1 00:00:02,800 --> 00:00:05,340 নীল ডেগ্রিস টাইসন : এই হল তুমি 2 00:00:05,370 --> 00:00:08,540 আমি এবং তোমার কুকুরের গল্প । 3 00:00:08,570 --> 00:00:10,410 ( নেকড়ে ডাকছে ) 4 00:00:12,480 --> 00:00:17,010 এক সময় ছিল, খুব বেশী আগে নয়...কুকুরদের আবির্ভাবের আগে । 5 00:00:17,010 --> 00:00:18,420 এদের অস্তিত্ব ছিল না । 6 00:00:18,980 --> 00:00:21,980 এখন তো বড়, ছোট, চুপচাপ বসে থাকা 7 00:00:21,990 --> 00:00:24,000 পাহারাদার, শিকারী 8 00:00:24,000 --> 00:00:26,520 তুমি চাইতে পার এমন সকল ধরণের কুকুর রয়েছে । 9 00:00:26,970 --> 00:00:28,590 কিভাবে এমনটা ঘটল ? 10 00:00:28,930 --> 00:00:30,250 শুধু কুকুর নয় 11 00:00:30,960 --> 00:00:32,030 কোথা থেকে জীবিত প্রাণীদের 12 00:00:32,030 --> 00:00:34,280 সকল ভিন্ন ভিন্ন প্রজাতির আবির্ভাব ঘটল ? 13 00:00:34,960 --> 00:00:38,690 এই প্রশ্নের উত্তর হল একটি রূপান্তরকারী শক্তি যা অনেকটা 14 00:00:38,750 --> 00:00:41,370 রূপকথা বা পৌরাণিক কাহিনী থেকে উঠে আসা কোন কিছুর মত । 15 00:00:41,730 --> 00:00:43,830 কিন্তু এটা এমন কোন কিছু নয় । 16 00:02:08,010 --> 00:02:11,140 বাংলা অনুবাদ ও সাবটাইটেল নির্মান: অদ্বিত কান্তি রাউৎ । 17 00:02:15,980 --> 00:02:20,630 চলো ফিরে যাই ৩০,০০০ বছর পেরিয়ে কুকুরদের আবির্ভাবের আগে এক সময়ে 18 00:02:20,960 --> 00:02:22,990 যখন আমাদের পূর্বপুরুষগণ সর্বশেষ বরফযুগের 19 00:02:22,990 --> 00:02:24,940 অন্তহীন শীতের মধ্যে বসবাস করছিলেন । 20 00:02:25,970 --> 00:02:29,040 আমাদের পূর্বপুরুষগণ ছিলেন যাযাবর, তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাস করতেন । 21 00:02:29,180 --> 00:02:31,110 নক্ষত্রদের নীচে তারা শুতেন । 22 00:02:31,970 --> 00:02:34,890 রাতের আকাশ ছিল তাদের গল্পের বই, বর্ষপঞ্জি 23 00:02:34,960 --> 00:02:37,730 বেঁচে থাকার একটা নির্দেশনা বিবরণী । 24 00:02:38,260 --> 00:02:40,710 এটা তাদের বলত কখন বেশী ঠান্ডা পড়বে 25 00:02:40,970 --> 00:02:42,680 কখন জংলী শস্য পাকবে 26 00:02:42,980 --> 00:02:46,400 কখন ক্যারিবও (এক ধরণের বল্গা হরিণ) এবং মহিষের দল কাছ দিয়ে যাবে । 27 00:02:46,620 --> 00:02:50,470 তাদের কাছে ঘর বলতে পুরো পৃথিবী বুঝত । 28 00:02:50,960 --> 00:02:53,820 কিন্তু তারা অন্য ক্ষুধার্থ পশুদের ভয়ে বসবাস করতেন । যেমন .... 29 00:02:54,000 --> 00:02:55,710 পাহাড়ী সিংহ এবং ভাল্লুক 30 00:02:55,760 --> 00:02:57,550 যেগুলো তাদের সাথে প্রতিযোগীতা করত একই শিকারের জন্য 31 00:02:58,840 --> 00:03:01,740 এবং দলের মধ্যে সবচেয়ে দুর্বলদের অপহরণ এবং খেয়ে ফেলার জন্য 32 00:03:01,860 --> 00:03:03,920 নেকড়েগুলো হুমকিস্বরূপ ছিল । 33 00:03:22,140 --> 00:03:23,990 সকল নেকড়েই হাড্ডি পেতে চায় 34 00:03:24,040 --> 00:03:26,640 কিন্তু এদের বেশীরভাগই মানুষের কাছে আসতে ভয় পায় । 35 00:03:27,040 --> 00:03:29,140 এদের রক্তে থাকা স্ট্রেস হরমোনের উচ্চ মাত্রার কারণে 36 00:03:29,140 --> 00:03:30,650 তাদের এই ভয় । 37 00:03:30,960 --> 00:03:32,630 টিকে থাকার ব্যাপার এটা । 38 00:03:33,000 --> 00:03:35,530 কারণ মানুষের খুব বেশী কাছে আসা প্রাণঘাতী হতে পারে । 39 00:03:35,950 --> 00:03:38,690 কিন্তু প্রাকৃতিক বৈচিত্রতার কারণে কিছু নেকড়ের 40 00:03:38,760 --> 00:03:40,700 ঐসব হরমোন কম মাত্রায় ছিল । 41 00:03:40,960 --> 00:03:43,620 যা তাদের মানুষের প্রতি কম ভীত করেছে । 42 00:03:47,930 --> 00:03:49,580 এই নেকড়েটি যা আবিস্কার করেছে তা 43 00:03:49,710 --> 00:03:51,000 এর পূর্বপুরুষদের একটি শাখা বের করেছিল 44 00:03:51,000 --> 00:03:52,600 ১৫,০০০ বছর আগে ........ 45 00:03:53,970 --> 00:03:55,970 টিকে থাকার একটা অসাধারণ উপায় ; 46 00:03:55,970 --> 00:03:58,060 মানুষের পোষ মানা । 47 00:03:58,970 --> 00:04:02,390 মানুষকে শিকার করতে দাও, তাদের জন্য হুমকি হয়ো না 48 00:04:02,870 --> 00:04:05,040 এবং তারা তোমাকে তাদের আবর্জনা, উচ্ছিস্ট খুটে খুটে খেতে দিবে । 49 00:04:05,970 --> 00:04:07,930 তুমি নিয়মিত বেশী খাবার পাবে, বেশী সন্তান ছেড়ে যাবে 50 00:04:07,970 --> 00:04:10,290 এবং ওসব সন্তানরা তোমার ধারা অনুসরণ করবে । 51 00:04:11,980 --> 00:04:13,630 গৃহপালিত হবার এই নির্বাচন 52 00:04:13,990 --> 00:04:16,370 প্রত্যেক প্রজন্মের সাথে আরো শক্তিশালী হয়ে গেছে । 53 00:04:16,990 --> 00:04:20,790 যদ্দিন না বন্য নেকড়েদের সেই শাখা বিবর্তিত হয় 54 00:04:22,130 --> 00:04:23,270 কুকুরে । 55 00:04:24,000 --> 00:04:26,570 তুমি একে ''বন্ধুত্বপূর্ণ বেঁচে থাকা'' বলতে পারো । 56 00:04:30,980 --> 00:04:33,340 এটা মানুষের জন্যও ভাল লাভদায়ক ছিল । 57 00:04:33,840 --> 00:04:36,740 আবর্জনাখোর কুকুরগুলো শুধু একটা পরিস্কারকর্মী দলই ছিল না 58 00:04:36,960 --> 00:04:38,570 তারা নিরাপত্তার কাজও করত । 59 00:04:54,990 --> 00:04:58,140 এই আন্তঃপ্রজাতীয় বন্ধুত্ব সময়ের সাথে এগিয়ে যাবার সাথে সাথে 60 00:04:58,930 --> 00:05:00,590 কুকুরদের চেহারাও বদলাতে লাগল । 61 00:05:00,970 --> 00:05:02,990 সৌন্দর্য হয়ে উঠল একটা নির্বাচনী সুবিধা । 62 00:05:03,970 --> 00:05:06,700 তুমি যত আদুরে হবে, তোমার তত বেশী সুযোগ মিলবে 63 00:05:06,960 --> 00:05:09,410 বাঁচার এবং অন্য প্রজন্মে তোমার জিন পাঠিয়ে দেবার । 64 00:05:09,930 --> 00:05:12,030 যা শুরু হয়েছিল পারস্পরিক উপকারের জন্য একটা সমঝোতা হিসেবে 65 00:05:12,030 --> 00:05:15,480 পরিণত হল একটা বন্ধুত্বে, যেটা সময়ের সাথে আরো গভীর হয়ে উঠল । 66 00:05:16,090 --> 00:05:17,790 পরবর্তীতে কি ঘটে দেখার জন্য 67 00:05:18,020 --> 00:05:22,390 ২০,০০০ বছর আগে চলো আমাদের দূরবর্তী পূর্বপুরুষদের ছেড়ে 68 00:05:22,950 --> 00:05:24,650 চলো যাই কোন এক নিকট অতীতে ভ্রমণ করতে 69 00:05:24,950 --> 00:05:27,630 বরফ যুগের এক মধ্যবিরতির সময়ে । 70 00:05:27,980 --> 00:05:30,510 জলবায়ুর এই বিরতি একটা বিপ্লবের সূচনা করে । 71 00:05:30,960 --> 00:05:34,360 ঘুরে বেড়ানোর বদলে লোকজন এক জায়গায় বাস করতে লাগল । 72 00:05:35,500 --> 00:05:38,530 পৃথিবীতে এক নতুন জিনিস সামনে আসল ... গ্রাম । 73 00:05:38,920 --> 00:05:40,740 লোকজন এখনও শিকার এবং সংগ্রহ করত 74 00:05:40,740 --> 00:05:44,320 কিন্তু এখন তারা খাদ্য ও বস্ত্র উৎপাদন করতে লাগল 75 00:05:44,950 --> 00:05:46,290 এবং কৃষিকাজও শুরু করল । 76 00:05:51,960 --> 00:05:53,790 নেকড়েরা তাদের স্বাধীনতা হস্তান্তর করল 77 00:05:53,960 --> 00:05:56,140 নিয়মিত খাদ্য পাবার বিনিময়ে । 78 00:05:56,910 --> 00:05:58,720 নেকড়েরা তাদের সঙ্গী চয়ন করার অধিকার ছেড়ে দিল । 79 00:05:58,940 --> 00:06:01,630 এখন মানুষ তাদের জন্য চয়ন করে দিত । 80 00:06:02,950 --> 00:06:05,660 মানুষেরা ক্রমাগত মারতে লাগল এমন কুকুরদের যেগুলোকে প্রশিক্ষিত করা যেত না; 81 00:06:05,940 --> 00:06:08,240 যেগুলো খাওয়ানোর সময় হাতে কামড় দিয়ে দিত । 82 00:06:08,970 --> 00:06:12,270 তারা সেসব কুকুরদেরই পালন করত যেসব কুকুরগুলো তাদের খুশি রাখত । 83 00:06:15,290 --> 00:06:17,740 তারা সেসব কুকুরদের যত্ন করত যেসব কুকুর তাদের আদেশ পালন করত ... 84 00:06:18,040 --> 00:06:21,450 শিকার করত, দল সামলাত, পাহারা দিত, পরিবহন করত 85 00:06:21,480 --> 00:06:22,300 সঙ্গ দিত । 86 00:06:22,950 --> 00:06:23,960 প্রতিবার প্রসব থেকে 87 00:06:23,960 --> 00:06:26,700 মানুষ সেই বাচ্চাগুলোই নির্বাচন করত যেগুলো তারা সবচেয়ে বেশী পছন্দ করত । 88 00:06:26,990 --> 00:06:30,330 অনেক প্রজন্ম পরে কুকুরেরা বিবর্তনের ধারায় আবির্ভূত হল । 89 00:06:30,870 --> 00:06:33,700 এ ধরণের বিবর্তনকে বলা হয় ''কৃত্তিম নির্বাচন'' 90 00:06:34,050 --> 00:06:35,320 অথবা ব্রীডিং । 91 00:06:35,650 --> 00:06:37,700 নেকড়েদের কুকুরে পরিণত করে প্রথমবার 92 00:06:37,750 --> 00:06:41,150 আমরা মানুষ বিবর্তনকে আমাদের নিজেদের হাতে নিয়ে নিয়েছিলাম । 93 00:06:41,180 --> 00:06:43,030 আমরা তখন থেকে এমনভাবে রূপ দান করে যাচ্ছি 94 00:06:43,030 --> 00:06:46,870 আমাদের প্রয়োজনীয় পশু এবং গাছপালার সাথে । 95 00:06:47,070 --> 00:06:51,280 মহাজাগতিক সময়ের চোখের পলকে, মাত্র ১৫,০০০ থেকে ২০,০০০ বছরে 96 00:06:52,010 --> 00:06:54,090 আমরা ধূসর নেকড়েদের পরিবর্তন করে দিয়েছি 97 00:06:54,120 --> 00:06:56,250 সকল ধরণের কুকুরে যাদের আমরা ভালবাসি । 98 00:06:56,870 --> 00:06:57,850 চিন্তা করে দেখো 99 00:06:57,870 --> 00:07:00,260 তুমি যত কুকুরের বাচ্চা দেখেছো 100 00:07:00,480 --> 00:07:02,750 মানুষের হাতে তৈরি হয়েছিল । 101 00:07:02,970 --> 00:07:06,970 আমাদের অনেক বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে জনপ্রিয় বংশধরগুলো 102 00:07:06,970 --> 00:07:09,310 শেষ কয়েক শতকেই সৃষ্টি হয়েছিল । 103 00:07:12,090 --> 00:07:13,850 বিবর্তনের অসামান্য ক্ষমতা 104 00:07:13,940 --> 00:07:16,080 হিংস্র ক্ষুধার্থ নেকড়েদের পরিণত করেছিল 105 00:07:16,320 --> 00:07:17,900 বিশ্বাসী কুকুরে বদলে দিয়েছিল ... 106 00:07:17,980 --> 00:07:21,600 যারা দলকে রক্ষা করে এবং নেকড়েদের দূরে ভাগিয়ে দেয় । 107 00:07:35,960 --> 00:07:39,010 কৃত্তিম নির্বাচন নেকড়েদের কুকুরে 108 00:07:39,010 --> 00:07:41,800 এবং বন্য ঘাসগুলোকে গম ও ভূট্টায় পরিণত করেছিল । 109 00:07:41,960 --> 00:07:45,820 বস্তুত, প্রায় সকল গাছপালা এবং পশু যা আমরা আজ খাই 110 00:07:46,030 --> 00:07:49,700 একটা বন্য ও খাওয়ার অযোগ্য পূর্বপুরুষ থেকে সেগুলোর উদ্ভব ঘটেছিল । 111 00:07:49,970 --> 00:07:52,790 যদি কৃত্তিম নির্বাচন মাত্র ১০,০০০ থেকে ১৫,০০০ বছরে 112 00:07:52,960 --> 00:07:55,670 এমন অসামান্য পরিবর্তন আনতে পারে 113 00:07:55,960 --> 00:07:58,530 তবে প্রাকৃতিক নির্বাচন শত কোটি বছর ধরে ক্রিয়া করে 114 00:07:58,950 --> 00:08:01,070 কিই না করতে পারে ? 115 00:08:01,970 --> 00:08:05,810 উত্তর হল জীবনের সকল সৌন্দর্য এবং বৈচিত্র্য । 116 00:08:06,940 --> 00:08:08,360 প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে ? 117 00:08:08,960 --> 00:08:13,290 আমাদের কল্পনার মহাকাশযান আমাদেরকে স্থান ও কালের যেকোন জায়গায় নিয়ে যেতে পারে 118 00:08:13,940 --> 00:08:16,630 এমনকি লুকোনো ক্ষুদ্র ব্রহ্মান্ডে 119 00:08:16,960 --> 00:08:20,670 যেখানে এক ধরণের জীবন অন্য ধরণের জীবনে পরিবর্তিত হতে পারে । 120 00:08:20,940 --> 00:08:22,630 এসো, আমার সাথে । 121 00:08:29,790 --> 00:08:30,930 দেখে যদিও মনে হয় না 122 00:08:30,930 --> 00:08:32,920 কিন্তু আমরা একটা বরফ যুগে বাস করছি 123 00:08:32,920 --> 00:08:34,460 শেষ বিশ লক্ষ বছর ধরে । 124 00:08:34,640 --> 00:08:37,260 শুধু একটা দীর্ঘ বিরতি চলছে । 125 00:08:37,740 --> 00:08:38,880 এই বিশ লক্ষ বছরের বেশীরভাগ সময় জুড়েই 126 00:08:38,980 --> 00:08:40,660 জলবায়ু ঠান্ডা ও শুষ্ক আছে । 127 00:08:40,970 --> 00:08:44,310 উত্তর মেরুর বরফাচ্ছাদন দক্ষিণে অনেকদূর পর্যন্ত সম্প্রসারিত ছিল 128 00:08:44,360 --> 00:08:46,500 আজকের তুলনায় । 129 00:08:46,950 --> 00:08:48,910 ঐসব দীর্ঘ ঠান্ডা হিমকালে 130 00:08:48,970 --> 00:08:51,920 যখন শীতকালীন বরফে জমে যাওয়া সমুদ্র দক্ষিণ মেরু থেকে 131 00:08:51,990 --> 00:08:54,510 একেবারে নীচের দিকে লস এঞ্জেলেস পর্যন্ত ব্যাপ্ত ছিল । 132 00:08:55,950 --> 00:09:00,360 বিশালাকার ভাল্লুক আয়ারল্যান্ডের বরফময় এলাকায় ঘুরে বেড়াচ্ছিল । 133 00:09:05,990 --> 00:09:08,590 একে দেখে মনে হচ্ছে একটা সাধারণ ভাল্লুক 134 00:09:08,590 --> 00:09:11,620 কিন্তু অসাধারণ কিছু তার ভিতর ঘটছে । 135 00:09:11,930 --> 00:09:15,040 এমনকিছু যা একটা নতুন প্রজাতির জন্ম দিবে । 136 00:09:15,690 --> 00:09:16,880 এটা দেখতে হলে 137 00:09:16,950 --> 00:09:19,780 আমাদের খুব ক্ষুদ্র এক পরিসরে নেমে যেতে হবে 138 00:09:19,990 --> 00:09:21,640 কোষীয় স্তরে 139 00:09:21,990 --> 00:09:25,020 যাতে আমরা ভাল্লুকটির প্রজনন ব্যবস্থা অনুসন্ধান করতে পারি । 140 00:09:30,540 --> 00:09:34,740 হৃদয়ের মধ্য দিয়ে আমরা সাক্লেভিয়ান ধমনীর রাস্তা নেব 141 00:09:56,640 --> 00:09:58,770 প্রায় সেখানে পৌঁছে গেছি । 142 00:10:04,080 --> 00:10:05,700 এগুলো হল তার কিছু ডিম । 143 00:10:06,980 --> 00:10:09,010 ডিমগুলোর যে কোন একটায় কি ঘটছে দেখার জন্য 144 00:10:09,010 --> 00:10:10,670 আমাদের আরো ছোট হতে হবে । 145 00:10:10,970 --> 00:10:14,130 আমাদের ছোট হতে হবে আণবিক স্তরে যাবার জন্য । 146 00:10:16,990 --> 00:10:19,520 আমাদের কল্পনার যান এখন এত ছোট 147 00:10:19,970 --> 00:10:23,680 তুমি এরকম দশ লক্ষ যান একটা বালির দানার মধ্যে এটে দিতে পারো । 148 00:10:24,970 --> 00:10:27,980 ওসব গ্লাইডারের উপর দিয়ে ভারসাম্য রক্ষা করে চলা লোকগুলোকে দেখছো ? 149 00:10:27,980 --> 00:10:30,550 এরা কিনেসিন নামক প্রোটিন । 150 00:10:30,940 --> 00:10:33,380 এই কিনেসিনগুলো পরিবহন দলের অংশ 151 00:10:33,970 --> 00:10:36,510 যেগুলো কোষের চারপাশে মালপত্র বহন করতে ব্যস্ত । 152 00:10:36,950 --> 00:10:38,580 তারা দেখতে কত আজব । 153 00:10:38,940 --> 00:10:41,910 এখনও এই ক্ষুদ্র জীবগুলো এবং তাদের মত সত্ত্বাগুলো 154 00:10:42,020 --> 00:10:47,780 প্রতিটা জীবিত কোষের অংশ, এমনকি তোমার মধ্যে থাকা প্রতিটি কোষেরও । 155 00:10:49,020 --> 00:10:51,400 যদি জীবনের একটা আশ্রয়স্থল থাকে 156 00:10:51,940 --> 00:10:55,560 এটা এখানেই নিউক্লিয়াসের মধ্যে যেটা আমাদের DNA ধারণ করে 157 00:10:56,960 --> 00:10:58,890 জেনেটিক কোডের প্রাচীন পুঁথি । 158 00:10:59,000 --> 00:11:03,850 এটা লেখা হয় এমন একটা ভাষায় যা সব জীবন পড়তে পারে । 159 00:11:10,970 --> 00:11:14,550 DNA হল একটা লম্বা প্যাচানো মই আকৃতির 160 00:11:14,550 --> 00:11:16,300 বা দ্বৈত কুন্ডলী আকৃতির অণু । 161 00:11:16,980 --> 00:11:18,890 মইয়ের ধাপগুলো চারটা ভিন্ন প্রকারের 162 00:11:18,970 --> 00:11:20,380 অপেক্ষাকৃত ক্ষুদ্র অণু দ্বারা তৈরি । 163 00:11:20,960 --> 00:11:23,550 এগুলো জেনেটিক বর্ণমালার বর্ণ । 164 00:11:23,980 --> 00:11:25,960 এই বর্ণগুলোর বিশেষ সজ্জা 165 00:11:25,980 --> 00:11:28,790 সকল জীবিত জিনিসকে নির্দেশাবলী প্রদান করে 166 00:11:28,980 --> 00:11:32,030 তাদের বলে কিভাবে বাড়তে হবে, চলতে হবে, হজম করতে হবে 167 00:11:32,030 --> 00:11:35,740 পরিবেশকে অনুভব করতে হবে, আরোগ্য লাভ করতে হবে, বংশবৃদ্ধি করতে হবে । 168 00:11:35,970 --> 00:11:39,010 DNA এর দ্বৈত কুন্ডলী একটা আণবিক যন্ত্র 169 00:11:39,010 --> 00:11:43,260 দশ হাজার কোটি অংশ নিয়ে গঠিত, যাদের বলা হয় পরমাণু । 170 00:11:43,990 --> 00:11:47,020 তোমার DNA এর একটা একক অণুতে যত সংখ্যক পরমাণু থাকে 171 00:11:47,150 --> 00:11:50,540 একটা সাধারণ ছায়াপথেও তত তারা থাকে । 172 00:11:50,990 --> 00:11:53,980 এটা কুকুরের, ভাল্লুকের 173 00:11:53,980 --> 00:11:55,920 এবং প্রতিটা জীবিত জিনিসের জন্য 174 00:11:55,950 --> 00:11:57,790 একইরকম সত্য । 175 00:11:58,860 --> 00:12:03,030 আমরা, আমাদের প্রত্যেকেই একটা ক্ষুদ্র মহাবিশ্ব । 176 00:12:11,980 --> 00:12:14,940 DNA বার্তা প্রতিলিপি তৈরি করে এক কোষ থেকে আরেক কোষ 177 00:12:14,960 --> 00:12:16,670 এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে 178 00:12:16,990 --> 00:12:18,520 অত্যন্ত যত্ন সহকারে পৌঁছানো হয় । 179 00:12:18,890 --> 00:12:22,690 নতুন DNA অণুর জন্ম হয় যখন একটা প্যাচখোলা প্রোটিন 180 00:12:22,980 --> 00:12:25,740 দ্বৈত কুন্ডলীর তন্তু দু'টিকে আলাদা করে 181 00:12:25,960 --> 00:12:27,610 ধাপগুলোকে ভাগ করে ফেলে । 182 00:12:27,660 --> 00:12:29,590 নিউক্লিয়াসের তরলের ভিতর 183 00:12:29,960 --> 00:12:33,640 জেনেটিক কোডের আণবিক অক্ষর স্বাধীনভাবে ভেসে বেড়ায় । 184 00:12:33,950 --> 00:12:37,210 কুন্ডলীর প্রতিটি তন্তু তার হারানো সঙ্গীর প্রতিলিপি তৈরি করে 185 00:12:37,980 --> 00:12:40,000 ফলে দু'টি অভিন্ন DNA অনু তৈরি হয় । 186 00:12:40,000 --> 00:12:43,460 এভাবে জীবন জিনসমূহ পুনুরুৎপাদন করে এবং এদের প্রেরণ করে 187 00:12:43,980 --> 00:12:45,870 এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে । 188 00:12:45,950 --> 00:12:47,840 যখন একটি জীবিত কোষ দু'ভাগে বিভক্ত হয় 189 00:12:47,980 --> 00:12:52,230 প্রতিটা অংশ DNA এর একটা সম্পূর্ণ প্রতিলিপি সাথে নিয়ে যায় । 190 00:12:52,980 --> 00:12:55,780 একটা বিশেষ ধরনের প্রোটিন মুদ্রন সংশোধন করে এটা নিশ্চিত করতে 191 00:12:55,820 --> 00:12:57,820 যেন কেবলমাত্র সঠিক বর্ণগুলোই গৃহীত হয় 192 00:12:57,960 --> 00:13:00,580 যাতে DNA সঠিকভাবে প্রতিলিপিকৃত হয় । 193 00:13:00,940 --> 00:13:02,460 কিন্তু কেউ নিখুঁত নয় । 194 00:13:02,960 --> 00:13:05,750 কদাচিৎ, একটা মুদ্রন সংশোধনের ভুল এড়িয়ে যায় 195 00:13:05,970 --> 00:13:09,700 জেনেটিক নির্দেশাবলীর মধ্যে একটা ছোট, এলোমেলো পরিবর্তন ঘটে যায় । 196 00:13:09,990 --> 00:13:12,950 একটা মিউটেশন ঘটেছে ভাল্লুকটির ডিম্বকোষে । 197 00:13:14,000 --> 00:13:16,570 এরকম ক্ষুদ্র একটা এলোমেলো ঘটনার পরিনতি 198 00:13:16,720 --> 00:13:19,490 হতে পারে অনেক বড় একটা পরিসরে । 199 00:13:21,980 --> 00:13:25,610 এই মিউটেশন পশমের রং নিয়ন্ত্রনকারী জিনে পরিবর্তন ঘটায় । 200 00:13:25,970 --> 00:13:28,530 এটা ভাল্লুকের সন্তানের পশমে 201 00:13:28,970 --> 00:13:30,680 কালো রঞ্জক উৎপাদনে প্রভাব ফেলবে । 202 00:13:31,970 --> 00:13:33,050 বেশীরভাগ পরিব্যক্তিই ক্ষতিকারক নয় । 203 00:13:33,050 --> 00:13:34,460 কিছু প্রাণঘাতী । 204 00:13:34,970 --> 00:13:37,600 কিন্তু একেবারে সামান্য কিছু শুধুই ভাগ্যের জোরে একটা জীবকে দিতে পারে 205 00:13:37,720 --> 00:13:41,330 প্রতিযোগীতার উপর এক গুরুতর সুবিধা । 206 00:13:41,960 --> 00:13:43,700 এক বছর চলে গেছে । 207 00:13:43,950 --> 00:13:44,790 আমাদের ভাল্লুক এখন মা । 208 00:13:44,960 --> 00:13:46,440 ঐ মিউটেশনের ফলে 209 00:13:46,970 --> 00:13:50,350 তার দু'টা শাবকের মধ্যে একটা সাদা ত্বক নিয়ে জন্মেছে । 210 00:13:50,960 --> 00:13:53,750 যখন শাবকগুলো নিজের উপর নির্ভর করে ঝুঁকি নেবার মত যথেষ্ট বড় হয় 211 00:13:53,960 --> 00:13:56,750 কোন ভাল্লুকটি নিশ্চিন্ত শিকারের উপর ঝাপিয়ে পড়তে 212 00:13:56,750 --> 00:13:59,260 বেশী সমর্থ হবে ? 213 00:13:59,990 --> 00:14:03,340 বাদামী ভাল্লুকটি বরফের মধ্যে এক মাইল দূর থেকেও দেখা যাবে । 214 00:14:03,980 --> 00:14:05,950 সাদা ভাল্লুকটা তার নিজের বিশেষ ধরণের জিনের উপর নির্ভর করে 215 00:14:05,950 --> 00:14:08,270 উন্নতি করে এবং এগিয়ে যায় । 216 00:14:09,020 --> 00:14:11,270 এটা বারবার ঘটে । 217 00:14:11,980 --> 00:14:13,770 কয়েক সফল প্রজন্ম ধরে 218 00:14:13,970 --> 00:14:15,710 সাদা পশমের জন্য দায়ী জিন ছড়িয়ে পড়ে 219 00:14:15,710 --> 00:14:18,360 উত্তর মেরুর ভাল্লুকদের সমগ্র গোষ্ঠীতে । 220 00:14:18,980 --> 00:14:21,410 কালো পশমের জন্য দায়ী জিন হেরে যায় 221 00:14:21,410 --> 00:14:24,170 টিকে থাকার প্রতিযোগীতায় । 222 00:14:25,980 --> 00:14:29,930 মিউটেশন পুরোপুরি লক্ষ্যহীনভাবে এবং সর্বদাই ঘটে । 223 00:14:29,970 --> 00:14:31,670 কিন্তু পরিবেশ সেগুলোকে পুরস্কৃত করে 224 00:14:31,960 --> 00:14:33,920 যেগুলো টিকে থাকার সুযোগ বৃদ্ধি করে । 225 00:14:33,950 --> 00:14:36,770 এটা প্রাকৃতিকভাবে নির্বাচন করে 226 00:14:36,960 --> 00:14:39,530 টিকে থাকার জন্য অধিকতর যোগ্য জীবিত জিনিসদের । 227 00:14:39,960 --> 00:14:42,520 এই বাছাই উদ্দেশ্যহীন নির্বাচনের বিপরীত হয় । 228 00:14:45,980 --> 00:14:48,000 দুই গোষ্ঠীর ভাল্লুক পৃথক হয়ে গিয়েছিল 229 00:14:48,000 --> 00:14:49,710 এবং হাজার বছরের ব্যবধানে 230 00:14:49,970 --> 00:14:52,870 ভিন্ন বৈশিষ্ট্যে বিকশিত হয়েছিল যা তাদের আলাদা করে দেয় । 231 00:14:53,260 --> 00:14:55,930 তারা ভিন্ন প্রজাতি হয়ে গিয়েছিল । 232 00:14:57,990 --> 00:15:00,000 এটাই চার্লস ডারউইন বুঝিয়েছিলেন 233 00:15:00,000 --> 00:15:03,360 তাঁর ''প্রজাতির উৎপত্তি'' বই দ্বারা । 234 00:15:03,990 --> 00:15:06,150 একটা একক ভাল্লুক বিকশিত হয় না 235 00:15:06,400 --> 00:15:10,620 ভাল্লুকের জনগোষ্ঠী বিকশিত হয় প্রজন্ম ধরে । 236 00:15:11,990 --> 00:15:14,000 যদি মেরুবর্তী বরফ বৈশ্বিক উষ্ণায়নের দরুন 237 00:15:14,000 --> 00:15:17,480 কমে যেতে থাকে, মেরু ভাল্লুক বিলুপ্ত হয়ে যেতে পারে । 238 00:15:17,980 --> 00:15:19,710 তারা বাদামী ভাল্লুক দ্বারা প্রতিস্থাপিত হবে 239 00:15:19,710 --> 00:15:22,840 যারা এখনকার তুষারমুক্ত পরিবেশে ভালরকম অভিযোজিত । 240 00:15:24,980 --> 00:15:27,060 এটা কুকুরদের গল্প থেকে ভিন্ন একটা গল্প । 241 00:15:27,260 --> 00:15:29,590 কোন পালক এসব পরিবর্তনকে নির্দেশনা দেয়নি । 242 00:15:29,990 --> 00:15:33,210 এর বদলে, পরিবেশ নিজেই তাদের বাছাই করে । 243 00:15:34,010 --> 00:15:36,360 এটা হল প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন 244 00:15:37,000 --> 00:15:39,710 বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বৈপ্লবিক ধারণা । 245 00:15:39,990 --> 00:15:44,000 ডারউইন ১ম এই ধারণার পক্ষে প্রমাণ উপস্থাপন করেছিলেন ১৮৫৯ সালে । 246 00:15:44,000 --> 00:15:46,900 এর ফলে শুরু হওয়া হইচই কখনোই থামেনি । 247 00:15:47,990 --> 00:15:49,750 কেন ? 248 00:15:57,020 --> 00:15:59,550 ,''আমাদের এবং বানরদের পূর্বপুরুষ এক'' এই চিন্তায় 249 00:15:59,960 --> 00:16:02,650 যে অস্বস্তিকর যন্ত্রনা হয় তা আমরা সবাই বুঝি । 250 00:16:02,990 --> 00:16:05,660 আত্মীয়ের মত কেউ তোমাকে বিব্রত করতে পারে না । 251 00:16:06,000 --> 00:16:07,760 আমাদের সবচেয়ে কাছের আত্মীয় শিম্পাঞ্জী 252 00:16:08,000 --> 00:16:11,070 লোকজনের সামনে এরা বারবার বেমানান আচরণ করে । 253 00:16:12,020 --> 00:16:14,110 তাই মানুষদের নিজেদের তাদের থেকে দূরত্ব রাখার চেষ্টা 254 00:16:14,150 --> 00:16:15,520 একটা বোধগম্য বিষয় । 255 00:16:16,000 --> 00:16:17,740 গতানুগতিক বিশ্বাসের একটা মূল সিদ্ধান্ত 256 00:16:18,000 --> 00:16:19,850 হল যে আমরা অন্য প্রাণীদের থেকে 257 00:16:20,000 --> 00:16:21,750 আলাদাভাবে তৈরি হয়েছিলাম । 258 00:16:21,990 --> 00:16:24,010 এটা বুঝা সহজ যে কেন এই ধারণা টিকে রয়েছে । 259 00:16:24,020 --> 00:16:26,870 এটা আমাদের স্বতন্ত্র অনুভব করায় । 260 00:16:27,010 --> 00:16:30,320 কিন্তু গাছের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কে তোমার কি মত ? 261 00:16:31,020 --> 00:16:33,300 এটা তোমাকে কেমন অনুভব করায় ? 262 00:16:40,980 --> 00:16:44,280 ঠিক আছে, এখানে ওক গাছের DNA এর একটা ছিন্ন অংশ রয়েছে। 263 00:16:44,960 --> 00:16:46,830 এটাকে একটা বরকোড মনে করো । 264 00:16:46,990 --> 00:16:49,540 জীবনের কোডে লেখা নির্দেশাবলী 265 00:16:50,010 --> 00:16:52,730 গাছকে বলে কিভাবে চিনি হজম করতে হয় । 266 00:16:52,980 --> 00:16:56,160 এখন একে আমার DNA এর একই অংশের সাথে তুলনা করা যাক । 267 00:17:00,960 --> 00:17:02,770 DNA মিথ্যা বলে না । 268 00:17:02,990 --> 00:17:06,210 এই গাছ এবং আমি-- বহু আগে হারিয়ে যাওয়া আত্মীয় । 269 00:17:07,000 --> 00:17:08,020 শুধু গাছ নয় 270 00:17:08,020 --> 00:17:10,760 তুমি যদি আরো পিছনে যাও তাহলে দেখবে যে আমরা 271 00:17:10,990 --> 00:17:12,670 একই পূর্বপুরুষ থেকে এসেছি । 272 00:17:12,980 --> 00:17:14,140 প্রজাপতি 273 00:17:15,000 --> 00:17:15,730 ধুসর নেকড়ে 274 00:17:15,980 --> 00:17:17,230 মাশরুম 275 00:17:17,980 --> 00:17:18,730 হাঙর 276 00:17:18,990 --> 00:17:20,070 ব্যাকটেরিয়া 277 00:17:20,450 --> 00:17:21,960 চড়ুই 278 00:17:22,020 --> 00:17:23,550 কি পরিবার ! 279 00:17:24,030 --> 00:17:26,690 বার কোডের অন্যান্য অংশগুলো ভিন্ন ভিন্ন প্রজাতিতে ভিন্ন ভিন্ন হয় । 280 00:17:27,020 --> 00:17:30,100 এটাই একটা পেঁচা এবং একটা অক্টোপাসের মধ্যে পার্থক্য তৈরি করে । 281 00:17:30,990 --> 00:17:32,700 যদি তোমার একজন অভিন্ন জমজ না থাকে 282 00:17:33,010 --> 00:17:34,590 মহাবিশ্বে আর কারোরই 283 00:17:35,000 --> 00:17:36,960 তোমার মত হুবুহু একই DNA থাকবে না । 284 00:17:37,010 --> 00:17:39,810 অন্য প্রজাতিদের মধ্যে জিনগত পার্থক্য 285 00:17:40,030 --> 00:17:42,770 প্রাকৃতিক নির্বাচনের জন্য কাঁচামাল জোগান দেয় । 286 00:17:43,030 --> 00:17:46,900 পরিবেশ নির্বাচন করে কোন জিন টিকে থাকবে এবং সংখ্যাবৃদ্ধি করবে । 287 00:17:47,150 --> 00:17:49,010 জেনেটিক নির্দেশাবলীর প্রশ্ন যখন আসে 288 00:17:49,010 --> 00:17:51,020 জীবনের সবচেয়ে মৌলিক কার্যাবলীর জন্য 289 00:17:51,020 --> 00:17:54,020 যেমন চিনি হজম করার ক্ষেত্রে আমরা এবং অন্যান্য প্রজাতি 290 00:17:54,020 --> 00:17:55,440 প্রায় একই । 291 00:17:56,010 --> 00:17:58,900 কারণ ঐসব কার্যাবলী জীবনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় 292 00:17:59,010 --> 00:18:01,760 এগুলো বিকশিত হয়েছিল বিভিন্ন জীবিত প্রাণী 293 00:18:01,760 --> 00:18:03,760 পরস্পর থেকে আলাদা হবার অনেক আগেই । 294 00:18:04,020 --> 00:18:05,910 এই হল আমাদের জীবন বৃক্ষ । 295 00:18:06,030 --> 00:18:08,030 বিজ্ঞান আমাদের পক্ষে সম্ভব করছে 296 00:18:08,030 --> 00:18:10,060 পৃথিবীর জীবনের সকল প্রজাতির জন্য 297 00:18:10,060 --> 00:18:12,280 এই পরিবার বৃক্ষ নির্মান করা । 298 00:18:12,980 --> 00:18:16,030 নিকটস্থ জেনেটিক আত্মীয় গাছের একই শাখায় অবস্থিত 299 00:18:16,030 --> 00:18:18,630 যেখানে বেশী দুঃসম্পর্কের আত্মীয়রা অনেক দূরে । 300 00:18:19,010 --> 00:18:21,550 প্রতিটা পল্লব একটা জীবিত প্রজাতি । 301 00:18:24,000 --> 00:18:26,930 গাছের কান্ড পৃথিবীর সমস্ত জীবনের 302 00:18:26,930 --> 00:18:29,540 অভিন্ন পূর্বপুরুষদের নির্দেশ করে । 303 00:18:30,000 --> 00:18:32,000 জীবনের উপাদান এত নমনীয় যে 304 00:18:32,000 --> 00:18:35,750 একবার যখন শুরু হয়ে গেল পরিবেশ এটাকে ঢালাই করল 305 00:18:35,750 --> 00:18:38,410 বিভিন্ন রূপের এক বিস্ময়কর বৈচিত্র্যে -- 306 00:18:38,990 --> 00:18:42,340 আমরা এখানে যত দেখাতে পারি তার তুলনায় দশ হাজার গুণ বেশী । 307 00:18:44,990 --> 00:18:46,600 জীববিজ্ঞানীরা এক গুবরে পোকারই পাঁচ লাখ 308 00:18:46,600 --> 00:18:50,500 ভিন্ন ভিন্ন প্রজাতি তালিকাভুক্ত করেছেন । 309 00:18:52,980 --> 00:18:54,860 ব্যাকটেরিয়ার অসংখ্য জাতের 310 00:18:54,860 --> 00:18:57,020 উল্লেখ করাই অসম্ভব । 311 00:18:57,020 --> 00:18:58,900 উদ্ভিদ এবং প্রাণীর বহু লক্ষ 312 00:18:59,830 --> 00:19:01,910 প্রজাতি রয়েছে যাদের বেশীরভাগ 313 00:19:01,910 --> 00:19:03,680 বিজ্ঞানের কাছে অজানা । 314 00:19:03,980 --> 00:19:07,010 চিন্তা করো, পৃথিবীর জীবনের বহু রূপের সাথে 315 00:19:07,010 --> 00:19:09,970 আমাদের এখনো যোগাযোগ করা বাকি আছে । 316 00:19:10,990 --> 00:19:13,040 এই একটা ছোট গ্রহতেই 317 00:19:13,040 --> 00:19:14,890 কত ধরণের জীবন । 318 00:19:16,990 --> 00:19:19,540 জীবন বৃক্ষ সবদিকে নিজের বিস্তার ঘটায় 319 00:19:19,930 --> 00:19:21,070 জীবন বৃক্ষ কার্যক্ষম যেকোন কিছুর খোঁজ করে এবং নিজের কাজে লাগায় 320 00:19:21,070 --> 00:19:23,080 নতুন পরিবেশ এবং নতুন সুযোগ 321 00:19:23,080 --> 00:19:24,970 সৃষ্টি করে নতুন জীবনের জন্য । 322 00:19:28,000 --> 00:19:31,610 জীবন বৃক্ষ সাড়ে তিনশ কোটি বছর পুরোনো । 323 00:19:31,950 --> 00:19:34,000 এমন একটা চিত্তাকর্ষক নাটক মঞ্চস্থ করার উপায় 324 00:19:34,000 --> 00:19:37,080 উন্নত করার জন্য এই সময় অনেক । 325 00:19:39,980 --> 00:19:42,030 বিবর্তন একটা প্রাণীকে একটা গাছের 326 00:19:42,030 --> 00:19:44,900 ছদ্মবেশ দিতে পারে... 327 00:19:49,980 --> 00:19:51,050 হাজার প্রজন্ম লেগে যায় 328 00:19:51,050 --> 00:19:53,560 একটা জটিল আবরণ উদ্ভাবন করতে 329 00:19:53,980 --> 00:19:56,670 যেটা শিকার খুঁজে বেড়ানো 330 00:19:56,940 --> 00:19:58,660 শিকারীদের বোকা বানাবে । 331 00:19:59,030 --> 00:20:02,480 অথবা এটা একটা গাছকে একটা প্রাণীর ছদ্মবেশ দেয় 332 00:20:03,020 --> 00:20:06,010 এমনভাবে মুকুল বিকশিত করে যেন তা একটা বোলতার উপস্থিতির রূপ নেয়-- 333 00:20:06,010 --> 00:20:09,850 অর্কিড এভাবে আসল বোলতাদের বোকা বানিয়ে তাদের দিয়ে পরাগায়ন ঘটায় । 334 00:20:12,000 --> 00:20:14,010 এটা প্রাকৃতিক নির্বাচনের অসাধারণ 335 00:20:14,010 --> 00:20:17,270 রূপ পরিবর্তন ক্ষমতা । 336 00:20:23,040 --> 00:20:27,300 বিশাল জীবন বৃক্ষের ঘন জট পাকানো ডালসমূহে 337 00:20:27,990 --> 00:20:29,900 তোমার অবস্থান এখানে । 338 00:20:31,000 --> 00:20:34,590 অগণিত লক্ষ লক্ষ শাখার মধ্যে একটা ছোট্ট শাখায় । 339 00:20:34,990 --> 00:20:39,850 বিজ্ঞান প্রকাশ করে যে, পৃথিবীর সকল জীবনের মূলসুর একটাই। 340 00:20:43,000 --> 00:20:45,690 ডারউইন আবিস্কার করেছিলেন বিবর্তনের আসল কার্যপদ্ধতি । 341 00:20:46,010 --> 00:20:48,990 প্রচলিত বিশ্বাস ছিল যে জীবনের 342 00:20:48,990 --> 00:20:51,370 জটিলতা এবং বৈচিত্র্যতা অবশ্যই একজন 343 00:20:51,370 --> 00:20:54,010 বুদ্ধিমান নকশাকারের কাজ যে কিনা এসব লক্ষ ভিন্ন ভিন্ন 344 00:20:54,010 --> 00:20:56,790 প্রজাতির প্রত্যেকটি আলাদাভাবে সৃষ্টি করেছিলেন । 345 00:20:56,990 --> 00:21:00,040 জীবিত জিনিস নির্দেশনাহীন বিবর্তনের 346 00:21:00,040 --> 00:21:03,290 ফসল হবার পক্ষে অত্যন্ত জটিল । 347 00:21:05,010 --> 00:21:06,980 মানুষের চোখের কথাই বিবেচনা করো 348 00:21:06,980 --> 00:21:09,470 জটিলতার এক অসাধারণ শিল্পকর্ম । 349 00:21:13,000 --> 00:21:14,900 এর প্রয়োজন একটা কর্ণিয়া 350 00:21:14,900 --> 00:21:18,340 আইরিস, লেন্স, রেটিনা 351 00:21:18,970 --> 00:21:21,180 অক্ষিস্নায়ু, পেশী 352 00:21:21,180 --> 00:21:22,780 ছবি ফুটিয়ে তুলতে ব্যবহৃত 353 00:21:22,800 --> 00:21:25,700 মস্তিস্কের বিস্তৃত স্নায়বিক নেটওয়ার্কের কথা তো বাদই দিলাম । 354 00:21:27,000 --> 00:21:29,010 এটা আজ অব্দি মানুষ নির্মিত যেকোন যন্ত্রের 355 00:21:29,010 --> 00:21:31,730 চেয়ে বেশী জটিল । 356 00:21:31,980 --> 00:21:34,010 অতএব বিষয়টি বিতর্কিত ছিল 357 00:21:34,010 --> 00:21:36,050 মানবচক্ষু চেতনাহীন বিবর্তনের 358 00:21:36,050 --> 00:21:38,730 ফসল হতে পারে না । 359 00:21:39,000 --> 00:21:42,990 এটা সত্য কিনা জানতে হলে আমাদের সময় পাড়ি দিয়ে যেতে হবে 360 00:21:42,990 --> 00:21:46,560 এমন এক দুনিয়ায় যখন দেখার জন্য চোখ ছিল না । 361 00:22:03,010 --> 00:22:03,970 শুরুতে 362 00:22:03,970 --> 00:22:07,070 জীবন ছিল অন্ধ । 363 00:22:08,980 --> 00:22:09,980 চারশ কোটি বছর আগে 364 00:22:10,040 --> 00:22:12,860 যখন দেখার জন্য চোখ ছিল না 365 00:22:12,970 --> 00:22:15,370 তখন আমাদের দুনিয়া এরকম দেখাত । 366 00:22:16,000 --> 00:22:18,590 যদ্দিন না কয়েক কোটি বছর পার হল 367 00:22:19,010 --> 00:22:20,550 আর তখন একদিন 368 00:22:20,980 --> 00:22:21,970 এক ব্যাকটেরিয়ার DNA এর মধ্যে 369 00:22:21,970 --> 00:22:24,320 একটা আণুবীক্ষণিক অনুলিপি ত্রুটি ঘটল । 370 00:22:25,000 --> 00:22:26,990 এই লক্ষ্যহীন মিউটেশন ঐ অনুজীবকে 371 00:22:26,990 --> 00:22:29,700 একটা প্রোটিন অনু দিল যেটা সূর্যালোক গ্রহণ করত । 372 00:22:29,990 --> 00:22:31,990 জানতে চাও, আলোক সংবেদী ব্যাকটেরিয়ার কাছে 373 00:22:31,990 --> 00:22:33,770 দুনিয়া কেমন দেখাত ? 374 00:22:33,980 --> 00:22:37,130 পর্দার ডানদিকে তাকাও । 375 00:22:38,010 --> 00:22:40,030 মিউটেশনগুলো এলোমেলোভাবে ঘটছিল 376 00:22:40,030 --> 00:22:43,380 যেমনটা জীবিত জিনিসের যেকোন গোষ্ঠীতে সর্বদাই ঘটে থাকে । 377 00:22:46,000 --> 00:22:48,000 আরেকটা মিউটেশনের কারণে 378 00:22:48,000 --> 00:22:51,380 অন্ধকার ব্যকটেরিয়া তীব্র আলো থেকে পালিয়ে বেড়াতে থাকে । 379 00:22:52,030 --> 00:22:53,630 এখানে কি ঘটছে ? 380 00:22:54,010 --> 00:22:55,310 রাত আর দিন । 381 00:22:56,000 --> 00:22:58,460 যেসব ব্যাকটেরিয়া আলো থেকে অন্ধকার পার্থক্য করতে পারত 382 00:22:59,010 --> 00:23:01,020 তারা অন্যান্য ব্যাকটেরিয়ার উপর একটা চূড়ান্ত সুবিধা পেল । 383 00:23:01,020 --> 00:23:02,020 কেন ? 384 00:23:02,020 --> 00:23:05,070 কারণ দিনের বেলা প্রখর অতি বেগুনী রশ্মি নিয়ে আসত 385 00:23:05,120 --> 00:23:07,590 যা DNA এর ক্ষতি করে । 386 00:23:08,030 --> 00:23:11,000 সংবেদনশীল ব্যাকটেরিয়া এই তীব্র আলো থেকে পালিয়ে বেড়াত 387 00:23:11,020 --> 00:23:13,580 অন্ধকারে তাদের DNA নিরাপদে বিনিময় করার জন্য । 388 00:23:14,020 --> 00:23:16,020 এরা তলদেশে থাকা ব্যাকটেরিয়াদের তুলনায় 389 00:23:16,020 --> 00:23:18,310 বেশী সংখ্যায় বাড়তে লাগল । 390 00:23:19,020 --> 00:23:21,050 সময়ের সাথে ঐসব আলোক সংবেদী প্রোটিন 391 00:23:21,050 --> 00:23:24,000 অধিক অগ্রসর এককোষী জীবের 392 00:23:24,000 --> 00:23:26,430 একটা রঞ্জক স্থানে পুঞ্জীভূত হয়েছিল । 393 00:23:27,000 --> 00:23:29,720 এতে ব্যাকটেরিয়াদের পক্ষে আলো খুঁজে বের করা সম্ভব হয়েছিল 394 00:23:31,000 --> 00:23:32,010 একটা অভূতপূর্ব সুবিধা 395 00:23:32,010 --> 00:23:35,650 এক ধরণের জীবের জন্য যারা সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে । 396 00:23:42,590 --> 00:23:45,600 একটা ফ্ল্যাটওয়ার্ম দুনিয়াকে এরকম দেখত । 397 00:23:46,000 --> 00:23:47,590 এই বহুকোষী জীব 398 00:23:47,990 --> 00:23:50,580 রঞ্জক স্থানের মধ্যে একটা খাঁজ তৈরি করেছিল । 399 00:23:51,010 --> 00:23:52,400 এই বাটি আকৃতির গর্ত 400 00:23:52,400 --> 00:23:55,900 প্রাণীটিকে আলো থেকে ছায়া পার্থক্য করতে সাহায্য করেছিল 401 00:23:56,000 --> 00:23:59,010 যাতে প্রাণীটি তার কাছাকাছি কোন বস্তুর উপস্থিতি 402 00:23:59,010 --> 00:24:03,360 সেই সাথে যেগুলো খাওয়া যায় এবং যেগুলো তাকে খেতে পারে সেগুলো আবছাভাবে বুঝতে পারে । 403 00:24:03,990 --> 00:24:06,260 একটা অসাধারণ সুবিধা । 404 00:24:06,770 --> 00:24:09,010 পরবর্তীতে জিনিস একটু পরিস্কার হল । 405 00:24:09,010 --> 00:24:10,180 খাঁজ গভীর হল 406 00:24:10,180 --> 00:24:13,620 এবং একটা ছোট্ট ফাঁকবিশিষ্ট কোটরে পরিণত হল । 407 00:24:13,990 --> 00:24:15,050 হাজার হাজার প্রজন্ম পরে 408 00:24:15,050 --> 00:24:20,210 প্রাকৃতিক নির্বাচন ধীরে ধীরে চোখ গঠন করছিল 409 00:24:20,980 --> 00:24:23,810 ফাঁকটি একটা একটা পিনহোলে সংকুচিত হল 410 00:24:24,000 --> 00:24:25,660 যা রক্ষাকারী স্বচ্ছ ঝিল্লী দ্বারা আবৃত ছিল । 411 00:24:26,010 --> 00:24:28,530 কেবলমাত্র সামান্য আলোই ক্ষুদ্র ছিদ্রে প্রবেশ করতে পারত 412 00:24:29,000 --> 00:24:31,000 কিন্তু এটা চোখের সংবেদনশীল অভ্যন্তরীণ পৃষ্ঠে 413 00:24:31,000 --> 00:24:33,520 একটা অনুজ্জ্বল ছবি চিত্রিত করার জন্য যথেষ্ট ছিল । 414 00:24:33,990 --> 00:24:36,010 ফলে নজরকে তীক্ষ্ন হল । 415 00:24:36,010 --> 00:24:38,030 একটা বড় ফাঁক বেশী আলো ভিতরে আসতে দিত 416 00:24:38,030 --> 00:24:41,620 যাতে একটা উজ্জ্বলতর ছবি তৈরি হয় কিন্তু আলো ফোকাসের বাইরে চলে যেত । 417 00:24:42,000 --> 00:24:44,150 এই উন্নতি শুরু করেছিল দৃষ্টিশক্তির তুলনামূলক 418 00:24:44,150 --> 00:24:46,710 এক শ্রেষ্ঠত্বের প্রতিযোগীতা । 419 00:24:58,010 --> 00:25:01,660 বেঁচে থাকার জন্য প্রতিযোগীতা বজায় রাখার প্রয়োজন ছিল । 420 00:25:02,000 --> 00:25:05,560 কিন্তু তখন চোখের একটা চমৎকার নতুন বৈশিষ্ট্য বিকশিত হল 421 00:25:05,990 --> 00:25:10,500 একটা লেন্স যা উজ্জ্বলতা এবং তীক্ষ্ন নজর উভয়ই দিল । 422 00:25:12,010 --> 00:25:14,180 প্রাচীন মাছের চোখের মধ্যে 423 00:25:14,180 --> 00:25:17,650 পিনহোলের কাছে স্বচ্ছ জেল একটা লেন্স গঠন করল । 424 00:25:18,010 --> 00:25:19,970 একইসময় পিনহোল আকারে বেড়ে গেল 425 00:25:19,970 --> 00:25:22,020 যাতে আরো বেশী বেশী আলো আসতে পারে । 426 00:25:22,020 --> 00:25:25,020 মাছেরা এখন কাছের জিনিস এবং দূরের জিনিস উভয়ই 427 00:25:25,020 --> 00:25:27,600 হাই ডেফিনেশনে দেখতে পারল । 428 00:25:29,000 --> 00:25:31,840 আর তখন ভয়াবহ কিছু ঘটল । 429 00:25:32,990 --> 00:25:35,300 তুমি কখনো খেয়াল করে দেখেছো যে একটা জলভর্তি গ্লাসে একটা খড়কে 430 00:25:35,300 --> 00:25:37,430 জলের পৃষ্ঠে বক্র দেখায় ? 431 00:25:37,990 --> 00:25:40,030 এর কারণ আলো বেঁকে যায় যখন এটা এক মাধ্যম থেকে 432 00:25:40,030 --> 00:25:42,540 অন্য মাধ্যমে ধরো জল থেকে বাতাসে যায় । 433 00:25:43,000 --> 00:25:47,260 আমাদের চোখ মূলত জলে দেখার জন্য বিকশিত হয়েছিল । 434 00:25:47,970 --> 00:25:50,350 ঐসব চোখের জলবৎ তরল ভালভাবে 435 00:25:50,350 --> 00:25:53,700 ঐ বক্র প্রভাবের বিকৃতিকে দূর করেছিল । 436 00:25:54,960 --> 00:25:56,950 কিন্তু ভূমিস্থ পশুদের ক্ষেত্রে 437 00:25:56,950 --> 00:25:59,280 আলো শুষ্ক বায়ু থেকে চিত্র বহন করে 438 00:25:59,280 --> 00:26:01,780 তাদের চোখে নিয়ে যায়, যা এখনও জলময় । 439 00:26:02,990 --> 00:26:04,050 ফলে আলোক রশ্মি বেঁকে গিয়ে 440 00:26:04,050 --> 00:26:07,240 সকল প্রকার বিকৃতি ঘটায় । 441 00:26:07,980 --> 00:26:10,920 যখন আমাদের উভচর পূর্বপুরুষ জল ছেড়ে দিয়েছিল ডাঙার জন্য 442 00:26:11,090 --> 00:26:14,010 তাদের চোখগুলো জলের মধ্যে দেখার জন্যই অত্যন্ত চমৎকারভাবে বিকশিত হয়েছিল বিধায় 443 00:26:14,120 --> 00:26:16,000 সেগুলো বাতাসের মধ্যে দেখার জন্য যাচ্ছেতাই ছিল । 444 00:26:16,150 --> 00:26:19,030 আমাদের দৃষ্টিশক্তি এরপর থেকে আর কখনোই ভাল হয়নি । 445 00:26:19,160 --> 00:26:21,870 আমরা আমাদের চোখকে শিল্পের পুরোধা ভাবতে পছন্দ করি 446 00:26:22,070 --> 00:26:24,760 কিন্তু ৩৭ কোটি ৫০ লক্ষ বছর পর 447 00:26:25,010 --> 00:26:27,010 আমরা এখনও আমাদের নাকের সামনের জিনিস দেখতে পারি না 448 00:26:27,010 --> 00:26:29,730 অথবা প্রায় অন্ধকারে ঠিকমত ঠাহর করতে পারি না 449 00:26:30,010 --> 00:26:31,380 যেভাবে মাছেরা পারে । 450 00:26:32,000 --> 00:26:33,340 যখন আমরা জল ছেড়েছিলাম 451 00:26:33,340 --> 00:26:35,570 কেন প্রকৃতি আবার নতুন করে শুরু করল না 452 00:26:35,570 --> 00:26:37,210 এবং আমাদের নতুন একগুচ্ছ চোখ বিকশিত করল না 453 00:26:37,210 --> 00:26:39,620 যেগুলো বাতাসের মধ্যে দেখার জন্য অনুকূল ? 454 00:26:40,010 --> 00:26:41,520 প্রকৃতি এভাবে কাজ করে না । 455 00:26:41,520 --> 00:26:45,000 বিবর্তন প্রজন্মের পর প্রজন্ম ধরে বিদ্যমান অবয়বকে পুনর্গঠিত করে 456 00:26:45,000 --> 00:26:47,280 ক্ষুদ্র পরিবর্তনের সাথে তাদের উপযোগী করে তোলে । 457 00:26:47,810 --> 00:26:49,010 এটা ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে 458 00:26:49,010 --> 00:26:50,960 প্রথম থেকে শুরু করা নয় । 459 00:26:51,990 --> 00:26:55,020 উন্নতির প্রতিটা ধাপে, ক্রমবিকশিত চোখ 460 00:26:55,020 --> 00:26:56,460 যথেষ্ট ভাল কাজ করেছিল 461 00:26:56,460 --> 00:26:58,640 টিকে থাকার জন্য একটা বাছাইকৃত সুবিধা দিতে । 462 00:26:59,000 --> 00:27:01,140 আজ জীবিত প্রাণীদের মধ্যে আমরা 463 00:27:01,220 --> 00:27:04,930 চোখের উন্নতির সকল ধাপ খুঁজে পাই । 464 00:27:09,010 --> 00:27:11,520 সবগুলো ধাপই কাজ করে । 465 00:27:12,010 --> 00:27:14,020 মানব চক্ষুর জটিলতা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে 466 00:27:14,020 --> 00:27:16,750 বিবর্তনের প্রতি কোন চ্যালেঞ্জ ছুড়ে দেয় না । 467 00:27:17,010 --> 00:27:20,990 বস্তুত, চোখ এবং সমস্ত জীববিজ্ঞান মূল্যহীন 468 00:27:20,990 --> 00:27:22,310 বিবর্তন ছাড়া । 469 00:27:23,010 --> 00:27:25,010 কেউ দাবী করে যে বিবর্তন শুধুই একটা তত্ত্ব 470 00:27:25,010 --> 00:27:27,400 যেন এটা শুধুই একটা বিকল্প । 471 00:27:27,990 --> 00:27:31,000 বিবর্তন তত্ত্ব হল মহাকর্ষ তত্ত্বের মতই 472 00:27:31,000 --> 00:27:33,030 একটা বৈজ্ঞানিক সত্য । 473 00:27:33,030 --> 00:27:35,450 বিবর্তন আসলেই ঘটেছিল । 474 00:27:36,000 --> 00:27:38,010 পৃথিবীর সকল জীবনের সাথে আমাদের আত্মীয়তা স্বীকার করা 475 00:27:38,010 --> 00:27:40,230 শুধুমাত্র খাঁটি বিজ্ঞানই নয় 476 00:27:41,020 --> 00:27:44,520 আমার দৃষ্টিতে এটা একটা উচ্চ স্তরের আধ্যাত্মিক অভিজ্ঞতা । 477 00:27:53,000 --> 00:27:55,010 বিবর্তন অন্ধ হবার দরুণ 478 00:27:55,010 --> 00:27:59,270 এটা আগে থেকে বিপর্যয়কর ঘটনা আঁচ করতে পারে না এবং এর সাথে মানিয়েও নিতে পারে না । 479 00:28:00,020 --> 00:28:02,480 জীবন বৃক্ষের কিছু ভগ্ন শাখা রয়েছে । 480 00:28:03,020 --> 00:28:06,660 এগুলোর বেশীরভাগই ছিন্ন হয়ে গিয়েছিল আমাদের এখন পর্যন্ত জানা 481 00:28:07,020 --> 00:28:08,780 পাঁচটা মহাবিপর্যয়ে । 482 00:28:10,050 --> 00:28:12,050 কোথাও হারিয়ে যাওয়া প্রজাতিদের জন্য 483 00:28:12,050 --> 00:28:14,030 একটা স্মৃতিসৌধ আছে 484 00:28:14,030 --> 00:28:15,520 বিলুপ্তির হল । 485 00:28:16,030 --> 00:28:17,420 এসো আমার সাথে । 486 00:28:29,810 --> 00:28:32,710 বিলুপ্তির হলে স্বাগতম । 487 00:28:33,970 --> 00:28:37,510 জীবন বৃক্ষের ভগ্ন শাখাগুলোর জন্য একটা স্মৃতিস্তম্ভ । 488 00:28:48,980 --> 00:28:52,210 আজ জীবিত লক্ষ লক্ষ প্রজাতির প্রতিটির জন্য 489 00:28:52,210 --> 00:28:55,110 হয়ত এক হাজার অন্য প্রাণী ঝরে গেছে । 490 00:28:55,940 --> 00:28:57,790 এদের বেশীরভাগই অন্য প্রাণীদের সাথে 491 00:28:57,790 --> 00:28:59,980 প্রতিদিনকার প্রতিযোগীতায় মারা গিয়েছিল । 492 00:29:00,280 --> 00:29:03,810 কিন্তু তাদের অনেকে মুছে গিয়েছিল বিশাল বিধ্বংসী ঘটনায় 493 00:29:03,960 --> 00:29:05,480 সমস্ত গ্রহ ছেয়ে ফেলেছিল । 494 00:29:06,000 --> 00:29:08,010 শেষ ৫০ কোটি বছরের মধ্যে 495 00:29:08,010 --> 00:29:10,410 এরকম ৫ বার ঘটেছে। 496 00:29:12,000 --> 00:29:16,060 ৫ গণ বিলুপ্তি যা পৃথিবীর জীবন বিধ্বস্ত করে দিয়েছিল । 497 00:29:16,060 --> 00:29:20,340 এগুলোর মধ্যে সবচেয়ে খারাপটি ঘটেছিল এই ২৫ কোটি বছর আগে 498 00:29:21,960 --> 00:29:24,030 পারমিয়ান নামে পরিচিত 499 00:29:24,030 --> 00:29:26,930 একটা যুগের শেষদিকে । 500 00:29:43,000 --> 00:29:44,940 ট্রাইলোবাইটগুলো ছিল বর্মাচ্ছাদিত প্রাণী যারা 501 00:29:44,940 --> 00:29:47,730 সমুদ্রতল জুড়ে বড় দলের মধ্যে শিকার করত । 502 00:29:48,030 --> 00:29:49,980 তারা ছিল সেইসব প্রথম প্রাণীদের মধ্যে যেগুলো 503 00:29:49,980 --> 00:29:52,300 ছবি গঠনকারী চোখের বিকাশ সাধন করেছিল । 504 00:29:55,000 --> 00:29:59,310 ট্রাইলোবাইটরা একটা ভালই দীর্ঘ সময় ধরে জীবিত ছিল এই ২৭ কোটি বছর । 505 00:30:00,010 --> 00:30:03,040 পৃথিবী একসময় ট্রাইলোবাইটদের গ্রহ ছিল । 506 00:30:03,040 --> 00:30:06,130 কিন্তু এখন তারা সব চলে গেছে, বিলুপ্ত হয়ে গেছে । 507 00:30:07,000 --> 00:30:08,910 তাদের অবশিষ্টগুলো অগণিত অন্য প্রজাতির সাথে 508 00:30:08,910 --> 00:30:10,980 জীবনের মঞ্চ থেকে মুছে গিয়েছিল 509 00:30:10,980 --> 00:30:14,260 একটা অতুলনীয় পরিবেশগত দুর্যোগে । 510 00:30:24,050 --> 00:30:27,650 এখন যেখানে সাইবেরিয়া সেখানে এই মহাধ্বংস শুরু হয়েছিল 511 00:30:28,020 --> 00:30:31,730 এমন ভয়ানক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে যা 512 00:30:32,000 --> 00:30:34,840 আজ পর্যন্ত মানুষ অনুভব করেনি । 513 00:30:47,000 --> 00:30:49,050 পৃথিবী তখন অনেক ভিন্ন ছিল 514 00:30:49,050 --> 00:30:53,270 এক অতিমহাদেশ এবং একটাই বিশাল মহাসমুদ্র । 515 00:30:53,980 --> 00:30:56,270 অগ্নিময় লাভার নিরন্তর বন্যা 516 00:30:56,270 --> 00:30:59,260 পশ্চিম ইউরোপের চেয়েও বড় এক এলাকা গ্রাস করে ফেলেছিল । 517 00:30:59,970 --> 00:31:01,990 ঘন ঘন অগ্নুৎপাত চলছিল 518 00:31:01,990 --> 00:31:03,500 শত সহস্র বছর ধরে । 519 00:31:03,970 --> 00:31:05,940 গলিত পাথর 520 00:31:05,940 --> 00:31:08,260 জ্বালিয়ে দিল মাটিতে জমা কয়লা এবং বাতাসকে দূষিত করে দিল 521 00:31:08,260 --> 00:31:11,350 কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রীনহাউজ গ্যাস দিয়ে । 522 00:31:11,980 --> 00:31:13,190 এটা পৃথিবীকে উত্তপ্ত করেছিল 523 00:31:13,190 --> 00:31:17,180 এবং সমুদ্রের ধারার প্রবাহ বন্ধ করে দিয়েছিল । 524 00:31:32,010 --> 00:31:33,880 বিষাক্ত ব্যাকটেরিয়া বেঁচে গেল 525 00:31:33,880 --> 00:31:37,410 কিন্তু মহাসমুদ্রের বাকী প্রায় সবকিছু মরে গেল । 526 00:31:37,960 --> 00:31:41,150 বদ্ধ জল বাতাসে নির্গত করল 527 00:31:41,150 --> 00:31:42,820 মারাত্মক হাইড্রোজেন সালফাইড গ্যাস 528 00:31:43,030 --> 00:31:47,190 যা বেশীরভাগ স্থলচর প্রাণীদের শ্বাসরোধ করে দিল । 529 00:31:59,020 --> 00:32:02,710 এই গ্রহের সকল প্রজাতির দশটার মধ্যে নয়টা বিলুপ্ত হয়ে গেল । 530 00:32:03,980 --> 00:32:05,270 আমরা একে বলি 531 00:32:05,270 --> 00:32:06,540 মহামৃত্যু । 532 00:32:19,970 --> 00:32:22,850 পৃথিবীর জীবন নিশ্চিহ্ন হওয়ার এত কাছাকাছি চলে গিয়েছিল 533 00:32:22,850 --> 00:32:25,760 যে পৃথিবী আগের মত হতে এক কোটি বছরেরও বেশী সময় লেগে গিয়েছিল । 534 00:32:26,000 --> 00:32:28,300 কিন্তু নতুন জীবরা ধীরে ধীরে বিকশিত হয়েছিল 535 00:32:28,300 --> 00:32:32,540 পারমিয়ান যুগের ব্যাপক হত্যাযজ্ঞের ফলে তৈরি হওয়া শূণ্যস্থান পূরণ করছিল । 536 00:32:39,980 --> 00:32:42,930 এদের মধ্যে সবচেয়ে বড় বিজেতা ছিল ডাইনোসরেরা । 537 00:32:43,030 --> 00:32:45,920 এখন পৃথিবী ছিল তাদের গ্রহ । 538 00:32:45,920 --> 00:32:49,600 তাদের রাজত্ব ১৫ কোটি বছর যাবৎ চলেছিল । 539 00:32:50,010 --> 00:32:52,660 এরপর অন্য গণ বিলুপ্তিতে 540 00:32:53,020 --> 00:32:55,000 এরাও শেষ হয়ে গেল । 541 00:32:56,010 --> 00:32:58,510 পৃথিবীতে জীবন ভালই আঘাত পেয়েছে যুগযুগ ধরে । 542 00:32:58,510 --> 00:33:00,610 এখনও জীবন টিকে আছে । 543 00:33:01,020 --> 00:33:03,500 বেঁচে থাকার জেদ মাথা ঘুরিয়ে দেয়ার মত । 544 00:33:04,020 --> 00:33:07,160 যেখানে জীবন থাকতে পারে বলে কেউ কল্পনাও করে না সেখানেও আমরা জীবন পাচ্ছি । 545 00:33:11,080 --> 00:33:12,920 ঐ নামহীন গলি ? 546 00:33:14,150 --> 00:33:17,470 ওটা অন্যদিনের জন্য । 547 00:33:22,200 --> 00:33:25,260 আমি জানি একটা প্রাণী ফুটন্ত জলে 548 00:33:26,000 --> 00:33:27,600 অথবা কঠিন বরফে বাঁচতে পারে । 549 00:33:27,600 --> 00:33:29,700 এটা এক ফোটা জল ছাড়া দশ বছর চলতে পারে । 550 00:33:30,070 --> 00:33:34,440 এটা ঠান্ডা বায়ুশূণ্য স্থানে ও মহাশূণ্যের তীব্র বিকিরণের মধ্যে 551 00:33:35,050 --> 00:33:36,700 উন্মুক্ত ঘুরে বেড়াতে পারে এবং তারপরও অক্ষত অবস্থায় ফেরত আসবে । 552 00:33:36,960 --> 00:33:39,560 টার্ডিগ্রেড বা জল ভাল্লুক । 553 00:33:39,960 --> 00:33:41,990 এটা সবচেয়ে উচু পাহাড়ের উপরস্থ বাড়ি 554 00:33:41,990 --> 00:33:44,900 এবং সমুদ্রের গভীরতম খাতে সমানভাবে বিদ্যমান । 555 00:33:44,900 --> 00:33:47,710 আমাদের বাড়ির পিছনের উঠোনে জলাভূমিতেও 556 00:33:48,000 --> 00:33:49,500 এটা অগণিত সংখ্যায় রয়েছে । 557 00:33:50,030 --> 00:33:51,620 তুমি হয়ত এদের কখনোই খেয়াল করনি 558 00:33:52,080 --> 00:33:53,320 কারণ এরা খুবই ছোট । 559 00:33:53,320 --> 00:33:55,110 একটা পিনের মাথার আকারের । 560 00:33:55,800 --> 00:33:57,010 কিন্তু তারা অদম্য । 561 00:33:57,040 --> 00:34:00,240 টার্ডিগ্রেডরা সকল ৫ গণ বিলুপ্তিতে টিকে গেছে । 562 00:34:01,010 --> 00:34:03,170 অর্ধ শতকোটি বছর যাবৎ তারা এখানে রয়েছে । 563 00:34:04,060 --> 00:34:05,770 আমরা চিন্তা করতে অভ্যস্ত জীবন অনেক খুতখুতে 564 00:34:06,060 --> 00:34:08,120 এটা শুধু সেখানেই টিকে থাকবে যেখানে 565 00:34:08,120 --> 00:34:09,900 খুব গরম নয় আবার খুব ঠান্ডাও নয় 566 00:34:09,900 --> 00:34:13,530 খুব অন্ধকার নয় বা লবণাক্ত বা অম্লীয় বা তেজস্ক্রিয় নয় । 567 00:34:14,030 --> 00:34:16,300 আর যাই করো না কেন, জল যোগ করতে ভুলো না । 568 00:34:17,010 --> 00:34:18,050 আমরা ভুল ছিলাম । 569 00:34:18,150 --> 00:34:20,620 কষ্টসহিষ্ণু টার্ডিগ্রেডরা যেমন প্রমাণ করে দিল 570 00:34:20,620 --> 00:34:22,220 জীবন সহ্য করতে পারে সেইসব অবস্থা যেসব 571 00:34:22,220 --> 00:34:24,630 আমাদের মানুষের জন্য নিশ্চিত মৃত্যু। 572 00:34:24,990 --> 00:34:27,330 আমরা এবং আমাদের গ্রহের সর্বোচ্চ চরম পরিবেশে খুঁজে পাওয়া 573 00:34:27,330 --> 00:34:30,050 প্রাণীদের মধ্যে পার্থক্য হল 574 00:34:30,050 --> 00:34:32,840 শুধু একটা বিষয়ের বৈচিত্র্যে 575 00:34:33,010 --> 00:34:35,210 একটা নির্দিষ্ট ভাষার আঞ্চলিক উপভাষাসমূহের বৈচিত্র্যে । 576 00:34:35,290 --> 00:34:38,140 আর সেই ভাষা হল পৃথিবীর জীবনের জেনেটিক কোড । 577 00:34:43,050 --> 00:34:45,110 কিন্তু অন্যান্য জগতে জীবন কেমন হবে ? 578 00:34:45,190 --> 00:34:48,000 সেই জগতগুলো যেগুলোর ইতিহাস 579 00:34:48,070 --> 00:34:51,370 রসায়ন এবং বিবর্তন পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন ? 580 00:34:54,000 --> 00:34:56,780 একটা দূরবর্তী জগতে আমি তোমাকে নিয়ে যেতে চাই -- 581 00:34:58,030 --> 00:35:00,020 আমাদের দুনিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়া 582 00:35:00,080 --> 00:35:03,360 কিন্তু হয়ত জীবনকে আশ্রয় দিতে পারে । 583 00:35:04,000 --> 00:35:06,520 যদি তা হয়, এটা অবশ্যই এমন কিছু হবে 584 00:35:06,520 --> 00:35:09,620 যা আমরা এর আগে কখনো দেখিনি । 585 00:35:26,090 --> 00:35:29,490 মেঘ এবং কুয়াশা দিয়ে সম্পূর্ণ ঢাকা টাইটানের পৃষ্ঠ 586 00:35:30,030 --> 00:35:31,660 শনিগ্রহের দানবীয় উপগ্রহ । 587 00:35:31,870 --> 00:35:34,020 টাইটান আমাকে কিছুটা ঘরের ( পৃথিবী ) কথা মনে করিয়ে দেয় । 588 00:35:34,130 --> 00:35:37,610 পৃথিবীর মত এরও একটা বায়ুমন্ডল আছে, যার বেশীরভাগই নাইট্রোজেন । 589 00:35:37,980 --> 00:35:39,620 কিন্তু এটা চারগুণ ঘন । 590 00:35:40,010 --> 00:35:42,160 টাইটানের বাতাসে কোন অক্সিজেন নেই 591 00:35:42,160 --> 00:35:44,740 এবং পৃথিবীর যে কোন জায়গার চেয়ে অনেক বেশী ঠান্ডা । 592 00:35:45,060 --> 00:35:47,810 কিন্তু তবুও আমি সেখানে যেতে চাই । 593 00:35:51,080 --> 00:35:52,190 টাইটানের পৃষ্ঠদেশ দেখতে পারার আগে 594 00:35:52,190 --> 00:35:55,000 কয়েকশ কিলোমিটার ধোঁয়াশার মধ্য দিয়ে 595 00:35:55,000 --> 00:35:57,590 আমাদের নেমে আসতে হবে । 596 00:35:58,030 --> 00:36:01,730 কিন্তু লুকোন তলদেশে রয়েছে এক অদ্ভূত পরিচিত ভূমি । 597 00:36:10,100 --> 00:36:12,550 টাইটান আমাদের সৌরজগতের একমাত্র অন্য দুনিয়া 598 00:36:12,620 --> 00:36:14,150 যেখানে বৃষ্টি হয় । 599 00:36:15,020 --> 00:36:17,730 এতে আছে নদী এবং উপকূল । 600 00:36:22,890 --> 00:36:25,000 টাইটানের আছে শত শত হ্রদ । 601 00:36:25,000 --> 00:36:27,520 এগুলোর একটা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় হ্রদ ''লেক সুপিরিয়র'' এর চেয়েও বড় । 602 00:36:28,060 --> 00:36:30,010 হ্রদ থেকে বাস্প উপরে উঠে 603 00:36:30,010 --> 00:36:32,820 ঘন হয় এবং বৃষ্টি হয়ে আবার ঝরে পড়ে । 604 00:36:33,980 --> 00:36:36,310 বৃষ্টি নদীর জন্ম দেয় 605 00:36:37,000 --> 00:36:39,200 যা ভূমির মধ্য দিয়ে উপত্যকা তৈরি করে 606 00:36:39,990 --> 00:36:42,060 পৃথিবীর মতই । 607 00:36:44,010 --> 00:36:45,680 কিন্তু একটা বড় পার্থক্য আছে । 608 00:36:46,010 --> 00:36:49,020 টাইটানে সমুদ্র এবং বৃষ্টি 609 00:36:49,020 --> 00:36:52,330 জলের নয় বরং মিথেন ও ইথেনের । 610 00:36:53,010 --> 00:36:55,850 পৃথিবীতে এই অনুগুলো প্রাকৃতিক গ্যাস হিসেবে পাওয়া যায় । 611 00:36:57,030 --> 00:36:58,880 হিমশীতল টাইটানে 612 00:36:58,880 --> 00:37:01,370 এগুলো তরল । 613 00:37:06,040 --> 00:37:07,790 টাইটানে প্রচুর জলও আছে 614 00:37:08,000 --> 00:37:10,860 কিন্তু জলের সবটুকুই পাথরের মত শক্ত বরফময় । 615 00:37:10,880 --> 00:37:13,020 বস্তুত, টাইটানের ভূমি এবং পর্বত 616 00:37:13,020 --> 00:37:15,480 জলের বরফ দ্বারাই প্রধাণত তৈরি । 617 00:37:16,030 --> 00:37:17,980 শূণ্যের চেয়ে শত ডিগ্রী নিম্ন তাপমাত্রা হওয়ায় 618 00:37:18,000 --> 00:37:21,610 জল আদৌ তরলে পরিণত হবার জন্য টাইটান অনেক ঠান্ডা । 619 00:37:23,820 --> 00:37:27,030 কার্ল স্যাগানের পর থেকে জ্যোতিঃজীববিজ্ঞানীরা বিস্মিত হয়েছেন 620 00:37:27,030 --> 00:37:30,510 এই ভেবে যে যদি টাইটানের হাইড্রোকার্বন হ্রদে হয়ত জীবন সাতার কেটে বেড়ায় । 621 00:37:32,970 --> 00:37:35,020 এমন জীবনের জন্য রাসায়নিক উপাদান 622 00:37:35,020 --> 00:37:37,580 আমাদের জানা যেকোন কিছুর চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে হবে । 623 00:37:38,030 --> 00:37:40,510 পৃথিবীর সকল জীবন তরল জলের উপর নির্ভরশীল 624 00:37:41,030 --> 00:37:43,520 এবং টাইটানের পৃষ্ঠে এর নামগন্ধও নেই । 625 00:37:44,030 --> 00:37:46,030 কিন্তু আমরা অন্য ধরণের জীবন কল্পনা করতে পারি । 626 00:37:46,030 --> 00:37:48,110 হয়ত এমন জীব যারা প্রশ্বাসের জন্য অক্সিজেনের পরিবর্তে 627 00:37:48,110 --> 00:37:49,560 হাইড্রোজেন গ্রহণ করে 628 00:37:50,150 --> 00:37:52,930 এবং নিঃশাস হিসেবে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে মিথেন ত্যাগ করে । 629 00:37:53,100 --> 00:37:57,030 হয়ত তারা শক্তির উৎস হিসেবে চিনির পরিবর্তে এসিটিলিন ব্যবহার করে । 630 00:37:57,150 --> 00:37:59,930 কিভাবে আমরা খুঁজে পাব যদি এমন প্রাণী 631 00:38:00,020 --> 00:38:04,260 অন্ধকার তৈলাক্ত ঢেউয়ের নীচে লুকোন সাম্রাজ্যে রাজত্ব করে ? 632 00:38:19,880 --> 00:38:22,790 আমরা ক্রাকেন সমদ্রের গভীর নীচে ডুব দিচ্ছি 633 00:38:22,960 --> 00:38:25,570 যেটার নাম পৌরাণিক নরওয়ে দেশীয় সমুদ্র দানবের নামানুসারে রাখা হয়েছে । 634 00:38:28,970 --> 00:38:31,010 এমনকি যদি এখানে ঐসব দানবের একটা থাকেও 635 00:38:31,110 --> 00:38:32,820 আমরা সম্ভবত এটাকে দেখতে পারব না । 636 00:38:32,910 --> 00:38:35,260 এখানে খুবই অন্ধকার । 637 00:38:35,990 --> 00:38:39,250 যদি তুমি পৃথিবীর সব তেল এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে যাও 638 00:38:39,930 --> 00:38:43,540 সেটা টাইটানে মজুদের একটা ছোট্ট ভগ্নাংশ হবে । 639 00:38:47,660 --> 00:38:49,970 কিছু আলো জ্বালা যাক । 640 00:38:53,630 --> 00:38:56,800 আমরা এখন পৃষ্ঠের দুইশ মিটার নীচে । 641 00:39:01,180 --> 00:39:02,560 কিছু দেখলে ? 642 00:39:02,890 --> 00:39:05,240 ওখানে, ঐ ফাটলের কাছে । 643 00:39:06,160 --> 00:39:07,960 হয়ত এটা আমার কল্পনা । 644 00:39:08,930 --> 00:39:10,490 আমি মনে করি, আমাদের ফিরে আসতে হবে 645 00:39:10,490 --> 00:39:12,990 যদি আমরা নিশ্চিতভাবে খুঁজে পেতে চাই । 646 00:39:15,990 --> 00:39:18,790 শেষ একটা গল্প আমি তোমাকে বলতে চাই 647 00:39:19,030 --> 00:39:22,950 এবং এটা এখন অব্দি বিজ্ঞানের বলা সর্বশ্রেষ্ঠ গল্প । 648 00:39:28,010 --> 00:39:31,560 এটা আমাদের দুনিয়াতে জীবনের গল্প । 649 00:39:54,000 --> 00:39:57,670 চারশ কোটি বছর আগের পৃথিবীতে স্বাগতম । 650 00:39:57,920 --> 00:40:00,900 জীবন সৃষ্টির আগে এই ছিল আমাদের গ্রহ । 651 00:40:01,020 --> 00:40:03,490 কেউ জানেনা কিভাবে জীবন শুরু হয়েছিল । 652 00:40:04,000 --> 00:40:06,010 ঐ সময়ের বেশীরভাগ প্রমাণ ধ্বংস হয়ে গিয়েছিল 653 00:40:06,010 --> 00:40:07,810 সংঘর্ষ এবং ভাঙনের দ্বারা । 654 00:40:09,030 --> 00:40:12,510 জ্ঞান এবং অজ্ঞতার সীমানায় বিজ্ঞান কাজ করে । 655 00:40:12,560 --> 00:40:14,860 আমরা স্বীকার করতে ভয় পাইনা যা আমরা জানিনা । 656 00:40:15,010 --> 00:40:16,700 না জানার মধ্যে কোন লজ্জা নেই। 657 00:40:16,910 --> 00:40:20,250 একমাত্র লজ্জা হল ভান করা যে আমাদের সব উত্তর আছে । 658 00:40:21,030 --> 00:40:22,800 হয়ত এই শো দেখছে এমন কেউ 659 00:40:23,000 --> 00:40:24,790 কিভাবে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল 660 00:40:24,990 --> 00:40:27,360 সেই রহস্য প্রথম উন্মোচন করবে । 661 00:40:35,000 --> 00:40:36,790 জীবিত অনুজীবদের থেকে পাওয়া প্রমাণ 662 00:40:37,000 --> 00:40:39,220 ইঙ্গিত দেয় যে তাদের সর্বাপেক্ষা প্রাচীন পূর্বপুরুষ 663 00:40:39,220 --> 00:40:40,660 উচ্চ তাপমাত্রা পছন্দ করত । 664 00:40:41,000 --> 00:40:43,680 পৃথিবীতে জীবন হয়ত গরম জলে উদিত হয়েছে 665 00:40:43,780 --> 00:40:46,250 জলমগ্ন আগ্নেয়গিরির ফাটলের চারপাশে । 666 00:40:50,130 --> 00:40:53,600 কার্ল স্যাগানের আসল ''কসমস'' (ডকুমেন্টরী) সিরিজে 667 00:40:53,710 --> 00:40:55,990 তিনি চিহ্নিত করেছিলেন সেই অবিচ্ছিন্ন সূত্র যা 668 00:40:55,990 --> 00:40:58,010 চারশ কোটি বছর আগের 669 00:40:58,010 --> 00:41:00,460 জীবাণু থেকে সরাসরি 670 00:41:00,970 --> 00:41:02,280 তুমি পর্যন্ত বিস্তৃত । 671 00:41:02,980 --> 00:41:05,860 চল্লিশ সেকেন্ডে চারশ কোটি বছর । 672 00:41:05,930 --> 00:41:09,550 দিন থেকে রাত ঠাহর করতে না পারা জীব থেকে 673 00:41:09,930 --> 00:41:12,880 ব্রহ্মান্ড অনুসন্ধানকারী জীব পর্যন্ত । 674 00:42:02,700 --> 00:42:05,650 কার্ল স্যাগান : এই হল সেইসব জিনিস যা অনু তৈরি করে 675 00:42:05,890 --> 00:42:08,970 যদি বিবর্তনের জন্য চারশ কোটি বছর সময় দেয়া হয় ।