1 00:00:01,170 --> 00:00:02,962 অনুবাদ ও সম্পাদনা মারিব সিরাজ 2 00:00:03,831 --> 00:00:06,582 5 Centimeters per Second প্রতি সেকেন্ডে ৫ সেন্টিমিটার 3 00:00:07,647 --> 00:00:09,577 পর্ব - ০১ 4 00:00:11,130 --> 00:00:12,080 জানো... 5 00:00:12,490 --> 00:00:14,880 লোকে বলে এটা নাকি সেকেন্ডে ৫ সেন্টিমিটার গতিতে পড়ে। 6 00:00:14,915 --> 00:00:16,420 হুম? কোনটা? 7 00:00:16,670 --> 00:00:21,030 গাছ থেকে চেরি ফুলের ঝরে পড়ার বেগ। এটা প্রতি সেকেন্ডে ৫ সেন্টিমিটার। 8 00:00:22,770 --> 00:00:25,330 তুমি এরকম কত্ত কিছু যে জানো, আকারি! 9 00:00:27,610 --> 00:00:31,820 বলো তো...তোমার কাছে কি এটাকে অনেকটা তুষারপাতের মতো লাগে না? 10 00:00:31,855 --> 00:00:33,280 তেমনটাই তো মনে হয়... 11 00:00:36,240 --> 00:00:38,490 এই! দাঁড়াও! 12 00:00:45,270 --> 00:00:46,090 আকারি! 13 00:00:46,170 --> 00:00:46,970 তাকাকি! 14 00:00:49,750 --> 00:00:53,720 আগামী বছর একসাথে চেরি ফুলের বর্ষণ দেখতে পারলে খুব দারুণ হবে। 15 00:00:56,180 --> 00:01:06,760 桜 花 抄 [ চেরি ফুল ] 16 00:01:07,220 --> 00:01:08,640 "প্রিয় তোহনো তাকাকি" 17 00:01:09,110 --> 00:01:11,270 "অনেকটা সময় পেরিয়ে গেছে।" 18 00:01:16,290 --> 00:01:21,860 এখানে গ্রীষ্মকালে বেশ গরম পড়ে, তবে টোকিওর তুলনায় কমই বলতে পারো। 19 00:01:22,360 --> 00:01:27,910 কিন্তু আমার মনে আছে, আমি টোকিওর আর্দ্র গ্রীষ্মকালও পছন্দ করতাম। 20 00:01:28,130 --> 00:01:30,540 "তপ্ত পিচঢালা রাস্তা।" 21 00:01:30,690 --> 00:01:32,930 "রোদে ঝলমল করে ওঠা দূরের উঁচু উঁচু দালান।" 22 00:01:32,960 --> 00:01:36,460 "আর দোকানের ও পাতাল রেলের সেই বরফ ঠান্ডা এসির বাতাস।" 23 00:01:36,820 --> 00:01:41,350 "আমাদের শেষবার দেখা হয়েছিল প্রাথমিক স্কুলের সমাবর্তনে।" 24 00:01:41,540 --> 00:01:43,350 "সেটারও ছয় মাস কেটে গেছে।" 25 00:01:44,290 --> 00:01:46,160 "আচ্ছা, তাকাকি..." 26 00:01:46,870 --> 00:01:49,890 "...আমাকে তোমার মনে পড়ে তো?" 27 00:01:53,870 --> 00:01:56,210 "প্রিয় তাকাকি..." 28 00:01:56,690 --> 00:01:57,910 "চিঠির উত্তরের জন্য ধন্যবাদ।" 29 00:01:57,980 --> 00:01:59,500 "আমি খুব খুশি হয়েছি।" 30 00:02:00,440 --> 00:02:04,710 "শরৎকাল এসে গেছে আর গাছের পাতাও সুন্দর রঙে সেজেছে।" 31 00:02:05,160 --> 00:02:09,380 "আমাকে গত পরশু এই বছরে প্রথমবারের মতো সোয়েটার বুনতে হয়েছিল।" 32 00:02:10,170 --> 00:02:10,970 তোহনো। 33 00:02:11,040 --> 00:02:12,010 জি, আপু। 34 00:02:12,490 --> 00:02:14,010 কী পড়ছো? প্রেমপত্র নাকি? 35 00:02:14,330 --> 00:02:15,240 সেরকম কিছু না। 36 00:02:15,280 --> 00:02:17,090 তোমাকে দিয়ে কাজটা করানোর জন্য দুঃখিত। 37 00:02:17,125 --> 00:02:18,425 সমস্যা নেই, আমার বেশি সময় লাগেনি। 38 00:02:18,460 --> 00:02:21,170 ধন্যবাদ, তাহলে সত্যিই তুমি অন্য স্কুলে চলে যাচ্ছো? 39 00:02:21,205 --> 00:02:23,360 আহ, হ্যাঁ, বছরের শেষের দিকে। 40 00:02:23,470 --> 00:02:24,290 কোথায় যাচ্ছো? 41 00:02:24,360 --> 00:02:26,725 কাগোশিমা। বাবা-মায়ের কারণে। 42 00:02:26,760 --> 00:02:28,725 বুঝলাম...তোমাকে ছাড়া এখানে একা-একা লাগবে। 43 00:02:28,760 --> 00:02:34,310 "আমি ট্রেনে বসেই চিঠিটা লিখছি কারণ ইদানিং খুব সকালেই প্র‍্যাকটিস শুরু হচ্ছে।" 44 00:02:34,430 --> 00:02:36,590 "সেদিন আমি চুল কাটিয়েছিলাম।" 45 00:02:36,810 --> 00:02:39,000 "এতো ছোট করে কেটেছে যে আমার কানও দেখা যায়..." 46 00:02:39,500 --> 00:02:43,360 "...আমাকে দেখলে হয়তো তুমি চিনতেই পারবে না।" 47 00:02:43,550 --> 00:02:44,160 আমি চলে এসেছি। 48 00:02:44,290 --> 00:02:45,170 স্বাগতম। 49 00:02:51,361 --> 00:02:55,167 {\an8}প্রিয় আকারি সিনোহারা, 50 00:02:54,230 --> 00:02:58,990 "তাকাকি, আমি বাজি ধরে বলতে পারি তুমি একটু একটু করে বদলে যাচ্ছো।" 51 00:03:13,530 --> 00:03:14,700 "প্রিয় তাকাকি..." 52 00:03:14,940 --> 00:03:18,390 "এই ঠান্ডা আবহাওয়ায় তুমি ঠিক আছো তো?" 53 00:03:23,210 --> 00:03:25,820 "এখানে তো বেশ কয়েকবার তুষারপাত হয়েছে।" 54 00:03:25,990 --> 00:03:30,260 "সেই সময়গুলোতে আমি অনেকগুলো জামা জড়িয়ে স্কুলে যাই।" 55 00:03:30,940 --> 00:03:33,870 "টোকিওতে এখনও তুষারপাত হয়নি, তাই না?" 56 00:03:33,905 --> 00:03:36,120 "আমি টোকিও ছেড়ে চলে এসেছি ঠিকই..." 57 00:03:36,230 --> 00:03:39,510 "...কিন্তু এখনও আমি অভ্যাসবশত টোকিওর আবহাওয়ার পূর্বাভাস দেখি।" 58 00:03:43,800 --> 00:03:45,630 আগামী কয়েকদিনের মধ্যে যেন বৃষ্টি হয়... 59 00:03:45,665 --> 00:03:47,630 যদিও ঘরের ভিতরের সময়টাও একঘেয়েমিতে কাটবে। 60 00:03:47,860 --> 00:03:51,090 এই... তোরা কি কখনও তোচিগিতে গিয়েছিস? 61 00:03:51,125 --> 00:03:52,220 হুম? কোথায়? 62 00:03:52,400 --> 00:03:53,010 তোচিগি। 63 00:03:53,230 --> 00:03:53,870 না। 64 00:03:54,510 --> 00:03:55,730 ভাবছি, কীভাবে সেখানে যাবি... 65 00:03:56,150 --> 00:03:56,890 জানি না। 66 00:03:57,030 --> 00:03:58,810 বুলেট ট্রেনে চড়ে? 67 00:03:59,230 --> 00:04:00,200 অনেক দূরের পথ... 68 00:04:02,690 --> 00:04:03,530 এই যে নতুন ছেলেরা! 69 00:04:03,540 --> 00:04:04,150 হ্যাঁ?! 70 00:04:05,220 --> 00:04:08,430 আর মাত্র তিন পাক! চলো! চলো! 71 00:04:08,440 --> 00:04:13,320 "এবার তুমি স্কুল থেকে বদলি হয়ে যাচ্ছো জেনে অবাক হলাম।" 72 00:04:13,800 --> 00:04:17,340 "যদিও বদলি হওয়া আমাদের কাছে মোটেও নতুন কোনো ঘটনা নয়..." 73 00:04:17,370 --> 00:04:22,120 "তবুও... কাগোশিমা। জায়গাটা অনেক দূরে, তাই না?" 74 00:04:23,730 --> 00:04:28,750 "এখন আর মন চাইলেও ট্রেনে চেপে তোমাকে আর দেখতে আসতে পারবো না..." 75 00:04:28,785 --> 00:04:33,130 "তাই... এটা ভাবতেই... নিজেকে বড্ড একা লাগছে।" 76 00:04:34,340 --> 00:04:38,010 "ভালো থেকো, তাকাকি।" 77 00:04:52,720 --> 00:04:54,920 "আমার প্রিয় তাকাকি..." 78 00:04:56,150 --> 00:04:59,690 "আগামী ৪ মার্চ আমাদের দেখা হবে, ভাবতেই খুশিতে মনটা ভরে উঠছে।" 79 00:04:59,930 --> 00:05:02,540 "আমাদের শেষ দেখা হওয়ার ১ বছর পূর্ণ হতে চললো, তাই না?" 80 00:05:02,680 --> 00:05:05,000 "কেন জানি না, আমার নার্ভাস লাগছে।" 81 00:05:12,320 --> 00:05:17,850 "আমার বাড়ির কাছে অনেক বড় একটা চেরি গাছ আছে, তাই আমি বাজি ধরে বলছি..." 82 00:05:18,130 --> 00:05:21,580 "... এই বসন্তেও চেরি ফুলের পাপড়ি প্রতি সেকেন্ডে পাঁচ সেন্টিমিটার বেগেই পড়বে।" 83 00:05:23,300 --> 00:05:28,600 "আমি আশায় আছি, তোমাকে সাথে নিয়েই বসন্ত সেদিন আমার দুয়ারে আসবে, তাকাকি।" 84 00:05:37,645 --> 00:05:41,585 {\an5}বঙ্গানুবাদে - মারিব সিরাজ 85 00:05:46,600 --> 00:05:48,170 বাড়ি যাওয়ার পথে কোথাও বসলে কেমন হয়? 86 00:05:48,205 --> 00:05:49,750 আচ্ছা... বাইরে তো বৃষ্টি হচ্ছে। 87 00:05:49,780 --> 00:05:52,040 আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে এই বৃষ্টি আজ রাতে তুষারপাতে রূপ নিতে পারে। 88 00:05:52,180 --> 00:05:54,100 সত্যিই? আমি ভেবেছিলাম শুধু শীত পড়বে। 89 00:05:53,560 --> 00:06:01,783 {\an8}[৪ মার্চ আকারির সাথে দেখা করার কর্মপরিকল্পনা] 90 00:05:54,220 --> 00:05:56,010 আর মার্চ মাসও চলে এসেছে... 91 00:05:56,310 --> 00:05:59,590 হ্যাঁ, মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। 92 00:05:59,625 --> 00:06:00,800 আমরা শিমোকিতায় বসতে পারি। 93 00:06:01,170 --> 00:06:02,283 আচ্ছা। 94 00:06:02,600 --> 00:06:05,110 তোহনো, চলো অনুশীলনে যাওয়া যাক। 95 00:06:05,145 --> 00:06:05,880 জি... 96 00:06:07,990 --> 00:06:10,690 আসলে... মনে হয় না আমি আজকে করতে পারবো। 97 00:06:10,725 --> 00:06:11,892 চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছো? 98 00:06:11,927 --> 00:06:13,060 অনেকটা সেরকমই। 99 00:06:13,095 --> 00:06:13,910 দুঃখিত। 100 00:06:14,310 --> 00:06:18,540 "আমি অনেক খুশি যে তুমি আমার সবচেয়ে কাছের স্টেশনে আসছো..." 101 00:06:14,513 --> 00:06:18,465 {\an8}[চিঠিতে তাকাকির জন্য আকাকির কর্মপরিকল্পনা] 102 00:06:18,610 --> 00:06:21,520 "...অনেক লম্বা ভ্রমণ, তাই দয়া করে সতর্ক থাকবে।" 103 00:06:22,440 --> 00:06:26,160 "আমি স্টেশনের ওয়েটিং রুমে সন্ধ্যা ৭ টা থেকে তোমার অপেক্ষায় থাকবো।" 104 00:06:45,670 --> 00:06:50,810 আকারি আর আমার দেখা হওয়ার দিনটার বিকেল থেকেই সেই বৃষ্টি তুষারে রূপ নিয়েছিল। 105 00:06:54,060 --> 00:06:55,430 এই, তাকাকি। 106 00:06:55,620 --> 00:06:57,480 এটাই সেই বিড়াল, চোবি। 107 00:06:57,680 --> 00:06:59,860 ও সবসময় এখানে শুয়ে থাকে। 108 00:06:59,910 --> 00:07:01,900 কিন্তু মনে হচ্ছে আজ ও একাই আছে। 109 00:07:02,070 --> 00:07:05,610 তোমার বন্ধু মিমির কী হয়েছে? আজ একা একাই থাকতে হবে, তাই না? 110 00:07:16,910 --> 00:07:17,880 বইটা পড়ে কেমন লাগলো? 111 00:07:17,990 --> 00:07:19,170 অনেক ভালো লেগেছে। 112 00:07:19,220 --> 00:07:21,590 গত রাতে আমি পড়েছি 'বিবর্তনের ৪ লক্ষ কোটি বছর'। 113 00:07:21,670 --> 00:07:22,560 কোন পর্যন্ত পড়লে? 114 00:07:22,580 --> 00:07:24,550 যখন থেকে অ্যানোমলোকারিস এর আবির্ভাব ঘটে। [Anomalocaris(অ্যানোমলোকারিস) = ৫৩০ মিলিয়ন বছর আগে বাস করা চিংড়ি সদৃশ সামুদ্রিক প্রাণী] 115 00:07:24,620 --> 00:07:25,550 ক্যামব্রিয়ান যুগ! 116 00:07:27,060 --> 00:07:30,600 হ্যালুসিজেনিয়া'গুলোকে আমার ভালোই লেগেছে, ওগুলো দেখতে ঠিক এরকম! [Hallucigenia(হ্যালুসিজেনিয়া) = লম্বা পা বিশিষ্ট ক্যাম্ব্রিয়ান যুগীয় সেন্টিপেড সদৃশ প্রাণী] 117 00:07:30,830 --> 00:07:32,170 হ্যাঁ, অনেকটা এরকমই... 118 00:07:32,330 --> 00:07:33,810 তোমার কোনটা ভালো লেগেছে, তাকাকি? 119 00:07:33,880 --> 00:07:35,525 হয়তো, ওপাবিনিয়া? [Opabinia(ওপাবিনিয়া) = ক্যাম্ব্রিয়ান যুগীয় জলজ আর্থ্রোপোড] 120 00:07:35,560 --> 00:07:37,615 পাঁচ চোখ ওয়ালা, তাই না? 121 00:07:37,650 --> 00:07:41,800 আমি মনে করি আকারি আর আমার মধ্যে অনেক মিল। 122 00:07:43,398 --> 00:07:45,970 {\an6}তাকাকি তোহনো 123 00:07:43,442 --> 00:07:46,150 আমি টোকিওতে বদলি হয়ে আসার ঠিক এক বছর পর... 124 00:07:46,261 --> 00:07:47,041 {\an5}৪র্থ বর্ষ ৩য় শ্রেণি 125 00:07:46,466 --> 00:07:49,480 ...আকারি আমার ক্লাসেই বদলি হয়ে আসে। 126 00:07:47,271 --> 00:07:49,258 {\an6}শিনোহারা আকারি 127 00:07:50,610 --> 00:07:53,665 ছোটখাটো, কোমলদেহী হওয়া আর অসুস্থতার কারণে... 128 00:07:46,760 --> 00:07:49,920 {\an8}আজ থেকে, শিনোহারা আকারি আমাদের সাথে ক্লাস করবে। 129 00:07:53,700 --> 00:07:56,580 ...আমরা দুজনে মাঠে খেলাধুলার চেয়ে লাইব্রেরিকে বেশি প্রাধান্য দিতাম। 130 00:07:56,650 --> 00:07:58,950 এভাবেই আমরা বন্ধু হয়ে গেলাম... 131 00:07:57,033 --> 00:07:59,413 {\an8}[লাইব্রেরি কার্ড] 132 00:07:59,290 --> 00:08:03,840 ...আর এই কারণে ক্লাসে বন্ধুরা আমাদের ক্ষ্যাপাতো। কিন্তু ওর জন্য আমার খারাপ লাগতো। 133 00:08:01,295 --> 00:08:01,295 ওর জন্য আমার একটু খারাপ লাগছে। 134 00:08:01,330 --> 00:08:03,410 {\an8}ওরা দুজন সবসময় একসাথে থাকে। 135 00:08:05,240 --> 00:08:06,752 {\an8}ওহ! এই যে ও! 136 00:08:05,628 --> 00:08:10,720 যতক্ষণ আমরা দুজনে একসাথে থাকতাম, অদ্ভুতভাবে, কোনো কিছুতেই আমরা ভয় পেতাম না। 137 00:08:08,281 --> 00:08:10,569 {\an8}আকারি + তাকাকি নতুন জামাই-বউ! 138 00:08:10,755 --> 00:08:12,200 বাহ, সুপুরুষ বটে! 139 00:08:12,250 --> 00:08:13,290 কি দারুন! 140 00:08:16,040 --> 00:08:18,770 এবং তখনও, কোনো কারণে, আমি ভাবতাম আমরা একই সাথে মাধ্যমিক স্কুল পার করবো... 141 00:08:18,805 --> 00:08:20,900 ...এবং একসাথে থাকবো, ঠিক যেমনটা আমরা ছিলাম... 142 00:08:21,210 --> 00:08:24,190 ...একদম শুরু থেকে। 143 00:08:28,240 --> 00:08:32,020 শিনজুকু, শিনজুকু, শেষ স্টপেজ। যাত্রীদের জানানো যাচ্ছে... 144 00:08:34,750 --> 00:08:38,490 ...জেআর লাইন, হেইউ লাইন, পাতাল রেল... 145 00:08:41,850 --> 00:08:45,095 সেবারই প্রথম আমি একা শিনজুকু স্টেশনে গিয়েছিলাম... 146 00:08:45,130 --> 00:08:49,240 ...এবং যে গন্তব্যে আমি যাচ্ছি সেটাও আমার জন্য নতুন। 147 00:08:55,940 --> 00:08:57,930 আমার হৃদস্পন্দন ক্রমশ বাড়ছিল। 148 00:09:01,150 --> 00:09:04,390 আমি আবারও আকারিকে দেখতে যাচ্ছি। 149 00:09:10,720 --> 00:09:12,700 ছেলেটাকে দেখেছিস? 150 00:09:12,740 --> 00:09:13,490 কে? 151 00:09:13,660 --> 00:09:15,125 পাশে, সুন্দর ছেলেটা। 152 00:09:15,160 --> 00:09:16,105 মজা করছিস!? বয়সে কত্ত ছোট... 153 00:09:16,140 --> 00:09:20,110 আমরা কিছুক্ষণের মধ্যে মুসাশি-উরাওয়াতে পৌঁছাব। আবারও বলছি, মুসাশি-উরাওয়া। 154 00:09:20,230 --> 00:09:23,020 আমাদের পরবর্তী স্টপেজ, মুসাশি-উরাওয়া। 155 00:09:23,050 --> 00:09:27,330 এক্সপ্রেস ট্রেনের সাথে সংযুক্ত করার জন্য এই ট্রেনটি ৪ মিনিটের জন্য থামবে। 156 00:09:27,750 --> 00:09:31,270 ইয়োনোহোনমাচি এবং ওমিয়া দ্রুত পৌঁছাতে ইচ্ছুক যাত্রীসাধারণ দয়া করে উঠে পড়ুন... 157 00:09:53,530 --> 00:09:56,320 উম... শিনোহারা বলছি। 158 00:09:56,690 --> 00:09:59,570 উম, তাকাকি আছে? 159 00:10:00,410 --> 00:10:01,540 আকারির ফোন। 160 00:10:03,070 --> 00:10:05,080 কী? তুমি বদলি হয়ে যাচ্ছো? 161 00:10:06,300 --> 00:10:10,120 তাহলে নিশি মাধ্যমিক স্কুলের কী হবে? চান্স পাওয়ার জন্য কত পরিশ্রমই না করেছিলে! 162 00:10:10,900 --> 00:10:14,620 বাসা থেকে বলেছে, তোচিগির পাবলিক স্কুলে বদলি সংক্রান্ত কাগজপত্রের বিষয় ওরা দেখবে... 163 00:10:14,630 --> 00:10:15,450 আমি দুঃখিত... 164 00:10:16,620 --> 00:10:19,510 না... ক্ষমা চাওয়ার কিছু নেই। 165 00:10:19,640 --> 00:10:23,140 আমি বলেছিলাম, কাতসুশিকাতে আমার খালার বাড়ি থেকে স্কুলে যেতে চাই, কিন্তু... 166 00:10:23,410 --> 00:10:27,030 ...ওরা বলেছে, আমি বড় না হওয়া পর্যন্ত আমাকে একা ছাড়বে না। 167 00:10:28,570 --> 00:10:30,660 বুঝলাম... তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। 168 00:10:31,340 --> 00:10:32,440 যথেষ্ট হয়েছে। 169 00:10:35,790 --> 00:10:36,990 আমি দুঃখিত... 170 00:10:38,570 --> 00:10:41,700 রিসিভারের মধ্যে দিয়ে আকারির চাপা কষ্ট... 171 00:10:42,090 --> 00:10:45,410 ...আমার কানে বেজে চলছিল। 172 00:10:45,600 --> 00:10:48,340 কিন্তু... আমার কিছুই করার ছিল না। 173 00:10:55,010 --> 00:10:56,220 ওটা বেশ ভালই ছিল, তাই না? 174 00:10:56,255 --> 00:10:57,175 হ্যাঁ। আবার দেখা হবে! 175 00:10:57,210 --> 00:11:01,510 আমি যে টার্মিনালে পৌছালাম তা বাড়ি ফেরা মানুষের ভীরে ঠাসা ছিল... 176 00:11:01,750 --> 00:11:05,010 ...আর তাদের প্রত্যেকের জুতা তুষারে ভেজা ছিল। 177 00:11:05,250 --> 00:11:10,180 তুষারশুভ্র শহুরে দিনটা হিমশীতল বাতাসে পরিপূর্ণ ছিল। 178 00:11:10,550 --> 00:11:12,340 যাত্রী সাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। 179 00:11:12,710 --> 00:11:17,587 তুষারময় আবহাওয়ার কারণে, উতসুনোমিয়া লাইনের ওমিয়া এবং উতসুনোমিয়াগামী ট্রেনগুলোর... 180 00:11:17,612 --> 00:11:19,350 ...স্টেশনে পৌছাতে ৮ মিনিট দেরি হবে। 181 00:11:19,390 --> 00:11:22,385 এই সাময়িক অসুবিধার জন্য আমরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী। 182 00:11:22,420 --> 00:11:28,410 তখনও পর্যন্ত, আমি ট্রেনগুলোর দেরি হওয়ার সম্ভাবনা বিবেচনায় আনিনি। 183 00:11:28,740 --> 00:11:31,960 আমার দুশ্চিন্তার ডালপালারা শাখা বিস্তার করতে শুরু করলো। 184 00:11:36,270 --> 00:11:41,040 তুষারময় আবহাওয়ার কারণে এই ট্রেনটি বর্তমানে ১০ মিনিট দেরিতে যাত্রা করছে। 185 00:11:41,190 --> 00:11:44,550 এই ব্যস্ততম দিনের সাময়িক অসুবিধার জন্য আমরা আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। 186 00:11:47,640 --> 00:11:50,220 ওমিয়া স্টেশন অতিক্রম করার অল্প কিছুক্ষণের মধ্যেই... 187 00:11:50,460 --> 00:11:53,890 ...সব বিল্ডিং ও দৃষ্টিসীমার দৃশ্যপট বিলীন হতে শুরু করলো। 188 00:12:05,970 --> 00:12:08,580 পরের স্টপেজ কুকি। কুকি। 189 00:12:10,240 --> 00:12:13,540 দেরিতে পৌছানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 190 00:12:14,570 --> 00:12:18,390 তোবু ইসেসাকি লাইনের যাত্রীরা প্রস্থানের জন্য অনুগ্রহ করে ৫ নং গেট ব্যবহার করুন। 191 00:12:20,830 --> 00:12:25,910 পরবর্তী ট্রেনের বিলম্বের কারণে, এই ট্রেনটি এই স্টেশনে পরবর্তী ১০ মিনিটের জন্য থামবে। 192 00:12:26,670 --> 00:12:32,200 এই সাময়িক অসুবিধার জন্য আমরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী। ধৈর্য ধারণের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। 193 00:12:34,550 --> 00:12:35,480 আমি দুঃখিত। 194 00:12:35,620 --> 00:12:40,650 পরবর্তী ট্রেনের বিলম্বের কারণে, এই ট্রেনটি এই স্টেশনে পরবর্তী ১০ মিনিটের জন্য থামবে। 195 00:12:41,090 --> 00:12:44,840 এই সাময়িক অসুবিধার জন্য আমরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী, এবং... 196 00:13:06,920 --> 00:13:08,560 নোগি স্টেশন। নোগি। 197 00:13:09,540 --> 00:13:12,185 যাত্রী সাধারণের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 198 00:13:12,220 --> 00:13:16,610 পরবর্তী ট্রেন সমূহের ক্রমাগত বিলম্বের কারণে, ট্রেনটি এই স্টেশনে অতিরিক্ত কিছু সময়ের জন্য থামবে। 199 00:13:16,645 --> 00:13:22,330 {\an8}এই সাময়িক অসুবিধার জন্য আমরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী। ধৈর্য ধারণের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। 200 00:13:18,169 --> 00:13:22,282 মনে হচ্ছিল স্টেশনগুলো একটা থেকে অন্যটা যেন যোজন যোজন দূরে... 201 00:13:22,390 --> 00:13:27,320 ...আর প্রতিটা স্টেশনে এভাবে অপেক্ষার সময়টা যেন অনন্তকালের। 202 00:13:27,610 --> 00:13:31,835 কুরিহাশি > কোগা > নোগি > মামাদা > ওয়ামা 203 00:13:31,870 --> 00:13:37,040 ওমোইগাওয়া > তোচিগি > ওহিরাশিতা > ইওয়াফুনে > সানো 204 00:13:48,210 --> 00:13:52,580 জানালার ওপাশের ধু-ধু প্রান্তর দেখে মনে হচ্ছিল, সব কিছুতেই আমি যেন বড্ড আনাড়ি। 205 00:13:52,640 --> 00:13:54,810 সময় যেন থমকে আছে... 206 00:13:54,890 --> 00:13:56,720 ...সাথে ক্ষুধার যন্ত্রণা... 207 00:13:57,070 --> 00:13:59,770 ...ক্রমাগত আমার স্পৃহাকে দমিয়ে দিচ্ছে। 208 00:14:02,120 --> 00:14:04,130 আমাদের দেখা করার সময়টা পেরিয়ে গেছে... 209 00:14:04,200 --> 00:14:08,250 ...তাই আমি অনুভব করছিলাম, আমার জন্য আকারির উৎকণ্ঠা। 210 00:14:11,498 --> 00:14:14,545 {\an5}প্রিয় আকারি 211 00:14:13,010 --> 00:14:14,240 ঐদিন... 212 00:14:14,800 --> 00:14:16,510 ...যেদিন ও ফোন করেছিল... 213 00:14:16,760 --> 00:14:24,330 ...আকারি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি বিচলিত এবং বিমর্ষ ছিল, তবুও আমি ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। 214 00:14:24,365 --> 00:14:26,460 নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছিল। 215 00:14:30,248 --> 00:14:33,976 216 00:14:34,087 --> 00:14:37,880 আমাদের হয়তো আজকের পর, আর দেখা হবে না। 217 00:14:38,780 --> 00:14:40,440 218 00:14:40,460 --> 00:14:44,380 আমি আকারির প্রথম চিঠি পাই ছয় মাস পর... 219 00:14:44,780 --> 00:14:47,060 ...মাধ্যমিক স্কুলের ১ম বর্ষের গ্রীষ্মকালে। 220 00:14:47,420 --> 00:14:51,290 চিঠির প্রত্যেকটা শব্দ আমার মনে গেঁথে আছে। 221 00:14:51,610 --> 00:14:53,940 আমাদের পুনর্মিলনের ঠিক দুই সপ্তাহ আগে থেকে... 222 00:14:54,690 --> 00:14:57,790 ...ওকে দেওয়া জন্য আমি একটা চিঠি লিখতে শুরু করি। 223 00:14:58,130 --> 00:15:00,470 চিঠি জুড়ে ছিল আমার মনের না বলা যত কথা ও জিজ্ঞাসা। 224 00:15:00,510 --> 00:15:01,770 যেগুলো শোনার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে ছিল। 225 00:15:02,040 --> 00:15:04,950 সংখ্যার বিচারে তা অনেক। 226 00:15:05,020 --> 00:15:06,860 আপনাদের অপেক্ষা করানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 227 00:15:06,900 --> 00:15:09,540 এই ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই উতসুনোমিয়ার দিকে যাত্রা শুরু করবে। 228 00:15:22,470 --> 00:15:24,340 ওয়ামা স্টেশন। ওয়ামা। 229 00:15:24,360 --> 00:15:27,300 তোহোকু বুলেট ট্রেনের যাত্রীদের এদিক দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। 230 00:15:28,570 --> 00:15:32,890 ডাউন-ট্রেন, মোরিওকাগামী তোহোকু বুলেট ট্রেনের যাত্রীরা অনুগ্রহপূর্বক ১ নাম্বার লাইন দিয়ে চলে যান। 231 00:15:33,180 --> 00:15:37,500 যারা টোকিওগামী আপ-ট্রেনে যাত্রা করবেন তারা অনুগ্রহপূর্বক ৫ নাম্বার লাইন ব্যবহার করুন। 232 00:15:37,610 --> 00:15:40,570 মিতো লাইনের যাত্রী সাধারণের- 233 00:15:38,780 --> 00:15:40,605 {\an8}সকল যাত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। 234 00:15:40,920 --> 00:15:46,340 তুষারময় আবহাওয়ার কারণে, রিয়োমো লাইনে ট্রেন চলাচল গুরুতর বিলম্বের সম্মুখীন হচ্ছে। 235 00:15:46,850 --> 00:15:50,110 এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 236 00:15:50,490 --> 00:15:54,490 অনুগ্রহপূর্বক আপনারা ধৈর্য সহকারে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন। 237 00:15:54,680 --> 00:15:57,750 {\an8}পরবর্তী আপ-ট্রেন রওনা হবে- 238 00:15:55,755 --> 00:15:57,715 যেভাবেই হোক... 239 00:15:57,750 --> 00:16:01,340 ...আকারির স্টেশনে আমাকে পৌঁছাতেই হতো। 240 00:16:55,460 --> 00:17:00,600 ৮ নাম্বার লাইনের তাকাসাকিগামী আপ-ট্রেন আশিকাগা এবং মায়েবাশি অতিক্রম করছে। 241 00:17:00,710 --> 00:17:02,800 দয়া করে সাদা লাইনের পিছনে দাঁড়ান- 242 00:17:34,510 --> 00:17:36,730 যাত্রী সাধারণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 243 00:17:36,960 --> 00:17:41,740 ভারী তুষারপাতের কারণে সময়সূচির বিঘ্ন ঘটায় এই ট্রেনটি সাময়িকভাবে এখানে কিছুক্ষণ থামবে। 244 00:17:41,910 --> 00:17:44,200 এই ব্যস্ততম দিনে আপনাদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত... 245 00:17:44,220 --> 00:17:46,780 ...কিন্তু বর্তমানে, আমরা স্বাভাবিক পরিষেবা প্রদানে অপারগ। 246 00:17:47,630 --> 00:17:48,790 আমি আবারো বলছি... 247 00:18:03,140 --> 00:18:03,960 "প্রিয় তাকাকি..." 248 00:18:03,995 --> 00:18:05,530 "তুমি কেমন আছো?" 249 00:18:06,520 --> 00:18:10,740 "আমি ট্রেনে বসেই চিঠিটা লিখছি কারণ ইদানিং খুব সকালেই প্র‍্যাকটিস শুরু হচ্ছে।" 250 00:18:10,820 --> 00:18:13,180 যতবারই আকারির চিঠি পড়ে ওকে কল্পনায় আঁকতে চেয়েছি... 251 00:18:13,215 --> 00:18:16,921 ...ততবারই এক নিঃসঙ্গ মেয়ের প্রতিচ্ছবি আমার চোখের সামনে ভেসে উঠেছে। 252 00:18:19,770 --> 00:18:26,310 শেষমেশ, দুই ঘণ্টা পর সেই বিরান প্রান্তরেই ট্রেনটা থেমে যায়। 253 00:18:26,820 --> 00:18:29,800 প্রতিটা মিনিটকে যেন মনে হচ্ছিল অনন্তকাল। 254 00:18:29,835 --> 00:18:32,780 আমার প্রতি একরাশ ক্ষোভ নিয়ে... 255 00:18:33,190 --> 00:18:36,300 ...সময় ধীরে ধীরে এগিয়ে চলতে থাকে। 256 00:18:37,110 --> 00:18:39,500 আমি দাঁতে দাঁত চেপে বসে রইলাম ঠিকই... 257 00:18:39,900 --> 00:18:44,320 ...কিন্তু সেই মনের ব্যথা আর চোখের জলকে নিবারণ করতে পারিনি। 258 00:18:46,180 --> 00:18:47,310 আকারি... 259 00:18:48,620 --> 00:18:49,500 প্লিজ আমাকে বলো... 260 00:18:49,870 --> 00:18:51,670 ...তুমি... 261 00:18:54,400 --> 00:18:56,800 ...বাড়ি ফিরে গেছো। 262 00:19:11,110 --> 00:19:16,070 আশিকাগা ও মায়েবাশি থেকে আসা ৯ নাম্বার লাইনের ট্রেনটি মাত্র এসে পৌঁছেছে। 263 00:19:18,230 --> 00:19:21,590 তুষারময় আবহাওয়ার কারণে এই ট্রেনটি সাময়িক বিরতি নেবে। 264 00:19:58,580 --> 00:19:59,880 আকারি... 265 00:20:29,650 --> 00:20:31,020 এটা খেতে ভালো। 266 00:20:31,740 --> 00:20:32,450 সত্যিই? 267 00:20:32,610 --> 00:20:34,270 এটা তো কেবলই ভাজা চা পাতার গরম লিকার। 268 00:20:34,310 --> 00:20:35,520 ভাজা চা পাতার চা? 269 00:20:36,060 --> 00:20:37,145 আমি এবারই প্রথম খেলাম... 270 00:20:37,180 --> 00:20:39,660 তুমি মজা করছো। আমি জানি তুমি আগেও খেয়েছো। 271 00:20:39,790 --> 00:20:40,630 তাই মনে করো? 272 00:20:40,650 --> 00:20:41,730 তা নয়তো কী! 273 00:20:42,630 --> 00:20:48,160 আর... যেহেতু এগুলো আমি বানিয়েছি, তাই খেতে ভালো হবে কিনা গ্যারান্টি দিতে পারছি না, 274 00:20:48,410 --> 00:20:50,433 যদি খেতে ভালো লাগে, তবে প্লিজ খেয়ে নাও। 275 00:20:50,523 --> 00:20:51,953 ধন্যবাদ! 276 00:20:52,860 --> 00:20:54,880 আমি সত্যিই ক্ষুধার্ত। 277 00:20:58,790 --> 00:20:59,640 কেমন খেতে? 278 00:21:04,050 --> 00:21:07,090 এটা আমার জীবনে খাওয়া সবচেয়ে মজার রাইস বল। 279 00:21:07,320 --> 00:21:08,660 তুমি বাড়িয়ে বলছো! 280 00:21:08,690 --> 00:21:09,430 আমি সত্যি বলছি! 281 00:21:09,660 --> 00:21:11,550 হয়তো বেশি ক্ষুধা লেগেছিল বলে এমনটা মনে হচ্ছে। 282 00:21:11,590 --> 00:21:12,480 তোমার তাই মনে হয়? 283 00:21:12,600 --> 00:21:13,550 তেমনটাই তো হওয়ার কথা। 284 00:21:13,730 --> 00:21:15,440 আমিও বরং একটু খেয়ে দেখি। 285 00:21:20,260 --> 00:21:22,640 তো... তুমি অল্প কিছুদিন পরেই চলে যাচ্ছো, তাই না? 286 00:21:22,750 --> 00:21:24,320 হ্যাঁ। আগামী সপ্তাহে। 287 00:21:24,330 --> 00:21:25,850 কাগোশিমা, তাই না? 288 00:21:25,960 --> 00:21:26,890 এটা বেশ দূরে। 289 00:21:26,925 --> 00:21:27,550 হ্যাঁ... 290 00:21:28,760 --> 00:21:31,010 যদিও তোচিগির এই জার্নিটাও কম দূরের ছিল না। 291 00:21:31,050 --> 00:21:32,780 আজ তো তুমি আর বাড়ি যেতেও পারবে না। 292 00:21:36,190 --> 00:21:39,310 আমরা শীঘ্রই বন্ধ করে দেবো। আর কোনও ট্রেন যাবে বা আসবে না। 293 00:21:39,560 --> 00:21:40,380 জি, আচ্ছা। 294 00:21:40,580 --> 00:21:42,640 এই তুষারের মধ্যে সাবধানে বাড়ি যেও। 295 00:21:42,650 --> 00:21:43,440 জি। 296 00:22:07,360 --> 00:22:09,340 তুমি কি ঐ গাছটা দেখতে পাচ্ছো? 297 00:22:09,720 --> 00:22:11,040 ওটাই কি তোমার সেই চিঠির গাছটা? 298 00:22:11,080 --> 00:22:13,160 হ্যাঁ। সেই চেরি গাছ। 299 00:22:20,470 --> 00:22:21,360 আচ্ছা... 300 00:22:22,490 --> 00:22:25,718 ...তোমার কি এটাকে তুষারের মতো লাগছে না? 301 00:22:32,840 --> 00:22:33,910 লাগছে তো। 302 00:22:44,230 --> 00:22:45,860 ঐ মূহুর্তটাকে... 303 00:22:46,680 --> 00:22:52,140 ...আমার কাছে মনে হয়েছিল অনন্তকালের মতো, যেখানে আমাদের হৃদয় ও আত্মা মিশে এক হয়ে গেছে। 304 00:22:52,750 --> 00:22:56,980 আমার মনে হয়েছিল যেন আমরা বিগত ১৩ বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছি। 305 00:22:57,120 --> 00:22:59,790 এবং, ঠিক পরমুহূর্তে... 306 00:23:00,390 --> 00:23:03,460 ...হঠাৎ এক অসহনীয় যন্ত্রনার মাঝে নিজেকে আবিষ্কার করলাম। 307 00:23:04,960 --> 00:23:08,230 আকারির উষ্ণ হৃদয় ও আত্মা... 308 00:23:08,750 --> 00:23:12,590 আমি কীভাবে নিজের করে নেবো, আর কোথায়ই বা তাকে আগলে রাখবো? 309 00:23:12,740 --> 00:23:15,260 দুঃখে হৃদয় ভেঙ্গে যাচ্ছিল, কারণ এর উত্তর তখন আমার জানা ছিল না। 310 00:23:18,120 --> 00:23:23,600 সেই মুহূর্তে আমি স্পষ্ট বুঝেছিলাম, আমাদের চিরকাল আর একসাথে থাকা হবে না। 311 00:23:24,530 --> 00:23:27,420 আসন্ন কঠিন জীবনের চাপ... 312 00:23:28,020 --> 00:23:32,310 ...আর অনিশ্চিত ভবিষ্যত যেন আমাদের আলিঙ্গন করে আছে। 313 00:23:35,280 --> 00:23:38,630 তবে... যে শাখা বিস্তার করা দুশ্চিন্তারা আমাকে আঁকড়ে ধরেছিল... 314 00:23:39,010 --> 00:23:41,540 ...সেগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। 315 00:23:41,670 --> 00:23:46,460 আর শুধু থেকে যাবে, আকারির কোমল ঠোঁটের অনুভূতিটুকু। 316 00:24:04,160 --> 00:24:09,680 আমরা সেই রাতটা মাঠের পাশের একটা খুপরিতে কাটিয়েছিলাম। 317 00:24:11,360 --> 00:24:15,280 পুরোনো কম্বলে জড়িয়ে আমরা কথার মালা গাঁথছিলাম... 318 00:24:15,470 --> 00:24:18,490 ...অবশেষে, আমরা ঘুমিয়ে পড়লাম, একে অন্যকে জড়িয়ে। 319 00:24:19,020 --> 00:24:22,300 পরের দিন সকালে, যখন আমি ট্রেনে চড়লাম আর ট্রেনটা যখন চলতে শুরু করলো... 320 00:24:22,380 --> 00:24:25,080 ...আমি আকারির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। 321 00:24:27,890 --> 00:24:30,160 উম... তাকাকি... 322 00:24:30,320 --> 00:24:30,950 হ্যাঁ? 323 00:24:32,430 --> 00:24:33,980 তাকাকি... 324 00:24:34,910 --> 00:24:37,780 ...আমি জানি তুমি আজ থেকে ঠিক থাকবে। 325 00:24:37,820 --> 00:24:38,520 আমি জানি সেটা! 326 00:24:38,980 --> 00:24:39,980 ধন্যবাদ। 327 00:24:41,500 --> 00:24:42,820 আকারি, তুমিও ভালো থেকো! 328 00:24:43,570 --> 00:24:44,550 আমি তোমাকে চিঠি লিখবো! 329 00:24:44,570 --> 00:24:45,330 আমি ফোনও করবো! 330 00:24:58,690 --> 00:25:04,160 আকারিকে লেখা সেই চিঠিটা যে আমি হারিয়ে ফেলেছিলাম সেটা ওকে কখনও বলিনি। 331 00:25:05,699 --> 00:25:07,996 {\an5}তাকাকি তোহনো 332 00:25:05,830 --> 00:25:12,990 কারণ আমি অনুভব করেছি সেই চুম্বনটা আমার পৃথিবীকে বদলে দিয়েছে। 333 00:25:20,800 --> 00:25:25,370 আমি শুধু ওকে আগলে রাখার শক্তিটুকু চেয়েছিলাম । 334 00:25:25,990 --> 00:25:33,350 আর সেই অনুভূতিকে সঙ্গী করে, জানালার ওপারের সেই বিস্তীর্ণ প্রান্তরে চেয়ে রইলাম...অপলক দৃষ্টিতে। 335 00:25:34,150 --> 00:25:47,401 {\an7}১ম পর্ব - চেরি ফুল 336 00:25:34,150 --> 00:25:47,401 {\an3}সমাপ্ত 337 00:25:55,490 --> 00:25:57,347 পর্ব - ০২ 338 00:25:57,428 --> 00:26:01,069 {\an5}বঙ্গানুবাদে - মারিব সিরাজ 339 00:26:46,145 --> 00:26:49,891 コスモナウト মহাকাশচারী 340 00:27:01,870 --> 00:27:04,070 কানায়ে, তুমি কি স্কুলের পরেও আবার আসছো? 341 00:27:04,105 --> 00:27:05,600 হ্যাঁ, আপনার কোনো সমস্যা হবে না তো, আপু? 342 00:27:05,830 --> 00:27:08,310 আমার কোনো সমস্যা নেই। পড়াশুনার দিকেও খেয়াল রেখো। 343 00:27:08,440 --> 00:27:09,450 আচ্ছা। 344 00:27:39,840 --> 00:27:40,510 ঠিক আছে! 345 00:27:55,220 --> 00:27:56,200 শুভ সকাল। 346 00:27:56,700 --> 00:27:58,240 শুভ সকাল, তোহনো। 347 00:27:58,590 --> 00:27:59,890 আজ খুব সকাল-সকাল চলে এসেছো তাই না? 348 00:27:59,930 --> 00:28:02,300 সুমিদা, তুমিও তো। তুমি আবারও সৈকতে গিয়েছিলে, তাই না? 349 00:28:02,340 --> 00:28:02,950 হ্যাঁ। 350 00:28:03,590 --> 00:28:05,200 তুমি অনুশীলনে অনেক শ্রম দিচ্ছো। 351 00:28:06,290 --> 00:28:08,990 আমি কিন্তু তা বলবো না... 352 00:28:09,020 --> 00:28:10,670 পরে দেখা হবে, তোহনো। 353 00:28:10,705 --> 00:28:11,380 আচ্ছা। 354 00:28:13,960 --> 00:28:16,640 বুঝলে? এটাই তোমাদের লক্ষ্য নির্ধারণের সময়। 355 00:28:16,780 --> 00:28:18,780 সোমবারের মধ্যে আমাকে জানাবে, ঠিক আছে? 356 00:28:19,020 --> 00:28:21,960 তার আগে তোমাদের বাবা-মায়ের সাথে আলোচনা করে নেবে। 357 00:28:22,331 --> 00:28:26,151 {\an8}[ভবিষ্যৎ পরিকল্পনার ছক] 358 00:28:23,140 --> 00:28:26,300 মনে হচ্ছে সাসাকি টোকিওর কোনো কলেজে চলে যাবে। 359 00:28:26,320 --> 00:28:30,020 এখানে অবাক হওয়ার কিছু নেই। আমি ভাবছিলাম ২ বছরের জন্য কুমামোতোর কোনো কলেজে যাবো। 360 00:28:30,055 --> 00:28:31,360 তুই কী ভাবছিস, কানায়ে? 361 00:28:31,395 --> 00:28:33,490 হুম? আমি... 362 00:28:33,660 --> 00:28:35,070 তুই কি চাকরি করবি? 363 00:28:35,105 --> 00:28:36,190 আমি... 364 00:28:36,480 --> 00:28:38,590 তুই সত্যিই এ ব্যাপারে কিছু ভাবিসনি, হ্যাঁ? 365 00:28:38,625 --> 00:28:40,665 তোহনোকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারিস না, তাই না? 366 00:28:40,700 --> 00:28:43,080 ওর টোকিওতে গার্লফ্রেন্ড আছে, দেখে নিস। 367 00:28:43,115 --> 00:28:44,370 হতেই পারে না! 368 00:29:11,900 --> 00:29:13,630 আজকেও পারোনি? 369 00:29:13,760 --> 00:29:15,930 হ্যাঁ... কী যে হলো আমার!? 370 00:29:16,810 --> 00:29:20,780 এটা নিয়ে এতো বেশি ভেবো না। তুমি আবারও ভালো সার্ফিং করতে পারবে, দেখে নিও। 371 00:29:20,970 --> 00:29:23,030 সবকিছু সহজভাবে মেনে নেওয়াটাই ভালো, আপু। 372 00:29:23,065 --> 00:29:24,830 কীসের এতো তাড়া তোমার, বলো তো? 373 00:29:26,750 --> 00:29:30,590 এভাবে চলতে থাকলে, গ্র্যাজুয়েশনের আগে আমি হয়তো কথাটা বলতেই পারবো না... 374 00:29:49,130 --> 00:29:50,815 ধন্যবাদ, আপু। 375 00:29:50,850 --> 00:29:51,925 চাইলে তোমাকে আজ বাসায়ও পৌঁছে দেবো... 376 00:29:51,960 --> 00:29:54,190 ও নিয়ে ভাবতে হবে না। আমি বাইকে করে চলে যাবো। 377 00:30:21,850 --> 00:30:23,570 সুমিদা, তুমি কি বাসায় যাচ্ছো? 378 00:30:23,660 --> 00:30:24,410 হ্যাঁ। 379 00:30:24,870 --> 00:30:25,840 তোহনো, তুমিও? 380 00:30:25,875 --> 00:30:26,640 হ্যাঁ। 381 00:30:27,190 --> 00:30:28,470 একসাথে বাড়ি যাওয়া যাক? 382 00:30:29,490 --> 00:30:32,190 আমার যদি কুকুরের মতো লেজ থাকতো... 383 00:30:32,600 --> 00:30:37,170 ...আমি নিশ্চিত তাহলে এখন লেজটা নাড়তে থাকতাম, কারণ আমি তখন আর আমার আনন্দকে লুকাতে পারতাম না। 384 00:30:37,390 --> 00:30:42,470 আবার এই ভেবে মনে কিছুটা স্বস্তি পেলাম যে, "ঈশ্বরের কৃপায় আমি সত্যিই কুকুর হয়ে জন্মাইনি..." 385 00:30:42,490 --> 00:30:46,350 ...আর ভাবতেও অবাক লাগছে একটু আগে আমি কী সব ভাবছিলাম। 386 00:30:46,385 --> 00:30:50,530 কিন্তু তারপরও, তোহনোর সাথে বাড়ি ফেরার অনুভূতিটা ছিল পরম সুখের। 387 00:30:53,720 --> 00:30:59,440 শুরু থেকেই তোহনোকে অন্য ছেলেদের থেকে একটু আলাদা মনে হয়েছিল। 388 00:31:00,510 --> 00:31:01,805 আমি তোহনো তাকাকি। 389 00:30:59,924 --> 00:31:03,865 {\an4}তোহনো তাকাকি 390 00:31:01,840 --> 00:31:03,900 বাবা-মায়ের চাকরির কারণে স্কুল বদলাতে আমি অনেকটাই অভ্যস্ত... 391 00:31:04,580 --> 00:31:06,630 ...তবে এরকম দ্বীপ এলাকায় আমি এবারই প্রথম। 392 00:31:06,770 --> 00:31:08,225 তোমাদের সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে। 393 00:31:08,260 --> 00:31:13,050 মাধ্যমিক স্কুলের দ্বিতীয় বর্ষের সেই দিন প্রথম দেখাতেই আমি ওর প্রেমে পড়েছিলাম, আর চেয়েছিলাম ওর সাথে একই কলেজে পড়তে... 394 00:31:13,240 --> 00:31:16,390 ...তাই আমি পড়াশুনায় অনেক শ্রম দিয়েছিলাম এবং তার ফল স্বরূপ চান্সও পেয়েছিলাম... 395 00:31:16,580 --> 00:31:21,860 ...আর আমি যতবারই ওকে দেখেছি ঠিক ততবারই ওর প্রেমে পড়েছি। 396 00:31:21,880 --> 00:31:24,995 কিন্তু এটা খুবই ভয়ানক, আর প্রতিটা দিন ছিল বেদনাদায়ক। 397 00:31:25,030 --> 00:31:27,340 তবুও যতবারই আমি ওকে দেখি ততবারই আমি সুখের সমুদ্রে ডুবে যাই... 398 00:31:27,380 --> 00:31:30,240 ...যেন সমুদ্রের অতলে নিজেকে হারিয়ে ফেলি। 399 00:31:31,890 --> 00:31:34,240 তোহনো, তুমি আবারও একই জিনিস কিনতে এসেছো। 400 00:31:34,460 --> 00:31:35,800 এটা সত্যিই ভালো। 401 00:31:36,270 --> 00:31:39,620 সুমিদা, তোমার সব সময়ই সিদ্ধান্ত নিতে দেরি হয়, তাই না? 402 00:31:39,655 --> 00:31:40,500 হ্যাঁ। 403 00:31:42,820 --> 00:31:44,050 আমি বাইরে দাঁড়াচ্ছি। 404 00:31:44,620 --> 00:31:45,430 আচ্ছা। 405 00:31:46,140 --> 00:31:47,190 এটা দিন। 406 00:31:47,250 --> 00:31:48,920 এটার দাম ৯০ ইয়েন। 407 00:31:49,140 --> 00:31:49,895 এই নাও। 408 00:31:49,930 --> 00:31:51,270 বরাবরের মতো ধন্যবাদ। 409 00:32:02,140 --> 00:32:03,010 এসেছো... 410 00:32:03,170 --> 00:32:04,235 কী কিনলে? 411 00:32:04,270 --> 00:32:05,635 আসলে, দ্বিধা দ্বন্দ্বের মধ্য থেকে এটা নিলাম। 412 00:32:05,670 --> 00:32:09,210 মাঝে মাঝে তোহনো ফোনে মেসেজ লিখতো... 413 00:32:09,240 --> 00:32:11,500 ...আর যতবারই আমি সেটা দেখতাম, আমি সবসময় চাইতাম... 414 00:32:11,535 --> 00:32:13,760 ...সেই মেসেজগুলো যেন... 415 00:32:14,730 --> 00:32:18,240 ...আমার জন্যই লেখা হয়। 416 00:32:28,010 --> 00:32:29,340 কাবু, আমি এসে গেছি! 417 00:32:29,490 --> 00:32:30,710 কাবু, কাবু! 418 00:32:30,970 --> 00:32:32,400 আমি ফিরে এসেছি। 419 00:32:52,830 --> 00:32:55,115 টাউন হল থেকে একটি ঘোষণা। 420 00:32:55,150 --> 00:32:58,270 পরবর্তী সচল গ্যাস স্টেশনের কার্যক্রম শুরু হবে সাকাই কৃষি সমবায় গ্যাস স্টেশন থেকে। 421 00:32:58,500 --> 00:33:01,080 ৩-১ ক্লাসের সুমিদা কানায়ে... 422 00:33:01,290 --> 00:33:02,825 ...তোমার সিনিয়র ইতোউ তোমাকে ডাকছে। 423 00:33:02,860 --> 00:33:04,680 গাইডেন্স কাউন্সিলরের অফিসে গিয়ে দেখা করো। 424 00:33:04,715 --> 00:33:05,750 তোহনো, ওটা তোর গার্লফ্রেন্ড না? 425 00:33:06,000 --> 00:33:07,460 ও আমার গার্লফ্রেন্ড না। 426 00:33:07,733 --> 00:33:13,470 {\an8}[ভবিষ্যৎ পরিকল্পনার ছক] 427 00:33:11,050 --> 00:33:13,730 ক্লাসের মধ্যে একমাত্র তুমিই ছকে কিছু লিখোনি। 428 00:33:13,880 --> 00:33:15,090 আমি দুঃখিত। 429 00:33:15,320 --> 00:33:18,130 দেখো, আমার অবস্থান থেকে এটা বলা যদিও ঠিক না... 430 00:33:18,140 --> 00:33:20,600 ...কিন্তু এটায় তো মাথা খাটানোর মতো তেমন কঠিন কিছুও ছিল না। 431 00:33:20,635 --> 00:33:22,770 তোমার আপু কি তোমাকে কিছু বলেছে? 432 00:33:22,820 --> 00:33:23,930 না... 433 00:33:26,770 --> 00:33:30,560 যদি তুমি সত্যিই সিদ্ধান্তহীনতায় ভুগো, তাহলে এলাকার কোনো কলেজের জন্য চেষ্টা করতে পারো? 434 00:33:30,780 --> 00:33:31,460 কিন্তু... 435 00:33:33,590 --> 00:33:35,940 আপুর এই ব্যাপারে করার কিছুই নেই... 436 00:33:53,760 --> 00:33:54,710 দিন শেষে... 437 00:33:56,550 --> 00:33:59,370 ...যে সার্ফিং শেখানোর জন্য আপুকে এতো প্যারা দিচ্ছি... 438 00:33:59,690 --> 00:34:02,680 ...আর চিন্তা-চেতনার সবটা জুড়ে যে গুরুত্বপূর্ণ মানুষটা বসে আছে... 439 00:34:02,920 --> 00:34:05,930 ...এই দুটো চাওয়াই আমার কাছে এখনও অধরাই রয়ে গেল। 440 00:34:31,240 --> 00:34:32,830 বরাবরের মতো ধন্যবাদ। 441 00:34:33,040 --> 00:34:35,770 আসি, পরে আবার দেখা হবে। 442 00:35:04,040 --> 00:35:06,470 যখনই আমি তোহনোর কাছাকাছি থাকি... 443 00:35:06,480 --> 00:35:10,300 ...অন্তরের অন্তস্থলে যেন মৃদু এক চাপ অনুভব করি। 444 00:35:11,180 --> 00:35:12,040 তোহনো। 445 00:35:12,250 --> 00:35:15,080 সুমিদা! তোমাকে এখানে দেখে সত্যিই অবাক হলাম। 446 00:35:16,170 --> 00:35:19,290 তোমার বাইকটা দেখলাম, তাই এখানে চলে এলাম। 447 00:35:19,500 --> 00:35:20,055 সমস্যা নেই তো? 448 00:35:20,090 --> 00:35:22,550 আরে নাহ, তুমি আসাতে খুশিই হয়েছি। 449 00:35:22,860 --> 00:35:25,470 বাইক পার্কিং-এর ছাওনিতে আজ আর হঠাৎ করে দেখা হলো না। 450 00:35:25,730 --> 00:35:26,870 আমিও এতে খুশি। 451 00:35:27,050 --> 00:35:28,430 ও সত্যিই অনেক ভালো। 452 00:35:29,160 --> 00:35:33,120 এতো ভালো যে, মাঝে মাঝে মনে হয় কেঁদেই ফেলবো। 453 00:35:35,390 --> 00:35:37,480 আচ্ছা, তুমি কি কলেজে ভর্তির জন্য পরীক্ষা দিতে যাচ্ছো? 454 00:35:37,600 --> 00:35:40,400 হ্যাঁ। আমি টোকিওর কয়েকটা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দেবো। 455 00:35:40,580 --> 00:35:43,155 টোকিও... বুঝলাম। 456 00:35:43,190 --> 00:35:45,610 তাহলে এটাই সেই কারণ। 457 00:35:45,830 --> 00:35:46,890 তুমি এটা কেন বললে? 458 00:35:46,990 --> 00:35:49,990 কেন জানি তোমাকে দেখলেই মনে হয়, তুমি দূরে কোথাও চলে যেতে চাও... 459 00:35:50,600 --> 00:35:51,780 তোমার পরিকল্পনা কী, সুমিদা? 460 00:35:53,170 --> 00:35:56,580 আগামীকাল কী করবো তা নিয়েও আমার কোনো পরিকল্পনা নেই। 461 00:35:56,615 --> 00:35:58,550 সবাই একইরকম। 462 00:35:58,580 --> 00:36:00,380 কী বলছো! তোহনো, তুমিও? 463 00:36:00,550 --> 00:36:01,460 অবশ্যই। 464 00:36:02,340 --> 00:36:05,405 তোমাকে দেখে মনে হয় না তুমি কোনো ব্যাপারে চিন্তিত। 465 00:36:05,440 --> 00:36:08,570 ওহ, থামো তো। চিন্তা ছাড়া এই জীবনে আমার আর কী-ই বা আছে। 466 00:36:08,650 --> 00:36:12,400 যা কিছু করছি, সবই অস্তিত্ব রক্ষার জন্য। দম ফেলার সময় কোথায় আমার! 467 00:36:12,780 --> 00:36:13,790 সত্যিই? 468 00:36:14,920 --> 00:36:16,190 বুঝলাম... 469 00:36:23,680 --> 00:36:24,770 কাগজের প্লেন? 470 00:36:25,020 --> 00:36:25,770 হ্যাঁ। 471 00:36:45,471 --> 00:36:47,885 {\an8}[সংরক্ষিত এলাকা] 472 00:37:16,320 --> 00:37:17,330 চমৎকার... 473 00:37:18,820 --> 00:37:20,500 লোকে বলে, এটা নাকি ঘণ্টায় পাঁচ কিলোমিটার বেগে চলে। 474 00:37:22,280 --> 00:37:24,460 এটা মিনামিতানে উৎক্ষেপণস্থলের দিকে যাচ্ছে। 475 00:37:25,710 --> 00:37:29,050 মনে হচ্ছে, এই বছরেই প্রথমবারের মতো একটা রকেট উৎক্ষেপণ করবে। 476 00:37:29,085 --> 00:37:32,390 হ্যাঁ। এটার সৌরজগত অতিক্রম করার কথা। 477 00:37:32,425 --> 00:37:34,050 যত বছরই লাগুক না কেন... 478 00:37:53,440 --> 00:37:57,340 শোন... কানায়ের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে তোর একটু ওর সাথে আলাপ করা দরকার। 479 00:37:57,400 --> 00:37:59,065 ও কতটা অন্যমনষ্ক তা তো তুই জানিসই। 480 00:37:59,100 --> 00:38:02,560 ও ঠিকই থাকবে। ও তো এখন আর বাচ্চাটি নয়। 481 00:38:06,360 --> 00:38:08,670 মনে আছে, অনেক দিন আগে আমিও ঠিক এমনই ছিলাম... 482 00:38:10,330 --> 00:38:14,510 বুঝলি তো, কাবু? তোহনোও জানে না আগামীকাল কী হবে। 483 00:38:14,520 --> 00:38:16,970 আমরা দুজন একই। তোহনো আর আমি। 484 00:38:18,110 --> 00:38:20,250 এটা নিঃন্দেহে... 485 00:38:20,950 --> 00:38:24,410 ...কল্পনাতীত এক নিঃসঙ্গ পথচলা। 486 00:38:25,400 --> 00:38:28,850 নিকষ কালো অন্ধকারে এগিয়ে যাওয়ার মতো... 487 00:38:28,880 --> 00:38:31,980 যেখানে একটা হাইড্রোজেন অণুর দেখা মেলাও দুষ্কর... 488 00:38:33,220 --> 00:38:35,810 মনেপ্রাণে বিশ্বাস করে যখন আবিষ্কারের নেশায় এগিয়ে যাবে... 489 00:38:35,840 --> 00:38:39,040 ...মহাবিশ্বের রহস্যে ঘেরা অতল গহ্বরও তোমার জ্ঞান-সীমায় ধরা দিতে শুরু করবে। 490 00:38:44,110 --> 00:38:47,570 আমি ভাবি, আমাদের কতদূর যেতে হবে... 491 00:38:48,340 --> 00:38:50,670 আর কতদূরই বা আমরা যেতে পারি? 492 00:39:10,050 --> 00:39:14,900 কবে থেকে যে আমার প্রাপকহীন মেসেজ লেখার অভ্যাস হলো সেটাই ভাবছি। 493 00:39:51,830 --> 00:39:54,270 কানায়ে, ভবিষ্যতে কী করতে চাস সেটা কি ঠিক করেছিস? 494 00:39:54,305 --> 00:39:56,945 না। আমি এখনও ঠিক করে উঠতে পারিনি... 495 00:39:56,980 --> 00:40:01,610 তবে চিন্তার কিছু নেই! আমি সিদ্ধান্ত নিয়েছি একসাথে আর দুই নৌকায় পা দেবো না। 496 00:40:01,760 --> 00:40:02,680 আমি যাচ্ছি! 497 00:40:20,320 --> 00:40:24,210 সেদিনের পর, বেশ কয়েকটি টাইফুন দ্বীপে হানা দিয়েছিল... 498 00:40:24,500 --> 00:40:28,130 ...আর প্রত্যেকবারই যেন দ্বীপটা আগের চেয়ে সুন্দর হয়ে উঠছিল । 499 00:40:30,110 --> 00:40:33,570 আখের ক্ষেতের ভেতর দিয়ে বয়ে যাওয়া বাতাসটা যেন আরও শীতল হয়ে গেছে... 500 00:40:33,605 --> 00:40:35,825 ...আর আকাশটাও যেন আরও উঁচুতে উঠে গেছে। 501 00:40:35,860 --> 00:40:38,375 মেঘের ধারগুলো হয়েছে আরও মসৃণ... 502 00:40:38,410 --> 00:40:43,250 ...আর আমার বন্ধুরাও প্রকৃতির সাথে তাল মিলিয়ে বাইক চালানোর সময় হালকা জ্যাকেট গায়ে জড়াচ্ছে। 503 00:40:58,340 --> 00:41:01,775 অতঃপর আমি আবারও যখন ঢেউয়ের সাওয়ারি হলাম, তত দিনে দীর্ঘ ছয়টা মাস কেটে গেছে। 504 00:41:01,810 --> 00:41:07,230 অক্টোবরের মাঝামাঝি হলেও মনে হচ্ছিল গ্রীষ্মের আর অল্প ক'টা দিনই বাকি আছে। 505 00:41:17,330 --> 00:41:22,490 আজকের রাতের আবহাওয়ার পুর্বাভাস অনুযায়ী সন্ধ্যার আকাশ মেঘমুক্ত থাকবে এবং বাতাসের বেগ হবে সেকেন্ডে ৮ মিটার। 506 00:41:22,525 --> 00:41:25,190 শুনলাম, ইয়ামাদা সাসাকিকে মনের কথা বলে দিয়েছে। 507 00:41:25,280 --> 00:41:26,770 এখানে অবাক হওয়ার কিছু নেই। 508 00:41:27,100 --> 00:41:29,575 কীরে? কানায়ে, আজ তোকে খুব খুশি খুশি লাগছে। 509 00:41:29,610 --> 00:41:31,650 তোর আর তোহনোর মধ্যে কিছু হয়েছে নাকি? 510 00:41:32,990 --> 00:41:33,920 বলিস কি! 511 00:41:35,580 --> 00:41:39,580 আজ, আমিও অবশেষে তোহনোকে আমার মনের কথা জানাতে যাচ্ছি। 512 00:41:44,830 --> 00:41:47,140 আজ যদি ওকে না জানাতে পারি... 513 00:41:47,175 --> 00:41:50,020 ...তাহলে হয়তো আর কোনোদিনও জানাতে পারবো না। 514 00:42:00,650 --> 00:42:01,560 সুমিদা। 515 00:42:01,595 --> 00:42:02,470 তো- 516 00:42:03,820 --> 00:42:05,000 তোহনো। 517 00:42:05,480 --> 00:42:06,230 বাসায় যাচ্ছো? 518 00:42:06,265 --> 00:42:06,950 হ্যাঁ। 519 00:42:07,540 --> 00:42:08,310 আচ্ছা। 520 00:42:08,500 --> 00:42:10,410 তাহলে চলো, একসাথে যাওয়া যাক। 521 00:42:33,140 --> 00:42:35,750 সুমিদা? আজ দেখছি তাড়াতাড়িই নিয়ে ফেললে? 522 00:42:35,780 --> 00:42:36,480 হ্যাঁ। 523 00:42:47,890 --> 00:42:48,620 কী হয়েছে? 524 00:42:56,120 --> 00:42:57,440 ...আমি... 525 00:43:00,170 --> 00:43:03,300 না...স্যরি, তেমন কিছু না। 526 00:43:11,600 --> 00:43:12,885 বাইক ঠিক আছে তো? 527 00:43:12,920 --> 00:43:14,870 হ্যাঁ... একটু অদ্ভুত আচরণ করছে এই যা! 528 00:43:16,330 --> 00:43:17,200 নষ্ট হয়ে গেছে? 529 00:43:17,220 --> 00:43:20,340 হ্যাঁ... আমার মনে হয় স্পার্ক প্লাগটা নষ্ট হয়েছে। 530 00:43:20,760 --> 00:43:22,025 বাইকটা কি অন্য কারো? 531 00:43:22,060 --> 00:43:23,255 হ্যাঁ। বড় আপুর। 532 00:43:23,290 --> 00:43:25,080 গতি বাড়ানোর সময় কি বাইকটা থেমে গিয়েছিল? 533 00:43:25,110 --> 00:43:26,560 হ্যাঁ, থেমে গিয়েছিল... 534 00:43:27,560 --> 00:43:29,310 আজ বরং এটা এখানেই থাক। 535 00:43:29,700 --> 00:43:31,990 পরে বাড়ির কাউকে পাঠিয়ে এটা নিয়ে যেও। 536 00:43:32,170 --> 00:43:33,380 চলো আজ ফিরে যাই। 537 00:43:33,450 --> 00:43:35,810 কী? আমি হেঁটেই যেতে পারবো! 538 00:43:35,900 --> 00:43:37,570 তুমি বরং চলে যাও। 539 00:43:37,920 --> 00:43:39,800 একসাথে যখন এতটা পথ এসেছি, তাছাড়া আমরা কাছাকাছিই থাকি, তাই... 540 00:43:39,970 --> 00:43:42,450 আজ বরং... তোমার সাথে হেঁটেই বাসায় যাবো। 541 00:44:18,140 --> 00:44:20,860 তোহনো, প্লিজ... 542 00:44:31,940 --> 00:44:32,950 কী হয়েছে? 543 00:44:32,985 --> 00:44:33,960 আমি দুঃখিত... 544 00:44:34,820 --> 00:44:36,030 কিছু হয়নি। 545 00:44:36,410 --> 00:44:37,170 আমি খুবই দুঃখিত... 546 00:44:39,780 --> 00:44:40,710 সুমিদা... 547 00:44:42,900 --> 00:44:45,320 আমি তোমাকে অনুরোধ করছি... প্লিজ... 548 00:44:45,710 --> 00:44:49,220 ...আমার প্রতি এতো অমায়িক হয়ো না! 549 00:46:23,890 --> 00:46:27,980 আমরা মানুষেরা প্রাণপণে ও বেপরোয়াভাবে আমাদের হাত আকাশ পর্যন্ত বিস্তৃত করেছি... 550 00:46:28,070 --> 00:46:30,920 ...এবং বিশালাকার বস্তুকে আকাশপানে উৎক্ষেপণ করে... 551 00:46:30,940 --> 00:46:34,740 ...সুদূরে তাকিয়ে থেকেছি কল্পনাতীত স্বপ্ন পূরণের অভিপ্রায়ে... 552 00:46:39,710 --> 00:46:45,710 ...আমি বুঝতে পেরেছিলাম, তোহনো কেন অন্য সব ছেলের থেকে আলাদা। 553 00:46:45,870 --> 00:46:47,630 আর সেই সাথে... 554 00:46:47,900 --> 00:46:53,800 ...আমি স্পষ্টভাবেই বুঝে গিয়েছিলাম তোহনো আমার দিকে সেভাবে কখনও তাকায়ইনি। 555 00:46:58,100 --> 00:47:02,520 ঠিক সে কারণেই, আমি সেদিন তোহনোকে কিছুই বলতে পারিনি। 556 00:47:16,360 --> 00:47:18,595 তোহনো সত্যিই অনেক ভালো... 557 00:47:18,630 --> 00:47:20,830 হয়তো একটু বেশিই ভালো, কিন্তু... 558 00:47:22,270 --> 00:47:26,900 তোহনোর সে দৃষ্টি সবসময় আমাকে পাশ কাটিয়ে গেছে। 559 00:47:26,930 --> 00:47:30,450 বহু দূরে, কোনো এক অজানা গন্তব্যে। 560 00:47:40,430 --> 00:47:44,260 আমি জানি, তোহনো যা চায় তা আমি ওকে দিতে পারবো না। 561 00:47:44,710 --> 00:47:48,140 কিন্তু তবুও... তা সত্ত্বেও... 562 00:47:48,230 --> 00:47:51,800 আগামীকাল, পরশু, এমনকি তারও পরে... 563 00:47:51,840 --> 00:47:54,590 ...আমি জানি, আমি ওর প্রেমের কাঙাল হয়ে থাকবো। 564 00:47:57,270 --> 00:48:03,120 এমনকি ঘুমের মাঝেও আমি ওর কথা ভেবে অঝোরে কেঁদেছি। 565 00:48:10,637 --> 00:48:24,370 {\an7}২য় পর্ব - মহাকাশচারী 566 00:48:10,637 --> 00:48:24,370 {\an3}সমাপ্ত 567 00:48:24,910 --> 00:48:31,798 {\an5}বঙ্গানুবাদে - মারিব সিরাজ 568 00:48:32,170 --> 00:48:33,864 পর্ব - ০৩ 569 00:48:44,423 --> 00:48:47,472 {\an5}秒速5センチメートル প্রতি সেকেন্ডে ৫ সেন্টিমিটার 570 00:49:29,480 --> 00:49:31,700 আমি প্রবলভাবে অনুভব করলাম... 571 00:49:31,790 --> 00:49:33,680 ...যদি আমি এখন ফিরে তাকাই... 572 00:49:34,030 --> 00:49:35,820 ...সেও ঠিক ফিরে তাকাবে। 573 00:49:49,350 --> 00:49:53,640 টোকিওর উদ্দেশ্যে ছেড়ে আসা চুও লাইনের নির্ধারিত শেষ ট্রেনটি এসে পৌঁছেছে। 574 00:51:09,630 --> 00:51:11,730 নববর্ষের দিনটা পর্যন্ত থেকে গেলেই পারতি। 575 00:51:11,840 --> 00:51:14,720 হুম, কিন্তু আমার যে অনেক কাজ পড়ে আছে। 576 00:51:14,910 --> 00:51:16,220 বুঝলাম। 577 00:51:16,390 --> 00:51:18,350 ওকে ওর পছন্দের খাবার রান্না করে দিস, কেমন? 578 00:51:18,610 --> 00:51:19,160 আচ্ছা। 579 00:51:19,320 --> 00:51:22,180 কখনও কোনো সমস্যায় পড়লে আমাদের জানাতে দ্বিধা করিস না, আকারি। 580 00:51:22,410 --> 00:51:23,560 আমি ঠিক থাকবো। 581 00:51:23,715 --> 00:51:23,715 প্ল্যাটফর্ম 2 এর জন্য ট্রেন এখন আসছে। 582 00:51:23,750 --> 00:51:27,100 পরের মাসে বিয়ের অনুষ্ঠানে তো দেখা হচ্ছেই, তাই এত চিন্তা কোরো না। 583 00:51:27,860 --> 00:51:29,900 তোমরা বরং বাসায় ফিরে যাও। এখানে অনেক ঠান্ডা। 584 00:51:50,290 --> 00:51:53,460 গত রাতে, আমি দূর অতীতের কিছু স্মৃতি স্বপ্নে দেখেছি। 585 00:51:54,730 --> 00:51:58,190 যখন ও আর আমি দুজনই অনেক ছোট ছিলাম। 586 00:51:58,670 --> 00:52:01,890 আমি নিশ্চিত, গতকাল চিঠিটা খুঁজে পেয়েছি বলেই এমনটা হয়েছে। 587 00:52:55,630 --> 00:52:56,380 মিজুনো। 588 00:52:56,390 --> 00:52:57,495 আহ, জি, স্যার? 589 00:52:57,530 --> 00:52:58,530 মিটিং এ আসছো তো? 590 00:52:58,640 --> 00:52:59,610 জি, স্যার। 591 00:53:08,250 --> 00:53:13,410 বেঁচে থাকার অভিনয় করে যাওয়াটা সবখানে শুধু দুঃখই জমা করে বেড়ায়। 592 00:53:14,500 --> 00:53:16,395 হোক সেটা রোদে শুকাতে দেওয়া ঝোলানো চাদরে... 593 00:53:16,430 --> 00:53:18,625 বা বাথরুমে রাখা একমাত্র টুথব্রাশে... 594 00:53:18,660 --> 00:53:20,820 ...কিংবা ফোনের কল হিস্টোরিতে। 595 00:53:42,980 --> 00:53:46,110 "এখনও, আমি তোমাকেই ভালোবাসি..." 596 00:53:46,120 --> 00:53:50,690 তিন বছর রিলেশনে থাকা সেই মেয়েটি ই-মেইলে আমাকে ঠিক এই কথাটাই বলেছিল। 597 00:53:51,170 --> 00:53:55,870 "তবে আমি নিশ্চিত, যদি আমাদের মাঝে আরও হাজারটা মেসেজও আদান প্রদান হতো..." 598 00:53:55,880 --> 00:54:00,210 "...তবুও আমাদের হৃদয় হয়তো ১ সেন্টিমিটার কাছাকাছিও আসতো না।" 599 00:54:08,720 --> 00:54:14,760 এই বিগত কয়েক বছরে, আমি চেয়েছি শুধু এগিয়ে যেতে আর আমার সেই অজেয়কে স্পর্শ করতে... 600 00:54:14,795 --> 00:54:17,060 ...যদিও সেই অজেয় লক্ষ্যটা, আমার কাছেই অজানা ছিল। 601 00:54:17,170 --> 00:54:24,575 এই বিচিত্র ভাবনাগুলোর উৎস কোথায় ছিল না জেনেই, আমি আমার কাজে মনোনিবেশ করলাম। 602 00:54:24,610 --> 00:54:29,690 তারপর একদিন আমি বুঝতে পারলাম, আমার হৃদয় শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে, যেখানে ব্যথা ছাড়া আর কিচ্ছু নেই। 603 00:54:31,000 --> 00:54:32,835 তারপর, একদিন সকালে... 604 00:54:32,870 --> 00:54:38,870 ...যখন আমি বুঝতে পারলাম, অনেক আগেই আমি সেই আবেগ ও প্রেমময় অনুভূতি হারিয়ে ফেলেছি... 605 00:54:39,270 --> 00:54:41,590 ...তখন বুঝতে পেরেছিলাম সীমার ঠিক শেষ প্রান্তে চলে এসেছি... 606 00:54:41,680 --> 00:54:43,420 ...তাই চাকরিটা ছেড়ে দিলাম। 607 00:55:09,260 --> 00:55:11,660 গতকাল, একটা স্বপ্ন দেখেছি। 608 00:55:11,820 --> 00:55:14,000 অনেক আগের স্বপ্ন। 609 00:55:14,370 --> 00:55:18,335 স্বপ্নে দেখলাম, আমাদের দুজনের বয়স তখনও তেরো... 610 00:55:18,370 --> 00:55:22,715 ...বরফের চাদরে ঢাকা বিস্তীর্ণ প্রান্তরে আমরা দাঁড়িয়ে। 611 00:55:22,750 --> 00:55:26,960 দূরের বাড়িগুলোর আলো তখনও মিটিমিটি করে জ্বলছে। 612 00:55:27,120 --> 00:55:32,130 সদ্য পতিত তুষারে আমাদের পদচিহ্ন ছাড়া আর কিছুই সেখানে ছিল না। 613 00:55:32,400 --> 00:55:33,560 এমনিভাবে... 614 00:55:33,900 --> 00:55:37,420 ...দ্বিধাহীন হৃদয়ে আমরা প্রার্থনা করেছিলাম... 615 00:55:37,430 --> 00:55:39,185 ...একদিন যেন আমরা দুজনে... 616 00:55:39,220 --> 00:55:42,540 ...আবারও একসাথে চেরি ফুলের বর্ষণ দেখতে পারি। 617 00:55:43,130 --> 00:55:46,297 সারাটাক্ষণ তোমাকে খুঁজি, 618 00:55:46,321 --> 00:55:50,180 খুঁজে বেড়াই তোমার অস্তিত্ব। 619 00:55:50,410 --> 00:55:51,986 প্লাটফর্মের ওপাশে, 620 00:55:52,046 --> 00:55:53,830 নয়তো জানালা দিয়ে ফেলে আসা পথে। 621 00:55:54,090 --> 00:55:57,530 যদিও জানি তুমি থাকবে না। 622 00:55:57,860 --> 00:56:01,338 আমার এ বাসনা পূর্ণ হলে, 623 00:56:01,362 --> 00:56:04,840 আমি থাকবো তোমারই পাশে। 624 00:56:05,080 --> 00:56:08,480 এটাই আমার একমাত্র কামনা। 625 00:56:08,670 --> 00:56:14,860 তোমাকে জড়িয়ে ধরতে বাজি রাখবো সবকিছু। 626 00:56:23,810 --> 00:56:30,930 একাকীত্বের সঙ্গী হতে চায়না কেউই। 627 00:56:31,420 --> 00:56:34,858 রাতের আকাশে খসে পড়া তারা দেখে, 628 00:56:35,423 --> 00:56:38,320 মিথ্যায় লুকাতে পারি না নিজেকে। 629 00:56:38,355 --> 00:56:41,130 শুধু আর একবার, 630 00:56:41,154 --> 00:56:45,720 চলে যেওনা, হে ঋতুরাজি। 631 00:56:46,090 --> 00:56:48,294 আরও একবার... 632 00:56:48,792 --> 00:56:52,990 ফিরে যেতে চাই হাসিঠাট্টার সেই দিনগুলোতে। 633 00:56:53,480 --> 00:56:56,735 সারাটাক্ষণ তোমাকে খুঁজি, 634 00:56:56,815 --> 00:57:00,520 খুঁজে বেড়াই তোমার অস্তিত্ব। 635 00:57:00,810 --> 00:57:04,260 জেব্রা ক্রসিং এ, কিংবা আমার স্বপ্নে। 636 00:57:04,430 --> 00:57:07,980 যদিও জানি তুমি সেখানে থাকবে না। 637 00:57:08,230 --> 00:57:11,513 যদি অলৌকিক কিছু ঘটে, 638 00:57:11,538 --> 00:57:15,210 তবে এই মুহূর্তে তোমাকে দেখাতে চাই... 639 00:57:15,370 --> 00:57:18,870 নতুন সকালের এক নতুন আমিকে, 640 00:57:18,980 --> 00:57:21,686 যে তোমাকে শোনাবে সেই না বলা... 641 00:57:21,710 --> 00:57:24,960 "ভালোবাসি"। 642 00:57:34,190 --> 00:57:38,480 গ্রীষ্মের স্মৃতিরা আমায় কুড়ে কুড়ে খায়, 643 00:57:42,140 --> 00:57:47,940 সাথে তোমার কম্পিত হৃদস্পন্দনের হঠাৎ থেমে যাওয়া। 644 00:57:49,150 --> 00:57:52,498 সারাটাক্ষণ তোমাকে খুঁজি, 645 00:57:52,522 --> 00:57:56,600 খুঁজে বেড়াই তোমার অস্তিত্ব। 646 00:57:56,625 --> 00:58:00,415 ভোরের শহর, সাকুরাগি-চোতে। 647 00:58:00,530 --> 00:58:03,970 যদিও জানি তুমি সেখানে থাকবে না। 648 00:58:04,273 --> 00:58:08,020 আমার এ বাসনা পূর্ণ হলে, 649 00:58:08,153 --> 00:58:11,343 আমি থাকবো তোমারই পাশে। 650 00:58:11,560 --> 00:58:15,020 এটাই আমার একমাত্র কামনা। 651 00:58:15,120 --> 00:58:18,610 তোমাকে জড়িয়ে ধরতে বাজি রাখবো সবকিছু। 652 00:58:19,030 --> 00:58:22,059 সারাটাক্ষণ আমি তোমাকে খুঁজি, 653 00:58:22,083 --> 00:58:25,900 খুঁজে বেড়াই তোমার ফেলে আসা চিহ্ন। 654 00:58:26,100 --> 00:58:29,520 বাজারে যাওয়ার পথে, খবরের কাগজের কোণে। 655 00:58:29,750 --> 00:58:33,120 যদিও জানি তুমি সেখানে থাকবে না। 656 00:58:33,560 --> 00:58:36,717 যদি অলৌকিক কিছু ঘটে, 657 00:58:36,781 --> 00:58:40,410 তবে এই মুহূর্তে তোমাকে দেখাতে চাই 658 00:58:40,610 --> 00:58:44,050 নতুন সকালের এক নতুন আমিকে, 659 00:58:44,106 --> 00:58:47,750 যে তোমাকে বলবে, "ভালোবাসি", যা আমি কোনোদিনও বলতে পারিনি। 660 00:58:48,120 --> 00:58:51,943 তোমায় খুঁজে চলেছি অবিরাম 661 00:58:51,967 --> 00:58:55,160 শুধু হাসিমাখা মুখটা দেখার আশায়। 662 00:58:55,370 --> 00:58:58,830 রেলক্রসিংয়ে, ট্রেনের অপেক্ষায়। 663 00:58:59,050 --> 00:59:02,380 যদিও জানি তুমি থাকবে না। 664 00:59:02,600 --> 00:59:05,981 যদি দ্বিতীয় জীবন পেতাম, 665 00:59:06,006 --> 00:59:09,860 তোমার ছায়া হয়ে থাকতাম সর্বক্ষণ। 666 00:59:10,090 --> 00:59:13,670 কারণ তোমার চেয়ে মূল্যবান... 667 00:59:13,930 --> 00:59:16,730 আর কিছু চাই না আমি 668 00:59:16,916 --> 00:59:20,500 এ জীবনে। 669 00:59:21,502 --> 00:59:38,522 অনুবাদ ও সম্পাদনা মারিব সিরাজ 670 00:59:38,535 --> 00:59:55,875 "If you like my works or this Bangla Subtitle and want to say thanks, or encourage me to do more, you can buy me a coffee!" ☕ Bkash/ Nagad/ Rocket 01793170546 671 00:59:56,071 --> 01:00:18,537 সাবটাইটেল সম্পর্কিত যেকোনো বিষয়ে যোগাযোগের ঠিকানা maribsiraj@gmail.com 672 01:00:19,291 --> 01:01:29,230 বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না :) 673 01:01:30,125 --> 01:02:24,671 A Subtitle by Marib Siraj 674 01:02:37,770 --> 01:02:43,730 {\an5}সমাপ্ত