1 00:01:09,580 --> 00:01:17,580 অনুবাদে - কুদরতে জাহান 2 00:01:18,580 --> 00:01:28,580 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 3 00:02:09,580 --> 00:02:10,580 ওখানে দাঁড়াও। 4 00:02:11,620 --> 00:02:14,160 কম - যোগাযোগের মাধ্যম 5 00:02:11,620 --> 00:02:14,160 কোনো অস্ত্র এবং কম নেই। 6 00:02:14,870 --> 00:02:18,120 কোনো টাকা নেই। কোনো গ্যাঞ্জামও নেই। 7 00:02:18,200 --> 00:02:19,200 ভেতরে যাও। 8 00:02:21,080 --> 00:02:22,950 উপরতলার লাউঞ্জ আজকে বন্ধ। 9 00:02:43,750 --> 00:02:45,080 সব শেষে টাকা দেবে। 10 00:02:49,120 --> 00:02:50,450 ভুলেও নজর দেবার কথা ভেবো না। 11 00:02:51,540 --> 00:02:53,040 ও তোমাকে কাঁদিয়ে ছাড়বে। 12 00:03:05,660 --> 00:03:06,660 স্বাগতম। 13 00:03:07,450 --> 00:03:08,540 হ্যালো। 14 00:03:08,620 --> 00:03:09,700 আজকে রাতে একা নাকি? 15 00:03:10,370 --> 00:03:11,500 - হ্যাঁ একাই। - হুম। 16 00:03:12,040 --> 00:03:14,160 - আমাদের কাছে আগে এসেছিলে? - এই প্রথম। 17 00:03:14,250 --> 00:03:18,580 দারুণ একটা রাত বেছে নিয়েছ। আজকের সন্ধ্যাটা বেশ শান্ত। 18 00:03:18,660 --> 00:03:19,950 একটা কথা। 19 00:03:20,450 --> 00:03:21,450 আমরা এখানে আগে এসেছি। 20 00:03:21,540 --> 00:03:23,830 হ্যাঁ, আমরা অপেক্ষা করছিলাম। ও তো মাত্রই এখানে এসেছে। 21 00:03:23,910 --> 00:03:25,290 গানি তোমাদেরকে সাহায্য করবে। 22 00:03:25,750 --> 00:03:26,910 আমরা গানিকে চাই না। 23 00:03:27,410 --> 00:03:28,580 ভদ্রভাবে চলো। 24 00:03:30,750 --> 00:03:32,910 ওহ, ও মজার, তাই না? 25 00:03:34,500 --> 00:03:35,750 কিছু মনে কোরো না। 26 00:03:36,450 --> 00:03:37,910 ওদের একটা ব্যবস্থা করা উচিত তোমার। 27 00:03:38,000 --> 00:03:39,330 কেন? 28 00:03:39,410 --> 00:03:40,540 এটা কোম্পানির শহর। 29 00:03:40,620 --> 00:03:42,500 আরে, ওরা কেবল সেন্ট্রি গার্ড। 30 00:03:42,580 --> 00:03:45,830 ওরা পুলিশগিরি করতে চায়.. খুবই বিরক্তিকর। 31 00:03:46,250 --> 00:03:48,160 - হ্যালো। - কী যেন বলছিলাম? 32 00:03:48,250 --> 00:03:51,160 তুমি বলছিলে জায়গাটা খুব শান্ত। 33 00:03:53,870 --> 00:03:55,790 আজকে রাতে বিশেষ কিছু করতে চাও? 34 00:03:57,750 --> 00:04:01,160 আমার এক বন্ধু বলল, কেনারির এক মেয়ে এখানে কাজ করে 35 00:04:01,250 --> 00:04:02,250 কেনারি? 36 00:04:03,040 --> 00:04:05,080 এটা একটা ছোট মিড রিম সিস্টেম। 37 00:04:05,160 --> 00:04:06,410 আমি এটার কথা শুনেছি। 38 00:04:07,910 --> 00:04:10,040 সে তোমার গার্লফ্রেন্ড বা এরকম কিছু না তো? 39 00:04:10,120 --> 00:04:12,080 আমার কোনো গার্লফ্রেন্ড নেই। 40 00:04:12,910 --> 00:04:16,080 তুমি কি কেনারি থেকে এসেছ? স্মৃতিকাতর হয়ে পড়েছ বুঝি? 41 00:04:18,700 --> 00:04:20,290 দাঁড়াও, তোমার হয়ে খোঁজ নিয়ে আসছি। 42 00:04:26,330 --> 00:04:27,500 মজার কিছু ঘটেছে? 43 00:04:29,330 --> 00:04:30,330 কী? 44 00:04:30,410 --> 00:04:32,890 তুমি এমনভাবে এখানে তাকাচ্ছ যেন মজার কিছু ঘটেছে। 45 00:04:34,080 --> 00:04:35,370 মোটেই না। 46 00:04:36,040 --> 00:04:37,200 এর মানে কী? 47 00:04:39,870 --> 00:04:43,910 ওহে, তোমার মতো পিচ্চির এরকম গরম চোখে তাকানো সাজে না। 48 00:04:44,910 --> 00:04:46,830 হ্যাঁ, ও এখন হাসছে না, তাই না? 49 00:04:47,750 --> 00:04:51,200 কেনারির এক মেয়ে ছিল, কিন্তু সে কয়েক মাস আগে চলে গেছে। 50 00:04:51,290 --> 00:04:53,870 তাহিনা থেকে আসা এক সুন্দরী মেয়ে আছে আজকে, 51 00:04:53,950 --> 00:04:56,370 বড় বড় কালো চোখ, যেমনটা তুমি খুঁজছ। 52 00:04:56,450 --> 00:04:59,790 কেনারির মেয়েটা কোথায় গেছে কোনো ধারণা আছে? 53 00:05:00,910 --> 00:05:05,160 তুমি আসলে ওর কে হও বলোতো? প্রেমিক? স্বামী? 54 00:05:06,580 --> 00:05:08,450 আমি আমার বোনকে খুঁজছি। 55 00:05:11,540 --> 00:05:14,700 ও যেই হোক না কেন, এখানে নেই। গায়েব হয়ে গেছে। 56 00:05:15,700 --> 00:05:17,370 মানুষ আসে যায়। 57 00:05:17,450 --> 00:05:18,540 তোমার চলে যাওয়া উচিত। 58 00:05:19,250 --> 00:05:20,540 ওর নাম কী ছিল? 59 00:05:21,660 --> 00:05:23,370 এখানকার কেউই তাদের আসল নাম বলে না। 60 00:05:41,250 --> 00:05:43,540 আরে, আরে, আরে, দাঁড়াও। 61 00:05:43,620 --> 00:05:45,910 কোনো অস্ত্র এবং কম নেই। 62 00:05:46,000 --> 00:05:48,290 কোনো টাকা নেই। কোনো গ্যাঞ্জামও নেই। 63 00:05:56,500 --> 00:05:59,870 অ্যাই! চিকনু! আস্তে যাও! 64 00:06:00,500 --> 00:06:01,540 আস্তে যাও! 65 00:06:01,620 --> 00:06:03,790 থামো! থামো ওখানে! 66 00:06:04,790 --> 00:06:07,700 তুমি প্রি-মর কর্পোরেট এলাকায় ঢুকেছ। জানো নিশ্চয়ই? 67 00:06:07,790 --> 00:06:11,540 বলামাত্র কর্মীদেরকে আইডি দেখানোর নির্দেশ দেয়া আছে। 68 00:06:13,330 --> 00:06:16,200 ওহ না, তুমি কি কজওয়ের পরে গাড়ি পার্ক করেছ? 69 00:06:16,290 --> 00:06:18,950 আশা করছি করোনি। বাইরের লোকদের ওখানে যাওয়া মানা। 70 00:06:19,040 --> 00:06:20,160 তোমাকে জরিমানা করতে বাধ্য হলাম। 71 00:06:20,250 --> 00:06:22,850 হ্যাঁ, মানে, অতিথিদের নিষেধাজ্ঞার ব্যাপারে তুমি জানতে নিশ্চয়ই? 72 00:06:22,910 --> 00:06:24,830 তোমার গাড়িটাও জব্দ করতে হবে আমাদের। 73 00:06:26,000 --> 00:06:27,000 দুর্ভাগ্য। 74 00:06:27,700 --> 00:06:29,120 ও যদি সাঁতরে আসে? 75 00:06:30,160 --> 00:06:31,910 তুমি সাঁতরে এসেছ, চিকনু? 76 00:06:32,750 --> 00:06:34,300 হ্যাঁ, ও আর এখন হাসছে না। 77 00:06:34,330 --> 00:06:37,080 তোমার কাছে কর্পো আইডি থেকে থাকলে এখনই দেখানোর শেষ সুযোগ। 78 00:06:37,160 --> 00:06:38,720 ওটা দেখাতেই হবে, ভায়া। 79 00:06:41,080 --> 00:06:42,160 এই তো। 80 00:06:44,950 --> 00:06:47,540 আমার কোট পকেটে ৩০০ ক্রেডিট আছে। 81 00:06:49,120 --> 00:06:51,660 আরে কী আশ্চর্য? 82 00:06:51,750 --> 00:06:55,410 জরিমানা দিতে তো ঠিক এই পরিমাণ টাকাই লাগে। 83 00:06:55,500 --> 00:06:59,040 গাড়ি সরানো আর আমাদের কার্যক্রমের ফি। 84 00:06:59,120 --> 00:07:00,790 আজকের রাতটা সবার জন্যই ভালো। 85 00:07:03,540 --> 00:07:05,120 দেখা যাক তাহলে। 86 00:07:05,200 --> 00:07:06,290 আমি নড়ব না। 87 00:07:07,870 --> 00:07:09,950 তোমরা চাইলে বের করে নাও, আমি চলে যাই। 88 00:07:10,870 --> 00:07:12,620 আমি চমক পেতে চাই না। 89 00:07:18,450 --> 00:07:19,540 বের করেই নাও না। 90 00:07:31,450 --> 00:07:32,620 না। অন্য পকেটে। 91 00:07:49,450 --> 00:07:50,540 এখন বলো। 92 00:07:51,700 --> 00:07:53,080 বলো আমি কী করব! 93 00:07:54,250 --> 00:07:55,700 বলো দেখি, বস, শুনি একবার! 94 00:07:56,830 --> 00:07:58,450 ওঠো। ওকে ওঠাও। 95 00:07:59,450 --> 00:08:00,450 ওকে ওঠাও! 96 00:08:01,290 --> 00:08:02,290 নড়ো! 97 00:08:10,950 --> 00:08:13,410 ও দম নিচ্ছে না। 98 00:08:14,200 --> 00:08:16,660 - না। - ভার্লো! ভার্লো! 99 00:08:17,500 --> 00:08:19,080 - ও ভান করছে। - করছে না! 100 00:08:19,950 --> 00:08:22,370 ভার্লো! 101 00:08:27,000 --> 00:08:28,000 তুমি ওকে মেরে ফেলেছ। 102 00:08:41,000 --> 00:08:42,250 তুমি তো এটা করতে চাওনি। 103 00:08:43,290 --> 00:08:44,290 ও পড়ে গিয়েছিল। 104 00:08:46,040 --> 00:08:47,790 আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল, আর... 105 00:08:49,660 --> 00:08:51,040 আমরা সবাই সবার পরিচিত। 106 00:08:53,290 --> 00:08:56,120 আমরা একটু বেশিই বাড়াবাড়ি করেছিলাম, আর তুমি সেটা বুঝতে পারোনি। 107 00:08:57,330 --> 00:09:00,080 ও তোমাকে ধরতে চেয়েছিল, আর... ও পড়ে গেছে, মাথা ঠুকে গেছে। 108 00:09:02,200 --> 00:09:03,370 আমরা সবাই একে অপরের পরিচিত। 109 00:09:04,080 --> 00:09:05,540 আমরা ওদেরকে বলব কী হয়েছিল। 110 00:11:10,830 --> 00:11:14,160 ক-ক-ক্যাসিয়ান। যা বলেছিলে, তা এনেছি। 111 00:11:15,450 --> 00:11:19,370 ক্যাসিয়ান। কাসা। কাসা। 112 00:11:19,910 --> 00:11:21,950 কাসা! কাসা! 113 00:12:37,540 --> 00:12:39,080 কিন্তু তুমি কোথায় ছিলে? 114 00:12:39,160 --> 00:12:40,660 সেটা জরুরি না। 115 00:12:40,750 --> 00:12:43,040 জরুরি না হলে আমাকে বলছ না কেন? 116 00:12:45,870 --> 00:12:46,870 ক্যাসিয়ান? 117 00:12:46,950 --> 00:12:49,080 গতরাতে কে এসেছিল বাড়িতে? 118 00:12:49,160 --> 00:12:52,160 জেজি আর ফেমি রাতের খাবার আর মার্ভার ওষুধ নিয়ে এসেছিল। 119 00:12:52,250 --> 00:12:54,620 আর তারপর জেজি আবার ফেরত এলো কারণ... 120 00:12:54,700 --> 00:12:55,870 কেউ আমাকে খুঁজতে এসেছিল নাকি? 121 00:12:55,950 --> 00:12:58,580 ব-ব-ব্রাসো। ব্রাসো খুঁজছিল তোমাকে। 122 00:12:58,660 --> 00:13:00,250 তুমি ওকে কী বলেছ? 123 00:13:03,080 --> 00:13:04,330 মার্ভা ওকে বলেছে... 124 00:13:04,410 --> 00:13:05,500 ওকে কী বলেছে? 125 00:13:06,370 --> 00:13:08,000 আমি ধীরগতির বলে একটু বিরতি নিচ্ছি। 126 00:13:08,620 --> 00:13:09,790 বলো ও কী বলেছে। 127 00:13:09,870 --> 00:13:11,830 বি! 128 00:13:13,000 --> 00:13:15,700 মার্ভা বলেছে, তুমি নিচুমানের লোকদের সাথে মিশে 129 00:13:15,790 --> 00:13:17,870 তোমার স্বাস্থ্য আর সম্মানহানি করছ। 130 00:13:17,950 --> 00:13:20,040 ও বলেছে, আগে হোক পরে হোক, 131 00:13:20,120 --> 00:13:23,160 তুমি এমন বিপদে পড়বে যেখান থেকে কথার মারপ্যাঁচ দিয়েও বাঁচতে পারবে না। 132 00:13:23,250 --> 00:13:24,500 তারপর ও ব্রাসোকে বলল যে... 133 00:13:24,580 --> 00:13:25,580 যথেষ্ট হয়েছে! 134 00:13:28,160 --> 00:13:29,330 এদিকে এসো। 135 00:13:30,700 --> 00:13:32,870 আমার কথা শোনো, খুবই জরুরি। 136 00:13:32,950 --> 00:13:36,500 আমি জানি এতে অনেক শক্তি খরচ হয়, কিন্তু তুমি কি আমার হয়ে একটা মিথ্যা বলতে পারবে? 137 00:13:36,580 --> 00:13:39,410 পারবো, আমার অনেক সঞ্চিত শক্তি আছে। 138 00:13:39,500 --> 00:13:43,120 আমাকে দেখেছ, আমি কোথায় আছি, সেটা যে জানো, এসব কাউকে বোলো না। 139 00:13:44,660 --> 00:13:45,830 তারমানে দুইটা মিথ্যা। 140 00:13:45,910 --> 00:13:47,160 দুইটাই বলবে। 141 00:13:47,950 --> 00:13:49,580 বাসায় রিচার্জ হওয়া লাগবে তাহলে। 142 00:13:50,620 --> 00:13:52,290 ফেরার পথে সময় নিও। 143 00:13:55,040 --> 00:13:56,370 আমাকে জলদি যেতে হবে। 144 00:13:56,450 --> 00:13:58,080 আমি তোমার সাথে আসবো না? 145 00:13:58,160 --> 00:14:00,200 এখন না। আমার সময় নেই। 146 00:14:01,330 --> 00:14:02,330 আমি দুঃখিত। 147 00:14:03,450 --> 00:14:05,830 আমার দেরি হয়েছে। দাঁড়াও, এটা কী? 148 00:14:06,250 --> 00:14:07,500 নোড়ো না। নোড়ো না। 149 00:14:10,660 --> 00:14:11,750 সময় নাও। 150 00:15:19,290 --> 00:15:20,450 কাজ শুরু করো সবাই। 151 00:15:21,200 --> 00:15:23,870 - আমারটা ধরো। - হ্যাঁ, ওই দুইটা ধরো এখন। 152 00:15:27,660 --> 00:15:28,910 ব্রাসো তোমাকে সব বলবে। 153 00:15:29,000 --> 00:15:30,000 হেই। 154 00:15:31,080 --> 00:15:32,250 তোমাকে এমন দেখাচ্ছে কেন? 155 00:15:32,660 --> 00:15:33,660 আমি ঠিক আছি। 156 00:15:34,200 --> 00:15:36,410 - কালকে রাতে তোমার খোঁজে এসেছিলাম। - হ্যাঁ, আমি জানি। 157 00:15:37,160 --> 00:15:38,450 চলে যাওয়ার সময়ে তুমি কী করেছিলে? 158 00:15:38,540 --> 00:15:42,750 আমি ক্লান্ত ছিলাম, তাই বাসায় গিয়েছিলাম। তারপর গোসল করে ঘুমিয়ে গেলাম। 159 00:15:43,330 --> 00:15:47,330 না। তুমি আমাকে খুঁজতে এসেছিলে, কিন্তু আমি সেখানে ছিলাম না। 160 00:15:47,410 --> 00:15:50,410 তাই তুমি বাসার দিকে আগালে, আর তখন আমার সাথে দেখা হলো হোটেল ব্রিজে। 161 00:15:50,500 --> 00:15:53,540 আমরা ঠিক করলাম যে আমাদের পিপাসা লেগেছে। তাই তুমি ক্যাভো'স এ যেতে চাইলে। 162 00:15:53,620 --> 00:15:57,290 আমি বললাম, সেটা ঠিক হবে না, কারণ আমার পাওনাদারদের অনেকেই যায় ওখানে। 163 00:15:57,370 --> 00:15:58,370 মাথা ঠিক আছে তোমার? 164 00:15:58,450 --> 00:15:59,500 হ্যাঁ। 165 00:16:00,830 --> 00:16:02,040 কে জিজ্ঞেস করবে এসব? 166 00:16:02,120 --> 00:16:03,830 তাই ক্যাভো'স এ গেলাম না আমরা। 167 00:16:03,910 --> 00:16:08,790 তারপর তোমার মনে পড়ল, তোমার বাসায় এখনো আধা বোতল নগ আছে। 168 00:16:08,870 --> 00:16:11,290 তাই আমরা সেখানে গেলাম, তারপর মদ খেয়ে ঘুমিয়ে পড়লাম। 169 00:16:14,200 --> 00:16:16,750 প্লিজ। এটা আমার জন্য খুব দরকার। 170 00:16:20,750 --> 00:16:23,580 আমার বেছে নেয়া মদকে তুমি খারাপ বললে। 171 00:16:23,660 --> 00:16:26,450 তোমাকে দাওয়াত দিলাম, মদ সাধলাম, এরপরেও এসব বলায় খুবই ক্ষেপলাম আমি। 172 00:16:27,660 --> 00:16:30,580 আমার বিরক্তির মাত্রা টের পেলে না তুমি। 173 00:16:30,660 --> 00:16:32,750 উল্টো আরো চেঁচিয়ে নিজের কথায় জোর দিতে লাগলে। 174 00:16:32,830 --> 00:16:35,500 তোমাকে চেয়ারে বসানোর চেষ্টা করছিলাম। সেসময়েই পড়ে গেলে তুমি। 175 00:16:36,660 --> 00:16:38,660 আমি ঘুম থেকে উঠে দেখি তুমি চলে গেছ। 176 00:16:38,750 --> 00:16:40,750 তুমি এখন এখানে ক্ষমা চাইতে এসেছ। 177 00:16:42,830 --> 00:16:44,450 আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। 178 00:16:44,540 --> 00:16:46,160 হেই, ব্রাসো, চলো। 179 00:16:46,250 --> 00:16:49,250 একটা কথা শোনো, যাতে জড়িয়েছ, এসব চুকে গেলে, 180 00:16:49,330 --> 00:16:52,290 জোরেসোরে কাজে লেগে পড়বে। তোমাকে বিধ্বস্ত দেখাচ্ছে। 181 00:16:53,410 --> 00:16:54,830 জানতাম তোমার ওপর ভরসা করা যায়। 182 00:16:54,910 --> 00:16:56,790 আমি তোমাকে টাকা ধার দেবো না। 183 00:16:56,870 --> 00:16:58,040 সেটাও জানি। 184 00:16:58,830 --> 00:17:01,790 তোমার মাকে বোলো ঘর গরম করার পয়সা আছে তার। 185 00:17:01,870 --> 00:17:03,450 গতরাতে ওখানে জমে যাচ্ছিলাম। 186 00:17:04,410 --> 00:17:06,000 নিজেকে একটু কাজে লাগাও। 187 00:17:22,290 --> 00:17:25,000 ভয়ানক এক রিপোর্ট। এটা কখন ঘটেছে? 188 00:17:25,080 --> 00:17:27,450 গত রাতে, স্যার। আমি জানতাম আপনি এই সকালে চলে যাবেন, 189 00:17:27,540 --> 00:17:30,910 তাই চলে যাবার আগেই আপনাকে দরকারি সব তথ্য জানানো নিশ্চিত করেছি। 190 00:17:31,000 --> 00:17:32,330 অনেক ব্যস্ত ছিলে দেখছি। 191 00:17:32,410 --> 00:17:33,910 দুইজন মানুষ মরে গেছে, স্যার। 192 00:17:34,000 --> 00:17:35,160 কর্মী। 193 00:17:35,250 --> 00:17:38,290 সেটার জন্য একটু রাত না জাগতে পারলে এই ইউনিফর্মের মর্যাদা রাখবো কী করে? 194 00:17:38,830 --> 00:17:40,910 তুমি কি তোমার ইউনিফর্মকে বদলিয়েছ নাকি? 195 00:17:41,870 --> 00:17:43,700 একটু বদলিয়েছি মনে হয়। 196 00:17:43,790 --> 00:17:45,160 পকেট, পাইপিং... 197 00:17:45,250 --> 00:17:47,500 আর হালকা কিছু সেলাই এর কাজ। 198 00:17:50,160 --> 00:17:52,500 আমি ওদের একজনকে চিনতাম। ক্র্যাভাস। 199 00:17:52,580 --> 00:17:55,330 সেজন্যই আমি এই ঘটনার দ্রুত বিচার চাই। 200 00:17:55,410 --> 00:17:57,660 সে ফোরের স্কোয়াড কমান্ডার ছিল। 201 00:17:57,750 --> 00:17:59,290 তারপর থেকে তার অবশ্য বেশ অধঃপতন হয়েছে। 202 00:17:59,370 --> 00:18:01,000 সে এখানে, ওয়ানে সেন্ট্রি কর্পোরাল ছিল। 203 00:18:01,080 --> 00:18:02,200 এ ব্যাপারে কোনো রহস্য নেই। 204 00:18:02,290 --> 00:18:04,250 ওর কপাল ভালো যে ও কয়েক বছর আগেই মারা পড়েনি। 205 00:18:04,330 --> 00:18:06,700 আমার দেখা সবচেয়ে বিরক্তিকর লোকদের একজন। 206 00:18:06,790 --> 00:18:08,660 এ মুহূর্তে কোনো সন্দেহভাজন পাওয়া যায়নি? 207 00:18:08,750 --> 00:18:10,080 দারুণ কিছু সূত্র পেয়েছি আমরা। 208 00:18:10,160 --> 00:18:13,500 "বাদামি চামড়ার এক লোক কেনারি থেকে আসা কোনো মেয়েকে খুঁজছিল।" 209 00:18:13,580 --> 00:18:15,790 "যে হয়তো আগে ঐ জায়গায় চাকরি করত।" 210 00:18:15,870 --> 00:18:19,330 খুনটা করার সময়ে দেখেনি কেউ? জায়গাটায় তো এমনিতে বেশ জনসমাগম হয়। 211 00:18:19,410 --> 00:18:21,950 দেখেনি মনে হয়। এটা ডিস্ট্রিক্টের ঠিক বাইরে ঘটেছে। 212 00:18:22,040 --> 00:18:24,750 - কজওয়ের প্লাজাতে ঢোকার মুখে। - আমি জানি। 213 00:18:24,830 --> 00:18:27,080 - ওখানে একটা দ্বিমুখী রাস্তা... - জানি বললাম তো। 214 00:18:27,160 --> 00:18:28,910 - ওদের কিছু খোয়া গেছে? - না, স্যার। 215 00:18:30,080 --> 00:18:31,330 কঠিন কেস। 216 00:18:32,370 --> 00:18:33,700 এসময়েই এমনটা ঘটা লাগল। 217 00:18:34,500 --> 00:18:37,160 আমি নিশ্চিত কয়েকদিনের মাঝে, আপনাদের সাহায্য পেলে 218 00:18:37,250 --> 00:18:38,950 - আমি এই কেসটাকে... - থামো! 219 00:18:39,450 --> 00:18:42,540 শুধু কথা থামাতে বলিনি। পুরো কাজটাকেই থামাতে বলেছি। 220 00:18:45,290 --> 00:18:47,410 এ কেসটার মধ্যে, যাকে বলা যায় 221 00:18:47,500 --> 00:18:50,450 ভুল পথে অভিযানের সকল ছাপ রয়েছে। 222 00:18:50,870 --> 00:18:51,870 জ্বি স্যার? 223 00:18:51,950 --> 00:18:54,000 দুইজন নিবেদিতপ্রাণ প্রি-মোর কর্মী 224 00:18:54,080 --> 00:18:57,000 দুর্লভ এক বিপর্যয়ের আবর্তে পড়ে গিয়েছিলেন। 225 00:18:57,620 --> 00:18:58,750 আমি বুঝতে পারছি না। 226 00:18:58,830 --> 00:19:01,330 সুন্দরমতো একটা দুর্ঘটনার গল্প সাজাতে হবে তোমাকে। 227 00:19:01,410 --> 00:19:02,910 - কিন্তু... - মনে রাখবে, 228 00:19:03,000 --> 00:19:06,290 এটা প্লাজার দূরের দিকটায় হয়েছে। অবসর কাটানোর জায়গাটা থেকে দূরে। 229 00:19:06,370 --> 00:19:07,750 - কিন্তু ওদেরকে খুন করা হয়েছে। - না। 230 00:19:07,830 --> 00:19:09,580 ওরা মারামারি করতে গিয়ে খুন হয়েছে। 231 00:19:10,410 --> 00:19:12,870 ওরা একটা পতিতালয়ে ছিল, যেটা এখানে থাকার কথা না। 232 00:19:12,950 --> 00:19:15,370 জায়গাটায় যেতে পয়সা-কড়ি থাকা লাগে, যেটা ওদের থাকার কথা না। 233 00:19:15,450 --> 00:19:18,200 ওরা ওখানে রেভনগ খাচ্ছিল, যেটা খাওয়ার অনুমতি আমরা দেই না। 234 00:19:18,290 --> 00:19:22,620 ওদের দুইজনেরই ওইসময়ে কাজ করার কথা, তাই এটা শাস্তিযোগ্য অপরাধ। 235 00:19:22,700 --> 00:19:25,410 ওরা নিশ্চিতভাবেই বাদামি চামড়ার একজনকে অপদস্থ করেছে, 236 00:19:25,500 --> 00:19:27,450 এবং চটাবার জন্য ভুল মানুষকে বেছে নিয়েছে। 237 00:19:29,040 --> 00:19:33,250 ওরা হয়তো বিপদে পড়া কাউকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল। 238 00:19:33,330 --> 00:19:35,580 খুব বেশি বীরোচিত বানাবে না ওদেরকে, সাড়া ফেলার দরকার নেই। 239 00:19:36,450 --> 00:19:38,580 ওরা সাহায্য করতে গিয়েই মারা গেছে। 240 00:19:38,660 --> 00:19:42,370 দুঃখজনক এবং অনুপ্রেরণাদায়ী, চটকদার কিছু নয়। 241 00:19:47,080 --> 00:19:49,290 তোমাকে খুবই স্তম্ভিত দেখাচ্ছে, ইন্সপেক্টর। 242 00:19:49,370 --> 00:19:51,830 তুমি কি আমার কথার অর্থ বুঝছ? 243 00:19:52,540 --> 00:19:53,750 চেষ্টা করছি, স্যার। 244 00:19:54,870 --> 00:19:56,370 যখন "এসময়েই এমনটা ঘটা লাগল" বলেছি, 245 00:19:56,450 --> 00:19:59,910 তখন তোমার রাত জেগে এ নিয়ে মাথা ঘামানোর কথা বোঝাইনি। 246 00:20:00,000 --> 00:20:02,910 বলতে চেয়েছি যে, আমার আজকে সকালবেলায় 247 00:20:03,000 --> 00:20:06,160 একটা ইম্পেরিয়াল রেজিওনাল কমান্ড রিভিউতে যাবার কথা, 248 00:20:06,910 --> 00:20:10,000 সেখানে আমাকে অপরাধের হার নিয়ে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। 249 00:20:10,500 --> 00:20:11,910 এই বক্তব্যের উদ্দেশ্য হলো, 250 00:20:12,000 --> 00:20:15,250 এটা দিতে বলা হলে সবসময়েই সংক্ষিপ্ততা বজায় রাখতে হয়। 251 00:20:15,750 --> 00:20:20,200 প্রিওক্স-মরলানাকে নিয়ে এম্পায়ার যদি একটু বেশিক্ষণ ভাবার সময় পায়, 252 00:20:20,290 --> 00:20:23,160 তাতে করে আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা, আর সেই সাথে 253 00:20:23,250 --> 00:20:26,870 প্রি-মোর সিকিউরিটি ইন্সপেকশন টিমের সবাই লাভবান হবে। 254 00:20:26,950 --> 00:20:30,330 এ মুহূর্তে তোমাকেও তার মাঝে ধরা হচ্ছে। 255 00:20:32,250 --> 00:20:34,910 আমি না থাকাবস্থায় আমার ডেস্কে পা তুলবে না। 256 00:20:35,000 --> 00:20:37,910 আর আমি আসার আগেই দুর্ঘটনার রিপোর্টটা বানিয়ে রাখবে। 257 00:20:51,700 --> 00:20:54,580 হ্যাঁ, ওকে বলো যে, ১৫০০০ এর বেশি ও পাবে না। 258 00:20:58,790 --> 00:21:00,000 ও আঙিনায় আছে। 259 00:21:01,500 --> 00:21:04,290 হ্যাঁ, হ্যাঁ, আমরা সেটা করতে পারব। 260 00:21:19,660 --> 00:21:20,660 আমি ব্যস্ত। 261 00:21:21,500 --> 00:21:22,500 বেশি সময় নেব না। 262 00:21:27,160 --> 00:21:28,540 কী? 263 00:21:28,620 --> 00:21:30,700 - তোমার বন্ধু। - কোন বন্ধু? 264 00:21:30,790 --> 00:21:34,370 যে মাল কেনে। তোমার গোপন বন্ধু। ওর কাছে কত দ্রুত পৌঁছাতে পারবে? 265 00:21:34,450 --> 00:21:35,540 কী হয়েছে তোমার? 266 00:21:36,160 --> 00:21:37,160 আমি পড়ে গিয়েছিলাম। 267 00:21:37,250 --> 00:21:39,040 কারো হিংসুটে স্বামী মার দিয়েছে বুঝি? 268 00:21:39,830 --> 00:21:41,330 একটা জিনিস বেচবো আমি। 269 00:21:41,410 --> 00:21:43,120 সে তো আমরা সবাই বেচবো। 270 00:21:43,200 --> 00:21:44,450 ও কত দ্রুত এখানে আসতে পারবে? 271 00:21:44,540 --> 00:21:46,830 আমি এই মাসের শেষের দিকে যোগাযোগ করব ভাবছিলাম। 272 00:21:48,330 --> 00:21:50,620 না। এখনই যোগাযোগ করা লাগবে। 273 00:21:50,700 --> 00:21:52,540 তাই? কীসের জন্য? একটা জিনিসের জন্য? 274 00:21:52,620 --> 00:21:55,870 না। এভাবে হবে না। আমি জিনিসপত্র জমিয়ে তারপর যোগাযোগ করি। 275 00:21:55,950 --> 00:21:57,750 বিক্স, এমন কোরো না। 276 00:22:00,620 --> 00:22:04,120 এই সপ্তাহে একটা ট্যাক করভেট আসবে বাতিল মালের খোঁজে। 277 00:22:04,200 --> 00:22:06,450 শুনলাম এক র‍্যাকভর্তি ইম্পেরিয়াল টার্গেটিং ইউনিট আছে, 278 00:22:06,540 --> 00:22:08,540 যেগুলো কেউ নিতে ভুলে গেছে। 279 00:22:08,620 --> 00:22:10,790 ওগুলো নেবো আমরা, সাথে তোমার জিনিসটা, 280 00:22:10,870 --> 00:22:12,120 আর কিছু নাভাল কম-স্ক্যান পেয়েছি... 281 00:22:12,200 --> 00:22:13,790 - আমি অতদিন অপেক্ষা করতে পারব না। - কেন? 282 00:22:16,410 --> 00:22:17,660 কী করেছ তুমি? 283 00:22:19,080 --> 00:22:21,200 তোমার বন্ধু এই জিনিসটা দেখলে পাগল হয়ে যাবে। 284 00:22:21,290 --> 00:22:24,040 ও এর জন্য আসবেই। তুমি বলেছিলে ও আমার সাথে দেখা করতে চায়। 285 00:22:24,120 --> 00:22:25,120 জিনিসটা কী? 286 00:22:26,410 --> 00:22:27,580 কী? 287 00:22:29,450 --> 00:22:32,660 আমার কাছে শনাক্ত করা যায় না, এমন একটা NS-9 স্টার পাথ ইউনিট আছে। 288 00:22:32,750 --> 00:22:36,750 ভেতরের ভেক্টর ক্রিস্টাল আর ইম্পেরিয়াল সিল এখনো অটুট। 289 00:22:36,830 --> 00:22:38,200 কতদিন ধরে এটা আছে তোমার কাছে? 290 00:22:39,870 --> 00:22:40,870 বিক্স, ওটা সরানো লাগবে আমার। 291 00:22:40,950 --> 00:22:42,410 - তুমি ওটা লুকিয়ে রেখেছিলে। - জমিয়ে রেখেছিলাম। 292 00:22:42,500 --> 00:22:44,370 আমার নিলামের একটা থেকেই পেয়েছ নিশ্চয়ই। 293 00:22:44,450 --> 00:22:46,700 - ভুল ধরেছ। - ভালো কাজ করোনি, ক্যাসিয়ান। 294 00:22:50,250 --> 00:22:51,250 তো, কী? 295 00:22:52,080 --> 00:22:53,500 তোমার বন্ধুকে ডাকবে? 296 00:22:53,580 --> 00:22:55,500 - এর মুল্য কত জানো? - হ্যাঁ। 297 00:22:56,250 --> 00:22:59,120 এখান থেকে বেরোবার জন্য যথেষ্ট। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত গা ঢাকা দেবো। 298 00:22:59,200 --> 00:23:02,330 - আমাকে কিছুদিনের জন্য অন্যখানে থাকতে হবে। - তুমি আমার কাছ থেকে ওটা লুকিয়ে রেখেছিলে। 299 00:23:02,410 --> 00:23:05,000 আর তুমি তো সব ভালো জিনিসও নিয়ে নিয়েছ। 300 00:23:05,080 --> 00:23:06,910 তাই এখন আর অতো অভিমান করার কিছু নেই। 301 00:23:10,120 --> 00:23:11,500 তোমার অন্য একটা পরিকল্পনা লাগবে ... 302 00:23:11,580 --> 00:23:14,340 - না, না। সেসব হবে না। - তুমি জানো না আমি কী বলতে যাচ্ছি। 303 00:23:14,410 --> 00:23:16,330 - আমি তোমার কাছে এটা বেচবো না, বিক্স। - এমন করো কেন। 304 00:23:16,410 --> 00:23:18,250 একজন পার্টনারের সাথে ভাগাভাগি করার জন্য এটা জমিয়ে রাখিনি আমি। 305 00:23:18,330 --> 00:23:20,250 যত ক্রেডিট পাবো, সব লাগবে আমার... 306 00:23:20,330 --> 00:23:22,410 তুমি কি কালকের ওবানি দৌড়ে বাজি ধরবে নাকি? 307 00:23:23,660 --> 00:23:24,660 কী? 308 00:23:24,750 --> 00:23:27,870 ওবানি দৌড় প্রতিযোগিতা হবে। জিফ জানতে চায় আমরা আগ্রহী কি না। 309 00:23:29,120 --> 00:23:30,450 আমি রাজি হলে ওকে জানাবো। 310 00:23:36,750 --> 00:23:39,250 হ্যাঁ, তুমি কি... 311 00:23:39,830 --> 00:23:40,830 কী? 312 00:23:40,910 --> 00:23:45,160 মনে হচ্ছে তোমাদের সম্পর্ক কাজের বাইরেও গড়িয়েছে। 313 00:23:45,250 --> 00:23:46,870 আমি তোমাকে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞেস করি? 314 00:23:46,950 --> 00:23:49,950 শুধু কথা দাও যে, ও এসবের কিছুই জানবে না। 315 00:23:50,040 --> 00:23:51,700 ও আমার জন্য যেকোনোকিছু করতে পারে। 316 00:23:52,660 --> 00:23:54,750 না। না। সেটা আমার প্রশ্ন ছিল না। 317 00:23:56,450 --> 00:23:59,580 না। ও এসবের কিছুই জানবে না। 318 00:24:07,250 --> 00:24:09,500 বিক্স, তুমি বলেছিলে ও আমার সাথে দেখা করতে চায়। 319 00:24:10,580 --> 00:24:11,830 আমার আসলেই খুব দরকার। 320 00:24:17,700 --> 00:24:18,700 আমি ওকে জানাবো। 321 00:24:23,790 --> 00:24:25,160 এখন তোমার মুখ ঠিক করোগে যাও। 322 00:24:27,540 --> 00:24:31,200 এটার চারটা, ওটার পাঁচটা। টাকা পাওয়ার সাথে সাথে পাঠিয়ে দেবে। 323 00:24:32,660 --> 00:24:34,000 মনে হচ্ছে ওর মেজাজ খারাপ। 324 00:24:35,000 --> 00:24:36,330 তোমার সাথে দেখা হয়ে ভালো লাগল, টিম। 325 00:24:36,410 --> 00:24:38,910 মনে হচ্ছে তুমি যতোবারই আসো, ততোবারই এমনটা ঘটে। 326 00:24:39,000 --> 00:24:42,000 আমি হলে এ নিয়ে ভাবতাম না। ও আমাদের দুইজনের চেয়েই শক্ত। 327 00:24:42,080 --> 00:24:44,000 একথা শুনতে শুনতে আমি ক্লান্ত। 328 00:24:45,450 --> 00:24:48,620 তাহলে তোমার উচিত একটু কম জটিল কোনো মেয়েক খুঁজে বের করা। 329 00:24:48,700 --> 00:24:49,830 শুভ কামনা রইলো সেজন্য। 330 00:25:29,540 --> 00:25:30,540 কাসা! 331 00:26:49,080 --> 00:26:50,580 সব ঠিকঠাক আছে, স্যার? 332 00:26:50,660 --> 00:26:51,790 হ্যাঁ। 333 00:26:52,700 --> 00:26:53,700 ধন্যবাদ। 334 00:27:04,870 --> 00:27:05,870 সামনে। 335 00:27:07,000 --> 00:27:08,290 সামনে। 336 00:27:09,450 --> 00:27:10,450 সামনে। 337 00:27:11,500 --> 00:27:14,700 দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও। পিছাও, পিছাও, ওটা। 338 00:27:17,120 --> 00:27:18,200 ওটা কী? 339 00:27:22,160 --> 00:27:24,330 আমি ঠিক জানি না, স্যার. 340 00:27:24,410 --> 00:27:25,750 সাবলাইট কিছু একটা। 341 00:27:26,870 --> 00:27:30,580 অরলিন স্টার ক্যাব কিংবা একটা ডে ভ্যান। কোনো পুরানো জিনিস। 342 00:27:30,660 --> 00:27:33,410 আর এই জিনিসটা সোজা চেকপয়েন্ট পেরিয়ে গেল? 343 00:27:34,500 --> 00:27:37,750 কোনো পরিচয় না দিয়েই অপরিচিত জায়গায় ঢুকে গেল? 344 00:27:39,580 --> 00:27:42,370 রাতে অনেক ভিড় হয়। গাড়ির জামের কথা তো জানেনই। 345 00:27:43,580 --> 00:27:45,080 আমাদের সীমানা অনিরাপদ, সেটা নিয়ে ভয় পাবো 346 00:27:45,160 --> 00:27:48,410 নাকি তোমার গা ছাড়া ভাব নিয়ে ভয় পাবো, বুঝছি না। 347 00:27:49,290 --> 00:27:52,660 এটা যাই হোক, খুঁজে বের করো। আমি জানতে চাই, এটা কখন কোথায় গেছে। 348 00:27:52,750 --> 00:27:54,830 পুরো রাতটা থেকে ছেঁকে বের করতে হবে। 349 00:27:55,870 --> 00:27:58,120 এটা তোমার জন্য খুব বেশি কিছু হলে আমাকে জানিও। 350 00:27:58,200 --> 00:27:59,700 আমি নিশ্চিত এই চাকরি অন্য কাউকে দেয়া যাবে। 351 00:28:11,120 --> 00:28:12,580 - হেই, ক্যাস। - হেই। 352 00:28:12,660 --> 00:28:14,080 - দেখা হয়ে ভাল... - এত তাড়া কীসের? 353 00:28:14,160 --> 00:28:15,540 - কোথাও যাবে? - হ্যাঁ। 354 00:28:15,620 --> 00:28:17,200 কী, আমাকে দেখে খুশি হওনি? 355 00:28:17,290 --> 00:28:19,660 - কী, নার্চিকে দেখে খুশি হওনি? - না, আমার দেরি হয়ে গেছে। 356 00:28:19,750 --> 00:28:22,000 জানি। আমাকে আমার বিনিয়োগ দাও। 357 00:28:22,080 --> 00:28:25,040 পারলে দিতাম। কিন্তু ওটা খাটিয়ে রেখেছি। 358 00:28:25,120 --> 00:28:27,080 ওরা জায়গায় আছে কি না, ওটা জানতে চাচ্ছি। ঠিক আছে? 359 00:28:29,750 --> 00:28:30,750 ভেচ? 360 00:28:32,160 --> 00:28:33,160 আসলে? 361 00:28:33,250 --> 00:28:35,250 আমি অন্যদের মতো হাঁদারাম না যারা তোমাকে ধারের কথা জিজ্ঞেস না করতে করতে 362 00:28:35,330 --> 00:28:37,500 একসময়ে ভুলেই যায় কত পাওনা ছিল। 363 00:28:38,450 --> 00:28:39,700 তুমি এখানে ওর সাথে এসেছ। 364 00:28:40,950 --> 00:28:41,950 কী করতে? 365 00:28:42,450 --> 00:28:43,450 আমাকে হুমকি দিতে? 366 00:28:45,290 --> 00:28:47,500 ভেচ, তুমি ওর কথা অনুযায়ী চলছ? 367 00:28:47,580 --> 00:28:48,660 কথা হচ্ছে টাকা নিয়ে। 368 00:28:48,750 --> 00:28:50,620 - আমি মাত্রই তোমাকে একটা প্রশ্ন করলাম। - কী? 369 00:28:50,700 --> 00:28:52,660 তুমি কবে থেকে নার্চির কথা অনুযায়ী চলো? 370 00:28:52,750 --> 00:28:53,830 একথার জবাব দিও না। 371 00:28:56,250 --> 00:28:58,910 - তোমার কি কাজের এতোই দরকার? - ওকে এসবের বাইরে রাখো। 372 00:28:59,000 --> 00:29:01,830 ও বলেছে আমি এখানে দাঁড়িয়ে থাকলেই চলবে। 373 00:29:02,450 --> 00:29:03,540 ভালো। 374 00:29:03,620 --> 00:29:04,750 তাই করতে থাকো। 375 00:29:04,830 --> 00:29:06,120 ভেবেছ আমি মজা করছি? 376 00:29:06,200 --> 00:29:07,250 আশা করি। 377 00:29:07,750 --> 00:29:10,410 আমি একটা উপকার করব, এ ঘটনার কথা কাউকে বলবো না। 378 00:29:11,370 --> 00:29:13,290 ভেচ, দেখা হয়ে খুব ভালো লাগল। 379 00:29:17,750 --> 00:29:18,750 কী? 380 00:29:22,750 --> 00:29:23,750 আমি আসছি। 381 00:29:24,540 --> 00:29:27,450 - কী অবস্থা? - কাজে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। 382 00:30:38,450 --> 00:30:39,450 বাবা। 383 00:30:41,200 --> 00:30:42,700 অনেকদিন দেখা নেই। 384 00:30:42,790 --> 00:30:43,790 তুমি কাজ না করলেও আমি করি। 385 00:30:44,040 --> 00:30:46,040 কীসের খোঁজে আসলে? 386 00:30:47,040 --> 00:30:48,290 বেন্ডিন মেশ-টেক ফিল্টার। 387 00:30:53,370 --> 00:30:54,450 পেছনে রাখা হলুদ র‍্যাকে। 388 00:30:55,450 --> 00:30:56,790 একটু গভীরে যেতে হবে। 389 00:30:57,540 --> 00:30:59,540 - ধন্যবাদ। - শুভকামনা রইল। 390 00:31:52,750 --> 00:31:54,500 আলসেমি ছাড়ো। ও আসছে। 391 00:31:55,080 --> 00:31:56,750 ওভারটাইম করতে বলার ক্ষমতা আছে ওর? 392 00:31:56,830 --> 00:31:58,750 - সেটা ওর সমস্যা। - আমরা না পেলে আমাদের সমস্যা। 393 00:31:58,830 --> 00:32:00,790 টাইম স্ক্যানে ওর নামই থাকবে। 394 00:32:00,870 --> 00:32:03,160 - ফেরিক্স! - জ্বি, স্যার। আমরা এ নিয়ে কাজ করছি। 395 00:32:03,250 --> 00:32:05,370 ফেরিক্সে কেনারি থেকে আসা একজন পুরুষ মানুষ। 396 00:32:05,450 --> 00:32:07,120 এরকম কাউকে পাওয়া যায়নি, স্যার. 397 00:32:07,200 --> 00:32:08,200 কী? 398 00:32:08,290 --> 00:32:09,830 কিন্তু এই জরিপ তো এম্পায়ারের পক্ষ থেকে করা হয়েছে। 399 00:32:09,910 --> 00:32:10,910 কত বছর আগের? 400 00:32:11,000 --> 00:32:12,290 ছয় বছর। 401 00:32:12,370 --> 00:32:13,370 মানে অনন্তকাল। 402 00:32:13,450 --> 00:32:16,080 কেনারির ব্যাপারে তেমন কিছু এখানে নেই, স্যার. জায়গাটা কিছুটা ধোঁয়াশায় ভরা। 403 00:32:16,160 --> 00:32:17,330 তাতে কাজ আরো সোজা হওয়ার কথা। 404 00:32:18,000 --> 00:32:19,290 এই কথা ছড়িয়ে দিতে হবে আমাদের। 405 00:32:19,370 --> 00:32:21,370 - ফেরিক্সে? - আর কোথায় একথা ছড়াবো আবার? 406 00:32:21,450 --> 00:32:23,080 আমাদের ওখানে উপস্থিতি নেই, স্যার। 407 00:32:23,160 --> 00:32:25,350 - ওটা কি আমাদের এখতিয়ারের মধ্যে না? - তা বলা যায়। 408 00:32:25,370 --> 00:32:27,040 আমরা কেবল কিছু তথ্য নেবো। 409 00:32:27,120 --> 00:32:29,800 - তুমি কি কখনো সেখানে গেছ? - তাতে কি আসে যায়? 410 00:32:29,830 --> 00:32:31,790 ওরা সব কাজ নিজেদের নিয়মে করে। 411 00:32:31,870 --> 00:32:34,540 প্রি-মোরের দুইজন কর্মীর খুন বলে কথা! 412 00:32:38,080 --> 00:32:39,080 একটা বুলেটিন প্রচার করো. 413 00:32:39,160 --> 00:32:42,750 কেনারি থেকে আসা একজন লোককে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে, এই খবর দিয়ে ভাসিয়ে দেবে ওদের চ্যানেল। 414 00:32:42,830 --> 00:32:45,200 এখানে একটা ডেস্ক বসাও, যা কিছু আসবে, সবকিছুর খোঁজ রাখবে। 415 00:32:46,450 --> 00:32:47,580 শুরু করো! 416 00:33:21,580 --> 00:33:23,950 - তুমি কী করছ বলে মনে হয়? - কিছু একটা ভুলে গিয়েছিলাম। 417 00:33:24,040 --> 00:33:26,450 এখন? ও অফিসে আছে। 418 00:33:26,540 --> 00:33:30,410 আমি এটায় তেল ভরেছি। ঠিক যেরকমটা আমাকে বলেছিলে। আমার কাজ শেষ প্রায়। 419 00:33:30,910 --> 00:33:33,830 ওটা কী জিনিস? আইডি চিপ লগ নাকি? 420 00:33:33,910 --> 00:33:34,910 এটা পুরানোটা। 421 00:33:35,910 --> 00:33:37,830 এখন ফাঁকা একটাকে ঢুকাচ্ছি। 422 00:33:39,160 --> 00:33:41,160 পেগলা! পেগলা! 423 00:33:41,250 --> 00:33:43,370 চোবের দিব্যি, হচ্ছেটা কী ওখানে? 424 00:33:45,950 --> 00:33:47,790 মনে হয় ছুঁচোগুলো আবার ফেরত এসেছে। 425 00:33:47,870 --> 00:33:49,830 সামনে দেখো এক কাস্টোমার এসেছে। 426 00:33:49,910 --> 00:33:52,330 এই শিকারী কুকুরগুলোকে খেটে খেতে বলো। 427 00:33:54,080 --> 00:33:57,200 তুমি চিপ লগ সরাচ্ছ কেন? আমাদের দুইজনকেই বিপদে ফেলবে দেখছি। 428 00:33:57,290 --> 00:33:59,620 এটা গতরাতে যেভাবে চলছিল, সেটা আমার পছন্দ হয়নি। 429 00:33:59,700 --> 00:34:01,200 তারমানে তুমি আমার একটা উপকার করে দিচ্ছ? 430 00:34:01,290 --> 00:34:03,000 যেভাবে পেয়েছ, তার চেয়ে সুন্দর করে দিচ্ছি। 431 00:34:03,080 --> 00:34:04,250 এরকম করেই কিছু একটা চাও তুমি। 432 00:34:05,370 --> 00:34:06,410 এটাই ক্যাসিয়ানের কাজ। 433 00:34:07,870 --> 00:34:10,200 আসলে, এটা কালকেও ধার দেয়া যাবে কি না, তা জানতে এসেছিলাম। 434 00:34:10,290 --> 00:34:12,040 তোমার জায়গায় হলে আমি একাজ করতাম না। 435 00:34:12,120 --> 00:34:13,620 এটা বন্ধ করো। 436 00:34:13,700 --> 00:34:14,700 আর ফিরে আসবে না। 437 00:34:14,790 --> 00:34:16,790 - এমন করো কেন, পেগলা। - না, না, না। 438 00:34:18,000 --> 00:34:19,000 না। 439 00:34:19,080 --> 00:34:22,160 আমাদের কাজ শেষ না। আর কোনো সাহায্য নয়। আর কোনো চুক্তি নয়। 440 00:34:22,250 --> 00:34:24,330 - শোনো, এটা... - শুনব না। 441 00:34:25,120 --> 00:34:27,750 তুমি কী করছ, কেন করছ, 442 00:34:27,830 --> 00:34:30,450 বা গতরাতে এটাকে কোথায় নিয়ে গিয়েছিলে, এসবের কিছুই শুনতে চাই না আমি। 443 00:34:30,540 --> 00:34:32,540 কাজ শেষ করো, দূর হও। 444 00:34:34,290 --> 00:34:35,290 আর কোনোদিন ফিরে আসবে না। 445 00:35:16,120 --> 00:35:17,120 ক্যাসা। 446 00:35:20,120 --> 00:35:27,120 অনুবাদে - কুদরতে জাহান 447 00:35:28,120 --> 00:35:37,120 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।