1 00:00:05,477 --> 00:00:09,783 "এজিএ মোটরস, আমরা আপনাকে দিচ্ছি ভবিষ্যতের জন্য সেরা জিনিসটি।" 2 00:00:10,380 --> 00:00:13,195 "অসাধারণ ডিজাইনের সাথে উন্নত মানের ইলেকট্রিক স্কুটার"। 3 00:00:13,696 --> 00:00:15,830 "কারণ গ্রীনই হচ্ছে ভবিষ্যত"। 4 00:00:26,533 --> 00:00:30,167 আরে, শুভ সকাল, ভাইয়া। 5 00:00:30,507 --> 00:00:31,522 আজকে অফিসে যাননি। 6 00:00:31,980 --> 00:00:33,162 শুভ অপরাহ্ন! 7 00:00:33,643 --> 00:00:34,605 ওহ হো... 8 00:00:36,054 --> 00:00:39,743 ভাইয়াকে বিরক্ত করার কী দরকার ছিল। অযথাই তাকে চেক-ইন করতে হলো। 9 00:00:41,022 --> 00:00:41,952 ক্লক-ইন। 10 00:00:42,032 --> 00:00:44,402 ক্লক-ইন, চেক-ইন, একই তো। 11 00:00:46,184 --> 00:00:48,351 তো, ৫০ হাজার টাকা দামের স্কুটি ও একা নিতে আসবে। 12 00:00:48,671 --> 00:00:49,857 ভাইয়া, আমি তো ছিলামই। 13 00:00:53,559 --> 00:00:55,293 আনুশা, ১ মিনিট এদিকে আসো তো। 14 00:00:59,188 --> 00:01:00,795 তুই তো বলেছিলি শুধু দেখতে আসবি। 15 00:01:07,280 --> 00:01:08,892 আমাদেরকে মামা পাঠিয়েছেন। 16 00:01:09,833 --> 00:01:10,964 মামা? 17 00:01:11,633 --> 00:01:12,573 নেলকা। 18 00:01:13,099 --> 00:01:14,009 ভিশাঙ্ক ভার্মা। 19 00:01:14,089 --> 00:01:15,755 - ভিশাঙ্ক ভার্মার মামা। - ওহ, ওর মামা। 20 00:01:15,835 --> 00:01:17,443 - হ্যাঁ, স্যার। - মামা তোরে মামু বানাইছে! 21 00:01:20,335 --> 00:01:22,469 এটার বাজার মূল্য কত? 22 00:01:22,549 --> 00:01:24,242 বাজার মূল্য তো ৬৫ হাজার টাকা। 23 00:01:24,322 --> 00:01:26,983 কিন্তু একজন স্পেশাল কাস্টমার হিসাবে আপনাদের জন্য ১০ হাজার টাকা ডিসকাউন্ট। 24 00:01:27,063 --> 00:01:29,375 - আচ্ছা। - ভাইয়া, একটু শুনুন। 25 00:01:30,315 --> 00:01:31,191 কী? 26 00:01:31,271 --> 00:01:33,208 তুই ওদিকে চালিয়ে যা। এটা ছেলদের কথা। 27 00:01:34,101 --> 00:01:36,887 টাকার পরিমাণটা বিবেচনা করা উচিত না? 28 00:01:38,957 --> 00:01:40,090 ৫০ হাজারের জন্য? 29 00:01:42,957 --> 00:01:44,193 একবার চার্জ করলে কতক্ষণ চলে? 30 00:01:44,273 --> 00:01:46,233 ম্যাম, একবার চার্জ দিলে... 31 00:01:46,313 --> 00:01:47,907 - তুই শুনতে থাক। - আর ৬ মাস পর ব্যাটারি... 32 00:01:47,987 --> 00:01:50,043 - আচ্ছা? আমি একটু আসছি। - অবশ্যই। 33 00:01:50,553 --> 00:01:51,933 - হ্যালো? - ১ সেকেন্ড। 34 00:01:52,410 --> 00:01:53,491 হ্যাঁ। 35 00:01:54,017 --> 00:01:57,435 ভাইয়াকে এত ইম্প্রেস করার চেষ্টা বন্ধ কর। অতিরিক্ত হয়ে যাচ্ছে। 36 00:01:59,513 --> 00:02:00,566 কী হয়েছে? 37 00:02:00,646 --> 00:02:01,729 তোর কেনা লাগবে না স্কুটি। 38 00:02:01,809 --> 00:02:03,093 কেন? কী সমস্যা? 39 00:02:03,173 --> 00:02:04,603 মানে তুই বুঝতে পারছিস না? 40 00:02:04,683 --> 00:02:05,748 তোর কি সমস্যা? 41 00:02:05,828 --> 00:02:07,213 কারণ তোর স্কুটি নেওয়াটা আমার পছন্দ না। 42 00:02:07,293 --> 00:02:08,267 কেন? 43 00:02:09,923 --> 00:02:10,745 কী? 44 00:02:12,420 --> 00:02:13,521 বল। 45 00:02:15,805 --> 00:02:18,017 তুই আমার বাইকের পিছে বসবি এটার আমার পছন্দ। 46 00:02:18,797 --> 00:02:20,103 তোকে বাসায় নামিয়ে দেওয়া। 47 00:02:20,698 --> 00:02:22,718 তোর আমার পেছনে ধরে বসে, 'গো গো' বলা। 48 00:02:23,219 --> 00:02:25,094 আমার নাক টেনে ধরে সুড়সুড়ি দেওয়া। 49 00:02:26,512 --> 00:02:28,279 আমার কাধে তোর মাথা রাখা। 50 00:02:29,419 --> 00:02:33,217 তুই স্কুটি নিলে তো এসব মিস করবো আমি। শেষ হয়ে যাবে সব। 51 00:02:35,573 --> 00:02:37,301 আমার ফিলিংটা তো বোঝ। 52 00:02:43,014 --> 00:02:46,429 তোর কী মনে হয়? তোর সাথে বাইকে বসা আমার পছন্দ না? 53 00:02:46,741 --> 00:02:48,958 রাস্তার পাশের দোকানে যাওয়া, মোমোস খাওয়া... 54 00:02:49,737 --> 00:02:53,508 যতটা ভালো তোর লাগে, তার চেয়ে বেশি আমার লাগে তোর সাথে ঘুরা। 55 00:02:53,793 --> 00:02:55,603 কিন্তু আমাকে স্কুটি নিতেই হবে। 56 00:02:55,939 --> 00:02:57,293 আমার জন্য নিতে হবে। 57 00:02:57,823 --> 00:03:01,603 আমরা যখন মোমোস খেতে যাই, তুই সিদ্ধ পছন্দ করিস আর আমি ভাজা। 58 00:03:01,819 --> 00:03:03,423 আর ওগুলা মিক্স করে খাই। 59 00:03:03,795 --> 00:03:09,203 আর যখন মুভি দেখতে যাই, তুই মিষ্টি জাতীয় আর আমি মশলাদার খাবার নিই। তারপর ওগুলা মিক্স করে খাই। 60 00:03:10,211 --> 00:03:14,857 তো, তোর বাইক পছন্দ আর আমার স্কুটি। এইটাকেও তো মিক্স করতে পারি, তাই না? 61 00:03:14,937 --> 00:03:18,059 একসাথে বাইক-ই তো চালাতে হবে। চালিয়ে নিবো একসাথে। 62 00:03:19,043 --> 00:03:20,456 - কী? - পয়েন্ট আছে। 63 00:03:23,864 --> 00:03:25,159 কাগজপত্র রেডি করি? 64 00:03:25,889 --> 00:03:29,743 'বাচ্চারা, দুইটা পরমাণুর মধ্যে বন্ধন তখনই হয়....' 65 00:03:29,823 --> 00:03:33,173 'যখন তারা একই বন্ধনের ইলেকট্রন শেয়ার করে।' 66 00:03:33,662 --> 00:03:35,949 "এখন এই রাসায়নিক বন্ধনটি ইলেকট্রনিক কিনা...' 67 00:03:36,381 --> 00:03:40,343 'এটা বুঝার জন্য এই চ্যাপ্টারে ভালো করে মনোযোগ দাও।' 68 00:03:40,423 --> 00:03:42,589 মা, থামো না, এত ঘি লাগিও না। 69 00:03:42,965 --> 00:03:46,909 খেয়ে নে চুপচাপ। হোস্টেলে না জানি কী শুকনা বাসি পঁচা খাবার খাস। 70 00:03:49,649 --> 00:03:51,891 আচ্ছা, তোমার সাথে কিছু কথা বলার ছিল। 71 00:03:53,764 --> 00:03:55,256 ওহো, কোনো প্রেমিকা জুটিয়ে ফেলেছিস নাকি? 72 00:03:56,293 --> 00:03:57,315 না। 73 00:03:57,771 --> 00:03:59,095 আসলে, ওই আমার.... 74 00:04:00,132 --> 00:04:01,875 বাবা চলে আসছে। 75 00:04:02,090 --> 00:04:03,950 তুই টেবিল রেডি কর, আমি খুলে আসছি। 76 00:04:11,885 --> 00:04:12,779 এটাই তো সে। 77 00:04:12,859 --> 00:04:13,748 - তাই না, ভাইয়া? - হ্যাঁ। 78 00:04:14,978 --> 00:04:16,305 আর দিও না। 79 00:04:16,900 --> 00:04:17,945 এই মনু, তুই নে। 80 00:04:18,025 --> 00:04:19,955 - আরে না বাবা, আমার হয়ে গেছে। - আরে খেয়ে নে। 81 00:04:20,699 --> 00:04:21,899 - মনু? - হুম 82 00:04:22,426 --> 00:04:25,286 সত্যিই তোর পুরো সিলেবাস শেষ হয়ে গেছে? 83 00:04:25,756 --> 00:04:28,801 প্রথমে তো তুই বলতি, কত এসাইনমেন্ট জমে আছে। 84 00:04:28,881 --> 00:04:30,085 মানুষ শেষ হয়ে যায়, কিন্তু এসাইনমেন্ট শেষ হয় না। 85 00:04:30,165 --> 00:04:32,289 মা, আমি যা বলেছি তুমি তাই বিশ্বাস করেছ! 86 00:04:32,778 --> 00:04:34,165 আরে, ওর চিন্তা বাদ দাও। 87 00:04:34,674 --> 00:04:36,925 ও বুদ্ধিমান ছেলে, ও জানে কখন কী করতে হবে। 88 00:04:37,385 --> 00:04:38,690 ওর দিকে ফোকাস করো। 89 00:04:42,295 --> 00:04:46,037 তুমি জানো, এভাবে চলে ওর জীবনটা শেষ করে দিচ্ছে! 90 00:04:46,532 --> 00:04:47,648 আইআইটি-তে যেতে চায় না। 91 00:04:47,896 --> 00:04:50,469 ওকে কিছু টিপস দাও আইআইটির ব্যাপারে। 92 00:04:50,549 --> 00:04:53,710 বোঝাও কী হয় ওখানে। সাথে কিছু জ্ঞানও দাও। 93 00:05:14,087 --> 00:05:15,020 এই যে। 94 00:05:16,393 --> 00:05:17,835 ভেনেরিয়াম কোচিংয়ের শিট। 95 00:05:21,626 --> 00:05:23,841 আমার এক সিনিয়রের ছেলে ওখানকার ব্যবস্থাপনার দায়িত্বে আছে। 96 00:05:24,769 --> 00:05:27,515 বললো, ১২তম ব্যাচের ভর্তি শুরু হয়ে গেছে। 97 00:05:28,612 --> 00:05:29,742 ওকেও করিয়ে দিব। 98 00:05:33,534 --> 00:05:35,540 - বাবা, আমার তো এখানেই ঠিকঠাক চলছে। - শোন। 99 00:05:36,811 --> 00:05:38,781 ওই কৌশলের কাছে অনেক পড়াশোনা হয়েছে। 100 00:05:39,631 --> 00:05:40,896 এখন এখানে ফোকাস কর। 101 00:05:42,854 --> 00:05:45,097 পরিশ্রম করলে, এই বছরই হয়ে যাবে। 102 00:05:45,986 --> 00:05:49,799 নাহলে পরের বছর CAP দিবি, তারপর IIT এর প্রস্তুতি নিবি। 103 00:05:50,606 --> 00:05:52,523 এটা দেখ, দে ওকে। 104 00:06:07,177 --> 00:06:09,108 আমার খাওয়া হয়ে গেছে, রুমে যাচ্ছি। 105 00:06:10,177 --> 00:06:29,108 ভাবানুবাদে রবিউল আওয়াল জীবন 106 00:06:30,806 --> 00:06:32,571 এই কাগজগুলা চেক কর। 107 00:06:35,378 --> 00:06:37,242 - কাগজগুলো চেক কর। - হ্যাঁ। 108 00:06:40,111 --> 00:06:41,872 আচ্ছা, কালকে দেখা হবে, শুভ রাত্রি। 109 00:06:42,287 --> 00:06:43,555 দেখেশুনে যাস। 110 00:06:47,493 --> 00:06:48,888 - কৌশল। - হ্যাঁ। 111 00:06:49,693 --> 00:06:50,905 কিছু কথা বলার ছিল। 112 00:06:51,355 --> 00:06:53,116 হ্যাঁ, বল না। বল। 113 00:06:53,868 --> 00:06:54,765 বাড়ির সবাই ভালো আছে? 114 00:06:54,845 --> 00:06:56,415 হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে। 115 00:06:58,193 --> 00:06:59,848 বল না, কী হয়েছে? চিন্তিত লাগছে। 116 00:07:01,453 --> 00:07:05,113 ভাই, তুই খান্নার বিল্ডিংটা ছেড়ে ঠিক করিস নাই। 117 00:07:06,945 --> 00:07:09,658 আর এখন কোথায়? এই ছাদে? 118 00:07:11,639 --> 00:07:13,295 এভাবে কোচিং চলবে না, ভাই। 119 00:07:15,438 --> 00:07:19,090 বাচ্চারা চিন্তায় থাকে। কখনো মশা, কখনো রোদ, কখনো বৃষ্টি। 120 00:07:20,783 --> 00:07:22,501 অভিভাবকদেরও আভিযোগ আসছে, ভাই। 121 00:07:24,179 --> 00:07:25,393 বাচ্চারাও কোচিং ছেড়ে যাচ্ছে। 122 00:07:25,473 --> 00:07:26,685 সামলে নেবো ভাই। 123 00:07:27,078 --> 00:07:28,031 কিছু করব। 124 00:07:28,689 --> 00:07:30,130 বুঝতেছিস না, ভাই। 125 00:07:30,210 --> 00:07:31,159 কী? 126 00:07:33,860 --> 00:07:39,711 এভাবেই যদি চলতে থাকে, তাহলে স্যালারির কথা কীভাবে বলবো? 127 00:07:41,731 --> 00:07:44,976 আমাদের তো আগে কথা হয়েছিল, তাই না? 128 00:07:46,464 --> 00:07:48,585 এখন আর স্যালারি বাড়াতে পারবো না। 129 00:07:49,896 --> 00:07:52,423 কত খরচ হয়েছে, তুই তো সব জানস। 130 00:07:53,309 --> 00:07:55,740 এই ব্যাচটা বের হওয়ার পর কিছু ভাবতে হবে। 131 00:07:57,312 --> 00:07:58,366 দেখ। 132 00:08:00,093 --> 00:08:01,930 তোকে কোনো চাপ দিচ্ছি না। 133 00:08:04,379 --> 00:08:08,326 কিন্তু আমি পুরো বছর এই স্যালারিতে পড়াতে পারবো না। 134 00:08:09,650 --> 00:08:10,854 মানে? 135 00:08:13,488 --> 00:08:14,923 সানসাইন ছেড়ে দিচ্ছি। 136 00:08:19,454 --> 00:08:21,430 কী বলছিস তুই, ভাই। 137 00:08:23,641 --> 00:08:25,724 বাচ্চাদের বোর্ড পরীক্ষা, ভাই। বুঝার চেষ্টা কর। 138 00:08:25,804 --> 00:08:27,205 তোর বুঝার দরকার ছিল। 139 00:08:28,555 --> 00:08:31,096 তুই তোর আদর্শবাদের জন্য আমাদের সবাইকে ধ্বংস করে দিলি। 140 00:08:33,826 --> 00:08:35,413 বাচ্চারা কি এখন কোচিং ছেড়ে যাচ্ছে না, বল? 141 00:08:40,890 --> 00:08:42,537 কিছুটা বেতন বাড়িয়ে দিতি। 142 00:08:43,770 --> 00:08:45,994 তখন কেবল ২-৪ জন ছাত্র কোচিং ছেড়ে চলে যেত ভাই। 143 00:09:00,828 --> 00:09:01,873 দেখ, আমি... 144 00:09:03,265 --> 00:09:05,206 আর ১৫ দিন পড়াব। 145 00:09:06,725 --> 00:09:07,717 তারপর, 146 00:09:09,946 --> 00:09:11,306 কোনো নতুন শিক্ষক খুঁজে নিস। 147 00:09:35,502 --> 00:09:36,554 এই নে, 148 00:09:41,145 --> 00:09:42,201 বড়টা? 149 00:09:43,033 --> 00:09:44,614 আরে ব্যাপার না, চিয়ার্স। 150 00:09:52,307 --> 00:09:53,326 আহ, কী যে মজা! 151 00:09:53,904 --> 00:09:54,963 খুব ভালো খেতে। 152 00:09:56,944 --> 00:09:58,517 নিশ্চয়ই এটা তোর পছন্দের না। 153 00:09:59,108 --> 00:10:00,126 কে সে? 154 00:10:05,814 --> 00:10:08,382 সত্যিই? তোরও গার্লফ্রেন্ড হয়ে গেছে? 155 00:10:08,985 --> 00:10:10,835 গার্লফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড। 156 00:10:10,915 --> 00:10:14,227 এএ, ভালোই যাচ্ছে তাহলে! 157 00:10:16,756 --> 00:10:19,006 আর বাসায় এসব নাটক করার মানে কী? 158 00:10:26,994 --> 00:10:30,605 ভাইয়া, আমি আইআইটি পড়তে চাই না। আর মারও এতে কোনো সমস্যা নেই। 159 00:10:30,685 --> 00:10:31,740 কিন্তু বাবার আছে। 160 00:10:31,820 --> 00:10:35,875 জানিস, ১১ গ্রেডে পড়াকালীন মা আমাকে বলেছিল, এখন যেভাবে চলছে চলতে থাক, প্রয়োজন হলে... 161 00:10:35,955 --> 00:10:37,493 তোর বাবার সাথে কথা বলে নিব? 162 00:10:37,932 --> 00:10:39,745 আরে ভাই, একটু বিরক্ত বোধ করতে দে আমাকে। 163 00:10:42,847 --> 00:10:44,715 আমার "সাইন্স" পড়তে ভালো লাগে না। 164 00:10:45,545 --> 00:10:46,795 ঠিক আমার মতো। 165 00:10:56,105 --> 00:10:57,597 জানিস, আমি কী ভাবছি? 166 00:10:58,255 --> 00:10:59,506 এবার ইচ্ছা করে ফেইল করবো। 167 00:10:59,909 --> 00:11:00,873 কোনো লাভ নাই। 168 00:11:01,406 --> 00:11:03,115 বাক্সী সাহেব আবার পরীক্ষায় বসাবে। 169 00:11:06,471 --> 00:11:07,996 এক কাজ করি, হাতটা ভেঙ্গে ফেলি। 170 00:11:08,436 --> 00:11:09,947 ভাঙ্গা হাত দিয়েই পরীক্ষায় লেখাবে। 171 00:11:11,092 --> 00:11:13,597 - ভাইই! - আরে ছিঁচকাঁদুনে! 172 00:11:14,704 --> 00:11:16,533 আমি কথা বলে যাবো বাবার সাথে, যাওয়ার আগে। 173 00:11:17,143 --> 00:11:18,136 চিন্তা করিস না। 174 00:11:19,252 --> 00:11:21,646 মায়ের সাথে তো কথা হয়নি। এখন কথা বলো। 175 00:11:22,195 --> 00:11:24,491 আইআইটিয়ান কে? আমি নাকি মা? 176 00:11:25,596 --> 00:11:27,126 আমি কথা বলবো আর সে শুনবেও। 177 00:11:27,423 --> 00:11:28,891 আচ্ছা? দেখবো তো। 178 00:11:28,971 --> 00:11:31,025 হ্যাঁ, এখন ওয়াফেল খা আর চিল কর। 179 00:11:31,345 --> 00:11:32,304 খা খা। 180 00:11:33,963 --> 00:11:35,593 আচ্ছা এইটা বল, তোর যে গার্লফ্রেন্ড, 181 00:11:38,212 --> 00:11:39,261 ওকে, ফ্রেন্ড, 182 00:11:40,179 --> 00:11:41,171 ওর নাম কী? 183 00:11:47,030 --> 00:11:48,835 - ইশিতা। - কী? 184 00:11:49,292 --> 00:11:50,219 ইশিতা! 185 00:11:50,299 --> 00:11:52,957 - ইশিতা! ইশিতা! - এমন করিস না, ভাই। 186 00:11:54,467 --> 00:11:56,182 আচ্ছা, এটা বল, ইশিতার সাথে কবে দেখা করাচ্ছিস? 187 00:11:58,920 --> 00:12:01,376 ওহ ভাই, ইশুর সাথে, এখন দেখা করাচ্ছি না। 188 00:12:01,456 --> 00:12:02,878 কেন? কোনো সমস্যা? 189 00:12:06,221 --> 00:12:07,440 এটা ভালো ছিল। 190 00:12:12,981 --> 00:12:15,404 তো, ভেনেরিয়ামের ক্লাসে কবে জয়েন করছ? 191 00:12:16,839 --> 00:12:19,521 আরে, আমি তো যাচ্ছি না, আমার বাবাই চলে যাবে, আমার জায়গায়। 192 00:12:20,535 --> 00:12:24,027 আচ্ছা জানো, তুমি সানসাইন ছেড়ে দিলে কে তোমাকে সবচেয়ে বেশি মিস করবে? 193 00:12:27,839 --> 00:12:28,898 কৌশল স্যার। 194 00:12:35,759 --> 00:12:37,455 পান্ডু আর আনুশাও মিস করবে। 195 00:12:37,951 --> 00:12:39,393 আমিও মিস করবো। 196 00:12:46,109 --> 00:12:47,817 তুমিও মিস করতে পারো। 197 00:12:50,712 --> 00:12:52,705 সরে যাও ভাই, প্লিজ সরো! 198 00:12:52,785 --> 00:12:54,802 সরে যাও চাচা, ধাক্কা লাগলে মরে যাবে। 199 00:12:54,882 --> 00:12:56,575 ভাই, আমি ফেঁসে গেছি, আপনারা ফাঁসবেন না। 200 00:12:56,655 --> 00:12:57,960 প্লিজ সরে যান। 201 00:13:10,723 --> 00:13:11,883 কী খবর? 202 00:13:11,963 --> 00:13:13,446 ১২টা বেজে গেছে এটার। 203 00:13:13,526 --> 00:13:15,018 ৩০ এর উপর স্পিডই উঠছে না। 204 00:13:15,098 --> 00:13:16,318 আমি চালিয়েছিই আস্তে। 205 00:13:16,985 --> 00:13:18,845 অনেক বড় উপকার করেছেন! 206 00:13:18,925 --> 00:13:20,569 ধন্যবাদ শুনতে চেয়ো না আমার মুখ থেকে। 207 00:13:21,122 --> 00:13:22,936 আমি যাচ্ছি এই "টুকটুক" এর জন্য জায়গা বের করতে। 208 00:13:24,523 --> 00:13:26,278 বাহ দোস্ত, নতুন স্কুটি! 209 00:13:26,358 --> 00:13:28,317 - কালারটাও বেশ জোশ। - ধন্যবাদ। 210 00:13:28,397 --> 00:13:31,794 ওই পান্ডু, পিছের ব্যাগে তোকে একদম ধুম সিনেমার উদয় চোপড়ার মতো লাগছে। 211 00:13:31,874 --> 00:13:32,944 ভালাবাসা নিস। 212 00:13:33,242 --> 00:13:34,335 স্বাক্ষর কোথায়? 213 00:13:34,415 --> 00:13:36,291 বাকিটা আমার বাইকে রাখব। 214 00:13:36,688 --> 00:13:38,245 - কী বলছিস তুই? - হেই! 215 00:13:38,673 --> 00:13:39,803 - লিখেছ? - হ্যাঁ। 216 00:13:40,105 --> 00:13:41,518 দেখাও। 217 00:13:43,208 --> 00:13:44,929 কোথায়? এটাই তো। 218 00:13:45,408 --> 00:13:47,275 ১ মিনিট। দেখাও তো। 219 00:14:00,458 --> 00:14:01,450 পান্ডে'জি... 220 00:14:02,584 --> 00:14:03,689 আপনার অটোগ্রাফ দিন না! 221 00:14:04,011 --> 00:14:05,634 অটোগ্রাফ? কেন, স্যার? কী হয়েছে? 222 00:14:05,946 --> 00:14:08,525 আরে ভাই, পান্ডে'জি, আপনার আমি অনেক বড় ভক্ত। 223 00:14:08,605 --> 00:14:11,111 ভক্তর মন তো ভাঙ্গবেন না। পান্ড'জি, দিন না! 224 00:14:17,305 --> 00:14:19,256 স্যার, আপনি ক্লাসের পর সেলফি নিয়েন না প্লিজ। 225 00:14:19,699 --> 00:14:23,068 আরে পান্ডে'জি, রেখে দিতে চাই এটা। ধুয়ে ফেলব না আমি। 226 00:14:23,341 --> 00:14:25,327 আরে দিয়ে দিন। হাত পরিষ্কার করে দিয়েছি আপনার জন্য। 227 00:14:33,229 --> 00:14:34,370 খুব ভালো! 228 00:14:40,138 --> 00:14:41,178 নোটবুকটা দাও তো ওর। 229 00:14:43,686 --> 00:14:46,007 দেখেছি আমি। নোটবুক দাও। 230 00:14:51,012 --> 00:14:52,018 ফাঁকা? 231 00:14:53,398 --> 00:14:55,736 শেষ পাতায় লিখা "ফ্লেমস"? 232 00:14:57,366 --> 00:15:00,044 নিজের মুখ এঁকেছ। আমার মুখও এঁকেছ? 233 00:15:00,412 --> 00:15:01,553 খুব ভালো। 234 00:15:01,828 --> 00:15:05,328 বাবার নাক কী? রাজেন্দ্র পান্ডে, না? 235 00:15:06,249 --> 00:15:07,791 J লিখাটা সেইম। 236 00:15:09,214 --> 00:15:10,595 A লিখাটাও সেইম। 237 00:15:11,034 --> 00:15:13,025 আরে বোকা, বোকাই যদি বানাতেই চাও, 238 00:15:13,405 --> 00:15:17,064 নিজের বাবার স্বাক্ষর নকল করতে পারো। 239 00:15:17,144 --> 00:15:18,706 আমার বাবার হাতের লেখাই এটা। 240 00:15:18,786 --> 00:15:19,755 তাই নাকি? 241 00:15:20,721 --> 00:15:23,282 তো, বাবা মানালিতে হুক্কা খাওয়ার প্ল্যান করেছিল? 242 00:15:25,007 --> 00:15:26,020 কী? 243 00:15:28,485 --> 00:15:30,332 তোমার কি আমার সেদিনের ভাষণের কথা মনে নেই? 244 00:15:32,960 --> 00:15:34,597 আরে, কীভাবে বুঝাব তোমাকে? 245 00:15:37,229 --> 00:15:38,901 পান্ডে'জি, আমি লিখে দিচ্ছি। 246 00:15:39,319 --> 00:15:42,493 লিখে দিচ্ছি, 12 গ্রেডে তোমাকে কেউ ফেল থেকে বাঁচাতে পারবে না! 247 00:15:42,573 --> 00:15:43,768 লিখে দিচ্ছি। 248 00:15:45,720 --> 00:15:48,071 আরে, যাই বলি না কেন তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারে? 249 00:15:48,151 --> 00:15:49,546 কোনো সম্মান নেই শিক্ষকের প্রতি? 250 00:15:51,192 --> 00:15:53,915 ৩য় তলায় ক্লাস হয় তোমার। 251 00:15:53,995 --> 00:15:55,970 ৩য় তলায় উঠার পর আমার শ্বাসকষ্ট শুরু হয়। 252 00:15:57,537 --> 00:15:59,611 আমি চেষ্টা করতে পারলে, তুমি কেন চেষ্টা করতে পারবে না? 253 00:15:59,691 --> 00:16:00,975 জানো কতটা চাপের মধ্যে আছি? 254 00:16:05,420 --> 00:16:07,999 ফেল করতে চাও? পড়াশোনা না করে ফেল করতে চাও না? 255 00:16:08,291 --> 00:16:09,345 তো করো ফেল। 256 00:16:09,720 --> 00:16:10,641 করো ফেল। 257 00:16:11,037 --> 00:16:12,534 আমি চাই তুই ফেল কর। 258 00:16:16,344 --> 00:16:17,805 আর কৌশল একটা বোকাচোদা। 259 00:16:17,885 --> 00:16:20,550 আরে না ভাই, কৌশল বোকাচোদা নয়, বোকাচোদা আমি। 260 00:16:20,830 --> 00:16:23,735 জানিস কাল আমি ২ ঘন্টার জন্য অ্যালার্ম সেট করেছিলাম যাতে ঠিকভাবে পড়তে পারি? 261 00:16:23,815 --> 00:16:25,817 অ্যালার্ম ঠিকই বেজে উঠেছে, কিন্তু আমি বইয়ের উপর ঘুমাচ্ছিলাম। 262 00:16:26,231 --> 00:16:27,719 অ্যালার্ম বন্ধ করলাম, আমিও ঘুমিয়ে পড়লাম। 263 00:16:28,643 --> 00:16:31,885 একদমই পড়াশোনা করতে পারি না ভাই, খুবই অলসেমি লাগে আমার। 264 00:16:32,829 --> 00:16:34,368 চল আমরা গ্রুপ স্টাডি করি। 265 00:16:34,448 --> 00:16:37,658 তোদের কাছে তো অন্তত কিছু পড়ব। কিছুতো উপকার হবে আমার। 266 00:16:38,797 --> 00:16:41,125 আইডিয়া খারাপ না, মজা হবে। 267 00:16:41,815 --> 00:16:43,833 রাজ্জো, মজা না, পড়াশুনা করতে হবে। 268 00:16:43,913 --> 00:16:46,705 আরে পান্ডু, আমি বুঝিয়েছি পড়াশোনায় মজা হবে। তাই না? 269 00:16:46,785 --> 00:16:48,625 হ্যাঁ। আমার বাড়িতে করতে পারি। 270 00:16:49,884 --> 00:16:50,927 আজ থেকে শুরু করি? 271 00:16:51,007 --> 00:16:53,935 আরে, আজকে কেন? কাল থেকে করি না। 272 00:16:54,015 --> 00:16:56,694 আর কাল থেকে শুরু করলে আজ মজা করতে পারব। কী পান্ডু? 273 00:16:57,229 --> 00:17:00,539 পান্ডু ভাই, আমাকেও তোদের দলে নিয়ে নে, আমিও গ্রুপ স্টাডি করব। 274 00:17:00,619 --> 00:17:02,801 ভাই, এটা গ্রুপ স্টাডি, ক্রাউড স্টাডি নয়। 275 00:17:03,085 --> 00:17:05,071 গ্রামের দেখা নেই, ভিখারি আগে থেকেই এসে হাজির। 276 00:17:05,564 --> 00:17:07,545 এভাবে কেউ আমাদের গ্রুপে ঢুকতে পারবে না। 277 00:17:07,968 --> 00:17:09,900 এটিটিউড লাগে ভাই এটিটিউড। 278 00:17:28,941 --> 00:17:30,025 শেষ পড়া! 279 00:17:30,960 --> 00:17:32,179 সিলেবাস শেষ? 280 00:17:32,995 --> 00:17:35,993 রোম একদিনে তৈরি হয়নি! আরে কবিতাটা শেষ হয়েছে। 281 00:17:36,515 --> 00:17:39,610 ওর মতো লোকেরা না গ্রুপ স্টাডির নাম খারাপ করে। 282 00:17:41,205 --> 00:17:43,587 ভাই এসব রাখো, ১৫ আগস্টের প্ল্যান কী বলো? 283 00:17:43,951 --> 00:17:45,191 পড়াশোনা করব, আর কী? 284 00:17:46,455 --> 00:17:49,068 পান্ডু ভিলায় আসো, সবাই মিলে ডিজে করব। 285 00:17:49,148 --> 00:17:51,775 ঘুড়ি উড়াব আর দিল্লির স্বাধীনতা দিবস উপভোগ করব। 286 00:17:51,855 --> 00:17:55,072 বন্ধুরা, আমার পক্ষে সম্ভব নয়। আমার স্কুলে একটা অনুষ্ঠান আছে। 287 00:17:55,152 --> 00:17:57,065 কী অনুষ্ঠানই আর হবে? 288 00:17:57,145 --> 00:17:58,045 একটা বক্তৃতা দিবে... 289 00:17:58,125 --> 00:18:00,486 আর একটা বাসি প্যাটি হাতে ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। 290 00:18:01,095 --> 00:18:03,497 আসলে, আমার একটা নাচের পারফর্মেন্স আছে। 291 00:18:04,261 --> 00:18:05,656 তুমি পারফর্ম করবে? 292 00:18:07,051 --> 00:18:08,251 নাচ? 293 00:18:09,069 --> 00:18:10,535 স্বাধীনতা দিবসে? 294 00:18:11,340 --> 00:18:12,536 হ্যাঁ, রজত। 295 00:18:13,443 --> 00:18:14,495 আমরা আসতে পারি দেখতে? 296 00:18:14,575 --> 00:18:15,861 এটা সম্ভব না। 297 00:18:16,636 --> 00:18:20,585 ডানি, আমরা তোমার নাচ দেখব আর অবশ্যই দেখব। 298 00:18:21,404 --> 00:18:25,407 হায়রে! কিন্তু স্কুলের ছাত্রছাত্রী ব্যাতিত অন্যদের অনুষ্ঠানে আসার অনুমতি নেই। 299 00:18:25,487 --> 00:18:28,479 আরে ধুতি-কুর্তা পরে গেলে কেউ ধরতে পারবে না কোন স্কুলের ছাত্র আমরা। 300 00:18:28,756 --> 00:18:30,275 হ্যাঁ, আমরা পুরোপুরি রেডি হয়ে আসব। 301 00:18:30,355 --> 00:18:31,860 কিন্তু আইডি কার্ড যদি চেক করে? 302 00:18:31,940 --> 00:18:35,075 ওহ হ্যালো, যখন পান্ডু এখানে আছে, 303 00:18:35,514 --> 00:18:37,573 কখনই, 304 00:18:38,500 --> 00:18:40,198 কখনই ভয় পাবে না। 305 00:18:42,213 --> 00:18:45,486 'যখন একটি অণুর ইলেক্ট্রন কিছুটা শক্তি অর্জন করে,' 306 00:18:45,566 --> 00:18:47,560 'তখন উত্তেজিত অবস্থায় চলে আসে।' 307 00:18:48,034 --> 00:18:52,007 'আর এই উদ্দীপিত অণু কী করবে, তা সময়ই বলে দিবে।' 308 00:19:33,106 --> 00:19:35,453 ভালোবাসার বাচ্চারা, নমস্কার। 309 00:19:35,533 --> 00:19:37,855 নমস্কার। 310 00:19:37,935 --> 00:19:40,706 সন্ধ্যা সাড়ে ৬টা বাজে আর কিই বা সন্ধ্যা হয়েছে। 311 00:19:41,629 --> 00:19:44,396 আমি তো বেশ উপভোগ করছি, তোমরা উপভোগ করছো তো? 312 00:19:44,476 --> 00:19:46,114 হ্যাঁ! 313 00:19:46,194 --> 00:19:47,395 কেমন উপভোগ করছ? 314 00:19:47,475 --> 00:19:49,105 দারুণ! 315 00:19:49,185 --> 00:19:50,195 ওরে বাহ! 316 00:19:50,275 --> 00:19:52,565 তো বাচ্চারা, এখন সময় এসেছে... 317 00:19:52,645 --> 00:19:54,545 গানের। 318 00:19:54,625 --> 00:19:55,893 না। 319 00:19:56,285 --> 00:19:57,359 এখন সময়... 320 00:19:57,439 --> 00:20:00,105 - নাচের! - একদম ঠিক! 321 00:20:00,185 --> 00:20:05,029 তো, করতালির সাথে আমাদের পারফর্মারদের স্বাগত জানাও। পর্দা সরাও। 322 00:20:12,107 --> 00:20:14,286 ওয়াও! 323 00:23:50,092 --> 00:23:55,419 "এই উত্তেজিত অণুটি শুধু নিজেকেই উত্তেজিত করে না, অন্যান্য অণুগুলিকেও উত্তেজিত করে।" 324 00:23:55,728 --> 00:23:59,569 "আর এই নিঃসৃত শক্তিও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।" 325 00:23:59,949 --> 00:24:03,221 "আর এখানে প্রচুর তাপ উৎপন্ন হয়।" 326 00:24:21,709 --> 00:24:22,676 রজত? 327 00:24:23,472 --> 00:24:24,694 রজত? 328 00:24:26,930 --> 00:24:28,977 ভেনেরিয়ামের ফর্ম পূরণ করিসনি কেন এখনো? 329 00:24:31,535 --> 00:24:33,858 আরে, কেন তোর জীবনটা নষ্ট করতে চাচ্ছিস? 330 00:24:39,582 --> 00:24:41,842 আরে, কিছু তো শিখ তোর ভাইয়ের কাছ থেকে, বোকারাম। 331 00:24:41,922 --> 00:24:44,552 হ্যাঁ, আমি বোকারাম। আমি একটা অপদার্থ। 332 00:24:45,151 --> 00:24:47,093 কিন্তু, না করব ফর্ম পূরণ, না পড়ব আইআইটি। 333 00:24:47,173 --> 00:24:49,924 - আমার যা মনে চাই তাই করব আমি! - রজত, এভাবে কথা বলছিস! 334 00:24:50,004 --> 00:24:53,305 মা, তুমিই না বলেছিলে "যা তোর ভালো লাগে তাই কর", বাকিটা তুমি সামলাবে? 335 00:24:53,385 --> 00:24:56,636 রজত! এই বিষয়ে আমরা আগেই কথা বলেছি। 336 00:24:57,198 --> 00:24:59,594 সুখ কেবল সাফল্যেই মিলে। 337 00:24:59,674 --> 00:25:03,013 কিন্তু বাবা, তুমি কীভাবে জানো আইআইটি না পড়লে ও সফল হবে না? 338 00:25:04,049 --> 00:25:06,219 তুমিও ওর ফালতু কথার সাথে একমত হচ্ছ! 339 00:25:09,974 --> 00:25:12,945 এসব তোমার জন্য হয়েছে। তুমিই ওদের প্ররোচিত করছ। 340 00:25:13,025 --> 00:25:15,030 আরে বাবা, মা আমাকে প্ররোচিত করেনি। 341 00:25:15,110 --> 00:25:17,333 আমি সত্যিই আইআইটি পড়তে চাই না। কেন বুঝতে পাচ্ছ না? 342 00:25:17,413 --> 00:25:19,229 শুনলে? খুশি এখন? 343 00:25:19,309 --> 00:25:21,525 আরে বাবা, বারবার তুমি মার পিছে কেন পড়ছো। 344 00:25:21,605 --> 00:25:23,374 ও আইআইটি পড়তে চায় না, মা তো শুধু এটাই বলছে। 345 00:25:23,454 --> 00:25:25,553 তো কী করবে ও? 346 00:25:26,469 --> 00:25:28,926 বল আমায়, কী করবি তুই? 347 00:25:34,462 --> 00:25:39,238 ব্যাটা, যখন আমরা রাস্তা না চিনি না, তখন পরিচিত কাউকে জিজ্ঞাসা করি। 348 00:25:39,942 --> 00:25:41,311 নয়তো পথ হারাবে। 349 00:25:45,834 --> 00:25:47,122 তুমি তো আইআইটি-তে পড়ছো। 350 00:25:47,587 --> 00:25:50,523 দেখতে পাচ্ছ না কীভাবে ওর জীবনটা নষ্ট করছে? 351 00:25:53,544 --> 00:25:57,445 - আমি সারাজীবন বসে বসে খাওয়াতে পারবো না। - আরে, কোনো সমস্যা নেই, আমি খাওয়াব। 352 00:25:58,477 --> 00:26:01,534 আর আমি আইআইটি-তে পড়ে দেখছি, তুমি ওর সাথে কী করছ। 353 00:26:02,943 --> 00:26:05,009 তুমি ওর সাথে তাই করছ যা আমার সাথে করেছ। 354 00:26:05,089 --> 00:26:07,905 প্রথমে শুধু সাইন্স, সাইন্স, সাইন্স। এরপর আইআইটি, আইআইটি। 355 00:26:07,985 --> 00:26:09,315 কিন্তু এতে তোমার কী লাভ, বাবা? 356 00:26:09,925 --> 00:26:11,535 লোকজন তোমার প্রশংসা করবে। 357 00:26:11,615 --> 00:26:12,757 যে বাক্সী সাহেব, আপনি শৃঙ্খলার মধ্যে না রাখলে, 358 00:26:12,837 --> 00:26:14,726 আপনার ছেলেরা কখনো আইআইটি পাস করতেই পারত না। 359 00:26:16,863 --> 00:26:18,880 আমার মতো অসংখ্য ছাত্র আইআইটি-তে আছে। 360 00:26:19,340 --> 00:26:22,495 ওকে কখনও জিজ্ঞাসা করেছ ও কী চায়? আমাকেই কখনো জিজ্ঞেস করেছিলে? 361 00:26:22,575 --> 00:26:24,393 অনুজকে চিনো তো, আমার রুমমেট, 362 00:26:24,473 --> 00:26:26,837 বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে আইআইটি-তে এসেছিল। 363 00:26:26,917 --> 00:26:29,447 আত্মহত্যা করেছে সে। কোনো উপায় ছিল না। 364 00:26:37,245 --> 00:26:40,416 কখনও ভেবেছ সেমিস্টার চলাকালীন বাড়িতে কেন এসেছি? 365 00:26:42,541 --> 00:26:44,910 একা ওই রুমে ভয় লাগে আমার। 366 00:26:47,532 --> 00:26:49,250 আমার ভয় লাগে, বাবা। 367 00:27:08,215 --> 00:27:09,201 আয়। 368 00:27:09,893 --> 00:27:11,279 পানি আনছি। 369 00:27:18,515 --> 00:27:20,600 কিন্তু এভাবে আবেগপ্রবণ হলে চলবে না। 370 00:27:21,804 --> 00:27:23,739 আমার ছেলে এতটা দুর্বল নয়। 371 00:27:26,200 --> 00:27:27,662 ও আইআইটি পড়বে। 372 00:27:28,300 --> 00:27:30,141 আর তুই আবার হোস্টেলে ফিরে যাবি। 373 00:27:31,235 --> 00:27:33,879 ও আইআইটি পড়বে না। 374 00:27:33,959 --> 00:27:37,262 ও আইআইটি পড়বে, এটাই ফাইনাল। 375 00:27:37,342 --> 00:27:39,064 রজত আইআইটি পড়বে না। 376 00:27:48,653 --> 00:27:51,173 বেয়াদব! এসবই শিখিয়েছি তোমাকে? 377 00:27:51,253 --> 00:27:53,298 - কী করছো তুমি? - সাহস দেখছ ওর? 378 00:27:54,264 --> 00:27:57,527 ছোটবেলায় আমার বাবার সামনে দাঁড়িয়ে কথাও বলতে পারতাম না, আর ও জিনিসপত্র ভাঙ্গে! 379 00:27:58,383 --> 00:27:59,937 কাল না জানি আমাদের গায়ে হাত পর্যন্ত তুলবে! 380 00:28:09,748 --> 00:28:18,005 "বলতে গিয়েও, পারিনি বলতে আমরা" 381 00:28:18,085 --> 00:28:25,700 "হারিয়ে ফেলি কেন বলার ভাষা?" 382 00:28:26,154 --> 00:28:33,748 "দিনের আলোর মতো সত্য স্বপ্নগুলো ভেঙ্গে গেল নিমিষেই, 383 00:28:34,187 --> 00:28:35,031 - অল দ্য বেস্ট ইশিতা। - শেষ না হতেই চলে এলে কেন? 384 00:28:35,111 --> 00:28:42,655 "কেন স্বপ্নরাজিগুলো অশ্রুসিক্ত হয়ে" 385 00:28:42,735 --> 00:28:49,889 "বয়ে যায়, শুনে না বারণ?" 386 00:28:50,879 --> 00:28:59,091 "দিনের আলোর মতো সত্য স্বপ্নগুলো ভেঙ্গে গেল নিমিষেই" 387 00:28:59,440 --> 00:29:07,180 "কেন নিজেদের উপর নারাজ দুজনা?" 388 00:29:07,665 --> 00:29:15,371 "কেন নিজেদের উপর নারাজ দুজনা?" 389 00:29:17,665 --> 00:29:25,371 নিত্যনতুন বিদেশী ভাষার মুভি ও বাংলা সাবটাইটেলের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক গ্রুপ "Bangla Subtitle View"-এ। 390 00:29:26,665 --> 00:29:35,371 ভাবানুবাদে রবিউল আওয়াল জীবন 391 00:29:36,665 --> 00:29:45,371 "বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগের জন্য ধন্যবাদ"