1 00:00:13,750 --> 00:00:16,166 সিমলায় কি এখন তুষারপাত হবে? 2 00:00:17,958 --> 00:00:21,083 হ্যাঁ, সোনা, হবে। তাই তো যাচ্ছি। 3 00:00:21,166 --> 00:00:22,625 আর তুষারমানব? 4 00:00:25,000 --> 00:00:26,208 সেও থাকবে, সোনা। 5 00:00:28,041 --> 00:00:31,500 তবে তুষারমানবও আবার যেন নিজের পরিবার নিয়ে ছুটি কাটাতে না যায়। 6 00:00:31,583 --> 00:00:34,916 কিন্তু, বাবা, আপনি তো কথা দিয়েছিলেন আমাকে তুষারমানব দেখাবেন। 7 00:00:37,666 --> 00:00:38,708 হ্যাঁ, কথা তো দিয়েছিলাম। 8 00:00:38,791 --> 00:00:43,208 আর আপনি এটাও প্রমিস করেছিলেন যে আপনি আর মা আর কখনো ঝগড়া করবেন না। 9 00:00:47,041 --> 00:00:49,666 মা আমাদের সাথে সিমলায় যাবে তো? 10 00:00:52,000 --> 00:00:53,500 যাবে, সোনা। 11 00:00:55,458 --> 00:00:57,416 আর যদি না যায়, তাহলে... 12 00:00:58,166 --> 00:01:00,458 আমরা দুজন মা'কে তুলে নিয়ে যাবো, হ্যাঁ? 13 00:01:01,625 --> 00:01:03,083 ঠিক আছে? 14 00:01:44,833 --> 00:01:47,458 নিমরাত। নিমরাত? 15 00:01:47,541 --> 00:01:48,916 থামো, সোনা। 16 00:01:49,416 --> 00:01:50,708 নিমরাত? 17 00:01:50,791 --> 00:01:52,333 নিমরাত! 18 00:01:52,416 --> 00:01:53,750 নিমরাত? 19 00:01:53,833 --> 00:01:55,583 থামো সোনা। নিমরাত! 20 00:01:55,666 --> 00:01:57,208 নিমরাত? 21 00:01:57,291 --> 00:01:59,916 নিমরাত! 22 00:02:00,000 --> 00:02:01,333 থামো, নিমরাত! 23 00:02:01,416 --> 00:02:02,500 নিমরাত? 24 00:02:03,333 --> 00:02:04,666 নিমরাত? 25 00:02:04,750 --> 00:02:05,916 নিমরাত! 26 00:04:09,750 --> 00:04:11,541 তারান! 27 00:04:14,350 --> 00:04:19,900 কোহরা (কুয়াসা) 28 00:04:20,200 --> 00:04:23,000 সিজন - ১ এপিসোড - ৬ 29 00:04:24,250 --> 00:04:26,833 স্যার, পিসিআর-এ কল এসেছিলো। 30 00:04:26,916 --> 00:04:29,833 এখানে এসে জানা গেল যে গাড়িটা বলবীর স্যারের। 31 00:04:29,916 --> 00:04:31,916 আর ওনার ফোনটাও বন্ধ আছে। 32 00:04:34,020 --> 00:04:50,020 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 33 00:04:55,416 --> 00:04:56,750 বলো "ইলিশ"! 34 00:04:56,833 --> 00:04:58,208 ইলিশ! 35 00:04:58,291 --> 00:04:59,916 ওয়ে! 36 00:05:00,000 --> 00:05:02,500 - বলবীর স্যার কোথায়? - কে? কী আজেবাজে বকছো? 37 00:05:02,583 --> 00:05:05,708 তুই ভালো করেই জানিস আমি কী বলছি। বাঞ্চোত! এবার ভুল জায়গায় হাত দিয়েছিস। 38 00:05:05,791 --> 00:05:07,541 শিগগির বল বলবীর স্যার কোথায়, 39 00:05:07,625 --> 00:05:10,708 না হলে তোকে আর তোর শোরুম দুটোতেই আগুন ধরিয়ে দেবো। 40 00:05:10,791 --> 00:05:12,916 আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। 41 00:05:13,541 --> 00:05:16,333 টাকা দিয়ে এক্সিডেন্ট ঘটানোর খুব শখ না তোর? 42 00:05:16,416 --> 00:05:19,166 একটা কথা মনে রাখিস, বলবীর স্যারের যদি কিছু হয়, 43 00:05:19,250 --> 00:05:22,250 তাহলে এবার ক্যানালে তোর লাশ পাওয়া যাবে। 44 00:05:23,458 --> 00:05:26,416 - আরে! এত জোরে মারলো। - আরে ভাই কী করছেন, আমার নতুন গাড়ি! 45 00:05:27,000 --> 00:05:30,333 স্যার, বিক্রি শেষ, গাড়ি এখন আপনার। 46 00:05:30,416 --> 00:05:31,583 - কী? 47 00:05:33,208 --> 00:05:34,958 স্যার, সিসিটিভি ফুটেজ অনুযায়ী, 48 00:05:35,041 --> 00:05:37,208 - বলবীর স্যারের গাড়ি সাড়ে এগারোটায় বেরিয়েছিল... - হুম। 49 00:05:37,291 --> 00:05:39,791 তার পরে তো স্যার মেন রোডের ধারে শুধু গ্রামের পর গ্রাম রয়েছে। 50 00:05:39,875 --> 00:05:42,333 স্যার, তার পরে আর একটাও সিসিটিভি নেই। 51 00:05:42,416 --> 00:05:46,291 আমরা অনেক খুঁজেছি, স্যার, আর স্যার, আমরা চেষ্টাও চালিয়ে যাচ্ছি। 52 00:05:46,375 --> 00:05:47,958 এই নিন, স্যার। চেক করুন। 53 00:05:54,666 --> 00:05:55,750 হ্যাঁ, বল। 54 00:05:55,833 --> 00:05:58,000 যদি তুই আর একবার আমার প্রপার্টিতে পা রাখিস, 55 00:05:58,083 --> 00:05:59,000 তাহলে তোর চাকরি... 56 00:05:59,083 --> 00:06:01,333 শোন, বলবীর স্যারের যদি কিছু হয়, 57 00:06:01,416 --> 00:06:03,875 তাহলে পোঁদ মারাক তোর চাকরি, আমি চাষ করে দিন কাটিয়ে নেবো। 58 00:06:03,958 --> 00:06:05,125 কিন্তু তোকে আমি ছাড়বো না। 59 00:06:05,208 --> 00:06:07,083 না না না না। তুই আমার কথা শোন। 60 00:06:07,166 --> 00:06:09,166 প্রত্যেকের কাজ করার একটা পদ্ধতি থাকে, 61 00:06:09,250 --> 00:06:11,583 আর আমার পদ্ধতিতে পুলিস কর্মীদের মৃত্যু ঘটে না। 62 00:06:11,666 --> 00:06:13,750 এই ধরনের ফালতু কাজ অন্যরা করে। 63 00:06:13,833 --> 00:06:16,541 যেমন ওই রিয়েল এস্টেট ওয়ালারা। আমার কথা মাথায় ঢুকছে? 64 00:06:42,000 --> 00:06:43,750 আরে, দাঁড়া রে ভাই। 65 00:06:43,833 --> 00:06:46,083 - দরজাটা ভাঙবি নাকি? 66 00:06:46,166 --> 00:06:48,083 - কে রে ভাই? 67 00:06:54,875 --> 00:06:57,250 স্যার, আমার ভুলটা কী? 68 00:06:57,333 --> 00:06:59,583 শমশের গিল্‌। আর কিছু বলবো? 69 00:07:02,166 --> 00:07:03,250 স্যার? 70 00:07:03,958 --> 00:07:06,333 ইন্সপেক্টর সাহেব, গিল সাহেবের কোম্পানিতে আমি… 71 00:07:06,416 --> 00:07:08,666 একজন ছোট কর্মচারী, সাহেব। 72 00:07:10,083 --> 00:07:11,833 জানি, তাই এখানে এসেছি। 73 00:07:11,916 --> 00:07:14,250 আমি একজন রিকভারি এজেন্ট, স্যার। 74 00:07:14,333 --> 00:07:17,458 যে বান্দারা EMI দেয় না, তাদের থেকে টাকা উসুল করি, 75 00:07:17,541 --> 00:07:20,750 আর যারা খেলাপি, তাদের ফ্ল্যাট খালি করাই, স্যার। 76 00:07:21,250 --> 00:07:23,791 সবথেকে বড় খেলাপি তো তোকেই মনে হচ্ছে, গান্ডু। 77 00:07:25,875 --> 00:07:28,625 আমার চেহারা দেখে বিচার করবেন না, স্যার। 78 00:07:28,708 --> 00:07:31,541 আমি পুরানো ,কবাডি খেলোয়াড়। জাতীয় দলেও খেলেছি, 79 00:07:31,625 --> 00:07:34,083 ও তো ঘাড়ের আঘাত আমার খেলা বন্ধ করে দেয়। 80 00:07:38,333 --> 00:07:40,000 দেখুন স্যার, 81 00:07:40,083 --> 00:07:44,666 প্রত্যেক ক্রীড়াবিদই গ্যাংস্টার নয়, স্যার। চাইলে আমার বেতন স্লিপ দেখে নিন। 82 00:07:45,250 --> 00:07:46,500 টিডিএস পর্যন্ত কেটেছে স্যার... 83 00:07:46,583 --> 00:07:48,833 গিলের কাছে বিনা বেতন স্লিপেরও তো অনেকে থাকবে। 84 00:07:48,916 --> 00:07:50,875 - সবথেকে স্পেশাল লোকটা কে? 85 00:07:50,958 --> 00:07:53,916 অনেক আছে, স্যারজি। প্রচুর লোক আছে ওর। 86 00:07:55,291 --> 00:07:57,916 এমন কে আছে যে একজন পুলিশকে অপহরণ করবে? 87 00:08:05,166 --> 00:08:06,083 বল! 88 00:08:08,166 --> 00:08:09,500 রণদীপ বাওয়ানা, স্যারজি। 89 00:08:22,958 --> 00:08:24,291 হ্যাঁ, রণদীপ বাওয়ানা। 90 00:08:25,416 --> 00:08:28,125 হাইকোর্ট শ্যুটআউটের লোকটা। হ্যাঁ। ও এখন কোথায় আছে, জানাও। 91 00:08:28,208 --> 00:08:31,791 ওর অনেক নম্বর থাকবে। পাঞ্জাবে কোনটা সক্রিয় সেটা খোঁজো। 92 00:08:31,875 --> 00:08:36,750 দুঃখিত, ভাই, এখনই জানানো মুস্কিল। অনুরোধের একটা দীর্ঘ তালিকা রয়েছে। 93 00:08:37,583 --> 00:08:40,750 আপনিও একটা অফিসিয়াল অনুরোধ দিয়ে দিন, সব ডিটেল দিয়ে। 94 00:08:40,833 --> 00:08:43,875 আপনি তো জানেনই, সিস্টেম কীভাবে কাজ করে। 95 00:08:43,958 --> 00:08:46,583 যদি পাঁচ মিনিটের মধ্যে রণদীপের অবস্থান না পাই, 96 00:08:46,666 --> 00:08:49,000 তাহলে তোর পুরো লিস্ট আর তোর পুরো সিস্টেম নিয়ে 97 00:08:49,083 --> 00:08:50,708 সবকিছু তোর পিছনে ঢুকিয়ে দেবো। 98 00:08:51,791 --> 00:08:52,958 অপেক্ষা করছি, ব্রো। 99 00:10:08,416 --> 00:10:09,833 হ্যাঁ, তোমরা কোথায়? 100 00:10:09,916 --> 00:10:12,541 স্যার, ড্রাইভারটা নতুন, ভুল দিকে মোড় ঘুরে গেছে। 101 00:10:13,583 --> 00:10:16,000 - কত সময় দেখাচ্ছে? - এক ঘণ্টা দেখাচ্ছে স্যার। 102 00:10:16,083 --> 00:10:18,250 বাঞ্চোতরা, আমার বিয়েতে আসছিস যে লেট হয়ে গেছিস? 103 00:10:18,333 --> 00:10:19,791 আসছি, স্যার, আসছি। 104 00:11:55,541 --> 00:11:56,666 এই, সতপাল! 105 00:11:57,166 --> 00:11:58,083 আরে কী হলো? 106 00:12:48,125 --> 00:12:49,750 এসএসপিকে ফোন কর। 107 00:13:04,375 --> 00:13:06,458 হ্যাঁ, গিল সাব, হুকুম করুন। 108 00:13:23,416 --> 00:13:25,375 আহ, বেহেনচোদ! 109 00:14:32,875 --> 00:14:33,958 - এর তো আমি... - এই... 110 00:14:34,041 --> 00:14:35,375 শান্ত হ ইয়ার। কী করছিস? 111 00:14:35,458 --> 00:14:37,000 - পাজি(দাদা)... - ছেড়ে দে, ঠিক আছে। 112 00:14:43,375 --> 00:14:44,541 সিক্কা। 113 00:14:45,458 --> 00:14:47,541 - স্যার। - বলবীর ঠিক আছে তো? 114 00:14:47,625 --> 00:14:48,750 হ্যাঁ, স্যার। 115 00:14:48,833 --> 00:14:50,541 - আর বাওয়ানা? - ও মারা গেছে। 116 00:14:52,000 --> 00:14:53,625 - ওর লোকেরাও। - গুড। 117 00:14:55,500 --> 00:14:57,541 শোনো, বলবীরকে বাড়ি নিয়ে এসো। 118 00:14:58,333 --> 00:14:59,916 তবে একটা ব্যাপারে সতর্ক থাকবে… 119 00:15:00,875 --> 00:15:04,000 শমসের গিলের নাম কোন ভাবেই যেন প্রকাশ্যে না আসে। 120 00:15:04,083 --> 00:15:05,208 বুঝতে পেরেছো? 121 00:15:05,291 --> 00:15:06,375 স্যার, কেন... 122 00:15:07,500 --> 00:15:08,541 পাজি(বড় ভাই)… 123 00:15:08,625 --> 00:15:10,916 এক মিনিট দাঁড়াও, কথা বলব। 124 00:15:25,625 --> 00:15:28,666 আমার নাতির গায়ে হাত তোলা তোর উচিত হয়নি। 125 00:15:29,250 --> 00:15:31,458 আমি তোর নাতির গায়ে হাত তুলেছি... 126 00:15:33,375 --> 00:15:35,083 কেননা আমি আমার মেয়েকে ভালোবাসি। 127 00:15:36,375 --> 00:15:41,291 তোর যা করার ছিল তুই করেছিস কেননা... তুই নিজের নাতিকে ভালবাসিস। 128 00:15:48,250 --> 00:15:50,000 আমাদের হিসাব এখন বরাবর। 129 00:15:52,416 --> 00:15:55,375 এই প্রেম ব্যাপারটাও একটা গান্ডু জিনিস, বলবীর সিং। 130 00:15:56,333 --> 00:15:58,250 খুব গান্ডু। 131 00:15:58,333 --> 00:15:59,916 কারো সাথেই হয়ে যেতে পারে। 132 00:16:01,166 --> 00:16:02,916 যেমন আমার নাতির হয়ে গেছে... 133 00:16:03,791 --> 00:16:05,000 তোর মেয়ের সঙ্গে। 134 00:16:06,833 --> 00:16:09,458 আমরা কী করতে পারি? হাহ? 135 00:16:11,166 --> 00:16:14,291 - স্যার, ওই ফোনকলটা পেয়েছি, যেতে হবে। - হুম। 136 00:16:57,208 --> 00:16:58,625 তোমরা যাও রান্নাঘরে, 137 00:16:59,083 --> 00:17:00,416 তোমরা উপর তলায় যাও। 138 00:17:06,208 --> 00:17:10,375 পাজি, আমার মনে হয় সেদিন বাগদানের সময় সিলিন্ডার রাজ্জি ফাটিয়েছে। 139 00:17:14,791 --> 00:17:17,125 প্রেম বড় গান্ডু জিনিস, গারুন্ডি। 140 00:17:17,791 --> 00:17:19,083 বড় গান্ডু। 141 00:17:24,250 --> 00:17:25,666 ঢিলোঁ খামারবাড়িতে চল। 142 00:17:27,291 --> 00:17:28,208 এখন? 143 00:17:57,958 --> 00:17:59,666 স্যার, কেউ একজন এসেছে। 144 00:18:21,416 --> 00:18:22,541 এটা কিকরে হল? 145 00:18:24,833 --> 00:18:26,250 কিছু না, বাদ দাও। 146 00:18:30,291 --> 00:18:31,958 কেসের ব্যাপারে কিছু কথা বলার ছিল। 147 00:18:33,375 --> 00:18:34,208 তাহলে… 148 00:18:35,250 --> 00:18:36,916 জানেন ছেলেদের কে মেরেছে? 149 00:18:41,041 --> 00:18:42,166 দুর্ঘটনা। 150 00:18:42,791 --> 00:18:43,958 ধাক্কা মেরে পালিয়ে যাওয়া। 151 00:18:45,375 --> 00:18:46,625 ঠিক আছে, কিন্তু… 152 00:18:48,000 --> 00:18:50,375 কেউ নিশ্চয়ই হিট অ্যান্ড রানের আদেশ দিয়েছে? 153 00:18:51,166 --> 00:18:52,500 একটা সাধারণ দুর্ঘটনা। 154 00:18:53,625 --> 00:18:55,875 হিট অ্যান্ড রান কেস, ব্যাস। 155 00:19:00,041 --> 00:19:01,750 ফরেনসিক রিপোর্টও এখানে আছে। 156 00:19:06,625 --> 00:19:07,625 কী লেখা আছে তাতে? 157 00:19:19,541 --> 00:19:22,166 পলের লালা পাওয়া গেছে লিয়ামের... 158 00:19:22,958 --> 00:19:23,791 পুরুষাঙ্গে। 159 00:19:25,416 --> 00:19:26,375 কী? 160 00:19:26,458 --> 00:19:28,958 লিয়ামের পুরুষাঙ্গে পলের লালা পাওয়া গেছে। 161 00:19:29,041 --> 00:19:30,458 কী আজেবাজে বকছ? 162 00:19:31,541 --> 00:19:36,291 আমার বাড়িতে ঢুকে আমার মৃত ছেলেকে সমকামী বলে অভিযুক্ত করার সাহস হল কী করে? 163 00:19:38,125 --> 00:19:40,083 রসিকতা হচ্ছে, বেহেনচোদ? 164 00:19:40,875 --> 00:19:42,375 এই হচ্ছে তোমাদের তদন্ত? 165 00:19:43,666 --> 00:19:46,166 দেখো, তদন্তে যে সত্যটা জানা গেছে, 166 00:19:46,250 --> 00:19:47,333 সেটাই তোমাদের বলছি। 167 00:19:48,375 --> 00:19:49,291 তাহলে বলো… 168 00:19:51,041 --> 00:19:53,083 আমার ছেলে পলকে কে মেরেছে। 169 00:20:01,458 --> 00:20:02,666 এটাই তো জানি না। 170 00:20:03,708 --> 00:20:04,708 এই দেখো!! 171 00:20:05,583 --> 00:20:07,208 তুমি জানোই না... 172 00:20:08,375 --> 00:20:11,083 পাঞ্জাব পুলিশ যেহেতু কেসের সমাধান করতে পারছে না, 173 00:20:11,166 --> 00:20:13,791 তাই মৃতদের উপরই মিথ্যা অভিযোগ চাপিয়ে দিচ্ছে। 174 00:20:15,791 --> 00:20:18,500 আমি তোর চাকরি খেয়ে দেবো, বলবীর সিং। 175 00:20:18,583 --> 00:20:21,833 এটা আপনাদের ব্যাপারে নয়, স্টিভ, তাই বাদ দিন এসব। 176 00:20:23,125 --> 00:20:25,083 আমাদের ছেলেদের কে মেরেছে জানতে চান? 177 00:20:26,500 --> 00:20:27,416 আপনি। 178 00:20:30,000 --> 00:20:30,875 কী? 179 00:20:32,083 --> 00:20:35,291 দেখুন, আমি জানি আপনি শোকাহত, ক্লারা... 180 00:20:35,375 --> 00:20:37,375 কিন্তু চুপ করে যান, প্লিজ। 181 00:20:39,541 --> 00:20:43,916 ওরা মারা গেছে, স্টিভ। আমাদের দুজনের ছেলেই মারা গেছে। 182 00:20:44,000 --> 00:20:45,041 আর কেন জানেন? 183 00:20:46,541 --> 00:20:48,041 কেননা তারা একে অপরকে ভালবাসত। 184 00:20:48,125 --> 00:20:51,875 আপনি আমার ছেলের বিষয়ে কথা বলছেন! 185 00:20:51,958 --> 00:20:53,291 আমার ছেলে! 186 00:20:54,083 --> 00:20:55,541 সে সমকামী ছিল না। 187 00:20:56,166 --> 00:20:57,833 জাসসি, ইনি কী বলছেন? 188 00:20:57,916 --> 00:21:02,000 - ওনাকে কিছু বুঝিয়ে বলো! - সে শুধু আপনার ছেলেই ছিল না, স্টিভ। 189 00:21:02,625 --> 00:21:04,250 তার একটা নিজস্ব পরিচয় ছিল। 190 00:21:04,875 --> 00:21:08,166 আর তার নিজের সুখ খুঁজে নেওয়ার অধিকার ছিল, ওদের দুজনেরই ছিল। 191 00:21:09,541 --> 00:21:10,541 কিন্তু আপনার কাছে… 192 00:21:10,625 --> 00:21:13,458 সে সবসময় ছিল স্টিভ ঢিলোঁ'র ছেলে। 193 00:21:16,875 --> 00:21:19,291 আশ্চর্যের কিছু নেই, যে সে কখনো আপনার কাছে আসেনি, স্টিভ। 194 00:21:20,250 --> 00:21:23,291 স্টিভ ঢিলোঁ'র ছেলে কীভাবে সমকামী হতে পারে? 195 00:21:25,500 --> 00:21:26,541 আপনি জানতেন… 196 00:21:29,458 --> 00:21:32,333 আপনি সব জানতেন তাও কিছু করেননি? 197 00:21:32,416 --> 00:21:34,708 কিছুই করার ছিল না, স্টিভ। 198 00:21:36,375 --> 00:21:39,708 শুধু আশীর্বাদ করা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। 199 00:21:40,666 --> 00:21:42,541 কামনা করা যে তারা সুখী হোক। 200 00:21:42,625 --> 00:21:45,458 পল খুশি ছিল! সে খুশি ছিল যে... 201 00:21:45,541 --> 00:21:48,875 তারা দুজন যখন একসাথে থাকতো তখন খুশি থাকতো। হ্যাপি। 202 00:21:55,416 --> 00:21:57,083 আপনি এত অন্ধ কিকরে? 203 00:22:22,500 --> 00:22:24,833 তাহলে ও কেন বিয়েতে রাজি হয়েছিলো? 204 00:22:25,791 --> 00:22:28,333 বলুন, ও কেন বিয়েতে হ্যাঁ বলেছিলো? 205 00:22:28,416 --> 00:22:30,208 আর কোন উপায় ওর ছিল কি? 206 00:22:32,208 --> 00:22:33,583 মহান স্টীভ ঢিলোঁকে... 207 00:22:34,333 --> 00:22:36,083 কে 'না' বলতে পারে? 208 00:23:29,583 --> 00:23:31,041 কতদিন ধরে জানতেন আপনি? 209 00:23:44,875 --> 00:23:47,750 যদি আপনি আমাকে বলতেন ... 210 00:23:52,041 --> 00:23:53,208 বলতে চেয়েছিলাম। 211 00:23:56,958 --> 00:23:58,500 পল প্রমিস করিয়েছিল যেন না বলি। 212 00:24:12,125 --> 00:24:13,333 আমি ওকে নিরাশ করেছি। 213 00:24:22,375 --> 00:24:23,833 আমিও আমার ছেলেকে নিরাশ করেছি। 214 00:24:30,291 --> 00:24:31,625 আসলে, আমরা দুজনেই করেছি। 215 00:25:09,500 --> 00:25:10,750 নিমরাত ফোন করেছিল? 216 00:25:12,291 --> 00:25:14,208 না, রমন করেছিল। 217 00:25:16,916 --> 00:25:19,458 বলল, নিমরাতকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করেছে। 218 00:25:20,500 --> 00:25:22,000 তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। 219 00:25:24,083 --> 00:25:27,666 আগে যখন স্টিভ আপনাকে এক সাইডে নিয়ে গিয়েছিলো, কী বলছিলো? 220 00:25:30,000 --> 00:25:31,375 বলল একটা অনুরোধ আছে... 221 00:25:32,625 --> 00:25:34,375 খবরটা লোক জানাজানি যেন না হয়। 222 00:25:42,083 --> 00:25:45,666 বহু বার আমরা বাঞ্চোত সারাজীবনে নিজেদের পরিবারের মানুষদেরই বুঝতে পারি না। 223 00:25:58,625 --> 00:26:01,166 স্যার। স্যার, সাকারের জামিনের কাগজপত্র এসে গেছে আদালত থেকে। 224 00:26:31,416 --> 00:26:33,958 চল ভাই, ইয়াঙ্কি। তোর সময় হয়ে গেছে। 225 00:26:38,041 --> 00:26:40,916 ওরে, তোর কাগজপত্র এসে গেছে, যেতে পারিস তুই। 226 00:27:21,041 --> 00:27:22,250 দুঃখিত, ইয়ার। 227 00:27:47,208 --> 00:27:48,333 এই নিন। 228 00:27:55,041 --> 00:27:57,791 - তুই বস। আমি করছি। - আমার একটু ঠান্ডা লাগছে। 229 00:27:57,875 --> 00:28:00,250 - সোয়েটার পরে নে। - হ্যাঁ। 230 00:28:06,625 --> 00:28:07,625 ঠিক আছে তো? 231 00:28:08,625 --> 00:28:10,791 জিনিসপত্র প্যাক করে নিয়েছি, স্যার। যাবো? 232 00:28:13,041 --> 00:28:13,958 রমন… 233 00:28:14,500 --> 00:28:16,083 তুই গোলুকে নিয়ে যা। 234 00:28:16,166 --> 00:28:17,583 আমি নিমরাতকে নিয়ে পরে আসছি। 235 00:28:19,000 --> 00:28:20,083 কী হয়েছে বাবা? 236 00:28:22,791 --> 00:28:24,041 কিছুই না, বেটা। 237 00:28:24,666 --> 00:28:25,750 তুই এগিয়ে যা, আমি আসছি। 238 00:28:49,291 --> 00:28:50,458 নমস্কার, আঙ্কেলজি। 239 00:28:55,291 --> 00:28:58,125 তোর দাদু বলছিল, তুই নিমরাতকে খুব ভালোবাসিস। 240 00:29:00,041 --> 00:29:00,875 হ্যাঁ। 241 00:29:01,791 --> 00:29:03,958 কিন্তু এটা যদি মিথ্যা হয় না, বাবু! 242 00:29:33,708 --> 00:29:35,416 - হাই। - হাই। 243 00:29:39,208 --> 00:29:41,375 থ্যাংকস, দেখা করতে আসার জন্য। 244 00:29:42,583 --> 00:29:43,875 তুই ঠিক আছিস? 245 00:29:45,291 --> 00:29:46,375 ভিরা… 246 00:29:48,208 --> 00:29:50,791 আমরা আর একবার চেষ্টা করে দেখতে পারি? 247 00:29:53,291 --> 00:29:56,208 যখন তুই রেডি হবি... ইমোশন্যালি। 248 00:29:56,291 --> 00:29:57,916 পরিবারের সবাইকে কনভিন্স করে নেবো। 249 00:30:00,666 --> 00:30:01,750 সাকার… 250 00:30:02,416 --> 00:30:04,083 আমি তোকে মিথ্যাকথা বলেছিলাম। 251 00:30:05,625 --> 00:30:08,000 আমার পরিবারের কারণে আমাদের ব্রেক-আপ হয়নি। 252 00:30:10,333 --> 00:30:13,708 আমার ভবিষ্যতের স্বার্থে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমার নিজের ছিল। 253 00:30:16,958 --> 00:30:19,166 কিন্তু... কিন্তু তুমি আমাকে ভালোবাসো, তাই না? 254 00:30:21,250 --> 00:30:23,208 ভবিষ্যৎ তো ইন্ডিয়াতেও বানানো যায়। 255 00:30:24,250 --> 00:30:25,166 আমি জানি না। 256 00:30:37,750 --> 00:30:38,958 দেখ… 257 00:30:39,041 --> 00:30:41,291 আমি আবার ওই সব শুরু করতে চাই না। 258 00:30:43,916 --> 00:30:45,041 আমাদের সম্পর্ক শেষ, সাকার। 259 00:30:46,666 --> 00:30:48,166 বড় হয়ে ওঠার সময় হয়েছে। 260 00:30:52,875 --> 00:30:53,750 আমি… 261 00:30:54,166 --> 00:30:55,250 আমি তোমাকে ভালোবাসি, ভিরা। 262 00:30:57,333 --> 00:30:58,916 আমিও তোমাকে ভালোবাসি, সাকার। 263 00:31:03,041 --> 00:31:04,833 কিন্তু সামনের সপ্তাহে আমার বিয়ে। 264 00:31:05,958 --> 00:31:07,500 ছেলেটা কানাডার। 265 00:31:08,458 --> 00:31:10,333 আর এবার কোন সমস্যা হবে না। 266 00:31:20,041 --> 00:31:21,333 নিজের যত্ন নিও। 267 00:31:24,250 --> 00:31:25,416 প্লিজ… 268 00:32:07,041 --> 00:32:09,166 ম্যাডাম, সাইন। 269 00:32:10,625 --> 00:32:11,625 ম্যাডাম? 270 00:32:12,458 --> 00:32:13,458 ক্লারা। 271 00:32:30,458 --> 00:32:31,333 প্লিজ আসুন। 272 00:32:44,041 --> 00:32:45,083 নমস্কার, ম্যাডাম। 273 00:32:45,750 --> 00:32:46,666 গড ব্লেস। 274 00:32:51,291 --> 00:32:53,625 কিছু কথা আছে যা আপনার জানা উচিত, অফিসার। 275 00:32:56,083 --> 00:32:58,833 আমি যখন ফ্লাইটে ছিলাম তখন উনি আমাকে কল করার চেষ্টা করেছিলেন। 276 00:33:01,708 --> 00:33:03,250 উনি আমার ভয়েস মেলে যান। 277 00:33:07,041 --> 00:33:08,416 কী ভয়েস মেল, ম্যাডাম? 278 00:33:25,916 --> 00:33:28,416 ভিক্টিমের বাঁ বাহুতে এক জায়গায় কাটা ছিল। 279 00:33:28,500 --> 00:33:31,125 ক্ষতটা কয়েক ঘন্টা আগের। 280 00:33:34,541 --> 00:33:36,000 কিন্তু অস্ত্রটা একই। 281 00:33:36,083 --> 00:33:37,625 একটা ধারালো ব্লেড বা ছুরি। 282 00:33:48,208 --> 00:33:50,000 - কী হচ্ছে এসব? 283 00:33:51,208 --> 00:33:52,458 শালা! 284 00:33:54,000 --> 00:33:56,458 আরে, লিয়াম! থাম থাম! 285 00:33:56,541 --> 00:33:58,125 লিয়াম, ঠাণ্ডা হ! 286 00:34:00,375 --> 00:34:02,000 হারামি, কী হচ্ছে... 287 00:34:03,250 --> 00:34:04,125 বাদ দে! 288 00:34:23,291 --> 00:34:24,958 - স্যার, ঠিক আছেন? - হ্যাঁ। 289 00:34:57,916 --> 00:35:00,833 আর সাকার, পল কি জানতো এই ব্যাপারটা? 290 00:35:00,916 --> 00:35:03,291 জানতো। আমি নিজেই বলেছিলাম। 291 00:35:10,750 --> 00:35:12,500 তাই এটাই আমার সত্য, পল। 292 00:35:14,416 --> 00:35:15,791 কিন্তু ওটা আমার অতীত। 293 00:35:22,250 --> 00:35:26,583 একসাথে একটা নতুন জীবন শুরু করার আগে আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম। 294 00:35:34,750 --> 00:35:36,916 তোমার কি আমাকে কিছু বলার আছে? 295 00:36:02,791 --> 00:36:04,750 স্যরি। 296 00:37:14,250 --> 00:37:16,375 - এই লিয়াম। - পল। 297 00:37:17,250 --> 00:37:18,250 তুমি কোথায়? 298 00:37:18,333 --> 00:37:20,208 সবে ভিরাকে পৌঁছে দিলাম। 299 00:37:21,125 --> 00:37:22,833 তুমি কি ভিরার সাথে কথা বলেছো? 300 00:37:29,958 --> 00:37:31,583 তুমি ঠিক কী বলতে চাও? 301 00:37:41,125 --> 00:37:43,000 আমি পারব না, লিয়াম। 302 00:37:45,083 --> 00:37:46,791 ওর সাথে এটা করতে পারবো না। 303 00:37:48,625 --> 00:37:50,833 বাকি সারাটা জীবন ধরে ওকে মিথ্যা বলে যেতে পারবো না। 304 00:37:52,666 --> 00:37:54,416 ওকে আমাদের বিষয়ে বলেছো? 305 00:37:57,458 --> 00:37:58,791 আমার কথা কি বলেছো? 306 00:38:01,375 --> 00:38:02,916 দেখো… 307 00:38:03,000 --> 00:38:04,625 সে নিজের জীবন ছেড়ে... 308 00:38:05,666 --> 00:38:07,916 নিজের পরিবার ছেড়ে আমার কাছে আসবে। 309 00:38:09,458 --> 00:38:11,708 - এটা ঠিক না, এটা ন্যায্য নয়। - আর আমার… 310 00:38:13,916 --> 00:38:14,791 কী হবে? 311 00:38:16,416 --> 00:38:17,666 আমার কী হবে? 312 00:38:23,541 --> 00:38:24,833 আমি চিরকাল তোমাকে ভালবাসবো। 313 00:38:26,041 --> 00:38:27,000 ঠিক আছে? 314 00:38:34,375 --> 00:38:36,083 আমি চিরকাল তোমাকে ভালবাসবো। 315 00:39:10,875 --> 00:39:12,750 লিয়াম। লিয়াম। 316 00:39:12,833 --> 00:39:14,708 আমি সবসময় তোমাকে ভালবাসব, ঠিক আছে? 317 00:39:14,791 --> 00:39:18,083 তুমি সেটা জানো, তাই না? কোন কিছুতেই সেটা বদলাবে না, ঠিক আছে? 318 00:39:18,166 --> 00:39:20,208 দেখো, আমি দুঃখিত, কেমন? 319 00:39:20,291 --> 00:39:22,708 - লিয়াম... - তুমি সেটাই করেছো। 320 00:39:23,500 --> 00:39:25,416 এখন তুমি সেই বদলটাই করেছো! 321 00:39:26,291 --> 00:39:27,458 লিয়াম? 322 00:39:28,041 --> 00:39:30,541 লিয়াম, লিয়াম, শোনো, আমি চেষ্টা করেছি। 323 00:39:30,625 --> 00:39:34,541 বুঝলে, আমি শালা সব রকমের চেষ্টা করেছি লিয়াম, আমি চেষ্টা করেছি, ঠিক আছে? 324 00:39:34,625 --> 00:39:37,083 আমি শালা চেষ্টা করেছি, লিয়াম! 325 00:39:38,125 --> 00:39:39,458 ঠিক আছে? 326 00:39:39,541 --> 00:39:41,875 -আমি চেষ্টা করেছিলাম। 327 00:39:41,958 --> 00:39:43,708 ঠিক আছে… 328 00:39:43,791 --> 00:39:45,583 লিয়াম ! একটু আমার কথা শোনো। 329 00:39:45,666 --> 00:39:48,083 - ঠিক আছে? একবার আমার কথা শোনো। 330 00:39:48,166 --> 00:39:49,500 আমি চেষ্টা করেছিলাম… 331 00:39:49,583 --> 00:39:50,583 লিয়াম… 332 00:40:58,666 --> 00:41:00,250 হাই, ক্লারা বলছি। 333 00:41:00,333 --> 00:41:02,333 আমি এখন ফোন রিসিভ করতে পারছি না । 334 00:41:02,416 --> 00:41:04,625 প্লিজ মেসেজ রেখে যান, আমি পরে আপনাকে ফোন করবো। 335 00:41:05,666 --> 00:41:07,375 - মা… 336 00:41:08,333 --> 00:41:09,666 আমি ওকে হারিয়েছি। 337 00:41:11,208 --> 00:41:13,375 আমি ওকে ভালবাসি… 338 00:41:13,458 --> 00:41:15,125 আমি ওকে হারাতে চাই না। 339 00:41:15,208 --> 00:41:17,500 ওকে ছাড়া আমি বাঁচবো না। 340 00:41:19,250 --> 00:41:21,833 আমি ভুল করে ফেলেছি, মা! 341 00:41:21,916 --> 00:41:23,791 ভুল করে ফেলেছি! 342 00:41:25,541 --> 00:41:27,291 আমি জানি না কি হয়েছিলো। 343 00:41:28,416 --> 00:41:30,416 এভাবে শেষ হওয়ার কথা ছিল না। 344 00:41:31,041 --> 00:41:32,791 হে ভগবান, আমি কী করলাম? 345 00:41:33,541 --> 00:41:38,208 আমি ওকে ভালবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। 346 00:42:18,833 --> 00:42:21,333 ♪ কিছু স্মৃতি নিয়ে চলে যাওয়া ♪ 347 00:42:21,416 --> 00:42:24,000 ♪ কিছু স্মৃতিতে রেখে যাওয়া ♪ 348 00:42:24,083 --> 00:42:26,791 ♪ কিছু মনে করিয়ে দিয়ে চলে যাওয়া ♪ 349 00:42:26,875 --> 00:42:30,791 ♪ কিছু মনে করিয়ে দিতে আসা ♪ 350 00:42:32,291 --> 00:42:34,875 ♪ কিছু স্মৃতি মুছে ফেলতে চলে আসা ♪ 351 00:42:35,000 --> 00:42:37,916 ♪ শুধু তোমার জন্যে ♪ 352 00:42:38,000 --> 00:42:40,666 ♪ তোমার জন্যে ♪ 353 00:42:40,750 --> 00:42:43,041 ♪ শুধু তোমার জন্যে ♪ 354 00:42:43,125 --> 00:42:46,500 ♪ শুধু তোমার জন্যে ♪ 355 00:42:46,583 --> 00:42:48,875 ♪ তোমার জন্যে ♪ 356 00:42:48,958 --> 00:42:51,708 ♪ শুধু তোমার জন্যে ♪ 357 00:43:02,291 --> 00:43:05,000 ♪ আমাকে যন্ত্রণা দিতে, এখনও দিচ্ছো ♪ 358 00:43:05,083 --> 00:43:09,875 ♪ আরও যন্ত্রণা দেবে, যন্ত্রণা দিতে চাও ♪ 359 00:43:10,500 --> 00:43:15,708 ♪ তোমার দেওয়া সব যন্ত্রণা সয়ে নেবো শুধু তোমার খাতিরে ♪ 360 00:43:16,583 --> 00:43:21,000 ♪ তোমার জন্যে শুধু তোমার জন্যে ♪ 361 00:43:21,166 --> 00:43:24,333 ♪ শুধু তোমার জন্যে ♪ 362 00:43:24,416 --> 00:43:29,750 ♪ তোমার জন্যে শুধু তোমার জন্যে ♪ 363 00:43:40,541 --> 00:43:43,375 ♪ আমি তোমার কথা সয়েছি ♪ 364 00:43:43,458 --> 00:43:47,208 ♪ সইছি, আর সয়ে যাবো, অন্যদেরও সইতে বলব ♪ 365 00:43:49,000 --> 00:43:50,583 ♪ আর সইতে বাধ্য করবো শুধু তোমার জন্যে ♪ 366 00:43:54,208 --> 00:43:59,375 ♪ তোমার জন্যে শুধু তোমার জন্যে ♪ 367 00:43:59,500 --> 00:44:02,791 ♪ শুধু তোমার জন্যে ♪ 368 00:44:02,875 --> 00:44:08,083 ♪ তোমার জন্যে শুধু তোমার জন্যে ♪ 369 00:44:18,708 --> 00:44:22,958 ♪ আমি বলেছি, বলব, বলতে থাকবো তোমার কথা, সকল মানুষকে ♪ 370 00:44:23,041 --> 00:44:26,083 ♪ "নভ সান্ধু" বলতে চায় ♪ 371 00:44:27,458 --> 00:44:32,333 ♪ একজন সাধারণ মানুষ বিখ্যাত হয়েছে শুধু তোমার জন্যে ♪ 372 00:44:32,625 --> 00:44:37,708 ♪ তোমার জন্যে শুধু তোমার জন্যে ♪ 373 00:44:37,791 --> 00:44:40,958 ♪ শুধু তোমার জন্যে ♪ 374 00:44:41,041 --> 00:44:46,541 ♪ তোমার জন্যে শুধু তোমার জন্যে ♪