1
00:00:12,846 --> 00:00:14,973
"সোডো ক্ষুদ্রঋণ"
2
00:00:16,349 --> 00:00:18,768
যাজক ইউজি, কাং জুন-ওনে গাড়ি
খুঁজে পাওয়া গেছে।
3
00:00:21,104 --> 00:00:22,939
ইঞ্চনের একটা বন্দরের কাছে।
4
00:00:23,440 --> 00:00:27,402
বন্দরের কাছে একটা সুপার শপ থেকে
ক্রেডিট কার্ড দিয়ে ও সিগারেট কিনেছিল।
5
00:00:27,485 --> 00:00:30,155
ও নিশ্চয়ই জাহাজে লুকিয়ে আছে।
6
00:00:30,238 --> 00:00:34,325
ও লোন শার্কদের থেকে টাকা নিয়েছে
পরে জুয়ায় টাকা হারিয়ে...
7
00:00:34,409 --> 00:00:37,245
বউ বাচ্চা ফেলে দেশ ছেড়ে পালিয়েছে।
8
00:00:37,328 --> 00:00:39,789
একটা মানুষ এতটা বেপরোয়া হতে পারে কীভাবে?
9
00:00:39,873 --> 00:00:42,000
ওর শাস্তি পাওয়া উচিত।
10
00:00:44,002 --> 00:00:45,170
যাজক ইউজি,
11
00:00:45,253 --> 00:00:47,213
আমরা ঐ পাপী,
কিম ইয়ং-সককে খুঁজে পেয়েছি,
12
00:00:47,297 --> 00:00:49,591
যার ভবিষ্যতবাণী সুপারমার্কেটে হয়েছিল।
13
00:00:49,674 --> 00:00:51,551
ও ছেওনানের এক মোটেলে লুকিয়ে ছিল।
14
00:00:53,053 --> 00:00:54,929
তাহলে এখন সেখানেই যাওয়া যাক।
15
00:00:56,389 --> 00:00:57,640
সাবধানে যাবেন।
16
00:01:14,032 --> 00:01:15,909
তার মানে কি আমি একটা পাপীর জন্ম দিয়েছি?
17
00:01:16,993 --> 00:01:17,827
তাই কি?
18
00:01:18,661 --> 00:01:20,371
আমি কি ভুল কিছু করেছি?
19
00:01:24,209 --> 00:01:25,627
কী করব আমরা?
20
00:01:42,685 --> 00:01:43,645
জুন-ওন।
21
00:01:44,896 --> 00:01:46,564
কী হবে তোমার?
22
00:01:46,648 --> 00:01:48,358
কী হবে?
কী করবে তুমি?
23
00:01:48,441 --> 00:01:52,654
সোডোর লোকজন সব সামলে নিবে।
24
00:01:52,737 --> 00:01:55,990
ওরা ব্যাপারটা এমন করে দিবে
যেন আমার কোনো অস্তিত্বই নেই।
25
00:02:04,749 --> 00:02:06,042
"সোডো"
26
00:02:08,211 --> 00:02:11,381
"এমন জায়গা যেখানে সামহানকালে
ঈশ্বরদের জন্য ধর্মানুষ্ঠান পালন করা হয়"
27
00:02:12,257 --> 00:02:13,925
"সোডো"
28
00:02:18,096 --> 00:02:21,349
"সোডোর উল্লেখ ইতিহাস বই পুস্তকে
পাওয়া যেতে পারে, যেমন হান..."
29
00:02:25,019 --> 00:02:28,439
"সোডোকে পবিত্র জায়গা মানা হয়
যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়"
30
00:02:28,523 --> 00:02:31,609
"আর যেসব পাপীরা সেখানে পালিয়ে যেতো
তারা গ্রেফতার এড়াতে পারতো"
31
00:02:35,905 --> 00:02:36,990
কী?
32
00:02:37,073 --> 00:02:38,199
এই, প্রোডিউস বে…
33
00:02:39,200 --> 00:02:40,618
আমি তো ভেবেছিলাম তুমি ছুটি নিয়েছ।
34
00:02:41,161 --> 00:02:42,036
নিয়েছিলাম।
35
00:02:44,205 --> 00:02:47,750
এই, জুন-ওনের ব্যাপারে কিছু শুনেছ?
36
00:02:49,836 --> 00:02:50,753
কী হয়েছে ওর?
37
00:02:50,837 --> 00:02:55,425
শুনা যাচ্ছে… ও নাকি জুয়ায়
টাকা হারিয়ে ঋণে ডুবে গেছে।
38
00:02:55,508 --> 00:02:59,220
গুজব রটেছে ও ঋণ থেকে বাঁচতে
জাহাজে লুকিয়ে ইঞ্চন থেকে পালিয়েছে।
39
00:03:00,430 --> 00:03:02,599
কখনও ভাবিনি
ও এমন কিছু করতে পারে।
40
00:03:03,558 --> 00:03:06,436
আজকাল অনেকে উধাও হয়ে যাচ্ছে।
41
00:03:09,731 --> 00:03:12,817
এই, তুমি জুয়া খেলো না তো?
42
00:03:15,320 --> 00:03:16,571
কোথায় যাচ্ছ?
43
00:03:22,368 --> 00:03:24,746
- পাপী কিম ইয়ং-সক।
- জি?
44
00:03:24,829 --> 00:03:27,081
নিজেকে সামলাও।
45
00:03:27,749 --> 00:03:30,293
কীভাবে তোমার ভবিষ্যতবাদী হয়েছি
বিস্তারিত বলো।
46
00:03:30,376 --> 00:03:33,171
বেশ, আসলে…
47
00:03:34,505 --> 00:03:36,716
আমার বউ আমাকে রাতের খাবারের জন্য
কিছু জিনিস আনতে পাঠিয়েছিল।
48
00:03:37,300 --> 00:03:38,384
আমি একটা সুপারমার্কেটে গেছিলাম...
49
00:03:38,468 --> 00:03:41,471
সবাই জানে তোমার ভবিষ্যতবানী
একটা সুপারমার্কেটে হয়েছিল।
50
00:03:41,554 --> 00:03:43,723
ব্যস বলো তোমাকে নরকে কখন পাঠাবে।
51
00:03:44,557 --> 00:03:46,351
আসলে… আমি…
52
00:03:47,894 --> 00:03:49,312
আমি মদের সেকশনে ছিলাম,
53
00:03:51,064 --> 00:03:53,191
আর তখন একজন দেবদূত
আমার সামনে হাজির হয়।
54
00:03:53,274 --> 00:03:55,944
কিম ইয়ং-সক, তোমার নরকে যাবার সময় বলো।
55
00:03:57,820 --> 00:03:59,489
"আজ থেকে ছয় দিন পর বিকাল ৫টায়…
56
00:04:01,866 --> 00:04:03,368
তুমি মারা যাবে।"
57
00:04:03,451 --> 00:04:06,496
ছয় দিন? সেটা কখন?
আজ না?
58
00:04:07,163 --> 00:04:08,248
তাহলে জলদিই হবে।
59
00:04:09,207 --> 00:04:11,793
যাজকেরা, হাতে বেশি সময় নেই।
60
00:04:11,876 --> 00:04:14,754
ও ইতোমধ্যে নিজের পাপ স্বীকার করেছে।
ওকে নিয়ে যাও।
61
00:04:14,837 --> 00:04:16,589
এসব কি এখানেই হতে দিবে?
62
00:04:16,673 --> 00:04:20,260
সরকার আরেকটা পবিত্র স্থানে
আর টাকা খরচ করবে না।
63
00:04:20,343 --> 00:04:22,637
ঠিক আছে, আমরা বুঝেছি।
চিন্তা করবেন না।
64
00:04:22,720 --> 00:04:25,181
আমরা ওকে হেডকোয়ার্টারে নিয়ে নিয়ে গিয়ে
ওর নরক যাবার প্রক্রিয়া ব্রডকাস্ট করব।
65
00:04:25,265 --> 00:04:26,766
আমাদের হাতে সময় নেই।
66
00:04:26,849 --> 00:04:29,185
হেডকোয়ার্টারকে লাইভ ব্রডকাস্টের জন্য
প্রস্তুত হতে বলো।
67
00:04:29,269 --> 00:04:31,020
আর পাপীর পরিবারের সাথেও যোগাযোগ করো।
68
00:04:31,104 --> 00:04:32,146
জি, স্যার।
69
00:04:32,981 --> 00:04:34,274
চলো যাওয়া যাক।
70
00:04:34,357 --> 00:04:35,650
পাপী কিম ইয়ং-সক।
71
00:04:40,571 --> 00:04:41,990
"সোডো লন্ড্রি সার্ভিস"
72
00:04:42,073 --> 00:04:43,408
এটা কোত্থেকে পেয়েছ?
73
00:04:45,076 --> 00:04:46,077
এই, মি-সুক।
74
00:04:46,953 --> 00:04:49,163
ইয়ং-জ্যে, প্রডিউসার কাং এর ব্যাপারে
কিছু শুনেছেন?
75
00:04:50,081 --> 00:04:52,166
- যে ডিবেট শো নিয়ে তুমি কাজ করছিলে…
- জি?
76
00:04:52,250 --> 00:04:53,960
কিছু মানুষ, লোক উধাও হবার ব্যাপারে কথা বলছিল।
77
00:04:54,043 --> 00:04:55,169
হ্যাঁ, কেন?
78
00:04:55,253 --> 00:04:56,504
আমাকে ঐ ক্লিপটা আবার দেখাও।
79
00:04:59,340 --> 00:05:03,886
আমাদের সময়ের সরকারের উচিত তাদের কাজটা
ঠিকঠাক করা, এমনকি ঈশ্বরের হাতিয়ার হিসেবেও।
80
00:05:03,970 --> 00:05:05,930
- তোমার কাছে ওর নাম্বার আছে, তাই না?
- হ্যাঁ।
81
00:05:06,014 --> 00:05:07,390
আমাকে দেখাও তো।
82
00:05:09,642 --> 00:05:11,144
"কন্ট্যাক্ট লিস্ট
অতিথি গং হ্যেওং-জুন"
83
00:05:11,227 --> 00:05:12,145
ধন্যবাদ, মি-সুক।
84
00:05:24,370 --> 00:05:32,913
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
85
00:05:33,290 --> 00:05:37,830
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
86
00:05:38,190 --> 00:05:43,150
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
87
00:05:56,105 --> 00:06:02,236
"সত্যের আলো"
88
00:06:02,320 --> 00:06:06,032
"নরক যাবার প্রক্রিয়া চলছে"
89
00:06:11,037 --> 00:06:14,624
চেয়ারম্যান আসছে।
ক্যামেরা দুই স্ট্যান্ডবাই আছে।
90
00:06:16,376 --> 00:06:17,377
শুরু করুন।
91
00:06:37,855 --> 00:06:39,440
এই পাপী, কিম ইয়ং-সক,
92
00:06:39,941 --> 00:06:42,568
একটা অবৈধ জুয়াখানা চালাতো।
93
00:06:43,069 --> 00:06:45,947
সুপারমার্কেটে সবার সামনে
ওর ভবিষ্যতবানী হয়েছে।
94
00:06:50,368 --> 00:06:52,537
ভবিষ্যতবানী হবার পরও,
95
00:06:53,079 --> 00:06:56,082
ও পাপ স্বীকার করার বদলে
পালাবার সিদ্ধান্ত নেয়।
96
00:06:59,001 --> 00:07:01,379
কোথায় পালাবি ভেবেছিলি?
97
00:07:01,963 --> 00:07:02,964
কোথায়?!
98
00:07:04,924 --> 00:07:09,345
কী ভেবেছিলি ঈশ্বরের নজর ফাঁকি দিতে পারবি?
99
00:07:09,929 --> 00:07:10,763
পারবি?
100
00:07:27,738 --> 00:07:28,573
দেখ।
101
00:07:29,449 --> 00:07:31,576
তোর পরিবারকে ভালো করে দেখ।
102
00:07:33,411 --> 00:07:35,288
এখন তোর পরিবারের সামনে
103
00:07:36,289 --> 00:07:38,541
এবং যারা দেখছে...
104
00:07:41,169 --> 00:07:43,212
সবার সামনে নরকে যাবি।
105
00:07:44,088 --> 00:07:45,756
নিজের নিয়তিকে মেনে নে।
106
00:07:46,799 --> 00:07:47,758
ঠিক আছে?
107
00:07:50,303 --> 00:07:52,305
চেয়ারম্যান, আমাদের হাতে ৩০ সেকেন্ড আছে।
108
00:07:58,728 --> 00:08:03,900
নরকে যা, পাপী!
109
00:08:11,407 --> 00:08:12,783
আমি এটা মেনে নিতে পারব না।
110
00:08:14,285 --> 00:08:16,120
আমি বড় কোনো পাপ করিনি।
111
00:08:16,662 --> 00:08:17,830
সোনা।
112
00:08:18,915 --> 00:08:20,166
মা…
113
00:08:21,000 --> 00:08:22,543
আমি তেমন কোনো পাপ করিনি।
114
00:08:24,337 --> 00:08:25,922
আমাকে ছেড়ে দিন।
115
00:09:17,515 --> 00:09:19,225
রেটিংয়ের কী অবস্থা?
116
00:09:20,268 --> 00:09:21,102
এক সেকেন্ড।
117
00:09:21,644 --> 00:09:24,021
এই মূহুর্তে রেটিং আছে ৮৯.৩%।
118
00:09:31,362 --> 00:09:32,196
চেয়ারম্যান…
119
00:09:32,697 --> 00:09:34,907
একটা কমিটি মিটিং ডাকা দরকার।
120
00:09:34,991 --> 00:09:37,159
- খুব জরুরি?
- জি।
121
00:09:38,119 --> 00:09:40,871
কিছু জরুরি ব্যাপার আছে
যেগুলো আমলে নেওয়া উচিত কমিটির।
122
00:09:40,955 --> 00:09:42,206
ঠিক আছে তাহলে।
123
00:09:44,875 --> 00:09:48,296
ব্রডকাস্ট শেষ হওয়া মাত্রই আমি মিটিং ডাকব।
124
00:10:13,446 --> 00:10:16,449
পাপী।
125
00:10:16,532 --> 00:10:18,993
তুই অনেক পাপ করেছিস,
126
00:10:20,119 --> 00:10:23,456
তুই নরকে নিদারুণ কষ্ট ভোগ করবি
127
00:10:24,040 --> 00:10:29,170
আর তোর পাপের শাস্তি
128
00:10:29,253 --> 00:10:32,673
তোকে বার বার দেওয়া হবে!
129
00:10:34,550 --> 00:10:36,260
তুই নরকে আগুনে
130
00:10:37,136 --> 00:10:40,389
জ্বলতে থাকবি।
131
00:10:51,067 --> 00:10:57,031
"হানকুক বিশ্ববিদ্যালয়
২০২৭ শিক্ষাবর্ষ উদ্ভোদনী অনুষ্ঠান"
132
00:11:11,128 --> 00:11:13,589
"সমাজবিজ্ঞান, প্রফেসর গং হেওং-জুন"
133
00:11:28,729 --> 00:11:29,939
এসব কী হচ্ছে?
134
00:11:30,022 --> 00:11:31,190
কি একটা যন্ত্রণা!
135
00:11:31,691 --> 00:11:33,359
- ছাড়ো আমাকে!
- প্রডিউসার বে।
136
00:11:35,319 --> 00:11:39,156
আপনাকে বলেছিলাম না
কাল যা দেখেছেন ভুলে যান?
137
00:11:44,495 --> 00:11:45,996
যদি এখন সব বলে দাও,
138
00:11:47,123 --> 00:11:49,959
তবে তোমার নরকে যাওয়া
তোমার মেয়েকে দেখাবো না।
139
00:11:51,794 --> 00:11:54,296
তোমার শরীর ছিন্নভিন্ন হতে দেখে
তোমার মেয়ে অনেক মজা পাবে।
140
00:11:54,380 --> 00:11:55,297
স্যার…
141
00:11:56,257 --> 00:11:58,467
আমার মেয়ে এখনও অনেক ছোট।
142
00:11:58,551 --> 00:11:59,844
এক্ষুনি সব বলে দাও।
143
00:12:01,637 --> 00:12:02,763
বেশ…
144
00:12:04,390 --> 00:12:06,517
আমার ভবিষ্যতবানীর ভিডিওটা
145
00:12:06,600 --> 00:12:08,894
জলদিই ভাইরাল হয়ে যায়।
146
00:12:09,520 --> 00:12:10,813
তাই আমি পালানোর সিদ্ধান্ত নিই।
147
00:12:11,439 --> 00:12:13,232
জানি না ওরা আমাকে কীভাবে খুঁজে পেল,
148
00:12:13,315 --> 00:12:14,734
কিন্তু ওদের ফোন এসেছিল আমার কাছে।
149
00:12:15,693 --> 00:12:17,862
কাদের কথা বলছ তুমি?
150
00:12:17,945 --> 00:12:19,864
সেই সংগঠন…
151
00:12:22,116 --> 00:12:26,328
যারা "সত্যের আলো" এর হাত থেকে বাঁচতে
ভবিষ্যতবানী হওয়া লোকেদের উধাও হতে সাহায্য করে।
152
00:12:26,829 --> 00:12:27,830
ওরা কী বলেছিল?
153
00:12:28,414 --> 00:12:34,128
বলেছিল ওরা আমাকে উধাও হতে সাহায্য করবে।
154
00:12:34,211 --> 00:12:35,671
তাই ওদের বলেছিলাম
155
00:12:36,422 --> 00:12:37,923
আমি ভেবে জানাবো।
156
00:12:38,591 --> 00:12:40,009
তার কিছুক্ষণ পর,
157
00:12:41,010 --> 00:12:44,972
এই মোটেল রুমে এই বিজনেস কার্ডটা পাই।
158
00:12:45,055 --> 00:12:46,640
"সোডো লন্ড্রি সার্ভিস"
159
00:12:46,724 --> 00:12:47,683
সত্যের আলো দাবি করে
160
00:12:47,767 --> 00:12:49,977
যে শুধু পাপীদেরই নরকে পাঠানো হয়,
161
00:12:50,060 --> 00:12:51,645
কিন্তু এটা পুরোপুরি মিথ্যা।
162
00:12:52,354 --> 00:12:55,399
এটা অনেকটা সুপারন্যাচারাল ডিজাস্টারের মতো
যার ব্যাখা দেওয়া সম্ভব না।
163
00:12:55,483 --> 00:12:57,902
জং জিন-সু কিছু এলোপাতাড়ি ঘটনাকে
164
00:12:57,985 --> 00:12:59,570
ঈশ্বরের মর্জির নাম দিয়েছে।
165
00:13:00,154 --> 00:13:01,071
তো…
166
00:13:02,615 --> 00:13:05,618
বলছেন আপনি ভবিষ্যতবানী হওয়া লোকেদের
লুকাতে সাহায্য করেন?
167
00:13:05,701 --> 00:13:06,577
হ্যাঁ।
168
00:13:06,660 --> 00:13:09,288
যাতে সত্যের আলো
তাদের উদ্দেশ্য হাসিল করতে না পারে
169
00:13:09,371 --> 00:13:11,791
আর এই অভাগারা
পাপীর উপাধি পাওয়া থেকে বাঁচতে পারে।
170
00:13:12,374 --> 00:13:14,835
এই মূহুর্তে আমরা এটুকুই করতে পারি।
171
00:13:14,919 --> 00:13:17,254
ভবিষ্যতবানী হওয়া লোকদের
খুঁজে বের করেন কীভাবে?
172
00:13:17,338 --> 00:13:19,298
সবাইকে খুঁজে বের করা সম্ভব না।
173
00:13:19,381 --> 00:13:22,760
যাদের লোকসমাগমে ভবিষ্যতবানী হয়
তাদের খুঁজা সহজ।
174
00:13:23,761 --> 00:13:26,639
এইক্ষেত্রে, সত্যের আলো ওদের খুঁজে ফেলার আগে
আমাদের খুঁজতে হয়।
175
00:13:26,722 --> 00:13:29,350
অন্যদিকে, যাদের ভবিষ্যতবানী গোপনে হয়
176
00:13:29,433 --> 00:13:31,018
তাদের আচরণে একই ধরনের প্যাটার্ন
লক্ষ্য করা যায়।
177
00:13:31,101 --> 00:13:34,104
উদাহরণসরূপ, ভবিষ্যতবানী হবার পর
ওরা কী সার্চ করছে।
178
00:13:35,147 --> 00:13:39,151
ওরা বারবার সত্যের আলোর অ্যাপে
কিছু নির্দিষ্ট জিনিস সার্চ করে
179
00:13:39,235 --> 00:13:42,446
আর একবার আমরা প্যাটার্নটা ধরে ফেললে,
ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি।
180
00:13:43,697 --> 00:13:45,115
সেটা কীভাবে সম্ভব?
181
00:13:45,616 --> 00:13:48,744
আমরা সত্যের আলোর প্ল্যান্ট করা
ব্যাকডোর ব্যবহার করি।
182
00:13:49,829 --> 00:13:51,372
আমাদের সদস্যরা সব জায়গায় আছে।
183
00:13:51,455 --> 00:13:54,124
পুলিশে, টেলিকম গ্রুপে,
সার্চ ইঞ্জিন কোম্পানিতে…
184
00:13:55,584 --> 00:13:57,419
এমনকি আপনার টিভি স্টেশনেও।
185
00:13:57,503 --> 00:13:59,880
কিছু মানুষ আইন মানে না।
186
00:13:59,964 --> 00:14:02,299
তাদের অধিকাংশই পাপীর পরিবারের লোক
187
00:14:02,383 --> 00:14:04,343
নাহয় অ্যারোহেডকে অপছন্দ করে।
188
00:14:06,804 --> 00:14:08,889
এটা কি বিপজ্জনক না?
189
00:14:11,016 --> 00:14:13,394
পৃথিবীর অর্ধেকই এখন সত্যের আলোর অনুসারী।
190
00:14:15,938 --> 00:14:19,692
চেয়ারম্যান কিম জং-ছিলের ভবিষ্যতবানী হলে
ও কী করবে মনে হয়?
191
00:14:21,068 --> 00:14:22,945
ও আগে আমাদের কাছেই আসবে।
192
00:14:23,612 --> 00:14:27,157
একবার কিসমত পলটি মারলে
আর সবাই যখন আপনাকে বিচার করবে,
193
00:14:28,242 --> 00:14:29,660
তখন বুঝতে পারবেন
194
00:14:31,120 --> 00:14:33,122
যে প্রতিটা মানুষেরই
শান্তিতে মরার অধিকার আছে।
195
00:14:48,470 --> 00:14:53,142
সং সু-হিয়নের সন্তান।
196
00:14:54,727 --> 00:14:57,646
তিনদিনের মধ্যে,
197
00:14:58,856 --> 00:15:03,903
রাত সাড়ে নয়টায়…
198
00:15:03,986 --> 00:15:06,864
- প্লিজ আমার সাহায্য করুন।
- …তোমাকে নরকে পাঠানো হবে।
199
00:15:07,448 --> 00:15:11,702
আজ ঐ মহিলাকে ফোন করতাম।
200
00:15:12,328 --> 00:15:13,412
কোন মহিলা?
201
00:15:14,413 --> 00:15:16,373
আমি নিশ্চিত তার ব্যাপারে শুনেছেন।
202
00:15:19,168 --> 00:15:20,586
ওর নাম মিন হেই-জিন।
203
00:15:23,923 --> 00:15:26,592
ও যে মিন হেই-জিনের কথা বললো
204
00:15:27,635 --> 00:15:31,180
সে একজন উকিল যে
সত্যের আলোর পিছনে লেগেছিল।
205
00:15:31,263 --> 00:15:32,932
কয়েক বছর আগে সে উধাও হয়ে যায়।
206
00:15:33,807 --> 00:15:39,229
সেসময় সে সোডো ল ফার্মে কাজ করতো।
207
00:15:43,442 --> 00:15:44,318
ঠিক আছে।
208
00:15:46,487 --> 00:15:47,905
হ্যাঁ, বুঝেছি।
209
00:15:50,491 --> 00:15:52,660
কেউ আপনার সাথে দেখা করতে চায়।
210
00:15:53,369 --> 00:15:54,536
আমার সাথে চলুন।
211
00:15:57,247 --> 00:15:58,290
সোডো…
212
00:15:58,374 --> 00:15:59,959
আমরা ভেবেছিলাম এটা গুজব,
213
00:16:00,668 --> 00:16:03,003
কিন্তু সোডো একটা সংগঠন
214
00:16:03,087 --> 00:16:06,006
যা ভবিষ্যতবানী হওয়া লোকেদের
লুকাতে সাহায্য করে।
215
00:16:06,090 --> 00:16:07,257
আর…
216
00:16:09,301 --> 00:16:12,179
প্রডিউসার কাং জুন-ওন,
যে দেশ ছেড়ে পালিয়েছিল।
217
00:16:12,805 --> 00:16:15,516
আমার মনে হয় ও একজন পাপী
আর ওর ভবিষ্যতবানী হয়েছিল।
218
00:16:16,308 --> 00:16:18,185
সোডো আমাদের থেকে সত্যিটা লুকাচ্ছে।
219
00:16:19,061 --> 00:16:23,065
এখানকার নাম্বারগুলো ফোন দিয়েছিলে?
220
00:16:23,148 --> 00:16:24,566
হ্যাঁ, দিয়েছিলাম।
221
00:16:24,650 --> 00:16:27,861
এগুলো টেম্পোরারি নাম্বার যেগুলো অনলাইনে
জেনারেট করা হয়েছিল, এখন একটাও সচল নেই।
222
00:16:32,908 --> 00:16:34,451
কেমন গাধার দল!
223
00:16:37,287 --> 00:16:41,166
এটা ঈশ্বরের সাথে বিদ্রোহ করা।
224
00:16:41,250 --> 00:16:43,961
ওরা মানবসভ্যতার উন্নতির রাস্তায়
কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।
225
00:16:44,461 --> 00:16:46,797
এটা মানবতার সাথে বিশ্বাসঘাতকতা।
226
00:16:47,965 --> 00:16:50,509
ওদের প্রত্যেককে এক্ষুনি ধরে ফেলো।
227
00:16:50,592 --> 00:16:52,928
- এবং সেটা খুব জলদি।
- জি, স্যার।
228
00:16:53,762 --> 00:16:56,223
আমি পুলিশের কাছে সাহায্যের অনুরোধ করব
আর সব যাজকদের...
229
00:16:56,306 --> 00:16:57,975
কী যা-তা বলছ?
230
00:16:58,058 --> 00:17:01,437
পুলিশের সাহায্য চাওয়ার মতো
সময় নেই আমাদের হাতে।
231
00:17:02,521 --> 00:17:06,066
কী মনে হয় কেন ওরা সবসময়
আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকে?
232
00:17:06,650 --> 00:17:09,111
কারণ আমরা সবসময় নিয়ম মেনে কাজ করি
233
00:17:09,194 --> 00:17:11,697
অন্যদিকে ওরা এসব নিয়ে মাথা ঘামায় না!
234
00:17:11,780 --> 00:17:15,492
কোনটা ঠিক কোনটা ভুল
এসব ভাবার সময় না এখন।
235
00:17:16,452 --> 00:17:18,746
ওদের ধরতে যা করা লাগে করো।
236
00:17:22,249 --> 00:17:23,083
চেয়ারম্যান।
237
00:17:24,001 --> 00:17:25,794
আমার কাছে এর অনুমতি নেই।
238
00:17:35,929 --> 00:17:38,140
যাজক ইউজি, এখানে আসো।
239
00:17:42,394 --> 00:17:43,312
আরও কাছে।
240
00:17:52,946 --> 00:17:54,448
যাজক ইউজি…
241
00:17:56,325 --> 00:17:58,994
সত্যের আলোর চেয়ারম্যান হিসেবে
আমার কাছে যে ক্ষমতা আছে,
242
00:17:59,661 --> 00:18:04,792
সেই প্রেক্ষিতে,
আমি তোমাকে সকল অনুমতি দিচ্ছি
243
00:18:05,584 --> 00:18:09,338
সকল প্রকার ব্যবস্থা নেওয়ার জন্য
244
00:18:09,421 --> 00:18:11,381
তাদের শিকড় থেকে উপড়ে ফেলার জন্য
যারা ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে।
245
00:18:15,844 --> 00:18:18,180
আমি তোমাকে পূর্ণ ক্ষমতা দিচ্ছি!
246
00:18:23,477 --> 00:18:26,146
ঈশ্বরের মর্জিকে স্থাপন করতে
247
00:18:27,439 --> 00:18:30,234
নিজের দেহ ও আত্মাকে উৎসর্গ করো।
248
00:18:55,092 --> 00:18:59,513
এই, আমরা এই রীতির জন্য
আরও ভালো কিছু করতে পারি না?
249
00:19:00,013 --> 00:19:03,308
আরও অসাধারণ আর বিশ্বাসযোগ্য কিছু।
250
00:19:04,226 --> 00:19:06,019
বেশ… আমি ভেবে দেখছি ব্যাপারটা।
251
00:19:06,103 --> 00:19:07,563
হ্যাঁ, ভাবো।
252
00:19:08,438 --> 00:19:09,690
ইস রে।
253
00:19:14,695 --> 00:19:15,821
আপনি ঠিক আছেন?
254
00:19:17,364 --> 00:19:18,365
যাজক সাছেওন।
255
00:19:18,448 --> 00:19:19,449
জি।
256
00:19:19,533 --> 00:19:22,578
অ্যারোহেডের সাথে যোগাযোগ করে দেখো
ওরা কতজন লোকের ব্যবস্থা করতে পারবে।
257
00:19:22,661 --> 00:19:24,079
জি? অ্যারোহেড?
258
00:19:24,163 --> 00:19:25,372
আমি কীভাবে…
259
00:19:27,791 --> 00:19:29,459
আমি জানি ওদের সাথে
তোমার যোগাযোগ আছে।
260
00:19:31,545 --> 00:19:33,672
আমার সামনে
সাধু সাজার কোনো দরকার নেই।
261
00:19:35,382 --> 00:19:36,508
জি, স্যার।
262
00:19:44,933 --> 00:19:45,893
এই, আমি বলছি।
263
00:19:46,476 --> 00:19:48,228
এখন কতজন লোক দিতে পারবে?
264
00:19:50,647 --> 00:19:51,481
তো…
265
00:19:54,610 --> 00:19:58,739
বলেছিলেন ঐ রাক্ষসদের
ঈশ্বরের মর্জির সাথে কোনো সম্পর্ক নেই, তাই না?
266
00:20:02,618 --> 00:20:06,246
আপনার সত্যিই ওসব বিশ্বাস হয়?
267
00:20:06,330 --> 00:20:08,123
তাহলে ঐ ভবিষ্যতবানী?
268
00:20:10,000 --> 00:20:12,920
কারণ ভবিষ্যতবানীতে তো সবসময়
নরকে যাওয়া লোকের নাম উল্লেখ থাকে।
269
00:20:14,171 --> 00:20:16,715
বেশ, আমরা জানি না
এটা ঈশ্বরের বার্তা কি না।
270
00:20:17,466 --> 00:20:20,177
সমস্যা হচ্ছে শুধু সত্যের আলোর কাছের
271
00:20:20,260 --> 00:20:22,721
এসবের অর্থ বের করার অধিকার আছে।
272
00:20:23,555 --> 00:20:25,641
যদি এটা ঈশ্বরের বার্তা হয়ে থাকে,
273
00:20:26,141 --> 00:20:28,894
আর সত্যের আলো যা বলছে
তাই যদি ওনার মর্জি হয়ে থাকে,
274
00:20:28,977 --> 00:20:30,771
তবে ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করা ছাড়া
আর কোনো উপায় নেই,
275
00:20:30,854 --> 00:20:33,398
কারণ এর মানে দাঁড়াবে
উনি মানুষদের পরোয়া করেন না।
276
00:20:39,071 --> 00:20:41,949
এটা একটা বিপর্যয়ের মতো,
যেমন ভূমিকম্প বা কোনো দুর্ঘটনা।
277
00:20:42,950 --> 00:20:45,327
এটা তাদের দুর্ভাগ্য যারা এর ভুক্তভোগী।
278
00:20:45,410 --> 00:20:48,372
ব্যাপারটা শাস্তি দেওয়ার বা
শাস্তি পাওয়ার না।
279
00:20:50,207 --> 00:20:51,959
আপনার বাচ্চা কোনো পাপ করেনি।
280
00:20:52,834 --> 00:20:54,920
এই সত্যিটা কেউ নাকচ করতে পারবে না।
281
00:22:13,165 --> 00:22:14,666
আসার জন্য ধন্যবাদ, বে সাহেব।
282
00:22:14,750 --> 00:22:16,251
আমি মিন হেই-জিন।
283
00:22:17,627 --> 00:22:18,754
প্লিজ ভেতরে আসুন।
284
00:22:50,410 --> 00:22:53,455
কোন ধরনের মানুষ
পার্কিং লটে গাড়ি চালু রেখে যায়?
285
00:23:02,047 --> 00:23:03,048
সু-জেওং।
286
00:23:04,508 --> 00:23:05,717
আমি বাসায় এসেছি!
287
00:23:09,554 --> 00:23:10,555
সু-জেওং!
288
00:23:13,392 --> 00:23:15,227
এসব কী হচ্ছে, হারামির বাচ্চারা?
289
00:23:32,452 --> 00:23:33,286
চুপ থাক!
290
00:23:34,704 --> 00:23:36,081
ও এখনও মরেনি।
291
00:23:39,835 --> 00:23:41,461
বানচোতটার হুঁশ ফিরা!
292
00:23:42,045 --> 00:23:43,046
একটা চেয়ার নিয়ে আয়।
293
00:23:43,130 --> 00:23:44,631
এই, উঠ।
294
00:23:45,549 --> 00:23:47,217
এই তথ্য পেলে কোত্থেকে?
295
00:23:47,300 --> 00:23:50,387
মাপো পুলিশ স্টেশনের এক ডিটেকটিভ
অ্যারোহেডের সদস্য।
296
00:23:50,470 --> 00:23:53,723
ও বলে কাং জুন-ওন
উধাও হওয়ার কিছুদিন আগে
297
00:23:53,807 --> 00:23:55,475
কয়েকজন লোন শার্ক এসেছিল
ওর বউকে হুমকি দিতে।
298
00:23:56,059 --> 00:23:59,104
ওরা দেনা উশুল করতে যা করেছিল
তা অবৈধ ছিল না,
299
00:23:59,187 --> 00:24:01,106
তাই তাদের জিজ্ঞাসাবাদের পর
ছেড়ে দেওয়া হয়।
300
00:24:02,232 --> 00:24:05,360
ওরা কাজটা নিশ্চয়ই কাং জুন-ওনের নরক যাওয়ার প্রক্রিয়া
ধামাচাপা দেওয়ার জন্য করেছিল।
301
00:24:06,736 --> 00:24:08,321
ও নিশ্চয়ই পাপীর পরিবারের সদস্য।
302
00:24:08,405 --> 00:24:10,282
হ্যাঁ, ও ১৬ নম্বর পাপীর ছেলে।
303
00:24:10,365 --> 00:24:13,535
ওর মা চড়া সুদে বিক্রেতাদের টাকা ধার দিত।
304
00:24:13,618 --> 00:24:14,661
মানে…
305
00:24:14,744 --> 00:24:17,164
বিশ্বাস হচ্ছে না
ওর মাকে নরকে যেতে দেখেও,
306
00:24:17,247 --> 00:24:19,499
ওর হুঁশ হয়নি।
307
00:24:21,042 --> 00:24:24,754
পাপীদের ছেলে-মেয়েদের জন্য
একটা প্রোগ্রাম বানাতে হবে।
308
00:24:26,339 --> 00:24:29,593
ও একটা লোন শার্ক।
ও মরলেও কারো কিছু যাবে আসবে না।
309
00:24:30,760 --> 00:24:31,845
বেচারা।
310
00:24:32,471 --> 00:24:35,557
আমরা আপনার অবস্থার ব্যাপারে অবগত।
311
00:24:36,266 --> 00:24:39,060
হাসপাতালের সিসিটিভি ফুটেজও
ডিলিট করে ফেলা হয়েছে।
312
00:24:39,728 --> 00:24:40,687
নিন।
313
00:24:44,608 --> 00:24:46,234
সত্যের আলো যদি জানতে পারে,
314
00:24:46,318 --> 00:24:48,528
তবে ওরা বাচ্চার নরকে যাবার
প্রক্রিয়াকে লুকানোর চেষ্টা করবে
315
00:24:48,612 --> 00:24:50,822
কারণ এতে ওদের কোনো লাভ হবে না।
316
00:24:51,656 --> 00:24:55,160
ওরা ব্যাপারটাকে এমনভাবে দেখাবে
যেন আপনি আর আপনার স্ত্রীই বাচ্চাটা মেরে ফেলেছে।
317
00:24:55,952 --> 00:24:59,372
বা লুকানোর চেষ্টা করবে যে
আপনাদের কোনো বাচ্চা হয়েছিল।
318
00:25:01,041 --> 00:25:04,753
ওদের মতবাদে কোনো পাপ বা মুক্তির
কোনো কনসেপ্ট নেই। আর তাই,
319
00:25:05,879 --> 00:25:09,299
ওরা কখনোই স্বীকার করবে না যে
একটা নবজাতক শিশুও নরকে যেতে পারে।
320
00:25:10,217 --> 00:25:12,010
আপনি কখনোই নিশ্চিত হতে পারবেন না, তাই না?
321
00:25:14,221 --> 00:25:16,806
ওরা প্রয়োজন মতো
ওদের মতবাদ বদলে ফেলতে পারে।
322
00:25:16,890 --> 00:25:20,810
আপনার এমনটা না মনে হতে পারে,
কিন্তু ওরা আগে থেকেই ঠিক করে নিয়েছে
323
00:25:20,894 --> 00:25:22,562
ওরা কোনটাকে পাপ মনে করবে
আর কোনটাকে করবে না।
324
00:25:23,313 --> 00:25:24,189
উনি ঠিক বলেছেন।
325
00:25:25,607 --> 00:25:28,443
যেগুলো মানুষ থামাতে পারে
শুধু সেগুলোকেই পাপ মানা হয়।
326
00:25:28,527 --> 00:25:31,238
যেমনটা উনি বললেন,
পাপ বা মুক্তির কোনো কনসেপ্ট নেই।
327
00:25:31,321 --> 00:25:33,365
ওরা লালসা বা লোভকেও
পাপ মনে করে না।
328
00:25:33,865 --> 00:25:37,410
যদি ওরা সীমা অতিক্রম করে, তবে
অনেকের জন্য ওদের উপর বিশ্বাস করা কঠিন হয়ে যাবে।
329
00:25:37,494 --> 00:25:38,411
ওরে!
330
00:25:38,495 --> 00:25:41,998
একটা পারফেক্ট দুনিয়া হচ্ছে সেটাই
যেখানে কেউ পাপ করে না।
331
00:25:42,082 --> 00:25:45,043
ওরা একটা অবাস্তব লক্ষ্যকে
বাস্তবের রূপ দিয়ে,
332
00:25:45,126 --> 00:25:48,547
চেষ্টা করছে যাতে মানুষ একে অপরের উপর নজর রাখে
আর নিজেদেরই যেন দোষারোপ করে।
333
00:25:48,630 --> 00:25:51,967
নরকে যাবার প্রক্রিয়ার ভয় দিয়েই
ওদের সিস্টেম চলছে।
334
00:25:52,551 --> 00:25:56,638
তার জন্যই ওরে নিয়মিত পাপী দরকার
যাদের উদাহরণ হিসেবে দেখাতে পারবে।
335
00:25:56,721 --> 00:25:59,349
সত্যিটা ওদের মতবাদের সাথে না গেলে
সেটাকে মানিপুলেটও করে,
336
00:25:59,432 --> 00:26:01,977
আর কোনো কেস না মিললে
ওরা মিথ্যা একটা দাঁড় করায়।
337
00:26:03,603 --> 00:26:05,772
ওরা কখনও কোনো কেস গোপন করেছে?
338
00:26:07,482 --> 00:26:09,818
যে এটা প্রথম শুরু করে উধাও হয়ে যায়।
339
00:26:10,485 --> 00:26:13,071
কী মনে হয়
চেয়ারম্যান জং জিন-সু এখন কোথায় আছে?
340
00:26:15,031 --> 00:26:16,908
শুনেছি দুনিয়া ভ্রমণ করছে।
341
00:26:16,992 --> 00:26:17,867
ও মারা গেছে।
342
00:26:19,828 --> 00:26:22,831
চার বছর আগে
ওকে নরকে পাঠানো হয়েছিল।
343
00:26:23,582 --> 00:26:25,500
নরকে পাঠানো হয়েছিল?
344
00:26:29,087 --> 00:26:31,089
তো বলছেন ওর নিজের ভবিষ্যতবানী হবার পর
345
00:26:31,172 --> 00:26:32,882
ও এই ভুল মতবাদ দিয়েছে?
346
00:26:33,466 --> 00:26:35,135
- তা কেন করতে যাবে?
- কে জানে?
347
00:26:36,344 --> 00:26:39,055
নিজের মৃত্যুর দিন জেনে ২০ বছর ধরে বাঁচা
348
00:26:39,139 --> 00:26:42,183
আপনাকে সব ধরনের পাগলামি করতে
বাধ্য করতে পারে, তাই নয় কি?
349
00:26:44,019 --> 00:26:46,563
যেহেতু ওর কাছে বাঁচার জন্য ২০ বছর ছিল,
350
00:26:47,147 --> 00:26:50,317
তাই ও এই বিপর্যয়ের ব্যখা দিতে সক্ষম হয়।
351
00:26:50,400 --> 00:26:53,528
তাহলে দুনিয়াকে জানান।
এখানে কী করছেন?
352
00:26:53,612 --> 00:26:57,657
জং জিন-সু দশ বছর ধরে
মানুষকে এব্যাপারে সতর্ক করেছে,
353
00:26:57,741 --> 00:27:01,786
কিন্তু মানুষ ওর কথা কানে নেয়নি
যতক্ষণ অবধি না মিস. পার্ক জং-জাকে
354
00:27:01,870 --> 00:27:03,788
নিজ চোখে নরকে যেতে দেখে।
355
00:27:07,375 --> 00:27:10,045
লোকজনের কাছে আমাদের কথা পৌঁছাতে,
356
00:27:11,254 --> 00:27:13,340
একটা জোরদার প্রমাণ দরকার।
357
00:27:15,467 --> 00:27:16,509
কী বলতে চাচ্ছেন?
358
00:27:20,180 --> 00:27:22,515
একটু পরিষ্কার করে বলবেন কি?
359
00:27:23,725 --> 00:27:26,770
আমরা আপনার বাচ্চার নরকে যাবার প্রক্রিয়া
লাইভ ব্রডকাস্ট করতে চাচ্ছি।
360
00:27:35,528 --> 00:27:36,529
আমার এখন যাওয়া উচিত।
361
00:27:38,073 --> 00:27:39,157
দাঁড়ান, বে সাহেব।
362
00:27:39,240 --> 00:27:40,158
কী?
363
00:27:42,118 --> 00:27:44,954
একটা নিষ্পাপ নবজাতকের ভবিষ্যতবানী হয়েছে।
364
00:27:45,038 --> 00:27:48,625
দুনিয়াকে আগের মতো বানাতে
আমাদের এটা মানুষজনকে দেখাতে হবে।
365
00:27:48,708 --> 00:27:50,418
কী মনে হয় আমি এসবের পরোয়া করি?
366
00:27:50,919 --> 00:27:53,296
করি? এসবের সাথে আমার কী সম্পর্ক?
367
00:27:53,380 --> 00:27:56,216
কী মনে হয় দুনিয়াকে বাঁচাতে
আমি আপনাদের সাহায্য চাইতে এসেছি?
368
00:27:57,425 --> 00:28:01,179
আমি ব্যস আমার পরিবারকে বাঁচাতে চাই,
ঠিক আছে?
369
00:28:02,180 --> 00:28:04,391
আপনাদের জানা উচিত
কার সাথে কীভাবে কথা বলা দরকার।
370
00:28:04,474 --> 00:28:06,267
আমাকে এই ঠান্ডায়
এখানে কী করতে নিয়ে এসেছেন?
371
00:28:07,352 --> 00:28:09,354
আমার বাচ্চাটা মরতে যাচ্ছে!
372
00:28:11,189 --> 00:28:13,566
আমার নবজাতক বাচ্চার ভবিষ্যতবানী হয়েছে!
373
00:28:14,901 --> 00:28:16,403
ধ্যাৎ…
374
00:28:16,903 --> 00:28:20,281
আপনাদের আর সত্যের আলোর মধ্যে
তফাতটা কোথায়?
375
00:28:21,032 --> 00:28:24,202
কী ভেবেছেন সব ঠিক করার
একটা সুযোগ পেয়ে গেছেন? হাহ?
376
00:28:25,495 --> 00:28:28,498
আপনারা ব্যস আমার বাচ্চার মৃত্যুকে
নিজেদের ফায়দার জন্য ব্যবহার করতে চাচ্ছেন।
377
00:28:29,082 --> 00:28:32,252
আপনারা ঐ শয়তানদের মতো!
378
00:28:32,752 --> 00:28:33,920
ধ্যাৎ।
379
00:28:38,383 --> 00:28:41,970
এই বাজে দুনিয়ায় জন্ম নেওয়া
আপনার বাচ্চার মৃত্যুকে,
380
00:28:42,637 --> 00:28:44,264
একটা দুর্ঘটনার রূপ দিয়ে দিব তবে।
381
00:28:44,347 --> 00:28:47,350
আমরা আপনার বাচ্চার মৃত্যুকে
অনর্থক প্রমাণ করে দিব,
382
00:28:47,851 --> 00:28:51,146
যাতে আপনি গিয়ে সত্যের আলোর উপর
ডকুমেন্টারি শুট করতে পারেন।
383
00:28:53,189 --> 00:28:55,525
আপনি যা বলবেন
আমরা তাই করব।
384
00:28:56,025 --> 00:28:57,861
রাজি থাকলে ফোন দিয়েন।
385
00:29:02,157 --> 00:29:03,742
চলুন, চলুন।
386
00:29:18,214 --> 00:29:19,257
শুন।
387
00:29:20,091 --> 00:29:23,636
যখন কথা বলতে রাজি হবি,
তখন হাত খুলে দিবি। বুঝেছিস?
388
00:29:36,024 --> 00:29:39,068
মার তো ভালোই খেতে পারিস দেখি?
389
00:29:41,780 --> 00:29:42,739
ধর এটা।
390
00:29:44,657 --> 00:29:46,993
তোর বউয়ের সাথে একটু খেলব নাকি?
391
00:29:48,077 --> 00:29:49,621
প্লিজ আমাকে মারবেন না।
392
00:29:51,623 --> 00:29:53,583
সু-জেওং! না!
393
00:29:53,666 --> 00:29:55,126
ও তো পাপী না।
394
00:29:55,919 --> 00:29:58,254
ও জানেও না ওর স্বামী কী করে।
395
00:29:58,338 --> 00:30:00,131
সেটাও পাপ।
396
00:30:01,257 --> 00:30:04,594
- এই! থাম!
- ওকে মুখে একটু আচঁড় দিব নাকি?
397
00:30:04,677 --> 00:30:05,804
এই!
398
00:30:09,516 --> 00:30:10,892
এতে একটু লাগতে পারে।
399
00:30:11,893 --> 00:30:13,770
এই, ও হাত খুলে দিয়েছে।
400
00:30:14,354 --> 00:30:16,523
তুই ঠিক কাজ করেছিস।
ব্যাপার না।
401
00:30:19,526 --> 00:30:20,443
ও একটা নাম বলেছে।
402
00:30:20,527 --> 00:30:22,362
- হানকুকের ইউনিভার্সিটির এক প্রফেসরের।
- হ্যাঁ।
403
00:30:22,445 --> 00:30:24,489
- ওর লোকেশন ট্র্যাক করতে বলো।
- ঠিক আছে।
404
00:30:32,205 --> 00:30:35,291
আজকের লাইভ ব্রডকাস্টের জন্য
মিস. মিনের মুডটা ভালো নেই।
405
00:30:36,084 --> 00:30:38,795
এই প্রথম আমরা কাউকে বাঁচাতে ব্যর্থ হয়েছি
406
00:30:39,462 --> 00:30:41,297
যে আমাদের সাথে আগে যোগাযোগ করেছিল।
407
00:30:42,924 --> 00:30:44,926
ওনার কপালে দাগ দেখেছেন?
408
00:30:46,177 --> 00:30:49,138
জং-ছিল আর অ্যারোহেড আক্রমণের সময়
এই দাগটা লেগেছিল।
409
00:30:49,889 --> 00:30:51,266
উনি প্রায় মরতেই বসেছিলেন,
410
00:30:51,891 --> 00:30:54,143
কিন্তু পুলিশের গাড়ির সাইরেনের কারণে
উনি বেঁচে যান।
411
00:30:55,144 --> 00:30:57,772
অ্যারোহেডের হারামিগুলো
আগে এতটা বেপরোয়া ছিল না,
412
00:30:58,314 --> 00:31:01,109
তাই উনি পালাতে সক্ষম হন। কিন্তু…
413
00:31:02,068 --> 00:31:04,529
ওনার রাগ নিজের উপর বেশি।
414
00:31:05,655 --> 00:31:08,700
ওনার আফসোস হয় যে উনি মিস. পার্কের
লাইভ ব্রডকাস্টটা আটকাতে পারেননি।
415
00:31:09,951 --> 00:31:13,621
আর উনি বুঝতে ব্যর্থ হন
যে জং জিন-সুর মতলব কী ছিল।
416
00:31:14,372 --> 00:31:15,415
উনি নিজেকেই দোষ দেন।
417
00:31:16,249 --> 00:31:19,335
পৃথিবীর এমন অবস্থার জন্য
উনি নিজেকে দায়ী মনে করেন।
418
00:31:20,378 --> 00:31:22,088
এজন্যই ওনার ভুল শুধরানোর
কোনো সুযোগ পেলে
419
00:31:22,672 --> 00:31:25,300
সেটা হাতছাড়া করতে চান না।
420
00:31:26,426 --> 00:31:29,721
উনি নিজের ভুলের মাশুল দিতে চান।
421
00:31:32,932 --> 00:31:33,975
চলুন আপনাকে বাসায় ছেড়ে দিই।
422
00:31:34,684 --> 00:31:35,768
না, ধন্যবাদ।
423
00:31:38,229 --> 00:31:39,355
আমার মেয়েও
424
00:31:40,064 --> 00:31:41,274
ভবিষ্যতবানী হয়েছিল।
425
00:31:46,112 --> 00:31:48,865
হঠাৎ করেই আমাকে বলে,
ও সমুদ্র দেখতে চায়।
426
00:31:58,499 --> 00:32:02,295
ওরে! এই জায়গাটা খুঁজে পেলে কীভাবে?
427
00:32:05,715 --> 00:32:07,675
মাকে নিয়ে এখানেই আসতে?
428
00:32:08,176 --> 00:32:09,093
- হুম?
- কী?
429
00:32:09,177 --> 00:32:12,805
- এটা সিক্রেট।
- গং ইয়ন-জ্যে।
430
00:32:12,889 --> 00:32:17,352
তোমাকে ৩০ সেকেন্ডের মধ্যে
431
00:32:17,435 --> 00:32:21,689
নরকে পাঠানো হবে।
432
00:32:23,066 --> 00:32:24,984
সেই ৩০ সেকেন্ডের ওর সেই চেহারা
433
00:32:26,361 --> 00:32:28,279
আমি কখনোই ভুলতে পারব না।
434
00:32:29,822 --> 00:32:32,742
মনে হয়েছিল ও আমাকে বলতে চায়
যে এসব কী হচ্ছে।
435
00:32:53,930 --> 00:32:54,889
বাবা।
436
00:32:56,140 --> 00:32:57,433
সাহায্য করো।
437
00:32:58,977 --> 00:33:00,770
ইয়ন-জ্যে!
438
00:33:20,081 --> 00:33:21,666
জানেন
439
00:33:22,834 --> 00:33:26,587
ওর ছিন্নভিন্ন শরীরটা দেখে
আমার কেমন মনে হয়েছিল?
440
00:33:30,591 --> 00:33:31,634
কেউ এটা দেখেনি বলে…
441
00:33:34,804 --> 00:33:36,514
আমার স্বস্তি অনুভব হয়েছিল।
442
00:33:40,935 --> 00:33:43,855
এমন ভয়ংকর মূহুর্তে
আমার তেমনটাই মনে হয়েছিল।
443
00:33:46,065 --> 00:33:47,150
বে সাহেব…
444
00:33:48,526 --> 00:33:51,612
আমার মেয়ের মৃত্যুকে আপনি কী বলবেন
দুর্ঘটনা নাকি ন্যায় বিচার?
445
00:33:55,408 --> 00:33:58,286
আমার মেয়ের মৃত্যুকে
আমি হৃদয়বিদারক দুর্ঘটনা মনে করি।
446
00:34:00,204 --> 00:34:01,789
নিজের ভাগ্যের উপর কাঁদতে চাই
447
00:34:03,082 --> 00:34:06,794
এটা না ভেবে…
যে ওর সাথেই এমন কেন হলো।
448
00:34:09,630 --> 00:34:10,715
মাফ করবেন
449
00:34:11,591 --> 00:34:14,093
কিন্তু আপনার পরিবারের সাথেও
একই জিনিস ঘটছে।
450
00:34:15,845 --> 00:34:19,348
মাফ করবেন আপনাকে আগে এসব বলিনি।
451
00:35:17,115 --> 00:35:19,492
আমার কাছে আসো।
452
00:35:20,868 --> 00:35:22,328
কিচ্ছু হয়নি।
453
00:36:07,331 --> 00:36:08,791
"ন্যায়"
454
00:36:10,751 --> 00:36:11,586
এই।
455
00:36:12,086 --> 00:36:13,087
ও-ই, না?
456
00:36:14,088 --> 00:36:15,047
মরে গেছে নাকি?
457
00:36:15,965 --> 00:36:17,091
জানালাটা ভাঙ্গ।
458
00:36:22,889 --> 00:36:25,558
বের হ।
459
00:36:42,325 --> 00:36:43,409
ইয়ং-জ্যে।
460
00:36:44,452 --> 00:36:48,164
আমার মাকে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায়
দেখেছিলে, তাই না?
461
00:36:50,875 --> 00:36:54,503
জানো, মা বাবাকে ধোকা দিয়ে আমাকে ছেড়ে চলে যায়,
যখন আমার বয়স মাত্র পাঁচ ছিল।
462
00:36:56,464 --> 00:36:58,049
বাবা মারা যাবার পর,
463
00:36:59,592 --> 00:37:01,802
আমি মাকে ফোন করে
ওনার জন্য অপেক্ষা করেছিলাম।
464
00:37:04,805 --> 00:37:06,349
জানো কী ভেবেছিলাম?
465
00:37:09,477 --> 00:37:11,395
ভেবেছিলাম মা আমার হাত ধরে…
466
00:37:13,856 --> 00:37:15,441
আমার থেকে মাফ চাইবে।
467
00:37:16,817 --> 00:37:18,361
আর বলবে আমাকে মিস করে।
468
00:37:19,528 --> 00:37:21,948
ভেবেছিলাম মা কেঁদে
আমার থেকে মাফ চাইবে।
469
00:37:24,909 --> 00:37:27,203
তারপর আমি মাফ না করার ভান করব…
470
00:37:29,705 --> 00:37:31,999
আর পরে মাকে জড়িয়ে ধরে কাঁদব।
471
00:37:35,211 --> 00:37:37,088
ভেবেছিলাম এমনটাই হবে।
472
00:37:38,547 --> 00:37:40,132
কিন্তু জানো মা কী বলেছিল?
473
00:37:42,426 --> 00:37:44,053
বলে বাবাকে ডিভোর্স দেওয়ায়
474
00:37:45,805 --> 00:37:47,640
ওনার কোনো আফসোস নেই।
475
00:37:48,140 --> 00:37:50,518
আর উনি নাকি যথেষ্ট টাকা পাননি।
476
00:37:54,146 --> 00:37:56,440
জিজ্ঞেস করে বাবা আমার জন্য
কত টাকা রেখে গেছে।
477
00:37:58,526 --> 00:38:00,820
উনি ব্যস নিজের অংশ নিতে এসেছিলেন।
478
00:38:03,197 --> 00:38:05,366
উনি আমাকে ৩০ বছর ধরে দেখেননি,
479
00:38:07,868 --> 00:38:11,414
কিন্তু দেখা হবার পর
জিজ্ঞেসও করেননি আমি কেমন আছি।
480
00:38:13,874 --> 00:38:15,835
সব মা ভালো হয় না।
481
00:38:17,712 --> 00:38:19,714
এখন আর ওনার উপর রাগ করে লাভ কী?
482
00:38:21,424 --> 00:38:22,842
ঠিক বলেছ।
483
00:38:24,635 --> 00:38:27,555
কিন্তু আমার মা-ই এমন হতে গেল কেন?
484
00:38:29,098 --> 00:38:31,309
এমন বাজে একটা মানুষ
কেন আমার মা হলো?
485
00:38:33,519 --> 00:38:35,688
প্রেগন্যান্ট হবার পর থেকে
প্রতিদিন নিজেকে বলতাম
486
00:38:36,731 --> 00:38:38,232
আমি টিভি সিরিয়ালের মায়েদের মতো
487
00:38:40,151 --> 00:38:42,862
অনেক স্নেহশীল হবো।
488
00:38:44,655 --> 00:38:46,365
কারণ আমি আমার মায়ের মতো না।
489
00:38:48,701 --> 00:38:52,872
আমাদের বাচ্চাকে অনেক ভালোবাসা দিয়ে
বড় করতে চেয়েছিলাম।
490
00:38:54,540 --> 00:38:57,043
চেয়েছিলাম আমাদের বাচ্চা যেন
সাধারণ একটা জীবন কাটায়।
491
00:39:02,757 --> 00:39:04,050
কিন্তু এখন,
492
00:39:07,595 --> 00:39:09,138
সেটা অসম্ভব মনে হয়।
493
00:39:12,475 --> 00:39:14,852
এই ছোট্ট বাচ্চাটা
কী পাপ করে থাকতে পারে?
494
00:39:17,063 --> 00:39:19,774
কেন ওর জন্মের পরপরই
ভবিষ্যতবানী হলো?
495
00:39:25,529 --> 00:39:27,740
ইয়ং-জ্যে, আমার মাথাটা বোধহয়
খারাপ হয়ে গেছে।
496
00:39:31,035 --> 00:39:34,580
এব্যাপারে ভাবা বন্ধই করতে পারছি না।
497
00:39:35,915 --> 00:39:37,458
যখন এব্যাপারে ভাবি,
498
00:39:39,377 --> 00:39:42,004
নিজের প্রতি ঘেন্না হয়।
499
00:39:47,635 --> 00:39:48,552
সু-হিয়ন।
500
00:39:51,347 --> 00:39:53,182
আমি কিছু লোকের সাথে দেখা করেছি।
501
00:39:56,811 --> 00:39:57,812
বলেছে…
502
00:39:59,814 --> 00:40:02,316
ওরা আমাদের বাচ্চার নরকে যাবার
প্রক্রিয়া ব্রডকাস্ট করতে চায়।
503
00:40:04,485 --> 00:40:05,403
কী?
504
00:40:06,529 --> 00:40:08,614
যেহেতু আমাদের বাচ্চা কোনো পাপ করেনি…
505
00:40:10,991 --> 00:40:12,410
তাই বলেছে যদি ওরা নরকে যাবার প্রক্রিয়া
ব্রডকাস্ট করতে পারে
506
00:40:16,038 --> 00:40:19,291
ওরা প্রমাণ করতে পারবে…
যে সত্যের আলো মিথ্যা বলছে।
507
00:40:23,546 --> 00:40:25,005
ওরা এটাই পরামর্শ দিয়েছে।
508
00:40:27,383 --> 00:40:28,843
আর আমরা রাজি না হলে?
509
00:40:29,718 --> 00:40:32,138
তাহলে ওরা আমাদের বাচ্চার মৃত্যুকে
দুর্ঘটনার রূপ দিয়ে দিবে।
510
00:40:33,722 --> 00:40:35,224
সিদ্ধান্ত এখন আমাদের হাতে।
511
00:40:48,404 --> 00:40:50,489
ব্যাপার না।
আমাদের হাতে অনেক সময়।
512
00:40:53,033 --> 00:40:56,620
আমি নিশ্চিত
অবশেষে তুই আমাদের সবই বলবি।
513
00:40:59,832 --> 00:41:01,542
এই, হারামিটার জ্ঞান ফিরেছে।
514
00:41:03,544 --> 00:41:05,004
তুই গিয়ে ওকে দেখ।
515
00:41:07,465 --> 00:41:08,507
প্রফেসর!
516
00:41:09,633 --> 00:41:10,968
হারামির দল।
517
00:41:11,051 --> 00:41:13,304
অবশেষে ঘুম ভাঙলো, প্রফেসর গং।
518
00:41:13,387 --> 00:41:15,264
শুয়োরের বাচ্চারা।
519
00:41:16,515 --> 00:41:17,349
ঠিক আছে।
520
00:41:18,184 --> 00:41:19,018
কর।
521
00:41:19,518 --> 00:41:20,769
যা করার কর!
522
00:41:22,605 --> 00:41:26,984
আমরা তোকে কিচ্ছু জিজ্ঞেস করব না,
তাই আশায় বুক বাঁধিস না।
523
00:41:28,402 --> 00:41:30,696
ওর থেকে যথেষ্ট তথ্য পেয়েছি।
524
00:41:35,910 --> 00:41:36,952
হিয়ং-জুন।
525
00:41:37,036 --> 00:41:37,995
গেউন-বে।
526
00:41:39,288 --> 00:41:41,540
শয়তানের বাচ্চারা।
527
00:41:42,374 --> 00:41:44,919
ও কিছু জানে না। কিচ্ছু না!
528
00:41:45,002 --> 00:41:46,504
যা জিজ্ঞেস করার আমাকে কর।
529
00:41:46,587 --> 00:41:48,631
চুপ থাক শালা!
530
00:41:49,423 --> 00:41:52,551
তোর কিছু বলা লাগবে না।
531
00:41:53,219 --> 00:41:54,512
আমাদের শুধু…
532
00:41:58,098 --> 00:41:59,391
একে...
533
00:42:00,392 --> 00:42:01,519
আর তোর গাড়িটা লাগবে।
534
00:42:01,602 --> 00:42:04,313
আমাদের ব্যস তোর
নেভিগেশন সিস্টেমের রেকর্ড লাগবে
535
00:42:04,396 --> 00:42:06,440
যেখানে দেখা যাবে
তুই কোথায় কোথায় গেছিলি।
536
00:42:07,441 --> 00:42:08,275
কী?
537
00:42:09,860 --> 00:42:11,737
দাঁড়া। এক সেকেন্ড।
538
00:42:12,321 --> 00:42:13,489
ওকে মেরে ফেল।
539
00:42:14,490 --> 00:42:16,242
এক সেকেন্ড!
540
00:42:16,325 --> 00:42:18,118
- কী করছিস?
- খুল আমাকে, বানচোত!
541
00:42:18,702 --> 00:42:19,954
খুল আমাকে! এক্ষুনি!
542
00:42:20,037 --> 00:42:21,247
এই, আমার কথা শুন।
543
00:42:21,830 --> 00:42:22,831
ব্যস একবার!
544
00:42:23,332 --> 00:42:25,876
আমাকে মারিস,
কিন্তু আগে আমার কথাটা একবার শুন।
545
00:42:25,960 --> 00:42:26,794
না! বাল!
546
00:42:26,877 --> 00:42:27,878
এই, আমার কথা শুন।
547
00:42:27,962 --> 00:42:29,880
- হিয়ন-জুন!
- তোরা ধোকা খাচ্ছিস।
548
00:42:29,964 --> 00:42:31,173
হারামির বাচ্চারা!
549
00:42:31,257 --> 00:42:33,217
- তোরা ধোকা খাচ্ছিস।
- থাম, শুয়োরেরা!
550
00:42:33,300 --> 00:42:36,512
কিম জেওং-ছিল আর জং জিন-সু
তোদের ধোকা দিচ্ছে।
551
00:42:37,096 --> 00:42:38,097
শুয়োরের বাচ্চারা।
552
00:42:38,180 --> 00:42:40,683
আমার মরতে ভয় নেই,
কিন্তু আমার কথাটা একবার শুন!
553
00:42:40,766 --> 00:42:42,142
আমার কথাটা শুন।
554
00:42:42,226 --> 00:42:43,227
- এই!
- হিয়ন-জুন!
555
00:42:43,310 --> 00:42:46,355
- আবালের দল! আমার কথাটা শুন!
- টাটা। বন্ধ কর।
556
00:42:46,438 --> 00:42:47,898
গেউন-বেকে ছেড়ে দে!
557
00:42:47,982 --> 00:42:49,358
হারামির দল!
558
00:42:49,441 --> 00:42:51,527
আমার কথাটা শুন!
559
00:43:22,099 --> 00:43:25,811
আপনার কাঙ্ক্ষিত নম্বরে
সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না…
560
00:43:50,127 --> 00:43:52,296
সবাই বের হ।
ভালো করে খুঁজবি!
561
00:44:03,223 --> 00:44:04,725
আগা সবাই!
562
00:44:06,352 --> 00:44:07,770
যাজক সাছেওং।
563
00:44:08,354 --> 00:44:10,898
অ্যারোহেডের সাথে ইউনিফর্মে যাওয়া
তোমার ঠিক হবে না।
564
00:44:12,274 --> 00:44:13,400
ওহ, হ্যাঁ।
565
00:44:16,779 --> 00:44:17,905
হারামিগুলো…
566
00:44:19,990 --> 00:44:21,075
যা জলদি!
567
00:44:27,748 --> 00:44:29,458
এখান থেকে খুঁজ।
568
00:44:29,541 --> 00:44:30,584
জি, স্যার!
569
00:44:40,094 --> 00:44:40,928
ধ্যাৎ!
570
00:44:44,348 --> 00:44:46,684
- এখানে! ও উপরে যাচ্ছে!
- যা!
571
00:44:48,060 --> 00:44:50,270
- সিঁড়ি এখানে।
- জলদি কর!
572
00:44:50,354 --> 00:44:51,230
উপরে যা!
573
00:44:51,313 --> 00:44:52,398
এই, ওখানে আছে!
574
00:44:52,481 --> 00:44:53,565
ধর ওকে!
575
00:44:53,649 --> 00:44:54,608
কোথায়?
576
00:44:55,693 --> 00:44:57,236
এইদিকে, গাধার বাচ্চা!
577
00:45:00,906 --> 00:45:02,950
সবকয়টা আবাল।
578
00:45:05,953 --> 00:45:07,246
গাধাদের নিয়ে আর পারলাম না।
579
00:45:07,746 --> 00:45:09,832
ও এদিকে গেছে বলেছিলাম!
580
00:45:09,915 --> 00:45:12,334
- যা জলদি!
- গাধার দল!
581
00:45:24,304 --> 00:45:25,264
ধর ওকে!
582
00:45:37,109 --> 00:45:38,026
ধর!
583
00:46:13,353 --> 00:46:14,813
ধর ওকে!
584
00:46:16,023 --> 00:46:17,024
কোথায় ও?
585
00:46:29,912 --> 00:46:30,829
ধুর।
586
00:46:31,371 --> 00:46:33,248
উঠো। উঠে দাঁড়াও এক্ষুনি!
587
00:46:33,332 --> 00:46:35,501
আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো,
মিস. মিন হেই-জিন।
588
00:46:45,177 --> 00:46:46,345
- এই!
- ওখানে!
589
00:46:49,890 --> 00:46:51,225
- কী হয়েছে?
- আপনি ঠিক আছেন?
590
00:46:52,017 --> 00:46:53,060
- কী?
- কী হয়েছে?
591
00:46:53,143 --> 00:46:54,061
ওর পিছনে যা।
592
00:46:54,144 --> 00:46:56,313
- আপনি ঠিক আছেন?
- ও কোথায় গেছে?
593
00:46:56,396 --> 00:46:57,564
- গিয়ে খুঁজ ওকে!
- স্যার!
594
00:47:18,669 --> 00:47:23,882
"কিম গেউন-বে, একজন পাপী যে ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে
গং হিয়ন-জুন, একজন পাপী যে ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে"
595
00:48:37,205 --> 00:48:38,457
তাজা খবর।
596
00:48:38,540 --> 00:48:43,211
হানকুক বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে দুইজনের
597
00:48:43,295 --> 00:48:45,255
পোড়া লাশ পাওয়া যাবার পর
পুলিশ তদন্ত শুরু হয়েছে।
598
00:48:45,339 --> 00:48:48,216
ঘটনাস্থলে আমাদের রিপোর্টার আছে
তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব।
599
00:48:48,300 --> 00:48:50,302
এখন আমাদের রিপোর্টার বলবেন।
600
00:48:50,385 --> 00:48:51,595
আজ ভোর ৬টার দিকে,
601
00:48:51,678 --> 00:48:55,933
হানকুক বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে
দুইজনের পোড়া লাশ ঝুলতে দেখা যায়,
602
00:48:56,016 --> 00:48:57,976
যা জনগণের জন্য একটা মানসিক ধাক্কা।
603
00:48:58,060 --> 00:48:59,686
ধারণা করা হচ্ছে এর একটা
604
00:48:59,770 --> 00:49:03,231
বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গং হিয়ন-জুনের লাশ।
605
00:49:03,315 --> 00:49:05,525
পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।
606
00:49:06,193 --> 00:49:10,781
প্রফেসর গংকে সম্প্রতি
কিছু অনুষ্ঠানে দেখা গেছিল
607
00:49:10,864 --> 00:49:16,578
আর উনি অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দু বনে যান,
আর ওনার মৃত্যু এখন অনেকের জন্যই অনেক বড় মানসিক ধাক্কা।
608
00:49:17,496 --> 00:49:20,958
লাশগুলো অনেক বাজেভাবে পোড়ানো হয়েছে
যার জন্য পরিচিতি নিশ্চিত করাও কঠিন হচ্ছে।
609
00:49:21,041 --> 00:49:25,087
কিন্তু ওনাদের ঘাড়ের চিহ্ন থেকে,
610
00:49:25,170 --> 00:49:28,966
পুলিশ ধারণা করছে
এগুলো প্রফেসর গং আর কিম সাহেবের লাশ।
611
00:49:29,049 --> 00:49:31,760
আরও বিস্তারিতরূপে তদন্ত শীঘ্রই শুরু করা হবে।
612
00:49:32,594 --> 00:49:35,472
পাপী, গং হিয়ন-জুন,
দোহরা জীবন কাটাচ্ছিল
613
00:49:35,555 --> 00:49:37,849
আর সোডো নামের একটা সংগঠন চালাতো।
614
00:49:37,933 --> 00:49:41,311
ও ভবিষ্যতবানী হওয়া লোকেদের
লুকাতে সাহায্য করতো।
615
00:49:41,812 --> 00:49:44,523
ওরা ঈশ্বরের তৈরি নরকে যাবার প্রক্রিয়াকে
দুর্ঘটনার রূপ দিয়ে
616
00:49:45,023 --> 00:49:48,652
মানুষের জন্য ঈশ্বরের বার্তাকে বদলে দিতো।
617
00:49:49,820 --> 00:49:54,074
আমরা অ্যারোহেড,
এর জন্য ওকে শাস্তি দিয়েছি।
618
00:49:54,658 --> 00:49:57,619
সত্যের আলো আর সবাই যারা
এটা দেখছে তারা শুনে রাখুন...
619
00:49:57,703 --> 00:50:00,872
যারা ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করবে বা
ওনার দেওয়া বার্তা বিকৃত করবে
620
00:50:00,956 --> 00:50:02,749
তারা তাদের কর্মের শাস্তি পাবে।
621
00:50:03,417 --> 00:50:06,253
আমরা অ্যারোহেড,
নিশ্চিত করেছি যে সোডো,
622
00:50:06,336 --> 00:50:08,630
যে গোপন সংগঠন
ঈশ্বরের মর্জিকে অগ্রাহ্য করেছে,
623
00:50:08,714 --> 00:50:13,468
তার প্রধান হচ্ছে সোডো ল ফার্মের মিন হেই-জিন,
যে এক সময় উকিল ছিল।
624
00:50:18,223 --> 00:50:21,309
"সোডো রিয়াল স্টেট"
625
00:50:29,151 --> 00:50:29,985
হ্যালো?
626
00:50:30,068 --> 00:50:31,236
খবর দেখেছেন?
627
00:50:31,737 --> 00:50:33,488
হ্যাঁ। আপনি ঠিক আছেন?
628
00:50:33,989 --> 00:50:35,699
আপনার বউয়ের সাথে কথা হয়েছে?
629
00:50:36,867 --> 00:50:38,910
হ্যাঁ, কিন্তু আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।
630
00:50:39,411 --> 00:50:41,872
আপনি তো জানেনই,
আমাদের হাতে বেশি সময় নেই।
631
00:50:41,955 --> 00:50:45,250
জলদিই কোনো সিদ্ধান্ত না নিলে
আমরা আপনাদের কোনো সাহায্য করতে পারব না।
632
00:50:45,333 --> 00:50:46,585
এখন কোথায় আছেন?
633
00:50:46,668 --> 00:50:48,211
অফিসে আছি।
634
00:50:48,920 --> 00:50:50,505
আর আপনার বউ বাচ্চা?
635
00:50:51,757 --> 00:50:52,716
ওরা বাসায় আছে।
636
00:50:52,799 --> 00:50:56,178
এমন পরিস্থিতিতে,
আপনার ওদের সাথে থাকা উচিত ছিল।
637
00:50:57,345 --> 00:50:59,014
আপনি নিশ্চিত তো ওরা বাসায় আছে?
638
00:51:29,002 --> 00:51:32,506
"সত্যের আলো"
639
00:51:33,460 --> 00:51:46,950
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম