখবে। 202 00:13:24,041 --> 00:13:26,875 পরবর্তী তিনদিনে, যদি কোনো কারণে... আমার দিকে তাকাও। 203 00:13:26,958 --> 00:13:28,083 তুমি নেতৃত্ব চেয়েছিলে? 204 00:13:28,583 --> 00:13:30,125 এভাবেই নেতৃত্ব দিতে হয়। 205 00:13:30,708 --> 00:13:31,708 তোমার হাতে তিনদিন আছে। 206 00:13:31,791 --> 00:13:34,791 কোনো অসাদৃশ্য দেখলে, পরিস্থিতি ভিন্ন দিকে গেলে, কেউ বেঁকে বসলে, 207 00:13:34,875 --> 00:13:37,833 তুমি দাড়িয়ে নেতৃত্ব দেবে, আর মিশন ক্যান্সেল করে দেবে। 208 00:13:37,916 --> 00:13:39,500 বোঝা গেছে? 209 00:13:40,333 --> 00:13:41,833 আর সমস্যা ও হলে? 210 00:13:41,916 --> 00:13:44,041 ভাড়াটে সৈনিকের তো এটাই সুবিধা। 211 00:13:44,708 --> 00:13:46,000 ওকে ফেলে দেওয়া যাবে। 212 00:13:50,375 --> 00:13:51,916 এটাতে সফল হতেই হবে, ভ্যাল। 213 00:13:57,500 --> 00:13:58,500 ইয়েস। 214 00:14:01,666 --> 00:14:02,666 ইয়েস। 215 00:14:06,375 --> 00:14:07,375 ক্লেম। 216 00:14:23,958 --> 00:14:25,517 তোমরা অবিলম্বে সকল যোগাযোগ যন্ত্র 217 00:14:25,541 --> 00:14:28,958 অস্ত্র আর স্ক্যান করে রাখা ডকুমেন্ট পরিত্যাগ করবে। 218 00:14:29,041 --> 00:14:31,333 তোমরা আর রুমে ফিরবে না। 219 00:14:31,416 --> 00:14:35,166 তোমাদের এখান থেকে যাওয়ার পর জলদি ট্রান্সফার সেন্টারে নেওয়া হবে, 220 00:14:35,250 --> 00:14:37,750 যেখানে তোমাদের কেবল ইম্পেরিয়াল ইন্সপেক্টর কর্তৃক 221 00:14:37,833 --> 00:14:40,958 তালিকাভুক্ত জিনিসপত্র দেওয়া হবে। 222 00:14:41,041 --> 00:14:43,666 তোমরা জিনিসগুলোর রিসিট হলোগ্রামে সত্যায়ন করবে। 223 00:14:43,750 --> 00:14:48,875 তোমরা আইএসবির লড়াই পরবর্তী অফিশিয়াল রিপোর্টের অনুমোদন হলোগ্রামে সত্যায়ন করবে, 224 00:14:48,958 --> 00:14:52,416 ফেরিক্সের ঘটনায় তোমাদের সম্পৃক্ততা আর দোষের বিস্তারিত বর্ণনাসহ। 225 00:14:52,500 --> 00:14:53,660 - প্রশ্ন, স্যার। - না। 226 00:14:55,041 --> 00:14:59,416 আর না, রিপোর্ট পড়ে তুমি আর মূল্যবান ইম্পেরিয়াল সময় নষ্ট করবে না। 227 00:14:59,500 --> 00:15:01,458 কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। 228 00:15:01,541 --> 00:15:02,708 ঠিক তাই। 229 00:15:06,958 --> 00:15:09,166 এখানে প্রয়োজন হয়েছে মূর্খতা, 230 00:15:09,250 --> 00:15:13,083 নির্বুদ্ধিতা আর সম্পূর্ণ উদাসীনতার মিশ্রণের, 231 00:15:13,166 --> 00:15:17,083 এই প্রহসনের অবিশ্বাস্য বিপর্যয়ের জন্য। 232 00:15:18,750 --> 00:15:19,750 সিরিয়াসলি? 233 00:15:21,000 --> 00:15:24,833 আমার ফাইলগুলো কর্পোরেট সমস্যা দিয়ে ভরা, 234 00:15:24,916 --> 00:15:26,625 কিন্তু এটা আলোচনার কেন্দ্রবিন্দু। 235 00:15:27,416 --> 00:15:30,625 আর তুমি, ডেপুটি ইন্সপেক্টর কার্ন। 236 00:15:31,291 --> 00:15:32,541 অনেক দম্ভ? 237 00:15:35,833 --> 00:15:36,916 এটা থেকে সান্ত্বনা নাও। 238 00:15:37,000 --> 00:15:39,125 তোমাকে বদলি করা হবে না। 239 00:15:39,208 --> 00:15:41,875 কর্পোরেট স্বাধীনতার শেষ ঘন্টা বাজিয়ে দিয়েছ তুমি। 240 00:15:41,958 --> 00:15:47,708 আজকে সকাল থেকে, মরলানা সিস্টেম ইম্পেরিয়াল অথরিটির আন্ডারে থাকবে। 241 00:15:49,500 --> 00:15:51,083 অভিনন্দন সেজন্য। 242 00:16:07,250 --> 00:16:09,416 তোমার হাত নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে? 243 00:16:09,500 --> 00:16:10,541 না। 244 00:16:10,625 --> 00:16:13,291 অনেক বড়ো রাস্তা, সম্পূর্ণ রাত লেগে যাবে। 245 00:16:15,625 --> 00:16:16,625 উনি কে? 246 00:16:17,375 --> 00:16:19,750 সুযোগ থাকতেই তোমার প্রশ্নটা করা উচিত ছিল। 247 00:16:20,625 --> 00:16:24,333 আমাকে বলেছিল তুমি হলে বস আর আমার উপস্থিতি তোমার পছন্দ হবে না। 248 00:16:25,625 --> 00:16:26,875 কেবল এতটাই জানি। 249 00:16:27,333 --> 00:16:29,750 উনার বিষয়ে আমরা আলোচনা করবো না। 250 00:16:29,833 --> 00:16:31,517 ক্যাম্পে যাওয়ার পর আমরা ওদের বলবো 251 00:16:31,541 --> 00:16:34,125 এটা আমার আইডিয়া ছিল আর এর পরিকল্পনা আমরা অনেকদিন ধরে করছিলাম। 252 00:16:34,208 --> 00:16:35,708 উনার কথা উল্লেখ করবো না। 253 00:16:37,208 --> 00:16:41,125 সেটা যদি কোনরূপ পরিবর্তন করো, আমাদের মধ্যে বড়ো সমস্যা হবে। 254 00:16:46,958 --> 00:16:48,333 আর অতদূর কেন? 255 00:16:48,875 --> 00:16:51,708 আমরা আলধানি গ্যারিসনের আস্ত্রাগার লুট করবো। 256 00:16:51,791 --> 00:16:53,500 নিকটে একটা ইম্পেরিয়াল এয়ারফিল্ড আছে, 257 00:16:53,583 --> 00:16:55,541 আর ওদের টহল দেওয়া ছাড়া কোনো কাজ নেই। 258 00:16:55,625 --> 00:16:57,375 তো, এটাই নিরাপদ রাস্তা। 259 00:16:57,458 --> 00:16:59,875 আমাকে বেতন ডেলিভারি ডাকাতি করার কথা বলেছিল, অস্ত্রাগার নয়। 260 00:16:59,958 --> 00:17:01,875 জানি না তুমি কীসের কথা বলছো। 261 00:17:02,458 --> 00:17:04,166 তোমরা ইম্পেরিয়াল অস্ত্রাগারে আক্রমণ করবে? 262 00:17:04,250 --> 00:17:05,458 তুমি আমাদের সাথে যোগ দিবে না? 263 00:17:05,541 --> 00:17:07,375 আমরা? কতজন লোক আছে এমন? 264 00:17:07,458 --> 00:17:08,833 এখন আমরা সাতজন। 265 00:17:08,916 --> 00:17:11,375 সাত? সেনাদলের বিরুদ্ধে সাতজন? 266 00:17:11,458 --> 00:17:14,166 দম নষ্ট কোরো না। অনেকটা পথ চলতে হবে। 267 00:17:14,250 --> 00:17:15,625 হেই, দাঁড়াও। দাঁড়াও। 268 00:17:17,750 --> 00:17:19,083 বসে পড়ো। 269 00:17:30,583 --> 00:17:31,958 ওরা আজকে আর ফেরত আসবে না। 270 00:17:33,708 --> 00:17:34,708 কাম অন। 271 00:17:41,541 --> 00:17:43,181 এখানে লেখা পাঁচজন মৃত। 272 00:17:43,250 --> 00:17:46,000 একজন স্থানীয় আর চারজন সিকিউরিটি সদস্য। 273 00:17:46,708 --> 00:17:48,125 ওরা ফেরিক্স বানান ভুল করেছে। 274 00:17:48,208 --> 00:17:49,833 আমার স্টারপাথ ইউনিট কোথায়? 275 00:17:50,791 --> 00:17:52,041 তুমি কোথায়? 276 00:17:53,041 --> 00:17:55,375 উনি মিটিংয়ে বলেছিলেন। এখানেই থাকতে হবে। 277 00:17:56,166 --> 00:17:58,750 এখানে কোনোখানে একটা র' ট্রান্সমিশন আছে। 278 00:17:59,708 --> 00:18:00,708 দাঁড়াও। 279 00:18:00,791 --> 00:18:05,375 'ভার্নিসি। অননুমোদিত ইম্পেরিয়াল সরঞ্জাম, ফেরিক্স, ০৪৩০।' 280 00:18:06,041 --> 00:18:11,166 'সেনারা ঘটনাস্থল থেকে একটা অক্ষত এনএস-৯ স্টারপাথ ইউনিট উদ্ধার করেছে।' 281 00:18:12,000 --> 00:18:14,208 ওটা আমাদের স্টেয়ারগার্ডের বক্স। 282 00:18:14,291 --> 00:18:15,416 হতেই হবে। 283 00:18:15,500 --> 00:18:17,041 ঠিক, তাহলে ওখানে আমাদের এখতিয়ার চলবে। 284 00:18:17,125 --> 00:18:18,517 তুমি এখন ব্লেভিনের অফিসে যাবে, 285 00:18:18,541 --> 00:18:20,541 বলবে ওদের কাছে থাকা ফেরিক্স সম্পর্কিত সকল তথ্য আমাদের দিতে। 286 00:18:20,583 --> 00:18:22,166 আপনি চাইলে আরো ভালো হতো। 287 00:18:22,250 --> 00:18:24,083 আমি ওর আকর্ষণ বাড়াতে চাই না। 288 00:18:37,041 --> 00:18:38,916 করোসান্ট আবর্তন করছি 289 00:18:39,000 --> 00:18:40,208 সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার হাতে। 290 00:18:40,291 --> 00:18:42,500 ল্যান্ডিং প্রোটোকল ০৩৭। 291 00:18:42,583 --> 00:18:44,333 প্রোটোকল ০৩৭ 292 00:19:41,625 --> 00:19:42,916 এটা কোন জায়গা? 293 00:19:43,791 --> 00:19:45,000 স্পেশাল কোনো জায়গা নয়। 294 00:19:45,666 --> 00:19:48,208 আগে এখানে শত-শত বসতবাড়ি ছিল। 295 00:19:48,291 --> 00:19:51,333 পাহাড়ি এলাকা জুড়ে ৪০ হাজার আলধানি বাস করত। 296 00:19:52,500 --> 00:19:54,000 ওরা এখানে কয়েকশো বছর ধরে ছিল। 297 00:19:54,875 --> 00:19:58,208 কিন্তু ওদের উচ্ছেদ করতে এম্পায়ারের লেগেছিল ১০ বছর। 298 00:19:58,291 --> 00:20:00,333 - হত্যা করেছে? - না। 299 00:20:01,083 --> 00:20:02,208 দক্ষিণে তাড়িয়ে দিয়েছে। 300 00:20:02,958 --> 00:20:05,375 ওখানে নিন্মভূমিতে এন্টারপ্রাইজ জোন আছে। 301 00:20:06,958 --> 00:20:09,666 ফ্যাক্টরি, নতুন শহর, ইম্পেরিয়াল বাসভবন। 302 00:20:10,583 --> 00:20:13,583 দুর্ভাগ্যবশত আলধানির মধ্যে প্রায় মূল্যহীন হওয়ার গুণ ছিল 303 00:20:13,666 --> 00:20:15,625 আবার মূল্যবান হওয়া থেকে দূরেও নয়। 304 00:20:16,708 --> 00:20:18,791 এটা বন্টনের জন্য একদম পারফেক্ট কেন্দ্র। 305 00:20:19,750 --> 00:20:22,041 গ্যালাক্সি জয়ের চেষ্টা করা কারোর জন্য। 306 00:20:23,291 --> 00:20:24,958 তো, আমরা কারা? 307 00:20:26,125 --> 00:20:28,083 পর্বতে এখনো কিছু রাখাল রয়ে গেছে। 308 00:20:28,708 --> 00:20:32,416 প্রকৃতি প্রেমি, রহস্যময় লোক, বিদ্রোহী। 309 00:20:33,125 --> 00:20:35,166 খেয়ে নাও। অনেকটা পথ যেতে হবে। 310 00:20:50,875 --> 00:20:52,041 আমার সহকারী বললো 311 00:20:52,125 --> 00:20:55,291 ফেরিক্স ঘটনার ফাইলগুলো তুমি দিতে অস্বীকার করেছ। 312 00:20:55,375 --> 00:20:56,791 আমার কাজ আছে। 313 00:20:56,875 --> 00:20:59,958 আমার একজন অফিসারের অফিশিয়াল রিকোয়েস্ট ছিল ওটা। 314 00:21:00,041 --> 00:21:02,875 কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাজেশন থাকবে। 315 00:21:02,958 --> 00:21:04,833 আমি সম্পূর্ণ ফেরিক্স রিপোর্ট চাই। 316 00:21:04,916 --> 00:21:06,125 ওটা আমার সেক্টর। 317 00:21:06,208 --> 00:21:09,125 স্টেয়ারগার্ড নেভি-ইয়ার্ড থেকে একটা ইম্পেরিয়াল স্টারপাথ ইউনিট চুরি হয়েছিল 318 00:21:09,208 --> 00:21:12,166 যেটা ঘটনাস্থলে পাওয়া যায়। তো, কেসটা আমার এখতিয়ারে পড়ে। 319 00:21:13,166 --> 00:21:15,125 এখানে কতদিন ধরে আছ, এক বছর? 320 00:21:15,666 --> 00:21:18,750 চড়া শুরু করার আগে মই দেখে নেওয়া উত্তম হবে। 321 00:21:18,833 --> 00:21:20,833 আমি ক্যারিয়ার পরামর্শ চাচ্ছি না। 322 00:21:21,416 --> 00:21:23,833 এখানে তোমার পতনে কেউ কিন্তু সঙ্গ দেবে না। 323 00:21:23,916 --> 00:21:25,458 আমার রিকোয়েস্ট অগ্রাহ্য করছ? 324 00:21:26,041 --> 00:21:27,375 আজকে দ্বিতীয়বারের মতো। 325 00:21:27,458 --> 00:21:29,333 ফাইন। আমি মেজর পার্টাগাজের সাথে কথা বলব। 326 00:21:30,250 --> 00:21:31,375 অন্যমনস্ক হয়ো না। 327 00:22:00,208 --> 00:22:01,875 সবাই মরে গেছে। 328 00:22:03,458 --> 00:22:06,708 যখন তুমি ঘুমাচ্ছিলে, ওরা এসে সবার গলা কেটে দিয়ে গেছে। 329 00:22:06,791 --> 00:22:08,416 তুমি মসির সাথে চলো, গার্ভিশ? 330 00:22:09,083 --> 00:22:10,583 স গেরেরা? 331 00:22:10,666 --> 00:22:14,125 পাহারা দিতে দিতে ঘুমায়ে পড়লে, ওরা বর্শার আগায় তোমার মাথা ঝুলিয়ে দিবে। 332 00:22:14,208 --> 00:22:15,500 দুঃখিত। 333 00:22:15,583 --> 00:22:16,666 ভ্যালকে বোলো না। 334 00:22:16,750 --> 00:22:17,791 বলবো না। 335 00:22:17,875 --> 00:22:19,083 তুমি বলবে। 336 00:22:19,666 --> 00:22:22,750 কী বলবে মনে মনে ঠিক করে ফেল, কারণ ও এখন আসছে। 337 00:22:27,416 --> 00:22:28,500 আসলে.. 338 00:22:31,583 --> 00:22:33,541 ..দু'জন। 339 00:22:35,250 --> 00:22:36,625 এটা থেকে কী বোঝা যায়? 340 00:22:46,000 --> 00:22:47,958 ওদের জানিয়ে দিয়ে আসি ঠিক কী আসছে। 341 00:22:55,375 --> 00:22:56,708 কে ওটা? 342 00:22:56,791 --> 00:22:58,500 তোমাকে আমিও সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। 343 00:23:07,791 --> 00:23:08,958 কী করছে ও? 344 00:23:34,916 --> 00:23:35,916 জড়ো হও। 345 00:23:37,666 --> 00:23:38,666 ওর নাম ক্লেম। 346 00:23:39,916 --> 00:23:41,333 আজকের আগে ওর কথা উল্লেখ করিনি 347 00:23:41,416 --> 00:23:43,875 কারণ নিশ্চিত ছিলাম না ওকে এখানে সময়মত আনতে পারব কি-না। 348 00:23:43,958 --> 00:23:45,166 আমাদের ভাগ্য ভালো ছিল। 349 00:23:45,250 --> 00:23:47,666 ও মুক্ত হয়ে আসতে পেরেছে। 350 00:23:47,750 --> 00:23:50,333 ও সকল ক্ষেত্রে আমাদের সংকটের সময় সাপোর্ট দিবে। 351 00:23:50,416 --> 00:23:52,375 সারপ্রাইজ দেওয়ার মতো সময় এখন নয়। 352 00:23:54,333 --> 00:23:55,375 ওর নাম স্কিন। 353 00:23:56,083 --> 00:23:57,333 ওর নাম তারামিন। 354 00:23:59,208 --> 00:24:00,250 নেমিক। 355 00:24:03,750 --> 00:24:04,791 আর সিন্টা। 356 00:24:06,291 --> 00:24:08,250 আমরা সবসময়ই জানতাম আমাদের একজন লোক কম আছে। 357 00:24:08,333 --> 00:24:09,583 তোমার সাথে কথা বলতে পারি? 358 00:24:09,666 --> 00:24:11,250 ক্লেমকে থাকার ব্যবস্থা করে দাও। 359 00:24:12,125 --> 00:24:13,583 তোমাকে পেয়ে ভালো লাগলো, ক্লেম। 360 00:24:13,666 --> 00:24:15,500 সকল সাহায্য আমরা সাদরে গ্রহণ করবো। 361 00:24:16,875 --> 00:24:19,708 সিন্টা, ওকে খাওয়াও তারপর ওর হতটা ভালো করে দেখো। 362 00:24:19,791 --> 00:24:22,375 - ভ্যাল। - খোঁয়াড়ের দরজা আবার খোলা। 363 00:24:22,458 --> 00:24:24,958 এখন, যদি তোমরা দু'জন সারাদিন পশুর পেছনে দৌড়াতে না চাও, 364 00:24:25,041 --> 00:24:27,166 এখনই ওদিকে চলে যাও, ওকে? 365 00:24:27,250 --> 00:24:28,250 কাজে লেগে পড়ো। 366 00:24:28,916 --> 00:24:31,208 ড্রিলের সময় ক্লেমকে প্রোগামে ঢুকিয়ে নেব। 367 00:24:42,083 --> 00:24:45,458 টেলগর্ডো ট্রাভেল সার্ভিস, হসনিয়ান প্রাইম 368 00:24:45,541 --> 00:24:48,291 প্লেক্সিস, আর ইউফর্নিস মেজরের উদ্দেশ্যে 369 00:24:48,375 --> 00:24:53,875 ৭-১২ আর ৭-১৩ প্লাটফর্ম থেকে যাত্রা করবে। 370 00:24:56,708 --> 00:24:59,791 কাছে বোর্ডিং পাস না থাকলে লাইনে দাঁড়াবেন না। 371 00:26:16,375 --> 00:26:17,375 মা। 372 00:26:30,500 --> 00:26:32,291 কীসের দিকে তাকিয়ে আছিস? 373 00:26:44,833 --> 00:26:46,083 ব্লাস্টারের ক্ষত। 374 00:26:46,166 --> 00:26:47,541 পরিষ্কার করতে হবে। 375 00:26:56,000 --> 00:26:57,333 আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। 376 00:26:58,250 --> 00:27:00,166 আমরা ব্যথার ঔষধ বাঁচানোর চেষ্টা করছি। 377 00:27:06,916 --> 00:27:09,458 - কীভাবে চেন ওকে? - উচ্চ সুপারিশকৃত লোক। 378 00:27:09,541 --> 00:27:11,642 - তো ওকে জানো না? - জানি যে ওকে আমাদের লাগবে। 379 00:27:11,666 --> 00:27:14,333 এতটাই বলবো। এর বেশি বললে নিরাপত্তা লঙ্ঘন হবে। 380 00:27:14,416 --> 00:27:16,750 না, ছেলে চালাক আছে। সেটা বোঝা যায়। 381 00:27:16,833 --> 00:27:19,541 আর বাড়তি সাহায্য পেলে মন্দ হয় না, কিন্তু এমন শেষ সময়ে? 382 00:27:19,625 --> 00:27:21,875 - কোন সময়ের মাপকাঠিতে? - ওর উপর পূর্ণ ভরসা আছে তোমার? 383 00:27:21,958 --> 00:27:23,125 সে সিদ্ধান্ত আমার উপর। 384 00:27:24,416 --> 00:27:25,833 ছেলে দৃঢ়-প্রত্যয়ী। 385 00:27:25,916 --> 00:27:27,041 সেটা অনুভব করছি। 386 00:27:27,875 --> 00:27:28,916 করতে চাই। 387 00:27:29,000 --> 00:27:30,125 কী অনুভব করতে চাও? 388 00:27:30,208 --> 00:27:31,541 উদ্দেশ্যর প্রতি ওর বিশ্বাস। 389 00:27:32,666 --> 00:27:35,041 ভরসার বিষয় আসলে আমার এতটা জানলেই হবে। 390 00:27:37,500 --> 00:27:38,500 ভ্যাল। 391 00:27:39,708 --> 00:27:41,208 - ভ্যাল! - আমি ওকে বিশ্বাস করি। 392 00:27:43,166 --> 00:27:44,375 ওকে? 393 00:27:44,958 --> 00:27:46,208 ঠিক আছে? 394 00:28:02,541 --> 00:28:04,166 সেনেটের মন মথমা এসেছেন। 395 00:28:06,666 --> 00:28:07,666 নতুন চালক। 396 00:28:08,875 --> 00:28:10,000 আমাদের পরিচিত কেউ? 397 00:28:10,625 --> 00:28:11,750 আগে কখনো দেখিনি। 398 00:28:13,125 --> 00:28:14,125 স্যান্ড্রিলা নিবাসী? 399 00:28:15,041 --> 00:28:16,958 সেরকমই মনে হয়। 400 00:28:20,625 --> 00:28:21,625 সিনেটর। 401 00:28:22,208 --> 00:28:24,500 - তোমাকে দেখে ভালো লাগলো। - তোমাকে দেখেও, লুথেন। 402 00:28:24,583 --> 00:28:27,125 দেরি করার জন্য দুঃখিত। বিদায় বেলা সব ঠিকঠাক.. 403 00:28:27,208 --> 00:28:30,125 কিন্তু কাউকে বিচিলিত করার মত কথাগুলো মানুষ ঠিকই মনে রাখে। 404 00:28:30,208 --> 00:28:33,500 মন হালকা করুন, সিনেটর। এখানে সময় থেমে থাকে। 405 00:28:33,583 --> 00:28:35,750 এত এত ইতিহাসের পাশে থেকে 406 00:28:35,833 --> 00:28:39,083 সেই তুলনায় আমাদের অতি নগন্য উদ্বিগ্নতা দ্বারা অবনমিত না হওয়া কঠিন। 407 00:28:39,166 --> 00:28:41,666 একদম সত্য। আর কথাটা শোনার দরকার ছিল আমার। 408 00:28:41,750 --> 00:28:43,416 - ক্লেয়াকে তো চেনেন। - অবশ্যই। 409 00:28:43,500 --> 00:28:44,958 আমরা প্রায়শই গ্যালারিটিকে 410 00:28:45,041 --> 00:28:47,250 করোস্যান্টের আনঅফিশিয়াল অবিচলতার মন্দির ডেকে থাকি। 411 00:28:47,333 --> 00:28:49,541 আমার তো তবে এখানে মাঝেমধ্যেই আসতে হবে। 412 00:28:49,625 --> 00:28:50,958 মজা নিচ্ছেন আপনি। 413 00:28:51,708 --> 00:28:53,333 তো, আপনার স্বামীর জন্য উপহার। 414 00:28:53,416 --> 00:28:56,583 ইয়েস। আজকে ওর জন্য গুরুত্বপূর্ণ দিন। এটা স্যান্ড্রিলার একটা আচার। 415 00:28:56,666 --> 00:28:57,666 অনেক অনুষ্ঠানের মধ্যে একটি। 416 00:28:57,750 --> 00:28:58,958 আপনাদের ইতিহাস অনেক সমৃদ্ধ। 417 00:28:59,041 --> 00:29:01,000 সেটাও বলা যায়। 418 00:29:01,083 --> 00:29:02,708 কিছু জিনিস আলাদা করে রেখেছি। 419 00:29:02,791 --> 00:29:06,375 যদি সঠিক মনে থাকে, মিলিটারি আর্টিফ্যাক্টের দিকে উনার ঝোঁক আছে। 420 00:29:06,458 --> 00:29:07,458 জি। 421 00:29:07,541 --> 00:29:09,226 তো, সবচেয়ে পুরোনোটা দিয়ে শুরু করা যাক। 422 00:29:09,250 --> 00:29:11,541 এটা ইউটাপান সন্ন্যাসীদের গদা। 423 00:29:11,625 --> 00:29:14,041 আনুষ্ঠানিক কাজের জিনিস অনেক জায়গায় পাওয়া যায়, 424 00:29:14,125 --> 00:29:15,375 কিন্তু এটা খাঁটি জিনিস। 425 00:29:15,458 --> 00:29:17,250 এটা অধিকাংশের জন্য ইউনিক উপহার, কিন্তু.. 426 00:29:18,625 --> 00:29:20,958 কিন্তু ভক্তদের জন্য এটা অমূল্য সম্পদ। 427 00:29:21,750 --> 00:29:23,375 যেটার প্রস্তুতকাল অনেক প্রাচীন.. 428 00:29:23,458 --> 00:29:24,708 আপনাকে কিছু দেখাতে পারি? 429 00:29:25,666 --> 00:29:28,333 প্রয়োজন নেই। এখানে আমার সাধ্যের মধ্যে কিছু নেই। 430 00:29:28,416 --> 00:29:30,750 প্লিজ। দেখতে তো কোনো দোষ নেই। 431 00:29:30,833 --> 00:29:33,166 কয়েকদিন আগে আমরা কিছু আকর্ষণীয় কয়েন পেয়েছি। 432 00:29:34,583 --> 00:29:35,958 ইয়াহ। 433 00:29:37,291 --> 00:29:41,333 আমি পেরিনের পছন্দের পরিসীমা বাড়ানোর চেষ্টা করছি। 434 00:29:41,416 --> 00:29:43,375 ওর পছন্দ হবে এমন আর কোনো জিনিস আছে? 435 00:29:43,458 --> 00:29:44,684 একদম ঠিক সময়ে এসেছেন। 436 00:29:44,708 --> 00:29:47,250 মাত্রই আমার হাতে অনেক স্পেশাল একটা জিনিস এসেছে। 437 00:29:47,333 --> 00:29:48,333 আমার সাথে আসুন। 438 00:29:52,000 --> 00:29:53,458 একটা দুমুখো দেবতা। 439 00:29:53,541 --> 00:29:55,458 ১৪ হাজার বছর পুরোনো। 440 00:29:55,541 --> 00:29:58,583 একজন সৌর দেবতা আর সর্পদেবতা 441 00:29:58,666 --> 00:30:01,125 যাদের মুখ একটা। 442 00:30:01,208 --> 00:30:03,416 তুমি ডেলিভারি না দিতে পারলে জানিয়ে দাও। 443 00:30:03,500 --> 00:30:05,833 - তোমার মনে হয় আমি চেষ্টা করছি না? - কখনোই অমন চিন্তা করি না। 444 00:30:05,916 --> 00:30:08,436 কিন্তু তুমি আর টাকা না আনতে পারলে আমাকে পরিকল্পনা করতে হবে। 445 00:30:08,500 --> 00:30:09,541 টাকা আছে। 446 00:30:09,625 --> 00:30:11,916 কিন্তু হস্তান্তর করা বিপদজনক হয়ে যাচ্ছে। 447 00:30:12,000 --> 00:30:14,625 আগের মতো আর ফান্ড তুলতে পারি না। 448 00:30:14,708 --> 00:30:17,017 - ওরা এখন আমার উপর নজর রাখছে। - ওহ, ওরা সবার উপর নজর রাখছে। 449 00:30:17,041 --> 00:30:18,958 এটা ভিন্ন। ওরা সবখানে। 450 00:30:19,041 --> 00:30:21,500 প্রতিদিন সিনেটে একটা করে নতুন স্পাই দেখি। 451 00:30:21,583 --> 00:30:24,791 ব্যাংকে গেলে দেখি সবাই নতুন। 452 00:30:24,875 --> 00:30:26,166 তোমাকে নতুন ড্রাইভার দিয়েছে। 453 00:30:27,750 --> 00:30:29,125 দম বন্ধ হয়ে আসতে চায়। 454 00:30:31,833 --> 00:30:33,291 অনেকগুলো মুখের খাদ্য জোগাতে হয় আমাকে। 455 00:30:33,375 --> 00:30:35,041 সারাজীবন তো এভাবে চালাতে পারবো না। 456 00:30:37,083 --> 00:30:39,625 সাহায্য করার মতো একজনের খোঁজ পেয়েছি। 457 00:30:40,416 --> 00:30:41,708 কে? 458 00:30:41,791 --> 00:30:43,916 আমাদের সার্কেলে আনার? না। 459 00:30:44,000 --> 00:30:45,625 - জানি কী দাবি করছি আমি। - না। 460 00:30:45,708 --> 00:30:46,791 আমাদের এমনিতেই নাজুক অবস্থা। 461 00:30:46,875 --> 00:30:48,625 আমাদের টাকা লাগবে, মানুষ নয়। 462 00:30:48,708 --> 00:30:50,875 নাজুকতা নিয়ে লেকচার দিয়ো না। 463 00:30:50,958 --> 00:30:52,500 আমার চেয়ে বেশি রিস্কে কেউ নেই। 464 00:30:52,583 --> 00:30:54,708 তোমার মনে হয় আমি এসব ভেবে দেখিনি? 465 00:30:54,791 --> 00:30:56,708 পতন প্রথমে আমার হবে। 466 00:31:05,666 --> 00:31:07,416 আপনি এটা লোনে নিয়ে যান? 467 00:31:08,166 --> 00:31:09,291 নিতে পারবো? 468 00:31:09,375 --> 00:31:12,291 আপনার স্বামীর পছন্দ না হলে, আমরা খুশিমনে ফিরিয়ে নেব। 469 00:31:13,791 --> 00:31:15,250 একটু সাহসী চয়েস, 470 00:31:16,291 --> 00:31:18,666 কিন্তু আমার বিশ্বাস জিনিসটা বাড়াবাড়ি হয়ে গেলে ফিরে 471 00:31:18,750 --> 00:31:20,333 আসতে দ্বিধা করবেন না। 472 00:31:21,250 --> 00:31:22,416 বেশ ভালো হয়। 473 00:31:23,250 --> 00:31:24,333 আপনি এখানে থাকবেন? 474 00:31:24,416 --> 00:31:26,666 না থাকলে, ক্লেয়া আমাকে ডাকতে পারবে। 475 00:31:26,750 --> 00:31:29,125 ক্লেয়া, এটা সেনেটেরের জন্য মুড়িয়ে দিবে? 476 00:32:28,375 --> 00:32:29,750 আমাদের লোক। 477 00:32:29,833 --> 00:32:31,000 থাকো। 478 00:32:31,583 --> 00:32:32,625 না, জানতাম না। 479 00:32:32,708 --> 00:32:34,083 কী চলে এখানে? 480 00:32:34,958 --> 00:32:36,291 এটা কখন হলো? 481 00:32:37,083 --> 00:32:39,041 কী, এখানে উপস্থিত আছে? কোথায়? 482 00:32:39,125 --> 00:32:41,458 - পরিষ্কার হচ্ছে। - আর এতে আমাদের মতের দাম নেই? 483 00:32:41,541 --> 00:32:43,208 - এটা কোনো ভোট নয়। - বললে আর হ'য়ে গেল? 484 00:32:43,291 --> 00:32:44,541 এটা পরিকল্পনায় ছিল 485 00:32:44,625 --> 00:32:46,833 - আর কী সম্পর্কে আমি জানি না? - এতে সাহায্য হবে। 486 00:32:46,916 --> 00:32:48,796 কানের গোড় দিয়ে যাচ্ছিল পরিকল্পনা, তুমিই বলেছিলে। 487 00:32:48,833 --> 00:32:49,875 তিনদিন বাকি আছে। 488 00:32:49,958 --> 00:32:52,166 আজকে এখানে না আসতে পারলে কী করতে তুমি? 489 00:32:52,250 --> 00:32:53,875 ব্যাখ্যা করার জন্য নতুন কাউকে নিয়ে আসতে? 490 00:32:53,958 --> 00:32:55,291 জানতাম তুমি চলে আসবে। 491 00:32:55,791 --> 00:32:57,208 আমরা এর জন্য প্রস্তুত না। 492 00:32:57,291 --> 00:32:59,208 এর জন্য পর্যন্ত কমস আমাদের নেই। 493 00:32:59,291 --> 00:33:01,250 - ২টা বাড়তি আছে। - ওগুলো আমাদের ব্যাকআপ। 494 00:33:01,333 --> 00:33:02,916 ক্লেম আমাদের ব্যাকআপ। 495 00:33:03,833 --> 00:33:05,208 একটা এক্সট্রা ইউনিফর্ম আছে। 496 00:33:05,291 --> 00:33:07,125 কিন্তু তোমার গ্লাভস আর বেল্ট আমাদের জন্য রেখে যেতে হবে। 497 00:33:07,958 --> 00:33:09,208 ক্লেম। 498 00:33:11,166 --> 00:33:13,666 আমাদের আরেকটা হাত লাগবে, সেটা ভালো করেই জানো। 499 00:33:13,750 --> 00:33:15,583 আমার সাথে আলোচনা করা উচিত ছিল। 500 00:33:16,500 --> 00:33:17,583 তাতে আমি সহমত। 501 00:33:18,625 --> 00:33:21,291 ক্লেম, উনি লেফটেন্যান্ট গর্ন। 502 00:33:22,208 --> 00:33:25,583 - আমাদের গ্যারিসনের সংযোগ। - তারউপর আবার আহত। 503 00:33:25,666 --> 00:33:26,791 কীসের উপর? 504 00:33:26,875 --> 00:33:30,166 আগে থেকে পরিচয় নেই এমন কেউ, যার হাতে আমার জীবন মৃত্যু নির্ভর করবে। 505 00:33:30,250 --> 00:33:31,291 অনুভূতিটা আমি জানি। 506 00:33:31,375 --> 00:33:32,625 - আলোচনা শেষ? - কে ও? 507 00:33:32,708 --> 00:33:34,666 ওর নাম ক্লেম। ও এখানে উপস্থিত, এটাই গুরুত্বপূর্ণ। 508 00:33:34,750 --> 00:33:37,166 দেখ, আমরা সময় নষ্ট করছি। কাজে লেগে পড়ি চলো। 509 00:33:37,250 --> 00:33:38,541 নেমিককে সাহায্য করো। 510 00:33:44,041 --> 00:33:46,208 স্টোন ক্যানিয়নে এত টহল কেন? 511 00:33:46,791 --> 00:33:49,458 করোস্যান্ট থেকে একজন ইঞ্জিনিয়ার আসছে। 512 00:33:49,541 --> 00:33:52,291 উনার জন্য আগের খননচিত্র তৈরি করছি। সেটা আগামীকাল থেমে যাবে। 513 00:33:52,375 --> 00:33:54,500 আমি সকল নজর নিন্ম এলাকার দিকে নিয়ে যাচ্ছি। 514 00:33:54,583 --> 00:33:56,208 কতক্ষণ আছ তুমি? 515 00:33:56,291 --> 00:33:57,833 মাঝরাতে একটা পরিদর্শন আছে। 516 00:33:57,916 --> 00:33:58,916 চলো তাহলে। 517 00:34:31,708 --> 00:34:32,750 এসব কী? 518 00:34:34,125 --> 00:34:36,291 - গভর্নরের জন্য ডিনার। - কোন গভর্নর? 519 00:34:36,375 --> 00:34:37,583 হ্যানার গভর্নর। 520 00:34:38,416 --> 00:34:39,916 একই রেজিমেন্টে কাজ করেছি যে গভর্নরের সাথে। 521 00:34:40,000 --> 00:34:41,333 সেটা আজ রাতে? 522 00:34:42,250 --> 00:34:43,708 তোমার ক্যালেন্ডারে আছে তো। 523 00:34:43,791 --> 00:34:46,125 মাসখানেক আগে আলোচনার পর তোমার ক্যালেন্ডারে তুলে দিয়েছিলাম। 524 00:34:47,083 --> 00:34:48,333 তোমার মনে নেই? 525 00:34:48,416 --> 00:34:50,125 মনে আছে জোর করে রাজি করিয়েছিলে। 526 00:34:51,458 --> 00:34:53,125 জানতাম না কেউ সেটা করতে পারে। 527 00:34:53,708 --> 00:34:54,833 এটা উপভোগ করছ? 528 00:34:54,916 --> 00:34:57,166 না, কেবল পুরোনো কিছু বন্ধুদের সাথে সাক্ষাতের অপেক্ষা করছি। 529 00:34:57,250 --> 00:34:58,500 ওহ, আর কে আসছে? 530 00:34:58,583 --> 00:35:00,000 নামের তালিকা টেবিলে আছে। 531 00:35:03,458 --> 00:35:07,166 আর্স ড্যানগার? স্লাই মোর? ভিজিয়েরের প্রাইভেট চেম্বার থেকে? 532 00:35:07,250 --> 00:35:08,416 কোনো সমস্যা? 533 00:35:08,500 --> 00:35:10,059 মজা করছ নিশ্চয়ই। ওরা আমাকে পছন্দ করে না। 534 00:35:10,083 --> 00:35:12,375 ওরা প্রত্যেকদিন আমার করা কাজ গুলো নষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত থাকে। 535 00:35:12,458 --> 00:35:14,625 হয়ত আগামীকাল ওরা তারজন্য দু'বার ভাববে। 536 00:35:15,458 --> 00:35:16,708 এখন নয়, প্লিজ। 537 00:35:16,791 --> 00:35:17,833 যাও। 538 00:35:21,125 --> 00:35:24,208 আমাকে না জানিয়ে ওদের নিমন্ত্রণ করা উচিত হয়নি তোমার। 539 00:35:24,291 --> 00:35:26,125 এখন তো আর ক্যান্সেল করার উপায় নেই। 540 00:35:27,291 --> 00:35:29,625 কিন্তু তুমি বললে, ক্যান্সেল। 541 00:35:32,500 --> 00:35:33,666 ভালো খেলেছ, পেরিন 542 00:35:34,458 --> 00:35:36,458 আর না, সিরিয়াসলি বলিনি। 543 00:35:36,916 --> 00:35:38,291 ওদের আমার পাশে রাখবে না। 544 00:35:38,375 --> 00:35:39,476 সেটার ব্যবস্থা আমি করেছি। 545 00:35:39,500 --> 00:35:42,000 তোমাকে আঁতেলদের পাশে রেখেছি। আর এরা মজা করতে জানে। 546 00:35:42,083 --> 00:35:43,666 তাই না-কি? অনেক মজা জানে? 547 00:35:43,750 --> 00:35:45,791 আজকে রাতের জন্য কিছু গোরমান গেস্ট আনা উচিত 548 00:35:45,875 --> 00:35:47,333 তখন দেখা যাবে ওরা কত বিনোদিত হয়। 549 00:35:47,416 --> 00:35:50,500 তোমার মজার বন্ধুরা গতকাল ওদের শিপিং লেন বন্ধ করে দিয়েছে। 550 00:35:50,583 --> 00:35:52,333 জানো কতজন না খেয়ে থাকবে? 551 00:35:52,416 --> 00:35:55,708 হয়তো খাওয়ার সময় এটা নিয়ে হাসাহাসি করতে পারবো। 552 00:35:55,791 --> 00:35:57,208 হয়তো তোমার বিশ্রাম করা উচিত। 553 00:35:57,291 --> 00:35:59,041 আমাকে এদিকে মনোযোগ দেওয়ালে, দেব। 554 00:35:59,125 --> 00:36:00,291 সেক্ষেত্রে তুমি খুশি হবে না। 555 00:36:01,541 --> 00:36:03,083 আর কখনো এমনটা করবে না। 556 00:36:05,541 --> 00:36:07,458 গুজব শুনলাম তুমি আমার জন্য উপহার কিনে এনেছ। 557 00:36:07,541 --> 00:36:08,875 ফেরত পাঠাবো 558 00:36:09,416 --> 00:36:12,125 সব কি বিমর্ষ আর বিরক্তিকর হওয়া জরুরি? 559 00:36:15,916 --> 00:36:17,750 আক্তি আমাফ, গুহার উপত্যকা। 560 00:36:17,833 --> 00:36:18,916 পবিত্র উপত্যকা। 561 00:36:19,000 --> 00:36:20,833 এম্পায়ার ১৩ বছর আগে এসেছিল 562 00:36:20,916 --> 00:36:24,583 আর এখান থেকে ৫০ ক্লিক দূরের আলকেঞ্জি এয়ারবেজ মুক্ত করেছিল। 563 00:36:24,666 --> 00:36:28,375 ওরা দ্রুতই গুহার সংরক্ষণাগার হওয়ার সম্ভাবনা আবিষ্কার করে, 564 00:36:28,458 --> 00:36:30,208 জমিনটাকে এম্পায়ারের বলে দাবি করে, 565 00:36:30,291 --> 00:36:33,458 আর পবিত্র নদী নাজমা ক্লেইনের উপর বাঁধ তৈরি করে। 566 00:36:34,125 --> 00:36:38,166 আর এখন আলধানি গ্যারিসন বিভিন্ন অস্ত্র আর সরবরাহের ভাণ্ডার, 567 00:36:38,250 --> 00:36:40,916 আর সম্পূর্ণ ইম্পেরিয়াল সেক্টরের বেতনের উৎস। 568 00:36:41,791 --> 00:36:44,916 গ্যারিসন, পর্যবেক্ষণ টাওয়ার, আর সেন্ট্রি ডিফেন্স, 569 00:36:45,000 --> 00:36:47,041 সব এখানের রানওয়ে গেট রক্ষা করার জন্য। 570 00:36:47,125 --> 00:36:49,791 আমি রাখছি। ওটা নড়বড়ে হয়ে গেছে। বৃষ্টির পানি ঢুকেছিল। 571 00:36:49,875 --> 00:36:52,083 রানওয়ে আন্ডারগ্রাউন্ডের ফ্লাইটডেক পর্যন্ত চলে গেছে 572 00:36:52,166 --> 00:36:54,583 যেখানে একটা ম্যাক্স-৭ রনো ফ্রেইটার আছে। 573 00:36:54,666 --> 00:36:56,166 ভ্যাল বলেছে তুমি উড়াতে পারো। 574 00:36:56,250 --> 00:36:57,291 রনো উড়াতে? 575 00:36:57,833 --> 00:36:59,000 একটা বক্স ফ্রেইটার? 576 00:36:59,083 --> 00:37:01,583 ঠিক উড়ানো নয়, কিন্তু হ্যাঁ। 577 00:37:01,666 --> 00:37:04,458 ফ্লাইটডেকের পেছনের রুমটা হলো ভল্ট। 578 00:37:05,291 --> 00:37:07,416 আমরা ওখান থেকে বেতনের বাক্সগুলো নিয়ে আসবো, 579 00:37:07,500 --> 00:37:10,416 ফ্রেইটারের মধ্যে লোড করবো, আর রানওয়ে টানেল দিয়ে পালিয়ে আসব। 580 00:37:10,500 --> 00:37:12,791 - অবশ্যই এটা আরোহনের জন্য নয়। - পালাবো? 581 00:37:12,875 --> 00:37:14,416 - রনোতে? - ইয়াহ। 582 00:37:14,500 --> 00:37:17,000 আসার পথে যেগুলো দেখেছিলাম ওগুলো আসলে টিআইই ফাইটার। 583 00:37:17,666 --> 00:37:19,666 - এয়ারবেজ কতদূর? - গ্যারিসন থেকে... 584 00:37:19,750 --> 00:37:21,541 - ৫০ ক্লিক, বলেছিলে। - ৫২ 585 00:37:21,625 --> 00:37:22,708 ফাইন, ৫২ 586 00:37:23,333 --> 00:37:24,583 কয়েক মিনিটের মধ্যে ওরা তোমাদের ধরে ফেলবে। 587 00:37:24,666 --> 00:37:26,916 ৯ মিনিট। আমরা সময় গুনেছি। 588 00:37:27,000 --> 00:37:28,500 - উমম। - ওকে। 589 00:37:28,583 --> 00:37:30,625 দিগন্ত পর্যন্ত যেতে পারলে সেটা সৌভাগ্য হবে। 590 00:37:31,125 --> 00:37:32,166 এটা আত্মহত্যা। 591 00:37:33,375 --> 00:37:34,375 একদম। 592 00:37:34,458 --> 00:37:37,333 সেজন্যেই ওরা গ্যারিসনে মাত্র ৪০জন সেনা রাখে। 593 00:37:37,416 --> 00:37:39,750 কারণ ওরা জানে কেউ চেষ্টা করার সাহস করবে না। 594 00:37:39,833 --> 00:37:41,000 আমরা বাদে কেউ নয়। 595 00:37:43,833 --> 00:37:46,875 এই পুরোনো পাথরগুলো, নাসমা ব্রানি, 596 00:37:46,958 --> 00:37:51,041 এটা একটা মন্দির অথবা তার ধ্বংসশেষ যেটা একসময় নদীর উপর ছিল। 597 00:37:52,458 --> 00:37:53,916 লেফটেন্যান্ট গর্ন, তুমি বলো। 598 00:37:54,916 --> 00:37:56,416 প্রতি ৩ বছর অন্তর 599 00:37:56,500 --> 00:37:58,375 যতদিন পর্যন্ত ইতিহাস আছে, 600 00:37:59,250 --> 00:38:01,916 আলধানির লোকজন একটা স্বর্গীয় ঘটনা দেখতে এই উপত্যকায় জড়ো হয়। 601 00:38:02,000 --> 00:38:04,125 ওরা একে মাক-আনি ব্রে-ডানি ডাকে। 602 00:38:04,875 --> 00:38:07,250 আলধানির চোখ। হাজার হাজার। 603 00:38:08,208 --> 00:38:11,375 সেটা পবিত্র ভূমি দেখতে ওরা সপ্তাহের পর সপ্তাহ পায়ে হেঁটে এখানে আসে। 604 00:38:11,458 --> 00:38:15,125 - কী দেখতে? - একসাথে ৫০ উল্কাপাতের ঘটনা কল্পনা করো, 605 00:38:15,208 --> 00:38:18,166 কিন্তু দিগন্তে গিয়ে চোখ, গ্যালাক্সির জানালা সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত 606 00:38:18,250 --> 00:38:22,833 আকাশ থেকে পর্দা টানার মতো। 607 00:38:22,916 --> 00:38:24,166 তুমি নিজের চোখে দেখেছ? 608 00:38:24,250 --> 00:38:27,208 আমি এখানে প্রায় সাত বছর ধরে আছি। তো, ২বার দেখেছি। 609 00:38:28,291 --> 00:38:30,500 এখন আর আগের মতো জাঁকজমক হয় না। 610 00:38:30,583 --> 00:38:33,500 এখন ওরা প্রায় সবাইকে অন্যত্র সরিয়ে দিয়েছে, দুঃখজনক ঘটনা। 611 00:38:34,291 --> 00:38:35,541 কিন্তু চোখটা, 612 00:38:36,666 --> 00:38:38,583 ওটা সহজে ভুলার জিনিস নয়। 613 00:38:38,666 --> 00:38:40,125 প্রতি ৩ বছরে একবার। 614 00:38:40,208 --> 00:38:43,375 অনেক অল্প সময় ধরে ঘটে। আর এটা ঠিক উল্কাপাত নয়। 615 00:38:43,458 --> 00:38:46,666 এগুলো বারবার সমবেত হওয়া অন্ধকারে উজ্জ্বলতা ছড়ানো দানাবাঁধা ছোট্ট টুকরো 616 00:38:46,750 --> 00:38:49,750 কয়েক বিলিয়ন স্ফটিক। অনেক ভারি কিন্তু ছোটো আর অস্থায়ী। 617 00:38:49,833 --> 00:38:51,458 গ্রহটা যখন স্ফটিক বলয়ের মধ্যে দিয়ে যায়, 618 00:38:51,541 --> 00:38:53,833 ওগুলো বায়ুমন্ডলে প্রবেশ করে উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হয়। 619 00:38:54,791 --> 00:38:57,291 নিচে থেকে, ওগুলো চোখের সৌন্দর্য। 620 00:38:57,375 --> 00:38:58,541 কিন্তু আকাশে সেটা চরম বিশৃঙ্খলা। 621 00:38:59,541 --> 00:39:01,291 আমরা পালানোর একটা পথ হিসাব করেছি 622 00:39:01,375 --> 00:39:03,666 যেটা চোখ বন্ধ হওয়ার ঠিক আগে আমাদের বের করে আনবে। 623 00:39:05,083 --> 00:39:06,916 এটা তিনদিন পর ঘটবে। 624 00:39:12,000 --> 00:39:13,250 সেটাই তোমার ছদ্মবেশ। 625 00:39:13,958 --> 00:39:14,958 ইয়েস। 626 00:39:15,041 --> 00:39:16,541 আমাদের নিয়ে যাবে, বের করে আনবে। 627 00:39:16,625 --> 00:39:19,333 ওরা জানবে না আমরা কোথায় থেকে এসেছিলাম, আর সময়মত কাজ হলে 628 00:39:19,416 --> 00:39:21,708 ওরা ঘটনা আন্দাজ করার আগেই আমরা হাওয়া হয়ে যাব। 629 00:39:21,791 --> 00:39:24,458 এখন তোমাকে অনেক জিনিস শিখতে হবে, সেজন্য সময় কম, 630 00:39:24,541 --> 00:39:28,625 তো আমাদের জানতে হবে, তুমি পুরোপুরি রাজি কি-না? 631 00:39:33,125 --> 00:39:34,208 চলো করা যাক, 632 00:39:37,375 --> 00:39:39,083 কথা বলো। 633 00:39:39,166 --> 00:39:41,833 সে ফেরিক্স ঘটনার তথ্য দাবি করছে। 634 00:39:41,916 --> 00:39:43,876 ঘটনাস্থল থেকে একটা স্টারপাথ ইউনিট উদ্ধার হয় 635 00:39:43,916 --> 00:39:46,791 যেটা আমার এখতিয়ারে থাকা একটা এয়ারবেজ থেকে চুরি হয়েছিল, স্যার। 636 00:39:46,875 --> 00:39:50,041 নিজের পোর্টফলিও বাড়ানোর জন্য ও অন্যদিকে নজর দিচ্ছে। 637 00:39:50,125 --> 00:39:52,583 নিজের বেজের সিকিউরিটির দিকে ওর আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। 638 00:39:52,666 --> 00:39:55,416 - ক্যারিয়ার সামনে না বাড়িয়ে। - লেফটেন্যান্ট মিরো। 639 00:39:55,500 --> 00:39:58,541 চুরি হওয়া জিনিসটা অনেক মূল্যবান, স্যার, বিশেষকরে বিদ্রোহীদের নিকট। 640 00:39:58,625 --> 00:40:01,166 চুরি অনুসন্ধান করতে গিয়ে হয়তো আমার সেক্টরে ওদের কার্যক্রম বেরিয়ে আসবে। 641 00:40:01,250 --> 00:40:03,250 মানুষ টাকার জন্যও চুরি করে, তাই না? 642 00:40:03,333 --> 00:40:05,875 সেটা কি নিজেদের মধ্যে এমন ঝামেলার যোগ্য 643 00:40:05,958 --> 00:40:09,125 যেটা দেখে মনে হচ্ছে ডাকাতির ঘটনা ছিল? 644 00:40:09,208 --> 00:40:12,291 স্যার, আমার মনে হচ্ছে এগুলো 645 00:40:12,375 --> 00:40:16,041 কোন সংগঠিত বিদ্রোহের আশায় ইম্পেরিয়াল জিনিসপত্র চুরির অংশ। 646 00:40:16,125 --> 00:40:18,291 আমার ডেস্কে এমন ৩টা কেস আছে 647 00:40:18,375 --> 00:40:19,791 যেটা একটা নকশাকে নির্দেশ করে। 648 00:40:19,875 --> 00:40:21,125 তোমার মনে হচ্ছে। 649 00:40:21,208 --> 00:40:25,125 আমি অনেকগুলো সেক্টরে একইধরনের সক্রিয়তা লক্ষ করছি। 650 00:40:25,208 --> 00:40:26,500 কীসের সক্রিয়তা? 651 00:40:26,583 --> 00:40:28,750 একই ধরনের জিনিসপত্র হারানো, আবার একই পদ্ধতিতে চুরি। 652 00:40:29,541 --> 00:40:31,750 - আমার মন বলছে। - তুমি সেনাবিভাগ থেকে এসেছ। 653 00:40:31,833 --> 00:40:32,833 ইয়েস, স্যার। 654 00:40:32,916 --> 00:40:36,541 এখানে, আমরা নিরীক্ষিত আর প্রমাণিত তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিই। 655 00:40:37,666 --> 00:40:41,083 এগুলো আরো যথাযথ কিছুতে মোড় নিলে আমাকে সতর্ক করবে। 656 00:40:41,166 --> 00:40:43,875 তার পূর্ব পর্যন্ত, তোমার সেক্টরগুলোতে কাজ জারি রাখো। 657 00:40:43,958 --> 00:40:45,125 ধন্যবাদ, লেফটেন্যান্ট। 658 00:40:50,291 --> 00:40:55,083 তোমাকে ২টা সেক্টর দেখতে হয়। ব্লেভিন ৬টা সেক্টর দেখছে। 659 00:40:55,791 --> 00:40:56,958 স্বীকার করছি, ও সেটা, 660 00:40:57,041 --> 00:41:00,333 এই অফিস আর কর্মচারীদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গি মেনে করে। 661 00:41:00,416 --> 00:41:03,166 আমি নিশ্চিত ওর সাথে কাজ করা কঠিন। 662 00:41:03,250 --> 00:41:06,416 কিন্তু তোমরটা না জমা হলেও ওর ত্রৈমাসিক রিপোর্ট জমা হয়ে গেছে, 663 00:41:06,500 --> 00:41:09,458 আর এখানে এই সমস্যা নিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করছি। 664 00:41:11,083 --> 00:41:13,708 তোমার থেকে প্রত্যাশা বেশি, লেফটেন্যান্ট। 665 00:41:14,666 --> 00:41:16,083 হয়তো অন্যায্য সেটা, 666 00:41:16,791 --> 00:41:18,250 কিন্তু বোকামি হবে একটা 667 00:41:18,333 --> 00:41:21,541 অসাধারণ ভালো ক্যারিয়ারের সম্ভাবনাকে দূরে ঠেলে দেওয়া। 668 00:41:23,250 --> 00:41:25,583 তোমার আরো বিচক্ষণ হওয়ার কথা। 669 00:41:25,666 --> 00:41:26,833 সেজন্যই তোমাকে এখানে আনা হয়েছে। 670 00:41:28,250 --> 00:41:31,291 সেজন্যই তোমার মতো অফিসার নিযুক্ত করছি। 671 00:41:32,958 --> 00:41:35,625 চলো সবাইকে সেটা স্মরণ করিয়ে দেই আর কাজে পিছিয়ে না থাকি। 672 00:41:35,708 --> 00:41:37,000 ইয়েস, স্যার। 673 00:41:37,083 --> 00:41:40,833 আর সেভ-টকে তোমার ডিটেনশন সংখ্যা আমাকে মুগ্ধ করেছে। 674 00:41:40,916 --> 00:41:42,208 কোটার চেয়ে অনেক বেশি। 675 00:41:43,291 --> 00:41:45,309 আমি হয়তো তোমার নিকট ওরকম আরো কাজ পাঠাব। 676 00:41:45,333 --> 00:41:46,791 - ধন্যবাদ, স্যার। - কথা শেষ। 677 00:42:14,666 --> 00:42:16,416 এটা ব্যবহার করতে জানো? 678 00:42:19,208 --> 00:42:20,208 ইয়াহ। 679 00:42:20,291 --> 00:42:22,958 ওটা রনো ফ্রেইটার স্পেকস আর কনসোল লে-আউট। 680 00:42:23,750 --> 00:42:25,041 ওগুলো শেষ হলে, 681 00:42:25,125 --> 00:42:27,083 ওটা গ্যারিসনের বিস্তারিত ম্যাপ। 682 00:42:29,458 --> 00:42:31,000 ওটা আলধানি ফ্রেজ বই। 683 00:42:42,375 --> 00:42:43,458 আগে খাবার খেতে পারি? 684 00:42:45,291 --> 00:42:48,375 তুমি খাবে, সিন্টাকে ব্যান্ডেজ পরীক্ষা করতে দেবে, 685 00:42:48,875 --> 00:42:51,125 আর ওগুলো তুমি সকালের আগেই শিখবে। 686 00:42:52,083 --> 00:42:53,416 প্রথম পাহারা আমি দেব। 687 00:43:08,316 --> 00:44:08,416 অনুবাদে - মিস্টার ডেন্টিস্ট