1
00:00:07,412 --> 00:00:08,772
সবসময় এরকমটাই হয়ে এসেছে...
2
00:00:11,115 --> 00:00:15,776
সবসময় আমি আমার নিজের
ইচ্ছে মতই কাজ করে এসেছি।
3
00:00:15,668 --> 00:00:19,976
অনুবাদ ও সম্পাদনায়: তাফহিম রহমান
4
00:00:22,169 --> 00:00:23,421
সিউলের মেয়র প্রার্থী চোই জি-হুন এবং
তার স্ত্রী প্রফেসর লি আন্না
5
00:00:23,504 --> 00:00:24,826
ইনিই কি লি ইউ-মি?
6
00:00:24,909 --> 00:00:26,556
এপিসোড-৪
7
00:00:26,639 --> 00:00:27,612
হ্যা।
8
00:00:28,483 --> 00:00:31,112
আমি এসবের মধ্যে তাকে টেনে
ব্যাপারটা ঘোলাটে করতে চাইনা।
9
00:00:34,435 --> 00:00:37,370
আমি আর কোরিয়ায় থাকছি না।
10
00:00:37,453 --> 00:00:39,642
তাই সে কী করেছে না করেছে
তাতে আমার কিছু যায় আসে না।
11
00:00:41,189 --> 00:00:44,349
কিন্তু আমার মনে হলো আমি কেনো তার সাথে
ব্রেকআপ করেছি সেটা আপনাকে বলা দরকার।
12
00:00:44,432 --> 00:00:47,349
জে- হো, অতীত নিয়ে ঘাটাঘাটি করার কী দরকার।
13
00:00:47,432 --> 00:00:48,805
ব্যপারটা তেমন নয়, জি-উন।
14
00:00:52,768 --> 00:00:54,083
লি ইউ-মি...
15
00:00:56,425 --> 00:00:57,755
কখনোই আপনার স্কুলের ছাত্রী ছিল না।
16
00:01:01,025 --> 00:01:02,059
কী?
17
00:01:02,433 --> 00:01:04,845
আমি বুঝতে পারছি না সে NYU আর Yale
থেকে কিভাবে গ্র্যাজুয়েশন শেষ করলো।
(NYU - নিউ ইয়র্ক ইউনিভার্সিটি
Yale - আমেরিকার একটি ইউনিভার্সিটি)
18
00:01:04,928 --> 00:01:06,964
আর প্রফেসর হয়ে গেলো।
19
00:01:09,250 --> 00:01:11,176
কিন্ত আমার সাথে সম্পর্ক থাকাকালীন সে
ভোয়া একটি ইউনিভার্সিটির ছাত্রী সেজে ছিল।
20
00:01:11,259 --> 00:01:12,607
সে তৃতীয় বারের মতো ভর্তি
পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল।
21
00:01:14,469 --> 00:01:15,639
লি আন্না?
22
00:01:18,198 --> 00:01:19,863
এটা তার আসল নাম নয়।
23
00:01:24,021 --> 00:01:26,832
কী বলছো?
24
00:02:37,944 --> 00:02:39,743
কী হলো? পারলে না?
25
00:02:46,150 --> 00:02:49,034
সত্যি বলতে, যদি সে একবার মেয়র হয়ে যায়
26
00:02:49,117 --> 00:02:51,769
সে গ্রীন বেল্ট এর উপর থেকে
সীমাবদ্ধতা তুলে দিবে তাই না?
(Green Belt: গ্রিন বেল্ট হলো এক প্রকার সুরক্ষিত ভূমি,
যা শহর অঞ্চলের আশেপাশের গ্রামাঞ্চলকে রক্ষা করে।)
27
00:02:52,655 --> 00:02:56,027
না এরকম কিছু হবে না
28
00:02:56,933 --> 00:02:57,906
দুঃখিত?
29
00:03:01,603 --> 00:03:02,574
কিছুনা।
30
00:03:04,317 --> 00:03:06,425
প্রথমেই সে গ্রীন বেল্ট এর
উপর কাজ করবে না।
31
00:03:07,491 --> 00:03:09,100
আমদের তো জনগণের কথাও ভাবতে হবে।
32
00:03:10,625 --> 00:03:12,789
অবশ্যই, সবকিছু তো নিয়ম অনুযায়ী হবে।
33
00:03:14,105 --> 00:03:17,480
কিন্তু আমাদের তার উপর বিশ্বাস আছে।
34
00:03:17,563 --> 00:03:21,595
জায়গাটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি
কিন্তু এখানেও হস্তক্ষেপ করা হয়েছে।
35
00:03:22,310 --> 00:03:23,738
বুঝতেই তো পারছেন, কর দিতে হচ্ছে।
36
00:03:25,182 --> 00:03:29,315
আপনি জানতেই পারবেন না তারপর কী হবে, তাই না?
37
00:03:30,670 --> 00:03:35,107
যদি আপনাকে উত্তরাধিকার কর দিতে হয়, তাহলে
জমির দাম ৭০০ মিলিয়ন এর থেকেও বেশি হবে।
38
00:03:36,457 --> 00:03:38,424
আপনার এরকমটা করা উচিত হবে না।
39
00:03:40,530 --> 00:03:44,020
যারা এক ঘণ্টার মজুরিতে একটি মুদির দোকানে
কাজ করে তারাও এখন কর প্রদান করে।
40
00:03:46,009 --> 00:03:49,289
আরে এমনেই বললাম।
41
00:03:49,830 --> 00:03:52,106
প্রথমে সে মেয়র হোক।
42
00:03:54,208 --> 00:03:56,032
যেমনটা আপনি বলেছিলেন,
43
00:03:57,276 --> 00:03:59,320
আপনি জানতেই পারবেন না তারপর কী হবে।
44
00:04:01,072 --> 00:04:02,584
যাই হোক,
45
00:04:02,667 --> 00:04:06,807
আমি আমার বাচ্চাকে পড়াশোনার
জন্য ইংল্যান্ডে পাঠিয়েছি।
46
00:04:07,650 --> 00:04:16,456
গত সপ্তাহে তাকে ছাত্রাবাসে পৌঁছে দিতে
গিয়ে আপনার কথা মনে হয়েছিল।
47
00:04:18,609 --> 00:04:19,514
কী এটা?
48
00:04:19,597 --> 00:04:22,321
তেমন কিছুই না, শুধু একটা উপহার।
49
00:04:22,850 --> 00:04:25,946
আমি জানি আপনার অনেক দামি
ও সৌখিন জিনিসপত্র আছে।
50
00:04:26,029 --> 00:04:29,174
কিন্তু এই উপহারটি আমি আপনাকে
মন থেকে দিতে চাই।
51
00:04:32,075 --> 00:04:33,939
আমি বিল দিয়ে দিচ্ছি।
52
00:04:34,022 --> 00:04:35,315
আপনি সময় নিয়ে উঠুন
53
00:04:54,414 --> 00:04:55,762
হ্যা।
54
00:04:55,845 --> 00:04:57,797
তার বয়স কম হলেও খুব প্রাণবন্ত।
55
00:04:59,357 --> 00:05:01,879
সে বার বার আমার দিকে
আরচোখে তাকাচ্ছিলো।
56
00:05:01,962 --> 00:05:03,335
সে খুবই কঠোর।
57
00:05:06,243 --> 00:05:09,372
তাই নাকি? সে বাহিরে থাকে বলেই কি এরকম?
58
00:05:10,960 --> 00:05:12,580
মনে হয় সে কোরিয়া সম্পর্কে
তেমন কিছু জানে না।
59
00:06:02,546 --> 00:06:03,811
এখানে ১০০ মিলিয়ন আছে।
60
00:06:04,666 --> 00:06:06,706
এইটুকুই জোগাড় করতে পেরেছি আমি।
61
00:06:15,932 --> 00:06:16,945
ইয় মি
62
00:06:21,257 --> 00:06:25,146
টাকা হলে পৃথিবীতে সব সম্ভব।
63
00:06:25,733 --> 00:06:27,512
কিন্তু যদি কোনোকিছু সম্ভব না হয়..
64
00:06:28,921 --> 00:06:32,048
তাহলে বুঝবে সেখানে টাকার পরিমাণ কম।
65
00:06:34,207 --> 00:06:37,751
আমাকে আর আশাহত করো না।
66
00:06:37,834 --> 00:06:39,628
তোমার হাতে এখনও সময় আছে।
67
00:06:39,711 --> 00:06:41,035
আমি জানি তুমি খুব চালাক।
68
00:06:43,808 --> 00:06:46,610
আর তুমি হয়তো তোমার স্বামীর কাছে
সব স্বীকার করে কিছু টাকা চাইতে পারো।
69
00:06:50,207 --> 00:06:51,546
তোমার হয়ে আমি তাকে কল করে দিবো?
70
00:06:57,639 --> 00:06:59,519
তুমি তো জানো আমার ধৈর্য্য কম, জানো না?
71
00:07:02,976 --> 00:07:04,506
সময় যাতে শেষ হয়ে না যায়।
72
00:07:13,808 --> 00:07:15,081
আরেকটা কথা ইউ-মি।
73
00:07:18,150 --> 00:07:22,474
আমার থেকে দূরে থাকবে,
আর সিঁড়ি দিয়ে যাবে, পারবে না?
74
00:07:30,940 --> 00:07:32,240
দরজা খুলছে।
75
00:07:36,365 --> 00:07:38,577
লি আন্না, ডংজিন বিশ্ববিদ্যালয়
76
00:07:41,509 --> 00:07:43,321
সিউলের মেয়র প্রার্থী চু জি-হুন এবং
তার স্ত্রী প্রফেসর লি আন্না
77
00:07:44,578 --> 00:07:46,424
প্রফেসর লি আনা অপ্রত্যাশিতভাবে স্কলারশিপ
অনুষ্ঠানে নতুন এক ভাষা ব্যাখ্যা করেছেন।
78
00:07:51,765 --> 00:07:54,632
-চিয়ার্স
-চিয়ার্স.
79
00:07:57,256 --> 00:07:59,822
তুমি তো আমেরিকাতেই বড় হয়েছো, তাহলে আবার
কেনো ইংরেজী পড়ার জন্য সেখানে ফিরে যাচ্ছো?
80
00:07:59,905 --> 00:08:00,890
আমারও তো একই কথা!
81
00:08:00,973 --> 00:08:02,765
না, আসলে আমার এখনও অনেক দূর যেতে হবে।
82
00:08:02,848 --> 00:08:04,587
তোমাকে নিয়ে আমার হিংসে হচ্ছে।
83
00:08:04,670 --> 00:08:08,315
বেশী হিংসা হচ্ছে এটা জেনে যে তার বাবা-মা
তাকে বয়ফ্রেন্ড এর সাথে বের হতে দেয়!
84
00:08:08,476 --> 00:08:09,426
আমারও
85
00:08:09,509 --> 00:08:14,024
আসলে বিদেশে থাকার কারণে
আমাদের চলাফেরাও অন্যরকম।
86
00:08:13,987 --> 00:08:15,258
তোমার কপাল খুব ভালো।
87
00:08:15,341 --> 00:08:18,490
তোমরা কি গ্র্যাজুয়েশন শেষে বিয়ে করে ফেলবে?
88
00:08:18,573 --> 00:08:19,754
সত্যি?
89
00:08:23,019 --> 00:08:23,959
হ্যাঁ।
90
00:08:24,042 --> 00:08:25,070
আসলেই?
91
00:08:25,778 --> 00:08:27,757
- আমি তোমার বিয়েতে গান গাইবো।
- আমার খুবই হিংসা হচ্ছে।
92
00:08:27,840 --> 00:08:29,744
ঠিক আছে. আমি বিয়েতে সব সাজিয়ে দিবো।
93
00:08:29,827 --> 00:08:31,729
ছুটি নিয়েছো? কবে যাচ্ছো তাহলে?
94
00:08:32,305 --> 00:08:33,801
১ সপ্তাহের মধ্যেই।
95
00:08:34,329 --> 00:08:35,789
কোন স্কুলে যাবে?
96
00:08:35,872 --> 00:08:38,631
জে হো যেই স্কুলে যাবে আমিও
সম্ভবত সেই স্কুলেই যাবো।
97
00:08:38,714 --> 00:08:40,475
-কলম্বিয়া?
-কলম্বিয়া?
98
00:08:40,558 --> 00:08:42,147
ঐখানে লেখাপড়ার খরচ তো অনেক বেশি।
99
00:08:42,230 --> 00:08:44,324
- আসলেই?
- হ্যা, এটা তো নিও ইয়র্ক এ।
100
00:08:44,407 --> 00:08:45,763
দেখো বন্ধুরা।
101
00:08:50,391 --> 00:08:53,821
আমরা সবাই মিলে এটা তোমার জন্য এনেছি।
102
00:08:53,904 --> 00:08:55,908
কী এটা?
103
00:08:55,991 --> 00:08:57,385
- খুলো।
- তেমন কিছুই না।
104
00:08:57,468 --> 00:09:00,360
তোমরা আমার জন্য গুডবাই পার্টি করেছো
এতেই তো আমি অনেক খুশি হয়েছিলাম।
105
00:09:00,443 --> 00:09:02,719
সুন্দর না? আমরা ভালো জিনিসটাই
আনতে পেরেছি তাহলে।
106
00:09:02,802 --> 00:09:04,384
- এটা খুবই গুরুত্বপর্ণ পারফিউম।
- একটু দিয়ে দেখো!
107
00:09:04,467 --> 00:09:05,360
ভালো না?
108
00:09:05,443 --> 00:09:07,283
- খুলে দেখো।
- তাড়াতাড়ি
109
00:09:18,350 --> 00:09:21,979
হ্যালো,আমি ডেইলি বকুক থেকে
প্রতিবেদক হান জি ওন বলছি।
110
00:09:22,062 --> 00:09:23,844
আমি সেই স্কুলেই লেখা পড়া করতাম।
111
00:09:24,879 --> 00:09:27,365
হ্যা, ফোন দিয়েছিলাম কারণ..
112
00:09:27,448 --> 00:09:30,826
আমি জানতে চাচ্ছি পূর্বে যারা ভর্তি
হয়েছিল তাদের লিস্ট কি পাওয়া যাবে?
113
00:09:32,572 --> 00:09:34,963
না, স্নাতক সম্পন্ন করা লাগবে না,
শুধু ভর্তি হওয়া ছাত্রছাত্রীর লিস্ট লাগবে।
114
00:09:36,322 --> 00:09:42,811
১৯৯৫ থেকে ২০০৫ এই ১০ বছরের মধ্যে
লি ইউ মি নামে সাতজন ভর্তি হয়েছিল।
115
00:09:43,911 --> 00:09:46,123
কিন্তু কেউই তেমন রুচিমার্জিত ছিল না।
116
00:09:48,688 --> 00:09:51,446
আপনি কী আরেকটা নাম একটু
খুঁজে দেখতে পারবেন?
117
00:09:51,529 --> 00:09:53,949
- অবশ্যই।
- লি আন্না।
118
00:09:54,032 --> 00:09:56,191
একটু দেখবেন সে কোনো
বছর ড্রপ দিয়েছিল কিনা?
119
00:09:56,274 --> 00:09:57,518
নিশ্চয়ই, কিছুক্ষণ অপেক্ষা করুন।
120
00:10:27,250 --> 00:10:28,288
ম্যাম।
121
00:10:31,428 --> 00:10:32,604
দেখো কে এসেছে!
122
00:10:32,687 --> 00:10:33,858
আমাকে মনে আছে আপনার?
123
00:10:33,941 --> 00:10:36,602
অবশ্যই মনে আছে,জি ওন।
124
00:10:36,685 --> 00:10:38,430
আমরা চার বছর একই বাসায় ছিলাম।
125
00:10:38,513 --> 00:10:40,699
এখন আর বোর্ডিং হাউসে থাকেন না?
126
00:10:40,782 --> 00:10:43,962
না, পৃথিবী বদলে গেছে, আমিও এখন
নিজের অ্যাপার্টমেন্ট নিজে করে নিয়েছি।
127
00:10:44,045 --> 00:10:44,943
অ্যাপার্টমেন্ট?
128
00:10:45,026 --> 00:10:47,190
তিন বছর আগে এই বাড়িটি তৈরি করেছি।
129
00:10:47,273 --> 00:10:50,731
ওয়াও! এটা আপনার বাড়ি?
আপনাকে দেখে হিংসা হচ্ছে।
130
00:10:51,457 --> 00:10:54,860
লি ইয় মি? তাকে খুব ভালো করেই চিনি।
131
00:10:54,943 --> 00:10:57,193
তাকে কখনোই ভুলতে পারবো না আমি।
132
00:10:57,903 --> 00:10:58,983
কেনো!?
133
00:10:59,066 --> 00:11:00,637
যখন সে চলে গেলো..
134
00:11:00,720 --> 00:11:04,176
আমাকে ২ মাসের ভাড়া না দিয়েই ভেগেছে!
135
00:11:04,821 --> 00:11:06,211
পালিয়ে গেছে?
136
00:11:06,294 --> 00:11:09,043
দুইমাস থেকেছিল
137
00:11:09,126 --> 00:11:11,210
এর মধ্যে কয়েকদিন আবার বাসায়ও আসেনি।
138
00:11:11,293 --> 00:11:12,850
সে ফোনও ধরছিল না।
139
00:11:12,933 --> 00:11:15,450
তার বাবা মাকে ফোন দিয়ে বলেছিলাম...
140
00:11:15,533 --> 00:11:19,055
সে আমাকে না বলেই ইউ এস এ চলে গেছে
141
00:11:19,138 --> 00:11:21,855
সে তার সবকিছুই রেখে গেছে।
142
00:11:21,938 --> 00:11:26,958
তার রুম পরিস্কার করতে গিয়ে
অনেক কাপড়চোপর দেখেছি।
143
00:11:29,042 --> 00:11:31,518
তারপর আমি গাংউন-ডো তে গিয়ে...
144
00:11:31,601 --> 00:11:35,341
তার বাবার কাছ থেকে আমার দুই মাসের ভাড়া আর..
145
00:11:35,424 --> 00:11:37,469
যাওয়া আসার টাকা নিয়ে নিয়েছিলাম।
146
00:11:37,552 --> 00:11:40,076
গাংউন-ডো এর কোথায়
আপনার মনে আছে?
147
00:11:40,501 --> 00:11:41,873
হোংচিউন।
148
00:11:41,956 --> 00:11:42,854
হোংচিউন...
149
00:11:42,937 --> 00:11:45,269
জায়গাটা আমার মনে আছে কারণ
আমার ছেলে সেখানের আর্মি ছিল।
150
00:11:45,352 --> 00:11:47,465
তারা বাজারের সামনে একটি
দরজী দোকান চালায়।
151
00:11:48,148 --> 00:11:49,323
বাজারে?
152
00:11:49,406 --> 00:11:52,610
সেখানে যাওয়ার পর তাদের অবস্থা
খুব একটা ভালো দেখিনি।
153
00:11:52,693 --> 00:11:55,519
তারা তাদের মেয়ের সব কথা শুনতো।
154
00:11:56,188 --> 00:11:59,179
তারা প্রতি থ্যাংকস গিভিং অনুষ্ঠানে
আমার জন্য তরমুজ পাঠাতো।
155
00:11:59,904 --> 00:12:01,867
তখন এগুলো খুব দামী ছিল।
156
00:12:02,967 --> 00:12:05,982
ওহ! তরমুজ...
157
00:12:37,645 --> 00:12:38,992
তোমার হাতে এখনও সময় আছে।
158
00:12:39,616 --> 00:12:42,754
আর তুমি হয়তো তোমার স্বামীর কাছে
সব স্বীকার করে কিছু টাকা চাইতে পারো।
159
00:12:43,263 --> 00:12:44,739
তোমার হয়ে আমি তাকে কল করে দিবো?
160
00:12:52,336 --> 00:12:54,413
ওয়াও,চই জি - হোন
161
00:12:54,496 --> 00:12:57,652
একই সময় স্কলারশিপ ফাউন্ডেশন গড়ে তোলা
অপরাধ বলে বিবেচনা করা হয় না?
162
00:12:58,342 --> 00:13:00,266
- কী এটা?
- একবার দেখো।
163
00:13:01,291 --> 00:13:03,080
প্রফেসর লি আন্না একটি অলাভজনক
বৃত্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
164
00:13:07,090 --> 00:13:10,389
নুরি স্কলারশিপ ফাউন্ডেশনের প্রথম ইভেন্টটি
১৭ই জানুয়ারি সিউল আর্ট হলে অনুষ্ঠিত হয়।
165
00:13:11,161 --> 00:13:15,534
তিনি খুব মার্জিত ও মিশুক
একজন প্রশিক্ষক ছিলেন।
166
00:13:15,617 --> 00:13:17,301
সেই কারণেই বাচ্চারা তাকে পছন্দ করতো।
167
00:13:17,384 --> 00:13:19,304
তার শিক্ষার্থীরা কোথায়
অ্যাডমিশন নিয়েছিল?
168
00:13:19,949 --> 00:13:22,047
মনে করে নেই...
169
00:13:22,701 --> 00:13:26,210
একজন ইয়েলে চলে গেছিলো,
ক্যালআর্টস এ গিয়েছিল একজন
170
00:13:26,293 --> 00:13:29,762
সিকাগো তে একজন আর
এসইউবি তে গিয়েছিল তিনজন।
171
00:13:29,845 --> 00:13:31,891
সে আবার ইউকে তেও একজন পাঠিয়েছিল।
172
00:13:31,974 --> 00:13:35,251
আট নয় জনকে পাঠিয়েছিল না?
173
00:13:35,831 --> 00:13:39,920
তার ব্যাবহারে চোখে পড়ার
মতো কোনো কিছু ছিল?
174
00:13:45,558 --> 00:13:48,500
মিসেস লি এর ইংরেজী তেমন শুদ্ধ ছিল না।
175
00:13:49,165 --> 00:13:52,521
তার ব্রিটিশ উচ্চারণ কিছুটা অদ্ভুত ছিল।
176
00:13:52,973 --> 00:13:56,075
সে ব্রিটিশ উচ্চারণে কথা বলতো?
177
00:13:56,158 --> 00:13:57,337
হ্যা।
178
00:13:57,420 --> 00:14:01,222
আমার কয়েকজন শিক্ষার্থী
কোরিয়ান ভাষায় তেমন ভালো ছিল না।
179
00:14:01,305 --> 00:14:05,611
তাই তাদের ইংরেজিতে কথা বলতে
দেখতাম কিন্তু উচ্চারণ অন্যরকম ছিল।
180
00:14:08,552 --> 00:14:09,678
হেয়।
181
00:14:11,043 --> 00:14:14,052
আপনার কী ডিগ্রীর সার্টিফিকেট আছে?
182
00:14:25,215 --> 00:14:26,182
৪২
183
00:14:26,265 --> 00:14:27,358
ম্যাডাম বো হিউন জিন
মিসেস. লি অন হিউং
184
00:14:27,441 --> 00:14:29,538
৩, ৪..
185
00:14:30,441 --> 00:14:31,802
৪৫
186
00:14:48,553 --> 00:14:50,387
- হ্যালো,
- ওয়েলকাম।
187
00:14:51,935 --> 00:14:54,572
আমাকে হংসিউক বাজারে নিয়ে যান।
188
00:14:54,655 --> 00:14:56,370
-"হংসিউক বাজারে"?
- হ্যাঁ।
189
00:14:56,453 --> 00:14:57,483
আপনি কী হোংচিউন বাজারের কথা বলছেন?
190
00:14:57,566 --> 00:14:59,498
না, হংসিউক বাজার, এরকম কোনো জায়গা নেই?
191
00:14:59,581 --> 00:15:03,892
না, নেই। কারন তারা একটি ট্রেন স্টেশন তৈরি করছে।
192
00:15:04,418 --> 00:15:05,930
এখন সেখানে খালি মাঠ ছাড়া আর কিছুই নেই।
193
00:15:08,426 --> 00:15:12,134
আমি একজনকে খুঁজছি যার হংসিউক
বাজারে একটি দোকান আছে।
194
00:15:12,217 --> 00:15:14,183
তাহলে আপনাকে হোংচিউন বাজারের যেতে হবে।
195
00:15:14,266 --> 00:15:16,894
যারা নতুন দোকান চালায় তারা
সবাই হোংচিউন বাজারেই থাকে।
196
00:15:16,977 --> 00:15:20,383
আসলেই? তাহলে সেখানেই নামিয়ে দিতে পারবে?
197
00:15:21,276 --> 00:15:22,662
ঠিক আছে।
198
00:15:23,740 --> 00:15:24,687
হ্যা।
199
00:15:26,966 --> 00:15:29,768
মিসেস কিম আমাকে বলেছিল।
200
00:15:30,991 --> 00:15:31,961
হ্যা।
201
00:15:32,605 --> 00:15:35,250
আসলেই? আমি জানতাম না।
202
00:15:38,185 --> 00:15:39,114
হ্যা।
203
00:15:39,977 --> 00:15:41,098
খুব দরকার?
204
00:15:44,256 --> 00:15:46,378
বিকালের দিকে আমার কিছুটা সময় আছে।
205
00:15:47,832 --> 00:15:49,306
নিশ্চয়ই, হান্নাম-ডং এ
দেখা করলেই ভালো হবে।
206
00:15:50,495 --> 00:15:53,148
ঠিক আছে রাখছি, বায়
207
00:16:14,988 --> 00:16:18,382
এতো ব্যাস্ততার মধ্যেও আমাকে
সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
208
00:16:18,465 --> 00:16:20,098
সামনেই নির্বাচন আসছে।
209
00:16:21,430 --> 00:16:23,131
না,কোনো সমস্যা নেই।
210
00:16:23,214 --> 00:16:24,443
আবার দেখা হবে।
211
00:16:24,526 --> 00:16:26,595
নিশ্চয়ই, প্রায় দেখা করবেন কিন্তু।
212
00:16:26,678 --> 00:16:28,331
ঠিক আছে, যাচ্ছি তাহলে।
213
00:16:28,414 --> 00:16:30,000
হ্যা নিশ্চয়ই।
214
00:16:43,014 --> 00:16:44,808
- কাজটা করেছো তো?
- হ্যা।
215
00:16:44,891 --> 00:16:46,725
- আপনার গাড়িটা নিয়ে আসছি।
- ঠিক আছে।
216
00:16:50,526 --> 00:16:51,954
হেয়, আমি বলছি।
217
00:16:52,037 --> 00:16:53,856
আমি এখন হান্নাম-ডং এই আছি।
218
00:16:53,939 --> 00:16:56,902
সে মাত্রই চলে গেলো, সে আমার সাথে
একদমই খারাপ ব্যবহার করেনি।
219
00:16:57,819 --> 00:17:00,094
না, দারুন একটা মেয়ে।
220
00:17:02,187 --> 00:17:04,806
তোমার কোথাও ভুল হয়নি তো?
221
00:17:30,368 --> 00:17:34,850
তাংজিব রেস্টুরেন্ট
222
00:17:42,031 --> 00:17:43,115
হ্যালো।
223
00:17:44,024 --> 00:17:45,139
ওয়েলকাম।
224
00:18:02,047 --> 00:18:04,501
আমি এখনও কিছু অর্ডার দেইনি।
225
00:18:04,584 --> 00:18:06,027
সকালে আমরা শুধু সোন্ডাগোকই দেই।
(sundaeguk - কোরিয়ার এক প্রকার সুপ জাতীয় খাবার)
226
00:18:06,768 --> 00:18:09,187
ঠিক আছে, এটাই খাবো তাহলে।
227
00:18:11,160 --> 00:18:12,558
দেখে মনে হচ্ছে আপনি সিউল থেকে এসেছেন।
228
00:18:12,641 --> 00:18:14,817
আমাকে দেখে কি তাই মনে হয়?
229
00:18:15,807 --> 00:18:17,928
সব সুন্দরী মেয়েরা সিউল থেকেই আসে।
230
00:18:18,999 --> 00:18:20,090
ধন্যবাদ।
231
00:18:27,302 --> 00:18:30,739
অনেক বছর ধরে এখানে ব্যাবসা করছেন?
232
00:18:30,822 --> 00:18:31,851
আমি?
233
00:18:32,544 --> 00:18:35,555
৪০ বছর বা এর থেকে কম বেশি।
234
00:18:36,152 --> 00:18:38,276
আপনি কি হংসিউক বাজারেও ছিলেন?
235
00:18:38,359 --> 00:18:40,367
আমার বাড়ি তো ঐখানেই।
236
00:18:40,450 --> 00:18:41,597
বুঝলাম!
237
00:18:42,585 --> 00:18:44,240
সেখানের কোনো দর্জিকে চিনেন?
238
00:18:44,323 --> 00:18:45,663
ব্যাকমা?
239
00:18:45,746 --> 00:18:48,071
সেখানে একজনই দর্জি আছে।
240
00:18:49,213 --> 00:18:50,280
তারপর,
241
00:18:53,629 --> 00:18:57,682
তাদের মেয়ে লি -ইউ-মি কে চিনেন?
242
00:18:58,072 --> 00:19:00,586
হ্যা, হং-জুস এর মেয়ে ইউ-মি।
243
00:19:02,232 --> 00:19:04,792
সে তো এখন ইউএস এ থাকে।
244
00:19:04,875 --> 00:19:06,846
আপনি ইউ-মি কি চিনেন?
245
00:19:11,030 --> 00:19:15,823
সে খুব সুন্দর, জনপ্রিয় আর মেধাবী ছাত্রী ছিল।
246
00:19:16,269 --> 00:19:18,895
এখনকার ছেলেমেয়েরা "অ্যাটেনশন সিকার"
বলে একটা কথা বলে না?
247
00:19:20,045 --> 00:19:22,706
সে কিছুটা এই স্বভাবের ছিল।
248
00:19:22,789 --> 00:19:24,519
সবার মনোযোগ পেতে ভালোবাসতো।
249
00:19:25,166 --> 00:19:26,912
বুজলাম।
250
00:19:28,958 --> 00:19:30,415
তারপর
251
00:19:31,669 --> 00:19:37,577
স্কুলের শেষের দিকে সে এক জুনিয়র
শিক্ষকের সাথে প্রেমে জড়িয়ে পরে।
252
00:19:38,900 --> 00:19:41,456
এটা খুব বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল।
253
00:19:41,539 --> 00:19:43,372
একজন শিক্ষক?
254
00:19:44,393 --> 00:19:45,333
হ্যা।
255
00:19:48,577 --> 00:19:51,675
তারপর কী হয়েছিল জানেন?
256
00:19:52,424 --> 00:19:54,692
সে সিউল এর একটা স্কুলে যাওয়ার পর..
257
00:19:55,425 --> 00:19:58,259
সে গভীর রাতে একবার আমার
বাসায় এসে হাজির হয়েছিল।
258
00:20:03,171 --> 00:20:04,110
ভিতরে আসো।
259
00:20:07,385 --> 00:20:08,893
সারারাত সে কেঁদেছিল।
260
00:20:10,716 --> 00:20:13,094
সিউলের প্রথম ট্রেইনটি ধরার আগে
পর্যন্ত সারাক্ষণ কেঁদেছিল।
261
00:20:14,995 --> 00:20:16,238
এরকম ২,৩ বারই ঘটেছিল।
262
00:20:20,251 --> 00:20:22,771
তারপর থেকে আর তার সাথে দেখা হয়নি।
263
00:20:22,854 --> 00:20:23,704
তুমি ঠিক আছো?
264
00:20:26,103 --> 00:20:27,341
- স্যার...
- আর কান্না কইরো না।
265
00:20:29,083 --> 00:20:30,744
আমার অভিজ্ঞতা থেকে বললে..
266
00:20:30,827 --> 00:20:33,249
যে বাচ্চারা ছোট থেকেই সবার কাছে
নিজেকে স্মার্ট প্রমাণ করে এসেছে..
267
00:20:34,342 --> 00:20:37,193
কিন্তু পরে যখন বুঝতে পারে তারা আসলে অকর্মা
তখন তাদের মানঃসিক অবস্থার অবনতি হয়।
268
00:20:38,958 --> 00:20:40,659
আমি তার কথা মাঝে মাঝে ভাবি...
269
00:20:42,513 --> 00:20:44,507
মাঝে মাঝে ভাবি সে কী থেকে কী হয়ে গেলো।
270
00:20:47,288 --> 00:20:48,259
বুঝতে পেরেছি।
271
00:20:49,193 --> 00:20:51,373
দুঃখিত, আমি একটু কল টা ধরি।
272
00:20:51,456 --> 00:20:52,895
- অবশ্যই
- দুঃখীত।
273
00:20:58,262 --> 00:20:59,440
হ্যালো?
274
00:20:59,523 --> 00:21:00,634
হেয়,আমি বলছি।
275
00:21:01,222 --> 00:21:02,636
সারাদিন কোথায় ছিলে?
276
00:21:03,220 --> 00:21:04,995
আজকে রাতে তোমাকে পার্থী চোই জি-হুন
এর সাথে দেখা করতে হবে।
277
00:21:05,078 --> 00:21:06,307
সময় মতো হাজির থাকবে কিন্তু।
278
00:21:06,707 --> 00:21:10,055
হ্যা, কিন্তু আমি তো কিছু খবর সংগ্রহ
করার জন্য শহরের বাহিরে আছি।
279
00:21:10,138 --> 00:21:12,062
রিপোর্টার হুয়াং কে কী আমার
বদলে পাঠানো যায়?
280
00:21:12,664 --> 00:21:15,232
আমি জানি, তুমি তোমার কাজের
প্রতি তৎপর এটা খুবই ভালো কথা।
281
00:21:15,698 --> 00:21:18,562
কিন্তু যার জন্যে তোমার চাকরি হলো তাকে
অন্তত একবার ধন্যবাদ জানানো উচিত।
282
00:21:18,645 --> 00:21:19,779
তাই না?
283
00:21:20,645 --> 00:21:21,586
দুঃখিত?
284
00:21:21,669 --> 00:21:24,408
সন্ধ্যা ৭ টায় উপস্থিত থাকবে
আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি।
285
00:21:24,491 --> 00:21:26,393
- তার সাথে মুখ বজায় রেখে কথা বলবে।
- স্যার।
286
00:21:26,476 --> 00:21:28,954
একদম দেরী করবে না, এটা তার একদমই অপছন্দ।
287
00:21:29,358 --> 00:21:30,956
আমি একটু মিটিংয়ে যাচ্ছি, পরে কথা হবে।
288
00:21:34,747 --> 00:21:37,052
কী বললো?
289
00:21:39,641 --> 00:21:42,441
কতবার আমাকে বিমানবন্দরে আসতে হবে?
290
00:21:42,524 --> 00:21:44,905
কোনো কাজ সে ঠিক মত করতে পারে না।
291
00:21:46,228 --> 00:21:49,525
ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে।
292
00:21:49,608 --> 00:21:51,459
তো কী হয়েছে?
293
00:21:52,544 --> 00:21:57,085
এটা কি আমাকে সঠিক
সময়ে বলা যায় না।
294
00:21:57,109 --> 00:22:00,041
সে তো আর ইচ্ছে করে করেনি।
295
00:22:00,488 --> 00:22:04,219
তোমাদের ডিভোর্স এখনও হয়ে যায়নি,তাই তার
সাথে এত রুক্ষ আচরণ করার প্রয়োজন নেই।
296
00:22:04,302 --> 00:22:07,570
তার সাথে ঠিক মত কথা বলবে, ঠিক আছে?
297
00:22:07,653 --> 00:22:09,312
আমার কিছু বলার নেই।
298
00:22:09,395 --> 00:22:12,853
হিউন জু, প্লিজ আমার কথা শুনো
299
00:22:15,971 --> 00:22:18,544
মনটা কে পরিবর্তন করার এখনও সময় আছে--
300
00:22:18,627 --> 00:22:19,684
মা।
301
00:22:22,562 --> 00:22:25,304
তুমি জানো আমার কখনোই কিছু ছিল না।
302
00:22:25,387 --> 00:22:28,421
আমি সারাজীবন আমার
জীবনটাই রক্ষা করে গেছি।
303
00:22:31,371 --> 00:22:33,581
কিন্তু এখন আমার আরো একটা
জীবন রক্ষা করতে হবে।
304
00:22:34,242 --> 00:22:36,661
এখন আমার এরকম কিছু আছে যাকে
আকড়ে ধরে আমি বাঁচতে পারবো।
305
00:22:41,275 --> 00:22:43,045
সেই আমার সব।
306
00:23:30,060 --> 00:23:33,323
ঠিক এই কারণেই আমরা দুইজন
একে ওপরের থেকে আলাদা।
307
00:23:33,406 --> 00:23:34,423
বুঝতে পেরেছো?
308
00:23:51,533 --> 00:23:54,110
অনেক শীত পড়েছিল, তো...
309
00:23:54,193 --> 00:23:55,246
আমি দুঃখীত।
310
00:23:55,329 --> 00:23:59,053
একটা বাচ্চাকে সামলে নিয়ে এত দূর
থেকে আসা খুব কঠিন ব্যাপার বটে।
311
00:23:59,136 --> 00:24:00,833
এখানে স্টেলার জিনিসপত্র আছে।
312
00:24:00,916 --> 00:24:02,738
সে তিন মাস ধরে চর্মরোগে ভুগছে
313
00:24:02,821 --> 00:24:04,120
ঠিক মত খেয়াল রাখবেন।
314
00:24:04,203 --> 00:24:06,108
ঠিক আছে, ধন্যবাদ।
315
00:24:06,667 --> 00:24:09,935
ডিভোর্সের পর তো আর আপনার
মেয়ের সাথে দেখা হবে না।
316
00:24:10,018 --> 00:24:11,696
ভালো দেখে একজন উকিল ডেকে নিয়েন।
317
00:24:11,779 --> 00:24:14,016
তারপর না হয় কাস্টডি নিয়ে ভাবা যাবে।
318
00:24:14,099 --> 00:24:15,237
আমি যাচ্ছি।
319
00:24:20,977 --> 00:24:23,188
হেয় জি ওন।
320
00:24:24,203 --> 00:24:25,272
হ্যালো।
321
00:24:25,355 --> 00:24:26,507
অনেকদিন পর দেখা হলো।
322
00:24:30,137 --> 00:24:31,211
নেও চা খাও।
323
00:24:37,546 --> 00:24:39,772
আমি জানতাম না, আমার চাকরিটা
আপনার মাধ্যমে হয়েছিলো।
324
00:24:40,778 --> 00:24:42,229
জানার পর মনঃক্ষুন্ন হলে নাকি?
325
00:24:42,825 --> 00:24:44,207
অবশ্যই হয়েছি।
326
00:24:44,290 --> 00:24:46,203
কি যে বলো!
327
00:24:46,286 --> 00:24:48,138
আমিও এককালে ব্যাবসায়িক ছিলাম।
328
00:24:48,221 --> 00:24:50,610
একমাত্র আমাকে কেউ একজন
হতে বলেছিল তাই।
329
00:24:50,693 --> 00:24:53,057
তার মানে এই না যে মানুষ যেখানে
চায় সেখানেই তাদের বসিয়ে দিতে হবে।
330
00:24:53,140 --> 00:24:55,079
গত মাসে আমি দুইটা গল্প লিখেছিলাম...
331
00:24:55,162 --> 00:24:59,310
যাদের কারো সহযোগিতার মাধ্যমে
সরকারি চাকরিতে নিয়োগ হয়েছিল।
332
00:25:00,234 --> 00:25:03,531
আমি শুধু তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম
কারণ তোমার ভালো করার সম্ভাবনা ছিল।
333
00:25:03,614 --> 00:25:05,498
- আসলেই?
- হ্যা।
334
00:25:06,311 --> 00:25:08,502
আমার ভিতরে এমন কী দেখলেন?
335
00:25:10,845 --> 00:25:13,019
ব্লু হাউসে ঢুকতে পারাটা কি...
(Blue house: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের
কার্যনির্বাহী কার্যালয় এবং অফিসিয়াল বাসভবন)
336
00:25:13,102 --> 00:25:14,592
প্রতিটি রাজনৈতিক সাংবাদিকের স্বপ্ন নয়?
337
00:25:15,125 --> 00:25:18,568
সিউলের মেয়র হওয়া আমার
কখনোই স্বপ্ন ছিল না।
338
00:25:22,272 --> 00:25:25,861
আমি অন্য কাউকে পাঠাতে পারতাম কিন্তু...
339
00:25:25,944 --> 00:25:28,385
যেহেতু এটা প্রথমবার তাই তোমার
সাথে সামনাসামনি কথা বলতে ইচ্ছে হলো।
340
00:25:40,175 --> 00:25:41,146
কী এটা?
341
00:25:41,229 --> 00:25:42,384
একটা উপহার।
342
00:25:43,038 --> 00:25:44,665
আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার।
343
00:25:48,391 --> 00:25:49,608
এটি তো রিয়েল এস্টেট রেজিস্ট্রি।
344
00:25:52,646 --> 00:25:53,818
এটা কার?
345
00:25:53,901 --> 00:25:56,996
এটি বিরোধী দলের প্রার্থী লি জং-ইলের...
346
00:25:57,079 --> 00:25:58,432
যে খুবই সাধারন কেউ হিসেবে
নিজেকে প্রচার করছেন।
347
00:25:59,869 --> 00:26:01,096
কিন্তু সে সাধারণ কেউ নয়।
348
00:26:02,470 --> 00:26:05,128
এটা কিন্তু এক্সক্লুসিভ, আর
বড় একটা খবর হয়ে পারে।
349
00:26:06,524 --> 00:26:08,079
এটা...
350
00:26:09,446 --> 00:26:10,416
কী এটা?
351
00:26:11,613 --> 00:26:15,538
জাতীয় পরিষদের কোনো
হোমরা চোমরার সাথে বসে
352
00:26:15,621 --> 00:26:18,400
চা পানি খাওয়ার মাধ্যমে গল্প নিয়ে লেখাটা
সাংবাদিকদের কাছে খুব সাধারণ ব্যাপার।
353
00:26:20,229 --> 00:26:23,609
কিন্তু আমার সাথে সরাসরি এরকম কিছু ঘটলে
ব্যপারটা আমি খুব একটা ভালো চোখে দেখবো না।
354
00:26:25,261 --> 00:26:26,332
দাড়াও।
355
00:26:27,625 --> 00:26:31,492
তুমি তাহলে আমার বিরোধী।
356
00:26:32,972 --> 00:26:33,934
ঠিক না?
357
00:26:40,009 --> 00:26:41,310
প্রশংসা করার জন্য ধন্যবাদ।
358
00:26:41,393 --> 00:26:45,355
ঠিক, আমার এটা পছন্দ হয়েছে।
359
00:26:48,543 --> 00:26:51,588
তুমি না চাইলে এটা করার দরকার নেই।
360
00:26:51,671 --> 00:26:52,716
রেখে দেও।
361
00:26:52,799 --> 00:26:55,562
তবে যাইহোক,এই খবরটা বকুক থেকেই
এক্সক্লুসিভ হিসাবে প্রকাশ করা হবে।
362
00:26:59,849 --> 00:27:01,690
কিন্তু, জি-ওন
363
00:27:01,773 --> 00:27:05,981
তুমি এভাবে কাজ করলে
বেশিদিন টিকতে পারবে না।
364
00:27:07,547 --> 00:27:12,122
অযোগ্য হয়েও গর্বিত হওয়ার মতো
নির্লজ্জতা আর কোনও কিছুতে নেই।
365
00:27:13,042 --> 00:27:19,166
এই কাজে সুযোগ ছিনিয়ে নিতে
পারাটাই হচ্ছে পারদর্শী।
366
00:27:21,817 --> 00:27:23,669
ঠিক যেমনটা আন্না করেছে।
367
00:27:30,314 --> 00:27:32,308
তো সে কী এমন সুযোগ ছিনিয়ে নিয়েছে?
368
00:27:37,761 --> 00:27:39,366
সে আমাকে বিয়ে করেছে।
369
00:27:52,937 --> 00:27:54,261
চাইলে একটু গলা ভিজিয়ে নিতে পারো।
370
00:28:35,025 --> 00:28:37,699
রিয়েল এস্টেট ক্রয়ের চুক্তিপত্র
371
00:28:53,302 --> 00:28:55,416
দূর্বলের সাহসিকতা দেখানোর মতো নিষ্ফল কাজ
আর কিছুই হতে পারে না। - জিয়ং ডো-জিওন।
372
00:28:55,499 --> 00:28:57,470
জনাব জিয়ং ডো-জিওন একবার বলেছিলেন যে...
373
00:28:57,553 --> 00:29:01,735
"দূর্বলের সাহসিকতা দেখানোর মতো
নিষ্ফল কাজ আর কিছুই হতে পারে না।"
374
00:29:01,818 --> 00:29:05,628
"দুনিয়া পরিবর্তন করতে হলে প্রথমে
তোমাকে শক্তিশালী হতে হবে।"
375
00:29:06,170 --> 00:29:10,735
"তোমার মতো একজন আনাড়ির
কথায় যদি দুনিয়া পরিবর্তন হয়ে যায়...
376
00:29:10,818 --> 00:29:12,812
তাহলে আর যাই হোক
সেটাকে বিপ্লব বলা যায় না।"
377
00:29:17,972 --> 00:29:19,147
তুমি কী চাও এটা আমি লিখে দেই?
378
00:29:21,008 --> 00:29:24,032
ধুর, বিরক্তিকর!
379
00:30:12,978 --> 00:30:14,113
এইটা নিন।
380
00:30:27,546 --> 00:30:31,288
এই কেকটা ঠিক দুইদিন পর আমার
বাসায় কুরিয়ার পাঠিয়ে দিবেন।
381
00:30:31,371 --> 00:30:33,196
এরকভাবে ডিজাইনেরই
নতুন করে বানিয়ে দিবেন।
382
00:30:33,279 --> 00:30:34,299
হ্যা, ম্যাম।
383
00:30:35,218 --> 00:30:37,283
- কিছু লিখে দেওয়া যাবে?
- হ্যা।
384
00:30:57,630 --> 00:30:59,941
প্রার্থী চোই,আজকে আমরা একটা
ভালো খবর শুনতে চাই।
385
00:31:00,024 --> 00:31:01,701
হ্যা, ধন্যবাদ।
386
00:31:01,784 --> 00:31:04,333
প্রার্থী চোই, এতো মাত্র শুরু!
387
00:31:04,416 --> 00:31:05,333
হ্যা, আমি জানি।
388
00:31:05,416 --> 00:31:06,629
চিন্তা করবেন না, পুরো দমে সামনে এগিয়ে যান।
389
00:31:06,712 --> 00:31:07,706
হ্যা, স্যার।
390
00:31:08,936 --> 00:31:10,538
গত রাতে ভালো কোনো স্বপ্ন দেখেছিলেন?
391
00:31:12,326 --> 00:31:14,323
আমার উনি দেখেছে।
392
00:31:14,406 --> 00:31:15,608
তাই নাকি?
393
00:31:16,582 --> 00:31:18,763
ঠিক আছে, চোই জি-হুন।
394
00:31:18,846 --> 00:31:23,427
চোই জি-হুন ! চোই জি-হুন!
395
00:31:23,510 --> 00:31:27,683
চোই জি-হন! চোই জি-হন!
396
00:32:24,839 --> 00:32:25,946
আমি ফিরে আসবো।
397
00:32:31,704 --> 00:32:37,073
চোই জি-হুন ৩,২১৬ ভোট লাভ
করে, ৬৮.৪ শতাংশ হারে
398
00:32:37,138 --> 00:32:42,215
ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির
সিউলের মেয়র পদে জয়লাভ করছেন।
399
00:32:42,926 --> 00:32:45,578
সিউল মেয়র প্রার্থী নির্বাচন
400
00:32:45,832 --> 00:32:47,458
অভিনন্দন, অভিনন্দন।
401
00:32:49,512 --> 00:32:53,836
ইলেক্টোরাল কলেজ, দয়া করে তাকে আপনাদের
অভিনন্দন এবং সাধুবাদ জানান।
(Electoral College: ইলেক্টোরাল কলেজ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে দেশের
রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রতিষ্ঠিত একটি প্রক্রিয়া বা সংগঠন।)
402
00:32:55,271 --> 00:32:58,884
আমাদের গর্বিত প্রার্থী চোই জি-হুন
আজ নির্বাচিত হয়েছেন
403
00:32:58,967 --> 00:33:02,804
এবার তিনি অপ্রতিরোধ্য বিজয়ের মাধ্যমে
আপনাদের সকলের প্রতিদান দেবেন।
404
00:33:03,792 --> 00:33:06,990
চোই জি-হুন! চোই জি-হুন!
405
00:33:07,073 --> 00:33:12,091
চোই জি-হুন! চোই জি-হুন!
406
00:33:51,176 --> 00:33:53,055
ওয়াও, আমিও এরকমটাই আশা করেছিলাম।
407
00:33:53,138 --> 00:33:54,876
কিন্তু ভাবিনি উনি এত ভোট ব্যাবধানে জিতবেন।
408
00:33:55,522 --> 00:33:57,906
এমনকি সে এমন এক মেয়রকে হারিছেন
যে কিনা টানা চারবার অপরাজিত ছিল।
409
00:33:58,647 --> 00:34:00,813
সবকিছু আগে থেকেই সাজানো ছিল।
410
00:34:00,896 --> 00:34:02,974
ওহ্ আচ্ছা, তাই নাকি?
411
00:34:03,057 --> 00:34:05,848
তোমাদের এই সন্মানিত মেয়রের
ছেলের ব্যতিক্রম ভাবে ভর্তির...
412
00:34:05,981 --> 00:34:07,287
গল্পটা কোথা থেকে এসেছে বলে তুমি মনে করো?
413
00:34:07,370 --> 00:34:08,997
এতো কৌতূহলী হওয়া ভালো না।
414
00:34:09,586 --> 00:34:12,335
তার সাথে কথা বলে অনেক
কিছুই বুঝতে পেরেছি।
415
00:34:12,418 --> 00:34:16,750
চোই জি-হুনকে নিয়ে ঘাটাঘাটি করলে
আরো অনেক তথ্যই বের হবে।
416
00:34:16,833 --> 00:34:19,181
মাথা খারাপ হয়ে গেছে নাকি?
417
00:34:19,264 --> 00:34:21,023
কাকে ঘাটাঘাটি করবে?
418
00:34:21,106 --> 00:34:22,694
এসব করলে জমেলায় পরে যাবে।
419
00:34:24,658 --> 00:34:26,708
ডর ভয় নাই নাকি তোমার!
420
00:34:27,473 --> 00:34:28,845
চিন্তা হয় তোমাকে নিয়ে।
421
00:34:32,390 --> 00:34:34,123
নেও গলা ভিজাও।
422
00:34:34,206 --> 00:34:35,851
ওহ্, আপনি এখানে?
423
00:34:35,934 --> 00:34:37,224
সে এখানে।
424
00:34:38,663 --> 00:34:44,145
চোই জি-হুন! চোই জি-হুন!
425
00:34:59,452 --> 00:35:01,822
প্রফেসর লিও দেখছি হাজির আছেন।
426
00:35:05,348 --> 00:35:07,204
লি আন্না!
427
00:35:07,287 --> 00:35:09,883
- লি আন্না!
- সবার সেরা!
428
00:35:09,966 --> 00:35:14,018
- লি আন্না!
- সবার সেরা!
429
00:35:14,101 --> 00:35:18,239
- লি আন্না!
- সবার সেরা!
430
00:35:55,793 --> 00:35:57,961
অভিনন্দন, প্রফেসর লি।
431
00:36:01,727 --> 00:36:04,252
সে যদি দেরী করে ফিরে,
432
00:36:04,335 --> 00:36:06,018
তাকে কাছাকাছি একটা
হোটেলে থাকতে বলবে।
433
00:36:07,695 --> 00:36:10,200
ঠিক আছে ম্যাম, আমি আপনাকে জানাবো।
434
00:36:10,283 --> 00:36:12,141
লাগবে না, তাকে শুধু বাহিরে থাকতে বলবে।
435
00:36:13,611 --> 00:36:14,846
ঠিক আছে ম্যাম।
436
00:36:16,627 --> 00:36:20,134
কিন্তু সে যদি ঘরে আসতে চায়
আমি আপনার সাথে যোগাযোগ করবো।
437
00:36:29,148 --> 00:36:31,215
শেষ কখন তুমি ঘুমিয়েছিলে, মিসেস চো?
438
00:36:36,595 --> 00:36:39,478
আসলে, আজকে তো একটা বিশেষ দিন।
439
00:36:41,635 --> 00:36:43,213
খুব খাটুনি গেলো আজকে।
440
00:36:43,296 --> 00:36:44,233
এখন বিশ্রাম করুন।
441
00:37:54,167 --> 00:37:56,025
চোই জি- হুন!
442
00:38:05,746 --> 00:38:06,933
আবার!
443
00:38:33,234 --> 00:38:34,280
বিড়াল?
444
00:38:34,363 --> 00:38:38,503
হ্যা, ইদানিং বাচ্চারা খুন বিড়াল ভালোবাসে।
445
00:38:38,586 --> 00:38:41,454
আমাদের ক্যাম্পেইনের ক্যাম্পে
একটা বিড়াল রাখলে মন্দ হয়না।
446
00:38:41,537 --> 00:38:47,601
মানুষজন দেখে মুগ্ধ হবে আর
নিজেরাই গল্প বানিয়ে ফেলবে।
447
00:38:49,942 --> 00:38:53,166
কাজে আসলে ব্যাবস্থা করে ফেলো।
448
00:38:53,249 --> 00:38:54,219
ঠিক আছে , স্যার।
449
00:38:54,857 --> 00:38:57,396
বিড়ালের কী নাম দেওয়া যায়?
450
00:38:57,479 --> 00:38:58,778
নাম দিতে হবে নাকি আবার?
451
00:38:59,646 --> 00:39:01,129
আপনি যদি একটা নাম দিতে পারেন...
452
00:39:01,862 --> 00:39:06,115
তাহলে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ হয়ে যাবে
যে আপনি একটা বিড়ালকে উদ্ধার করেছেন।
453
00:39:07,623 --> 00:39:09,075
এটা কী আসলেই উদ্ধারকৃত?
454
00:39:10,215 --> 00:39:11,866
- না।
- না, স্যার।
455
00:39:18,826 --> 00:39:21,202
সিউল, সিউল
456
00:39:23,105 --> 00:39:24,155
সিউল।
457
00:39:27,280 --> 00:39:29,467
সিউল, সিউল, সিউল।
458
00:39:31,535 --> 00:39:34,351
সিউল, সিউল
459
00:39:35,500 --> 00:39:36,368
সি ও-রি?
460
00:39:36,451 --> 00:39:38,634
সিউল, সি ও-রি
461
00:39:38,717 --> 00:39:40,188
- এটাই কি নাম?
-সি ও-রি
462
00:39:40,271 --> 00:39:42,783
সি ও-রি, সি ও-রি বলে ডাকবে।
463
00:39:42,866 --> 00:39:45,591
আগে শুধু ও-রি নামে পোস্ট করো
তারপর যদি পাবলিক জানতে চায়...
464
00:39:45,674 --> 00:39:47,362
তারপর সম্পূর্ণ নাম বলবে, সি ও-রি।
465
00:39:48,176 --> 00:39:50,116
-আগে শুধু ও-রি নামে পোস্ট করো
- বুঝেছো।
466
00:39:50,199 --> 00:39:51,330
দারুন ব্যাপার।
467
00:39:53,311 --> 00:39:55,203
আমরা আপনাকে ভুল বুজেছি, প্রফসর লি।
468
00:39:55,286 --> 00:39:57,130
আমরা বুঝতে পারিনি, আপনি
এতো বন্ধুসুলভ ছিলেন।
469
00:39:58,655 --> 00:39:59,793
বুঝতে পেরেছি।
470
00:40:00,448 --> 00:40:03,229
আসলে আমারই সবাইকে
ভিসিট দেওয়া দরকার ছিল।
471
00:40:03,312 --> 00:40:04,958
না, একদমই না।
472
00:40:05,041 --> 00:40:07,098
এর কোনো দরকার নেই
কারণ আপনি বয়সে ছোট।
473
00:40:07,919 --> 00:40:12,252
আসলে, আমার মেয়ে কানাডার
হাই-স্কুলে ভর্তি হয়েছে।
474
00:40:12,335 --> 00:40:14,652
কিন্তু আমি চাচ্ছি সে আমেরিকার
ইউনিভার্সিটিতে পড়ুক।
475
00:40:14,735 --> 00:40:16,283
আমার মনে অনেক প্রশ্ন আছে।
476
00:40:16,366 --> 00:40:17,264
নিশ্চয়ই।
477
00:40:17,347 --> 00:40:18,972
দয়া করে আমাকে কিছু উপদেশ দিন।
478
00:40:19,055 --> 00:40:20,088
অবশ্যই
479
00:40:22,117 --> 00:40:24,909
বাবারে! কতো সময় হয়ে গেলো।
480
00:40:25,420 --> 00:40:28,095
আপনি যেতে পারেন।
481
00:40:28,178 --> 00:40:30,337
কিছুক্ষণ পর আমার এখানেই
আরেকটা মিটিং আছে।
482
00:40:31,389 --> 00:40:33,074
তাহলে তো এক্ষণই জায়গাটা খালি করতে হয়।
483
00:40:34,079 --> 00:40:37,374
আমার এখনই যাওয়া উচিত, আমার
অন্য বাচ্চাকে আবার তুলে নিতে হবে।
484
00:40:38,481 --> 00:40:40,432
আবার দেখা হবে।
485
00:40:40,515 --> 00:40:41,767
নির্বাচনের জন্য অনেক অভিনন্দন।
486
00:40:42,730 --> 00:40:44,654
- আপনাকে আর বিরক্ত করছি না।
- ঠিক আছে।
487
00:40:59,660 --> 00:41:01,263
এতোই সহজ কেনো?
488
00:41:07,364 --> 00:41:08,366
প্রফেসর লি।
489
00:41:11,428 --> 00:41:12,499
হ্যালো।
490
00:41:12,582 --> 00:41:14,631
দেরী করে ফেলিনি তো?
491
00:41:15,414 --> 00:41:16,401
একদমই না।
492
00:41:17,403 --> 00:41:22,845
১৯১,০০০ টি চাষাবাদ ও মৎস্য উন্নয়নে
প্রায় ৪৭১.৪ বিলিয়ন বিনিয়োগ করা হবে।
493
00:41:23,609 --> 00:41:24,861
ওয়েলকাম।
494
00:41:27,341 --> 00:41:28,972
হজমে সাহায্য করার জন্য
কোনো ঔষদ আছে?
495
00:41:29,055 --> 00:41:31,129
কী সমস্যা হচ্ছে আপনার?
496
00:41:32,857 --> 00:41:36,712
স্বাভাবিকের তুলনায়
বেশি খাওয়া হচ্ছে।
497
00:41:36,795 --> 00:41:39,042
আপনি কি অতিরিক্ত খেয়েছেন?
আচ্ছা একটু দাড়ান।
498
00:41:39,125 --> 00:41:41,957
৩০ বছর বয়সী একজন হতাশ মহিলাকে...
499
00:41:42,040 --> 00:41:44,899
তার গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
500
00:41:44,982 --> 00:41:47,285
পুলিশ জানায় যে, জ্ঞান হারানোর
আগে মহিলাটি তার...
501
00:41:47,368 --> 00:41:49,467
গাড়ীতে একটি কাঠ কয়লায়
আগুন জ্বালিয়েছিলো।
502
00:41:49,550 --> 00:41:50,590
৩৫০০ ওন দাম হয়েছে।
503
00:41:50,673 --> 00:41:53,456
একজন খবরের কাগজ বিক্রেতা প্রথমে লাশটি
উদ্ধার করে, তারপর হাসপাতালে পাঠানো হয় কিন্তু...
504
00:41:53,539 --> 00:41:56,527
তার আগেই মহিলাটি মারা যায়।
505
00:41:56,610 --> 00:41:59,662
শোনা যাচ্ছে স্টক মার্কেট
ক্র্যাশ এবং বৈবাহিক কারণে...
506
00:41:59,745 --> 00:42:01,933
মিসেস লি কে বেশ বড়সড়
লোন নিতে হয়েছে।
507
00:42:02,016 --> 00:42:03,432
আপনি কি...
508
00:42:03,515 --> 00:42:05,396
প্রফেসর লি আন্না?
509
00:42:07,441 --> 00:42:08,280
হ্যা।
510
00:42:08,363 --> 00:42:12,835
আপনি এখানে আসায় আমি
খুব সম্মানিতবোধ করছি।
511
00:42:12,918 --> 00:42:15,351
একটা ছবি তুলতে পারি আপনার সাথে?