1
00:00:06,000 --> 00:00:10,208
বাঞ্চোত!
2
00:00:25,708 --> 00:00:26,666
সত্যিই!
3
00:00:33,083 --> 00:00:35,291
টিপু, মেনে নিলাম।
4
00:00:38,625 --> 00:00:40,208
এই হারামী আত্মারাম,এইবার তো বেঁচে গেল...
5
00:00:40,500 --> 00:00:42,208
পরের বার যদি দেখতে পাই...
6
00:00:42,291 --> 00:00:44,791
এই নাবিদ আর তার গুন্ডাগুলোর মা বোন এক করে দেবো।
7
00:00:44,875 --> 00:00:46,541
আমাদের পাল্টা আক্রমন করা উচিৎ।
8
00:00:46,625 --> 00:00:49,958
- শালা,বারবার, বারবার...
-আচ্ছা, যথেষ্ট। শান্ত হও।
9
00:00:53,208 --> 00:00:54,916
তুমি আমার বাবার জীবন বাঁচিয়েছো।
10
00:00:55,583 --> 00:00:56,791
আমি তোমার কাছে ঋণী।
11
00:00:58,166 --> 00:01:01,208
তোমার বাবার মৃত্যুর প্রতিশোধও নেবো। আমি ভুলি নি।
12
00:01:02,000 --> 00:01:03,791
আমি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই।
13
00:01:03,875 --> 00:01:06,458
হ্যাঁ। তারও প্রতিশোধ নেওয়া হবে।
14
00:01:15,541 --> 00:01:16,500
এর কি হয় মাঝে মধ্যে?
15
00:01:23,625 --> 00:01:24,958
রাখো।
16
00:01:25,916 --> 00:01:28,208
ছাড়বো না তাদের। পরের বার...
- হুম।
17
00:01:33,083 --> 00:01:35,000
হাসপাতালে নিরাপত্তা দ্বিগুণ করো।
18
00:01:35,083 --> 00:01:36,083
-ঠিক আছে?
-ঠিক আছে।
19
00:02:00,625 --> 00:02:03,583
স্যার, একটা কথা জিজ্ঞাসা করার ছিল।
20
00:02:03,666 --> 00:02:04,500
বলো।
21
00:02:05,041 --> 00:02:08,375
স্যার,এই কাঁসিলাল তো এখনো পর্যন্ত মালের হিসাব খাতায় তোলে নি।
22
00:02:08,458 --> 00:02:12,666
জিজ্ঞাসা করায় বললো,আপনি তাকে পরে করতে বলেছেন।
23
00:02:12,750 --> 00:02:13,583
তো?
24
00:02:15,041 --> 00:02:17,208
স্যার, এর পিছনে কোন বিশেষ কারণ আছে কি?
25
00:02:18,750 --> 00:02:20,333
বিশেষ কোনো কারণ নেই।
26
00:02:21,166 --> 00:02:24,291
একবার পুরো স্টক প্রসেস হয়ে গেলে,
আমরা এটি খাতায় তুলবো।
27
00:02:25,416 --> 00:02:27,666
কিন্তু, স্যার, নিয়মানুসারে তো এক সপ্তাহের মধ্যেই...
28
00:02:27,750 --> 00:02:28,791
আমি তা জানি।
29
00:02:29,583 --> 00:02:31,041
বললাম তো,পরে খাতায় তোলা হবে।।
30
00:02:31,833 --> 00:02:33,500
মাল প্রস্থুত করার দিকে মনোযোগ দাও।
31
00:02:36,500 --> 00:02:37,333
ঠিক আছে, স্যার।
32
00:03:16,708 --> 00:03:22,000
Pyaar Chutiyapa Hai
33
00:03:22,333 --> 00:03:24,541
আচ্ছা, ঠিক আছে। তোর কথাই মেনে নিলাম।
34
00:03:24,625 --> 00:03:27,416
ভারতীয় দলে নতুন কে এলো? নাম কি?
35
00:03:27,500 --> 00:03:29,458
নতুন ভারতীয় দলে সেই শচীন যোগ দিয়েছে।
36
00:03:30,333 --> 00:03:31,750
কিছু খাওয়ার আছে?
37
00:03:39,208 --> 00:03:40,833
-হাই। আমরা এখানে বসতে পারি?
38
00:03:40,916 --> 00:03:41,958
হ্যাঁ, অবশ্যই। বসতে পারো।
39
00:03:43,416 --> 00:03:44,250
কি হয়েছে?
40
00:03:45,916 --> 00:03:47,666
-কোনো সমস্যা? গাঙ্গু?
-কি এনেছো?
41
00:03:47,791 --> 00:03:50,125
- বিশেষ কিছু নয়। তুমি?
- চিল্লা। পছন্দ করো?
42
00:03:50,208 --> 00:03:51,458
হ্যাঁ, আমি চিল্লা ভালোবাসি।
43
00:03:51,541 --> 00:03:53,625
- তুমি ক্রিকেট দেখো?
- হ্যাঁ।
44
00:03:53,708 --> 00:03:55,375
ইংরেজি মিক্সটেপের জন্য তোমাকে ধন্যবাদ।
45
00:04:31,916 --> 00:04:33,000
কোথায় যাচ্ছো?
46
00:04:33,708 --> 00:04:34,541
বাড়ি, স্যার।
47
00:04:35,083 --> 00:04:36,208
ভিতরে এসো, আমি তোমাকে নামিয়ে দেব।
48
00:04:36,750 --> 00:04:39,333
না, স্যার, আপনাকে বিরক্ত করবো না। আমি চলে যাবো।
49
00:04:39,416 --> 00:04:42,541
-তোমার জন্য কেউ অপেক্ষা করছে?
-না স্যার, তেমন কিছু না।
50
00:04:42,625 --> 00:04:43,916
তাহলে, ভিতরে এসো।
51
00:04:45,083 --> 00:04:46,000
ঠিক আছে, স্যার।
52
00:05:23,916 --> 00:05:26,166
রামপ্রসাদ... তোমাকে একটা কথা বলবো?
53
00:05:27,416 --> 00:05:29,500
আমি যখন দিল্লিতে ডিসিপি পদে ছিলাম,
54
00:05:30,791 --> 00:05:34,750
কয়েকজন রাজনীতিবিদকে ৬০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি করতে দেখেছি।
55
00:05:35,375 --> 00:05:38,333
দেশের ষাট কোটি টাকা।
পুরোটাই তাদের পকেটে।
56
00:05:39,416 --> 00:05:42,000
এবং কারোর বিরুদ্ধেই কোনো আইনী ব্যবস্থা নেওয়া হয় নি।
57
00:05:43,208 --> 00:05:46,791
তুমি বা আমি যদি সামান্য রামের বোতল ঘুষ নিতে গিয়ে ধরা পড়ি,
58
00:05:47,291 --> 00:05:49,083
আমরা অবিলম্বে সাসপেন্ড হয়ে যাবো।
59
00:05:51,250 --> 00:05:53,166
জানো, আমি কেন তোমাকে এসব বলছি?
60
00:05:54,666 --> 00:05:56,250
কারণ এই ব্যবস্থা, রামপ্রসাদ,
61
00:05:57,166 --> 00:05:59,625
আমাদের মত মানুষকে দমিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে।
62
00:05:59,708 --> 00:06:03,333
মাসের শেষে বেতন পেতে আমরা বিশ্বস্ত কুকুরের মত কাজ করে যাই।
63
00:06:03,416 --> 00:06:07,708
এবং সিস্টেমের শীর্ষে থাকা লোকগুলো চুরি করে পকেট ভরে।
64
00:06:09,666 --> 00:06:11,833
আমরা নিছক তাদের হাতের পুতুলে পরিণত হয়েছি।
65
00:06:11,916 --> 00:06:13,666
তারা আমাদের তাদের সুরে নাচতে বাধ্য করে।
66
00:06:15,666 --> 00:06:17,916
আমি কিছু বুঝতে পারছি না, স্যার।
67
00:06:20,250 --> 00:06:21,083
আচ্ছা,আমাকে বলো,
68
00:06:22,791 --> 00:06:24,500
চোরের ঘর থেকে চুরি করা কি অন্যায়?
69
00:06:26,291 --> 00:06:27,125
কি?
70
00:06:28,416 --> 00:06:31,458
আমরা যে সমস্ত অবৈধ জিনিস বাজেয়াপ্ত করেছি, তা সব চোরদের।
71
00:06:34,541 --> 00:06:37,083
আর আমি চোরদের কাছ থেকে চুরি করতে যাচ্ছি।
72
00:06:40,666 --> 00:06:42,000
তোমার কোনো অসুবিধা আছে?
73
00:06:44,125 --> 00:06:45,791
কিন্তু, স্যার, কেন?
74
00:06:45,875 --> 00:06:49,333
আপনার মত অফিসার কেন এইসব করবে?
75
00:06:55,125 --> 00:06:56,458
আমি যদি এই কাজ না করি,
76
00:06:58,000 --> 00:06:59,708
আমি সবকিছু হারাবো।
77
00:07:01,500 --> 00:07:05,041
পরিবার, ক্যারিয়ার, খ্যাতি, সবকিছু।
78
00:07:06,541 --> 00:07:10,000
আমি এখনই তোমাকে সবকিছু বলতে পারবো না,
তবে আমি যাই করি না কেন,
79
00:07:10,083 --> 00:07:11,833
আমি আমার পরিবারকে বাঁচাতে সেটা করছি।
80
00:07:16,541 --> 00:07:19,625
এখন, তুমি আমাকে সাহায্য করতে পারো,
81
00:07:21,625 --> 00:07:23,416
অথবা হেড অফিসে আমার বিরুদ্ধে রিপোর্ট করতে পারো।
82
00:07:26,208 --> 00:07:28,833
কি করবে? সেটা তোমার ইচ্ছা।
83
00:07:47,416 --> 00:07:50,083
এক সপ্তাহের মধ্যে গুদামে একটি পরিদর্শন আছে, স্যার।
84
00:07:50,583 --> 00:07:52,500
যা কিছু করার, তাড়াতাড়ি করতে হবে।।
85
00:07:52,583 --> 00:07:55,208
তাছাড়া, গাঞ্চি ও এসপি মিশ্রা
আপনার উপর ক্ষুব্ধ।
86
00:07:55,708 --> 00:07:57,625
তাদের থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে, স্যার।
87
00:07:57,800 --> 00:08:07,700
সাবটাইটেল পরিবেশনায়:
:.:.: THE GHOST SQUAD :.:.:
88
00:08:07,800 --> 00:08:19,480
অনুবাদ ও সম্পাদনায়
সুদীপ চক্রবর্তী
89
00:08:19,541 --> 00:08:22,250
- হ্যালো ম্যাডাম।
- বলো, গঙ্গারাম?
90
00:08:23,250 --> 00:08:25,125
আপনাকে আমার কিছু বলার আছে।
91
00:08:27,125 --> 00:08:29,750
আবার কি করলে তুমি? কি হয়েছে?
92
00:08:29,833 --> 00:08:31,333
আমাকে বলো। আমি কাউকে বলবো না।
93
00:08:31,916 --> 00:08:35,916
না। ম্যাডাম, জানি দুই বছর ধরে আমি পরীক্ষায় ফেল করছি।
94
00:08:37,208 --> 00:08:39,708
তবে, আমি বিশ্বাস করি আমি এই বছর উত্তীর্ণ হতে পারবো।
95
00:08:40,458 --> 00:08:44,041
এবং, ম্যাম, আগামী দুই বছরের মধ্যে আমি উচ্চ বিদ্যালয় সম্পূর্ণ করার পুরো চেষ্টা করবো।
96
00:08:45,250 --> 00:08:46,833
উচ্চ বিদ্যালয় শেষ হলে,
97
00:08:47,333 --> 00:08:51,250
আমি একটা ভালো চাকরি পাবো
এবং অর্থ উপার্জন শুরু করবো।
98
00:08:52,041 --> 00:08:53,416
এবং তারপর আমি বিয়ে করবো।
99
00:08:54,708 --> 00:08:56,125
বিয়ে করার এত তাড়া কেন?
100
00:08:56,791 --> 00:08:59,166
- এখন বাড়িতে যাও। আমরা পরে আলোচনা করবো।
- না, না ম্যাডাম।
101
00:09:05,750 --> 00:09:08,375
ম্যাডাম, ছোটোবেলা থেকেই আপনাকে আমার খুব ভালো লাগে।
102
00:09:08,458 --> 00:09:10,000
আপনি ভীষণ সুন্দর।
103
00:09:10,100 --> 00:09:12,083
ম্যাডাম,আমি বড় হওয়ার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছি।
104
00:09:12,166 --> 00:09:13,333
এখন যেহেতু আমি বড় হয়েছি,
105
00:09:13,416 --> 00:09:14,916
- তো আপনাকে বলার অপেক্ষায় ছিলাম।
- না!
106
00:09:15,000 --> 00:09:16,375
-ম্যাডাম, প্লিজ...
-কিচ্ছু বলবে না।
107
00:09:16,458 --> 00:09:18,583
- আজ আমি সুযোগ পেয়েছি। আমাকে বলতে দিন।
- না!
108
00:09:18,666 --> 00:09:20,083
- প্লিজ, ম্যাডাম, আমি...
- না!
109
00:09:20,166 --> 00:09:21,500
আমি আপনাকে ভালোবাসি, ম্যাডাম।
110
00:09:21,583 --> 00:09:22,875
তোমার এই সাহস হয় কিভাবে?
111
00:09:22,958 --> 00:09:24,625
কি সব বলছো? কোনো ধারণা আছে?
112
00:09:25,791 --> 00:09:29,041
ম্যাডাম, যদি আপনি এক-দুইদিনের মধ্যে জানান,আমার চলবে। বাই, ম্যাডাম।
113
00:09:30,791 --> 00:09:31,791
গঙ্গারাম !
114
00:09:34,833 --> 00:09:37,500
গোলাপটা তো দেখতে সুন্দর।
এটার সর্বনাশ করছিস কেন?
115
00:09:38,166 --> 00:09:40,875
আমার হাত। আমার যা ইচ্ছা, তাই করব। তোর কি যায় আসে?
116
00:09:40,958 --> 00:09:42,208
তোর সমস্যা কোথায়?
117
00:09:42,291 --> 00:09:44,750
আর একবার ছোটুর সাথে কথা বললে কি তোর খসে যেত?
118
00:09:45,541 --> 00:09:47,250
তুই তার বাবার জীবন বাঁচিয়েছিস, ভাই।
119
00:09:48,625 --> 00:09:51,291
আমি তার চোখ দেখে বুঝেছি
যে সে কখনোই রাজি হবে না।
120
00:09:52,166 --> 00:09:55,458
সে তার চুক্তি নিয়ে মোহাচ্ছন্ন।
সে কাউকে তার জিনিস স্পর্শ করতে দেবে না।
121
00:09:57,000 --> 00:10:00,875
শেরপুরের একটি খামার থেকে চুরি করা যাক।
সেখানে প্রচুর ফসল কাটা চলছে।
122
00:10:03,916 --> 00:10:05,250
আমি এই ব্যাপারে চিন্তা করেছি।
123
00:10:05,750 --> 00:10:07,916
- কিন্তু এখন সময় নয়।
- তুই কি বলতে চাইছিস?
124
00:10:08,583 --> 00:10:11,166
আমি বলতে চাচ্ছি, তারা মিঃ গাঞ্চীকে আক্রমণ করেছে,
125
00:10:11,250 --> 00:10:14,375
এবং তারা জানে আমরা প্রতিশোধ নেব, তাই অত্যন্ত সতর্ক থাকবে।
126
00:10:15,166 --> 00:10:16,500
এখন সঠিক সময় নয়।
127
00:10:17,083 --> 00:10:18,791
জীবনে প্রথমবার ঠিক কথা বলেছিস তুই।
128
00:10:19,875 --> 00:10:21,500
-শেষ করেছিস? চল যাই।
-হ্যাঁ,চল।
129
00:10:23,791 --> 00:10:25,333
একটি স্প্যানার ট্যাটু করানো উচিত ছিল।
130
00:10:25,416 --> 00:10:27,750
সবাই তোকে "স্প্যানার টিপু" বলেই ডাকে।
131
00:10:27,833 --> 00:10:29,500
কি উল্কি করেছিস? আমাকে দেখা।
132
00:10:30,791 --> 00:10:33,583
একটি বাঘ? লোকে এখন তোকে কি বলে ডাকবে?
133
00:10:34,791 --> 00:10:36,000
এটা যদিও ভাল লাগছে।
134
00:10:36,791 --> 00:10:37,625
ব্যথা লাগেনি?
135
00:10:38,458 --> 00:10:39,625
আমি ব্যথা অনুভব করি না।
136
00:10:41,500 --> 00:10:42,333
আরে...
137
00:10:45,291 --> 00:10:46,916
মনে হচ্ছে, ওই গাড়ীটা আমি আগে দেখেছি।
138
00:10:47,000 --> 00:10:49,916
ওটা কি সেই কলকাতার লোকটার গাড়ি নয়?
তার নাম কি ছিল?
139
00:10:51,791 --> 00:10:52,625
সুকান্ত।
140
00:11:00,166 --> 00:11:02,250
এটা কি নতুন নারকোটিকস অফিসার নয়?
141
00:11:07,375 --> 00:11:09,000
কেন তারা কাঁচা রাস্তায় যাচ্ছে?
142
00:11:23,458 --> 00:11:24,416
হ্যালো।
143
00:11:31,833 --> 00:11:34,291
সব আল বস্তাবন্দী হয়েছে এবং তা সরানোর জন্য প্রস্থুত।
144
00:11:35,000 --> 00:11:38,416
দারুণ কাজ, মিস্টার অর্জুন।
আমি সত্যিই মুগ্ধ।
145
00:11:39,000 --> 00:11:41,166
এটা শুধুমাত্র আমাদের বন্ধুত্বের সূত্রপাত।
146
00:11:41,250 --> 00:11:44,250
ভবিষ্যতে, আমরা একসাথে আরো বড় বড় কাজ করবো।
147
00:11:46,666 --> 00:11:49,791
আমি আপনাকে শীঘ্রই জানাবো,
কখন এবং কোথা থেকে আপনাকে মাল তুলতে হবে।
148
00:11:59,166 --> 00:12:00,375
জুগনু, তুই এখানে?
149
00:12:01,166 --> 00:12:03,041
আমাদের একজন সরবরাহকারী আমাদের এটা দিয়েছেন।
150
00:12:03,916 --> 00:12:05,291
এটা আমদানি করা স্কচ।
151
00:12:05,791 --> 00:12:08,625
আমি ভাবলাম,তোমারও এটার স্বাদ পাওয়া উচিৎ।
152
00:12:08,708 --> 00:12:10,875
কারণ তুমি আমদানি করা জিনিস পছন্দ করো।
153
00:12:12,708 --> 00:12:14,041
দিনে কে পান করে?
154
00:12:20,000 --> 00:12:21,625
আমি নাবিদের কথা ভাবছিলাম।
155
00:12:21,708 --> 00:12:24,833
গাধাটার নাম শুনলেই আমার রক্ত ফুটতে শুরু করে।
156
00:12:28,375 --> 00:12:30,125
তার বয়স যখন মাত্র দশ বছর
157
00:12:30,208 --> 00:12:32,500
তখন ভাইসাব তাকে রাস্তা থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসেন।
158
00:12:32,583 --> 00:12:35,125
এবং তখন থেকেই, তিনি নাবিদকে তার হৃদয়ের কাছাকাছি রেখেছিলেন।
159
00:12:35,625 --> 00:12:41,958
আজ সেই অকৃতজ্ঞ নাবিদ
ভাইসাবের পিঠে পিছন থেকে ছুরি মেরেছে।
160
00:12:42,750 --> 00:12:45,458
সে এমন একজনকে হত্যার চেষ্টা করেছে যে তার বাবার মত ছিল!
161
00:12:46,250 --> 00:12:47,083
তার বাবার মতো?
162
00:12:50,958 --> 00:12:55,541
ভাইসাব একটা ছেলে চেয়েছিলেন
যে তার উত্তরাধিকারী হবে।
163
00:12:56,541 --> 00:12:59,916
তো, যখন তোর মা গর্ভবতী ছিলেন,
তিনি নাবিদকে বললেন,
164
00:13:00,000 --> 00:13:03,041
"যদি আবার মেয়ে হয়,
তুমি আমার উত্তরাধিকারী হবে।"
165
00:13:03,125 --> 00:13:05,541
এবং এত চাহিদার পর যখন তুই জন্মালে,
166
00:13:05,625 --> 00:13:08,750
ভাইসাব তোর প্রতি এত মনোযোগী হলেন যে
167
00:13:08,833 --> 00:13:11,416
যে তিনি নাবিদ এবং নিজের ব্যবসা, উভয়কেই উপেক্ষা করলেন,
168
00:13:12,541 --> 00:13:14,250
বাকিটা তো তুই জানিসই।
169
00:13:17,541 --> 00:13:20,958
মেয়ে হলে,তিনি কি নাবিদকে সব দিয়ে দিতেন?
170
00:13:23,500 --> 00:13:24,458
এটাই তো পরিকল্পনা ছিল।
171
00:13:25,125 --> 00:13:28,416
কেন? একটি মেয়ে কি ব্যবসা পরিচালনা করতে পারে না?
172
00:13:28,500 --> 00:13:30,900
কি বলছো?
এসব কি একটা মেয়ে সামলাতে পারতো?
173
00:13:31,200 --> 00:13:32,800
কখনো কখনো,তুই জুগনু...
174
00:13:34,083 --> 00:13:36,500
যখন ইন্দিরা গান্ধী আমাদের দেশ পরিচালনা করতে পারেন,
175
00:13:37,000 --> 00:13:38,500
এবং ফুলন দেবী ডাকাতদের সামলাতে পারেন,
176
00:13:38,583 --> 00:13:40,458
তখন একটি মেয়ে আমাদের ব্যবসা সামলাতে পারবে না?
177
00:13:41,958 --> 00:13:44,458
তুই মূল বিষয় থেকে দূরে সরে যাচ্ছিস।
178
00:13:44,958 --> 00:13:47,708
আমি নাবিদের বিরুদ্ধে প্রতিশোধ নেবার কথা বলছি,ছোটু ।
179
00:13:47,791 --> 00:13:48,666
মানে, জুগনু।
180
00:13:49,916 --> 00:13:53,083
তুই জানিস, সে দাদার উপর আক্রমণ করেছে, তাই না?
181
00:13:54,375 --> 00:13:56,125
আমাদের এর বদলা নিতেই হবে।
182
00:13:59,500 --> 00:14:00,500
কাকে ফোন করছিস?
183
00:14:06,500 --> 00:14:08,208
নাবিদ ভাই, আমি জুগনু বলছি।
184
00:14:11,625 --> 00:14:12,458
ছোটু।
185
00:14:15,666 --> 00:14:19,916
ভাই,এই লুকোচুরি খেলা বন্ধ করা যাক, ঠিক আছে?
186
00:14:21,166 --> 00:14:23,125
বরং মুখোমুখি কথা বলি।
187
00:14:28,541 --> 00:14:29,375
ঠিক আছে।
188
00:14:43,458 --> 00:14:44,583
চল,চল,চল।
189
00:14:45,333 --> 00:14:46,583
আয়, এটাই আমাদের সুযোগ।
190
00:14:50,875 --> 00:14:53,791
কাঁশি কাকা। আপনি কেমন আছেন?
191
00:14:55,250 --> 00:14:58,666
-তুমি বাবু বাঘের ছেলে, তাই না?
-হ্যাঁ, আমি।
192
00:14:59,875 --> 00:15:05,458
তোমার বয়সে বাবু বাঘ
আমাকে প্রতিদিন মদ কিনে দিতেন।
193
00:15:06,041 --> 00:15:09,458
বাবু বাঘ, তুমি যেখানেই থাকো,
ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন।
194
00:15:09,541 --> 00:15:10,416
অবশ্যই দেবেন।
195
00:15:11,000 --> 00:15:13,708
চাচা, আমাদের সাথে এক পেগ পান করুন।
আমি দাম দেবো।
196
00:15:13,791 --> 00:15:16,125
না, বেটা।
আরো এক পেগ খেলে আমি বাড়ি যাবার পথ ভুলে যাবো।
197
00:15:16,208 --> 00:15:18,875
-চাচা, শুধু একটা পেগ। শুধুমাত্র একটি।
-না, বেটা।
198
00:15:19,833 --> 00:15:21,333
-চাচা আমাদের প্রতিবেশী ছিলেন।
-হ্যাঁ?
199
00:15:21,416 --> 00:15:24,291
বান্টি,গ্রীষ্মকালে যখন ফোল্ডিং খাটে
আমরা খোলা জায়গায় ঘুমাতাম,
200
00:15:24,375 --> 00:15:25,833
কাকা আমাদের নিয়ে মজলিস জমাতেন।
201
00:15:25,916 --> 00:15:29,083
তিনি আমাদের আফিম কারখানার দারুণ মজার গল্প শোনাতেন।
202
00:15:29,166 --> 00:15:30,000
কি বলছিস?
203
00:15:31,083 --> 00:15:33,375
চাচা, আমাদের সেই বানরের গল্প বলুন।
204
00:15:34,000 --> 00:15:35,666
- বানরের গল্প।
- এটা তো পুরানো গল্প।
205
00:15:35,750 --> 00:15:37,541
- আসুন,বলুন।
- দয়া করে বলুন।
206
00:15:37,625 --> 00:15:39,541
- এটা সত্যিই মজার ছিল।
- আচ্ছা, ঠিক আছে।
207
00:15:40,500 --> 00:15:44,583
এটা সেই সময় ছিল যখন আমার বাবা আফিম কারখানায় কাজ করতেন।
208
00:15:44,666 --> 00:15:49,291
একদিন বানরের একটা বড় দল
209
00:15:49,958 --> 00:15:51,500
আমাদের কারখানায় ঢুকে পড়ে।
210
00:15:54,291 --> 00:15:57,375
তারা আফিমকে খাদ্য ভেবে সাথে নিয়ে গেল।
211
00:15:58,458 --> 00:16:00,208
তারা সবাই আফিমে আসক্ত হয়ে পড়ে।
212
00:16:00,291 --> 00:16:04,416
এরপর গুলাবগঞ্জের সব বানর,
ছোট, বড়, তরুণ এবং বৃদ্ধ,
213
00:16:04,500 --> 00:16:07,750
কিছুদিন অন্তর একসাথে কারখানায় হামলা চালাতো।
214
00:16:07,833 --> 00:16:09,833
সরকারকে সামরিক বাহিনী ডাকতে হয়েছিল,
215
00:16:09,916 --> 00:16:12,750
এবং একমাত্র তারপরেই এই নেশাড়ু বানরদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়।
216
00:16:12,833 --> 00:16:16,125
-সত্যি?
- আমি মিথ্যা বলবো কেন?
217
00:16:16,208 --> 00:16:17,083
চাচা, এই নাও।
218
00:16:17,166 --> 00:16:19,291
কখনো শুনেছো যে বানররা কারখানায় হামলা করছে?
219
00:16:19,375 --> 00:16:20,458
তুমি কি বলছো?
220
00:16:23,083 --> 00:16:27,333
চাচা, হামলার কথা বললেন বলে মনে পড়লো,এই যে নতুন BNE অফিসার,
221
00:16:27,416 --> 00:16:30,125
কেন সে বিভিন্ন খামারে অভিযান চালাচ্ছে?
222
00:16:30,208 --> 00:16:32,916
গুলাবগঞ্জে এরকম কিছু কেউ কখনো করেনি।
223
00:16:33,708 --> 00:16:37,125
সবাই তাদের নিজস্ব গল্পে নায়ক হতে চায়। এটুকুই।
224
00:16:37,916 --> 00:16:38,791
নায়ক মানে?
225
00:16:42,208 --> 00:16:43,500
হ্যাঁ, সে অভিযান চালায়।
226
00:16:43,583 --> 00:16:46,041
কিন্তু অভিযানে যে আফিম বাজেয়াপ্ত হয়,
227
00:16:47,208 --> 00:16:51,666
তা কোনো সরকারি নথিতে নথিভুক্ত করা হচ্ছে না।
228
00:16:51,750 --> 00:16:53,958
নথিভুক্তিকরণের কোনো কাজ হয় নি।
229
00:16:54,583 --> 00:16:57,291
অফিসে ফাইলের পাহাড় জমে আছে।
230
00:16:57,375 --> 00:17:00,291
এবং মাল গুদামে জমছে।
231
00:17:04,375 --> 00:17:05,958
কেন তুমি শুধু এইসব খাচ্ছো?
232
00:17:07,208 --> 00:17:09,000
জুনি, আমাকে দিল্লি যেতে হবে।
233
00:17:09,500 --> 00:17:12,083
আমাকে গ্লোরিফেমের সাথে চুক্তি চূড়ান্ত করতে হবে।
এটা খাও।
234
00:17:12,250 --> 00:17:14,333
এক কাজ করা যেতে পারে। সবাই মিলে যাওয়া যাক।
235
00:17:14,916 --> 00:17:18,250
আমার কাজ শেষ হওয়ার পর,
সবাই মিলে মজা করতে পারি। কি বলো?
236
00:17:18,791 --> 00:17:21,333
হ্যাঁ, বাবা, চলো না।
আমি আমার বন্ধুদের সাথেও দেখা করবো।
237
00:17:23,500 --> 00:17:25,000
জুনি, তোমার মনে কি চলছে?
238
00:17:28,416 --> 00:17:30,833
বাবা, তুমি কি আদৌ আমাদের কথা শুনছো?
239
00:17:32,583 --> 00:17:35,916
চলো, যাওয়া যাক। তুই তোর বন্ধুদের সাথে দেখা করতে পারবি,আর তোর মা তার কাজ করতে পারবে।
240
00:17:37,208 --> 00:17:39,541
দেখে বোঝা না গেলেও, তুমি খুব চালু।
241
00:17:41,083 --> 00:17:43,041
খুব ভালো। এসো, খেয়ে নাও।
242
00:17:44,250 --> 00:17:46,125
আমার কিছু কাজ আছে। আমি ফিরে আসবো।
243
00:17:46,666 --> 00:17:48,041
আরে, ব্রেকফাস্ট...
244
00:17:58,041 --> 00:18:01,208
জানো, আমি তোমাকে প্রায় ঘৃণা করতে শুরু করেছিলাম।
245
00:18:02,125 --> 00:18:04,875
তোমার আসার পর সবকিছু খারাপ হয়ে গেছে।
246
00:18:06,541 --> 00:18:08,458
তুমি সেটাই করেছো,যা তোমার জন্য সঠিক ছিল।
247
00:18:10,125 --> 00:18:11,166
যেমন বাকি সবাই করে।
248
00:18:12,416 --> 00:18:13,250
এমনকি আমিও।
249
00:18:15,000 --> 00:18:16,750
এবং আমি জানি যে আমি যা কিছু করেছি,
250
00:18:17,666 --> 00:18:19,166
আমাকেই তার দাম দিতে হবে।
251
00:18:23,708 --> 00:18:25,041
আমি ইতিমধ্যেই তার জন্য দাম দিচ্ছি।
252
00:18:33,041 --> 00:18:35,166
আমি জানি না আগে কি হতে যাচ্ছে।
253
00:18:36,166 --> 00:18:40,708
যাই ঘটুক না কেন,
আমি শুধু এটাই বলতে চাই.
254
00:18:45,125 --> 00:18:46,916
আমি তোমাকে আর ঘৃণা করতে চাই না।
255
00:18:47,708 --> 00:18:48,625
অর্জুন...
256
00:18:50,583 --> 00:18:52,750
আমাদের মধ্যে যা কিছু ঘটেছে,তা অতীত।
257
00:18:52,833 --> 00:18:54,500
তাতে আমার কোনো সমস্যা নেই।
258
00:18:56,750 --> 00:18:57,916
কিন্তু এরপর যা হলো,
259
00:18:59,291 --> 00:19:01,083
এবং আমি এখন যা হয়েছি,
260
00:19:02,416 --> 00:19:03,916
তাতে অবশ্যই সমস্যা আছে।
261
00:19:06,916 --> 00:19:09,041
সত্যি বলতে কি, যে সময়টা আমরা একসাথে কাটিয়েছি...
262
00:19:11,125 --> 00:19:12,083
তার জন্য আমি অনুতপ্ত নই।
263
00:19:14,208 --> 00:19:15,375
আমি সত্যিই তোমাকে পছন্দ করতাম।
264
00:19:17,291 --> 00:19:21,791
আদপে, মাঝে মাঝে আমি ভাবতাম কেমন হতো যদি তুমি আর আমি...
265
00:19:26,541 --> 00:19:27,916
এখন যাই ঘটুক না কেন,
266
00:19:29,333 --> 00:19:31,750
প্রতাপ তোমাকে দিয়ে যাই করাক না কেন,
267
00:19:32,500 --> 00:19:33,875
শুধু মনে রাখবে যে আমি...
268
00:19:35,125 --> 00:19:36,750
আমি সবসময় তোমার মঙ্গল কামনাই করবো।
269
00:19:44,291 --> 00:19:46,916
এটাই শুধু আমি তোমাকে বলতে এসেছিলাম।
270
00:20:06,375 --> 00:20:07,916
আজকের পর আমাদের আর দেখা হবে না।
271
00:20:35,333 --> 00:20:36,958
হোটেল ময়ূরা
272
00:20:42,875 --> 00:20:45,708
হ্যালো স্যার। কেমন আছেন?
273
00:20:47,333 --> 00:20:49,208
আপনি একজন ভাগ্যবান লোক, স্যার।
274
00:20:49,291 --> 00:20:52,166
এখানে একজন সুন্দরী,আর অন্যজন আপনার বাড়িতে, তাই না?
275
00:20:52,250 --> 00:20:54,125
আপনি চারিপাশে সৌন্দর্যের দ্বারা বেষ্টিত।
276
00:21:24,916 --> 00:21:28,125
জো সবার প্রিয়।
277
00:21:55,791 --> 00:21:59,000
তোর মাথা খারাপ হয়েছে?
এসব ফালতু কাজ করছিস কেন?
278
00:21:59,791 --> 00:22:01,583
বোকা তো তুই হচ্ছিস।
279
00:22:01,666 --> 00:22:03,958
- আবার শুরু করিস না।
- তুই এঁকেছিস বেঞ্চে, তাই না?
280
00:22:04,041 --> 00:22:07,875
-আমি কিছুই আঁকি নি।
-আমি তোর নোংরা হাতের লেখা চিনি।
281
00:22:07,958 --> 00:22:10,625
এই ক্লাসের সবচেয়ে খারাপ হাতের লেখা তোর।
282
00:22:11,333 --> 00:22:14,041
কলমে লেখা আর খোদাই করে লেখার মধ্যে অনেক তফাৎ।
283
00:22:14,125 --> 00:22:16,500
চুপ কর! যা এবং জো-র কাছে ক্ষমা চা।
284
00:22:17,791 --> 00:22:20,041
জো-র কাছে ক্ষমা চাইবো? ভাগ শালা।
285
00:22:20,708 --> 00:22:22,250
গাঙ্গু, গিয়ে জো-র কাছে দুঃখপ্রকাশ কর।
286
00:22:22,333 --> 00:22:24,000
হাত সরা। আমি দুঃখ প্রকাশ করবো না।
287
00:22:24,083 --> 00:22:25,750
-গাঙ্গু, সরি বল!
-আমি বলবো না। পিছিয়ে যা!
288
00:22:25,833 --> 00:22:27,375
-আরে।
-গাঙ্গু, নান্নু।
289
00:22:28,708 --> 00:22:30,083
-গাঙ্গু !
-বন্ধুরা, থাম।
290
00:22:31,833 --> 00:22:32,750
লড়াই করিস না।
291
00:22:33,500 --> 00:22:35,416
-তাহলে? একটা মেয়ের জন্য আমার সাথে লড়াই করতে চাস?
-গাঙ্গু।
292
00:22:35,500 --> 00:22:37,458
-গাঙ্গু, থাম।
-তুই আমাকে মারতে চাস?
293
00:22:37,541 --> 00:22:40,333
আমাকে বল!
আমার বিরুদ্ধে হাত তুলছিস?
294
00:22:40,416 --> 00:22:41,875
আমাকে ছাড়। আমি তাকে মারবো না।
295
00:22:41,958 --> 00:22:44,458
আমি দুঃখপ্রকাশ করলেই তুই আপনাকে খুশি হবি, তাই না?
চলে আয়।
296
00:22:45,208 --> 00:22:46,041
আয়।
297
00:22:47,500 --> 00:22:48,333
আমি দুঃখিত।
298
00:22:49,458 --> 00:22:51,958
এবার তোর পালা। বলে ফেল।
299
00:22:53,583 --> 00:22:56,583
কি রে। বোবা হয়ে গেছিস নাকি?
300
00:22:56,666 --> 00:22:57,916
বলছিস না কেন?
301
00:22:58,625 --> 00:23:01,375
দেয়ালে আঁকার পরিকল্পনা আমার একার ছিল না।
302
00:23:01,458 --> 00:23:04,875
এটা আমাদের তিনজনেরই ছিল।
তোমার প্রেমিক এর অংশীদার ছিল।
303
00:23:05,583 --> 00:23:06,833
নান্নু?
304
00:23:08,125 --> 00:23:09,250
এটা কি সত্য?
305
00:23:13,750 --> 00:23:15,458
নান্নু, আমি তোমাকে সত্যিই বিশ্বাস করতাম।
306
00:23:16,291 --> 00:23:18,375
তুমি সবচেয়ে খারাপ। আমার সাথে আর কখনো কথা বলবে না।
307
00:23:19,250 --> 00:23:20,416
- সর।
-জো !
308
00:23:22,166 --> 00:23:23,000
জো।
309
00:23:33,250 --> 00:23:35,750
সাতটার মধ্যে আরো একটা জীবন চলে গেল, বাঞ্চোত।
310
00:23:36,541 --> 00:23:38,416
আমাকে একটা চতুর্থ X উলকি করাতে হবে
311
00:23:38,500 --> 00:23:41,958
কিন্তু, স্যার, কেন? হাসপাতালে তো একটা আঁচড়-ও আপনার গায়ে লাগে নি।
312
00:23:44,000 --> 00:23:46,041
জীবনের মানে কি জানিস?
313
00:23:50,083 --> 00:23:53,875
যখন একজন ব্যাটসম্যান বল মারে,
এবং ফিল্ডার ক্যাচ মিস করে,
314
00:23:54,666 --> 00:23:55,875
তাতে কি বোঝায়?
315
00:23:55,958 --> 00:23:57,583
- বাজে ফিল্ডিং।
- না, বোকা।
316
00:23:58,416 --> 00:24:01,916
কল্পনা কর, একজন ব্যাটসম্যান স্পষ্ট এলবিডব্লিউ হয়েছে, কিন্তু আম্পায়ার তাকে আউট ঘোষণা করে নি।
317
00:24:02,000 --> 00:24:04,458
-ব্যাটসম্যান কি পেল?
-নতুন জীবন?
318
00:24:04,958 --> 00:24:07,916
-আমি হেরে গেছি।
-সাবাশ। জীবন।
319
00:24:08,000 --> 00:24:10,791
স্যার, কিছু মনে না করলে,
আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
320
00:24:12,125 --> 00:24:13,750
আপনি এসব কিভাবে জানেন?
321
00:24:17,833 --> 00:24:22,208
ছোটোবেলায় এক বৃদ্ধ আমাকে বলেছিল, "তুই একটি নয়, সাতটি জীবন বাঁচবি।"
322
00:24:22,291 --> 00:24:23,875
"তুই সাতটা মৃত্যু থেকে রক্ষা পাবি।"
323
00:24:23,958 --> 00:24:27,750
বিস্তারিত বলবার মতো মেজাজ নেই আমার।
324
00:24:28,250 --> 00:24:30,291
আমি তার কথাকে ফালতু বলে উড়িয়ে দিয়েছিলাম।
325
00:24:31,208 --> 00:24:32,291
কিন্তু একদিন,
326
00:24:32,875 --> 00:24:35,583
আমার বাবা মাথা গরম করে আমাকে একটি কূপের নিচে ফেলে দিল।
327
00:24:36,541 --> 00:24:38,625
তখন বুঝলাম বুড়ো ঠিকই বলেছে।
328
00:24:41,416 --> 00:24:43,083
-তারপর?
-তারপর কি?
329
00:24:43,166 --> 00:24:45,583
-মানে, তিনি আপনাকে একটা কূপে ফেলে দিয়েছেন।
-হ্যাঁ।
330
00:24:46,583 --> 00:24:48,208
-তো...
-হ্যাঁ।
331
00:24:48,291 --> 00:24:52,041
আমি অনেক কাঁদলাম,
কিন্তু কেউ আমাকে বাঁচাতে আসেনি।
332
00:24:52,125 --> 00:24:53,083
আমি অজ্ঞান হয়ে গেছিলাম।
333
00:24:54,625 --> 00:24:58,500
তারপর আমি 11 ঘন্টা পরে জেগে উঠলাম। একজন বোবা ভদ্রলোক আমাকে বাঁচিয়েছিলেন।
334
00:25:00,583 --> 00:25:02,375
এবং আমি আমার প্রথম মৃত্যু থেকে রক্ষা পেয়েছিলাম।
335
00:25:03,416 --> 00:25:05,791
-তারপর?
-বারবার "তারপর" জিজ্ঞেস করো কেন?
336
00:25:06,375 --> 00:25:08,125
মানে, আপনার বাবার কি হয়েছিল?
337
00:25:08,750 --> 00:25:12,041
ওই বৃদ্ধ বলেছিলেন যে আমার বাবাকে সহজেই হত্যা করা যাবে।
338
00:25:12,625 --> 00:25:15,458
তাই আমি আমার বাবার তিনটি উইকেটই উড়িয়ে দিই।
339
00:25:15,541 --> 00:25:16,416
ক্লিন বোল্ড।
340
00:25:17,208 --> 00:25:19,000
ধুত্তোর! আবার হেরে গেলাম।
341
00:25:22,458 --> 00:25:24,625
দুঃখিত স্যার। আমার ছেলে সত্যিই দুষ্টু।
342
00:25:24,708 --> 00:25:27,875
সে সারাদিন গেম খেলে। কখনো পড়াশোনা করে না।
343
00:25:27,958 --> 00:25:29,500
অকর্মার ঢেঁকি,স্যার।
344
00:25:29,583 --> 00:25:31,666
ভিডিও গেম খেলা তাকে সপ্রতিভ করে তুলবে।
345
00:25:31,750 --> 00:25:34,166
স্কুলে মুখস্থবিদ্যা তাকে সাহায্য করবে না।
তাকে খেলতে দাও।
346
00:25:36,458 --> 00:25:41,416
প্রতিটা চোদনা আমাকে পরামর্শ দিতে চায়।
347
00:25:42,958 --> 00:25:44,416
স্যার, সবজি?
348
00:25:47,875 --> 00:25:51,750
স্যার, এত মশলাদার খাবার চোখের পলক পর্যন্ত না ফেলে খান কি করে ?
349
00:25:54,000 --> 00:25:56,541
স্যার, শেষ একটা প্রশ্ন করতে পারি?
350
00:25:57,250 --> 00:25:59,333
যদি কিছু মনে না করেন।
351
00:26:03,416 --> 00:26:05,666
আপনি এখনও এই ছেঁড়া প্যান্ট পরেন কেন?
352
00:26:07,166 --> 00:26:08,250
আমার বল দেখা যাচ্ছে?
353
00:26:08,333 --> 00:26:11,041
-না ,না। আমি তা বলতে চাই নি।
-না।
354
00:26:11,750 --> 00:26:14,791
আমরা বাবু বাঘের ছেলেকে কুকুরের মত মারবো।
355
00:26:15,541 --> 00:26:18,625
পুরো ছটা গুলিই ওর মধ্যে ভরে দেবো। আপনি শুধু হুকুম করুন।
356
00:26:21,291 --> 00:26:22,750
আমিই তাকে হত্যা করব।
357
00:26:23,333 --> 00:26:27,833
তাকে যখন চারবার ছুরিকাঘাত করবো,তখন প্রত্যেকটা ক্ষত আমি উপভোগ করবো।
358
00:26:28,958 --> 00:26:31,833
-তোমাদের শুধু তাকে জ্যান্ত ধরে আনতে হবে, বুঝেছো?
-হ্যাঁ, স্যার।
359
00:26:34,041 --> 00:26:35,958
হারামি, তোকে জ্যান্ত পুঁতে দেবো।
360
00:26:36,041 --> 00:26:37,541
আমাকে কি আবার বেল্ট বার করতে হবে?
361
00:26:37,625 --> 00:26:38,458
এখান থেকে যা।
362
00:26:39,000 --> 00:26:40,833
এটা তোর নয়, তোর মায়ের দোষ।
363
00:26:41,541 --> 00:26:43,833
এই জারজগুলো চলে গেলে,
আমি তোকে একটা শিক্ষা দেবো।
364
00:26:48,000 --> 00:26:49,416
খাওয়া হয়ে গেছে। উঠে পড়ো।
365
00:26:58,958 --> 00:27:00,291
খাবার ভালো লাগেনি, স্যার?
366
00:27:00,875 --> 00:27:03,750
-গুড্ডু, মইন, শাটার বন্ধ করো।
-হ্যাঁ, স্যার।
367
00:27:07,041 --> 00:27:07,958
কি সমস্যা, স্যার?
368
00:27:11,833 --> 00:27:13,875
শাটার বন্ধ করছেন কেন স্যার?
369
00:27:26,666 --> 00:27:28,000
তোমার নাম কি?
370
00:27:29,500 --> 00:27:30,541
মল্লেশ, স্যার।
371
00:27:33,916 --> 00:27:35,875
বাচ্চাটাকে মারতে দারুণ মজা পাস না রে,গান্ডু?
372
00:27:35,958 --> 00:27:37,583
শরীরের মধ্যে খুব কুরকুরানি জাগে।
373
00:28:00,875 --> 00:28:02,958
ভীষণ খারাপ আচরণ। লজ্জাজনক।
374
00:28:03,625 --> 00:28:06,166
গঙ্গারাম, তুমি তো গেছোই।
375
00:28:07,250 --> 00:28:09,125
লালকৃষ্ণ, কি হয়েছে তোমার?
376
00:28:10,083 --> 00:28:11,708
আমি তোমাদের তিনজনকেই সাসপেন্ড করছি!
377
00:28:12,750 --> 00:28:15,166
-স্যার, আমি তো শুধু দেখছিলাম।
-চুপ করো!
378
00:28:16,750 --> 00:28:21,125
তোমাদের প্রত্যেককে স্কুল এবং জ্যোৎস্নার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।
379
00:28:21,208 --> 00:28:23,000
-আর পরের সপ্তাহে তোমাদের বাবা-মাকে নিয়ে আসো।
- হ্যাঁ, স্যার।
380
00:28:23,083 --> 00:28:25,166
স্যার, আমার বাবা-মা আসতে পারবেন না।
381
00:28:26,416 --> 00:28:27,250
কেন?
382
00:28:28,041 --> 00:28:30,875
স্যার, আমি জানি না কোথায় আমার বাবা পড়ে আছেন।
383
00:28:31,625 --> 00:28:32,875
পড়ে আছেন, মানে?
384
00:28:33,416 --> 00:28:34,250
মানে, স্যার...
385
00:28:36,041 --> 00:28:37,416
আর তোমার মা?
386
00:28:37,500 --> 00:28:39,833
স্যার, তিনি তো অনেক আগেই মারা গেছেন।
387
00:28:42,750 --> 00:28:45,000
-আমি সত্যিই দুঃখিত, স্যার।
-দুঃখিত, স্যার।
388
00:28:45,500 --> 00:28:47,791
-দুঃখিত স্যার। প্লিজ।
-অনেক দেরী করে ফেলেছো। এখন যাও।
389
00:28:58,708 --> 00:29:00,625
স্যার, কি আশ্চর্য!
390
00:29:01,416 --> 00:29:04,000
তুমি কি কিছু নেবে?
চা? রামপ্রসাদ, দুটো চা।
391
00:29:08,125 --> 00:29:10,125
বিড়ালদের নিয়ে একটা প্রবাদ আছে, অর্জুন।
392
00:29:11,166 --> 00:29:16,041
চোখ বন্ধ করলে, তারা মনে করে পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে।
393
00:29:16,125 --> 00:29:19,166
অনেক পুরানো প্রবাদ, স্যার।
এটা সবাই জানে।
394
00:29:19,250 --> 00:29:22,541
সোজাসুজি বলতে পারেন।
কোনো সমস্যা আছে?
395
00:29:24,500 --> 00:29:28,083
তুমি পৃথিবীকে দেখাতে চাও
যে তুমি একজন সৎ অফিসার।
396
00:29:28,916 --> 00:29:30,458
কিন্তু আমি বাস্তবতা দেখতে পাচ্ছি।
397
00:29:32,041 --> 00:29:34,416
-স্যার, আমি শুধু আমার কাজ করছি।
- তোমার কাজ?
398
00:29:36,416 --> 00:29:38,541
আরে, তোমাদের বস তার কাজ করছে, ভাইরা!
399
00:29:39,125 --> 00:29:41,916
বেটা, আগে তুমি গাঞ্চির খামারে হানা দিলে।
400
00:29:42,791 --> 00:29:45,041
-তারপর নাবিদের খামারে।
-স্যার, আমি...
401
00:29:45,125 --> 00:29:48,583
আর তুমি কি বলছো?
"আমি স্টক ফেরত দিতে পারি না।"
402
00:29:48,666 --> 00:29:52,291
"কারণ আমি সমস্ত বিবরণ হেড অফিসে ফ্যাক্স করেছি।"
403
00:29:52,833 --> 00:29:54,166
তুমি মিথ্যা বলছো।
404
00:29:55,000 --> 00:29:58,166
আমি সব জানি।
আমি হেড অফিসে আমার লোককে ফোন করেছিলাম।
405
00:29:59,333 --> 00:30:01,791
আমি তোমার অন্যান্য কাজকর্ম সম্পর্কেও সচেতন।
406
00:30:02,916 --> 00:30:06,375
দু'সপ্তাহ আগে, তুমি দিল্লিতে গেছিলে।
407
00:30:06,458 --> 00:30:07,541
কি করতে গেছিলে?
408
00:30:08,333 --> 00:30:11,208
শুনেছি, সেখানে জেলে কোনো ভিআইপির সাথে দেখা করেছো।
409
00:30:15,541 --> 00:30:17,625
স্যার, আমি আপনাকে সবকিছু বিস্তারিত বলতে পারি।
410
00:30:18,791 --> 00:30:20,250
কিন্তু আমি এটা পরোয়া করছি না।
411
00:30:21,000 --> 00:30:22,250
এবং আমি এটাও মনে করি...
412
00:30:22,333 --> 00:30:25,000
যে আপনার আমার জীবনের প্রতি এত আগ্রহ দেখানো উচিৎ।
413
00:30:28,250 --> 00:30:30,625
আমি জানি না তুমি কি পরিকল্পনা করছো।
414
00:30:30,708 --> 00:30:32,166
তবে আমি শীঘ্রই তা খুঁজে বের করবো।
415
00:30:33,250 --> 00:30:36,583
এবং যখন আমি এটার খোঁজ পাবো,
তুমি দেখতে পাবে।
416
00:30:38,541 --> 00:30:39,875
দারুণ মজা হবে।
417
00:30:41,875 --> 00:30:48,500
তাহলে চা, বিস্কুট, মাটন বিরিয়ানি,
গাজরের হালুয়া, সবই বাতিল। ঠিক আছে?
418
00:31:04,791 --> 00:31:06,875
দাদা, গঙ্গারামের বাড়ি কোথায়?
419
00:31:06,958 --> 00:31:08,791
সোজা গিয়ে বাঁদিকে প্রথম বাড়ি।
420
00:31:09,375 --> 00:31:10,208
ধন্যবাদ।
421
00:31:21,208 --> 00:31:22,416
- কি হয়েছে?
- ম্যাডাম?
422
00:31:25,750 --> 00:31:27,958
বাইরে এসো। তোমার সাথে আমার কথা বলা দরকার।
423
00:31:28,458 --> 00:31:29,375
এখানেই থাক।
424
00:31:35,375 --> 00:31:36,458
তোমার বাবা কোথায়?
425
00:31:36,958 --> 00:31:40,250
-ম্যাম, তিনি তো সকালবেলায় কাজে বেরিয়ে যান।
- কখন ফিরবেন?
426
00:31:40,791 --> 00:31:42,375
ম্যাডাম, মাঝে মাঝে রাত হয়ে যায়,
427
00:31:42,458 --> 00:31:45,375
কখনো পরের দিন আসেন,
এবং কখনো তো বাড়িতে আসেনই না।
428
00:31:47,583 --> 00:31:49,416
তাহলে বাড়িতে রান্না করে কে?
429
00:31:50,000 --> 00:31:54,333
রান্না? মাঝে মাঝে আমি করি,
এবং কখনো বা আমার ভাই।
430
00:31:54,416 --> 00:31:56,250
অথবা আমরা বাইরে গিয়ে খেয়ে আসি।
431
00:31:56,875 --> 00:31:59,875
ম্যাডাম,আপনি কি আশেপাশে কোথাও এসেছিলেন ?
432
00:32:00,708 --> 00:32:02,666
না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি।
433
00:32:03,708 --> 00:32:05,333
- আমার সাথে?
- বসো।
434
00:32:06,583 --> 00:32:07,416
ঠিক আছে।
435
00:32:12,666 --> 00:32:15,416
তাহলে, কি ভাবলে?
তুমি কি করবে?
436
00:32:16,791 --> 00:32:18,000
কোন ব্যাপারে, ম্যাডাম?
437
00:32:18,083 --> 00:32:21,083
কিভাবে ক্লাস না করে তুমি বার্ষিক পরীক্ষায় পাস করবে?
438
00:32:21,958 --> 00:32:23,958
এখনো সিলেবাসের অর্ধেকই বাকি।
439
00:32:24,041 --> 00:32:27,625
আমি জানি না, ম্যাডাম।
নান্নু আমাকে পড়াশোনায় সাহায্য করত।
440
00:32:28,416 --> 00:32:30,208
কিন্তু আমরা এখন নিজেদের মধ্যে কথা বলছি না।
441
00:32:31,083 --> 00:32:33,750
আর, বাড়িতে এসব কেউ পাত্তা দেয় না।
442
00:32:36,833 --> 00:32:38,583
চিন্তা করো না। আমি তোমাকে সাহায্য করব।
443
00:32:38,666 --> 00:32:40,958
শুধু তোমাকে নয়, তিনজনকেই।
444
00:32:41,916 --> 00:32:43,600
আমি যদি তোমাদের স্কুলের পর এক ঘণ্টা সময় দিই,
445
00:32:43,800 --> 00:32:45,541
আমরা পুরো সিলেবাস কভার করতে পারবো।
446
00:32:45,625 --> 00:32:47,458
তাহলে তুমি প্রথম শ্রেণীতে পাস করবে।
447
00:32:48,041 --> 00:32:51,000
-যদি আমি পরীক্ষায় পাশ করি, আমি খুব খুশি।
-"আমি খুব খুশি হব।"
448
00:32:52,458 --> 00:32:54,708
দুঃখিত, ম্যাডাম। আমি খুব খুশি হব।
449
00:32:56,958 --> 00:33:01,416
তুমি সেদিন স্কুলে যা করেছিলে,
সেটা কি সঠিক ছিল নাকি ভুল?
450
00:33:05,416 --> 00:33:08,416
সততার সাথে বলো। সঠিক ছিল না ভুল?
451
00:33:10,541 --> 00:33:11,541
ম্যাডাম, এটা ভুল ছিল।
452
00:33:16,958 --> 00:33:21,958
ম্যাডাম, আমি তো কখনো ভাবতেই পারি নি...
453
00:33:19,200 --> 00:33:21,958
যে আমি আপনার সাথে কথা বলতে পারবো।
454
00:33:26,166 --> 00:33:27,791
ম্যাডাম, আপনাকে আমার খুব ভালো লাগে।
455
00:33:28,583 --> 00:33:31,041
মানে, নোংরা ভাবে নয়, ম্যাম।
456
00:33:31,125 --> 00:33:32,958
কিন্তু, আমি আপনাকে সত্যিই পছন্দ করি, ম্যাম।
457
00:33:34,708 --> 00:33:36,775
যখন আমি এটা আমার বন্ধুদের জানিয়েছিলাম,
458
00:33:36,900 --> 00:33:38,875
তারা আমাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে।
459
00:33:38,958 --> 00:33:41,541
তারা আমাকে রাগাতে শুরু করে। বলতে থাকে,
460
00:33:41,700 --> 00:33:45,220
গাঙ্গু তো ম্যাডামের প্রেমে পড়েছে।
গাঙ্গু তো ম্যাডামের প্রেমে পড়েছে।
461
00:33:46,125 --> 00:33:49,250
এবং ম্যাডাম, ধীরে ধীরে এমনকি আমিও ভাবতে লাগলাম যে আমি...
462
00:33:51,250 --> 00:33:52,083
আমি বলতে চাইছি...
463
00:33:54,208 --> 00:33:56,916
যখন ওরা আমার সাথে ওই মেয়েদের নিয়ে ঝগড়া করেছিল...
464
00:34:03,666 --> 00:34:05,500
আমি একদম একলা হয়ে গেছিলাম।
465
00:34:06,750 --> 00:34:11,125
আমি একজন রাস্তার অসভ্য ছেলের মত ব্যবহার করতে শুরু করি।
466
00:34:11,208 --> 00:34:12,833
এবং আমি আপনার সাথেও তাই করেছিলাম।
467
00:34:13,625 --> 00:34:15,500
আমি সেইদিন আপনাকে ওইসব কথা বলার কিছু সময় পরেই বুঝতে পারি,
468
00:34:16,750 --> 00:34:20,333
আমি কি জঘন্য কাজ করেছি।
469
00:34:23,333 --> 00:34:26,083
কাঁদো। কান্না হৃদয়কে হালকা করে দেয়।
470
00:34:27,208 --> 00:34:28,916
মাঝেমধ্যে সবারই কাঁদা উচিৎ।
471
00:34:30,791 --> 00:34:31,625
এমনকি ছেলেদেরও।
472
00:34:32,416 --> 00:34:33,500
আমি দুঃখিত, ম্যাম।
473
00:34:54,916 --> 00:34:58,375
- ছোটু ! আয়। আয়।
- জুগনু।
474
00:34:59,125 --> 00:35:03,083
ছোটু এখন জুগনু হয়েছে।
বড় হয়ে গেছিস তুই। আয়।
475
00:35:07,166 --> 00:35:08,333
আরে, কাক।
476
00:35:10,625 --> 00:35:13,041
প্রথমবার তোমাদের বাড়ির কেউ এই গরীবের বাড়িতে এসেছে।
477
00:35:13,875 --> 00:35:15,791
হ্যাঁ। কারণ, আগে তুমি আমাদের বাড়িতেই থাকতে।
478
00:35:16,666 --> 00:35:18,500
যতক্ষণ না আমার বাবাকে ঠকিয়েছো।
479
00:35:19,125 --> 00:35:21,125
তিনি আমাকে ঠকিয়েছেন, ছোটু।
480
00:35:21,958 --> 00:35:26,250
তোমার জন্মের সাথে সাথে,
তিনি এক মুহূর্তে আমার এত বছরের আনুগত্য ভুলে গেছেন।
481
00:35:27,750 --> 00:35:30,625
তিনি তোমাকে ভাগাড় থেকে তুলে একটা সম্মানজনক জীবন দিয়েছেন।
482
00:35:30,708 --> 00:35:31,750
এখন তুমি কি করছো?
483
00:35:32,500 --> 00:35:35,708
একজন আধমরা ব্যক্তি যিনি তোমার বাবার মত ছিলেন,
484
00:35:35,791 --> 00:35:38,583
তোমার ওই শস্তা সেপাইদের দিয়ে তাকে হাসপাতালে মারবার চেষ্টা করছো?
485
00:35:38,666 --> 00:35:40,875
তিনিও তো বহু বছর ধরে আমাকে মারতে চাইছেন।
486
00:35:40,958 --> 00:35:44,541
কিন্তু এবার, বাবু বাঘকে মেরে তুমিই এটা শুরু করেছো।
487
00:35:44,625 --> 00:35:48,000
- বিনিময়ে আমিও আমার দুইজনকে হারিয়েছি।
-তারা শুধু তোমার দালাল ছিল।
488
00:35:48,083 --> 00:35:49,500
বাবু টাইগারও একজন দালাল ছিল।
489
00:35:50,000 --> 00:35:53,291
টিপুর বন্ধু সুনীলকেও এই মেরেছে।
490
00:35:53,375 --> 00:35:54,708
আরও মারবো, চোদনা!
491
00:35:54,791 --> 00:35:56,500
- চেষ্টা করে দেখ, বোকাচোদা।
- হঠ, শালা!
492
00:35:57,125 --> 00:35:58,291
চুপ কর।
493
00:35:58,375 --> 00:36:01,208
সুনীলের ব্যাপারটা আলাদা।
সে আমাদের জন্য কাজ করতো না।
494
00:36:02,375 --> 00:36:06,541
আমরা যদি গননা শুরু করি,
উভয়েরই একই হিসাব বেরোবে।
495
00:36:08,083 --> 00:36:09,416
দেখো, এই সব ব্যাপার ভুলে যাওয়া যাক।
496
00:36:10,583 --> 00:36:11,916
চুক্তি সম্পর্কে কথা বলা যাক।
497
00:36:12,916 --> 00:36:15,833
চুক্তি? তার সাথে কি?
498
00:36:15,916 --> 00:36:18,541
তুমি জানো, তোমার একার পক্ষে চুক্তি সম্পাদন করা সম্ভব নয়।
499
00:36:19,625 --> 00:36:21,666
আমিও এমন একটা অবস্থানে আছি যে...
500
00:36:23,041 --> 00:36:25,041
একসাথে কাজ করা যাক।
এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে।
501
00:36:29,208 --> 00:36:32,875
তাহলে, তোমার মনে হয়, আমাদের একসাথে কাজ করা উচিত?
502
00:36:33,666 --> 00:36:34,500
হ্যাঁ।
503
00:36:37,416 --> 00:36:38,583
আমরা কিভাবে এটা ভাগাভাগি করবো?
504
00:36:39,416 --> 00:36:40,291
আধা - আধি।
505
00:36:44,833 --> 00:36:45,958
নব্বই আর দশ?
506
00:36:47,083 --> 00:36:48,041
কি?
507
00:36:48,125 --> 00:36:50,416
আসলে, আমি যদি ১০০% শেয়ার রেখে দি,
508
00:36:51,250 --> 00:36:54,208
এবং তোমাকে গোলাপগঞ্জের শীতল হাওয়া খাওয়ার জন্য ফিরত পাঠাই,
509
00:36:55,375 --> 00:36:56,666
তাহলেও সেটা খারাপ হবে না।
510
00:36:57,958 --> 00:36:59,666
আমাকে অপমান করতে এখানে ডেকেছো?
511
00:36:59,750 --> 00:37:03,541
হ্যাঁ। আমি তোমাকে এটা ফোনেও বলতে পারতাম।
512
00:37:05,250 --> 00:37:07,583
কিন্তু তোমার মুখে একবার থুতু দিতে চেয়েছিলাম।
513
00:37:11,875 --> 00:37:13,825
প্রথমে, আমি সত্যিই ভেবেছিলাম...
514
00:37:14,000 --> 00:37:15,625
ভাইসাবকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াই ঠিক হবে,
515
00:37:16,875 --> 00:37:22,208
কিন্তু এখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাকে দ্রুত সুস্থ করার জন্য।
516
00:37:22,291 --> 00:37:27,208
যাতে তিনি তার উত্তরাধিকারীকে নিজের ব্যবসার গাঁড় মারতে দেখতে পারেন।
517
00:38:08,000 --> 00:38:09,333
আরে, গাধা, আমরা রাতে যাচ্ছি।
518
00:38:16,500 --> 00:38:19,875
কানশীলাল সত্যি বলেছে, তাই না?
গুদামে মাল মজুত আছে?
519
00:38:19,958 --> 00:38:21,875
আরে,মাতাল অবস্থায় কেউ মিথ্যা বলে না।
520
00:38:21,958 --> 00:38:23,833
মনে আছে,শেরপুরে আমরা কিভাবে ফেঁসেছিলাম ?
521
00:38:23,916 --> 00:38:26,166
আমি এখানেও ভয় পাচ্ছি।
522
00:38:26,250 --> 00:38:28,083
প্রতিবার আমি কেন তোর সাথে ফেঁসে যাই?
523
00:38:28,166 --> 00:38:29,458
চিন্তা করিস না। আমি আছি তো।
524
00:38:31,291 --> 00:38:32,791
তোর কি মনে হয় এটা কাজ করবে?
525
00:38:33,583 --> 00:38:35,708
- করা তো উচিত।
-আমার মনে হচ্ছে না।
526
00:38:36,333 --> 00:38:39,250
একবার, আমার বন্ধু মাতাল অবস্থায় ট্রান্সফরমারে পেচ্ছাব করেছিল,
527
00:38:39,333 --> 00:38:40,500
এবং সেটা বিস্ফোরিত হয়।
528
00:38:41,250 --> 00:38:42,458
আমরা তা করার চেষ্টা করতে পারি।
529
00:38:44,250 --> 00:38:45,166
এর উপর পেচ্ছাব করবি?
530
00:38:46,333 --> 00:38:48,875
এটা ভীষণ উঁচু। সে ছাদ থেকে পেচ্ছাব করেছিল।
531
00:38:50,666 --> 00:38:51,583
পিছিয়ে যা।
532
00:38:51,666 --> 00:38:54,166
ঠিক আছে, কর। আপনি এটা কিভাবে দেখা যাক.
533
00:38:57,041 --> 00:39:00,166
আমার গায়ে গরম রক্ত,
আমি আমীর খানের ভক্ত!
534
00:39:01,250 --> 00:39:03,375
-ধরে রাখো.
-সম্পন্ন?
535
00:39:06,166 --> 00:39:07,000
কি হয়েছে?
536
00:39:08,166 --> 00:39:10,250
দেখা যাক,যখন চেইনটা খোলা তার স্পর্শ করবে...
537
00:39:10,333 --> 00:39:11,666
হ্যাঁ, দেখা যাক।
538
00:39:13,083 --> 00:39:15,000
-দেখতে পাবি।
-ধুত্তোর!
539
00:39:15,916 --> 00:39:17,958
-এটা গেছে।
- বোকাচোদা, আমাকে টর্চটা দে।
540
00:39:19,000 --> 00:39:19,833
চল, যাই।
541
00:39:35,500 --> 00:39:37,791
- উপরে চড়। ওঠ,ওঠ।
- উপরে ওঠ।।
542
00:39:51,958 --> 00:39:55,083
সবাই কোথায় গেছে?
এখানে কোনো নিরাপত্তা রক্ষী নেই।
543
00:39:57,166 --> 00:39:58,000
আরামসে আয়।
544
00:40:09,666 --> 00:40:11,875
আরে! আমরা কত ভাগ্যবান?
545
00:40:12,875 --> 00:40:15,500
কত সম্পত্তি। যত ইচ্ছা তত নাও।
546
00:40:15,583 --> 00:40:18,666
না। আমাদের শুধু ৫০ কিলো দরকার।
এগুলোর প্রতিটা দশ কেজি, তাই না?
547
00:40:18,750 --> 00:40:21,416
এক ব্যাগ দশ কেজি হলে,
তারপর দশ গুণ পাঁচ...
548
00:40:21,500 --> 00:40:23,500
-আট।
-আমাদের পাঁচটি ব্যাগ নিতে হবে।
549
00:40:27,125 --> 00:40:28,125
শুইয়ে দে।
550
00:40:34,875 --> 00:40:37,375
- পাঁচটা হয়েছে?
- একটা হাত খালি আছে। আরো একটা নেওয়া যাক।
551
00:40:37,458 --> 00:40:40,041
না। আমরা সৎ চোর।
এটা ধর।
552
00:40:40,125 --> 00:40:41,833
চল,যাওয়া যাক।
553
00:40:44,125 --> 00:40:47,666
আমরা যদি আরেকটা নিতাম,এমনকি রাজা হরিশ্চন্দ্র-ও আপত্তি করতেন না।।
554
00:40:47,750 --> 00:40:48,791
লোভ একটা পাপ।
555
00:40:48,875 --> 00:40:50,875
-হ্যাঁ।
-আমরা বলেছিলাম পঞ্চাশ নেব, এবং আমরা তাই নিয়েছি।
556
00:40:50,958 --> 00:40:52,583
আমরা কি আরেকটু বেশি সংখ্যা বলতে পারতাম না?
557
00:41:26,791 --> 00:41:29,000
-চোদনাগুলোকে পান! তাদের ধর!
- তাদের ধর!
558
00:41:30,875 --> 00:41:31,875
তাদের ধর!
559
00:41:36,000 --> 00:41:36,833
থাম,থাম!
560
00:41:38,083 --> 00:41:39,000
আরে, তাকে ধর!
561
00:41:39,583 --> 00:41:41,041
থাম! দাঁড়া!
562
00:41:43,041 --> 00:41:43,875
থাম!
563
00:41:54,583 --> 00:41:55,416
ওই যে সে!
564
00:41:57,666 --> 00:41:58,500
থাম!
565
00:42:09,125 --> 00:42:10,500
-সে কি সেখানে?
- থাম, চোদনা!
566
00:42:14,791 --> 00:42:16,041
সেখানে! সে পালিয়ে যাচ্ছে!
567
00:42:18,833 --> 00:42:20,333
তাকে ধরো! থাম! তাকে ধরো!
568
00:42:20,416 --> 00:42:21,583
তাদের ধরো!
569
00:42:21,666 --> 00:42:23,541
-হ্যাঁ, যা, যা!
-আমাকে একটা ধাক্কা দে!
570
00:42:26,208 --> 00:42:27,250
তোর হাতটা দে।
571
00:42:30,333 --> 00:42:31,166
থাম!
572
00:42:32,333 --> 00:42:33,708
-তাকে ধরো!
-এই, দাঁড়া!
573
00:42:34,333 --> 00:42:36,166
-আচ্ছা ঠিক আছে। আমি এখানেই আছি।
-হ্যাঁ...
574
00:42:36,875 --> 00:42:38,791
আমরা প্রধান সড়কের দিকে যাচ্ছিলাম...
575
00:42:38,875 --> 00:42:40,000
-এই!
-এই!
576
00:42:54,625 --> 00:42:56,833
আমি টুল দিয়ে কি করবো?
একটি গদি দিন।
577
00:43:07,833 --> 00:43:10,291
-টিপু?
-স্প্যানার টিপু।
578
00:43:12,583 --> 00:43:14,875
তুই একটা স্প্যানার দিয়ে দুজনকে মেরেছিস, তাই না?
579
00:43:15,875 --> 00:43:17,541
না, স্যার, এটা শুধু শোনা কথা...
580
00:43:17,625 --> 00:43:20,708
এটা গুজব। মানুষ গল্প তৈরি করে, স্যার। আমি কাউকে হত্যা করিনি।
581
00:43:20,791 --> 00:43:23,833
সত্যিই?
তাহলে তারা তোকে স্প্যানার টিপু বলে কেন?
582
00:43:25,708 --> 00:43:28,250
আমি একজন মেকানিক ,
তাই তারা আমাকে এইসব নামে ডাকে।
583
00:43:28,333 --> 00:43:31,416
স্ক্রু ড্রাইভার টিপু, পাংচার টিপু,
স্প্যানার টিপু ইত্যাদি।
584
00:43:31,500 --> 00:43:33,750
গাঞ্চি তোকে গুদাম লুঠ করতে পাঠিয়েছে, তাই না?
585
00:43:33,833 --> 00:43:36,208
না, স্যার, আমি নিজে থেকেই এসেছি।
586
00:43:36,291 --> 00:43:37,208
তুই কি বলতে চাইছিস?
587
00:43:38,875 --> 00:43:42,416
হ্যাঁ, আমি গাঞ্চির জন্য কাজ করি, স্যার,
কিন্তু এই ডাকাতি আমি নিজের জন্য করছিলাম।
588
00:43:42,500 --> 00:43:43,333
তোর নিজের জন্য?
589
00:43:46,000 --> 00:43:48,375
এত আফিম নিয়ে তুই কি করতে যাচ্ছিলিস?
590
00:43:48,458 --> 00:43:50,708
না, স্যার, আমি পুরো গুদাম লুট করতে চাই নি।
591
00:43:51,500 --> 00:43:52,916
তাহলে, তোর উদ্দেশ্য কি ছিল?
592
00:43:53,750 --> 00:43:58,208
স্যার, আমি শুধু একটু কাঁচামাল চেয়েছিলাম।
পঞ্চাশ কিলোগ্রাম।
593
00:43:58,291 --> 00:44:00,541
পঞ্চাশ কেজি কাঁচামাল।
এটুকুই?
594
00:44:00,625 --> 00:44:03,500
হ্যাঁ। ৪৯ নয়, ৫১-ও নয়। শুধুমাত্র ৫০।
595
00:44:03,583 --> 00:44:06,041
কেন? গুদামে তো অনেক তৈরী মাল-ও ছিল।।
596
00:44:06,541 --> 00:44:08,583
তোর শুধু ৫০ কেজি কাঁচামাল-ই কেন দরকার?
597
00:44:09,500 --> 00:44:10,583
সত্যি কথা বলতে,
598
00:44:13,000 --> 00:44:15,666
এখানে একজন স্থানীয় কৃষক আছেন, সূর্যকান্ত।
সূর্যকান্তবাবু।
599
00:44:16,375 --> 00:44:18,291
গাঞ্চির দল...
600
00:44:19,250 --> 00:44:21,791
না, স্যার। আমি আপনাকে আগে অন্য জিনিস বলি।
601
00:44:22,458 --> 00:44:24,083
চন্দ্রলেখা নামে ওনার একটি মেয়ে আছে।
602
00:44:24,666 --> 00:44:25,750
সে আমার...
603
00:44:27,791 --> 00:44:29,000
একজন বন্ধু, স্যার।
604
00:44:29,083 --> 00:44:34,083
তো, এই কৃষকের চুক্তি আছে
প্রতি বছর রাজ্যের জন্য পোস্ত চাষ করার।
605
00:44:34,166 --> 00:44:36,583
-কোন কৃষক?
-আমি আপনাকে বলেছিলাম। সূর্যকান্তবাবু।
606
00:44:36,666 --> 00:44:38,958
- তিনি তার ফসল গাঞ্চিকে সরবরাহ করেন?
- না, স্যার।
607
00:44:39,458 --> 00:44:40,791
তারা তাঁর ফসল লুঠ করেছে।
608
00:44:40,875 --> 00:44:42,541
- কারা?
- স্যার, গাঞ্চির লোক।
609
00:44:42,625 --> 00:44:44,833
- তুইও তো তার হয়ে কাজ করিস?
- আমি আলাদা, স্যার।
610
00:44:44,916 --> 00:44:47,041
এই পুরো গল্পের মানে কি?
611
00:44:47,708 --> 00:44:50,250
একটা মানে আছে, স্যার। ভালোবাসা।
612
00:44:53,125 --> 00:44:54,000
ভালোবাসা?
613
00:44:54,583 --> 00:44:55,800
আমি যে মেয়েটিকে ভালোবাসি, চন্দ্রলেখা,
614
00:44:56,000 --> 00:44:57,666
তার বাবা একজন কৃষক, মিস্টার সূর্যকান্ত।
615
00:44:57,750 --> 00:44:59,625
তিনি রাজ্যের জন্য 50 কেজি পোস্ত চাষ করেন।
616
00:44:59,708 --> 00:45:01,916
কিন্তু গাঞ্চির লোকজন এ বছর তার ফসল নিয়ে গেছে ।
617
00:45:02,000 --> 00:45:05,000
তিনি বুঝতে পারছেন না কি করবেন, কিভাবে করবেন, বা কোথায় যাবেন।
618
00:45:05,083 --> 00:45:08,833
তিনি অত্যন্ত শোকাহত। সেজন্য, স্যার, আমি...
619
00:45:12,458 --> 00:45:14,916
তাহলে তুই এটা শুধু একটি মেয়ের জন্য করেছিস?
620
00:45:15,583 --> 00:45:18,416
স্যার, যে মেয়েটাকে আমি ভালোবাসি, তার জন্য।
621
00:45:20,000 --> 00:45:24,041
এখন তুই তিন বছর জেলে থাকবি,
আর তোর প্রেমের গল্পের এখানেই ইতি হবে।
622
00:45:25,875 --> 00:45:28,875
স্যার, আমার প্রেমের গল্প একমাত্র আমার শেষ নিঃশ্বাসের সাথেই শেষ হবে।
623
00:45:29,875 --> 00:45:33,625
মানে, জেল থেকে বের হওয়া পর্যন্ত এই মেয়ে তোর জন্য অপেক্ষা করবে?
624
00:45:35,541 --> 00:45:37,666
আপনার বয়স হয়েছে, স্যার। আপনি বুঝবেন না।
625
00:45:39,291 --> 00:45:40,541
কিন্তু আপনি বুঝবেন, স্যার।
626
00:45:41,500 --> 00:45:44,083
ভালোবাসার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।
627
00:45:48,041 --> 00:45:50,375
তাহলে, এই মেয়েটার জন্য তুই যেকোনো কিছু করতে পারিস?
628
00:45:54,958 --> 00:45:57,583
মানুষ তার ভালোবাসার জন্য কতরকম বোকামিই না করতে পারে।
629
00:46:06,208 --> 00:46:07,416
যখন কলেজে পড়তাম,
630
00:46:07,500 --> 00:46:10,416
আমার বান্ধবী একবার তার পরিবারের সাথে বোম্বে গিয়েছিল
631
00:46:10,500 --> 00:46:11,833
তার জন্মদিন উদযাপন করতে।
632
00:46:11,916 --> 00:46:13,850
আমি তাকে চমকে দেওয়ার জন্য বোম্বে যাওয়ার পরিকল্পনা করেছিলাম,
633
00:46:14,000 --> 00:46:15,708
কিন্তু আমার কাছে টাকা ছিল না।
634
00:46:16,500 --> 00:46:19,375
তাই, আমি বিভিন্ন লোকের সাহায্য নিয়ে বোম্বে পৌঁছাই।
635
00:46:20,375 --> 00:46:22,750
এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি।
636
00:46:22,833 --> 00:46:27,416
আমি ভেবেছিলাম, "যদি এতদূর আসতে পেরেছি, ভাগ্য আমাকে ঠিক তার কাছে নিয়ে যাবে।"
637
00:46:28,583 --> 00:46:33,541
"এবং আমরা সমুদ্র সৈকতের কোন এক সুন্দর জায়গায় পরষ্পরের সাথে দেখা করব।"
638
00:46:33,625 --> 00:46:36,208
-"এবং সে আমাকে জড়িয়ে ধরবে।"
- তারপর?
639
00:46:36,291 --> 00:46:38,625
যতক্ষণে আমি বোম্বে পৌঁছালাম, সে দিল্লি চলে গেছিল।
640
00:46:38,708 --> 00:46:39,916
ধুত্তোর।
641
00:46:40,750 --> 00:46:42,541
আমার সাথে তার জন্মদিন উদযাপন করার জন্য।
642
00:46:43,750 --> 00:46:46,125
তার জন্মদিনের তিন দিন পর দিল্লী পৌঁছালাম।
643
00:46:46,916 --> 00:46:48,875
সে ভেবেছিল আমি তার জন্মদিন ভুলে গেছি।
644
00:46:49,791 --> 00:46:53,416
-আমরা ব্রেক আপ হতে যাচ্ছিলো।
-তারপর, মেয়েটার কি হলো স্যার?
645
00:46:55,416 --> 00:46:57,041
দুই বছর পর আমাদের বিয়ে হয়।
646
00:46:57,125 --> 00:46:59,083
-আশ্চর্যজনক।
-অসাধারণ, স্যার।
647
00:46:59,166 --> 00:47:02,041
মানুষ তার ভালোবাসার জন্য কতরকম বোকামিই না করতে পারে, স্যার।
648
00:47:02,833 --> 00:47:04,500
-তাকে ছেড়ে দাও।
-কি?
649
00:47:04,583 --> 00:47:07,750
কিন্তু, স্যার, আমরা কিভাবে পারি...
650
00:47:07,833 --> 00:47:08,750
ধন্যবাদ, কাকা।
651
00:47:08,833 --> 00:47:11,250
আরে, হ্যালো। অপেক্ষা কর। তোকে আগে একটি ফর্মে স্বাক্ষর করতে হবে।
652
00:47:15,875 --> 00:47:18,458
- অত্যাবশ্যক যন্ত্রাদি?
- তারা স্বাভাবিক, স্যার।
653
00:47:18,541 --> 00:47:19,875
এবং জিসিএস?
654
00:47:19,958 --> 00:47:22,208
উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে।
655
00:47:22,291 --> 00:47:23,875
রক্তে শর্করার মাত্রা ঠিক আছে?
656
00:47:23,958 --> 00:47:26,833
হ্যাঁ,স্যার।
আমরা তার ইনসুলিন ডোজ বজায় রাখছি।
657
00:47:26,916 --> 00:47:27,875
ঠিক আছে।
658
00:47:27,958 --> 00:47:31,958
পরবর্তী এক সপ্তাহ eptoin, ceftriaxone, pantoprazole চালিয়ে যান।
659
00:47:32,041 --> 00:47:32,875
ঠিক আছে।
660
00:47:34,250 --> 00:47:35,875
তুমি কি সুগন্ধী লাগিয়েছো?
661
00:47:35,958 --> 00:47:37,458
স্যার, পিঙ্ক মাম্বা।
662
00:47:38,500 --> 00:47:40,708
পিঙ্ক মাম্বা। এটা খুব সুন্দর।
663
00:47:41,416 --> 00:47:44,958
পরের বার, আমি লন্ডন থেকে তোমার জন্য আরও ভালো সুগন্ধী নিয়ে আসবো।
664
00:47:55,333 --> 00:47:57,958
তারা এত সহজে তোকে ছেড়ে দিল?
মারলোও না?
665
00:48:00,000 --> 00:48:01,333
তোর ভাগ্য ভালো।
666
00:48:02,916 --> 00:48:05,541
- যাহোক, গুরুত্বপূর্ণ খবর আছে।
- কি?
667
00:48:05,625 --> 00:48:08,291
শুনলাম, ছোটু গাঞ্চি নাবিদের সাথে দেখা করতে গেছিল।
668
00:48:09,958 --> 00:48:10,916
কেন?
669
00:48:11,000 --> 00:48:13,416
সে চায়, একসাথে সুকান্তর ডিল সম্পন্ন করতে ।
670
00:48:20,000 --> 00:48:21,416
ছোটু,বোকাচোদা।
671
00:48:27,291 --> 00:48:29,541
আমার বাবা গাঞ্চির জন্য জীবন দিয়েছেন।
672
00:48:31,541 --> 00:48:33,458
তিনি যাকিছু করেছেন, সবই করেছেন ওই পরিবারের জন্য।
673
00:48:35,250 --> 00:48:37,333
বাবা গাঞ্চিকে ভাই বলে মনে করতেন।
674
00:48:39,000 --> 00:48:41,166
আমাদের থেকেও তাদের পরিবারকে তিনি অগ্রাধিকার দিতেন।
675
00:48:45,958 --> 00:48:48,166
আর এই ছোটু গাঞ্চি...
676
00:48:54,250 --> 00:48:57,583
সে টাকার জন্য আমার বাবার খুনীর সাথে হাত মেলাচ্ছে।
677
00:48:57,666 --> 00:49:01,958
৩০ বছর ধরে আমার বাবার আনুগত্যের এই পুরস্কার মিললো।
678
00:49:03,250 --> 00:49:08,000
আনুগত্যের কোনো মূল্য নেই, বান্টি।
তাদের কাছে আমরা কুকুর ছাড়া আর কিছুই না।
679
00:49:09,458 --> 00:49:12,083
কাজ মিটে গেলে রাস্তায় ছেড়ে দেবে মরার জন্য।
680
00:49:13,041 --> 00:49:14,666
তারা আমাদের কুকুরের মত মরতে দেবে।
681
00:49:15,416 --> 00:49:17,041
কিন্তু আমি কারোর কুকুর নই, বুঝলি?
682
00:49:18,416 --> 00:49:20,333
আমি আমার বাবার মৃত্যুর বদলা নিতে পারি নি,
683
00:49:20,416 --> 00:49:22,375
কিন্তু আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব।
684
00:49:22,458 --> 00:49:23,916
তাতে যা ইচ্ছা হয়ে যাক।
685
00:49:24,000 --> 00:49:27,000
আর এই চোদনা গাঁচি যদি এর মধ্যে আসে, সেও ভুগবে।
686
00:49:28,541 --> 00:49:29,750
তুই কি আমার সাথে আছিস?
687
00:49:31,291 --> 00:49:32,166
আছিস কি?
688
00:49:32,750 --> 00:49:36,375
আমি যদি তোর সাথে না থাকতাম,
তাহলে বসে বসে তোর বিদ্রূপ শুনতাম না।
689
00:49:37,500 --> 00:49:38,875
আমাদের কি করা উচিৎ,সেটা বল।
690
00:49:42,125 --> 00:49:43,125
আমার একটা পরিকল্পনা আছে।
691
00:52:09,375 --> 00:52:14,375
অনুবাদ ও সম্পাদনায়
সুদীপ চক্রবর্তী