1
00:00:04,792 --> 00:00:07,750
আমাদের পরিচয় তো তুমি জানোই?
2
00:00:08,875 --> 00:00:10,542
ইনকুইজিটরস!
3
00:00:10,625 --> 00:00:11,625
জেডাই শিকারি!
4
00:00:11,708 --> 00:00:15,458
আসলে জেডাইরা নিজে থেকেই
আমাদের শিকারে পরিণত হয়।
5
00:00:19,083 --> 00:00:20,292
লড়াই শেষ!
6
00:00:20,792 --> 00:00:24,250
লুকিয়ে থেকে সাধারণভাবে জীবনযাপন করো।
7
00:00:25,042 --> 00:00:28,042
বেন, তুমি আমাদের কাছ থেকে
দূরে কোথাও চলে যাও।
8
00:00:29,167 --> 00:00:32,208
এটা নিয়ে আগেও বলেছি!
সঠিক সময় আসলে ওকে প্রশিক্ষণ দিতেই হবে।
9
00:00:32,292 --> 00:00:34,083
যেভাবে ওর বাবাকে প্রশিক্ষণ দিয়েছিলে?
10
00:00:34,167 --> 00:00:37,125
আমরা ১০ বছর যাবৎ ওকে খুঁজে চলেছি।
11
00:00:37,208 --> 00:00:39,542
হয়তো তোমরা ভুল জায়গায় খুঁজেছো!
12
00:00:40,750 --> 00:00:43,375
তুমি আমাদের বংশের নও!
মূলত তুমি অরগানাদেরই একজন নও।
13
00:00:44,250 --> 00:00:45,667
তোমার তার কাছে ক্ষমা চাইতে হবে।
14
00:00:45,750 --> 00:00:49,250
এর চেয়ে বরং কোন জানোয়ারের পেটে যাবো।
15
00:00:51,417 --> 00:00:53,083
হ্যালো, রাজকুমারী!
16
00:00:55,333 --> 00:00:57,042
বাঁচাও! প্লিজ, বাঁচাও আমাকে!
17
00:00:59,542 --> 00:01:00,875
ওকে ডাইয়্যুতে নিয়ে যাওয়া হয়েছে।
18
00:01:00,958 --> 00:01:04,125
বললামই তো, তুমি যে লোকটাকে
চিনতে, আমি এখন সেরকম নেই।
19
00:01:04,208 --> 00:01:07,417
প্লিজ, বন্ধুত্বের খাতিরে!
20
00:01:08,542 --> 00:01:09,625
ওর জন্য!
21
00:01:11,125 --> 00:01:12,208
শেষ আরেকটা লড়াই!
22
00:01:15,000 --> 00:01:25,000
:: Alauddin Rasel Presents ::
23
00:01:28,000 --> 00:02:00,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::
24
00:02:32,500 --> 00:02:35,625
সত্যি বলছি... আমার হাতে এত সময় নেই!
যাও এখান থেকে, বুঝেছ?
25
00:02:37,208 --> 00:02:38,667
এক্সকিউজ মি!
26
00:02:38,750 --> 00:02:41,833
আমি একটা শিপ খুঁজছিলাম!
ওটার সিগ্ন্যাল ট্র্যাক করছিলাম...
27
00:02:41,917 --> 00:02:45,250
তুমি এখন ডাইয়্যুতে!
এখানে সব ধরণের সিগ্ন্যাল ব্লক!
28
00:02:45,708 --> 00:02:47,375
এখানকার সবাই গোপনীয়তা পছন্দ করে।
29
00:03:14,667 --> 00:03:15,708
না!
30
00:03:15,792 --> 00:03:16,792
থামো!
31
00:03:27,542 --> 00:03:30,458
হে প্রভু, আজ তোমার
সহায়তার খুব প্রয়োজন আমার।
32
00:03:31,250 --> 00:03:32,917
২-৪ পয়সা হবে?
33
00:03:39,750 --> 00:03:42,583
এই বুড়োকে একবেলা ভালমন্দ
খাওয়ার জন্য সাহায্য করো।
34
00:04:01,250 --> 00:04:02,583
রাস্তা থেকে সরো!
35
00:04:03,917 --> 00:04:04,917
সরো!
36
00:04:05,000 --> 00:04:06,792
পি, এক্স! নয়, আট, সাত...
37
00:04:07,500 --> 00:04:09,917
আরে, জলদি রাস্তা ক্লিয়ার করো!
38
00:04:20,500 --> 00:04:22,250
দাসু, মসলা কিনবেন নাকি?
39
00:04:22,333 --> 00:04:25,667
কেসেল পিউর, গ্লিটারস্টিম, ফেলুসিয়ান!
সব আছে আমার কাছে!
40
00:04:26,625 --> 00:04:28,000
কোনটা লাগবে আপনার?
41
00:04:28,083 --> 00:04:29,708
আমার একটা তথ্য লাগবে!
42
00:04:30,625 --> 00:04:32,083
আমি আমার মেয়েকে খুঁজছি!
43
00:04:32,167 --> 00:04:34,375
ওকে অপহরণ করে এই গ্রহে নিয়ে আসা হয়েছে।
44
00:04:35,500 --> 00:04:37,875
সে যদি এখানেই থাকে, তাহলে
তাকে আর কখনোই খুঁজে পাবেন না।
45
00:04:37,958 --> 00:04:39,625
এখান থেকে কেউই বের হতে পারে না।
46
00:04:40,917 --> 00:04:42,500
আমি একসময় কারো মেয়ে ছিলাম।
47
00:04:43,875 --> 00:04:44,958
এই নিন!
48
00:04:45,958 --> 00:04:47,417
এটা ফ্রিতে দিলাম!
49
00:04:47,500 --> 00:04:50,042
এটা কয়েকবার নিলে তার অস্তিত্বও ভুলে যাবেন।
50
00:04:55,292 --> 00:04:56,458
ঝামেলায় পড়েছেন?
51
00:04:57,750 --> 00:05:00,208
একজন জেডাই আছে!
সে লোকেদের সাহায্য করে।
52
00:05:01,208 --> 00:05:02,667
এখন জেডাই বলতে কিছু নেই!
53
00:05:02,750 --> 00:05:04,000
আমি আপনাকে তার কাছে নিয়ে যাবো।
54
00:05:05,750 --> 00:05:06,833
সঠিক অর্থের বিনিময়ে!
55
00:05:13,000 --> 00:05:14,833
ভয় পেও না! তোমরা এখন নিরাপদ!
56
00:05:16,292 --> 00:05:18,125
আমি তোমার কিছুই হতে দেবো না।
57
00:05:30,667 --> 00:05:34,292
স্পেসপোর্ট পেসেঞ্জার চেক...
গেইট 3-C, শুনতে পাচ্ছো? ওভার...
58
00:05:34,375 --> 00:05:38,500
গেইট 3 বলছি! কপি!
কে বলছ? এটা প্রাইভেট চ্যানেল!
59
00:05:38,583 --> 00:05:41,625
এটাই জেডাইর খেল! ঘাবড়িও না!
60
00:05:41,708 --> 00:05:43,458
আমি তোমার চিন্তাধারায় ঢুকে পড়েছি।
61
00:05:43,542 --> 00:05:45,583
তুমি আমার চিন্তাধারায় ঢুকে পড়েছ!
62
00:05:45,667 --> 00:05:47,750
আমি একজন মা এবং
তার ছেলেকে তোমার গেইটে পাঠাচ্ছি।
63
00:05:47,833 --> 00:05:50,000
তুমি তাদেরকে কোনরকম
ঝামেলা ছাড়া যেতে দেবে।
64
00:05:50,083 --> 00:05:52,875
তাদেরকে কোনরকম ঝামেলা ছাড়া যেতে দেবো।
65
00:05:52,958 --> 00:05:55,792
তাদেরকে নিরাপদে কোরেলিয়া পর্যন্ত পৌঁছাতে হবে।
66
00:05:55,875 --> 00:05:58,875
তাদেরকে নিরাপদে কোরেলিয়া পর্যন্ত পোঁছাতে হবে।
67
00:05:58,958 --> 00:06:01,208
এবার তোমার মস্তিষ্ক ছেড়ে বেরুচ্ছি!
68
00:06:06,500 --> 00:06:09,833
- তোমার দৈবশক্তি তো খুবই শক্তিশালী!
- হ্যাঁ, আমি জানি।
69
00:06:10,750 --> 00:06:12,083
গেইট 3-C দিয়ে যাবে!
70
00:06:12,667 --> 00:06:14,083
সাহায্য করার জন্য ধন্যবাদ, হাজা!
71
00:06:14,250 --> 00:06:16,750
নিজেদের কাছের লোকেদের
রক্ষা করা জেডাইদের দায়িত্ব।
72
00:06:16,833 --> 00:06:19,083
তোমার ছেলের ক্ষমতার কারণে,
শত্রুরা তার পিছু নিতেই থাকবে।
73
00:06:20,167 --> 00:06:21,583
তাকে নিরাপদে রাখবে!
74
00:06:25,708 --> 00:06:26,708
ওহ!
75
00:06:27,667 --> 00:06:29,375
- আমার কাছে এগুলোই আছে!
- আরে, কী দরকার ছিল!
76
00:06:29,458 --> 00:06:30,625
সারাজীবনের জমা!
77
00:06:33,333 --> 00:06:35,583
- আমরা তোমাকে কখনোই ভুলব না।
- ভুলতে হবে!
78
00:06:36,583 --> 00:06:38,292
এর উপরই আমার নিরাপত্তা নির্ভর করে।
79
00:06:40,458 --> 00:06:41,542
এবার, যাও!
80
00:06:43,375 --> 00:06:44,458
যাও!
81
00:06:46,167 --> 00:06:47,417
নিজের খেয়াল রেখো, সোনা।
82
00:06:50,083 --> 00:06:51,167
নিজের খেয়াল রেখো!
83
00:07:00,208 --> 00:07:02,875
তারা পথেই আছে!
আমি একটু বিশ্রাম নিচ্ছি, ঠিক আছে?
84
00:07:02,958 --> 00:07:04,250
তোমাকে পরে কল করবো!
85
00:07:05,167 --> 00:07:06,250
ঠিক আছে!
86
00:07:08,208 --> 00:07:09,750
আমি একজন জেডাইকে খুঁজছি!
87
00:07:10,625 --> 00:07:11,958
তুমি ভেতরে কীভাবে আসলে?
88
00:07:12,042 --> 00:07:15,333
একটা মেয়েকে অপহরণ করা হয়েছে।
তাকে খোঁজার জন্য তোমার সাহায্য দরকার।
89
00:07:22,083 --> 00:07:25,167
আমি হাজা এস্ট্রে, জেডাই!
90
00:07:25,250 --> 00:07:27,417
যেকোনো প্রয়োজনে আমি সাহায্য করি।
91
00:07:27,500 --> 00:07:29,792
তার পরিবর্তে, খুব সামান্য পয়সা নিয়ে থাকি।
92
00:07:30,375 --> 00:07:34,542
অন্ধকারে আমার বাস আর আলোতে
শত্রুদের নির্মমভাবে শায়েস্তা করে থাকি।
93
00:07:34,667 --> 00:07:36,833
ঠিক আছে! কত?
94
00:07:38,042 --> 00:07:39,875
মেয়েটার অবস্থান বের করার জন্য পাঁচশো...
95
00:07:39,958 --> 00:07:41,958
...আর তার কাছে তোমাকে
নিয়ে যাওয়ার জন্য তিনশো।
96
00:07:42,042 --> 00:07:44,417
ওরে বাপরে, এ কেমন নির্মমতা!
97
00:07:44,500 --> 00:07:46,083
দামে কম মানে ভালো অফার দিলাম তোমাকে।
98
00:07:46,167 --> 00:07:48,458
ভাল কথা, এক হাজার দিলে
তোমাকে কিছু কসরত দেখাবো।
99
00:07:48,542 --> 00:07:51,167
দৈবশক্তির ব্যাপারে ধারণা আছে তোমার?
100
00:07:51,250 --> 00:07:54,750
হ্যাঁ জানি, সব রিমোট আর চুম্বকের খেল!
101
00:07:55,500 --> 00:07:58,417
যা দেখা যায় সব কিন্তু আমি জানি।
102
00:07:58,500 --> 00:08:00,708
তুমি ওই মহিলা আর ছেলেটাকে যে চুনা লাগিয়েছো তা আমি ভাল করেই দেখেছি।
103
00:08:00,792 --> 00:08:04,292
আমি তাদের জীবন বাঁচিয়েছি!
সামান্য একটু দুনাম্বারি করে।
104
00:08:04,375 --> 00:08:08,000
- তুমি কাউকে বলে দেবে না তো?
- সেটা নির্ভর করবে তোমার উত্তরের উপর।
105
00:08:08,750 --> 00:08:10,292
তুমি কে? বাউন্টি হান্টার?
106
00:08:10,375 --> 00:08:15,083
তুমি এক নিচু লোক,
যে কিনা দুর্বলদের লুণ্ঠন করে।
107
00:08:15,167 --> 00:08:18,708
কিন্তু আমার অভিজ্ঞতা মতে, এই নিচু লোকগুলাই
যেকোন এলাকার সকল ফাঁকফোকর এর খবর রাখে।
108
00:08:18,792 --> 00:08:20,375
এটাকে প্রশংসা হিসেবে নিলাম!
109
00:08:23,208 --> 00:08:25,083
মেয়েটাকে খুঁজতে আমাকে সাহায্য করবে কিনা?
110
00:08:25,167 --> 00:08:26,375
হ্যাঁ, করবো!
111
00:08:28,750 --> 00:08:30,250
- সাহায্য করবে?
- হ্যাঁ!
112
00:08:30,333 --> 00:08:31,875
- তোমার উপর ভরসা রাখতে পারি?
- অবশ্যই!
113
00:08:33,125 --> 00:08:36,375
ঠিক আছে, তুমি যা করতে চাচ্ছো,
তারর জন্য একটাই জায়গা আছে...
114
00:08:37,000 --> 00:08:38,333
কিন্তু ওখানে কখনোই যেতে পারবে না।
115
00:10:15,667 --> 00:10:16,667
হেই!
116
00:10:17,542 --> 00:10:18,875
তুমি এখানে কি করছো?
117
00:10:21,667 --> 00:10:23,542
আসলে, রাস্তা ভুলে গিয়েছি!
118
00:10:23,667 --> 00:10:26,167
- ঠিক আছে, নিজের কাজে ফিরে যাও!
- আচ্ছা!
119
00:10:46,458 --> 00:10:47,625
মেয়েটা কোথায়?
120
00:10:59,583 --> 00:11:00,667
লেইয়া!
121
00:11:03,167 --> 00:11:04,250
লেইয়া!
122
00:11:16,750 --> 00:11:19,167
জেডাইদেরও রক্ত বের হয়?
123
00:11:19,875 --> 00:11:21,750
তুমি ফাঁদে পা দিয়েছ দেখে অবাক হলাম।
124
00:11:23,417 --> 00:11:27,750
ভেবেছিলাম, সামান্য একটা বাচ্চার জন্য
এত বড় ঝুঁকি নেবে না।
125
00:11:37,583 --> 00:11:40,708
ইনকুইজিটর তোমার নাড়িনক্ষত্র ভালভাবেই জানে।
126
00:11:41,333 --> 00:11:42,750
সে খুব শীঘ্রই এখানে আসবে।
127
00:11:43,375 --> 00:11:46,083
আমরা আমাদের টাকা পাবো
আর তোমার জীবনের লালবাত্তি।
128
00:11:47,583 --> 00:11:48,875
মেয়েটা কোথায়?
129
00:11:49,750 --> 00:11:51,250
- নিশ্চয়ই আশেপাশে আছে!
- তাতে কিছু যায় আসে না!
130
00:11:51,333 --> 00:11:52,667
তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না।
131
00:11:53,958 --> 00:11:56,917
কেনোবি, তুমি এখন আর জেডাই নও।
132
00:11:58,125 --> 00:11:59,458
তুমি এখন সাধারণ একজন মানুষ...
133
00:12:01,333 --> 00:12:03,375
...যার রক্ত মেঝেতে গড়াচ্ছে!
134
00:12:04,792 --> 00:12:06,958
সবারই রক্তক্ষরণ হয়!
135
00:12:22,583 --> 00:12:23,750
সরে যাও!
136
00:12:43,208 --> 00:12:44,292
- দাঁড়াও!
- আমাকে যেতে দাও!
137
00:12:44,375 --> 00:12:45,458
দাঁড়াও!
138
00:12:45,542 --> 00:12:46,625
ছাড়ো আমাকে!
139
00:12:48,667 --> 00:12:49,667
কে তুমি?
140
00:12:50,208 --> 00:12:53,083
আমাকে তোমার বাবা পাঠিয়েছে!
আমি তোমাকে সাহায্য করতে এসেছি।
141
00:12:53,667 --> 00:12:55,333
সেনাবাহিনী কোথায়?
142
00:12:55,417 --> 00:12:57,708
চলো, আমি তোমাকে এখান থেকে
উদ্ধার করে নিয়ে যাবো।
143
00:12:57,792 --> 00:12:59,375
আমি তোমাকে কেন বিশ্বাস করবো?
144
00:12:59,458 --> 00:13:02,042
তা না করে কি এখানেই থাকবে? এখন, চলো!
145
00:13:17,708 --> 00:13:18,792
চলো!
146
00:13:19,958 --> 00:13:21,125
আমাদের কাছে বেশি সময় নেই।
147
00:13:22,667 --> 00:13:23,708
মাথা নিচু করে হাটো!
148
00:13:25,083 --> 00:13:27,583
সেনাবাহিনী থাকলে ব্যাপারটা সহজ হতো।
149
00:13:27,667 --> 00:13:29,375
চুপ থাকো!
150
00:13:46,208 --> 00:13:47,458
ও কোথায়?
151
00:13:50,375 --> 00:13:52,375
এখানে আসো! কাপড় পাল্টাতে হবে।
152
00:13:55,583 --> 00:13:56,667
এটা কি...
153
00:13:57,625 --> 00:13:59,417
তুমি একজন জেডাই?
154
00:13:59,500 --> 00:14:01,542
চুপ!
155
00:14:04,292 --> 00:14:08,958
দেখতে তো তোমাকে দুর্বল এবং বুড়ো মনে হয়!
156
00:14:11,208 --> 00:14:13,125
শহরের অপরপাশে একটা বন্দর আছে।
157
00:14:13,708 --> 00:14:15,750
আমাদেরকে শেষ বাহনটা ধরতে হবে।
158
00:14:15,833 --> 00:14:17,917
ঠিক আছে, চলো তাহলে!
159
00:14:18,000 --> 00:14:19,083
দাঁড়াও!
160
00:14:25,083 --> 00:14:28,083
আমি এখানে কতটা ঝুঁকি নিয়ে এসেছি
তা নিয়ে তোমার কোন ধারণাই নেই, রাজকুমারী।
161
00:14:29,042 --> 00:14:31,625
এখন থেকে, আমি যা বলবো তা করবে, বুঝেছ?
162
00:14:41,708 --> 00:14:44,500
একজন ইম্পেরিয়াল সিনেটরের
বাচ্চাকে অপহরণ করার কী প্রয়োজন ছিল?
163
00:14:44,583 --> 00:14:47,417
- এর চেয়েও মন্দ কাজ করেছি আগে।
- তোমার এসব করার কোন অধিকার নেই।
164
00:14:47,500 --> 00:14:50,792
আমি আর্কাইভ থেকে কেনোবি
এবং অরগানার সম্পর্ক পেয়েছি।
165
00:14:50,875 --> 00:14:52,458
মেয়েটাকে টোপ হিসেবে ব্যবহার করেছি।
166
00:14:53,125 --> 00:14:55,583
তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি?
167
00:14:55,667 --> 00:14:57,000
আমার কাছে এছাড়া আর কোন উপায় ছিল না।
168
00:14:57,083 --> 00:15:00,583
ও ভাবছে কেনোবিকে আটক
করে সুনজরে আসবে।
169
00:15:03,000 --> 00:15:07,292
যে ক্ষমতা পাওয়ার জন্য তুমি এতকিছু করছো...
170
00:15:07,375 --> 00:15:09,958
...ওটা পেয়ে গেলেও তোমার পরিচয় পাল্টাবে না।
171
00:15:11,000 --> 00:15:12,042
আর সেটা কী?
172
00:15:12,583 --> 00:15:14,833
তুমি আমাদের চেয়ে নগণ্য!
173
00:15:15,917 --> 00:15:18,833
তুমি নিচু স্থান থেকে উঠে এসেছ!
174
00:15:19,375 --> 00:15:23,208
নিজের দক্ষতার কারণে হয়তো
জায়গা করে নিয়েছ, কিন্তু...
175
00:15:23,292 --> 00:15:29,958
...দুনিয়ার সকল ক্ষমতা পেয়ে গেলেও
তোমার অবস্থান এর পরিবর্তন হবে না।
176
00:15:30,042 --> 00:15:34,125
হয়তো তোমার ব্যর্থতাই আমার অবস্থান পাল্টাবে।
177
00:15:37,083 --> 00:15:38,583
শহর ঘিরে ফেলো!
178
00:15:39,083 --> 00:15:41,958
কেনোবিকে আমি নিজে আটক করবো।
179
00:15:42,750 --> 00:15:46,917
তোমাকে আর কোন প্রয়োজন নেই, ভইনা!
180
00:15:48,500 --> 00:15:51,333
আমি কেনোবিকে এখানে এনেছি।
181
00:15:52,083 --> 00:15:53,333
সে কথা ভুলে যাও!
182
00:15:54,417 --> 00:15:56,833
কেনোবির ব্যবস্থা করার পর
তোমাকে দেখে নেয়া হবে।
183
00:16:10,667 --> 00:16:12,583
এটা পুরো শহরে ছড়িয়ে দাও।
184
00:16:12,667 --> 00:16:16,083
এই গ্রহের সব গুন্ডা বদমাশ আর
বাউন্টি হান্টারদের জানিয়ে দাও...
185
00:16:16,167 --> 00:16:18,375
...কেনোবি এখানে আছে।
186
00:16:18,458 --> 00:16:21,208
সবাই আমাকে রিপোর্ট দেবে।
187
00:16:21,292 --> 00:16:24,208
ছোটখাটো গুন্ডা বদমাশেরা
একজন জেডাইকে ধরতে পারবে?
188
00:16:24,292 --> 00:16:28,083
ওদের তাকে ধরতে হবে না, ওরা শুধু
তাকে প্রকাশ্যে বের করে নিয়ে আসবে।
189
00:16:28,167 --> 00:16:32,500
সে নিজেকে প্রকাশ্যে নিয়ে আসবেই,
আর আমি সেটারই অপেক্ষায় আছি।
190
00:17:05,208 --> 00:17:06,292
চলো!
191
00:17:13,750 --> 00:17:15,375
নাও, এটা পরে নাও!
192
00:17:15,458 --> 00:17:18,375
- এটা পরে দেখি?
- শহরের অর্ধেক লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে।
193
00:17:18,458 --> 00:17:19,542
এটা পরে নাও!
194
00:17:22,125 --> 00:17:24,375
সবুজ জামাটা!
195
00:17:25,708 --> 00:17:26,958
ওসবের কোন দরকার নেই!
196
00:17:29,000 --> 00:17:30,083
আর একজোড়া হাতমোজা!
197
00:17:32,208 --> 00:17:33,292
ধন্যবাদ!
198
00:17:35,542 --> 00:17:40,042
যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে বলবে, আমরা টাওল থেকে আসা কৃষক এবং তুমি আমার মেয়ে।
199
00:17:40,125 --> 00:17:41,667
নাতনি বললে ভাল হবে।
200
00:17:41,750 --> 00:17:43,500
- কী?
-কিছু না!
201
00:17:53,042 --> 00:17:54,917
- আমরা এখন কোথায় আছি?
- দাইয়্যুতে!
202
00:17:55,583 --> 00:17:57,000
জায়গাটা অসাধারণ!
203
00:17:58,625 --> 00:17:59,750
ঘ্রাণট পাচ্ছো?
204
00:18:01,083 --> 00:18:04,583
কোন কিছুর ঘ্রাণ নেবে না,
কোন কিছুর দিকে তাকাবেও না।
205
00:18:04,667 --> 00:18:06,167
কিছু ধরবেও না!
206
00:18:06,250 --> 00:18:08,083
তুমিও আমার আব্বু-আম্মুর মতো করছো।
207
00:18:11,875 --> 00:18:14,042
তুমি লাইটসেবারটা ব্যবহার করছো না কেন?
208
00:18:15,500 --> 00:18:17,833
কারণ, হয়তো তুমি আসল জেডাই নও!
209
00:18:19,042 --> 00:18:20,125
শুনেছি তারা সবাই মরে গেছে।
210
00:18:22,250 --> 00:18:25,250
আমি পড়েছি, জেডাইরা যেকোন জিনিস
উড়াতে পারে। আমাকে উড়াও তো।
211
00:18:25,333 --> 00:18:27,500
- কী?
- আমি উড়তে চাই!
212
00:18:27,958 --> 00:18:30,167
- না!
- কারণ, তুমি পারবে না।
213
00:18:30,250 --> 00:18:35,167
আমি যদি এখন দৈবশক্তি দেখাতে যাই,
তাহলে আমরা সবার চোখে পড়ে যাবো।
214
00:18:35,250 --> 00:18:37,292
তুমি আমাকে তোমার নামটা পর্যন্ত বলোনি।
215
00:18:37,375 --> 00:18:38,375
বেন!
216
00:18:39,167 --> 00:18:40,667
এটা তো জেডাইর নাম নয়!
217
00:18:40,750 --> 00:18:43,417
এটাই আমার নাম! দিনশেষে, তোমাকে
আমার উপরেই আস্থা রাখতে হবে।
218
00:18:43,500 --> 00:18:46,250
যেখানে আমি জানি যে, তুমি কিছু লুকোচ্ছো,
সেখানে কীভাবে আমি তোমাকে বিশ্বাস করবো?
219
00:18:48,750 --> 00:18:51,958
তুমি ভাবছো, যত কম কথা বলবে,
ধরা পড়ার সম্ভাবনা তত কম হবে...
220
00:18:52,042 --> 00:18:54,042
...কিন্তু, বাস্তবে তার উল্টোটা হয়।
221
00:18:54,875 --> 00:18:56,750
- তোমার বয়স কত?
- দশ!
222
00:18:56,833 --> 00:18:58,667
তোমার কথা শুনেতো তা মনে হচ্ছে না।
223
00:18:59,625 --> 00:19:00,667
ধন্যবাদ!
224
00:19:02,625 --> 00:19:03,708
চলো!
225
00:19:21,083 --> 00:19:23,083
পেয়ে গেছি! প্রাইজমানি দেখো!
226
00:19:23,167 --> 00:19:24,958
মাইরালা অবস্থা!
227
00:19:25,042 --> 00:19:28,292
ওর সাথে একটা মেয়েও আছে!
এতক্ষনে শহরের অর্ধেক লোক তার পিছু পড়েছে।
228
00:19:29,667 --> 00:19:31,000
চলো, সবার আগে ওকে পাকরাও করি।
229
00:19:37,500 --> 00:19:38,500
আসো!
230
00:19:45,958 --> 00:19:47,917
- এটা কে?
- বাউন্টি হান্টার!
231
00:19:50,125 --> 00:19:52,542
সবার আগে বন্দর বন্ধ করে দাও।
232
00:19:52,625 --> 00:19:55,542
ঘন্টাখানেকের মধ্যে পুরো
একটা সৈন্যবাহিনী চাই আমার।
233
00:19:55,625 --> 00:19:59,167
আর এটা মনে রাখবে,
ও কোন সাধারণ জেডাই নয়।
234
00:19:59,250 --> 00:20:03,333
কেনোবি জেডাইদের মধ্যে
বেঁচে থাকা শেষ স্ফুলিঙ্গ।
235
00:20:04,208 --> 00:20:06,208
তাকে শেষ করতে হবে।
236
00:20:06,875 --> 00:20:08,625
মনে করুন, কাজ হয়ে গেছে!
237
00:20:13,417 --> 00:20:15,667
আপনার এটা দেখা উচিত, গ্রাউন্ড ইনকুইজিটর।
238
00:20:24,208 --> 00:20:25,208
রিভা!
239
00:20:44,625 --> 00:20:45,917
আমরা আপাতত এখানে থাকবো।
240
00:20:49,042 --> 00:20:50,625
এটা দিয়ে কোন শব্দ করবে না।
241
00:20:50,708 --> 00:20:55,417
ওর নাম লোলা! ও কোন শব্দ করবে না।
ও ব্যথা পেয়েছে।
242
00:20:55,500 --> 00:20:56,875
ভালো!
243
00:21:05,833 --> 00:21:07,667
ওর কি হয়েছে?
244
00:21:08,542 --> 00:21:11,458
অপহরণকারীরা ওকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে।
245
00:21:12,250 --> 00:21:15,500
অবশ্য, ও ঠিক হয়ে যাবে। ও খুব শক্তিশালী!
246
00:21:17,250 --> 00:21:19,250
তোমার মা-বাবাকে জানাচ্ছি যে,
তুমি নিরাপদে আছো।
247
00:21:20,167 --> 00:21:23,083
সন্ধ্যা হওয়ার আগে প্রাসাদে পৌঁছে যাবে।
সব আবার আগের মত ঠিক হয়ে যাবে
248
00:21:24,625 --> 00:21:27,000
সব আগের মত হয়ে যাবে! খুব ভালো!
249
00:21:28,500 --> 00:21:30,875
এখন কে কথা লুকোচ্ছে, রাজকুমারী?
250
00:21:31,583 --> 00:21:34,833
আমাকে রাজকুমারী বলতে হবে না।
লেইয়া বলে ডাকলেই হবে।
251
00:21:39,167 --> 00:21:40,167
এখানেই থাকো!
252
00:21:57,250 --> 00:21:58,417
ওটা কী?
253
00:21:59,542 --> 00:22:01,792
ওটাতে তোমার ছবি কেন?
254
00:22:04,583 --> 00:22:05,583
তুমি মিথ্যা বলেছো!
255
00:22:06,292 --> 00:22:08,375
- লেইয়া...
- ওটাই লুকোচ্ছিলে না তুমি?
256
00:22:08,458 --> 00:22:10,542
তোমার কারণেই আমি এখানে!
257
00:22:10,625 --> 00:22:12,708
ওরা তোমাকে ধরার জন্য
আমাকে অপহরণ করেছে।
258
00:22:12,792 --> 00:22:16,375
- সত্যিই কি আমার বাবা তোমাকে পাঠিয়েছে?
- হ্যাঁ! লেইয়া, আমার কথা শোনো...
259
00:22:16,458 --> 00:22:18,333
আমি কীভাবে বুঝব যে,
তুমি আসল অপহরণকারী নও?
260
00:22:18,417 --> 00:22:20,250
- তোমার আমাকে বিশ্বাস করতে হবে।
- তুমি কোন জেডাই নও!
261
00:22:20,333 --> 00:22:22,792
- তোমার বাবা আমার পুরোনো বন্ধু।
- আমি তোমাকে বিশ্বাস করি না।
262
00:22:22,875 --> 00:22:23,958
লেইয়া!
263
00:22:25,208 --> 00:22:26,292
লেইয়া!
264
00:22:27,083 --> 00:22:28,167
না!
265
00:22:34,667 --> 00:22:35,750
দাঁড়াও!
266
00:23:02,417 --> 00:23:05,500
এই তো সেই মেয়েটা!
সে কোথায় জলদি বলো।
267
00:23:14,208 --> 00:23:15,208
- লেইয়া!
- না!
268
00:23:15,292 --> 00:23:17,042
- লেইয়া, দাঁড়াও!
- ছাড়ো আমাকে!
269
00:23:34,792 --> 00:23:36,667
না, দাঁড়াও!
270
00:23:48,083 --> 00:23:49,167
লেইয়া!
271
00:23:50,667 --> 00:23:51,750
লেইয়া!
272
00:23:53,875 --> 00:23:55,042
লেইয়া!
273
00:24:02,667 --> 00:24:03,750
থামো!
274
00:24:39,333 --> 00:24:40,458
লেইয়া!
275
00:24:43,208 --> 00:24:44,625
লেইয়া, দাঁড়াও!
276
00:24:46,625 --> 00:24:48,000
লেইয়া! লেইয়া!
277
00:24:49,417 --> 00:24:50,417
দাঁড়াও!
278
00:24:56,375 --> 00:24:57,458
লেইয়া!
279
00:24:57,708 --> 00:24:58,958
লেইয়া!
280
00:25:16,250 --> 00:25:17,333
লেইয়া, না!
281
00:25:36,500 --> 00:25:38,000
লেইয়া, না!
282
00:25:41,542 --> 00:25:43,875
না! লেইয়া, না!
283
00:25:47,042 --> 00:25:49,417
শক্ত করে ধরে থাকো!
284
00:25:49,625 --> 00:25:52,875
- বেন!
- লেইয়া, ছেড়ো না!
285
00:25:52,958 --> 00:25:54,375
- শক্ত করে ধরে রাখো!
- বেন!
286
00:25:55,792 --> 00:25:58,250
শক্ত করে... ধরে থাকো...
287
00:26:00,375 --> 00:26:01,958
লেইয়া! লেইয়া! না!
288
00:26:03,250 --> 00:26:04,292
না!
289
00:26:04,375 --> 00:26:05,375
বেন!
290
00:26:32,417 --> 00:26:33,792
ও ঠিক আছে!
291
00:26:40,208 --> 00:26:41,292
তুমি ঠিক আছো?
292
00:26:44,458 --> 00:26:45,458
তুমি...
293
00:26:46,250 --> 00:26:47,917
তুমি আসলেই একজন জেডাই!
294
00:26:49,542 --> 00:26:50,708
আমাদেরকে যেতে হবে।
295
00:26:55,458 --> 00:26:58,500
সকল প্রকার ফ্লাইট বাতিল করা হয়েছে।
296
00:26:58,958 --> 00:27:01,583
স্ক্যানিং এর জন্য নিজের পরিচয়পত্র প্রস্তুত রাখুন।
297
00:27:03,333 --> 00:27:05,250
টিম 5, চেক ইন! টিম 5!
298
00:27:05,333 --> 00:27:06,500
ওরা কারা?
299
00:27:06,583 --> 00:27:10,750
ইনকুইজিটর! এদের অনেকেই আগে জেডাই ছিল।
300
00:27:10,833 --> 00:27:12,625
এখন তারা নিজেরাই জেডাইদের শিকার করে।
301
00:27:12,708 --> 00:27:14,667
আর এসব তোমার জন্য?
302
00:27:15,958 --> 00:27:17,333
তুমি আসলে কে?
303
00:27:22,000 --> 00:27:23,500
আমার উপর পুরস্কার ঘোষণা করা হয়েছে।
ওকে ছেড়ে দাও।
304
00:27:23,583 --> 00:27:26,708
ভাল করে শোনো!
পুরো শহর বন্ধ করে দেয়া হয়েছে।
305
00:27:26,792 --> 00:27:28,583
তোমাকে অন্য পথে বের হতে হবে।
306
00:27:28,667 --> 00:27:31,083
ওটা কার্গো পোর্ট! ওটা স্বয়ংক্রিয়!
307
00:27:31,167 --> 00:27:33,958
ওরা তোমাকে ওখানে খুঁজবে না!
আট নাম্বার পরিবহনে যাবে।
308
00:27:34,042 --> 00:27:36,750
- কী বলছ তুমি?
- ওটা মাপুজুতে যাবে! ওরা অপেক্ষা করবে।
309
00:27:36,833 --> 00:27:37,833
কারা অপেক্ষা করবে?
310
00:27:37,917 --> 00:27:39,792
ওখানে তোমাকে সাহায্য করার মত লোক আছে।
311
00:27:39,875 --> 00:27:42,375
আমি তোমাকে বিশ্বাস করবো?
তুমি একটা অপরাধী।
312
00:27:42,458 --> 00:27:46,667
দেখো, আমি কি কোন খারাপ কাজ করেছি?
হ্যাঁ! তার জন্য আমার খারাপ লাগে? মাঝেমাঝে!
313
00:27:46,750 --> 00:27:48,917
আমি টাকা-পয়সার পাগল? হ্যাঁ!
314
00:27:49,000 --> 00:27:51,583
- টাকা-পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায়।
- হাজা!
315
00:27:52,375 --> 00:27:54,750
তোমার তো আমার নামও মনে আছে!
316
00:27:55,500 --> 00:27:57,250
আমি ভুল শোধরাতে চাচ্ছি!
317
00:27:57,333 --> 00:28:00,083
আমি ওই পরিবারটাকে বাঁচিয়েছি,
এখন তোমাদেরকেও বাঁচাবো।
318
00:28:00,167 --> 00:28:01,958
তখনই যদি তোমার পরিচয় জানতাম...
319
00:28:02,042 --> 00:28:05,292
আমি কে তাতে কিছু যায় আসে না!
এখন শুধু মেয়েটার বাড়ি ফিরে যাওয়াটা জরুরী।
320
00:28:06,292 --> 00:28:07,625
এটা ধরে যাবে!
321
00:28:08,708 --> 00:28:09,875
তারা তোমাকে ওখানে সাহায্য করবে।
322
00:28:09,958 --> 00:28:12,292
এটা যে তোমার কোন
ফাঁদ না সেটা কীভাবে বুঝব?
323
00:28:14,542 --> 00:28:15,542
তোমার কাছে আর কোন পথ আছে?
324
00:28:19,250 --> 00:28:20,625
তুমি একা নও, ওবি-ওয়ান!
325
00:28:23,833 --> 00:28:25,500
যতক্ষন পারব ওদের আটকে রাখব।
326
00:28:29,333 --> 00:28:34,042
আমি জানি ও কেনোবির পিছনে বাউন্টি লাগিয়েছে। সে কোথায়?
327
00:28:34,125 --> 00:28:35,875
আমি জানি না!
328
00:28:36,875 --> 00:28:40,167
আমি জানি না...
329
00:28:53,708 --> 00:28:55,625
অবশেষে, দেখা হয়ে গেলো।
330
00:28:56,333 --> 00:28:58,417
আমরা দুজনেই জানি, তুমি এখান কেন এসেছো।
331
00:28:58,500 --> 00:29:03,417
আমি হাজা এস্ট্রে! জেডাই!
তুমি আমাকে পেয়ে গেছো।
332
00:29:03,958 --> 00:29:05,417
আসলেই তো তুমি সেই দেখতে!
333
00:29:05,500 --> 00:29:06,708
দূর হও!
334
00:29:06,792 --> 00:29:08,833
আমার জন্য কত ঘোষণা করেছ?
335
00:29:08,917 --> 00:29:11,250
এক মিলিয়ন? দুই মিলিয়ন?
336
00:29:12,375 --> 00:29:16,125
তাতে কিছু যায় আসে না!
কারণ, তা তুমি পাবে না।
337
00:29:17,542 --> 00:29:18,750
তুমি জেডাই নও!
338
00:29:21,417 --> 00:29:22,833
কিন্তু তুমি জানো সে কোথায়!
339
00:29:22,917 --> 00:29:25,375
আমিই এখানকার একমাত্র জেডাই!
340
00:29:28,708 --> 00:29:31,833
- সে কোথায়?
- এটা চুম্বকের কাজ না, তাই না?
341
00:29:33,542 --> 00:29:36,417
কী জিজ্ঞেস করেছ তুমি?
আমি উত্তর দেবো না!
342
00:29:36,500 --> 00:29:37,917
তার কোন দরকারও নেই।
343
00:29:55,625 --> 00:29:57,625
সাবধানে থাকতে হবে।
344
00:29:57,708 --> 00:30:00,542
এটা কার্গো পোর্ট!
এটা মানুষের জন্য তৈরি করা হয়নি।
345
00:30:00,625 --> 00:30:02,167
তাহলে তো তারা আমাদেরকে
এখানে খুঁজতে আসবে না।
346
00:30:02,250 --> 00:30:03,958
যদিনা এটা কোন ফাঁদ না হয়।
347
00:30:05,083 --> 00:30:08,000
তোমার যে বন্ধু থাকতে পারে
সেটা মানতে কী তোমার কষ্ট হয়?
348
00:30:09,042 --> 00:30:14,250
দেখো, আমাদের দেখা হওয়ার পর থেকে,
আমরা দৌড়ের উপর আছি, কোনমতে বেঁচে আছি...
349
00:30:14,333 --> 00:30:17,000
...আর এখন ইনকুইজিটররা
আমাদের পিছে পড়েছে...
350
00:30:17,583 --> 00:30:20,917
কেউ যদি আমাদেরকে সাহায্য করতে চায়,
আমাদের সেটা সাদরে গ্রহণ করা উচিত।
351
00:30:21,000 --> 00:30:22,167
এখন, আসো।
352
00:30:25,208 --> 00:30:26,208
কী হয়েছে?
353
00:30:26,750 --> 00:30:29,417
কিছুনা! তুমি আমাকে
একজনের কথা মনে করিয়ে দিলে।
354
00:30:31,500 --> 00:30:33,917
সেও তোমার মত নির্ভীক এবং জেদী ছিল।
355
00:30:34,000 --> 00:30:35,542
- আমি জেদী নই!
- অবশ্যই, তুমি জেদী!
356
00:30:35,625 --> 00:30:36,792
একদম না!
357
00:30:37,708 --> 00:30:39,583
তোমার ওই বন্ধুটাও কী জেডাই ছিল?
358
00:30:44,042 --> 00:30:45,708
না, সে একজন লিডার ছিল।
359
00:30:47,042 --> 00:30:48,875
সে অনেক আগে মারা গিয়েছে।
360
00:30:50,250 --> 00:30:51,792
ওহ! আমি দুঃখিত!
361
00:30:54,083 --> 00:30:55,167
আমিও!
362
00:31:12,500 --> 00:31:15,750
ওবি-ওয়ান...
363
00:31:20,333 --> 00:31:21,333
লেইয়া!
364
00:31:21,417 --> 00:31:23,375
তুমি যাও! আমার আসতে দেরি হতে পারে।
365
00:31:23,458 --> 00:31:25,708
আমি তোমার পেছনেই থাকবো।
কথা দিলাম! যাও তুমি।
366
00:31:29,917 --> 00:31:31,833
তোমার উপস্থিতি টের পাচ্ছি, ব্রো।
367
00:31:45,292 --> 00:31:47,000
তোমার ভয়ই তোমাকে ফাঁসাচ্ছে!
368
00:32:02,958 --> 00:32:06,042
ভয় পেও না!
369
00:32:06,125 --> 00:32:08,583
তুমি মরবে না...
370
00:32:09,750 --> 00:32:10,750
...অন্তত আজকে!
371
00:32:15,792 --> 00:32:19,750
তোমাকে শুধু তার কাছে নিয়ে যাবো।
372
00:32:21,708 --> 00:32:23,958
লর্ড ভেডার খুব খুশি হবে।
373
00:32:29,750 --> 00:32:30,917
তুমি জানো না!
374
00:32:36,167 --> 00:32:38,000
সে বেঁচে আছে, ওবি-ওয়ান!
375
00:32:41,333 --> 00:32:45,375
এনাকিন স্কাইওয়াকার বেঁচে আছে।
376
00:32:49,542 --> 00:32:53,250
আর সে অনেকদিন যাবৎ
তোমাকে খুঁজে বেড়াচ্ছে।
377
00:32:53,833 --> 00:32:58,000
আমিই তোমাকে তার কাছে তুলে দেবো।
378
00:32:59,083 --> 00:33:03,333
থার্ড সিস্টার! আমি তোমার এই
ধৃষ্টতা আর সহ্য করতে পারব না।
379
00:33:03,417 --> 00:33:05,125
আমি তাকে খুঁজে পেয়েছি!
আমরা তাকে পেয়ে গিয়েছি!
380
00:33:05,208 --> 00:33:08,292
আমি চাই না, সে আবার
তোমার হাত ফস্কে পালিয়ে যাক।
381
00:33:08,375 --> 00:33:10,042
সরে যাও!
382
00:33:16,917 --> 00:33:18,833
দেখো এবং শেখো!
383
00:33:23,917 --> 00:33:25,750
তুমি ভাবলে কী করে যে,
তোমাকে সব ক্রেডিট নিতে দেবো?
384
00:33:32,833 --> 00:33:34,250
এখন নর্দমায় কে কাতরাচ্ছে?
385
00:33:40,208 --> 00:33:42,542
ওবি-ওয়ান, তুমি পালাতে পারবে না।
386
00:33:43,917 --> 00:33:45,583
তার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না।
387
00:33:48,083 --> 00:33:49,792
আমরা তোমাকে খুঁজে বের করবো!
388
00:33:56,333 --> 00:33:57,958
এবং তোমাকে ধ্বংস করবো!
389
00:34:18,833 --> 00:34:19,917
কী হয়েছে?
390
00:34:23,750 --> 00:34:24,750
তুমি ঠিক আছো?
391
00:34:30,000 --> 00:34:31,083
এনাকিন!
392
00:34:35,000 --> 00:38:40,000
:: অনুবাদ ও সম্পাদনা - আলাউদ্দীন রাসেল ::