1
00:00:52,000 --> 00:00:53,166
আমি তোমাকে ভালোবাসি।
2
00:00:55,125 --> 00:00:56,125
কখনো ভুলো না।
3
00:01:01,166 --> 00:01:03,625
এই মুহূর্তটা যদি চিরকাল স্থায়ী হতো!
4
00:01:15,000 --> 00:01:16,541
ঠিক এখানে।
5
00:01:19,333 --> 00:01:20,750
তোমার স্মৃতিতে সঞ্চিত থাকবে।
6
00:01:22,708 --> 00:01:25,833
তুমিই না বলেছিলে আমাদের সম্পূর্ণ বাস্তবতা
7
00:01:25,916 --> 00:01:27,833
আমাদের মনের মধ্যে জমা থাকে?
8
00:01:29,625 --> 00:01:30,625
সব ওখানে আছে।
9
00:01:31,541 --> 00:01:34,083
তুমি, আমি, এইসব।
10
00:01:35,250 --> 00:01:37,708
তোমার মস্তিষ্কে চিরকাল থাকবে।
11
00:01:39,166 --> 00:01:41,291
তাহলে আমার কথা মন দিয়েই শোনো।
12
00:01:42,875 --> 00:01:44,750
শুনি, হ্যাঁ।
13
00:01:45,666 --> 00:01:46,875
কিন্তু মানি না।
14
00:01:48,041 --> 00:01:51,000
বাস্তবতা মস্তিষ্কের ভেতরে নিউরনের
ছোটাছুটি করার চেয়েও বেশি কিছু।
15
00:01:52,000 --> 00:01:54,208
বাস্তবতা ভেতরে যা আছে তা নয়।
16
00:01:55,208 --> 00:01:57,333
বাস্তবতা হলো বাইরে যা ঘটে তা।
17
00:01:59,041 --> 00:02:00,041
যেমন এটা।
18
00:02:04,000 --> 00:02:05,000
আর এটা।
19
00:02:11,750 --> 00:02:13,875
কিন্তু এসবের কোনো অস্তিত্ব থাকবে না
20
00:02:13,958 --> 00:02:16,333
যদি মন থেকে অনুভব করা না হয়।
21
00:02:16,416 --> 00:02:20,791
আর, মাত্র এক কদম এগিয়ে গেলে,
এসবের কোনো অস্তিত্বই থাকবে না।
22
00:02:20,875 --> 00:02:24,583
তো আমরা কখনোই জানতে পারি না
আমাদের মস্তিষ্কের উদ্দীপনা সৃষ্টি হয়
23
00:02:25,166 --> 00:02:27,958
বাস্তবতা থেকে নাকি কল্পনা থেকে।
24
00:02:30,375 --> 00:02:32,125
তুমি ভয়াবহ রোমান্টিক।
25
00:02:34,375 --> 00:02:36,250
বাস্তবতা হোক বা কল্পনা,
আমার ক্ষুধা লেগেছে।
26
00:02:48,208 --> 00:02:49,208
মউরা।
27
00:02:51,208 --> 00:02:52,208
কখনো ভুলো না।
28
00:02:53,583 --> 00:02:54,791
কখনো না।
29
00:03:18,833 --> 00:03:20,916
শাটডাউন শুরু করা হচ্ছে।
30
00:03:22,708 --> 00:03:23,958
মউরা?
31
00:03:56,333 --> 00:03:57,333
মউরা?
32
00:04:02,333 --> 00:04:04,291
জেগে ওঠো।
33
00:04:20,875 --> 00:04:22,625
মউরা, ওটা কি তুমি?
34
00:04:24,333 --> 00:04:26,833
মউরা, আমাকে এখান থেকে বের করো!
35
00:04:28,791 --> 00:04:30,291
শাটডাউন শুরু হয়ে গেছে।
36
00:04:30,375 --> 00:04:33,083
সবাই আবারও মারা যাওয়ার আগে
আমাদের হাতে খুব বেশি সময় নেই।
37
00:04:33,833 --> 00:04:35,166
আমার ডিভাইসটা কোথায়?
38
00:04:38,208 --> 00:04:39,208
মউরা!
39
00:04:39,958 --> 00:04:41,166
আমি অনুরোধ করছি!
40
00:04:43,125 --> 00:04:43,958
প্লিজ!
41
00:04:44,041 --> 00:04:47,208
আমার ডিভাইসটা দরকার।
42
00:04:47,750 --> 00:04:49,541
মউরা!
43
00:07:14,916 --> 00:07:16,583
আমরা ডুবে যাবো।
44
00:07:18,083 --> 00:07:20,000
কেউ এমন ঝড়ে বাঁচতে পারে না।
45
00:07:20,750 --> 00:07:22,166
ক্যাপ্টেনকে খুঁজে বের করতে হবে!
46
00:07:24,625 --> 00:07:27,083
আমাদের কেউই জানে না
কীভাবে জাহাজ চালাতে হয়!
47
00:07:27,833 --> 00:07:29,250
ঈশ্বর প্রতিশোধ নিচ্ছে।
48
00:07:31,166 --> 00:07:33,246
যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে আর সে এটা সৃষ্টি করে,
49
00:07:33,291 --> 00:07:35,041
আমি কসম খেয়ে বলছি, সে অবশ্যই পাগল।
50
00:07:35,125 --> 00:07:37,500
ইঞ্জিন রুমের বাকিদের সতর্ক করতে হবে।
51
00:07:39,083 --> 00:07:40,708
রুম। ইঞ্জিন রুম?
52
00:07:41,583 --> 00:07:43,416
হ্যাঁ, ক্রুরা এখনও ওখানে আছে।
53
00:07:43,500 --> 00:07:45,291
ওরা হয়তো জানে কী করতে হবে।
54
00:07:45,375 --> 00:07:46,875
কী বলছো তুমি?
55
00:07:47,625 --> 00:07:49,541
আমরা ক্যাপটেনকে খুঁজতে যাব
না-কি এখানে দাঁড়িয়ে থাকবো?
56
00:07:49,625 --> 00:07:51,041
এটা বিরক্তিকর!
57
00:07:51,125 --> 00:07:53,416
কেউ বলবে এখন আমরা কী করবো?
58
00:07:54,500 --> 00:07:56,583
ক্যাপটেনকে খুঁজে বের করতে হবে।
59
00:07:59,166 --> 00:08:00,166
আর মিস ফ্র্যাঙ্কলিনকে।
60
00:08:01,333 --> 00:08:02,416
তুমি ঠিক আছো?
61
00:08:02,500 --> 00:08:04,083
শুধু একটু বমি পাচ্ছে।
62
00:08:04,750 --> 00:08:05,750
আর কিছু না।
63
00:08:15,125 --> 00:08:18,041
জলদি করো! আমাদের এই বাষ্পীয় জাহাজটা
চালানোর জন্য কাউকে খুঁজে বের করতে হবে!
64
00:08:18,125 --> 00:08:20,166
আমাদের কথা বলা কি শেষ হয়েছে?
65
00:08:20,666 --> 00:08:21,916
জলদি করো!
66
00:08:29,708 --> 00:08:30,958
আপনি আসবেন না?
67
00:08:31,041 --> 00:08:32,833
মিস ফ্রাঙ্কলিনকে খুঁজে বের করো।
68
00:08:34,000 --> 00:08:35,208
আমি ঠিক থাকব।
69
00:08:59,000 --> 00:09:00,125
কী হবে যদি...
70
00:10:16,416 --> 00:10:17,416
হেই!
71
00:10:18,916 --> 00:10:21,500
আমি ক্যাপ্টেনকে খুঁজছি।
তুমি কি তাকে দেখেছো?
72
00:10:22,250 --> 00:10:23,708
আমি ভেবেছিলাম সে তোমার সাথে আছে।
73
00:10:27,000 --> 00:10:28,250
ক্যাপ্টেন কোথায়?
74
00:10:29,333 --> 00:10:32,333
- ভেবেছিলাম সে জাহাজে ফিরে এসেছে।
- জাহাজে ফিরে এসেছে?
75
00:10:32,416 --> 00:10:33,416
সে কি চলে গেছে?
76
00:10:34,958 --> 00:10:37,291
মানে, আমি ভেবেছিলাম সে
আবার ব্রিজে ফিরে আসবে।
77
00:10:38,833 --> 00:10:41,083
আর ছেলেটা? তাকে খুঁজে পেলে?
78
00:10:53,625 --> 00:10:55,083
মিস ফ্রাঙ্কলিন।
79
00:11:00,291 --> 00:11:01,291
আপনি ঠিক আছেন?
80
00:11:02,666 --> 00:11:03,583
সবাই কোথায়?
81
00:11:03,666 --> 00:11:05,291
তারা ক্যাপ্টেনকে খুঁজছে।
82
00:11:05,375 --> 00:11:07,250
- সে এখানে নেই?
- না।
83
00:11:08,375 --> 00:11:10,583
- কী এটা?
- তোমার জায়গায় থাকলে আমি স্পর্শ করতাম না।
84
00:11:11,875 --> 00:11:14,833
আসলে, আমি আশা করছিলাম
তুমি আমাকে বলবে যে কী এটা।
85
00:11:17,250 --> 00:11:19,541
আমি এমন কিছু কখনো দেখিনি।
86
00:11:19,625 --> 00:11:21,208
আমার মনে হয় আমি মরতে চলেছি।
87
00:11:22,000 --> 00:11:24,166
- আমরা সবাই মারা যাবো!
- আপনি মরবেন না।
88
00:11:24,250 --> 00:11:27,833
কেউ মরবে না।
এটাকে দুঃস্বপ্ন মনে করুন।
89
00:11:27,916 --> 00:11:30,375
কী? কীসের কথা বলছো তুমি?
90
00:11:34,375 --> 00:11:35,750
হয়তো সে তার স্মৃতিতে ফিরে এসেছে।
91
00:11:37,750 --> 00:11:39,458
প্লিজ, দাঁড়াও। দাঁড়াও।
92
00:11:39,958 --> 00:11:41,041
না, মিস ফ্রাঙ্কলিন।
93
00:11:41,541 --> 00:11:43,375
না, প্লিজ, প্লিজ, আমাকে ছেড়ে যেও না!
94
00:12:34,666 --> 00:12:36,625
কোথায় লুকিয়ে আছো, ছোট্ট ইঁদুর?
95
00:13:27,125 --> 00:13:28,125
আইক?
96
00:13:44,125 --> 00:13:45,708
তোমায় সাহায্য করতে পারি?
97
00:13:48,583 --> 00:13:50,791
আমি আইককে খুঁজছি। আইক লার্সেন।
98
00:13:52,708 --> 00:13:54,125
তুমি কি হারিয়ে গেছ?
99
00:13:55,291 --> 00:13:56,916
বুঝতে পারলাম না।
100
00:13:57,875 --> 00:13:59,041
তুমি ঠিক আছো?
101
00:14:00,333 --> 00:14:01,333
তোমায় সাহায্য করতে পারি?
102
00:14:01,750 --> 00:14:02,875
তুমি কি হারিয়ে গেছ?
103
00:14:02,958 --> 00:14:04,208
তুমি ঠিক আছো?
104
00:14:04,291 --> 00:14:06,458
তোমায় সাহায্য করতে পারি?
তুমি কি হারিয়ে গেছ?
105
00:14:06,541 --> 00:14:08,041
তুমি ঠিক আছো?
106
00:14:08,125 --> 00:14:10,791
তোমায় সাহায্য করতে পারি?
তুমি কি হারিয়ে গেছ?
107
00:14:11,291 --> 00:14:12,625
তুমি ঠিক আছো?
108
00:15:44,708 --> 00:15:46,916
এবার। আমরা ডুবতে যাচ্ছি।
109
00:15:49,875 --> 00:15:52,375
অবশ্যই সে আমাদের শাস্তি দিতে চায়।
110
00:15:52,458 --> 00:15:53,708
তোমার ঈশ্বর,
111
00:15:54,625 --> 00:15:56,333
সে ক্ষমাশীল নয়।
112
00:15:56,416 --> 00:15:58,416
সে পাগল আর নিষ্ঠুর।
113
00:15:58,500 --> 00:16:00,309
এতে তোমার কোনো উপকার হবে না, ফাদার।
114
00:16:00,333 --> 00:16:02,000
এই পানিতে, তুমি ডুবে যাবে না।
115
00:16:02,083 --> 00:16:03,583
ঠান্ডায় জমে মরে যাবে।
116
00:16:03,666 --> 00:16:05,250
বুঝতে পারলে? জমে যাবে!
117
00:16:08,916 --> 00:16:09,916
আমাদের আগানো উচিত।
118
00:16:11,125 --> 00:16:12,250
চলতে থাকো।
119
00:16:15,416 --> 00:16:16,791
টোভে?
120
00:16:17,291 --> 00:16:19,125
তুমি এই লোকদের থেকে কী চাও?
121
00:16:19,875 --> 00:16:21,083
সে কোনো পাদ্রী নয়।
122
00:16:21,166 --> 00:16:23,041
আর সে স্পষ্টতই একটা বেশ্যা।
123
00:16:23,750 --> 00:16:25,041
এটাই ঈশ্বরের ইচ্ছা।
124
00:16:26,416 --> 00:16:28,375
- আর আমি এখানেই থাকছি।
- থামো।
125
00:16:28,875 --> 00:16:29,875
থামো।
126
00:16:32,083 --> 00:16:33,916
ঈশ্বর আমাদের রক্ষা করবে না।
127
00:16:34,000 --> 00:16:36,833
আমরা তাকে অনুসরণ করার জন্য নির্বাচিত হইনি।
128
00:16:36,916 --> 00:16:40,083
আমরা দুইজনেই ভালো করেই জানি যে,
আমি ঈশ্বরের সন্তানকে বহন করছি না।
129
00:16:40,166 --> 00:16:42,250
আর তুমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাও না।
130
00:16:42,333 --> 00:16:43,875
তুমি একটা পাগল।
131
00:16:49,333 --> 00:16:50,958
টোভে। টোভে।
132
00:16:52,708 --> 00:16:53,875
তুমি কি আসছো?
133
00:17:05,041 --> 00:17:06,041
যাও।
134
00:17:07,750 --> 00:17:08,750
না।
135
00:17:09,833 --> 00:17:11,583
না। না!
136
00:17:12,250 --> 00:17:13,416
সব ঠিক হয়ে যাবে।
137
00:17:15,083 --> 00:17:16,083
না।
138
00:17:19,708 --> 00:17:20,708
যাও।
139
00:17:22,041 --> 00:17:23,041
যাও।
140
00:17:42,000 --> 00:17:43,958
চলো প্রার্থনা করি, এঙ্কার। আসো।
141
00:17:44,041 --> 00:17:45,041
হ্যাঁ।
142
00:17:46,958 --> 00:17:48,125
চলো প্রার্থনা করি।
143
00:19:32,541 --> 00:19:33,541
লুসিয়েন?
144
00:19:34,416 --> 00:19:36,833
কী হচ্ছে? কী হচ্ছে?
145
00:19:37,333 --> 00:19:38,958
আমি ঠিক আছি। ঠিক আছি।
146
00:19:45,875 --> 00:19:46,875
ক্লেমেন্স?
147
00:19:48,791 --> 00:19:49,958
ঈশ্বরকে ধন্যবাদ, তুমি ঠিক আছো।
148
00:19:50,041 --> 00:19:52,000
হেই। বাইরে ঝড় হচ্ছে।
149
00:19:52,083 --> 00:19:54,416
ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু।
150
00:19:54,500 --> 00:19:56,708
চারপাশ থেকে আসছে।
সবখানে ছড়িয়ে পড়ছে।
151
00:19:57,416 --> 00:19:58,666
ব্রীজে কেউ নেই।
152
00:19:59,625 --> 00:20:02,750
ফার্স্ট মেট চলে গেছে,
আর অধিনায়ক ফিরে আসেনি।
153
00:20:03,833 --> 00:20:06,750
ওলেক, তোমাকে হাল ধরতে হবে।
154
00:20:06,833 --> 00:20:10,208
আমাদের সরাসরি ঝড়ের বরাবর চালাতে হবে।
সামনে থেকে।
155
00:20:10,291 --> 00:20:14,375
যদি হুলটা তরঙ্গের সমান্তরালে
থাকে তবে আমরা ডুবে যাবো।
156
00:20:14,458 --> 00:20:18,666
হেই! আমাদেরকে ইঞ্জিন চালু রাখতে হবে,
নাহলে আমরা কোনো সুযোগই পাবো না।
157
00:20:18,750 --> 00:20:20,166
হেই! কোথায় যাচ্ছো?
158
00:20:20,250 --> 00:20:23,208
বাল্কহেডগুলো দ্রুত বন্ধ করতে হবে,
নাহলে সবখানেই পানি ঢুকে যাবে।
159
00:20:24,125 --> 00:20:25,125
আমি সাহায্য করবো।
160
00:20:25,833 --> 00:20:27,250
লিঙয়ি।
161
00:20:29,291 --> 00:20:30,416
আমাকে ব্রীজে যেতে হবে।
162
00:20:33,250 --> 00:20:35,000
তুমি যেখানেই যাবে,
আমিও সাথে যাবো।
163
00:23:59,250 --> 00:24:00,583
তুমি কোথায় ছিলে?
164
00:24:01,083 --> 00:24:03,750
আমি দুঃখিত। আমি দুঃখিত।
165
00:24:04,916 --> 00:24:06,916
যত দ্রুত সম্ভব এখানে আসার চেষ্টা করেছি।
166
00:24:12,625 --> 00:24:14,250
আবারও হচ্ছে।
167
00:24:16,041 --> 00:24:17,458
ওরা শাটডাউন করে দিচ্ছে।
168
00:24:18,083 --> 00:24:21,583
কিন্তু তুমি সঠিক ছিলে।
আমরা এর আগে কখনো এত দূর যেতে পারিনি।
169
00:24:21,666 --> 00:24:22,958
ওটা হারিয়ে যায়নি।
170
00:24:24,750 --> 00:24:26,250
তুমি কোডটা খুঁজে পেয়েছো?
171
00:24:27,708 --> 00:24:28,708
মা?
172
00:24:30,750 --> 00:24:32,333
সে এখনো মনে করতে পারছে না।
173
00:24:33,041 --> 00:24:37,250
কিন্তু আমরা তাকে বের করে আনবো যেন সে
এই লুপটা চিরকালের জন্য শেষ করতে পারে।
174
00:24:37,333 --> 00:24:38,791
তোমাকে কোডটা খুঁজে বের করতে হবে।
175
00:24:39,375 --> 00:24:41,000
তাকে মনে করতে হবে ওটা কোথায় আছে।
176
00:24:43,375 --> 00:24:46,208
আমাকে কেবল আমার ডিভাইসটা খুঁজে বের
করতে হবে যাতে আমি এটা বন্ধ করতে পারি।
177
00:24:47,958 --> 00:24:48,958
বাবা?
178
00:25:03,000 --> 00:25:04,416
সে এবার জেগে উঠবে।
179
00:25:06,875 --> 00:25:07,875
আমি নিশ্চিত সে জাগবে।
180
00:25:20,166 --> 00:25:21,000
পেয়েছি।
181
00:25:59,500 --> 00:26:01,375
আমাদেরকে রাডারটা থামাতে হবে।
182
00:26:07,791 --> 00:26:08,791
শক্ত করে!
183
00:26:39,458 --> 00:26:40,541
না।
184
00:27:24,333 --> 00:27:26,500
দুঃখিত তোমায় এভাবে
বিষয়টা জানতে হলো।
185
00:27:41,875 --> 00:27:43,375
ওর নাম ইলিয়ট।
186
00:27:48,666 --> 00:27:49,791
আমাদের ছেলে।
187
00:27:52,083 --> 00:27:53,291
অসম্ভব।
188
00:27:56,750 --> 00:27:58,375
আমার সন্তান হতে পারে না।
189
00:27:58,458 --> 00:28:00,916
ডাক্তার বলেছিল আমার কখনো সন্তান হবে না।
190
00:28:03,208 --> 00:28:04,833
সেটা একটা মিথ্যা স্মৃতি।
191
00:28:07,208 --> 00:28:08,833
সন্তান থাকার কথা আমার মনে থাকতো।
192
00:28:08,916 --> 00:28:10,333
তাহলে কেন আমার মনে নেই?
193
00:28:14,958 --> 00:28:16,583
কারণ তুমি ভুলে যেতে চেয়েছিলে।
194
00:28:23,083 --> 00:28:25,333
আমার কোনো ছেলে থাকলে
আমি সেটা অনুভব করতাম।
195
00:28:25,875 --> 00:28:27,750
কেন আমি কিছু অনুভব করছি না?
196
00:28:30,000 --> 00:28:32,333
কারণ তুমি সেই কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলে।
197
00:28:35,500 --> 00:28:36,500
কেন?
198
00:28:49,291 --> 00:28:50,875
আমি জানি তোমার মনে আছে।
199
00:28:53,166 --> 00:28:54,500
কোথাও না কোথাও,
200
00:28:56,083 --> 00:28:57,625
আমি জানি তোমার মনে আছে।
201
00:29:40,625 --> 00:29:42,250
এসব বাস্তব না। তুমি বাস্তব না।
202
00:29:42,333 --> 00:29:44,125
তোমরা এখানে আটকা পড়েছো।
তোমরা সবাই আটকা পড়েছো।
203
00:29:44,833 --> 00:29:45,833
কীসে আটকা পড়েছি?
204
00:29:46,500 --> 00:29:47,583
তুমি নিজেই এটা বলেছিলে।
205
00:29:48,208 --> 00:29:52,666
আমরা কখনোই জানতে পারব না যে আমাদের
মস্তিষ্কের উদ্দীপনা বাস্তবতার কারণে হয় নাকি
206
00:29:53,458 --> 00:29:55,208
কেবলই কল্পনার কারণে।
207
00:29:55,791 --> 00:29:57,416
কল্পনার কারণে?
208
00:29:57,500 --> 00:29:59,083
এটা বাস্তব নয়।
209
00:30:03,833 --> 00:30:05,375
এটা একটা সিমুলেশন।
210
00:30:12,875 --> 00:30:14,208
প্লেটোর গুহার রূপক।
211
00:30:15,958 --> 00:30:20,416
তোমরা দেওয়ালে ছায়া দেখছো,
আর ভাবছো যে সেটাই বাস্তব।
212
00:30:22,458 --> 00:30:24,708
কিন্তু যদি মন দিয়ে দেখতে পারো,
213
00:30:26,208 --> 00:30:28,375
দেখতে পাবে ছায়াগুলো
কীসের থেকে তৈরি হয়।
214
00:30:29,916 --> 00:30:31,458
আসলে কোনটা বাস্তব।
215
00:30:34,083 --> 00:30:35,083
তুমি ভুলে গেছো।
216
00:30:36,500 --> 00:30:38,291
তুমি ভুলে গেছো কোনটা বাস্তব।
217
00:30:40,583 --> 00:30:42,208
কিন্তু তোমায় মনে করতে হবে।
218
00:30:42,791 --> 00:30:44,500
তোমায় জেগে উঠতে হবে।
219
00:30:46,083 --> 00:30:48,416
নতুবা পরে জেগে ওঠার মতো
আর কিছু অবশিষ্ট থাকবে না,
220
00:30:49,083 --> 00:30:51,958
আর তোমার চেতনা চিরকালের
জন্যই এখানে আটকে থাকবে।
221
00:30:57,625 --> 00:30:59,208
আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে।
222
00:31:01,333 --> 00:31:03,583
এটা পুনরায় চালু হওয়ার আগে
তোমায় বের করে আনতে হবে।
223
00:32:16,375 --> 00:32:17,375
স্যার।
224
00:32:21,000 --> 00:32:22,916
সে জানে ছেলেটা কোথায় লুকিয়ে আছে।
225
00:33:01,750 --> 00:33:02,750
আসো।
226
00:33:08,041 --> 00:33:09,708
ওরা সিমুলেশন বন্ধ করে দিচ্ছে।
227
00:33:10,500 --> 00:33:11,958
ওভাররাইডের জন্য একটা কোড আছে।
228
00:33:12,541 --> 00:33:14,500
সবকিছু পুনরায় চালু হওয়ার আগে
এটাই একমাত্র উপায়।
229
00:33:15,333 --> 00:33:18,500
এটা জাহাজের কোথাও আছে।
তোমায় সেটা মনে করতে হবে।
230
00:33:19,250 --> 00:33:21,125
আমি বুঝতে পারছি না।
আমি কেন জানব?
231
00:33:21,208 --> 00:33:22,541
মনে করার চেষ্টা করো।
232
00:33:23,791 --> 00:33:26,208
তুমি সেটা লুকিয়ে রেখেছিলে,
কিন্তু নিজেই ভুলে গিয়েছিলে।
233
00:33:27,208 --> 00:33:28,916
এখানে, যে কোনো কিছুই কোড হতে পারে।
234
00:33:29,791 --> 00:33:32,083
কোনো সুইচ, কোনো দরজা, কোনো চাবি।
যে কোনো কিছুই।
235
00:33:47,208 --> 00:33:48,875
আমি জানি না এটা দিয়ে কী খোলে।
236
00:33:49,666 --> 00:33:51,041
তোমার কাছে পুরোটা সময় এটা ছিল?
237
00:33:51,125 --> 00:33:54,666
এটা আমার নয়। খামের সাথে পেয়েছিলাম।
কেউ একজন আমার কাছে পাঠিয়েছিল।
238
00:33:54,750 --> 00:33:56,166
মনে হয় আমার ভাই।
239
00:34:04,416 --> 00:34:06,666
তুমি এবার জেগে উঠবে।
আমি কথা দিচ্ছি।
240
00:34:18,250 --> 00:34:19,250
ক্লেমেন্স।
241
00:34:24,708 --> 00:34:26,250
লুসিয়েন! লুসিয়েন!
242
00:34:26,833 --> 00:34:28,458
না! তোমার ওষুধ!
243
00:34:29,166 --> 00:34:30,833
লুসিয়েন, তোমার শিশি, ওটা কোথায়? লুসিয়েন!
244
00:34:31,791 --> 00:34:32,791
ওর শিশিগুলো কোথায়?
245
00:34:33,958 --> 00:34:35,791
একটা বাক্সে! আমাদের কেবিনে! চলো!
246
00:34:35,875 --> 00:34:37,375
সাহায্য করো। ওকে নিয়ে চলো।
247
00:34:51,083 --> 00:34:52,083
বেশ,
248
00:34:53,625 --> 00:34:55,416
আমার মনে হয় সব এখন আমাদের উপর।
249
00:35:25,041 --> 00:35:26,458
কী এটা?
250
00:35:27,041 --> 00:35:28,208
কোনো প্রোগ্রামে যেমন থাকে,
251
00:35:28,291 --> 00:35:30,651
সিমুলেশনের ভিতরে লুকানো
চিটস আর শর্টকাট রয়েছে।
252
00:35:31,291 --> 00:35:34,291
বিশ্বাস করো, একবার জেগে উঠলে
তুমি সবটা বুঝতে পারবে।
253
00:35:38,125 --> 00:35:40,085
আমার শেল, সেই... সেই ডিভাইস,
তোমার কাছে এখনো ওটা আছে?
254
00:35:49,791 --> 00:35:50,791
কী করছো তুমি?
255
00:35:51,833 --> 00:35:54,208
একবার ওরা আমাদের ফ্ল্যাশ করলে,
সবকিছু আবারও শুরু হবে।
256
00:35:54,291 --> 00:35:56,583
এই সিমুলেশনও আর্কাইভে চলে যাবে,
অন্যগুলোর মতো।
257
00:35:56,666 --> 00:35:58,875
তবে এবার তা ভিন্ন হবে।
258
00:35:58,958 --> 00:36:02,083
আমি আমাদেরকে এর সাথে জুড়ে দেব যেন
আমরা একই পোর্টের মধ্য দিয়ে যেতে পারি।
259
00:36:02,166 --> 00:36:03,916
ফলে আমরা আরও সময় পাবো।
260
00:36:06,000 --> 00:36:08,083
- এমন ঘটনা কি আগেও ঘটেছে?
- কয়েক ডজন বার।
261
00:36:08,875 --> 00:36:10,916
প্রতিটা সিমুলেশন আট দিন ধরে চলে।
262
00:36:12,333 --> 00:36:14,541
কোনো জাহাজই কখনো
তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি।
263
00:36:15,916 --> 00:36:19,000
তোমরা একটা লুপে আটকা পড়েছো,
সিমুলেশনের পরে সিমুলেশন।
264
00:36:26,833 --> 00:36:28,291
আমাদের এলিয়টের কাছে যেতে হবে।
265
00:36:44,375 --> 00:36:47,083
লিঙয়ি! আসো।
266
00:36:55,166 --> 00:36:56,708
আমার সাথে আসো।
267
00:36:58,791 --> 00:37:00,041
মা!
268
00:37:03,166 --> 00:37:04,541
কী করছো তুমি?
269
00:37:07,583 --> 00:37:08,958
ধুরো ছাতা!
270
00:37:17,791 --> 00:37:19,000
মা!
271
00:37:26,750 --> 00:37:28,291
কী করছো তুমি?
272
00:37:29,000 --> 00:37:30,125
পাগল হয়ে গেছ?
273
00:37:36,125 --> 00:37:37,125
জলদি!
274
00:37:38,083 --> 00:37:39,416
আমাদের ফিরে যেতে হবে!
275
00:37:41,458 --> 00:37:42,458
লিঙয়ি!
276
00:38:01,583 --> 00:38:03,666
তুমি মরবে না। আজ নয়।
277
00:38:05,291 --> 00:38:06,291
আমি কথা দিচ্ছি।
278
00:38:07,791 --> 00:38:08,791
আসো।
279
00:38:11,833 --> 00:38:13,083
ওলেক!
280
00:38:22,791 --> 00:38:24,125
না!
281
00:38:26,625 --> 00:38:28,083
ওলেক!
282
00:38:31,625 --> 00:38:33,000
ওলেক!
283
00:38:46,250 --> 00:38:47,250
হেই!
284
00:39:49,041 --> 00:39:50,041
আনহেল!
285
00:39:52,125 --> 00:39:53,166
আনহেল!
286
00:39:56,833 --> 00:39:59,291
না! না! না! এটা হতে পারে না। না!
287
00:39:59,375 --> 00:40:05,250
কেউ আছো? সাহায্য করো!
288
00:40:07,083 --> 00:40:08,083
দাঁড়াও।
289
00:40:09,583 --> 00:40:12,041
আনহেল। আনহেল। আনহেল।
290
00:40:12,125 --> 00:40:13,125
আমার ভালোবাসা।
291
00:40:16,666 --> 00:40:21,916
আমি কখনোই বুঝতে পারিনি যে কেন
তুমি আমার মতো কারো প্রেমে পড়লে।
292
00:40:24,291 --> 00:40:29,583
আমার দেখা সবচেয়ে ভদ্র
আর বিশ্বস্ত মানুষটা তুমি।
293
00:40:30,750 --> 00:40:32,000
আর তুমি সঠিক ছিলে।
294
00:40:36,000 --> 00:40:37,625
আমাকে ছাড়াই তুমি ভালো থাকবে।
295
00:40:38,708 --> 00:40:39,708
না।
296
00:40:40,291 --> 00:40:44,791
না। আমাকে ছেড়ে যেও না।
না, আমার ভালোবাসা।
297
00:40:47,333 --> 00:40:48,208
আমার ভয় করছে।
298
00:40:48,291 --> 00:40:49,291
না। না। না।
299
00:41:36,041 --> 00:41:37,250
ইবেন, আমার ভালোবাসা।
300
00:41:37,333 --> 00:41:38,916
আমরা এখানে থাকতে পারব না। আসো।
301
00:41:41,708 --> 00:41:43,125
আমাকে নিয়ে চিন্তা কোরো না।
302
00:41:43,916 --> 00:41:47,208
যদি সে আমার ভাগ্যে এটা লিখে রাখে,
আমি কে তার ইচ্ছাকে উপেক্ষা করার।
303
00:41:47,291 --> 00:41:49,583
তোমার কি মনে হয় সে চায় তুমি মারা যাও?
304
00:41:49,666 --> 00:41:51,416
ঈশ্বর চায় তুমি মারা যাও?
305
00:41:52,166 --> 00:41:56,000
তুমি নিজে এটা চাও! তুমি নিজে এটা চাও!
306
00:41:56,666 --> 00:41:58,083
ইবেন, জাগো।
307
00:41:58,958 --> 00:42:01,250
আমি তাঁর প্রকৃত পথের সন্ধান জানি।
308
00:42:02,375 --> 00:42:03,583
আমাদের সবার জন্য।
309
00:42:08,250 --> 00:42:09,570
এটা বন্ধ হবে না!
310
00:42:09,625 --> 00:42:12,291
আসো! আমাদেরকে পরেরটাও বন্ধ করতে হবে।
311
00:42:18,916 --> 00:42:21,583
এটায় কোনো হ্যান্ডেল নেই।
কেন কোনো হ্যান্ডেল নেই?
312
00:42:21,666 --> 00:42:24,541
- কী করবো আমরা?
- ধুর।
313
00:42:25,166 --> 00:42:26,166
না।
314
00:42:30,250 --> 00:42:31,708
কথা দাও তুমি বেঁচে থাকবে।
315
00:42:36,458 --> 00:42:37,898
কী করছো তুমি?
316
00:42:38,208 --> 00:42:39,458
না!
317
00:42:40,416 --> 00:42:41,458
না!
318
00:42:42,666 --> 00:42:44,083
না! খোলো!
319
00:42:46,083 --> 00:42:47,708
সব ঠিক হয়ে যাবে।
320
00:42:49,541 --> 00:42:51,208
আমি তোমাকে ছেড়ে যাব না।
321
00:42:52,333 --> 00:42:53,708
কখনো ছেড়ে যাব না।
322
00:43:06,458 --> 00:43:08,708
থামো! না!
323
00:43:28,916 --> 00:43:32,458
স্যার, আমি তাকে আর পিরামিডটা খুঁজে পেয়েছি।
324
00:43:42,000 --> 00:43:45,291
প্রতিবারই তারা একই ভুল করে।
325
00:43:46,083 --> 00:43:47,875
আর প্রতিবারই মারা যায়।
326
00:43:48,708 --> 00:43:51,500
কারণ তারা তাদের আবেগ
থেকে মুক্ত হতে পারে না।
327
00:43:55,458 --> 00:43:57,125
কিন্তু এটাই তাদের দুর্বল করে তোলে।
328
00:43:58,375 --> 00:44:01,041
এটা মানুষের প্রকৃতির মৌলিক ত্রুটি।
329
00:44:02,333 --> 00:44:04,375
প্রেম, ক্রোধ, ঘৃণার উপর ভিত্তি করে
330
00:44:04,458 --> 00:44:05,833
কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না।
331
00:44:07,625 --> 00:44:11,333
এগুলো কেবল অর্থহীন অনুভূতি যা
মনকে মেঘাচ্ছন্ন করে।
332
00:44:32,875 --> 00:44:33,875
না।
333
00:44:34,875 --> 00:44:35,875
না!
334
00:44:37,083 --> 00:44:38,208
না!
335
00:44:40,083 --> 00:44:41,750
- কোথায় এটা?
- জানি না!
336
00:44:44,791 --> 00:44:46,125
জানি না!
337
00:44:48,625 --> 00:44:50,666
তোমরা এবার অনেক দূর এসেছো।
338
00:44:50,750 --> 00:44:54,791
অ্যাক্সেস ফিরে পেতে প্রোমিথিউস ব্যবহার করা
একটা স্মার্ট পদক্ষেপ ছিল।
339
00:44:54,875 --> 00:44:57,916
তবুও, তোমরা ব্যর্থ হয়েছো।
340
00:44:59,625 --> 00:45:00,625
আবারও।
341
00:45:01,458 --> 00:45:03,875
তোমার সামান্য রি-প্রোগ্রামিং কোনো কাজে আসবে না।
342
00:45:04,583 --> 00:45:06,708
এই জাহাজের সবাই শেষ পর্যন্ত মারা যাবে
343
00:45:06,791 --> 00:45:09,250
আর পরবর্তী সিমুলেশনে অংশ নেবে।
344
00:45:09,750 --> 00:45:12,083
তোমরা সবাই এই লুপে আটকা পড়ে আছো।
345
00:45:13,333 --> 00:45:16,958
মউরা, তোমার কাছে এমন
কিছু আছে যা আমার চাই।
346
00:45:17,041 --> 00:45:18,875
কেন তুমি এটা করছো?
347
00:45:18,958 --> 00:45:20,458
কী চাও আমার থেকে?
348
00:45:20,541 --> 00:45:21,708
কেন আমি...
349
00:45:23,250 --> 00:45:24,375
আমি চাবিটা চাই।
350
00:45:24,458 --> 00:45:26,875
আর, বিনিময়ে, তুমি তোমার ছেলেকে রাখতে পারো।
351
00:45:27,916 --> 00:45:30,750
কী করেছো তুমি? ইলিয়ট কোথায়?
352
00:45:32,166 --> 00:45:33,875
ওর সাথে কী করেছো?
353
00:45:35,208 --> 00:45:36,208
চাবিটা।
354
00:45:36,916 --> 00:45:38,875
তুমি জানো কোথায় আমাকে খুঁজতে হবে।
355
00:45:45,750 --> 00:45:46,750
আমি সব ঠিক করে দেব।
356
00:45:47,291 --> 00:45:48,500
আমার উপর বিশ্বাস রাখো।
357
00:45:57,916 --> 00:45:59,291
আমি তোমাকে ভালোবাসি।
358
00:45:59,875 --> 00:46:01,208
কখনো ভুলো না।
359
00:46:36,166 --> 00:46:39,708
কেরবেরোস আর্কাইভে স্থানান্তরিত হবে।
360
00:46:40,458 --> 00:46:46,291
তোমার মা আমাকে চাবি এনে দেবে,
আর অবশেষে এটা শেষ হয়ে যাবে।
361
00:46:47,500 --> 00:46:50,791
শাটডাউন শুরু হচ্ছে।
দশ
362
00:46:50,875 --> 00:46:53,500
নয়, আট, সাত,
363
00:46:53,583 --> 00:46:56,500
ছয়, পাঁচ, চার,
364
00:46:56,583 --> 00:47:00,583
তিন, দুই, এক, শুন্য।
365
00:49:29,125 --> 00:50:02,250
সাবটাইটেল অনুবাদ ও সম্পাদনায়
সাইফুল ইসলাম সাকিব