1 00:00:26,660 --> 00:00:29,120 এক্সকিউজ মি, শার্লক! 2 00:00:30,450 --> 00:00:36,290 মিস হাডসন, আজকের এই সুন্দর দিনটাতে তোমাকেও অদ্ভুত রকমের সুন্দর দেখাচ্ছে... 3 00:00:36,290 --> 00:00:39,200 বেশ, তোমার দিনটা শুভ হোক। 4 00:00:39,200 --> 00:00:41,750 আর একটা সেকেন্ড! 5 00:00:41,750 --> 00:00:43,450 এইযে! 6 00:00:46,870 --> 00:00:49,790 খবরদার আমার দিকে তাকিয়ে গজরাবে না! 7 00:00:49,790 --> 00:00:52,830 আর একটু সময় লাগবে! আর একটু হলেই হবে! 8 00:00:52,830 --> 00:00:55,410 তোমার একথা শুনতে শুনতে আমি ক্লান্ত! 9 00:00:55,410 --> 00:00:57,700 টাকা না থাকলে চাকরি নাও! 10 00:00:57,700 --> 00:01:00,660 তা করতে না পারলে আমি তোমাকে ঘাড়ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেবো, বুঝেছ?! 11 00:01:00,660 --> 00:01:03,580 মিস হাডসন, ব্যাপারটা সেরকম কিছু নয়! 12 00:01:03,580 --> 00:01:06,750 আমার চাকরিটা যে অন্যরকম, তা তো জানোই। অপেক্ষা করা আমার চাকরির অংশ! 13 00:01:06,750 --> 00:01:10,580 --হাহ?! --হোমস! হোমস, তাই না? 14 00:01:10,580 --> 00:01:14,540 রাস্তার মাঝে কী নিয়ে চিল্লাচ্ছো? 15 00:01:14,540 --> 00:01:16,040 স্ট্যামফোর্ড! 16 00:01:16,040 --> 00:01:18,410 মিস হাডসন, এ হলো আমার প্রিয় বন্ধু... 17 00:01:18,410 --> 00:01:24,290 আমি স্ট্যামফোর্ড, সেন্ট বার্থালোমিউ হাসপাতালের ডাক্তার। 18 00:01:24,290 --> 00:01:26,450 ওহ, পরিচিত হয়ে ভালো লাগল। 19 00:01:28,120 --> 00:01:31,660 বেশ, আমাকে কিছু টাকা ধার দাও। 20 00:01:34,000 --> 00:01:36,580 এই হচ্ছে অবস্থা। 21 00:01:36,580 --> 00:01:39,200 কী করব কিছুই বুঝছি না। ! 22 00:01:39,200 --> 00:01:41,790 ওহ, মিস হাডসন, এরকম করলে মুখে ভাঁজ পড়ে যাবে। 23 00:01:41,790 --> 00:01:45,910 কী বললে? আর কার চিন্তায় এমনটা হচ্ছে?! 24 00:01:45,910 --> 00:01:53,500 হোমসের জন্য একজন ফ্লাটমেট এনে দেই, যে খরচটা ভাগাভাগি করবে? 25 00:01:54,830 --> 00:01:56,620 ফ্লাটমেট? 26 00:01:57,830 --> 00:02:06,620 অনুবাদে - কুদরতে জাহান 27 00:02:07,830 --> 00:02:13,620 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 28 00:03:28,450 --> 00:03:31,450 "A Study in 'S' Act 1" 29 00:03:31,450 --> 00:03:33,540 আমার সাথে রুম ভাগাভাগি করার জন্য "A Study in 'S' Act 1" 30 00:03:33,540 --> 00:03:34,700 কয়েকজনকে নিয়ে এসেছি। 31 00:03:34,700 --> 00:03:36,750 এদের মাঝে একজনকে বেছে নেবে? 32 00:03:36,750 --> 00:03:40,290 এটা অডিশন নাকি? অবশ্যই নেবো। 33 00:03:40,290 --> 00:03:42,660 বেশ, এই হলো প্রথমজন। 34 00:03:44,410 --> 00:03:50,370 - হেই, তুমি কী করো। - এখন আমি একজন উঠতি অভিনেতা। 35 00:03:50,370 --> 00:03:54,750 - আমার সঙ্গী হতে চাও? - সফল হলে সব টাকা একবারে দিয়ে দেবো। 36 00:03:54,750 --> 00:03:57,200 আমি তাতে রাজি নই। 37 00:03:57,200 --> 00:04:03,200 শুনলাম, আমার কাজের জন্য বাসায় কাউকে আনলে তুমি রাগ করবে না, কথাটা কি ঠিক? 38 00:04:03,200 --> 00:04:05,750 প্রশ্নই আসে না! 39 00:04:05,750 --> 00:04:09,200 বিনা টাকায় মাথার ওপর ছাদ পেয়ে যাবার ধান্ধা? 40 00:04:09,200 --> 00:04:12,160 তুমি কখনোই টাকা দেবে না, তাই না? 41 00:04:14,750 --> 00:04:18,330 আমার সাথে তেড়িবেড়ি করা বন্ধ করো! এরা কেউই যোগ্য না! 42 00:04:18,330 --> 00:04:20,790 তুমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছ! 43 00:04:20,790 --> 00:04:24,700 কিছু একটা ব্যবস্থা না করলে তোমাকে এখান থেকে বের করে দেবো! 44 00:04:27,250 --> 00:04:32,370 স্ট্যামফোর্ড, যাবার কোনো জায়গা নেই। তুমি কি কিছুই করতে পারো না? 45 00:04:32,370 --> 00:04:35,580 হঠাৎ করে এসব কথা। 46 00:04:35,580 --> 00:04:40,040 এক সেকেন্ড, ও হয়তো রাজি হবে... 47 00:04:47,620 --> 00:04:51,410 বেকার স্ট্রিট, 221বি। 48 00:04:52,830 --> 00:04:54,370 এটাই ঠিকানা। 49 00:05:04,910 --> 00:05:08,620 কেউ বাসায় নেই? আমি একদম সময়মতো এসেছি। 50 00:05:10,790 --> 00:05:12,790 মাফ করবেন-- 51 00:05:12,790 --> 00:05:15,370 এটা কীসের গন্ধ? 52 00:05:16,700 --> 00:05:20,700 এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? 53 00:05:23,750 --> 00:05:25,290 এক্সকিউজ মি! 54 00:05:29,910 --> 00:05:32,000 তুমি ঠিক আছ তো?! 55 00:05:33,040 --> 00:05:37,080 ওর নাড়ি স্বাভাবিক, শরিরের তাপমাত্রাও ঠিক আছে.. 56 00:05:38,330 --> 00:05:40,790 দমও আটকাচ্ছে না কেউ। 57 00:05:42,040 --> 00:05:47,750 কোনো ক্ষতের চিহ্ন নেই... তাহলে এ রক্ত এলো কোথা থেকে? 58 00:05:47,750 --> 00:05:50,500 এখন কয়টা বাজে? 59 00:05:53,540 --> 00:05:57,040 এত বেজে গেছে? ঘুমিয়ে গিয়েছিলাম! 60 00:05:57,040 --> 00:06:01,200 তুমি ঠিক আছ? এত রক্ত... 61 00:06:01,200 --> 00:06:04,040 এটা গরুর রক্ত। 62 00:06:04,040 --> 00:06:09,750 দারুণ! একটা প্রতিক্রিয়া পাওয়া গেল। সফল হয়েছি। 63 00:06:09,750 --> 00:06:11,700 কীসে? 64 00:06:11,700 --> 00:06:16,200 একটা রাসায়নিক কেবল রক্তের সাথে বিক্রিয়া করে। 65 00:06:16,200 --> 00:06:19,120 কয়েক মাস আগের রক্তের দাগের সাথেও। 66 00:06:19,120 --> 00:06:23,290 এতে করে বোঝা যায়, এটা রক্ত কি না। 67 00:06:23,290 --> 00:06:24,950 আসলেই... 68 00:06:24,950 --> 00:06:27,080 এটার ব্যবহারিক প্রয়োগের পরে, 69 00:06:27,080 --> 00:06:30,830 অনেকগুলো হত্যারহস্যের মোড় ঘুরে যাবে! 70 00:06:30,830 --> 00:06:33,160 গুয়ায়িক মেথডের টিংচার এটার সাথে মেলে, 71 00:06:33,160 --> 00:06:37,410 কিন্তু সেটা করতে অনেক সময় লাগে, অনেকসময়ে ফলাফলও মেলে না। 72 00:06:37,410 --> 00:06:40,200 কিন্তু এটা-- 73 00:06:40,200 --> 00:06:42,580 তুমি কে? 74 00:06:42,580 --> 00:06:49,200 মাফ করবে, আমি জন এইচ ওয়াটসন। তুমি কি শার্লক হোমস? 75 00:06:49,200 --> 00:06:51,160 --আমার বন্ধু স্ট্যামফোর্ড বলল, তুমি একটা রুম ভাড়া দেবে-- 76 00:06:51,160 --> 00:06:52,910 --হুম... --আমার বন্ধু স্ট্যামফোর্ড বলল-- 77 00:06:52,910 --> 00:06:55,000 তুমি আফগান যুদ্ধ ফেরত একজন ডাক্তার। 78 00:06:55,000 --> 00:06:57,330 সেটা তুমি কীভাবে জানলে...? 79 00:06:57,330 --> 00:06:59,910 যুক্তি দিয়ে। 80 00:06:59,910 --> 00:07:03,120 আমাকে অজ্ঞান দেখার পরে তো একটুও দেরি করোনি। 81 00:07:03,120 --> 00:07:07,000 আমার নাড়ি দেখলে, দম নেবার ব্যবস্থা করলে, 82 00:07:07,000 --> 00:07:10,370 বোঝাই যাচ্ছে তুমি মেডিকেল প্রশিক্ষণপ্রাপ্ত। 83 00:07:10,370 --> 00:07:13,910 রোদে পোড়া দাগও দেখা যাচ্ছে। 84 00:07:13,910 --> 00:07:17,750 এসময়ে লন্ডনে এরকম দাগ হবার কথা বা। 85 00:07:18,750 --> 00:07:23,500 তোমাকে আফগানিস্তানে মেডিক হিসেবে পাঠানো হয়েছিল, এখন অবসর নিয়েছ। 86 00:07:23,500 --> 00:07:28,000 একটু আগে যে পকেট ওয়াচটা দেখলাম, ওটা আর্মি থেকে বেরোনোর পরে দেয়। 87 00:07:28,000 --> 00:07:33,620 সৈন্যভাতা দিয়ে লন্ডনের হোটেলে থেকে পোষাচ্ছে না... 88 00:07:33,620 --> 00:07:38,410 ...তাই রুম শেয়ার করার জন্য খুঁজছ। 89 00:07:38,410 --> 00:07:41,500 ভালো আন্দাজ করছ। 90 00:07:41,500 --> 00:07:45,500 আমি আসলেই আফগান যুদ্ধ থেকে ফেরা একজন মেডিক। 91 00:07:45,500 --> 00:07:48,200 যুক্তিবিদ্যার অসামান্য উদাহরণ। 92 00:07:48,200 --> 00:07:51,790 তাই? তাহলে আজকে তোমার জার্নালে লিখো, 93 00:07:51,790 --> 00:07:55,830 "আমার নতুন ফ্লাটমেট একদম অসাধারণ"? 94 00:07:55,830 --> 00:07:58,160 তুমি তো লেখো, তাই না? 95 00:07:58,160 --> 00:08:00,790 ডানহাতের বুড়ো আঙুলে কালির দাগ। 96 00:08:00,790 --> 00:08:03,500 হ্যাঁ... 97 00:08:03,500 --> 00:08:05,870 আমরা এখন যাই চলো। 98 00:08:05,870 --> 00:08:08,160 কোথায় যাবো? 99 00:08:08,160 --> 00:08:09,830 আমাদের বাড়িওয়ালী, মিস হাডসন, 100 00:08:09,830 --> 00:08:13,160 ডিনারে দাওয়াত দিয়েছে, সেখানে তোমরা পরিচিত হতে পারবে। 101 00:08:13,160 --> 00:08:16,950 শুনে ভালো লাগল, তুমি আমাকে জন বলে ডাকতে পারো। 102 00:08:16,950 --> 00:08:20,750 ঠিক আছে, জন। তোমাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। 103 00:08:20,750 --> 00:08:25,200 কিন্তু আমাদের বাড়িওয়ালী মিস হাডসনের সাথে কথা বলা লাগবে তোমার। 104 00:08:27,750 --> 00:08:31,750 বেশ, আমার নতুন ফ্লাটমেটকে স্বাগত জানানোর জন্য... 105 00:08:31,750 --> 00:08:34,660 আমি এখনো সম্মতি জানাইনি। 106 00:08:34,660 --> 00:08:38,870 চলো ড্রিংক করতে করতে আলোচনা করি। 107 00:08:38,870 --> 00:08:40,620 --চিয়ার্স! --চিয়ার্স... 108 00:08:48,950 --> 00:08:52,000 মিস হাডসন, মদ খাওয়াটা বেশ জমে, না? 109 00:08:52,000 --> 00:08:55,830 জানো, মিস হাডসন কোনো কারণে খুব চিন্তায় থাকে সবসময়ে। 110 00:08:55,830 --> 00:09:00,500 এই চিন্তার পেছনে মূল ভূমিকা কার?! 111 00:09:00,500 --> 00:09:03,790 আন্দাজ করতে পারছি। 112 00:09:03,790 --> 00:09:08,040 তবে, শার্লকের বেশ কিছু অসাধারণ প্রতিভা আছে। 113 00:09:08,040 --> 00:09:11,580 সত্যি বলতে, তার পর্যবেক্ষণের ক্ষমতা আর তার দূরদর্শিতা 114 00:09:11,580 --> 00:09:14,250 দেখলে ভাষা হারিয়ে ফেলি আমি। 115 00:09:14,250 --> 00:09:18,000 ও ওর প্রতিভার অপচয় করে। 116 00:09:18,000 --> 00:09:22,330 ও যদি ওর ধুরন্ধর মগজটাকে দুনিয়ার কাজে লাগাত-- 117 00:09:22,330 --> 00:09:24,040 কী করছ তুমি?! 118 00:09:24,040 --> 00:09:25,790 বাথরুমে যাচ্ছি। 119 00:09:25,790 --> 00:09:27,620 পালানোর চেষ্টা করছ? 120 00:09:27,620 --> 00:09:29,410 মোটেই না। 121 00:09:29,410 --> 00:09:33,410 বেশি চিন্তা হলে আমরা সুবিধামতো একটা বিরতি নিতে পারি। 122 00:09:33,410 --> 00:09:35,200 শার্লক! 123 00:09:35,200 --> 00:09:39,200 লোকটার মাঝে একটুও ভদ্রতাজ্ঞান নেই। 124 00:09:39,200 --> 00:09:43,290 মিস হাডসন, শার্লক আসলে কী ধরনের মানুষ? 125 00:09:43,290 --> 00:09:47,450 ঈশ্বরের দিব্যি, আমি কোনোভাবেই ওকে বুঝতে পারি না। 126 00:09:47,450 --> 00:09:50,410 ও সবসময়েই কিছু না কিছু নিয়ে ভাবে। 127 00:09:50,410 --> 00:09:53,370 মাঝে মাঝে টানা দুই-তিন দিন বাড়ি আসে না। 128 00:09:53,370 --> 00:09:58,250 অন্য সময়ে দরজা লাগিয়ে বসে থাকে, কথা বলে না... 129 00:09:58,250 --> 00:10:02,790 ...কদাচিৎ একটু ভালো আচরণ করে, আমার কথা শোনে। 130 00:10:04,450 --> 00:10:07,660 যাই হোক, ও একটা বাচ্চা! 131 00:10:07,660 --> 00:10:12,200 তাই ওর একজন শান্তশিষ্ট হাউজমেট দরকার! 132 00:10:12,200 --> 00:10:15,290 তুমি ওকে নিয়ে খুব ভাবো, তাই না, মিস হাডসন? 133 00:10:16,200 --> 00:10:18,500 মনে হচ্ছিল তোমরা একই পরিবারের অংশ। 134 00:10:22,450 --> 00:10:26,330 মিস হাডসন এরকম উত্তেজিত হয়ে পড়লে... 135 00:10:26,330 --> 00:10:28,790 এরকমটা তোমার সাথেও ঘটেছে? 136 00:10:28,790 --> 00:10:30,950 আসলেই যুদ্ধক্ষেত্রে খুব খারাপ সময় কাটিয়েছ তুমি। 137 00:10:30,950 --> 00:10:32,160 --হাহ? --আসলেই যুদ্ধক্ষেত্রে খুব খারাপ সময় কাটিয়েছ তুমি। 138 00:10:32,160 --> 00:10:37,580 আরে না, যে সৈন্যরা হাতে বন্দুক তুলে নিয়েছিল... 139 00:10:37,580 --> 00:10:39,250 অনেক ক্ষণ লাগালে। 140 00:10:39,250 --> 00:10:41,290 আহ, হ্যাঁ... 141 00:10:41,290 --> 00:10:45,000 তোমাদের ভালো বনেছে দেখছি। 142 00:10:45,000 --> 00:10:48,950 হ্যাঁ। মিস্টার ওয়াটসন খুবই ভদ্র মানুষ। 143 00:10:54,370 --> 00:10:57,330 উৎসবে বাধা দেবার জন্য দুঃখিত। 144 00:10:57,330 --> 00:10:59,200 ওহ, হ্যালো। 145 00:10:59,200 --> 00:11:01,950 মিস হাডসন, ইনি কে? 146 00:11:03,200 --> 00:11:07,620 ইনি হলেন স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর লেসট্র্যাড। 147 00:11:07,620 --> 00:11:09,200 পুলিশ? 148 00:11:12,200 --> 00:11:16,330 আমার কেস এসে গেছে! 149 00:11:16,330 --> 00:11:17,750 তোমার কেস? 150 00:11:17,750 --> 00:11:23,370 জন, এটা আমার পেশা। পুলিশ যখন কিছু সমাধান করতে পারে না, 151 00:11:23,370 --> 00:11:26,870 তখন আমি গিয়ে সেটা সমাধান করি। কারণ আমি বিশ্বের সেরা... 152 00:11:26,870 --> 00:11:29,750 ...গোয়েন্দা উপদেষ্টা! 153 00:11:30,910 --> 00:11:33,040 গোয়েন্দা... 154 00:11:33,040 --> 00:11:36,410 লেসট্র্যাড! আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? 155 00:11:36,410 --> 00:11:39,540 চলো, অপরাধস্থল দেখতে যাই! 156 00:11:41,000 --> 00:11:44,370 দুঃখিত, সেটা করা যাবে না। 157 00:11:44,370 --> 00:11:46,410 হাহ? 158 00:11:46,410 --> 00:11:52,620 আজকে রাত দশটায় কাউন্ট ড্রেবার খুন হয়েছেন। 159 00:11:52,620 --> 00:11:59,250 কাউন্টের লাশের পাশে রক্ত দিয়ে একটা কথা লেখা ছিল। 160 00:11:59,250 --> 00:12:03,250 "শার্লক." 161 00:12:03,250 --> 00:12:04,660 কী? 162 00:12:06,950 --> 00:12:10,040 আমি একাজ করতে চাইছি না... 163 00:12:12,160 --> 00:12:14,330 ...কিন্তু শার্লক হোমস, 164 00:12:14,330 --> 00:12:19,410 তোমাকে কাউন্ট ড্রেবার হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হলো। 165 00:12:28,120 --> 00:12:30,200 এ তো একটা মাস্টারপিস! 166 00:12:30,200 --> 00:12:34,950 রক্ত দিয়ে আমার নাম লেখা? অসাধারণ। 167 00:12:34,950 --> 00:12:39,450 উনি মারা যাবার সময়ে আমরা সবাই একসাথে ছিলাম। 168 00:12:39,450 --> 00:12:41,290 সেজন্য আমি তোমাদের সবাইকে নিয়ে যাচ্ছি। 169 00:12:41,290 --> 00:12:44,830 স্কটল্যান্ড ইয়ার্ডকে বোকা বানানো এত সোজা! 170 00:12:44,830 --> 00:12:48,540 আমাকে এত সহজেই অপরাধী ভেবে ফেললে? 171 00:12:50,580 --> 00:12:54,250 আর কতক্ষণ এই ঠাঁট-বাঁট থাকে, দেখা যাবে। 172 00:12:54,250 --> 00:12:59,290 হ্যাঁ? বুঝলাম। তারমানে কাজটা তুমিই করেছ, গ্রেগসন। 173 00:12:59,290 --> 00:13:04,330 তোমাকে অবশেষে গ্রেপ্তার করতে দেখে কী যে খুশি লাগছে বলে বোঝাতে পারব না। 174 00:13:04,330 --> 00:13:06,700 তুমি কি বুঝছ যে তোমার মতো বেয়াদবের কারণে 175 00:13:06,700 --> 00:13:10,160 ইয়ার্ডকে সবাই অকার্যকর মনে করে? 176 00:13:10,160 --> 00:13:14,910 সেজন্যই তুমি আজীবন সহকারী ইন্সপেক্টর রয়ে যাবে। 177 00:13:15,950 --> 00:13:18,000 ওকে এক্ষুণি নিয়ে যাও! 178 00:13:18,000 --> 00:13:19,910 জ্বি, স্যার। 179 00:13:19,910 --> 00:13:25,750 আর তোমাদের দুইজনের জন্যও আমার কিছু প্রশ্ন আছে। 180 00:13:29,290 --> 00:13:36,370 ভালো করে দেখো। এটা আমরা সন্দেহভাজন শার্লক হোমসের বাড়িতে খুঁজে পেয়েছি। 181 00:13:36,370 --> 00:13:40,580 ঘটনাস্থলে পাওয়া পায়ের ছাপ সন্দেহভাজনের সাথে মিলে যাবে। 182 00:13:40,580 --> 00:13:45,500 আবার, এই ক্যালিবারের পিস্তল দিয়েই অপরাধটি ঘটানো হয়েছে। 183 00:13:45,500 --> 00:13:50,950 সন্দেহভাজন খুবই বিপজ্জনক। এর আগেও অনেকবার ঝামেলা পাকিয়েছে। 184 00:13:50,950 --> 00:13:54,370 ওর খুনি হবার ভালো সম্ভাবনা আছে। 185 00:13:57,080 --> 00:14:00,040 তুমি আসলেই একাজ করোনি? 186 00:14:01,000 --> 00:14:07,000 পায়ের ছাপ নকল করা যায়, আর আমার পিস্তল একদম নতুন, একবারও গুলি করা হয়নি। 187 00:14:07,000 --> 00:14:10,200 চেক করে দেখো, এমনিতেই বুঝতে পারবে। 188 00:14:10,200 --> 00:14:12,870 এটা কোনো সাধারণ কেস না। 189 00:14:15,500 --> 00:14:17,830 বড় কোনো ঘটনা ঘটছে আমাদের অগোচরে। 190 00:14:17,830 --> 00:14:23,040 ব্যাপারটাকে বের করতে হবে। 191 00:14:25,870 --> 00:14:29,500 লেসট্র্যাড, আমাকে অপরাধস্থল দেখতে দাও। 192 00:14:29,500 --> 00:14:33,910 সন্দেহভাজনের সাথে ঘটনাস্থল দেখছ, এটা বললেই চলবে। 193 00:14:33,910 --> 00:14:38,660 হোমস, বোলো না যে তুমি খুনিকে বের করার চেষ্টা করছ। 194 00:14:40,410 --> 00:14:45,620 কিন্তু ওরা তো আমাকেই দুষেছে। 195 00:14:53,950 --> 00:14:55,620 শার্লক! 196 00:14:55,620 --> 00:14:59,540 তুমি ঠিক আছ? মিস হাডসন আর আমাকে ছেড়ে দেয়া হয়েছে। 197 00:14:59,540 --> 00:15:04,660 শুনে ভালো লাগল। গ্রেগসন নিশ্চয়ই খুবই ভুয়া পদ্ধতিতে তদন্ত করছে। 198 00:15:05,540 --> 00:15:11,330 জন, আসল কালপ্রিটকে বের করা লাগবে তোমার। 199 00:15:11,330 --> 00:15:15,750 মিস্টার ওয়াটসন, ব্যাপারটা তোমাকেও বলে রাখি। 200 00:15:17,950 --> 00:15:20,620 আমি যদি কোনো সাহায্যে আসতে পারি... 201 00:15:20,620 --> 00:15:22,950 তাহলে অবশ্যই করব, শার্লক! 202 00:15:22,950 --> 00:15:26,080 জন, তোমার সাহায্যের জন্য আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। 203 00:15:34,830 --> 00:15:38,160 এই রাস্তায় দামি দামি বাড়ি ছাড়া আর কিছু নেই, তাই না? 204 00:15:38,160 --> 00:15:41,040 কী করছ? জলদি এসো! 205 00:15:42,080 --> 00:15:45,290 এটা কাউন্ট ড্রেবারের পড়ার রুম। 206 00:15:46,790 --> 00:15:50,950 আমরা লাশটা এখানেই পেয়েছি। সেটাকে তখনো মর্গে নেয়া হয়নি। 207 00:16:05,950 --> 00:16:09,620 লেসট্র্যাড, কী কী জানো বলো। 208 00:16:10,500 --> 00:16:14,250 ওনার নাম এনোক জে ড্রেবার। 209 00:16:14,250 --> 00:16:17,040 ওয়েলসে জন্ম, ৩৫ বছর বয়স। 210 00:16:17,040 --> 00:16:20,830 এই প্রাসাদে দুইজন গৃহকর্মী আর একজন খানসামা থাকে। 211 00:16:20,830 --> 00:16:25,080 এক বয়স্ক রাঁধুনি মহিলাও আছে। 212 00:16:26,620 --> 00:16:28,830 দুইজন গৃহকর্মীর মাঝে 213 00:16:28,830 --> 00:16:34,500 একজন ঐ সময়ে ডেটিং এ ছিল, 214 00:16:35,950 --> 00:16:39,500 ...কিন্তু সারারাত অপেক্ষা করার পরেও লোকটা আসেনি। 215 00:16:40,620 --> 00:16:45,000 তাছাড়া, সেই প্রথম লাশটা পেয়েছে। 216 00:16:45,000 --> 00:16:47,620 আর অন্যজন... 217 00:16:47,620 --> 00:16:49,910 ...খবর পেয়েছিল, তার বাবা হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছে, 218 00:16:49,910 --> 00:16:53,250 তাই সে তাড়াতাড়ি তার বাবা-মায়ের বাড়ি গিয়েছিল... 219 00:16:53,250 --> 00:16:56,000 ...গিয়ে দেখে তার বাবা সুস্থই আছেন। 220 00:16:57,290 --> 00:17:00,620 খানসামাটা মদ খেতে খুব ভালোবাসে, কাজের ফাঁকে ফাঁকে 221 00:17:00,620 --> 00:17:04,790 সে রুমে বসে হুইস্কিতে চুমুক দেয়। 222 00:17:04,790 --> 00:17:07,450 কিন্তু তাতে কোনো ড্রাগ মেশানো ছিল। 223 00:17:07,450 --> 00:17:11,200 আর খুনের সময়ে সে তার রুমে ঘুমাচ্ছিল। 224 00:17:13,330 --> 00:17:19,040 রাঁধুনি মহিলা কানে ভালো শোনে না, নিজের ঘরে দরজা বন্ধ অবস্থায় 225 00:17:19,040 --> 00:17:22,660 বাইরে বাজ পড়লেও শুনবে না। 226 00:17:24,870 --> 00:17:31,200 রাত সোয়া দশটায় গৃহকর্মী দেখে, কাউন্ট উল্টে পড়ে আছেন। 227 00:17:31,200 --> 00:17:37,290 তারমানে এই প্রাসাদের কেউই গুলির আওয়াজ শোনেনি। 228 00:17:39,000 --> 00:17:42,200 জন, লাশটা একটু পরীক্ষা করে দেখবে? 229 00:17:42,200 --> 00:17:43,580 বেশ। 230 00:17:49,750 --> 00:17:52,250 বুকে চারটা গুলির ক্ষত। 231 00:17:52,250 --> 00:17:55,370 ধ্বস্তাধ্বস্তির আর কোনো চিহ্ন নেই। 232 00:17:55,370 --> 00:17:57,000 ক্ষত দেখে বোঝা যাচ্ছে, 233 00:17:57,000 --> 00:18:00,250 তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছিল। 234 00:18:00,250 --> 00:18:03,250 ওরা মনে হয় হৃৎপিণ্ডের দিকে তাক করেছিল। 235 00:18:03,250 --> 00:18:05,620 রক্ত দেখে বোঝা যাচ্ছে, 236 00:18:05,620 --> 00:18:10,330 অধিক রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। 237 00:18:10,330 --> 00:18:13,750 উনি প্রায় সাথে সাথেই মারা গেছেন। 238 00:18:13,750 --> 00:18:17,120 এটুকুই বলা যাচ্ছে এখন পর্যন্ত। 239 00:18:17,120 --> 00:18:18,870 শার্লক? 240 00:18:18,870 --> 00:18:20,750 দারুণ দেখিয়েছ, জন। 241 00:18:20,750 --> 00:18:22,040 কোনো সমস্যা? 242 00:18:22,040 --> 00:18:24,660 ওহ, ভেবেছিলাম এখানে কিছু ভাংতি আছে। 243 00:18:24,660 --> 00:18:28,000 অ্যাই! মশকরা করা বন্ধ! 244 00:18:28,000 --> 00:18:30,830 একটু ছাড় দিলেই বাঁদরামি করা শুরু করো! 245 00:18:30,830 --> 00:18:35,000 লেসট্র্যাড, যা জেনেছি তোমাকে বলব? 246 00:18:35,000 --> 00:18:40,660 হ্যাঁ। বিশেষজ্ঞ গোয়েন্দা কী বলে, শোনা যাক। 247 00:18:40,660 --> 00:18:43,160 প্রথমেই আসে রক্ত দিয়ে লেখাটার কথা। 248 00:18:43,160 --> 00:18:47,040 কাউন্ট এ জিনিস লেখেনি, লিখেছে কালপ্রিটটা। 249 00:18:47,040 --> 00:18:48,450 তার প্রমাণ কী? 250 00:18:48,450 --> 00:18:50,830 ভালো করে দেখলেই বোঝা যায়। 251 00:18:50,830 --> 00:18:55,580 কাউন্টের রক্তাক্ত আঙুলের চেয়ে লেখার পুরুত্ব বেশি। 252 00:18:55,580 --> 00:19:01,080 এরকম মোটা করে লিখতে চাইলে কাউন্টকে প্রতি লাইন দুইবার লিখতে হবে। 253 00:19:01,080 --> 00:19:05,120 তিনি মরার আগে প্রতিটা লেখা দুইবার লেখার সুযোগ পেয়েছেন বলে মনে হয় না। 254 00:19:05,120 --> 00:19:09,450 তারমানে খুনির আঙুল ভিক্টিমের আঙুলের চেয়ে মোটা। 255 00:19:09,450 --> 00:19:12,200 হ্যাঁ, অবশ্যই। 256 00:19:12,200 --> 00:19:15,040 আঙুলের সাইজ সাধারণত হাতের সাইজের অনুপাতে হয়। 257 00:19:15,040 --> 00:19:19,000 আর হাতের সাইজ সাধারণত দেহের সাইজের অনুপাতে হয়। 258 00:19:19,000 --> 00:19:22,290 তাকে যুক্তি অনুযায়ী, খুনির সাইজ 259 00:19:22,290 --> 00:19:25,370 কাউন্টের তুলনায় বেশ বড়। 260 00:19:25,370 --> 00:19:27,200 আচ্ছা। 261 00:19:27,200 --> 00:19:29,790 এরপর আসছে মারার ধরন। 262 00:19:29,790 --> 00:19:33,620 খুনি দক্ষ হলে মাথায় এক গুলি করে মেরে ফেলত, 263 00:19:33,620 --> 00:19:38,620 মাথায় গুলি করার পরে পরের গুলিটা করত হৃৎপিণ্ডে। 264 00:19:38,620 --> 00:19:43,000 কিন্তু দেখতেই পাচ্ছেন, খুনির নিশানারই ঠিক নেই। 265 00:19:43,000 --> 00:19:45,250 আমার মাথাতেও একই চিন্তা এসেছিল। 266 00:19:45,250 --> 00:19:48,660 মনে হয় খুনিটা আগ্নেয়াস্ত্র চালাতে পটু না। 267 00:19:48,660 --> 00:19:51,700 পটু না হওয়া এক কথা, আর ভুল জায়গায় গুলি করা ভিন্ন কথা। 268 00:19:51,700 --> 00:19:55,450 বোঝাই যাচ্ছে যে তারা অন্ধের মতো তাকে গুলি করেছে। 269 00:19:55,450 --> 00:19:58,120 কোনো ফন্দি করে কাজের লোকগুলোকে দূরে পাঠিয়েছে। 270 00:19:58,120 --> 00:20:00,750 সবকিছু নিজের সুবিধামতো ব্যবস্থা করে নিয়েছে। 271 00:20:00,750 --> 00:20:04,160 কিন্তু আসল কাজটা করার সময়ে ঝামেলা পাকিয়েছে। 272 00:20:04,160 --> 00:20:07,160 মনে হচ্ছে, ভালো স্ক্রিপ্ট থাকা সত্ত্বেও 273 00:20:07,160 --> 00:20:12,410 নবীশ পারফরমার এসে খুনির ভূমিকায় অভিনয় করতে পারেনি। 274 00:20:13,580 --> 00:20:19,620 অন্য কথায়, কাউন্ট ড্রেবারকে যে মেরেছে, সে আনাড়ি, 275 00:20:19,620 --> 00:20:24,870 কিন্তু তার সাথে বিজ্ঞ কেউ একজন ছিল। 276 00:20:24,870 --> 00:20:30,200 তারমানে খুনির সাথে একজন মাস্টারমাইন্ড ছিল, এসব পরিকল্পনা করার জন্য। 277 00:20:30,200 --> 00:20:32,870 হ্যাঁ, এই কেসে আরো কেউ আছে, 278 00:20:32,870 --> 00:20:37,620 সে সবকিছুর সুতা নাচাচ্ছে, যার মাথায় এ বুদ্ধি এসেছে... 279 00:20:37,620 --> 00:20:43,370 ঠিক জাহাজের কেসটা মতো, এর ব্যাকগ্রাউন্ডে একটা বিশাল পাজল দেখা যাচ্ছে। 280 00:20:46,910 --> 00:20:48,450 হোমস... 281 00:20:48,450 --> 00:20:49,870 হোমস! 282 00:20:51,290 --> 00:20:55,700 যে আসল কালপ্রিটকে রক্ত দিয়ে লিখতে বলেছে... 283 00:20:55,700 --> 00:20:57,700 ...সে কেন তাদেরকে তোমার নাম লিখতে বলেছে? 284 00:20:57,700 --> 00:21:03,160 সে তো বুঝছি না। ওদেরকে ধরে জিজ্ঞেস করতে হবে, কেন আমাকে বেছে নিলো। 285 00:21:03,160 --> 00:21:06,330 যথেষ্ট! তোমার এইসব বোলচাল আর সহ্য করব না! 286 00:21:06,330 --> 00:21:10,120 ইন্সপেক্টর, হোমসকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাচ্ছি! 287 00:21:10,120 --> 00:21:13,000 --হোমসকে ওর দোষ স্বীকার করানোর জন্য যা করা লাগবে তাই করব! 288 00:21:13,000 --> 00:21:14,830 --জন... --হোমসকে ওর দোষ স্বীকার করানোর জন্য যা করা লাগবে তাই করব! 289 00:21:28,080 --> 00:21:30,750 প্রতিশোধ নিতে পারলেই হলো, 290 00:21:30,750 --> 00:21:35,200 তাতে নিজের জীবন খোয়ালেও ক্ষতি নেই। 291 00:21:35,200 --> 00:21:38,700 তোমার ইচ্ছা তাহলে অপরিবর্তিত থাকবে? 292 00:21:39,830 --> 00:21:41,500 অবশ্যই। 293 00:21:41,500 --> 00:21:46,540 আগে হোক পরে হোক, এই দুরারোগ্য ব্যাধি আমাকে কেড়ে নেবেই, হাতেও বেশি সময় নেই। 294 00:21:46,540 --> 00:21:51,750 আমার ইচ্ছা তো পূরণ হয়েছেই। 295 00:21:51,750 --> 00:21:53,910 নিজের জীবনের কোনো মূল্যই নেই আমার কাছে। 296 00:21:57,410 --> 00:22:01,500 ওর মৃত্যু ঘনিয়ে এসেছে, ওর কাছের মানুষও কেউ নেই। 297 00:22:01,500 --> 00:22:05,950 এরকম পরিকল্পনা করার জন্য ওই উপযুক্ত লোক। 298 00:22:05,950 --> 00:22:10,250 এর মাধ্যমে আমি ওকে টেস্ট করতে পারব. 299 00:22:16,540 --> 00:22:20,200 আত্মাদের দ্বারা প্রতিশ্রুতবদ্ধ একটা শপথ, 300 00:22:20,200 --> 00:22:24,410 তাদের আদর্শ লুকিয়ে আছে জেনেটিক কর্মফলে, 301 00:22:38,410 --> 00:22:43,500 মিথ্যা! নিজের যন্ত্রণাকে ছড়িয়ে দিতে চাইলে দৃঢ়সংকল্প হও। 302 00:22:43,500 --> 00:22:45,750 (সংকল্প প্রদর্শন করো।) 303 00:22:45,750 --> 00:22:49,290 পছন্দ কিংবা অপছন্দ করার ক্ষমতা নেই তোমার 304 00:22:49,290 --> 00:22:52,500 এটা উদ্দেশ্যের ওপর নির্ভর করে। (এটাকে ঘটানোই সবচেয়ে জরুরি। ) 305 00:22:52,500 --> 00:22:56,000 আত্মোৎসর্গের অনিবার্য এক কালো দিক হলো, 306 00:22:56,000 --> 00:22:59,620 এমন এক ন্যায়নিষ্ঠ কারণ, যেটা কেউই অনুধাবন করতে পারে না। 307 00:22:59,620 --> 00:23:03,370 একই অপরাধে অপরাধী ভাইদের মাঝে 308 00:23:03,370 --> 00:23:08,200 যে নিবিড় বন্ধন, তা নিয়ে গর্বিত হও। 309 00:23:08,200 --> 00:23:11,870 এমন এক সুযোগ বানাও যা তোমাকে অনিবার্য অপরিণতির দিকে নিয়ে যায়। 310 00:23:11,870 --> 00:23:15,330 আর নিজের অর্জনে মোহমুগ্ধ হও। 311 00:23:15,330 --> 00:23:18,500 এমনকিছু চোখে দেখে বিশ্বাস করবে না, 312 00:23:18,500 --> 00:23:22,750 যা জেনে কোনো লাভ নেই। (যাই লাগুক না কেন) 313 00:23:22,750 --> 00:23:29,370 নিজেদের ন্যায্যতা বিলম্বিত করে, তোমাদের শুধু একটাই উদ্দেশ্য। 314 00:23:29,370 --> 00:23:30,870 (সবাই বলো) 315 00:23:33,250 --> 00:23:37,700 নিজেকে আর মিথ্যা বলে বোঝাতে পারবে না, 316 00:23:40,620 --> 00:23:43,330 কারণ আর কোনো উত্তর নেই। 317 00:23:43,330 --> 00:23:45,700 এখন আর ফেরার কোনো পথ নেই। 318 00:23:47,330 --> 00:23:53,700 অনুবাদে - কুদরতে জাহান 319 00:23:54,330 --> 00:23:59,700 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।