1
00:00:04,250 --> 00:00:41,125
[পূর্বে যা ঘটেছে...]
2
00:00:44,120 --> 00:00:53,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
3
00:00:54,740 --> 00:00:59,880
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
4
00:01:00,240 --> 00:01:05,200
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
5
00:01:19,708 --> 00:01:22,250
শক্তি সুন্দর।
সৌন্দর্যই শক্তি।
6
00:01:22,333 --> 00:01:23,708
কী আপনাকে সুন্দর বানায়?
7
00:01:23,791 --> 00:01:25,833
শি-হাল্ক বাই টাইটেনিয়া।
8
00:01:25,916 --> 00:01:29,083
শক্তিশালী হন, সুন্দর হন।
নিজেকে নিয়ে গর্ব বোধ করুন।
9
00:01:29,166 --> 00:01:30,500
শি-হাল্ক বাই টাইটেনিয়া।
10
00:01:31,083 --> 00:01:34,000
আমি শক্তি৷ আমিই সৌন্দর্য।
11
00:01:34,083 --> 00:01:36,208
আমি নিজেকে নিয়ে গর্বিত।
12
00:01:36,291 --> 00:01:38,208
শি-হাল্ক বাই টাইটেনিয়া,
13
00:01:38,291 --> 00:01:41,666
টাইটেনিয়ার তৈরি স্কিন কেয়ার,
বিউটি এবং ওয়েলনেস প্রোডাক্ট
14
00:01:41,750 --> 00:01:44,750
শুধুমাত্র আপনার জন্য।
15
00:01:44,833 --> 00:01:46,708
শি-হাল্ক বাই টাইটেনিয়া।
16
00:01:55,750 --> 00:01:58,500
আপনারা শুনছেন,
ল থ্রিসিক্সটি পডকাস্ট।
17
00:01:58,583 --> 00:02:00,125
এখন কথা বলবেন আমাদের স্পনসর।
18
00:02:00,208 --> 00:02:02,375
হেই, টাইটেনিয়েক্স, সবার সাথে
দেখার করার জন্য আমার তো তর সইছে না।
19
00:02:13,291 --> 00:02:14,875
- চ্যাড!
- ইয়ো। কী অবস্থা, জেন?
20
00:02:14,958 --> 00:02:16,583
তুমি হুট করে আমার বাসায় ঢুকতে পারো না!
21
00:02:16,666 --> 00:02:19,083
এখন আর কী করার?
আমি তো ঢুকে পড়েছি।
22
00:02:19,166 --> 00:02:22,083
তোমার শি-হাল্ক প্রোডাক্ট বিক্রি করে
দারুণ কামাই হচ্ছে।
23
00:02:22,166 --> 00:02:24,583
মানুষ তোমায় ভালোবাসে।
মানুষ শি-হাল্ককে ভালোবাসে।
24
00:02:24,666 --> 00:02:27,750
- তাই এগুলোতে তোমার সাইন দরকার আমার।
- আমি সাইন করব না।
25
00:02:27,833 --> 00:02:30,875
মানে কী?
আমি তো তোমার ব্যবসাতেই সাহায্য করছি।
26
00:02:30,958 --> 00:02:33,416
না, ব্যবসাটা আমার না।
এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
27
00:02:34,458 --> 00:02:38,916
- লেবেলে তো তোমারই নাম দেওয়া।
- এটা অন্য একজন।
28
00:02:39,000 --> 00:02:42,125
টাইটেনিয়া নামের এক মেয়ে,
এই নামটা ট্রেডমার্ক করিয়ে ফেলেছে।
29
00:02:42,208 --> 00:02:44,208
এটা তো বোকামি।
ওকে এমনটা করতে দিলে কেন?
30
00:02:44,291 --> 00:02:46,041
আমি কেন করতে দিব, চ্যাড।
31
00:02:46,333 --> 00:02:47,416
হাহ।
32
00:02:48,916 --> 00:02:50,125
কিন্তু, জেন,
33
00:02:51,625 --> 00:02:53,166
ট্রেডমার্কের ব্যাপারটা আসলে এমন যে,
34
00:02:53,250 --> 00:02:55,208
আগে গেলে সোনা পাবে,
পিছে গেলে বাঘে খাবে।
35
00:02:55,291 --> 00:02:59,208
তাই তুমি আগে ট্রেডমার্ক করিয়ে ফেললে,
ও আর সুযোগ পেত না।
36
00:03:06,250 --> 00:03:07,250
ধন্যবাদ।
37
00:03:12,166 --> 00:03:14,750
ও টুইট করেছিল যে
আজ ওর ফ্যানদের সাথে দেখা করবে।
38
00:03:14,833 --> 00:03:15,916
তুমিও ওকে ফলো করো?
39
00:03:16,000 --> 00:03:18,041
নজর রাখার জন্য।
কোথায় যাচ্ছ?
40
00:03:18,125 --> 00:03:19,625
- ওর সাথে কথা বলতে।
- হ্যাঁ, কথা তো বলব।
41
00:03:19,708 --> 00:03:21,500
কিন্তু লাইনে দাঁড়িয়ে না।
মানে, কী যা-তা!
42
00:03:21,583 --> 00:03:24,166
আমরা আত্মবিশ্বাসের সাথে এন্ট্রি নিব।
এভাবেই তো কাজ হয়। মাফ কোরো।
43
00:03:24,250 --> 00:03:26,000
এটা কী?
44
00:03:30,291 --> 00:03:32,875
"স্নেক ভেনম লিপ প্লাম্পার।"
45
00:03:33,625 --> 00:03:35,541
ও সত্যি সত্যিই সাপের বিষ বিক্রি করছে।
46
00:03:37,041 --> 00:03:38,250
"বিউটি সিরাম।"
47
00:03:39,666 --> 00:03:41,291
"বিউটি অয়েল।"
48
00:03:42,833 --> 00:03:46,291
"বিউটি টনিক।"
এগুলো কি একই জিনিস না?
49
00:03:46,375 --> 00:03:48,625
পাগল নাকি?
প্রতিটাই আলাদা জিনিস।
50
00:03:48,708 --> 00:03:49,708
ফ্রি স্যাম্পল?
51
00:03:50,625 --> 00:03:52,958
এগুলো সব আমার আর ঐ মেয়ের জন্য।
52
00:03:53,041 --> 00:03:55,250
ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।
53
00:03:56,666 --> 00:04:01,458
আমি সত্যিই দুঃখিত, বাচ্চা মেয়ে,
কিন্তু লাইন ওখান থেকে শুরু হয়েছে।
54
00:04:01,541 --> 00:04:02,583
লাইনের গুষ্টি কিলাই।
55
00:04:03,583 --> 00:04:06,250
আমি তোমাকে থামাতে,
তোমার এসব বন্ধ করতে এসেছি।
56
00:04:06,333 --> 00:04:07,333
সমস্যা কোথায়?
57
00:04:07,416 --> 00:04:12,125
তুমি আমার নাম ব্যবহার করে এই আল-বাল প্রোডাক্ট
বিক্রি করছ, আবার আমার নামেই মামলা করেছ?
58
00:04:12,208 --> 00:04:15,708
বাদ দাও, জেনিফার।
শি-হাল্ক নামটা এখন আমার।
59
00:04:15,791 --> 00:04:16,791
মাফ করবেন?
60
00:04:17,333 --> 00:04:18,666
আমাদের একটা ছবি তুলে দিবেন?
61
00:04:18,750 --> 00:04:22,666
ওহ, মাই গড, হ্যাঁ। একটু সরো দেখি।
আমাকে জায়গা দাও।
62
00:04:22,750 --> 00:04:24,250
তুমি ছবি তুলছ?
63
00:04:24,333 --> 00:04:25,875
ব্যস একটা, একটাই তুলব।
64
00:04:26,208 --> 00:04:28,333
বিশ্বাসই হচ্ছে না
ও আমার নাম চুরি করেছে।
65
00:04:28,416 --> 00:04:30,833
কিন্তু তুমিই তো বলতে
নামটা তোমার পছন্দ না।
66
00:04:30,916 --> 00:04:32,458
- সত্যিই পছন্দ না।
- আচ্ছা।
67
00:04:32,541 --> 00:04:35,625
লোকে এই নামে ডাকার সিদ্ধান্ত নিয়েছে।
আমি নিইনি।
68
00:04:36,208 --> 00:04:37,708
আমি এখনও জেনিফার ওয়াল্টার্স।
69
00:04:38,291 --> 00:04:40,291
শি-হাল্ক তো আমি হঠাৎ করে হয়ে গেছি।
70
00:04:40,958 --> 00:04:44,833
- মনকে সান্ত্বনা দেওয়ার ভালো উপায়।
- মানছি শি-হাল্কের কিছু ব্যাপার আমার ভালো লাগে।
71
00:04:44,916 --> 00:04:48,083
- আচ্ছা, তো তোমার শেষ হয়নি।
- যেমন লম্বা লম্বা চুল, হ্যাংওভারের নেই ভয়।
72
00:04:48,166 --> 00:04:50,708
কারো ভয় ছাড়াই কানে
হেডফোন লাগিয়ে বাসায় যাওয়া।
73
00:04:50,833 --> 00:04:53,333
- যা প্রতিটা মেয়েরই স্বপ্ন।
- কিন্তু আমি আলাদা কেউ না
74
00:04:53,416 --> 00:04:54,583
যার আলাদা একটা নাম দরকার।
75
00:04:54,666 --> 00:04:56,958
আচ্ছা। তো তুমি
শি-হাল্ক নামটা নিয়ে বিরক্ত নও?
76
00:04:57,041 --> 00:04:58,375
না, আমার এতে কিছু যায় আসে না।
77
00:04:58,458 --> 00:05:02,291
- ঠিক আছে। তো এটা মাথা থেকে ঝেড়ে ফেলেছ?
- হ্যাঁ, প্রায়ই ঝেড়ে ফেলেছি।
78
00:05:03,541 --> 00:05:05,000
স্টেপ্লারটা ভেঙে ফেলবে তো।
79
00:05:05,750 --> 00:05:06,750
কী?
80
00:05:09,541 --> 00:05:12,541
ওর ফ্যানদের পকেট এত
ফাঁকা করার মানে কী?
81
00:05:12,625 --> 00:05:16,500
কারণ ও চালাক, নিকি।
এজন্যই ও বড়লোক, আর তুমি গরীব।
82
00:05:17,166 --> 00:05:19,291
কী হচ্ছে, নিক?
83
00:05:19,375 --> 00:05:22,333
ওহ, নিজের সাথেই কথা বলছিলাম আরকি।
84
00:05:22,416 --> 00:05:25,291
আসলে তোমার সাথে দেখা করতে আসিনি।
একটা সাহায্য চাইতে এসেছি।
85
00:05:25,375 --> 00:05:27,166
ওহ। বেশ, তুমি জানোই আমার পারিশ্রমিক।
86
00:05:27,791 --> 00:05:30,125
- তোমাকেও সাহায্য করতে হবে। সুদে আসলে।
- রাজি আছি।
87
00:05:30,208 --> 00:05:31,916
- বেশ।
- আমার সাথে স্নিকার নেওয়ার জন্য
88
00:05:32,000 --> 00:05:33,625
লাইনে দাঁড়াবে?
89
00:05:33,708 --> 00:05:37,833
আয়রন ম্যান থ্রিজ বের হয়েছে।
আর একজন কাস্টমার ব্যস এক জোড়াই কিনতে পারবে।
90
00:05:37,916 --> 00:05:39,333
দুই জোড়া জুতা দিয়ে কী করবে?
91
00:05:39,416 --> 00:05:41,375
একটা পরব, আরেকটা উঠিয়ে রাখব।
92
00:05:42,041 --> 00:05:44,791
আচ্ছা, তো বলতে চাচ্ছ
তুমি জুতা কিনবে পরার জন্য না
93
00:05:44,875 --> 00:05:46,750
বরং সাজিয়ে রাখার জন্য?
94
00:05:48,541 --> 00:05:49,625
সত্যিই দারুণ ব্যাপার।
95
00:05:49,708 --> 00:05:51,708
আমি বড়াই করব না,
96
00:05:51,791 --> 00:05:54,458
কিন্তু আমার কাছে কিছু
লিমিটেড এডিশনের জিনিস আছে
97
00:05:54,541 --> 00:05:57,833
যা আমার ড্রিপ ব্রোকারের থেকে কিনেছি।
98
00:05:57,916 --> 00:06:01,750
মানে... কার থেকে কিনেছ?
99
00:06:01,833 --> 00:06:04,875
হ্যাঁ, আলানজো, আমার পরিচিত,
একজন ড্রিপ ব্রোকার।
100
00:06:04,958 --> 00:06:07,791
ফ্যাশনের যেকোনো জিনিস বললে
ও খুঁজে এনে দিবে।
101
00:06:08,791 --> 00:06:13,375
তো এই ড্রিপ ব্রোকার
এমন কাউকে খুঁজে দিতে পারবে
102
00:06:13,458 --> 00:06:16,666
যে সুপারহিরোদের কস্টিউম বানায়?
103
00:06:20,416 --> 00:06:21,458
কোনো ব্যাপারই না।
104
00:06:22,708 --> 00:06:25,166
ঠিক আছে।
তাহলে আমার এই সাহায্যটা করে দাও।
105
00:06:25,250 --> 00:06:28,833
- তুমি এখনো আমার সাহায্য করোনি।
- আর আমি যে সুদের হিসাবটা বাদ দিচ্ছি?
106
00:06:28,958 --> 00:06:30,041
তা ঠিক।
107
00:06:30,833 --> 00:06:34,166
তুমি ঠিক বলেছ।
স্লিক নিক। স্লিক নিক।
108
00:06:36,166 --> 00:06:39,125
আমার প্রিয় টাইটেনিয়াক্সদের
শুকরিয়া আদায় করতে চাই...
109
00:06:39,208 --> 00:06:41,791
- যারা আমার সাহায্য করেছে...
- আমার সত্যিই কিছু যায় আসে না। সত্যিই।
110
00:06:46,083 --> 00:06:47,750
এটা তো বোবা ক্যাফে।
111
00:06:47,875 --> 00:06:51,041
আলানজো বলেছিল এটা
সুপারহিরো ক্লথিং বিজনেসের জন্য অসাধারণ।
112
00:06:53,541 --> 00:06:54,958
ঠিক আছে।
113
00:06:57,166 --> 00:07:00,375
- হাই, কিছু অর্ডার করবেন?
- হেই, কেমন আছ, ভাই?
114
00:07:00,458 --> 00:07:02,791
আমার বন্ধু আলানজো আমাকে পাঠিয়েছে।
115
00:07:02,875 --> 00:07:04,625
আলানজো।
ঠিক আছে, অর্ডারটা কী আসলে?
116
00:07:04,708 --> 00:07:08,750
না, না। আমার বন্ধু, আলানজো,
117
00:07:09,625 --> 00:07:10,875
সেই ড্রিপ ব্রোকার।
118
00:07:11,708 --> 00:07:12,750
ও পাঠিয়েছে আমাকে।
119
00:07:15,583 --> 00:07:17,291
সুপারহিরো জিনিসপত্রের জন্য।
120
00:07:18,958 --> 00:07:20,208
এটা বোবা ক্যাফে।
121
00:07:24,625 --> 00:07:26,833
চায়নিজ ভাষায় বলছেন?
আমি চায়নিজ না।
122
00:07:26,916 --> 00:07:28,583
বেশ, বলেছি আমরা পুলিশ না।
123
00:07:29,750 --> 00:07:32,041
কিন্তু বলেছি চায়নিজ ভাষাতেই।
124
00:07:34,625 --> 00:07:36,375
আমার খুবই লজ্জা লাগছে এখন।
125
00:07:37,416 --> 00:07:40,791
- ও খেপেছে। ওকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি...
- ঠিক আছে।
126
00:07:42,333 --> 00:07:43,375
আমার সাথে আসো।
127
00:07:45,791 --> 00:07:48,583
- ঠিক আছে।
- তলে তলে টেম্পু চালায় তাহলে!
128
00:07:52,083 --> 00:07:53,541
- বাপরে, কী অবস্থা এখানে!
- ঠিক আছে।
129
00:07:53,666 --> 00:07:55,541
কী লাগবে তোমাদের?
আমার কাছে সব আছে।
130
00:07:56,833 --> 00:07:59,083
ক্যাপ্টেন আমেরিকার শিল্ড, থরের হাতুড়ি।
131
00:08:00,250 --> 00:08:01,583
অ্যাভেঞ্জার্সের টি-শার্ট।
132
00:08:01,666 --> 00:08:03,791
এটায় তো লেখা, "অ্যাভোঞ্জার্স"।
133
00:08:04,000 --> 00:08:06,583
অ্যাভোঞ্জার্স পছন্দ না?
আমার কাছে অ্যাভিঞ্জার্সও আছে।
134
00:08:06,666 --> 00:08:08,000
ওহ, এটায় আই আছে।
135
00:08:08,458 --> 00:08:09,625
আমার অবশ্য পছন্দ হয়েছে।
136
00:08:09,708 --> 00:08:12,875
আচ্ছা, না, আমরা
ডুপ্লিকেট মাল চাই না, ঠিক আছে?
137
00:08:12,958 --> 00:08:15,416
আমি একটা সুপারহিরোর জন্য
কাস্টম-মেইড কাপড় চাই।
138
00:08:16,500 --> 00:08:20,833
প্রশ্ন হলো, যদি তুমি এসব বানাতে না পারো,
তাহলে এমন কারো খোঁজ দাও যে এসব বানাতে পারে।
139
00:08:20,916 --> 00:08:22,583
ও তোমাদের সাথে দেখা করবে না।
খুবই ব্যস্ত মানুষ।
140
00:08:22,666 --> 00:08:25,083
ঠিক আছে।
তার মানে তুমি ওকে চেনো।
141
00:08:31,583 --> 00:08:34,083
আচ্ছা, বেশ।
আমি তোমার একটা অ্যাভোঞ্জার্স টি-শার্ট কিনব।
142
00:08:34,166 --> 00:08:37,000
- আর একটা ম্যাচিং হ্যাট।
- হ্যাঁ, পুরো সেট কমপ্লিট করে দিব।
143
00:08:43,333 --> 00:08:44,375
ঠিক আছে।
144
00:08:45,250 --> 00:08:46,500
না।
145
00:08:52,250 --> 00:08:53,250
হাই।
146
00:08:53,541 --> 00:08:56,708
আমার ক্লায়েন্টের কাপড় বানাবো
সেই ব্যাপারেই আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম...
147
00:08:56,833 --> 00:08:58,000
কারো রেফারেন্স আছে?
148
00:09:04,625 --> 00:09:06,083
টাইটেনিয়া রেফার করেছে আমাকে।
149
00:09:07,291 --> 00:09:09,375
তুমি সন্দেহ প্রকাশ করেছ। রিজেক্টেড।
150
00:09:14,625 --> 00:09:16,625
আসলে, আমার ক্লায়েন্ট একজন অ্যাভেঞ্জার।
151
00:09:16,708 --> 00:09:18,625
- একদম টপ লেভেলের, স্যার।
- হ্যাঁ।
152
00:09:22,125 --> 00:09:25,666
আমি ১৫ মিনিট সময় দিব।
আমার অ্যাসিসটেন্ট অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবে।
153
00:09:31,625 --> 00:09:33,333
আমি এখনও তোমাদের দেখতে পাচ্ছি।
154
00:09:33,583 --> 00:09:36,541
- ঠিক আছে। ঠিক আছে।
- জি, স্যার। ধন্যবাদ।
155
00:09:47,291 --> 00:09:48,916
সব ঠিক আছে, স্যার?
156
00:09:49,958 --> 00:09:50,958
না।
157
00:09:54,541 --> 00:09:59,125
আজ সান্টা মনিকা বলিভার্ডে
একটা বিলবোর্ড দেখলাম
158
00:09:59,625 --> 00:10:04,083
শি-হাল্ক বুটি বুস্ট স্মুথির।
159
00:10:05,125 --> 00:10:07,916
ওহ, ওটা আমি না।
160
00:10:09,041 --> 00:10:12,500
নামটা অফিশিয়ালি
কখনো আমার ছিলই না।
161
00:10:12,583 --> 00:10:15,041
মিডিয়ার সবাই আমাকে
ঐ নামে ডাকা শুরু করে আরকি।
162
00:10:15,125 --> 00:10:20,041
কিন্তু এই ফালতু, অতি-ক্ষমতাবান মহিলা...
163
00:10:20,125 --> 00:10:24,250
উহ, তোমাকে আমার থামাতে হচ্ছে,
কারণ এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই।
164
00:10:25,625 --> 00:10:26,625
ঠিক আছে।
165
00:10:26,708 --> 00:10:29,416
জিএলকে অন্ড এইচ
শি-হাল্ককে আমাদের
166
00:10:29,625 --> 00:10:31,375
সুপারহিউম্যান ল ডিভিশনের
চেহারা বানিয়েছে।
167
00:10:31,458 --> 00:10:35,500
আর এখন, আমরা এই
তুচ্ছ মামলায় ফেঁসে আছি।
168
00:10:36,916 --> 00:10:39,791
কেউ কেন আমাদের ফার্মকে হায়ার করবে
যে কিনা নিজের কেসই জিততে পারছে না।
169
00:10:44,333 --> 00:10:46,791
আমি ব্যাপারটা সামলে নিব, স্যার।
170
00:10:46,875 --> 00:10:49,375
না, তুমি সামলাবে না।
171
00:10:49,958 --> 00:10:52,416
আমি অবাক ও স্বস্তি বোধ করছি
কারণ তুমি নিজের কেস
172
00:10:52,500 --> 00:10:53,791
নিজে লড়ার বোকামি করছ না।
173
00:10:53,875 --> 00:10:55,583
কমপক্ষে তুমি বেসিক রুলটা জানো।
174
00:10:56,958 --> 00:10:59,125
আমি প্রফেশনাল হবার কারণে
কেসটা নিচ্ছি,
175
00:10:59,208 --> 00:11:01,541
কিন্তু একটা কথা বলে রাখি,
আমরা কলিগ হবো না।
176
00:11:01,708 --> 00:11:05,166
আমি অ্যাটোর্নি, আর তুমি আমার ক্লায়েন্ট।
এই শর্তেই কেবল কাজ হতে পারে।
177
00:11:05,250 --> 00:11:06,250
রাজি আছ?
178
00:11:06,791 --> 00:11:07,833
হ্যাঁ, আছি।
179
00:11:07,916 --> 00:11:09,791
তোমার ছদ্মনামটা ট্রেডমার্ক করাওনি কেন?
180
00:11:09,875 --> 00:11:13,541
এই ব্যাপারে কখনো ভাবিইনি।
কেনই বা করাতে যাব?
181
00:11:13,625 --> 00:11:16,875
ডক্টর স্ট্রেঞ্জ কি তার নাম
ট্রেডমার্ক করিয়েছে? বা থর?
182
00:11:16,958 --> 00:11:19,666
যাদের উদাহরণ তুমি দিলে
তারা নিজেদের আসল নামই ব্যবহার করে।
183
00:11:20,333 --> 00:11:21,541
উম-হুম।
184
00:11:24,458 --> 00:11:27,000
এ কি সেই ব্যক্তি যে তোমাকে
আদালতে পরাস্ত করেছে?
185
00:11:27,458 --> 00:11:28,458
হ্যাঁ।
186
00:11:29,666 --> 00:11:30,750
হ্যাঁ।
187
00:11:33,416 --> 00:11:35,666
আমাদের জোর দেখাতে হবে।
পাল্টা মামলা করে।
188
00:11:35,750 --> 00:11:37,291
প্রমাণ করতে হবে
ট্রেডমার্ক করার আগে থেকেই
189
00:11:37,375 --> 00:11:39,916
তুমি এই নাম ব্যবহার করতে,
190
00:11:40,000 --> 00:11:42,125
আর টাইটেনিয়া লোকপ্রিয় সেই নামের
191
00:11:42,208 --> 00:11:44,041
ফায়েদা ওঠাচ্ছে এখন।
192
00:11:44,125 --> 00:11:47,000
আমার ক্লায়েন্ট হচ্ছ যখন,
তোমাকে ঠিকঠাক কাপড় পরতে হবে,
193
00:11:47,083 --> 00:11:49,833
এমন কাপড়ে মনে হচ্ছে, যেন কোনো ফুটবলারকে
মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য ধরা হয়েছে।
194
00:11:49,916 --> 00:11:50,916
নিকি?
195
00:11:51,000 --> 00:11:54,500
হ্যাঁ? আমি আড়ি পাতিনি।
ব্যস পাশ দিয়েই যাচ্ছিলাম।
196
00:11:55,541 --> 00:11:58,541
কোন কাপড় পরবে, না পরবে,
সেসবের পিছনে তো অনেক সময় ব্যয় করো।
197
00:11:58,625 --> 00:12:01,833
- তাহলে ওর একটু সাহায্য করে দিচ্ছ না কেন?
- আমি এই ব্যাপারেই কাজ করছি।
198
00:12:01,916 --> 00:12:06,166
তোমার অ্যাপয়েন্টমেন্ট একজনের সাথে ঠিক করেছি
যে সুপারহিরোদের জন্য কাপড়চোপড় বানায়।
199
00:12:06,250 --> 00:12:08,750
- ওহ, মনে হয় না এসবের দরকার আছে।
- হ্যাঁ, আছে।
200
00:12:08,833 --> 00:12:10,041
ওহ।
201
00:12:14,375 --> 00:12:16,333
দারুণ স্যুট, শ্রেক।
202
00:12:17,375 --> 00:12:19,875
সবাই দাঁড়ান।
আদালত শুরু হচ্ছে।
203
00:12:23,833 --> 00:12:28,166
মহামান্য, আমাদের উচিত এক্ষুনি
এই ফালতু মামলাটা খারিজ করে দেওয়া।
204
00:12:28,250 --> 00:12:31,083
আমার ক্লায়েন্টের কাছে
শি-হাল্কের ট্রেডমার্ক আছে।
205
00:12:31,166 --> 00:12:33,875
মিস বুক আদলতের
সময় নষ্ট করতে চাচ্ছেন,
206
00:12:33,958 --> 00:12:36,083
কিন্তু আমরা এমনটা চাই না।
207
00:12:36,208 --> 00:12:37,333
মিস বুক?
208
00:12:37,416 --> 00:12:38,708
ধন্যবাদ, মহামান্য।
209
00:12:39,250 --> 00:12:41,625
যেমনটা দেখতে পাচ্ছেন,
এই কেসে বেশ কিছু ব্যাপার আছে
210
00:12:41,708 --> 00:12:43,833
যেগুলোর শুনানি হওয়া দরকার।
211
00:12:44,125 --> 00:12:48,500
জেনিফার ওয়াল্টার্স ওনার হাল্ক রূপে
লোকসমাগমে উপস্থিত হবার পর থেকেই,
212
00:12:48,583 --> 00:12:54,291
মানুষ ওনাকে নাম দিয়ে দেয়
শি-হাল্ক।
213
00:12:54,416 --> 00:12:57,291
আসলে, এই নাম তার আগে কখনোই
214
00:12:57,375 --> 00:12:59,583
মানুষের মাথায় আসেনি।
215
00:13:00,333 --> 00:13:02,708
বেশকিছু নিউজ আইটেম
ও ব্রডকাস্ট কোটস আছে
216
00:13:02,791 --> 00:13:04,625
যা আদলতে পেশ করতে চাই।
217
00:13:05,458 --> 00:13:06,541
সহজ করে বললে,
218
00:13:07,291 --> 00:13:10,208
বিবাদীপক্ষ আমার ক্লায়েন্ট
এবং তার কাজিনের
219
00:13:10,291 --> 00:13:11,708
নাম ভাঙিয়ে,
220
00:13:11,791 --> 00:13:16,625
ওনার নন-এফডিএ এপ্রুভড ফালতু প্রোডাক্ট
বিক্রি করতে চাচ্ছেন।
221
00:13:17,166 --> 00:13:19,000
আমরা আদলতের কাছে আর্জি জানাচ্ছি
222
00:13:19,083 --> 00:13:21,833
যাতে আমাদের কেসকে শুনানির সুযোগ দেওয়া হয়,
ন্যায় বিচারের উদ্দেশ্যে।
223
00:13:23,208 --> 00:13:24,250
ঠিক আছে।
224
00:13:24,333 --> 00:13:26,166
সত্যিই, "ফালতু"?
225
00:13:26,791 --> 00:13:30,166
আমার ফ্যানদের লেখা সেই
হাজারো টেস্টিমোনিয়ালকে
226
00:13:30,250 --> 00:13:33,250
বলছ না কেন,
যারা আমার শি-হাল্কের
227
00:13:33,416 --> 00:13:36,416
ফুট এক্সফোলিয়ান্ট ব্যবহার করে
সুফল পেয়েছে,
228
00:13:36,500 --> 00:13:38,958
যার কিছু স্যাম্পলও নিয়ে এসেছি
229
00:13:39,083 --> 00:13:41,041
প্রমাণ সরূপ, ধন্যবাদ।
230
00:13:41,250 --> 00:13:42,416
না, এসবের দরকার নেই...
231
00:13:42,583 --> 00:13:44,208
আমরা কেস মনোযোগ দিলেই
বোধহয় ভালো হবে?
232
00:13:44,291 --> 00:13:47,791
আমার ক্লায়েন্ট ব্যস বলতে চাচ্ছেন
শি-হাল্ক কখনো...
233
00:13:47,875 --> 00:13:48,958
আপনি বসুন।
234
00:13:49,041 --> 00:13:53,375
আমার ক্লায়েন্ট আসলে বলতে চাচ্ছেন
মিস ওয়াল্টার্সের শি-হাল্ক নামটা নিয়ে
235
00:13:53,458 --> 00:13:55,791
ততক্ষণ পর্যন্ত তেমন আগ্রহ ছিল না
236
00:13:55,875 --> 00:13:58,833
যতক্ষণ পর্যন্ত না নামটা
এই সফল প্রোডাক্ট লাইনের সাথে জড়িয়ে পড়ে।
237
00:13:59,291 --> 00:14:00,375
নিজেই দেখুন।
238
00:14:00,708 --> 00:14:03,875
- শি-হাল্ক! হেই, শি-হাল্ক!
- আমাকে এই নামে ডাকবেন না।
239
00:14:03,958 --> 00:14:05,958
কারণ জানতে চান?
কারণ এটা আমার নাম না।
240
00:14:06,041 --> 00:14:07,083
শি-হাল্ক! শি-হাল্ক!
241
00:14:07,166 --> 00:14:10,166
আমার নাম না কখনো শি-হাল্ক ছিল,
আর না কখনো হবে।
242
00:14:10,250 --> 00:14:13,416
এটা ফালতু, বিরক্তিকর,
শুনলেই গা বিড়বিড় করে।
243
00:14:14,875 --> 00:14:16,083
কোনো জবাব আছে, মিস বুক?
244
00:14:16,250 --> 00:14:19,375
আসলে, আছে।
আমরাও একটা ভিডিও দেখাতে চাই।
245
00:14:21,500 --> 00:14:24,125
তো, বলুন, শি-হাল্ক নামটা
রাখলেন কীভাবে?
246
00:14:24,208 --> 00:14:27,041
খবরের এক লোক এই নাম দিয়ে দেয়।
তারপর থেকে সবাই...
247
00:14:27,125 --> 00:14:30,250
এই নামে ডাকা শুরু করে।
তো, আমার পছন্দ হোক বা নাই হোক,
248
00:14:30,333 --> 00:14:32,833
আমি এখন শি-হাল্ক।
249
00:14:34,083 --> 00:14:37,750
আমার ক্লায়েন্ট পরিষ্কারভাবে বলেছেন,
যে উনিই শি-হাল্ক।
250
00:14:37,833 --> 00:14:39,791
এমনটা একবারই হয়েছে।
251
00:14:40,291 --> 00:14:43,708
মিস ওয়াল্টার্সের এই নাম ব্যবহারের
আরও কিছু আলামত দেখাতে পারবেন?
252
00:14:44,208 --> 00:14:46,750
জি, মহামান্য,
আমরা আরও প্রমাণ দিতে পারি।
253
00:14:46,833 --> 00:14:47,833
দিতে পারলেই ভালো।
254
00:14:47,916 --> 00:14:49,916
নাহলে কেসটা
বিবাদী পক্ষের দিকে চলে যাচ্ছে।
255
00:14:50,000 --> 00:14:51,625
আগামী শুনানি বৃহস্পতিবার হবে।
256
00:14:56,750 --> 00:14:58,791
শি-হাল্কের অ্যাপয়েন্টমেন্ট আছে।
257
00:15:01,250 --> 00:15:03,083
- বলেছি তুমি একজন অ্যাভেঞ্জার।
- কী?
258
00:15:03,250 --> 00:15:05,833
...ট্যাগেই সব কেয়ার ইন্সট্রাকশন দেওয়া আছে।
259
00:15:05,916 --> 00:15:08,625
কাস্টমারের বোকামির দায়ভার তো আমি নিব না।
260
00:15:09,375 --> 00:15:10,500
এইটা।
261
00:15:12,250 --> 00:15:13,583
ওহ, মাগো!
262
00:15:14,291 --> 00:15:16,041
একে নিয়েই শহরে এত আলোড়ন?
263
00:15:19,250 --> 00:15:22,708
লুক, নিকি রামোস।
আর ও হচ্ছে শি-হাল্ক।
264
00:15:23,250 --> 00:15:26,041
- জেনিফার ওয়াল্টার্স।
- নাম শুনিনি কখনো।
265
00:15:26,208 --> 00:15:29,208
আমার ক্লায়েন্টের লিস্ট অনেক কড়া
কারণ কাজটাও আমার সেরা।
266
00:15:29,291 --> 00:15:32,333
বেশ, যেমনটা বলেছিলাম,
ও অ্যাভেঞ্জার্সে নাম লেখাতে যাচ্ছে।
267
00:15:32,416 --> 00:15:35,458
- তুমি না বলেছিলে ও অ্যাভেঞ্জার?
- সেটার ঘোষণা এখনো হয়নি।
268
00:15:35,541 --> 00:15:37,875
এখনও সেই চুক্তি নিয়ে কাজ হচ্ছে,
কিন্তু ও অ্যাভেঞ্জার হয়ে যাবে।
269
00:15:37,958 --> 00:15:39,625
হাল্ক ওর কাজিন হয়।
270
00:15:40,333 --> 00:15:42,416
- রক্তের সম্পর্ক?
- হ্যাঁ।
271
00:15:42,500 --> 00:15:47,083
আর ও সামনে মেগাস্টার বনে যাবে।
272
00:15:48,375 --> 00:15:50,583
- ও?
- আচ্ছা, এসবের কি খুব দরকার আছে?
273
00:15:50,666 --> 00:15:52,250
আমি ব্যস একটা নতুন স্যুট বানাতে চাই।
274
00:15:53,500 --> 00:15:56,000
আচ্ছা, তো তুমি কোন ধরনের হিরোগিরি করো?
275
00:15:56,083 --> 00:16:00,125
কোনো হাতিয়ার ফিট করতে চাও?
ওয়াটারপ্রুফ, ফায়ার-রেজিস্টেন্স?
276
00:16:00,208 --> 00:16:03,583
না, আমি ঐ ধরনের স্যুট চাই না।
আমি একটা বিজনেস স্যুট চাই।
277
00:16:05,333 --> 00:16:08,708
আমার বানানো কাপড়ে
হাইয়েস্ট কমব্যাট স্ট্যান্ডার্ড বজায় আছে।
278
00:16:08,791 --> 00:16:10,375
আমি সাধারণ কিছু বানাই না।
279
00:16:10,458 --> 00:16:14,041
হ্যাঁ, কিন্তু আমার তেমন কিছুর দরকার নেই।
আমি একজন আইনজীবী।
280
00:16:16,333 --> 00:16:18,958
ও একজন... তুমি একজন...
281
00:16:20,250 --> 00:16:21,791
- একজন আইনজীবী।
- ও একজন আইনজীবী।
282
00:16:21,875 --> 00:16:24,000
আহা, কি মিষ্টি। ভালো লাগলো শুনে।
খুবই মিষ্টি ব্যাপার।
283
00:16:24,083 --> 00:16:25,333
এইটা। ধন্যবাদ।
284
00:16:25,416 --> 00:16:29,041
আমার সময় আর মেধার অপচয় কোরো না।
প্লিজ বিদায় হও।
285
00:16:29,125 --> 00:16:30,500
আচ্ছা, কিন্তু ওর এমন একটা স্যুট দরকার
286
00:16:30,625 --> 00:16:33,750
যা জেন আর শি-হাল্ক
দুজনের শরীরেই ফিট হবে।
287
00:16:33,833 --> 00:16:36,666
যেটা বানাতে হলে অনেক মেধার দরকার।
ওকে ছোট হয়ে দেখাবে?
288
00:16:41,166 --> 00:16:44,500
হ্যাঁ। ছোট হও, ছোট, আরও ছোট।
289
00:16:45,625 --> 00:16:47,958
এবার বড়, সুপারহিউম্যান।
290
00:16:48,041 --> 00:16:51,750
এমন কোনো স্যুট বানাতে পারবে
যা দুই শরীরেই ফিট হবে?
291
00:16:51,833 --> 00:16:53,458
আরে ভেবে দেখো।
হাল্কের জন্য কখনো বানিয়েছ?
292
00:16:54,875 --> 00:16:57,500
- বিশাল বড় সুযোগ। সত্যিই।
- টিন্সলে!
293
00:16:58,375 --> 00:17:02,708
স্ট্রেচ উলের কিছু বাড়তি রোল অর্ডার করো।
আমাদের অনেকখানি কাপড়
294
00:17:04,541 --> 00:17:05,958
দরকার পড়বে।
295
00:17:06,041 --> 00:17:09,166
- ও এত ভাব নেয় কেন?
- ফ্যাশনের দুনিয়ায়, সবাই ভাব নিয়েই কুল ডুড সাজে।
296
00:17:11,166 --> 00:17:13,208
ওকে যা দারুণ লাগে!
শপিং কোত্থেকে করে?
297
00:17:13,291 --> 00:17:14,583
কোনো বড়লোকী জায়গায়।
298
00:17:16,458 --> 00:17:20,000
ওহ, না। মনে আছে আমি একজনের সাথে ডেটে গেছিলাম
যার আজগুবি সেক্সুয়াল চাহিদা আছে?
299
00:17:20,125 --> 00:17:22,666
- ওকে আমি চিনি।
- অবশ্যই জানবে। ওর কেস আমি লড়ছি।
300
00:17:23,625 --> 00:17:26,458
ও খুবই নোংরা আর জঘন্য।
খবিশ একটা।
301
00:17:26,541 --> 00:17:31,083
- হাই! টড, তাই না?
- শি-হাল্ক!
302
00:17:31,166 --> 00:17:32,500
জানতাম না তুমি এখানে কাজ করো।
303
00:17:32,583 --> 00:17:34,250
হ্যাঁ! তুমি তার ক্লায়েন্ট নাকি...
304
00:17:34,333 --> 00:17:36,208
হ্যাঁ। সবচেয়ে বড় ক্লায়েন্টদের একজন আমি।
305
00:17:36,291 --> 00:17:38,583
আমার ফেভারিট
লেডি লয়ারের সাথে মিটিং ছিল।
306
00:17:38,666 --> 00:17:39,666
ছোঁয়া যাবে না।
307
00:17:40,416 --> 00:17:41,666
আমাদের আবার...
308
00:17:42,583 --> 00:17:44,041
হ্যাঁ, আমাদের আবার
দেখা-সাক্ষাৎ করা দরকার।
309
00:17:44,125 --> 00:17:46,916
- অবশ্যই। সত্যিই দারুণ হবে।
- হ্যাঁ। ড্রিংক্স আমার তরফ থেকে।
310
00:17:48,375 --> 00:17:49,375
ঠিক আছে।
311
00:17:52,791 --> 00:17:56,166
- তুমি তো অনেক জলদি রাজি হয়ে গেলে।
- অনেক জলদি।
312
00:17:56,250 --> 00:17:58,208
- ড্রিংক্স কিন্তু ওর তরফ থেকে।
- অনেক জলদি।
313
00:17:58,291 --> 00:17:59,291
দশ মিনিটের মধ্যে দেখা করছি।
314
00:18:00,166 --> 00:18:03,625
হ্যাঁ, আর তুমি ঐ লোকের
ডেটিং প্রোফাইল দেখে ঠিক করলে,
315
00:18:03,708 --> 00:18:06,541
"এর পিছনে জীবনের মূল্যবান
কয়েকটা ঘন্টা নষ্ট করাই যায়।"
316
00:18:06,625 --> 00:18:08,958
আর আমি... না, শি-হাল্ক।
317
00:18:10,333 --> 00:18:13,125
মানে শি-হাল্ক ডিনার অবধি
ওর সাথেই বসে ছিল।
318
00:18:13,208 --> 00:18:15,875
হ্যাঁ, আর ও নিশ্চয়ই নিজের
বন্ধুদের কাছে ভাব নিয়ে বলেছে,
319
00:18:15,958 --> 00:18:17,875
"আরে, মামা।
শি-হাল্কের সাথে ডেটে গেছিলাম।"
320
00:18:17,958 --> 00:18:19,958
- ওহ, খোদা।
- কী?
321
00:18:20,125 --> 00:18:21,583
ও শি-হাল্কের সাথে ডেটে গেছিল।
322
00:18:22,125 --> 00:18:23,291
হ্যাঁ।
323
00:18:23,375 --> 00:18:26,291
কারণ আমি শি-হাল্কের নামে
ডেটিং প্রোফাইল খুলেছিলাম,
324
00:18:26,375 --> 00:18:31,416
আর শি-হাল্কের রূপ নিয়ে অনেকগুলো ডেটে গেছি,
তার মানে এটা পরিষ্কার যে, এই নাম আমি ব্যবহার করছিলাম।
325
00:18:31,500 --> 00:18:35,083
ডেটে যাওয়া প্রতিটা লোক
এই বিষয়টার স্বাক্ষী। আর ওরা...
326
00:18:36,500 --> 00:18:38,125
স্বাক্ষী দিলে
আমি কেস জিতে যাবো।
327
00:18:38,208 --> 00:18:41,125
সাথে সবাই এটাও জেনে যাবে
তুমি কেমন আজগুবি লোকেদের সাথে ডেটে গেছ।
328
00:18:42,000 --> 00:18:44,125
- জেন, ব্যাপারটা সত্যিই লজ্জাজনক হবে।
- হ্যাঁ।
329
00:18:54,083 --> 00:18:55,166
মিস বুক।
330
00:18:55,250 --> 00:18:59,750
মহামান্য, আমাদের কাছে প্রমাণ আছে যে,
শি-হাল্ক নামটা...
331
00:18:59,833 --> 00:19:01,291
টাইটেনিয়া ট্রেডমার্ক করানোর আগে থেকেই
332
00:19:01,375 --> 00:19:03,583
আমার ক্লায়েন্ট সেটা ব্যবহার করতেন।
333
00:19:03,666 --> 00:19:04,666
প্রমাণ পেশ করুন।
334
00:19:05,291 --> 00:19:07,291
আমার ক্লায়েন্ট "শি-হাল্ক" নামটা
335
00:19:07,958 --> 00:19:11,166
কোনো পণ্য বিক্রি করতে
ব্যবহার করেননি,
336
00:19:11,916 --> 00:19:13,708
বরং নিজের পরিচিতির
অংশ হিসেবেই ব্যবহার করেছেন।
337
00:19:15,166 --> 00:19:19,750
"অ্যাবাউট মি" সেকশনে দেখতে পাচ্ছেন,
আমার ক্লায়েন্ট লিখেছে,
338
00:19:19,833 --> 00:19:23,208
"শক্তিশালী, সবুজ,
পরে টাইট ফিটিং জিন্স।"
339
00:19:23,291 --> 00:19:24,375
ইস!
340
00:19:24,583 --> 00:19:27,750
আর "কেমন পার্টনার খুঁজছেন?"
প্রশ্নের উত্তরে
341
00:19:27,833 --> 00:19:28,916
আমার ক্লায়েন্ট লিখেছে,
342
00:19:29,833 --> 00:19:33,666
"যার থাকবে মজবুত পিঠ
আর মস্তবড় বিছানা।"
343
00:19:33,750 --> 00:19:36,041
"জোকিং। জোকিং। জোকিং।"
344
00:19:37,791 --> 00:19:39,583
এবার আমি স্বাক্ষীদের
এক এক করে ডাকব।
345
00:19:45,125 --> 00:19:46,291
হাই?
346
00:19:48,125 --> 00:19:51,416
হ্যাঁ, ও বলে, "আমিই আসল শি-হাল্ক।
ইমপ্রেস হয়েছ?"
347
00:19:52,291 --> 00:19:54,208
সত্যি বলতে, ও অনেক
চেষ্টা করেছিল আমাকে পটানোর।
348
00:19:55,166 --> 00:19:56,375
কিন্তু আমি আগ্রহী ছিলাম না।
349
00:19:57,583 --> 00:20:01,625
আমার ভালোভাবে মনে আছে
ও নিজেকে যেভাবে শি-হাল্ক বলে পরিচয় দিচ্ছিল,
350
00:20:02,333 --> 00:20:05,625
মনে হচ্ছিল যেন তৃতীয় কোনো ব্যক্তির কথা বলছে,
আর একজন লেখক হিসেবে,
351
00:20:05,708 --> 00:20:07,083
ব্যাপারটা বেশ অদ্ভুত মনে হয় আমার।
352
00:20:08,041 --> 00:20:09,458
হ্যাঁ, ও আমাকে বলেছিল
353
00:20:09,541 --> 00:20:12,291
যে, ওর শি-হাল্ক নামটা
পছন্দ ছিল না শুরুতে।
354
00:20:13,000 --> 00:20:14,250
কিন্তু পরে নামটাকে মেনে নেয়।
355
00:20:14,333 --> 00:20:15,583
এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার।
356
00:20:15,666 --> 00:20:18,458
আসলে মেয়েরা আমাকে সব
খুলে বলতে ভালোবাসে।
357
00:20:20,125 --> 00:20:22,708
তো বলছেন শি-হাল্কের সাথে
আপনার সম্পর্ক তৈরি হয়েছিল?
358
00:20:22,791 --> 00:20:26,666
শি-হাল্কের সাথে আমার অনেক
ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল।
359
00:20:27,708 --> 00:20:28,916
আমাদের ডেটটা দারুণ ছিল।
360
00:20:29,000 --> 00:20:31,250
ও আবার হুট করে
পিশাচদের সাথে লড়তে চলে যায়।
361
00:20:33,333 --> 00:20:35,500
উনি যদি শি-হাল্কের পরিবর্তে
জেনিফার ওয়াল্টার্স রূপে
362
00:20:36,083 --> 00:20:39,833
আপনার সাথে দেখা করত
তাহলে কি ওনার সাথে ডেটে যেতেন?
363
00:20:39,916 --> 00:20:42,916
দেখুন,
আমি কারো মনে কষ্ট দিতে চাই না, কিন্তু...
364
00:20:43,666 --> 00:20:44,833
না।
365
00:20:46,125 --> 00:20:48,666
ও আমার টাইপের না।
366
00:20:48,750 --> 00:20:53,500
কিন্তু শি-হাল্ক। শি-হাল্ক অবিশ্বাস্য।
ও অসাধারণ।
367
00:20:58,458 --> 00:21:03,416
এই নতুন সাক্ষ্যের ভিত্তিতে,
আদালত রায় জানাচ্ছে...
368
00:21:04,083 --> 00:21:06,875
জেনিফার ওয়াল্টার্স, ওরফে শি-হাল্কের পক্ষে।
369
00:21:06,958 --> 00:21:09,625
বাদীপক্ষের আর্জি মঞ্জুর করা হলো।
370
00:21:09,875 --> 00:21:13,208
টাইটেনিয়া ও তার সাবসিডারিজ
এখন থেকে আর
371
00:21:13,291 --> 00:21:15,750
শি-হাল্ক নামের
ব্যবহার করতে পারবেন না।
372
00:21:15,833 --> 00:21:18,833
এবং বর্তমানে বাজারে উপস্থিত
সকল পণ্য অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
373
00:21:23,958 --> 00:21:27,041
খেলা এখানেই শেষ না, ডাইনী।
374
00:21:31,125 --> 00:21:33,041
- হেই, টাইটেনিয়া।
- কী?
375
00:21:33,125 --> 00:21:34,916
তোমার জন্য সত্যিই খারাপ লাগছে।
376
00:21:35,041 --> 00:21:37,958
- আজ সন্ধ্যায় কি ফ্রি আছ?
- আছি। আমাকে ট্রিট দিতে পারো। এবার চলো।
377
00:21:38,041 --> 00:21:39,208
এই।
378
00:21:50,166 --> 00:21:52,625
তোমায় অনেক ভালোবাসি, টাইটেনিয়া।
379
00:21:52,708 --> 00:21:54,416
টাইটেনিয়া!
380
00:21:54,500 --> 00:21:55,583
তোমাকে অনেক ধন্যবাদ।
381
00:21:56,291 --> 00:22:00,541
মনে হচ্ছে, আমাকে কয়েক সেশন
থেরাপি নিতে হবে,
382
00:22:00,625 --> 00:22:02,250
কিন্তু আমরা জিতে গেছি।
383
00:22:03,958 --> 00:22:05,041
দেখো, ওয়াল্টার্স,
384
00:22:05,791 --> 00:22:08,416
ভেতরে ঐ হ্যান্ডসাম ছেলেগুলো
যা-ই বলুক,
385
00:22:09,041 --> 00:22:11,583
তুমি মোটেও কারো থেকে কম না।
তুমি এর চেয়েও ভালো কাউকে পাবে।
386
00:22:15,875 --> 00:22:20,125
- আজকের খুশিতে তোমাকে ট্রিট দিতে পারি?
- অবশ্যই।
387
00:22:22,333 --> 00:22:26,458
এই নাও।
আমি সত্যিই খুশি আমরা সেলিব্রেট করছি। চিয়ার্স।
388
00:22:27,458 --> 00:22:28,625
স্ট্র্যাটেজিটা দারুণ ছিল।
389
00:22:30,291 --> 00:22:31,750
আমি কোনো লয়ারকে দেখিনি
390
00:22:31,833 --> 00:22:34,416
যে কেস জিতার জন্য
নিজের বেইজ্জতি করিয়েছে।
391
00:22:34,500 --> 00:22:38,333
হ্যাঁ, সত্যিই বলতে পারো
আমি বাঁশ খেতে ওস্তাদ।
392
00:22:38,416 --> 00:22:41,541
এজন্যই হয়তো হলিওয়ে আমাকে
এত টাকা দিয়ে পুষছে।
393
00:22:41,625 --> 00:22:43,250
সে এসব জিন্দেগীতেও নিতে পারত না।
394
00:22:43,333 --> 00:22:46,666
তার এক ঝাঁক অকর্মা লোকের কাছে
নিজেকে প্রমাণ করতে হতো না।
395
00:22:46,750 --> 00:22:47,833
তাই না?
396
00:22:47,916 --> 00:22:52,000
মানে, কী একটা অবস্থা,
শি-হাল্কের কারণে
397
00:22:52,083 --> 00:22:53,958
আজ এসব লোকের দারপ্রান্তে
যেতে হয়েছে আমাকে।
398
00:22:54,041 --> 00:22:55,708
তোমার কাছে সুপারপাওয়ার আছে,
399
00:22:55,791 --> 00:22:58,666
আর ইন্টারনেট থেকে উড়ে আসা
এই মালগুলো ভাবে তুমি ওদের যোগ্য না।
400
00:22:58,750 --> 00:23:02,333
হ্যাঁ! ওহ, খোদা!
আর কত কী যে দেখা লাগবে!
401
00:23:02,416 --> 00:23:04,750
আমি সত্যিই খুশি, আমরা এখন বন্ধু।
402
00:23:07,541 --> 00:23:11,416
কী... বেশি বলে ফেললাম নাকি?
403
00:23:12,500 --> 00:23:14,833
- ড্রিংকের জন্য ধন্যবাদ।
- এ তো আমার সৌভাগ্য।
404
00:23:19,500 --> 00:23:21,541
ভেবেছিলাম তুমি ঠিকঠাক
কাপড় পরা ধরবে।
405
00:23:24,458 --> 00:23:26,125
ওহ, হ্যাঁ, আমার কাপড়!
406
00:23:31,000 --> 00:23:32,083
হেই, লুক।
407
00:23:33,291 --> 00:23:34,625
আমার স্যুটটা নিতে এসেছি।
408
00:23:44,166 --> 00:23:45,875
উহ-উহ-উহ।
409
00:23:46,625 --> 00:23:48,708
নাও। এটা পরে দেখো।
410
00:23:48,833 --> 00:23:49,916
ধন্যবাদ।
411
00:23:52,000 --> 00:23:53,583
ওহ! এটা তো দারুণ!
412
00:23:53,666 --> 00:23:55,916
দারুণ তো হবেই,
দেখতে হবে কে বানিয়েছে।
413
00:23:58,791 --> 00:24:00,041
ওহ!
414
00:24:00,916 --> 00:24:04,541
আমি আরও একটা বানিয়েছি।
415
00:24:11,458 --> 00:24:14,708
- আমি জানি না কীভাবে তোমাকে...
- ব্যস ধন্যবাদ জানালেই চলবে, জেনিফার।
416
00:24:14,791 --> 00:24:15,791
ধন্যবাদ।
417
00:24:15,875 --> 00:24:18,791
হ্যালো, এটা এভাবে
খোলা অবস্থায় রাখা যাবে না।
418
00:24:19,166 --> 00:24:22,625
টেন্সলি, ক্লায়েন্টের গোপনীয়তার কি
কোনো মূল্য নেই তোমার কাছে?
419
00:24:28,120 --> 00:24:49,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম