1 00:00:02,540 --> 00:00:06,150 হিয়োগা-সামা... 2 00:00:17,700 --> 00:00:19,410 সেনকু, তুমি ঠিক আছ? 3 00:00:19,650 --> 00:00:24,120 হ্যাঁ। দশ বিলিয়ন পার্সেন্ট বহাল তবিয়তে আছি। 4 00:00:25,680 --> 00:00:29,500 তবে এটাই প্রথমবারের মতো বর্শার গুঁতো খাওয়া হলে, কপালে খারাবি ছিল। 5 00:00:30,290 --> 00:00:33,720 আমাদের একসাথে করা অনুশীলন ভালোই কাজে দিয়েছে, কিনরো। 6 00:00:44,120 --> 00:00:48,520 বেশ, এই হিয়োগা হারামজাদাটাকে পরপারে পাঠানো যাক তবে! 7 00:00:48,520 --> 00:00:50,610 মানুষ হত্যা করা পাপ। 8 00:00:50,930 --> 00:00:53,480 সব প্রথমে খুন করার চিন্তাই কেন তোর মাথায় আসে, ম্যাগমা? 9 00:00:53,970 --> 00:00:56,690 কিন্তু, কতকাল ধরে আমরা ওকে বন্দি করে রাখব? 10 00:01:01,130 --> 00:01:05,100 যতদিন না মানবসভ্যতা আগের অবস্থায় ফিরিয়ে আনছি। 11 00:01:06,410 --> 00:01:11,410 একবার বিজ্ঞান ভিত্তিক সভ্যতা গড়ে উঠলে, হিয়োগা আর শক্তিমানদের কাতারেই পড়বে না। 12 00:01:11,410 --> 00:01:14,350 মানুষ চাইলে ওর বিচার বসাতে পারে, বা যা খুশি করতে পারে। 13 00:01:15,900 --> 00:01:18,190 সেসবের কোনোটাতেই আমার আগ্রহ নেই। 14 00:01:18,190 --> 00:01:19,860 আমি কেবল একজন বিজ্ঞানপ্রেমী। 15 00:01:23,690 --> 00:01:25,240 অবশেষে এসবের শেষ হলো। 16 00:01:26,190 --> 00:01:28,870 সবকিছুর। 17 00:01:30,920 --> 00:01:32,810 কীসব বলছ তুমি? 18 00:01:32,810 --> 00:01:34,000 এর উল্টোটা বরং সত্যি। 19 00:01:35,050 --> 00:01:37,390 সবকিছুর তো কেবল শুরু হলো। 20 00:01:38,200 --> 00:01:42,990 আমরা সবাই মিলে, শূণ্য থেকে... 21 00:01:44,010 --> 00:01:48,650 এই প্রস্তর দুনিয়ায় একটা বিজ্ঞানের রাজ্য গড়ে তুলব। 22 00:03:30,180 --> 00:03:31,810 এসব কী?! 23 00:03:31,810 --> 00:03:34,250 শুধু শুধু দাঁড়িয়ে থেকোনা। 24 00:03:34,250 --> 00:03:35,560 কাজে হাতে লাগাও। 25 00:03:37,210 --> 00:03:40,360 আমরা বৈজ্ঞানিক গবেষণাগার বানাচ্ছি! 26 00:03:41,640 --> 00:03:43,570 লৌহ এবং কাঁচ গরম করার চুল্লি! 27 00:03:43,570 --> 00:03:45,820 একটা বিদ্যুৎ জেনারেটরও বানাতে চলেছি আমরা! 28 00:03:46,290 --> 00:03:48,730 তোমাদের কেউ কেউ হয়তো চোখে ঝাপসা দেখো। 29 00:03:48,730 --> 00:03:50,120 চশমা তোমাদের এই সমস্যা দূর করবে। 30 00:03:50,120 --> 00:03:52,960 আমাদের বিজ্ঞানের রাজ্যে রামেনও আছে! 31 00:03:56,170 --> 00:03:58,290 এটাই হয়তো শেষ টুকরো। 32 00:03:58,290 --> 00:04:01,100 অনেকগুলো অংশ এখনো অনুপস্থিত যদিও। 33 00:04:01,100 --> 00:04:05,300 এটা কি ভাঙা অংশগুলোকেও সারিয়ে তুলতে পারবে? 34 00:04:05,520 --> 00:04:07,370 অবশ্যই। 35 00:04:07,370 --> 00:04:08,910 যা মনে হচ্ছে আরকি। 36 00:04:08,910 --> 00:04:10,810 সেনকুর ধারণা মোতাবেক, টুকরোগুলোর... 37 00:04:10,810 --> 00:04:13,110 প্রান্ত ক্ষয়ে না গেলে, সবকিছু ঠিকভাবেই হওয়ার কথা। 38 00:04:14,350 --> 00:04:16,340 কিন্তু, ওর ধারণা যদি ভুল হয়? 39 00:04:16,340 --> 00:04:19,370 সঞ্জীবনী পানি ঢালার মুহূর্তের মধ্যে, বুম! রক্ত আর হাজার-হাজার... 40 00:04:19,370 --> 00:04:21,110 মাংসপিন্ড ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যাবে! 41 00:04:25,520 --> 00:04:26,480 উনি বেঁচে আছেন! 42 00:04:26,480 --> 00:04:28,630 উনি জীবন ফিরে পেয়েছেন! 43 00:04:29,980 --> 00:04:31,040 ধুর ছাই! ধুর ছাই! 44 00:04:31,040 --> 00:04:31,800 আমার সময়সীমা! 45 00:04:31,800 --> 00:04:33,210 কতদিন ধরে ঘুমিয়ে ছিলাম আমি? 46 00:04:33,210 --> 00:04:34,370 কয়েক হাজার বছর। 47 00:04:35,850 --> 00:04:37,960 মাঙ্গা জমা দেওয়ার সময়সীম তো তাহলে পার হয়ে গেছে! 48 00:04:38,380 --> 00:04:39,810 এই নিন কাগজ। 49 00:04:39,810 --> 00:04:41,780 একজন কার্টুনিস্টের প্রয়োজনীয় সবকিছুই আমাদের কাছে আছে। 50 00:04:43,420 --> 00:04:44,240 দিন! 51 00:04:44,240 --> 00:04:46,000 এনাকে চেনো নাকি? 52 00:04:46,000 --> 00:04:47,780 নাহ্‌, উনি একজন কার্টুনিস্ট। 53 00:04:47,780 --> 00:04:49,290 আমরা এমনিই উনাকে খুঁজে পেয়েছি। 54 00:04:49,290 --> 00:04:52,100 সেনকু-চানের দেওয়া কথাটা মনে আছে? 55 00:04:52,890 --> 00:04:59,270 যে, ও পুরোনো পৃথিবী সব ধরণের বিনোদন আর মজার জিনিসগুলোকে আমাদের জন্য ফিরিয়ে আনবে? 56 00:05:00,650 --> 00:05:05,650 এখান থেকেই আমারদের রোমাঞ্চকর বৈজ্ঞানিক সভ্যতার আরম্ভ হতে যাচ্ছে। 57 00:05:08,000 --> 00:05:09,570 বৈজ্ঞানিক সভ্যতা? 58 00:05:09,570 --> 00:05:10,660 বিনোদন? 59 00:05:10,660 --> 00:05:13,750 কখন আর কীভাবে এসবের শুরু হলো? বাপরে বাপ! 60 00:05:13,750 --> 00:05:17,710 কিছুক্ষণের জন্য ইয়ো মহাশয় চোখের আড়াল হয়েছে কি না হয়েছে! 61 00:05:17,710 --> 00:05:19,170 আমার হিংসে হচ্ছে রে! 62 00:05:20,090 --> 00:05:21,880 ইয়ো! কী অবস্থা? 63 00:05:21,880 --> 00:05:25,780 আমি একটা জলপ্রপাত থেকে পড়ে গিয়েছিলাম। আর গতকালই আমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। 64 00:05:25,780 --> 00:05:27,740 আমিও তোমাদের হাতে হাত লাগাব! 65 00:05:27,740 --> 00:05:28,430 ইয়ো! 66 00:05:28,810 --> 00:05:30,510 এই ছেলেটা মোটেই সুবিধার নয়। 67 00:05:30,510 --> 00:05:32,770 ও-ই সম্ভবত হোমুরাকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। 68 00:05:32,770 --> 00:05:33,390 কী?! 69 00:05:34,840 --> 00:05:39,080 কিন্তু ও যদি সাহায্য করতেই চায়, তবে করুক না কেন। 70 00:05:39,080 --> 00:05:43,280 আমাদের আরো লাখখানেক মূর্তির টুকরোকে জোড়া লাগানো বাকি। তাই আমাদের আরো জনবল দরকার। 71 00:05:43,280 --> 00:05:44,100 দারুণ! 72 00:05:44,100 --> 00:05:46,250 তাহলে আমার সব অপরাধ মাফ? 73 00:05:46,250 --> 00:05:47,340 অপরাধ? 74 00:05:47,340 --> 00:05:49,370 নিজের দোষ স্বীকার করে নিলে দেখছি। 75 00:05:49,370 --> 00:05:51,840 তো, কতগুলো টুকরো জোড়া লাগাতে হবে আমাদের? 76 00:05:51,840 --> 00:05:53,330 সবকিছু আমার উপর ছেড়ে— 77 00:05:56,330 --> 00:06:00,840 তোমরা সত্যিই এত্তোসব টুকরোকে আগের জায়গায় লাগানোর মতলবে আছ নাকি? 78 00:06:00,840 --> 00:06:02,300 এখানের প্রত্যেকটা টুকরোকে? 79 00:06:02,300 --> 00:06:03,160 সবগুলোকেই! 80 00:06:03,160 --> 00:06:04,390 প্রত্যেকটা টুকরোকেই। 81 00:06:05,550 --> 00:06:07,050 এমনি জানতে চাচ্ছিলাম আরকি! 82 00:06:09,050 --> 00:06:14,440 এখান থেকে সোজা গিয়ে, লেকের একদম পেছনে। 83 00:06:15,370 --> 00:06:16,560 আর তারপর... 84 00:06:16,810 --> 00:06:18,940 আর বলতে হবেনা, সুকাসা-সান। 85 00:06:18,940 --> 00:06:20,190 তোমার বিশ্রামের প্রয়োজন। 86 00:06:20,450 --> 00:06:25,200 মৃত্যুর আগেই এই সবকিছু আমার তোমাদেরকে বলতে হবে। 87 00:06:28,660 --> 00:06:30,830 যুদ্ধ শেষ। 88 00:06:30,830 --> 00:06:32,970 এখন যেহেতু বিজ্ঞানের রাজ্য জিতেই গেছে... 89 00:06:33,610 --> 00:06:39,810 আমার ধ্বংস করা মূর্তিগুলোর মৃত্যুর কোনো মানেই রইল না। 90 00:06:39,810 --> 00:06:41,400 চিন্তা কোরোনা, সুকাসা! 91 00:06:41,880 --> 00:06:44,460 এসব সময়সাপেক্ষ, ভারী কাজে আমার থেকে সেরা কেউ নেই! 92 00:06:47,130 --> 00:06:51,880 ভাঙা মূর্তির টুকরোগুলোর হদিস তুমি আমাদের বলতে পারলে, আমি প্রত্যেকটা টুকরোকে কুড়িয়ে নিয়ে আসব! 93 00:06:53,080 --> 00:07:01,060 সুকাসা, তুমি সত্যিই তোমার ধংস করা সেই প্রত্যেকটা মূর্তির কথা মনে রেখেছ? 94 00:07:02,300 --> 00:07:03,380 অবশ্যই। 95 00:07:04,600 --> 00:07:09,490 তাদের কাউকে এক মুহূর্তের জন্যও ভুলিনি আমি। 96 00:07:23,700 --> 00:07:25,270 সত্যি? 97 00:07:25,730 --> 00:07:28,170 আমরা জিতে গেছি? 98 00:07:28,390 --> 00:07:30,600 সবাই সুরক্ষিত আছে? 99 00:07:30,600 --> 00:07:32,720 কেউ মারা যায়নি? 100 00:07:33,110 --> 00:07:34,700 আমি অনেক আনন্দিত। 101 00:07:35,630 --> 00:07:38,320 হ্যাঁ, গ্রামের কেউ মারা যায়নি। 102 00:07:43,180 --> 00:07:46,570 না, আসলে একজন মানুষও মারা যায়নি! 103 00:07:46,570 --> 00:07:48,360 আমরা আমাদের কথা রেখেছি! 104 00:07:48,750 --> 00:07:51,180 সেনকু ওকে মারা যেতে দেবেনা! 105 00:07:53,180 --> 00:07:55,840 এরপর কী বানাচ্ছ, সেনকু-চান? 106 00:07:55,840 --> 00:07:58,120 অগণিত আধুনিক মানুষ এখন আমাদের সাথে আছে। 107 00:07:58,120 --> 00:08:00,900 ওদের কেউ কেউ হয়তো দেখেই বুঝতে পারবে আমি কী করছি। 108 00:08:02,060 --> 00:08:06,780 ভিনেগারের সাথে ক্লোরিন এবং একটুখানি সালফার মিলে উৎপন্ন করে ক্লোরোঅ্যাসিটেট। 109 00:08:06,780 --> 00:08:11,450 তারমধ্যে কিছু সোডিয়াম হাইড্রোক্সাইড মেশালে, পাওয়া যাবে সোডিয়াম ক্লোরোঅ্যাসিটেট। 110 00:08:11,450 --> 00:08:16,080 এর সাথে রক্ত এবং লোহা থেকে বানানো সায়ানাইডের বিক্রিয়া করালে, পেয়ে যাবে কিছু সায়ানোঅ্যাসিটেট... 111 00:08:16,080 --> 00:08:18,920 না, কারো মাথা এসব ঢুকবে বলে আমার মনে হয়না। 112 00:08:20,720 --> 00:08:25,200 যাইহোক, এসব কিছুর পরে, হালকা অ্যালকোহল মেশালে তৈরি হবে ইথাইল সায়ানোঅ্যাসিটেট। 113 00:08:25,200 --> 00:08:27,180 এরপর তারমধ্যে কিছু ফরমালডিহাইড যোগ করো... 114 00:08:27,180 --> 00:08:30,700 তাহলে পেয়ে যাবে ক্ষত বন্ধ করার জন্য সুপারগ্লু। 115 00:08:32,210 --> 00:08:34,520 আর সেটা দিয়ে সুকাসা-চানকে বাঁচানো যাবে? 116 00:08:37,260 --> 00:08:39,580 ক্ষতটা বন্ধ করে, হাতে কিছুটা সময় পাওয়া যাবে। 117 00:08:41,460 --> 00:08:43,510 আমি কোনো জাদুকর নই। 118 00:08:43,510 --> 00:08:47,260 আঘাতপ্রাপ্ত একটা অঙ্গকে নতুন করে বানিয়ে ফেলা আমার পক্ষে সম্ভব নয়। 119 00:08:52,160 --> 00:08:54,840 শুধু আমি আর হিয়োগা-সামা... 120 00:08:55,400 --> 00:08:56,770 খারাপ না। 121 00:08:58,020 --> 00:09:01,510 তোমরা নরম মনের নির্বোধই রয়ে গেলে। 122 00:09:03,030 --> 00:09:06,960 যে মানুষটা তোমাদের নেতাকে খুন করেছে, তাকে মেরেও ফেলছ না। 123 00:09:07,410 --> 00:09:10,460 এভাবে কোনো রাজ্য চালাতে পারবে না তোমরা। 124 00:09:12,410 --> 00:09:17,240 তোমার হাতে সুকাসার মৃত্যু নাও ঘটতে পারে। 125 00:09:17,490 --> 00:09:19,440 অসম্ভব। 126 00:09:19,440 --> 00:09:22,070 সাধারণ মানুষেরা সবসময়ই অলৌকিকতাকে আঁকড়ে ধরতে চায়। 127 00:09:22,070 --> 00:09:23,080 অলৌকিকতা? 128 00:09:24,710 --> 00:09:27,990 এসব ব্যাপারে সেনকুর কোনো আগ্রহই নেই। 129 00:09:29,500 --> 00:09:35,460 ও বিজ্ঞানের দেখানো পথ ধরে অক্লান্তভাবে এগিয়ে চলে। 130 00:09:36,670 --> 00:09:41,960 এই পৃথিবীতেই ওর চেয়ে শক্তিবান, ধৈর্যশীল কেউই নেই। 131 00:09:44,050 --> 00:09:47,770 তোমাকে বাঁচানোর কেবল একটা পথই খোলা আছে। 132 00:09:53,270 --> 00:09:57,030 আমরা তোমাকে আবার পাথরে পরিণত করব, সুকাসা। 133 00:10:09,790 --> 00:10:11,290 দুঃখিত! 134 00:10:13,090 --> 00:10:14,700 ওহ, তুমি, মিরাই-চান। 135 00:10:14,700 --> 00:10:19,950 ওরা আমাকে এখানে আসতে মানা করছিল। কিন্তু, ভাইয়াকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই একটু উঁকি দিয়ে দেখছিলাম। 136 00:10:19,950 --> 00:10:23,130 এখানে এসো, ইউজুরিহা! 137 00:10:23,130 --> 00:10:25,670 সুঁইয়ের ব্যাপারে একটু সাহায্য লাগবে বলে, তোমায় ডেকেছি। 138 00:10:25,670 --> 00:10:27,560 কারুকলা ক্লাবের সদস্যদেরই তো কাজ এটা। 139 00:10:33,790 --> 00:10:35,690 সুঁইয়ের কথা বলতে তুমি তাহলে... 140 00:10:35,690 --> 00:10:37,110 ইয়ে মানে... 141 00:10:37,110 --> 00:10:39,460 আমাদের কাছে তো চেতনানাশক জাতীয় কিছু নেই। 142 00:10:39,460 --> 00:10:41,820 সার্জারি? মাথা ঠিক আছে? 143 00:10:43,250 --> 00:10:46,430 সর্বশক্তিমান হাইস্কুল প্রাইমেটকে ছোট করে দেখোনা তোমরা। 144 00:10:46,430 --> 00:10:49,410 তোমার কি কোনো চেতনানাশকের প্রয়োজন আছে, সুকাসা? 145 00:10:51,290 --> 00:10:52,380 একদমই না। 146 00:10:55,080 --> 00:10:55,940 মিরাই-চান। 147 00:10:55,940 --> 00:11:00,650 মানসিকভাবে ওর বয়স এখনো ছয়ই রয়ে গেছে কিন্তু। 148 00:11:07,720 --> 00:11:09,980 চিন্তা করার কিছু নেই, মিরাই। 149 00:11:11,290 --> 00:11:13,800 সেনকুর বিজ্ঞান কখনো ভুল করেনা। 150 00:11:14,590 --> 00:11:16,280 কোনো কিছু না পারলে, ও ঠিকই স্বীকার করে নেয়। 151 00:11:17,360 --> 00:11:24,630 সুকাসাকে বাঁচাবার একটা পথ যখন ও খুঁজে চলেছে, তখন একটা না একটা পথ ও খুঁজে পাবেই। 152 00:11:26,570 --> 00:11:28,800 সম্ভবনা যতই ক্ষুদ্র হোক না কেন... 153 00:11:28,800 --> 00:11:32,910 কিংবা যত দীর্ঘ সময়ই লাগুক না কেন। একটা পথ ও পাবেই পাবে। 154 00:11:38,320 --> 00:11:39,890 শরীরটা আমার। 155 00:11:40,530 --> 00:11:42,570 আমার শরীরে কী চলছে, তা আমার চেয়ে বেশি কেউ জানেনা। 156 00:11:43,670 --> 00:11:45,970 সার্জারির ফলে আমরা কিছুটা সময় হাতে পাব ঠিকই। 157 00:11:46,610 --> 00:11:50,060 কিন্তু, কিছুদিনের মধ্যেই ক্ষতে পচন ধরে আমি মারা যাব। 158 00:11:50,490 --> 00:11:51,350 হ্যাঁ। 159 00:11:51,770 --> 00:11:55,230 তোমাকে বাঁচাবার একমাত্র উপায় হলো, তোমাকে পাথরে পরিণত করা। 160 00:11:56,600 --> 00:11:57,980 পাথরে পরিণত করা? 161 00:11:58,910 --> 00:12:02,810 পাথর-দশা থেকে মুক্ত হওয়ার জীবনদায়ক প্রভাবকে... 162 00:12:02,810 --> 00:12:05,490 কাজে লাগিয়ে, আমরা ওকে সারিয়ে তুলব। 163 00:12:05,490 --> 00:12:09,010 হ্যাঁ, তোমরা যুক্তিটা আমি বুঝতে পারছি। 164 00:12:09,010 --> 00:12:12,460 কিন্তু, কীভাবে ওকে পাথরে পরিণত করবে, সেটা কি আসলেই জানো? 165 00:12:12,460 --> 00:12:15,360 শান্ত হও। বাচ্চাদের মতো অধৈর্য হয়ে যাচ্ছ কেন? 166 00:12:15,770 --> 00:12:18,130 আমাদের সেটা খুঁজে বের করতে হবে। 167 00:12:19,100 --> 00:12:22,170 কিন্তু জানিনা, তার জন্য কত বছর অপেক্ষা করতে হবে। 168 00:12:23,040 --> 00:12:26,220 দশ বিলিয়ন পার্সেন্ট সম্ভাবনা আছে, ততদিনে তুমি মৃত্যুবরণ করবে। 169 00:12:27,450 --> 00:12:31,380 তাই, তেমন কিছু ঘটে যাওয়ার আগেই, আমার নিজ হাতে... 170 00:12:32,300 --> 00:12:34,940 তোমাকে খুন করতে হবে, সুকাসা। 171 00:12:40,690 --> 00:12:43,150 কী এসব বলছ তুমি? 172 00:12:43,150 --> 00:12:45,200 আমি সুকাসাকে ঠাণ্ডায় জমিয়ে মেরে ফেলব। 173 00:12:45,850 --> 00:12:48,120 একপ্রকার কোল্ড স্লিপই বলতে গেলে। 174 00:12:48,730 --> 00:12:51,180 আর সে সময়টাতে, আমরা ওকে পাথরে পরিণত করার একটা পথ খুঁজে বের করব। 175 00:12:52,090 --> 00:12:54,830 আমি তোমাকে বাঁচিয়ে তুলবই। তার জন্য আমাকে যা-ই করতে হোক না কেন। 176 00:12:56,050 --> 00:12:57,790 এছাড়া আর কোনো পথ খোলা নেই। 177 00:12:59,280 --> 00:13:02,270 আমার উপর আস্থা রেখে... মৃত্যুকে বরণ করে নাও। 178 00:13:05,540 --> 00:13:06,770 অবশ্যই। 179 00:13:08,760 --> 00:13:12,590 আমাকে যদি মরতেই হয়, তবে আমি চাই সেটা তোমার হাত দিয়েই হোক। 180 00:13:16,280 --> 00:13:22,400 হাজার হোক, আমি ইতোমধ্যেই একবার তোমাকে খুন করেছি। 181 00:13:23,530 --> 00:13:26,050 ওহ, তাই তো। ঠিকই বলেছ তুমি। 182 00:13:27,100 --> 00:13:29,180 আমার প্রতিশোধটাও নেওয়া হয়ে যাবে। একদম সোনায় সোহাগা। 183 00:13:29,180 --> 00:13:31,520 তবে মরতে আর দেরি কিসের? 184 00:13:42,960 --> 00:13:49,610 আমার মিষ্টি বাষ্প গরিলা আবার দুর্দান্ত কোনো রূপে নতুন করে জন্ম নিতে চলেছে! 185 00:13:49,610 --> 00:13:52,950 ইঞ্জিনে ব্যবহার করা পিস্টনদুটো আমার লাগবে। 186 00:13:53,530 --> 00:13:55,700 আর সেলফোনটাকেও আমাদের খুলে ফেলতে হবে। 187 00:13:55,700 --> 00:13:59,490 সোনার তারগুলোকে জড়ো করো! 188 00:13:59,490 --> 00:14:01,410 জংলীগুলো এসব কী করছে! 189 00:14:01,410 --> 00:14:02,790 চুপ করো। 190 00:14:03,250 --> 00:14:06,340 এই মুহূর্তে দাঁড়িয়ে আমার নিজদেরকেই জংলী মনে হচ্ছে। 191 00:14:06,340 --> 00:14:07,970 অসাধারণ। 192 00:14:07,970 --> 00:14:09,780 তোমরা বানাচ্ছটা কী? 193 00:14:10,120 --> 00:14:11,800 ওহ, একটা রেফ্রিজারেটর। 194 00:14:12,940 --> 00:14:14,690 একটা... {\alpha&HFF&\t(620,620,1 \alpha&H00&}রেফ্রিজা...{\alpha&HFF&\t(1030,1030,1 \alpha&H00&}রেটর?! 195 00:14:14,690 --> 00:14:16,210 ডিপ ফ্রিজের মতোই অনেকটা। 196 00:14:16,700 --> 00:14:18,540 এই পাথুরে দুনিয়ায়? 197 00:14:18,540 --> 00:14:21,420 হ্যাঁ। আধুনিক মানুষের প্রতিক্রিয়া এমনটাই হয়। 198 00:14:21,420 --> 00:14:23,420 শুরুতে আমিও এমনটাই বলতাম। 199 00:14:23,420 --> 00:14:26,330 কিন্তু এখন আমার হাসা ছাড়া কিছুই করার নেই। 200 00:14:30,760 --> 00:14:33,410 এই লাগিয়ে দিলাম দুটো পাম্প। 201 00:14:33,410 --> 00:14:37,910 সোনার তারের অংশটার মধ্য দিয়ে বাতাসকে আগে-পিছে ঠেলা হবে... 202 00:14:37,910 --> 00:14:42,120 তাহলেই তাপ সরে গিয়ে, সবকিছুকে জমিয়ে দেবে! 203 00:14:43,350 --> 00:14:46,880 আমি ঠিক জানিনা এটা কীভাবে কাজ করে, কিন্তু বাপরে বাপ! 204 00:14:46,880 --> 00:14:50,450 ফ্রিজারের কার্যপদ্ধতি আসলেই এতোটা সরল? 205 00:14:50,450 --> 00:14:53,240 আধুনিক যুগেরগুলো আরেকটু জটিল আসলে। 206 00:14:53,530 --> 00:14:56,160 কোনো জিনিসকে জমানো হলে, সেটা পচে যায় না, এটুকু আমি জানি। 207 00:14:56,430 --> 00:15:04,250 হ্যাঁ, এভাবে করে হয়তো দশ বিলিয়ন পার্সেন্ট নিঁখুত একটা খাদ্য সংরক্ষণের উপায় আমাদের হাতে চলে আসবে। 208 00:15:06,120 --> 00:15:07,580 পাথরে পরিণত করার আলো! 209 00:15:11,220 --> 00:15:15,800 একফোঁটা সঞ্জীবনী পানি ঢেলে দিলেই, যখন যেখানে খুশি, টাটকা মাছ আমরা পেয়ে যাব। 210 00:15:16,680 --> 00:15:20,560 খুশির খবর হলো, পুনরুজ্জীবন প্রভাব সব জীবাণুদেরও দূর করে দেবে। 211 00:15:20,560 --> 00:15:26,090 {\an8}—এর মানে কি এটা শুয়োরের ওপরও ব্যবহার করা যাবে?! 212 00:15:21,640 --> 00:15:26,090 —যেটার কারণে পুরো মানবজাতিই শেষ হয়ে গেল, সেটাকে ও নিজেদেরই সুবিধার কাজে ব্যবহার করবে বলছে। 213 00:15:26,090 --> 00:15:29,090 দারুণ! এটা তো একেবারে নতুন একটা বিজ্ঞান! 214 00:15:29,090 --> 00:15:30,510 জয় পাথরীকরণের জয়! 215 00:15:30,510 --> 00:15:32,210 জালে কম মাছ ধরা পড়লেও সমস্যায় পড়তে হবে না। 216 00:15:34,820 --> 00:15:38,170 যদি সাতশ কোটি মানুষকে টিকিয়ে রাখা না-ই যায়, তবে... 217 00:15:38,170 --> 00:15:42,870 আমরা সাতশ কোটি মানুষ মিলে, সাতশ কোটি মানুষকে টিকিয়ে রাখার পথ খুঁজে বের করব। 218 00:15:43,560 --> 00:15:46,210 বিজ্ঞান ঠিক এভাবেই কাজ করে। 219 00:15:46,210 --> 00:15:50,280 শুধু এর সাথে ফ্রিজ-ড্রায়ারকে যুক্ত করে দিলেই, কেল্লাফতে। 220 00:15:50,890 --> 00:15:53,720 আমাদের আর খাদ্য নিয়ে সমস্যায় পড়তে হবে না! 221 00:15:53,990 --> 00:15:55,210 হ্যাঁ! 222 00:15:55,210 --> 00:15:57,350 আমরা একটা রেফ্রিজারেটর বানিয়ে ফেলেছি! 223 00:15:56,720 --> 00:15:58,470 রেফ্রিজারেটর অর্জিত!! 224 00:15:58,470 --> 00:15:59,940 চলো, চলো বাচ্চারা। 225 00:15:59,940 --> 00:16:01,660 আমাদের আর এখানে থাকা যাবেনা! 226 00:16:02,220 --> 00:16:03,480 কিন্তু কেন? 227 00:16:04,570 --> 00:16:11,610 যদি তোমাকে তোমার কোনো বন্ধুকে হত্যা করতে হতো, তবে কি চাইতে কেউ সেটা দেখুক? 228 00:16:15,680 --> 00:16:17,610 ওরা দুজনেই এখানকার নেতা। 229 00:16:18,090 --> 00:16:22,000 আশেপাশে অন্যকেউ থাকলে ওদের দুজনের কথা বলতে অসুবিধা হবে। 230 00:16:39,740 --> 00:16:41,880 কোল্ড স্লিপ? 231 00:16:41,880 --> 00:16:44,770 কল্পবিজ্ঞানের মহাকাশযানেই এসবের অস্তিস্ত্বের কথা শুনেছি। 232 00:16:47,740 --> 00:16:49,300 মহাকাশযান... 233 00:16:49,300 --> 00:16:51,840 একটা সোয়ুজে তিনজন লোক ধরে। 234 00:16:52,320 --> 00:16:56,860 কোনো মহাকাশ ভ্রমণে যেতে হলে, আমাদের মধ্যে থেকে কাকে কাকে তোমার সাথে নিতে? 235 00:16:57,980 --> 00:16:59,410 দেখা যাক... 236 00:17:02,470 --> 00:17:08,310 তুমি কি আমাকে যোগ্য লোকদের একটা তালিকা বানাতে বলছ নাকি? 237 00:17:08,310 --> 00:17:10,660 অ্যাঁ? মানে কী? 238 00:17:10,660 --> 00:17:12,170 এমনিই জানতে চাচ্ছি। 239 00:17:13,840 --> 00:17:17,830 এই শেষ মুহূর্তে এসে কেন এসব খোশগল্প করতে চাইছ তুমি? 240 00:17:21,840 --> 00:17:25,020 কেন? আমরা কি এমনিই হালকা গল্পগুজব করতে পারিনা? 241 00:17:31,050 --> 00:17:33,530 বেশ... তাইজু আর... 242 00:17:34,070 --> 00:17:39,690 গ্রহ-উপগ্রহ অন্বেষণে যাওয়ার জন্য তুমি শারিরীকভাবে খুব একটা উপযুক্ত নও, সেনকু 243 00:17:40,530 --> 00:17:43,200 কাউকে সাথে নিতে হলে, ক্রোমকে নেওয়া যায়। 244 00:17:43,200 --> 00:17:47,040 হ্যাঁ। আমার ওসব জায়গায় না গেলেও চলবে। 245 00:17:47,790 --> 00:17:50,210 মাথায় খোলকওয়ালা মেয়েটা? 246 00:17:50,210 --> 00:17:51,280 ওকে নেবে না? 247 00:17:52,000 --> 00:17:53,460 ও একজন সাংবাদিক। 248 00:17:54,330 --> 00:17:57,510 কাকে বাঁচিয়ে তুলতে হবে, সে ব্যাপারে ও বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে। 249 00:17:59,030 --> 00:18:01,470 আমি ভেবেছিলাম তোমার ওকে পছন্দ... 250 00:18:01,680 --> 00:18:06,290 যে, সর্বশক্তিমান হাইস্কুল প্রাইমেট হয়তো এমন মেরিলিন মনরো মার্কা মেয়েদেরই পছন্দ করে। 251 00:18:07,020 --> 00:18:10,970 কাউকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে তার চেহারাকে গুরুত্ব দিইনি আমি। 252 00:18:10,970 --> 00:18:12,230 বড্ড নাক উঁচু স্বভাব তোমার। 253 00:18:12,620 --> 00:18:17,830 তা যাইহোক, আবার এমনটা বোলো না যে, এই "সর্বশক্তিমান হাইস্কুল প্রাইমেট"... 254 00:18:17,830 --> 00:18:21,240 খেতাবটা তুমি নিজেই নিজেকে দিয়েছ। 255 00:18:21,930 --> 00:18:26,440 আমি কখনো নিজেকে অমনভাবে দেখিনি। 256 00:18:26,440 --> 00:18:32,640 গাট্টাগোট্টা পাহাড়ি গরিলাগুলোরই আসলে সবচেয়ে শক্তিশালী প্রাইমেট হওয়ার কথা। 257 00:18:34,740 --> 00:18:36,690 ওগুলোকে হারানোটা সহজ ছিলনা। 258 00:18:36,690 --> 00:18:37,400 মানে? 259 00:18:38,250 --> 00:18:42,440 একটা টিভি শো'র হয়ে, একটার সাথে লড়েছিলাম একবার। 260 00:18:43,600 --> 00:18:46,060 দৈত্য-দানব শিকার করে বেড়ানোই কাজ নাকি তোমার? 261 00:18:47,880 --> 00:18:50,410 একটা সিংহের সাথেও লড়েছিলে তুমি, মনে পড়ে? 262 00:18:51,790 --> 00:18:55,320 পুড়িয়ে কিংবা সেদ্ধ করেও, মুখে তোলার মতো ছিলনা ওটার স্বাদ। 263 00:18:55,880 --> 00:19:01,320 আমরা তিনজনই মুখ সিটকিয়ে রেখেছিলাম। যেন কোনো বাজিতে হেরে গেছি আমরা। 264 00:19:01,820 --> 00:19:06,580 তাইজুর বুদ্ধিতে গণ্ডায় গণ্ডায় মাশরুমের সাথে ঐ মাংস গেলার ফলেই প্রাণটা রক্ষা পেয়েছে। 265 00:19:08,810 --> 00:19:10,470 পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। 266 00:19:14,000 --> 00:19:22,110 তোমাদের দুজনের সাথে কাটানো ঐ দিনগুলো সত্যিই মজার ছিল। 267 00:19:23,880 --> 00:19:25,720 সেনকু। 268 00:19:28,910 --> 00:19:33,630 তাইজু যে বিষাক্ত মাশরুমটা খেয়ে ফেলেছিল না... 269 00:19:33,630 --> 00:19:35,700 ওটাকে বলে আমানিটা মুস্কারিয়া। 270 00:19:35,700 --> 00:19:38,860 একবারে অনেকগুলো খেয়ে ফেললে, চোখে ভুল দেখতে শুরু করবে। 271 00:19:39,130 --> 00:19:45,180 আর সুপার মারিও বিশাল আকৃতি ধারণ করার জন্য যে জিনিসটা খায়, মাশরুমটা দেখতে ঠিক সেরকম। 272 00:19:46,230 --> 00:19:49,000 এতে ওর শক্তি কিন্তু একদমই বাড়না। 273 00:19:49,000 --> 00:19:50,600 কেন জানো? 274 00:19:51,410 --> 00:19:57,580 কারণ, মাশরুমটা খেয়েছে বলেই, ওর নিজেকে বিশাল আকৃতির মনে হচ্ছে। 275 00:19:57,580 --> 00:20:00,920 নির্ঘাত দৃষ্টিভ্রম হচ্ছে ওর। দশ বিলিয়ন পার্সেন্ট নিশ্চিত আমি। 276 00:20:05,020 --> 00:20:05,970 ঠিক না? 277 00:20:07,050 --> 00:20:08,720 ঠিক বলিনি আমি? 278 00:20:10,740 --> 00:20:14,070 কিছু তো বলো, সুকাসা? 279 00:20:26,320 --> 00:20:31,110 বছরের পর বছর ধরে তুমি আমাকে 280 00:20:31,110 --> 00:20:33,460 আগলে রেখেছিলে, ভাইয়া। 281 00:20:34,030 --> 00:20:37,160 তাই, এবার আমি তোমাকে আগলে রাখব। চিরকাল ধরে। 282 00:20:38,170 --> 00:20:40,820 আমি প্রতিটা দিন তোমাকে দেখতে আসব। 283 00:20:41,960 --> 00:20:43,980 তোমার কোনো ক্ষতি আমি হতে দেবোনা। 284 00:20:52,290 --> 00:20:56,060 বেশ, বেরিয়ে পড়বার জন্য তৈরি হয়ে যাও। 285 00:20:56,690 --> 00:20:58,440 আমাদের হাতে বেশি সময় নেই। 286 00:21:02,760 --> 00:21:04,450 সবাই একসাথে? 287 00:21:04,450 --> 00:21:07,170 সুকাসা কখনো এভাবে সকলকে একসাথে ডাকেনি। 288 00:21:07,850 --> 00:21:09,290 কত লোক দেখো একবার! 289 00:21:09,290 --> 00:21:11,870 কখনো এতোগুলো লোককে একসাথে দেখিনি! 290 00:21:13,220 --> 00:21:16,300 আচ্ছা, শোনো সবাই! 291 00:21:16,300 --> 00:21:20,480 তো, ৩৭০০ বছর আগে পৃথিবী বুকে নেমে এসে, 292 00:21:20,480 --> 00:21:23,590 সবাইকে পাথরে পরিণত করে দেওয়া সেই আলো... 293 00:21:23,870 --> 00:21:25,680 ওটা আসলে ছিলটা কী? 294 00:21:25,920 --> 00:21:29,340 ভাইরে, তখন আমি রাস্তায় দাঁড়িয়ে হিসু দিচ্ছিলাম। 295 00:21:29,340 --> 00:21:31,060 তুমি না একজন পুলিশ? 296 00:21:31,300 --> 00:21:37,310 এটা কোনো প্রকার হামলা হয়ে থাকলে, পরেরবার এমন কিছু হলে, মানুষ বাঁচার সুযোগই পাবেনা। 297 00:21:37,650 --> 00:21:42,800 এজন্যই তো আমরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে, সেই রহস্যময় আলোর প্রকৃতিকে উদঘাটন... 298 00:21:42,800 --> 00:21:43,780 করতে চলেছি। 299 00:21:44,450 --> 00:21:47,490 কয়েক হাজার বছর আগে, বিয়াকুইয়া আমাদের জন্য সোনার মতো দামি... 300 00:21:47,490 --> 00:21:49,470 কিছু তথ্য রেখে গেছে। 301 00:21:49,470 --> 00:21:51,870 যেখান থেকে এ আলোর উৎপত্তি, সেখানেই আমরা যেতে চলেছি। 302 00:21:52,310 --> 00:21:54,210 পৃথিবী ঠিক বিপরীর প্রান্তে! 303 00:21:54,210 --> 00:21:55,680 পৃথিবীর বিপরীত প্রান্তে?! 304 00:21:55,680 --> 00:21:57,620 সেখানে আমরা যাব কীভাবে? 305 00:21:57,900 --> 00:21:59,790 সহজ ব্যাপার। 306 00:21:59,790 --> 00:22:03,990 নিয়ানডার্থালেরা পর্যন্ত পুরো ইউরেশিয়া অঞ্চল পাড়ি দিতে পেরেছিল। 307 00:22:03,990 --> 00:22:06,400 হ্যাঁ। সেটা করতে তাদের হাজার দশের বছর লেগেছিল। 308 00:22:06,400 --> 00:22:10,390 আর সেসময় তাদের পাগুলোও ছিল যথেষ্ট শক্তিশালী। 309 00:22:11,340 --> 00:22:14,690 তবে আমরা নিজেদের মগজ এবং হৃদয় দিয়ে সেখানে পৌঁছাব! 310 00:22:14,690 --> 00:22:16,640 পৃথিবীর একদম বিপরীত প্রান্তে! 311 00:22:16,640 --> 00:22:18,770 শুধু পায়ে হেঁটেই তো সেখানে যাওয়া যাবেনা, ঠিক না? 312 00:22:18,770 --> 00:22:20,260 মোটেই না। 313 00:22:20,260 --> 00:22:21,960 আমাদেরকে সমুদ্র পাড়ি দিতে হবে! 314 00:22:21,960 --> 00:22:27,830 আর তাই, আমরা সবাই মিলে একটা জাহাজ নির্মাণ করতে চলেছি! 315 00:22:29,880 --> 00:22:33,400 পৃথিবী সব রহস্য উদ্ধারের অভিযানে বেরিয়ে পড়তে যাচ্ছি আমরা! 316 00:22:33,900 --> 00:22:37,580 এবার সূচনা হতে চলেছে প্রস্তর পৃথিবীর আবিষ্কারের যুগের! 317 00:22:38,910 --> 00:22:40,750 বাপরে বাপ! 318 00:22:40,750 --> 00:22:42,790 আমিও তোমাদের সাহায্য করব! 319 00:22:44,460 --> 00:22:45,920 আমরা নৌকা বানানোর ব্যাপারটা সামলাব। 320 00:22:46,170 --> 00:22:49,550 সমুদ্রের সাথে ইশিগামী গ্রামের আত্মিক সম্পর্ক। 321 00:22:51,160 --> 00:22:53,690 অবশেষে আমরা বিদেশ ঘোরার সুযোগ পাচ্ছি! 322 00:22:53,690 --> 00:22:54,970 তোমার কাছে তেমন লাগছে? 323 00:22:54,970 --> 00:22:56,060 ঠিকই বলেছ যদিও। 324 00:22:56,060 --> 00:22:59,010 জাহাজে করে সমুদ্র পাড়ি দেওয়ার অভিযানে যাচ্ছি আমরা! 325 00:22:59,010 --> 00:23:02,220 সবার খুব পছন্দ হবে এটা। 326 00:23:02,220 --> 00:23:03,590 আমি নিশ্চিত। 327 00:23:04,470 --> 00:23:08,050 ও সত্যি সত্যিই পুরো পৃথিবী ঘোরার কথা ভাবছে। 328 00:23:08,050 --> 00:23:12,740 বিজ্ঞানের রাজ্য কখনো মিছিমিছি কিছু বলেনা। 329 00:23:14,090 --> 00:23:17,810 আমার এই প্রস্তর পৃথিবীতে জেগে ওঠার পর আড়াইটা বছর কেটে গেছে। 330 00:23:19,780 --> 00:23:21,420 আমাদের চলার পথটা মসৃণ ছিল না। 331 00:23:22,350 --> 00:23:28,170 অবশেষে আমরা মানবজাতির ভবিষ্যতের পথ ধরে এগিয়ে চলতে শুরু করেছি 332 00:23:28,680 --> 00:23:29,800 হ্যাঁ। 333 00:23:29,800 --> 00:23:31,850 এটা তো কেবল শুরু। 334 00:23:33,130 --> 00:23:36,900 অবশেষে আমরা সেই রহস্যময় আলোর পেছনের সত্যকে উদঘাটন করতে চলেছি। 335 00:23:37,890 --> 00:23:41,980 সময় হয়েছে বিজ্ঞান দিয়ে কল্পনাকে ছাপিয়ে যাওয়ার। 336 00:23:43,700 --> 00:23:46,750 কী ভীষণ রোমাঞ্চকর! 337 00:23:50,050 --> 00:23:54,950 সাবটাইটেল অনুবাদকঃ শুভ 338 00:23:54,990 --> 00:24:00,000 এই অনুষ্ঠানটি সম্পূর্ণ কাল্পনিক। তবে উল্লিখিত প্রাণি, গাছপালা, ও বিভিন্ন জিনিসপত্র তৈরির প্রক্রিয়া বাস্তব। নিজে নিজে এসব তৈরি করা বিপদজনক এবং কিছু ক্ষেত্রে অবৈধও। পূর্ব অভিজ্ঞতা ব্যতীত এসব করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো।