1
00:00:00,583 --> 00:00:18,250
সাবটাইটেল পরিবেশনায়:
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:20,583 --> 00:00:24,250
♪ সাদামাটা জীবনধারা ♪
3
00:00:24,333 --> 00:00:28,042
♪ আমার ক্ষেত্রে সই ♪
4
00:00:28,125 --> 00:00:31,875
♪ কিন্তু আমার সন্তানদের হতে হবে ♪
5
00:00:31,958 --> 00:00:35,667
♪ তাদের সমবয়সীদের মধ্যে শ্রেষ্ঠতর ♪
6
00:00:35,750 --> 00:00:41,917
♪ সন্তানদের স্কুলে পড়াতে ♪
7
00:00:43,125 --> 00:00:46,958
♪ পায়ের ঘাম মাথায় ফেলে ♪
8
00:00:47,042 --> 00:00:49,542
♪ করি দিন-রাত পরিশ্রম ♪
9
00:00:49,625 --> 00:00:56,125
♪ এই সংসারকে টিকিয়ে রাখতে ♪
10
00:00:57,208 --> 00:01:04,167
♪ নিজের সব'টা উজার করতে রাজি ♪
11
00:01:04,792 --> 00:01:11,667
♪ যাতে আমার সন্তানেরা পৌঁছাতে
পারে নিজেদের কাঙ্খিত লক্ষ্যে ♪
12
00:01:12,417 --> 00:01:15,333
♪ আমার সন্তানেরাই যে আমার ধন ♪
13
00:01:15,417 --> 00:01:16,958
হোরাস!
[Horas - ইন্দোনেশিয়ায় বাতাক জাতির মানুষেরা
একে-অপরকে 'হোরাস' বলে অভিবাদন করে।]
14
00:01:17,042 --> 00:01:19,083
- হোরাস!
- হোরাস!
15
00:01:19,167 --> 00:01:20,500
বসে পড়ুন। এসে বসে পড়ুন।
16
00:01:21,250 --> 00:01:23,917
কই ছিলেন?
17
00:01:24,000 --> 00:01:27,375
জমি-জমা সংক্রান্ত বিবাদের
ফলে মেদানে গিয়েছিলাম।
18
00:01:28,167 --> 00:01:29,083
তা ঝামেলা মিটলো?
19
00:01:29,167 --> 00:01:33,708
ভাগ্য ভালো যে, হতমান'কে
ওকালতি নিয়ে পড়িয়েছি।
20
00:01:33,792 --> 00:01:34,917
মামলাটা ও'ই লড়েছে।
21
00:01:35,000 --> 00:01:36,458
আমরা জিতে গেছি!
22
00:01:38,083 --> 00:01:39,250
দারুণ!
23
00:01:39,333 --> 00:01:42,542
সন্তানদের মানুষ করা
ওনার থেকে শেখা উচিত!
24
00:01:43,583 --> 00:01:46,375
যা বলেছেন। উনি অতুলনীয়।
25
00:01:46,458 --> 00:01:48,792
- বসে তো দেখো।
- না, আমি পারবো না।
26
00:01:48,875 --> 00:01:51,958
ভাই, দেখুন আপনার ছেলে, গ্যেবি।
27
00:01:52,042 --> 00:01:53,708
চলো।
28
00:01:58,000 --> 00:02:00,208
চ্যানেল পাল্টান। এটা বিব্রতকর।
29
00:02:00,292 --> 00:02:01,542
কিন্তু ওকে আসলেই দারুণ লাগে!
30
00:02:01,625 --> 00:02:03,583
ও একজন বিখ্যাত কৌতুকশীল্পি!
31
00:02:03,667 --> 00:02:06,917
শান্তি এবার?
32
00:02:08,083 --> 00:02:10,708
গ্যেবি আর হতমান সমবয়সী না?
33
00:02:10,792 --> 00:02:12,708
- ওরা দু'জনেই ওকালতি নিয়ে পড়েছে।
- হ্যাঁ।
34
00:02:12,792 --> 00:02:14,208
সেই ডিগ্রী'কে কাজে না
লাগানো কি উচিত হবে?
35
00:02:14,292 --> 00:02:16,458
ও পাকাপাকিভাবে এই কাজটা করছে না।
36
00:02:16,542 --> 00:02:19,583
ও বিচারপতি কিংবা আইনজীবি হতে চায়।
37
00:02:19,667 --> 00:02:21,667
এর মধ্যেই ও কৌতুকশীল্পি'র
অভিনয় ছেড়ে দেবে।
38
00:02:21,750 --> 00:02:23,542
ছেড়ে দেবো মানে?
39
00:02:23,625 --> 00:02:26,083
আমি কোনো সরকারি বাস নই যে,
থেমে যেতে বললেই থেমে যাবো।
40
00:02:26,167 --> 00:02:29,292
তোর বাবা কখনোই কৌতুকশীল্পি'র
পেশা'কে মেনে নেবে না।
41
00:02:29,375 --> 00:02:31,250
তাহলে, সে কেন হাস্যকর
কাজ-কারবার করতে থাকে?
42
00:02:33,000 --> 00:02:34,042
কী বলতে চাইছিস?
43
00:02:34,125 --> 00:02:36,708
কার কী পেশা বেছে নেয়া উচিত,
সেটা নিয়ে তাদের জ্ঞান দেয়।
44
00:02:36,792 --> 00:02:39,167
এটা তো হাস্যকরই।
যে কেউ তার ওপর হাসবে।
45
00:02:41,792 --> 00:02:43,000
তোর বাবা বলেছে যে...
46
00:02:43,083 --> 00:02:47,375
কথা না শুনলে, এই বাড়িতে
তোর আর কোনো জায়গা নেই।
47
00:02:47,458 --> 00:02:49,792
দেখলে? এটা হাস্যকর না?
48
00:02:49,875 --> 00:02:51,458
সে এমনভাবে হুমকি দিচ্ছে,
যেন আমি কোনো কচি-বাচ্চা।
49
00:02:51,542 --> 00:02:55,292
এই কৌতুকের দক্ষতা
যদি তার থেকেই পেয়ে থাকি?
50
00:02:55,375 --> 00:02:58,167
গ্যেবি তো কথা বলছে।
51
00:03:04,458 --> 00:03:07,583
যাইহোক, দোমু এখনো বান্ডুংয়ে রয়েছে?
52
00:03:07,667 --> 00:03:08,708
হ্যাঁ।
53
00:03:08,792 --> 00:03:10,792
শুনলাম ও একটা সুন্দানী
মেয়েকে বিয়ে করছে।
54
00:03:11,458 --> 00:03:12,833
এতে আপনার কোনো আপত্তি নেই তো?
55
00:03:12,917 --> 00:03:14,208
ওর স্ত্রী বাতাক পরিবারের না হলে,
[Batak - ইন্দোনেশিয়ার এক জাতি।]
56
00:03:14,292 --> 00:03:15,917
আমাদের রীতি-রেওয়াজের
মর্যাদা কীভাবে করবে?
57
00:03:16,000 --> 00:03:19,000
এটা স্রেফ গুজব মাত্র।
58
00:03:19,083 --> 00:03:20,458
এ হতেই পারে না।
59
00:03:20,542 --> 00:03:22,417
দোমু আমার বড়ো ছেলে।
60
00:03:22,500 --> 00:03:25,375
ওর ঘাড়ে পরিবারকে
সামলানোর দায়িত্ব রয়েছে।
61
00:03:25,458 --> 00:03:27,375
ওকে একজন বাতাক
নারীকেই বিয়ে করতে হবে।
62
00:03:27,458 --> 00:03:28,917
এমনটা কেন করতে হবে আমায়, মা?
63
00:03:29,000 --> 00:03:32,167
বাতাক হোক বা সুন্দা,
আমরা তো সবাই মানুষই।
64
00:03:32,250 --> 00:03:34,750
তুই আমাদের বড়ো ছেলে।
65
00:03:34,833 --> 00:03:37,042
তুই আমাদের পরিবারের
নাম বহন করবি।
66
00:03:37,125 --> 00:03:39,375
আমাদের রীতি-রেওয়াজ'কে বহন করবি।
67
00:03:39,458 --> 00:03:41,167
তোর স্ত্রী আমাদের
রীতি-রেওয়াজ না বুঝলে...
68
00:03:41,250 --> 00:03:43,917
কীভাবে এতসব দায়িত্ব সামাল দিবি?
69
00:03:44,000 --> 00:03:46,625
কিন্তু আমরা তো এখন আর
মান্ধাতা আমলে পড়ে নেই, মা।
70
00:03:46,708 --> 00:03:48,625
রীতি-রেওয়াজ ছাড়াও মানুষেরা বাঁচতে পারে।
71
00:03:49,500 --> 00:03:53,083
দোমু, ভুলে যাস না।
তুই বাতাক পরিবারের সন্তান।
72
00:03:53,167 --> 00:03:55,125
তো, এখন কী করবো বলো?
73
00:03:55,208 --> 00:03:56,792
তোমরা ওর সাথে দেখা করবে না?
74
00:03:57,417 --> 00:03:59,333
আমি ওকে বিয়ে করতে চাই।
75
00:04:00,500 --> 00:04:02,083
তুমি এবার কথা বলো।
76
00:04:02,167 --> 00:04:04,250
তুমিই বলো।
77
00:04:05,833 --> 00:04:07,708
তোর বাবা বলেছে যে...
78
00:04:07,792 --> 00:04:09,542
ওকে সাক্ষাৎ আর আলাপ
করানো তো দূরেই রাখ...
79
00:04:09,625 --> 00:04:13,917
কথা না শুনলে,
সে তোর মুখ'ও দেখতে চায় না।
80
00:04:14,000 --> 00:04:16,875
বেশ, তাহলে, আমিও
তার মুখ দেখতে চাই না।
81
00:04:16,958 --> 00:04:18,542
আমার কর্তব্য জানানোর
ছিল, জানিয়ে দিয়েছি।
82
00:04:20,125 --> 00:04:21,542
মাথা ঠান্ডা করো।
83
00:04:22,167 --> 00:04:23,750
ফোন কেটে দিলো।
84
00:04:24,458 --> 00:04:26,167
এবার কী করবো?
85
00:04:28,417 --> 00:04:32,792
- আপনার ছোট ছেলের খবর কী?
- সাহাতের কথা বলছেন?
86
00:04:32,875 --> 00:04:34,125
ও ইগোয়াকার্তায় রয়েছে।
87
00:04:34,208 --> 00:04:36,583
- ওর গ্র্যাজুয়েশন হয়ে গেছে না?
- ও এখানে ফিরবে না?
88
00:04:36,667 --> 00:04:40,958
বাতাক পরিবারের কনিষ্ঠ সন্তানদের
অন্য শহরে পাঠানো হয় না।
89
00:04:41,042 --> 00:04:42,750
ওদের বাড়িতে থেকে বাবা-মায়ের
দেখাশোনা করতে হয়।
90
00:04:42,833 --> 00:04:45,708
সাহাত কথা দিয়েছে,
ও ফিরে আসবে...
91
00:04:45,792 --> 00:04:47,958
কিন্তু তার আগে ওকে
কিছু জিনিসের সামাল দিতে হবে।
92
00:04:48,042 --> 00:04:50,375
সেসব সম্পন্ন হলেই ও বাড়ি ফিরে আসবে।
93
00:04:50,458 --> 00:04:52,083
আমার আরো সময় লাগবে।
94
00:04:52,667 --> 00:04:56,458
একটা ব্যবসা শুরু করেছি আর
মি. পোমো'র দেখাশোনা করতে হয়।
95
00:04:56,542 --> 00:04:59,500
তুই কীসের জন্য এসব করছিস?
96
00:04:59,583 --> 00:05:02,792
তার কোনো সন্তান নেই
আর স্ত্রী'ও মারা গেছে।
97
00:05:02,875 --> 00:05:08,875
কিন্তু তুই কথা দিয়েছিলিস যে,
পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসবি।
98
00:05:08,958 --> 00:05:11,000
তুই আমাদের ছোট ছেলে।
99
00:05:11,083 --> 00:05:12,500
জানি, মা।
100
00:05:14,375 --> 00:05:15,833
কিন্তু কোনো উপায় নেই গো।
101
00:05:18,917 --> 00:05:20,792
এমন করবি জানলে,
102
00:05:20,875 --> 00:05:22,875
তোকে দূরে পড়াশোনা
করতে যেতেই দিতাম না।
103
00:05:24,292 --> 00:05:27,375
যাইহোক, যতদ্রুত সম্ভব
তোকে বাড়ি ফিরে আসতে হবে।
104
00:05:27,458 --> 00:05:30,083
আর তুই কোথাও যেতে পারবি না।
105
00:05:30,833 --> 00:05:31,958
কিন্তু--
106
00:05:32,042 --> 00:05:35,250
- তুমি বড্ড স্বার্থপর।
- ছাড়ো তো।
107
00:05:41,208 --> 00:05:42,208
স্যার।
108
00:05:44,000 --> 00:05:47,667
তো, সার্মা বাড়িতেই থাকে?
109
00:05:47,750 --> 00:05:49,083
হুম।
110
00:05:49,167 --> 00:05:51,750
ও আমার আর আমার গিন্নি'র
দেখাশোনা করে।
111
00:05:51,833 --> 00:05:54,583
ভাগ্যবশ্যত, ও উপজেলাতেই
সরকারি চাকরি করে...
112
00:05:54,667 --> 00:05:56,667
সেজন্য ও বাড়িতেই থাকতে পারে।
113
00:06:05,833 --> 00:06:10,125
সার্মাপূর্বা, মেজো সন্তান।
সরকারি আমলা, তোবা।
114
00:06:11,667 --> 00:06:13,583
মা, চিলি সস নাও।
115
00:06:13,667 --> 00:06:16,292
- নাও, বাবা।
- দেখেই জিভে জল আসছে।
116
00:06:16,375 --> 00:06:18,125
ধন্যবাদ রে, মা।
117
00:06:18,208 --> 00:06:20,292
ওর এখনো বিয়ে হয়নি কেন?
118
00:06:20,375 --> 00:06:23,208
মেয়েদেরই তো আগে
বিয়ে দেয়া উচিত, তাই না?
119
00:06:23,292 --> 00:06:26,458
ও আসলে এখনো মনের
মতো কাউকে পায়নি।
120
00:06:26,542 --> 00:06:28,083
ঠাকুর'কে ডাকুন যাতে পেয়ে যায়।
121
00:06:29,792 --> 00:06:31,917
আপনাকে খুব মান্য করি।
122
00:06:33,417 --> 00:06:36,000
আপনার সন্তানেরা নিজেদের
পা-এ দাঁড়িয়ে গেছে।
123
00:06:36,083 --> 00:06:38,750
তারা তাদের বাবা-মা'র
মুখে চুনকালি মাখাবে না।
124
00:06:38,833 --> 00:06:41,708
মি. সিয়ানিপারের মতো তো একদমই না।
125
00:06:41,792 --> 00:06:43,750
সে খালি তার সন্তানদের
ওপর খিটখিট করে,
126
00:06:43,833 --> 00:06:46,208
সেজন্য কেউই বাড়ি
ফিরে আসতে চায় না।
127
00:06:46,292 --> 00:06:48,000
পুরো হুলুস্থূল কাণ্ড বেধে আছে!
128
00:06:54,000 --> 00:06:56,500
- কীগো? বাড়ি আসবে না নাকি?
অনেক রাত হয়ে গেলো তো।
- আচ্ছা, গিন্নি, আমি জানি।
129
00:06:56,583 --> 00:07:00,833
ঠিক আছে, একটু দাঁড়াও।
আমি আসছি।
130
00:07:02,833 --> 00:07:04,917
- আমি উঠি তবে।
- ঠিক আছে।
131
00:07:05,000 --> 00:07:06,958
আমার গিন্নি'র ধৈর্য বড্ড কম।
132
00:07:07,042 --> 00:07:08,542
বুঝি গো বুঝি।
133
00:07:08,625 --> 00:07:11,833
গিন্নি'র ফোন ধরাই মঙ্গল।
134
00:07:11,917 --> 00:07:14,833
ফোন না তুললে,
আমাদের নিতে এখানেই চলে আসবে।
135
00:07:14,917 --> 00:07:16,625
আপনার আর রক্ষে থাকবে না!
136
00:07:17,458 --> 00:07:21,292
- চললাম।
- গিয়ে গিন্নি'কে সামাল দিন।
137
00:07:21,375 --> 00:07:25,250
প্রযুক্তি কিন্তু আসলেই খুব কাজের।
138
00:07:25,333 --> 00:07:28,833
বাড়ির কাউকেই আমাদেরকে
নিতে আসার প্রয়োজন পড়ে না।
139
00:07:30,750 --> 00:07:31,708
এইযে।
140
00:07:36,625 --> 00:07:39,167
প্রযুক্তি উন্নত হয়েছে ঠিকই...
141
00:07:39,250 --> 00:07:40,750
কিন্তু মানুষ নয়।
142
00:07:44,167 --> 00:07:46,792
বেশ, তাহলে, আপনারা চালিয়ে যান।
143
00:07:46,875 --> 00:07:47,750
আমি উঠি।
144
00:07:47,833 --> 00:07:49,875
এবার, গিন্নি'কে সামাল
দেয়ার পালা আপনার।
145
00:07:49,958 --> 00:07:52,292
আপনাদের দু'জনেরই একই হাল।
146
00:07:52,375 --> 00:07:55,792
সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক
147
00:07:57,208 --> 00:07:58,750
আর কতবার বলবো তোমায়?
148
00:07:58,833 --> 00:08:02,667
আমায় নিতে আসবে না।
বিষয়টা বিব্রতকর।
149
00:08:02,750 --> 00:08:04,958
যেন কেউ কোনো বাচ্চাকে
স্কুল থেকে নিতে এসেছে।
150
00:08:05,042 --> 00:08:07,333
তোমার মায়ের বাড়িতে যেতে হবে।
151
00:08:07,417 --> 00:08:10,000
তুমি পানশালায় না এলেই তো পারতে।
152
00:08:10,083 --> 00:08:12,250
তোমাকে নিতে আসতে
আমারো লজ্জা লাগে।
153
00:08:12,333 --> 00:08:14,000
যেন কোনো শিক্ষিকা
কোনো বাচ্চাকে নিয়ে যাচ্ছে।
154
00:08:16,667 --> 00:08:17,792
তো, বাচ্চাদের সাথে কথা হলো?
155
00:08:18,583 --> 00:08:22,292
ওদের ঠাকুমা'র অনুষ্ঠানের কথাটা বলেছো?
156
00:08:23,292 --> 00:08:26,583
সার্মা'কে ফোন করে বলতে বলেছি।
157
00:08:26,667 --> 00:08:28,083
কিন্তু তাও ওরা
বাড়িতে আসতে চাইছে না।
158
00:08:31,458 --> 00:08:33,417
দোহাই লাগে রে, এটা ওদের ঠাকুমা।
159
00:08:34,458 --> 00:08:35,958
আমার নিজের মা।
160
00:08:37,208 --> 00:08:38,500
শোনো।
161
00:08:38,583 --> 00:08:41,250
আমি বহুবার কেঁদেছি।
162
00:08:41,333 --> 00:08:44,375
বলেছি ওদের কথা বড্ড মনে
পড়ে, তাই বাড়ি ফেরার কথা বলেছি।
163
00:08:44,458 --> 00:08:46,417
তবুও ওরা আসতে চায়নি।
164
00:08:46,500 --> 00:08:48,667
আর আমি ওদের আপন মা।
165
00:08:51,500 --> 00:08:53,708
কী করবো এখন
আমাদের সন্তানদের নিয়ে?
166
00:08:54,500 --> 00:08:56,208
ওরা আসলেই বাড়ি আসতে চায় না।
167
00:08:56,292 --> 00:08:57,708
আমার কিচ্ছু মাথায় ঢুকছে না।
168
00:08:58,542 --> 00:09:00,708
তাই নাকি?
169
00:09:00,792 --> 00:09:01,875
তোমার মুখে এই কথা মানায় না!
170
00:09:06,792 --> 00:09:08,958
গিন্নি, আমার হাতটা ধরো তো।
171
00:09:09,042 --> 00:09:12,083
- মানে--
- যা বলছি করো। এটা জরুরি।
172
00:09:16,583 --> 00:09:18,083
হোরাস!
173
00:09:18,167 --> 00:09:20,083
হোরাস, পন্ডিত মশাই।
174
00:09:20,167 --> 00:09:21,125
হোরাস!
175
00:09:21,208 --> 00:09:23,000
হোরাস, পন্ডিত মশাই।
176
00:09:23,083 --> 00:09:25,042
আপনাদের দেখলে চোখটা জুড়িয়ে যায়।
177
00:09:25,125 --> 00:09:28,417
এই বয়সেও কতটা ঘনিষ্ঠ আপনারা।
178
00:09:28,500 --> 00:09:33,542
চার্চের জনসমবায়ে আপনাদের আদর্শ
হিসেবে বেছে নেয়া একদম সঠিক সিদ্ধান্ত ছিল।
179
00:09:35,292 --> 00:09:37,542
একটু বেশিই প্রশংসা করছেন।
180
00:09:37,625 --> 00:09:39,000
কোথায় যাচ্ছেন?
181
00:09:39,083 --> 00:09:41,625
আমার শ্বাশুড়ি'র বাড়িতে।
182
00:09:41,708 --> 00:09:45,042
বিয়ের মঞ্জুরী'র অনুষ্ঠান
নিয়ে আলোচনা করার আছে।
183
00:09:45,125 --> 00:09:46,542
হাতে কেবল আর এক সপ্তাহই পড়ে রয়েছে।
184
00:09:46,625 --> 00:09:48,750
ওহ, আচ্ছা।
185
00:09:48,833 --> 00:09:51,042
বেশ, তাহলে আপনারা যান।
186
00:09:51,125 --> 00:09:52,458
আমি প্রার্থনা করবো...
187
00:09:52,542 --> 00:09:55,292
যাতে সবকিছু ভালোয়-ভালোয় সম্পন্ন হয়।
188
00:09:55,375 --> 00:09:57,125
ধন্যবাদ, পন্ডিত মশাই।
189
00:09:57,208 --> 00:09:59,000
- চললাম।
- আচ্ছা।
190
00:10:05,875 --> 00:10:07,833
তোমায় রাজি হয়ে যেতে বলেছিলাম।
191
00:10:07,917 --> 00:10:10,375
দেখলে? এটা মন্দ নয়।
192
00:10:10,458 --> 00:10:14,292
এতে আমাদের পরিবারের সুনাম বাড়ছে।
193
00:10:19,667 --> 00:10:20,917
তো…
194
00:10:22,458 --> 00:10:28,583
অনুষ্ঠানের খরচপাতি হিসেব করে,
195
00:10:28,667 --> 00:10:32,125
৫০ মিলিয়ন কম পড়ছে।
196
00:10:32,208 --> 00:10:35,417
তোমাদের...
197
00:10:36,417 --> 00:10:39,333
কিছু বলার আছে?
198
00:10:39,417 --> 00:10:40,417
দোমু'র বাবা,
199
00:10:41,750 --> 00:10:43,250
তুমি কত দিতে পারবে?
200
00:10:43,333 --> 00:10:44,208
আচ্ছা, কাকু,
201
00:10:44,292 --> 00:10:46,583
আগে আমার ভাই-বোনেদের...
202
00:10:46,667 --> 00:10:49,417
থেকে টাকাগুলো তুলে নিই?
203
00:10:50,000 --> 00:10:53,917
বাকিটা আমি দিয়ে দেবো।
204
00:10:59,833 --> 00:11:01,250
আসি তবে।
205
00:11:01,333 --> 00:11:03,250
দেখা হবে, কাকু।
206
00:11:09,042 --> 00:11:10,417
কী হয়েছে, মা?
207
00:11:11,500 --> 00:11:12,625
বাবু।
208
00:11:13,708 --> 00:11:17,417
আমার নাতিদের কী খবর রে?
209
00:11:17,500 --> 00:11:18,708
ওরা আসছে তো?
210
00:11:18,792 --> 00:11:20,708
হ্যাঁ গো, ওরা আসবে।
211
00:11:20,792 --> 00:11:23,708
অনুষ্ঠানটা যতই ধুমধাম
করে হোক না কেন,
212
00:11:23,792 --> 00:11:27,542
আমাদের সংসারে
যতই টাকা দিস না কেন,
213
00:11:27,625 --> 00:11:31,667
আমার নাতি-নাতনি'রা না এলে,
এতসব আয়োজনের কোনো মানেই থাকবে না।
214
00:11:33,708 --> 00:11:35,667
এমনকি অনুষ্ঠানের নাম'ও...
215
00:11:35,750 --> 00:11:37,667
"নাতি-নাতনিদের ভোজনোৎসব।"
216
00:11:37,750 --> 00:11:40,292
আর ওরা আমার নাতি।
217
00:11:40,375 --> 00:11:43,292
আমায় বিশ্বাস করছো না
কেন বলো তো, মা?
218
00:11:44,167 --> 00:11:47,125
সার্মা'র মুখে শুনলাম ছেলেদের
সাথে তোর ঝগড়া চলছে।
219
00:11:48,042 --> 00:11:49,958
সেসব নিয়ে ভেবো না, মা।
220
00:11:50,042 --> 00:11:52,625
ওদের আসার দায়িত্ব
আমার ওপর ছেড়ে দাও।
221
00:11:53,250 --> 00:11:54,958
বাবু।
222
00:11:55,042 --> 00:11:57,500
সন্তানদের বেশি বকা-ঝকা করিস না।
223
00:11:58,083 --> 00:11:59,500
হ্যাঁ, মা।
224
00:12:04,083 --> 00:12:07,542
এখনো মুখ গোমড়া করে রয়েছো।
225
00:12:08,292 --> 00:12:10,167
কেন'ই বা করবো না?
226
00:12:10,250 --> 00:12:12,542
এতগুলো টাকা খরচ করে দিয়ে...
227
00:12:12,625 --> 00:12:14,833
আমায় বলার প্রয়োজনবোধটুকুও করলে না।
228
00:12:14,917 --> 00:12:17,509
তোমায় বললে, দিতে মানা করে দিতে...
229
00:12:17,583 --> 00:12:21,042
আর তখনো মুখ-গোমড়া করে থাকতে,
বিষয়টা তো একই হতো।
230
00:12:21,125 --> 00:12:22,750
না বলেই ভালো কাজ করেছি।
231
00:12:32,000 --> 00:12:33,792
- গিন্নি।
- হুম?
232
00:12:34,792 --> 00:12:37,542
কী করলে আমাদের
ছেলেরা বাড়ি আসবে বলো তো?
233
00:12:37,625 --> 00:12:39,625
ওদের কাছে ক্ষমা চেয়ে নাও।
234
00:12:39,708 --> 00:12:41,500
পাগল নাকি?
235
00:12:41,583 --> 00:12:46,125
ক্ষমা চাইলে, সেটা ওদের নেয়া
সমস্ত সিদ্ধান্তকে সায় দেয়া হবে।
236
00:12:48,875 --> 00:12:50,750
তো, কী চাও তুমি?
237
00:12:52,292 --> 00:12:54,958
ওদেরকে বাড়িতে নিয়ে এসে...
238
00:12:55,042 --> 00:12:57,708
ওদের ঠাকুমা'র অনুষ্ঠানে
নিয়ে যেতেই হবে।
239
00:12:57,792 --> 00:13:02,375
যাতে আমাদের মান-সম্মান রক্ষা পায়
আর ওদের সাথে মুখোমুখি কথা বলতে পারি।
240
00:13:03,667 --> 00:13:06,667
মুখোমুখি কথা বললে,
ওরা আমার কথা শুনবে।
241
00:13:06,750 --> 00:13:07,833
ঝগড়া করবে না।
242
00:13:09,583 --> 00:13:11,292
হুলুস্থূল কাণ্ড বাধাতে চাইছো নাকি?
243
00:13:12,292 --> 00:13:13,292
সংসারে আগুন লাগাতে
তোমার ভালো লাগে, তাই না?
244
00:13:21,583 --> 00:13:22,458
গিন্নি।
245
00:13:24,250 --> 00:13:25,583
কিছু একটা বুদ্ধি দাও না!
246
00:13:25,667 --> 00:13:28,208
ওদের বোঝানোর কোনো
একটা উপায় বের করতেই হবে!
247
00:13:29,500 --> 00:13:32,417
তোমায় তো বলেইছিলাম,
জাভা'তে গিয়ে, সামনা-সামনি দেখা করে...
248
00:13:32,500 --> 00:13:35,125
ওদেরকে ফিরে আসার জন্য বলবো।
249
00:13:36,083 --> 00:13:38,500
কিন্তু আমরা তো বাবা-মা।
আমরা কেন ওদের পা-এ পড়তে যাবো?
250
00:13:38,583 --> 00:13:40,417
এতে আমার স্বভিমান'কে ক্ষুণ্ণ হবে।
251
00:13:40,500 --> 00:13:44,000
তাহলে আমাকে একাই যেতে দাও।
252
00:13:44,083 --> 00:13:46,542
না বললাম তো।
253
00:13:47,708 --> 00:13:49,708
যা ভালো বোঝো করো।
254
00:13:56,833 --> 00:14:00,042
আমার শুধু সন্তানদের কথা বড্ড মনে পড়ে।
255
00:14:01,083 --> 00:14:04,292
দোমু'কে ছয়বছর ধরে দেখি না,
256
00:14:04,375 --> 00:14:07,083
গ্যেবি'কে চারবছর,
257
00:14:07,167 --> 00:14:09,375
আর সাহাত'কে তিনবছর ধরে।
258
00:14:10,125 --> 00:14:12,125
সবকিছুর জন্য তুমি দায়ী।
259
00:14:13,458 --> 00:14:16,708
তুমিই আমাদের সংসারটাকে
আলাদা করে দিয়েছো।
260
00:14:16,792 --> 00:14:20,417
আমায় কেন দোষ দিচ্ছো?
261
00:14:21,375 --> 00:14:24,042
তো, সত্যিই মনে করো,
কোনো দোষ নেই তোমার?
262
00:14:25,000 --> 00:14:26,625
আমি কী দোষ করেছি?
263
00:14:26,708 --> 00:14:29,583
আমি তো শুধু সংসারের
মঙ্গলটাই চাই।
264
00:14:29,667 --> 00:14:33,000
সারাটাজীবন সংসারের
জন্য কোনো কমতি রাখিনি।
265
00:14:33,083 --> 00:14:37,208
তো, তুমি চাও ছেলেদের নেয়া ভুল
সিদ্ধান্তগুলোকে দেখেও মুখ বুজে থাকি?
266
00:14:37,292 --> 00:14:41,292
ঠিক বলেছো। তোমার কখনো
দোষ থাকেই না। জানা আছে আমার।
267
00:14:41,375 --> 00:14:44,083
দোমু ওই সুন্দানী মেয়েটাকে যদি বিয়ে করে...
268
00:14:44,167 --> 00:14:46,667
আর যদি গ্যেবি কৌতুকশীল্পি'র
অভিনয় চালিয়ে যায়...
269
00:14:46,750 --> 00:14:49,542
আর যদি সাহাত এখন আমাদের
দেখভাল করার বদলে অন্য কারো...
270
00:14:49,625 --> 00:14:53,417
দেখভাল করে,
সেগুলো তুমি মেনে নেবে?
271
00:14:54,375 --> 00:14:56,792
- না, ওসব আমি মানছি না।
- তারপরও,
272
00:14:57,583 --> 00:14:59,375
আমাকেই দোষারোপ করছো?
273
00:15:00,667 --> 00:15:03,083
বাদ দাও এসব।
274
00:15:03,167 --> 00:15:05,458
তোমার আসলেই ঝগড়া
করতে ভালো লাগে।
275
00:15:05,542 --> 00:15:09,375
ভাবছো এভাবে
ঝগড়া করতে থাকলে...
276
00:15:09,458 --> 00:15:11,375
আমাদের ছেলেরা ফিরে আসবে?
277
00:15:19,250 --> 00:15:20,125
গিন্নি।
278
00:15:21,583 --> 00:15:23,083
গিন্নি।
279
00:15:23,167 --> 00:15:25,875
- একটা উপায় পেয়েছি।
- কী?
280
00:15:25,958 --> 00:15:28,000
যদি আমরা ঝগড়া করে...
281
00:15:28,083 --> 00:15:31,333
ডিভোর্স নেয়ার ভান করি,
তাহলে ওরা নিশ্চিত ফিরে আসবে।
282
00:15:33,500 --> 00:15:35,750
তোমার সত্যি-সত্যিই
মাথা খারাপ হয়ে গেছে।
283
00:15:35,833 --> 00:15:41,417
বাবা-মা ডিভোর্স
নিচ্ছে জেনেও বাড়ি না ফিরলে...
284
00:15:41,500 --> 00:15:43,542
মাথা ওদের খারাপ হয়ে গেছে।
285
00:15:43,625 --> 00:15:44,583
না, আমি এসব করতে চাই না।
286
00:15:45,625 --> 00:15:47,625
আমার সন্তানদের মিথ্যা বলবো না।
287
00:15:50,667 --> 00:15:53,083
তুমি বলেছিলে যে,
ওদের কথা বড্ড মনে পড়ে।
288
00:15:53,167 --> 00:15:54,750
ওদের কি দেখতে চাও না?
289
00:15:56,208 --> 00:16:00,958
একবার ভাবো তো দোমু, গ্যেবি,
290
00:16:01,042 --> 00:16:04,042
আর সাহাত সবাই বাড়িতে আসবে।
291
00:16:05,333 --> 00:16:06,708
তুমি তো খুশিই হবে, তাই না?
292
00:16:08,542 --> 00:16:12,333
আমি যা যা বলবো,
তোমায় শুধু সেগুলোই করতে হবে।
293
00:16:13,083 --> 00:16:16,750
কিন্তু ওরা আমাদের মিথ্যা ধরে ফেললে,
তুমিই সামাল দিও।
294
00:16:16,833 --> 00:16:18,958
আমার ঘাড়ে ভুলেও দোষ চাপাবে না।
295
00:16:26,667 --> 00:16:29,667
আমি আগে খাওয়া শুরু করবো,
তারপর, তুমি আসবে।
296
00:16:29,750 --> 00:16:31,083
আমরা ওর সামনে ঝগড়া করবো।
297
00:16:32,167 --> 00:16:34,083
কী নিয়ে?
298
00:16:35,875 --> 00:16:38,292
জানি না।
299
00:16:39,417 --> 00:16:41,833
শুধু আমার মুখে-মুখে তর্ক করে যাবে,
300
00:16:41,917 --> 00:16:43,333
তারপর ডিভোর্স চাইবে।
301
00:16:48,542 --> 00:16:50,792
- আজ কী বানিয়েছিস?
- তোম্বুর মাছ।
302
00:16:54,167 --> 00:16:55,292
নাও।
303
00:16:58,833 --> 00:16:59,833
এইযে মাছটা।
304
00:17:08,625 --> 00:17:09,792
আমি জল নিয়ে আসছি।
305
00:17:13,500 --> 00:17:17,083
এসো!
306
00:17:22,167 --> 00:17:24,542
নাও, বাবা।
307
00:17:28,750 --> 00:17:30,583
- মা।
- হুম?
308
00:17:31,750 --> 00:17:33,917
তো, এখনো বেঁচে আছো?
309
00:17:34,000 --> 00:17:35,833
আমি তো ভাবলাম মরেই গেছো।
310
00:17:36,917 --> 00:17:39,792
এমনটা কীভাবে বলতে পারলে?
এটা কিন্তু একদমই হাসির নয়।
311
00:17:39,875 --> 00:17:42,333
হাস্যকর কাজ তো তুমি করো।
312
00:17:42,417 --> 00:17:45,375
বুড়ি হয়েও এত বেলা
করে ঘুম থেকে উঠছো।
313
00:17:47,792 --> 00:17:49,417
বুড়ি তো কী হয়েছে?
314
00:17:49,500 --> 00:17:52,167
তুমিও মাঝেমধ্যে এত
বেলা করেই ঘুম থেকে ওঠো।
315
00:17:52,250 --> 00:17:53,625
তো, সেটা একজন
বুড়োর জন্য মানানসই?
316
00:17:53,708 --> 00:17:56,250
পুরুষেরা বেলা করে উঠতেই পারে।
317
00:17:56,333 --> 00:17:58,250
বুড়িদের ঘর-দুয়োর সামলাতে হয়।
318
00:18:00,125 --> 00:18:02,292
পুরুষদের বেলায় সবকিছু ছাড়।
319
00:18:02,375 --> 00:18:04,375
তোমরা নিজের ইচ্ছামতো চলতে পারো।
320
00:18:05,083 --> 00:18:07,125
তাহলে নাহয় তুমিই পুরুষ হয়ে যাও।
321
00:18:07,208 --> 00:18:08,458
তোমার মাথাটা না গেছে।
322
00:18:09,625 --> 00:18:12,667
- তোমার গেছে!
- তোমার গেছে! অনেক কাল আগেই।
323
00:18:12,750 --> 00:18:15,500
- তোমার!
- তোমার!
324
00:18:15,583 --> 00:18:18,292
- তোমার!
- তোমার!
325
00:18:18,375 --> 00:18:19,958
বাবা। মা।
326
00:18:20,042 --> 00:18:23,125
মাঝে কথা বলার জন্য দুঃখিত।
আমার দেরি হয়ে যাচ্ছে। আমায় যেতে হবে।
327
00:18:23,917 --> 00:18:25,708
- সাবধানে যাস।
- আচ্ছা, মা।
328
00:18:27,542 --> 00:18:30,333
তুমি একদমই ঝগড়া করতে পারো না।
329
00:18:30,417 --> 00:18:32,083
রাগতে অনেক সময় লাগিয়ে দিয়েছো।
330
00:18:32,167 --> 00:18:33,667
সঙ্গে-সঙ্গেই "ডিভোর্স"-র কথা
তোলা উচিত ছিল তোমার।
331
00:18:34,250 --> 00:18:35,958
এত জলদি?
332
00:18:36,042 --> 00:18:38,958
- আগে আমাদের ঝগড়া করতে হতো।
- ঝগড়া তো আমি শুরু করেই দিয়েছিলাম।
333
00:18:39,542 --> 00:18:41,958
তা তো রোজই করো।
334
00:18:42,042 --> 00:18:43,750
কিন্তু একবারও আমি ডিভোর্সের
কথা উচ্চারণ করিনি।
335
00:18:47,917 --> 00:18:50,083
সেজন্যই সার্মা কিছু বললো না।
336
00:18:50,833 --> 00:18:53,333
আমাদের ঝগড়া করতে
দেখে-দেখে ওর সয়ে গেছে।
337
00:18:54,208 --> 00:18:56,833
সেজন্যই তো হুট করে আমি
"ডিভোর্স"-র প্রসঙ্গ তুলতে পারবো না।
338
00:18:57,542 --> 00:18:59,708
আমাকে রূদ্রমূর্তি ধারন করতে হবে।
339
00:19:02,708 --> 00:19:04,833
আমার কোনো জিনিসে
তোমার খুব রাগ হয়?
340
00:19:04,917 --> 00:19:06,583
- অনেক জিনিসই আছে!
- হাহ?
341
00:19:07,583 --> 00:19:08,667
অনেককিছুই আছে।
342
00:19:08,750 --> 00:19:12,083
আচ্ছা। একটা বলো দেখি।
343
00:19:14,708 --> 00:19:16,917
পানশালা থেকে যখন
১২টার পরে বাড়ি ফেরো।
344
00:19:26,083 --> 00:19:27,250
গিন্নি।
345
00:19:29,458 --> 00:19:30,583
গিন্নি।
346
00:19:36,833 --> 00:19:38,083
তোমাকে তো বলেছিলাম।
347
00:19:39,208 --> 00:19:44,292
রাগ চেপে রাখো।
আগে সার্মা'কে জাগিয়ে তুলি।
348
00:19:44,375 --> 00:19:46,167
আমি সামনের দরজায়
গিয়ে ঠক-ঠক করবো।
349
00:19:46,750 --> 00:19:47,792
তারপর যত ইচ্ছা রাগ দেখিও।
350
00:20:09,583 --> 00:20:10,667
কী?
351
00:20:11,625 --> 00:20:14,042
- পাগলের হদ্দ!
- না, ওটা তুমি!
352
00:20:15,417 --> 00:20:16,875
অভদ্র একেবারে।
353
00:20:18,042 --> 00:20:21,250
বাইরেই কেন থেকে গেলে না?
তোমাকে তো বলেইছিলাম।
354
00:20:21,333 --> 00:20:23,625
মাঝরাত পার হয়ে গেলে,
এই বাড়ির চৌকাঠ মারাবে না।
355
00:20:23,708 --> 00:20:25,208
ভুলে গেছো নাকি?
356
00:20:25,292 --> 00:20:27,542
কেন বাড়ি আসবো না?
এটা আমার বাড়ি।
357
00:20:28,250 --> 00:20:30,042
তোমার বাড়ি মানে?
358
00:20:35,333 --> 00:20:37,833
এটা আমারো বাড়ি।
আমরা একসাথে এই বাড়িতে থাকি।
359
00:20:37,917 --> 00:20:39,333
নিয়ম মেনে চলবে!
360
00:20:39,417 --> 00:20:41,708
তোমার বাড়ি?
361
00:20:41,792 --> 00:20:44,292
বাড়ির কাগজপত্র তো
সব আমার নামে আছে!
362
00:20:44,375 --> 00:20:46,667
নিয়ম না মানতে
পারলে একাই থেকো!
363
00:20:46,750 --> 00:20:47,708
বেশ!
364
00:20:47,792 --> 00:20:49,375
আমি একাই থাকতে পারবো!
365
00:20:49,458 --> 00:20:51,333
কী বলতে চাইছো?
তুমি চাও আমরা আলাদা হয়ে যাই?
366
00:20:51,417 --> 00:20:54,958
- যদি হ্যাঁ বলি?
- বেশ, তাহলে, আমায় ডিভোর্স দিয়ে দাও!
367
00:20:56,042 --> 00:20:58,792
সার্মা, তোর ভাইদের জানিয়ে দে যে...
368
00:20:58,875 --> 00:21:01,500
তোর বাবা আর আমার ডিভোর্স চাই!
369
00:21:01,583 --> 00:21:02,917
জলদি!
370
00:21:03,000 --> 00:21:04,417
ঠিক আছে, মা।
371
00:21:08,375 --> 00:21:09,625
কী হয়েছে, সার্মা?
372
00:21:09,708 --> 00:21:12,708
বাবা-মা'র ঝগড়া হচ্ছে।
373
00:21:12,792 --> 00:21:14,833
মা তার কাছে ডিভোর্স চেয়েছে।
374
00:21:14,917 --> 00:21:16,458
সত্যি?
375
00:21:16,542 --> 00:21:21,458
সত্যি না হলে এত রাতে
তোদের ফোন করতাম না।
376
00:21:22,250 --> 00:21:24,417
তো, আমাদের করণীয় কী?
377
00:21:24,500 --> 00:21:26,250
এত মাথা ঘামাস না তো।
378
00:21:26,333 --> 00:21:28,000
এমনিতেও তাদের বিয়েটা টিকিয়ে
রাখার কোনো মানে হয় না।
379
00:21:28,083 --> 00:21:31,125
এই, আহাম্মক! বুঝেশুনে কথা বল!
380
00:21:31,208 --> 00:21:34,292
বাতাকের রীতিতে ডিভোর্স হয় না।
381
00:21:34,375 --> 00:21:36,125
বিষয়টা শুধু রীতি-রেওয়াজ নিয়ে নয়।
382
00:21:36,208 --> 00:21:39,333
খিষ্ট্রধর্মেও তো ডিভোর্সের রীতি নেই।
383
00:21:39,417 --> 00:21:42,417
সার্মা, মায়ের সাথে কথা বলে দেখ।
তাদের কোনো সমস্যা থেকে থাকলে,
384
00:21:42,500 --> 00:21:45,792
কথা বলে সেটার
একটা মীমাংসা কর।
385
00:21:45,875 --> 00:21:48,500
তো, এর মীমাংসা করতে
তোরা আসতে পারবি না?
386
00:21:49,167 --> 00:21:52,875
তোরা চুপ করে আছিস?
এটা কোনো ছোটখাটো সমস্যা নয়।
387
00:21:52,958 --> 00:21:55,542
তোরা শুধু নিজেদের কথাটুকুই ভাবছিস!
388
00:21:55,625 --> 00:21:58,333
আমাদের পরিবারের প্রতি তোদের
কোনো ভ্রূক্ষেপই নেই!
389
00:21:58,417 --> 00:22:00,708
আসলে সেটা নয় রে।
390
00:22:01,333 --> 00:22:04,208
তাদের একটু সময় দে।
391
00:22:04,292 --> 00:22:08,500
হয়তো আবেগপ্রবণ হয়ে
এমন কথা বলে ফেলেছে।
392
00:22:08,583 --> 00:22:11,583
পরিস্থিতি একেবারে হাতের
বাইরে চলে গেলে,
393
00:22:11,667 --> 00:22:13,750
আমরা নাহয় আবারো কথা বলবো।
394
00:22:23,875 --> 00:22:26,542
রান্না ঘরে গিয়ে...
395
00:22:27,792 --> 00:22:29,583
সার্মা'কে বুঝতে দাও।
396
00:22:31,083 --> 00:22:33,917
তারপর বেড়িয়ে...
397
00:22:34,000 --> 00:22:35,375
রাস্তার ধারে এসে দাঁড়াবে।
398
00:22:36,708 --> 00:22:39,250
কেউ জিজ্ঞেস করলে,
399
00:22:40,125 --> 00:22:41,958
কিছু একটা বানিয়ে বলে দেবে।
400
00:22:43,583 --> 00:22:45,333
ডিভোর্সের কথা বলবে না কিন্তু।
401
00:22:45,417 --> 00:22:47,250
বিষয়টা লজ্জাকর।
402
00:22:48,333 --> 00:22:50,917
যদি সার্মা আমার পেছনে না আসে?
403
00:22:51,792 --> 00:22:55,000
আসবে গো। আলবাত আসবে।
404
00:22:59,125 --> 00:23:01,375
কোথায় যাচ্ছো, মা?
405
00:23:02,792 --> 00:23:04,625
এই বাড়িতে আমার কোনো দামই নেই।
406
00:23:06,500 --> 00:23:09,917
আমার স্বামী আর
সন্তানেরা বড্ড স্বার্থপর।
407
00:23:10,667 --> 00:23:12,292
আমি এখনো অনাথ হয়ে পড়িনি।
408
00:23:13,000 --> 00:23:15,583
আমার মা আমাকে চোখে হারায়।
409
00:23:16,792 --> 00:23:17,917
মা।
410
00:23:25,792 --> 00:23:30,208
পরিস্থিতি খারাপ!
মা বাড়ি ছেড়ে চলে গেছে!
411
00:23:30,292 --> 00:23:34,000
- কোথায়?
- দীদার বাড়ি!
412
00:23:34,083 --> 00:23:37,708
- এটা খারাপ হচ্ছে।
- খারাপ? কেন?
413
00:23:37,792 --> 00:23:40,042
বাড়ি ছেড়ে...
414
00:23:40,125 --> 00:23:43,042
মায়ের বাপেরবাড়ি যাওয়ার মানে
হলো সে সত্যিই ডিভোর্স নিতে চায়।
415
00:23:43,125 --> 00:23:45,625
মা'কে ফিরিয়ে আনতে চাইলে,
416
00:23:45,708 --> 00:23:49,792
রীতি অনুযায়ী, বাবা'কে পরিবার
সমেত তাকে আনতে যেতে হবে।
417
00:23:49,875 --> 00:23:52,000
- কতক্ষণ আগে বেড়িয়েছে রে?
- এই তো এইমাত্র।
418
00:23:52,083 --> 00:23:53,833
তাহলে, তার পেছনে যা।
419
00:24:02,375 --> 00:24:05,667
দাঁড়া।
420
00:24:06,500 --> 00:24:09,208
মা।
421
00:24:09,292 --> 00:24:12,083
নাও, তোমার ছেলেরা কথা বলবে।
422
00:24:12,167 --> 00:24:15,083
মা, যেও না।
423
00:24:15,167 --> 00:24:16,917
এমন ভান করিস না যে,
তোদের কোনো যায় আসে!
424
00:24:17,000 --> 00:24:20,417
মা, কিন্তু আমরা তো তোমার ছেলে।
425
00:24:20,500 --> 00:24:24,667
আলোচনা করে একটা মীমাংসা
করা যাবে। শুধু তুমি যেও না।
426
00:24:24,750 --> 00:24:26,667
হ্যাঁ, মা। আমরা একটা
সুরাহা বের করে নিতে পারবো।
427
00:24:26,750 --> 00:24:28,292
আমরা কাল বাড়ি আসবো।
428
00:24:29,583 --> 00:24:32,875
আমার তো হবে না। অন্য কাজ আছে।
429
00:24:34,333 --> 00:24:36,542
বাদ দে। তোরা খুবই ব্যস্ত মানুষ।
430
00:24:36,625 --> 00:24:38,292
আমি বরং মায়ের
বাড়িতেই চলে যাচ্ছি।
431
00:24:39,042 --> 00:24:42,042
- গ্যেবি, বোকার মতো কথা বলিস না!
- আচ্ছা, মা।
432
00:24:42,125 --> 00:24:43,750
শুধু বাড়িতে ফিরে যাও।
433
00:24:43,833 --> 00:24:46,292
- আমরা কাল বাড়ি আসবো।
- হ্যাঁ, মা। ঘরে ফিরে যাও।
434
00:24:46,375 --> 00:24:48,167
ঠিক আছে, মা?
435
00:24:54,208 --> 00:24:57,083
- হোরাস!
- হোরাস, চাচা!
436
00:24:57,958 --> 00:24:58,792
কোথায় যাচ্ছেন?
437
00:24:59,833 --> 00:25:03,000
আমার মেয়ে অফিসে যাচ্ছে।
438
00:25:03,083 --> 00:25:05,208
- আচ্ছা, মা, এবার তুই রওনা দে।
- আমি তাহলে চললাম, মা।
439
00:25:05,292 --> 00:25:07,292
- আসছি, চাচা।
- আচ্ছা।
440
00:25:11,875 --> 00:25:14,667
- মা, তোর ব্যাগ।
- আচ্ছা।
441
00:25:15,375 --> 00:25:19,833
এটা নিতে ভুলে গেছিস।
এতে ওর অফিসের ফাইল আছে।
442
00:25:19,917 --> 00:25:22,209
- তাই না রে?
- হ্যাঁ, মা।
443
00:25:22,292 --> 00:25:24,875
- আসছি, চাচা।
- আচ্ছা।
444
00:25:27,500 --> 00:25:30,167
বাচ্চারা দেখতে-দেখতে
কত বড়ো হয়ে গেলো।
445
00:25:30,250 --> 00:25:33,083
- হ্যাঁ।
- বড়ো হয়ে গেলে,
446
00:25:33,167 --> 00:25:36,000
সাধারণত ওরা আমাদের অবাধ্যই হয়,
তবে আপনাদের সন্তানেরা ভিন্ন।
447
00:25:36,083 --> 00:25:37,500
ওরা খুবই বুঝদার।
448
00:25:38,083 --> 00:25:39,333
বেশ, আমি চলি তবে, বৌদি।
449
00:25:39,417 --> 00:25:40,333
সাবধানে যাবেন, দাদা।
450
00:25:53,208 --> 00:25:55,458
কী কথা হলো?
451
00:25:57,667 --> 00:25:59,500
ওরা কাল সবাই বাড়ি আসছে।
452
00:25:59,583 --> 00:26:02,167
দেখলে? বলেছিলাম না?
453
00:26:02,250 --> 00:26:04,583
আমার কথামতো চললে,
454
00:26:04,667 --> 00:26:05,917
সবকিছু নিখুঁতভাবে এগোবে।
455
00:26:06,708 --> 00:26:09,208
হ্যাঁ। তোমার আসলেই
কোনো জবাব নেই!
456
00:26:09,833 --> 00:26:11,083
সবকিছু তোমার পরিকল্পনামাফিকই হয়েছে।
457
00:26:11,667 --> 00:26:13,167
তোমার কল্যাণে তোবা
ঝিল'ও কাছেপিঠেই রয়েছে।
458
00:26:24,708 --> 00:26:25,792
মা কোথায়?
459
00:26:25,875 --> 00:26:28,500
জানি না। মনে হয় ঝিলে ডুবে গেছে।
460
00:26:32,375 --> 00:26:33,375
আমি আসছি, বাবা।
461
00:26:35,625 --> 00:26:36,667
সাবধানে যাস, মা।
462
00:26:40,958 --> 00:26:43,208
আমিও একটু নাটক করছিলাম।
463
00:26:43,292 --> 00:26:46,333
আমার ক্ষেত্রেও এটাই প্রযোজ্য।
আমিও তো তাই করছি।
464
00:26:46,917 --> 00:26:49,167
কিন্তু চাটি'টা বড্ড জোরে মেরেছো।
465
00:26:50,292 --> 00:26:54,250
- সোনা, আমি কি সঙ্গে যাবো?
- না, তার কোনো দরকার নেই।
466
00:26:54,333 --> 00:26:56,542
এতে পরিস্থিতি আরো বিগড়ে যাবে।
467
00:26:56,625 --> 00:27:00,000
কিন্তু তুমি ফিরে আসবে তো?
468
00:27:00,667 --> 00:27:03,167
সেখানে বিয়ের কথা
বলতে যাচ্ছো না তো?
469
00:27:03,250 --> 00:27:07,167
শোনো। এখন কিন্তু আর
পিছিয়ে গেলে চলবে না।
470
00:27:07,250 --> 00:27:09,417
নেনি'র মন ভেঙো না।
471
00:27:09,500 --> 00:27:11,708
সেটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন।
472
00:27:11,792 --> 00:27:13,917
সত্যিই আমার পারিবারিক
কারণে যাচ্ছি।
473
00:27:14,583 --> 00:27:18,208
আর বিয়ে নিয়ে আমার
মনে কোনোরকম দ্বীধা নেই।
474
00:27:18,875 --> 00:27:20,875
আমার বাবা বিয়ের অনুষ্ঠানের
জায়গার টাকাটা দিয়ে দিয়েছে।
475
00:27:22,458 --> 00:27:25,000
পালিয়ে যেতে চাইলে,
টাকাটা কিন্তু ফেরত দিও।
476
00:27:27,875 --> 00:27:30,750
জায়গাটার জন্য মোটা
টাকা দিতে হয়েছে, তাই না, সোনা?
477
00:27:30,833 --> 00:27:34,250
আমি নিজের গয়নাগাটিও
বন্দক রেখে দিয়েছি।
478
00:27:34,333 --> 00:27:37,000
এখন পালিয়ে যাওয়া বড্ড নিষ্ঠুর কাজ হবে।
479
00:27:38,500 --> 00:27:40,083
চা খাও।
480
00:27:40,167 --> 00:27:41,917
খাও।
481
00:27:42,000 --> 00:27:44,125
খেয়ে মনটাকে একটু শান্ত করো।
482
00:27:46,833 --> 00:27:49,375
যদি...
483
00:27:50,083 --> 00:27:53,125
আমি আর না ফিরতে পারি?
484
00:27:53,917 --> 00:27:55,458
সমস্যা নেই।
485
00:27:56,583 --> 00:27:59,375
তোমার বাড়ি ফিরে
যাওয়াটাই বেশি জরুরি।
486
00:27:59,958 --> 00:28:03,208
তোমার বাবা-মা'র
তোমাকে পাশে প্রয়োজন।
487
00:28:04,083 --> 00:28:06,583
"Urip iku urup".
488
00:28:07,583 --> 00:28:08,875
এর মানে কী?
489
00:28:09,458 --> 00:28:11,708
"Urip"-র মানে আমাদের জীবন।
490
00:28:12,917 --> 00:28:16,875
"Urup"-র মানে অগ্নিময়
কিংবা প্রজ্বলিত হওয়া।
491
00:28:16,958 --> 00:28:18,333
এর মানে হচ্ছে...
492
00:28:19,083 --> 00:28:23,667
আমাদের উপস্থিতির দ্বারা অন্যের জীবনকে
আলোকিত করে তুলতে হবে।
493
00:28:26,000 --> 00:28:29,375
সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে,
যেখানেই থাকো না কেন,
494
00:28:30,208 --> 00:28:32,500
তোমায় অন্যের সাহায্যে আসতে হবে।
495
00:28:33,083 --> 00:28:33,958
বুঝলে?
496
00:28:35,417 --> 00:28:37,583
সার্কাস
497
00:28:37,667 --> 00:28:38,583
তৈরি?
498
00:28:38,667 --> 00:28:42,292
মুখ গোমড়া করে থেকো না।
দেখো ও মুখ গোমড়া করে আছে!
499
00:28:43,792 --> 00:28:45,625
- আমি কাঁদছি।
- আমি নার্ভাস হয়ে পড়ছি।
500
00:28:45,708 --> 00:28:49,583
গ্যেবি, তুমি কি ছোটবেলা থেকেই
সাইকেল চালাতে ভালোবাসতে?
501
00:28:49,667 --> 00:28:52,250
- বাবা'র সাথে?
- হুম!
502
00:28:52,333 --> 00:28:54,625
বাবা'র কথা মনে পড়ে না?
503
00:28:55,750 --> 00:28:59,125
হ্যাঁ বলে দাও, যেমনটা
অন্যান্য অনুষ্ঠানে বলে থাকো।
504
00:28:59,208 --> 00:29:02,917
- বাবা'র কথা খুব মনে পড়ে।
- বেশ, এবার আমরা মঞ্চে ডাকবো...
505
00:29:03,000 --> 00:29:05,750
গ্যেবি'র বাবা'কে!
506
00:29:05,833 --> 00:29:10,417
অনুগ্রহ করে মঞ্চে আসুন, জনাব।
507
00:29:11,875 --> 00:29:14,833
কীরে, গ্যেবি, খোকা আমার।
508
00:29:14,917 --> 00:29:17,417
প্লিজ, মিস।
509
00:29:17,500 --> 00:29:20,000
এটা আমার পরিবারের ব্যাপার।
510
00:29:20,708 --> 00:29:23,292
মাত্র দু'দিন ছুটি দিন, ঠিক আছে?
511
00:29:23,375 --> 00:29:25,667
প্লিজ, আপনার পা-এ পড়ছি।
512
00:29:27,250 --> 00:29:28,750
মিস ডিন্ডা, বোঝার চেষ্টা করুন।
513
00:29:32,333 --> 00:29:34,083
আচ্ছা, দু'দিন'ই কিন্তু।
514
00:29:35,125 --> 00:29:36,417
এর বেশি নয়!
515
00:29:36,500 --> 00:29:37,542
বেশ, কথা দিলাম।
516
00:29:48,000 --> 00:29:49,458
অস্বস্তি লাগছে, তাই না?
517
00:29:50,167 --> 00:29:52,792
বাবা'র কথা শুনে নেয়া উচিত তোর।
518
00:29:52,875 --> 00:29:55,458
কৌতুকশীল্পি'র পেশা ছেড়ে দে,
তাহলে তোকে দেখে আর কেউ চিনবে না।
519
00:29:57,250 --> 00:29:59,167
তোকে যেহেতু কেউ চেনে না,
520
00:29:59,250 --> 00:30:01,000
তাহলে তুই কেন
বাবা'র কথা শুনিস না?
521
00:30:04,542 --> 00:30:08,250
এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি
কাছে হওয়ায় বেশ সুবিধা হয়।
522
00:30:08,333 --> 00:30:10,917
হ্যাঁ, সেজন্য বাড়ি না আসার
কোনো অজুহাত দিতে পারবি না।
523
00:30:11,000 --> 00:30:13,167
তুই যেন কত বাড়ি এসে উল্টে দিস।
524
00:30:14,583 --> 00:30:15,833
ভাই!
525
00:30:15,917 --> 00:30:18,042
ভাই!
526
00:30:18,125 --> 00:30:21,250
তোকে খুব মিস করেছি রে, দোমু।
527
00:30:21,333 --> 00:30:26,792
গ্যেবি! আমার সেলিব্রিটি ভাই!
528
00:30:28,417 --> 00:30:30,792
সাহাত!
529
00:30:30,875 --> 00:30:33,625
মনে হচ্ছে যেন সেদিনেরই কথা,
যখন তোর ডায়পার পাল্টাতাম...
530
00:30:33,708 --> 00:30:36,708
আর এখন কিনা তোর
গোঁফ উঠতে শুরু করেছে।
531
00:30:37,458 --> 00:30:40,500
জার্নি কেমন ছিল? তোদের তো বহুদিন
একে-অপরের সাথে দেখা-সাক্ষাৎ নেই।
532
00:30:40,583 --> 00:30:43,000
ভালোই মজা হয়েছে নিশ্চয়।
তোরা নিশ্চয় একে-অপরকে খুব মিস করেছিস।
533
00:30:43,083 --> 00:30:45,500
হ্যাঁ, সত্যিই খুব মজা হয়েছে।
534
00:30:45,583 --> 00:30:47,542
আমার বড়ো ভাইয়েরা একে-অপরকে
সত্যিই খুব স্নেহ করে।
535
00:30:47,625 --> 00:30:49,917
একসাথে হয়ে
খুবই ভালো লাগছে।
536
00:30:50,625 --> 00:30:52,750
কিন্তু আমার মাথা কাজ করছে না।
537
00:30:52,833 --> 00:30:56,417
বাবা-মা'র ঝগড়ার জন্য আমার
কি খুশি না মন খারাপ হওয়া উচিত?
538
00:31:02,375 --> 00:31:03,583
এত হাসিখুশি মুখ রেখো না।
539
00:31:04,833 --> 00:31:07,833
ওদের বিশ্বাস হবে না যে,
আমার কাছে ডিভোর্স চেয়েছো।
540
00:31:07,917 --> 00:31:10,125
তো, এরপর আমাদের কী করতে হবে?
541
00:31:10,208 --> 00:31:13,542
মা'র অনুষ্ঠান অব্ধি ওদের
এখানে কীভাবে রাখবো?
542
00:31:14,167 --> 00:31:16,417
আমার কথা মতো চলো।
543
00:31:16,500 --> 00:31:18,333
ওদের যতদিন সম্ভব এখানে
থাকতে বাধ্য করতে হবে।
544
00:31:19,000 --> 00:31:20,833
সেটা তো জানি, কিন্তু কীভাবে?
545
00:31:21,833 --> 00:31:23,792
শুধু দেখতে থাকো।
546
00:31:24,542 --> 00:31:26,917
বেশ, তোমায় কিছু ইশারা করবো।
547
00:31:27,833 --> 00:31:29,583
আমার আঙুল মুখে রাখলে,
548
00:31:30,167 --> 00:31:31,500
আমার সাথে তর্ক করবে।
549
00:31:32,792 --> 00:31:35,833
চোখে রাখলে, কাঁদবে।
550
00:31:35,917 --> 00:31:37,917
নয়তো, চুপটি মেরে থাকবে।
551
00:31:40,833 --> 00:31:42,000
মনে রেখো,
552
00:31:42,667 --> 00:31:45,167
ওদের সাথে কিন্তু হেসে-খেলে
কথা বললে চলবে না!
553
00:31:45,250 --> 00:31:46,208
জানি!
554
00:31:46,292 --> 00:31:48,500
ওদের দেখাবে যে, তুমি কিছু
ঝামেলার মধ্যে রয়েছো!
555
00:31:49,167 --> 00:31:51,542
জানি গো! বুঝেছি!
556
00:31:59,125 --> 00:32:03,000
প্লিজ অন্য কাউকে আর
এই ব্যাপারে জানাবি না।
557
00:32:03,083 --> 00:32:06,125
আমি চাই না লোকে
এটা নিয়ে কথা বলুক।
558
00:32:07,208 --> 00:32:08,792
তো, কী প্ল্যান করলি?
559
00:32:09,958 --> 00:32:12,667
তাদের মিল করাতে হবে।
560
00:32:14,125 --> 00:32:15,750
কীভাবে?
561
00:32:16,583 --> 00:32:19,083
আমি মাত্র দু'দিনের ছুটি পেয়েছি।
562
00:32:20,125 --> 00:32:22,000
কালকেই ফিরে যেতে হবে।
563
00:32:22,083 --> 00:32:24,208
সবকিছু জলদি মিটমাট কর।
564
00:32:24,292 --> 00:32:26,417
আজরাতে, সবাই একসাথে বসে,
565
00:32:26,500 --> 00:32:29,083
সমস্যাগুলো নিয়ে আলোচনা করে,
566
00:32:29,167 --> 00:32:31,500
ডিভোর্সের বদলে অন্য
কোনো সমাধান খুঁজবো।
567
00:32:34,208 --> 00:32:37,000
কিন্তু মনে রাখিস,
568
00:32:37,083 --> 00:32:39,542
আমাদের উদ্দেশ্য তাদের
সমস্যার সমাধান করা।
569
00:32:40,333 --> 00:32:42,625
পরিস্থিতিকে আরো বিগড়ে দিস না।
570
00:32:42,708 --> 00:32:44,417
রাগ-টাগ একটু চেপে রাখিস, কেমন?
571
00:33:11,833 --> 00:33:13,042
মা।
572
00:33:14,625 --> 00:33:15,625
মা।
573
00:33:16,833 --> 00:33:17,833
মা।
574
00:33:24,458 --> 00:33:26,292
খোকারা আমার।
575
00:33:27,417 --> 00:33:31,208
তোদের কথা বড্ড মনে পড়ে রে।
576
00:33:32,583 --> 00:33:33,792
গ্যেবি।
577
00:33:37,458 --> 00:33:38,667
দোমু।
578
00:33:40,583 --> 00:33:42,042
সাহাত।
579
00:33:46,125 --> 00:33:48,750
তোদের কথা মনে পড়ে রে।
580
00:34:03,542 --> 00:34:05,208
তো, সবাই এসেছিস?
581
00:34:16,333 --> 00:34:19,167
তা, নিজেদের পা-এ দাঁড়ানোর পর...
582
00:34:21,000 --> 00:34:23,250
যাদের জন্য দাঁড়াতে পারলি,
তাদেরকেই কিনা মনে রাখলি না।
583
00:34:36,833 --> 00:34:42,208
দোমু, গ্যেবি, সাহাত, খেতে আয়।
584
00:34:42,292 --> 00:34:43,375
আর বাবা?
585
00:35:03,042 --> 00:35:04,208
বাবা।
586
00:35:05,333 --> 00:35:06,333
বাবা।
587
00:35:07,750 --> 00:35:09,583
খেতে আসো।
588
00:35:11,375 --> 00:35:15,875
আমি পানশালায় খেতে যাচ্ছি।
তোর মা আমায় খেতে ডাকেনি।
589
00:35:18,083 --> 00:35:20,500
এমন করো না।
আমাদের সাথে খাও।
590
00:35:31,958 --> 00:35:33,625
খাবারে বিষ মেশাওনি তো?
591
00:35:33,708 --> 00:35:34,958
এভাবে বলো না, বাবা।
592
00:35:35,042 --> 00:35:39,208
হয়তো তার বিধবা
হওয়ার আর তর সইছে না।
593
00:35:40,708 --> 00:35:42,167
প্রার্থনা শুরু কর।
594
00:35:44,042 --> 00:35:47,708
খাবার আগে, চলো প্রার্থনা করি।
595
00:35:47,792 --> 00:35:50,917
ধন্যবাদ, ঈশ্বর, আজ
আমাদের একত্রিত করার জন্য।
596
00:35:51,667 --> 00:35:54,875
মা-র বানানো অন্ন'কে পবিত্র করে তুলুন,
597
00:35:54,958 --> 00:35:59,583
যাতে এই অন্ন মুখে তোলা
সকলে সুস্থ-সবল ও দীর্ঘজীবী হয়।
598
00:36:00,167 --> 00:36:01,167
আমিন।
599
00:36:01,792 --> 00:36:03,208
এবার নিশ্চিন্তে খেতে পারবে, বাবা।
600
00:36:18,333 --> 00:36:20,167
গোমাক নুডুলসটা
খুব ভালো হয়েছে, মা।
601
00:36:21,375 --> 00:36:24,292
তোমার হাতের তৈরি রান্না
এই দুনিয়ায় সবচেয়ে সেরা।
602
00:36:24,375 --> 00:36:26,250
কোনো তুলনাই হয় না!
603
00:36:26,333 --> 00:36:31,292
তবুও তার হাতের রান্না খাওয়ার
টানে বাড়ি আসতে পারিস না?
604
00:36:35,625 --> 00:36:36,500
কী?
605
00:36:37,167 --> 00:36:38,583
না, আসলে তোমায় জল দিতে যাচ্ছিলাম।
606
00:36:41,583 --> 00:36:44,292
বড়ো ছেলেরা এমনই হয়।
607
00:36:44,375 --> 00:36:46,667
বাবা-মায়ের প্রতি সবচেয়ে স্নেহশীল।
608
00:37:01,083 --> 00:37:02,667
আরো সময় লাগবে?
609
00:37:03,500 --> 00:37:04,375
আমি পানশালায় যেতে চাই।
610
00:37:05,583 --> 00:37:06,708
বেশ…
611
00:37:07,792 --> 00:37:11,667
আমাদের এখানে আসার
কারণটা নিশ্চয় জানোই।
612
00:37:13,792 --> 00:37:15,458
আমায় কালকেই জাকার্তায় ফিরতে হবে।
613
00:37:17,333 --> 00:37:20,083
তাই, আজই সবকিছু
মিটমাট করা লাগবে।
614
00:37:20,750 --> 00:37:22,583
মিটমাট করা লাগবে মানে?
615
00:37:22,667 --> 00:37:24,792
সমস্যাটা তো বলো?
616
00:37:24,875 --> 00:37:27,000
ডিভোর্সের চিন্তা তোমাদের
মাথায় কীভাবে আসতে পারে?
617
00:37:28,833 --> 00:37:31,542
বাবা, মা'র কাছে ক্ষমা চেয়ে নাও।
618
00:37:32,250 --> 00:37:34,250
আমি কেন ক্ষমা চাইবো?
619
00:37:35,875 --> 00:37:37,875
বাবা, তুমি তো তাকে
ডিভোর্স দিতে চাও না, তাই না?
620
00:37:37,958 --> 00:37:39,708
অবশ্যই না।
621
00:37:39,792 --> 00:37:41,667
ডিভোর্স নিলে লোকের
কাছে মুখ দেখাতে পারবো না।
622
00:37:41,750 --> 00:37:44,333
তাহলে, মা'র কাছে
ক্ষমা চেয়ে নাও, বাবা।
623
00:37:44,417 --> 00:37:46,375
নাহলে আমাদের কাছে
সমস্যাটা খুলে বলো...
624
00:37:46,458 --> 00:37:48,500
যাতে পরিস্থিতি সম্পর্কে জানতে পারি।
625
00:37:49,250 --> 00:37:51,958
ওকেই জিজ্ঞেস কর।
ডিভোর্স তো ও চেয়েছে।
626
00:37:53,000 --> 00:37:54,750
তো, সমস্যাটা কী, মা?
627
00:37:54,833 --> 00:37:56,750
বলো, মা।
628
00:38:00,458 --> 00:38:01,667
অনেক সমস্যা!
629
00:38:02,417 --> 00:38:04,250
আমার অনেক সমস্যা আছে!
630
00:38:04,958 --> 00:38:08,375
বলো, যাতে আমরা একসাথে
একটা সুরাহা বের করতে পারি।
631
00:38:21,375 --> 00:38:22,833
মা।
632
00:38:22,917 --> 00:38:24,667
এখন বলতে না চাইলে,
633
00:38:24,750 --> 00:38:27,625
তাহলে নাহলে কালকে আলোচনা করবো।
634
00:38:27,708 --> 00:38:28,875
কেঁদো না, কেঁদো না।
635
00:38:30,750 --> 00:38:31,792
আমি পানশালায় চললাম।
636
00:38:53,750 --> 00:38:56,167
তাদের একে-অপরের বিরুদ্ধে নালিশ
করার জন্য জোর করা যাবে না।
637
00:38:56,250 --> 00:38:59,500
মা খুব একটা চাপ সহ্য করতে পারে না।
638
00:39:02,833 --> 00:39:05,708
যদি তাদের সাথে
আলাদা-আলাদা কথা বলি?
639
00:39:05,792 --> 00:39:08,833
আগে বাবা নয়তো মায়ের
সাথে কথা বলা যেতে পারে।
640
00:39:08,917 --> 00:39:10,583
শুধু তাদের একসাথে রাখিস না।
641
00:39:11,167 --> 00:39:13,417
আমার মনে হয় না এই
বাড়িতে থেকে মীমাংসা হবে।
642
00:39:13,500 --> 00:39:15,583
নতুন আমেজের সাথে নতুন
কোনো জায়গা খুঁজতে হবে,
643
00:39:15,667 --> 00:39:17,208
তাদের মেজাজ পাল্টানোর জন্য।
644
00:39:18,208 --> 00:39:21,000
তাদের চল ঘুরতে নিয়ে যাবো।
645
00:39:22,125 --> 00:39:23,667
তাদের খুশি করতে পারলে,
646
00:39:24,667 --> 00:39:26,542
হয়তো সব খুলে বলবে।
647
00:39:27,125 --> 00:39:28,750
বেশ, কাল সকালেই চল।
648
00:39:28,833 --> 00:39:31,958
হয়তো এভাবে তাদের মিল হয়ে যাবে...
649
00:39:32,542 --> 00:39:35,750
যাতে কাল রাতেই আমি
জাকার্তায় ফিরে যেতে পারি।
650
00:39:38,167 --> 00:39:39,458
এক, দুই, তিন!
651
00:39:54,958 --> 00:39:55,958
আরেকবার!
652
00:40:32,292 --> 00:40:34,417
শব্দ করো না!
653
00:40:34,500 --> 00:40:35,833
বাচ্চাদের জাগিয়ে দেবে তো!
654
00:40:36,542 --> 00:40:39,542
কাল ওরা আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে।
655
00:40:39,625 --> 00:40:41,250
কী করবো বলো?
656
00:40:41,333 --> 00:40:42,875
দেখো অবস্থা।
657
00:40:42,958 --> 00:40:45,708
তোমায় বড্ড খুশি লাগছে।
658
00:40:45,792 --> 00:40:48,917
সব বাবা-মা'ই তাদের
সন্তানদের দেখে খুশি হয়,
659
00:40:49,000 --> 00:40:49,958
শুধু তুমি বাদে।
660
00:40:50,542 --> 00:40:52,500
ওরা আমাদের ঘুরতে কেন নিয়ে যাচ্ছে?
661
00:40:52,583 --> 00:40:56,500
ওরা আমাদের সাথে
আলাদা-আলাদা কথা বলতে চায়।
662
00:40:56,583 --> 00:40:57,667
তো, এখন কী করবে?
663
00:40:57,750 --> 00:40:59,500
যখন ওরা যাওয়ার কথা বলবে,
664
00:40:59,583 --> 00:41:02,167
প্রথমে না করে দেবে,
এমনি-এমনিই রাজি হয়ে যাবে না।
665
00:41:11,917 --> 00:41:14,500
মা, ওঠো।
666
00:41:15,792 --> 00:41:17,667
ঘুরতে যাবো চলো।
667
00:41:20,292 --> 00:41:23,042
- আমি যেতে পারবো না।
- চলো না।
668
00:41:25,958 --> 00:41:27,208
চল।
669
00:41:31,667 --> 00:41:32,500
আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি।
670
00:41:39,667 --> 00:41:41,000
চল, ঘুরে আসি।
671
00:41:42,542 --> 00:41:43,958
সাহাত, তুই পেছনে বস।
672
00:41:55,333 --> 00:41:56,667
- বসতে পারবি তো?
- হ্যাঁ।
673
00:41:59,708 --> 00:42:00,708
সার্মা।
674
00:42:01,875 --> 00:42:03,292
সার্মা!
675
00:42:03,375 --> 00:42:05,417
আমায় ওখানে বসতে দে!
676
00:42:06,792 --> 00:42:09,208
- সোনা।
- ওরা ডালে-ডালে চললে,
677
00:42:09,292 --> 00:42:10,333
আমরা চলি পাতায়-পাতায়।
678
00:42:18,042 --> 00:42:19,958
- আমায় আরাম করে পা রাখতে দাও!
- আমায় আরাম করে পা রাখতে দাও!
679
00:42:20,042 --> 00:42:22,333
- আমায় আরাম করে পা রাখতে দাও!
- আমায় আরাম করে পা রাখতে দাও!
680
00:42:22,417 --> 00:42:25,000
- সরো!
- তুমি সরো!
681
00:42:25,083 --> 00:42:27,250
- সরো!
- তুমি সরো!
682
00:42:28,125 --> 00:42:29,042
আমায় মাঝে বসতে দাও।
683
00:43:08,958 --> 00:43:12,333
সেখানে গিয়ে স্বাভাবিক থাকবে।
684
00:43:12,417 --> 00:43:14,417
বেশি হাসিখুশি থাকবে না।
685
00:43:16,125 --> 00:43:18,542
তোবা ঝিল'টা ভারি সুন্দর, তাই না?
686
00:43:20,125 --> 00:43:24,000
তো, এটাই সেই বিখ্যাত তোবা ঝিল?
687
00:43:25,167 --> 00:43:28,708
এই প্রথমবার ঝিল'টা দেখছি।
688
00:43:28,792 --> 00:43:30,125
দৃশ্যটা ভারি মনোরম।
689
00:43:31,583 --> 00:43:33,000
দৃশ্যটা সুন্দর, তাই না?
690
00:43:34,667 --> 00:43:36,250
তেমন খাস'ও নয়।
691
00:43:38,583 --> 00:43:43,333
তবে তোদের সাথে দেখছি
বলে বেশ ভালো লাগছে।
692
00:43:45,042 --> 00:43:46,542
ডিভোর্সের কথা কীভাবে
মাথায় আনতে পারো?
693
00:43:47,125 --> 00:43:49,042
ডিভোর্সের প্রসঙ্গ তুললে,
694
00:43:49,125 --> 00:43:51,000
কথা ঘুরিয়ে দেবে।
695
00:43:51,083 --> 00:43:52,417
এই।
696
00:43:52,500 --> 00:43:54,292
তোরা ছবি তুলবি না?
697
00:43:55,083 --> 00:43:56,833
দৃশ্যটা কিন্তু দারুণ।
698
00:43:56,917 --> 00:43:59,750
চল। চুপচাপ বসে থাকিস না।
699
00:43:59,833 --> 00:44:01,667
ডিভোর্সের কথা কীভাবে
মাথায় আনতে পারো?
700
00:44:01,750 --> 00:44:02,750
তোদের খিদে পায়নি?
701
00:44:02,833 --> 00:44:04,542
খাচ্ছিস না কেন?
702
00:44:04,625 --> 00:44:06,917
কী করেছো তুমি?
703
00:44:07,000 --> 00:44:08,000
মায়ের মন খারাপ।
704
00:44:08,667 --> 00:44:10,750
আমি কী করেছি?
705
00:44:11,792 --> 00:44:13,958
তো, তোরা পুরো নিশ্চিত যে,
দোষটা আমারই?
706
00:44:15,958 --> 00:44:18,167
তো, আমি অসুর আর সে মা দূর্গা?
707
00:44:18,833 --> 00:44:20,583
বাবা কী করেছে?
708
00:44:21,167 --> 00:44:23,625
মনে হচ্ছে অনেকদিন
ধরেই তুমি ঝামেলা পুহিয়েছো।
709
00:44:23,708 --> 00:44:26,708
তোর বাবা'র আমাদের
সংসারটাকে আলাদা রেখেছে।
710
00:44:26,792 --> 00:44:30,125
আমি তোদের সিদ্ধন্তে সহমত নই।
711
00:44:30,208 --> 00:44:34,667
তোদের সিদ্ধান্ত আর
যেটা করিস, তা আমি পছন্দ করি না।
712
00:44:35,458 --> 00:44:38,250
কিন্তু এটা তো সঠিক পন্থা নয়।
713
00:44:38,333 --> 00:44:40,500
আমরা একটা পরিবার...
714
00:44:40,583 --> 00:44:43,500
আর সবকিছুতে শুধু নিজের
ইচ্ছামতোই চলা তো সম্ভব নয়।
715
00:44:43,583 --> 00:44:46,542
জানি তোরা শুধু
তোদের মা'কেই ভালোবাসিস।
716
00:44:48,042 --> 00:44:51,375
আমি তো তোদের জন্য কিছুই করিনি।
717
00:44:51,458 --> 00:44:54,375
তোদের মানুষ করতে সংগ্রাম চালাইনি।
718
00:44:54,458 --> 00:44:58,208
তোদের পড়াশোনার
জন্য কঠোর পরিশ্রম করিনি।
719
00:44:58,292 --> 00:45:00,083
আমি তো তোদের
কোনো পরোয়াই করিনি।
720
00:45:00,167 --> 00:45:04,958
সেজন্যই তোরা আমার
ইচ্ছার কোনো কদর করিস না।
721
00:45:06,417 --> 00:45:07,875
আমরা হলাম বাতাক।
722
00:45:08,917 --> 00:45:10,292
আমাদের ভাষায় "ডিভোর্স" বলে কিছু নেই।
723
00:45:10,375 --> 00:45:13,792
তো, এখন তোদের আমাদের
রীতি-রেওয়াজ নিয়ে পরোয়া হচ্ছে?
724
00:45:15,250 --> 00:45:18,375
আমাদের জাতির বাইরে কাউকে বিয়ে
করা কি আমাদের রীতিতে গ্রহণযোগ্য?
725
00:45:19,583 --> 00:45:23,792
আমাদের রীতিতে, ছোট সন্তানের কি
বাবা-মা'র দেখভাল না করা চল আছে?
726
00:45:24,417 --> 00:45:27,750
কৌতুকশীল্পি হওয়া আমাদের
রীতিতে গর্বের ব্যাপার?
727
00:45:27,833 --> 00:45:31,417
তার কাছে, আমাদের অনুভূতির
চেয়ে রীতি-নীতি আগে।
728
00:45:33,083 --> 00:45:34,708
আরেকটা কথা।
729
00:45:34,792 --> 00:45:36,458
ভুলেই গিয়েছিলাম।
730
00:45:37,792 --> 00:45:43,375
তোরাও অনুভূতিকে গুরুত্ব না
দিয়ে রীতি-নীতি'কে দিচ্ছিস।
731
00:45:47,917 --> 00:45:50,333
তার সাথে কথা বলো।
732
00:45:50,417 --> 00:45:53,833
তোরা যেটা করিস,
তোদের মা সেটাই করে।
733
00:45:53,917 --> 00:45:56,875
ও আমার কথা শোনে না।
734
00:45:56,958 --> 00:45:58,792
সবকিছুর জন্য ও
আমাকেই দোষারোপ করে।
735
00:45:58,875 --> 00:46:00,417
আচ্ছা, বল তো।
736
00:46:00,500 --> 00:46:03,583
যখন বাবা'র সাথে ঝগড়া হয়,
737
00:46:04,667 --> 00:46:06,625
তখন তার সাথে তোরা কথা বলিস?
738
00:46:06,708 --> 00:46:08,750
তো, এখন আমাদের করণীয় কী?
739
00:46:09,875 --> 00:46:11,958
আমারো কিছু জিনিস সামাল দিতে হবে।
740
00:46:12,750 --> 00:46:15,083
এই সমস্যার একটা
তো মীমাংসা করা লাগবে।
741
00:46:15,167 --> 00:46:19,083
কোণঠাসা হয়ে পড়লে,
শুধু ডিভোর্সের প্রসঙ্গ টেনে আনবে...
742
00:46:19,167 --> 00:46:20,875
তাহলেই ওরা চুপ হয়ে যাবে।
743
00:46:22,167 --> 00:46:25,500
ভেবেছিলাম তোরা এখানে আমাদের
পিকনিকে নিয়ে এসেছিস,
744
00:46:27,000 --> 00:46:30,167
কিন্তু তোদের চিন্তা শুধু
নিজেদের নিয়েই...
745
00:46:30,958 --> 00:46:33,042
বাড়ি চল।
746
00:46:33,792 --> 00:46:35,833
আমারো মা'কে
দেখতে খুব ইচ্ছা করছে।
747
00:46:35,917 --> 00:46:39,083
- মা, ছবি তোলা যাক।
- কয়েকটা ছবি তোলা যাক।
748
00:46:39,167 --> 00:46:41,667
গ্যেবি, তোর ফোনটা দে।
ওটায় তো ভালো ক্যামেরা আছে, তাই না?
749
00:46:43,625 --> 00:46:45,292
তো, কী চাও তুমি, বাবা?
750
00:46:45,375 --> 00:46:46,542
আমি তো নিরুপায়।
751
00:46:47,708 --> 00:46:49,625
ও ডিভোর্স চাইছে।
752
00:46:50,583 --> 00:46:51,875
সেটাই হোক।
753
00:46:52,500 --> 00:46:53,917
এবার,
754
00:46:54,000 --> 00:46:55,458
ও যেটা বলবে সেটাই করবো।
755
00:46:55,542 --> 00:46:57,500
বলে দিই ওকে।
756
00:46:57,583 --> 00:46:59,792
আমার খিদে পেয়েছে। খাওয়া যাক।
757
00:47:00,500 --> 00:47:01,667
খাও।
758
00:47:22,458 --> 00:47:24,042
ঠাকুমা এসেছে।
759
00:47:26,792 --> 00:47:29,542
ঠাকুমা'কে এই ব্যাপারে জানতে দিবি না।
760
00:47:40,500 --> 00:47:42,292
- হোরাস, মা।
- হোরাস, খোকা।
761
00:47:42,375 --> 00:47:46,833
আমার নাতিরা এসেছে জানাসনি কেন?
762
00:47:48,542 --> 00:47:51,417
- ঠাকুমা।
- দোমু!
763
00:47:53,333 --> 00:47:54,875
গ্যেবি!
764
00:47:57,417 --> 00:47:59,917
সাহাত!
765
00:48:03,042 --> 00:48:04,292
দুঃখিত, মা।
766
00:48:04,375 --> 00:48:07,083
- তোমায় ওদের আসার কথা--
- তোকে আর সাফাই গাইতে হবে না।
767
00:48:07,167 --> 00:48:09,125
আমি বুঝে গেছি।
768
00:48:10,833 --> 00:48:12,833
কী বুঝেছো?
769
00:48:13,417 --> 00:48:15,625
ভেতরে যা।
770
00:48:15,708 --> 00:48:19,125
আমার নাতিদের সাথে কথা আছে।
771
00:48:22,917 --> 00:48:25,833
তুই কি আমার নাতি?
772
00:48:27,583 --> 00:48:28,583
যাচ্ছি।
773
00:48:29,458 --> 00:48:35,083
জানি বাবা'র সাথে
তোদের তেমন পটে না।
774
00:48:35,167 --> 00:48:37,333
সার্মা আমায় বলেছে।
775
00:48:38,083 --> 00:48:41,375
সেজন্য ভয় পাচ্ছিলাম যে,
তোরা অনুষ্ঠানে আসবি না।
776
00:48:44,292 --> 00:48:47,542
বাবা-মা'র কর্তব্য পালন করা
চাট্টিখানি কথা নয়।
777
00:48:49,083 --> 00:48:51,167
বাবা'র সাথে যতই তোদের ঝগড়া হোক,
778
00:48:51,250 --> 00:48:52,792
এটা অস্বীকার করতে পারবি না যে,
779
00:48:52,875 --> 00:48:58,625
তোদেরকে নিজের পা-এ দাঁড়
করাতে তোদের বাবা...
780
00:48:58,708 --> 00:49:02,417
কোনোরকম খামতি রাখেনি।
781
00:49:03,458 --> 00:49:05,167
জানিস এই অনুষ্ঠান'টা...
782
00:49:05,250 --> 00:49:10,000
কেন আমার জন্য
আয়োজন করা হয়েছে?
783
00:49:14,583 --> 00:49:16,083
তোরা নিশ্চয় বিভ্রান্ত।
784
00:49:16,167 --> 00:49:18,083
আমাদের পরম্পারা সম্বন্ধে
কিছুই জানিস না তোরা।
785
00:49:18,917 --> 00:49:21,583
ক্লাস সেভেনে উঠে
সেই যে শহরে চলে গেলি...
786
00:49:21,667 --> 00:49:24,042
তারপর থেকে আর তোরা
তেমন বাড়িতেই আসিস না।
787
00:49:25,750 --> 00:49:29,625
তোদের ঠাকুরদা'র
সাথে যখন বিয়ে হয়েছিল,
788
00:49:29,708 --> 00:49:32,292
তখন আমাদের কাছে
নয়াকড়িও ছিল না।
789
00:49:33,125 --> 00:49:38,458
আমরা পরম্পরাগতভাবে বিবাহ করতে পারিনি,
শুধুমাত্র চার্চের আশীর্বাদ অনুষ্ঠান হয়েছিল।
790
00:49:38,542 --> 00:49:41,583
সেজন্য অনেক ধার-দেনা হয়ে গিয়েছিল।
791
00:49:44,583 --> 00:49:46,917
তোদের বাবা কথা দিয়েছিল যে...
792
00:49:47,000 --> 00:49:49,292
সে আমাদের জন্য একটা অনুষ্ঠান করবে,
793
00:49:49,958 --> 00:49:52,000
কিন্তু তারপর বললো...
794
00:49:52,083 --> 00:49:56,292
তোরা কলেজ থেকে গ্র্যাজুয়েট
হয়ে নিজের পা-এ দাঁড়ানোর পরই...
795
00:49:56,375 --> 00:49:57,958
এই অনুষ্ঠান'টা করবে।
796
00:49:59,167 --> 00:50:02,250
জানি তোর বাবা খুব গরীব ছিল...
797
00:50:03,417 --> 00:50:07,292
কিন্তু তোর মায়ের সাথে
দিন-রাত পরিশ্রম করে...
798
00:50:07,375 --> 00:50:09,833
আজ এই জায়গাতে এসেছে।
799
00:50:13,042 --> 00:50:15,167
কিন্তু তারপরও,
800
00:50:15,250 --> 00:50:17,083
বাতাকদের কাছে,
801
00:50:17,167 --> 00:50:21,125
টাকাই শুধু ধন নয়।
802
00:50:21,208 --> 00:50:25,917
বংশধরেরাই আমাদের
কাছে সবচেয়ে জরুরি।
803
00:50:29,708 --> 00:50:35,167
তোদের বাবা'র কাছে তোরাই
হলি সবচেয়ে মূল্যবান।
804
00:50:35,250 --> 00:50:37,500
আমার কাছেও।
805
00:50:37,583 --> 00:50:44,167
সেজন্যই তোদের ছাড়া এই
অনুষ্ঠানের কোনো মানেই থাকবে না।
806
00:50:46,833 --> 00:50:50,667
বাবা'র সাথে খারাপ ব্যবহার করবি না।
807
00:50:50,750 --> 00:50:52,375
সে এই পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ।
808
00:50:53,333 --> 00:50:54,875
তোদের মা'কে দেখে তো শিখতে পারিস।
809
00:50:55,583 --> 00:50:59,042
এত বছর ধরে সে তোদের
বাবা'র সাথে সংসার করছে,
810
00:50:59,125 --> 00:51:01,958
আর দেখ সে কতটা সুখে আছে।
811
00:51:09,792 --> 00:51:12,917
মিস ডিন্ডা, প্রযোজক:
এয়ারপোর্টে আছো?
812
00:51:14,000 --> 00:51:17,375
বোকামো করো না!
তোমায় আজকেই ফিরতে হবে
813
00:51:25,208 --> 00:51:26,875
তো, কী করবি এখন?
814
00:51:26,958 --> 00:51:27,792
ফিরে যাবি?
815
00:51:27,875 --> 00:51:29,375
মিস ডিন্ডা, প্রযোজক
816
00:51:29,458 --> 00:51:30,417
মিস ডিন্ডা, প্রযোজক
817
00:51:36,292 --> 00:51:41,292
আমাদের কেউ ফিরে গেলে,
মা বাড়ি ছেড়ে চলে যাবে।
818
00:51:41,375 --> 00:51:44,458
অনুষ্ঠান'টা ভেস্তে দিয়ে আমরা
ঠাকুমা'কে নিরাশ করতে পারি না।
819
00:51:46,250 --> 00:51:51,875
বাবা-মা'কে ঠুকুমা'র অনুষ্ঠানে
নিয়ে গিয়ে তারপর ফিরে যাবো।
820
00:51:51,958 --> 00:51:53,500
সেটা কীভাবে করবো?
821
00:51:55,125 --> 00:51:57,917
আমিও জানি না রে।
822
00:51:58,750 --> 00:52:02,708
মনে হচ্ছে অন্য কাউকে দিয়ে
তাদের সাথে কথা বলাতে হবে।
823
00:52:03,958 --> 00:52:06,167
আমাদের কারো সাহায্য লাগবে।
824
00:52:06,250 --> 00:52:10,125
যার কথা আমাদের বাবা-মা শুনবে।
825
00:52:12,458 --> 00:52:13,625
কাকে বলা যায়?
826
00:52:27,833 --> 00:52:29,458
আপনি এসেছেন, পন্ডিত মশাই?
827
00:52:29,542 --> 00:52:30,750
আমি পানীয় কিছু নিয়ে আসছি।
828
00:52:31,667 --> 00:52:33,542
কীগো, তুমি পানীয় নেবে?
829
00:52:34,292 --> 00:52:35,625
গরম না ঠান্ডা আনবো?
830
00:52:35,708 --> 00:52:38,875
যেটা ইচ্ছা আনো।
যেটা খাওয়াবে সেটাই চলবে।
831
00:52:39,667 --> 00:52:43,083
উনি সব জানেন, মা, বাবা।
832
00:52:45,958 --> 00:52:48,667
বসে পড়ুন, দু'জনেই।
833
00:52:58,417 --> 00:52:59,500
তো...
834
00:53:00,583 --> 00:53:03,958
বাচ্চাদের মুখে সব শুনলাম।
835
00:53:05,792 --> 00:53:10,000
ওদের কথা দিয়েছি যে,
এটা আমি পাঁচ-কান করবো না।
836
00:53:10,792 --> 00:53:14,458
আমি শুধু সাহায্য করতে
চাইছি কারণ বাচ্চারা...
837
00:53:14,542 --> 00:53:18,250
আপনাদের মিল করানোর
আর কোনো উপায় পাচ্ছে না।
838
00:53:18,833 --> 00:53:21,792
এদিকে, কাল ওদের ঠাকুমা'র
বাড়িতে অনুষ্ঠান আছে।
839
00:53:21,875 --> 00:53:24,500
তাই…
840
00:53:26,542 --> 00:53:28,000
কোনো একটা মীমাংসা করা যাক?
841
00:53:29,458 --> 00:53:31,250
একে-অপরের সাথে কথা বলুন।
842
00:53:36,292 --> 00:53:37,625
একটা কাজ করা যাক।
843
00:53:38,583 --> 00:53:43,875
হয়তো আমাদের সামনে
খোলামেলা কথা বলতে পারবেন না।
844
00:53:44,667 --> 00:53:46,083
আপনারা ঘরে গিয়ে কথা বলতে পারেন।
845
00:54:04,125 --> 00:54:06,049
পন্ডিত মশাই কেন এসেছেন?
846
00:54:06,792 --> 00:54:08,542
জানি না।
847
00:54:08,625 --> 00:54:12,333
তোমার কাজ হলো বাচ্চাদের
কৌশল সম্পর্কে অবগত থাকা।
848
00:54:12,417 --> 00:54:16,167
জানি, আর তোমার
কাজ আমায় দোষ দেয়া।
849
00:54:17,542 --> 00:54:19,333
তো, এখন কী করবো?
850
00:54:21,208 --> 00:54:23,500
পরিকল্পনামাফিক চলো।
851
00:54:24,792 --> 00:54:28,000
- বেশ তাহলে, চলো।
- দাঁড়াও।
852
00:54:28,750 --> 00:54:32,458
এত তাড়াতাড়ি নয়। ওরা বুঝে
যাবে কিছু একটা গড়বড় আছে।
853
00:54:32,542 --> 00:54:36,208
এখানে কিছুক্ষণ থেকে,
ঝগড়া করার ভান করো।
854
00:54:38,250 --> 00:54:41,375
তোমায় কিছু বললে,
সেটা চিল্লিয়ে উত্তর দেবে।
855
00:54:43,000 --> 00:54:45,958
আমদের মধ্যে বেশি
বাজে দেখতে কে?
856
00:54:47,083 --> 00:54:48,833
- তুমি!
- তুমি!
857
00:54:48,917 --> 00:54:50,292
তুমি!
858
00:54:50,375 --> 00:54:51,625
তুমি!
859
00:54:51,708 --> 00:54:55,167
- তুমি!
- তুমি!
860
00:54:57,000 --> 00:54:58,125
- তুমি!
- চিন্তা করো না।
861
00:54:58,708 --> 00:55:00,125
এখন যেহেতু কথা বলছে,
তাই এটা স্বাভাবিক।
862
00:55:00,208 --> 00:55:03,125
আর কিছু জরুরি জিনিস
নিয়ে কথা বলছে।
863
00:55:03,208 --> 00:55:06,750
- তুমি!
- তুমি!
864
00:55:06,833 --> 00:55:08,042
তুমি!
865
00:55:26,875 --> 00:55:29,875
তো, কোনো সুরাহা মিললো?
866
00:55:32,458 --> 00:55:34,500
আমরা ঠিক করেছি যে...
867
00:55:34,583 --> 00:55:39,292
অনুষ্ঠান শেষ হওয়া অব্ধি
আমরা ঝগড়া করবো না।
868
00:55:41,583 --> 00:55:49,667
যতক্ষণ বিষয়টাকে সবাই গোপন
রেখে সবাই অনুষ্ঠানে এসে...
869
00:55:49,750 --> 00:55:52,375
পরিবারের মর্যাদা রাখছে।
870
00:55:52,458 --> 00:55:57,083
তো, মা'কে ডিভোর্স
ব্যাপারে তোমার কী মত, বাবা?
871
00:55:58,083 --> 00:56:00,708
তোর ঠাকুমার অনুষ্ঠানটা
শেষ হলে এটা নিয়ে কথা হবে।
872
00:56:02,458 --> 00:56:05,375
বেশ, তাই হোক।
873
00:56:06,167 --> 00:56:08,333
আমি তাহলে জাকার্তায়
ফেরার তারিখ পিছিয়ে দেবো।
874
00:56:11,250 --> 00:56:15,208
তো আলোচনা এখানেই শেষ করছি।
875
00:56:17,042 --> 00:56:21,125
আমরা আপনার কাছে
কৃতজ্ঞ, কিন্তু দয়া করে...
876
00:56:22,000 --> 00:56:24,833
এই কথা কাউকে জানতে দেবেন না।
877
00:56:30,708 --> 00:56:34,292
দোমু, এটায় তোকে ভালো লাগবে।
878
00:56:34,875 --> 00:56:35,917
এতে তোকে মানাচ্ছে!
879
00:56:37,583 --> 00:56:39,292
সাহাত, এটা ধর তো।
880
00:56:40,917 --> 00:56:42,333
এটা পরে দেখ তো!
881
00:56:43,375 --> 00:56:44,750
মিস ডিন্ডা, প্রযোজক
882
00:56:46,583 --> 00:56:48,333
নে।
883
00:56:48,417 --> 00:56:50,917
ভালোই লাগছে! একদম!
884
00:56:51,000 --> 00:56:54,000
দেখ এটা কত সুন্দর।
885
00:56:56,250 --> 00:56:58,125
- হ্যালো, ম্যাম।
- হোরাস, ম্যাম।
886
00:56:58,208 --> 00:57:00,333
- দেখুন।
- এটা আমার ছেলের জন্য নিচ্ছি।
887
00:57:00,417 --> 00:57:01,375
সাহাতের জন্য।
888
00:57:01,458 --> 00:57:03,542
- নিন।
- ভালোই লাগছে, তাই না?
889
00:57:03,625 --> 00:57:04,875
আমি নিয়ে নিচ্ছি।
890
00:57:09,542 --> 00:57:11,750
ভালো লাগছে।
891
00:57:12,625 --> 00:57:15,583
চল।
892
00:57:15,667 --> 00:57:18,292
অন্য কিছু দেখা যাক।
893
00:57:20,000 --> 00:57:21,750
তুই কি খুশি নোস, গ্যেবি?
894
00:57:25,500 --> 00:57:29,708
এখানে বস। জায়গাটার
কথা মনে পড়ছে?
895
00:57:30,292 --> 00:57:34,750
তুই কি ক্লান্ত রে, বাবু?
একটু জল পান কর।
896
00:57:35,750 --> 00:57:37,333
আরে!
897
00:57:37,417 --> 00:57:38,917
অবশেষে, বাচ্চাদের সঙ্গে নিয়ে এলেন।
898
00:57:39,625 --> 00:57:42,375
- মনে হয়, ১০ বছর হয়ে গেছে।
- হ্যাঁ, জনাব।
899
00:57:42,458 --> 00:57:46,458
- আর গ্যেবি তো এখন সেলিব্রিটি হয়ে গেছে।
- জি, আঙ্কেল।
900
00:57:47,625 --> 00:57:51,917
প্রতিবারের মতোই, একটা মিসোপ,
চারটে বাটি দিন।
901
00:57:53,208 --> 00:57:57,833
মা, তার সাথে কিন্তু এটা
করা ঠিক হচ্ছে না।
902
00:57:57,917 --> 00:57:59,417
আমাদের কাছে এখন টাকা আছে।
903
00:57:59,500 --> 00:58:03,125
তা থাক। পুরনো সেই সুখময়
দিনগুলোর স্মৃতিচারণ করতে চাই।
904
00:58:03,208 --> 00:58:04,917
এতে নস্টালজিক ভাব আসে।
905
00:58:05,000 --> 00:58:07,292
তুমি অদ্ভুত আচরণ করছো, মা।
906
00:58:07,375 --> 00:58:10,583
এমন ঝগড়ার সময়ে
আমাদের ঘুরতে নিয়ে এলে...
907
00:58:10,667 --> 00:58:11,708
আর এখন আমরা মিসোপ খাচ্ছি।
908
00:58:12,917 --> 00:58:14,208
জানি না রে।
909
00:58:15,458 --> 00:58:17,542
ঝগড়া না হলে...
910
00:58:18,333 --> 00:58:22,000
হয়তো তোদের সাথে বসে
এই সময়টা কাটাতে পারতাম না।
911
00:58:28,625 --> 00:58:30,417
আপনারা বড়োলোক
হয়েও কোনো লাভ হলো না।
912
00:58:30,500 --> 00:58:34,125
ভেবেছিলাম টাকা নেই
বলে আপনারা এভাবে খেতেন,
913
00:58:34,208 --> 00:58:35,792
তবে দেখতে পাচ্ছি যে,
আপনি স্রেফ কিপ্টে।
914
00:58:35,875 --> 00:58:37,292
দাঁড়ান, আঙ্কেল।
915
00:58:38,125 --> 00:58:42,042
এটা আমার মায়ের করা
অত্যাচারের ক্ষতিপূরণ।
916
00:58:43,500 --> 00:58:46,375
এই না হলে কথা!
সেলিব্রিটিদের টাকা!
917
00:58:47,500 --> 00:58:49,833
টিভির গন্ধ আসছে!
918
00:59:17,958 --> 00:59:18,792
এখনো জেগে আছিস?
919
00:59:20,042 --> 00:59:21,875
ঘুম আসছে না।
920
00:59:23,417 --> 00:59:25,000
কোনোকিছু নিয়ে তোর দুশ্চিন্তা হচ্ছে?
921
00:59:27,208 --> 00:59:28,375
দুঃখিত রে।
922
00:59:29,167 --> 00:59:31,583
মা আর বাবা'র এই ঝগড়ার মাঝে...
923
00:59:31,667 --> 00:59:33,667
কথা বলার সুযোগ পেয়েই উঠিনি।
924
00:59:34,583 --> 00:59:37,417
সব ঠিক আছে রে, দোমু।
925
00:59:40,458 --> 00:59:43,375
সার্মা, এইমাত্র মনে পড়লো।
926
00:59:43,458 --> 00:59:45,167
নুয়েলের সাথে তোর
সম্পর্কের কী হলো?
927
00:59:46,292 --> 00:59:48,000
একবছর আগেই ব্রেকআপ হয়ে গেছে।
928
00:59:49,083 --> 00:59:50,333
কেন?
929
00:59:52,708 --> 00:59:56,292
ও আমায় সরকারী আমলা
হিসেবে মেনে নেয়নি।
930
00:59:58,917 --> 01:00:00,667
কিন্তু এই চাকরি করে
তুই খুশি রয়েছিস তো?
931
01:00:02,083 --> 01:00:04,083
বিন্দাস আছি।
932
01:00:10,583 --> 01:00:14,708
যদি ভুল না বলে থাকি, তোর
স্বপ্ন ছিল রান্নার স্কুলে ভর্তি হওয়া।
933
01:00:16,375 --> 01:00:19,667
ওটা স্রেফ একটা শৈশবের স্বপ্ন ছিল।
934
01:00:20,667 --> 01:00:22,625
আমি তো সেটার
কথা ভুলেও গিয়েছিলাম।
935
01:00:26,458 --> 01:00:29,958
নিজের কথা চিন্তা করতে
যেন ভুলিস না, সার্মা।
936
01:00:32,167 --> 01:00:34,125
জানি রে। ধন্যবাদ, দোমু।
937
01:00:36,375 --> 01:00:40,125
দোমু, সাহাত আর গ্যেবি'র
সাথে কথা বলেছিস?
938
01:00:42,042 --> 01:00:44,833
ওরা'ও তো তোর আপন ভাই, তাই না?
939
01:00:47,458 --> 01:00:51,500
আমার সাথে তোরা ঘনিষ্ট হলেও...
940
01:00:51,583 --> 01:00:54,458
তোদের নিজেদের মধ্যে কেন পটে না?
941
01:00:55,458 --> 01:00:57,417
এটা বোঝানোর ভাষা
আমার কাছে নেই।
942
01:00:59,875 --> 01:01:05,292
বাবা আমাদের কখনোই শেখায়নি,
943
01:01:05,375 --> 01:01:07,417
নিজের ভালোবাসা কীভাবে দেখাতে হয়...
944
01:01:08,042 --> 01:01:15,125
তাই ছেলে হিসেবে একে-অপরের
সামনে কীভাবে চলতে হয় তা আমরা জানি না।
945
01:01:15,750 --> 01:01:20,625
কিন্তু তোর সাথে দেখেছি বাবা কীভাবে মেশে...
946
01:01:20,708 --> 01:01:24,917
তাই তোর সামনে কীভাবে
চলতে হয় তা আমরা জানি।
947
01:01:36,333 --> 01:01:38,958
দোমু, আলমারি থেকে
উলোস'টা একটু এনে দে না।
[Ulos - বাতাকদের বিবাহ ও অন্ত্যেষ্টিক্রিয়ায়
ব্যবহৃত বোনা কাপড়।]
948
01:01:39,042 --> 01:01:40,250
আচ্ছা, মা।
949
01:01:53,833 --> 01:01:55,417
এই, তোমরা ওদিকে গিয়ে খেলো!
950
01:01:55,500 --> 01:01:57,958
এই, বাচ্চারা! এখানে কেন খেলছো?
951
01:01:58,042 --> 01:01:59,792
এখানে খেলো না!
ওদিকে গিয়ে খেলো!
952
01:01:59,875 --> 01:02:01,042
এখানে অনুষ্ঠান হবে।
953
01:02:01,125 --> 01:02:03,458
ওখানে গিয়ে খেলো!
954
01:02:04,042 --> 01:02:06,292
এসে হাত লাগাও।
955
01:02:10,167 --> 01:02:13,542
শীঘ্রই তৈরি হয়ে যাবে।
956
01:02:17,417 --> 01:02:20,042
এটা কেউ মরে গেলে নেয়া হয়।
957
01:02:20,625 --> 01:02:24,125
এই উলোস দিয়ে তোর
ঠাকুমা'র মৃত্যু ডেকে আনবি।
958
01:02:25,917 --> 01:02:29,208
আমি জানতাম না, বাবা, আর
এটা তো স্রেফ উলোসের একটা পিস'ই মাত্র।
959
01:02:30,333 --> 01:02:32,542
সেজন্যই তোর একজন বাতাক
নারী'কে বিয়ে করা প্রয়োজন...
960
01:02:32,625 --> 01:02:33,958
যাতে কেউ তোকে শেখাতে পারে।
961
01:02:36,125 --> 01:02:38,542
দোমু, আমি নিয়ে আসছি।
962
01:04:44,917 --> 01:04:47,792
এই, আমি তরকারি পাইনি।
963
01:04:53,208 --> 01:04:54,417
এখনো না।
964
01:04:58,458 --> 01:04:59,958
আমার বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি।
965
01:05:01,167 --> 01:05:03,792
- বুঝেছি, "নামবোরু"।
- আমায় এটা বলে কেন ডাকলে?
966
01:05:03,875 --> 01:05:07,042
তোমার মা আর আমার পদবী একই।
967
01:05:07,125 --> 01:05:08,417
দুঃখিত।
968
01:05:08,500 --> 01:05:12,708
- আমি ভুলে গিয়েছিলাম, "নান্টুলাং"।
- এখন আমায় নান্টুলাং বলে ডাকছো?
969
01:05:12,792 --> 01:05:14,292
মাথা খারাপ হয়ে গেছে
নাকি তোমার, সাহাত?
970
01:05:15,083 --> 01:05:15,917
মাফ করবেন, আন্টি।
971
01:05:17,917 --> 01:05:20,042
ভারি অদ্ভুত ছেলে তো।
972
01:05:20,125 --> 01:05:22,917
আপনার সন্তানদের কোনো জবাবই হয় না।
973
01:05:23,000 --> 01:05:27,375
- একটু বেশি-বেশিই বলছেন।
- এটাই স্বাভাবিক।
974
01:05:27,458 --> 01:05:33,208
ওরা অত্যন্ত সদয়, সফল, আর
একে অপরের সাথে মিলেমিশে থাকে।
975
01:05:33,833 --> 01:05:38,708
- আপনার পরিবার'কে শ্রদ্ধা করি।
- ধন্যবাদ।
976
01:05:38,792 --> 01:05:40,250
জি।
977
01:05:40,833 --> 01:05:43,000
এমনই হয়।
978
01:05:43,083 --> 01:05:46,250
পরম্পরাগত অনুষ্ঠানে অনেক খরচ পড়ে!
979
01:05:46,333 --> 01:05:48,750
হ্যাঁ।
980
01:05:50,083 --> 01:05:54,208
উচোকের মৃত দাদু'কে
নিয়ে একটা গল্প আছে।
981
01:05:55,208 --> 01:05:57,875
তার পরিবার একটা
অনুষ্ঠান রাখতে চেয়েছিল।
982
01:05:57,958 --> 01:06:00,208
এতে তাদের ৫০ মিলিয়ন খরচ পড়ে।
983
01:06:01,083 --> 01:06:04,125
উচোক ওর বাবা'কে বলে যে...
984
01:06:04,208 --> 01:06:07,792
এতে অনেক খরচ হবে...
985
01:06:07,875 --> 01:06:11,042
তাই এর চেয়ে সে একটা বাইক কিনে নিক।
986
01:06:11,125 --> 01:06:15,042
- হ্যাঁ, হ্যাঁ।
- ওর বাবা অত্যন্ত রেগে যায়।
987
01:06:15,125 --> 01:06:19,000
"বেশ, বাইক কেন,
988
01:06:19,083 --> 01:06:22,083
তবে তোর দাদু'র মৃতদেহ'কে
সব জায়গায় বয়ে নিয়ে যেতে হবে!"
989
01:06:24,708 --> 01:06:28,000
আপনি ভালোই জোকস বলতে পারেন!
990
01:06:28,083 --> 01:06:30,458
এজন্যই গ্যেবি এখন
একজন সফল কৌতুকশীল্পি।
991
01:06:30,542 --> 01:06:35,125
এটা রক্তেই আছে!
992
01:06:35,208 --> 01:06:37,208
সফল মানে?
993
01:06:37,292 --> 01:06:39,417
ও বলেছে, এটা পাকাপাকিভাবে করবে না।
994
01:06:40,583 --> 01:06:43,208
ও একজন বিচারপতি
কিংবা আইনজীবি হতে চায়।
995
01:06:43,292 --> 01:06:45,542
গ্যেবি, একটা ছবি তুলতে পারি?
996
01:06:51,667 --> 01:06:53,167
- আসছি।
- আসছি।
997
01:06:53,250 --> 01:06:55,625
সাবধানে যাবেন।
998
01:06:57,625 --> 01:07:00,292
আজ রাতটা তো থেকে গেলেই পারো!
999
01:07:01,042 --> 01:07:03,083
আমাদের বাড়ি যাওয়াই মঙ্গল।
1000
01:07:03,167 --> 01:07:06,792
মনে হয় না এখানে আমাদের
থাকার যথেষ্ট জায়গা হবে।
1001
01:07:15,500 --> 01:07:16,417
কী হয়েছে, মা?
1002
01:07:18,500 --> 01:07:20,375
ধন্যবাদ রে, বাবু।
1003
01:07:20,917 --> 01:07:24,917
তোর জন্যই অনুষ্ঠানটা হলো।
1004
01:07:28,167 --> 01:07:30,833
ধন্যবাদ, আমার নাতি-নাতনিরা।
1005
01:07:31,500 --> 01:07:34,708
তোরা আমায় খুশি করেছিস।
1006
01:07:36,000 --> 01:07:37,958
তোরা কবে ফিরে যাচ্ছিস?
1007
01:07:38,042 --> 01:07:40,417
আগামীকাল।
1008
01:07:43,000 --> 01:07:47,167
যাওয়ার আগে আমার
সাথে দেখা করে যাস।
1009
01:07:47,750 --> 01:07:48,583
হ্যাঁ, করবো।
1010
01:07:49,208 --> 01:07:50,917
ভুলে গেলে কিন্তু আমি দুঃখ পাবো।
1011
01:07:52,375 --> 01:07:56,875
তোর পরিবারকে নিয়ে আমি গর্বিত।
1012
01:08:04,708 --> 01:08:05,833
হাসছিস কেন?
1013
01:08:07,292 --> 01:08:10,083
ঠাকুমা আমাদের পরিবারকে নিয়ে গর্বিত।
1014
01:08:11,917 --> 01:08:14,333
সে তো সত্যিটা জানেই না।
1015
01:08:14,417 --> 01:08:19,583
এই পরিবারে শীল্পি, অভিনেতাতে ভর্তি।
1016
01:08:19,667 --> 01:08:21,083
এই।
1017
01:08:21,167 --> 01:08:23,458
নিজের পরিবারের ওপরই হাসছিস?
1018
01:08:24,667 --> 01:08:26,333
কিন্তু এটা তো হাস্যকরই।
1019
01:08:27,208 --> 01:08:29,917
ঝগড়া শুরু করিস না, গ্যেবি।
1020
01:08:30,000 --> 01:08:31,875
আমরা সবাই এখন ক্লান্ত।
1021
01:08:34,042 --> 01:08:38,583
বাবা, মা। বাড়ি পৌঁছেই
তোমাদের সমস্যা নিয়ে আলোচনায় বসবো।
1022
01:08:40,083 --> 01:08:41,583
কাল কথা বলবো।
1023
01:08:41,667 --> 01:08:43,542
এখন বড্ড ঘুম পাচ্ছে।
1024
01:08:55,625 --> 01:09:00,458
কীগো, কাল কী হবে?
1025
01:09:01,542 --> 01:09:02,792
আমাদের করণীয় কী?
1026
01:09:03,375 --> 01:09:05,333
কাল দেখা যাবে।
1027
01:09:06,417 --> 01:09:09,000
কিন্তু হাতে তো সময় নেই।
1028
01:10:16,667 --> 01:10:18,792
বাবা, এবার তাহলে কথা বলা যাক।
1029
01:10:26,667 --> 01:10:28,875
আমি মা'কে ডেকে আনছি।
1030
01:10:37,083 --> 01:10:38,083
মা।
1031
01:10:40,458 --> 01:10:42,083
না।
1032
01:10:48,292 --> 01:10:49,417
এখানেই থাকো, মা।
1033
01:10:53,208 --> 01:10:56,125
শোন না, মায়ের জ্বর এসেছে।
1034
01:11:03,083 --> 01:11:05,292
মা। তুমি ঠিক আছো তো?
1035
01:11:07,000 --> 01:11:08,750
হ্যাঁ রে, বাবু।
1036
01:11:09,458 --> 01:11:12,458
আমার একটু বিশ্রাম লাগবে।
1037
01:11:15,208 --> 01:11:17,667
মা, এই ওষুধটা খেয়ে নাও, কেমন?
1038
01:11:20,917 --> 01:11:22,125
ধীরে।
1039
01:11:22,208 --> 01:11:23,333
নাও।
1040
01:11:34,458 --> 01:11:36,125
- খেয়েছো?
- মা।
1041
01:11:36,208 --> 01:11:37,958
তোমার জন্য জাউ রান্না করছি, কেমন?
1042
01:11:38,042 --> 01:11:39,250
কর।
1043
01:11:45,208 --> 01:11:47,583
বেচারী মা।
1044
01:11:48,583 --> 01:11:50,625
দোমু, গ্যেবি।
1045
01:11:53,833 --> 01:11:54,958
এখানেই থাকো, মা।
1046
01:12:08,833 --> 01:12:10,917
তোদের মা ঠিক আছে তো?
1047
01:12:12,417 --> 01:12:13,792
হ্যাঁ।
1048
01:12:13,875 --> 01:12:16,208
তার একটু বিশ্রাম দরকার।
1049
01:12:18,375 --> 01:12:20,167
সে অসুস্থ যেহেতু...
1050
01:12:21,042 --> 01:12:22,750
তাই কথা বলা যাক।
1051
01:12:25,625 --> 01:12:26,917
দোমু।
1052
01:12:27,833 --> 01:12:30,125
তো, তুই সেই সুন্দানী
মেয়েটাকেই বিয়ে করবি?
1053
01:12:31,792 --> 01:12:33,333
আমায় নিয়ে কেন কথা হচ্ছে?
1054
01:12:33,417 --> 01:12:35,875
বাড়িতে যেহেতু এসেছিস,
কথা বলা যেতেই পারে।
1055
01:12:36,458 --> 01:12:38,917
তোর মা অসুস্থ হওয়ায়
এখন তার প্রসঙ্গ বাদ দে।
1056
01:12:41,125 --> 01:12:42,667
হ্যাঁ, বাবা। আমি
ওকেই বিয়ে করতে চাই।
1057
01:12:43,333 --> 01:12:44,292
তা সম্ভব নয়!
1058
01:12:44,375 --> 01:12:46,500
তোকে একজন বাতাক
নারীকেই বিয়ে করতে হবে।
1059
01:12:46,583 --> 01:12:49,958
বাতাক হোক কিংবা সুন্দানী,
আমার যায় আসে না।
1060
01:12:51,083 --> 01:12:53,333
আমরা সবাই'ই তো মানুষ।
1061
01:12:53,417 --> 01:12:55,875
চাইলে বাতাক রীতি
মেনেই বিয়েটা করা যেতে পারে।
1062
01:12:55,958 --> 01:12:58,208
তবুও, মেয়েটা বাতাক পরিবারের নয়!
1063
01:12:58,292 --> 01:13:00,083
ও আমাদের রীতি-নীতি বুঝবে না।
1064
01:13:00,167 --> 01:13:02,125
যেটা মন চায় বলতে পারো।
1065
01:13:02,208 --> 01:13:04,250
শুধু জেনে রাখো যে, আমরা
বিয়ের জায়গাও ভাড়া করে ফেলেছি।
1066
01:13:04,333 --> 01:13:05,417
এটা কীভাবে করতে পারলি?
1067
01:13:05,500 --> 01:13:07,083
আমি তো সম্মতি দিইনি।
1068
01:13:07,667 --> 01:13:11,667
বিয়ে করতে শুধু তারই সম্মতি লাগে,
যাকে আমরা বিয়ে করতে চাই।
1069
01:13:11,750 --> 01:13:13,792
অন্য কেউ আর গুরুত্ব রাখে না।
1070
01:13:21,417 --> 01:13:24,000
আচ্ছা, বন্ধুরা, এবার গ্যেবি'র পালা!
1071
01:13:24,083 --> 01:13:27,542
বিচারপতি কিংবা আইনজীবি
পদে কবে আবেদনপত্র জমা দিবি?
1072
01:13:27,625 --> 01:13:28,875
তাই তো, বন্ধুরা?
1073
01:13:28,958 --> 01:13:31,667
- দেখলেন?
- এটা নিয়ে ঠাট্টা করিস না!
1074
01:13:32,292 --> 01:13:37,208
তোর ড্রিগ্রী'টা কাজেই না লাগালে,
আমার সমস্ত পরিশ্রম জলে যাবে।
1075
01:13:37,958 --> 01:13:39,917
জলে যাবে?
1076
01:13:40,000 --> 01:13:41,375
কিছুই জলে যাবে না।
1077
01:13:42,042 --> 01:13:43,500
দেখো আমি কতটা স্মার্ট।
1078
01:13:43,583 --> 01:13:46,625
শুধুমাত্র স্মার্ট বাচ্চারাই তাদের
বাবা'র মুখের ওপর কথা বলে।
1079
01:13:46,708 --> 01:13:47,958
বিশেষ করে তাদের সেকেলে
চিন্তাধারার বাবা'দের ওপর।
1080
01:13:49,958 --> 01:13:52,792
বেশ, এবার, সাহাতের পালা।
1081
01:13:52,875 --> 01:13:54,833
সাহাত, মনোবল জুগিয়ে রাখ!
1082
01:13:59,250 --> 01:14:00,375
সাহাত!
1083
01:14:01,375 --> 01:14:02,417
জানিসই তো...
1084
01:14:02,500 --> 01:14:07,583
বাতাক পরিবারের হাল সবসময়
তাদের কনিষ্ঠ সন্তানদেরই হস্তান্তর করা হয়।
1085
01:14:07,667 --> 01:14:10,125
বাড়িটা তোকে দেয়া হবে,
1086
01:14:10,208 --> 01:14:13,125
কিন্তু নিজের বাবা-মা'র
যদি খেয়াল না রাখিস,
1087
01:14:13,208 --> 01:14:15,000
তাহলে এই বাড়ির প্রতি
তোর কোনো অধিকার নেই।
1088
01:14:15,667 --> 01:14:17,333
- ঠিক আছে, বাবা।
- ঠিক আছে, মানে?
1089
01:14:18,000 --> 01:14:19,625
আমায় বাড়িটা না দিলেও চলবে।
1090
01:14:44,958 --> 01:14:46,542
হ্যালো। কে বলছেন?
1091
01:14:46,625 --> 01:14:49,750
হ্যালো। বিরক্ত করার জন্য দুঃখিত।
1092
01:14:49,833 --> 01:14:51,708
নম্বরটা আমার বন্ধুর কাছ থেকে পেলাম।
1093
01:14:51,792 --> 01:14:55,083
আমি গ্যেবি'র প্রযোজক। ও কি আছে?
1094
01:14:56,750 --> 01:14:57,750
এই।
1095
01:14:58,417 --> 01:14:59,667
তোর প্রযোজক ফোন করেছে।
1096
01:15:03,333 --> 01:15:05,417
হ্যালো। কেমন আছেন?
1097
01:15:05,500 --> 01:15:07,042
পাগল হয়ে গেছো নাকি?
1098
01:15:07,125 --> 01:15:10,333
যদি না ফিরে আসো,
তোমায় ছাটাই করে দেবো!
1099
01:15:10,417 --> 01:15:11,917
চুক্তিপত্র লঙ্ঘণের জন্য
জরিমানা দিয়ে দিও!
1100
01:15:12,000 --> 01:15:14,000
আচ্ছা, আমি--
1101
01:15:39,792 --> 01:15:41,125
এখানে আর থাকতে পারবো না।
1102
01:15:42,667 --> 01:15:44,625
আমায় ফিরতে হবে।
1103
01:15:46,167 --> 01:15:50,125
আজ আলোচনা করা উচিত ছিল,
কিন্তু মা অসুস্থ হয়ে পড়লো।
1104
01:15:51,333 --> 01:15:52,917
আর বাবা বড়োই অদ্ভুত।
1105
01:15:53,542 --> 01:15:57,458
অন্যের সমস্যার প্রসঙ্গ চট করে টেনে আনলেও,
নিজের সমস্যা নিয়ে আলোচনা করবে না।
1106
01:15:58,042 --> 01:16:01,292
ঠিক বলেছিস,
আমি খুব রেগে গিয়েছিলাম।
1107
01:16:02,583 --> 01:16:05,417
বেশ তাহলে, কালই দফারফা করতে হবে।
1108
01:16:05,500 --> 01:16:08,667
সে যদি খালি আমার প্রসঙ্গ টেনে আনে,
তাহলে আমি তখনই জাকার্তায় চলে যাবো।
1109
01:16:57,708 --> 01:17:00,500
মা, শরীর ভালো লাগছে?
1110
01:17:00,583 --> 01:17:02,458
হ্যাঁ রে, মা।
1111
01:17:03,167 --> 01:17:04,417
তোর বাবা কোথায়?
1112
01:17:06,333 --> 01:17:08,333
সেই সাত-সকালে বেড়িয়েছে, মা।
1113
01:17:08,417 --> 01:17:09,625
জানি না কই গেছে।
1114
01:17:11,708 --> 01:17:13,042
- হ্যাঁ?
- কী?
1115
01:17:13,625 --> 01:17:16,000
আমার শরীর এখন ভালো আছে।
1116
01:17:16,667 --> 01:17:19,458
তোদের এখনো খুব মিস করি।
1117
01:17:20,042 --> 01:17:22,583
- চল একটু ঘুরে আসি।
- মা, যথেষ্ট হয়েছে।
1118
01:17:22,667 --> 01:17:24,333
বিশ্রাম নাও।
1119
01:17:24,417 --> 01:17:26,542
আর এমনিতে আমাদের
শরীরও ম্যাজ-ম্যাজ করছে।
1120
01:17:34,042 --> 01:17:38,625
স্বামীর পানশালায় যাওয়া নিয়ে
স্ত্রী'রা এত আপত্তি কেন করে?
1121
01:17:38,708 --> 01:17:42,125
এদিকে, স্বামীরা তাদের স্ত্রী'র
কারণেই পানশালায় আসে।
1122
01:17:42,875 --> 01:17:47,792
পানশালা থেকে প্রতিবার যখন ফিরি,
আমার স্ত্রী'র থেকে চোখ সরাতে পারি না।
1123
01:17:49,917 --> 01:17:53,500
জানেন সে কেন রাগ করে?
1124
01:17:53,583 --> 01:17:56,500
মদ্যপ অবস্থায় আপনাকে
ভারি কুৎসিত লাগে।
1125
01:17:57,792 --> 01:17:59,125
হতেই পারে না।
1126
01:18:04,708 --> 01:18:06,958
থামলেন কেন?
1127
01:18:07,042 --> 01:18:08,750
আশেপাশে আপনার স্ত্রী আছে নাকি?
1128
01:18:13,417 --> 01:18:15,000
এ তো দেখি আমার স্ত্রী!
1129
01:18:16,583 --> 01:18:19,375
আমায় যেতে হবে।
হেডকোয়ার্টার থেকে ফোন এসেছে!
1130
01:18:20,458 --> 01:18:25,000
- আপনারা চালিয়ে যান।
- আচ্ছা! আপনার রসবোধ চমৎকার।
1131
01:18:25,083 --> 01:18:26,583
তোমায় তো বলেছিলাম।
1132
01:18:27,458 --> 01:18:29,625
আমায় পানশালাতে নিতে আসবে না!
1133
01:18:29,708 --> 01:18:31,833
তুমি শুধু পানশালা নিয়েই ভাবো।
1134
01:18:31,917 --> 01:18:33,625
বাচ্চারা ফিরে যেতে চায়।
1135
01:18:33,708 --> 01:18:37,458
ওদের থাকার একটা উপায় বের
করতে হবে। ওদের এখনো মিস করি।
1136
01:18:39,667 --> 01:18:41,583
আবারো ডিভোর্সের কথা বলবো?
1137
01:18:41,667 --> 01:18:44,792
এখন আর ওটা বলে লাভ হবে না।
1138
01:18:44,875 --> 01:18:47,042
এখানে যতদিন আছে,
1139
01:18:47,125 --> 01:18:48,792
ওদের ঝামেলার
বিষয়গুলো তোলা যাক।
1140
01:18:48,875 --> 01:18:52,250
না! আমাদের অন্য কোনো
উপায় বের করতে হবে!
1141
01:18:52,333 --> 01:18:55,458
ওদের ঝামেলা প্রসঙ্গ তুলবে না।
ওরা সঙ্গে-সঙ্গে চলে যাবে।
1142
01:18:55,542 --> 01:19:00,792
ওদেরকে আমাদের কথা মতো
চলার জন্য রাজি করাতে হবে।
1143
01:19:00,875 --> 01:19:03,792
আমার কথাটা একটিবার শোনো।
1144
01:19:03,875 --> 01:19:06,208
তোমার বাধ্য হতে
ওদের জোর করো না।
1145
01:19:06,292 --> 01:19:10,042
ওরা চলে গেলে, এতসব পরিশ্রম জলে
যাবে আর কিচ্ছু বদলাবে না।
1146
01:19:10,125 --> 01:19:12,333
ওরা আর কখনো বাড়ি ফিরবে না।
1147
01:19:12,417 --> 01:19:16,500
শুধু আমার কথামতো চলো।
আমি ভালো বুঝি।
1148
01:19:16,583 --> 01:19:18,375
তুমি কিচ্ছু বোঝো না!
1149
01:19:22,083 --> 01:19:23,083
হোরাস।
1150
01:19:23,167 --> 01:19:24,833
- হোরাস, মশাই।
- হোরাস, মশাই।
1151
01:19:24,917 --> 01:19:27,500
কী ব্যাপার? ঝগড়া মিটেছে?
1152
01:19:29,167 --> 01:19:30,792
- আমরা--
- না, মেটেনি।
1153
01:19:34,083 --> 01:19:35,375
এখনো আরেকটু সময় লাগবে।
1154
01:19:35,458 --> 01:19:36,542
আরেকটু?
1155
01:19:36,625 --> 01:19:37,833
হ্যাঁ।
1156
01:19:37,917 --> 01:19:39,458
বেশ, চলি তবে।
1157
01:20:07,000 --> 01:20:08,917
বাবা। মা।
1158
01:20:11,500 --> 01:20:14,708
হয়তো এটাই শেষবারের মতো
আমাদের আলোচনা করার সুযোগ।
1159
01:20:16,250 --> 01:20:18,417
এখানে আমরা বেশিদিন
থাকতে পারবো না।
1160
01:20:19,625 --> 01:20:21,333
আমাদের ফিরতে হবে।
1161
01:20:23,500 --> 01:20:28,750
তো, তোমাদের ঝগড়ার বিষয়ে
আলোচনা করতে হবে, বুঝেছো?
1162
01:20:32,708 --> 01:20:34,083
তো, কী ঠিক করলে, মা?
1163
01:20:36,958 --> 01:20:38,792
তোরা ফিরে যেতে চাস, তাই না?
1164
01:20:39,875 --> 01:20:41,083
আমিও।
1165
01:20:41,875 --> 01:20:44,375
আমিও আমার মায়ের
বাড়িতে ফিরতে চাই।
1166
01:20:48,250 --> 01:20:50,625
তো, আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।
1167
01:20:57,625 --> 01:20:59,083
আমরা ঠিক করেছিলাম...
1168
01:21:00,125 --> 01:21:02,708
তুমি যেটা চাইবে সেটাই হবে।
1169
01:21:04,917 --> 01:21:07,458
সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যখন,
1170
01:21:08,667 --> 01:21:10,625
আমাদের হাতে আর
কোনো বিকল্প নেই...
1171
01:21:11,708 --> 01:21:13,167
এটা মেনে নেয়া ছাড়া।
1172
01:21:14,500 --> 01:21:17,167
তোমার কী মত, বাবা?
1173
01:21:23,583 --> 01:21:24,750
তাহলে এই কথাই রইলো।
1174
01:21:25,792 --> 01:21:27,958
আমি তোদের মা'কে ডিভোর্স দেবো।
1175
01:21:35,250 --> 01:21:39,750
এটা তোমাদের দু'জনেরই
সিদ্ধান্ত হয়ে থাকলে,
1176
01:21:40,917 --> 01:21:42,875
আমরা সেই মতোই আগাবো।
1177
01:21:44,875 --> 01:21:47,542
আর আমরা বিদায়ও জানাতে চাই, মা।
1178
01:21:51,167 --> 01:21:52,042
বাবা।
1179
01:21:59,958 --> 01:22:01,542
এবার, তোদের পালা।
1180
01:22:01,625 --> 01:22:03,208
আমি তোদের সম্বন্ধে কথা বলতে চাই।
1181
01:22:09,250 --> 01:22:10,542
এই!
1182
01:22:12,333 --> 01:22:14,667
আমার কথা কবে শুনবি তোরা?
1183
01:22:15,917 --> 01:22:19,250
মাথার ঘাম পা-এ ঝরিয়ে
তোদের মানুষ করেছি।
1184
01:22:19,333 --> 01:22:21,625
স্কুলে পড়িয়েছি।
1185
01:22:21,708 --> 01:22:24,000
আর আমায় তার
এই প্রতিদান দিচ্ছিস?
1186
01:22:24,083 --> 01:22:26,458
তোরা শুধু নিজেদের মর্জিমতোই চলিস!
1187
01:22:27,542 --> 01:22:29,542
আমাকে তোরা তুচ্ছ মনে করিস?
1188
01:22:33,833 --> 01:22:36,792
চুপ করে থাকিস না! জবাব দে!
1189
01:22:37,542 --> 01:22:39,375
আমি এখানেই রয়েছি!
1190
01:22:40,208 --> 01:22:42,000
এটা আমার জীবন।
1191
01:22:42,792 --> 01:22:46,083
কীসে সুখী থাকবো সেটা
আমাকেই বেছে নিতে দাও।
1192
01:22:46,167 --> 01:22:47,958
নিজের জীবনের কথা ভাবো।
1193
01:22:48,042 --> 01:22:50,292
আমার জীবন তো তোরাই।
1194
01:22:50,375 --> 01:22:52,875
আমার সন্তানেরাই আমাকে সুখী রাখে।
1195
01:22:53,667 --> 01:22:55,375
কিন্তু আমাদের সাথে
যেভাবে ব্যবহার করো,
1196
01:22:55,458 --> 01:22:58,000
যেভাবে কোনোকিছুর প্রত্যাশা আমাদের থেকে
রাখো, সেটা আমাদের সুখী রাখে না।
1197
01:22:58,083 --> 01:23:00,250
তাহলে কি আমায় তোদের
কথামতো চলতে হবে নাকি?
1198
01:23:01,125 --> 01:23:03,667
তোদের পন্থায় আমি সুখী হবো?
1199
01:23:05,917 --> 01:23:10,375
এতদিন ধরে বোঝানোর পর,
এখন তোদের মুখে বুলি ফুটেছে।
1200
01:23:11,625 --> 01:23:14,958
না, আমরা তোমার কথা মানিনি,
আমাদের স্রেফ মানা করার সাহস ছিল না।
1201
01:23:15,042 --> 01:23:17,000
আমরা রাজি হতাম না ঠিকই,
1202
01:23:17,083 --> 01:23:20,167
কিন্তু ঝগড়া করার মতো
জ্ঞান আমাদের ছিল না।
1203
01:23:20,250 --> 01:23:21,583
এখন, পরিস্থিতি বদলেছে।
1204
01:23:21,667 --> 01:23:22,875
আমরা বড়ো হয়ে গেছি।
1205
01:23:22,958 --> 01:23:26,250
তো, এখন, বড়ো হয়েছিস বলে
আমার সাথে ঝগড়া করতে পারবি?
1206
01:23:27,792 --> 01:23:29,708
তোরা নিজেদের সঠিক ভাবিস?
1207
01:23:33,542 --> 01:23:35,708
সবাই...
1208
01:23:35,792 --> 01:23:38,375
ভাবছিস যে, একদম সঠিক
কাজটাই করছিস।
1209
01:23:39,167 --> 01:23:40,583
তুমিও কি...
1210
01:23:42,958 --> 01:23:45,167
সেটাই ভাবছো না?
1211
01:23:47,333 --> 01:23:48,625
বাচ্চারা...
1212
01:23:49,917 --> 01:23:51,375
এই স্বভাব কোত্থেকে
পেয়েছে বলে মনে হয়?
1213
01:23:51,458 --> 01:23:53,458
- চুপ করো তো!
- না!
1214
01:23:55,750 --> 01:23:57,875
না, করবো না।
1215
01:23:59,000 --> 01:24:03,750
এতদিন তো চুপ থেকেই
তোমার কথামতো চলেছি।
1216
01:24:05,417 --> 01:24:08,000
তুমিই সবকিছুর সিদ্ধান্ত নিয়েছো...
1217
01:24:09,208 --> 01:24:10,625
আর আমি চুপ করে থেকেছি।
1218
01:24:12,208 --> 01:24:15,042
আমার সন্তানদের আমার
থেকে আলাদা করার পরও...
1219
01:24:16,250 --> 01:24:17,458
কিচ্ছু বলিনি।
1220
01:24:19,083 --> 01:24:22,000
বাচ্চাদের মিথ্যে বলতে বলেছিলে,
1221
01:24:22,958 --> 01:24:24,542
সেটাও করেছি।
1222
01:24:25,833 --> 01:24:27,208
এবার,
1223
01:24:28,500 --> 01:24:30,208
তোমার শোনার পালা!
1224
01:24:31,292 --> 01:24:32,750
মিথ্যে?
1225
01:24:37,750 --> 01:24:39,500
মা, কী বলছো এসব?
1226
01:24:43,875 --> 01:24:44,875
তোদের বাবা...
1227
01:24:46,292 --> 01:24:48,583
আমায়...
1228
01:24:49,500 --> 01:24:51,417
ডিভোর্সের নাটক করতে বলেছিল।
1229
01:24:53,333 --> 01:24:55,333
যাতে তোরা বাড়ি ফিরে আসিস...
1230
01:24:57,083 --> 01:25:00,125
যাতে ঠাকুমা'র অনুষ্ঠানে
উপস্থিত থাকিস...
1231
01:25:02,417 --> 01:25:05,917
যাতে সে তোদের সমস্যাগুলো
নিয়ে আলোচনা করতে পারে।
1232
01:25:08,875 --> 01:25:10,542
একটা কথা শুনে রাখো।
1233
01:25:12,417 --> 01:25:15,542
এটা সত্যি যে, ডিভোর্সের
বিষয়টা নিয়ে আমি নাটক করেছি।
1234
01:25:17,292 --> 01:25:21,250
তবে আমার ডিভোর্স
চাওয়ার কারণগুলো...
1235
01:25:21,333 --> 01:25:23,542
মিথ্যে নয়।
1236
01:25:26,417 --> 01:25:28,500
এই জিনিসগুলোই আমার
মনের মধ্যে ঘুরপাক খায়।
1237
01:25:29,542 --> 01:25:30,750
সার্মা।
1238
01:25:31,458 --> 01:25:33,042
তুই এই বিষয়ে জানতিস?
1239
01:25:33,125 --> 01:25:35,833
তারা যে মিথ্যে বলছিল, তা জানতিস?
1240
01:25:37,292 --> 01:25:39,000
- সার্মা।
- চুপ করে থাকিস না, সার্মা।
1241
01:25:41,083 --> 01:25:42,375
সার্মা।
1242
01:25:42,458 --> 01:25:43,750
তুই জানতিস, তাই না?
1243
01:25:45,417 --> 01:25:49,792
তারা ফোন করলে, বিষয়টা
আমার কাছে বিশ্বাসযোগ্য হতো না।
1244
01:25:49,875 --> 01:25:51,333
কিন্তু তুই ফোন করে...
1245
01:25:51,417 --> 01:25:52,792
আমাদের কাছে কাকুতি-মিনতি করেছিলিস,
1246
01:25:54,458 --> 01:25:56,833
সেজন্যই আমি বাড়ি
আসতে রাজি হয়েছিলাম।
1247
01:25:57,542 --> 01:26:00,375
এই বাড়িতে একমাত্র
তোকেই আমি বিশ্বাস করতাম।
1248
01:26:01,583 --> 01:26:03,292
আমিও তাই।
1249
01:26:03,375 --> 01:26:06,000
এখন আর আমার পক্ষে
কাউকে বিশ্বাস করা সম্ভব নয়।
1250
01:26:06,083 --> 01:26:08,292
জানি না এটা কার বাড়ি...
1251
01:26:08,375 --> 01:26:10,958
আর এটাও জানি না
আমার আপনজনই বা কারা।
1252
01:26:11,042 --> 01:26:12,958
এমনটা আমদের সাথে
কীভাবে করতে পারলি?
1253
01:26:14,333 --> 01:26:15,542
মা।
1254
01:26:17,375 --> 01:26:19,625
অবস্থা খারাপ দিকে মোড় নিলে,
1255
01:26:19,708 --> 01:26:22,500
পরে আমরা এই বিষয়ে কথা বলবো।
1256
01:26:31,833 --> 01:26:32,833
মা রে।
1257
01:26:35,042 --> 01:26:36,750
আমায় সাহায্য করিস, ঠিক আছে?
1258
01:26:38,125 --> 01:26:40,542
তোদের ভাইদের মিথ্যে না বললে,
1259
01:26:41,208 --> 01:26:43,042
ওরা বাড়ি আসবে না রে।
1260
01:26:45,583 --> 01:26:47,958
কিন্তু তোর মা'কে
জানতে দিবি না, কেমন?
1261
01:26:48,042 --> 01:26:49,417
বুঝলি?
1262
01:26:49,500 --> 01:26:51,750
তুমিই তো শিখিয়েছিলে...
1263
01:26:52,583 --> 01:26:58,333
যে মেয়েদের তর্ক না করে
বাধ্য হয়ে থাকা উচিত, তাই না?
1264
01:26:59,458 --> 01:27:02,333
কিন্তু এইমাত্র তোমায়
প্রতিবাদ করতে দেখলাম।
1265
01:27:02,417 --> 01:27:06,167
তাই আমি আর চুপ থাকবো না, মা।
1266
01:27:08,750 --> 01:27:14,000
পরিবারের একমাত্র কন্যাসন্তান হতে
কেমন লাগে তা তোরা বুঝবি না।
1267
01:27:14,667 --> 01:27:16,500
আমার দমবন্ধ হয়ে আসে রে।
1268
01:27:17,625 --> 01:27:22,250
যখন তোরা বাবা'র কথা শুনতিস না,
তখন আমি কিচ্ছু বলিনি,
1269
01:27:22,333 --> 01:27:25,208
কখনো কোনো উচ্চবাচ্য করিনি।
1270
01:27:25,292 --> 01:27:29,333
বাবা'র কথামতো চলে সেটাই
করে গেছি যেটা সে বলেছে,
1271
01:27:29,417 --> 01:27:31,208
আর তোরা ঝগড়া করতিস।
1272
01:27:31,292 --> 01:27:33,708
তোরা প্রতিবাদ করতিস।
1273
01:27:35,583 --> 01:27:40,458
দোমু, জানিস নুয়েল'র সাথে
কেন সম্পর্কটা ভেঙে দিয়েছিলাম?
1274
01:27:41,417 --> 01:27:44,958
কারণ বাবা জানতে পেরে গিয়েছিল যে,
ও একজন জাভানী।
1275
01:27:46,125 --> 01:27:52,417
বাবা বলেছিল তুই একজন সুন্দানী আর
আমি একজন জাভানী'কে বিয়ে করলে,
1276
01:27:52,500 --> 01:27:54,417
সে লজ্জায় মুখ দেখাতে পারবে না।
1277
01:27:54,500 --> 01:27:57,458
লজ্জায় মুখ দেখাতে পারবে না,
এটাই সে বলেছিল।
1278
01:27:59,167 --> 01:28:06,000
গ্যেবি, জানিস বালিতে রান্না'র
স্কুলে আমি চান্স পেয়ে গিয়েছিলাম?
1279
01:28:06,083 --> 01:28:11,542
কিন্তু বাবা বলেছিল
একটা স্থায়ী চাকরি খুঁজতে...
1280
01:28:11,625 --> 01:28:14,250
সেজন্য তোর মতো নিজের
পছন্দের কাজকে বেছে নিতে পারিনি।
1281
01:28:14,958 --> 01:28:18,667
নিজের স্বপ্ন'কে ছুড়ে ফেলে দিয়েছি।
1282
01:28:22,167 --> 01:28:27,250
সে বলেছিল, যেহেতু তুই বাড়ি ফিরবি না,
তাই যদি আমিও বালি'তে চলে যাই...
1283
01:28:27,333 --> 01:28:31,042
তাহলে তাদের দেখভাল করার
মতো কেউ থাকবে না, সাহাত।
1284
01:28:31,125 --> 01:28:35,750
তুই তো বাড়িতে ফিরতেই
চাইতিস না, তাই না?
1285
01:28:38,042 --> 01:28:40,458
দোমু, তুই'ই বলেছিলিস...
1286
01:28:41,792 --> 01:28:46,167
নিজের কথা চিন্তা করতে
যেন কখনো না ভুলি, তাই না?
1287
01:28:47,792 --> 01:28:50,917
এবার, তুই একটা কথা বল।
1288
01:28:51,000 --> 01:28:54,000
নিজের কথা ভাবলে,
1289
01:28:54,083 --> 01:28:58,792
বাবা-মা'র কথা কে ভাবতো?
1290
01:28:59,458 --> 01:29:01,333
কে ভাবতো?
1291
01:29:11,958 --> 01:29:13,292
আমার পক্ষে আর এক দন্ড'ও
এসব বরদাস্ত করা সম্ভব নয়!
1292
01:29:14,542 --> 01:29:16,417
কাল আবার এই
বিষয়ে আলোচনা করবো।
1293
01:29:18,833 --> 01:29:20,208
না!
1294
01:29:21,708 --> 01:29:23,792
আমায় জাকার্তায় ফিরতে হবে।
1295
01:29:24,958 --> 01:29:28,417
বাবা, আমাদের আজই
সবকিছু মিটমাট করতে হবে!
1296
01:29:30,042 --> 01:29:31,417
জানি।
1297
01:29:32,125 --> 01:29:33,292
আমি জানি।
1298
01:29:34,000 --> 01:29:36,833
তুমি কখনোই সামনের জনের
কথা শুনতে পারো না!
1299
01:29:41,167 --> 01:29:44,958
যদি এই পরিবারকে নিয়ে তোমার
আর কোনো তোয়াক্কা না'ই থাকে,
1300
01:29:45,875 --> 01:29:47,709
তবে ঠিক আছে!
1301
01:29:48,500 --> 01:29:52,458
- এখানেই সবকিছুর দফারফা করা যাক!
- মা।
1302
01:29:52,542 --> 01:29:55,583
♪ চাইনিজ নুডুলস খেতে ভারি সুস্বাদু ♪
1303
01:29:56,667 --> 01:30:03,292
♪ কিন্তু গোমাক নুডুলসের তুলনাই নেই ♪
1304
01:30:03,958 --> 01:30:10,625
♪ আর খেতে সুস্বাদু হওয়ায় ♪
1305
01:30:11,250 --> 01:30:17,833
♪ আমার মন যে থাকে সারাক্ষণ এতে ন্যাস্ত ♪
1306
01:30:19,208 --> 01:30:25,792
♪ যারা হয় ক্ষমতাধারী ♪
1307
01:30:26,458 --> 01:30:32,458
♪ তাদের অভীপ্সা'কে করতে হয় সংযত ♪
1308
01:30:33,917 --> 01:30:40,250
♪ সেসব মানুষের কথা স্মরণ করো ♪
1309
01:30:41,125 --> 01:30:48,042
♪ যাদের বেঁচে থাকতে চালাতে হয় সংগ্রাম ♪
1310
01:30:49,292 --> 01:30:55,542
♪ তোমরা, বাতাক জনগণ ♪
1311
01:30:56,208 --> 01:31:02,042
♪ রাখো নিজেদের স্বাস্থ্যের খেয়াল ♪
1312
01:31:03,375 --> 01:31:09,500
♪ ধন-সম্পদ হলো নিরর্থক ♪
1313
01:31:10,667 --> 01:31:16,958
♪ মৃত্যুর পর আসে না কোনো কাজে ♪
1314
01:31:17,792 --> 01:31:24,042
♪ সেজন্যই রাখতে হবে নিজের জন্মভূমিকে স্মরণে ♪
1315
01:31:25,250 --> 01:31:30,625
♪ যেখানে অধিষ্ঠিত ছিলেন স্বয়ং বাতাক রাজা ♪
1316
01:31:44,208 --> 01:31:45,500
কোথায় ছিলিস?
1317
01:31:46,417 --> 01:31:47,958
ঠাকুমা'র বাড়ি থেকে আসছি।
1318
01:31:49,417 --> 01:31:53,625
তো, তোর মা আর
বাকিরাও সেখানে আছে?
1319
01:32:17,250 --> 01:32:21,833
মা আর সার্মা গতরাতে দীদা'র
বাড়িতে চলে গেছে।
1320
01:32:24,208 --> 01:32:26,083
তার মায়ের বাড়িতে।
1321
01:32:27,542 --> 01:32:29,000
তোমার নয়।
1322
01:32:33,000 --> 01:32:37,000
দোমু আর গ্যেবি গতরাতে রওনা দিয়েছে।
1323
01:32:43,667 --> 01:32:45,542
তাহলে, তুই কেন এখনো রয়েছিস?
1324
01:32:52,000 --> 01:32:54,042
গতরাতে মি. পোমো'কে
ফোন করেছিলাম।
1325
01:32:58,292 --> 01:33:00,333
ওনাকে সব'টা খুলে বলেছি।
1326
01:33:03,250 --> 01:33:05,208
বললাম যে, ওখানে ফিরে যেতে চাই।
1327
01:33:07,083 --> 01:33:09,167
উনি বললেন আমার থেকে যাওয়া উচিত।
1328
01:33:11,833 --> 01:33:14,250
বললেন, বাবা'কে একলা না ছেড়ে এসে...
1329
01:33:16,875 --> 01:33:21,167
যথাযথভাবে ঠাকুমা আর
তোমায় বিদায় জানিয়ে আসতে।
1330
01:33:22,917 --> 01:33:26,250
এই ছোটখাটো জিনিসগুলোর জন্যই
আমি মি. পোমো'র সাথে থাকতে চাই।
1331
01:33:29,042 --> 01:33:30,875
উনি সামনের জনের কথা শোনেন।
1332
01:33:33,917 --> 01:33:36,333
ওনার থেকেই আমি
সামনের জনের কথা শোনা,
1333
01:33:36,417 --> 01:33:37,667
জীবনযাত্রার ধরন,
1334
01:33:39,958 --> 01:33:41,917
এবং অন্যান্য জিনিসগুলো শিখেছি...
1335
01:33:47,042 --> 01:33:49,042
যেখানে আমার সেগুলো
তোমার থেকে শেখার কথা ছিল,
1336
01:33:52,792 --> 01:33:54,167
অন্য কারো থেকে নয়।
1337
01:34:09,833 --> 01:34:10,958
বাবা, আমি চলে যাচ্ছি।
1338
01:34:19,583 --> 01:34:20,583
সাহাত।
1339
01:34:25,875 --> 01:34:27,833
তোর ঠাকুমা এই বিষয়ে জানে?
1340
01:34:28,875 --> 01:34:29,875
না, বাবা।
1341
01:34:31,125 --> 01:34:32,792
আমি তাকে কিচ্ছু বলিনি।
1342
01:35:22,333 --> 01:35:25,542
- চলো খেলি।
- আরে!
1343
01:35:25,625 --> 01:35:26,750
তুমি...
1344
01:36:32,833 --> 01:36:34,458
কী ব্যাপার, বাবু?
1345
01:36:35,125 --> 01:36:37,042
কী রান্না করেছো, মা?
1346
01:36:37,125 --> 01:36:38,792
আমার খিদে পেয়েছে।
1347
01:36:38,875 --> 01:36:42,250
আরে, দেখো আমার ছেলেটার অবস্থা।
1348
01:36:42,333 --> 01:36:43,583
ভেতরে আয়।
1349
01:36:49,750 --> 01:36:50,667
ভালো হয়েছে খেতে?
1350
01:36:51,542 --> 01:36:53,458
দারুণ হয়েছে।
1351
01:36:54,708 --> 01:36:58,208
তোমার হাতের রান্না
এই দুনিয়ায় সবচেয়ে সেরা।
1352
01:36:58,292 --> 01:36:59,542
কোনো তুলনাই হয় না!
1353
01:37:00,792 --> 01:37:04,792
কিন্তু এখানে তো আমার
হাতের রান্না খেতে আসিসনি, তাই না?
1354
01:37:10,708 --> 01:37:13,125
আমি সব'টা জানি।
1355
01:37:15,000 --> 01:37:18,208
সার্মা গত সপ্তাহে ফোন
করে সব'টা খুলে বলেছে।
1356
01:37:31,167 --> 01:37:32,792
আমায় ক্ষমা করে দাও।
1357
01:37:36,083 --> 01:37:37,875
আমায় ক্ষমা করে দাও, মা।
1358
01:37:39,792 --> 01:37:41,208
সবকিছু জন্য আমিই দায়ী।
1359
01:37:43,000 --> 01:37:44,667
না, বাবা।
1360
01:37:44,750 --> 01:37:45,875
আর কাঁদিস না।
1361
01:37:47,250 --> 01:37:50,625
ক্ষমা তোকে আমার কাছে চাইতে হবে না।
1362
01:37:52,042 --> 01:37:54,125
আমার বাড়িতে কেন এলে না?
1363
01:37:55,750 --> 01:37:57,875
কেন আমার দেখভাল করলে না?
1364
01:37:59,333 --> 01:38:02,958
তোকে এটা বুঝতে দিতে হতো যে,
একা থাকতে কেমন লাগে,
1365
01:38:04,458 --> 01:38:06,417
যাতে তোর একটু বোধবুদ্ধি হয়।
1366
01:38:06,500 --> 01:38:09,667
স্ত্রী আর সন্তানদের তোর পাশে প্রয়োজন।
1367
01:38:11,083 --> 01:38:13,625
কেন ঝগড়া করিস?
1368
01:38:15,875 --> 01:38:18,500
পিতা হিসেবে আমি ব্যর্থ।
1369
01:38:21,167 --> 01:38:23,625
বাবা যা যা করেছে, আমি সেটাই করেছি।
1370
01:38:23,708 --> 01:38:25,875
আমি তাকেই অনুসরণ করি।
1371
01:38:27,458 --> 01:38:32,708
বাবা আমাদের মানুষের
মতো মানুষ করেছে।
1372
01:38:34,167 --> 01:38:39,042
তোর মতো সন্তানদের জন্য
তোর বাবা সঠিক কাজটাই করেছে।
1373
01:38:39,750 --> 01:38:42,417
তোদের সারাটাজীবন এখানেই কেটেছে।
1374
01:38:42,500 --> 01:38:45,542
তুই জুনিয়র হাই স্কুল...
1375
01:38:45,625 --> 01:38:46,625
আর হাই স্কুল অব্ধি পড়েছিলিস,
1376
01:38:47,417 --> 01:38:53,250
কিন্তু তোর সন্তানদের উচ্চশিক্ষার
জন্য বহুদূরে পাঠিয়ে দিস।
1377
01:38:54,500 --> 01:39:00,083
তোর সন্তানেরা বুদ্ধিমান আর
সঠিক চিন্তাধারায় সক্ষম হয়ে থাকলে...
1378
01:39:00,167 --> 01:39:01,667
তাতে রাগ করিস না।
1379
01:39:03,000 --> 01:39:04,958
ওদের তুই সেভাবেই মানুষ করেছিস।
1380
01:39:11,875 --> 01:39:13,750
তো, এখন আমার করণীয় কী?
1381
01:39:18,042 --> 01:39:20,458
আমিও জানি না রে।
1382
01:39:22,542 --> 01:39:24,875
কিন্তু মনে রাখিস।
1383
01:39:24,958 --> 01:39:27,292
সন্তানেরা বুঝদার হয়ে উঠতে থাকলে,
1384
01:39:28,250 --> 01:39:31,667
অভিভাবকদেরও একই
কাজটাই করা উচিত।
1385
01:39:31,750 --> 01:39:35,167
একজন অভিভাবক হিসেবে এই
কর্তব্যের কোনো শেষ নেই।
1386
01:39:36,375 --> 01:39:38,833
তোকে শেখা চালিয়ে যেতে হবে।
1387
01:39:40,375 --> 01:39:41,583
মা।
1388
01:39:42,958 --> 01:39:45,250
চলো বাচ্চাদের মা'কে
নিয়ে আসি, ঠিক আছে?
1389
01:39:45,833 --> 01:39:47,542
বাবু।
1390
01:39:47,625 --> 01:39:50,542
নিয়ে আসাটা অতটা সহজ নয়।
1391
01:39:50,625 --> 01:39:52,833
কাজটা আমাদের
পরিবারকে নিয়ে করতে হবে।
1392
01:39:54,917 --> 01:39:57,125
সবাই জেনে যাবে।
1393
01:40:00,708 --> 01:40:03,583
জানি, মা। আমার কোনো আপত্তি নেই।
1394
01:40:09,917 --> 01:40:11,000
মা।
1395
01:40:13,667 --> 01:40:15,042
মা।
1396
01:40:18,000 --> 01:40:20,875
দোমু'র বাবা'র তরফ থেকে,
1397
01:40:20,958 --> 01:40:22,500
আমি ক্ষমা চাইছি।
1398
01:40:23,250 --> 01:40:25,125
আশা করছি...
1399
01:40:25,208 --> 01:40:29,000
আমাদের সাথে বাড়ি
ফেরার জন্য তুমি রাজি হবে।
1400
01:40:30,583 --> 01:40:33,250
একটু একান্তে কথা বলা যাবে?
1401
01:40:41,958 --> 01:40:42,917
মা।
1402
01:40:44,458 --> 01:40:45,500
বাড়ি চলো।
1403
01:40:51,833 --> 01:40:53,542
তোর কাজ কেমন চলছে?
1404
01:40:54,208 --> 01:40:55,583
ছেড়ে দিয়েছি।
1405
01:40:55,667 --> 01:40:56,917
আমি এখানেই থাকবো।
1406
01:40:58,250 --> 01:40:59,667
আসছি, মা।
1407
01:41:13,625 --> 01:41:16,292
কী? বড্ড নাছোড়বান্দা।
1408
01:41:17,667 --> 01:41:19,250
- এই!
- এদিকে এসো!
1409
01:41:19,833 --> 01:41:23,292
এই ধরণের কুইজ খেলার সময়,
1410
01:41:23,375 --> 01:41:24,625
বাবা'র কথা মনে পড়ে?
1411
01:41:26,167 --> 01:41:29,542
অত্যন্ত স্পষ্টভাবে বলছে।
তোমার বলার ধরন এমন নয়।
1412
01:41:29,625 --> 01:41:33,667
স্বাভাবিকভাবে কথা বলে
তারপর কৌশল দেখাবে।
1413
01:41:33,750 --> 01:41:37,833
আরে, বলে ফেলো।
বাবা'কে মিস করো?
1414
01:41:37,917 --> 01:41:40,000
- তাকে ডাকা যাক!
- প্লিজ, স্বাগত জানান, আকো'র বাবা'কে!
1415
01:41:58,458 --> 01:42:02,333
এটা তো ওর বাবা! বুদ্ধু বানিয়েছি!
1416
01:42:04,708 --> 01:42:09,208
তাদের সত্যিই একইরকম দেখতে।
আকারের দিক থেকে নয়।
1417
01:42:09,292 --> 01:42:11,958
আপনার ছেলে একজন কৌতুকশীল্পি
হওয়ার জন্য কি আপনি গর্বিত?
1418
01:42:12,042 --> 01:42:12,958
টিকিট বুথ
1419
01:42:16,417 --> 01:42:17,250
না।
1420
01:42:19,458 --> 01:42:22,833
আপনি হ্যাঁ বলা উচিত।
ও এখন টেলিভিশনের সেলিব্রিটি।
1421
01:42:23,875 --> 01:42:27,583
এই কাজের কথা ওর মা'কে বললেও,
আমাকে বলেইনি।
1422
01:42:28,667 --> 01:42:30,375
ভারি অবাধ্য ছেলে!
1423
01:42:30,458 --> 01:42:33,333
- তোমার বাবা'কেও বলো।
- ও ওর মা'কে কী বলেছিস?
1424
01:42:33,417 --> 01:42:35,208
গ্যেবি বলেছিল যে...
1425
01:42:35,792 --> 01:42:39,417
কৌতুকশীল্পি'র অভিনয়
করতে ওর ভালো লাগে...
1426
01:42:39,500 --> 01:42:41,458
কারণ এতে ও লোকেদের
মুখে হাসি ফোটাতে পারে।
1427
01:42:43,167 --> 01:42:47,875
আমি গর্বিত কিনা সেটা জরুরি নয়।
1428
01:42:49,042 --> 01:42:55,833
জরুরি হচ্ছে ও এমন একটা
কাজ করছে, যেটা করে ও সুখী আছে।
1429
01:43:00,000 --> 01:43:01,417
তাই, গ্যেবি,
1430
01:43:03,083 --> 01:43:04,792
আমায় ক্ষমা করে দিস রে,
1431
01:43:07,917 --> 01:43:12,417
এতটা সময় ধরে
তোকে কষ্ট দেয়ার জন্য।
1432
01:43:16,333 --> 01:43:20,333
- আপনারা তো কাঁদছেন।
- গ্যেবি, বাবা'কে জড়িয়ে ধরো।
1433
01:43:20,417 --> 01:43:21,917
আমাদের একটা জোকস শোনাও।
1434
01:43:22,875 --> 01:43:24,625
স্যার, ওকে জড়িয়ে ধরুন।
1435
01:43:32,875 --> 01:43:34,833
চা নিন,
1436
01:43:37,500 --> 01:43:38,542
আমাংবরু।
1437
01:43:42,250 --> 01:43:44,125
তুমি জানো আমায় কী
বলে ডাকতে হয়?
1438
01:43:45,250 --> 01:43:48,292
দোমু'র থেকে বাতাক রীতি-নীতি
সম্বন্ধে একটু-আধটু শিখেছি।
1439
01:43:52,292 --> 01:43:53,500
নান্টুলাং আপনার সাথে এলো না?
1440
01:43:59,042 --> 01:44:00,250
"আমাংবরু"-র...
1441
01:44:01,167 --> 01:44:03,083
সহধর্মিণী'কে "নামবরু" বলে।
1442
01:44:04,125 --> 01:44:05,542
অন্যদিকে "টুলাং"-র...
1443
01:44:06,208 --> 01:44:08,083
সহধর্মিণী'কে বলে "নান্টুলাং"।
1444
01:44:12,333 --> 01:44:15,750
দুঃখিত, এখনো এতকিছু শিখে উঠিনি।
1445
01:44:18,208 --> 01:44:20,667
আচ্ছা, ওকে বিয়ে করার
জন্য কেন রাজি হলে?
1446
01:44:22,542 --> 01:44:24,000
ও খুব স্পষ্টবাদী।
1447
01:44:25,417 --> 01:44:29,458
দোমু বাইরে থেকে কঠোর লাগলেও,
1448
01:44:29,542 --> 01:44:31,625
ভেতরটা একেবারে নরম।
1449
01:44:32,208 --> 01:44:36,917
ওর ওপর ভরসা করতে পারি,
সন্দেহ করার কোনো কারণই নেই আমার কাছে।
1450
01:44:38,208 --> 01:44:40,042
বাতাক রীতিতে বিয়ে করতে পারবে?
1451
01:44:40,125 --> 01:44:41,917
- হ্যাঁ, করবো।
- করবে?
1452
01:44:42,833 --> 01:44:46,792
হ্যাঁ। বাতাকদের বিয়ে খুব
ভালো লাগে আমার।
1453
01:44:46,875 --> 01:44:51,083
বাতাকদের বিয়ে খুবই অনন্য, পবিত্র...
1454
01:44:51,167 --> 01:44:52,917
আর আবেগ বিজড়িত হয়।
1455
01:44:54,375 --> 01:44:56,792
এই বিষয়ে একবার ওকে বলেছিলাম,
1456
01:44:56,875 --> 01:44:59,958
কিন্তু ও বললো যে,
আপনি রাজি হবেন না।
1457
01:45:04,250 --> 01:45:05,500
হ্যাঁ?
1458
01:45:08,208 --> 01:45:09,500
স্বাগত।
1459
01:45:10,750 --> 01:45:14,083
এটা কি মি. পোমো'র বাড়ি?
1460
01:45:14,875 --> 01:45:16,083
জি, আমারই বাড়ি।
1461
01:45:16,875 --> 01:45:19,458
আমি সাহাতের বাবা।
1462
01:45:19,542 --> 01:45:20,542
হরমাস!
1463
01:45:21,167 --> 01:45:22,083
"হরমাস"?
1464
01:45:23,542 --> 01:45:26,375
বাতাক'রা এভাবেই অভিবাদন জানায় না?
1465
01:45:26,458 --> 01:45:28,833
ওহ, হোরাস!
1466
01:45:30,417 --> 01:45:32,125
- হোরাস!
- হোরাস!
1467
01:45:32,208 --> 01:45:35,083
দুঃখিত, এই বয়সে এসে
বেশিকিছু মনে রাখতে পারি না।
1468
01:45:35,167 --> 01:45:37,125
ভেতরে আসুন।
1469
01:45:38,292 --> 01:45:40,875
এই গ্রামে শিক্ষার্থীদের
পড়াশোনার কার্যক্রম চলাকালীন...
1470
01:45:41,708 --> 01:45:47,792
সাহাত আর ওর বন্ধুরা
আমার বাড়িতে থাকতো।
1471
01:45:47,875 --> 01:45:50,542
ওরা একটা গদি পেতে ঘুমাতো।
1472
01:45:52,417 --> 01:45:57,583
ও বেশ কয়েকজন বাতাক শিক্ষার্থীদের
একটা দল পরিচালনা করতো।
1473
01:45:58,167 --> 01:45:59,500
আর মজার বিষয়টা হচ্ছে...
1474
01:46:00,208 --> 01:46:04,125
এখানকার মানুষেরা ওকে পছন্দ করতো।
1475
01:46:04,208 --> 01:46:08,417
আর এখানকার সবাই জাভানী।
1476
01:46:08,500 --> 01:46:15,167
পড়াশোনার কার্যক্রম চলাকালীন,
ও বলেছিল যে, গ্র্যাজুয়েট হয়ে গেলে...
1477
01:46:15,250 --> 01:46:19,125
ও এখানে থাকার জন্য ফিরে আসবে।
1478
01:46:19,208 --> 01:46:22,542
ভেবেছিলাম ও ঠাট্টা করছে,
1479
01:46:24,500 --> 01:46:27,792
কিন্তু ও সেই কথা রাখে
আর এখানে ফিরে আসে।
1480
01:46:27,875 --> 01:46:30,458
ও এখানকার চাষীদের...
1481
01:46:30,542 --> 01:46:35,583
আধুনিক চাষাবাদের পদ্ধতি শিখিয়েছে...
1482
01:46:35,667 --> 01:46:38,625
যাতে তারা আরো বেশি
ফসল উৎপন্ন করতে পারে।
1483
01:46:38,708 --> 01:46:44,458
সাথে আরো চড়া মূল্যে বিক্রি করা শিখিয়েছি।
আর ওর এই পদ্ধতি সফল হয়েছে।
1484
01:46:44,542 --> 01:46:47,250
আমি ওকে নিয়ে মুগ্ধ।
1485
01:46:47,333 --> 01:46:49,542
আর এখানকার লোকেরা...
1486
01:46:49,625 --> 01:46:52,250
ওকে খুব স্নেহ করে।
1487
01:47:24,083 --> 01:47:25,208
মা।
1488
01:47:25,292 --> 01:47:26,917
বাবা'কে কী বলেছিলে?
1489
01:47:28,917 --> 01:47:30,417
দোমু'র বাবা।
1490
01:47:31,000 --> 01:47:33,542
যদি সত্যিই বদলে গিয়ে থাকো,
1491
01:47:34,583 --> 01:47:35,833
তাহলে আমার কথাটা শোনো।
1492
01:47:37,542 --> 01:47:41,667
যে পরিবারকে আমায় আর
সার্মা'কে নিতে আসতে হবে...
1493
01:47:42,583 --> 01:47:44,917
সেটা এই পরিবার নয়।
1494
01:47:51,625 --> 01:47:54,208
দোমু'র মা, এসো না।
1495
01:47:54,875 --> 01:47:55,875
চলো বাড়ি যাই।
1496
01:48:00,000 --> 01:48:01,125
পারবো না।
1497
01:48:06,333 --> 01:48:08,083
আমি এখনো খাচ্ছি।
1498
01:48:09,375 --> 01:48:11,042
শেষ হওয়া অব্ধি অপেক্ষা করো।
1499
01:48:12,708 --> 01:48:13,917
কী খাচ্ছো?
1500
01:48:14,000 --> 01:48:17,542
গোমাক নুডুলস। নিজের হাতে বানিয়েছি।
1501
01:48:18,750 --> 01:48:20,792
তাহলে তো অপেক্ষা করা
ছাড়া আর উপায় নেই, বাবা।
1502
01:48:36,458 --> 01:48:37,708
আমাদের সাথে খাবে এসো।
1503
01:48:40,375 --> 01:48:42,542
খাবারে বিষ মেশাইনি।
1504
01:48:44,083 --> 01:48:46,333
বিশ্বাস না হলে,
1505
01:48:47,667 --> 01:48:49,833
গ্যেবি'কে আবার প্রার্থনা করতে বলো।
1506
01:49:15,500 --> 01:49:18,000
হ্যাঁ, সত্যিই খাবারে বিষ মেশাওনি।
1507
01:49:18,083 --> 01:49:22,292
পাঁচ চামচ খেয়েও ঠিক আছি।
1508
01:49:22,375 --> 01:49:25,167
খাবারটা নিরাপদ হওয়ার জন্য
আমি প্রার্থনা করেছি।
1509
01:49:25,250 --> 01:49:30,250
তোর প্রার্থনায় কাজ হয়ে থাকলে,
ঈশ্বরকে ডাক যাতে তুই হ্যান্ডসাম হতে পারিস।
1510
01:49:31,000 --> 01:49:32,083
ঠিক বলেছো, বাবা।
1511
01:49:33,917 --> 01:49:36,042
কিন্তু কী'ই বা আর করবো?
আমরা তোমারই সন্তান।
1512
01:49:37,292 --> 01:49:41,875
আমাদের সাধ্য এটাই, আশা
করছি এটা আমাদের ওপর মঙ্গল বয়ে আনবে।
1513
01:49:44,875 --> 01:53:47,875
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক