1 00:00:10,000 --> 00:00:31,000 সাবটাইটেল অনুবাদক ও সম্পাদক ------------------------------------------------------------------- •••…•••…Singer Imran…•••…•••… 2 00:00:33,625 --> 00:00:38,898 ````❀ Flower Of Evil ❀```` 3 00:00:46,707 --> 00:00:47,808 খুব ঠান্ডা। 4 00:00:58,718 --> 00:00:59,788 এতো হাসির কী হলো? 5 00:01:00,488 --> 00:01:03,587 আমি নতুন জামা পরে আছি, নতুন জুতো, 6 00:01:04,057 --> 00:01:06,428 আর ঘন্টাখানেক বসে চুল স্টাইল করলাম। 7 00:01:08,257 --> 00:01:10,227 আমার ভাগ্য কী এতোই খারাপ? 8 00:01:10,227 --> 00:01:11,827 প্রথম ডেটের জন্য এতো কিছু করলাম। 9 00:01:12,827 --> 00:01:13,837 ডেট? 10 00:01:13,837 --> 00:01:16,807 দুজন এক সাথে মজা করছে। এটাকেই কি ডেট বলে না? 11 00:01:17,837 --> 00:01:19,367 কিন্তু আমি তোমার প্রতি আগ্রহী না। 12 00:01:20,577 --> 00:01:24,007 তাহলে ছুটির দিনে তুমি আমার সাথে সময় কাটাও কেন? 13 00:01:25,577 --> 00:01:26,708 আসলে... 14 00:01:28,947 --> 00:01:32,747 কারণ আমি যদি তোমার সাথে সময় কাটাই, তাহলে তুমি আমাকে কম জ্বালাবে। 15 00:01:37,428 --> 00:01:39,288 কষ্ট পেলাম, বুঝলে। 16 00:01:42,828 --> 00:01:43,928 চলো। 17 00:01:45,928 --> 00:01:47,997 ফ্রাইড চিকেন দোকানের মালিক বলেছে... 18 00:01:48,467 --> 00:01:50,908 ওখান থেকে যাওয়ার সময় তুমি আমার দিকে তাকিয়ে থাকো। 19 00:01:51,667 --> 00:01:54,578 আইসক্রিম কেনার সময়, পঞ্চম শ্রেণীতে পড়া, সান-ঊ জিজ্ঞাসা করেছে... 20 00:01:54,837 --> 00:01:56,678 আমরা ডেট করছি না-কি। 21 00:01:58,708 --> 00:02:00,078 কখনো তোমার মাথায় এসেছে... 22 00:02:01,318 --> 00:02:02,848 তুমি আমাকে পছন্দ করো, 23 00:02:03,648 --> 00:02:05,087 সেটা একমাত্র তুমিই জানো না? 24 00:02:12,688 --> 00:02:13,857 খোদা, তুমিও না! 25 00:02:13,857 --> 00:02:15,928 চলো রক-পেপার-সিজর খেলি... 26 00:02:15,928 --> 00:02:17,428 যে হারবে সে ৩০ সেকেন্ড বাইরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে। 27 00:02:18,027 --> 00:02:21,367 একদম না। আমি এসব ফালতু খেলা পছন্দ করি না। 28 00:02:21,398 --> 00:02:23,538 রেডি, রক-পেপার-সিজর! 29 00:02:24,967 --> 00:02:26,167 তুমি হেরেছো! 30 00:02:27,277 --> 00:02:29,078 যাও। বাইরে গিয়ে দাঁড়াও। 31 00:03:53,328 --> 00:03:54,358 হি-সাং? 32 00:03:55,828 --> 00:03:56,928 কী হয়েছে? 33 00:04:03,708 --> 00:04:05,108 তুমি আসলেই আজব। তুমি জানো? 34 00:04:06,708 --> 00:04:08,678 তুমি আমাকে পছন্দ করো কেন? কেন? 35 00:04:10,037 --> 00:04:11,548 আমি সত্যিই বুঝতে পারছি না। 36 00:04:12,548 --> 00:04:13,918 তুমি কীভাবে আমার মতো মানুষকে পছন্দ করলে? 37 00:04:16,988 --> 00:04:20,287 বাদ দাও। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। 38 00:04:21,988 --> 00:04:23,087 আমি যাচ্ছি। 39 00:04:37,268 --> 00:04:40,067 তোমার কেনো বিয়ে করে এসব ঝামেলায় জড়াতে হলো? 40 00:04:40,877 --> 00:04:43,977 আমি তোমাকে হাজারো বার বলেছি বিদেশে গিয়ে থাকো। 41 00:04:44,748 --> 00:04:45,878 "বিয়ে"? 42 00:04:46,107 --> 00:04:47,977 কীভাবে ভাবলে, তুমি অন্য সবার মতো জীবন কাটাতে পারবে? 43 00:04:48,578 --> 00:04:49,977 নিজের সাথে আমাদের জীবনও ধ্বংস কোরো না। 44 00:04:51,118 --> 00:04:52,648 ভাবো সবাই আমাদের ব্যাপারে জেনে গেলে কী হবে! 45 00:04:55,958 --> 00:04:57,458 আমি এ ব্যাপারে ভাবতেও চাই না। 46 00:04:59,087 --> 00:05:00,628 সেটা না হলেই ভালো। 47 00:05:00,797 --> 00:05:03,227 যদি হয়, আমি তোমার সামনে নিজেকে শেষ করে দেবো। 48 00:05:15,508 --> 00:05:16,677 শান্ত হও। 49 00:05:18,078 --> 00:05:19,407 এখনো কিছু হয়নি। 50 00:05:20,748 --> 00:05:21,977 এটা খেয়ে নাও। 51 00:05:29,917 --> 00:05:32,258 তার নাম "নাম সুন-কিল"। ছোটবেলায় আমরা পরিচিত ছিলাম, 52 00:05:32,357 --> 00:05:33,587 আমাদের মাঝে একটু সমস্যা হয়েছিলো। 53 00:05:35,297 --> 00:05:38,227 মনে হয় সেজন্যই ঝামেলা হয়েছে। 54 00:05:55,917 --> 00:05:57,148 দুঃখিত, আমি তোমাকে থাপ্পড় মেরেছি। 55 00:05:58,287 --> 00:05:59,347 ব্যাথা পেয়েছো? 56 00:06:00,717 --> 00:06:01,818 আমি ঠিক আছি। 57 00:06:04,727 --> 00:06:07,898 আমি নিজেকে সামলাতে পারি না কেনো? 58 00:06:10,258 --> 00:06:13,868 আবারো কখনো যদি আমি বেশি রেগে যাই, আমার হাত বেঁধে দেবে। 59 00:06:17,268 --> 00:06:20,578 তোমার স্ত্রী'র কী খবর? সে কিছুই জানে না, ঠিক? 60 00:06:23,107 --> 00:06:24,808 সে-ই এই কেসর দায়িত্বে আছে। 61 00:06:26,708 --> 00:06:27,777 কী? 62 00:06:28,448 --> 00:06:31,888 দেখেছো, আমি কী বলেছিলাম? তোমাকে সাবধান করেছিলাম, তাই না? 63 00:06:32,287 --> 00:06:34,388 তোমাকে বলেছিলাম সে ঝামেলা আরো বাড়াবে। 64 00:06:41,857 --> 00:06:45,368 হয়তো তার কারণে আমরা ব্যাপারটা আরো তাড়াতাড়ি সামলে নিতে পারবো। 65 00:06:46,227 --> 00:06:47,467 শুরু থেকেই আমার তাকে পছন্দ না। 66 00:06:47,698 --> 00:06:50,337 তোমার তার থেকে সাবধানে থাকা উচিত। সে দু-মুখি মানুষ। 67 00:06:51,037 --> 00:06:53,607 তুমি কীভাবে তার মতো কাউকে বিয়ে করলে? 68 00:06:54,808 --> 00:06:56,037 খোদা। 69 00:06:59,008 --> 00:07:00,717 আসামি সিসিটিভি'তে ধরা পড়েছে। 70 00:07:00,948 --> 00:07:02,547 আর সে ঘটনাস্থলে রক্তের ছাপ রেখে গেছে। 71 00:07:03,618 --> 00:07:04,888 কেসটা তাড়াতাড়িই সমাধান হয়ে যাবে। 72 00:07:07,018 --> 00:07:08,118 আমাদের কিছু হবে না। 73 00:07:09,417 --> 00:07:12,628 তারা হয়তো দো হিউন-সু কে খুঁজছে, কিন্তু সেটা ব্যেক হি-সাং পর্যন্ত আসবে না। 74 00:07:14,328 --> 00:07:18,297 যতক্ষণ, তুমি আমার সাথে আছো। 75 00:07:26,708 --> 00:07:27,837 যাও। 76 00:07:31,148 --> 00:07:32,277 ঠিক আছে। 77 00:07:35,347 --> 00:07:36,618 আমাদের বাড়িটা খুব বড়। 78 00:07:38,787 --> 00:07:40,618 দুজন মানুষের জন্য খুব বড়। 79 00:07:44,188 --> 00:07:46,688 তোমার মাঝে মাঝে এসে আমাদের সাথে খাওয়া উচিত। 80 00:07:49,857 --> 00:07:52,727 শুধু দুজন মানুষ না। 81 00:07:57,208 --> 00:07:58,268 দেখা হবে। 82 00:08:21,357 --> 00:08:22,797 আপনার ছেলেকে খাওয়াতে হবে। 83 00:08:23,058 --> 00:08:24,227 আমি সামলে নেবো। 84 00:09:01,197 --> 00:09:03,907 ১৩তম গাণিতিক অলিম্পিয়াড। 85 00:09:12,777 --> 00:09:15,047 ২১তম কিশোর গাণিতিক অলিম্পিয়াড, মূখ্য পুরষ্কার। 86 00:09:15,047 --> 00:09:19,518 পুরষ্কার প্রশংসাপত্র। 87 00:10:18,207 --> 00:10:19,307 হি-সাং। 88 00:10:21,218 --> 00:10:24,187 এই যে দো মিন-স্যেওক এবং দো হিউন-সু'র পরিবারের নিবন্ধন খাতা। 89 00:10:24,187 --> 00:10:25,287 পরিবার নিবন্ধন। 90 00:10:25,547 --> 00:10:27,488 দো মিন-স্যেওকের একটা মেয়ে আছে। 91 00:10:27,858 --> 00:10:29,858 হ্যাঁ, দো হিউন-সু'র বড় বোন। 92 00:10:29,858 --> 00:10:31,027 তার বয়স আপনার সমান। 93 00:10:31,157 --> 00:10:32,888 জি-উন, তুমি গিয়ে তার সাথে দেখা করছো না কেনো? 94 00:10:32,888 --> 00:10:34,827 আমি আগেই ভিক্টিমের পরিবারের সাথে দেখা করেছি। 95 00:10:35,228 --> 00:10:38,368 তুমি গিয়ে আসামীর পরিবারের সাথে দেখা করতে পারো। 96 00:10:38,368 --> 00:10:42,268 আমার সত্যিই হিংসা হয়, সবাই তোমাকে পছন্দ করে কারণ তুমি দেখতে একদম সাধাসিধে। 97 00:10:42,268 --> 00:10:45,468 আমাকে করে না কারণ আমি একটু চালাক ধরণের। 98 00:10:45,468 --> 00:10:47,577 অন্যভাবে বলতে গেলে, আপনাকে পছন্দ করা কঠিন। 99 00:10:47,577 --> 00:10:48,777 একদম নড়বে না। 100 00:10:48,777 --> 00:10:50,177 ফাও কথা অনেক হয়েছে। 101 00:10:51,008 --> 00:10:53,707 দো হ্যে-সু'র ফোন নাম্বার আর ঠিকানা চেক করা থেকে শুরু করো। 102 00:10:54,077 --> 00:10:55,218 ঠিক আছে, স্যার। 103 00:11:28,748 --> 00:11:31,888 কেমন লাগছে? আর ব্যাথা করছে না, তাই না? 104 00:11:34,758 --> 00:11:35,957 তবে গন্ধ আসছে। 105 00:11:37,287 --> 00:11:38,427 আজব গন্ধ আসছে। 106 00:11:38,988 --> 00:11:40,157 এটার গন্ধটা কেমন যেনো। 107 00:11:40,898 --> 00:11:42,657 কিছুটা আম্লিক ধরনের। 108 00:11:42,957 --> 00:11:43,998 ঠিক আছে? 109 00:11:44,768 --> 00:11:46,297 এটা তরল আঠার গন্ধ। 110 00:11:46,498 --> 00:11:47,797 একদম অবিষাক্ত। 111 00:11:47,797 --> 00:11:49,437 ওহ্, ঠিক আছে। 112 00:11:50,807 --> 00:11:51,937 মিস. দো হ্যে-সু। 113 00:12:03,748 --> 00:12:04,848 আসলে, 114 00:12:05,518 --> 00:12:07,218 আমি চাই এমন দেখাবে যেনো মাত্রই তার মৃত্যু হয়েছে। 115 00:12:07,218 --> 00:12:09,287 ক্ষতটা কি আরো নবীন করে তুলতে পারবেন? 116 00:12:13,358 --> 00:12:15,728 আপনি কি জীবনে কখনো মৃত লাশ দেখেছেন? 117 00:12:16,358 --> 00:12:17,498 কী? 118 00:12:19,128 --> 00:12:21,567 - আমাকে আরো রক্ত দাও। - এই যে। 119 00:12:32,508 --> 00:12:34,248 মিস. দো, আপনার কল আসছে। 120 00:12:42,218 --> 00:12:44,488 - হ্যালো? - আপনি কি মি. দো হ্যে-সু? 121 00:12:45,358 --> 00:12:46,488 আমি গাংসু পুলিশ স্টেশনের বিষম অপরাধ ইউনিট থেকে 122 00:12:46,488 --> 00:12:47,827 ডিটেক্টিভ ছা জি-উন বলছি... 123 00:13:08,947 --> 00:13:10,047 আপনি মিস. দো হ্যে-সু? 124 00:13:14,687 --> 00:13:16,888 আমি ডিটেক্টিভ ছা জি-উন, যে ফোন করেছিলাম। 125 00:13:18,488 --> 00:13:19,787 আপনি কীভাবে চিনলেন? 126 00:13:20,998 --> 00:13:22,998 আমার চেহারায় কি দো মিন-স্যেওকের সাথে মিল আছে? 127 00:13:25,128 --> 00:13:27,768 না, আমি অনুমান করলাম। 128 00:13:29,838 --> 00:13:30,968 আপনি একটু আগেই এসেছেন। 129 00:13:31,768 --> 00:13:33,968 শ্যুটিং এর জায়গা প্রত্যাশার থেকে অনেক কাছেই। 130 00:13:35,608 --> 00:13:37,748 - এই যে আমার বিজনেস কার্ড। - আমি কিছুই জানি না। 131 00:13:37,748 --> 00:13:39,077 ছা জি-উন 132 00:13:39,748 --> 00:13:41,648 - বুঝলাম না? - আমি কিছুই জানি না। 133 00:13:42,677 --> 00:13:46,018 ২০০২ সালে হিউন-সু নিখোঁজ হওয়ার পর, আমি আর কখনো তাকে দেখিনি। 134 00:13:46,618 --> 00:13:50,018 ১৮ বছর ধরে, আমি হাজারো পুলিশকে এই একই কথা বলেছি। 135 00:13:51,957 --> 00:13:53,327 আমি এখন যেতে পারি? 136 00:13:56,527 --> 00:13:58,297 আমি এসব জিজ্ঞাসা করতে আসিনি। 137 00:14:02,968 --> 00:14:05,537 দো মিন-স্যেওকের ভাগের সম্পত্তির ৯০০,০০০ ডলার ... 138 00:14:05,608 --> 00:14:07,878 এখনো আপনার উত্তরাধিকারপ্রাপ্তি হিসেবে ব্যবস্থা করা হয়নি। 139 00:14:08,077 --> 00:14:10,207 পাজুতে অবস্থিত বাড়িটা, গাক্যেওংরি তে থাকা দোকানটা, 140 00:14:10,207 --> 00:14:11,608 এবং তায়েনে অবস্থিত বাংলো বাড়িটা। যতোদূর আমি জানি, এটুকুই। 141 00:14:12,177 --> 00:14:15,577 ক্ষুদ্র জমি গুলো বিক্রি করে দিয়েছেন কিন্তু এই বিল্ডিং গুলো রেখে দিয়েছেন কেন? 142 00:14:18,947 --> 00:14:22,218 মনে হচ্ছে যেনো আপনি দো হিউন-সু'র থাকার জন্য জায়গা গুলো রেখে দিয়েছেন। 143 00:14:32,228 --> 00:14:34,697 মনে হচ্ছে পুলিশরা এখন নিজেদের ধারনার ভিত্তিতে তদন্ত করে। 144 00:14:37,608 --> 00:14:40,878 আমি ওই জমি গুলো বিক্রি করে ভিক্টিমদের পরিবারকে সাহায্য করেছি। 145 00:14:41,677 --> 00:14:44,508 আর একটা বিষয় হচ্ছে, ওই শয়তানটার টাকা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। 146 00:14:46,277 --> 00:14:48,817 ১৮ বছর হয়েছে আমি আমাদের হিউন-সু কে দেখিনি। 147 00:14:49,417 --> 00:14:51,187 আর কতোবার বললে আপনি বিশ্বাস করবেন? 148 00:14:51,588 --> 00:14:53,848 "আমাদের" হিউন-সু? 149 00:14:56,287 --> 00:14:59,588 যদি আপনি ১৮ বছর ধরে পুলিশ এবং মিডিয়ার ঝামেলা পোহাচ্ছেন, 150 00:14:59,927 --> 00:15:02,398 আপনার তো আপনার ভাইকে ঘৃণা করা উচিত। 151 00:15:04,498 --> 00:15:06,167 কিন্তু আপনাকে তো... 152 00:15:13,268 --> 00:15:14,537 দুঃখী লাগছে। 153 00:15:17,177 --> 00:15:18,648 অনেক সময় ধরে আমি এখানে। 154 00:15:19,508 --> 00:15:21,577 মনে হচ্ছে আমি কোনো সাহায্য করতে পারবো না। 155 00:15:38,327 --> 00:15:40,228 ব্যেক হি-সাং 156 00:15:45,037 --> 00:15:47,338 আসল ব্যেক হি-সাং কোথায় গেলো? 157 00:15:47,338 --> 00:15:51,177 ব্যেক হি-সাং এর প্রত্যাবর্তন, গায়ক, অভিনেতা 158 00:15:52,008 --> 00:15:54,447 ধাতু কারিগর ব্যেক হি-সাং 159 00:15:56,817 --> 00:16:00,088 ধাতু কারিগর ব্যেক হি-সাং'র অংশ 160 00:16:02,187 --> 00:16:05,157 ইলশিন ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক ব্যেক মান-ঊ উদ্যোগ বাড়িয়ে দিয়েছে 161 00:16:06,187 --> 00:16:08,128 আমরা ডাক্তার ব্যেক মান-ঊ'র সাথে দেখা হয়েছে 162 00:16:09,557 --> 00:16:11,468 ও তাহলে ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালকের ছেলে? 163 00:16:11,468 --> 00:16:13,398 আপনার ছেলে একজন জনপ্রিয় গাণিতিক যাদুকর যাকে টিভিতে দেখানো হয়েছিলো। 164 00:16:13,398 --> 00:16:15,368 "জনপ্রিয় গাণিতিক যাদুকর ব্যেক হি-সাং"। 165 00:16:18,338 --> 00:16:21,937 একজন খুনির ছেলে ভালোই নতুন পরিচয় জোগাড় করেছে। 166 00:16:23,807 --> 00:16:25,248 - কী করছো? - ওহ্ খোদা। 167 00:16:25,907 --> 00:16:27,447 আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। 168 00:16:27,577 --> 00:16:29,018 খেয়াল করোনি সেটা তোমার দোষ। 169 00:16:29,018 --> 00:16:32,018 মনিটরের দিকে উঁকি মারা বস গুলো একদম অসহ্যকর হয়। 170 00:16:32,018 --> 00:16:35,157 একজন আদর্শ কর্মীর তার মনিটরে থাকা কিছু নিয়ে লজ্জা পাওয়া উচিত না। 171 00:16:37,057 --> 00:16:38,187 এগুলো তোমার জন্য এনেছি। 172 00:16:38,728 --> 00:16:41,427 এটা বাবার কেস, আর এটা ছেলের কেস। 173 00:16:43,128 --> 00:16:44,468 জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। 174 00:16:46,667 --> 00:16:48,297 গরম খবরের অপেক্ষায় আছি। 175 00:16:56,937 --> 00:16:57,978 ব্যেক হি-সাং 176 00:17:13,588 --> 00:17:15,598 পুলিশের তদন্ত কেমন চলছে? 177 00:17:27,138 --> 00:17:29,008 - এই দেখো। - কী? 178 00:17:37,177 --> 00:17:38,247 পরে দেখাবে? 179 00:17:40,888 --> 00:17:42,858 - কেন? - পরো। 180 00:17:44,118 --> 00:17:45,187 ঠিক আছে। 181 00:17:59,808 --> 00:18:01,177 কী করছো? 182 00:18:02,308 --> 00:18:04,177 ওই চাইনিজ রেস্টুরেন্টে মার্ডার কেস। 183 00:18:04,507 --> 00:18:06,507 তুমি গত রাতে এভাবে বাসায় এসেছো। 184 00:18:08,618 --> 00:18:09,778 তাতে আবার কী হয়েছে? 185 00:18:10,818 --> 00:18:12,187 এই রেইনকোট সব জায়াগায় আছে। 186 00:18:14,558 --> 00:18:16,618 কী? তোমার কি মনে হয় আমি মধ্য রাতে গিয়ে... 187 00:18:16,618 --> 00:18:18,088 খুন করে এসেছি? 188 00:18:18,957 --> 00:18:20,328 কী যা-তা বলছো। 189 00:18:20,888 --> 00:18:22,558 যখন তুমি এভাবে বাড়িতে আসলে, 190 00:18:22,558 --> 00:18:24,628 আমি চমকে গিয়েছিলাম, একমদম চিনতে পারিনি। 191 00:18:26,427 --> 00:18:29,197 কিন্তু নাম সুন কিল কীভাবে চিনতে পারলো? 192 00:18:30,167 --> 00:18:32,737 হয়তো খুনি কোনো মাস্কও পরেছিলো। 193 00:18:34,507 --> 00:18:37,207 হয়তো তার ভুল হয়েছে। 194 00:18:38,648 --> 00:18:41,118 না। খুনি দো হিউন-সু'ই। 195 00:18:42,747 --> 00:18:43,848 কেন? 196 00:18:44,747 --> 00:18:46,888 আমার তাকে ধরতে হবে যাতে অনেকদিনের অসমাধিত কেস... 197 00:18:46,888 --> 00:18:48,987 সমাধান করার জন্য আমি একটা বিশেষ প্রমোশন পাই। 198 00:18:49,487 --> 00:18:52,358 তুমি গিয়ে ঘুমাও। আমার কাজ করতে হবে। 199 00:18:59,697 --> 00:19:00,798 গাক্যেওংরি গ্রামের মূখ্যকর্মী খুন 200 00:19:11,578 --> 00:19:13,778 য়েওঞ্জু শহরের সিরিয়াল মার্ডার কেস, গাক্যেওংরি গ্রামের মূখ্যকর্মীর মার্ডার কেস 201 00:19:19,747 --> 00:19:22,618 আমি আজকে এখানে ঘুমোতে চাই। আমি একা ঘুমোতে চাই না। 202 00:19:23,818 --> 00:19:25,487 যা খুশি। 203 00:19:27,227 --> 00:19:28,727 য়েওঞ্জু শহরের সিরিয়াল মার্ডার কেস 204 00:19:28,727 --> 00:19:30,358 তারা কি সত্যিই জানতো না? 205 00:19:33,568 --> 00:19:34,598 কী? 206 00:19:34,997 --> 00:19:37,298 ভাবছি বাচ্চরা যদি সত্যিই না জেনে থাকে... 207 00:19:37,298 --> 00:19:38,838 যে তাদের বাবা একজন সিরিয়াল কিলার ছিলো। 208 00:19:39,407 --> 00:19:41,338 বিশেষ করে দো হিউন-সু'র তার বাবার থেকে... 209 00:19:41,338 --> 00:19:43,907 অসামাজিক অস্মিতা ব্যধির প্রভাব ছিলো। 210 00:19:48,417 --> 00:19:50,278 যাই হোক , কেসটা ভালো। 211 00:19:52,348 --> 00:19:53,417 কী? 212 00:19:53,417 --> 00:19:56,017 DNA থেকে অসামাজিক অস্মিতা ব্যধির প্রভাব নিয়ে... 213 00:19:56,017 --> 00:19:57,757 অধ্যয়ন করার জন্য এই কেসটা ভালো। 214 00:19:59,157 --> 00:20:02,098 তো? তোমার কি মনে হয় তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলবে? 215 00:20:02,257 --> 00:20:03,828 আমাদের কাছে তার DNA আছে, 216 00:20:03,828 --> 00:20:05,798 শুধু তার তার চেহারা কেমন তা নিশ্চিত করতে হবে, 217 00:20:05,868 --> 00:20:07,167 কিন্তু সহজ না। 218 00:20:08,098 --> 00:20:11,568 আমরা একটা স্কেচ বানাবো। 219 00:20:11,808 --> 00:20:14,108 একজন আছে যে দো হিউন-সু'র চেহারা নিশ্চিত করতে পারবে। 220 00:20:16,578 --> 00:20:17,778 কে সে? 221 00:20:18,608 --> 00:20:20,778 যে চাইনিজ রেস্টুরেন্টে দো হিউন-সু কাজ করতো সেটার মালিক। 222 00:20:24,017 --> 00:20:26,717 আমি ভাবছি সে কোথায় গায়েব হয়ে গেলো। 223 00:20:28,487 --> 00:20:31,628 কোনো চিহ্ন না রেখে কীভাবে গায়েব হয়ে যেতে পারে? 224 00:20:35,257 --> 00:20:39,167 সোনা। এখন বাদ দাও। একটু বিরতি নাও। 225 00:20:39,398 --> 00:20:42,267 না। একবার শুয়ে পড়লে, ওঠা খুব কঠিন। 226 00:20:42,898 --> 00:20:46,737 শুধু ফাইল গুলো দেখো না। আমাকেও একটু দেখো। 227 00:20:49,878 --> 00:20:50,907 - এদিকে এসো। - আরেহ। 228 00:20:55,378 --> 00:20:56,548 ওহ্ খোদা। 229 00:20:57,118 --> 00:20:59,818 আমার স্বামী কি সবসময়ই এমন সুন্দর ছিলো? 230 00:20:59,987 --> 00:21:03,017 কী? আমি কেমন দেখতে সেটাও ভুলে গেছো না-কি? 231 00:21:03,457 --> 00:21:06,987 একদম না। আমি তোমার ছায়া দেখেও চিনিতে পারি। 232 00:21:11,467 --> 00:21:13,568 আমার বেচারি বউ। 233 00:21:14,098 --> 00:21:16,237 চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। 234 00:21:17,467 --> 00:21:19,568 আমার তোমাকে ঘুম পাড়াতে হবে। 235 00:21:20,467 --> 00:21:22,237 আমার ঘুমোলে হবে না। 236 00:21:24,038 --> 00:21:25,548 হবে না। 237 00:21:27,108 --> 00:21:29,217 আমি পাঁচ মিনিটের জন্য ঘুমাবো। 238 00:21:36,757 --> 00:21:39,058 - জি-উন। - হ্যাঁ? 239 00:21:41,457 --> 00:21:42,957 স্কেচ বানাতে... 240 00:21:43,858 --> 00:21:45,868 রিপোর্টার কীম মুন-জিন'ও থাকবে, তাই না? 241 00:21:47,197 --> 00:21:50,038 হ্যাঁ, সেও সাহায্য করবে। 242 00:21:51,407 --> 00:21:53,868 আমাদের রেস্টুরেন্টের মালিকের বানানো স্কেচের সাথে মিলিয়ে দেখতে হবে। 243 00:21:57,177 --> 00:22:01,148 কিন্তু আমি কি তোমাকে বলেছি যে কিম দো হিউন-সু'কে চিনতো? 244 00:22:02,618 --> 00:22:05,987 হ্যাঁ। একটু আগে কাপড় বদলানোর সময়। 245 00:22:06,348 --> 00:22:07,648 বলেছিলে যে তারা একই স্কুলে পড়তো। 246 00:22:08,917 --> 00:22:11,118 আমার মুখ থেকে সব বেরিয়ে যায়। 247 00:22:12,957 --> 00:22:16,757 আমি যা বলেছি সেটা কাউকে বলবে না, ঠিক আছে? 248 00:22:19,967 --> 00:22:21,098 একদম বলবো না। 249 00:22:33,608 --> 00:22:34,947 গাক্যেওংরি গ্রামের মুখ্যকর্মীর খুন 250 00:22:34,947 --> 00:22:38,717 ওই ছোট শহরে ৬ টা লাশ প্রোথিত পাওয়া গিয়েছিলো। 251 00:22:38,818 --> 00:22:42,858 পরন্তু, দো মিন-স্যেওকের দোকানে ভিক্টিমদের... 252 00:22:42,858 --> 00:22:44,757 নখ ও ছবি পাওয়া গিয়ে ছিলো। খুবই ভয়ংকর ব্যাপার। 253 00:22:44,957 --> 00:22:48,528 য়েওঞ্জু শহরের সিরিয়াল মার্ডার কেসের ১৮ বছর হয়ে গিয়েছে। 254 00:22:48,528 --> 00:22:50,798 খুনির ছেলে, যে তখন হাই স্কুলে পড়তো, 255 00:22:50,798 --> 00:22:52,828 - তাকে নিয়ে আলোচনা হচ্ছে কেন? - এসব কী? 256 00:22:52,828 --> 00:22:54,997 এক সকালে সিউলের একটি চাইনিজ রেস্টুরেন্টে... 257 00:22:54,997 --> 00:22:56,898 একটা মর্মান্তিক খুন হয়েছে। 258 00:22:57,197 --> 00:22:59,138 এখন পর্যন্ত প্রধান সন্দেহভাজন হলো... 259 00:22:59,138 --> 00:23:00,767 ওই সিরিয়াল কিলার দো মিন-স্যেওকের ছেলে। 260 00:23:00,767 --> 00:23:04,378 খোদা। যেমন বাবা, তেমন ছেলে। 261 00:23:04,407 --> 00:23:06,648 দো হিউন-সু'র এই ছবিটা প্রকাশ করা হয়েছে। 262 00:23:06,648 --> 00:23:08,148 ছবিটা একটু বেশিই আগের না? 263 00:23:08,278 --> 00:23:10,677 পুলিশের তদন্ত করতে খুব ঝামেলা হচ্ছে... 264 00:23:10,677 --> 00:23:12,318 কারণ তারা দো হিউন-সু'র চেহারা নিশ্চিত করতে পারছে না। 265 00:23:12,318 --> 00:23:15,058 তাই তাদের জনতার সাহায্যের খুব প্রয়োজন। 266 00:23:29,598 --> 00:23:30,697 না। 267 00:23:31,038 --> 00:23:33,967 তাকে দেখতে আরো সাহসী এবং বড় লাগে। 268 00:23:34,437 --> 00:23:35,538 তাই না? 269 00:23:36,038 --> 00:23:37,538 হ্যাঁ। 270 00:23:38,308 --> 00:23:40,977 আসলে, হাই স্কুলে থাকতে... 271 00:23:40,977 --> 00:23:43,217 সে ২০ সেন্টিমিটার বেড়ে উঠেছিলো। 272 00:23:43,677 --> 00:23:46,048 তখন তার চেহারা অনেকটা বদলে গিয়েছিলো। 273 00:23:47,687 --> 00:23:49,088 তাদের স্কেচ বানাতে দেওয়া যাবে না। 274 00:23:49,517 --> 00:23:51,118 আমার আরো অন্য কাজ করতে হবে। 275 00:23:54,227 --> 00:23:56,197 তার কপালের বাম পাশে একটা দাগ ছিলো। 276 00:23:56,197 --> 00:23:59,298 ৩ সেন্টিমিটার লম্বা চিকন সাদা দাগ। 277 00:24:00,997 --> 00:24:02,068 ছিলো না-কি? 278 00:24:02,068 --> 00:24:04,098 মনে হচ্ছে আপনার মনে নেই। 279 00:24:04,167 --> 00:24:05,338 আমার বয়সী হও, 280 00:24:05,808 --> 00:24:07,068 তারপর বুঝবে। 281 00:24:08,038 --> 00:24:09,108 আপনি কি নিশ্চিত? 282 00:24:09,977 --> 00:24:12,048 সন্দেহভাজনকে চেনার জন্য দাগটা খুবই গুরুত্বপূর্ণ। 283 00:24:12,378 --> 00:24:14,608 আমার ভালো করে মনে পড়ছে না। 284 00:24:14,917 --> 00:24:17,618 আমি একটা ট্রাক্টর চালাচ্ছিলাম, হিউন-সু পাশে ছিলো। 285 00:24:17,618 --> 00:24:19,687 আমি ট্রাক্টর ঘুরানোর সময় ধাক্কা লাগে। 286 00:24:19,788 --> 00:24:21,618 তার কপালে আঘাত লেগেছিলো... 287 00:24:21,757 --> 00:24:23,818 আর ৭ টার মতো সেলাই করাতে হয়েছিলো। 288 00:24:24,657 --> 00:24:27,157 এখানে। একটা দাগ বসাতে পারবেন? 289 00:24:33,667 --> 00:24:36,497 দুঃখী মুখভঙ্গি করার সময় চোখের চাহনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 290 00:24:37,467 --> 00:24:39,838 একবার দেখে নিই দুঃখী মুখভঙ্গি কেমন হয়। 291 00:24:39,907 --> 00:24:43,308 মুখের দুই কোণা এমন দেখায় যেনো কেউ টেনে ধরেছে, 292 00:24:44,848 --> 00:24:46,608 এবং চোখের দিকে কোনো খেয়াল নেই। 293 00:24:49,278 --> 00:24:52,618 আমি শুধু আপনার দুঃখটা ধারণা করতে পারবো, ইন্টারভিউয়ের জন্য রাজি হওয়ায়... 294 00:24:53,348 --> 00:24:54,548 আবারো ধন্যবাদ জানাচ্ছি। 295 00:24:58,358 --> 00:25:00,828 রিপোর্টার হিসেবে আমি অনেক ঘটনা সংগ্রহ করেছি, 296 00:25:02,598 --> 00:25:04,598 কিন্তু এটা একদম আমার মনে আঘাত করেছে। 297 00:25:05,298 --> 00:25:07,398 শুনলাম আপনিই শেষ ব্যক্তি... 298 00:25:07,967 --> 00:25:09,638 যাকে আমার স্বামী ফোন করেছিলো। 299 00:25:12,568 --> 00:25:14,467 যদি আমি একবার ফোনটা ধরতাম... 300 00:25:18,348 --> 00:25:19,608 আমি সত্যিই দুঃখিত। 301 00:25:19,878 --> 00:25:22,878 না, দুঃখি হবেন না। এতে আপনার কোনো দোষ নেই। 302 00:25:23,977 --> 00:25:25,288 নিজেকে দোষ দেবেন না। 303 00:25:35,598 --> 00:25:36,898 আমার নিজেকে দায়ী মনে হচ্ছে। 304 00:25:37,997 --> 00:25:41,737 আপনার এমন ভাবায় আমি কৃতজ্ঞ। 305 00:25:46,767 --> 00:25:47,937 সেজন্যই আমি জিজ্ঞাসা করছি। 306 00:25:50,507 --> 00:25:54,247 আপনার স্বামীকে রাত ৩ টার সময় আক্রমন করেছিলো। 307 00:25:55,878 --> 00:25:59,318 আপনার কী মনে হয়ে, সে অতো রাতে রেস্টুরেন্টে কী করছিলো? 308 00:26:01,447 --> 00:26:03,717 দুই মাস হয়েছে। 309 00:26:05,157 --> 00:26:08,028 নতুন রেসিপি বানানোর জন্য সে সপ্তাহ একদিন... 310 00:26:08,628 --> 00:26:10,558 অনেক রাত পর্যন্ত থাকতো। 311 00:26:11,697 --> 00:26:14,227 আক্রমনকারী সেটা জানতো। 312 00:26:16,398 --> 00:26:17,638 কে হতে পারে সে? 313 00:26:19,138 --> 00:26:21,838 আমি বুঝতে পারছি না। শুধু আমিই জানতাম। 314 00:26:22,578 --> 00:26:24,038 আপনি একটু ভেবে বলুন। 315 00:26:24,608 --> 00:26:27,548 আমি নিশ্চিত অন্য কেউও জানতো। 316 00:26:42,128 --> 00:26:43,828 এখানেই কোথাও রেখেছিলাম। 317 00:26:44,358 --> 00:26:45,727 এটা না। 318 00:26:47,467 --> 00:26:48,937 এটা না। 319 00:26:53,568 --> 00:26:56,538 হ্যাঁ। এই তো। 320 00:27:05,888 --> 00:27:09,088 হ্যাঁ, এটাই তো। আমি একদম নিশ্চিত। 321 00:27:11,187 --> 00:27:12,328 মানে? 322 00:27:12,628 --> 00:27:15,298 আপনি বলছেন যে আপনার কাছে দো হিউন-সু'র পাঁচ বছর আগের ছবি আছে? 323 00:27:19,177 --> 00:27:20,308 মানে? 324 00:27:20,508 --> 00:27:23,248 আপনি বলছেন যে আপনার কাছে দো হিউন-সু'র পাঁচ বছর আগের ছবি আছে? 325 00:27:27,488 --> 00:27:29,117 ম্যা'ম, একটু দাঁড়ান। 326 00:27:29,518 --> 00:27:31,117 আপনি বিস্তারিত বলতে পারবেন? 327 00:27:31,218 --> 00:27:33,927 সিউলে আমার মেয়ে বলেছিলো... 328 00:27:33,927 --> 00:27:35,597 আমাকে ঘুরতে নিয়ে যাবে। 329 00:27:35,657 --> 00:27:39,127 আমরা সব জায়গায় গিয়ে অনেক ছবি তুলেছিলাম। 330 00:27:39,597 --> 00:27:43,468 ছবি গুলোর মধ্যে একটা ছবির পিছনে দো হিউন-সু'কে দেখা যাচ্ছে। 331 00:27:43,738 --> 00:27:45,268 আপনি কি নিশ্চিত ওটাই সে? 332 00:27:45,268 --> 00:27:49,038 আমার আর আমার প্রতিবেশীর মধ্যে এটা নিয়ে তর্ক-বিতর্কও হয়েছে, 333 00:27:49,907 --> 00:27:52,607 কিন্তু আমি একদম নিশ্চিত। 334 00:27:53,077 --> 00:27:57,077 আমি ওকে এই শহরেই বড় হতে দেখেছি। 335 00:27:57,077 --> 00:27:59,117 আমরা একজন পেলাম যে নিশ্চিত করতে পারবে, 336 00:27:59,117 --> 00:28:01,318 তো আপনি আমাদের কাছে ছবিটা পাঠালে উপকৃত হতাম। 337 00:28:01,387 --> 00:28:04,357 হ্যাঁ, অবশ্যই। 338 00:28:05,028 --> 00:28:06,988 ওকে যতো বেশি দেখি, 339 00:28:06,988 --> 00:28:09,528 ততোই ওর বাবাকে মনে পড়ে যায়। 340 00:28:10,397 --> 00:28:13,827 আপনি কি একটা ছবি তুলে আমাদের পাঠাতে পারবেন? 341 00:28:14,627 --> 00:28:15,798 একদম না! 342 00:28:16,198 --> 00:28:18,298 তাকে দেখতে একদম হিউন-সু'র মতো না। 343 00:28:18,808 --> 00:28:22,437 দেখো। তোমার কাছে কি হিউন-সু'র মতো মনে হচ্ছে? 344 00:28:23,377 --> 00:28:25,677 দেখি। আসলে, আমি বলতে পারছি না... 345 00:28:26,008 --> 00:28:28,818 যে তাদের কে দেখতে জমজ ভাইয়ের মতো লাগে, 346 00:28:29,417 --> 00:28:33,018 তবে সৎ ভাইয়ের মতো বলা যায়। 347 00:28:33,117 --> 00:28:36,958 মি. কিম, আপনি কি নিশ্চিত আপনার তার চেহার স্পষ্ট মনে আছে? 348 00:28:36,958 --> 00:28:38,427 অবশ্যই। 349 00:28:38,788 --> 00:28:41,857 একদম, যেনো গতকালই দেখা হয়েছে। 350 00:28:44,498 --> 00:28:46,798 আপনি বললেন যে আপনার স্পষ্ট মনে পড়ছে না। 351 00:28:47,998 --> 00:28:49,768 যুবক মানুষ বেশি ভালো মনে করতে পারে। 352 00:28:51,068 --> 00:28:54,107 আমরা এটা দিয়েই শুরু করবো আর চেষ্টা করবো আরো নিখুঁত করার। 353 00:28:59,907 --> 00:29:01,008 হ্যাঁ, স্যার। 354 00:29:01,917 --> 00:29:05,018 কী? আচ্ছা, আমি এখনি আসছি। 355 00:29:06,617 --> 00:29:09,417 সাহায্যের জন্য ধন্যবাদ। আপনি এখন বাড়ি যেতে পারেন। 356 00:29:09,718 --> 00:29:11,728 কেন? আমাদের স্কেচে আরো কাজ করা উচিত না? 357 00:29:11,988 --> 00:29:13,827 হ্যাঁ, আমাদের আর প্রয়োজন হবে না। 358 00:29:25,337 --> 00:29:27,437 আমি দুঃখিত আমি তেমন সাহায্য করতে পারলাম না। 359 00:29:28,238 --> 00:29:29,978 যদিও তেমন কাজের না, 360 00:29:30,308 --> 00:29:32,177 কিছু মনে পড়লে দয়া করে ফোন করবেন। 361 00:29:32,548 --> 00:29:33,907 আচ্ছা, করবো। 362 00:29:34,778 --> 00:29:36,377 - নিজের খেয়াল রাখবেন। - আপনিও। 363 00:29:40,988 --> 00:29:42,218 ওই ট্যাক্সি। 364 00:29:42,958 --> 00:29:44,357 মি. কিম, ওই টক্সাক্সিটা! 365 00:29:46,327 --> 00:29:48,357 - মানে? - হোমি গ্রাম, 366 00:29:48,458 --> 00:29:51,458 গাক্যেওংরি, নামচেওন-ম্যেওন , য়েওঞ্জু শহর। 367 00:29:52,768 --> 00:29:53,998 মিস. ওহ বক-জা। 368 00:29:54,097 --> 00:29:58,038 বললাম আমি মেইল করে পাঠিয়ে দিতে পারবো। 369 00:29:58,367 --> 00:30:00,308 আপনার এতো দূর আসতে হবে না। 370 00:30:00,308 --> 00:30:01,778 এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝলেন। 371 00:30:02,177 --> 00:30:05,978 আমরা না পৌঁছানো পর্যন্ত অন্য কাউকে ছবিটা দেখাবেন না। 372 00:30:06,708 --> 00:30:08,748 চিন্তা করবেন না। 373 00:30:08,948 --> 00:30:10,117 ধন্যবাদ, ম্যা'ম। 374 00:30:12,488 --> 00:30:14,448 আমি ডিটেক্টিভ ইমের সাথে যাবো। 375 00:30:21,587 --> 00:30:22,897 তুমি কিছু নিয়ে চিন্তিত? 376 00:30:24,097 --> 00:30:25,198 মানে? 377 00:30:26,198 --> 00:30:29,238 তোমার চেহারা দেখে মনে হচ্ছে অনেক খটকায় আছো। 378 00:30:32,637 --> 00:30:34,538 দো হিউন-সু'কে ধরার বদলে, 379 00:30:35,637 --> 00:30:37,978 মনে হচ্ছে আমরা তার সাথে গর্তে ঢুকে যাচ্ছি। 380 00:30:40,748 --> 00:30:43,117 সে এখনো এটা নিতে আসেনি কেন? 381 00:30:50,218 --> 00:30:53,558 মি. পার্ক, আপনি আপনার গ্লাস রেখে গিয়েছেন। 382 00:30:53,887 --> 00:30:55,897 আপনি যদি আজকের ভিতর না আসেন, আমাদের এটা ফেলে দিতে হবে। 383 00:30:56,157 --> 00:30:59,468 খোদা, ডিটেক্টিভ, আমি দুঃখিত। আমি কাজে ব্যস্ত ছিলাম। 384 00:31:00,468 --> 00:31:02,468 আমি আজকেই এক সময় নিয়ে যাবো। 385 00:31:03,238 --> 00:31:05,738 হ্যাঁ, হ্যাঁ। প্লিজ রেখে দিয়েন। 386 00:31:06,238 --> 00:31:09,107 আচ্ছা, অবশ্যই। দিন ভালো কাটুক। 387 00:31:10,137 --> 00:31:15,347 গাংসু পুলিশ স্টেশন 388 00:31:15,347 --> 00:31:17,518 ডিটেক্টিভ ছই, নিউ সান ভিলাসের পার্ক করা গাড়ির... 389 00:31:17,518 --> 00:31:19,147 ফুটেজ নিয়ে আমরা কতো দূর পৌঁছলাম? 390 00:31:19,548 --> 00:31:21,917 সকাল থেকেই ওটা আমার কোনো কাজের মনে হচ্ছে না। 391 00:31:21,917 --> 00:31:23,518 মনে হচ্ছে আমার আরেকবার দেখতে হবে। 392 00:31:26,228 --> 00:31:27,357 এতো বিমর্ষ হবেন না। 393 00:31:27,657 --> 00:31:29,258 একবার দো হিউন-সু'র ছবিটা পেয়ে গেলে, 394 00:31:29,258 --> 00:31:31,058 কেসটা নিজেই নিজেই সমাধান হয়ে যাবে। 395 00:31:37,068 --> 00:31:38,298 দো হিউন-সু। 396 00:31:40,468 --> 00:31:41,568 আপনার ফোনটা... 397 00:31:44,907 --> 00:31:47,647 আপনার ফোনটা একটু দেন, আমি একটা কল করবো। 398 00:31:47,948 --> 00:31:49,718 আমার ফোনের ব্যাটারি শেষ। 399 00:31:50,347 --> 00:31:51,917 আমাত স্ত্রী আমার কলের অপেক্ষা করছে। 400 00:32:05,427 --> 00:32:06,597 হিউন-সু, 401 00:32:08,167 --> 00:32:09,698 তুমি মনে হয় খুব কিপটা? 402 00:32:14,068 --> 00:32:16,377 নাও। ওটার বদলে এটায় গান শোনো। 403 00:32:17,538 --> 00:32:19,478 আর ওই খরমাটা বাইরে ফেলো। 404 00:32:20,048 --> 00:32:21,778 তাহলে আমার ক্যাসেট গুলো কীভাবে শুনবো? 405 00:32:29,058 --> 00:32:30,157 দো হিউন-সু? 406 00:32:32,927 --> 00:32:34,228 তুমি দো হিউন-সু, তাই না? 407 00:32:38,427 --> 00:32:41,228 আপনি কি এই মাত্র "দো হিউন-সু" বললেন? 408 00:32:42,538 --> 00:32:44,738 আমার আজকে ভালো ঠেকছে না। 409 00:32:44,968 --> 00:32:46,308 আমার কি তাদের সাথে যাওয়া উচিত ছিলো? 410 00:32:46,968 --> 00:32:48,167 কী আর হবে... 411 00:32:48,167 --> 00:32:49,337 তারা শুধু একটা ছবি আনতেই গিয়েছে? 412 00:33:09,327 --> 00:33:12,167 আমার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করলে একটা ট্যাক্সি ডাকতো, 413 00:33:12,327 --> 00:33:14,298 আর সে সব সময় সেই গাড়িতেই বাড়ি ফিরত। 414 00:33:18,397 --> 00:33:20,107 ভালো হয়েছে তুমি ফোন করেছো। তোমার একটা জিনিস বের করতে হবে। 415 00:33:20,538 --> 00:33:21,708 একটা য়িগাং কল ট্যাক্সি নামক একটা ট্যাক্সি কম্পানি আছে... 416 00:33:21,708 --> 00:33:23,038 আরে, এখন ওসবের জন্য সময় নেই। 417 00:33:23,708 --> 00:33:26,208 আমার কাছে একটা ভালো ও একটা খারাপ খবর আছে। কোনটা আগে শুনবে? 418 00:33:26,278 --> 00:33:28,647 খারাপ খবর? সেটা কী? 419 00:33:29,948 --> 00:33:31,377 বক-জা নামের মহিলাকে মনে আছে? 420 00:33:32,018 --> 00:33:34,187 সম্ভবত তার কাছে তোমার পাঁচ বছর আগের ছবি আছে। 421 00:33:37,057 --> 00:33:38,557 এর থেকেও খারাপ খবর আছে। শুনতে চাও? 422 00:33:40,428 --> 00:33:41,658 কী? 423 00:33:42,428 --> 00:33:45,698 পুলিশরা সেটা আনতে যাচ্ছে। ডিটেক্টিভ ছা'ও যাচ্ছে। 424 00:33:46,667 --> 00:33:49,767 - কী? - তোমার স্ত্রী তোমাকে ধরার পথেই। 425 00:34:00,008 --> 00:34:01,408 ভালো খবরটা কী তাহলে? 426 00:34:03,477 --> 00:34:04,818 আমি তোমার পক্ষে। 427 00:34:05,687 --> 00:34:06,787 এখন কোথায় তুমি? 428 00:34:10,218 --> 00:34:11,457 তাদের দুজনকে নিয়ে স্কেচ বানানোর কী হলো? 429 00:34:11,457 --> 00:34:13,888 তাদের দু'জনের দু'রকম মনে পড়ছে, তাই তেমন লাভ হয়নি। 430 00:34:14,758 --> 00:34:16,857 একবার ছবিটা হাতে পেলেই আমরা জানতে পারবো। চলো। 431 00:34:19,928 --> 00:34:24,368 গাংসু পুলিশ স্টেশন 432 00:34:40,787 --> 00:34:43,118 - তাড়াতাড়ি গাড়ি চালাও। - এসেছো। 433 00:34:45,318 --> 00:34:47,258 তোমার কি মনে হয়, আমরা আগে পৌঁছাতে পারবো? 434 00:34:47,488 --> 00:34:49,127 আমি একটা ব্যাপার জানি যে আমরা আগে পৌঁছাতে পারবো। 435 00:34:49,357 --> 00:34:50,428 কীভাবে? 436 00:34:51,098 --> 00:34:53,167 কারণ তারা রেড লাইটস জ্বলা অবস্থায় গাড়ি চালাবে না। 437 00:35:01,008 --> 00:35:02,408 অপরিদর্শিত বামে ঘুরুন 438 00:35:06,807 --> 00:35:09,948 বিশ্বাস করতে পারছি না আমরা একজন সিরিয়াল কিলারের বাসস্থানে যাচ্ছি। 439 00:35:10,318 --> 00:35:11,517 জানি। 440 00:35:11,647 --> 00:35:15,587 সাতজন লোক ওই ছোট্ট শহরে প্রোথিত ছিলো। 441 00:35:15,787 --> 00:35:17,857 আমার অবাক লাগছে ওখানের কারো কিছুই চোখে পড়ল না। 442 00:35:18,118 --> 00:35:20,028 ছয়টা লাশ পাওয়া গিয়েছিলো। 443 00:35:20,988 --> 00:35:23,258 শেষ লাশটা কখনো পাওয়া যায়নি। 444 00:35:24,158 --> 00:35:26,868 আমার মনে হচ্ছে খুনি ভিক্টিমের লাশ নতুন কোথাও পুঁতেছে। 445 00:35:27,098 --> 00:35:28,227 কোথায় হতে পারে? 446 00:35:29,138 --> 00:35:31,068 আশা করি আমরা অন্তত লাশটা খুঁজে পাবো। 447 00:35:31,267 --> 00:35:33,267 কিন্তু সে আত্মহত্যা করলো কেন? 448 00:35:33,767 --> 00:35:35,207 যদি সে আত্মহত্যা না করতো, 449 00:35:35,207 --> 00:35:37,207 তাহলে কেউ খুন গুলোর ব্যাপারে জানতেই পারতো না। 450 00:35:39,078 --> 00:35:40,247 পুলিশরা... 451 00:35:40,247 --> 00:35:43,118 দো মিন-স্যেওকের আত্মহত্যার তদন্ত করছিলো, আর সেজন্যই খুঁজে পেয়েছে। 452 00:35:43,278 --> 00:35:47,147 হ্যাঁ, ঠিক। কিন্তু আমরা কীভাবে বুঝবো শয়তানের চিন্তাভাবনা কেমন? 453 00:35:48,888 --> 00:35:50,417 তোমার কি মনে হয় সে সত্যিই আত্মহত্যা করেছিলো? 454 00:35:51,517 --> 00:35:55,028 এসব এখন একটা চক্রান্তের মতো মনে হচ্ছে। 455 00:35:55,457 --> 00:35:57,227 তারা শুধু দো মিন-স্যেওকের দোকানে ভিক্টিমদের... 456 00:35:57,227 --> 00:35:58,828 ডান হাতের আঙুলের নখ পেয়েছে। 457 00:35:59,198 --> 00:36:01,468 তাহলে বাম হাতের আঙুলের নখ গুলো কোথায়? 458 00:36:02,767 --> 00:36:04,667 তোমার কি মনে হয় সে নখ গুলো অন্য কাউকে দিতে পারে? 459 00:36:07,707 --> 00:36:08,977 যেমন ধরো, 460 00:36:10,138 --> 00:36:11,578 তার ছেলে। 461 00:36:21,818 --> 00:36:23,988 এই এরিয়ায় আপনার দ্রুতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 462 00:36:23,988 --> 00:36:25,888 দয়া করে দ্রুতি সীমার মধ্যে চালান। 463 00:36:27,787 --> 00:36:30,598 চমৎকার হবে যদি আমরা আগে আসামিকে ধরে ফেলি। 464 00:36:31,897 --> 00:36:35,537 পুলিশ আর রিপোর্টার'রা সবাই দো হিউন-সু'র পিছনে ছুটবে। 465 00:36:35,698 --> 00:36:38,267 কিন্তু ভাবো কেমন হবে যদি একজন রিপোর্টার আসামিকে ধরে... 466 00:36:38,468 --> 00:36:39,937 আর তা নিয়ে একটা আর্টিকেল লিখে। 467 00:36:41,138 --> 00:36:42,207 চমৎকার শোনাচ্ছে না? 468 00:36:45,548 --> 00:36:46,647 তুমি শুনছো না। 469 00:36:47,107 --> 00:36:49,218 তোমার কাছে আমার বোনের নেকলেস কেন? 470 00:36:49,618 --> 00:36:50,618 কী? 471 00:36:53,218 --> 00:36:54,517 আমার বড় বোনের নেকলেস। 472 00:36:57,917 --> 00:36:58,957 ওহ্, ওটা? 473 00:36:59,687 --> 00:37:01,627 ওটা আসলে... 474 00:37:02,457 --> 00:37:04,497 আমি শুধু এমনিই... 475 00:37:06,127 --> 00:37:08,167 সেটা হ্যে সু'র হয় কীভাবে? 476 00:37:08,598 --> 00:37:09,997 আমি তার জন্য কিনেছিলাম, তাই এটা আমারই। 477 00:37:10,698 --> 00:37:12,408 আমাদের ব্রেকআপের সময় আমি ফেরত নিয়েছিলাম। 478 00:37:13,807 --> 00:37:16,008 আমি ওই ব্যাপারে একদম ভুলে গিয়েছিলাম, কিন্তু একদিন ড্রয়ারে এটা পেলাম। 479 00:37:16,578 --> 00:37:19,207 আমি এটা সেরে তারপর বিক্রি করতে চাচ্ছিলাম। তাতে তোমার কোনো সমস্যা? 480 00:37:20,048 --> 00:37:21,178 আমি ফেলে দিয়েছিলাম। 481 00:37:21,578 --> 00:37:22,747 কী? 482 00:37:23,348 --> 00:37:24,778 আরে, তুমি কেনো... 483 00:37:24,778 --> 00:37:26,417 তুমি এমনিতেও বেঁচতে পারবে না। ওটা একদম সস্তা। 484 00:37:44,767 --> 00:37:46,037 হিউন-সু। 485 00:37:47,408 --> 00:37:48,937 আমি একটা কথা জিজ্ঞাসা করি। 486 00:37:49,638 --> 00:37:52,678 দো হিউন-সু কীভাবে ব্যেক হি-সাং হলো? 487 00:37:57,017 --> 00:37:58,377 তুমি কি রিপোর্টারগিরি করছো? 488 00:37:59,448 --> 00:38:02,287 তুমি কীভাবে ডিটেক্টিভ ছা'কে ফাঁসালে? 489 00:38:05,758 --> 00:38:08,388 - মু-জিন। - হ্যাঁ? কী হয়েছে? 490 00:38:09,357 --> 00:38:10,598 তোমার গোপন কথার আমার মধ্যেই থাকবে। 491 00:38:12,158 --> 00:38:14,397 জি-উন আমার ব্যাপারে কিছুই জানে না। 492 00:38:15,667 --> 00:38:19,638 সে আমার অতীত সম্পর্কে কিছুই জানে না, সে জানে না আমি অস্বাভাবিক। 493 00:38:22,337 --> 00:38:24,678 তোমার কি তার প্রতি কোনো অনুভূতি নেই? 494 00:38:25,477 --> 00:38:26,848 লোকে বলে... 495 00:38:26,848 --> 00:38:29,017 বাচ্চা হলে স্ত্রী'র প্রতি পুরুষের মায়া বেড়ে যায়। 496 00:38:32,048 --> 00:38:34,747 জি-উন'কে আমার পাশে লাগবে। 497 00:38:38,318 --> 00:38:39,587 আমার বাবা... 498 00:38:42,828 --> 00:38:43,997 ওকে ভয় পায়। 499 00:38:46,528 --> 00:38:48,068 ও যতোক্ষণ আমার সাথে থাকবে... 500 00:38:49,638 --> 00:38:51,238 বাবা আমার কাছে আসতে পারবে না। 501 00:38:53,638 --> 00:38:54,807 কী বলছো তুমি? 502 00:38:56,807 --> 00:38:58,107 আমাকে ভয় পাইয়ে দিচ্ছো। 503 00:38:59,348 --> 00:39:01,377 আমি তোমাকে একটা কথা দিচ্ছি। 504 00:39:06,087 --> 00:39:07,388 কী? আরে, দাঁড়াও... 505 00:39:08,147 --> 00:39:10,017 ওহ্, আমি জানতাম না ওটা এখানে ছিলো। 506 00:39:10,988 --> 00:39:14,687 আরে, দাঁড়াও। তুমি কী... না, আমি করছি। 507 00:39:14,687 --> 00:39:16,658 আরে, তুমি ডিলিট করতে পারো না... 508 00:39:16,727 --> 00:39:19,528 ওটায় আমার অনেক গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে। এমন কোরো না। 509 00:39:27,937 --> 00:39:30,678 তুমি যা জানো সেটা যদি জি-উন জেনে যায়, 510 00:39:32,877 --> 00:39:34,807 আমি তোমাকে স্যতিই মেরে ফেলবো। 511 00:39:39,647 --> 00:39:42,758 আরে, মজা করা বন্ধ করো। 512 00:39:42,957 --> 00:39:44,388 মজা করছি না। 513 00:39:45,988 --> 00:39:47,158 আমি সত্যিই বলছি। 514 00:40:19,928 --> 00:40:22,397 গাক্যেওংরি 515 00:40:32,908 --> 00:40:36,778 এখানে এখন অর্ধেকের বেশি বাড়িই ফাঁকা। 516 00:41:11,937 --> 00:41:14,107 আয়! এদিকে আয়! 517 00:41:14,908 --> 00:41:16,078 চল! 518 00:41:17,747 --> 00:41:18,778 আয়! 519 00:41:41,707 --> 00:41:43,337 আপনার গন্তব্যে প্রায় পৌঁছে গিয়েছেন। 520 00:41:43,337 --> 00:41:45,537 ৩০০ মিটার পর ডানে ঘুরুন। 521 00:41:45,607 --> 00:41:47,008 নাও। রেডি হও। 522 00:42:20,647 --> 00:42:22,408 ওহ বক-জা 523 00:42:28,348 --> 00:42:30,917 ঠিক আছে, একদম প্ল্যান অনুযায়ী চলবে। 524 00:42:31,457 --> 00:42:32,528 সব মনে আছে তো? 525 00:42:35,857 --> 00:42:37,997 আমি শেষবার বুঝাবো। ভালো করে শোনো। 526 00:42:39,227 --> 00:42:40,298 ঠিক আছে। 527 00:42:41,267 --> 00:42:44,098 প্রথমে, আমি মিস. ওহ'র সাথে দেখা করবো আর তার খেয়াল আমার দিকে রাখবো। 528 00:42:44,198 --> 00:42:46,568 - মিস. ওহ! আরে! - তুমি এখানে? 529 00:42:46,568 --> 00:42:47,767 - অনেক দিন পর। - খোদা। 530 00:42:48,037 --> 00:42:50,078 - নাও। এটা খাও। - খোদা। 531 00:42:50,807 --> 00:42:53,477 আমি বলবো আমি কেসের ব্যাপারে লিখছি আর ছবিটা দেখাতে বলবো। 532 00:42:54,778 --> 00:42:56,647 তো এই সে। 533 00:42:56,778 --> 00:42:57,877 আর তারপর, 534 00:42:58,647 --> 00:43:00,988 আমি তোমাকে ম্যাসেজ করবো যেখানে ছবিটা রাখবে। 535 00:43:03,057 --> 00:43:08,028 তারপর, আমি মিস. ওহ কে সিউল থেকে আগত পুলিশদের স্বাগত জানানোর কথা বলে বাইরে নিয়ে আসবো। 536 00:43:08,587 --> 00:43:11,098 তারা অনেক দূর থেকে আসছে। আমাদের বাইরে গিয়ে তাদের স্বাগতম জানানো উচিত। 537 00:43:11,098 --> 00:43:13,198 অবশ্যই, একদম উচিত। 538 00:43:16,638 --> 00:43:19,667 যখন আমরা বাইরে যাবো, তুমি ভিতরে গিয়ে ছবিটা চুরি করবে। 539 00:43:20,437 --> 00:43:23,278 না। সুন্দর ভাবে নিয়ে আসবে। 540 00:43:27,207 --> 00:43:28,877 আমি পুলিশদের সামলাবো। 541 00:43:29,678 --> 00:43:31,218 যখন আমি পুলিশদের থামাবো, 542 00:43:32,687 --> 00:43:33,787 তুমি... 543 00:43:36,787 --> 00:43:38,687 ওখান থেকে সাবধানে বেরি যাবে। 544 00:43:40,658 --> 00:43:43,627 তারপর আমরা ঠিক করা জায়গায় দেখা করবো। 545 00:43:46,167 --> 00:43:48,028 কী মনে হয়? একদম সহজ, না? 546 00:43:49,897 --> 00:43:51,868 সে যদি ছবিটা না দেখায় তাহলে? 547 00:43:53,207 --> 00:43:55,437 যদি তাকে বাইরে নিয়ে আসতে না পারো তাহলে? 548 00:43:57,107 --> 00:43:58,937 যদি পুলিশদের থামিয়ে না রাখতে পারো তাহলে? 549 00:44:03,348 --> 00:44:04,548 তোমার কাছে এর থেকে ভালো বুদ্ধি আছে? 550 00:44:05,017 --> 00:44:06,187 না থাকলে, চুপ করে থাকো। 551 00:44:28,008 --> 00:44:29,337 ওখানে লুকাও। 552 00:44:43,517 --> 00:44:44,618 মিস. ওহ। 553 00:44:46,758 --> 00:44:47,828 মিস. বক-জা। 554 00:44:49,698 --> 00:44:52,698 আমি মু-জিন, যে সিউলে রিপোর্টারের কাজ করি। 555 00:44:52,868 --> 00:44:53,997 কীম মুন-জিন। 556 00:44:55,497 --> 00:44:56,698 আপনি কি ভিতরে আছেন? 557 00:44:59,908 --> 00:45:01,508 মিস. ওহ। 558 00:45:04,937 --> 00:45:06,307 সাবধান। 559 00:45:07,078 --> 00:45:08,678 - কী? - সাবধান। 560 00:45:08,678 --> 00:45:10,218 ধান? 561 00:45:10,218 --> 00:45:12,147 পিছনে দেখো। 562 00:45:32,936 --> 00:45:34,175 কী করছে ও? 563 00:46:33,495 --> 00:46:35,396 কে তুই? 564 00:46:36,166 --> 00:46:38,666 - দো হিউন-সু। - আমি তোকে চিনি না। 565 00:46:39,405 --> 00:46:40,506 তুই আমাকে নিয়ে এমন করছিস কেন? 566 00:46:41,075 --> 00:46:44,046 তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু তুমি জাং মি-সুক'কে নিশ্চয়ই চেনো। 567 00:46:45,305 --> 00:46:46,416 কী? 568 00:46:46,976 --> 00:46:48,345 জাং মি-সুক কোথায়? 569 00:46:49,615 --> 00:46:52,245 - জাং মি-সুক? - পুলিশ শীঘ্রই এখানে চলে আসবে। 570 00:46:52,756 --> 00:46:55,416 আমাদের কি এখন গল্পগুজব করার সময় আছে? 571 00:46:57,325 --> 00:46:59,595 আমরা কেউই চাই না পুলিশ আমাদের দেখুক। 572 00:47:04,695 --> 00:47:06,365 গাড়িটা চেনা-পরিচিত মনে হচ্ছে না? 573 00:47:06,666 --> 00:47:08,195 মনে হয় রিপোর্টার কীম মুন-জিনের গাড়ি। 574 00:47:08,695 --> 00:47:10,206 সে কীভাবে জানলো? 575 00:47:12,736 --> 00:47:15,776 আমরা নিজেরা দেখা করবো, পুলিশ থাকবে না। 576 00:47:17,276 --> 00:47:19,845 ফিশিং স্পটে একটা সুন্দর পান্থনিবাস আছে। 577 00:47:19,845 --> 00:47:21,515 তোমাকে সেখান থেকে আমার ট্যাক্সিতে নিয়ে যাবো। 578 00:47:22,146 --> 00:47:24,245 আমাদের এই দেখা হওয়ার জন্য অনেক অপেক্ষা করছিলাম। 579 00:47:25,285 --> 00:47:27,856 আমাদের দুজনেরই গা-ঢাকা দিতে হবে। 580 00:47:28,416 --> 00:47:29,526 তাই না? 581 00:47:32,456 --> 00:47:34,195 তুই এসব কেনো করছিস? 582 00:47:35,055 --> 00:47:36,695 মিস. ওহ বক-জা, আপনি ভিতরে আছেন? 583 00:47:39,535 --> 00:47:40,695 মিস. ওহ বক-জা। 584 00:47:49,506 --> 00:47:50,546 দো হিউন-সু! 585 00:48:26,575 --> 00:48:28,445 - মি. কিম। - ডিটেক্টিভ ইম। 586 00:48:29,015 --> 00:48:31,046 - মি. কিম। - মিস. ওহ ভিতরে। 587 00:51:21,256 --> 00:51:22,385 ছাড়! 588 00:51:48,515 --> 00:51:49,575 ছাড়! 589 00:51:50,345 --> 00:51:52,546 ছাড়! ছাড় আমাকে! 590 00:51:53,055 --> 00:51:54,055 ছাড়! 591 00:51:56,215 --> 00:51:57,356 ছাড় আমাকে! 592 00:51:57,586 --> 00:51:58,856 ছাড় আমাকে! 593 00:52:03,465 --> 00:52:04,495 শালা! 594 00:52:05,526 --> 00:52:06,595 ধুর! 595 00:52:09,595 --> 00:52:11,865 দো হিউন-সু, ওখানেই থাম! 596 00:52:12,436 --> 00:52:13,776 আমাকে খোল! 597 00:52:33,555 --> 00:52:35,925 হ্যালো? কোথায় তুমি? 598 00:52:36,425 --> 00:52:38,095 আমি প্রায় মরা পড়েছিলাম। 599 00:52:39,265 --> 00:52:40,595 তো কী হয়েছে? 600 00:52:41,066 --> 00:52:43,365 খবর নাও জাং মি-সুক কে। 601 00:52:43,836 --> 00:52:45,265 ও এই নাম বলেছে। 602 00:52:46,575 --> 00:52:47,706 জাং মি-সুক? 603 00:52:48,606 --> 00:52:50,405 দাঁড়াও, আমি আগেও নামটা শুনেছি। 604 00:52:50,776 --> 00:52:52,276 ও জিজ্ঞাসা করলো জাং মি-সুক কোথায়। 605 00:52:52,945 --> 00:52:54,476 নিশ্চয়ই তার সাথে আমার কোনো সংযোগ আছে। 606 00:52:57,515 --> 00:52:59,416 হ্যালো? 607 00:53:00,285 --> 00:53:01,885 ধুর শালা। 608 00:53:03,325 --> 00:53:04,486 জাং মি-সুক? 609 00:53:06,226 --> 00:53:07,495 জাং মি-সুক... 610 00:53:45,495 --> 00:53:46,896 জি-উন, আপনি কি তামাশা করছেন? 611 00:53:47,265 --> 00:53:48,736 আমি আপনাকে নিয়ে চিন্তিত ছিলাম। 612 00:53:48,995 --> 00:53:51,236 আগে আমাকে খোলো। অপমানিত লাগছে। 613 00:53:52,405 --> 00:53:53,476 কোথাও লেগেছে? 614 00:53:54,175 --> 00:53:55,575 না, আমি ঠিক আছি। 615 00:53:57,305 --> 00:54:00,345 এখানের অবস্থা তো খারাপ। আপনি সত্যিই ঠিক আছেন? 616 00:54:00,876 --> 00:54:02,245 হাড়-গোড় ভাঙেনি তো? 617 00:54:03,285 --> 00:54:04,416 না, আমি ঠিক আছি। 618 00:54:04,885 --> 00:54:06,345 আমাকে খোলো। 619 00:54:06,345 --> 00:54:08,055 অবিশ্বাস্য। 620 00:54:09,285 --> 00:54:11,486 দাঁড়াও, মিস. ওহ ঠিক আছে? 621 00:54:11,486 --> 00:54:13,655 হ্যাঁ, শুধু একটু ঘোরে আছে। 622 00:54:14,456 --> 00:54:15,695 তেমন আঘাত লাগেনি, 623 00:54:17,095 --> 00:54:20,666 কিন্তু ছবিটা চুরি হয়ে গেছে। 624 00:54:21,695 --> 00:54:23,265 আমার তাকে ধরা উচিত ছিলো। 625 00:54:24,506 --> 00:54:26,805 সে ছবির ব্যাপারে জানলো কীভাবে? 626 00:54:28,006 --> 00:54:29,675 কে এই দো হিউন-সু? 627 00:54:30,046 --> 00:54:32,376 দো হিউন-সু না। 628 00:54:33,276 --> 00:54:34,416 কী? 629 00:54:38,546 --> 00:54:39,845 কোন জন দো হিউন-সু? 630 00:54:41,986 --> 00:54:44,086 কোন জন দো হিউন-সু? 631 00:54:44,086 --> 00:54:45,486 সে জানে না দো হিউন-সু কে? 632 00:54:45,586 --> 00:54:49,095 আমরা শুধু নিশ্চিত ভাবে এটা জানি যে খুনি দো হিউন-সু'কে খুঁজছে। 633 00:54:49,296 --> 00:54:51,626 সে তাকে ধরার জন্য খুব চেষ্টায় আছে। 634 00:54:52,825 --> 00:54:55,265 আমরা ভুল ভেবেছিলাম। খুনি... 635 00:54:55,265 --> 00:54:56,535 দো হিউন-সু না। 636 00:55:19,726 --> 00:55:22,325 ফিশিং স্পটে একটা সুন্দর পান্থনিবাস আছে। 637 00:55:22,325 --> 00:55:24,226 তোমাকে সেখান থেকে আমার ট্যাক্সিতে নিয়ে যাবো। 638 00:55:29,595 --> 00:55:30,606 আসুন। 639 00:55:33,836 --> 00:55:35,336 কিছু লাগলে জানাবেন। 640 00:55:35,606 --> 00:55:36,776 - নিশ্চয়ই। - শুভরাত্রি, তাহলে। 641 00:56:22,555 --> 00:56:23,986 গাক্যেওংরি গণভবন 642 00:56:23,986 --> 00:56:26,925 এতো রাতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। 643 00:56:27,026 --> 00:56:28,296 - অবশ্যই। - ধন্যবাদের প্রয়োজন নেই। 644 00:56:28,296 --> 00:56:30,195 - অবশ্যই, আমাদের আসা উচিত। - অবশ্যই। 645 00:56:30,195 --> 00:56:32,365 তারপর বক-জা'র সাথে যা হলো? 646 00:56:32,365 --> 00:56:35,095 খোদা, কী ভয়ংকর! আমরা এখানে কীভাবে থাকবো? 647 00:56:35,965 --> 00:56:37,905 সত্যিই কি দো হিউন-সু ফিরে এসেছে? 648 00:56:38,265 --> 00:56:41,336 দেখেছো? কী বলেছিলাম? 649 00:56:41,336 --> 00:56:44,575 বাবার মতো, ওই ছেলের মধ্যেও ভূত প্রবেশ করেছে। 650 00:56:44,575 --> 00:56:46,675 - ঠিক। - আমাদের তখনি... 651 00:56:46,675 --> 00:56:48,515 ওঝা ডেকে ভূত তাড়ানো উচিত ছিলো। 652 00:56:48,515 --> 00:56:50,086 - জানি। - অবশ্যই। 653 00:56:50,086 --> 00:56:53,956 এই শহর নিয়ে হিউন-সু'র কী এমন আক্ষেপ? 654 00:56:54,115 --> 00:56:56,956 আমরা যাকে খুঁজছি সে দো হিউন-সু না। 655 00:56:56,956 --> 00:56:58,385 - এটা কী বলছেন? - কী? 656 00:56:58,385 --> 00:57:01,026 আমরা যাকে খুঁজছি সে দো হিউন-সু'কে খুঁজছে। 657 00:57:01,726 --> 00:57:05,796 শহরের বাইরে থেকে এসে কেউ কি তার ব্যাপারে জিজ্ঞাসা করেছে? 658 00:57:05,896 --> 00:57:07,166 - খোদা। - কোথা থেকে শুরু করবো? 659 00:57:07,166 --> 00:57:09,436 শহরে যে-ই আসে... 660 00:57:09,436 --> 00:57:11,836 শুধু তার ব্যাপারেই জিজ্ঞাসা করে। 661 00:57:11,836 --> 00:57:14,376 - ঠিক। - কেমন ধরনের দর্শকরা আসে? 662 00:57:14,405 --> 00:57:16,376 - টিভির প্রযোজকরা। - ঠিক। 663 00:57:17,206 --> 00:57:18,805 - সাংবাদিক আর রিপোর্টাররা। - ঠিক। 664 00:57:18,845 --> 00:57:20,715 মাঝে মাঝে লেখকরাও আসে। 665 00:57:20,715 --> 00:57:22,776 আর আপনাদের মতো পুলিশরা... 666 00:57:22,776 --> 00:57:25,546 - ওভাবে বোলো না! - মানে, পুলিশ অফিসাররা। 667 00:57:26,086 --> 00:57:27,486 দয়া করে একটু ভালো করে ভেবে বলুন। 668 00:57:28,256 --> 00:57:31,885 যে আসামিকে আমরা খুঁজছি তার মনে দো হিউন-সু'র জন্য খুব ঘৃণা জমে আছে। 669 00:57:32,456 --> 00:57:34,095 - কী? - আমরা কীভাবে জানবো? 670 00:57:34,095 --> 00:57:36,325 দাঁড়ান, ওই লোকটা। 671 00:57:36,695 --> 00:57:38,226 - ওই লোকটা! - কে? 672 00:57:38,226 --> 00:57:39,325 কার কথা বলছো? 673 00:57:39,325 --> 00:57:41,465 - তোমরা জানো। - কে? 674 00:57:41,465 --> 00:57:43,706 ওই ট্যাক্সি ড্রাইভার! 675 00:57:44,836 --> 00:57:45,905 ওই ট্যাক্সি ড্রাইভার? 676 00:57:49,876 --> 00:57:50,945 পেয়েছি। 677 00:57:51,245 --> 00:57:52,376 ডিটেক্টিভ ওহ'র... 678 00:57:52,376 --> 00:57:55,175 কষ্ট করে আনা ড্যাশ ক্যামেরার ফুটেজ গুলো কাজে লেগেছে। 679 00:57:55,575 --> 00:57:57,686 ধরে ফেলেছি তোকে। 680 00:58:00,486 --> 00:58:03,055 আরে। কেউই তো নামলো না। 681 00:58:04,055 --> 00:58:06,856 ওই ড্রাইভার বলেছিলো সে নিউ সান ভিলাসের কাছে নেমেছে। 682 00:58:10,595 --> 00:58:12,166 ইম হো জুন 683 00:58:14,465 --> 00:58:15,965 - হ্যাঁ? - চিফ। 684 00:58:16,495 --> 00:58:18,635 খুনি দো হিউন-সু না। আমরা ভুল ভেবেছিলাম। 685 00:58:19,805 --> 00:58:21,376 কী? কী বলছো তুমি? 686 00:58:22,236 --> 00:58:23,305 তাই আমরা... 687 00:58:24,206 --> 00:58:25,575 - চিফের ফোন? - হ্যাঁ। 688 00:58:27,945 --> 00:58:30,345 চিফ, দো মিন-স্যেওকের একজন ভিক্টিম... 689 00:58:30,345 --> 00:58:32,486 যার লাশ কখনো পাওয়াই যায়নি। 690 00:58:32,785 --> 00:58:35,086 প্লিজ তার স্বামীর ব্যাপারে চেক করুন তো। 691 00:58:35,555 --> 00:58:37,186 সে সম্ভবত ট্যাক্সি ড্রাইভার। 692 00:58:37,186 --> 00:58:38,425 ট্যাক্সি ড্রাইভার? 693 00:58:41,956 --> 00:58:43,095 খুলে বলো। 694 00:58:43,095 --> 00:58:44,095 সাতজন ভিক্টিমের ভিতরে, 695 00:58:44,095 --> 00:58:46,296 একজনের লাশ কখনো খুঁজে পাওয়া যায়নি। 696 00:58:46,296 --> 00:58:47,796 সন্ধান বন্ধ হয়ে গিয়েছিলো। 697 00:58:48,236 --> 00:58:51,666 তার স্বামী যখন পারতো এখানে এসে... 698 00:58:51,765 --> 00:58:54,776 যেখানে অন্য লাশ গুলো পাওয়া গিয়েছিলো সেই এরিয়ায় খনন করে খুঁজতো। 699 00:58:54,776 --> 00:58:57,675 আমি তোমাকে খুঁজে বের করবো, মি-সুক। 700 00:58:57,706 --> 00:59:00,175 তোমার আর বেশি অপেক্ষা করতে হবে না। 701 00:59:00,345 --> 00:59:02,345 - আরে! - দেখো! 702 00:59:02,345 --> 00:59:05,086 - কী করছেন আপনি? - ছাড় আমাকে! 703 00:59:07,785 --> 00:59:10,356 - সে অচেতন হয়ে গিয়েছিলো। - আমার তাকে খুঁজতে হবেই! 704 00:59:10,356 --> 00:59:11,756 তার বিশ্বাস দো হিউন-সু'কে... 705 00:59:12,026 --> 00:59:14,655 দো মিন-স্যেওকের সহযোগী ভেবে বিষণ্ণ হয়ে যায়। 706 00:59:15,555 --> 00:59:17,896 সে ভেবেছে দো হিউন-সু জানে তার স্ত্রীর লাশ কোথায় পোঁতা। 707 00:59:19,226 --> 00:59:20,566 যাই হোক, চিফ... 708 00:59:21,396 --> 00:59:23,535 আমি জানি না কিলার কীভাবে জানলো... 709 00:59:23,535 --> 00:59:25,566 যে মিস. ওহ'র কাছে ছবি আছে। 710 00:59:25,865 --> 00:59:28,075 হয়তো আমাদের তদন্তের সময়... 711 00:59:28,075 --> 00:59:30,175 কোনো ভাবে ফাঁস হয়ে গিয়েছে। 712 00:59:48,055 --> 00:59:51,296 আর নাম সুন-কিল মৃত্যুর সময় ভেবেছিলো ওটা দো হিউন-সু। 713 00:59:51,365 --> 00:59:54,635 দো হিউন-সু'র ওই ছবিটা কোন সময়ের? 714 00:59:55,495 --> 00:59:57,206 এটা তার মাধ্যমিক স্কুলের গ্রাজুয়েশনের সময়কার। 715 00:59:57,736 --> 01:00:00,305 ২০০২ সালে, যখন দো হিউন-সু ১৮ বছর বয়সের ছিলো, 716 01:00:00,305 --> 01:00:02,106 সে গ্রামের মুখ্যকর্মীকে খুন করে পালিয়ে গিয়েছে। 717 01:00:02,236 --> 01:00:03,976 আর খুন করার আগে, সে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলো। 718 01:00:38,206 --> 01:00:39,976 হোয়েসিন-ডং এর এক চাইনিজ রেস্টুরেন্টে একজন ব্যক্তি খুন হয়েছে। 719 01:00:42,115 --> 01:00:45,845 লাপাতা 720 01:00:47,856 --> 01:00:51,586 লাপাতা: জাং মি-সুক 721 01:01:01,066 --> 01:01:02,995 ভিক্টিমের তথ্য বিবরণ 722 01:01:04,566 --> 01:01:07,035 ভিক্টিমের তথ্য বিবরণঃ জাং মি-সুক 723 01:01:07,035 --> 01:01:09,776 স্বামীঃ পার্ক খিউং-কিউ 724 01:01:09,776 --> 01:01:11,106 পেশাঃ ট্যাক্সি ড্রাইভার 725 01:01:11,106 --> 01:01:12,376 ট্যাক্সি ড্রাইভার। 726 01:01:30,296 --> 01:01:34,035 দো হিউন-সু খুন গুলোয় সহযোগী ছিলো? 727 01:01:34,336 --> 01:01:35,695 সে তার বাবার সাথে মিলে খুন করেছে? 728 01:01:36,535 --> 01:01:39,336 আমার স্ত্রী আর আমি এটার একটা ম্যাচিং সেট বানিয়েছিলাম। 729 01:01:40,066 --> 01:01:41,805 দো মিন-স্যেওকের দোকানে... 730 01:01:42,436 --> 01:01:45,046 মি-সুকের ফোন পাওয়া গিয়েছিলো কিন্তু এটা না। 731 01:01:45,745 --> 01:01:48,215 যদি আপনি ঠিক বলে থাকেন, 732 01:01:50,046 --> 01:01:52,785 তার মানে এটা এতোদিন দো হিউন-সু'র কাছে ছিলো। 733 01:01:54,655 --> 01:01:56,385 - পুলিশের উপর ছেড়ে দিন। - পুলিশের... 734 01:01:57,425 --> 01:01:59,686 দো হিউন-সু'কে ধরার কোনো আগ্রহ নেই। 735 01:02:03,595 --> 01:02:08,396 যতোক্ষণ না সে সবার আকর্ষণ পাওয়ার জন্য কিছু একটা করছে... 736 01:02:08,666 --> 01:02:10,095 ভেবে কথা বলুন। 737 01:02:10,905 --> 01:02:13,606 তার লাশ খুঁজে আর কী লাভ হবে? এতোদিনে সেটা জীর্ণ হয়ে গিয়েছে। 738 01:02:14,175 --> 01:02:15,506 তাতে কিছুই বদলে যাবে না। 739 01:02:15,506 --> 01:02:18,606 যাই হোক, সাহায্যের জন্য ধন্যবাদ। 740 01:02:19,546 --> 01:02:20,715 আমি আবার কীভাবে সাহায্য করলাম? 741 01:02:20,916 --> 01:02:22,715 দো হিউন-সু'র ব্যাপারে তুমি যে কথা গুলো বলেছো। 742 01:02:26,186 --> 01:02:28,155 এতে আমার অনেক সাহায্য হবে। 743 01:02:47,376 --> 01:02:49,506 শ্বাশুড়ি আম্মু 744 01:03:05,856 --> 01:03:07,425 ইয়ান-হা, তুমি কাঁদছো কেন? 745 01:03:07,626 --> 01:03:08,655 এই যে, এই যে। 746 01:03:08,655 --> 01:03:10,995 বাবাকে দেখেছো, এবার কান্না থামাও। 747 01:03:12,095 --> 01:03:13,936 আমি ঘুম থেকে উঠলাম, 748 01:03:13,936 --> 01:03:17,206 আর তুমি এখনো আসোনি। 749 01:03:21,575 --> 01:03:24,606 খোদা, এসে ওকে নিয়ে যাও। 750 01:03:26,106 --> 01:03:29,845 ইয়ান-হা, একটু জরুরি কাজ ছিলো। 751 01:03:30,276 --> 01:03:31,515 তার জন্য। 752 01:03:33,416 --> 01:03:34,686 তুমি তাড়াতাড়ি আসবে তো? 753 01:03:35,856 --> 01:03:37,626 হ্যাঁ, আমি তাড়াতাড়ি আসবো। 754 01:03:38,626 --> 01:03:40,655 মা'ও কি তোমার সাথে আসবে? 755 01:03:45,166 --> 01:03:48,095 বাবা, তাড়াতাড়ি এসো! 756 01:03:48,095 --> 01:03:51,006 আমার তোমাকে মনে পড়ছে! 757 01:03:54,706 --> 01:03:56,706 ঠিক আছে, আমি আসছি। 758 01:03:59,046 --> 01:04:00,106 ইয়ান-হা। 759 01:04:01,316 --> 01:04:02,476 পরে দেখা হবে। 760 01:04:44,925 --> 01:04:48,396 ডিটেক্টিভ, এটা দেখবেন একটু? 761 01:04:59,265 --> 01:05:02,006 আমরা একটু আগে গুদামে পেয়েছি। 762 01:05:02,476 --> 01:05:04,575 ভাবলাছিলাম আপনার না-কি। 763 01:05:43,376 --> 01:05:45,385 এটা আমার তরফ থেকে উপহার। 764 01:05:47,885 --> 01:05:49,285 আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ। 765 01:05:49,816 --> 01:05:51,285 তোমার নাম খোদাই করে লেখা আছে। 766 01:06:00,000 --> 01:06:22,000 সাবটাইটেল অনুবাদক ও সম্পাদক ------------------------------------------------------------------- •••…•••…Singer Imran…•••…•••… [সাবটাইটেল দিয়ে দেখার জন্য ধন্যবাদ। মুভি এবং সাব সম্পর্কে ভাল মন্দ ফিডব্যাক জানাবেন।] 🙂 767 01:06:24,186 --> 01:06:28,456 ````❀ Flower Of Evil ❀````