1 00:00:01,040 --> 00:01:11,580 আগের পর্বে যা দেখেছেন... 2 00:01:13,080 --> 00:01:25,000 সাবটাইটেল পরিবেশনায়: :.:.: THE GHOST SQUAD :.:.: 3 00:02:07,000 --> 00:03:15,000 Bangla Subtitle Created By :.:.: AKASH BASAK :.:.: 4 00:03:24,720 --> 00:03:26,120 - শুভ অপরাহ্ন। - শুভ অপরাহ্ন। 5 00:03:26,320 --> 00:03:28,000 - শুভ অপরাহ্ন। - শুভ অপরাহ্ন। 6 00:03:31,680 --> 00:03:33,360 আসসালামু আলাইকুম, ভাইয়া। 7 00:03:34,480 --> 00:03:35,760 আমি সেমিহা'কে নিতে এসেছি। 8 00:03:36,960 --> 00:03:39,640 আগে একটু সালাম বললে কি খুব বড়ো ক্ষতি হয়ে যেতো? 9 00:03:39,720 --> 00:03:42,000 বেশি কথা বাড়িও না, সাদেতিন। 10 00:03:42,360 --> 00:03:44,000 তোমার রসবোধে একটুও জং ধরেনি। 11 00:03:44,080 --> 00:03:46,400 মাশাআল্লাহ, তুমি একটুও বদলাওনি। 12 00:03:46,480 --> 00:03:48,080 কিন্তু এই জায়গাটা অনেক বদলে গেছে। 13 00:03:48,160 --> 00:03:50,280 পরকালে যখন ধনসম্পদ হবে মূল্যহীন তখনকার... 14 00:03:50,360 --> 00:03:51,480 ...বিপত্তি সম্পর্কে আমরা কেন জানি না? 15 00:03:51,560 --> 00:03:54,240 মাশাআল্লাহ, সেটা শুধুমাত্র আল্লাহ'ই বলতে পারবেন। 16 00:03:54,320 --> 00:03:56,440 - আমাদের কর্তব্য... - ফালতু বকা বাদ দাও... 17 00:03:56,520 --> 00:03:57,760 ...আমি সেমিহা'কে নিয়েই চলে যাবো। 18 00:03:58,560 --> 00:03:59,560 সেমিহা! 19 00:04:06,840 --> 00:04:07,840 আমি কিন্তু তোমায় ডাকছি, সেমিহা! 20 00:04:09,360 --> 00:04:11,280 এখানে নয়, ভাইয়া। 21 00:04:12,000 --> 00:04:14,680 আর আমাদের কিছু আদরণীয় অতিথিদের মাঝে এটা লজ্জাজনক হবে। 22 00:04:56,600 --> 00:04:59,680 জীববিজ্ঞান বিভাগ 23 00:05:27,640 --> 00:05:29,120 তোমারটা আগেই সেরে ফেলেছি। 24 00:05:30,560 --> 00:05:33,160 তোমার জন্য অনেকক্ষণ বসে ছিলাম, কিন্তু তুমি এলেই না। 25 00:05:34,760 --> 00:05:36,680 আশা করছি আমার পাঠানো উপহারটা তোমার ভালো লেগেছে। 26 00:05:43,120 --> 00:05:45,640 যাকগে, একেবারে সেরা অংশটা বাজার সময়ে এসেছো। 27 00:05:48,120 --> 00:05:53,080 শিল্পীদের আত্মার মধ্যে কামবাসনা'কে সৃজনশীল শক্তিতে রূপান্তরের ভিন্ন-ভিন্ন পন্থা রয়েছে। 28 00:05:54,720 --> 00:05:57,920 ভার্দি ২৮ বছর বয়সে "নাবুকো"-র কম্পোজিশন করেছিল। 29 00:05:59,320 --> 00:06:01,680 এই ব্যক্তিটার বয়সও ২৮। 30 00:06:08,240 --> 00:06:11,760 পীড়িত একজন পুরুষ, বিবাহিত, দুই সন্তানের বাবা... 31 00:06:11,840 --> 00:06:13,560 ...তাকে তার বাড়ির বাথরুমে... 32 00:06:13,640 --> 00:06:17,480 ...পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে... 33 00:06:17,560 --> 00:06:20,040 ...পরনে ছিল একটা সাদা রঙের ব্লাউজ... 34 00:06:20,120 --> 00:06:21,840 ...আর একটা অলঙ্কৃত স্কার্ট... 35 00:06:22,040 --> 00:06:25,880 ফাঁস লাগাতে সাদা রঙের দড়ি ব্যবহৃত হয়েছে... 36 00:06:27,080 --> 00:06:34,640 ...আর দুই সেন্টিমিটার ব্যাসের একটা মার্কার পেন পায়ুপথে সম্পূর্ণ ঢোকানো ছিল... 37 00:06:35,240 --> 00:06:36,280 ইত্যাদি, ইত্যাদি... 38 00:06:36,840 --> 00:06:38,120 ঘটনাটা বেশ চেনা-চেনা লাগছে? 39 00:06:39,960 --> 00:06:41,480 অটোরিওটিক অ্যাসফিক্সিয়েশন। [Autoerotic asphyxiation - হস্তমৈথুনের সময় যৌন উত্তেজনা বাড়াতে শ্বাসরোধ করা।] 40 00:06:41,680 --> 00:06:42,680 সাব্বাশ। 41 00:06:43,440 --> 00:06:47,080 আমার মতো এত বছর এই পেশার সাথে যুক্ত থাকা কারো কাছে ঘটনাগুলো নিতান্তই সাধারণ লাগে। 42 00:06:47,720 --> 00:06:50,560 তবে অ্যাসফিক্সিয়েশনের ঘটনা সর্বদাই চিত্তাকর্ষক হয়। 43 00:06:52,440 --> 00:06:56,400 যৌন সুখ বাড়াতে নিজেরই শ্বাসরোধ করে ফেলা। 44 00:06:56,960 --> 00:07:00,680 মৃত্যুর সংস্পর্শে থাকাকালীন সুখের চরমসীমায় পদার্পণ। 45 00:07:01,240 --> 00:07:02,720 কী আশ্চর্যজনক, তাই না? 46 00:07:03,960 --> 00:07:06,160 প্রতিবছর, হাজারো মানুষ মৃত্যুর... 47 00:07:06,240 --> 00:07:08,480 ...এত সংস্পর্শে চলে যায় যে, আর ফিরতে পারে না। 48 00:07:09,600 --> 00:07:10,600 এই নওজোয়ান ছেলেটার মতো। 49 00:07:11,920 --> 00:07:13,320 এই সৃজনশীল কার্যের পেছনে... 50 00:07:13,400 --> 00:07:21,960 ...নিহিত রয়েছে আত্মরতিমূলক পর্যায়ে মা ও শিশুর মধ্যে গড়ে ওঠা পরিপূর্ণতার অনুভূতিকে পুনরুদ্ধার করা। 51 00:07:23,160 --> 00:07:25,400 প্রত্যেক শিল্পীর'ই এই বাসনা থাকে। 52 00:07:28,960 --> 00:07:31,680 এই পরিপূর্ণতার অনুভূতিকে প্রাপ্ত করার আরেকটা পন্থা হলো... 53 00:07:33,960 --> 00:07:34,960 মৃত্যু। 54 00:07:36,480 --> 00:07:40,800 মৃত্যুর সংস্পর্শে থাকাকালীন, এই অনুভূতির সবচেয়ে নিকটে থাকা যায়। 55 00:07:43,280 --> 00:07:44,600 ভার্দি কিংবা... 56 00:07:45,800 --> 00:07:46,800 ...এই নওজোয়ান ছেলেটা... 57 00:07:47,040 --> 00:07:49,440 ...দু'জনেই এই পরিপূর্ণতার অনুভূতিকে অনুসরণ করে। 58 00:07:50,000 --> 00:07:51,320 আর আমার দৃষ্টিকোণে... 59 00:07:51,760 --> 00:07:54,120 ...ওরা দু'জনেই অসামান্য সৃজনশীল। 60 00:07:54,920 --> 00:07:56,960 আর আমি ওদের দু'জনকেই শ্রদ্ধা করি। 61 00:07:58,640 --> 00:08:00,720 এই নওজোয়ান ছেলেটা ওর সমবয়সী ভার্দি'র মতো অত ভাগ্যবান না হলেও... 62 00:08:00,800 --> 00:08:03,520 ...নিজেকে একটা শিল্পকর্মের রূপ দিয়েছে... 63 00:08:03,880 --> 00:08:05,520 ...হয়তো তার চেয়েও উৎকৃষ্ট কিছুর। 64 00:08:06,760 --> 00:08:07,760 আর তুমি? 65 00:08:09,000 --> 00:08:12,320 তোমার তদন্তের আয়ত্তে থাকা খুনিদের প্রতি একই শ্রদ্ধাবোধ কাজ করে না? 66 00:08:14,680 --> 00:08:17,320 এই পরিপূর্ণতার অনুভূতির সন্ধানে... 67 00:08:17,400 --> 00:08:18,920 ...ওরা নিজেকে বধের বদলে অন্যের বধ করে... 68 00:08:19,000 --> 00:08:21,800 আর সেটা সৃজনশীল পন্থায় করে বলে... 69 00:08:22,960 --> 00:08:26,000 ...ওরা কি একটুও শ্রদ্ধার হকদার নয়? 70 00:08:30,080 --> 00:08:31,600 আমি বড্ড বেশি বকি, তাই না? 71 00:08:33,120 --> 00:08:34,120 যাকগে... 72 00:08:36,720 --> 00:08:38,360 তোমার আবদুল্লাহ সেরেন... 73 00:08:39,560 --> 00:08:40,880 যেমনটা অনুমান করেছিলাম... 74 00:08:41,160 --> 00:08:42,480 ...কাটার জন্য একই অস্ত্র ব্যবহার করা হয়েছে। 75 00:08:43,080 --> 00:08:46,800 কিন্তু লাশ'টা ও মধুতে না রেখে বরফে রেখেছিল। 76 00:08:47,080 --> 00:08:49,240 মনে হচ্ছে ওর কাছে অত পরিমাণ মধু ছিল না। 77 00:08:50,560 --> 00:08:52,400 লাশটা দিনকয়েক আগেই বরফের সংস্পর্শ থেকে সরানো হয়েছে। 78 00:09:37,560 --> 00:09:38,560 নেজাৎ। 79 00:09:39,720 --> 00:09:41,680 তোমার আগেও এক চোখেই কাজ চলে যেতো। 80 00:09:42,360 --> 00:09:43,840 চাইলে আমার ভালো চোখটা নিয়ে নিতে পারো। 81 00:09:43,920 --> 00:09:45,600 তোমার সেটা খুব করে প্রয়োজন। 82 00:09:49,320 --> 00:09:51,560 কী ব্যাপার, ডক্টর? উডককের গন্ধ পেলেন? 83 00:09:54,440 --> 00:09:58,240 ইস্তানবুল প্রশিক্ষণ ও গবেষণা হাসপাতাল 84 00:10:30,200 --> 00:10:31,200 কী হয়েছে? 85 00:10:39,360 --> 00:10:40,640 আপনি তো ওর জ্ঞান ফিরেছে বলেছিলেন, ডক্টর? 86 00:10:41,200 --> 00:10:42,640 হ্যাঁ, ফিরেছিল, তবে... 87 00:10:43,480 --> 00:10:45,680 ...অপ্রত্যাশিতভাবে এক অ্যানিউরিজম হ্যামারেজ হয়। 88 00:10:45,760 --> 00:10:46,920 এটা আমাদের অনুমানের বাইরে ছিল। 89 00:10:47,720 --> 00:10:48,720 আসলে... 90 00:10:49,640 --> 00:10:52,480 ...ব্যবচ্ছেদ করে আমরা অ্যানিউরিসমে পৌঁছেছি, 91 00:10:52,560 --> 00:10:54,480 ছেদ করা আর্টারি আর... 92 00:10:54,560 --> 00:10:56,840 পেছনের সংযুক্তকারী আর্টারি সংরক্ষণ করে... 93 00:10:57,240 --> 00:10:59,960 বামের পিআইসিএ নির্গমনপথে রক্তপাতের আর্টারিটা... 94 00:11:00,040 --> 00:11:02,360 বুঝেছি, বুঝেছি। এটাই উপরওয়ালার ইচ্ছা। 95 00:11:02,720 --> 00:11:06,360 আমরা অ্যানিউরিজমের সামাল তো দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত রোগীকে বাঁচাতে পারিনি। 96 00:11:06,440 --> 00:11:07,440 মাফ করবেন। 97 00:11:07,520 --> 00:11:09,360 অপারেশনটা খারাপ ছিল না। 98 00:11:10,640 --> 00:11:13,160 এই ধরণের ঘটনাতে জটিলতার হার কত? 99 00:11:14,000 --> 00:11:15,760 এই অনুমান করা যেতে পারে যে... 100 00:11:15,840 --> 00:11:18,880 আঘাত ও রক্তজড়িত অর্ধেক মামলাতেই... 101 00:11:18,960 --> 00:11:21,800 প্রথম ২৪ ঘন্টায় ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ হয়। 102 00:11:21,880 --> 00:11:23,080 আচ্ছা, আমরা আসছি। 103 00:11:23,160 --> 00:11:25,920 - বিষয়টা বেশ কৌতূহলোদ্দীপক। - ডক্টর, মাফ করবেন। 104 00:11:27,720 --> 00:11:31,280 ওরা কুরিয়ার সান্তা'কে গ্রেফতার করেছে। চলো দেখা যাক ওর থেকে কী মেলে। 105 00:11:32,760 --> 00:11:33,760 ডক্টর? 106 00:11:34,760 --> 00:11:35,760 খবরাখবর দিতে থাকবেন। 107 00:12:06,680 --> 00:12:08,840 কালো ছেলেটাকে দেখে তুমি পেরেশান হয়ে গিয়েছিলে। 108 00:12:09,840 --> 00:12:11,720 শোনো, তুমি ইংরেজ হলেও মনে হচ্ছে... 109 00:12:11,800 --> 00:12:14,440 ...তোমার দাদু'র জন্য এই দেশের কিছু খারাপ গুণ বংশ পরম্পরায় পেয়েছো। 110 00:12:15,080 --> 00:12:16,200 তোমার মনটা খুব নরম। 111 00:12:18,480 --> 00:12:20,960 থিওলজিকাল স্কুলের কী অবস্থা? কোনো খবর আছে? 112 00:12:25,840 --> 00:12:26,880 বারংবার ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজের ফলে... 113 00:12:26,960 --> 00:12:29,160 ...একাধিক অঙ্গ বিকল হয়ে গেছে। 114 00:12:33,160 --> 00:12:34,280 আমাদের ময়নাতদন্তের আবেদন করা উচিত। 115 00:12:34,920 --> 00:12:35,920 কী? 116 00:12:36,400 --> 00:12:37,800 বললাম যে, ময়নাতদন্তের জন্য আবেদন করতে হবে। 117 00:12:37,880 --> 00:12:39,880 তুমি কি আরাপের সাথে কাজ করছো, ইংরেজ? 118 00:12:40,440 --> 00:12:42,000 ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শান্তি হয়নি... 119 00:12:42,080 --> 00:12:43,320 ...এখন ওর মৃতদেহের কাটাছেঁড়া করতে চাইছো? 120 00:12:44,160 --> 00:12:47,080 হয়তো মুসা এমন কিছু জানতো যেটা আমাদের থেকে আড়াল করে রাখতে হতো। 121 00:12:47,160 --> 00:12:49,800 তুমি না বলেছিলে ছেলেটা কিচ্ছু জানে না? 122 00:12:49,880 --> 00:12:51,360 ও এখন তোমার কাছে কেন গুরুত্বপূর্ণ হয়ে গেলো? 123 00:12:51,880 --> 00:12:53,000 হয়তো আমি ভুল ছিলাম। 124 00:12:54,120 --> 00:12:56,200 যে কেউই বেচারা ছেলেটার হাতে কিছু টাকা দিয়ে... 125 00:12:56,280 --> 00:12:57,480 ...ওকে কুরিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। 126 00:12:57,560 --> 00:13:00,720 স্পষ্টতই ওকে ব্যবহার করে তারা বইটাকে লাইব্রেরিতে এনেছিল। 127 00:13:03,320 --> 00:13:06,600 স্কেল থ্রি গ্লাসগো থেকে ও সচেতন অবস্থায় ফিরে আসে। [Scale Three Glasgow - কোমার এই অবস্থাতে রোগীর মৃত্যুর সম্ভাবনা সর্বোচ্চ থাকে।] 128 00:13:06,800 --> 00:13:09,360 ওর জ্ঞান ফিরে আসে, সবকিছুই ওর সেরে ওঠার দিকেই ইঙ্গিত দিচ্ছিল। 129 00:13:09,840 --> 00:13:11,400 সমস্ত ডক্টরেরা সেখানে উপস্থিত ছিল। 130 00:13:11,720 --> 00:13:14,040 - আর হঠাতই... - ওর মৃত্যু তোমায় হতবাক করেছে... 131 00:13:14,120 --> 00:13:15,280 ...কিন্তু ও তো পুরোপুরি সেরে ওঠেনি, তাই না? 132 00:13:17,480 --> 00:13:19,040 তাহলে ঘটনাটার ব্যখ্যা কীকরে করবেন? 133 00:13:19,120 --> 00:13:21,080 তোমার কিচ্ছু বোধগম্য হওয়ার প্রয়োজন নেই। 134 00:13:22,640 --> 00:13:23,720 কী বলতে চাইছেন? 135 00:13:23,800 --> 00:13:24,800 এটাই যে... 136 00:13:25,600 --> 00:13:27,680 ওর জীবনের সমাপ্তি ঘটেছে। এটাই উপরওয়ালার ইচ্ছা। 137 00:13:27,960 --> 00:13:29,680 কপালে যা লেখা থাকে সেটাই হয়। 138 00:13:30,240 --> 00:13:31,720 না বেশি, না কম। 139 00:13:35,400 --> 00:13:37,680 কী, ভাগ্যে বিশ্বাস রাখো না? 140 00:13:40,560 --> 00:13:42,720 তুমি তো সবজান্তা। তোমাকে একটা সাধারণ প্রশ্ন করেছি। 141 00:13:43,400 --> 00:13:45,560 আমার কথার সাথে এর কী লেনাদেনা আছে? 142 00:13:45,640 --> 00:13:47,160 প্রতিটা জিনিসই প্রতিটা জিনিসের সাথে সম্পর্কিত। 143 00:13:49,480 --> 00:13:52,720 যদি ভাগ্য কর্তৃক পূর্বনির্ধারিত জীবনের কথা বলে থাকেন... 144 00:13:52,800 --> 00:13:53,800 তাহলে না। 145 00:13:53,880 --> 00:13:57,760 সেই উপলব্ধি সমগ্র বিশ্বের প্রতি কারো কর্তব্য থেকে অব্যাহতি দেয়। 146 00:13:58,160 --> 00:13:59,800 তুমি কিন্তু প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছো, ইংরেজ। 147 00:13:59,880 --> 00:14:03,040 আমি তোমার মতামত শুনতে চেয়েছি, বই পড়ে যেটা শিখেছো সেটা নয়। 148 00:14:03,120 --> 00:14:05,600 আমার মতামতের তোয়াক্কা আবার কবে থেকে করতে লাগলেন? 149 00:14:12,600 --> 00:14:14,880 আমি স্বতন্ত্র ইচ্ছাশক্তিতে বিশ্বাসী। 150 00:14:16,080 --> 00:14:17,760 যাতে সবকিছু সত্ত্বেও আমাদের নির্ণয় ও কর্ম দ্বারা... 151 00:14:17,840 --> 00:14:20,440 ...আমাদের নিয়তিকে নির্ধারিত করতে পারি। 152 00:14:20,520 --> 00:14:22,480 - সবকিছু সত্ত্বেও? - হ্যাঁ। 153 00:14:23,480 --> 00:14:25,120 আমিও যদি এতে বিশ্বাস রাখতে পারতাম। 154 00:14:27,640 --> 00:14:29,080 আপনি কীসে বিশ্বাস করেন? 155 00:14:29,920 --> 00:14:30,920 আমি? 156 00:14:31,560 --> 00:14:32,560 আমি... 157 00:14:33,880 --> 00:14:35,280 কুস্তি'তে বিশ্বাস রাখি। 158 00:14:36,600 --> 00:14:39,800 কিসপেট পুরানো হয়ে গেলেও, কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও... 159 00:14:41,200 --> 00:14:42,840 ...সমাপ্তিটা জানা থাকলেও। 160 00:14:43,320 --> 00:14:44,680 আমি কুস্তিতে বিশ্বাস রাখি। 161 00:15:03,640 --> 00:15:05,360 তো, কে সেই হারামি? 162 00:15:05,440 --> 00:15:06,520 স্যার, এখানে। 163 00:15:09,320 --> 00:15:11,080 এখানটা ভালোভাবে দেখলে... 164 00:15:12,240 --> 00:15:15,240 -...ট্রাঙ্কে একটা লোগো দেখতে পাবেন। - হ্যাঁ? 165 00:15:16,120 --> 00:15:17,440 এটা ইপসিলন নামক এক কোম্পানির। 166 00:15:17,880 --> 00:15:20,000 মনে হচ্ছে মোটরসাইকেল কুরিয়ারের মাধ্যমে ওরা ডেলিভারি দেয়। 167 00:15:20,280 --> 00:15:22,280 কিন্তু ২০১৬-তে ওরা দেউলিয়া হয়ে পড়ে। 168 00:15:22,360 --> 00:15:23,960 দায়িত্বে থাকা কোনো ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। 169 00:15:24,040 --> 00:15:25,920 কুরিয়ার সম্পর্কিত কোনো তথ্যও আমরা পাইনি। 170 00:15:26,000 --> 00:15:27,520 তারপর, জাহাঙ্গীর কিছু তথ্য বের করলো। 171 00:15:28,360 --> 00:15:31,720 স্যার, বাইকাররা তাদের বাইককে অত্যন্ত ভালোবাসে। 172 00:15:31,800 --> 00:15:33,080 সেটার আপনি কল্পনাও করতে পারবেন না। 173 00:15:33,360 --> 00:15:36,880 কেউ-কেউ তো নিজ সন্তান ও পরিবারের মতো করে আগলে রাখে। 174 00:15:36,960 --> 00:15:38,000 সংক্ষেপে বোঝাও, জাহাঙ্গীর। 175 00:15:39,560 --> 00:15:41,440 ইন্টারনেটে কিছু ফোরাম আছে... 176 00:15:42,000 --> 00:15:44,960 ...যেখানে তারা তাদের বাইকের সাথে ছবি ছাড়ে... 177 00:15:45,280 --> 00:15:47,720 ...ভাবলাম সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। আহমেত, ওপেন করো তো। 178 00:15:48,600 --> 00:15:49,640 বাতিন বসনালি। 179 00:15:50,000 --> 00:15:53,280 মারধোর ও অনধিকারপ্রবেশের জন্য ওর একাধিক ক্রিমিনাল রেকর্ড আছে। 180 00:15:53,360 --> 00:15:55,240 গতবছর ওর বিচার বিভাগীয় প্রবেশন শেষ হয়। 181 00:15:55,480 --> 00:15:56,480 ঠিকানা? 182 00:15:59,760 --> 00:16:00,760 জাহাঙ্গীর। 183 00:16:01,480 --> 00:16:02,480 সাব্বাশ। 184 00:16:04,080 --> 00:16:05,160 ধন্যবাদ, স্যার। 185 00:16:57,560 --> 00:17:00,560 এত জোরে-জোরে কেন ঠকঠক করছেন, আল্লাহ! এত জোরে-জোরে কেন ঠকঠক করছেন? 186 00:17:01,400 --> 00:17:02,400 কী? 187 00:17:02,760 --> 00:17:03,760 পুলিশ। 188 00:17:04,080 --> 00:17:05,200 ঘরে কেউ নেই? 189 00:17:05,960 --> 00:17:08,080 ছেলেটা বাড়িতে না থাকলে দরজা পিটিয়ে লাভ নেই। 190 00:17:08,640 --> 00:17:11,640 হেসার চাচী শুনতে পান না। ঐ সুইচটা টিপুন। 191 00:17:12,800 --> 00:17:13,800 ধন্যবাদ। 192 00:17:28,320 --> 00:17:30,000 বাতিন বসনালি এখানে থাকে? 193 00:17:33,320 --> 00:17:34,320 বাতিন বস... 194 00:18:15,080 --> 00:18:16,080 থামো! পুলিশ! 195 00:18:16,920 --> 00:18:17,920 থামো! 196 00:18:41,280 --> 00:18:42,280 থামো! 197 00:18:48,080 --> 00:18:49,080 শুয়ে থাকো! উঠবে না! 198 00:19:00,000 --> 00:19:01,000 তো, বলো। 199 00:19:06,640 --> 00:19:10,040 খোকা, আমাদের হাতে ফালতু সময় নেই। বেশ, তুমি একটা খেলা খেলতে চেয়েছিলে। 200 00:19:10,600 --> 00:19:11,800 আমরা একসাথে ভালোই আনন্দ করে নিয়েছি। 201 00:19:11,880 --> 00:19:13,960 এবার, সব'টা খুলে বলো। 202 00:19:18,200 --> 00:19:19,200 চলো, বলে ফেলো। 203 00:19:22,720 --> 00:19:24,200 পা নড়ানো বন্ধ করো! 204 00:19:33,000 --> 00:19:35,080 জাহান্নামে পাঠাবো তোকে! 205 00:19:35,160 --> 00:19:36,880 এখান থেকে তুই জীবিত বেরাতে পারবি না, বুঝলি? 206 00:19:40,920 --> 00:19:42,440 বল, শালা! মুখ খোল! 207 00:19:43,800 --> 00:19:45,760 ওটা একটা দুর্ঘটনা ছিল, স্যার। কসম, ওটা একটা দুর্ঘটনা ছিল। 208 00:19:46,760 --> 00:19:48,360 আমার সাথে চোদনামো মারাচ্ছিস? 209 00:19:49,240 --> 00:19:50,320 আমার সাথে চোদনামো মারাচ্ছিস? 210 00:19:51,320 --> 00:19:53,720 ও বাইকের সামনে ঝাপিয়ে পড়েছিল, স্যার, কসম, আমি ওকে দেখতে পাইনি। 211 00:19:54,880 --> 00:19:55,880 কে ঝাপিয়ে পড়েছিল? 212 00:19:55,960 --> 00:19:56,960 ছেলেটা। 213 00:19:57,520 --> 00:20:01,840 সিনেমায় দেখা একাধিক ব্যক্তিত্বসম্পন্ন উন্মাদ সাজার চেষ্টা করিস না... 214 00:20:01,920 --> 00:20:04,080 ...তোর প্রতিটা ব্যক্তিত্ব'কে জাহান্নামে পাঠাবো! 215 00:20:07,160 --> 00:20:09,920 স্যার... সত্যি বলছি, ওটা একটা দুর্ঘটনা ছিল, স্যার। 216 00:20:10,000 --> 00:20:11,960 সত্যি বলছি, আমি নির্দোষ, স্যার। আমি... 217 00:20:12,040 --> 00:20:14,240 দুর্ঘটনা? এটা কেমন দুর্ঘটনা? 218 00:20:14,320 --> 00:20:16,440 এদের সবাইকে তুই দুর্ঘটনাবশত মেরেছিস? 219 00:20:17,000 --> 00:20:18,440 এদেরকে তুই দুর্ঘটনাবশত মেরেছিস? 220 00:20:19,360 --> 00:20:20,360 এসব কী, স্যার? 221 00:20:20,800 --> 00:20:23,320 কী এসব? এগুলোর সাথে আমার কোনো লেনাদেনা নেই, স্যার, সত্যি বলছি। 222 00:20:23,400 --> 00:20:24,520 কোনো লেনাদেনা নেই? 223 00:20:24,600 --> 00:20:26,000 বল, এটা কে? কে এটা? 224 00:20:26,080 --> 00:20:28,520 কে এটা? আমি তাকে চিনি না, স্যার! 225 00:20:28,600 --> 00:20:29,840 চিনিস না? 226 00:20:31,880 --> 00:20:32,920 এটা তোর বাইক নয়? 227 00:20:33,440 --> 00:20:34,440 নয়? 228 00:20:34,520 --> 00:20:36,480 আমারই তো বাইক। ওখানে কীভাবে গেলো? 229 00:20:36,920 --> 00:20:39,760 উড়ে গিয়েছে। উড়ে। 230 00:20:40,520 --> 00:20:41,520 কান খুলে শুনে নে... 231 00:20:42,000 --> 00:20:46,760 আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে, ভালো করে ভাব নয়তো, তোকে জাহান্নামের দর্শন করাবো। 232 00:20:46,840 --> 00:20:48,440 জাহান্নামের দর্শন। 233 00:20:48,520 --> 00:20:50,880 স্যার, আল্লাহ রহম করুক, কসম খেয়ে বলছি। 234 00:20:50,960 --> 00:20:54,240 ভেবেছিলাম গতকাল রাতে যে ছেলেটাকে ধাক্কা মেরেছিলাম, তার জন্য আমায় গ্রেফতার করা হয়েছে! 235 00:20:54,400 --> 00:20:56,360 কোন ছেলেটা? কোন ছেলেটা? 236 00:20:56,440 --> 00:21:01,280 স্যার? গতকাল রাতে বাড়ি ফেরার সময় একটা ছেলে আমার বাইকের সামনে ঝাপিয়ে পড়ে। 237 00:21:01,360 --> 00:21:03,720 বুঝতে পারছিলাম না কী করবো। সত্যি বলছি, আমি নির্দোষ। 238 00:21:03,800 --> 00:21:05,760 আল্লাহ'র কসম খেয়ে বলছি, আমি কিছু করিনি। প্লিজ, স্যার। 239 00:21:05,840 --> 00:21:07,240 - হাত ছাড়... হাত ছাড় আমার! - আমায় জেলে পাঠাবেন না! আপনার পা-এ পড়ছি! 240 00:21:07,320 --> 00:21:08,960 - ছাড়! ওঠ! - আপনার পা-এ পড়ছি, স্যার! 241 00:21:09,040 --> 00:21:10,920 স্যার! স্যার! 242 00:21:16,440 --> 00:21:17,440 আচ্ছা! ছাড়ো আমায়! 243 00:21:18,680 --> 00:21:19,720 তোমরা যাও। 244 00:21:20,080 --> 00:21:21,440 যাও, যাও, যাও। 245 00:21:23,760 --> 00:21:28,480 আমি নির্দোষ, স্যার। আল্লাহ রহম করো, আমি কিছু করিনি, স্যার। 246 00:21:28,680 --> 00:21:31,440 আমি নির্দোষ, স্যার, সত্যি বলছি। 247 00:21:37,800 --> 00:21:38,800 বাতিন? 248 00:21:39,640 --> 00:21:42,200 - বসে পড়ো। - ওঠ শালা! ওঠ! ওঠ! 249 00:21:44,120 --> 00:21:47,600 আল্লাহ রহম করো, আমি কিছু করিনি, স্যার। সত্যি বলছি। 250 00:22:00,240 --> 00:22:01,240 গতকাল রাতে কোথায় ছিলে? 251 00:22:01,920 --> 00:22:03,360 টুঞ্চু হোটেলে, স্যার। 252 00:22:03,440 --> 00:22:04,440 আর তারপর? 253 00:22:05,840 --> 00:22:07,160 তারপরই বাড়ি চলে আসি, স্যার। 254 00:22:07,240 --> 00:22:09,600 - ক'টার সময়? - রাত একটার দিকে। 255 00:22:10,240 --> 00:22:11,560 টুঞ্চু হোটেলে কেন গিয়েছিলে? 256 00:22:11,960 --> 00:22:12,960 স্যার, আসলে... 257 00:22:13,600 --> 00:22:16,880 পাড়ায় আমার এক শৈশবের বন্ধু আছে... 258 00:22:16,960 --> 00:22:19,920 ...ও একজন এনিমেটর, পর্যটকদের প্রদর্শনী দেখিয়ে... 259 00:22:20,000 --> 00:22:21,360 ...কিছু অর্থ উপার্জন করে। 260 00:22:21,600 --> 00:22:23,520 মাঝেমধ্যে ও আমাকেও ডাকে। 261 00:22:24,200 --> 00:22:25,200 কেমন প্রদর্শনী? 262 00:22:26,120 --> 00:22:28,600 সবধরণের, ওগুলো... 263 00:22:29,480 --> 00:22:30,480 ও তোমায় কেন ডেকেছিল? 264 00:22:31,680 --> 00:22:33,440 ও আমায় সেমাহ-র জন্য ডেকেছিল, স্যার। 265 00:22:34,640 --> 00:22:38,400 মানে, দরবেশদের মতো পোশাক পরে যে ঘুরতে হয়। 266 00:22:38,880 --> 00:22:40,640 বললো একটা ছেলে কম পড়ছে, সেজন্যই আমায় ডেকেছে। 267 00:23:02,840 --> 00:23:03,840 কী মনে হয়? 268 00:23:06,600 --> 00:23:10,040 যাচাই করে দেখো ও সত্যি বলছে কিনা। 269 00:23:26,320 --> 00:23:27,320 হ্যালো? 270 00:23:29,720 --> 00:23:30,920 না, অবাক হইনি। 271 00:23:32,800 --> 00:23:33,800 এখন? 272 00:23:37,520 --> 00:23:39,040 হ্যাঁ, জানি, টানেলে। 273 00:23:40,080 --> 00:23:42,200 বেশ। এক ঘন্টার মধ্যে আসছি। 274 00:23:57,200 --> 00:23:58,200 জায়গাটা বেশ সুন্দর। 275 00:23:58,680 --> 00:24:00,400 আর এখানে ইংরেজ মদ পাওয়া যায়। 276 00:24:04,160 --> 00:24:06,280 ভাবিনি আমরা এমন একটা জায়গাতে দেখা করবো। 277 00:24:06,480 --> 00:24:09,040 আশা করছি তুমি ভাবোনি যে, আমি আঙুরের জুস কিংবা রোজ সিরাপ পান করবো... 278 00:24:09,120 --> 00:24:10,960 ...যেহেতু আমি একজন ইসলামিক হিস্ট্রি প্রফেসর। 279 00:24:11,040 --> 00:24:12,280 না, একদমই নয়। 280 00:24:13,240 --> 00:24:14,240 আমি তো আনাতোলিয়ান... 281 00:24:15,920 --> 00:24:18,409 সুফিবাদের মূল তত্ত্বের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। 282 00:24:19,240 --> 00:24:20,240 অনেক-অনেক ধন্যবাদ। 283 00:24:22,160 --> 00:24:23,840 ভাবতে পারিনি যে, আমার এত বছরের পরিশ্রম... 284 00:24:23,920 --> 00:24:25,680 ...একদিন পুলিশের কাজে আসবে। 285 00:24:28,400 --> 00:24:29,880 যে খুনির সন্ধান করছো... 286 00:24:30,640 --> 00:24:33,040 ...সে কি ভিক্টিমের পাশে রহস্যময় প্রতীক ছেড়ে যাচ্ছে... 287 00:24:33,120 --> 00:24:35,160 ...সেই আয়নাটার মতো, যেটা আমায় দেখিয়েছিলে? 288 00:24:37,440 --> 00:24:38,520 "পাশে" তো বলতে পারবো না। 289 00:24:39,480 --> 00:24:42,200 তাহলে কোথায়? কোথাও টানিয়ে রাখা ছিল? 290 00:24:44,440 --> 00:24:45,640 এর উত্তর দিতে পারবো না। 291 00:24:46,200 --> 00:24:47,840 তদন্তকার্যের গোপনীয়তার দরুণ। 292 00:24:48,120 --> 00:24:49,120 আচ্ছা। 293 00:24:50,280 --> 00:24:51,360 আর তুমি? 294 00:24:52,640 --> 00:24:54,520 তুমি কি এখানে স্পেশাল মিশন কিংবা তেমন কিছু কাজে এসেছো? 295 00:24:54,920 --> 00:24:56,720 না, আসলে... 296 00:24:58,360 --> 00:25:00,280 আমি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 297 00:25:00,720 --> 00:25:02,040 তুমি বলেছিলে যে, তুমি ইংল্যান্ডে বড়ো হয়েছো। 298 00:25:02,280 --> 00:25:04,520 হ্যাঁ, ১৩ বছর বয়স থেকে আমি ইংল্যান্ডে রয়েছি। 299 00:25:05,320 --> 00:25:07,320 তোমার বাবা-মা সেখানে ব্যবসা না অন্য কোনো কাজে গিয়েছিল? 300 00:25:08,000 --> 00:25:09,240 রাজনৈতিক কারণে। 301 00:25:10,120 --> 00:25:12,160 রাজনৈতিক কারণে আমার বাবা পালিয়ে যায়। 302 00:25:12,600 --> 00:25:14,560 বছরখানেক ধরে সে আমাদেরও সেখানে আনার ব্যবস্থা করছিল। 303 00:25:15,400 --> 00:25:18,360 আর আমি ও আমার মা ইংল্যান্ডে যাওয়ার ছয় মাস পরই সে আমাদের ছেড়ে চলে যায়। 304 00:25:19,400 --> 00:25:20,720 নিশ্চয় সময়টা ভারি কঠিন ছিল। 305 00:25:22,640 --> 00:25:23,640 হ্যাঁ, তা ছিল বটে। 306 00:25:24,720 --> 00:25:26,280 আমার মা ইংরেজি'র 'ই'-ও জানতো না। 307 00:25:27,280 --> 00:25:28,280 আমিও তাই। 308 00:25:35,320 --> 00:25:37,080 লন্ডনে কতবছর ছিলে? 309 00:25:37,880 --> 00:25:39,520 একে-অপরকে প্রথম নাম ধরে সম্বোধন করতে পারি? 310 00:25:40,000 --> 00:25:41,000 নিশ্চয়। 311 00:25:44,200 --> 00:25:45,840 লন্ডনে কতবছর ছিলে? 312 00:25:46,800 --> 00:25:49,440 LSE থেকে মাস্টার ডিগ্রী আর ডক্টরেট করেছি। 313 00:25:49,680 --> 00:25:51,080 আমার বাড়ি হলোওয়ে রোডে ছিল। 314 00:25:52,000 --> 00:25:54,120 শৈশবের পুরোটা সময় আমার হাইবিউরি আর ইসলিংটনে কেটেছে। 315 00:25:54,200 --> 00:25:55,360 ওহ, তাই নাকি? 316 00:25:55,840 --> 00:25:58,120 আর তারপর ক্যালেমডোনিয়ান রোডে বহুদিন ছিলাম। 317 00:25:58,920 --> 00:26:01,040 করোনেট চেনো? আমার দারুণ লাগে জায়গাটা। 318 00:26:01,120 --> 00:26:03,200 নিশ্চয়। ছোটবেলায় সেখানে যেতাম। 319 00:26:03,560 --> 00:26:06,000 আমিও। ওটা একসময় একটা সিনেমাহল ছিল। 320 00:26:06,240 --> 00:26:07,560 হ্যাঁ, মনে আছে। ছোটবেলায় দেখেছিলাম। 321 00:26:08,200 --> 00:26:09,640 জায়গাটা বেশ সুন্দর ছিল। 322 00:26:10,120 --> 00:26:12,200 আমার এক অন্যতম পছন্দের জায়গা ছিল। 323 00:26:14,960 --> 00:26:16,200 করোনেটে নামে। 324 00:26:20,000 --> 00:26:21,000 ধন্যবাদ। 325 00:26:24,720 --> 00:26:27,920 এটাই শেষ পেগ হোক নয়তো কাল পড়াতে পারবো না। 326 00:26:28,320 --> 00:26:29,680 বেশ, এটাই শেষ পেগ। 327 00:26:36,760 --> 00:26:39,400 লন্ডন এত পছন্দের জায়গা হয়ে থাকলে, সেখান থেকে ফিরে এলে কেন? 328 00:26:40,520 --> 00:26:43,520 ইয়ে, মানে... অনুমাণিত কারণে। 329 00:26:44,440 --> 00:26:45,480 হৃদয় সম্পর্কিত ব্যাপার। 330 00:26:47,640 --> 00:26:50,880 ডক্টরেট করে, এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। 331 00:26:51,200 --> 00:26:52,840 তখন একজনের সাথে পরিচয় হয়। 332 00:26:52,920 --> 00:26:54,840 আমি সবকিছু ছেড়েছুড়ে... 333 00:26:54,920 --> 00:26:57,520 ...একটা সারপ্রাইজ ওয়েডিং-র আয়োজন করে আমরা বিয়ে করে ফেলি। 334 00:26:58,120 --> 00:27:00,040 এখানে একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে নিই। 335 00:27:00,760 --> 00:27:04,120 কিন্তু তারপর, আমাদের বৈবাহিক জীবনটা প্রত্যাশা অনুযায়ী যায়নি। 336 00:27:05,920 --> 00:27:06,920 আমরা সম্পর্ক ভেঙে ফেলি। 337 00:27:08,640 --> 00:27:09,640 দুঃখিত। 338 00:27:10,600 --> 00:27:12,280 তারপর আর আমি লন্ডনে ফিরতে পারিনি। 339 00:27:14,240 --> 00:27:17,480 হয়তো তার সেই প্রবল দেশপ্রেমের সঞ্চার আমার মধ্যেও হয়। 340 00:27:19,520 --> 00:27:20,640 আর ঐ নেকলেসটার প্রতি, সম্ভবত। 341 00:27:23,560 --> 00:27:25,280 আমায় অবাক করে দিচ্ছো, ডিটেক্টিভ। 342 00:27:26,160 --> 00:27:27,400 কীভাবে জানলে? 343 00:27:28,600 --> 00:27:29,600 আমার পেশা তো এটাই। 344 00:27:31,240 --> 00:27:32,400 ও দিয়েছিল আমায়। 345 00:27:33,280 --> 00:27:35,360 একসাথে পরার জন্য ও এমন দুটো কিনেছিল। 346 00:27:38,920 --> 00:27:40,760 গতবার অমন কেন বলেছিলে? 347 00:27:42,200 --> 00:27:43,200 বুঝলাম না। 348 00:27:43,280 --> 00:27:47,680 মানে, বলেছিলে যে, লন্ডনের প্রতি আমার অনুভূতিকে ভাগ করে নিচ্ছো। 349 00:27:48,080 --> 00:27:50,200 কিন্তু কোনো কারণে, কারণটা আমার ভিন্ন মনে হচ্ছে। 350 00:27:51,120 --> 00:27:52,120 কী? 351 00:27:52,200 --> 00:27:54,560 ইয়ে, মানে, সেখানে একসময় থাকতে তোমার ভালো লাগতো... 352 00:27:54,640 --> 00:27:57,320 ...কিন্তু এখন কিছু জিনিস তুমি ভোলার চেষ্টা করছো। 353 00:27:58,640 --> 00:27:59,640 বোধহয়। 354 00:28:00,840 --> 00:28:04,240 কোনো নারী তোমায় এই অচেনা দেশটায় নিয়ে এসেছে? 355 00:28:04,880 --> 00:28:06,689 না। না। 356 00:28:07,040 --> 00:28:08,080 তাহলে কেন এলে? 357 00:28:12,760 --> 00:28:14,160 আমি আমার স্ত্রী আর মেয়েকে হারিয়েছি। 358 00:28:17,760 --> 00:28:20,520 আসলে, আমার স্ত্রী আত্মহত্যা করেছিল... 359 00:28:21,800 --> 00:28:22,920 ...আর আমার মেয়ে... 360 00:28:24,920 --> 00:28:26,240 কেমাল, আমি অত্যন্ত দুঃখিত। 361 00:28:26,960 --> 00:28:28,920 বুঝতে পারিনি, এমন কোনো কারণ হবে। 362 00:28:29,000 --> 00:28:30,840 ৬ মে একবছর পূর্ণ হবে। 363 00:28:34,360 --> 00:28:35,440 আমি সবকিছু ছেড়েছুড়ে... 364 00:28:36,480 --> 00:28:37,880 ...এখানে চলে আসতে চেয়েছিলাম... 365 00:28:37,960 --> 00:28:39,640 ...যেখানে সবচেয়ে অস্বস্তিবোধ করি। 366 00:28:42,360 --> 00:28:43,360 আচ্ছা। 367 00:28:48,240 --> 00:28:49,240 পৌঁছে গেছি। 368 00:28:50,560 --> 00:28:52,440 আমার সাথে হাঁটার জন্য ধন্যবাদ। 369 00:29:38,840 --> 00:29:40,600 দুঃখের সাথে বলতে হচ্ছে যে, ও সত্যিটাই বলছে, স্যার। 370 00:29:41,360 --> 00:29:42,520 প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে... 371 00:29:42,600 --> 00:29:45,480 ...টুঞ্চু হোটেলে ঐ সময় একটা সেমাহ অনুষ্ঠান ছিল। 372 00:29:46,080 --> 00:29:48,920 আর সন্দেহভাজন চক্করদার দরবেশের ভূমিকায় ছিল। 373 00:29:49,400 --> 00:29:51,320 আর ট্রাফিক ডিপার্টমেন্ট এমনই এক দুর্ঘটনার রিপোর্ট করেছিল। 374 00:29:51,400 --> 00:29:52,760 ছেলেটা সুস্থ আছে, কিন্তু... 375 00:29:54,480 --> 00:29:56,360 বাইকটা কে নিয়েছিল তা বের করতে পেরেছো? 376 00:29:56,440 --> 00:29:59,560 আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়েছি, লেফট্যানেন্ট। 377 00:29:59,640 --> 00:30:00,920 কখন উপলব্ধ হবে সেটা! 378 00:30:01,120 --> 00:30:04,240 আসলে, হোটেলের মালিকেরা এসবের মধ্যে জড়াতে চাইছে না। 379 00:30:04,320 --> 00:30:06,080 তারা প্রসিকিউটরের আদেশ চাইছে। 380 00:30:06,560 --> 00:30:07,560 পেয়েছো সেটা? 381 00:30:07,640 --> 00:30:09,000 ডেপুটি প্রসিকিউটরের সাথে কথা বলেছি। 382 00:30:09,080 --> 00:30:11,280 সে বললো মাননীয় প্রসিকিউটর বিষয়টা মূল্যায়ন করে দেখবে। 383 00:30:11,360 --> 00:30:12,800 বিষয়টা মূল্যায়ন করে দেখবে? 384 00:30:13,040 --> 00:30:14,160 এটা কি কোনো ছেলেখেলা নাকি? 385 00:30:14,400 --> 00:30:15,560 এটা একটা খুনের তদন্তকার্য। 386 00:30:15,640 --> 00:30:19,520 বলেছিলাম, স্যার। কিন্তু দুর্ভাগ্যবশত প্রসিকিউটর তার অফিসে ছিল না। 387 00:30:19,600 --> 00:30:21,080 সে একটা বিয়েতে যাচ্ছে? 388 00:30:21,160 --> 00:30:23,320 বিয়ে? সে কি নিজেই বাসর ঘরে ঢুকে পড়বে নাকি? 389 00:30:24,240 --> 00:30:26,040 এটা সেক্রেটারির মেয়ের বিয়ে, স্যার। 390 00:30:26,120 --> 00:30:27,120 দেখলে? 391 00:30:27,520 --> 00:30:31,160 একদিন আমি নিশ্চিত ওই গাণ্ডুটার গাঁড়ে একটা বিয়ের উপহার গুঁজে দেবো। 392 00:30:32,240 --> 00:30:33,240 স্যার... 393 00:30:33,680 --> 00:30:36,200 - এটা কী? - আমরা আবদুল্লাহ সেরেনের ব্যাপারে একটু খোঁজখবর নিয়েছি। 394 00:30:36,280 --> 00:30:38,280 যেটা পেয়েছি সেটা সম্পর্কে হয়তো জানতে চাইবেন। 395 00:30:38,480 --> 00:30:41,520 নিখোঁজ হওয়ার তিন বছর পূর্বে আবদুল্লাহ... 396 00:30:41,600 --> 00:30:44,440 ...ফাতিহ জেলা পুলিশের কাছে নিরাপত্তার আবেদন করেছিল। 397 00:30:44,800 --> 00:30:46,560 সে জানিয়েছিল যে ফাতিহ'র একটা... 398 00:30:46,640 --> 00:30:48,120 ...পরিত্যক্ত ভবন কিনতে চাওয়ায়... 399 00:30:48,200 --> 00:30:50,800 ...কিছু অচেনা ব্যক্তিরা তাকে খুনের হুমকি দিচ্ছে। 400 00:30:50,880 --> 00:30:52,800 কিন্তু তারপর সে অভিযোগ তুলে নেয়। 401 00:30:53,320 --> 00:30:55,800 মনে হচ্ছে ভিক্টিম শেষমেশ ভবনটা কিনে নিয়েছিল। 402 00:30:56,040 --> 00:30:57,760 তারপর একটা বড়োসড়ো অগ্নিকান্ড ঘটে। 403 00:30:57,840 --> 00:31:00,480 সেই ঘটনায় চারজন নিহত ও বহু মানুষ আহত হয়। 404 00:31:00,880 --> 00:31:02,560 রেকর্ড অনুযায়ী, নিহতরা সবাই গৃহহীন ছিল। 405 00:31:02,960 --> 00:31:06,280 কিন্তু ভবনটা একটা উচ্চস্তরীয় ঐতিহাসিক ভবন ছিল... 406 00:31:06,360 --> 00:31:08,680 ...আর আশঙ্কা করা হয় যে, সেখানে আগুন লাগানো হয়েছিল। 407 00:31:08,760 --> 00:31:11,760 হ্যাঁ, হয়েই গেলো। ইস্তানবুলের অর্ধেক স্থানেই এটাই করে থাকে। 408 00:31:12,000 --> 00:31:15,400 স্যার, এই ঘটনা সম্বন্ধীয় বেশ কিছু কৌতূলহলোদ্দীপক খবর প্রকাশিত হয়েছিল। 409 00:31:15,640 --> 00:31:17,480 এই খবরগুলো অনুযায়ী, এই পরিত্যক্ত ভবনটা... 410 00:31:17,560 --> 00:31:19,280 ...গত শতাব্দীতে একটা মেভলেভি লজ ছিল... 411 00:31:19,360 --> 00:31:21,080 ...আর একটা বিতর্কিত ফাউন্ডেশন প্রোপার্টি। 412 00:31:25,040 --> 00:31:27,120 কাল সকালের আগে ওকে ছাড়বে না, ঠিক আছে? 413 00:31:27,200 --> 00:31:28,680 - ঠিক আছে, স্যার। - আমি চললাম। 414 00:31:29,480 --> 00:31:30,520 কোথায় যাচ্ছেন? 415 00:31:31,560 --> 00:31:32,680 একটু বিশ্রাম নিতে। 416 00:31:39,520 --> 00:31:40,640 বিশ্রাম নিতে মানে? 417 00:31:42,760 --> 00:31:45,560 মানে একটু বিশ্রাম নিয়ে মনটাকে একটু ফুরফুরে করবো। 418 00:31:46,120 --> 00:31:48,280 যেখানে এত বড়ো একটা সূত্র পেয়েছি, সেখানে আপনি বাড়ি চলে যাচ্ছেন? 419 00:31:48,360 --> 00:31:51,680 না, আমি আগে সুলতান আকিয়াজিলি'র সাথে আলোচনা করতে যাচ্ছি। 420 00:31:52,040 --> 00:31:53,320 যথেষ্ট ফাজলামো সহ্য করেছি। 421 00:31:53,880 --> 00:31:57,280 মামলার রহস্য উদঘাটনের এত নিকটে আসার পর কীভাবে আপনি চলে যেতে পারেন? 422 00:31:57,360 --> 00:31:58,760 কী নিকটে রয়েছে? 423 00:31:59,360 --> 00:32:00,600 কীসের নিকটে রয়েছো? 424 00:32:01,200 --> 00:32:02,960 ছেলেটা একটা মাথা কেটে সেটা বাক্সতে পুরে... 425 00:32:03,160 --> 00:32:04,720 ...নিজেই আমাদের কাছে নিয়ে এসে... 426 00:32:04,800 --> 00:32:06,880 ...রাস্তায় আমাদের কুকুরের মতো দৌঁড় করাচ্ছে! 427 00:32:06,960 --> 00:32:08,160 তুমি কীসের নিকটে রয়েছো? 428 00:32:08,240 --> 00:32:09,960 আপনাকে বোকা বানিয়েছে বলে রেগে আছেন? 429 00:32:14,120 --> 00:32:16,320 ও চাইছে আমরা ওর সমস্যার দিকে দৃষ্টিপাত করি। 430 00:32:17,920 --> 00:32:19,760 সবকিছুরই একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। 431 00:32:20,560 --> 00:32:22,720 আমাদেরকে খুনির চিন্তাভাবনাকে বুঝতে হবে... 432 00:32:22,800 --> 00:32:24,440 আর খুনের পেছনের উদ্দেশ্যকে। 433 00:32:24,640 --> 00:32:29,560 আমাদের শুধু ভিক্টিম আর রহস্যময় সূত্রের মধ্যে থাকা সংযোগের দিকে দৃষ্টিপাত করতে হবে। 434 00:32:29,640 --> 00:32:31,600 ভেবেছো কয়েকটা অদ্ভুত জিনিস দেখেছো বলে... 435 00:32:31,680 --> 00:32:33,800 তোমার ভাগ্য ফুলেফেপে উঠেছে। 436 00:32:34,480 --> 00:32:37,040 আমিও তোমার মতোই চোদনাটাকে ধরতে চাই। 437 00:32:37,120 --> 00:32:39,720 কিন্তু তোমার ধারণা অনুযায়ী এখানে সবকিছু চলে না। 438 00:32:40,640 --> 00:32:41,840 এখানে সবকিছু কীভাবে চলে? 439 00:32:43,880 --> 00:32:46,160 এখানে একমাস হলো রয়েছি, কিন্তু মামলায় কোনো অগ্রগতিই হচ্ছে না। 440 00:32:46,440 --> 00:32:47,720 আগেও বলেছি... 441 00:32:48,200 --> 00:32:50,120 কুস্তিগির না হওয়া অব্ধি শিখতে পারবে না! 442 00:32:50,200 --> 00:32:51,640 এসব আলবাল কথা আর বরদাস্ত করবো না! 443 00:32:52,520 --> 00:32:54,200 খুনি আচারগতভাবে খুনগুলো করে... 444 00:32:54,280 --> 00:32:56,800 ...এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে যাওয়া একটা বই রেখে গেছে... 445 00:32:57,040 --> 00:32:58,600 ...কিন্তু সেটা আপনি পড়েও দেখেননি। 446 00:32:58,960 --> 00:33:01,800 যদি পড়তেন, তাহলে জানতেন যে সেখানে উল্লেখ ছিল... 447 00:33:01,880 --> 00:33:04,960 ...ধর্মান্ধরা সপ্তদশ শতাব্দীতে মেভলেভি লজ পুড়িয়ে দেয়! 448 00:33:05,200 --> 00:33:07,400 তাহলে হয়তো ঘুমাতে যেতেন না... 449 00:33:07,480 --> 00:33:10,400 ...যেখানে ফাতিহ'র একটা পুড়ে যাওয়া লজের সূত্র পেয়েছি! 450 00:33:14,200 --> 00:33:15,640 এভাবে খুনের তদন্তকার্য চালানো সম্ভব নয়। 451 00:33:16,040 --> 00:33:18,840 মূর্খতা আর পশ্চাৎপদ মানসিকতা নিয়ে কোনোভাবেই অগ্রগতি সম্ভব নয়। 452 00:33:18,920 --> 00:33:21,480 শোনো, মুখ সামলে কথা বলো... 453 00:33:21,800 --> 00:33:23,560 আমার ধৈর্যের পরীক্ষা নিও না! 454 00:33:24,400 --> 00:33:25,920 আর ওদের পরিশ্রম দেখে আমার মায়া হচ্ছে। 455 00:33:26,680 --> 00:33:27,920 না পারলে সব ছেড়েছুড়ে চলে যান। 456 00:33:29,080 --> 00:33:31,840 আমি এমন-এমন জিনিস দেখেছি যেটার কল্পনাও করতে পারবে না, বুঝলে? 457 00:33:32,120 --> 00:33:35,000 আমার সাথে এমন আচরণ করবি না, বাঞ্চোত! নয়তো... 458 00:33:37,640 --> 00:33:38,640 নয়তো কী? 459 00:33:42,080 --> 00:33:43,320 নয়তো কী? আমায় মারবেন? 460 00:33:45,320 --> 00:34:09,950 অনুবাদ ও সম্পাদনায় আকাশ বসাক 461 00:34:10,950 --> 00:36:24,950 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।