1
00:00:11,000 --> 00:00:13,880
আমি উথ্রেডের পুত্র, উথ্রেড।
2
00:00:13,960 --> 00:00:16,760
নিজের কন্যার বেদনাদায়ক মৃত্যুর পর...
3
00:00:16,840 --> 00:00:19,480
- আমি তোমাকে ধরব!
- না!
4
00:00:19,560 --> 00:00:21,720
...ব্রিডা হার মেনে
এফারউইচ থেকে পালিয়ে যায়।
5
00:00:21,800 --> 00:00:22,960
পেছাও!
6
00:00:25,320 --> 00:00:29,760
এথেলস্ট্যান তার আসল বাবা,
ওয়েসেক্স এর রাজাকে জানতে চায়,
7
00:00:29,840 --> 00:00:34,320
কিন্তু এডওয়ার্ডের মনোযোগ ঘুরে যায়
তার নতুন ভালোবাসা, লেডি ইয়াগিফুর প্রতি।
8
00:00:34,400 --> 00:00:40,040
যতই অদ্ভুত হোক,
আমাদের একত্রে কাটানো সময় আমি উপভোগ করেছি।
9
00:00:40,120 --> 00:00:43,280
আর এইলফ্লেড,
যে রাণিকে তিনি আর ভালোবাসেন না,
10
00:00:43,360 --> 00:00:46,520
তার অপমান থেকে মুক্তির জন্য
যিশুখ্রিষ্টের শরণাপন্ন হয়েছেন।
11
00:00:46,600 --> 00:00:48,760
ঈশ্বর আপনার হৃদয়ের খবর জানেন।
12
00:00:48,840 --> 00:00:50,280
আমি আপনার জন্য প্রার্থনা করব।
13
00:00:51,080 --> 00:00:53,400
আমার ভালোবাসার এথেলফ্লেড মৃত্যুশয্যায়।
14
00:00:53,480 --> 00:00:57,280
- সে বসন্তের মুখ দেখবে না।
- তুমি ভুল করছো নিশ্চয়ই, ফিনান।
15
00:00:57,880 --> 00:00:59,480
ওনার বেশিদিন সময় নেই।
16
00:01:00,320 --> 00:01:02,960
তার উত্তরসূরী হিসেবে সে
এলফউইনকে বেছে নিয়েছে।
17
00:01:03,040 --> 00:01:07,720
আমার স্থলে আমার মেয়ে লেডি অফ মার্সিয়া
হবে, এটাই আমার কামনা।
18
00:01:07,800 --> 00:01:12,240
কিন্তু বরাবরের মতোই, মার্সিয়ার
ক্ষমতার পালাবদল এতটা সোজাসাপ্টা নয়।
19
00:01:12,320 --> 00:01:15,680
কিশোরী লেডি এলফউইন শাসন করার যোগ্য নন।
20
00:01:15,760 --> 00:01:18,200
আপনার মনিবের কি বিকল্প
কোনো প্রস্তাব আছে?
21
00:01:18,840 --> 00:01:21,280
অবশ্যই আছে, লর্ড বারগ্রেড।
22
00:01:21,360 --> 00:01:23,680
এখন আমি আমার ভালোবাসার
কাছে পৌঁছার জন্য রওনা হয়েছি।
23
00:01:24,320 --> 00:01:28,160
প্রার্থনা করছি খুব বেশি দেরি হওয়ার
আগেই যেন আমি তার কাছে পৌঁছাতে পারি।
24
00:01:29,040 --> 00:01:30,960
নিয়তি অপ্রতিরোধ্য!
25
00:01:47,800 --> 00:01:49,280
এক!
26
00:01:53,760 --> 00:01:54,800
দুই!
27
00:01:54,880 --> 00:01:58,080
- ও বাঁচবে না।
- এটা বেঁচে থাকার ব্যাপার না।
28
00:01:58,160 --> 00:01:59,600
আসল উদ্দেশ্য ব্যথা।
29
00:01:59,680 --> 00:02:00,680
তিন!
30
00:02:00,720 --> 00:02:03,440
পোড়ার এমন যন্ত্রণা
যা ওর রক্ত-মাংস কখনও ভুলবে না।
31
00:02:04,360 --> 00:02:07,360
- তারপর আমরা দেখব রক্ত জমাট বাঁধে কি না।
- চার!
32
00:02:11,400 --> 00:02:12,720
পাঁচ!
33
00:02:16,039 --> 00:02:19,040
ছয়!
34
00:02:43,640 --> 00:02:44,960
সাত!
35
00:02:47,400 --> 00:02:48,440
আট!
36
00:02:55,160 --> 00:02:56,200
নয়!
37
00:03:10,960 --> 00:03:14,080
তৃতীয় দিন সূর্যোদয়ের মধ্যে যদি
দেবতারা তোমাকে আরোগ্য না করেন,
38
00:03:14,160 --> 00:03:16,120
তার মানে তারা
তোমাকে ত্যাগ করেছেন মরার জন্য।
39
00:03:17,040 --> 00:03:17,920
যেমনটা করব আমিও।
40
00:03:20,800 --> 00:04:00,200
:.:.: The Last Kingdom :.:.:
Season 05 Episode 04
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
41
00:04:17,680 --> 00:04:18,720
যান, লর্ড।
42
00:04:23,680 --> 00:04:24,720
ও কোথায়?
43
00:04:33,600 --> 00:04:36,120
ভাবছিলাম তুমি কখন দেখা দিবে।
44
00:04:37,240 --> 00:04:38,120
তুমি বিশ্রাম করছো না?
45
00:04:38,200 --> 00:04:40,840
উনি লেডি অফ মার্সিয়া।
উনার যা খুশি তা করতে পারেন।
46
00:04:40,920 --> 00:04:42,680
যেমনটা উনি বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছেন।
47
00:04:45,280 --> 00:04:47,040
আমি উনাকে বলেছি
যে উনি অসুস্থ।
48
00:04:47,120 --> 00:04:49,920
যেমনটা আমি তোমাকে বলেছি
তবুও আমি শুয়ে থাকতে চাই না।
49
00:04:50,840 --> 00:04:52,920
শুয়ে থাকার জন্য অনেক সময় পাওয়া যাবে।
50
00:04:55,840 --> 00:04:57,680
এইতো, আমি রেডি।
51
00:05:01,080 --> 00:05:06,240
- আমাকে সঙ্গ দিবে?
- কোথায়?
52
00:05:06,320 --> 00:05:08,960
আমার কিছু কাজ সারতে হবে।
53
00:05:11,640 --> 00:05:12,640
চলো।
54
00:05:20,160 --> 00:05:23,000
তুমি জানতে ও অসুস্থ তবুও
আমাকে বলোনি?
55
00:05:23,080 --> 00:05:26,240
উনি আমার সাহায্য আর নীরবতা কামনা করেছিলেন।
আমি দুটোই দিয়েছি উনাকে।
56
00:05:27,720 --> 00:05:29,400
উনি মারা যাচ্ছেন, উথ্রেড।
57
00:05:31,640 --> 00:05:34,120
যাদের সময় ফুরিয়ে আসছে
তাদের মাঝে এরকম আমি আগেও দেখেছি।
58
00:05:34,200 --> 00:05:37,040
তারা খুব উজ্জীবিত অনুভব করে...
59
00:05:41,840 --> 00:05:44,960
কিন্তু বোকা বনে যেও না,
ওর সময় খুব সামান্যই বাকি আছে।
60
00:06:07,640 --> 00:06:11,200
তোমাদের ক্রুশবিদ্ধ ঈশ্বর মৃত্যুকে
ধোঁকা দিয়েছিলেন, তাই না?
61
00:06:15,560 --> 00:06:18,600
তিন দিন দোযখের সমস্ত
যন্ত্রণা সহ্য করার পর।
62
00:06:19,280 --> 00:06:22,600
তোমরা বিশ্বাস করো বিচারের দিন
উনি তোমাদের মৃত থেকে জীবিত করবেন?
63
00:06:23,720 --> 00:06:26,080
এটা আমাদের বিশ্বাসের একটা মূলনীতি, হ্যাঁ।
64
00:06:28,640 --> 00:06:30,520
উনি তোমারও ঈশ্বর ছিলেন, ব্রিডা।
65
00:06:30,600 --> 00:06:35,040
ভুলে যেও না তোমার জীবন শুরু হয়েছিল
উনার সাথে, ড্যানিশদের সাথে না।
66
00:06:35,120 --> 00:06:40,400
- তুমি তাঁর সন্তান, যেমনটা আমরা সবাই...
- তাহলে বলো, উনি আমাকে পরিত্যাগ করলেন কেন?
67
00:06:41,560 --> 00:06:42,720
কেন?
68
00:06:43,920 --> 00:06:48,880
ভিবেকা যদি উনার সন্তান হয়ে থাকে,
কেন উনি ওকে মরতে দিলেন? কেন?
69
00:06:52,240 --> 00:06:56,920
উনি তোমাকে রক্ষা করবেন, ফাদার, হুম?
তোমাকে এই মুহূর্তে বাঁচাবেন? বলো।
70
00:06:57,000 --> 00:07:00,440
যদি উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন
এটাই আমার সময়, তবে তাই হোক।
71
00:07:02,040 --> 00:07:06,600
এটা বিশ্বাস করো না যে তোমার জীবন কীভাবে
শেষ হবে তার ওপর উনার কোনো নিয়ন্ত্রণ আছে।
72
00:07:06,680 --> 00:07:10,760
এটা জলদি হবে না।
এটা কেবল শুরু।
73
00:07:12,800 --> 00:07:14,600
বাঁচাও ওকে! বাঁচাও!
74
00:07:14,680 --> 00:07:19,240
কোথায় সে, ফাদার? সে আসছে?
রাস্তায় আছে?
75
00:07:19,320 --> 00:07:22,880
বাঁচাও ওকে!
76
00:07:29,360 --> 00:07:32,240
এটাকে খালি থাকতে দেখে
অদ্ভুত লাগে।
77
00:07:32,320 --> 00:07:33,600
এটা খালি না।
78
00:07:35,640 --> 00:07:36,560
এখনও না।
79
00:07:36,640 --> 00:07:38,880
না। এখনও না।
80
00:07:42,800 --> 00:07:44,920
আপনাকে এটা একা করতে হবে না।
81
00:07:46,640 --> 00:07:49,920
- আমি আপনার পাশে থাকব।
- আর তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।
82
00:07:51,760 --> 00:07:56,600
আমার একমাত্র আশা উপযুক্ত সময়ে
আমি যেন উনার শক্তি নিজের মাঝে পাই।
83
00:07:57,280 --> 00:08:00,000
আমি বহু বছর আপনার মায়ের অনুগত ছিলাম।
84
00:08:02,080 --> 00:08:05,320
আপনি তার কন্যা।
উনার ছাপ আমি আপনার মাঝে দেখতে পাই।
85
00:08:08,480 --> 00:08:11,280
আমি সবসময় ভেবেছি
শাসন মানে দ্বন্দ্ব-কলহ,
86
00:08:11,360 --> 00:08:14,080
কিন্তু সত্যিটা হচ্ছে
জনগণ স্রেফ শান্তি চায়।
87
00:08:15,320 --> 00:08:20,480
যদি তাদের পেট ভরা থাকে, ঘর থাকে,
উষ্ণতা থাকে,
88
00:08:20,560 --> 00:08:22,920
তারা শীঘ্রই তোমাকে সম্মান করতে শুরু করবে।
89
00:08:26,680 --> 00:08:28,240
কোথায় যাচ্ছি আমরা?
90
00:08:28,320 --> 00:08:31,880
একজন এল্ডারমেন এর সাথে
আমার কিছু কাজ আছে।
91
00:08:31,960 --> 00:08:35,760
- এখন নিশ্চয়ই সেই সময় না?
- ওহ, বলো তাহলে, এখন কোন সময়?
92
00:08:35,840 --> 00:08:37,960
এখন তোমার অসুস্থতার সাথে লড়াইয়ের সময়।
93
00:08:38,039 --> 00:08:41,640
বাচ্চামো করো না, উথ্রেড।
লড়াই শেষ।
94
00:08:42,320 --> 00:08:45,559
- এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন?
- আমি হাল ছাড়ছি না!
95
00:08:47,159 --> 00:08:50,960
আমি এটা বেছে নেইনি।
ঈশ্বর আমাকে এই পথ দেখিয়েছেন।
96
00:09:00,960 --> 00:09:03,120
- মাই লেডি।
- এল্ডারমেন বারগ্রেড।
97
00:09:03,200 --> 00:09:05,960
আমরা যে চিঠির ব্যাপারে কথা বলেছিলাম
আমি সেটা শেষ করেছি।
98
00:09:14,960 --> 00:09:19,440
- এটা... এটা অনেক বেশি।
- তেমন কিছু না।
99
00:09:20,120 --> 00:09:24,440
মার্সিয়াকে রক্ষা করতে হবে
আর আমি নিশ্চিত আপনি যথাযথ কাজটাই করবেন।
100
00:09:28,320 --> 00:09:32,440
মাই লেডি,
আপনি আমাদের প্রতি সদয় ছিলেন।
101
00:09:33,920 --> 00:09:35,320
ন্যায়ানুবর্তী এবং নিরপেক্ষ ছিলেন।
102
00:09:45,000 --> 00:09:48,800
মনে পড়ে একসময় তোমার সিংহাসনে বসার
কথা ভেবে সে আতঙ্কিত ছিল।
103
00:09:48,880 --> 00:09:50,800
লোকজন বদলায়, সময়ের সাথে সাথে।
104
00:09:53,640 --> 00:09:54,960
ওকে কী দিলে?
105
00:09:55,960 --> 00:09:59,560
আমার নামে কিছু জমি আছে
যা আমি জনগণকে দিতে চেয়েছিলাম
106
00:09:59,640 --> 00:10:01,880
যাতে আমি না থাকলেও সেটা তাদের থাকে।
107
00:10:02,840 --> 00:10:05,240
- আর সিংহাসনে কে বসবে?
- এলফউইন।
108
00:10:07,600 --> 00:10:11,400
তুমি ওকে একসময় যেমন জানতে সেরকম নেই।
ও নিজের দায়িত্ব বোঝে।
109
00:10:13,320 --> 00:10:16,720
আমাদের উত্তরসূরীদের মাধ্যমে
যদি এডওয়ার্ড আর আমার মৈত্রী রক্ষা করতে পারি
110
00:10:16,800 --> 00:10:20,720
আর ওরা ওদের, আমাদের শান্তি
এবং ঐক্য যুগ যুগ ধরে বজায় থাকবে।
111
00:10:21,560 --> 00:10:26,560
এল্ডহেম ওকে পথ দেখানোর জন্য পাশে থাকবে আর
নিরাপত্তার জন্য ওর একটা সেনাবাহিনী থাকবে।
112
00:10:29,760 --> 00:10:32,160
তোমার কাছে আর কিছু চাই না আমি।
113
00:10:32,240 --> 00:10:33,560
- এথেলফ্লেড।
- প্লিজ।
114
00:10:34,840 --> 00:10:35,840
আমাকে বলতে দাও।
115
00:10:38,040 --> 00:10:40,240
আমি খুশিমনে ওকে ছেড়ে যেতে পারব
যদি আমি জানি
116
00:10:40,320 --> 00:10:42,280
তুমি ওর নিরাপত্তা নিশ্চিত করবে।
117
00:10:42,360 --> 00:10:44,360
- তোমাকে এটা বলতে হবে না।
- হবে।
118
00:10:45,960 --> 00:10:47,760
তোমার জীবন এখানে আমার সাথে না।
119
00:10:49,480 --> 00:10:50,960
এলফউইন তোমার রক্তের সম্পর্কের কেউ না।
120
00:10:52,880 --> 00:10:55,680
- তুমি যখন আমার কাছে এসেছিলে আমি সাহায্য করিনি...
- থামো।
121
00:10:57,120 --> 00:11:00,080
আমি এলফউইন আর মার্সিয়াকে
আমার সর্বোচ্চটা দিয়ে আগলে রাখব।
122
00:11:03,960 --> 00:11:09,160
এসো। নিরিবিলি কোথাও বসি নাহয় কেউ হয়তো
ভেবে বসবে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করছি।
123
00:11:11,360 --> 00:11:12,640
দরজা এই দিক দিয়ে।
124
00:11:13,160 --> 00:11:17,120
আরও দরজা আছে, যেগুলো
কড়া পাহাড়া দ্বারা সুরক্ষিত না।
125
00:11:31,880 --> 00:11:35,800
তো, এতগুলো বছরে আমি এখানে
এসে তোমার সাথে মিলিত হতে পারতাম?
126
00:11:47,720 --> 00:11:50,800
আমার স্বামীর কাছে খবর পাঠাতে হবে
যে এটার কাজ শেষ।
127
00:11:51,480 --> 00:11:54,520
যে উনি লিন্ডিসফার্নে যাত্রা
করতে এবং এটা দেখতে পারেন।
128
00:11:54,600 --> 00:11:57,320
আমি নিশ্চিত ঈশ্বর এবং মহারাজ
129
00:11:57,400 --> 00:11:59,560
দুজনই আপনার শ্রদ্ধার্ঘ দেখে মুগ্ধ হবেন।
130
00:12:02,800 --> 00:12:04,560
তুমি খুব সকালে ওঠো, তাই না?
131
00:12:05,240 --> 00:12:09,600
আমি প্রতিদিন সূর্যোদয়ের সময়
ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
132
00:12:11,280 --> 00:12:13,600
মহারাজ আজ সকালে বাইরে বের হয়েছেন।
133
00:12:13,680 --> 00:12:15,440
তুমি এটা দেখেছ?
134
00:12:18,400 --> 00:12:19,960
ওর সাথে কেউ ছিল?
135
00:12:22,440 --> 00:12:26,040
আমার ধারণা লেডি ইয়াগিফু
উনার সাথে ছিলেন।
136
00:12:30,680 --> 00:12:32,360
আমাদের সাথে লিন্ডিসফার্নে চলুন।
137
00:12:36,760 --> 00:12:38,800
মহারাজ আমাকে সতর্ক করেছেন
যে ওখানে আমার উপস্থিতি
138
00:12:38,880 --> 00:12:41,520
ওই অঞ্চলের অধিকার প্রতিষ্ঠার
দাবি হিসেবে দেখা হতে পারে
139
00:12:41,600 --> 00:12:44,040
আর আমার বাবাও নিশ্চিতভাবে
উনার পক্ষ নিবেন।
140
00:12:45,160 --> 00:12:48,160
না, আমি এখানেই থাকব।
141
00:12:48,240 --> 00:12:51,600
আমাদের সাথে চলুন,
কাউকে বলতে হবে না।
142
00:12:52,840 --> 00:12:54,160
এটা কোনো উস্কানি না।
143
00:12:55,200 --> 00:12:57,000
এটা একটা পবিত্র শ্রদ্ধাঞ্জলি।
144
00:12:57,800 --> 00:12:59,200
এর চেয়ে শুদ্ধ কিছু হতে পারে না।
145
00:13:02,640 --> 00:13:05,200
আমি এর মাহাত্ম্য নিজ চোখে
দেখতে পারলে খুশি হতাম।
146
00:13:05,920 --> 00:13:09,960
যেমনটা আমি নিশ্চিত,
মহারাজও আপনারটা দেখে হবেন।
147
00:13:26,040 --> 00:13:27,800
প্রার্থনা করার সুযোগ চাও?
148
00:13:29,400 --> 00:13:31,480
কী প্রার্থনা করাবে আমাকে দিয়ে?
149
00:13:31,560 --> 00:13:36,080
জানি না। তোমার ঈশ্বরের কাছে
জীবনভিক্ষার জন্য কোন প্রার্থনা ভালো হবে?
150
00:13:36,160 --> 00:13:39,320
আমার জীবন তোমার হাতে, উনার না।
151
00:13:41,240 --> 00:13:43,280
তোমার ধারণা এই জীবনের পরে কিছু আছে?
152
00:13:43,360 --> 00:13:47,600
আমার ধারণা আমরা পরকালে উনার সাথে
অনন্তকালের জন্য মিলিত হবো।
153
00:13:50,360 --> 00:13:53,480
তোমার ঈশ্বর মৃত্যু থেকে ফিরে এসেছিলেন,
যেখানে আমার মেয়ে নিথর হয়ে পড়ে আছে।
154
00:13:53,560 --> 00:13:55,960
ও তাঁর সাথে অনন্ত জীবন কাটাবে।
155
00:14:01,880 --> 00:14:03,440
তাঁকে বলো ওকে ফেরত দিতে।
156
00:14:06,120 --> 00:14:11,000
ফেরত দিতে?
আমার ঈশ্বর তা করেন না।
157
00:14:11,080 --> 00:14:12,520
জীবনের বিনিময়ে জীবন, তাহলে।
158
00:14:13,400 --> 00:14:16,080
অরভার! অরভার, ভিবেকার জন্য
তোমার জীবন আমার হাতে সোপর্দ করবে?
159
00:14:16,160 --> 00:14:18,560
না, জীবনের বিনিময় হয় না!
160
00:14:19,800 --> 00:14:23,480
এটাকে হুমকি হিসেবে ভেবে নাও। ওকে আমার কাছে
ফিরিয়ে দাও, নাহয় ওর মৃত্যুর দায় তোমার।
161
00:14:23,560 --> 00:14:25,480
- আমি তা করতে পারব না।
- কিন্তু তোমার ঈশ্বর পারবে।
162
00:14:25,560 --> 00:14:28,040
তুমি উনার কণ্ঠস্বর!
তো কথা বলো! ওকে ফিরিয়ে দাও!
163
00:14:28,120 --> 00:14:30,600
- ওকে ফিরিয়ে দাও!
- হে ঈশ্বর, ওকে ক্ষমা করুন!
164
00:14:30,680 --> 00:14:32,920
ওর হাত আর রক্তাক্ত না হোক!
165
00:14:34,560 --> 00:14:37,560
আপনার দাস হিসেবে ওর জন্ম হয়েছিল।
যন্ত্রণায় ভুগে ওর যেন মৃত্যু না হয়।
166
00:14:37,640 --> 00:14:42,120
সে এখনও প্রায়শ্চিত্ত করে
তার মেয়ের সাথে স্বর্গে মিলিত হতে পারে।
167
00:15:04,400 --> 00:15:05,720
আমার মেয়ে মারা গেছে।
168
00:15:15,640 --> 00:15:18,600
আমার মেয়ে মারা গিয়েছে।
আমি হেরে গিয়েছি।
169
00:15:20,720 --> 00:15:22,200
আমরা কখনোই পুরোপুরি হেরে যাই না।
170
00:15:23,880 --> 00:15:27,720
ঈশ্বর তোমাকে খুঁজে নিবেন।
খ্রিষ্টান হিসেবে তুমি জন্মেছিলে।
171
00:15:27,800 --> 00:15:31,400
উনি দেখেছেন তোমার থেকে তোমার কন্যার
হৃদয়ে যেসব ভালো গুণাবলী প্রবাহিত হয়েছে।
172
00:15:31,480 --> 00:15:34,760
তোমার ঈশ্বর ভিবেকাকে বাঁচায়নি।
উনি ওকে মরতে দিয়েছেন।
173
00:15:35,760 --> 00:15:37,880
এই জীবনের পরে ওর জন্য
আর কোনো জীবন নেই।
174
00:15:42,080 --> 00:15:43,160
ও একা।
175
00:15:48,640 --> 00:15:50,280
ও একা।
176
00:15:54,240 --> 00:15:56,320
আমি একা!
177
00:16:01,080 --> 00:16:02,280
না, তুমি একা নও।
178
00:16:17,120 --> 00:16:21,000
- হয়তো আমাদের এখানে বিশ্রাম করা উচিত।
- কিছুক্ষণের জন্য।
179
00:16:28,040 --> 00:16:31,920
এখানে কি ঠাণ্ডা?
আমার খুব ঠাণ্ডা লাগছে।
180
00:16:35,440 --> 00:16:36,600
যথেষ্ট ঠাণ্ডা।
181
00:16:55,240 --> 00:16:56,680
তোমার আমাকে বলা উচিত ছিল।
182
00:16:57,800 --> 00:17:01,160
আমার কষ্টের ভাগ বইতে বাধ্য নও তুমি।
183
00:17:08,080 --> 00:17:10,160
কখনও এই ভাবনা থেকে বের হতে পারিনি...
184
00:17:12,079 --> 00:17:14,079
যে আমরা এই "আমরা" হওয়ার জন্য...
185
00:17:15,720 --> 00:17:17,160
কত কিছু ত্যাগ করেছি।
186
00:17:19,160 --> 00:17:20,480
এটা নিয়ে তোমার আক্ষেপ হয়?
187
00:17:22,280 --> 00:17:23,359
মাঝে মাঝে।
188
00:17:25,920 --> 00:17:30,760
আর যখন হয়, আমার প্রতিটা অংশ
সেই আক্ষেপে পুড়ে।
189
00:17:37,360 --> 00:17:38,440
আর তোমার?
190
00:17:40,960 --> 00:17:45,800
এতগুলো বছরে নিয়তির কাছে
ভিন্ন কোনো পথ চাইতে?
191
00:18:04,000 --> 00:18:07,000
মার্সিয়ার জনগণ সুখে আছে।
ওরা নিরাপদে আছে।
192
00:18:09,600 --> 00:18:12,000
তুমি যা কিছু করেছ ওদের জন্য
তা থেকে ওদের কীভাবে বঞ্চিত করতাম?
193
00:18:17,360 --> 00:18:19,360
এটা আমার প্রশ্নের উত্তর না।
194
00:18:24,600 --> 00:18:26,200
আমি আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি।
195
00:18:31,240 --> 00:18:32,400
পরিবার হিসেবে।
196
00:18:37,400 --> 00:18:38,760
একটা সুখী পরিবার।
197
00:18:41,160 --> 00:18:44,600
কিন্তু সেই সুখের মাঝেও,
আমার স্বপ্নেও...
198
00:18:49,800 --> 00:18:53,240
আমরা কখনও এই ভাবনা থেকে বের হতে পারতাম না
যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি কি না।
199
00:18:54,880 --> 00:18:58,040
এটাই জীবনের অভিশাপ,
কী হতে পারত সেটা ভাবতে থাকা।
200
00:18:59,200 --> 00:19:04,760
তোমার পথ ছিল মার্সিয়ায় শান্তি প্রতিষ্ঠা
করা, একে আগলে রাখা।
201
00:19:06,520 --> 00:19:10,640
তোমাকে কে আগলে রাখবে, উথ্রেড অফ বেবানবার্গ?
202
00:19:11,880 --> 00:19:14,040
আমাকে আগলে রাখার প্রয়োজন নেই।
203
00:19:14,120 --> 00:19:15,120
আছে।
204
00:19:16,760 --> 00:19:17,760
আছে।
205
00:19:19,080 --> 00:19:21,200
কী ভীষণ কষ্ট তুমি বুকের মাঝে বয়ে বেড়াচ্ছ!
206
00:19:24,840 --> 00:19:26,160
আমি তোমাকে বলতাম...
207
00:19:59,560 --> 00:20:02,720
আমার মেয়ে তোমার ঈশ্বরের বিচারে
সবচেয়ে বড়ো পাপ করেছে।
208
00:20:04,560 --> 00:20:08,960
যদি উনি থেকে থাকেন,
ওকে আগুনে নিক্ষেপ করা হবে।
209
00:20:10,160 --> 00:20:13,560
ধর্মগ্রন্থের এই অংশটা
কখনোই আমার কাছে খুব বেশি সত্য মনে হয়নি।
210
00:20:14,640 --> 00:20:18,320
আমার মনে হয় স্বর্গ আর ভালহালার
মাঝে খুব বেশি পার্থক্য নেই।
211
00:20:19,080 --> 00:20:23,400
আমরা যদি আমাদের বিশ্বাসে অবিচল থাকি,
তাহলে এই জীবনের পরে ভালো কিছু রয়েছে।
212
00:20:26,760 --> 00:20:30,960
- না, তোমার মেয়ের পাপ করার কোনো সুযোগই ছিল না।
- সে অন্যদের দিয়ে খুন করিয়েছে।
213
00:20:33,320 --> 00:20:35,680
সেটা ওর নিজের হাতে ছুরি থাকার মতোই।
214
00:20:35,760 --> 00:20:40,520
আর যেমনটা আমাদের বাবা-মা শেখায়,
ও তোমাকে খুশি করতে চাইছিল। ব্যস।
215
00:20:42,920 --> 00:20:44,920
এই পাপের প্রায়শ্চিত্ত ওর জন্য নয়।
216
00:20:48,200 --> 00:20:50,680
ঈশ্বরে বিশ্বাস করতে এখনও খুব বেশি
দেরি হয়ে যায়নি, ব্রিডা।
217
00:20:52,000 --> 00:20:53,240
কখনোই খুব বেশি দেরি হয় না।
218
00:20:53,320 --> 00:20:55,560
তোমাদের ঈশ্বরে বিশ্বাস করায়
ড্যানিশরা দুর্বল হয়ে গেছে।
219
00:20:56,640 --> 00:21:00,480
ওরা নিজেদের আত্মা হারিয়ে ফেলেছে।
আমার মেয়ে প্রাণ হারিয়েছে।
220
00:21:02,560 --> 00:21:03,560
আমি তোমাকে দোষ দিচ্ছি।
221
00:21:06,280 --> 00:21:09,240
আমি তোমাদের চার্চ, তোমার রাজা
আর তোমাদের রাণিদের দোষারোপ করছি।
222
00:21:11,240 --> 00:21:13,880
আর সবার ওপরে, সে সকল কথিত ড্যানিশদের
যারা ওদের কাছে মাথানত করেছে
223
00:21:13,960 --> 00:21:16,760
আর ওদের তোষামোদ করেছে
আর ওদের হাতে দীক্ষিত হয়েছে।
224
00:21:23,880 --> 00:21:25,000
তোমার খাওয়া উচিত।
225
00:21:32,240 --> 00:21:34,200
তোমার কষ্ট আমি লাঘব করতে পারব না।
226
00:21:35,040 --> 00:21:36,040
কোনো কিছুই পারবে না।
227
00:21:38,120 --> 00:21:40,160
কিন্তু তোমার মেয়ে এখন শান্তিতে আছে।
228
00:21:41,800 --> 00:21:44,960
হয়তো তোমার শান্তি খুঁজে নিয়ে,
তুমি প্রায়শ্চিত্ত করবে।
229
00:21:50,080 --> 00:21:51,360
তোমার রুটি আমার চাই না।
230
00:21:52,640 --> 00:21:54,840
আমার ধারণা এটা তোমারই রুটি ছিল।
231
00:21:58,400 --> 00:22:00,080
যদি মন বদলাও।
232
00:22:29,000 --> 00:22:32,000
ওকে ঠাণ্ডায় জমিয়ে মেরে ফেলায়
কোনো গৌরব নেই।
233
00:22:32,080 --> 00:22:33,800
ও আমাদের সাথে যা করেছে
তাতেও কোনো গৌরব নেই
234
00:22:33,880 --> 00:22:36,400
- আর তবুও তুমি ওকে ক্ষমা করবে।
- দেবতারা ওকে ক্ষমা করেছে।
235
00:22:36,480 --> 00:22:38,760
ও তাদের বিচারে উতরে গেছে।
তাদের করুণা নিশ্চয়ই সে পাবে।
236
00:22:38,840 --> 00:22:40,480
ওর মাংস যদি আরোগ্য হতে শুরু করে,
237
00:22:40,560 --> 00:22:43,280
তারপর আমরা ওকে শহরে
ঢুকতে দেওয়ার ব্যাপারে কথা বলব।
238
00:22:43,360 --> 00:22:46,480
- আমার কথা শোনো! ও আমার ভাই!
- আর আমি তোমার স্ত্রী!
239
00:22:50,120 --> 00:22:52,920
ওর নিয়তি নির্ধারিত হয়ে গেছে।
সব এখন দেবতাদের হাতে।
240
00:22:53,000 --> 00:22:54,920
হয় ও বাঁচবে নাহয় মরবে।
241
00:22:56,280 --> 00:22:58,920
ওর হাত খোলার আগ পর্যন্ত
সেটা আমরা জানব না।
242
00:23:06,000 --> 00:23:07,520
- এইতো।
- ধন্যবাদ।
243
00:23:12,400 --> 00:23:13,400
ওটা কী ছিল?
244
00:23:17,000 --> 00:23:18,000
রাজার লোক।
245
00:23:24,280 --> 00:23:26,320
তোমার বাবাকে শেষ কবে দেখেছ?
246
00:23:31,680 --> 00:23:33,080
বহুদিন আগে।
247
00:23:33,160 --> 00:23:36,480
বেশ, এখন তুমি উনার চেয়ে
কিছুটা লম্বাই হবে, বাজি ধরে বলতে পারি।
248
00:23:55,200 --> 00:23:56,760
- মামা?
- এলফউইন।
249
00:23:58,360 --> 00:24:01,080
- আমি খুব দেরি করে ফেলেছি? ও কোথায়?
- উনি... উনি এখানে নেই।
250
00:24:01,160 --> 00:24:03,600
- কোথায় ও?
- উনি উথ্রেডের সাথে।
251
00:24:05,640 --> 00:24:08,200
- অবশ্যই।
- উনি ওকে দেখতে চেয়েছিলেন...
252
00:24:11,680 --> 00:24:14,960
আমি বুঝতে পারছি না
ওকে কেন এখন আমাদের থেকে নিয়ে যাওয়া হচ্ছে।
253
00:24:15,040 --> 00:24:18,240
সময় আমাদের ধোঁকা দেয়, সবসময়, বারবার।
254
00:24:20,440 --> 00:24:23,480
তোমার মা আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ।
255
00:24:25,360 --> 00:24:27,280
ওকে যদি আমি এখানে রাখতে পারতাম,
তুমি জানো আমি তাই করতাম।
256
00:24:27,360 --> 00:24:28,360
জানি।
257
00:24:29,560 --> 00:24:32,480
এল্ডারমেনদের প্রস্তুত হতে বলা হয়েছে।
258
00:24:32,560 --> 00:24:36,000
আমার চিন্তা হচ্ছে ওরা হয়তো
মায়ের শেষ ইচ্ছাকে সম্মান নাও জানাতে পারে।
259
00:24:36,080 --> 00:24:38,840
এল্ডারমেনদের সামলানো হবে।
ভয় পেয়ো না।
260
00:24:40,000 --> 00:24:43,800
তোমার মা আর আমার আকাঙ্ক্ষা ছিল একটাই...
261
00:24:44,720 --> 00:24:47,240
আমাদের বাবার ঐক্যের স্বপ্নকে সম্মানিত করা।
262
00:24:49,000 --> 00:24:51,640
তোমার আর ওর কাছে আমি শপথ করছি...
263
00:24:53,960 --> 00:24:56,800
আমার সাধ্যের মধ্যে আমি সব করব
সেটাকে সফল করার জন্য।
264
00:25:03,280 --> 00:25:06,960
হে রাজাধিরাজ! দয়া করে এই দাসীর কথা শুনুন।
265
00:25:09,440 --> 00:25:12,680
প্রভু, দয়া করে এই গোলামের ডাকে সাড়া দিন।
266
00:26:51,960 --> 00:26:53,920
তোমার সাথে কথা বলার সুযোগ পাইনি...
267
00:26:57,200 --> 00:26:58,200
ভালোবাসি তোমাকে।
268
00:27:03,200 --> 00:27:06,360
আমাদের সমস্ত অর্জন আমি রক্ষা করব, বোন।
269
00:27:07,120 --> 00:27:08,640
এটা আমি তোমাকে কথা দিচ্ছি।
270
00:27:22,360 --> 00:27:23,960
আপনার বান্দা ভিবেকাকে
271
00:27:24,720 --> 00:27:28,200
আপনার প্রিয় মানুষ আর ফেরেশতাদের
অন্তর্ভুক্ত করে নিন।
272
00:27:29,920 --> 00:27:31,440
ও ঈশ্বরের সন্তান।
273
00:27:39,560 --> 00:27:42,960
প্রভু, দয়া করে এই দাসীর আহ্বানে সাড়া দিন...
274
00:27:47,520 --> 00:27:48,680
লেডি এলসউইথ...
275
00:27:48,760 --> 00:27:52,240
তোমাকে কিচ্ছু বলতে হবে না, লর্ড উথ্রেড।
276
00:27:56,440 --> 00:27:57,840
তোমার কাছে জানতে চাই...
277
00:27:59,600 --> 00:28:01,520
তুমি কিছু শুনতে পাচ্ছ?
278
00:28:03,760 --> 00:28:04,760
আহ...
279
00:28:06,080 --> 00:28:08,080
এখন রাত।
পুরো শহর ঘুমাচ্ছে।
280
00:28:08,160 --> 00:28:09,360
বাহিরে না।
281
00:28:10,240 --> 00:28:13,400
এখানে। রুমের মধ্যে।
282
00:28:13,480 --> 00:28:14,880
কিছু শুনতে পাচ্ছ?
283
00:28:16,360 --> 00:28:18,360
না, আমাদের কণ্ঠস্বর বাদে আর কিছুই না।
284
00:28:19,880 --> 00:28:24,160
তুচ্ছ মরণশীল।
আমাদের কণ্ঠস্বরের ব্যাপারে আমি ভাবছি না।
285
00:28:28,120 --> 00:28:31,840
উনি কথা বলছেন না।
286
00:28:34,880 --> 00:28:37,240
ভেবেছিলাম এই মুহূর্তে উনি
আমার সাথে কথা বলবেন।
287
00:28:38,760 --> 00:28:41,240
উনি কি বুঝতে পারছেন না
আমার উনাকে প্রয়োজন?
288
00:28:42,080 --> 00:28:44,960
উনার কাছে শুধু এটাই চেয়েছি...
289
00:28:45,920 --> 00:28:49,080
প্রয়োজনের সময় যেন আমি উনার আওয়াজ শুনতে পাই।
290
00:28:53,040 --> 00:28:57,520
হয়তো উনার নীরবতাই আপনার সান্ত্বনার...
291
00:28:57,600 --> 00:28:59,960
উনার সান্ত্বনা দরকার নেই আমার।
292
00:29:00,640 --> 00:29:02,240
আমি চাই উনি আমার সাথে কথা বলুক।
293
00:29:04,480 --> 00:29:07,320
উনার প্রতি আমি আমার জীবন উৎসর্গ করেছি।
294
00:29:10,320 --> 00:29:16,400
কত সহস্র ঘণ্টা উনার প্রার্থনায়
আমি ব্যয় করেছি, লর্ড উথ্রেড।
295
00:29:18,640 --> 00:29:22,640
ওর প্রাণভিক্ষা দেওয়ার জন্য
আমি আর্তি জানিয়েছি।
296
00:29:24,520 --> 00:29:27,040
আমার জানা দরকার
যে উনি শুনছেন।
297
00:29:43,400 --> 00:29:45,960
হয়তো আপনার প্রার্থনা বিফলে গিয়েছে।
298
00:29:46,040 --> 00:29:49,280
হে রাজাধিরাজ! এই বান্দার ফরিয়াদ শুনুন।
299
00:29:49,360 --> 00:29:51,400
হে প্রভু! এই অধমের আর্জি...
300
00:29:51,480 --> 00:29:55,600
- লেডি এলসউইথ...
- আমি আমার কথা তাঁকে শোনাতে চাইছি!
301
00:30:06,320 --> 00:30:07,840
এটা বলো না।
302
00:30:11,080 --> 00:30:12,920
ওই শব্দগুলো উচ্চারণ করো না।
303
00:30:18,760 --> 00:30:20,320
উনি আমাকে পরিত্যাগ করেছেন।
304
00:30:22,760 --> 00:30:25,000
উনি ওকে পরিত্যাগ করেছেন।
305
00:30:27,320 --> 00:30:31,200
আমার পুরোটা জীবন
আমি উনার নামে উৎসর্গ করেছি।
306
00:30:32,880 --> 00:30:34,960
আর এখন আমি নিঃস্ব।
307
00:31:06,440 --> 00:31:07,760
এলফউইন কোথায়?
308
00:31:13,320 --> 00:31:15,080
সে উইটানের জন্য অপেক্ষা করছে।
309
00:31:16,880 --> 00:31:19,560
ওরা ওর সুযোগ নিবে।
310
00:31:19,640 --> 00:31:24,200
ওরা এথেলফ্লেডকে শ্রদ্ধা করত। অবশ্যই ওরা ওর
উত্তরসূরী বেছে নেওয়ার সিদ্ধান্তকে সম্মান করবে।
311
00:31:24,280 --> 00:31:28,720
এলফউইন খুব অল্পবয়সী
আর ও দুনিয়ার হালচাল বোঝে না।
312
00:31:30,240 --> 00:31:31,680
ওরা ওকে মানবে না।
313
00:31:34,320 --> 00:31:37,960
এথেলফ্লেডের মতোই
সেও ওদের শ্রদ্ধা আদায় করে নিতে পারবে।
314
00:31:39,200 --> 00:31:41,240
অনেক জ্ঞানী হওয়া স্বত্বেও...
315
00:31:43,120 --> 00:31:46,640
এথেলফ্লেড তবুও মানুষের মাঝে
সেরাটা বিশ্বাস করত।
316
00:31:48,480 --> 00:31:49,920
কিন্তু ও ভুল ছিল।
317
00:31:51,920 --> 00:31:56,640
প্রচুর প্রাণনাশ হয়েছে ইতোমধ্যে, উথ্রেড।
318
00:31:59,080 --> 00:32:00,760
আমি আর এটা সহ্য করতে পারছি না।
319
00:32:06,400 --> 00:32:08,640
প্রচুর গিলেছি আজ... ওহ...
320
00:32:08,720 --> 00:32:11,240
- এখানে রেখে যাও আমাকে।
- কোনো সমস্যা নেই।
321
00:32:11,320 --> 00:32:13,680
- ওহ, ঈশ্বর।
- চলো। সিঁড়ি দিয়ে ওঠো।
322
00:32:25,360 --> 00:32:28,480
- লোকজন প্রস্তুত?
- ওরা আপনার সংকেতের অপেক্ষায় আছে।
323
00:32:29,160 --> 00:32:31,360
আর ফাদার পিওরলিগের কোনো খবর পাওয়া গেছে?
324
00:32:31,440 --> 00:32:33,800
একজন স্কাউট ওকে ড্যানিশ ডাইনিটার
সাথে দেখার কথা জানিয়েছে।
325
00:32:34,800 --> 00:32:36,520
তাহলে সে হয়তো মারা গিয়েছে।
326
00:32:37,840 --> 00:32:40,040
যার যার পজিশনে ফিরে যাও।
বেশিক্ষণ লাগবে না।
327
00:32:52,640 --> 00:32:53,880
এথেলস্ট্যান?
328
00:32:55,760 --> 00:32:56,760
কী করছো তুমি...?
329
00:32:58,080 --> 00:32:59,320
তুমি উথ্রেডের সাথে এসেছো।
330
00:33:00,600 --> 00:33:04,120
উনি লেডি এথেলফ্লেডকে শেষবিদায়
জানানোর সুযোগ চেয়েছিলেন।
331
00:33:04,200 --> 00:33:05,880
তার এখানে উপস্থিতির কারণে
যে সুযোগ আমি হারিয়েছি।
332
00:33:05,960 --> 00:33:10,120
বেশ, মনে হচ্ছে নানা সময়ে
সে আপনার থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে।
333
00:33:14,840 --> 00:33:16,680
তোমার কথা মাঝেমধ্যেই ভেবেছি।
334
00:33:16,760 --> 00:33:19,760
আমাকে খুঁজে বের করাটা
খুব কঠিন ছিল না নিশ্চয়ই।
335
00:33:20,640 --> 00:33:22,760
এখন আমরা একে অপরকে
পেয়েছি, সম্ভবত।
336
00:33:24,920 --> 00:33:26,920
জরুরি কিছু ব্যাপার সামলাতে হবে।
আমাদের...
337
00:33:28,360 --> 00:33:30,560
তোমার সাথে পরে কথা বলতে চাই।
338
00:33:30,640 --> 00:33:33,800
আমাদের দুজনের জীবনেই অনেক কিছু
বদলে গেছে, কিন্তু এখন সে সময় না।
339
00:33:35,720 --> 00:33:37,320
তোমাকে দেখে ভালো লাগল, এথেলস্ট্যান।
340
00:33:50,000 --> 00:33:54,000
আপনাকে আমার মা খুব পছন্দ করতেন।
আপনি এখানে থাকলে উনি খুশি হতেন।
341
00:33:56,920 --> 00:33:58,040
আপনি দেখতে উনার মতো।
342
00:34:01,800 --> 00:34:03,560
এল্ডারমেনদের জানানো হয়েছে?
343
00:34:04,400 --> 00:34:07,160
উইটানের সাক্ষাতের সময় হলে
আমরা ঘণ্টা বাজাবো।
344
00:34:07,240 --> 00:34:09,600
এক মুহূর্তের জন্যও মার্সিয়া শাসকবিহীন থাকলে
345
00:34:09,680 --> 00:34:11,320
ওরা আতঙ্কিত হয়ে পড়বে।
346
00:34:11,400 --> 00:34:15,280
এল্ডারমেনরা আপনার মা'কে শ্রদ্ধা করত।
উনার ইচ্ছাকেও একইভাবে শ্রদ্ধা করবে।
347
00:34:16,440 --> 00:34:18,360
আর লর্ড এথেলহেল্ম এসে গেছেন।
348
00:34:19,320 --> 00:34:21,520
তার উদ্দেশ্য হবে নিজের স্বার্থ মেটানো,
349
00:34:21,600 --> 00:34:23,480
তার উপস্থিতিতে সবকিছু বিলম্বিত হতে পারে।
350
00:34:23,560 --> 00:34:27,480
আমার মা কয়েক ঘণ্টা হলো মারা গিয়েছেন,
আর ইতোমধ্যেই উনি তাকে অবমূল্যায়নের চেষ্টা করছেন।
351
00:34:28,360 --> 00:34:32,600
না, উনি এটা বিলম্বিত করতেন না,
আমিও করব না।
352
00:34:32,679 --> 00:34:34,639
আপনি শোকাহত।
আপনাকে ক্ষমা করা হবে...
353
00:34:34,719 --> 00:34:36,560
আমার মা আমাকে ক্ষমা করবে না।
354
00:34:38,960 --> 00:34:43,440
এই রাজ্য আর জনগণের জন্য উনি যা
চেয়েছিলেন আমি তা থেকে বঞ্চিত করব না।
355
00:34:46,320 --> 00:34:48,199
আমার আরও আগে এখানে আসা উচিত ছিল।
356
00:34:50,239 --> 00:34:53,679
প্রয়োজনের সময় তুমি তার পাশে ছিলে
সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
357
00:34:55,880 --> 00:34:57,480
তুমি এখানে থাকবে?
358
00:34:59,159 --> 00:35:03,360
- এলফউইন যতক্ষণ না সিংহাসনে আরোহণ করে।
- যদি তার নানী তা করতে দেয়।
359
00:35:05,440 --> 00:35:08,280
লেডি এলসউইথ ভীত এই ভেবে
যে এটা হয়তো ভুল সিদ্ধান্ত।
360
00:35:10,600 --> 00:35:13,680
তিক্ত অভিজ্ঞতাসম্পন্ন নারীরা তাদের
বংশধরদের একই অভিজ্ঞতা হোক তা কামনা করেন না।
361
00:35:14,440 --> 00:35:15,880
উনি হয়তো সঠিক।
362
00:35:18,840 --> 00:35:21,800
আমরা এই লোকদের সাথে
নিজেদের জড়িয়ে ফেলি কেন, উথ্রেড?
363
00:35:23,760 --> 00:35:26,120
আমার মনে হয় না এটা আমাদের সিদ্ধান্ত।
364
00:35:26,200 --> 00:35:27,760
এটা আমাদের নিয়তি বলে?
365
00:35:31,120 --> 00:35:32,520
নিয়তি নিষ্ঠুর।
366
00:35:33,480 --> 00:35:36,960
এটা আমাদের শুধু দুঃখ আর কষ্টই বাড়ায়।
367
00:35:39,960 --> 00:35:42,120
যদি সেটাই আমাদের নিয়তি হয়ে থাকে।
368
00:35:43,080 --> 00:35:46,800
ভাবি এই দেশ ছেড়ে চলে যাওয়ার পর
নিয়তির কবল থেকে আমি মুক্তি পেয়েছিলাম কি না।
369
00:35:48,960 --> 00:35:52,400
অনেকদিন আমি যন্ত্রণামুক্ত ছিলাম।
370
00:35:53,800 --> 00:35:57,600
হয়তো যন্ত্রণাভোগের এই সিদ্ধান্ত আমাদের,
নিয়তির না।
371
00:36:02,640 --> 00:36:04,200
তো বলো, উথ্রেড।
372
00:36:07,600 --> 00:36:10,720
কী করলে তুমি অবশেষে
যন্ত্রণামুক্ত হবে?
373
00:36:23,320 --> 00:36:26,480
- ওরা কী নিয়ে কথা বলছে?
- জানি না।
374
00:36:28,000 --> 00:36:29,960
তবে ভালো কোনো বিষয় না এটুকু নিশ্চিত।
375
00:36:31,640 --> 00:36:33,640
আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত।
376
00:36:56,840 --> 00:36:58,040
তুমি ভালোভাবেই উনার আনুগত্য করেছ।
377
00:36:59,560 --> 00:37:03,600
চেষ্টা করেছি। উনি কেবল
জনগণকে নিরাপদ রাখতে চেয়েছিলেন।
378
00:37:05,480 --> 00:37:09,520
শাসন করার এর চেয়ে সহজ
কোনো উপায় ও ভাবতে পারেনি?
379
00:37:10,280 --> 00:37:11,480
উনি চেষ্টা করেছেন।
380
00:37:12,040 --> 00:37:15,520
কিন্তু এল্ডারমেনরা, উনাকে শ্রদ্ধা করত,
তবে তারা ছিল একগুঁয়ে।
381
00:37:15,600 --> 00:37:17,960
নতুনের চেয়ে পুরাতন রীতিনীতিই তাদের কাছে
বেশি গ্রহণযোগ্য মনে হতো।
382
00:37:19,000 --> 00:37:22,600
আমার ধারণা তুমি এখনও মার্সিয়ার
দারুণ কাজে আসবে, লর্ড এল্ডহেম।
383
00:37:25,320 --> 00:37:26,880
আপনাকে এত সকালে এখানে আসতে হবে না।
384
00:37:26,960 --> 00:37:28,760
- আমরা এখনও শুরু করিনি।
- হ্যাঁ, আসতে হবে।
385
00:37:34,640 --> 00:37:36,000
নিজের মতো থাকো!
386
00:37:37,240 --> 00:37:40,400
উইটানের আলোচনার পরে সিংহাসনে
আরোহন করা যাবে, তার আগে না।
387
00:37:42,880 --> 00:37:44,840
আপনাকে এখানে দেখব ভাবিনি।
388
00:37:45,600 --> 00:37:48,960
- আমি সম্মান প্রদর্শন করতে এসেছি।
- ওহ, সন্দেহ হচ্ছে।
389
00:37:49,040 --> 00:37:52,480
যার নিজের কোনো সম্মান নেই সে সম্মান
প্রদর্শন করতে পারে না, নিশ্চয়ই। লর্ড কিং।
390
00:37:52,560 --> 00:37:54,040
অনেক বেশি সময় ব্যয় হচ্ছে।
391
00:37:54,080 --> 00:37:57,360
- উনার মৃত্যুর খবর আমাদের ঘোষণা করা উচিত।
- আমার ধারণা ঘণ্টা কখন বাজানো হবে
392
00:37:57,440 --> 00:37:59,640
সেটা রাজার সিদ্ধান্ত, মাই লর্ড।
393
00:37:59,720 --> 00:38:02,880
- আমি কেবল বলছিলাম...
- যে রাজার শোক আপনি
394
00:38:02,960 --> 00:38:06,000
- তাঁর থেকেও ভালো বোঝেন?
- তুমি আমার সাথে এভাবে কথা বলার কে?
395
00:38:06,080 --> 00:38:07,560
মুখ সামলে কথা বলুন!
396
00:38:09,000 --> 00:38:10,960
সঠিক সময়ে ঘণ্টা বাজবে।
397
00:38:13,920 --> 00:38:17,200
প্রভাত হয়ে আসছে। দুঃসংবাদ
দিয়েই দিনের শুরুটা হবে।
398
00:38:36,200 --> 00:38:39,080
দরজা লাগাও!
আমার বিচি জমে বরফ হয়ে যাচ্ছে!
399
00:38:43,280 --> 00:38:45,640
- কিছু একটা গড়বড় মনে হচ্ছে।
- বিছানায় যাও তো।
400
00:38:45,720 --> 00:38:48,360
ঘুমাও। সকালবেলা লর্ড উথ্রেডের
আমাদের দরকার হতে পারে।
401
00:38:49,000 --> 00:38:51,480
ওইতো, দেখলে?
ওঠো।
402
00:38:51,560 --> 00:38:56,400
না, না, এটা মদের নেশার কারণে।
তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে। স্রেফ...
403
00:39:05,840 --> 00:39:09,160
- কোনদিকে ওটা তাক করছো ভেবে দেখো।
- এখানে সৈন্যরা আছে।
404
00:39:11,200 --> 00:39:12,680
তোমার ধারণা আক্রমণ হচ্ছে?
405
00:39:13,600 --> 00:39:16,320
রাজা এখানে অরক্ষিত অবস্থায় রয়েছেন।
406
00:39:18,440 --> 00:39:19,920
বাল।
407
00:39:20,800 --> 00:39:22,880
গিয়ে উথ্রেডকে খোঁজো।
আমি বাকিদের দেখছি।
408
00:39:22,960 --> 00:39:24,560
কোনো বোকামো করো না।
409
00:39:25,600 --> 00:39:27,560
- শুনেছ আমার কথা?
- হুম।
410
00:39:40,160 --> 00:39:41,160
সময় হয়ে এলো।
411
00:39:43,680 --> 00:39:46,800
ঘণ্টা বাজাও।
আমার বোনের মৃত্যুর জানান দাও।
412
00:39:51,360 --> 00:39:52,520
তোমাকে উদ্বিগ্ন মনে হচ্ছে।
413
00:39:54,200 --> 00:39:56,160
কালো আমার পছন্দ না।
এটা খুব শীতল।
414
00:39:56,960 --> 00:39:59,080
পছন্দ করলেই বরং অদ্ভুত হতো।
415
00:40:01,880 --> 00:40:02,880
সময় হয়ে এলো।
416
00:40:09,360 --> 00:40:11,760
উনি চেয়েছিলেন
তুমি যাতে মার্সিয়াকে আগলে রাখো।
417
00:40:11,840 --> 00:40:14,480
তুমি সবসময় ভালো আর
ন্যায়সঙ্গত কাজই করেছ।
418
00:40:18,880 --> 00:40:19,880
হয়তো।
419
00:40:50,080 --> 00:40:51,240
এথেলস্ট্যান!
420
00:40:51,320 --> 00:40:52,400
ধ্যাত!
421
00:41:15,120 --> 00:41:16,800
উথ্রেড!
422
00:41:21,080 --> 00:41:22,080
উথ্রেড!
423
00:41:25,520 --> 00:41:26,360
উথ্রেড!
424
00:42:18,760 --> 00:42:20,600
ছাড়ো ওকে।
425
00:42:22,360 --> 00:42:24,120
কী হয়েছে? তুমি ঠিক আছো?
426
00:42:24,920 --> 00:42:27,440
লর্ড, আপনার এটা দেখা উচিত।
427
00:42:31,920 --> 00:42:34,560
- ওরা কারা?
- এল্ডারমেনরা।
428
00:42:39,800 --> 00:42:40,800
এসো!
429
00:42:41,560 --> 00:42:44,560
- কে আদেশ দিয়েছে তোমাদের?
- চল। বল!
430
00:42:46,240 --> 00:42:47,360
উথ্রেড, আমি ওকে চিনি।
431
00:42:47,440 --> 00:42:49,640
কাল রাতে ওকে
রাজার সাথে কথা বলতে দেখেছিলাম।
432
00:43:01,760 --> 00:43:03,280
দেখা হয়েছে ওদের সাথে?
433
00:43:04,000 --> 00:43:06,280
- এল্ডারমেনদের সাথে দেখা হয়েছে?
- হয়েছে।
434
00:43:06,360 --> 00:43:09,120
- তো, কোথায় তারা?
- ওরা মৃত।
435
00:43:10,120 --> 00:43:13,000
মৃত?
এটা অসম্ভব।
436
00:43:17,400 --> 00:43:19,760
আপনি... কী করেছেন আপনি?
437
00:43:19,840 --> 00:43:22,320
নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, লর্ড এথেলহেল্ম!
438
00:43:23,200 --> 00:43:26,600
আমাদের অতীতের উদাহরণকেই
আমি একমাত্র ব্যাখ্যা হিসেবে তুলে ধরতে পারি।
439
00:43:26,680 --> 00:43:29,000
ওয়েসেক্স আর মার্সিয়ার বন্ধন শক্তিশালী
440
00:43:29,080 --> 00:43:30,680
হয়েছিল আমার বোনের সাথে
মিত্রতার খাতিরে।
441
00:43:31,760 --> 00:43:34,080
এখন সেই শক্তি ক্ষয়ে যেতে দেখতে পারব না আমি।
442
00:43:34,160 --> 00:43:36,680
লেডি এথেলফ্লেড এর নির্বাচিত
উত্তরসূরী উনার কন্যা।
443
00:43:36,760 --> 00:43:39,640
- ওর মাঝে ওর মায়ের দৃঢ়তা রয়েছে।
- আমি সেটা দেখিনি।
444
00:43:40,840 --> 00:43:43,040
আমার বোনের দৃঢ়তা এসেছে সময়ের সাথে সাথে।
445
00:43:43,680 --> 00:43:45,680
আমার ভাতিজিকে নিজের
শক্তি খোঁজার সময় দিতে গেলে
446
00:43:45,720 --> 00:43:48,800
মার্সিয়া দুর্বল হয়ে পড়বে।
ও সিংহাসনে বসবে না।
447
00:43:48,880 --> 00:43:53,080
তাহলে অন্য অনেকেই আছে যারা
পরিবারের ধারার মধ্যে থেকে শাসন করতে পারবে।
448
00:43:53,160 --> 00:43:54,480
বাবার স্বপ্ন ছিল ঐক্যের।
449
00:43:54,560 --> 00:43:59,040
তাঁর থেকে এই স্বপ্ন আমি আর আমার বোন
পেয়েছি, কিন্তু সে এখন মৃত।
450
00:44:00,760 --> 00:44:03,160
সে যদি জানত এই রাজ্যগুলোকে
একত্রিত করা সম্ভব...
451
00:44:03,240 --> 00:44:05,920
সে নিষ্পাপ মানুষদের রক্তে
হাত রঞ্জিত করে সেটা করত না!
452
00:44:06,000 --> 00:44:09,960
তার হাত নিষ্কলুষ। সিদ্ধান্ত ছিল আমার
একার, আর আমি এটা নিতে বাধ্য হয়েছি।
453
00:44:10,040 --> 00:44:11,960
এল্ডারমেনরা ইতোমধ্যেই ঘুষ নিয়েছিলেন
454
00:44:12,040 --> 00:44:14,600
আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে মত দেওয়ার জন্য।
455
00:44:15,440 --> 00:44:18,240
এই লোকগুলো প্রগতির পথে
বাঁধা হয়ে দাঁড়িয়েছিল।
456
00:44:18,320 --> 00:44:24,040
- আমি স্রেফ দুর্নীতিবাজদের সরিয়ে দিয়েছি।
- এভাবে উত্তরসূরী নির্ধারণ হয় না!
457
00:44:24,120 --> 00:44:28,240
আমার বোনের শাসনভারের আগে, উত্তরসূরী
নির্বাচন সবসময়ই রক্তক্ষয়ের মধ্য দিয়ে হতো।
458
00:44:30,000 --> 00:44:32,280
আমি চাইনি সেটা আবারও হোক।
459
00:44:35,120 --> 00:44:37,840
সহস্র লোকের রক্তক্ষয়ের চেয়ে
অল্প কয়েকজনের রক্তক্ষয় উত্তম।
460
00:44:39,240 --> 00:44:42,680
আপনি মার্সিয়ার এল্ডারমেনদের খুন করেছেন।
461
00:44:43,520 --> 00:44:46,560
আর তার মধ্য দিয়ে,
আমি মার্সিয়ার সুরক্ষা নিশ্চিত করেছি।
462
00:44:59,160 --> 00:45:00,680
ঈশ্বর যা চাইবেন আমি তাই করব।
463
00:45:02,160 --> 00:45:05,720
আমি ইংরেজ আর স্যাক্সনদের রাজা হবো।
464
00:45:54,200 --> 00:45:55,760
তুমি এখনও বেঁচে আছো, তাহলে?
465
00:45:57,360 --> 00:45:58,720
সেটা তোমার কারণে।
466
00:46:05,960 --> 00:46:07,200
দেখবে?
467
00:46:25,160 --> 00:46:26,840
মাংস সেরে উঠতে শুরু করেছে।
468
00:46:33,080 --> 00:46:34,680
দেবতারা তোমাকে ক্ষমা করেছেন।
469
00:46:38,600 --> 00:46:39,840
আর তুমি, ভাই?
470
00:46:41,800 --> 00:46:43,120
তুমি আমাকে ক্ষমা করেছ?
471
00:46:44,360 --> 00:46:47,800
সিদ্ধান্ত যদি স্টিওরার হতো,
তোমাকে একলা ছেড়ে দেওয়া হতো।
472
00:46:49,640 --> 00:46:51,600
তাহলে আমি ভাগ্যবান যে তা হয়নি।
473
00:46:53,840 --> 00:46:55,200
ও সত্যিকারের ডেন না।
474
00:46:55,280 --> 00:46:59,280
একজন সত্যিকারের ডেন কখনও তোমার মতো
নিজের পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করবে না।
475
00:47:08,800 --> 00:47:10,400
তুমি আমার রক্তের।
476
00:47:11,360 --> 00:47:13,520
বুঝতে পেরেছ?
তুমি আমার রক্তের সম্পর্ক।
477
00:47:17,560 --> 00:47:19,160
বাকিটা সময় হলে দেখা যাবে।
478
00:47:53,760 --> 00:47:57,000
- লেডি এলসউইথকে দেখেছ?
- হ্যাঁ, এলফউইনকে সাথে নিয়ে এখানে এসেছিল।
479
00:47:57,080 --> 00:47:59,600
- ওরা চলে গেছে...
- জোরে বলো না।
480
00:47:59,680 --> 00:48:02,520
তোমার এখান থেকে চলে যাওয়া উচিত।
এখানে থাকাটা নিরাপদ না।
481
00:48:09,200 --> 00:48:13,840
আহ, এটা স্রেফ একটা আঁচড়। সেরে যাবে।
সুন্দর একটা ক্ষতচিহ্নও পেতে পারো।
482
00:48:14,560 --> 00:48:16,520
রক্তপাত তো আঁচড়ের মতো হলো না।
483
00:48:18,680 --> 00:48:20,440
আচ্ছা ছেলেরা, প্রস্তুত হও।
484
00:48:21,600 --> 00:48:24,760
আমার লোকেরা শুধু তাদের ঘোড়া নিতে এসেছে।
এখানে কোনো গণ্ডগোল হবে না।
485
00:48:27,720 --> 00:48:29,200
আপনি এল্ডারমেনদের খুন করেছেন।
486
00:48:30,800 --> 00:48:33,561
- এটা করতে হতো।
- ওরা বুড়ো মানুষ ছিল।
487
00:48:34,760 --> 00:48:35,880
নিরস্ত্র।
488
00:48:38,400 --> 00:48:41,160
উথ্রেড তাহলে তোমাকে
নৈতিকতার কঠিন দীক্ষা দিয়েছে।
489
00:48:44,520 --> 00:48:47,920
নিশ্চয়ই এটাও শিখিয়েছে যে
আরও বেশি হিংস্রতা প্রতিরোধের জন্য
490
00:48:48,000 --> 00:48:50,000
শুরুতে আঘাত করাটাই উত্তম।
491
00:48:51,040 --> 00:48:54,880
তবুও আমি চাইনি
এসবের মাঝে তুমি ফেঁসে যাও।
492
00:48:57,720 --> 00:48:59,320
আমার লোকেরা বলেছে
তুমি ভালো লড়াই করেছ।
493
00:49:00,320 --> 00:49:03,800
যথেষ্ট ভালো না, তা নাহলে
আপনাকে এটা বলার জন্য সে বেঁচে থাকত না।
494
00:49:04,800 --> 00:49:08,360
- তোমার বংশের ধারা শক্তিশালী।
- আমার দক্ষতা কেবলই আমার প্রশিক্ষণের ফল।
495
00:49:11,880 --> 00:49:14,080
আমাকে অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে হবে।
496
00:49:15,360 --> 00:49:16,480
তুমি থাকবে?
497
00:49:18,880 --> 00:49:20,200
আমি উথ্রেডের সাথে থাকব।
498
00:49:23,040 --> 00:49:25,440
বেশ, যদি মন বদলাও
তবে স্বাগত।
499
00:49:29,120 --> 00:49:33,480
এথেলফ্লেড তোমার রক্তের সম্পর্ক ছিল...
যেমনটা আমি।
500
00:50:09,880 --> 00:50:10,880
শেষ।
501
00:50:16,320 --> 00:50:17,440
ও আমাকে শান্তি দিয়েছিল।
502
00:50:21,840 --> 00:50:23,720
ওর সাথে যখন ছিলাম,
তখন আমি সেটা অনুভব করেছি।
503
00:50:27,920 --> 00:50:30,480
আমি নিশ্চিত ও চাইবে
তুমি এই অনুভব আবার খুঁজে পাও।
504
00:50:31,640 --> 00:50:33,360
এর চেয়ে ভালো শ্রদ্ধাঞ্জলি আর হয় না।
505
00:51:31,800 --> 00:51:33,920
যোগ্য শবযাত্রা মনে হচ্ছে।
506
00:51:35,120 --> 00:51:36,120
অবশ্যই।
507
00:51:39,880 --> 00:51:45,040
- তুমি প্রতিশোধ নিবে?
- উনি তাই করেছেন যা রাজারা সবসময় করে।
508
00:51:45,120 --> 00:51:49,080
রক্ত ঝরানো ব্যতীত কোনো রাজা কখনও
শাসন করেনি। এটা তাদের প্রকৃতিতে নেই।
509
00:51:49,160 --> 00:51:51,560
এটা রাজা হওয়ার কোনো পন্থা না, উথ্রেড।
510
00:51:51,640 --> 00:51:53,920
হয়তো এটাই একমাত্র উপায় ছিল।
511
00:51:57,040 --> 00:51:58,040
এটা এখন শেষ।
512
00:51:59,280 --> 00:52:01,840
এডওয়ার্ডের শাসনকে
কেউ চ্যালেঞ্জ করবে না।
513
00:52:01,920 --> 00:52:05,480
তার বংশধররা যুগের পর যুগ পালাক্রমে
সিংহাসনে বসবে...
514
00:52:07,920 --> 00:52:09,600
ঠিক যেমনটা রাজা আলফ্রেড চেয়েছিলেন।