1 00:00:06,005 --> 00:00:24,000 অনুবাদ ও সম্পাদনায় আইনুল মান্নান 2 00:00:24,265 --> 00:00:25,425 (ওক ত্যেক ইয়েন) 3 00:00:25,791 --> 00:00:27,585 (হা সেওক জিন) 4 00:00:30,422 --> 00:00:31,568 (জেওং ইউন-গি) 5 00:00:31,868 --> 00:00:37,690 ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 6 00:00:37,995 --> 00:00:41,890 ::::::: BLIND ::::::: 7 00:00:42,090 --> 00:00:44,477 (এটি একটি ফিকশন। এর চরিত্র, স্থান, সংস্থাসমূহ,) 8 00:00:44,477 --> 00:00:46,929 (..ঘটনাপ্রবাহ, বাহিনী, এমনকি বিন্যাস কোনোটিই বাস্তবভিত্তিক নয়।) 9 00:00:47,481 --> 00:00:48,990 (জুং ইন-সেওং, ডিসেম্বর ০৪, ১৯৯২, মুইয়ং অ্যাডপশন সেন্টার।) 10 00:00:50,891 --> 00:00:53,220 (জুং ইন-সেওং, গ্রানবার্গের দম্পতি, গ্রেগ ফিলিপ গ্রানবার্গ।) 11 00:01:27,190 --> 00:01:28,190 জুং ইয়ুন-জ্যে? 12 00:01:30,491 --> 00:01:35,330 Episode 13 । এপিসোড ১৩ The People Who Disappeared 13 00:01:42,511 --> 00:01:43,541 বেঁচে গেলি। 14 00:02:08,201 --> 00:02:09,371 একজন দেখতে এসেছেন। 15 00:02:13,300 --> 00:02:14,600 নিজের খেয়াল রাখবেন। 16 00:02:34,391 --> 00:02:35,391 (ইমার্জেন্সি বেল) 17 00:02:43,270 --> 00:02:46,171 তুই নম্বর-১১? নম্বর-১৩ কোথায়? 18 00:02:48,340 --> 00:02:51,911 সে কোথায় বললে-ই কেবল তুই জানে বাঁচবি। 19 00:02:57,750 --> 00:02:58,750 জানোয়ারের বাচ্চা.. 20 00:02:59,550 --> 00:03:02,351 বোকার হদ্দ-ই... রয়ে গেলি। 21 00:03:04,691 --> 00:03:06,460 মরতে না চাইলে এখনি বল... 22 00:03:07,020 --> 00:03:09,391 জুং ইয়ুন-জ্যে এখন কোথায়? 23 00:03:10,861 --> 00:03:14,000 তুই কখনোই... জুং ইয়ুন-জ্যের... 24 00:03:15,430 --> 00:03:16,500 ..নাগাল পাবি না। 25 00:03:18,701 --> 00:03:21,701 মরার স্বাদ জাগলে, তবে সেটা-ই হবে। 26 00:03:44,490 --> 00:03:46,300 (নার্স স্টেশন, ৩ নং ওয়ার্ড।) 27 00:04:12,221 --> 00:04:13,261 ধুর বাল! 29 00:04:22,870 --> 00:04:24,870 (ইন-সেওংয়ের বাড়ি) 30 00:04:28,041 --> 00:04:29,041 খালা! 31 00:04:30,641 --> 00:04:31,671 ধ্যাত্তেরি। 32 00:04:32,340 --> 00:04:33,941 (২০টা বছর পর ছেলেকে পেলাম। ওর সাথে কিছু সময় কাটাবো।) 33 00:04:33,941 --> 00:04:35,411 (শীঘ্রই ফিরবো।) 34 00:04:39,451 --> 00:04:41,250 (সুং-জুন) 37 00:04:55,771 --> 00:04:56,971 ইন-সেওং নাকি? 38 00:04:58,200 --> 00:04:59,200 কী করো? 39 00:04:59,200 --> 00:05:01,671 মাংস দিয়ে শৈবাল স্যুপ বানাচ্ছি। 40 00:05:02,010 --> 00:05:03,611 তুই খুব পছন্দ করতি। 41 00:05:04,010 --> 00:05:05,411 এখনো করিস তো? 42 00:05:07,140 --> 00:05:08,510 নাস্তা-ই তো করি না। 44 00:05:39,140 --> 00:05:40,310 কিরে, এখানে কী করিস? 45 00:05:42,611 --> 00:05:44,010 মাকে খুব মিস করছি। 46 00:05:44,680 --> 00:05:46,750 মা থাকলে এখানে আসলি কেন? 47 00:05:47,450 --> 00:05:50,291 নম্বর-৭-এর মতো তোকেও তোর মা ছেড়ে গেছে? 48 00:05:50,320 --> 00:05:53,721 না; মা বলেছিলো, বাথরুম সেরে আসছে। 49 00:05:55,221 --> 00:05:56,331 কিন্তু... 50 00:05:57,430 --> 00:05:59,401 কিন্তু কী? ফিরে এসেছে? 51 00:06:00,700 --> 00:06:02,101 আসেনি, ঠিক তো? 52 00:06:02,671 --> 00:06:04,070 তুমি কীভাবে জানলে? 53 00:06:04,271 --> 00:06:05,870 এমন অনেকেই আছে। 54 00:06:06,700 --> 00:06:09,711 সবাই ভাবে, তারা মাকে হারিয়ে ফেলেছে। 55 00:06:09,841 --> 00:06:12,711 অথচ তাদেরকে-ই যে ছেড়ে গেছে সেটা বোকাদের মাথায় খেলে-ই না! 56 00:06:19,851 --> 00:06:20,921 মেরে ফেলবো তাকে? 57 00:06:24,190 --> 00:06:26,091 - কাকে? - তোর মাকে। 58 00:06:29,091 --> 00:06:32,760 ওহ, হ্যাঁ.. বলছিলি মাকে মিস করছিস। 59 00:06:34,101 --> 00:06:36,171 ঠিক আছে, করতে থাক মিস। 60 00:06:42,510 --> 00:06:44,211 মত বদলালে বলিস কিন্তু। 61 00:06:45,781 --> 00:06:48,140 ওপারে পাঠিয়ে দিবো.. তোর মাকে। 62 00:06:53,050 --> 00:06:56,320 অবশ্যই খাবো, বিশেষ দিন বলে কথা। 63 00:06:58,091 --> 00:06:59,291 আচ্ছা, আচ্ছা... 64 00:07:00,921 --> 00:07:02,661 সাতসকালে কোথায় গিয়েছিলি? 65 00:07:02,990 --> 00:07:05,260 হাঁটতে; ঘুরে আসলাম একটু। 66 00:07:05,260 --> 00:07:07,601 আচ্ছা, আমাকেও সাথে নিতি। 67 00:07:10,300 --> 00:07:12,370 এতবার কে কল করে? 68 00:07:14,771 --> 00:07:17,341 বাদ দাও তো, শেখ হাসিনার অটো কল হয়তো। 69 00:07:17,341 --> 00:07:19,541 ওহ, আচ্ছা। 70 00:07:19,541 --> 00:07:20,541 (সুং-জুন) 71 00:07:20,781 --> 00:07:23,611 আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে, ..... 72 00:07:32,990 --> 00:07:33,990 জুং ইন-সেওং.. 73 00:07:33,990 --> 00:07:35,390 পুলিশ বলছি, দরজা খুলো। 74 00:07:36,760 --> 00:07:37,791 জুং ইন-সেওং... 75 00:08:06,320 --> 00:08:07,820 আচ্ছা, কেন করেছিলে ওটা? 76 00:08:08,760 --> 00:08:09,831 কোনটা? 77 00:08:14,231 --> 00:08:17,130 ধূসর রঙের কোট, খাকি রঙের প্যান্ট, 78 00:08:17,130 --> 00:08:19,070 ..আর সাদা রঙের স্নিকার্স পরা মা-টি... 79 00:08:19,841 --> 00:08:21,971 ..তার ছেলেকে পার্কে হারায়নি। 80 00:08:23,870 --> 00:08:24,971 ছেড়ে গিয়েছিলে, তাই না? 81 00:08:43,291 --> 00:08:45,190 - সুং-হুন.. - এসেছো.. 82 00:08:45,861 --> 00:08:47,231 মাত্র-ই জাগলো। 83 00:09:01,581 --> 00:09:03,181 ভাবতেও পারি না। 84 00:09:03,780 --> 00:09:07,520 কোনো মা কীভাবে তার সন্তানকে ওভাবে ফেলে যেতে পারে? 85 00:09:24,870 --> 00:09:25,870 ইন-সেওং... 86 00:09:28,370 --> 00:09:30,240 আম্মু ওয়াশরুম থেকে আসছি, কেমন? 87 00:09:42,451 --> 00:09:44,551 আম্মা.. আইসক্রিম.. 88 00:09:47,020 --> 00:09:48,091 দুঃখিত। 89 00:09:48,821 --> 00:09:50,490 আম্মু যাবো আর আসবো। 90 00:10:36,571 --> 00:10:38,370 (মুইয়ং টার্মিনাল, জুংগাং পার্ক, কোর্ট-হাউজ ইন্টারসেকশন।) 91 00:10:57,231 --> 00:10:58,691 ইন-সেওং! 92 00:10:58,990 --> 00:11:01,461 ইন-সেওং! 93 00:11:11,770 --> 00:11:13,981 ইন-সেওং... 94 00:11:19,250 --> 00:11:22,351 না, তুই পুরোটাই ভুল বুঝেছিস। 95 00:11:22,890 --> 00:11:25,290 মা ওয়াশরুমে-ই গিয়েছিলাম। 96 00:11:25,290 --> 00:11:27,490 চোখের আড়াল হতে-ই তুই হারিয়ে গিয়েছিলি... 97 00:11:27,490 --> 00:11:29,361 নম্বর-১২ ঠিক এটাই বলেছিলো। 98 00:11:29,890 --> 00:11:30,961 কী? 99 00:11:32,030 --> 00:11:33,861 না, ওটা খাস না! 100 00:11:35,101 --> 00:11:38,801 পিচে তোর অ্যালার্জি আছে। খেলে শ্বাসকষ্ট হবে তোর। 101 00:11:39,400 --> 00:11:41,101 শ্বাসকষ্ট হতো তোর। 102 00:11:45,341 --> 00:11:46,380 তাই নাকি? 103 00:11:47,740 --> 00:11:48,841 অদ্ভুত তো। 104 00:11:49,851 --> 00:11:52,051 পিচ তো আমার ছোটোবেলা থেকেই প্রিয়। 105 00:12:02,861 --> 00:12:04,191 আচ্ছা, মা তাহলে... 106 00:12:05,530 --> 00:12:08,061 অন্য ফলের সাথে গুলিয়ে ফেলেছি। 107 00:12:09,701 --> 00:12:11,701 সেটা-ই হবে হয়তো। 108 00:12:31,150 --> 00:12:32,721 আর কিছু মনে আছে? 109 00:12:33,990 --> 00:12:36,461 আর ওই নদীরতীর? সেখানে যাওয়ার কথা কীভাবে জানলে? 110 00:12:36,461 --> 00:12:38,630 তুইও-বা কীভাবে জানলি, আমি যে সেখানে ছিলাম? 111 00:12:43,000 --> 00:12:44,030 সত্যি বলতে, 112 00:12:45,601 --> 00:12:46,900 তোমাকে অনুসরণ করেছিলাম। 113 00:12:47,370 --> 00:12:48,370 কেন? 114 00:12:48,370 --> 00:12:50,640 ভেবেছিলাম তুমি-ই সে-ই খুনি। 115 00:12:53,510 --> 00:12:55,040 নম্বর-১১ বলে? 116 00:12:55,910 --> 00:12:57,181 না, সেজন্যে না। 117 00:12:58,481 --> 00:13:01,181 জুং মান ছুনের খুনি যে মি. ব্যেক, তা তুমি জানতে। 118 00:13:01,520 --> 00:13:03,851 আন ত্যে-হোও যে ছোই সুন-গিলের বাড়িতে যায়নি, তাও জানতে। 119 00:13:03,851 --> 00:13:05,290 অথচ না জানার ভান ধরলে। 120 00:13:05,691 --> 00:13:09,390 তাছাড়া, তোমার গাড়ির ডেকে কালো কাপড় লুকানো ছিলো, 121 00:13:09,591 --> 00:13:11,530 সাথে হলুদ রং লাগা স্নিকার্সও। 122 00:13:12,231 --> 00:13:15,231 সব বাদ দিলাম, কিন্তু এটা নিশ্চিত যে.. 123 00:13:15,870 --> 00:13:17,870 তার স্নিকারে স্পষ্ট হলুদ রং দেখেছি। 124 00:13:17,870 --> 00:13:19,341 তাই সন্দেহ না করে পারলাম না। 125 00:13:21,571 --> 00:13:22,640 তো এখন? 126 00:13:23,270 --> 00:13:24,670 এখনো সন্দেহ আছে? 127 00:13:25,040 --> 00:13:26,081 না। 128 00:13:26,380 --> 00:13:28,040 ছুরিকাঘাতটা স্বচক্ষেই দেখেছি। 129 00:13:32,380 --> 00:13:34,551 তাহলে বাপু ছুরিকাঘাতটা ভালোই ছিলো। 130 00:13:36,091 --> 00:13:37,920 নামে অন্তত কলঙ্ক লাগলো না। 131 00:13:39,091 --> 00:13:41,461 তবুও একটা ব্যাখ্যা জানা দরকার। 132 00:13:42,160 --> 00:13:43,490 মিথ্যে বলেছিলে কেন? 133 00:13:43,490 --> 00:13:45,331 যেমনটা বললি, আগেই জানতাম যে... 134 00:13:45,331 --> 00:13:47,561 ..মি. ব্যেক-ই জুং মান ছুনের খুনি। 135 00:13:48,231 --> 00:13:51,831 তবুও কেবল একটা কারণে-ই তাকে সতর্ক করিনি। 136 00:13:52,971 --> 00:13:54,801 আসল খুনিকে ধরতে চেয়েছিলাম বলে। 137 00:13:56,510 --> 00:13:59,441 মি. ব্যেকও আমাদের মতো খুনিটাকে খুঁজছিলেন। 138 00:13:59,910 --> 00:14:01,510 প্রায় মরতে বসেছিলে। 139 00:14:01,740 --> 00:14:03,280 ভাবলাম, ঝুঁকিটা না নিলে, 140 00:14:03,280 --> 00:14:05,410 তাকে আর ধরতে পারবো না। 141 00:14:09,081 --> 00:14:11,890 তাহলে ওই কালো জামা আর স্নিকার্স? 142 00:14:11,890 --> 00:14:12,920 কী ছিলো সেগুলো? 143 00:14:12,920 --> 00:14:14,620 নিশ্চিত হওয়ার আগপর্যন্ত, 144 00:14:14,861 --> 00:14:18,091 গোপনে আমি নিজের মতো করে, তার উপর নজরদারি করছিলাম। 145 00:14:19,701 --> 00:14:22,801 ডেকের ওই কাপড় পরেই আমি নজরদারি করতাম। 146 00:14:24,030 --> 00:14:26,101 আর স্নিকারে ওই রংটাও লেগেছে... 147 00:14:26,400 --> 00:14:28,071 ..নজরদারির সময়ে। 148 00:14:28,400 --> 00:14:31,211 পার্কে ওরা কিছু রঙের কাজ করাচ্ছিলো তখন। 149 00:14:31,971 --> 00:14:33,441 যাকে নজরদারি করছিলে... 150 00:14:34,981 --> 00:14:36,351 ..সে-ই ছুরিকাঘাতটা করেছে? 151 00:14:40,750 --> 00:14:42,150 কে ছিলো সে? 152 00:14:49,691 --> 00:14:50,790 জুং ইন-সেওং। 153 00:15:03,711 --> 00:15:06,040 ক্যাপ্টেন, ওটা জুং ইন-সেওং-ই। 154 00:15:06,380 --> 00:15:07,811 APB দিন একটা। 155 00:15:07,811 --> 00:15:09,311 জি, জি.. 156 00:15:09,450 --> 00:15:13,000 APB (All Points Bulletin) হলো জরুরি সতর্কবার্তা; যার মাধ্যমে সন্দেহভাজন, ... 157 00:15:13,050 --> 00:15:16,000 ...হারানো ব্যক্তি বা গাড়ির সন্ধান চেয়ে জনগণের সহায়তা চাওয়া হয়। 158 00:15:17,051 --> 00:15:18,120 এক্সকিউজ মি.. 159 00:15:20,091 --> 00:15:21,221 পুলিশ। 160 00:15:21,461 --> 00:15:23,731 এখানে জুং ইন-সেওং নামের কেউ আছে? 161 00:15:33,841 --> 00:15:34,900 জুং ইন-সেওং? 162 00:15:37,510 --> 00:15:38,510 জি? 163 00:15:42,380 --> 00:15:44,811 জুং ইন-সেওং আপনি-ই? 164 00:15:44,811 --> 00:15:46,721 হ্যাঁ, আমি-ই জুং ইন-সেওং। 165 00:15:47,351 --> 00:15:48,520 কেন, বলুন তো? 166 00:15:54,260 --> 00:15:55,790 নামের মিল, এই যা। 167 00:15:56,790 --> 00:15:58,691 আমাদের চেনা জুং ইন-সেওং... 168 00:15:58,961 --> 00:16:00,660 কখনোই এখানে কাজ করতো না। 169 00:16:01,561 --> 00:16:04,831 রিউ, "হেল্পলেস" মুভির মতো কাহিনি আরকি। 170 00:16:06,971 --> 00:16:08,040 যাইহোক, সুং-জুন.. 171 00:16:08,601 --> 00:16:10,111 গাংওয়া দ্বীপের একটা গেস্ট হাউজে... 172 00:16:10,111 --> 00:16:11,441 ..হোটেলের মালিকের অবস্থান নিশ্চিত হয়েছি। 173 00:16:23,290 --> 00:16:25,051 (ইন-সেওংয়ের বাড়ি) 174 00:16:30,030 --> 00:16:31,030 খালা.. 175 00:16:32,801 --> 00:16:33,961 জুং ইন-সেওং কোথায়? 176 00:16:34,160 --> 00:16:36,500 কেন? ইন-সেওং তো বাহিরে গেছে। 177 00:16:52,051 --> 00:16:54,821 খালা, বলেছিলে ডিএনএ টেস্ট করাবে না। 178 00:16:54,821 --> 00:16:57,490 এতদূর এসেছিস এই কথা বলতে? 179 00:16:57,490 --> 00:16:58,821 আর কোনো কাম-কাইজ নাই? 180 00:16:59,961 --> 00:17:02,321 আমার কোনো ডিএনএ টেস্ট-ফেস্ট লাগবে না। 181 00:17:02,321 --> 00:17:04,630 মা-ছেলে একে-অপরকে দেখলেই চিনে। 182 00:17:04,731 --> 00:17:07,030 এটাই পারিবারিক আত্মিক টান। 183 00:17:07,061 --> 00:17:08,801 খালা, অত আতঙ্কিত হইয়ো না। 184 00:17:08,801 --> 00:17:11,530 দে তো এটা। যা তো, যা... 185 00:17:11,530 --> 00:17:12,971 খালা, বিপদে পড়বে কিন্তু! 186 00:17:15,170 --> 00:17:16,170 সুং-জুন.. 187 00:17:17,670 --> 00:17:18,971 ইন-সেওং আমার-ই ছেলে। 188 00:17:20,441 --> 00:17:24,410 ইন-সেওংয়ে সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে স্বর্গীয়; এটা ততটাই বিশেষ। 189 00:17:26,150 --> 00:17:27,821 এতগুলো বছর পর পেলাম। 190 00:17:31,451 --> 00:17:32,491 যা তো.. 191 00:17:34,861 --> 00:17:35,861 যা.. 192 00:17:52,271 --> 00:17:54,511 - নাও ধরো। - কী এটা? 193 00:17:55,680 --> 00:17:58,351 ডিসচার্জ হওয়ার পর কী কী করবে টুকে রাখো। 194 00:17:58,950 --> 00:18:01,650 কী কী খাবে, কোথায় কোথায় যাবে, 195 00:18:02,180 --> 00:18:04,920 কী কী শখ পূরণ করবে, অথবা... 196 00:18:06,091 --> 00:18:07,561 ..কার কার সাথে দেখা করতে চাও। 197 00:18:09,420 --> 00:18:11,991 যেভাবে মন চায়, লিখো। যা মন চায়.. 198 00:18:15,361 --> 00:18:16,430 কেন এসব? 199 00:18:17,271 --> 00:18:19,970 শুয়ে শুয়ে আর কী করবে! সময় কাটানো আরকি। 200 00:18:21,301 --> 00:18:23,140 আর হ্যাঁ, কাজ-সম্পর্কিত কিছু লিখবে না। 201 00:18:33,281 --> 00:18:35,281 (সোসু) 202 00:18:51,130 --> 00:18:53,571 জুং ইন-সেওংয়ের সাথে সত্যিই যোগসাজশ আছে বলে মনে হয়? 203 00:18:53,601 --> 00:18:57,271 নাই-বা যদি থাকতো, তাকে বাঁচাতে এতবড়ো ঝুঁকি নিতো? 204 00:19:06,581 --> 00:19:07,781 বলো, কী পেলে? 205 00:19:08,150 --> 00:19:10,591 জুং ইন-সেওংয়ের সাথে কিম সুক-হির কোনো সম্পর্ক নেই। 206 00:19:11,890 --> 00:19:14,521 ১৪ বছরের মেয়ে কঙ্কালটার সাথে জুং ইন-সেওংয়ের... 207 00:19:14,521 --> 00:19:16,361 ...মাইটোক্‌ন্দ্রিয়াল ডিএনএ ম্যাচ করে। (Mitochondrial DNA) 208 00:19:17,230 --> 00:19:18,460 ওরা আপন ভাই-বোন। 209 00:19:32,511 --> 00:19:33,511 খালা.. 210 00:19:36,511 --> 00:19:40,581 (সুং-জুন) 211 00:20:47,021 --> 00:20:48,850 এই চোখগুলো আমার ভীষণ পছন্দ। 212 00:20:49,650 --> 00:20:51,991 অকৃত্রিম ভয়ে পরিপূর্ণ। 213 00:20:53,761 --> 00:20:54,791 করুণাময়ী। 214 00:20:58,591 --> 00:20:59,960 কেন করছো এসব? 215 00:21:04,230 --> 00:21:05,831 আমার সাথে কেন করেছিলি ওটা? 216 00:21:07,001 --> 00:21:09,170 জানি না, কী ভুল করেছি, 217 00:21:10,011 --> 00:21:11,440 ..তবুও ক্ষমা চাচ্ছি। 218 00:21:14,081 --> 00:21:16,241 কী ভুল করেছিস, আসলেই জানিস না? 219 00:21:16,581 --> 00:21:19,680 টেপ সরিয়ে বাচ্চাগুলো হারিয়ে গেছে বলে ভান ধরেছিলি না? 220 00:21:20,120 --> 00:21:23,650 ওহ, ওটা... ওটা... ওটা... 221 00:21:24,521 --> 00:21:25,620 কেন যে করেছিলাম ওটা? 222 00:21:27,420 --> 00:21:28,521 কীভাবে মরবি বল.. 223 00:21:29,591 --> 00:21:31,261 গাল কেটে ফালাফালা করবো? 224 00:21:31,261 --> 00:21:33,501 না, না... 225 00:21:33,501 --> 00:21:35,301 ইন-সেওং, না না... 226 00:21:35,430 --> 00:21:38,630 ইয়ুন-জ্যে, আমি... আমি... দুঃখিত সবকিছুর জন্য। 227 00:21:38,630 --> 00:21:42,571 আমি... আমি... আমি দুঃখিত সবকিছুর জন্য, ক্ষমা করে দে, বাপ। 228 00:21:43,870 --> 00:21:45,011 আমি... 229 00:21:47,410 --> 00:21:48,811 করুণ অবস্থা। 230 00:21:51,581 --> 00:21:52,811 চিন্তা নেই। 231 00:21:55,251 --> 00:21:56,281 এখনো সময় হয়নি। 232 00:22:23,880 --> 00:22:25,910 (চিফ ইয়েম কি নাম, মুইয়ং পুলিশ স্টেশন।) 234 00:22:54,480 --> 00:22:55,511 কে তুমি? 235 00:22:55,910 --> 00:22:56,910 আমি.. 236 00:22:58,480 --> 00:22:59,511 ব্যে ছুল-হো। 237 00:23:09,930 --> 00:23:13,501 ১০ কোটি দিলে প্রমাণ হস্তান্তর করবে বলেছে? 238 00:23:16,970 --> 00:23:19,230 প্রডিউসার ব্যে ছুল-হো টাকার পাগল হলেও, 239 00:23:19,531 --> 00:23:22,771 স্বয়ং পুলিশ চিফকে-ই ব্ল্যাকমেইল করবে, সে-ই হেডাম শালার নেই। 240 00:23:23,470 --> 00:23:25,470 ইয়ুন-জ্যে-ই তাকে দিয়ে এসব করাচ্ছে। 241 00:23:27,311 --> 00:23:28,511 এতে অবশ্য ভালোই হলো। 242 00:23:29,180 --> 00:23:30,581 একটা সুবর্ণ সুযোগ পেলাম... 243 00:23:31,980 --> 00:23:33,220 ইয়ুন-জ্যে আর প্রমাণ... 244 00:23:33,880 --> 00:23:36,120 ..দুটোই সরিয়ে ফেলার। কী বলো? 245 00:23:40,390 --> 00:23:43,791 অবশেষে, ইয়ুন-জ্যের সাথে মোলাকাত হচ্ছে। 247 00:24:33,541 --> 00:24:34,811 (From: জুরি জুং ইন-সেওং) 248 00:24:37,011 --> 00:24:38,011 আম্মা! 249 00:24:38,551 --> 00:24:40,081 (Calling: জুরি জুং ইন-সেওং) 250 00:24:40,751 --> 00:24:41,821 হ্যালো.. 251 00:24:43,950 --> 00:24:45,051 দেখেছিস ছবিটা? 252 00:24:45,420 --> 00:24:47,991 জুং ইন-সেওং, আমার মায়ের সাথে কী করেছিস? 253 00:24:49,620 --> 00:24:51,061 এখনো মারিনি তো। 254 00:24:51,160 --> 00:24:52,390 হেই! 255 00:24:52,660 --> 00:24:55,531 শুন, আমার মাকে যদি একটা আঁচড়ও দিস না, 256 00:24:55,531 --> 00:24:56,970 তোকে এর মাশুল দিতে হবে। 257 00:24:57,200 --> 00:25:00,241 ইউ-নার সাথে যা করেছিস, এমনিতেই পেলে তোকে খুন করবো। 258 00:25:01,241 --> 00:25:03,041 শান্ত হবি একটু? 259 00:25:03,541 --> 00:25:05,241 তুই তো এমন না। 260 00:25:08,440 --> 00:25:09,910 আমার মা কোথায়, এখনিই বল। 261 00:25:10,150 --> 00:25:11,480 ভালো করে শুন, ইউন-গি। 262 00:25:14,351 --> 00:25:17,751 নার্স জোয়ের জীবন এখন তোর হাতে। 263 00:25:19,190 --> 00:25:22,561 এখনিই বের হয়ে সোজা ট্যাক্সিস্ট্যান্ডে যা। 264 00:25:23,190 --> 00:25:26,730 আর হ্যাঁ, তোর পুলিশ চ্যালা-পেলা নিয়ে আসবি না। 265 00:25:27,930 --> 00:25:28,960 মনে রাখিস... 266 00:25:29,801 --> 00:25:30,930 পুলিশের কানে গেলেই, 267 00:25:31,771 --> 00:25:33,001 তোর মা শেষ। 268 00:26:00,101 --> 00:26:01,960 - আম্মা? - হ্যাঁ। 269 00:26:02,430 --> 00:26:05,831 সহকারী বললো, কার সাথে যেনো একাই লাঞ্চের উদ্দেশ্যে বেরিয়েছে। 270 00:26:05,831 --> 00:26:06,970 ফোনও বন্ধ। 271 00:26:07,200 --> 00:26:11,511 তাছাড়া, বড়ো অঙ্কের একটা টাকাও তুলেছে; আমাকেও কিছু জানায়নি। 272 00:26:12,071 --> 00:26:13,811 আমার কিছু ভালো ঠেকছে না। 273 00:26:14,041 --> 00:26:15,380 কীজন্য হতে পারে, জানো? 274 00:26:17,480 --> 00:26:19,150 আমি ঠিক জানি না। 275 00:26:23,591 --> 00:26:24,591 দুঃখিত। 276 00:26:24,991 --> 00:26:27,620 বাথরুমে গিয়েছিলাম একটু, এসে দেখি লাপাত্তা। 277 00:26:29,361 --> 00:26:30,430 এমনি-ই হয়। 278 00:26:30,930 --> 00:26:34,531 ডিউটির মধ্যে যখনি-ই মুতা চাপে তখনিই চোর-বাটপাড়ের উদয় হয়। 280 00:26:34,630 --> 00:26:36,400 এখনো কাদের লাইনে পাইনি? 281 00:26:36,501 --> 00:26:40,301 জো ইউন-গি, জো ইন-সুক, রেস্টুরেন্টের মালিক, 282 00:26:40,501 --> 00:26:44,670 লি জুং-সু, ইউন গাম-দং কোওন কিউং-জা, মিনিস্টার না গুক-হি, 283 00:26:45,140 --> 00:26:47,440 আর আমাদের মাথামোটা চিফ। 284 00:26:47,440 --> 00:26:48,611 মোটমাট ৭ জন। 285 00:26:49,081 --> 00:26:51,811 না, প্রডিউসার ব্যে-সহ ৮ জন। 286 00:26:52,551 --> 00:26:53,980 ওহ হ্যাঁ, প্রডিউসার ব্যে-ও। 287 00:26:54,281 --> 00:26:55,650 স্মার্ট-ওয়াচের লোকেশন বের করেছো? 288 00:26:55,650 --> 00:26:57,021 আমাকে কেন বলছেন? 289 00:26:58,091 --> 00:26:59,420 জুং ইয়ুন-জ্যে নয়তো? 290 00:27:01,791 --> 00:27:06,061 জুং ইয়ুন-জ্যে-ই সবাইকে কোথাও জড়ো করছে বলে মনে হচ্ছে কি? 291 00:27:09,061 --> 00:27:12,001 হাতে সময় নেই; সবাইকে একসাথে খুঁজতে যেও না। 292 00:27:12,400 --> 00:27:14,001 কেবল দু-একজনকে খোঁজার চেষ্টা করো। 293 00:27:14,440 --> 00:27:16,200 সুং-জুন আর তুমি জো ইউন-গিকে খুঁজো। 294 00:27:16,710 --> 00:27:18,071 না আর সেওক-গু... 295 00:27:18,071 --> 00:27:20,111 ..স্মার্ট-ওয়াচটার লোকেশন বের করো; বুঝা গেলো? 296 00:27:20,111 --> 00:27:21,180 - জি, স্যার। - জি, স্যার। 297 00:27:21,180 --> 00:27:22,180 যাও। 298 00:27:32,890 --> 00:27:33,960 এই, সেওক-গু.. 299 00:27:34,660 --> 00:27:35,821 কোওন কিউং-জার কল... 300 00:27:36,761 --> 00:27:38,630 আসলেই এখান থেকে গেছে? 301 00:27:38,861 --> 00:27:40,630 হ্যাঁ, এটাই সে-ই লোকেশন। 302 00:27:42,400 --> 00:27:43,571 কোওন কিউং-জা! 303 00:27:44,900 --> 00:27:46,001 কোওন কিউং-জা! 304 00:27:49,440 --> 00:27:50,470 স্যার.. 305 00:27:52,210 --> 00:27:53,241 ওইযে.. 306 00:28:19,200 --> 00:28:21,241 আম্মা! 307 00:28:33,751 --> 00:28:34,781 আম্মা! 308 00:28:37,650 --> 00:28:39,791 উনি রিউ সুং-জুনের মা, মিনিস্টার না গুক-হি। 309 00:28:42,920 --> 00:28:45,430 ম্যাম.. ম্যাম.. চোখ খুলুন। 310 00:28:47,001 --> 00:28:48,331 এখনো ঘুমে বিভোর। 311 00:28:48,331 --> 00:28:49,831 শীঘ্রই উঠে যাবে। 312 00:28:50,870 --> 00:28:52,301 নিশ্চয়-ই খুব ক্লান্ত। 313 00:28:52,571 --> 00:28:53,640 আমার মা কোথায়? 314 00:28:53,640 --> 00:28:55,940 ধৈর্য ধরলে, শীঘ্রই দেখা হবে। 315 00:28:55,940 --> 00:28:57,311 শীঘ্রই মানে? 316 00:28:57,841 --> 00:29:00,311 কথা ছিলো, আমি একা এলে মাকে ছেড়ে দিবে। 317 00:29:01,640 --> 00:29:05,081 তোমার মা নিশ্চিত তোমার মতো একটা মেয়ের জন্য সত্যিই গর্বিত। 318 00:29:05,081 --> 00:29:06,281 আপনিও-বা কেন এসব করছেন? 319 00:29:06,281 --> 00:29:08,450 আপনি তো হোপ ওয়েলফেয়ার সেন্টারেরও কেউ ছিলেন না! 320 00:29:10,190 --> 00:29:11,620 আপনার ভাইয়ের জন্য? 321 00:29:12,420 --> 00:29:14,190 না, ওর জন্য না। 322 00:29:14,960 --> 00:29:16,120 বুঝলে.. 323 00:29:16,120 --> 00:29:18,991 এটা এমন না যে, প্রতিশোধ নিলে আমার ভাই আবার ফিরে আসবে। 324 00:29:19,230 --> 00:29:22,630 অথবা, আমার বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারটা আবারও মিলিত হবে। 325 00:29:23,670 --> 00:29:24,870 তাই সে চিন্তা বাদ। 326 00:29:25,101 --> 00:29:26,841 তাহলে কেন করছেন? 327 00:29:28,101 --> 00:29:30,870 কারণ, সব দায়ভার কেন সে একা নিবে। 328 00:29:31,970 --> 00:29:33,011 'সে' মানে? 329 00:29:36,241 --> 00:29:37,311 জুং ইয়ুন-জ্যে? 330 00:29:59,400 --> 00:30:01,101 ক্লু পাওয়ার মতো কিছুই নেই। 331 00:30:01,841 --> 00:30:03,571 না জানিয়ে তো যাবার কথা না। 332 00:30:04,440 --> 00:30:06,011 সম্ভবত ব্ল্যাকমেইল হয়েছে। 333 00:30:07,081 --> 00:30:08,380 আর এই ড্রয়িংটা? 334 00:30:08,511 --> 00:30:11,210 এটা হোপ ওয়েলফেয়ার সেন্টারে বেড়ে ওঠা একজনের আঁকা। 335 00:30:11,210 --> 00:30:12,311 নম্বর-৪৫। 336 00:30:13,380 --> 00:30:14,450 নম্বর-৪৫? 337 00:30:14,450 --> 00:30:16,281 কেন? পরিচিত নাকি? 338 00:30:18,450 --> 00:30:19,551 না। 339 00:30:20,021 --> 00:30:21,861 মনে হচ্ছে, কোথাও দেখেছি। 340 00:30:36,400 --> 00:30:37,541 ২... ৪... ০? 341 00:30:39,041 --> 00:30:40,581 এগুলো তো আগে ছিলো না। 342 00:30:42,781 --> 00:30:44,011 ২, ৪, ০? 343 00:30:44,380 --> 00:30:45,551 ২৪০... 344 00:30:49,251 --> 00:30:50,890 - বাগানবাড়ি! - বাগানবাড়ি? 345 00:30:51,120 --> 00:30:52,291 ইয়ুন-জ্যেকে আটকে রাখা... 346 00:30:52,291 --> 00:30:54,361 ...বাগানবাড়িটা ছিলো #২৪০। 347 00:31:45,841 --> 00:31:47,841 - জুং ইয়ুন-জ্যে। - দ্রুতই পেয়ে গেলি। 348 00:31:49,541 --> 00:31:51,351 আমার ভাই বলে দিয়েছে? 349 00:31:53,351 --> 00:31:54,781 ওরা সবাই কোথায়? 350 00:31:54,781 --> 00:31:56,450 সবাই ওখানে জীবিত-ই আছে। 351 00:31:56,991 --> 00:31:59,091 মারার আগে তোর আসার জন্য অপেক্ষা করছিলাম। 352 00:32:00,220 --> 00:32:01,321 শালা উন্মাদ। 353 00:32:01,660 --> 00:32:03,491 এই দরজাটা খোলা মাত্রই... 354 00:32:04,061 --> 00:32:05,561 ওই বাড়িটা হবে বুম! 355 00:32:07,700 --> 00:32:09,460 তুই-ই হবি ওদের খুনি। 356 00:32:16,801 --> 00:32:18,940 তোর জন্য একটা গিফটও আছে। 357 00:32:20,011 --> 00:32:21,311 ড্রামটা দেখতে পাচ্ছিস? 358 00:32:27,880 --> 00:32:29,021 খুলে দেখ। 359 00:33:06,450 --> 00:33:08,720 হ্যাঁ, বডি সামনের আঙ্গিনাতেই... 360 00:33:09,261 --> 00:33:11,491 ফরেনসিক আর বোম স্কোয়াড পাঠান। 361 00:33:11,761 --> 00:33:13,190 হ্যাঁ.. জলদি করুন। 362 00:33:38,791 --> 00:33:39,851 জুং ইয়ুন-জ্যে.. 363 00:33:42,960 --> 00:33:43,991 ইউন-গি.. 364 00:33:48,160 --> 00:33:49,230 খালা.. 365 00:33:55,601 --> 00:33:56,940 অদ্ভুত লাগছে না? 366 00:33:57,670 --> 00:33:58,710 কী? 367 00:33:59,311 --> 00:34:01,140 মানুষের সংখ্যার বিবেচনায়, 368 00:34:01,640 --> 00:34:02,710 খুব শুনশান না? 369 00:34:03,180 --> 00:34:04,811 'ভেতরেই আছে' বলেছে মনে হয়। 370 00:34:05,351 --> 00:34:06,811 বলেছে 'জীবিতই আছে'। 371 00:34:07,720 --> 00:34:11,591 এই দরজাটা খোলা মাত্রই, ওই বাড়িটা হবে বুম। 372 00:34:12,021 --> 00:34:13,091 'ওই বাড়িটা'? 373 00:34:15,660 --> 00:34:16,720 সুং-হুন.. 374 00:34:18,190 --> 00:34:19,861 মনে হচ্ছে না, জুং ইয়ুন-জ্যেরা.. 375 00:34:21,361 --> 00:34:22,700 ..এই বাড়িতে আছে। 376 00:34:24,930 --> 00:34:27,501 এই হাতে তৈরি বোম, সিসিটিভি, 377 00:34:28,841 --> 00:34:30,370 ড্রামে থাকা বডি, 378 00:34:30,940 --> 00:34:32,910 আর ইউন-গির এই ঠিকানাটা দেওয়াটা... 379 00:34:33,511 --> 00:34:36,140 ..সবই মনে হচ্ছে আমাদেরকে এখানে আনার কোনো টোপ। 380 00:34:38,850 --> 00:34:40,480 উন্মাদটা ঠিক কোথায়? 381 00:34:42,121 --> 00:34:44,290 এটা ছাড়া কাছাকাছি কেবল একটাই জায়গা আছে... 382 00:34:44,750 --> 00:34:46,290 ..যেখানে সে যেতে পারে। 383 00:34:48,190 --> 00:34:49,460 হোপ ওয়েলফেয়ার সেন্টারে? 384 00:35:05,699 --> 00:35:06,859 আমার মাথা.. 385 00:36:39,338 --> 00:36:42,068 অনেকদিন পর, চিফ মশায়। 386 00:36:48,209 --> 00:36:49,249 তুই-ই তাহলে! 387 00:36:51,019 --> 00:36:52,079 ইয়ুন-জ্যে। 388 00:36:54,888 --> 00:36:56,149 খুব একটা অবাক না দেখি। 389 00:36:56,649 --> 00:36:58,758 এই বান্দাকে-ই আশা করেছিলেন নিশ্চয়ই। 390 00:36:58,758 --> 00:37:00,419 এই হলাম চিফ অব পুলিশ। 391 00:37:00,789 --> 00:37:03,789 অন্য লেভেলের খেলোয়াড়; অন্যদের মতো না। 392 00:37:10,968 --> 00:37:12,238 অনেককে এনেছিস দেখি। 393 00:37:12,939 --> 00:37:13,968 তাই না? 394 00:37:14,908 --> 00:37:17,238 আমাদের সাথেও যা করেছিলেন.. 395 00:37:18,079 --> 00:37:19,608 সেটাও ছিলো অন্য লেভেলের। 396 00:37:19,809 --> 00:37:21,379 তোমাদের সাথে যা করেছিলাম, 397 00:37:22,149 --> 00:37:24,249 সেটার জন্য আমার মেয়ে হ্যে-জিনের জীবন গেছে। 398 00:37:25,879 --> 00:37:26,979 সমানে-সমান। 399 00:37:31,318 --> 00:37:32,318 সমানে-সমান? 400 00:37:38,528 --> 00:37:39,559 কে বলেছে? 401 00:37:47,068 --> 00:37:48,108 ২০ কোটি। 402 00:37:49,169 --> 00:37:50,269 প্রমাণ হস্তান্তর করো। 403 00:37:59,948 --> 00:38:02,619 ওহ, যাইহোক... 404 00:38:05,189 --> 00:38:07,019 আমার কথা তো বিশ্বাস-ই করেননি, তাই না? 405 00:38:08,789 --> 00:38:09,858 একদমই না। 406 00:38:12,658 --> 00:38:13,899 আজ-ই তোর খেলা শেষ। 407 00:38:21,568 --> 00:38:22,638 কেন? 408 00:38:24,338 --> 00:38:26,709 কারো আসার কথা ছিলো? 409 00:38:33,079 --> 00:38:35,588 ধুত্তেরি! বাইনচোদ ব্যেক মুন-কাং... 410 00:38:36,419 --> 00:38:37,619 আমাকেই ধোঁয়া দিলো? 411 00:38:41,488 --> 00:38:43,459 আহারে, চিফ ইয়েম। 412 00:38:45,758 --> 00:38:46,959 একা সামলাতে পারবেন তো? 413 00:39:37,079 --> 00:39:38,079 শালারপুত শালা! 414 00:39:40,119 --> 00:39:42,419 শালা, আমাকে ধোঁকা দিয়ে কোথায় মরতে গিয়েছিলি? 415 00:39:42,619 --> 00:39:45,419 সময়মতো না এসে, তুই সব প্ল্যান ভেস্তে দিলি! 416 00:39:45,559 --> 00:39:48,088 কী করবি এখন, কী করবি বল? 417 00:39:48,088 --> 00:39:49,129 সরো তো, বাল! 418 00:40:13,919 --> 00:40:17,448 (হোপ ওয়েলফেয়ার সেন্টার) 419 00:41:44,579 --> 00:41:46,309 আম্মা... 420 00:41:47,238 --> 00:41:49,249 মা, ঠিক আছো? ওঠো, মা। 421 00:41:49,608 --> 00:41:51,579 আম্মা? 422 00:41:51,778 --> 00:41:54,289 - ইউন-গি.. - মা, ঠিক আছো? 423 00:41:54,388 --> 00:41:55,619 কোথাও আঘাত পেয়েছো? 424 00:41:55,619 --> 00:41:58,488 - না, তুই? - আমি ঠিক আছি। 425 00:41:59,019 --> 00:42:00,388 উঠো, কেমন? 426 00:42:01,229 --> 00:42:02,229 - ওহ, খোদা.. - এইতো.. 427 00:42:02,789 --> 00:42:03,928 কী হচ্ছে এসব? 428 00:42:15,568 --> 00:42:16,568 বসো একটু। 429 00:42:34,559 --> 00:42:36,088 - মিস. কোওন.. - ইউন-গি.. 430 00:42:38,198 --> 00:42:39,599 - তোমাকেও এনেছে? - হ্যাঁ। 431 00:42:40,298 --> 00:42:41,629 কী হয়েছিলো? 432 00:42:41,869 --> 00:42:47,099 একজন ভূত তাড়ানোর কথা বলায় আমি খুব কৌতূহলী হয়ে পড়ি। 434 00:42:47,338 --> 00:42:49,809 ..আর ওই অফিস কর্মকর্তাও আমার জন্য অপেক্ষা করছিলো। 435 00:42:50,908 --> 00:42:54,178 ইউন-গি, ইন-সেওং-ই সে-ই খুনি, তাই না? 436 00:42:58,149 --> 00:42:59,218 হ্যাঁ। 437 00:42:59,349 --> 00:43:00,718 জানতাম আমি। 438 00:43:01,119 --> 00:43:04,048 ওর কাছাকাছি গিয়েই একটা অদ্ভুত শীতলতা অনুভব করেছিলাম আমি। 439 00:43:05,718 --> 00:43:09,388 কিন্তু... আমরা এখন কোথায়? 440 00:43:10,028 --> 00:43:11,229 আমিও ঠিক জানি না। 441 00:43:17,129 --> 00:43:19,568 এটা তো অত্যাচারে মরা আত্মার আস্তানা। 442 00:43:24,439 --> 00:43:26,408 ওহ, খোদা। 443 00:43:45,928 --> 00:43:48,629 শুনছেন কেউ! শুনছেন কেউ! 444 00:43:51,539 --> 00:43:54,269 নিচে মানুষ আটকা পড়েছে! 445 00:43:57,669 --> 00:43:58,738 কী ওটা? 446 00:44:01,608 --> 00:44:02,649 বোম নাকি? 448 00:44:17,028 --> 00:44:18,158 উঠেছেন সবাই? 449 00:44:27,869 --> 00:44:29,838 ঠিক-ই ধরেছেন, ওটা বোম-ই। 450 00:44:32,138 --> 00:44:33,678 কী করছিস, কোনো ধারণা আছে? 451 00:44:34,309 --> 00:44:35,879 লক খুল, অসভ্য! 452 00:44:36,149 --> 00:44:39,119 এই বেসামরিক কর্মকর্তা বেটি দেখি এখনো দেমাগ দেখায়। 453 00:44:40,448 --> 00:44:43,119 এইযে, চিফ মশায়, বলেন কিছু, শুনি.. 454 00:44:46,818 --> 00:44:48,559 তুই আসলে চাসটা কী? 455 00:44:49,588 --> 00:44:50,959 আমি চাই... 456 00:44:57,729 --> 00:44:58,838 ..তোমাদের প্রাণ। 457 00:45:09,979 --> 00:45:12,979 দেখো তো চোখগুলো, কত আতঙ্ক। 458 00:45:14,448 --> 00:45:16,119 আসলেই মরতে এত ভীতি? 459 00:45:18,119 --> 00:45:20,258 বেঁচে ফেরার একটা উপায় বাতলে দিচ্ছি। 460 00:45:26,559 --> 00:45:27,968 একজন মরলেও চলবে। 461 00:45:28,829 --> 00:45:30,468 তাহলে বাকিরা বেঁচে যাবে। 462 00:45:44,108 --> 00:45:48,388 একজন মরলে অন্যদের যেতে দিবি, এই তো? 463 00:45:48,649 --> 00:45:50,849 মত বদলাবি না তো আবার? 464 00:45:51,119 --> 00:45:54,189 বিশ্বাস করা, বা না করা সম্পূর্ণই তোমাদের ইচ্ছে। 465 00:45:57,858 --> 00:45:59,129 হাতে আছে ১০ মিনিট। 466 00:45:59,599 --> 00:46:02,129 সিদ্ধান্ত নাও, নাহয় সবাই মরবে। 467 00:46:02,129 --> 00:46:03,369 ও খোদা.. 468 00:46:10,568 --> 00:46:11,608 ও খোদা! 469 00:46:11,939 --> 00:46:14,879 - না! - হেই, থামাও! 470 00:46:16,979 --> 00:46:19,849 - থামাও ওটা... - থামাও! 471 00:46:20,178 --> 00:46:21,888 শান্ত হোন সবাই! 472 00:46:21,888 --> 00:46:23,689 শান্ত হোন! 473 00:46:23,988 --> 00:46:26,459 বলবেন না যে, ওর কথা বিশ্বাস করেছেন। 474 00:46:27,358 --> 00:46:29,158 ও একটা সিরিয়াল কিলার। 475 00:46:29,758 --> 00:46:31,959 ওর ফাঁদে পা দিবেন না। 476 00:46:31,959 --> 00:46:34,399 সবাই মিলে বেঁচে বের হওয়ার একটা উপায় বের করা যাক? 477 00:46:34,399 --> 00:46:35,899 এই দরজা যতক্ষণ লক, 478 00:46:36,369 --> 00:46:38,399 কেউ-ই বের হতে পারবো না। 479 00:46:39,169 --> 00:46:40,439 শুনলে তো? 480 00:46:40,638 --> 00:46:42,809 আর কোনো উপায় রইলো না। 481 00:46:42,939 --> 00:46:44,709 একজনকে মরতে-ই হবে! 482 00:46:47,738 --> 00:46:51,419 ম্যাম.. ম্যাম, আপনি আমার সাথে একমত, তাই না? 483 00:46:52,948 --> 00:46:56,718 কখনো কখনো, সংখ্যাগরিষ্ঠদের জন্য কাউকে না কাউকে বলি দিতেই হয়। 484 00:46:58,189 --> 00:46:59,818 বেছে নেওয়া যাক একজনকে! 485 00:47:04,729 --> 00:47:05,928 সেটাই হোক। 486 00:47:12,698 --> 00:47:13,769 ঠিক আছে। 487 00:47:15,468 --> 00:47:16,568 যাইহোক, 488 00:47:17,309 --> 00:47:20,178 বাছাই কীভাবে করা হবে? 489 00:47:22,309 --> 00:47:24,079 কাগজের লটারির মাধ্যমে? 490 00:47:31,689 --> 00:47:32,758 আমি-ই.. 491 00:47:34,988 --> 00:47:36,229 ..মরবো। 492 00:47:39,599 --> 00:47:41,669 খালা... খালা, না। 493 00:47:41,669 --> 00:47:43,428 - ইন-সেওং.. - খালা! 494 00:47:43,428 --> 00:47:45,899 আমি মরবো, এবার ওদের যেতে দাও। 495 00:47:45,899 --> 00:47:47,769 - না, প্লিজ.. - ইন-সেওং! 496 00:47:47,769 --> 00:47:49,408 খালা! এমনটা করবেন না। 497 00:47:49,408 --> 00:47:50,669 আসলেই? 498 00:47:53,008 --> 00:47:54,209 ঠিক আছে তাহলে.. 499 00:47:54,709 --> 00:47:55,979 বলেন, মারবেন কে? 500 00:48:13,258 --> 00:48:14,428 আবার জিগায়! 501 00:48:16,928 --> 00:48:17,968 একদম না। 502 00:48:30,038 --> 00:48:31,208 কী করছো? 503 00:48:31,208 --> 00:48:33,648 তিন মিনিট শেষ। সরো তো দেখি! 504 00:48:33,648 --> 00:48:35,148 উনি কোনো ভুল করেননি। 505 00:48:35,819 --> 00:48:37,279 মরতে-ই যদি হয়, 506 00:48:37,418 --> 00:48:38,748 যে ভুল করেছে সে-ই মরবে। 507 00:48:38,748 --> 00:48:40,449 ইউন-গি ঠিকই বলেছে। 508 00:48:41,349 --> 00:48:43,089 নির্দোষকে কেন মারবে? 509 00:48:43,759 --> 00:48:46,128 ২০ বছর আগে আমি, 510 00:48:47,089 --> 00:48:48,858 এই বেডারে কেবল... 511 00:48:48,858 --> 00:48:52,128 ..কিছু বাচ্চাকে হিঁচড়ে টেনে নিতে দেখেছি। 512 00:48:52,128 --> 00:48:54,029 আমি কিছু করিনি! 513 00:48:54,029 --> 00:48:55,168 আচ্ছা... 514 00:48:56,139 --> 00:48:58,239 তাহলে তুই-ই ছিলি সে ওঝা.. 515 00:48:59,038 --> 00:49:00,969 ..যে ইয়ুন-জ্যেকে খুন করতে বলেছিলো। 516 00:49:05,208 --> 00:49:07,208 তুইও কোনো ধোয়া তুলসী পাতা না। 517 00:49:08,279 --> 00:49:09,349 কী? 518 00:49:10,679 --> 00:49:12,049 আর তুই? 519 00:49:12,349 --> 00:49:16,188 তুই যে বাচ্চাগুলোকে এখানে এনেছিলি, কী করেছিলি ওদের? 520 00:49:16,188 --> 00:49:17,518 এই, বেডি! 521 00:49:18,659 --> 00:49:21,529 আমি এখানে এসেছিলাম স্রেফ... 522 00:49:21,858 --> 00:49:24,328 এই সেন্টারের আড়ালে কী চলছিলো তা দেখার জন্য। 524 00:49:25,768 --> 00:49:27,029 মিথ্যা বলবেন না। 525 00:49:27,599 --> 00:49:30,369 আপনি সত্য গোপন করেছিলেন। 526 00:49:30,599 --> 00:49:32,069 নার্স জো! 527 00:49:34,839 --> 00:49:36,608 ওটা বলার স্পর্ধা তোর নেই। 528 00:49:37,909 --> 00:49:40,108 মৃত্যুর প্রহর গোনা বাচ্চাগুলোকে তুই ডাক্তারের কাছে না পাঠিয়ে.. 529 00:49:40,108 --> 00:49:42,949 ..যোগ্যতা না থাকা সত্ত্বেও ওদের চিকিৎসা দিয়েছিস! 530 00:49:45,148 --> 00:49:46,288 তুই... 531 00:49:47,989 --> 00:49:50,819 আর এই নরপশুগুলা মিলে করেছিস সব! 532 00:49:54,358 --> 00:49:57,558 একজন নার্স বলে, আমার কিছুই করার ছিলো না। 533 00:49:57,828 --> 00:50:00,029 সেজন্যেই আপনাকে সতর্কবার্তা পাঠিয়েছিলাম। 534 00:50:00,369 --> 00:50:02,839 আপনি কেন ওয়াদা ভঙ্গ করেছিলেন? 535 00:50:03,339 --> 00:50:05,969 ওয়াদা করেছিলেন, আপনি শো-টা চালিয়ে যাবেন। 536 00:50:06,308 --> 00:50:07,839 মিথ্যে বলেছিলেন কেন? 537 00:50:08,409 --> 00:50:11,078 না! না! না! 538 00:50:15,619 --> 00:50:17,248 সব দোষ উনার। 539 00:50:20,889 --> 00:50:22,389 উনি-ই বলেছিলেন সব পুড়িয়ে ফেলতে। 540 00:50:59,389 --> 00:51:00,489 আমি? 541 00:51:01,228 --> 00:51:02,529 আমি বাধ্য করেছিলাম? 542 00:51:05,429 --> 00:51:08,599 ছেলেকে বিদেশে পড়াবে বলে, অফারটা লুফে নিয়েছিলে। 543 00:51:08,599 --> 00:51:10,199 এখন আমার দোষ? 544 00:51:12,239 --> 00:51:15,478 আপনিই ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছিলেন! 545 00:51:15,779 --> 00:51:16,878 চিফ সাহেব, 546 00:51:17,478 --> 00:51:19,608 টাকা কামাতে বাচ্চাগুলোকে ব্যবহার করেছেন। 547 00:51:20,279 --> 00:51:22,049 আরও টাকা বাগিয়ে নিতে, 548 00:51:22,219 --> 00:51:24,889 ..হারানো বাচ্চাগুলোকে ওয়েলফেয়ার সেন্টারে বন্দি করে রেখে.. 549 00:51:24,889 --> 00:51:27,349 ..অভিভাবকদের বলেছিলেন, ওদের খুঁজে পাননি। 550 00:51:28,049 --> 00:51:29,159 জানবো না নাকি? 551 00:51:33,958 --> 00:51:35,159 চিফ সাহেব.. 552 00:51:36,398 --> 00:51:37,458 সত্যি নাকি? 553 00:51:38,828 --> 00:51:39,898 হ্যাঁ? 554 00:51:42,538 --> 00:51:43,639 স্যার, স্যার.. 555 00:51:43,639 --> 00:51:46,108 আমার ছেলে... আমার ছেলে হারিয়ে গেছে। 556 00:51:46,739 --> 00:51:48,938 আমাকে সাহায্য করুন, প্লিজ। 557 00:51:48,938 --> 00:51:50,909 কোথায় হারিয়েছেন আপনার ছেলেকে? 558 00:51:50,909 --> 00:51:52,049 পার্কে, স্যার। 559 00:51:52,049 --> 00:51:54,148 একটু আগেও আমরা পার্কে একসাথে ছিলাম। 560 00:51:54,308 --> 00:51:56,478 একটু কাজ সেরে এসে দেখি.. 561 00:51:56,648 --> 00:51:58,449 ও আর সেখানে নেই। 562 00:51:59,288 --> 00:52:01,018 কিছুক্ষণের জন্য গিয়েছিলাম কেবল! 563 00:52:01,018 --> 00:52:04,159 অফিসার, আমার ছেলেকে খুঁজুন। 564 00:52:04,319 --> 00:52:06,989 এখানকার পথ-ঘাট সে কিছুই চিনে না। 565 00:52:07,259 --> 00:52:09,259 অল্পতেই ভীত হয়ে পড়ে। 566 00:52:09,259 --> 00:52:11,599 নিশ্চয়-ই এখন কোথাও কাঁদছে। 567 00:52:12,699 --> 00:52:14,969 - কোনো রিপোর্ট পেয়েছিলে? - না তো, স্যার। 568 00:52:14,969 --> 00:52:16,938 - কোনো কল পেয়েছিলে? - না, স্যার। 569 00:52:16,938 --> 00:52:17,998 কিছুই পাইনি। 570 00:52:18,808 --> 00:52:19,869 ম্যাম। 571 00:52:21,739 --> 00:52:23,978 খোদা, কী যে ভাবছিলাম আমি? 572 00:52:26,108 --> 00:52:28,748 মা হওয়ারও যোগ্য না আমি। 573 00:52:31,748 --> 00:52:33,589 ম্যাম, শান্ত হোন। 574 00:52:33,589 --> 00:52:37,719 নিজেকে আঘাত করলেই তো আর ছেলেকে ফেরত পেয়ে যাবেন না। 575 00:52:37,958 --> 00:52:39,159 অফিসার.. 576 00:52:40,759 --> 00:52:42,398 ওকে খুঁজে পাবো, তাই না? 577 00:52:42,398 --> 00:52:43,799 নাম কী ছেলের? 578 00:52:43,799 --> 00:52:46,799 ইন-সেওং; জুং ইন-সেওং! 579 00:52:48,168 --> 00:52:51,199 কীভাবে করতে পারলেন? 580 00:52:51,469 --> 00:52:56,139 সবাই বাদ, আপনি তো জানেন, কতটা চেষ্টা করেছি ইন-সেওংকে খুঁজে পেতে! 581 00:52:56,139 --> 00:52:58,878 কীভাবে পারলেন? 582 00:52:58,878 --> 00:53:01,148 সরেন তো। 583 00:53:01,148 --> 00:53:02,918 নিজে কেন একা ছেড়ে গিয়েছিলেন? 584 00:53:08,119 --> 00:53:11,159 চিফ সাহেব, জঘন্যতম কাজটা করেছেন আপনি। 585 00:53:11,788 --> 00:53:14,858 বাগানবাড়িতে মেয়েটার রুমে আপনি-ই ঢুকেছিলেন। 586 00:53:15,259 --> 00:53:16,699 রেকর্ড করা আছে তো। 587 00:53:17,659 --> 00:53:18,869 উনার জন্য.. 588 00:53:19,268 --> 00:53:22,498 উনার জন্যেই ইয়ুন জুং মরেছে। 589 00:53:28,438 --> 00:53:30,839 আমার.. আমার জন্যে-ই মানে? 590 00:53:31,179 --> 00:53:34,648 শুধু আমিই কি ওসব সুবিধা ভোগ করেছি? 591 00:53:35,949 --> 00:53:38,589 না গুক-হি, আপনার স্বামী কি ফেরেশতা? 592 00:53:38,949 --> 00:53:41,119 এখন এসব কী? 593 00:53:41,489 --> 00:53:42,819 প্রমাণ আছে? 594 00:53:44,358 --> 00:53:46,188 মনে হচ্ছে, আমরা.. 595 00:53:47,788 --> 00:53:49,358 ..সিদ্ধান্তে পৌঁছে গেছি। 596 00:54:00,639 --> 00:54:02,108 না! ছাড়ো আমাকে! 597 00:54:03,239 --> 00:54:04,478 এই শালা.. 598 00:54:04,839 --> 00:54:07,279 এই শালা-ই সবচেয়ে বড়ো পাপী, আমি না! 599 00:54:07,608 --> 00:54:08,918 টর্চার সেলটা দেখেছো না? 600 00:54:08,918 --> 00:54:12,518 ওই সেলে-ই এই সাইকো বাচ্চাদের উল্টো ঝুলিয়ে.. 601 00:54:12,518 --> 00:54:13,748 ..মেরে রক্তাক্ত করতো। 602 00:54:13,748 --> 00:54:17,188 তারপর শিকারি কুকুর লেলিয়ে দিয়ে ওদের মেরে ফেলতো! 603 00:54:17,918 --> 00:54:21,029 কোনো ধারণা আছে কয়টা বাচ্চাকে মেরেছে সে? 604 00:54:21,659 --> 00:54:24,858 দশেরও অধিক মৃত হিসেবে দান করা হয়েছিলো। 605 00:54:24,858 --> 00:54:27,429 ওর-ই মরা উচিত, আমার না! 606 00:54:27,429 --> 00:54:28,498 মাত্র ১০টা? 607 00:54:31,268 --> 00:54:34,308 নারে বলদ, অন্তত ২০টা হবে। 608 00:54:35,378 --> 00:54:36,938 তারপরেও নিজেকে মানুষ বলিস? 609 00:54:36,938 --> 00:54:38,108 তুই যেহেতু মানুষ, 610 00:54:39,549 --> 00:54:41,748 ..নিজের সীমা তোর জানা উচিত। 611 00:54:41,748 --> 00:54:44,819 আবারও যদি ওই সময়ে ফিরে যেতে পারতাম, 612 00:54:45,219 --> 00:54:46,889 একই সিদ্ধান্ত-ই নিতাম। 613 00:54:47,018 --> 00:54:48,018 উচিত, না? 614 00:54:48,219 --> 00:54:50,119 ওদের কেবল কোনো অভিভাবক ছিলো না। 615 00:54:50,518 --> 00:54:52,958 থাকুক আর নাই-বা থাকুক, সবার জীবনেরই মূল্য আছে। 616 00:54:53,128 --> 00:54:55,799 ওর থেকে যে তুই আলাদা না, বুঝতে পারছিস না? 617 00:54:56,828 --> 00:54:58,259 ইউন-গি! 618 00:54:59,199 --> 00:55:00,869 না! 619 00:55:01,898 --> 00:55:03,799 তুই তোর মায়ের মতোই হবি। 620 00:55:04,668 --> 00:55:06,739 নিজেদের ভালো-ই তোদের কাছে সব। 621 00:55:10,108 --> 00:55:11,139 একটাই তো? 622 00:55:12,208 --> 00:55:13,808 একটা মারলেই আমরা মুক্ত? 623 00:55:14,608 --> 00:55:17,018 হ, সে যে-ই হোক না কেন। 624 00:55:18,018 --> 00:55:19,319 শুধু শোয়াও একটাকে। 625 00:55:25,688 --> 00:55:26,728 না! 626 00:55:32,299 --> 00:55:33,529 ছাড় আমাকে! 627 00:55:34,728 --> 00:55:37,339 না! ও তোমার মেয়ে। 628 00:55:39,438 --> 00:55:42,578 দেখো তো কাণ্ড, মেয়েকে বাঁচাতে কেমন সস্তা চাল। 629 00:55:43,578 --> 00:55:45,208 এসব নিয়ে আমি কখনো মিথ্যা বলতে যাবো না। 630 00:55:45,779 --> 00:55:47,978 কেন এমন মিথ্যা বলতে যাবো? 631 00:55:48,918 --> 00:55:49,949 ইউন-গি... 632 00:55:50,949 --> 00:55:52,549 ..তোর নিজের মেয়ে! 633 00:56:20,378 --> 00:56:21,378 এই মেয়েটা... 634 00:56:23,549 --> 00:56:24,978 ..সত্যিই আমার মেয়ে? 635 00:56:28,119 --> 00:56:29,188 আম্মা.. 636 00:56:38,099 --> 00:56:40,398 দুঃখিত রে, ইউন-গি। 637 00:56:42,969 --> 00:56:44,038 আমি... 638 00:56:46,608 --> 00:56:49,139 - ...দুঃখিত। - মা, কী বলছো এসব? 639 00:57:32,049 --> 00:57:33,148 কিরে, জো ইউন-গি... 640 00:57:34,389 --> 00:57:35,659 ...মাথার উপর দিয়া গেলো? 641 00:57:37,958 --> 00:57:41,228 এই জানোয়ারটা জো ইন-সুককে ধর্ষণ করে; আর তুই তার ফল। 642 00:58:09,788 --> 00:58:10,819 কী হলো? 643 00:58:13,929 --> 00:58:15,259 ..কেউ-ই জানতেন না? 644 00:58:21,929 --> 00:58:23,639 আসলে-ই জমছে না। 645 00:58:34,108 --> 00:58:35,779 ইয়ুন-জ্যে! আমি অনুতপ্ত, বাপ। 646 00:58:35,779 --> 00:58:39,049 আমাকে যেতে দে। 647 00:58:39,049 --> 00:58:41,288 ঠিক আছে, ইয়ুন-জ্যে? আমি অনুতপ্ত, বাপ। 648 00:58:43,389 --> 00:58:44,788 আমি অনুতপ্ত। 649 00:58:45,858 --> 00:58:49,159 আমাকে মারিস না, প্লিজ! 650 00:58:54,168 --> 00:58:55,199 বেচারা। 651 00:59:00,339 --> 00:59:01,639 (হোপ ওয়েলফেয়ার সেন্টার) 652 00:59:23,099 --> 00:59:25,569 এইতো সে.. রিউ সুং-জুন। 653 00:59:27,599 --> 00:59:31,369 আমাদের যেতে দাও! হ্যালো, কেউ আছেন? 654 00:59:31,668 --> 00:59:33,608 দরজাটা খুলে দিন, প্লিজ! 655 00:59:35,168 --> 00:59:36,578 আমরা... ধ্যাত্তেরি! 656 00:59:43,119 --> 00:59:44,918 - ও খোদা.. - মা.. 657 00:59:45,619 --> 00:59:46,619 কী করি? 658 00:59:48,489 --> 00:59:50,319 সুং-জুন! 659 00:59:50,558 --> 00:59:51,759 ওই, খাঁড়াইয়া আছো কেন? 660 00:59:51,759 --> 00:59:54,058 ওটা ব্লাস্ট হওয়ার আগে আমাদের বের করো! 661 00:59:54,058 --> 00:59:55,159 সুং-জুন, চলে যা! 662 00:59:55,429 --> 00:59:57,599 চলে যা এখান থেকে। যেকোনো মুহূর্তে ওটা ফুটবে। 663 00:59:57,898 --> 00:59:59,069 এখনি চলে যা! 664 01:00:05,239 --> 01:00:07,308 কিরে, রিউ সুং-জুন, এত দেরি যে? 665 01:00:10,378 --> 01:00:12,478 আমি তো প্রায় ওদের মারতেই বসছিলাম। 666 01:00:17,679 --> 01:00:18,719 জুং ইয়ুন-জ্যে.. 667 01:00:18,889 --> 01:00:21,549 এদের মেরে তুই নিজে বেঁচে যাবি ভেবেছিস? 668 01:00:24,319 --> 01:00:26,328 আমি তো কাউকে মারছি না। 669 01:00:27,558 --> 01:00:28,898 আমি তো শুধু রুলস্ মেনে খেলছি। 670 01:00:33,099 --> 01:00:36,498 ঠিক আছে তাহলে। উত্তপ্ত নরক তোদের অপেক্ষায়। 671 01:00:37,938 --> 01:00:38,938 বিদায়। 672 01:00:41,308 --> 01:00:42,478 আম্মা! 673 01:00:47,909 --> 01:00:49,349 - না! - ও খোদা! 674 01:00:59,188 --> 01:01:00,259 কী হলো? 675 01:01:04,058 --> 01:01:05,128 এটার আবার কী হলো? 676 01:01:06,199 --> 01:01:07,199 কী হলো? 677 01:02:29,578 --> 01:02:30,619 হেই.. 678 01:02:44,558 --> 01:02:47,069 পেয়েছি তোকে, জুং ইয়ুন-জ্যে। 679 01:02:47,569 --> 01:02:59,009 অনুবাদ ও সম্পাদনায় আইনুল মান্নান 680 01:02:59,509 --> 01:03:04,108 এই সিরিজে কাজ করতে গিয়ে ফ্ল্যাশব্যাকের পর্যাপ্ত ব্যাকআপ পাইনি। তাই ক্ষেত্রবিশেষে.. 681 01:03:04,108 --> 01:03:10,418 আক্ষরিক অনুবাদ অথবা অনুমান-নির্ভর অনুবাদ করতে হয়েছে। যতটুকু সম্ভব জমির উদ্দীন ব্যাকআপ দিয়েছেন; ধন্যবাদ তাকে। 682 01:03:10,508 --> 01:03:18,418 আদতে এক এপিসোডের কাজ করতে গিয়ে পুরো সিজন দেখা সম্ভবপর হয় না। তাই অনুবাদে আপনার ধারাবাহিকতার ব্যাঘাত ঘটিয়ে থাকলে তার জন্য দুঃখিত। 683 01:03:18,580 --> 01:03:24,000 ক্ষেত্রবিশেষে ভাবানুবাদের আশ্রয় নেওয়া হয়েছে। প্রাঞ্জলতা বৃদ্ধিতে নতুন শব্দ সংযোজন করা হয়েছে। 684 01:03:24,080 --> 01:03:27,000 ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 685 01:03:27,080 --> 01:03:31,000 সাবটাইটেলটি ভালো লাগলে রেটিং এবং ফিডব্যাক দিবেন, ধন্যবাদ। 686 01:03:31,080 --> 01:03:34,800 Subscene Profile AYNUL_MANNAN subscene.com/u/1246402 687 01:03:34,880 --> 01:03:41,000 আমার সকল কাজের সাবটাইটেল এবং ডাউনলোড লিংক পেতে ভিজিট করুন- aynulscreations.blogspot.com 688 01:03:41,080 --> 01:03:50,000 #ধন্যবাদ 689 01:03:50,344 --> 01:04:04,075 অনুবাদ ও সম্পাদনায় AYNUL MANNAN