1
00:00:01,348 --> 00:00:09,768
:: Alauddin Rasel Presents ::
2
00:00:11,220 --> 00:00:14,681
দোইয়্যুনকে শেষবার যেখানে দেখেছিলে
তার একটা ছবি এঁকে দিতে পারবে?
3
00:00:18,000 --> 00:01:10,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::
4
00:01:17,452 --> 00:01:18,704
হেজিন!
5
00:01:19,997 --> 00:01:22,040
তুমি এই মহিলাটাকে চেনো?
6
00:01:23,959 --> 00:01:26,879
এটা কোথায়? তুমি ওখানে গিয়েছিলে?
7
00:01:31,008 --> 00:01:32,968
স্যার, হেজিনের বিশ্রাম নেয়া দরকার।
8
00:01:33,051 --> 00:01:34,219
একটু সময় দিন, প্লিজ!
9
00:01:36,054 --> 00:01:41,602
হেজিন, ছবিটা আমি নিয়ে যেতে পারি?
10
00:01:44,229 --> 00:01:45,439
অনেক ধন্যবাদ তোমাকে!
11
00:01:52,279 --> 00:01:53,906
আমি নিশ্চিত যে, আমার ছেলে বেঁচে আছে।
12
00:01:54,948 --> 00:01:58,702
এই ছবিটা তার প্রমাণ?
আমি পুরোপুরি নিশ্চিত তো?
13
00:01:59,119 --> 00:02:01,205
অগ্নিকাণ্ডটা এবছর গ্রীষ্মে ঘটে!
14
00:02:01,747 --> 00:02:04,374
এই ছবিতে দেখা যাচ্ছে,
গাছের পাতা মাটিতে পড়ে আছে।
15
00:02:06,418 --> 00:02:08,294
এটা গতবছরের শরৎ এরও তো হতে পারে।
16
00:02:08,377 --> 00:02:10,088
মাত্র কয়েকমাস আগে ওদের পরিচয় হয়েছিল।
17
00:02:11,340 --> 00:02:14,051
ও হয়তো নিজের কল্পনায়
যা এসেছে তাই এঁকেছে...
18
00:02:14,718 --> 00:02:16,970
...কিংবা যা দেখেছে সেটা
বুঝতে ওর ভুলও হতে পারে।
19
00:02:17,054 --> 00:02:20,974
না, হেজিন একদম সেটাই এঁকেছে
যেটা সে দেখেছে।
20
00:02:21,391 --> 00:02:23,060
ওর মেধাশক্তি অনন্য!
21
00:02:23,977 --> 00:02:25,646
ও 'ফটোগ্রাফিক মেমোরি'র অধিকারী...
22
00:02:25,729 --> 00:02:28,440
...মানে, কোনকিছু দেখার পর মনে রাখার এবং...
23
00:02:28,524 --> 00:02:30,776
...সেটা একদম নিখুঁতভাবে আঁকার ক্ষমতা
রয়েছে ওর।
24
00:02:30,859 --> 00:02:31,902
ড. কোহ...
25
00:02:33,153 --> 00:02:36,907
হেজিনকে খুঁজে পেতে সাহায্য করায়
আমি আপনার প্রতি কৃতজ্ঞ।
26
00:02:37,824 --> 00:02:41,203
আপনাকে সন্দেহভাজন মনে করার জন্য
আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু...
27
00:02:41,286 --> 00:02:42,496
আপনাকে আমার ছেলের মামলাটা
পুনরায় চালু করতে হবে।
28
00:02:43,038 --> 00:02:45,374
পুলিশ ঘটনাস্থল থেকে
দোইয়্যুনের লাশ উদ্ধার করেছিলো...
29
00:02:45,457 --> 00:02:47,543
...আর আপনি তার
শেষকৃত্যও সম্পন্ন করেছিলেন।
30
00:02:48,210 --> 00:02:49,711
আমরা এমন কোন নিখোঁজ ব্যক্তির
মামলা পুনরায় চালু করতে পারবো না...
31
00:02:49,795 --> 00:02:50,838
...যে কিনা ইতোমধ্যেই মারা গেছে।
32
00:02:51,213 --> 00:02:54,091
কিন্তু হেজিনকে খুঁজে পাওয়ার জন্য করা
ব্রেইন সিংকও কিন্তু অনুমোদিত ছিল না।
33
00:02:54,633 --> 00:02:57,219
আমি বারবার নিয়ম ভঙ্গ করবো না।
34
00:03:00,597 --> 00:03:01,598
ঠিক আছে তাহলে!
35
00:03:03,559 --> 00:03:04,935
আপনার ছেলেকে খুঁজে পেতে চাইলে...
36
00:03:06,937 --> 00:03:08,981
...আগে নিজের নিরাপত্তার
ব্যাপারে ভাবা উচিত আপনার।
37
00:03:09,398 --> 00:03:11,108
আমাদেরকে মূল সন্দেহভাজনের পিছু নিতে হবে।
38
00:03:11,942 --> 00:03:13,443
প্লিজ কাজটা একা একা করতে যাবেন না।
39
00:03:14,111 --> 00:03:17,573
আসুন, আপনাকে বাসায় পৌঁছে দেবো।
40
00:03:29,710 --> 00:03:31,170
গাড়িটা দেখতে পাচ্ছেন?
41
00:03:31,253 --> 00:03:32,462
ওরা আমার সহকর্মী...
42
00:03:32,546 --> 00:03:34,339
..।আর ওদেরকে ওখানে
আপনার সুরক্ষার জন্য দেয়া হয়েছে।
43
00:03:34,923 --> 00:03:36,633
মানে আমার উপর নজর রাখার জন্য!?
44
00:03:36,717 --> 00:03:37,843
হ্যাঁ, সেটাই!
45
00:03:38,760 --> 00:03:40,929
আপনার সম্পর্কে আমার
ধারণা যাই হোক না কেন...
46
00:03:41,388 --> 00:03:46,143
...অফিসিয়ালি, আপনি এখনও জুমকি লিম
মার্ডার কেসের প্রধান সন্দেহভাজন।
47
00:03:46,894 --> 00:03:48,187
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।
48
00:03:53,150 --> 00:03:56,445
আচ্ছা, ড. হং-কে খুঁজে পেতে
আমাকে সাহায্য করবেন, প্লিজ?
49
00:03:57,362 --> 00:04:00,949
যেদিন আমাকে মার্কেটে দেখতে পেয়েছিলেন
সেদিন তার সাথে আমার দেখা করার কথা ছিল।
50
00:04:01,783 --> 00:04:03,368
আমি পুরোপুরি নিশ্চিত না...
51
00:04:04,119 --> 00:04:06,330
...তবে এতে কোনোভাবে ড. হং এর
জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
52
00:04:06,413 --> 00:04:07,831
এমনটা হয়ে থাকলে...
53
00:04:08,498 --> 00:04:12,586
...পলাতক লোকটার ব্যাপারে হয়তো
তার কাছে কোন তথ্য থাকতে পারে।
54
00:04:13,504 --> 00:04:15,047
কিন্তু আমি তার সাথে
যোগাযোগই করতে পারছি না।
55
00:04:15,797 --> 00:04:17,507
আচ্ছা! আমি ব্যাপারটা দেখবো।
56
00:04:17,591 --> 00:04:18,550
ধন্যবাদ!
57
00:04:31,396 --> 00:04:33,315
খুবই হতাশাজনক!
58
00:04:34,316 --> 00:04:35,817
মেয়েটা বেঁচে আছে...
59
00:04:35,901 --> 00:04:38,570
...আর ড. কোহ ঝামেলা করেই যাচ্ছে।
60
00:04:42,491 --> 00:04:44,868
সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে...
61
00:04:52,209 --> 00:04:54,920
...ড. হং-এর কোন খোঁজই নেই!
62
00:04:56,255 --> 00:05:00,801
বুঝেছি! অনেককিছু করতে হবে!
দ্রুতই সব কাজ সেরে নেবো।
63
00:05:18,318 --> 00:05:21,572
একজন আসে কিন্তু বের হয় তিনজন?
64
00:05:21,655 --> 00:05:23,323
হ্যাঁ, তারা আলাদা আলাদা আসে
কিন্তু যাওয়ার সময় একসাথে বের হয়।
65
00:05:23,407 --> 00:05:27,369
- ক'টার সময়?
- সম্ভবত, রাত ১০টা ২০ এর দিকে!
66
00:05:27,828 --> 00:05:28,745
ধন্যবাদ!
67
00:05:33,166 --> 00:05:37,379
সম্ভবত লোকগুলো সিঁড়ির পরিবর্তে
লিফট ব্যবহার করেছিলো...
68
00:05:37,921 --> 00:05:40,257
...কারণ তারা বেসমেন্টের
পার্কিং লটের দিকে যাচ্ছিলো।
69
00:05:41,717 --> 00:05:44,219
অথবা তারা হয়তো কারও
সামনে পড়তে চাচ্ছিলো না।
70
00:05:44,887 --> 00:05:46,096
আচ্ছা, এটা দেখো!
71
00:05:46,847 --> 00:05:49,474
সন্দেহভাজনকে শেষবার
ক্যামেরাতে দেখা যায় এখানে।
72
00:05:50,309 --> 00:05:53,145
সে যদি গাড়ি করে আসতো, তাহলে তার
সেই গাড়িতে করেই যাওয়ার কথা, তাই না?
73
00:05:53,228 --> 00:05:55,731
কোথায় কোথায় ক্যামেরা আছে
সেটাও নিশ্চয়ই তার জানার কথা।
74
00:05:55,814 --> 00:05:58,192
তাহলে সে সরুগলি আর ফুটপাত ব্যবহার করেছে।
75
00:05:59,860 --> 00:06:03,363
সবকিছু তার জানা ছিলো!
কারো জবানবন্দি নেয়া হয়েছে?
76
00:06:03,989 --> 00:06:05,991
কর্মচারীদের সাথে কথা হয়েছে!
77
00:06:06,074 --> 00:06:07,951
পার্কিং লটের গাড়িগুলোর
লাইসেন্স প্লেটও করে নেবো।
78
00:06:08,327 --> 00:06:10,996
ড. হং এর ব্যাপারটা কী করবো?
79
00:06:11,496 --> 00:06:13,790
- এখনও তার হদিস পাওয়া যায়নি?
- না!
80
00:06:15,000 --> 00:06:17,085
বিসি রিসার্চ সেন্টারে গিয়ে দেখো...
81
00:06:17,169 --> 00:06:18,754
...কিছু পাওয়া যায় কিনা!
82
00:06:18,837 --> 00:06:20,631
তারপর ফুটেজটা পরীক্ষার জন্য পাঠাবে।
83
00:06:20,714 --> 00:06:21,590
দাঁড়াও...
84
00:06:21,673 --> 00:06:23,592
আগে লাইসেন্স প্লেটগুলো দেখবো
নাকি বিসি রিসার্চ সেন্টারে যাবো?
85
00:06:23,675 --> 00:06:24,676
দুটোই!
86
00:06:28,555 --> 00:06:29,389
জেয়ি!
87
00:06:30,724 --> 00:06:32,434
দোইয়্যুন বেঁচে আছে!
88
00:06:33,852 --> 00:06:35,729
এই ছবির ছেলেটা ও-ই!
89
00:07:14,142 --> 00:07:16,186
এই মুহূর্তে কী করব বুঝতে পারছি না।
90
00:07:17,521 --> 00:07:19,857
তোমার প্রতি ভালবাসার জন্য
নাকি ওর প্রতি ভালবাসার জন্য...
91
00:07:21,149 --> 00:07:23,694
...তোমার হাতটা ধরে আছি বুঝতে পারছি না।
92
00:07:29,032 --> 00:07:30,576
জুনকিও কী এমনটাই ভাবতো?
93
00:07:56,977 --> 00:07:58,645
আমি খুব দিশেহারা হয়ে আছি!
94
00:08:01,023 --> 00:08:03,609
তুমি কীভাবে এতটা নিশ্চিত ছিলে যে,
দোইয়্যুন বেঁচে আছে?
95
00:08:05,736 --> 00:08:08,238
আমার মনে হয় না,
তোমার স্ত্রী এর উত্তর দিতে পারবে!
96
00:08:09,364 --> 00:08:13,243
ইদানীং কেমন যেনো হয়ে গেছো!
এমনটা তোমার সাথে যায় না!
97
00:08:16,663 --> 00:08:18,790
দোইয়্যুনকে কীভাবে খুঁজব বুঝতে পারছি না।
98
00:08:24,213 --> 00:08:26,882
সব তদন্তের ক্ষেত্রেই এরকম মূহুর্ত আসে!
99
00:08:28,425 --> 00:08:31,220
কঠিন পরিস্থিতিতে পড়ে
সবকিছু উলটপালট হয়ে যায়।
100
00:08:33,096 --> 00:08:35,849
আর তখনই নতুন করে আবার শুরু করতে হয়।
101
00:08:36,725 --> 00:08:37,643
তাই...
102
00:08:38,309 --> 00:08:40,770
...আমাদের কাছে এখন কী কী তথ্য আছে?
103
00:08:41,688 --> 00:08:45,359
তোমার ছেলেকে শেষবার
কোথায় জীবিত দেখেছিলে?
104
00:08:45,442 --> 00:08:47,402
মানে আমার সেই বাড়িটাতে ফিরে যাওয়া উচিত?
105
00:08:48,028 --> 00:08:49,404
এছাড়া আর কোন আইডিয়া আছে?
106
00:08:52,366 --> 00:08:54,493
পুলিশ বাড়ির বাইরে থেকে
আমার উপর নজর রাখছে।
107
00:08:56,453 --> 00:08:58,288
তাহলে হয়তো তুমি কিছুই করতে পারবে না।
108
00:08:59,373 --> 00:09:02,042
তোমার এখন বসে বসে
কিছু সময় নষ্ট করতে হবে।
109
00:09:18,141 --> 00:09:19,685
- কেউ একজন আসছে!
- কে?
110
00:09:20,686 --> 00:09:24,189
- এটা নার্স মনে হয়!
- হ্যাঁ, তাই তো!
111
00:09:27,109 --> 00:09:28,151
- হ্যালো, ম্যাডাম!
- হ্যালো!
112
00:09:28,318 --> 00:09:32,406
ডাক্তার সাহেব আপনাদেরকে এগুলো দিতে বলেছেন!
অনেক খাটনি হচ্ছে আপনাদের।
113
00:09:32,489 --> 00:09:34,157
ধন্যবাদ! এসবের প্রয়োজন ছিল না!
114
00:09:34,491 --> 00:09:37,369
আপনাদের কারণে আমরা
বেশ নির্বিঘ্নে থাকতে পারছি।
115
00:09:37,452 --> 00:09:38,453
- কি যে বলেন!
- আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি।
116
00:09:38,537 --> 00:09:40,330
- আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি!
- খুব ভালো লাগলো!
117
00:09:40,414 --> 00:09:42,374
- নিন, কয়েকটা কমলা নিন!
- অবশ্যই! অনেক ধন্যবাদ আপনাকে।
118
00:09:42,457 --> 00:09:44,042
ধন্যবাদ!
119
00:09:44,293 --> 00:09:46,170
- ওরে, ড. কোহ! আমাদের যেতে হবে!
- যেহেতু আপনারা এখানেই থাকছেন...
120
00:09:46,253 --> 00:09:48,380
- মাফ করবেন!
- আপনারা খাবার খান কোথায়?
121
00:09:48,463 --> 00:09:49,590
জলদি করো! উনার পিছু নাও!
122
00:10:08,358 --> 00:10:11,236
বলো? কোহ'র বাসায় কিছু হয়েছে নাকি?
123
00:10:11,403 --> 00:10:12,654
সে হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায়।
124
00:10:12,738 --> 00:10:14,072
আমরা তার পিছু নিয়েছি!
125
00:10:14,531 --> 00:10:17,659
সেটাই করতে থাকো! দেখো সে কী করে!
126
00:10:17,743 --> 00:10:21,246
কোন সমস্যা হলে তাকে রক্ষা করবে।
কিছু চোখে পড়লে আমাকে জানাবে।
127
00:10:21,580 --> 00:10:22,497
ঠিক আছে!
128
00:10:29,171 --> 00:10:31,131
আঁকা শেষ হলেই আমার কাছে পাঠিয়ে দেবে।
129
00:10:31,215 --> 00:10:33,050
সাথে সব পুলিশ স্টেশনেও পাঠাবে।
130
00:10:43,018 --> 00:10:44,436
ব্যাটার সমস্যা কী?
131
00:11:11,839 --> 00:11:13,632
ওরে, ওরে! এসব কী?
132
00:11:17,553 --> 00:11:19,096
বাল রে!
133
00:11:21,431 --> 00:11:25,394
গত দুইদিন ধরে ড. হং এখানে আসেনি
এবং কোন ফোনও করেনি।
134
00:11:26,311 --> 00:11:28,272
সে এমনটা আগে কখনও করেনি।
135
00:11:28,355 --> 00:11:30,065
সে কখনও দায়িত্বে অবহেলা করে না।
136
00:11:31,567 --> 00:11:33,443
আমরাও তাকে নিয়ে চিন্তিত!
137
00:11:34,611 --> 00:11:36,947
শেষ কবে তাকে দেখেছিলেন?
138
00:11:39,408 --> 00:11:42,995
সম্ভবত সোমবার রাত ৯টায়!
যখন সে বাসায় ফিরে যাচ্ছিলো।
139
00:11:43,078 --> 00:11:46,790
তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন?
140
00:11:49,626 --> 00:11:53,797
সবকিছু প্রতিদিনের মতো স্বাভাবিকই ছিলো!
আমরা একে অপরকে শুভ রাত্রি বলেছিলাম।
141
00:11:59,261 --> 00:12:01,513
যদি কিছু মনে না করেন,
তার স্টাফ ফাইলটা দেখতে পারি?
142
00:12:01,597 --> 00:12:03,765
হয়তো তার সাথে যোগাযোগ
থাকা কাউকে পেয়েও যেতে পারি।
143
00:12:03,849 --> 00:12:05,517
তার মায়ের সাথেই তার বেশি কথা হতো...
144
00:12:05,601 --> 00:12:08,061
...কিন্তু এই কয়দিনে তিনিও তাকে দেখেন নি।
145
00:12:09,188 --> 00:12:10,856
তাহলে, তার মায়ের সাথে কথা হয়েছে আপনার?
146
00:12:13,400 --> 00:12:16,528
কোনভাবেই তার কোন
খোঁজ পাচ্ছিলাম না তাই!
147
00:12:17,654 --> 00:12:18,780
বুঝতে পেরেছি!
148
00:12:42,137 --> 00:12:43,805
বাড়িটার পাশে একটা লেকও আছে।
149
00:12:44,848 --> 00:12:45,682
তাই?
150
00:12:47,601 --> 00:12:48,644
ওহ!
151
00:12:49,811 --> 00:12:51,271
আসলে, আমি যেতে পারবো না।
152
00:12:56,944 --> 00:12:59,363
তোমার যাওয়ার কথা শুনে
দোইয়্যুন খুব খুশি হয়েছিল।
153
00:13:01,698 --> 00:13:02,491
আমিও!
154
00:13:03,325 --> 00:13:07,037
আগামী সপ্তাহের শুরুতেই ল্যাবে
একটা সমীক্ষা পর্যালোচনা রয়েছে।
155
00:13:11,291 --> 00:13:12,876
বুঝি না আমি!
156
00:13:15,921 --> 00:13:18,215
সারাক্ষণ শুধু কাজ নিয়ে পড়ে থাকো কেন?
157
00:13:18,590 --> 00:13:20,884
তুমি সবকিছুর আগে এটাকে রাখো কেন?
158
00:13:23,595 --> 00:13:25,222
বুঝতে পারছো না কেন?
159
00:13:25,931 --> 00:13:28,308
একসময় তুমিও সারাক্ষণ
তোমার গবেষণা নিয়ে পড়ে থাকতে।
160
00:13:28,392 --> 00:13:30,310
হ্যাঁ, ঠিক বলেছো! পড়ে থাকতাম!
161
00:13:31,937 --> 00:13:33,814
আমি এখনও সেই সময়টার কথা ভাবি...
162
00:13:35,566 --> 00:13:38,235
...এবং জীবনের সেই
সময়টাকে খুবই মিস করি।
163
00:13:41,238 --> 00:13:47,327
কিন্তু তোমার আর দোইয়্যুনের জন্য
সেটাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
164
00:13:49,079 --> 00:13:51,498
তুমিও আমাদের জন্য এমনটা করতে পারবে না?
165
00:13:52,958 --> 00:13:55,419
নিজের কাজকে ত্যাগ করলেই
আমি একজন ভালো বাবা হয়ে যাবো না।
166
00:13:56,003 --> 00:13:58,088
আমি তোমাকে কাজ ছেড়ে দিতে বলছি না।
167
00:13:59,381 --> 00:14:02,259
আমি শুধু জানতে চাচ্ছি,
আমাদেরকে কবে একটু সময় দেবে?
168
00:14:03,719 --> 00:14:04,887
খুব শীঘ্রই! কথা দিলাম!
169
00:14:05,679 --> 00:14:07,181
কিন্তু এখন পারবো না!
170
00:14:11,476 --> 00:14:13,395
তোমরা দু'জন আমাকে ছাড়াই যাবে।
171
00:14:40,881 --> 00:14:42,508
ওই যে দোইয়্যুন!
172
00:14:43,800 --> 00:14:44,968
হেই!
173
00:15:08,242 --> 00:15:10,244
- স্যরি, দেরি করে ফেললাম!
- ব্যাপার না!
174
00:15:10,327 --> 00:15:12,621
- তুমি নিশ্চয়ই ক্লান্ত!
- আমি ঠিক আছি!
175
00:15:54,997 --> 00:15:56,623
ধাক্কা দেবো?
176
00:16:01,211 --> 00:16:02,921
জায়গাটা খুব সুন্দর!
177
00:16:05,841 --> 00:16:06,925
আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।
178
00:16:07,384 --> 00:16:09,928
কষ্ট করে এতটা পথ
আসার জন্য ধন্যবাদ তোমাদেরকে।
179
00:16:16,602 --> 00:16:19,313
আমার মনে হয়, হেজিন এখানে
আসায় দোইয়্যুন খুব খুশি হয়েছে।
180
00:16:31,909 --> 00:16:33,785
মা-বাবা চলে গেলো!
181
00:16:33,952 --> 00:16:36,121
- ধন্যবাদ!
- আস্তে!
182
00:16:36,205 --> 00:16:37,331
- আমি ধরে ফেলেছি!
- ভালই দেখাচ্ছে!
183
00:16:37,414 --> 00:16:40,042
- তোমরা স্ন্যাকস খাবে?
- খুব মজার!
184
00:16:44,129 --> 00:16:46,423
- তোমার ভাল লাগছে?
- খুব ভাল লাগছে!
185
00:16:46,507 --> 00:16:48,509
- হেজিন আসায় খুশি হয়েছো?
- হ্যাঁ!
186
00:16:52,763 --> 00:16:54,806
ড. কোহ কিছু মনে করবেন না তো?
187
00:16:56,308 --> 00:16:57,392
মানে?
188
00:16:57,768 --> 00:16:59,394
এই যে, আমি আর হেজিন...
189
00:17:00,354 --> 00:17:02,439
...তোমাদের সাথে এখানে থাকছি।
190
00:17:06,401 --> 00:17:07,653
আরে এটা কোন ব্যাপার না!
191
00:17:09,112 --> 00:17:13,116
তোমরা এখানে আছো যে তা
নিয়ে ভাবার মতো সময় ওর নেই।
192
00:17:14,034 --> 00:17:18,413
হিংসে কীভাবে করে ও সেটাই জানে না।
193
00:17:19,873 --> 00:17:21,375
মাঝেমাঝে আমি এটা ভাবি যে...
194
00:17:23,210 --> 00:17:26,713
...আসলেই কী ওর মধ্যে কোন
আবেগ-অনুভূতি আছে কিনা!
195
00:17:30,801 --> 00:17:36,348
সে যদি একটিবারের জন্য আমাকে
বুঝার চেষ্টা করতো...
196
00:17:36,431 --> 00:17:38,225
...কিংবা আমার অনুভূতি নিয়ে ভাবতো।
197
00:17:40,769 --> 00:17:41,979
কী দেখতে পেলে?
198
00:17:52,698 --> 00:17:53,740
আমাকে ছাড়া...
199
00:17:56,076 --> 00:17:58,662
...ওদেরকে একদম আদর্শ পরিবার মনে হচ্ছিলো।
200
00:18:06,670 --> 00:18:08,755
এসব দ্বিধাগুলোই...
201
00:18:09,882 --> 00:18:11,592
...সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়।
202
00:18:14,469 --> 00:18:15,679
আমি এখানে কী করছি ভাই?
203
00:18:17,181 --> 00:18:18,724
একমাত্র যেটা বুঝতে পারলাম তা হলো...
204
00:18:19,308 --> 00:18:21,560
স্বামী হিসেবে আমি এতটাই বাজে ছিলাম যে...
205
00:18:23,145 --> 00:18:25,439
...আমার স্ত্রী অন্যজনের সাথে
সম্পর্কে জড়িয়ে পড়ে।
206
00:18:27,983 --> 00:18:30,944
দোইয়্যুনকে খুঁজে পেতে
এসব আমার কাজে আসবে না।
207
00:18:37,618 --> 00:18:40,370
আমার কী করা উচিত বুঝতেই পারছি না।
208
00:18:40,829 --> 00:18:42,706
নিজেকে এতটা হেয় ভেবো না তো!
209
00:18:44,583 --> 00:18:47,127
অন্ধাকারের সাথে নিজের দৃষ্টিকে
খাপ খাইয়ে নেয়ার জন্য অপেক্ষা করো।
210
00:20:01,159 --> 00:20:02,327
কে?
211
00:20:03,453 --> 00:20:06,832
হ্যালো, ম্যাডাম! আমি নামিলের বন্ধু।
ওর জন্য চিন্তা হচ্ছিল তাই আসলাম।
212
00:20:07,374 --> 00:20:08,625
মানে? কেন?
213
00:20:08,709 --> 00:20:11,211
কাল রাতে আমাদের একসাথে
ড্রিংকস করার কথা ছিলো...
214
00:20:11,587 --> 00:20:13,505
...কিন্তু ও বারেই যায়নি!
215
00:20:13,589 --> 00:20:17,134
ওহ, তাই নাকি?
একদমই ঠিক করেনি এটা!
216
00:20:18,510 --> 00:20:22,389
তুমিও কি রিসার্চ সেন্টারে কাজ করো নাকি?
217
00:20:54,880 --> 00:20:56,340
আসলে, কিছু মনে কোরো না...
218
00:20:56,507 --> 00:21:00,344
...নামিল এক আত্মীয়ের বাড়ি গিয়েছে
কিন্তু এখনও ফিরে আসেনি।
219
00:21:00,427 --> 00:21:03,138
তুমি যে এসেছ সেটা আমি ওকে জানি দেবো।
220
00:21:03,597 --> 00:21:06,266
আর তোমার সাথে কথার খেলাপ করার জন্য
ওকে আচ্ছা করে বকা দিয়ে দেবো।
221
00:21:17,653 --> 00:21:19,321
শুয়ারের বাচ্চাটা কোথায়?
222
00:21:29,373 --> 00:21:31,500
অবিলম্বে ওটা লাগিয়ে দাও!
কোন প্রমাণ না রেখে ফিরে আসো।
223
00:24:56,914 --> 00:24:57,998
মিকা!
224
00:25:04,588 --> 00:25:05,797
মিকা?
225
00:25:09,259 --> 00:25:12,387
আরে! তুমি বাহিরে গেলে কীভাবে?
226
00:25:14,890 --> 00:25:15,974
মিকা!
227
00:25:56,473 --> 00:25:57,516
আম্মু?
228
00:26:05,524 --> 00:26:06,650
মিকা! এদিকে আসো!
229
00:26:07,276 --> 00:26:09,194
মিকা!
230
00:26:20,080 --> 00:26:20,998
মিকা?
231
00:26:23,125 --> 00:26:25,377
ফিরে এসো! বাহিরে থাকা বিপজ্জনক!
232
00:26:31,508 --> 00:26:33,135
মিকা, কোথায় গেলে তুমি?
233
00:26:34,261 --> 00:26:35,262
মিকা?
234
00:26:39,558 --> 00:26:40,559
এটা আবার কী?
235
00:26:40,976 --> 00:26:44,479
পুলিশের জন্য তো কিছু রেখে যেতে হবে।
236
00:27:04,291 --> 00:27:07,044
হয়েছে! গাড়ি নিয়ে আয়!
237
00:27:20,724 --> 00:27:21,850
মিকা!
238
00:27:22,726 --> 00:27:25,437
মিকা, এখানে কী করছ তুমি?
239
00:27:27,189 --> 00:27:28,690
বাহিরে বের হলে কীভাবে?
240
00:27:35,822 --> 00:27:39,284
তুমি হারিয়ে গেলে দোইয়্যুন
কত কষ্ট পাবে জানো না?
241
00:27:53,006 --> 00:27:53,841
দোইয়্যুন!
242
00:27:54,007 --> 00:27:54,800
দোইয়্যুন!
243
00:27:56,218 --> 00:27:57,261
দোইয়্যুন!
244
00:27:57,344 --> 00:27:58,303
দোইয়্যুন!
245
00:28:05,102 --> 00:28:06,144
দোইয়্যুন!
246
00:28:10,357 --> 00:28:12,651
দোইয়্যুন!
247
00:28:14,319 --> 00:28:16,154
দোইয়্যুন!
248
00:28:18,657 --> 00:28:20,075
দোইয়্যুন!
249
00:28:46,101 --> 00:28:47,019
চল!
250
00:28:53,859 --> 00:28:55,110
ওটা দোইয়্যুন ছিল না!
251
00:28:56,945 --> 00:29:00,199
কফিনে থাকা বাচ্চাটা আমার ছেলে না!
252
00:29:01,658 --> 00:29:05,746
সে বেঁচে আছে আর আমি
সেটা প্রমাণ করতে পারবো।
253
00:29:06,455 --> 00:29:10,375
তুমি ঠিক বলেছিলে! তারা মার্কেটের
পার্কিং লটে একটা গাড়ি নিয়ে ঢুকেছিল।
254
00:29:10,459 --> 00:29:12,753
ডিটেকটিভ নাম ফিঙ্গারপ্রিন্ট খুঁজছে!
255
00:29:12,836 --> 00:29:14,922
- কিছু পেলে সে আমাকে জানাবে।
- আর ড. হং?
256
00:29:15,005 --> 00:29:18,133
তার সার্চ হিস্টোরিতে কিছু
ওয়েবসাইট খুঁজে পেয়েছি।
257
00:29:18,217 --> 00:29:23,055
সে ভাড়ায় চালিত গাড়ি, সমুদ্র ভ্রমণ,
এবং ট্রেনের টিকেটের জন্য সার্চ করেছিলো।
ব্যাটা পালানোর চেষ্টা করছে।
258
00:29:23,555 --> 00:29:25,516
- কোথা থেকে লগ-ইন করেছিল?
- দবং-দং থেকে!
259
00:29:25,599 --> 00:29:28,143
ওর মা ওখানেই থাকে,
তাই আমি ওখানে যাচ্ছি।
260
00:29:28,227 --> 00:29:30,562
তোমার সাথে ওখানে দেখা হবে।
ঠিকানাটা পাঠাও আমাকে।
261
00:29:30,646 --> 00:29:31,480
ঠিক আছে!
262
00:30:12,354 --> 00:30:15,232
দোইয়্যুন কোহ, আমাদের স্নেহের পুত্র!
263
00:31:14,750 --> 00:31:18,420
কিরে ভাই? ভূতের সিনেমা বানাতে চাচ্ছো নাকি?
264
00:31:20,339 --> 00:31:22,090
প্রমাণ হিসেবে ভিডিও করে রাখছি!
265
00:31:23,342 --> 00:31:24,301
প্রমাণ?
266
00:31:25,886 --> 00:31:27,179
আরে দাঁড়াও...
267
00:31:28,597 --> 00:31:29,389
ড. কোহ!
268
00:31:39,191 --> 00:31:43,070
এই ভিডিও এটাও প্রমাণ করবে যে,
তুমি একটা কবরস্থানকে অপবিত্র করেছো।
269
00:32:07,302 --> 00:32:08,762
বাড়িতে কেউ আছে বলে তো মনে হচ্ছে না।
270
00:32:14,101 --> 00:32:16,144
- দেখলে ওটা?
- ভেতরে কেউ আছে!
271
00:32:32,369 --> 00:32:33,662
বাড়িতে কেউ আছেন?
272
00:32:35,831 --> 00:32:38,917
দাঁড়াও! ওই দরজাটা খোলা!
273
00:32:57,477 --> 00:32:58,604
কেউ আছেন?
274
00:33:01,481 --> 00:33:03,984
আমরা আপনাকে দেখতে পাচ্ছি।
দয়া করে দরজাটা খুলবেন?
275
00:33:07,404 --> 00:33:08,488
কেউ আছেন?
276
00:33:12,993 --> 00:33:13,994
কে বলছেন?
277
00:33:17,831 --> 00:33:19,875
আপনি নামিলের মা?
278
00:33:20,542 --> 00:33:22,085
হ্যাঁ!
279
00:33:22,169 --> 00:33:25,589
আপনার ছেলে কোথায় আছে জানেন?
280
00:33:25,672 --> 00:33:30,469
আমি ওর সাথে কয়েকদিন ধরে
যোগাযোগ করতে পারছি না।
281
00:33:31,261 --> 00:33:34,556
আমরা বেশ কয়েকবার নক করেছি।
আপনি মনে হয় ব্যস্ত ছিলেন!
282
00:33:34,640 --> 00:33:36,600
স্যরি, আমি মাত্র ঘুম থেকে উঠলাম।
283
00:33:37,893 --> 00:33:41,271
আপনি ঠিক আছেন?
আপনাকে অসুস্থ মনে হচ্ছে।
284
00:33:41,355 --> 00:33:43,565
আমার শরীর ভাল লাগছে না!
285
00:33:49,821 --> 00:33:54,159
আপনার ছেলে কোথায়
যেতে পারে বলতে পারবেন?
286
00:33:54,910 --> 00:33:56,954
অথবা তার সাথে যোগাযোগ
করার কোন উপায় আছে?
287
00:33:57,579 --> 00:34:00,165
দুঃখিত, আমি বলতে পারবো না।
288
00:34:01,750 --> 00:34:03,544
যাওয়ার আগে আরেকটা জিনিস জানার ছিলো।
289
00:34:05,254 --> 00:34:07,130
আমরা একজনকে খুঁজছি!
290
00:34:09,925 --> 00:34:14,972
এই লোকটাকে কোথাও দেখেছেন?
291
00:34:16,139 --> 00:34:19,643
না বলুন! তিন বলার সাথে সাথে সরে যাবেন।
292
00:34:24,022 --> 00:34:25,148
না, আমি কোথাও দেখিনি।
293
00:34:31,071 --> 00:34:31,864
এক...
294
00:34:34,408 --> 00:34:35,409
দুই...
295
00:34:37,244 --> 00:34:38,036
তিন!
296
00:35:18,619 --> 00:35:23,415
ড. হং'য়ের ঠিকানা পেয়েছি!
এখন সেখানেই যাচ্ছি!
297
00:35:24,583 --> 00:35:26,835
তাকে হাতে পাওয়া মাত্রই ফোন করবো।
298
00:35:26,919 --> 00:35:28,420
ট্যাক্সি!
ফ্রি!
299
00:35:28,587 --> 00:35:29,630
হ্যালো!
300
00:35:31,423 --> 00:35:32,633
হাপছেওন চলুন!
301
00:35:54,696 --> 00:35:55,447
বলো?
302
00:35:55,864 --> 00:35:58,617
ড. হং'য়ের ঠিকানার জন্য লোকটা
উনার উপর নির্মমভাবে অত্যাচার করেছে।
303
00:35:59,618 --> 00:36:03,664
উনার একটা আঙ্গুল কেটে নিয়েছে।
304
00:36:04,414 --> 00:36:06,375
সাইকোর বাচ্চা!
305
00:36:06,959 --> 00:36:08,669
কোথায় আছে সেটা জেনে গেলে,
হং-কে ওরা মেরে ফেলবে!
306
00:36:08,752 --> 00:36:10,128
তার আগে আমাদের ওকে খুঁজে বের করতে হবে।
307
00:36:10,212 --> 00:36:13,841
ড. হং তার মায়ের ক্রেডিট কার্ড দিয়ে
ট্রেনের টিকেট কিনেছিলো।
308
00:36:14,299 --> 00:36:17,135
সে দু'ঘন্টা আগে জিনজুতে পৌঁছেছে!
309
00:36:17,219 --> 00:36:19,888
সে জিনজু স্টেশন থেকে
হাপছেওনের বাস ধরেছে।
310
00:36:20,264 --> 00:36:23,433
হাপছেওন? সে ওখানে কী করছে?
311
00:36:24,810 --> 00:36:27,896
ওর মাকে জিজ্ঞেস করো যে,
সে হাপছেওনে কী জন্য যেতে পারে?
312
00:36:27,980 --> 00:36:30,607
বুঝতে পারছি উনার অবস্থা খুব খারাপ,
কিন্তু উনাকে বলো তার ছেলের জীবন ঝুঁকিতে আছে।
313
00:36:32,901 --> 00:36:33,777
ঠিক আছে!
314
00:36:34,236 --> 00:36:35,195
দাঁড়াও!
315
00:36:40,492 --> 00:36:42,327
আরোগ্যময় যাত্রা
তনগিনসা মন্দির
316
00:38:05,118 --> 00:38:05,953
ওটা কী?
317
00:38:07,037 --> 00:38:08,372
কী করতে চাচ্ছো তুমি?
318
00:38:08,914 --> 00:38:11,333
পোড়া লাশ থেকে ডিএনএ পাওয়ার জন্য...
319
00:38:12,209 --> 00:38:14,545
...হাড়ের ভেতর থেকে
নমুনা সংগ্রহ করতে হবে।
320
00:39:04,303 --> 00:39:05,596
ড. কোহ ফিরে এসেছে!
321
00:39:10,726 --> 00:39:12,060
এমনভাবে ঢুকছে কেন?
322
00:39:13,645 --> 00:39:15,230
চুপিসারে ঢুকতে চাচ্ছে মনে হয়!
323
00:39:31,205 --> 00:39:32,080
ঠিক বলেছো!
324
00:39:37,127 --> 00:39:39,796
- ড. সেওন কোহ'কে নিয়ে আর সমস্যা নেই।
- আচ্ছা!
325
00:39:39,880 --> 00:39:41,256
ড. কোহ নিরাপদে বাড়ি এসেছেন।
326
00:39:56,813 --> 00:39:58,857
পিতৃত্ব সম্ভাবনার পরীক্ষার ফলাফল : সাদৃশ্যতা নেই।
327
00:40:01,026 --> 00:40:02,027
আমার অনুশোচনা হচ্ছে!
328
00:40:06,073 --> 00:40:11,662
দোইয়্যুনের শেষকৃত্যে আমার থাকা উচিত ছিল।
329
00:40:14,706 --> 00:40:16,667
তোমার কষ্টটা ভাগ না করে নিতে পারলেও...
330
00:40:20,587 --> 00:40:23,006
...তোমাকে বুকে টেনে নিতে পারতাম।
331
00:40:25,175 --> 00:40:26,552
তুমি ঠিকই বলেছিলে...
332
00:40:28,762 --> 00:40:30,556
...ওই বাড়িতে পাওয়া বাচ্চাটা...
333
00:40:34,309 --> 00:40:35,936
...আমাদের ছেলে ছিল না।
334
00:40:44,736 --> 00:40:45,821
তখন যদি...
335
00:40:49,491 --> 00:40:51,326
...তোমার কথাটা বিশ্বাস করে নিতাম।
336
00:41:48,634 --> 00:41:51,094
জানিনা দোইয়্যুনের জায়গায় ওটা কে ছিল...
337
00:41:52,846 --> 00:41:54,806
...কিংবা ওটা কোথা থেকে আসলো।
338
00:41:57,100 --> 00:41:58,769
ডিএনএ পরীক্ষায় বলছে...
339
00:42:01,063 --> 00:42:02,814
...ওটা দোইয়্যুন ছিল না।
340
00:42:07,569 --> 00:42:08,987
আমার জায়গায় তুমি থাকলে...
341
00:42:10,531 --> 00:42:12,449
...তুমি ওই বাচ্চাটার
বাবা-মাকে নিয়ে চিন্তা করতে।
342
00:42:14,743 --> 00:42:16,995
বলতে যে, আমাদের মতো অন্যকোন
বাবা-মার কোল খালি হয়েছে।
343
00:42:52,155 --> 00:42:53,282
কী করছো?
344
00:42:54,283 --> 00:42:58,161
ওই বাচ্চাটার মাথায় সার্জারীর দাগ ছিলো।
345
00:42:59,079 --> 00:43:01,957
হতে পারে ব্রেইন ক্যান্সার
কিংবা হিস্টিরিয়ার কারণে।
346
00:43:02,541 --> 00:43:06,795
তাদি এটা বের করতে পারি যে,
তার সার্জারীটা কিসের এবং কেন হয়েছিল...
347
00:43:07,296 --> 00:43:09,089
...তাহলে তার পরিচয়ও বের করতে পারবো।
348
00:43:12,634 --> 00:43:15,387
৭৮% সম্ভাবনা রয়েছে যে,
তার মধ্যে অটিসমের লক্ষণ ছিল।
349
00:43:17,097 --> 00:43:18,390
মস্তিষ্কে অস্বাভাবিকতা ছিলো।
350
00:43:20,559 --> 00:43:23,228
এধরণের প্রোগ্রাম দোইয়্যুনের উপকারে আসতে পারে।
351
00:43:23,312 --> 00:43:24,813
দোইয়্যুন, আসো!
352
00:43:29,109 --> 00:43:29,943
তাকে পেয়ে গেছি!
353
00:43:41,538 --> 00:43:42,414
ড. কোহ?
354
00:43:42,497 --> 00:43:45,000
দোইয়্যুন যে বেঁচে আছে,
সেটা আমি প্রমাণ করতে পারবো।
355
00:43:46,001 --> 00:43:47,085
মানে?
356
00:43:47,794 --> 00:43:48,629
ড. কোহ...
357
00:43:48,712 --> 00:43:50,172
আমাদের এক্ষুনি দেখা করা দরকার।
358
00:43:50,672 --> 00:43:55,302
এখন পারবো না!
ড. হং'য়ের খোঁজে দক্ষিণে যাচ্ছি।
359
00:43:55,636 --> 00:43:57,137
সে কোথায় আছে জানেন?
360
00:43:57,596 --> 00:43:59,848
সিউলে ফিরে আসার
পরপরই আপনাকে জানাবো।
361
00:44:00,599 --> 00:44:01,558
হ্যালো? হ্যালো?
362
00:44:13,237 --> 00:44:15,531
ওরে! চোখের সামনে দিয়েই চলে যাচ্ছে!
363
00:44:15,614 --> 00:44:18,158
- ড. কোহ! ড. কোহ!
- কী হয়েছে?
364
00:44:18,242 --> 00:44:20,577
ড. কোহ! আর কার কথা বলবো?
365
00:44:20,661 --> 00:44:21,703
সে কোথায় যাচ্ছে?
366
00:44:33,465 --> 00:44:34,550
ওয়াও!
367
00:44:35,634 --> 00:44:37,636
ধুরো! আবারও তাকে হারিয়ে ফেললাম।
368
00:44:37,719 --> 00:44:40,264
ডাক্তারেরা এভাবে ড্রাইভ করে নাকি?
369
00:44:40,973 --> 00:44:42,975
রেসারের মতো গাড়ি চালায় শালায়!
370
00:45:14,548 --> 00:45:16,550
আমি দোইয়্যুন কোহ'য়ের বাবা।
371
00:45:16,842 --> 00:45:18,051
এক মিনিট, প্লিজ!
372
00:45:18,135 --> 00:45:20,179
আমি তার প্রধান ডাক্তারের সাথে কথা বলতে চাই।
373
00:45:20,554 --> 00:45:21,513
হ্যাঁ, অবশ্যই!
374
00:45:35,110 --> 00:45:38,155
ড. সুজুং হিউন, ডিরেক্টর,
শিশু ও কিশোর উন্নয়ন বিশেষজ্ঞ!
375
00:45:45,078 --> 00:45:46,413
এক্সকিউজ মি, স্যার!
376
00:45:47,414 --> 00:45:50,626
দয়া করে একটু বসুন!
শীঘ্রই আপনাকে ডাকবো।
377
00:45:51,543 --> 00:45:54,713
- সাংহি, উনাকে একটু সাহায্য করো।
- প্লিজ, আমার সাথে আসুন, স্যার।
378
00:45:59,510 --> 00:46:01,053
প্লিজ, এখানে বসে অপেক্ষা করুন।
379
00:46:06,767 --> 00:46:10,229
ড. হিয়ুন, দোইয়্যুনের বাবা
আপনার জন্য অপেক্ষা করছে।
380
00:46:34,169 --> 00:46:35,212
হেজিন!
381
00:46:37,214 --> 00:46:38,507
তুমি এখানে কী করছো?
382
00:46:39,049 --> 00:46:40,759
দোইয়্যুন ওখানে ছিলো!
383
00:47:15,294 --> 00:47:17,421
আচ্ছা, ম্যাডাম!
384
00:47:45,657 --> 00:47:49,161
এক্সকিউজ মি, স্যার!
আপনি এভাবে প্রবেশ করতে পারেন না।
385
00:47:50,078 --> 00:47:51,205
ড. হিয়ুন, আমি দুঃখিত!
386
00:47:51,288 --> 00:47:52,831
আমি ফোনে কথা বলার সময়
উনি ভেতরে চলে এসেছেন।
387
00:47:53,498 --> 00:47:55,459
সমস্যা নেই! তুমি যাও!
388
00:48:03,050 --> 00:48:04,259
প্লিজ, বসুন!
389
00:48:11,475 --> 00:48:13,018
আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিলো...
390
00:48:13,101 --> 00:48:15,145
...এখানে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
391
00:48:15,229 --> 00:48:17,981
আমার সাথে দেখা করতে চাইতেন? কেন?
392
00:48:18,982 --> 00:48:21,777
আপনার লেখা বইটা
আমার খুব ভাল লেগেছিলো।
393
00:48:21,860 --> 00:48:24,196
আমি জানি যে, এখানে
আমার ছেলের চিকিৎসা চলছিলো।
394
00:48:24,655 --> 00:48:28,700
তা তো অবশ্যই! দোইয়্যুনের বাবা হিসেবেও
আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিলো।
395
00:48:29,201 --> 00:48:33,247
আমি তার মেডিকেল রেকর্ডগুলো
দেখতে চাই, পারবো কী?
396
00:48:34,414 --> 00:48:36,959
অবশ্যই! এক মিনিট!
397
00:48:44,758 --> 00:48:45,884
দোইয়্যুন...
398
00:48:46,218 --> 00:48:47,553
দোইয়্যুন...
399
00:48:50,848 --> 00:48:53,851
ড. কোহ আমার অফিসে এসেছে।
400
00:49:10,868 --> 00:49:12,452
ড. এম - কি চায় সে?
401
00:49:15,622 --> 00:49:20,127
দোইয়্যুনের ফাইল নাম্বার হলো...
402
00:49:21,253 --> 00:49:22,838
ডায়াগনস্টিক রেকর্ড দেখতে চাচ্ছে...
403
00:49:44,610 --> 00:49:45,319
আমাকে ফোন করো!
404
00:49:51,074 --> 00:49:52,159
আসলে, দূর্ভাগ্যবশত...
405
00:49:52,534 --> 00:49:54,912
আমার মনে হয় তার রেকর্ডগুলো
আর্কাইভে পাঠিয়ে দেয়া হয়েছে।
406
00:49:54,995 --> 00:49:58,040
ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে।
আমি এক্ষুনি আসছি!
407
00:50:22,606 --> 00:50:25,734
হ্যাঁ, সে এখন আমার অফিসেই আছে।
কী করবো এখন?
408
00:50:28,278 --> 00:50:29,613
আচ্ছা, সামলে নিচ্ছি!
409
00:50:39,248 --> 00:50:40,832
দোইয়্যুন কোহ : কোন রেকর্ড নেই!
410
00:50:50,092 --> 00:50:51,385
দোইয়্যুন কোহ : কোন রেকর্ড নেই!
411
00:50:55,036 --> 00:53:00,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::