1 00:02:12,610 --> 00:02:16,910 পাপুয়া নিউ গিনি ও ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ। 2 00:02:19,000 --> 00:02:26,020 Documentary - UNDER THE SEA ডকুমেন্টারি - সমুদ্রের তলদেশে 3 00:02:32,500 --> 00:02:37,020 এখানে, সমুদ্রের গভীরে থাকা আগ্নেয়গিরি হতে নির্গত গ্যাস সমুদ্রের তলদেশে ফোয়ারার সৃষ্টি করে... 4 00:02:42,440 --> 00:02:47,040 আর সমুদ্রে ক্যালাইডোস্কোপিক জীবন বিকশিত হয়। 5 00:03:13,500 --> 00:03:29,000 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 6 00:03:32,760 --> 00:03:39,250 এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের চারপাশের প্রাচীরগুলি হচ্ছে প্রবাল ত্রিভুজের প্রাণকেন্দ্র। 7 00:03:41,730 --> 00:03:46,900 পৃথিবীর অন্য কোথাও একসঙ্গে এত সামুদ্রিক প্রজাতি বসবাস করে না। 8 00:04:23,010 --> 00:04:26,770 এত বেশি প্রজাতি এখানে বাস করে যে তাদের সকলের বেঁচে থাকা... 9 00:04:26,940 --> 00:04:30,510 তখনই সম্ভব যখন প্রত্যেক প্রজাতি একে অন্যের থেকে সম্পূর্ণভাবে পৃথক। 10 00:04:35,590 --> 00:04:39,890 কুকুরছানার মতো দেখতে এই প্রাণীটা আসলে একটা এপোলেট শার্ক(হাঙর)... 11 00:04:40,060 --> 00:04:43,320 যারা শুধুমাত্র প্রবাল ত্রিভুজে বাস করে। 12 00:04:44,590 --> 00:04:49,430 ও খুব একটা ভালো সাঁতারু নয়, তাই হামাগুড়ি দিতেই পছন্দ করে। 13 00:04:58,340 --> 00:05:02,210 ওবেগং হাঙর দেখতে অনেকটা রোমশ কার্পেটের মতো লাগে... 14 00:05:03,080 --> 00:05:05,570 যতক্ষণ না সে নড়াচড়া করে। 15 00:05:10,150 --> 00:05:14,850 ছদ্মবেশী শিকারীদের প্রায় সীমাহীন ধৈর্য প্রয়োজন। 16 00:05:15,660 --> 00:05:17,090 ডিনারকেই তাদের কাছে আসতে হবে। 17 00:05:21,970 --> 00:05:25,830 একটা দৈত্যাকার ফ্রগফিশ আশা করছে যে গ্লাসি সুইপারদের ঝাঁকটা... 18 00:05:26,000 --> 00:05:29,060 ভুল করে তাকে হলুদ স্পঞ্জ ভাববে। 19 00:05:33,480 --> 00:05:37,940 ক্রোকোডাইল ফিশ নিখুঁতভাবে প্রাচীর গাত্রের সঙ্গে মিশে যায়। 20 00:05:52,160 --> 00:05:55,830 এ যাত্রায়, ব্লু ড্যামসেল ফিশটার ভাগ্য ভালো ছিল। 21 00:05:57,270 --> 00:06:02,200 কিন্তু ফুটন্ত কড়াই থেকে পড়ল গিয়ে জ্বলন্ত উনুনে। 22 00:06:06,080 --> 00:06:09,640 দৈত্যাকার ফ্রগফিশ নানা রঙের হয়। 23 00:06:11,420 --> 00:06:16,280 কারও নিচে লুকানোর চেষ্টা করা সত্যিই একটা খারাপ আইডিয়া। 24 00:06:31,370 --> 00:06:36,030 একটা মাছ কত লাবণ্যহীন হতে পারে তা একটা স্টোনফিশকে দেখলে বোঝা যায়। 25 00:06:42,950 --> 00:06:45,540 শিকারীদের ভয় পাওয়ার ওর কিছু নেই। 26 00:06:46,120 --> 00:06:50,490 দুনিয়াতে এর থেকে বিষাক্ত মাছ আর নেই। 27 00:06:52,920 --> 00:06:56,690 একটা অসতর্ক মাছের, ওই কুৎসিত মুখের নাগালে আসার জন্য... 28 00:06:56,860 --> 00:07:01,850 ও কয়েক দিন অপেক্ষা করতে পারে। 29 00:07:07,640 --> 00:07:11,000 এত ধৈর্য ধরে অপেক্ষা করার পর... 30 00:07:12,240 --> 00:07:14,900 এটা নিশ্চয় হতাশাজনক। 31 00:07:16,950 --> 00:07:20,350 তবে এখানকার সবচেয়ে বিষাক্ত প্রাণী কিন্তু মাছ নয়। 32 00:07:22,490 --> 00:07:27,010 সেই সন্মান প্রাপ্য সামুদ্রিক সাপের। 33 00:07:32,330 --> 00:07:37,960 এদের বিষ কিং কোবরার থেকেও বহুগুণ বেশি শক্তিশালী। 34 00:07:49,810 --> 00:07:52,210 অন্যান্য সাপের মতো, এরাও শ্বাস নেয়... 35 00:07:53,720 --> 00:07:58,980 কিন্তু এরা ১০০ ফুটের বেশি ডুব দিতে পারে আর কয়েক ঘন্টা জলের নিচে থাকতে পারে। 36 00:08:13,170 --> 00:08:19,170 সামুদ্রিক সাপ দিনে দিনে বিরল হয়ে যাচ্ছে, এমনকি এখানে এই প্রবাল ত্রিভুজেও। 37 00:08:22,510 --> 00:08:26,610 অধিকাংশই মানিব্যাগ, জুতা বা হ্যান্ডব্যাগে পরিণত হয়েছে। 38 00:08:48,270 --> 00:08:53,540 কোরাল ট্রায়াঙ্গলে, বেশিরভাগ উপকূলরেখার সীমানা ঘেঁষে রয়েছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ - গরান গাছ 39 00:08:55,980 --> 00:09:00,010 এই উপকূলীয় জঙ্গলগুলি দ্বীপগুলিকে ক্ষয় থেকে রক্ষা করে... 40 00:09:00,180 --> 00:09:05,710 আর ঝড় এমনকি মাঝে মাঝে হওয়া সুনামির বিরুদ্ধেও বাফারের কাজ করে। 41 00:09:12,560 --> 00:09:14,620 ম্যানগ্রোভ শিকড়ের গোলকধাঁধা... 42 00:09:14,800 --> 00:09:17,490 দ্বীপগুলো থেকে ভেসে আসা পলিমাটি আটকে রাখে... 43 00:09:17,670 --> 00:09:21,230 আর কোরাল রীফকে পলি জমে যাওয়ার হাত থেকে বাঁচায়। 44 00:09:24,540 --> 00:09:29,400 শিকড়ের এই গোলকধাঁধা অনেক প্রাণীর জন্য একটা ছায়াবৃত আবাসস্থল। 45 00:09:30,450 --> 00:09:37,490 ডোরাকাটা ক্যাটফিশের একটা ঝাঁক শিকড় ও পলির উপর জন্মানো শেওলা খায়। 46 00:09:46,600 --> 00:09:49,360 এই পলি উপসাগরে গিয়ে জমা হয়... 47 00:09:49,530 --> 00:09:54,700 আর নির্মাণ করে জৈব বর্জ্য, বালি ও কাদার বিস্তীর্ণ সমভূমি। 48 00:09:58,140 --> 00:10:02,940 যদি ভেবে থাকেন এখানে কিছুই বাঁচতে পারে না, অবাক হতে পারেন। 49 00:10:13,060 --> 00:10:18,150 ক্যাটফিশের ঝাঁক ভেঙ্গে পড়া ঢেউয়ের ন্যায় নোংরা তলদেশ জুড়ে ঝরনার মত নেমে আসে... 50 00:10:18,330 --> 00:10:23,200 যখন পিছনে থাকা মাছেরা খেতে ব্যাস্ত থাকা সামনের মাছগুলিকে টপকে যায়। 51 00:10:59,440 --> 00:11:02,760 এখানে বসবাসকারী অধিকাংশ প্রাণীর মতো... 52 00:11:02,940 --> 00:11:07,240 স্টিং-রে নিজেকে আড়াল করতে আবর্জনার নীচে লুকিয়ে থাকে। 53 00:11:11,380 --> 00:11:13,580 দোস্ত, তোমার লেজটা পুরোটাই দেখা যাচ্ছে। 54 00:11:16,350 --> 00:11:22,350 গোবি প্রহরী হিসাবে চমৎকার, তবে গুহা নির্মাণে তেমন পটু নয়। 55 00:11:22,530 --> 00:11:26,550 সে এই ভারী নির্মান কার্যের ভার ছেড়ে দেয় তার পার্টনার ও ব্যক্তিগত ঠিকাদার... 56 00:11:26,730 --> 00:11:29,600 চিংড়ির উপর যে এমনিতে প্রায় অন্ধ। 57 00:11:30,500 --> 00:11:33,830 এই সম্পর্ককে বলা হয় সিম্বিওসিস। 58 00:11:34,870 --> 00:11:38,810 উভয় প্রাণীই মনে করে এই চুক্তিতে সে লাভবান। 59 00:11:49,150 --> 00:11:53,150 একটা ক্যারিয়ার কাঁকড়া তার নিজের সিম্বিওটিক সঙ্গী খুঁজছে। 60 00:11:53,320 --> 00:11:55,220 খুশি হল একটা জেলিফিশ পেয়ে... 61 00:11:55,390 --> 00:11:58,730 যাকে সে একটা প্রতিরক্ষাকারী টুপি হিসাবে পরার সিদ্ধান্ত নেয়। 62 00:12:13,580 --> 00:12:16,340 এটা একটা ত্রিকোণ প্রেম। 63 00:12:16,510 --> 00:12:19,140 জাঁকালো কাটল্‌ফিশ। 64 00:12:19,320 --> 00:12:23,010 ছোট দুটি হল একেবারে নিবেদিতপ্রাণ পুরুষ। 65 00:12:23,190 --> 00:12:27,490 মহিলাটি বড়, কিন্তু তারা ওকে সেটা কখনই বলবে না। 66 00:12:29,260 --> 00:12:33,220 ওরা ভালই সাঁতার জানে, তবে সাধারণত ওদের মাংসল, ছোট বাহুগুলিতে ভর দিয়ে... 67 00:12:33,400 --> 00:12:36,990 আবর্জনার উপর দৌড়ানোই পছন্দ করে। 68 00:13:10,830 --> 00:13:15,460 তাদের মিলন আলিঙ্গন প্রায় গালে ঠোঁটের আলতো ছোঁয়া মাত্র। 69 00:13:16,570 --> 00:13:19,940 পুরুষ কেবল মহিলাকে একটা ছোট প্যাকেট দেয়। 70 00:13:24,210 --> 00:13:26,550 বা, অন্তত দিতে চেষ্টা করে। 71 00:13:27,720 --> 00:13:29,580 নেবে কিনা সেটা অন্য ব্যাপার। 72 00:13:46,600 --> 00:13:48,800 এখানেই সব শেষ। 73 00:13:59,420 --> 00:14:02,870 উপসাগরের গভীরে, এক ঝাঁক রীফ স্কুইড... 74 00:14:03,050 --> 00:14:06,080 স্বচ্ছ ডিমের আবরণ দিয়ে একটা তোড়া বানিয়ে ফেলে। 75 00:14:09,760 --> 00:14:13,420 পুরুষ স্কুইড কাছাকাছি ঘোরাফেরা করে আর স্ত্রী স্কুইডেরা এসে... 76 00:14:13,600 --> 00:14:15,960 সেই তোড়া বাড়িয়ে তোলে। 77 00:14:33,480 --> 00:14:37,780 আন্দাজ তিন সপ্তাহে, ডিমের খোসা ফাটতে শুরু করবে... 78 00:14:37,950 --> 00:14:42,450 প্রতিটার থেকে আধ ডজন বা তার বেশি রত্নের মত দেখতে ক্ষুদেরা বেরিয়ে আসবে। 79 00:14:43,930 --> 00:14:49,160 শিশু স্কুইড তারপর ভেসে গিয়ে বালুকাময় সমতলে ছড়িয়ে পড়বে... 80 00:14:49,930 --> 00:14:52,130 জীবনকে এগিয়ে নিয়ে যেতে। 81 00:15:00,910 --> 00:15:05,680 সমুদ্রের মেঝেতে একদল গার্ডেন ঈল মাথা উঁচু করে আছে। 82 00:15:07,480 --> 00:15:09,850 কেউ কেউ ৬ ফুটেরও বেশি ওঠে... 83 00:15:10,020 --> 00:15:14,390 স্রোতে ভেসে যাওয়া ক্ষুদ্র প্রাণীদের খপ করে ধরতে। 84 00:16:03,770 --> 00:16:09,640 রীফের উপরে, এক ঝাঁক বেবি কনভিক্ট ফিশ প্রবালের উপর তন্ন তন্ন করে খাবার খুঁজছে। 85 00:16:14,750 --> 00:16:18,980 তারপর, শেষ বিকেলে, তারা সবাই বালিতে একটি গর্তের উপর জড়ো হয় ... 86 00:16:19,160 --> 00:16:21,890 যেটা তাদের বাসা হিসাবে কাজ করে। 87 00:16:24,090 --> 00:16:29,660 গর্ত থেকে উঠে আসা শ্যামলা প্রাণীটা একটা প্রাপ্তবয়স্ক কনভিক্ট ফিশ। 88 00:16:30,030 --> 00:16:35,440 তার কিছুক্ষণের জন্য আসা হয়ত, রাতের মত সন্তানদের বাড়ি ফেরার অঙ্গুলিনির্দেশ। 89 00:16:39,080 --> 00:16:44,140 কিন্তু ঘুমানোর আগে, শিশুদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে: 90 00:16:44,310 --> 00:16:47,110 তাদের বাবা-মাকে খাওয়াতে হবে। 91 00:16:50,150 --> 00:16:54,020 প্রাপ্ত বয়স্ক কনভিক্ট ফিশের জোড়া কখনও বাসস্থানের বাইরে যায় না। 92 00:16:54,190 --> 00:16:57,390 তারা কি খায় সেটা একটা রহস্য। 93 00:16:57,860 --> 00:17:02,990 কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে শিশুরা পিতামাতাকে নিজেদের দেহনিঃসৃত আঠালো কিছু খাওয়ায়। 94 00:17:05,330 --> 00:17:07,670 কিন্তু অন্যরা মনে করেন মা বাবা বেঁচে থাকেন... 95 00:17:07,840 --> 00:17:12,300 শুধুমাত্র প্রতি রাতে কিছু বাচ্চাকে খাওয়ার মাধ্যমে। 96 00:17:33,530 --> 00:17:38,760 সন্ধ্যা গভীর হওয়ার সাথে সাথে রীফ কাটলফিশ শিকারে নেমেছে। 97 00:17:43,670 --> 00:17:49,440 তারা রঙ, প্যাটার্ন ও টেক্সচারের তাত্ক্ষণিক পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। 98 00:18:03,630 --> 00:18:06,150 তাদের বিনা প্রচেষ্টায় ঘোরাফেরা করার ক্ষমতা ... 99 00:18:06,330 --> 00:18:11,790 তাদের ত্বকের নীচে অবস্থিত একটা স্বছিদ্র ক্যালসিয়াম-কার্বোনেটের স্তরের জন্য সম্ভব হয়। 100 00:18:12,200 --> 00:18:16,660 এই কাটল্‌ বোন প্রাণীটাকে প্লবতা দেয়। 101 00:18:25,920 --> 00:18:29,580 কাটল্‌ফিশরা খুব আক্রমণাত্মক শিকারী। 102 00:18:37,960 --> 00:18:40,990 তারা দুরন্ত গতিতে আঘাত করে... 103 00:18:42,470 --> 00:18:46,420 বিদ্যুৎ গতিতে এক জোড়া কর্ষিকা বের করে। 104 00:19:06,620 --> 00:19:10,820 একটা তীক্ষ্ণ জিভ, ক্ষুরের মত ধারালো দাঁত দিয়ে ঢাকা... 105 00:19:10,990 --> 00:19:14,490 মাছটা টুকরো টুকরো করার জন্য অপেক্ষা করে। 106 00:19:34,180 --> 00:19:38,180 প্রবাল ত্রিভুজের দক্ষিণে রয়েছে পৃথিবীর বৃহত্তম জীবন্ত কাঠামো... 107 00:19:43,130 --> 00:19:47,030 অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রীফ। 108 00:19:56,840 --> 00:19:59,360 গ্রেট ব্যারিয়ার রীফের এই সাম্প্রতিকতম সংস্করণ... 109 00:19:59,540 --> 00:20:03,170 প্রায় ১২,০০০ বছর আগে বিকশিত হতে শুরু করে... 110 00:20:03,350 --> 00:20:05,840 গত বরফ যুগ সমাপ্ত হওয়ার পর। 111 00:20:07,350 --> 00:20:11,910 সমুদ্রের স্তর তখন আজকের তুলনায় ৪০০ ফুট কম ছিল। 112 00:20:17,590 --> 00:20:22,260 বরফ গলতে শুরু করতেই সমুদ্রের জলের স্তর বেড়ে যায়। 113 00:20:22,430 --> 00:20:24,920 প্রবালের উপরে প্রবাল জন্মেছে... 114 00:20:25,100 --> 00:20:30,770 যা সমুদ্রের নীচে নির্মাণ করে চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেটের পর্বত। 115 00:20:35,080 --> 00:20:39,780 কার্বন ডাই অক্সাইড আর সূর্যালোক একত্রিত করে প্রবাল বিকশিত হয়। 116 00:20:41,850 --> 00:20:46,380 কিন্তু আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ... 117 00:20:46,560 --> 00:20:51,750 বিশেষ করে প্রবাল প্রাচীর ও সেখানে বসবাস করা প্রাণীদের ক্ষেত্রে। 118 00:20:55,400 --> 00:20:59,890 এখানে বসবাসকারী প্রতিটা প্রাণী কোন না কোন ভাবে একে অন্যের উপর নির্ভরশীল। 119 00:21:00,970 --> 00:21:04,530 এই পোটেটো কড নিজের বিউটিশিয়ানের জন্য প্রস্তুত। 120 00:21:05,110 --> 00:21:10,880 মনে রাখতে হবে, আপনি যখন একটা কড, যতখানি সম্ভব সাহায্য আপনাকে নিতে হবে। 121 00:21:14,280 --> 00:21:20,380 ক্লিনার মাছ একটা ছোট সেবা প্রদান করে যেটা ছাড়া কোন আত্মসম্মান বিশিষ্ট কডের চলবে না। 122 00:21:22,390 --> 00:21:26,690 ওকে ফেসিয়াল দেওয়ার সময় ক্লিনাররা পরজীবী খেয়ে ফেলে। 123 00:21:28,230 --> 00:21:34,730 বিনিময়ে, পোটেটো কড তাদের গিলে ফেলার প্রলোভন সম্বরণ করে। 124 00:21:36,270 --> 00:21:38,600 আরেকটা ভাল সমঝোতা। 125 00:21:46,020 --> 00:21:50,350 একটা ক্রাউন জেলিফিশ ধীরে ধীরে স্পন্দিত হয়... 126 00:21:50,520 --> 00:21:55,080 বাধ্য করে ছোট প্রাণীদের নিজের তীক্ষ্ণ কর্ষিকার মধ্য দিয়ে যেতে। 127 00:22:09,070 --> 00:22:12,060 যখন স্রোত একটা জেলিফিশকে রীফের ভিতর নিয়ে যায়... 128 00:22:12,240 --> 00:22:15,340 বাটারফ্লাই ফিশ যোগ দেয়। 129 00:22:15,880 --> 00:22:19,340 তাদের ছোট ঠোঁটে হুল ফোটা সত্বেও। 130 00:22:24,950 --> 00:22:29,150 কিছু প্রাণী শুধু স্বাদেই সন্তুষ্ট হয় না। 131 00:22:32,800 --> 00:22:39,260 সবুজ সামুদ্রিক কচ্ছপ বিষাক্ত জেলি দিয়ে নিজের ঢালাই-লোহার পেট পূরণ করতে পছন্দ করে। 132 00:22:49,450 --> 00:22:51,910 কচ্ছপ যখন নিজের শিকারকে গোগ্রাসে গেলে... 133 00:22:52,080 --> 00:22:57,490 সে চোখ বন্ধ রাখে যাতে সংবেদনশীল কর্নিয়ায় ফুটে না যায়। 134 00:23:29,950 --> 00:23:32,920 গ্রেট ব্যারিয়ার রিফের পূর্ব প্রান্ত... 135 00:23:33,090 --> 00:23:36,320 প্রবাল সমুদ্রের গভীরে পতিত হয়। 136 00:23:36,730 --> 00:23:41,420 অনেক গভীর জলের প্রাণী এই তলদেশের পাহাড়গুলির ঢালে জড়ো হয়। 137 00:23:43,170 --> 00:23:47,860 একটা চেম্বারড্‌ নটিলাস দুলতে দুলতে গভীর জলের দিকে এগিয়ে যায়। 138 00:23:51,970 --> 00:23:58,170 এর বাইরের খোলটাতে গ্যাস-ভরা চেম্বার থাকে যা প্রচণ্ড চাপ সহ্য করতে পারে... 139 00:24:00,650 --> 00:24:06,780 আর এর চোখ আলো-সংবেদনশীল রেটিনার সামনে একটা পিনহোলের চেয়ে সামান্য বড়। 140 00:24:14,300 --> 00:24:17,360 প্রবাল প্রাচীরের মতো... 141 00:24:17,530 --> 00:24:20,800 এর শক্তিশালী খোলও ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি। 142 00:24:29,040 --> 00:24:35,470 কোন এক সময়ে, সমুদ্রের তলদেশে ২,০০০ প্রজাতির নটিলয়েডের প্রাধান্য ছিল। (নটিলয়েড - খোলসযুক্ত প্রাণী) 143 00:24:36,790 --> 00:24:40,720 তবে সেটা ছিল ডাইনোসরদের এই গ্রহে বিচরণ করারও অনেক আগে। 144 00:24:41,690 --> 00:24:47,290 সমুদ্রের উপরে এবং অভ্যন্তরে জলবায়ু তখন থেকে বহুবার পরিবর্তিত হয়েছে। 145 00:24:52,570 --> 00:24:57,510 আজ, মাত্র ৬টি প্রজাতির নটিলাস গভীর সমুদ্রে ঘুরে বেড়ায়। 146 00:24:59,840 --> 00:25:05,280 জলবায়ুতে আকস্মিক পরিবর্তন ধ্বংস করতে পারে সেইসব প্রজাতিকে যেগুলি দ্রুত খাপ খাইয়ে নিতে অক্ষম। 147 00:25:09,790 --> 00:25:13,150 প্রবালের বৃদ্ধির জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন... 148 00:25:13,990 --> 00:25:17,760 কিন্তু আমরা আমাদের বায়ুমণ্ডলে এটা এত বেশি ছাড়ছি... 149 00:25:17,930 --> 00:25:21,060 যে এটা পৃথিবীব্যাপী তাপমাত্রার বৃদ্ধি ঘটাচ্ছে। 150 00:25:22,260 --> 00:25:28,640 যদি সমুদ্রের জল খুব গরম হয়ে যায়, কোরাল রীফগুলি গরমে সাদা হয়ে যায় ও মারা যায়। 151 00:25:35,980 --> 00:25:41,540 কিন্তু এর চেয়েও মারাত্মক একটি নতুন হুমকি যার নাম সমুদ্রের অম্লকরণ। 152 00:25:47,320 --> 00:25:52,120 অত্যধিক কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম কার্বোনেট গঠনে বাধা দেয়... 153 00:25:52,760 --> 00:25:59,260 যা দিয়ে প্রবাল প্রাচীর, চেম্বারযুক্ত নটিলাসের খোলস... 154 00:26:00,270 --> 00:26:06,770 কাটলবোন ও হাজার হাজার অন্যান্য প্রজাতির হাড় নির্মিত হয়। 155 00:26:10,110 --> 00:26:13,010 অনেক প্রাণীই বিলুপ্ত হয়ে যেতে পারে। 156 00:26:15,650 --> 00:26:19,710 প্রবাল প্রাচীরগুলি দ্রবীভূত হতে শুরু করতে পারে। 157 00:26:27,860 --> 00:26:33,730 তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অনেক প্রজাতি দক্ষিণে শীতল জলের দিকে চলে যেতে পারে। 158 00:26:44,450 --> 00:26:49,410 বামন মিংকে তিমি গ্রেট ব্যারিয়ার রিফে তার শীতকালটা কাটায়। 159 00:26:49,590 --> 00:26:55,180 তারপর বসন্তকালে, এটা দক্ষিণ দিকে দক্ষিণ মহাসাগরের ঠান্ডা জলের দিকে চলে যায়। 160 00:27:07,500 --> 00:27:11,370 কেপ ক্যাটাস্ট্রফি, দক্ষিণ অস্ট্রেলিয়া। 161 00:27:11,970 --> 00:27:16,210 এই ঠান্ডা জলের মধ্যে ওত পেতে আছে একটি প্রাচীন সমুদ্র-দানব... 162 00:27:16,380 --> 00:27:19,710 সমুদ্রের সবচেয়ে দুর্দান্ত শিকারীদের অন্যতম... 163 00:27:30,060 --> 00:27:32,820 গ্রেট হোয়াইট শার্ক(হাঙ্গর)। 164 00:27:42,640 --> 00:27:46,670 গ্রেট হোয়াইটরা প্রায়ই দৈর্ঘ্যে ১৭ ফুট পর্যন্ত হয়। 165 00:27:47,340 --> 00:27:51,210 এত বড় একটা হাঙ্গরের ওজন এক টনের বেশি হতে পারে... 166 00:27:51,380 --> 00:27:57,110 আর সহজেই একটা ২০০ পাউন্ডের সি-লায়ন দিয়ে লাঞ্চ করতে পারে। 167 00:27:59,720 --> 00:28:03,620 সি-লায়নদের তাই সবসময় সতর্ক থাকতে হয়। 168 00:28:09,030 --> 00:28:12,730 বিশ্বের বৃহত্তম স্টিং-রে'রাও এখানে শিকার করে... 169 00:28:12,900 --> 00:28:17,770 বালির নিচে লুকিয়ে থাকা ক্রাস্টেসিয়ান আর মোলাস্কের সন্ধান করতে থাকে। 170 00:28:35,620 --> 00:28:38,920 স্টিংরে'রা প্রায়শই তাদের সহচরদের নিয়ে ভ্রমণ করে... 171 00:28:39,090 --> 00:28:41,650 সুবিধাবাদী মাছেদের একটা স্কোয়াড্রন... 172 00:28:41,830 --> 00:28:46,130 ভয় পেয়ে লুকিয়ে থাকা ছোট প্রাণীদের উপর ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। 173 00:29:04,920 --> 00:29:08,950 বেশিরভাগ সময়, গ্রেট হোয়াইট শার্ক একটা স্টিং-রে'কে উপেক্ষা করবে। 174 00:29:12,960 --> 00:29:15,090 তবে সব সময় নয়। 175 00:29:17,930 --> 00:29:21,160 গ্রেট হোয়াইটদের প্রায়ই চোয়ালে এক ফুট লম্বা স্টিং-রে'র হুল... 176 00:29:21,340 --> 00:29:24,130 ফুটে থাকা অবস্থায় দেখতে পাওয়া গেছে। 177 00:29:40,390 --> 00:29:44,880 অস্ট্রেলিয়ান সি-লায়ন সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বিরলতম। 178 00:29:47,960 --> 00:29:53,420 এক সময়ে নিরলসভাবে শিকার করার জন্য, এখন মাত্র ১০,০০০ এর মত অবশিষ্ট আছে। 179 00:29:55,940 --> 00:29:59,470 তাদের দেখে, প্রাণীদের মধ্যে সবথেকে ভাবনাহীন বলে মনে হয়। 180 00:30:01,180 --> 00:30:03,740 কিন্তু বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায়... 181 00:30:03,910 --> 00:30:10,340 দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রাণীদের আরো দক্ষিণে সরে যাওয়ার মত জায়গা আর নেই। 182 00:30:48,160 --> 00:30:53,620 প্রতি বছর এই অগভীর বাগানগুলিতে, জায়ান্ট কাটলফিশ ডিম পাড়তে জড়ো হয়। 183 00:30:57,370 --> 00:31:01,030 ওরা বিশ্বের বৃহত্তম কাটলফিশ। 184 00:31:01,500 --> 00:31:05,460 পুরুষরা কখনও কখনও ৩ ফুটের বেশি লম্বা হয়। 185 00:31:08,680 --> 00:31:13,010 দৈত্যাকার পুরুষরা একে অপরের মুখোমুখি হয়, নীচের হলুদ স্পঞ্জের আড়ালে লুকিয়ে থাকা... 186 00:31:13,180 --> 00:31:15,950 মহিলাদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে। 187 00:31:16,920 --> 00:31:21,080 এই মুকাবিলা কালেভদ্রেই খুব একটা হিংস্র রূপ নেয়। 188 00:31:21,620 --> 00:31:26,720 পরিবর্তে, পুরুষরা নিজেদের স্ফীত করে যতটা সম্ভব ভয়ঙ্কর দেখতে হয়ে... 189 00:31:27,300 --> 00:31:29,560 লড়াই করার ইচ্ছার কথা জানায়... 190 00:31:29,730 --> 00:31:33,290 রঙ এবং প্যাটার্নের ক্রুদ্ধ প্রদর্শনের সাথে। 191 00:31:55,620 --> 00:31:58,150 যখন বড় পুরুষরা প্রতিযোগিতা করে... 192 00:31:58,330 --> 00:32:04,430 ছোট পুরুষেরা, যাদেরকে স্নিকার্স বলা হয়, তারা নারীদের ছদ্মবেশ ধারণ করে। 193 00:32:06,440 --> 00:32:09,000 তারপর, নারীসুলভ মাধুর্য দেখিয়ে... 194 00:32:09,170 --> 00:32:13,510 তারা বিনা চ্যালেঞ্জে দ্বন্দরত পুরুষদের পাশ কাটিয়ে চলে যায়। 195 00:32:14,380 --> 00:32:20,280 ক্রস-ড্রেসিং করা পুরুষদের প্রতি মহিলারা মনে হয় বেশ আকর্ষণ অনুভব করে। 196 00:32:24,890 --> 00:32:29,080 স্নিকার্সরা আশ্চর্যজনকভাবে সফল প্রেমিক হয়। 197 00:32:32,930 --> 00:32:35,920 জায়ান্ট কাটলফিশ মুখোমুখি সঙ্গম করে... 198 00:32:36,100 --> 00:32:39,970 একটা জটিল আলিঙ্গনে যা বেশ কয়েক মিনিট স্থায়ী হতে পারে। 199 00:32:57,850 --> 00:33:03,920 সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা প্রবল কিন্তু এই কাটল্‌ফিশটি ক্ষুধার্ত। 200 00:33:32,390 --> 00:33:36,720 কাঁকড়ার ধারালো নখরের কারণে কাটলফিশ ইতস্তত করে। 201 00:33:37,860 --> 00:33:40,660 কেউ মুখে চিমটি খেতে পছন্দ করে না। 202 00:33:42,900 --> 00:33:46,230 তবে কাঁকড়ার মত ডিনার পেতে এটা সহ্য করা যায়। 203 00:34:02,020 --> 00:34:07,460 একটা মাদী প্রাচীরের নীচে একটা ফাটলে নিজের ডিম পেড়েছে। 204 00:34:07,790 --> 00:34:09,810 তার দায়িত্ব এখানেই শেষ। 205 00:34:13,100 --> 00:34:15,060 পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে... 206 00:34:15,230 --> 00:34:19,690 সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্ত্রী কাটল্‌ফিশ মারা যাবে। 207 00:34:24,140 --> 00:34:27,770 জায়ান্ট কাটলফিশ মাত্র ২ বছর বাঁচে। 208 00:34:28,240 --> 00:34:31,010 কিন্তু এরা তাদের উত্তরাধিকারী রেখে গেছে। 209 00:34:31,180 --> 00:34:34,810 আন্দাজ ৪ মাস বাদে, এই ডিমগুলি ফুটবে... 210 00:34:34,980 --> 00:34:40,480 আর জায়ান্টসদের একটি নতুন প্রজন্ম সমুদ্রের তলদেশের এই বাগানের উত্তরাধিকারী হবে। 211 00:34:48,500 --> 00:34:54,370 মাইসিড চিংড়ির ঝাঁক রীফের গায়ে ভেসে বেড়াচ্ছে ঠিক যেন পাহাড়ের গায়ে কুয়াসা। 212 00:34:55,200 --> 00:34:59,370 এই ক্ষুদ্র চিংড়ি অনেক প্রজাতির খাদ্য। 213 00:35:03,850 --> 00:35:08,610 তার একটা হল সমস্ত মহাসাগরীয় প্রাণীর মধ্যে সবচেয়ে উদ্ভট। 214 00:35:11,920 --> 00:35:13,680 উইডি(জবুথবু) সি ড্রাগন... 215 00:35:13,860 --> 00:35:18,620 পৃথিবীতে বিদ্যমান সি ড্রাগনের মাত্র ৩টি প্রজাতির একটি। 216 00:35:22,000 --> 00:35:26,630 সে তার পিঠের ও মাথার দুই পাশে অবস্থিত ক্ষুদ্র স্বচ্ছ পাখনাগুলোকে তরঙ্গায়িত করে... 217 00:35:26,800 --> 00:35:29,070 নিজেকে এগিয়ে নিয়ে যায়। 218 00:35:36,910 --> 00:35:40,780 এই ড্রাগন একটি লম্বা নলাকার শুঁড় দিয়ে গপ গপ করে খাদ্য খায়... 219 00:35:40,950 --> 00:35:43,780 যেটা ক্ষুদ্র চিংড়ি ধরার জন্য সঠিক ভাবে ডিজাইন করা। 220 00:35:59,300 --> 00:36:01,390 অন্য যে ড্রাগন এখানে বসবাস করে... 221 00:36:01,570 --> 00:36:05,770 মানুষের সবথেকে উর্বর কল্পনাকেও তারা হার মানায়। 222 00:36:10,610 --> 00:36:13,270 লিফি(পাতাযুক্ত)সি ড্রাগন। 223 00:36:16,920 --> 00:36:22,190 ছদ্মবেশকে সে শিল্পের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। 224 00:36:33,900 --> 00:36:37,960 সি ড্রাগনেরা খুব কমই বাড়ি থেকে দূরে যাওয়ার ঝুঁকি নেয়। 225 00:36:38,640 --> 00:36:44,600 প্রকৃতপক্ষে, এই নাজুক প্রাণীগুলিকে দ্রুত গতিতে বা দূর পর্যন্ত সাঁতার কাটতে ডিজাইন করা হয়নি। 226 00:37:00,000 --> 00:37:02,020 জলবায়ু পরিবর্তনের সাথে সাথে... 227 00:37:02,200 --> 00:37:05,100 দক্ষিণ অস্ট্রেলিয়ার উপসাগরে সমুদ্রের নিচের বাগান... 228 00:37:05,270 --> 00:37:07,600 মরতে শুরু করেছে। 229 00:37:16,040 --> 00:37:18,740 যখন এই বাগানগুলো লুপ্ত হবে... 230 00:37:18,910 --> 00:37:21,850 ড্রাগনকেও তাদের সঙ্গে লুপ্ত হতে হবে। 231 00:37:24,050 --> 00:37:29,650 তবে আরও বড় পরিবর্তনের একটা আশাব্যঞ্জক সম্ভাবনা রয়েছে। 232 00:37:30,160 --> 00:37:31,650 সেটা হল আমাদের মধ্যে একটা পরিবর্তন। 233 00:37:35,960 --> 00:37:38,800 আমরা আমাদের বায়ুমণ্ডলে, সমুদ্রে ও গ্রহে... 234 00:37:38,970 --> 00:37:41,940 যে পরিবর্তন ঘটিয়ে চলেছি তার দায়ভার অবশেষে আমরা... 235 00:37:42,100 --> 00:37:45,560 নিতে প্রস্তুত বলে মনে হয়। 236 00:37:49,080 --> 00:37:51,380 দক্ষতা আমাদের আছে। 237 00:37:51,850 --> 00:37:57,220 যদি সেগুলি প্রয়োগ করি, আমাদের উত্তরাধিকার হতে পারে সমুদ্রের এক আজব দুনিয়া... 238 00:37:57,390 --> 00:38:00,120 যেখানে ড্রাগন এখনও ঘুরে বেড়ায়... 239 00:38:00,290 --> 00:38:04,690 আর যেখানে সি-লায়নরা সর্বদা খেলে বেড়ায়।