1 00:00:30,000 --> 00:01:05,000 পোচার(সত্য ঘটনা অবলম্বনে) সিজন : ০১ এপিসোড : ০৫ 2 00:01:05,600 --> 00:02:07,780 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী। 3 00:02:07,880 --> 00:02:09,036 ১০ই জুলাই ২০১৫, নতুন দিল্লি। 4 00:02:12,708 --> 00:02:13,586 বিট্টু ! 5 00:02:13,667 --> 00:02:16,625 -হ্যাঁ, ম্যাডাম? -এসি চালু নেই কেন? কি গরম। 6 00:02:16,708 --> 00:02:17,918 আমি এখনই চালু করছি। 7 00:02:18,156 --> 00:02:20,341 আর এটা কি? পরিষ্কার করো। তোমাকে কতবার বলতে হবে? 8 00:02:21,042 --> 00:02:23,571 -হ্যালো। -হ্যাঁ, পুনম ভার্মা? 9 00:02:24,377 --> 00:02:26,419 -কে? - আমি সিটিফোন থেকে কল করছি। 10 00:02:26,500 --> 00:02:28,472 অভিনন্দন, আপনি একটি বাম্পার লাকি ড্র জিতেছেন... 11 00:02:28,553 --> 00:02:29,428 চাই না। 12 00:02:32,544 --> 00:02:34,717 - তো? -আমাদের যেতে হবে। 13 00:02:35,468 --> 00:02:37,914 - কিছু লাগলে, আমাকে জানিও। - হুম। 14 00:02:43,656 --> 00:02:45,261 - হ্যাঁ বলো। - ফিল্ড ট্রিপ করার সময় এসেছে। 15 00:02:45,333 --> 00:02:48,245 ঠিকানাটা তোমাকে পাঠানো চালানের রসিদে রয়েছে। 16 00:02:48,419 --> 00:02:51,502 একটি আর্ট গ্যালারি আছে যা ভার্মা চালায়। ওখানেই দেখা হবে। 17 00:02:51,583 --> 00:02:55,444 ঠিক আছে। অন্তত এই অজুহাতে আমি এই অন্ধকূপ থেকে বের হতে পারবো। 18 00:02:55,593 --> 00:02:58,720 হ্যাঁ, আমাকেও তো মার্কেটিং ডেস্কে সারাদিন পড়ে থাকতে হয়। 19 00:02:59,086 --> 00:03:01,740 ঠিক আছে শোনো, তোমার লোক কি ম্যাডামের সাথে কথা বলেছে? 20 00:03:02,333 --> 00:03:05,286 হ্যাঁ-হ্যাঁ, সব হয়ে গেছে। শীঘ্রই অফিসিয়াল আদেশ আসবে। 21 00:03:06,600 --> 00:03:08,007 ঠিক আছে, আমি আসছি। 22 00:03:31,845 --> 00:03:32,804 কটা বাজে, মা? 23 00:03:33,875 --> 00:03:34,795 এখন দুটো বাজে। 24 00:03:36,208 --> 00:03:38,148 কিভাবে বাসায় এলাম মনে নেই। 25 00:03:38,641 --> 00:03:39,943 তোর কি কিছুই মনে নেই? 26 00:03:40,333 --> 00:03:43,915 গেস্টহাউস থেকে বের হওয়ার পর গাড়িতে বসেছিলাম, এটুকুই মনে আছে। 27 00:03:44,792 --> 00:03:47,274 -আমাকে কে নিয়ে এসেছে? -বিজয় বাবু। 28 00:03:48,042 --> 00:03:50,498 মাতালের মতন সম্পূর্ণ অচেতন ছিলিস। 29 00:03:50,958 --> 00:03:53,045 বিজয় বলল তুমি খুব ক্লান্ত। 30 00:03:54,000 --> 00:03:58,391 বারবার শুধু "সরি" বলেছিস, সে বলছিল, তুই আজ মরতেও পারতিস। 31 00:03:59,544 --> 00:04:00,975 তারপর তুই গভীর ঘুমে আচ্ছন্ন হোস। 32 00:04:01,166 --> 00:04:03,889 আমাকে তোর পোশাক পরিবর্তন করতে অনেক কষ্ট করতে হয়েছে। 33 00:04:04,363 --> 00:04:07,414 লাশের মত পড়ে ছিলিস। কি হয়েছিল রে? 34 00:04:11,250 --> 00:04:12,733 আমি একটা বোকামি করেছি। 35 00:04:13,083 --> 00:04:16,199 এতো তুই প্রায়ই করিস, মধ্যরাতে বনে যাস। 36 00:04:17,292 --> 00:04:20,466 মা, যে কোন জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক প্রানী কিন্তু মানুষই। 37 00:04:21,042 --> 00:04:21,867 কি হয়েছে? 38 00:04:22,647 --> 00:04:24,447 কিছু জিনিস না বলাই ভালো। 39 00:04:26,167 --> 00:04:27,647 এই কেসটা একটু জটিল। 40 00:04:29,584 --> 00:04:32,576 এই মামলা এবং অন্যান্য ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি? 41 00:04:33,083 --> 00:04:36,284 আমি প্রথমবার এত বড় লেভেলের কাজ করছি। 42 00:04:38,083 --> 00:04:41,056 মনে হচ্ছে, বাবার মতো মানুষদের পুরো দলের সাথে লড়াই করছি। 43 00:04:41,833 --> 00:04:44,033 তোমার বাবা এতটাও খারাপ ছিল না। 44 00:04:47,208 --> 00:04:48,119 শিকারের সময়... 45 00:04:49,500 --> 00:04:51,408 বাবার মনোভাব কেমন থাকতো? 46 00:04:52,735 --> 00:04:54,274 আমার কিছুই ঠিকমত মনে নেই। 47 00:04:56,583 --> 00:05:00,294 তখন সে একজন ভিন্ন ব্যক্তি ছিল। আত্মবিশ্বাসী, অহংকারী। 48 00:05:01,875 --> 00:05:04,275 যেন বনই তাদের ঘরবাড়ি। 49 00:05:05,572 --> 00:05:08,710 যেকোনো প্রাণীর অনুসন্ধান করে, তাকে শিকার করতো। 50 00:05:09,708 --> 00:05:11,869 তার পূর্বপুরুষরাও বহু প্রজন্ম ধরে শিকারী ছিলেন। 51 00:05:12,458 --> 00:05:15,849 সরকার শিকার নিষিদ্ধ করেছে, কিন্তু সে থেমে থাকে নি। 52 00:05:16,458 --> 00:05:18,282 তখন গোপনে সে তার কাজ করতে থাকে। 53 00:05:18,842 --> 00:05:22,289 কিন্তু তারপর ধীরে ধীরে, তার আত্মবিশ্বাস কমে গেল। 54 00:05:23,127 --> 00:05:27,381 তার মনে ভয় ছিল, গ্রেপ্তার হলে সে আমাদের দুজনের থেকে দূরে সরে যাবে। 55 00:05:29,722 --> 00:05:32,284 সে জানতো, যে তুই তাদের সম্পর্কে ভালো মনোভাব পোষণ করিস না। 56 00:05:33,299 --> 00:05:36,448 কিন্তু সে ভেবেছিল, সময়ের সাথে সাথে তুই তাকে ক্ষমা করবি। 57 00:05:37,625 --> 00:05:39,556 কারণ তার আর কোনো কাজ জানা ছিল না। 58 00:05:40,667 --> 00:05:42,911 আর যখন বন বিভাগের লোকজন তার পিছনে পড়লো, 59 00:05:44,209 --> 00:05:46,336 তখন সে হেরে গিয়ে আত্মহত্যা করলো। 60 00:05:49,002 --> 00:05:50,423 মাঝে মধ্যে আমি ভাবি... 61 00:05:52,417 --> 00:05:56,075 আপা আজ বেঁচে থাকলে কি সবকিছু ছেড়ে দিয়ে শুধরে যেতো? 62 00:05:56,669 --> 00:06:01,241 শুধরে যেতো? জিম করবেটের মত? - তার কাছে অনেক তথ্য ছিল। 63 00:06:01,792 --> 00:06:03,735 বনের উন্নতির জন্য সেগুলো ব্যবহার করতে পারতো। 64 00:06:04,022 --> 00:06:05,895 সে নিজেকে পাল্টাতে চায়নি। 65 00:06:06,625 --> 00:06:09,722 এবং সত্য এটাই, যে সে প্রকৃতিকে মোটেও সম্মান করতো না। 66 00:06:09,958 --> 00:06:14,552 সে বিশ্বাস করতো, মানুষের কাজ প্রকৃতিকে যুদ্ধ করে পরাজিত করা। 67 00:06:15,479 --> 00:06:16,858 - সত্যি বলতে... - বাবা ২১টি হাতি, 68 00:06:16,939 --> 00:06:20,439 উনিশটা বাঘ, এবং চৌদ্দটি চিতাবাঘের প্রাণ কেড়ে নিয়েছিল। 69 00:06:22,250 --> 00:06:26,003 বিদেশী পাখি, মঙ্গুস, ষাঁড়, তাদের ভবিষ্যৎ প্রজন্মেরও প্রান নিয়েছে। 70 00:06:27,958 --> 00:06:30,912 আমি বলতে চাইছিলাম, যে সে তোকে খুব ভালবাসতো। 71 00:06:32,397 --> 00:06:36,307 তোর তিন বছর বয়সে, একটা হাতিকে মারার জন্য তুই তার উপর চেঁচিয়েছিলিস। 72 00:06:38,794 --> 00:06:43,052 সে তখনই বুঝতে পেরেছিল, তোর চাহিদামত নিজেকে পাল্টাতে পারবে না। 73 00:06:43,250 --> 00:06:47,297 সে বিস্মিত হয়েছিল, যে তার মেয়ে এমন হলো কিভাবে? 74 00:06:47,875 --> 00:06:51,442 কিন্তু এখন দেখা যাচ্ছে, তুই অনেকটাই তোর বাবার মতো। 75 00:06:52,518 --> 00:06:58,320 তো মধ্যেও তার মত শিকারী আবেগ আছে, যা তাকে মৃত্যুর দিকে ঠেলেছিল। 76 00:07:00,958 --> 00:07:02,148 তোর মনে হতে পারে... 77 00:07:03,375 --> 00:07:07,146 বাবার পাপের প্রায়শ্চিত্ত করার দায়িত্ব তোর... 78 00:07:10,461 --> 00:07:13,922 হ্যাঁ, হয়তো তাই। কি জানি... 79 00:07:14,073 --> 00:07:16,819 আম্মা, আমি ওই প্রাণীদের বিলুপ্ত হবার থেকে বাঁচানোর জন্য লড়াই করছি। 80 00:07:19,083 --> 00:07:22,566 শিকারীদের ধরতে ধরতে নিজেই একদিন শিকারে পরিণত না হয়ে যাস। 81 00:07:34,042 --> 00:07:37,631 আর বিজয়কে ফোন করিস। সে ভালো ছেলে। 82 00:07:47,461 --> 00:07:50,796 হ্যালো, তুমি ঠিক আছ? সকাল থেকে তোমাকে কতবার ফোন করেছি? 83 00:07:51,516 --> 00:07:53,020 হ্যাঁ, আমি ভালো আছি। তুমি বলো। 84 00:07:54,667 --> 00:07:55,608 নীল স্যারের সাথে কথা বলো। 85 00:07:58,667 --> 00:08:01,083 গতকাল পোয়াইয়ার কি হয়েছে শুনলাম। সব ঠিক আছে, তাই না? 86 00:08:01,164 --> 00:08:02,719 হ্যাঁ, স্যার, আমি খুব ক্লান্ত ছিলাম। 87 00:08:02,961 --> 00:08:05,760 কিন্তু পোয়াইয়া আমাদের হেফাজতে, এটা আমাদের সাফল্য। 88 00:08:05,833 --> 00:08:08,708 অরুকু যাদের নাম নিয়েছিল, তাদের মধ্যে এখন সেই দলে... 89 00:08:08,806 --> 00:08:09,686 আর মাত্র একজন চোরাশিকারী অবশিষ্ট আছে।। 90 00:08:10,205 --> 00:08:11,126 আইভান দাস। 91 00:08:12,265 --> 00:08:14,682 দিল্লিতে পুনম ভার্মার উপর নজরদারি শুরু হয়েছে। 92 00:08:14,750 --> 00:08:16,208 তার উপরও আমাদের প্রহরা কড়া করতে হবে। 93 00:08:16,292 --> 00:08:18,292 স্যার, অ্যালেন এখানে আরেকজন সন্দেহভাজনের সন্ধান পেয়েছে। 94 00:08:18,339 --> 00:08:19,639 তাকে আগে ধরতে হবে। 95 00:08:20,042 --> 00:08:22,109 যদি পুনম কোথাও না পালায় তো। 96 00:08:22,419 --> 00:08:23,794 তুমি কি নিশ্চিতভাবে বিলম্ব করতে চাও? 97 00:08:23,882 --> 00:08:26,757 হ্যাঁ, স্যার, আমি তাই মনে করি। ওই ব্যক্তির নাম শশী ইলামপল্লী। 98 00:08:26,897 --> 00:08:28,463 সম্ভবত হাতির দাঁতের কারবার করে। 99 00:08:28,837 --> 00:08:32,170 মনে হয়, সে আমাদের ক্ষমতাশালী এবং বড় অপরাধীদের কাছে পৌঁছাতে পারে। 100 00:08:32,251 --> 00:08:33,444 স্যার, আমি এক্ষুনি আসছি। 101 00:08:34,375 --> 00:08:35,285 শীঘ্র এসো। 102 00:08:37,669 --> 00:08:40,901 - তার শরীর ঠিক আছে? - হ্যাঁ, সে একটু কেঁপে গেছে। 103 00:08:41,156 --> 00:08:43,576 কিন্তু এটা ঠিক, সে আমাদের চেয়ে শক্তিশালী। 104 00:08:44,167 --> 00:08:46,810 হ্যাঁ, তাই আমি তাকে এই দলে রেখেছি। 105 00:08:48,662 --> 00:08:49,527 এবং তুমি? 106 00:08:51,354 --> 00:08:52,840 আমি ভালো আছি, স্যার। আমার কি? 107 00:08:54,808 --> 00:08:56,183 কিন্তু আমার স্ত্রী... 108 00:08:56,990 --> 00:08:57,943 হ্যাঁ, বুঝতে পারছি। 109 00:08:58,465 --> 00:09:01,140 আমিও নিজের পরিবার থেকে দূরে বহু বছর কাটিয়েছি। 110 00:09:02,167 --> 00:09:04,014 আসলে, আমি যখন বাইরে থাকি, তখন ঠিক আছে। 111 00:09:04,502 --> 00:09:07,109 কিন্তু আমি কেরালায় থেকেও যদি বাসায় না যাই... 112 00:09:08,000 --> 00:09:09,367 অচলার একটু সমস্যা হয়। 113 00:09:10,083 --> 00:09:11,417 এটা সারা জীবনের লড়াই... 114 00:09:12,667 --> 00:09:14,620 বন্যপ্রাণী সুরক্ষা বনাম পরিবার। 115 00:09:14,958 --> 00:09:16,030 দুজনেই পারিবারিক। 116 00:09:18,002 --> 00:09:20,254 এখন আমাদের সম্পর্কের কিছুটা উন্নতি হচ্ছে। 117 00:09:21,064 --> 00:09:23,049 আগামীকাল তার মামাতো বোনের বিয়ে। 118 00:09:24,578 --> 00:09:25,768 উপস্থিত থাকতেই হবে। 119 00:09:27,836 --> 00:09:28,885 হ্যাঁ, অবশ্যই। 120 00:09:30,125 --> 00:09:33,226 যা করতে হবে, তাড়াতাড়ি করো। পরিবারকে একত্রিত করার কাজ। 121 00:09:33,946 --> 00:09:35,421 নইলে তুমিও আমার মত হয়ে যাবে। 122 00:09:37,417 --> 00:09:39,860 আজকাল আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসাও করে না। 123 00:09:41,917 --> 00:09:43,016 এর চেয়ে খারাপ আর কি হতে পারে? 124 00:10:01,593 --> 00:10:02,526 চলো যাওয়া যাক। 125 00:10:19,250 --> 00:10:20,840 - হ্যালো ম্যাডাম। -হ্যালো। 126 00:10:21,708 --> 00:10:23,625 আমি এখানকার মালিকের সাথে কথা বলতে চাই। 127 00:10:23,706 --> 00:10:26,785 আমাদের বেশ কিছু অর্ডার করতে হবে। তাই কিছু জানার আছে। 128 00:10:29,328 --> 00:10:30,269 হ্যাঁ, মালিক? 129 00:10:31,384 --> 00:10:32,260 হ্যাঁ। 130 00:10:35,875 --> 00:10:37,575 ম্যাম, কেউ আপনার সাথে দেখা করতে এসেছেন। 131 00:10:40,211 --> 00:10:42,810 -হ্যালো ... -হ্যাঁ, আমি এখানকার মালিক। 132 00:10:43,044 --> 00:10:46,807 আচ্ছা। আমরা আমাদের একটি ফার্মহাউস সাজাতে চাই। 133 00:10:46,932 --> 00:10:48,681 দশ বারোটা ঘর থাকবে, সম্ভব হবে কি? 134 00:10:48,962 --> 00:10:51,695 অবশ্যই সম্ভব হবে। তবে বিট্টু আপনাকে সাহায্য করবে। 135 00:10:52,083 --> 00:10:53,541 -বিট্টু ! -হ্যাঁ, ম্যাডাম? 136 00:10:53,625 --> 00:10:55,892 - তাদের ভালো করে দেখভাল করো। - হ্যাঁ, ম্যাডাম। 137 00:10:57,544 --> 00:10:58,414 আসুন। 138 00:10:59,542 --> 00:11:00,471 আসুন, ম্যাডাম। 139 00:11:01,439 --> 00:11:05,169 ম্যাডাম, কি দেখতে চান? পেইন্টিং দিয়ে শুরু করি? 140 00:11:20,067 --> 00:11:23,659 শশী ইলামপল্লীর সিডিআর ভালোভাবে দেখেছি। তাতে সব স্পষ্ট দেখা যাচ্ছে। 141 00:11:24,294 --> 00:11:28,744 সে প্রথমে মরিসকে ফোন করতো, পরের দিন তার সাথে দেখা করে বাড়ি ফিরতো। 142 00:11:33,163 --> 00:11:35,536 গত রাতে যা ঘটেছিল, সেই সম্পর্কে কথা বলতে চাও? 143 00:11:36,181 --> 00:11:37,813 না, আমি কিছু বলতে চাই না। 144 00:11:41,750 --> 00:11:45,579 প্রত্যেকের নিজস্ব সমস্যা আছে। যদি কখনো বলতে চাও... 145 00:11:52,542 --> 00:11:53,439 ধন্যবাদ। 146 00:12:06,336 --> 00:12:08,364 - শশী ইলামপল্লীকে চেনেন, ভাই? - হ্যাঁ। 147 00:12:08,445 --> 00:12:10,881 কোথায় থাকেন বলতে পারেন? আমরা তার ছোটবেলার বন্ধু। 148 00:12:11,218 --> 00:12:12,561 তার বাড়ি এই রাস্তায়। 149 00:12:16,106 --> 00:12:19,727 সিডিআর অনুযায়ী, অরুকুর খবর আসতেই তিনি এখান থেকে শ্রীলঙ্কায় চলে যান। 150 00:12:20,753 --> 00:12:21,640 ভালো এলিবাই। 151 00:12:22,750 --> 00:12:24,877 বাবু 152 00:12:39,042 --> 00:12:40,324 তুমি তার মুখোমুখি হতে পারবে? 153 00:13:04,906 --> 00:13:05,751 হ্যালো। 154 00:13:06,502 --> 00:13:08,619 আমরা শশী ইলামপল্লীর সাথে দেখা করতে এসেছি। 155 00:13:09,417 --> 00:13:10,357 তিনি তোমার বাবা, তাই না? 156 00:13:11,405 --> 00:13:12,305 বাবা! 157 00:13:16,877 --> 00:13:19,669 -বন বিভাগের মালা ম্যাডাম। -হ্যাঁ। 158 00:13:19,875 --> 00:13:22,336 হাতি শিকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। 159 00:13:22,417 --> 00:13:23,342 তাতে কিছু যায় আসে না। 160 00:13:23,625 --> 00:13:26,285 তোমার নম্বর একজন সন্দেহভাজনের সিডিআর তালিকায় পাওয়া গেছে। 161 00:13:26,445 --> 00:13:27,502 এজন্য আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি। 162 00:13:27,583 --> 00:13:30,604 বাবা, তুমি অবৈধ কাজ ছেড়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলে, তাই না? 163 00:13:30,792 --> 00:13:33,079 বিশ্বাস কর, আমি কোনো অন্যায় করিনি। 164 00:13:34,159 --> 00:13:36,360 আপনি এটা করতে পারেন না। জেল থেকে বেরিয়ে... 165 00:13:36,410 --> 00:13:38,696 আমি চোরাশিকার করা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। 166 00:13:39,542 --> 00:13:41,246 এখন আমি শালীন জীবনযাপন করছি। 167 00:13:41,507 --> 00:13:45,208 আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে, এখানেই জিজ্ঞাসাবাদ করুন। 168 00:13:45,458 --> 00:13:47,888 তোমাকে গ্রেফতার করছি না, শুধু তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। 169 00:13:48,625 --> 00:13:51,667 - অফিসিয়াল রেকর্ডে কিছু লিখবো না। - বাবা আপনাদের সাথে আসবে না। 170 00:13:52,875 --> 00:13:56,414 - চিন্তা করিস না। - তুমি বলেছিলে, ওরা অনেক মারে। 171 00:13:56,495 --> 00:13:57,896 না, আমাদের কাছে নাটকবাজির সময় নেই। 172 00:13:58,042 --> 00:13:59,836 - ম্যাডাম! - বাবা! 173 00:13:59,917 --> 00:14:03,417 তার হাত ছেড়ে দাও। তুমি কি করছো? টানাটানি বন্ধ করো। 174 00:14:03,500 --> 00:14:05,000 আমার কথা শোনো... 175 00:14:05,071 --> 00:14:06,984 মালা, শান্ত হও, তুমি কি করছো! 176 00:14:14,375 --> 00:14:15,957 আমার বাবার সাথে কি করবেন? 177 00:14:17,678 --> 00:14:20,114 অন্যায় না করলে, কিছু করবো না। 178 00:14:20,461 --> 00:14:22,357 বললাম তো, জিজ্ঞাসাবাদ করতে হবে। 179 00:14:22,875 --> 00:14:26,063 মানে সে যদি সত্য কথা বলে, তাহলে তার কিছু হবে না। 180 00:14:43,043 --> 00:14:43,969 অ্যালেন... 181 00:14:45,500 --> 00:14:47,895 -তুমি সামলাও। -চলে এসো। 182 00:14:52,773 --> 00:14:54,337 আমরাও বাবার সাথে ভিতরে যাব। 183 00:14:56,448 --> 00:14:58,324 আমরা একান্তে জিজ্ঞাসাবাদ করবো। 184 00:14:58,917 --> 00:15:00,857 তোমরা বাইরে অপেক্ষা করো, নয়তো বাড়ি যাও। 185 00:15:06,500 --> 00:15:09,732 শশী, গত কয়েক বছর ধরে তুমি কি করছো? 186 00:15:10,417 --> 00:15:11,738 আমি একটি শালীন জীবনযাপন করছি। 187 00:15:12,544 --> 00:15:14,980 আমি আমার মেয়েকে ভালো করে পড়াচ্ছি। আর কিছু নয়। 188 00:15:15,958 --> 00:15:19,416 আগে তুমি তার শিক্ষার খরচের জন্য হাতির দাঁতের ব্যবসা করতে। 189 00:15:19,503 --> 00:15:20,463 হ্যাঁ, আমি করতাম। 190 00:15:21,123 --> 00:15:25,386 মালা ম্যাডাম আমাকে ধরে জেলে পাঠালেন, সাজা কাটিয়ে ফিরে এলাম। 191 00:15:26,627 --> 00:15:28,256 জেল থেকে বের হওয়ার পর... 192 00:15:29,625 --> 00:15:32,106 আমার মেয়ের দেখভাল করতে কৃষিকাজ শুরু করি। 193 00:15:32,717 --> 00:15:34,867 সে সবসময় তার ক্লাসে প্রথম হয়। 194 00:15:36,007 --> 00:15:38,140 আমি তার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। 195 00:15:39,419 --> 00:15:43,865 এখন আমি একজন সুনাগরিক হয়েছি। আমি সততার সাথে জীবনযাপন করি। 196 00:15:44,144 --> 00:15:45,678 আপনি কি প্রতি রবিবার গির্জায় যান? 197 00:15:46,000 --> 00:15:48,500 এটা আমার এবং ঈশ্বরের মধ্যে থাকতে দিন। 198 00:15:50,875 --> 00:15:53,289 মে মাসের শেষে শ্রীলঙ্কায় গেছিলে কেন? 199 00:15:53,949 --> 00:15:55,981 পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলাম। 200 00:15:56,062 --> 00:15:57,018 সত্যিই? 201 00:15:58,292 --> 00:16:00,458 শিকারের খবর টিভিতে আসার ঠিক পরের দিন? 202 00:16:00,542 --> 00:16:02,623 আমি সে বিষয়ে কিছুই জানি না। 203 00:16:02,815 --> 00:16:06,065 আমি সেটুকুই জানি, খবরে যতটুকু দেখেছি। 204 00:16:07,583 --> 00:16:09,128 আপনারা এখনো কোনো সূত্র পান নি? 205 00:16:10,891 --> 00:16:12,479 সেজন্যই আমার কাছে এসেছেন? 206 00:16:15,917 --> 00:16:20,347 আমার বাবাকে ছেড়ে দিন ম্যাডাম। তিনি প্রতিদিন মাঠে কঠোর পরিশ্রম করেন। 207 00:16:20,792 --> 00:16:22,457 আর আমি দিনরাত পড়াশুনা করি, 208 00:16:22,562 --> 00:16:25,630 যাতে আমি একটি ভাল কাজ পেয়ে আমার পরিবারের দেখভাল করতে পারি। 209 00:16:26,120 --> 00:16:27,949 আমাদের জীবনে সবকিছু ঠিকঠাক চলছে। 210 00:16:28,093 --> 00:16:31,422 আপনি ইতিমধ্যেই একবার আমার বাবাকে এই অপরাধে জেলে পাঠিয়েছেন। 211 00:16:31,875 --> 00:16:33,457 এখন আপনাদের আর কি চাই? 212 00:16:34,083 --> 00:16:37,153 তোমার বাবা যদি মিথ্যা না বলেন, তাহলে চিন্তার কিছু নেই। 213 00:16:37,315 --> 00:16:38,610 সে মিথ্যা বলছে না। 214 00:16:39,208 --> 00:16:40,502 তুমি কি ১০০% নিশ্চিত? 215 00:16:41,674 --> 00:16:43,272 যদি ভুল প্রমাণিত হও? 216 00:16:50,705 --> 00:16:55,166 ওহ ঈশ্বর! ওহ ঈশ্বর... আমার বাবাকে বাঁচাও। 217 00:16:56,560 --> 00:16:58,307 আমার বাবা আর আগের মত নেই। 218 00:17:01,215 --> 00:17:02,176 নজর রাখো। 219 00:17:04,167 --> 00:17:06,127 তুমি মরিসের সাথে কথা বলছিলে কেন? 220 00:17:06,370 --> 00:17:08,828 -সে আমাকে ফোন করতো। - আমিও দেখেছি, কিন্তু কেন? 221 00:17:09,208 --> 00:17:13,129 বিক্রয়ের জন্য হাতির দাঁত আছে কিনা জিজ্ঞাসা করতো? 222 00:17:13,448 --> 00:17:16,226 এটাই তার পদ্ধতি ছিল। এভাবেই সে লোক নিয়োগ করতো। 223 00:17:17,125 --> 00:17:20,149 মানুষকে ফোন করে জিজ্ঞাসা করতো, হাতির দাঁত আছে কি না? 224 00:17:20,667 --> 00:17:24,246 পুরানো দিন হলে, এই শুনে শিকারে বেরিয়ে পড়তাম। 225 00:17:25,042 --> 00:17:27,738 কিন্তু এগবার, আমি বললাম, আমার কাছে কিছু নেই। 226 00:17:27,908 --> 00:17:31,162 - তারপরও দেখা করতে গিয়েছিলে? -তার সাথে দেখা করতে গিয়েছিলাম। 227 00:17:31,500 --> 00:17:33,650 যখন আমি জানতে পারলাম, যে সে এখানে এসেছে, 228 00:17:33,700 --> 00:17:35,829 তাকে বলতে গিয়েছিলাম, আমি এই কাজ ছেড়ে দিয়েছি। 229 00:17:36,208 --> 00:17:39,219 তাহলে তোমার ত্রিভান্দ্রম গিয়ে তার সাথে দেখা করার কি দরকার ছিল? 230 00:17:40,398 --> 00:17:41,679 তুমি কি সেখানেও তাকে প্রত্যাখ্যান করতে গিয়েছিলে? 231 00:17:43,619 --> 00:17:45,238 আমি সেখানে কখনোই যাই নি, ম্যাডাম। 232 00:17:47,919 --> 00:17:48,968 ভালোভাবে দেখো। 233 00:17:50,292 --> 00:17:52,697 এগুলো মরিসের সিডিআর, আর এগুলো তোমার। 234 00:17:53,336 --> 00:17:54,986 এই দুটি এন্ট্রি দেখতে পাচ্ছো? 235 00:17:55,502 --> 00:17:57,949 এগুলো অনুযায়ী, তোমরা দুজন ত্রিবান্দ্রমে, একই সময়ে 236 00:17:58,117 --> 00:17:59,558 একটি মোবাইল টাওয়ার এলাকায় একইসাথে ছিল। 237 00:18:00,750 --> 00:18:05,545 স্যার, আসলে আমি মরিসের সাথে মাত্র একবার দেখা করতে গিয়েছিলাম। 238 00:18:06,000 --> 00:18:06,882 কেন দেখা করেছিলে? 239 00:18:09,136 --> 00:18:12,203 - স্যার, আমি কোনো অন্যায় করিনি... - তাহলে প্রমাণ করো! 240 00:18:20,856 --> 00:18:23,573 স্যার, আপনি কি আমাদের কথোপকথন রেকর্ড করছেন? 241 00:18:27,508 --> 00:18:28,494 না, এখানে শুধু আমরাই আছি। 242 00:18:32,252 --> 00:18:35,947 প্লিজ ম্যাডাম, আমার পরিবারকে এসবের মধ্যে টেনে আনবেন না। 243 00:18:36,292 --> 00:18:39,028 আমাদের সবকিছু বলো। তবেই আমরা তোমাকে সাহায্য করতে পারি। 244 00:18:44,750 --> 00:18:47,058 আমি মরিসের কাছে তিনটি হাতির দাঁত বিক্রি করেছি, 245 00:18:47,968 --> 00:18:49,461 কিন্তু আমি তাদের শিকার করিনি। 246 00:18:49,708 --> 00:18:52,380 আমি জানি না, কে তাদের শিকার করেছে। 247 00:18:53,167 --> 00:18:54,537 হাতির দাঁত কোথায় পেয়েছিলে? 248 00:18:55,252 --> 00:18:57,514 আমাকে একজন ফোন করে বললো, যে তার কাছে হাতির দাঁত আছে। 249 00:18:57,651 --> 00:18:59,596 এবং সে আমাকে সেগুলো বিক্রি করতে বললো। 250 00:18:59,844 --> 00:19:02,806 -তাকে কোনোভাবেই না বলতে পারি নি। - কেন? 251 00:19:06,893 --> 00:19:11,294 আপনি শপথ করুন, আমার কোনো কথা রেকর্ড করবেন না। 252 00:19:11,961 --> 00:19:14,451 আমি প্রতি রবিবার গির্জায় যাই। ঠিক আছে? 253 00:19:15,167 --> 00:19:18,470 ঈশ্বরের শপথ, এখানে শুধু আমরা তিনজন আছি। রেকর্ড করা হচ্ছে না। 254 00:19:22,384 --> 00:19:25,794 মানুষটির নাম প্রভাস পেরেডি। 255 00:19:26,625 --> 00:19:27,538 মানে, সেই রাজনীতিবিদ? 256 00:19:28,708 --> 00:19:29,568 হ্যাঁ। 257 00:19:30,500 --> 00:19:32,850 প্রভাস ফোন করে বললেন, তার কাছে হাতির দাঁত আছে 258 00:19:32,900 --> 00:19:34,667 এবং আমাকে সেগুলো বিক্রি করতে হবে। 259 00:19:35,411 --> 00:19:37,444 সে আমার চোরাশিকারের কথা জানতো... 260 00:19:37,721 --> 00:19:40,410 এবং এটাও জানতো যে, আমি বড় বড় ক্রেতাদের চিনি। 261 00:19:42,127 --> 00:19:44,104 আমি তাকে অস্বীকার করতে পারি নি। 262 00:19:45,516 --> 00:19:50,427 তার মত একজন মানুষ আমার এবং আমার পরিবারের সাথে... 263 00:19:51,247 --> 00:19:52,554 যেকোনো কিছু করতে পারতো। 264 00:19:54,025 --> 00:19:55,634 আমার কোন উপায় ছিল না। 265 00:19:57,738 --> 00:19:58,687 অ্যালেন? 266 00:19:58,833 --> 00:20:01,691 ঠিক কথা। সে ওকে অনেকবার ফোন করতো। 267 00:20:02,542 --> 00:20:03,579 একটু বাইরে এসো। 268 00:20:08,835 --> 00:20:09,715 সরো। 269 00:20:13,106 --> 00:20:15,150 - সে খুব ভয় পেয়েছে। এখন কি করা উচিৎ? 270 00:20:15,200 --> 00:20:17,246 -সেই রাজনীতিবিদকে এখন গ্রেফতার করা উচিত হবে কি? 271 00:20:18,127 --> 00:20:19,654 তার বাড়িতে কড়া নিরাপত্তা থাকবে। 272 00:20:21,000 --> 00:20:26,868 একটা বুদ্ধি বের করো। শশীকে ফোন করার আগেই তাকে ধরতে হবে। 273 00:20:27,417 --> 00:20:30,256 সে ছাড় পেয়ে গেলে, আমাদের পরিকল্পনা প্রকাশ পেয়ে যাবে। 274 00:20:32,083 --> 00:20:35,772 এখনো পর্যন্ত করা সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। 275 00:20:38,083 --> 00:20:39,708 বাবুঃ তুমি ঠিক আছো তো? 276 00:20:53,875 --> 00:20:55,541 -দেখা যাক। -দেখা যাক। 277 00:20:57,627 --> 00:21:00,950 শশী, একটা উপায় আছে যাতে তুমি গ্রেফতার এড়াতে পারো। 278 00:21:01,250 --> 00:21:02,559 কিন্তু তোমাকে আমাদের সাহায্য করতে হবে। 279 00:21:03,000 --> 00:21:05,000 আমি যে কোনো কিছু করতে প্রস্তুত, 280 00:21:05,045 --> 00:21:08,045 কিন্তু আপনি প্রতিজ্ঞা করুন যে আমার পরিবারের দেখভাল করবেন। 281 00:21:08,574 --> 00:21:12,022 বিশেষ করে আমার মেয়ে ভাবনাকে রক্ষা করবেন। 282 00:21:13,250 --> 00:21:15,559 আমি কথা দিচ্ছি, তার কিছুই হবে না। 283 00:21:16,946 --> 00:21:19,038 আগে বলো, পেরেডি কোথায় থাকে। 284 00:21:29,753 --> 00:21:30,758 এখানে কড়া নিরাপত্তা রয়েছে। 285 00:21:32,114 --> 00:21:34,728 আমরা যদি আর একটুও এগোই, তাহলে ক্যামেরায় দেখা যাবে। 286 00:21:43,375 --> 00:21:44,512 বাইরে প্রহরী কুকুর আছে। 287 00:21:45,375 --> 00:21:47,297 ঘেউ ঘেউ করলে, এই লোকটা কাউকে ফোন করবে। 288 00:21:49,250 --> 00:21:50,891 আমরা আর কখনোই তাকে ধরতে পারবো না। 289 00:21:56,586 --> 00:21:59,275 মনে আছে, তোমাকে বলেছিলাম যে তোমার কিছুই হবে না। এটা তখনই হবে... 290 00:21:59,375 --> 00:22:02,915 যখন আমরা তাকে ধরতে পারবো। তাকে ধরার কোন উপায় আছে? 291 00:22:03,411 --> 00:22:05,000 আমি জানি না, তিনি কিভাবে ব্যবসা করেন, 292 00:22:05,050 --> 00:22:07,357 সারাদিন কোথায় থাকেন এবং কার সাথে দেখা করেন? 293 00:22:07,725 --> 00:22:09,408 সে কি তোমাকে কখনো বলেছে, 294 00:22:09,651 --> 00:22:11,689 যে হাতির দাঁত ছাড়া অন্য কোনো বিষয়ে তার উৎসাহ আছে কিনা ? 295 00:22:12,399 --> 00:22:14,586 ম্যাডাম, তিনি গাড়ি খুব পছন্দ করেন। 296 00:22:15,621 --> 00:22:19,698 একবার জিজ্ঞাসা করেছিলেন, ভিনটেজ গাড়ি কেনেন, এমন কাউকে চিনি কিনা? 297 00:22:20,440 --> 00:22:24,422 -কোন ভিনটেজ কার? - মনে হয়, ডিলোরিয়ান। 298 00:22:25,189 --> 00:22:26,038 কবে বলেছিলেন? 299 00:22:27,083 --> 00:22:27,970 গত মাসে স্যার। 300 00:22:29,708 --> 00:22:33,597 ঠিক আছে, তাকে ফোন করে বলো, একজন ক্রেতা খুঁজে পেয়েছো। 301 00:22:33,835 --> 00:22:35,332 সে আগে গাড়ি দেখতে চায়। 302 00:22:35,794 --> 00:22:39,169 -কিন্তু আমার ফোন... - এখন নয়, কাল সকালে ফোন কোরো। 303 00:22:39,250 --> 00:22:41,860 এবং তার সাথে দেখা করার জন্য একটা ভাল জায়গা ঠিক কোরো। 304 00:22:42,927 --> 00:22:44,014 আমরা তাকে সেখানে ধরবো। 305 00:22:45,708 --> 00:22:49,047 -স্যার, আমি কি বাড়িতে যেতে পারি? -এখন যাওয়া যাবে না। 306 00:22:49,785 --> 00:22:54,979 কেন নয়? আমি সাহায্য করছি। বলেছিলেন, আমি হেফাজতে নেই। 307 00:22:55,711 --> 00:22:58,833 তুমি পেরেডিকে সব বলে দিতে পারো। আমরা এই ঝুঁকি নিতে পারবো না। 308 00:22:59,333 --> 00:23:03,314 এই মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার সুযোগ নিজেই নষ্ট করবো? 309 00:23:04,255 --> 00:23:05,541 আমি চাই, সে ধরা পড়ুক। 310 00:23:07,383 --> 00:23:08,600 যদি তাকে আমাদের কাছে রাখি, 311 00:23:08,846 --> 00:23:11,164 তার স্ত্রী গিয়ে সবাইকে বলবে, যে সে আমাদের হেফাজতে আছে। 312 00:23:12,294 --> 00:23:14,324 আর এই খবর পেরেডির কাছেও পৌঁছে যাবে। 313 00:23:15,125 --> 00:23:16,645 আপনি ঠিক বলেছেন, স্যার। 314 00:23:17,078 --> 00:23:22,442 আমার স্ত্রীর পেটে কিছু থাকে না। আমাকে বাসায় যেতে দিন, স্যার। 315 00:23:23,870 --> 00:23:28,750 আমি দেখবো, যাতে কেউ এই বিষয়ে জানতে না পারে। 316 00:23:29,417 --> 00:23:31,561 এই রাতের কথা কেউ জানবে না। 317 00:23:33,250 --> 00:23:34,667 রাতারাতি তারা পালিয়ে গেলে কি হবে? 318 00:23:34,750 --> 00:23:38,250 ম্যাডাম, আমি এটা করার কথা ভাবতেও পারি না। 319 00:23:39,121 --> 00:23:41,814 যদি আমি এটা করি, আমি জানি... 320 00:23:42,286 --> 00:23:45,114 আমার মেয়ে ভাবনার জীবন ধ্বংস হয়ে যাবে। 321 00:23:51,336 --> 00:23:53,829 তুমি পালিয়ে গেলে, আমি তোমাকে খুঁজে বার করবো। 322 00:23:54,000 --> 00:23:58,326 যেভাবে হাতিগুলোকে মেরেছিলে, সেভাবে তোমার দাঁতও উপড়ে তুলবো। 323 00:23:58,667 --> 00:24:02,767 -আর ভাবনা... - যথেষ্ট, ম্যাডাম। ভালোভাবেই বুঝেছি। 324 00:24:27,833 --> 00:24:29,723 এখানে কিছু নেই, মা। তুমি পেয়েছো? 325 00:24:30,417 --> 00:24:32,987 নেই কেন? আমার মনে আছে, এখানেই কোথাও রাখা হয়েছিল। 326 00:24:36,205 --> 00:24:37,939 -দেখ, পাওয়া গেছে। - দেখাও। 327 00:24:41,482 --> 00:24:42,346 হ্যাঁ, এটা চলবে। 328 00:24:50,583 --> 00:24:52,985 - কেমন আছো? - ভালো নয়, একটু বিরক্ত। 329 00:24:55,023 --> 00:24:56,397 এটা কি একটু বিরক্ত হওয়া বলে? 330 00:24:58,375 --> 00:25:00,214 সেদিন রাতে তোমার অবস্থা খুব খারাপ ছিল। 331 00:25:00,294 --> 00:25:03,351 বুঝতে পারছিলাম না, তোমাকে হাসপাতালে না বাড়িতে নিয়ে যাবো? 332 00:25:03,432 --> 00:25:04,404 সিদ্ধান্ত ঠিক ছিল। 333 00:25:11,711 --> 00:25:14,172 সেই সময় তোমার সাহস সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছিল। 334 00:25:15,586 --> 00:25:17,937 তোমাকে শান্ত করতে বাড়িতে নিয়ে যাওয়া দরকার ছিল। 335 00:25:18,018 --> 00:25:19,558 মালা, তুমি একটু বিরতি নাও। 336 00:25:20,127 --> 00:25:22,976 -আমার মায়ের সাথে কথা বলে এসেছো? - দরকার পড়ে নি। 337 00:25:24,210 --> 00:25:26,246 যখন তোমাকে নিয়ে গেছিলাম, তার চেহারা দেখার মতো হয়েছিল। 338 00:25:28,086 --> 00:25:29,676 কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ হয়ে গেছিল। 339 00:25:29,808 --> 00:25:31,922 এখন পর্যন্ত তুমি আমার জন্য যা কিছু করেছো, তার জন্য ধন্যবাদ। 340 00:25:33,958 --> 00:25:35,801 তবে আমি যা শুরু করেছি, তা শেষ করে ছাড়বো। 341 00:25:35,992 --> 00:25:37,596 আমি জানি, তুমি কি করতে চাও। 342 00:25:38,794 --> 00:25:41,300 এটি আমাদের জীবনের সবচেয়ে বড় চোরাশিকারের ঘটনা। 343 00:25:42,252 --> 00:25:43,896 যদি তুমি এই লোকদের ধরো, 344 00:25:44,083 --> 00:25:46,831 তাহলে, তোমার বাবার সারা জীবনের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারবে। 345 00:25:47,419 --> 00:25:49,941 কিন্তু পাপের প্রায়শ্চিত্ত শুধু অপরাধীদের ধরলেই হয় না। 346 00:25:50,148 --> 00:25:51,343 এটি করার অন্যান্য উপায়ও আছে। 347 00:25:52,044 --> 00:25:55,508 সেদিন রাতে বেঁচে গিয়েছিলাম, এখন আমি আমার সীমা জানি. 348 00:25:55,711 --> 00:25:58,639 স্পষ্টতই তোমাকে শুধুমাত্র একটি কাজই করতে হবে ...বেঁচে থাকতে হবে। 349 00:25:59,250 --> 00:26:01,063 আমি তা জানতাম না, আমাকে জানানোর জন্য ধন্যবাদ। 350 00:26:03,013 --> 00:26:05,637 মালা, আমিও ওই অপরাধীদের যে কোনো মূল্যে ধরতে চাই। 351 00:26:07,042 --> 00:26:10,655 কিন্তু হাতির জন্য এই কাজ করতে চাই না। তোমার জন্য করতে চাই। 352 00:26:11,586 --> 00:26:13,205 এই কারণেই আমাদের সম্পর্ক টেকেনি। 353 00:26:14,384 --> 00:26:17,000 তুমি একটা বিষাক্ত গাছের সাথে মোকাবিলা করছো, 354 00:26:17,050 --> 00:26:19,555 আর তুমি এই কথা ভুলে গেছো, তাই না? 355 00:26:21,083 --> 00:26:22,010 ম্যাডাম! 356 00:26:22,625 --> 00:26:23,636 হ্যাঁ, শ্যাম, এসো। 357 00:26:26,128 --> 00:26:27,133 ঠিক আছে, তাহলে। 358 00:26:29,836 --> 00:26:31,449 তুমি কি তার লেখার নমুনা পেয়েছো? 359 00:26:31,960 --> 00:26:33,935 মামা এই ডায়েরিতে তার রেকর্ড লিখতেন। 360 00:26:34,544 --> 00:26:35,448 দারুণ। 361 00:26:36,125 --> 00:26:39,563 আর এটা রাজের সুইসাইড নোটের কপি। দেখো, দুটোর মধ্যে কি মিল আছে? 362 00:26:45,002 --> 00:26:48,524 -জন, আগে খেয়ে নাও। -হ্যাঁ, করছি। 363 00:26:54,000 --> 00:26:59,281 জঙ্গলে বিপজ্জনক কোবরা ধরতে পারো, কিন্তু ধুতি ইস্ত্রি করতে পারো না। 364 00:27:00,002 --> 00:27:02,653 -আমাকেই এটা করতে হবে। - হয়ে গেছে! 365 00:27:03,000 --> 00:27:06,147 -হ্যাঁ, আসছি। -আমি করবো, তুমি যাও। 366 00:27:21,377 --> 00:27:23,465 - ম্যাডাম... -আরে, তুমি এসে গেছো? 367 00:27:24,083 --> 00:27:25,547 প্রভাসের সঙ্গে কথা বলেছি। 368 00:27:26,042 --> 00:27:28,896 সে আজ মাছ ধরতে যাচ্ছে, দুই সপ্তাহ পর আসবে। 369 00:27:30,042 --> 00:27:34,813 ডিলোরিয়ান বেচার জন্য সে দেখা করবে, কিন্তু আজ সকালেই দেখা করতে হবে। 370 00:27:34,894 --> 00:27:37,500 তাকে বলো, অ্যালেন তার সাথে এক ঘন্টার মধ্যে দেখা করবে। 371 00:27:37,550 --> 00:27:38,038 জায়গা আমরা ঠিক করবো। 372 00:27:38,625 --> 00:27:40,724 আসমা, একে ওখানে বসাও। 373 00:27:46,245 --> 00:27:47,102 হ্যাঁ, বলো, মালা। 374 00:27:47,917 --> 00:27:50,535 আচ্ছা শোন, পেরেডি আজ ফিশিং ট্রিপের জন্য কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছ। 375 00:27:50,891 --> 00:27:53,052 তাই ঠিক এক ঘন্টার মধ্যে তার সাথে তোমাকে দেখা করতে হবে। 376 00:27:53,836 --> 00:27:57,104 ওহ, না, এখন তো দেখা করতে পারবো না। আজ দুপুর পর্যন্ত ব্যস্ত আছি। 377 00:27:58,042 --> 00:28:01,458 ততক্ষণে সে ওখান থেকে চলে যাবে। আমাদের এখনই যেতে হবে। 378 00:28:01,542 --> 00:28:05,127 আমি নিজেই চলে যেতাম, কিন্তু গাড়ির ব্যাপারে তুমি বেশী খবর রাখো। 379 00:28:05,321 --> 00:28:07,823 প্রয়োজনের সময় ঠকিও না, আমরা লক্ষ্যের খুব কাছাকাছি আছি। 380 00:28:18,792 --> 00:28:19,913 বন্ধ করো, পৌঁছে গেছি। 381 00:28:24,080 --> 00:28:24,918 চলে এসো। 382 00:28:30,502 --> 00:28:32,300 - হ্যালো, বাবা। - হ্যালো, বাবু। 383 00:28:33,708 --> 00:28:37,667 সাম্প্রতিক সময়ে কোনো আকর্ষণীয় সাপ ধরেছো? 384 00:28:39,208 --> 00:28:43,353 আসলে, বাবা, অ্যালেন সাপ ধরার সাথে আরো অনেক কিছু করে। 385 00:28:43,461 --> 00:28:47,211 ওয়াইল্ডলাইফ ট্রাস্টের জন্য এই ফটোগ্রাফি, প্রশাসন... 386 00:28:47,458 --> 00:28:49,246 এছাড়াও তাদের ওয়েবসাইট ডিজাইনের কাজ নিজেই সামলায়। 387 00:28:49,468 --> 00:28:51,525 তার মানে, সে একজন সাধারণ সহকারীর কাজ করে। 388 00:28:58,417 --> 00:28:59,610 আমার বাবু কেমন আছে? 389 00:29:03,170 --> 00:29:05,037 একমাত্র তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারো। 390 00:29:11,801 --> 00:29:13,441 তুমি আমাকে ওনাকে জবাব দিতে দিলে না কেন? 391 00:29:13,656 --> 00:29:15,028 লাভ কি হবে? 392 00:29:43,752 --> 00:29:46,838 শোনো, আমি এখানে বসতে পারছি না, আমি যাচ্ছি। 393 00:29:47,169 --> 00:29:48,271 এইসবে মনোযোগ দিও না। 394 00:29:49,496 --> 00:29:51,359 এত নেতিবাচকতা আমি সামলাতে পারি না। 395 00:29:52,208 --> 00:29:53,241 আমি পিছনে গিয়ে বসছি। 396 00:30:16,607 --> 00:30:18,588 ফার্নান্দো ! চলো, তাড়াতাড়ি এসো! 397 00:30:27,211 --> 00:30:31,925 শোন, আমি তোমাকে ৫০০ টাকা দিচ্ছি, এই ট্রিপ সম্পর্কে তোমার মুখ বন্ধ রেখো। 398 00:30:32,167 --> 00:30:35,313 -ঠিক আছে, স্যার। -বিশেষত, অচলা যেন জানতে না পারে। 399 00:30:35,619 --> 00:30:36,848 অন্য মহিলার সাথে সম্পর্ক? 400 00:30:36,958 --> 00:30:39,613 তেমন কিছু না, কিন্তু সে জানতে পারলে, অত্যন্ত রেগে যাবে। 401 00:30:43,669 --> 00:30:45,878 হ্যালো, আমি বেরিয়ে পড়েছি। তো, পরিকল্পনা কি? 402 00:30:46,461 --> 00:30:50,004 পেরেডির সাথে কথা বলে মিটিঙের জায়গা ঠিক করো। তাকে সেখানে ধরবো। 403 00:30:50,239 --> 00:30:52,572 -আমি তোমাকে তার নম্বর পাঠিয়েছি। -ঠিক আছে। 404 00:31:01,167 --> 00:31:04,844 -হ্যালো। -হ্যালো, প্রভাস পেরেডি কথা বলছেন? 405 00:31:05,127 --> 00:31:06,420 হ্যাঁ, অ্যালেন কথা বলছেন? 406 00:31:06,557 --> 00:31:08,989 হ্যা, আমি ওই ডেলোরিয়ান গাড়িটার জন্য ফোন করেছি। 407 00:31:09,211 --> 00:31:12,689 আমার সাথে কোটামঙ্গলম বাইপাস বাস স্ট্যান্ডের কাছে এসে দেখা করুন। 408 00:31:12,966 --> 00:31:14,883 আমি বিশপ হাউসের সামনে দাঁড়িয়ে থাকবো। 409 00:31:15,127 --> 00:31:18,355 ঠিক আছে, আমি রাস্তায় আছি... যেতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। 410 00:31:18,523 --> 00:31:20,486 ঠিক আছে। আপনি আসুন, তারপর আমরা গাড়ি দেখতে যাবো। 411 00:31:20,583 --> 00:31:24,791 ঠিক আছে। ওহ, আর একটা কথা, আপনার গাড়ির রং কি? 412 00:31:25,364 --> 00:31:27,879 - রূপালি। -ঠিক আছে, বুঝেছি। আমি আসছি। 413 00:31:31,250 --> 00:31:32,127 হ্যাঁ। 414 00:31:32,292 --> 00:31:34,479 আমি সেই ঠিকানা পাঠাচ্ছি, যেখানে সে আমার সাথে দেখা করবে। 415 00:31:34,542 --> 00:31:38,002 সেখানে দেখা করার পর পারেডি গাড়ি দেখাতে আমাকে অন্য কোথাও নিয়ে যাবে। 416 00:31:38,083 --> 00:31:39,187 তখনই আমরা তাকে ধরবো। 417 00:31:40,042 --> 00:31:44,458 যখনই আমাদের সম্প্রদায়ের কোনো সদস্য, অর্থাৎ আমাদের পরিবারের সদস্য 418 00:31:44,542 --> 00:31:47,926 জীবনের পরবর্তী পর্যায়ের দিকে এগোয়, তা আমাদের জন্য আনন্দের বিষয়। 419 00:31:48,169 --> 00:31:50,627 আজ আমরা সবাই এখানে জড়ো হয়েছি 420 00:31:50,708 --> 00:31:54,809 যাতে ঈশ্বরকে সাক্ষী রেখে সেই পরবর্তী পর্যায়ে তারা সামিল হতে পারে। 421 00:31:54,890 --> 00:31:58,017 তাদের উভয়েই এই বৃহৎ পরিবর্তনকে 422 00:31:58,125 --> 00:32:01,771 নির্মল হৃদয়ে গ্রহণ করছে। 423 00:32:01,852 --> 00:32:04,635 এবং ঘোষণা করছে, আজ থেকে তারা দুজনে জীবনসঙ্গী হচ্ছেন। 424 00:32:15,083 --> 00:32:16,940 - আমি এখানে পৌঁছে গেছি। - ঠিক আছে। 425 00:32:24,294 --> 00:32:27,170 - হ্যালো, আপনি এখানে পৌঁছেছেন? - হ্যাঁ, এইমাত্র এসেছি। 426 00:32:27,251 --> 00:32:28,952 আমি গাড়ি থেকে নামছি, একটি গোলাপী শার্ট পরে আছি। 427 00:32:29,174 --> 00:32:30,318 হ্যাঁ, দেখতে পাচ্ছি। 428 00:32:38,875 --> 00:32:40,273 আমরা আপনাকে অনুসরণ করছি। 429 00:32:40,919 --> 00:32:45,259 আমি বরং তোমার সাথে যাচ্ছি। আমার ড্রাইভার আগে চলবে। 430 00:32:45,601 --> 00:32:48,226 ওখানকার রাস্তা খুবই বিভ্রান্তিকর। সাথে থাকলে ভালো হবে। 431 00:32:48,307 --> 00:32:49,466 - ঠিক আছে। আসুন। - অসুবিধা নেই তো? 432 00:32:49,547 --> 00:32:50,418 কোনো ব্যাপার নয়। 433 00:33:01,335 --> 00:33:02,184 ঠিক আছে। 434 00:33:11,583 --> 00:33:13,564 আচ্ছা, তোমার কাছে ভিনটেজ কার কালেকশন তো আছেই, তাই না? 435 00:33:13,755 --> 00:33:15,887 এখনো নেই, শীঘ্রই হবে। 436 00:33:18,333 --> 00:33:19,917 অ্যালেন : পিছনে আসতে থাকো। একটা জায়গায় গিয়ে গাড়ি থামাবো। 437 00:33:19,996 --> 00:33:20,975 ওই গাড়ির পিছনে চলো। 438 00:33:25,794 --> 00:33:27,146 আমি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছি। 439 00:33:27,875 --> 00:33:31,025 এখন আমি অনেক টাকা কামাচ্ছি। সুন্দর জিনিসের পিছনে খরচ করতে চাই। 440 00:33:32,086 --> 00:33:35,754 আপনার অনেক টাকা থাকলে, আমার কাছে কেনার জন্য দারুণ জিনিস আছে। 441 00:33:36,625 --> 00:33:37,606 দারুণ ব্যাপার। 442 00:33:38,525 --> 00:33:39,678 বলুন, আর কি জিনিস আছে? 443 00:33:50,301 --> 00:33:51,379 প্রস্রাব পেয়েছে। 444 00:33:56,384 --> 00:33:57,488 তোর বাবা কোথায় গেল? 445 00:33:59,836 --> 00:34:01,540 শোন, আমি নিয়ে যাচ্ছি। আমিও যেতে চাই। 446 00:34:01,817 --> 00:34:03,737 ঠিক আছে। ধন্যবাদ। 447 00:34:04,545 --> 00:34:06,658 আজকাল আমিও এটা নিয়ন্ত্রণ করতে পারি না। 448 00:34:12,139 --> 00:34:15,847 ...কিন্তু এই রাজনীতিই হল, সর্বোত্তম কাজ। 449 00:34:15,917 --> 00:34:20,415 লোক একে উল্টোপাল্টা বললেও, আমি এটা খুব পছন্দ করি। 450 00:34:21,489 --> 00:34:23,645 লোকে বলে, আমাদের দেশের রাজনীতিবিদরা দুর্নীতিবাজ। 451 00:34:24,333 --> 00:34:26,768 কিন্তু আপনি কি কখনো অন্য দেশের রাজনীতিবিদদের দেখেছেন? 452 00:34:27,336 --> 00:34:28,667 সেই লোকেরা প্রাসাদে বাস করে। 453 00:34:29,958 --> 00:34:32,573 তবে এখানে আমরা সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। 454 00:34:32,958 --> 00:34:35,452 জানি, সেইসব দেশে মানুষের কাছে সম্পদের অভাব নেই। 455 00:34:35,729 --> 00:34:37,821 কিন্তু তাদের আবেগ বলে কিছু নেই। 456 00:34:38,375 --> 00:34:41,125 তাদের মনুষ্যত্ব নেই, প্রকৃতির সাথে কোনো সম্পর্ক নেই। 457 00:34:41,208 --> 00:34:44,434 আমাদের দেশের এই জিনিসটা আমি সবচেয়ে পছন্দ করি। 458 00:34:48,002 --> 00:34:51,467 যাই হোক, আমি মাছ ধরার ট্রিপে যাচ্ছি। 459 00:34:51,792 --> 00:34:54,464 এখান থেকে অনেক দূরে একটা চমৎকার জায়গায়। 460 00:34:55,261 --> 00:34:57,983 আপনি যদি আমার সাথে আসতে চান, তাহলে আসতে পারেন। 461 00:34:58,527 --> 00:35:01,151 এক সেকেন্ড অপেক্ষা করুন। এখানে গাড়ি থামাও। 462 00:35:03,542 --> 00:35:04,792 এক্ষুনি এসো! 463 00:35:06,203 --> 00:35:07,898 কি হয়েছে, কিছু সমস্যা আছে কি? 464 00:35:09,208 --> 00:35:11,799 এই, আপনি কি করছেন? 465 00:35:12,578 --> 00:35:14,825 -আমাকে ছেড়ে দাও! 466 00:35:17,417 --> 00:35:21,931 তোমরা কি করছো! সবাই শোনো! এই লোকেরা আমাকে অপহরণ করছে! 467 00:35:24,958 --> 00:35:27,517 তোমরা বিরাট বড় ভুল করছো। আফসোস করবে। 468 00:35:28,544 --> 00:35:29,692 তোমরা কি চাও? 469 00:35:30,531 --> 00:35:32,902 টাকা চাইলে বলো, আমি দিয়ে দেবো! 470 00:35:33,042 --> 00:35:35,019 এইই! চুপ করো! আমরা বন বিভাগের লোক। 471 00:35:54,760 --> 00:35:57,079 মনে রেখো, কাউকে কিছু বলবে না। 472 00:35:58,139 --> 00:35:59,005 ঠিক আছে, আমি বলবো না। 473 00:36:13,198 --> 00:36:16,671 -বাবা কোথায়? -বাবা আবার উধাও হয়ে গেছে। 474 00:36:19,627 --> 00:36:22,980 আরে, তারা এখানে! অ্যালেন, তুমি কোথায় গেছিলে? 475 00:36:23,170 --> 00:36:27,242 পিছনে দাড়িয়ে ছিলাম যাতে বাবা দেখতে না পায়। ফাংশন ভালো হয়েছে। 476 00:36:27,752 --> 00:36:30,543 কিন্তু যখন কনের হাত থেকে আংটি পড়ে গেল, আমি ঘাবড়ে গিয়েছিলাম। 477 00:36:30,836 --> 00:36:32,964 বেচারী নার্ভাস ছিল। তাই ভুল হয়েছে। 478 00:36:33,127 --> 00:36:35,612 অচলা আমার মতো অশুভ লক্ষণ বিশ্বাস করে না। 479 00:36:35,693 --> 00:36:39,171 কিছুক্ষন বাবার সাথে থাক। বাথরুমে যাচ্ছি। দুই মিনিটের মধ্যে আসছি। 480 00:36:41,919 --> 00:36:43,952 - ধন্যবাদ. - অনুগ্রহ বোঝো। 481 00:36:45,611 --> 00:36:48,875 -আচ্ছা, তোমার কাছে ব্যথানাশক আছে? -চিনির কাছে থাকবে। 482 00:36:49,028 --> 00:36:50,805 - নিয়ে এসো। -ঠিক আছে। 483 00:36:51,961 --> 00:36:53,674 কাকা কি উপকার করলো? 484 00:36:54,625 --> 00:36:56,808 দারুণ ব্যাপার! তোর কানও খুব ধারালো হয়ে গেছে। 485 00:36:58,364 --> 00:37:01,107 জনি, চল, খেতে যাই। 486 00:37:02,454 --> 00:37:04,286 - তুমি আসছো তো? - হ্যাঁ, আমি আসছি। 487 00:37:04,571 --> 00:37:05,473 শীঘ্রই এসো। 488 00:37:07,583 --> 00:37:09,858 -এই নাও। চলো, খেতে যাই। -হ্যাঁ, আমি আসছি। 489 00:37:56,391 --> 00:37:58,846 জন, কি করছিস? 490 00:38:03,939 --> 00:38:05,389 ছবি তুলছি, বাবা। 491 00:38:07,141 --> 00:38:08,183 এখানে আয়। আমাকে দেখা। 492 00:38:13,600 --> 00:38:14,519 দেখা। 493 00:38:27,583 --> 00:38:29,528 বাবা, তোমার মন খারাপ কেন? 494 00:38:32,148 --> 00:38:33,658 কাউকে বলবো না। 495 00:38:40,002 --> 00:38:43,184 এই ফটোতে বিশেষ কিছু দেখতে পেয়েছিস? 496 00:38:46,000 --> 00:38:47,728 তুই এই প্রাণীদের যে ছবি তুলেছিস, 497 00:38:48,957 --> 00:38:53,497 তাদের ব্যাপারে, সবচেয়ে সুন্দর যে বিষয় আমার লাগছে, তা হল... 498 00:38:57,133 --> 00:38:58,915 যে তুই সত্যকে ধরে রেখেছিস। 499 00:39:00,543 --> 00:39:02,740 তোর ছবিগুলোও এই প্রাণীদের মতো... 500 00:39:04,875 --> 00:39:05,828 মিথ্যা বলছে না। 501 00:39:09,458 --> 00:39:11,034 কারণ তারা তা বলতেই জানে না। 502 00:39:15,625 --> 00:39:18,958 পৃথিবীতে কেবলমাত্র এই ধরণের শুটিঙের অনুমতি থাকা উচিৎ। 503 00:39:26,250 --> 00:39:27,123 মালা। 504 00:39:33,044 --> 00:39:34,295 তুমি প্রচুর হাঙ্গামা বাঁধিয়েছো। 505 00:39:35,127 --> 00:39:36,990 হ্যাঁ, স্যার, কিন্তু শেষপর্যন্ত তাকে ধরেছি। 506 00:39:38,252 --> 00:39:42,022 সারাদেশের নিউজ চ্যানেল চিৎকার করে বলছে, এটা অপহরণের ঘটনা। 507 00:39:42,211 --> 00:39:47,045 মুখোশ পরেছিলে, এটা ভালো ব্যাপার। সবকিছু গন্ডগোল হয়ে যাবার আগেই, 508 00:39:47,500 --> 00:39:51,008 যা কিছু উগড়ানোর আছে, দ্রুত করো। আমাদের কাছে সময় একেবারে নেই। 509 00:39:53,002 --> 00:39:57,295 -ম্যাডাম, আমি কি বাড়িতে যেতে পারি? -না, এখন নয়। যাও। 510 00:39:58,786 --> 00:39:59,668 বসো। 511 00:40:00,669 --> 00:40:04,417 চোরাশিকার সম্পর্কে সবকিছু বলো। হাতির দাঁত কোথায় পেলে? 512 00:40:05,286 --> 00:40:06,164 কোন হাতির দাঁত? 513 00:40:08,333 --> 00:40:11,469 গত মাসে তুমি যে দাঁত, বিক্রি করার চেষ্টা করছিলে। 514 00:40:12,627 --> 00:40:14,994 আমি জানি না, তুমি কি বিক্রি করার কথা বলছো? 515 00:40:15,750 --> 00:40:18,438 আমার আইনজীবীর সাথে কথা না বলে কোনো প্রশ্নের উত্তর দেবো না। 516 00:40:18,989 --> 00:40:22,592 আমাকে স্পর্শ করলে, তোমাকে অনেক আফসোস করতে হবে। 517 00:40:25,433 --> 00:40:27,213 শশী ইলামপল্লী আমাদের হেফাজতে আছে। 518 00:40:30,203 --> 00:40:31,070 আমি তাতে কি করবো? 519 00:40:32,377 --> 00:40:33,754 আমি তাকে চিনিও না। 520 00:40:34,667 --> 00:40:37,461 সে শুধু আমার গাড়ি বিক্রি করার জন্য আমাকে সাহায্য করছিল, আর কিছু নয়। 521 00:41:06,333 --> 00:41:07,204 প্রস্তুত? 522 00:41:09,708 --> 00:41:12,311 -বল, শালা! -ম্যাডাম, আমাকে মারবেন না! 523 00:41:12,738 --> 00:41:13,945 আমি কিছুই জানি না! 524 00:41:17,708 --> 00:41:20,085 ঠিক আছে, সব বলছি! শুনুন। 525 00:41:20,542 --> 00:41:25,392 তার কাছে থাকা হাতির দাঁত বিক্রি করার জন্য পেরেডি স্যার ফোন করেছিলেন। 526 00:41:25,669 --> 00:41:29,711 আমি সেই হাতির দাঁত মরিস ফিনের কাছে বিক্রি করেছি। 527 00:41:29,953 --> 00:41:31,803 আপনি চাইলে, আমার ফোন দেখতে পারেন। 528 00:41:35,170 --> 00:41:38,183 আমি কোনো হাতি শিকার করিনি... আমাকে ক্ষমা করুন! 529 00:41:38,630 --> 00:41:40,557 আমি একজন সাধারণ দালাল মাত্র! 530 00:41:53,824 --> 00:41:55,549 কল রেকর্ড থেকে সবকিছু প্রমাণিত হবে। 531 00:41:57,766 --> 00:41:59,202 এবার বলো, মুখ খুলবে কি? 532 00:42:06,086 --> 00:42:07,462 - অ্যালেন... - হ্যাঁ? 533 00:42:07,750 --> 00:42:10,289 - তোমার কি মনে হচ্ছে?? - সব ঠিক আছে। 534 00:42:11,461 --> 00:42:14,673 শেষপর্যন্ত তোমার কাজ থেকে বিরতি নিচ্ছো। ভালো ব্যাপার, তাই না? 535 00:42:15,083 --> 00:42:16,801 এখানে সাপ বা খারাপ মানুষদের গ্রেপ্তার করাকে, 536 00:42:17,039 --> 00:42:19,111 কেউ পাত্তাও দেয় না । 537 00:42:20,294 --> 00:42:23,734 হ্যাঁ, তা ঠিক। কিন্তু আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। 538 00:42:24,419 --> 00:42:27,449 ফাংশন শেষে কাজে গেলে, তোমার অসুবিধা নেই , তাই না? 539 00:42:27,917 --> 00:42:33,796 চেয়েছিলাম তুমি এই বিয়েতে আসো, এরপর যাই করো, আমি বাধা দেবো না। 540 00:42:34,667 --> 00:42:37,055 হ্যাঁ, শোনো, আমার জন্যও একটা প্লেট এনো। 541 00:42:38,625 --> 00:42:41,100 শোনো, তুমি এই বেকার বন্যপ্রাণী সংক্রান্ত কাজ ছেড়ে... 542 00:42:41,150 --> 00:42:43,476 কিছু ভালো কাজের চেষ্টা করছো না কেন? 543 00:42:43,789 --> 00:42:46,415 যাতে কিছু অর্থ উপার্জন করতে পারো এবং একটি বড় বাড়ি কিনতে পারো। 544 00:42:48,461 --> 00:42:51,673 এত টাকা খরচ করে আমি তোমাকে কম্পিউটার বিজ্ঞান পড়িয়েছি, 545 00:42:51,919 --> 00:42:53,377 যেখানে সেরা প্রশিক্ষণ পাওয়া যায়। 546 00:42:53,917 --> 00:42:56,420 আর তুমি কি করছো? একটি ছোট এনজিওতে কাজ করে... 547 00:42:56,470 --> 00:42:57,971 আমার সমস্ত পরিশ্রমের উপর জল ঢেলে দিয়েছো। 548 00:42:58,250 --> 00:43:00,691 আমি সেই কোর্সটি করতে চাইনি। জোর করে করানো হয়েছিল। 549 00:43:00,835 --> 00:43:03,422 দাদু, বাবা ছোটো বাড়িই পছন্দ করে। 550 00:43:03,621 --> 00:43:06,413 কারণ ছোট বাড়িতে জায়গা নষ্ট হয় না। 551 00:43:06,500 --> 00:43:10,785 তোমার মত বড় বাড়ি বাবা পছন্দ করে না, যেখানে অনেক জায়গা খালি থাকে। 552 00:43:11,085 --> 00:43:13,189 ছোট ঘর এই গ্রহের জন্যও ভালো। 553 00:43:13,833 --> 00:43:18,250 সরল জীবন ও উচ্চ চিন্তা। বাচ্ছাটারও তুমি মগজ ধোলাই করেছো? 554 00:43:18,458 --> 00:43:21,937 প্রশ্নটা সরল জীবনের নয়, এটা সাধারণ জ্ঞানের ব্যাপার। 555 00:43:22,018 --> 00:43:24,814 মনে হয়, আজকাল সাধারণ জ্ঞানের অর্থ পাল্টে গেছে। 556 00:43:25,211 --> 00:43:28,686 যখন আমি তোমার বয়সী ছিলাম, তখন বড় বাড়ি, দামি গাড়ি... 557 00:43:28,836 --> 00:43:31,523 এসবকেই সফলতা বলে গন্য করা হত এবং মানুষ সম্মান পেত। 558 00:43:31,958 --> 00:43:34,380 এবং মানুষ এইসব তার কঠোর পরিশ্রম এবং বুদ্ধির মাধ্যমে অর্জন করতো। 559 00:43:34,461 --> 00:43:37,710 এবং তুমি কি করছো! যেসব সুযোগ তুমি পেয়েছো, 560 00:43:37,791 --> 00:43:40,558 তা অন্য কেউ পেলে, তার সাফল্য আকাশছোঁয়া হত। 561 00:43:42,426 --> 00:43:43,365 চলো। 562 00:43:45,667 --> 00:43:47,179 কাজটি আমি একবারই করেছি। 563 00:43:48,333 --> 00:43:50,792 দুটো হাতির দাঁত বিক্রি করেছিলাম, যা আমি পেয়েছিলাম। 564 00:43:50,881 --> 00:43:51,790 কি বলতে চাইছো? 565 00:43:52,500 --> 00:43:54,625 আমি কোনো হাতি শিকার করিনি। 566 00:43:54,708 --> 00:43:57,491 তাহলে কে এটা করেছে? রাজ ও তার দল? 567 00:43:58,500 --> 00:44:01,860 না, ম্যাডাম, এই ব্যাপারটার সাথে ওই মামলার কোনো সম্পর্ক নেই। 568 00:44:02,337 --> 00:44:03,274 তাহলে? 569 00:44:12,127 --> 00:44:14,543 দেখো, তোমার রাজনৈতিক ক্যারিয়ারের ব্যাপারে আমি কিছু করতে পারবো না। 570 00:44:14,734 --> 00:44:15,752 তা এমনিতেই ডুবতে বসেছে। 571 00:44:16,049 --> 00:44:18,782 কিন্তু তোমার কারাদণ্ডের মেয়াদ আমি কমাতে পারি। 572 00:44:19,703 --> 00:44:23,201 কথা দিচ্ছি। তুমি আমাদের সাহায্য করলে, আমরা তোমাকে সাহায্য করবো। 573 00:44:25,634 --> 00:44:27,383 এই বিষয় জনগণ মেনে জানতে না পারে। 574 00:44:28,891 --> 00:44:33,387 আমি বলেছি, কাউকে বলবেন না। অন্যথায় আমার পরিবার বিপদে পড়বে। 575 00:44:34,312 --> 00:44:36,080 ভয় পেও না, এই তথ্য কিছুতেই ফাঁস হবে না। 576 00:44:40,356 --> 00:44:44,647 এটা মুন্নারের একটি গ্যাঙের কাজ। দুই বছর ধরে তারা সেখানে পোচিং করছে। 577 00:44:44,919 --> 00:44:45,792 কি? 578 00:44:46,252 --> 00:44:49,205 - কি? - আরেকটা গ্যাং এবং সেটাও আমাদের নাকের নিচে। 579 00:44:49,711 --> 00:44:51,882 বন বিভাগের লোকজন অলস হয়ে গেছে। 580 00:44:52,153 --> 00:44:54,736 যেখানে দরকার, তারা সেখানে টহল দেয় না। 581 00:44:57,294 --> 00:44:59,071 সেসব এলাকায় যে কেউ যেকোনো সময়ে গিয়ে... 582 00:44:59,192 --> 00:45:00,686 শিকার করতে পারে, তাদের ঠেকানোর কেউ নেই। 583 00:45:01,678 --> 00:45:03,187 এই গ্যাঙের সদস্য কারা? 584 00:45:05,072 --> 00:45:07,248 তারা কোথা থেকে কাজ করে? তাড়াতাড়ি বলো। 585 00:45:08,973 --> 00:45:12,556 চলো, মুখ খোলো। আমাদ সব বিবরণ প্রয়োজন। 586 00:45:13,396 --> 00:45:16,285 নিজেকে বাঁচাতে চাইলে, এছাড়া আর কোনো উপায় নেই। 587 00:45:24,238 --> 00:45:25,636 কাগজ-কলম পাবো? 588 00:45:25,938 --> 00:45:27,645 মালা: আমি চাই তুমি এখনই এসো। 589 00:45:43,292 --> 00:45:46,621 - তুমি কি ১০০% নিশ্চিত? - আমি কোন বিশেষজ্ঞ নই... 590 00:45:47,948 --> 00:45:50,533 কিন্তু মায়ের দিব্যি, আমার একদম এটাই মনে হচ্ছে। 591 00:46:19,625 --> 00:46:21,825 - আমাকে আপনাদের একজন বড় অফিসারের সাথে কথা বলতে হবে। 592 00:46:21,875 --> 00:46:23,112 - তুমি কোথা থেকে এসেছো? 593 00:46:23,917 --> 00:46:27,896 সে সব ছাড়ুন। রাজের মামলার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে। 594 00:46:28,002 --> 00:46:28,833 আচ্ছা, এখানে সই করো। 595 00:46:30,140 --> 00:46:32,498 আগে কারোর সাথে কথা বলান। তার পরই সব কিছু করবো। 596 00:46:32,760 --> 00:46:34,876 কার সাথে কথা বলাবো? কে ভাই তুমি? 597 00:46:35,458 --> 00:46:37,833 এই নতুন গ্যাং সম্পর্কে আমরা প্রথমবার শুনছি। 598 00:46:37,917 --> 00:46:40,838 আর পেরেডি যা জানতো, তা সে লিখে দিয়েছে । 599 00:46:41,711 --> 00:46:44,260 এর মানে এই তদন্ত আবার শুরু করতে হবে। 600 00:46:44,630 --> 00:46:46,766 আমাদের এত লোকবল বা সময় নেই। 601 00:46:47,167 --> 00:46:49,950 স্যার, আমি এই ব্যাপারে নিশ্চিত, রাজের কাছ থেকে পাওয়া... 602 00:46:50,029 --> 00:46:51,263 সুইসাইড নোট, তার লেখা নয়। 603 00:46:51,627 --> 00:46:52,529 কেন? 604 00:46:53,375 --> 00:46:56,176 স্যার, আমি হাতের লেখা তুলনা করেছি। দুটোর মধ্যে অনেক পার্থক্য। 605 00:46:57,294 --> 00:46:59,336 কারুর কাছে তাকে হত্যা করার কারণ ছিল। 606 00:46:59,417 --> 00:47:01,903 আমাদের নাকের নিচ থেকে কত চোরাশিকার চলছে? 607 00:47:04,502 --> 00:47:08,254 আপাতত, তুমি এই দলটিকে অনুসরণ করো, এই দিকে মনোযোগ দাও। 608 00:47:08,601 --> 00:47:10,272 বাকি গ্যাংদের পরে দেখা যাবে। 609 00:47:10,794 --> 00:47:14,524 তাছাড়া, তোমার ধারণা প্রমান করাও মুশকিল, রাজের মামলা বন্ধ হয়ে গেছে। 610 00:47:15,083 --> 00:47:18,716 সেজন্য আমি এই তদন্তে কড়াকড়ি করছিলাম। বারবার বলেছিলাম... 611 00:47:19,100 --> 00:47:21,413 বিষয়গুলো আন্তঃরাজ্য গেলে, লিঙ্ক ভেঙ্গে যায়। 612 00:47:26,542 --> 00:47:29,335 যদি, রাজ কেরালায় থাকতো। 613 00:47:30,884 --> 00:47:33,960 তো... দিল্লির পুনম ভার্মার সাথে কি করা হবে? 614 00:47:35,961 --> 00:47:38,697 স্যার, বাইরে একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে । 615 00:47:38,778 --> 00:47:40,892 - কে? - কাজের মানুষ মনে হচ্ছে, স্যার। 616 00:47:42,808 --> 00:47:43,756 ভেতরে এসো। 617 00:47:50,000 --> 00:47:51,599 স্যার, আমার নাম আইভান দাস। 618 00:47:52,458 --> 00:47:53,838 আমি রাজের গ্যাঙের সাথে জড়িত ছিলাম। 619 00:47:55,292 --> 00:47:56,619 আমি আত্মসমর্পণ করতে চাই। 620 00:47:56,700 --> 00:49:00,000 ভাবানুবাদ ও সম্পাদনা : সুদীপ চক্রবর্তী। সাবটাইটেল ভালো লাগলে অবশ্যই রেটিং ও ফিডব্যাক দেবেন।