1
00:00:15,340 --> 00:00:18,080
প্লিজ, আমার সাথে কথা বলো!
2
00:00:19,630 --> 00:00:21,580
একটু শুনবে?
3
00:00:21,580 --> 00:00:23,150
আমি একজন আইনজীবী!
4
00:00:23,150 --> 00:00:24,550
আইনজীবী! আইনজীবী!
5
00:00:24,550 --> 00:00:26,990
তোমরাতো জানোই এটা।
6
00:00:26,990 --> 00:00:28,760
জেসাস, বন্ধুরা?
7
00:00:28,760 --> 00:00:29,960
কথা বলার আরো ভালো উপায় আছে!
8
00:00:30,720 --> 00:00:32,430
হ্যালো?
9
00:00:32,430 --> 00:00:35,260
ওহ, আমরা...
আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কেন?
10
00:00:37,630 --> 00:00:40,670
এটা যাই হোক, আমরা কি
মরুভূমিতে যাওয়াটা বাদ দিতে পারি না?
11
00:00:40,670 --> 00:00:42,170
মরুভূমি বাদে অন্য যেকোনো জায়গা হলেই হবে!
12
00:00:42,170 --> 00:00:45,310
ওহ! খোদা, আমি মনে হয় বমি করে ফেলব।
13
00:00:52,350 --> 00:00:55,850
আমরা মনে হয় একটা আলোচনায় আসতে পারি।
14
00:00:55,850 --> 00:00:59,220
'প্রবলেমো' যাই হোক, আমরা
টাকা নিয়ে আলোচনা করতে পারি।
15
00:00:59,220 --> 00:01:01,120
অনেক টাকা।
16
00:01:01,120 --> 00:01:03,160
অনেক, অনেক, অনেক টাকা।
17
00:01:03,160 --> 00:01:05,190
একটু শোনো, প্লিজ।
18
00:01:05,190 --> 00:01:06,760
তোমাদের একজন একটু কথা বলো।
19
00:01:06,760 --> 00:01:07,960
শোনো।
20
00:01:07,960 --> 00:01:10,530
প্লিজ, কোনো ভুল হয়ে যাবার আগেই।
21
00:01:10,530 --> 00:01:12,600
প্লিজ, আমার সাথে একটু কথা বলো না।
22
00:01:12,600 --> 00:01:15,000
প্লিজ, কী চাও, সেটা বলো।
23
00:01:15,000 --> 00:01:16,000
খোদা!
24
00:01:17,540 --> 00:01:18,540
হোয়া!
25
00:01:19,740 --> 00:01:21,740
ওহ, না, না, না, না,!
26
00:01:21,740 --> 00:01:23,440
না! আমি কিছু করিনি!
27
00:01:23,440 --> 00:01:25,310
সব দোষ ইগনাসিওর!
ও করেছে একাজ।
28
00:01:45,560 --> 00:01:51,630
অনুবাদে - কুদরতে জাহান
29
00:01:52,370 --> 00:02:00,940
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
30
00:02:03,290 --> 00:02:04,660
এটা ভালো।
31
00:02:05,910 --> 00:02:08,310
বীজ আর বোঁটাকে সিংকে ফেলা যাবে না।
32
00:02:09,210 --> 00:02:10,980
কাকে কাকে?
33
00:02:10,980 --> 00:02:12,350
বীজ আর বোঁটাকে।
34
00:02:12,350 --> 00:02:14,350
ওগুলো ড্রেনে ফেলা যাবে না।
35
00:02:14,350 --> 00:02:16,920
আমরা একাজ করিনি।
36
00:02:16,920 --> 00:02:17,920
তাহলে এগুলো কী?
37
00:02:19,120 --> 00:02:21,490
সাধারণ সিংকের ময়লা।
38
00:02:21,490 --> 00:02:23,790
শোনো, একান্তই যদি এই বালছাল করতে চাও,
39
00:02:23,790 --> 00:02:25,560
তাহলে টয়লেটে ফ্লাশ করবে,
সিংকে না।
40
00:02:25,560 --> 00:02:27,530
তুমি কি আমার আম্মা নাকি?
41
00:02:27,530 --> 00:02:29,030
আমাদের এখানে ড্রাগ নেই।
42
00:02:31,140 --> 00:02:33,040
তুমি আমাদেরকে বিশ্বাস করছ না।
43
00:02:33,040 --> 00:02:34,800
ও আমাদেরকে বিশ্বাস করছে না।
44
00:02:34,800 --> 00:02:38,270
তুমি বিকেলে ঘুম থেকে ওঠো,
স্বাভাবিক চাকরি করো না,
45
00:02:38,280 --> 00:02:41,440
তোমার বাড়ি দিয়ে নর্দমার গন্ধ বেরোয়।
46
00:02:41,450 --> 00:02:44,550
আর তোমার সিংকভর্তি বীজ আর ডাঁটা।
47
00:02:44,550 --> 00:02:46,580
আরে আরে থামো, নার্কা।
48
00:02:46,580 --> 00:02:48,220
আমরা ড্রাগ নিচ্ছি না।
49
00:02:48,220 --> 00:02:50,720
তাই আমাদের গায়ে কালি লেপা...
50
00:02:53,390 --> 00:02:55,020
বন্ধ করো।
51
00:02:55,030 --> 00:02:56,430
নার্কা?
52
00:02:56,430 --> 00:02:57,630
হ্যাঁ। "নার্কা"।
53
00:02:57,630 --> 00:02:59,360
"নার্কো(ড্রাগ পুলিশ)"র মহিলা সংস্করণ।
54
00:03:00,700 --> 00:03:02,370
ভাষা বিশেষজ্ঞ নাকি?
55
00:03:11,080 --> 00:03:13,040
আমাকে যেতে হবে।
56
00:03:13,040 --> 00:03:15,240
কাজ শেষে ডাঁটিটা দরজার বাইরে রেখে যেও।
57
00:03:15,250 --> 00:03:18,080
কিন্তু মামা, এটা তো এখনো বন্ধ।
58
00:03:18,080 --> 00:03:20,650
তুমিই পরিষ্কার করো, মামা।
59
00:03:20,650 --> 00:03:22,090
থামো, তুমি কোথায় চললে।
60
00:03:22,090 --> 00:03:24,390
দেখো, মহিলা, আমরা ভাড়া দেই।
61
00:03:24,390 --> 00:03:25,490
তুমিই একাজ করতে পারবে।
62
00:03:25,490 --> 00:03:27,260
উঁচু নিচু করে গোঁতা মারলেই হবে।
63
00:03:27,260 --> 00:03:28,520
আগে যেমন মারছিলে।
64
00:04:57,950 --> 00:04:59,620
ঠিক আছে। ঠিক আছে।
65
00:04:59,620 --> 00:05:00,620
ঠিক আছে।
66
00:06:20,200 --> 00:06:21,400
হ্যাঁ।
67
00:06:21,400 --> 00:06:24,030
ওহ, দারুণ, তুমি আছ এখানে।
68
00:06:24,770 --> 00:06:26,240
দারুণ।
69
00:06:26,240 --> 00:06:28,640
কৌতুহলী চোখ এবং কান থেকে
ভারমুক্ত ধরে নিচ্ছি।
70
00:06:28,640 --> 00:06:30,070
নইলে তুলতাম না।
71
00:06:30,070 --> 00:06:31,070
ঠিক।
72
00:06:31,510 --> 00:06:32,580
দারুণ।
73
00:06:32,580 --> 00:06:34,910
ঠিক আছে। বেশ তাহলে।
74
00:06:34,910 --> 00:06:36,650
বলে ফেলো।
75
00:06:36,650 --> 00:06:37,650
প্রথম কথা প্রথমে।
76
00:06:38,780 --> 00:06:41,450
না, আমাদের পরে বলার কথা ছিল।
77
00:06:42,570 --> 00:06:43,590
আমি রেখে দিচ্ছি।
78
00:06:43,590 --> 00:06:44,620
ঠিক আছে! ঠিক আছে, তাহলে!
79
00:06:44,620 --> 00:06:45,620
খোদা...
80
00:06:48,890 --> 00:06:51,830
ঠিক আছে, তুমি যদি
ফোনের দিকে মুখ করে থাকো,
81
00:06:51,830 --> 00:06:55,100
তাহলে ৯০ ডিগ্রি ডানে ঘুরে সোজা হাঁটবে।
82
00:06:55,100 --> 00:06:58,730
ধুলোর মাঝে কিছু ভাঙা
কংক্রিটের টুকরো দেখতে পাবে।
83
00:06:58,740 --> 00:07:03,070
যেটা নিউ জার্সির মতো দেখতে,
সেটাকে সরাবে।
84
00:07:03,070 --> 00:07:04,410
নিউ জার্সি?
85
00:07:04,410 --> 00:07:06,440
কিংবা ফেজ টুপি পরা আলফ্রেড হিচকককে দেখবে।
86
00:07:06,440 --> 00:07:07,710
যা হোক।
87
00:07:07,710 --> 00:07:09,750
ওই জিনিসটাকে টেনে তুললে
88
00:07:09,750 --> 00:07:12,350
একটা সোডা ক্যানের ট্যাব দেখতে পাবে।
89
00:07:12,350 --> 00:07:13,920
সেটার সাথে একটা ফিশিং লাইন আটকানো থাকবে।
90
00:07:13,920 --> 00:07:15,320
ওই লাইন ধরে যাবে।
91
00:07:15,320 --> 00:07:17,090
ওটা তোমাকে একটা পুরানো
পানির লাইনে নিয়ে যাবে।
92
00:07:17,090 --> 00:07:18,820
সুতাটা টানতে থাকবে।
93
00:07:18,820 --> 00:07:20,690
তাহলে যা দেবো বলেছি,
তা পেয়ে যাবে।
94
00:08:20,120 --> 00:08:21,350
ঠিক আছে।
95
00:08:21,350 --> 00:08:22,750
দারুণ, ওটা ছিল ওখানে?
96
00:08:22,750 --> 00:08:24,750
ইঁদুর-টিদুরে খেয়ে ফেলেনি তো?
97
00:08:24,750 --> 00:08:26,050
পুরোটাই আছে।
98
00:08:28,190 --> 00:08:32,700
ঠিক আছে, আমাকে বলো, কতোটা গরম অবস্থা?
99
00:08:33,530 --> 00:08:34,800
কতোটা গরম অবস্থা?
100
00:08:34,800 --> 00:08:35,840
হ্যাঁ।
101
00:08:35,840 --> 00:08:38,600
এখনো আমার পিছু নেয়।
102
00:08:38,600 --> 00:08:41,240
প্রথম প্রথম যেরকম অবস্থা ছিল, সেরকম না,
103
00:08:41,240 --> 00:08:43,070
কিন্তু এখনো ওদের দেখি।
104
00:08:44,510 --> 00:08:47,040
আমার চিঠি খোলা হয়।
105
00:08:47,040 --> 00:08:50,980
বাসার ফোন যখনই ব্যবহার করি,
টের পাই যে আড়ি পাতা হচ্ছে।
106
00:08:50,980 --> 00:08:54,050
তারমানে, দ্য মায়েস্ত্রো ফার্ম কেনায়
কোনোকিছু বদলায়নি?
107
00:08:54,050 --> 00:08:56,590
নাহ, বরং অবস্থা আরো খারাপ হয়েছে।
108
00:08:56,590 --> 00:08:58,250
স্কাইলার হোয়াইট ডিইএর সাথে চুক্তিতে গেছে।
109
00:08:58,250 --> 00:09:00,390
তাই এখন ডিইএর টার্গেট দুইজন,
110
00:09:00,390 --> 00:09:01,760
তুমি আর পিঙ্কম্যান।
111
00:09:01,760 --> 00:09:03,430
বর্ডারের কাছে তার গাড়ি পাওয়া গেছে শুনেছি।
112
00:09:03,430 --> 00:09:06,260
তারমানে, গাঞ্জুইট্টা ভেগেছে দেশ ছেড়ে।
113
00:09:06,260 --> 00:09:07,960
তারমানে ওরা এখন আমার পিছে লাগবে।
114
00:09:10,930 --> 00:09:12,840
আচ্ছা...
115
00:09:12,840 --> 00:09:14,670
নেইল স্যালনগুলোর অবস্থা জানো?
116
00:09:14,670 --> 00:09:16,270
নেইল স্যালনগুলো আর নেই।
117
00:09:16,270 --> 00:09:18,570
কী? একটাও নেই?
1
00:09:19,180 --> 00:09:20,180
না।
118
00:09:21,510 --> 00:09:22,980
ভেন্ডিং মেশিনগুলো?
119
00:09:22,980 --> 00:09:24,350
- নেই।
- খোদা!
120
00:09:25,350 --> 00:09:27,980
প্লিজ বোলো না যে, লেজার ট্যাগও নিয়ে গেছে?
121
00:09:27,980 --> 00:09:29,550
গোয়েন্দারা ওগুলো পেয়ে গেছে, সল।
122
00:09:29,550 --> 00:09:30,990
কিন্তু কীভাবে?
123
00:09:30,990 --> 00:09:33,490
ওগুলো তো অনেক তলায় ছিল!
124
00:09:33,490 --> 00:09:34,590
ধুশশালা!
125
00:09:34,590 --> 00:09:36,360
ধুশশালা, ঠিক আছে..
126
00:09:37,790 --> 00:09:38,790
ঠিক আছে।
127
00:09:39,860 --> 00:09:42,400
অ্যাই, ওহ, ধরো..
128
00:09:42,400 --> 00:09:45,000
অন্যদেশে একটা অ্যাকাউন্ট আছে।
129
00:09:45,000 --> 00:09:47,040
অ্যান্টিগা আর বারবুডা...
130
00:09:47,040 --> 00:09:49,000
টাইগার ফিশ কর্পোরেশন।
131
00:09:49,010 --> 00:09:51,110
- কী?
- টাইগার ফিশ কর্পোরেশন?
132
00:09:51,110 --> 00:09:53,510
৮৫০,০০০ ডলার?
আমি ওটা এফবিআইকে দিয়ে দিয়েছি।
133
00:09:53,510 --> 00:09:55,780
কী করেছ? একাজ কেন করেছ?
134
00:09:55,780 --> 00:09:56,880
সময় শেষ।
135
00:09:56,880 --> 00:09:58,380
ধুর ছাতার মাথা!
136
00:09:58,380 --> 00:10:00,120
- প্লিজ টাকা ভরুন..
- তুমি আমার নাম
137
00:10:00,120 --> 00:10:01,720
একটা কাল্পনিক কর্পোরেশনের বোর্ডে লাগিয়েছিলে,
138
00:10:01,720 --> 00:10:03,620
আমাকে ওটা দিয়ে দেয়াই লাগত।
এছাড়া আর উপায় ছিল না।
139
00:10:03,620 --> 00:10:06,390
আর আগে থেকে বলে দিলে ভালো হত।
140
00:10:07,390 --> 00:10:09,860
তারমানে কিচ্ছু নেই?
141
00:10:09,860 --> 00:10:11,430
কিচ্ছু নেই?
142
00:10:11,430 --> 00:10:13,400
কুত্তার বাচ্চাগুলো সব নিয়ে গেছে।
143
00:10:13,400 --> 00:10:15,060
শুধু তোমার সাথে যা আছে তা ছাড়া।
144
00:10:15,060 --> 00:10:17,200
ধরে নিচ্ছি অংকটা খুব ছোট না।
145
00:10:19,100 --> 00:10:20,470
হ্যাঁ। আসলে...
146
00:10:22,470 --> 00:10:23,470
ভালো।
147
00:10:25,240 --> 00:10:26,940
- কথা শেষ তাহলে।
- দাঁড়াও, দাঁড়াও।
148
00:10:26,940 --> 00:10:28,640
আমি আরো কিছু পয়সা ভরেছি তো।
149
00:10:28,640 --> 00:10:31,610
তুমি কি, মানে
150
00:10:31,610 --> 00:10:33,250
আর কিছু জরুরি তথ্য দাও না।
151
00:10:33,250 --> 00:10:34,450
আর কিছু বলার নেই।
152
00:10:34,450 --> 00:10:35,750
সেটা ঠিক না।
153
00:10:35,750 --> 00:10:37,920
এতকিছুর পরে এ কথা? এমন করো কেন?
154
00:10:37,920 --> 00:10:39,420
আরো কিছু বলো না।
155
00:10:40,520 --> 00:10:43,430
কী, কুবি কেমন আছে?
156
00:10:44,260 --> 00:10:46,090
জানি না।
157
00:10:46,100 --> 00:10:47,230
ঠিক আছে। হিউল?
158
00:10:48,460 --> 00:10:50,170
হিউল।
159
00:10:50,170 --> 00:10:53,140
নিউ অরলিন্সে ওর বাড়িতে আছে হয়তো।
160
00:10:53,140 --> 00:10:55,270
ডিইএ ধরেছিল ওকে,
চুরির জন্য মনে হয়।
161
00:10:55,270 --> 00:10:57,110
যতদূর জানি, ও ছাড়া পেয়েছে।
162
00:10:58,340 --> 00:11:01,480
ভালো। ড্যানির কী অবস্থা?
163
00:11:01,480 --> 00:11:03,710
কিংবা আইরার?
164
00:11:03,710 --> 00:11:04,950
ওদের দুইজনের খবর জানো?
165
00:11:06,350 --> 00:11:08,480
তুমি যেখানে আছ ওখানে ইন্টারনেট আছে?
166
00:11:08,480 --> 00:11:11,790
আরে, কিছু একটা বলো।
167
00:11:11,790 --> 00:11:13,290
কোনো খবর আছে নিশ্চয়ই।
168
00:11:15,920 --> 00:11:18,730
বিল ওকলিকে মনে আছে?
169
00:11:18,730 --> 00:11:19,860
ও দল বদলেছে।
170
00:11:20,730 --> 00:11:22,500
ও সমকামী, হাহ?
171
00:11:22,500 --> 00:11:24,130
না, ও সমকামী না।
172
00:11:24,130 --> 00:11:25,370
ও এখন একজন ডিফেন্স অ্যাটর্নি।
173
00:11:26,500 --> 00:11:27,500
হাহ।
174
00:11:28,340 --> 00:11:31,470
আচ্ছা, তোমার খবর বলো।
175
00:11:31,470 --> 00:11:32,910
তোমার কী অবস্থা?
176
00:11:32,910 --> 00:11:34,340
ওহ, আমি দারুণ আছি।
177
00:11:34,340 --> 00:11:36,580
প্রিন্স রেইনিয়ার বিয়ের প্রস্তাব দিয়েছে।
178
00:11:36,580 --> 00:11:39,920
বৃহস্পতিবার একটা প্রাইভেট জেট এসে
আমাকে প্রাসাদে নিয়ে যাবে।
179
00:11:41,150 --> 00:11:42,980
আআছা। ঠিক আছে।
180
00:11:42,990 --> 00:11:45,650
তাহলে আর কি।
181
00:11:51,960 --> 00:11:54,500
আমি আরেকটা ফোন পেয়েছি।
182
00:11:54,500 --> 00:11:55,660
সবকিছু শেষ হয়ে যাবার পরে।
183
00:11:58,700 --> 00:11:59,700
কিম।
184
00:12:01,140 --> 00:12:02,210
আমার খোঁজ নিলো।
185
00:12:04,010 --> 00:12:05,340
বলো কী?
186
00:12:09,350 --> 00:12:10,510
তোমার কথা উঠল।
187
00:12:11,850 --> 00:12:13,350
জিজ্ঞেস করল তুমি বেঁচে আছ কি না।
188
00:12:14,350 --> 00:12:15,520
ও আমার কথা জিজ্ঞেস করেছে।
189
00:12:19,390 --> 00:12:20,960
কী বলেছ ওকে?
190
00:12:20,960 --> 00:12:21,990
কিছু না।
191
00:12:23,230 --> 00:12:24,560
কিন্তু ও জিজ্ঞেস করেছে?
192
00:12:24,560 --> 00:12:25,560
হ্যাঁ।
193
00:12:35,040 --> 00:12:36,410
ওহ, ঠিক আছে। বেশ..
194
00:12:37,470 --> 00:12:38,540
তাহলে...
195
00:12:40,080 --> 00:12:41,580
বিদায় তাহলে।
196
00:12:41,580 --> 00:12:43,550
হ্যালো? হ্যালো?
197
00:13:43,510 --> 00:13:45,740
ফ্লোরিডার একটা নম্বর দরকার আমার।
198
00:13:45,740 --> 00:13:46,810
টিটুসভিলে।
199
00:13:47,580 --> 00:13:49,450
পাম কস্ট স্প্রিংকলারস।
200
00:13:50,850 --> 00:13:52,980
এটা একটা রাস্তায়...
201
00:13:54,480 --> 00:13:56,450
মাছের নামে নাম।
202
00:13:58,290 --> 00:14:00,520
টারপন রোড, হ্যাঁ।
203
00:14:00,520 --> 00:14:03,490
লাইন করিয়ে দিতে পারবেন?
204
00:14:03,490 --> 00:14:04,990
কত? আবার বলুন।
205
00:14:04,990 --> 00:14:05,990
ঠিক আছে।
206
00:14:20,710 --> 00:14:22,140
হাই।
207
00:14:22,140 --> 00:14:26,280
আমি কিম ওয়েক্সলারকে চাচ্ছিলাম।
208
00:14:26,280 --> 00:14:27,650
উনি মনে হয় এখানে কাজ করেন।
209
00:16:07,950 --> 00:16:10,450
ওহ।
210
00:16:10,450 --> 00:16:12,590
এটাও ভালো।
211
00:16:12,590 --> 00:16:14,760
ওহ, হেই, জেফি!
দেখো কে এসেছে!
212
00:16:16,590 --> 00:16:18,090
হেই। হেই, জিন।
213
00:16:18,090 --> 00:16:19,390
হ্যাঁ। তোমার মা আমাকে
214
00:16:19,400 --> 00:16:20,800
তোমার এনে দেয়া কম্পিউটারটা দেখাচ্ছিল।
215
00:16:20,800 --> 00:16:22,330
হ্যাঁ, ও আমাকে এটা এনে দিয়েছে,
216
00:16:22,330 --> 00:16:25,070
কিন্তু আমি এটা দিয়ে কী করব বুঝছিলাম না।
217
00:16:25,070 --> 00:16:26,600
দ্যাখো, জিন দেখিয়েছে।
218
00:16:26,600 --> 00:16:29,400
তুমি এই বক্সটায় যাবে।
219
00:16:29,410 --> 00:16:31,910
...তারপর টাইপ করবে "funny cat videos."
220
00:16:31,910 --> 00:16:34,840
শুধু "funny cat videos" লিখলেই চলবে।
221
00:16:34,840 --> 00:16:38,480
তাহলেই এই মজার ভিডিওগুলো চলে আসবে!
222
00:16:38,480 --> 00:16:39,810
এটা দ্যাখো।
223
00:16:39,820 --> 00:16:41,920
বিড়ালে আইসক্রিম খাচ্ছে।
224
00:16:41,920 --> 00:16:43,490
বিশ্বাস হয়।
225
00:16:43,490 --> 00:16:45,450
এটা অনেকটা America's Funniest Home Videos এর মতো,
226
00:16:45,450 --> 00:16:46,890
তবে নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে।
227
00:16:46,890 --> 00:16:49,160
দারুণ না ব্যাপারটা?
228
00:16:49,160 --> 00:16:51,030
ওয়াও।
229
00:16:51,030 --> 00:16:54,200
হেই, জেফি, গ্লাস নিয়ে এসো।
স্ন্যাপস খাই আমরা।
230
00:16:54,200 --> 00:16:55,200
হ্যাঁ।
231
00:16:58,400 --> 00:17:01,000
ভাবলাম, একটা কম্পিউটার পেলে
মায়ের ভালো হবে।
232
00:17:02,940 --> 00:17:04,010
ছাড়ে পেয়েছি।
233
00:17:06,640 --> 00:17:09,240
এমন না যে খুব দামি জিনিস কিনেছি।
234
00:17:10,680 --> 00:17:13,310
আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা।
235
00:17:13,320 --> 00:17:15,780
আমি সবসময়েই বলি,
মায়ের সাথে ভালো ব্যবহার করতে।
236
00:17:15,780 --> 00:17:17,150
- হেই, ম্যারিয়ন...
- হুম?
237
00:17:17,150 --> 00:17:19,950
আপনি বিড়ালের ভিডিওগুলো দেখুন বসে বসে,
238
00:17:19,960 --> 00:17:23,490
জেফ আর আমি ড্রিংকটা নিয়ে যাই সাথে?
239
00:17:23,490 --> 00:17:25,830
গাড়িটা ঠিকমতো আছে কি না,
দেখে আসি গিয়ে?
240
00:17:27,230 --> 00:17:28,230
এসো।
241
00:17:31,170 --> 00:17:32,170
ঠিক আছে।
242
00:17:43,210 --> 00:17:45,380
সত্যি বলছি, কম্পিউটারটাই
আমার কেনা একমাত্র দামি জিনিস।
243
00:17:45,380 --> 00:17:47,050
আর এটার দামও খুব বেশি না।
244
00:17:47,050 --> 00:17:49,520
পুরানো মডেল, ছাড়ে দিচ্ছিল।
245
00:17:49,520 --> 00:17:50,750
আর কেউই কাউকে কিচ্ছু বলেনি।
246
00:17:50,750 --> 00:17:51,920
আমি বলিনি, বাডিও বলেনি।
247
00:17:54,320 --> 00:17:56,190
তোমার কথামতো একদম সাদাসিধে
জীবনযাপন করছি আমরা।
248
00:17:56,190 --> 00:17:57,690
- মুখ বন্ধ।
- কিন্তু আমি চাই...
249
00:17:57,690 --> 00:17:59,830
জেফ। মুখ বন্ধ করো তো।
250
00:17:59,830 --> 00:18:01,330
আমি তোমার কাছে কিছু প্রশ্নের জবাব চাই।
251
00:18:01,330 --> 00:18:04,400
প্রথমত, তুমি নাইট শিফটে কাজ করো না?
252
00:18:04,400 --> 00:18:05,870
গ্রেভইয়ার্ড শিফটে? (মাঝরাত থেকে ভোর?)
253
00:18:05,870 --> 00:18:08,500
ক্যাব কোম্পানিতে? হ্যাঁ।
254
00:18:08,500 --> 00:18:09,500
কয়টার সময়ে?
255
00:18:11,370 --> 00:18:14,210
দুইটা সময় আছে, ৯-৬টা,
মাঝরাত থেকে ৯টা।
256
00:18:14,210 --> 00:18:17,180
- কেন?
- ৯-৬টার সময়টা নাও।
257
00:18:17,180 --> 00:18:19,880
তারপরে কিছু বারবিচুয়ারি সরাতে হবে।
258
00:18:21,320 --> 00:18:22,320
কী?
259
00:18:23,590 --> 00:18:24,720
পাগল হয়েছ?
260
00:18:26,560 --> 00:18:27,890
ওসব দিয়ে আমরা কী করব?
261
00:18:31,890 --> 00:18:33,360
তুমি তো বলেছিলে এসব আর করা লাগবে না।
262
00:18:33,360 --> 00:18:36,660
তুমি বলেছিলে, তোমাকে আসতে দেখলে,
263
00:18:36,670 --> 00:18:37,900
রাস্তার ঐপাশে চলে যেতে।
264
00:18:46,880 --> 00:18:48,110
তারমানে আমরা আবার কাজে লেগে পড়ব?
265
00:18:51,950 --> 00:18:53,380
হ্যাঁ, অবশ্যই।
266
00:19:27,350 --> 00:19:28,780
ব্র্যান্ডি!
267
00:19:48,440 --> 00:19:49,640
ওয়াও।
268
00:19:51,670 --> 00:19:52,980
ওয়াও।
269
00:19:53,680 --> 00:19:55,280
ও একাজ করেছে।
270
00:19:58,810 --> 00:20:00,850
বেশ।
271
00:20:00,850 --> 00:20:03,020
হিন্ডেনবার্গের পতন হতে দেখলে
272
00:20:03,020 --> 00:20:05,150
নিশ্চয়ই এমনটাই লাগে।
273
00:20:05,150 --> 00:20:07,120
আরো খারাপ লাগে, না?
274
00:20:07,120 --> 00:20:09,760
- হ্যাঁ, কিন্তু মজা লাগে।
- হ্যাঁ, খুবই মজা।
275
00:20:09,760 --> 00:20:14,060
- বাজি তো বাজিই।
- খুবই মজা!
276
00:20:14,060 --> 00:20:16,200
হেই, আবার বাজি ধরা যাক?
277
00:20:16,200 --> 00:20:17,460
বাজির দর বাড়িয়ে দেই এবার?
278
00:20:17,470 --> 00:20:19,270
যে হারবে তাকে শার্ট খুলে গাইতে হবে...
279
00:20:19,270 --> 00:20:21,140
না, না, না, না, আর কোনো বাজি নয়, ঠিক আছে?
280
00:20:21,140 --> 00:20:23,440
এমন করো কেন, আমি তো একবারও জিতিনি।
281
00:20:23,440 --> 00:20:25,840
আহারে, বেচারা।
282
00:20:25,840 --> 00:20:27,710
একবারও জেতোনি?
283
00:20:27,710 --> 00:20:29,140
একবারও না?
284
00:20:29,140 --> 00:20:30,910
হেই, কিছু পিনাট দেয়া যাবে?
285
00:20:30,910 --> 00:20:34,650
এমন কোরো না, ভিক্টর!
286
00:20:34,650 --> 00:20:36,020
এত ভীতু কেন তুমি?
287
00:20:36,020 --> 00:20:37,550
আমি ভীতু না।
288
00:20:37,550 --> 00:20:39,150
আলবৎ।
289
00:20:39,150 --> 00:20:43,060
তোমাকে নিজের ওপর বিশ্বাস
রাখতে হবে, বৎস।
290
00:20:45,390 --> 00:20:47,260
আরকেওবার বাজি ধরা যাক। আরেকবার। আরেকবার।
291
00:20:47,260 --> 00:20:49,200
- না, আর না।
- এমন কোরো না, এমন কোরো না।
292
00:20:49,200 --> 00:20:50,500
নাকে লেমন ওয়েজেসে দেবো না আর,
293
00:20:50,500 --> 00:20:52,870
কয়েন ট্রিক, টুথপিক পাজল নিয়েও খেলব না।
294
00:20:52,870 --> 00:20:55,040
আমি এসব পারি না।
295
00:20:55,040 --> 00:20:56,040
ভিক্টর।
296
00:20:56,840 --> 00:20:58,040
এটা সোজা।
297
00:21:01,010 --> 00:21:04,550
আমি ধরার আগে হান্ডোটা ধরতে হবে তোমাকে।
298
00:21:04,550 --> 00:21:06,350
এটা তোমার হয়ে যাবে।
299
00:21:06,350 --> 00:21:09,550
আমি আগে ধরলে তুমি আমাকে মদ কিনে দেবে।
300
00:21:10,920 --> 00:21:14,290
নিয়ম হলো, আমি নড়ার আগে
তুমি নড়তে পারবে না।
301
00:21:14,290 --> 00:21:17,690
হ্যাঁ, কিন্তু আমি এটার অনেক কাছে।
302
00:21:17,690 --> 00:21:19,060
মনে হচ্ছে ইচ্ছা করে টাকাটা তুলে দিচ্ছ।
303
00:21:20,260 --> 00:21:21,630
তাহলে বাজি ধরতে চাও।
304
00:21:23,170 --> 00:21:25,070
হ্যাঁ, চাই।
305
00:21:31,370 --> 00:21:32,740
ধুশ শালা!
306
00:21:32,740 --> 00:21:34,210
ওহ-ওহ-ওহ-ওহ-ওহ!
307
00:21:34,210 --> 00:21:37,210
হেরে গেছ, হারু।
308
00:21:37,210 --> 00:21:40,920
আরকে রাউন্ড দেন,
309
00:21:40,920 --> 00:21:44,350
আমার ছোট্ট বন্ধুর কল্যাণে।
310
00:21:44,350 --> 00:21:46,990
ঠিক আছে, ঠিক আছে।
311
00:21:46,990 --> 00:21:49,790
তুমি অনেক মজার।
312
00:21:53,560 --> 00:21:54,660
ধন্যবাদ।
313
00:22:11,250 --> 00:22:12,950
জানো, ভিক্টর, তুমি না বেশ ভালোই।
314
00:22:12,950 --> 00:22:15,250
হ্যাঁ, তুমি কীভাবে জিতছ, জানতাম যদি।
315
00:22:15,250 --> 00:22:20,250
আমার আসলে বহুমুখী প্রতিভা আছে।
316
00:22:20,260 --> 00:22:24,160
আর তোমার প্রতিভার বড় অভাব।
317
00:22:24,160 --> 00:22:25,660
মজা করছি!
318
00:22:25,660 --> 00:22:27,660
মজা করছি, হয়তো।
319
00:22:31,970 --> 00:22:34,840
প্রতিবার, একটাবারও ও বোঝেনি।
320
00:22:34,840 --> 00:22:36,640
হ্যাঁ।
321
00:22:36,640 --> 00:22:38,370
শশশ... হ্যাঁ।..
322
00:22:38,370 --> 00:22:39,970
আমার একটু বাতাস খাওয়া লাগবে।
323
00:22:39,980 --> 00:22:41,140
আচ্ছা।
324
00:22:42,610 --> 00:22:44,180
শান্ত হও।
325
00:22:44,180 --> 00:22:46,410
দেখা যাচ্ছে আমাদের ক্যাব এসে গেছে।
326
00:22:46,410 --> 00:22:49,350
বাজি ধরে বলতে পারি।
327
00:22:49,350 --> 00:22:51,620
বাজি ধরব না।
328
00:22:51,620 --> 00:22:53,050
আরে শোনোই না।
329
00:22:53,060 --> 00:22:54,170
কাজটা সোজা।
330
00:22:54,170 --> 00:22:55,700
এমন ভীতুর ডিম হয়ো না তো।
331
00:22:57,030 --> 00:22:58,990
দ্যাখো,
332
00:22:58,990 --> 00:23:00,260
কী?
333
00:23:00,260 --> 00:23:02,530
একদম সোজা।
334
00:23:02,530 --> 00:23:05,200
এই ম্যাচবাক্সটা তোমার হাতের পিঠে
দশ সেকেন্ড খাড়া করে রাখো।
335
00:23:06,240 --> 00:23:07,780
এটা করলেই ক্যাবটা তোমার হয়ে যাবে।
336
00:23:08,670 --> 00:23:09,900
আমি কিনে দেবো তোমাকে।
337
00:23:09,910 --> 00:23:11,610
সেজন্য কি আমাকে তোমার ঘুষি খাওয়া লাগবে...
338
00:23:11,610 --> 00:23:14,940
না, আমার হাত তোমার শরীরে
স্পর্শ করবে না, কথা দিচ্ছি।
339
00:23:14,940 --> 00:23:17,040
আর আমি ফু দিয়ে এটা
তোমার হাত থেকে ফেলব না।
340
00:23:17,050 --> 00:23:18,050
সত্যিই?
341
00:23:19,410 --> 00:23:23,820
তোমার শরীর কিংবা এই ম্যাচবাক্সকে
342
00:23:23,820 --> 00:23:24,820
আমার শরীর ছোঁবে না।
343
00:23:25,590 --> 00:23:26,690
বেশ।
344
00:23:26,690 --> 00:23:28,020
- হাহ?
- আমার এটা জিততে হবে, না?
345
00:23:28,020 --> 00:23:29,890
বেশ।
346
00:23:29,890 --> 00:23:31,330
হ্যাঁ তা তো হবেই।
347
00:23:31,330 --> 00:23:32,330
ঠিক আছে, এখন
348
00:23:33,700 --> 00:23:34,700
আমার সাথে গোনো।
349
00:23:35,430 --> 00:23:37,230
দশ...
350
00:23:37,230 --> 00:23:39,930
- নয়, আট...
- নয়, আট...
351
00:23:39,940 --> 00:23:42,540
জেসাস! জেসাস!
352
00:23:42,540 --> 00:23:44,340
হারু!
353
00:23:47,080 --> 00:23:49,610
পরে দেখা হবে, বন্ধু।
354
00:23:49,610 --> 00:23:50,610
মজা ছিল ব্যাপারটা!
355
00:23:52,050 --> 00:23:53,650
ওহ, আর ভিক্টর।
356
00:23:55,050 --> 00:23:56,220
ম্যাচগুলো চাইলে রেখে দিতে পারো।
357
00:24:22,110 --> 00:24:23,250
গাড়ি চেয়ে ফোন করেছিলেন?
358
00:24:23,950 --> 00:24:25,150
নাহ, আমি করিনি।
359
00:25:14,000 --> 00:25:15,000
পেছনে ঠিক আছেন তো?
360
00:25:16,100 --> 00:25:17,630
হ্যাঁ। আমি ঠিক আছি।
361
00:25:17,630 --> 00:25:21,540
মুখভর্তি মদ আর বাদাম।
362
00:25:23,310 --> 00:25:26,010
চাইলে পানি নিতে পারেন।
363
00:25:26,010 --> 00:25:27,010
পয়সা লাগবে না।
364
00:25:37,690 --> 00:25:38,910
৩৫৭ নং গাড়ি, কোথায় আছেন?
365
00:25:41,120 --> 00:25:43,990
হ্যাঁ, ৩৫৭ নং গাড়ি।
366
00:25:43,990 --> 00:25:45,990
যাত্রী নামাবো, দশ মিনিট লাগবে আর,
367
00:25:45,990 --> 00:25:48,360
১৭ মার এ।
368
00:25:50,370 --> 00:25:52,770
নামিয়ে এয়ারপোর্টে যাবেন।
369
00:25:52,770 --> 00:25:54,970
ঠিক আছে।
370
00:26:24,070 --> 00:26:25,200
আপনি ঠিক আছেন, স্যার?
371
00:26:30,110 --> 00:26:31,110
হ্যাঁ। ঠিক আছি।
372
00:26:40,580 --> 00:26:41,750
হেই, চাইলে যেতে পারেন।
373
00:26:42,720 --> 00:26:44,750
আমি আর টিপস দেবো না।
374
00:26:45,890 --> 00:26:46,960
সমস্যা নেই, স্যার।
375
00:26:55,100 --> 00:26:56,100
ভালো হয়ে যান।
376
00:32:17,350 --> 00:32:20,190
এসব কী?
377
00:32:20,190 --> 00:32:23,590
মনে হচ্ছে, জেমস হোয়েল এখানে
রোড শো চালিয়েছে।
378
00:32:23,590 --> 00:32:25,130
ওটা আবার কী জিনিস?
379
00:32:25,130 --> 00:32:26,530
ক্রিস্টাল শিপ তো অবশ্যই চালিয়েছে।
380
00:32:28,560 --> 00:32:31,830
বুঝলাম না, কী চালিয়েছে?
381
00:32:31,830 --> 00:32:34,400
ক্রিস্টাল শিপ বলি আমি একে।
382
00:32:34,400 --> 00:32:37,570
ঠিক আছে, আর কিছু জানতে হবে না।
383
00:32:37,570 --> 00:32:39,570
আমরা ওকে একটা কাজের জন্য টাকা দিচ্ছি, এটাই।
384
00:32:39,570 --> 00:32:41,580
আর কিছু না? বন্ধুরা...
385
00:32:41,580 --> 00:32:42,780
তোমরা আমার পকেটে যে টাকা ঢোকাচ্ছ,
386
00:32:42,780 --> 00:32:44,710
তাতে একাজ পোষায় না।
387
00:32:44,710 --> 00:32:46,650
ঐ টাকা দিয়ে শুধু আমার আইনী পরামর্শ পাবে,
388
00:32:46,650 --> 00:32:48,250
সকল বিষয়ে।
389
00:32:48,250 --> 00:32:49,550
মুখ বন্ধ রাখতে পারবে না।
390
00:32:49,550 --> 00:32:51,220
সেটআপটা দেখো।
391
00:32:51,220 --> 00:32:54,120
তোমরা দুইজন এই সুন্দর গাড়িটায় করে
392
00:32:54,120 --> 00:32:56,390
ছেলেপিলেদের কাছে ড্রাগ বেচে বেড়াবে নাকি?
393
00:32:56,390 --> 00:32:57,390
না, আমরা এখান থেকে বেচি না।
394
00:32:57,990 --> 00:33:00,290
বিস্তারিত কিছু বলতে না করলাম না।
395
00:33:00,290 --> 00:33:02,010
এই লোক একটা মেথ ল্যাবের সামনে দাঁড়িয়ে আছে।
396
00:33:02,010 --> 00:33:03,600
এমন না যে সে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে
সব বুঝবে না।
397
00:33:03,600 --> 00:33:05,800
যেটা জানা দরকার, সেটা জানবে।
398
00:33:05,800 --> 00:33:07,700
ওহ। আমি চেহারা দেখাতে চাইনি।
399
00:33:07,700 --> 00:33:09,740
ওর কি সেটা জানা দরকার ছিল?
400
00:33:09,740 --> 00:33:11,670
তারমানে, তোমরা শুধু বিলি করো না,
401
00:33:11,670 --> 00:33:14,240
তোমরাই এসব বানাও।
402
00:33:16,640 --> 00:33:19,610
তোমরাই আসলে ঐ নীল জিনিসটা বানাও।
403
00:33:21,780 --> 00:33:22,780
এখানে?
404
00:33:23,890 --> 00:33:25,790
অসাধারণ।
405
00:33:26,690 --> 00:33:28,460
এটা না ধরলে ভালো...
406
00:33:28,460 --> 00:33:30,020
মানে দেখো অবস্থা।
407
00:33:30,020 --> 00:33:32,530
আমার মাছের বাসা এর চেয়ে বড়,
408
00:33:32,530 --> 00:33:35,460
আর তোমরা এটার মাঝে সবকিছু বানাচ্ছ?
409
00:33:35,460 --> 00:33:37,800
হ্যাঁ। ওটা একটা গোলতলী ফ্লাস্ক।
410
00:33:37,800 --> 00:33:40,370
ঠিক?
411
00:33:41,100 --> 00:33:42,100
গোলতলী?
412
00:33:44,710 --> 00:33:47,310
এই ফ্লাস্ক দিয়ে পাতন করা হয়।
413
00:33:47,310 --> 00:33:49,110
ভেঙে ফেললে আর করা যাবে না।
414
00:33:49,110 --> 00:33:50,940
এখন প্লিজ নামিয়ে রাখো এটাকে।
415
00:33:52,150 --> 00:33:56,680
ঠিক আছে, নীল জিনিসটা বানাতে থাকো তাহলে।
416
00:33:56,680 --> 00:33:57,950
এর মানে তুমি হলে ইগর...
ইগর - বিজ্ঞানী ফ্র্যাঙ্কেনস্টেইনের অ্যাসিস্ট্যান্ট
417
00:33:57,950 --> 00:33:59,320
আর তাহলে তুমি...
418
00:34:01,160 --> 00:34:02,220
তুমি হলে হাইজেনবার্গ।
419
00:34:03,190 --> 00:34:04,190
বাহ।
420
00:34:05,560 --> 00:34:07,360
হেই, বলো তো..
421
00:34:07,360 --> 00:34:09,800
এরকম সেটআপ থেকে কী পরিমাণ মাল বানানো যায়?
422
00:34:09,800 --> 00:34:11,800
না, কথা শেষ।
আর কোনো প্রশ্ন নয়।
423
00:34:11,800 --> 00:34:14,370
প্রশ্ন জিজ্ঞেস করা শুধু আমাদের কাজ।
424
00:34:14,370 --> 00:34:17,340
তোমাকে মাত্র একটা কাজ দেয়া হয়েছিল।
425
00:34:17,340 --> 00:34:18,810
আর আমি এখনো বুঝছি না
426
00:34:18,810 --> 00:34:20,010
তুমি কীভাবে করবে কাজটা।
427
00:34:20,010 --> 00:34:21,540
শোনো, আমার হাতের কাজ সব শেষ করে
428
00:34:21,540 --> 00:34:23,710
তোমাকে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন
করে দেখাবোখন।
429
00:34:23,710 --> 00:34:26,150
কিন্তু তার আগে, যা কথা ছিল,
তা নিয়ে এসো, ঠিক আছে?
430
00:34:26,150 --> 00:34:28,550
আর চিন্তা কোরো না,
আমি ঠিকই সামলে নেবো।
431
00:34:28,550 --> 00:34:29,880
আমি ৮০,০০০ ডলার নিয়ে যাচ্ছি,
432
00:34:29,880 --> 00:34:32,520
চুক্তি শুরু করার জন্য।
433
00:34:32,520 --> 00:34:34,990
যা ভাবার ভাবো,
কিন্তু মূল্য এইটাই।
434
00:34:34,990 --> 00:34:37,020
আর...
আমি সামনে বসবো।
435
00:34:42,500 --> 00:34:43,500
আমি চালাবো।
436
00:34:44,700 --> 00:34:49,400
ওহ, আচ্ছা। আমি দাঁড়িয়ে থাকি তাহলে,
437
00:34:49,400 --> 00:34:50,970
বদ একটা।
438
00:34:50,970 --> 00:34:52,570
তুমি যদি ক্রিস্টমাসের মাংসের মতো
439
00:34:52,570 --> 00:34:53,970
ডেলিভারি ট্রাকের পেছনে গড়াগড়ি না খাও,
440
00:34:53,980 --> 00:34:55,310
আমার সমস্যা নেই।
441
00:34:55,310 --> 00:34:56,580
জানো, আমি...
442
00:34:56,580 --> 00:34:58,210
আমার হাঁটুতে সমস্যা।
443
00:34:58,210 --> 00:35:00,580
তুমি মনে হয় আমার রোটেটর কাফটা
ভচকিয়ে দিয়েছ।
444
00:35:00,580 --> 00:35:02,880
ভাগ্য ভাল আমি তোমার থেকে
কাইরোপ্র্যাক্টরের বিল নিচ্ছি না।
445
00:35:02,880 --> 00:35:04,280
ও অনেক পয়সা নেয়।
446
00:35:04,290 --> 00:35:06,520
কিন্তু সবকিছু ঠিক করে দেয়।
447
00:35:10,790 --> 00:35:12,560
ধুশশালা।
448
00:35:12,560 --> 00:35:14,030
পেছানোর আগে চাপ দিয়ে ধরে থাকতে হয় একটু।
449
00:35:14,030 --> 00:35:16,860
ভালোমতোই ধরে ছিলাম আমি।
450
00:35:16,860 --> 00:35:18,200
সেজন্যই আমাদের গাড়িটা চলছে সুন্দরমতো।
451
00:35:18,200 --> 00:35:20,430
আসলে এটা অনেকক্ষণ এমনিই রাখা ছিল।
452
00:35:20,430 --> 00:35:22,200
এটা চালু হবে, সমস্যা নেই।
453
00:35:23,370 --> 00:35:25,010
ওহ, আপনার উচিত ছিল
আমাকে চালাতে দেয়া।
454
00:35:25,010 --> 00:35:27,170
তুমি এখন চালিয়ে কিছুই উদ্ধার করতে পারবে না,
455
00:35:27,170 --> 00:35:29,410
ভয় পেয়ে উল্টো ইঞ্জিনে তেল ঢুকিয়ে ফেলবে।
456
00:35:29,410 --> 00:35:31,040
ভুয়া কথা।
457
00:35:31,050 --> 00:35:33,410
বন্ধুরা, তোমরা লরেল আর হার্ডির মতো
মজা করলে ভালোই লাগত,
458
00:35:33,410 --> 00:35:35,450
কিন্তু বিকারসনদের মতো ঝগড়া করছ
বলে ভালো লাগছে না,
459
00:35:35,450 --> 00:35:37,750
আমাকে আমার অফিসে নিয়ে যাবে প্লিজ?
460
00:35:37,750 --> 00:35:40,420
আমার জাদু দেখতে চাইলে
আমাকে কাজ করতে হবে।
461
00:35:40,420 --> 00:35:42,760
আমাদের কিছুক্ষণ বসতে হবে শুধু।
462
00:35:42,760 --> 00:35:44,160
ব্যাস এটুকুই।
463
00:35:44,160 --> 00:35:47,460
গাড়ি বেশিক্ষণ বন্ধ থাকলে
ফুয়েল পাম্প গরম হয়ে যায়,
464
00:35:47,460 --> 00:35:49,430
এটাকে ঠাণ্ডা হতে দিতে হবে।
465
00:36:23,400 --> 00:36:24,400
তো,
466
00:36:25,300 --> 00:36:26,330
লালো কে?
467
00:36:28,100 --> 00:36:29,570
কে?
468
00:36:29,570 --> 00:36:31,340
লালো।
469
00:36:31,340 --> 00:36:33,110
আপনি ভেবেছিলেন লালো নামের কেউ
পাঠিয়েছে আমাদেরকে।
470
00:36:33,110 --> 00:36:34,880
বেশ ভয় পেয়ে গিয়েছিলেন।
471
00:36:36,280 --> 00:36:37,980
লালো নামের কারো নাম তো শুনিনি।
472
00:36:41,380 --> 00:36:42,880
পরিচিত কেউ না।
473
00:36:42,880 --> 00:36:47,020
হেই, আরেকবার চেষ্টা করে দেখবে,
474
00:36:47,020 --> 00:36:49,320
নাকি আমরা বালুঝড়ে চাপা পড়ে যাবো,
আর হাজার বছর পরে
475
00:36:49,320 --> 00:36:50,520
আমাদের লাশ পাওয়া যাবে?
476
00:36:50,520 --> 00:36:51,520
শুধু...প্লিজ।
477
00:37:05,210 --> 00:37:06,640
সাব্বাস।
478
00:37:06,640 --> 00:37:08,410
আমিও একমত।
479
00:37:08,410 --> 00:37:11,540
আর তোমাদের দুইজনকে
ফ্রিতে কিছু উপদেশ দেই।
480
00:37:11,550 --> 00:37:14,080
জিফি লিউব।
481
00:37:14,080 --> 00:37:15,220
ধরে বসো।
482
00:38:52,080 --> 00:38:53,550
এটা কোথায় পড়েছ?
483
00:38:53,550 --> 00:38:55,750
'পার্সোনাল ফাইনান্স ফর ডামিস' বইয়ে?
484
00:38:55,750 --> 00:38:57,150
কথাটা কি ভুল?
485
00:38:57,150 --> 00:38:59,120
হ্যাঁ। বিশাল ভুল।
486
00:39:00,890 --> 00:39:03,060
সব ডিম এক বাক্সে রাখতে হয় না।
487
00:39:06,760 --> 00:39:08,290
হ্যাঁ, এটা আমার।
488
00:39:16,970 --> 00:39:20,170
- পানি দেবো?
- আচ্ছা, ধন্যবাদ।
489
00:42:06,810 --> 00:42:07,810
আমার কায়দা জানতে চাও?
490
00:42:08,780 --> 00:42:10,780
নিজের খেলা খেলতে হবে,
491
00:42:10,780 --> 00:42:12,980
অন্যেরা কী কিনছে,
সে দিকে মাথা দেয়া যাবে না।
492
00:42:14,110 --> 00:42:15,520
লোকে বলে না,
493
00:42:15,520 --> 00:42:18,650
কে নাঙ্গা হয়ে সাঁতরাচ্ছে,
সেটা স্রোত নামার আগে দেখা যায় না।
494
00:42:18,650 --> 00:42:21,450
সেটাই।
495
00:42:21,460 --> 00:42:23,990
কিন্তু এসব ফাইনান্সিয়াল ব্যাপারে,
496
00:42:23,990 --> 00:42:25,730
সব খেলাই পাতানো।
497
00:42:25,730 --> 00:42:27,130
বড় মাছেরাই সবসময়েই জেতে।
498
00:42:27,130 --> 00:42:28,560
আসলে...
499
00:42:28,560 --> 00:42:31,360
তোমার সাথে একমত না হতে পারলে
ভালো হত, কিন্তু হলাম।
500
00:42:31,370 --> 00:42:33,430
এখানে আসলেই অসততার ছড়াছড়ি।
501
00:42:33,430 --> 00:42:37,800
কিন্তু বেশিরভাগ লোকই সোজাসুজি খেলে।
502
00:42:37,800 --> 00:42:40,470
এখন যে লোকেরা জড়িত,
503
00:42:40,470 --> 00:42:44,380
এনরন, ওয়ার্ল্ডকম...
504
00:42:44,380 --> 00:42:46,480
ম্যাডফ আর তার...
505
00:42:48,380 --> 00:42:50,080
...আমার বিশ্বাস এই লোকগুলোর জন্য
দোযখে একটা বিশেষ জায়গা
506
00:42:50,080 --> 00:42:51,150
আলাদা করা আছে।
507
00:42:51,150 --> 00:42:52,150
হ্যাঁ।
508
00:42:54,020 --> 00:42:57,890
কিন্তু আমার অভিজ্ঞতা বলে, ওটা একটা ব্যতিক্রম।
509
00:42:57,890 --> 00:43:02,830
কয়েকটা পচা আপেলের জন্য
আমাদের সবাইকে পচা বলতে পারো না।
510
00:43:02,830 --> 00:43:04,830
বরং...
511
00:43:04,830 --> 00:43:06,070
দুঃখিত।
512
00:43:19,850 --> 00:43:21,050
এগুলো অনেক অন্যরকম দেখতে।
513
00:43:22,080 --> 00:43:23,880
আমি ঐ পর্যায় দিয়ে গেছি।
514
00:43:23,880 --> 00:43:25,890
এমন ভিটামিন নেই যা খাইনি।
515
00:43:25,890 --> 00:43:28,520
মাথার চুলগুলো টিকিয়ে রাখার জন্য
516
00:43:28,520 --> 00:43:29,790
কতগুলো পিল খেয়েছি
আন্দাজ করো দেখি।
517
00:43:29,790 --> 00:43:31,290
খুব কাজে দিয়েছে।
518
00:43:32,630 --> 00:43:33,630
ওগুলো কীসের জন্য?
519
00:43:36,330 --> 00:43:37,900
ক্যান্সার।
520
00:43:40,270 --> 00:43:42,040
ওহ।
521
00:43:42,040 --> 00:43:43,040
দুঃখিত।
522
00:43:47,240 --> 00:43:50,410
এটা কি খারাপ পর্যায়ে?
523
00:43:51,310 --> 00:43:52,410
ভালোটা না।
524
00:43:54,750 --> 00:43:57,380
এসো, আরো খাও।
এটার টাকা আমি দিচ্ছি।
525
00:43:57,380 --> 00:43:58,420
আরো দুইটা দেবেন, প্লিজ?
526
00:44:04,490 --> 00:44:05,890
হেই, এটা আমার নাক গলানোর বিষয় না।
527
00:44:05,890 --> 00:44:06,890
কিন্তু...
528
00:44:07,930 --> 00:44:09,430
তোমার কি মদ খাওয়া উচিত?
529
00:44:16,140 --> 00:44:17,670
জীবন তো একটাই।
530
00:44:21,740 --> 00:44:22,740
ঠিক বলেছ।
531
00:44:46,000 --> 00:44:47,930
তুমি আসলেই এটায় উঠবে না, ভিক?
532
00:44:47,930 --> 00:44:49,100
আমি অপেক্ষা করি।
533
00:44:49,100 --> 00:44:50,400
না, এটা তোমার।
534
00:44:50,400 --> 00:44:51,470
আহ, ঠিক আছে।
535
00:45:35,350 --> 00:45:36,880
বলো, কী জেনেছ?
536
00:45:36,880 --> 00:45:38,280
ফিশ অয়েল খেয়েছ?
537
00:45:38,290 --> 00:45:39,360
- হ্যাঁ।
- B-12?
538
00:45:39,360 --> 00:45:40,820
- নিয়েছি।
- L-arginine?
539
00:45:40,820 --> 00:45:42,690
সবগুলো খেয়েছি।
540
00:45:42,690 --> 00:45:44,990
তোমাকে ৪টার মাঝে হেম্পলের আপিলটা
ফাইল করতে হবে।
541
00:45:44,990 --> 00:45:47,290
ধুর, হেই,
542
00:45:47,290 --> 00:45:50,300
ট্র্যাভেল ম্যাগাজিনটা নামিয়ে রেখে
আমাকে একটু সাহায্য করবে?
543
00:45:50,300 --> 00:45:51,370
আমি প্যারালিগাল নই, সল।
544
00:45:52,570 --> 00:45:54,770
যাহোক, সাড়ে ১২টায় যার আসার কথা সে এসেছে।
545
00:45:54,770 --> 00:45:55,970
দারুণ। ওকে পাঠিয়ে দাও।
546
00:45:57,370 --> 00:45:59,410
ওহ! ঢুকে পড়ো।
547
00:45:59,410 --> 00:46:02,040
আমার শীতল, অন্ধকার পৃথিবীতে
কিছু আলো নিয়ে আসো।
548
00:46:18,590 --> 00:46:20,390
হ্যালো? অনন্ত সময় তো নেই হাতে, তাই না?
549
00:46:20,390 --> 00:46:22,760
তথ্যগুলো দিয়ে দাও।
550
00:46:22,760 --> 00:46:24,400
আগে যা করছ, করে নাও।
551
00:46:24,400 --> 00:46:25,630
না, আমি একসাথে অনেক কাজ করতে পারি।
552
00:46:27,400 --> 00:46:29,640
তুমি কী করছ জানি না, কিন্তু ...
553
00:46:29,640 --> 00:46:32,470
এ অবস্থায় কথা বলব না।
554
00:46:32,470 --> 00:46:35,440
এলবিজে - লিন্ডন বি জনসন, আমেরিকান রাজনীতিবিদ
জানো, এলবিজে তার এসিস্ট্যান্টদের দিয়ে
555
00:46:35,440 --> 00:46:36,940
বাথরুমে রিপোর্ট আনাত।
556
00:46:39,550 --> 00:46:43,080
আমি হয় চলে যাব,
557
00:46:43,080 --> 00:46:45,590
নইলে আমার পা দিয়ে মাথা থেঁতলে দেবো তোমার।
558
00:46:47,620 --> 00:46:48,760
বেশ।
559
00:46:52,430 --> 00:46:54,060
কিন্তু তোমার এগুলোর একটা
ব্যবহার করে দেখা উচিত।
560
00:46:55,060 --> 00:46:57,260
এলিয়েনরা ফ্র্যাঙ্কেনস্টেইনের পুটু মেরে দেয়ার পরে
561
00:46:57,260 --> 00:46:59,430
ও যেভাবে হাঁটছিল, সেভাবে হাঁটো তুমি।
562
00:46:59,430 --> 00:47:01,770
একটা দিতে পারি তোমাকে।
563
00:47:01,770 --> 00:47:04,800
তোমার খুব লাভ হবে।
564
00:47:08,410 --> 00:47:10,110
শুরু করো, বলে ফেলো সব।
565
00:47:15,250 --> 00:47:16,620
ঠিক আছে, প্রথমে।
566
00:47:18,080 --> 00:47:20,450
ওইযে তোমার মিসেস ডেনিস গ্যাবলার।
567
00:47:20,450 --> 00:47:21,620
পরকীয়া করছে।
568
00:47:23,460 --> 00:47:25,560
চটপটে কাজ।
569
00:47:27,360 --> 00:47:29,630
অন্তত জানি যে, ওরা তোমাকে দেখেনি।
570
00:47:29,630 --> 00:47:31,030
তোমার খোমা জানালা দিয়ে বেরিয়ে থাকলে
571
00:47:31,030 --> 00:47:32,630
কেউই এত হাসিখুশি থাকত না।
572
00:47:35,440 --> 00:47:37,170
আর কী জানলে?
573
00:47:37,170 --> 00:47:39,510
এরপর তোমার বাস ড্রাইভারের পিছু নিলাম।
574
00:47:39,510 --> 00:47:42,170
দেখা গেল, ওর আসলেই ঘাড় ভেঙেছে।
575
00:47:42,180 --> 00:47:44,680
দারুণ।
576
00:47:44,680 --> 00:47:46,850
এতে আমার জীবনটা অনেক সহজ হয়ে গেল।
577
00:47:46,850 --> 00:47:48,150
বলতে থাকো।
578
00:47:48,150 --> 00:47:49,950
ইন্ডিয়ানাপোলিসের চোর।
579
00:47:49,950 --> 00:47:52,820
মেনার্ডে জেল খেটেছে।
580
00:47:52,820 --> 00:47:54,290
মুখ বন্ধ রাখে,
581
00:47:54,290 --> 00:47:56,320
এমন কাউকে খুঁজলে
ওর ওপর ভরসা রাখতে পারো।
582
00:47:56,320 --> 00:47:58,620
ওর ওপর নজর রাখা যায়।
583
00:47:58,630 --> 00:48:00,530
ঘরে ঢোকা চোর। ঘরে ঢোকা চোর।
584
00:48:00,530 --> 00:48:03,000
আমি যতগুলো ঘরে ঢোকা
চোরকে চিনি,
585
00:48:03,000 --> 00:48:05,030
হাইস্কুল রুমে ততগুলো পিম্পলও নেই।
586
00:48:07,630 --> 00:48:10,670
ঐ হাইজেনবার্গ লোকটা?
587
00:48:12,710 --> 00:48:14,480
হাইস্কুলের কেমিস্ট্রির টিচার।
588
00:48:15,380 --> 00:48:17,540
বলো কী, সত্যিই?
589
00:48:17,540 --> 00:48:19,610
ওয়াল্টার হার্টওয়েল হোয়াইট।
590
00:48:19,610 --> 00:48:22,520
জেপি ওয়াইনের কেমিস্ট্রির টিচার।
591
00:48:22,520 --> 00:48:25,120
তার প্রাক্তন ছাত্র, এক নেশাখোরের
সাথে কাজ করে।
592
00:48:25,120 --> 00:48:26,320
নাম জেসি পিঙ্কম্যান।
593
00:48:26,320 --> 00:48:27,320
ওয়াও।
594
00:48:28,390 --> 00:48:30,560
আচ্ছা, টিচারটার কথা আর কী বলছিলে?
595
00:48:30,560 --> 00:48:32,560
ওর ফুসফুসের ক্যান্সার হয়েছে।
596
00:48:33,530 --> 00:48:34,600
খোদা!
597
00:48:36,530 --> 00:48:38,300
সেজন্যই এত কাশে।
598
00:48:39,370 --> 00:48:40,530
কতোটা খারাপ অবস্থা?
599
00:48:40,530 --> 00:48:42,370
স্টেজ থ্রি-এ।
600
00:48:42,370 --> 00:48:44,370
ও চিকিৎসা নিচ্ছে, আরো টেস্ট করা লাগবে।
601
00:48:44,370 --> 00:48:46,040
কিন্তু ভালো অবস্থা না।
602
00:48:46,040 --> 00:48:47,910
শোনো, এই লোক যদি বাঁচেও,
603
00:48:47,910 --> 00:48:49,380
আমি হলে ওর কাছে যেতাম না।
604
00:48:49,380 --> 00:48:50,840
ও একেবারেই নবীশ।
605
00:48:50,840 --> 00:48:53,010
তুমি একজন নবীশকে দেখছ।
606
00:48:53,010 --> 00:48:57,050
আমি দেখছি ১৭০ পাউন্ডের একটা কাদার দলাকে,
যাকে গড়ে নিতে হবে।
607
00:48:57,050 --> 00:48:58,980
লোকটা যদি ক্যান্সারে না মরে,
608
00:48:58,990 --> 00:49:01,120
তবে পুলিশের হাতে মরবে,
কিংবা মাথায় গুলি খেয়ে।
609
00:49:03,020 --> 00:49:05,430
এটা কি তোমার মনের কথা,
610
00:49:05,430 --> 00:49:08,030
নাকি "যার নাম নেই না" তার কথা?
611
00:49:08,030 --> 00:49:11,130
ও কিছু বলেনি।
লোকটা বিশেষ কেউ না।
612
00:49:11,130 --> 00:49:12,770
হ্যাঁ, ঠিক আছে। শুনলাম।
613
00:49:12,770 --> 00:49:14,270
আসলে...
614
00:49:14,270 --> 00:49:16,240
আমার মনে হচ্ছে আসলে।
615
00:49:16,240 --> 00:49:18,900
হেইজেনবার্গ লোকটার কাছে কিছু একটা আছে।
616
00:49:18,910 --> 00:49:21,700
সবাই বলছে এটা বাজারের সেরা জিনিস।
617
00:49:21,710 --> 00:49:23,040
ভেবেছিলাম, ভালো ব্যবস্থাপনা পেলে..
618
00:49:23,040 --> 00:49:25,450
জানো, কয়েক বছর আগে একটা বেটাম্যাক্স কিনেছিলাম।
619
00:49:25,450 --> 00:49:27,050
ভালো জিনিস। বাজারের সেরা।
620
00:49:27,050 --> 00:49:30,520
বিশেষজ্ঞরা বলেছিল, এটা ভিএইচএসের চেয়ে বালো।
621
00:49:30,520 --> 00:49:33,650
দেখা গেল ওটা পুরোই
সময় এবং টাকার অপচয়।
622
00:49:35,290 --> 00:49:36,290
বাদ দাও।
623
00:49:38,760 --> 00:49:40,930
এরকম মোচ রাখে যে,
624
00:49:40,930 --> 00:49:43,000
সে মনে হয় না জীবনে
খুব বেশি ভালো সিদ্ধান্ত নিতে পেরেছে।
625
00:49:43,000 --> 00:49:46,100
তো, হ্যাঁ, ঘরে ঢোকা চোরটা।
626
00:49:46,100 --> 00:49:48,440
- মেনার্ডে ছিল, না?
- হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক।
627
00:49:50,070 --> 00:49:52,040
ঠিক আছে, সে এখন বড় এক ডাকাতদলের অংশ,
628
00:49:52,040 --> 00:49:54,140
কানাডায় গহনা চুরি করে।
629
00:49:55,880 --> 00:49:58,110
লাস্কির ছেলেটার কপাল পুড়েছে,
630
00:49:58,110 --> 00:50:00,650
ও মাথা নামানোর আগেই
পুলিশের গাড়ি চলে এসেছিল।
631
00:50:01,880 --> 00:50:03,750
ও জেল খেটেছে।
632
00:50:03,750 --> 00:50:07,950
ওর ক্রুদের কেউ ধরা খায়নি। নির্ভরযোগ্য।
633
00:50:07,950 --> 00:50:10,590
আফ্রিকা থেকে অভিবাসনের জন্য সুপরিচিত
634
00:50:10,590 --> 00:50:12,290
প্রায় দুই মিলিয়ন ওয়াইল্ডবিটস
635
00:50:12,290 --> 00:50:14,260
প্রতিবছর ২০০০ মাইল পথ পাড়ি দেয়...
636
00:50:15,860 --> 00:50:18,470
...বিশ্বের সবচেয়ে বৃহৎ অভিবাসন প্রক্রিয়ার একটা।
637
00:50:22,540 --> 00:50:25,170
পাখিরা তাজা ঘাসের জন্য
বৃষ্টির খোঁজে আসে কেনিয়া আর তানজানিয়ায়।
638
00:50:25,170 --> 00:50:28,910
প্রতিবছর অভিযানের জন্য প্রস্তুত হয়।
639
00:50:28,910 --> 00:50:32,310
এই অভিযান চলছে মিলিয়ন বছর ধরে।
640
00:50:34,080 --> 00:50:35,780
এই অভিযান সহজ নয়।
641
00:50:35,780 --> 00:50:40,550
যাত্রা করার সময়ে দলের সবাইকে
সুষম খাওয়া এবং বিশ্রামের দিকে খেয়াল রাখতে হয়,
642
00:50:40,550 --> 00:50:44,220
সাথে রোগমুক্ত থাকতে হয়,
নইলে তাকে পিছে ফেলে আসা হয়। ...
643
00:50:44,220 --> 00:50:46,860
আর কয়টা,
আর ঘুরাও, মেয়েরা।
644
00:50:48,560 --> 00:50:49,700
ঠিক এভাবে।
645
00:50:51,700 --> 00:50:53,030
এখন আমি আগাবো।
646
00:50:55,340 --> 00:50:56,470
দারুণ।
647
00:50:58,370 --> 00:51:00,270
দারুণ!
648
00:51:00,270 --> 00:51:02,340
মজা পাচ্ছ না সবাই।
649
00:51:02,340 --> 00:51:03,510
হ্যাঁ।
650
00:51:07,550 --> 00:51:08,550
কী বলতে চাও?
651
00:51:11,490 --> 00:51:12,490
ও কী?
652
00:51:15,160 --> 00:51:19,160
ওকে বলো এক্ষুণি গ্যারেজে ফিরে আসতে।
653
00:51:23,530 --> 00:51:25,030
আহালে বাচ্চাটা।
654
00:51:28,540 --> 00:51:30,870
ভেবেছিলাম এ জীবনে সবই দেখা হয়ে গেছে।
655
00:51:53,560 --> 00:51:56,430
ফালতু কুত্তাটাকে চুপ করিয়ে
এখানে এসে ঢোকো।
656
00:52:00,170 --> 00:52:01,170
ভেতরে ঢোকো।
657
00:52:05,570 --> 00:52:08,570
মশকরা করছ তুমি আমার সাথে।
658
00:52:08,580 --> 00:52:09,780
আমি দুঃখিত, আমি আসলে...
659
00:52:09,780 --> 00:52:11,740
তুমি কি জানো এই নিখুঁত মার্কটাকে
660
00:52:11,750 --> 00:52:13,750
খুঁজে বের করার পেছনে কী পরিমাণ সময়
আর শ্রম গেছে আমার?
661
00:52:13,750 --> 00:52:15,550
বাসায় বউ-বাচ্চা আছে, এরকম
662
00:52:15,550 --> 00:52:18,150
ফালতু লোকগুলোর মধ্যে থেকে
বাছা লেগেছে আমাকে।
663
00:52:18,150 --> 00:52:20,220
একা আর পয়সাওয়ালা লোককে
খুঁজে বের করা লেগেছে,
664
00:52:20,220 --> 00:52:22,960
কেন? শেষে গিয়ে ভয়ে পিছিয়ে যাবে বলে?
665
00:52:22,960 --> 00:52:24,460
ভাই, এই লোকের তো ক্যান্সার।
666
00:52:24,460 --> 00:52:26,760
এর পকেটে পিল পেয়েছি আমি।
667
00:52:26,760 --> 00:52:28,630
এই পিল আমার বাপও খেত।
668
00:52:28,630 --> 00:52:29,860
প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্য।
669
00:52:29,860 --> 00:52:32,200
তো? ক্যান্সারওয়ালা কোনো লোক
হারামি হতে পারে না?
670
00:52:32,200 --> 00:52:35,230
হায়রে, বিশ্বাস করো,
নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি।
671
00:52:35,240 --> 00:52:37,700
ক্যান্সারওয়ালা লোকের বাড়িতে
চুরি করতে পারব না, সরি।
672
00:52:37,700 --> 00:52:40,640
তুমি কি জানো, আমাদের হাতে মারা খাওয়া
কতগুলো লোকের জীবনে দুঃখের কাহিনী আছে?
673
00:52:40,640 --> 00:52:41,940
প্রত্যেকের।
674
00:52:42,980 --> 00:52:44,580
তাছাড়া, ওগুলো গেছে তা
675
00:52:44,580 --> 00:52:46,280
ওরা বোঝার আগেই
মাস পেরিয়ে যাবে।
676
00:52:46,280 --> 00:52:47,850
এই লোক তো এমনিই মারা যাবে।
677
00:52:47,850 --> 00:52:49,180
তাই প্লিজ, তোমার ট্রাকে উঠে
678
00:52:49,180 --> 00:52:50,820
তোমার বাড়িতে ফিরে গিয়ে
কাজটা শেষ করো।
679
00:52:55,390 --> 00:52:58,090
না, মামা। আমি একাজ করতে পারব না।
680
00:52:58,090 --> 00:52:59,360
পারব না।
681
00:52:59,360 --> 00:53:00,960
দেখো, সমস্যা নেই।
আমি বুঝেছি।
682
00:53:01,800 --> 00:53:03,630
তুমি এসব ভুলে যাবে, বুঝেছ?
683
00:53:03,630 --> 00:53:05,230
প্লিজ, বিশ্বাস করো...
684
00:53:05,230 --> 00:53:07,970
কিছু জানার আগেই সব ভুলে যাবে তুমি।
685
00:53:07,970 --> 00:53:08,970
যাও।
686
00:53:11,200 --> 00:53:13,340
দেখো, আমাদের অবস্থা তো ভালো, তাই না?
687
00:53:13,340 --> 00:53:14,980
আমার কথা শোনো।
আমরা টাকার ওপর গড়াগড়ি খাচ্ছি।
688
00:53:16,010 --> 00:53:17,510
এই বান্দাকে ছেড়ে দিতে পারি না আমরা?
689
00:53:17,510 --> 00:53:18,910
সেটা তোমার সিদ্ধান্ত না।
690
00:53:18,910 --> 00:53:22,550
হ্যাঁ, কিন্তু যাবার আগে
সব ঝামেলা শেষ করে ফেলি আমি।
691
00:53:22,550 --> 00:53:23,850
এই দরজা বন্ধ করে এসেছি।
692
00:53:23,850 --> 00:53:25,220
আমরা চাইলেও আর ভেতরে
যেতে পারব না।
693
00:53:27,920 --> 00:53:30,290
জেফ, কিছু বলো।
694
00:53:32,860 --> 00:53:34,290
ওহ, জানি না।
695
00:53:34,290 --> 00:53:37,300
আসলে দুই পক্ষের কথাতেই যুক্তি আছে।
696
00:53:37,300 --> 00:53:38,930
শোনো, বাদ দাও। তোমার চাকরি নট। এখন যাও।
697
00:53:38,930 --> 00:53:40,000
আমাকে ক্যামেরাটা দিয়ে ভাগো।
698
00:53:41,500 --> 00:53:42,970
বেশ।
699
00:53:42,970 --> 00:53:45,640
ভালো। তোমাকে আর দরকার হবে না আমাদের।
700
00:53:45,640 --> 00:53:47,410
আর আমি জানি তোমাকে এসব বলা লাগবে না।
701
00:53:47,410 --> 00:53:49,040
কিন্তু যেহেতু তুমি নবীশ,
702
00:53:49,040 --> 00:53:50,880
তাই বলেই ফেলি।
703
00:53:50,880 --> 00:53:52,080
মুখ বন্ধ রাখবে।
704
00:54:05,860 --> 00:54:07,530
আমরা একাজ করতে চাইলে
আমাদের এখনই যেতে হবে।
705
00:54:09,230 --> 00:54:10,530
আমরা আসলেই ওখানে ফেরত যাবো?
706
00:54:11,800 --> 00:54:12,800
কী বললাম এইমাত্র?
707
00:54:14,430 --> 00:54:15,430
জেফ, তুমি কি দলে আছ নাকি নেই?
708
00:54:32,650 --> 00:54:33,650
কী?
709
00:54:34,760 --> 00:54:36,490
আমি এজন্য রাজি, আসলেই।
710
00:54:36,490 --> 00:54:39,190
- কিন্তু...
- কিন্তু কী?
711
00:54:39,190 --> 00:54:40,760
লোকটা ড্রাগ নিয়েছে কখন?
712
00:54:40,760 --> 00:54:42,900
আমরা ওকে এটা ঘন্টা তিনেক আগে দিয়েছি না।
713
00:54:42,900 --> 00:54:44,560
ও শেষ করেছে কি না তাই তো জানি না।
714
00:54:44,560 --> 00:54:45,730
ও হয়তো এতক্ষণে জেগে গেছে।
715
00:54:45,730 --> 00:54:47,370
এ নিয়ে ভেবো না।
716
00:54:47,370 --> 00:54:48,800
হ্যাঁ, কিন্তু...
717
00:54:48,800 --> 00:54:50,400
বললাম না এ নিয়ে ভেবো না।
718
00:54:50,400 --> 00:54:51,400
কোনো সমস্যা হবে না।
719
00:55:04,950 --> 00:55:06,290
এইতো, ঠিক এখানে।
720
00:55:13,430 --> 00:55:16,430
ফিরে এসে মিনিট বিশেক পরে আমাকে নিয়ে যেও।
721
00:55:16,430 --> 00:55:18,500
এখন আস্তে আস্তে যাও,
যেন যাত্রী তুলতে যাচ্ছ।
722
00:55:19,770 --> 00:55:22,100
সমস্যা নেই, শান্ত হও।
723
00:55:40,750 --> 00:55:46,790
অনুবাদে - কুদরতে জাহান
724
00:55:47,750 --> 00:55:54,790
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।