1
00:00:07,235 --> 00:00:32,502
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
2
00:00:57,950 --> 00:01:03,700
মানুষ প্রায়শই ভাবে,
ভালোবাসায় সবথেকে কঠিন জিনিস কী?
3
00:01:06,620 --> 00:01:09,370
ওহ! কন্যারাশিদের এ
মাসটা খুব খারাপ কাটবে।
4
00:01:09,370 --> 00:01:10,620
সবকিছু এলামেলো যাবে।
5
00:01:10,620 --> 00:01:12,790
শা জিয়া, তোমাকে
আরো সতর্ক থাকতে হবে।
6
00:01:12,790 --> 00:01:15,080
শুনেছি রত্নপাথর কিনলে নাকি দুর্ভাগ্য দুর হয়।
7
00:01:15,080 --> 00:01:17,660
ক্লাস শেষে, আমি
তোমাকে নিয়ে শপিংয়ে যাবো।
8
00:01:17,660 --> 00:01:18,660
ওয়াও!
9
00:01:18,660 --> 00:01:21,250
মকর রাশিদের সাথে এই মাসে
তাদের আদর্শ জীবনসঙ্গীর সাক্ষাৎ হবে!
10
00:01:21,250 --> 00:01:23,540
আমাদের মধ্যে মকর রাশি কার?
11
00:01:23,540 --> 00:01:24,790
হেই, লিউ সিওয়েন।
12
00:01:24,790 --> 00:01:26,540
তোমার জন্মদিন ২রা জানুয়ারী না?
13
00:01:26,540 --> 00:01:27,910
তোমার কি মকর রাশি?
14
00:01:38,410 --> 00:01:42,450
কেউ কেউ বলে সবচেয়ে কঠিন জিনিসটি হলো
নিয়তির নির্ধারিত সেই মানুষটার মুখোমুখি হওয়া।
15
00:01:54,370 --> 00:01:57,910
আবার কেউ কেউ বলে ভালোবাসা স্বীকার
করার সাহস সঞ্চয় করা সবচেয়ে কঠিন।
16
00:02:02,330 --> 00:02:03,700
শুনছো আপু!
17
00:02:07,160 --> 00:02:08,660
তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে?
18
00:02:13,870 --> 00:02:15,370
কিন্তু এখন,
19
00:02:15,370 --> 00:02:17,120
আমার সামনে কণ্টক হয়ে আছে...
20
00:02:22,450 --> 00:02:25,160
...এক অপ্রত্যাশিত সমস্যা।
21
00:02:27,471 --> 00:02:32,043
番外篇 比武招亲
👋 বিশেষ পর্বঃ প্রতিযোগিতার মাধ্যমে পরিণয়
(এই পর্বটি মেইন স্টোরিলাইনের সাথে সংযুক্ত নয়।)
22
00:02:33,980 --> 00:02:36,426
⏳ খুব একটা সময় লাগলো না বুঝে উঠতে ⌛
23
00:02:36,426 --> 00:02:39,373
⏳ অবচেতন মনের ভিতরে কিছু একটা গেল বদলে ⌛
24
00:02:39,398 --> 00:02:40,749
⏳ তোমার চোখ ⌛
25
00:02:40,774 --> 00:02:43,094
⏳ তার থেকে নেই কোনো পালানোর পথ ⌛
26
00:02:43,119 --> 00:02:45,305
⏳ সময় আগের মতো আর যায় না বয়ে ⌛
27
00:02:45,330 --> 00:02:48,274
⏳ ক্যামেরার ফ্ল্যাশ আগেই যখন সবটা দেয় থামিয়ে ⌛
28
00:02:48,299 --> 00:02:49,368
⏳ তুমি বিনা ⌛
29
00:02:49,393 --> 00:02:51,790
⏳ জানি না পারবো কিনা এ পথে যেতে এগিয়ে ⌛
30
00:02:51,815 --> 00:02:54,227
⏳ কারণ আমি হারাতে চলেছি সজ্ঞান ⌛
31
00:02:54,252 --> 00:02:56,529
⏳ সময়ের কাঁটায় পিছিয়েছি যতক্ষণ ⌛
32
00:02:56,554 --> 00:02:58,662
⏳ অস্তিত্বের দেখেছি প্রত্যাবর্তন ⌛
33
00:02:58,687 --> 00:03:00,637
⏳ লুকিয়েছো কিছু বহু গোপনে ⌛
34
00:03:00,662 --> 00:03:03,184
⏳ তোমার মনে ⌛
35
00:03:03,209 --> 00:03:05,430
⏳ সকল সন্তাপ আর হাসি হবেনা কভুও ম্লান ⌛
36
00:03:05,455 --> 00:03:08,274
⏳ জানি সেই বিজয়ের লগ্নে থাকবে পাশে তুমি আমার ⌛
37
00:03:08,299 --> 00:03:12,911
⏳ ভূতের অর্ণব থেকে উঠে ফিরে এসো সময়ে ⌛
38
00:03:15,087 --> 00:03:17,407
⏳ ফিরে এসো সময়ে ⌛
39
00:03:19,472 --> 00:03:21,944
⏳ ফিরে এসো সময়ে ⌛
40
00:03:24,022 --> 00:03:26,414
⏳ ফিরে এসো সময়ে... ⌛
41
00:03:31,357 --> 00:03:35,073
⏳ 時光代理人 ⌛
⏲️ - L I N K C L I C K - ⏲️
42
00:03:46,250 --> 00:03:48,290
"ঠেলাগাড়ি" স্টাইল।
43
00:03:59,790 --> 00:04:00,700
নেটওয়ার্ক ল্যাটেন্সি বড্ড বেশি,
44
00:04:00,700 --> 00:04:02,000
এই ভাঙা ফোনের সিপিউ বড্ড ধীরে চলে,
45
00:04:02,000 --> 00:04:04,500
এই নতুন ভার্সনে একেবারেই ভারসাম্যতা নেই!
46
00:04:04,500 --> 00:04:06,330
তোমাদের মোটর রিফ্লেক্স খুবই দুর্বল,
47
00:04:06,330 --> 00:04:08,080
তাই অজুহাত বানানো বন্ধ করো।
48
00:04:08,080 --> 00:04:09,250
জলদি ওকে দাও।
49
00:04:11,620 --> 00:04:12,700
ভালো করে চেষ্টা করো।
50
00:04:12,700 --> 00:04:15,370
আমরা কথা দিয়েছি যে হেরে
গেলে ওকে সাহায্য করবো।
51
00:04:16,750 --> 00:04:18,250
ওটা আমার বা'হাতের খেলা।
52
00:04:27,700 --> 00:04:28,790
মানে কী রে ভাই!?
53
00:04:28,790 --> 00:04:30,950
তাও আমি অন্তত একবার
ওকে হারিয়েছিলাম!
54
00:04:30,950 --> 00:04:33,790
তুমি তো ওকে ছুঁতেও পারলে
না, এর আগেই হেরে ভুত হয়ে গেলে!
55
00:04:33,790 --> 00:04:35,540
দুই হেরো ভূত নিজেদের মধ্যে ঝগড়া করছে।
56
00:04:37,660 --> 00:04:39,250
আমি মেয়েদের আঘাত করিনা।
57
00:04:40,910 --> 00:04:42,200
কী একটা অবস্থা!
58
00:04:42,200 --> 00:04:46,830
তোমাদের যে অবস্থা দেখছি, তাতে মনে
হচ্ছে এবারের মিশনে নির্ঘাত অসফল হবো।
59
00:04:46,830 --> 00:04:49,580
মিশনটা কী?
এটার ব্যাপারে বলো।
60
00:04:49,580 --> 00:04:51,330
বেশ চমৎকার মনে হচ্ছে।
61
00:04:52,370 --> 00:04:55,759
আমাদের ক্লায়েন্ট মার্শাল আর্ট
পরিবারের একটি মেয়ের প্রেমে পড়েছিলো...
62
00:04:55,783 --> 00:04:58,080
এবং তার কাছে একাধিকবার
তার ভালোবাসার কথা বলেছিলো।
63
00:04:59,120 --> 00:05:01,660
কিন্তু, মেয়ের বাবা একজন
অপ্রতিরোধ্য মার্শাল আর্ট মাস্টার।
64
00:05:01,660 --> 00:05:05,160
সে কেবল তাকেই তার জামাতা হিসেবে
মেনে নেবে যে তাকে হারাতে পারবে।
65
00:05:06,410 --> 00:05:10,080
তাছাড়া তার পূর্বপুরুষরা বংশ পরম্পরায়
তাদের বংশের বাইরে কাউকে গ্রহণ করেননি।
66
00:05:25,500 --> 00:05:29,290
সে বারবার তাকে সম্মুখ সমরে হারানোর চেষ্টা
করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে।
67
00:05:31,700 --> 00:05:37,160
এর কারণ হলো সেই অপ্রতিরোধ্য মাস্টারের
দখলে আছে অনন্যসুলভ কৌশলের ভান্ডার।
68
00:05:37,160 --> 00:05:40,080
সে কখনো এই কৌশলের বিরুদ্ধে
লড়ার উপায় জানতে পারেনি।
69
00:05:42,750 --> 00:05:44,905
তাই, তার ভালোবাসার
মানুষকে বিয়ে করার জন্য...
70
00:05:44,929 --> 00:05:46,830
সেই কৌশলটা জানতে, সে
আমাদের সাহায্য চেয়েছে।
71
00:05:46,830 --> 00:05:50,080
লু গুয়াং, তুমি এটা ছবিতে এক
নজর বুলিয়েই জানতে পেরে যাবে না?
72
00:05:53,080 --> 00:05:54,120
অসম্ভব।
73
00:05:56,330 --> 00:05:58,580
এই ছবিটা তাদের একটা
লড়াইয়ের আগে তোলা হয়েছিলো।
74
00:06:03,000 --> 00:06:04,870
দেখে মনে হচ্ছে, তারা
পরষ্পরকে সমানভাবে ভালোবাসে।
75
00:06:04,870 --> 00:06:06,250
সে জোর করে তাদের
আলাদা করে দিতে চাইছে।
76
00:06:07,290 --> 00:06:11,000
যাইহোক, তার কাছে আর
বেশি সুযোগ বাকি নেই।
77
00:06:19,750 --> 00:06:22,790
এই ছবিটা তোলার ১২ ঘন্টা
পরে কী হয়েছিলো সেটা দেখে...
78
00:06:22,790 --> 00:06:25,290
ওই মাস্টারের কৌশলগুলো জানতে পারবে না?
79
00:06:25,290 --> 00:06:26,870
এটা একটা স্বতঃলব্ধ কৌশল।
80
00:06:26,870 --> 00:06:30,540
এখনো তোমাকে আমার চোখ হয়ে
ঘটনাস্থলে গিয়ে সরাসরি দেখতে হবে।
81
00:06:31,620 --> 00:06:34,580
ঠিক আছে। এমনিতেও
আমরা বাজিতে হেরে গেছি।
82
00:06:40,080 --> 00:06:41,120
প্রস্তত হও।
83
00:06:49,580 --> 00:06:50,950
ঝাঁপ দেয়া যাক।
84
00:06:56,580 --> 00:06:59,160
বিজয়ের সানাই বাজার আগেই
চলো বাগদানের ছবি তুলে নেই।
85
00:07:00,000 --> 00:07:01,160
মজা কোরো না তো!
86
00:07:01,160 --> 00:07:04,080
আমার বাবার যা একগুঁয়ে মেজাজ,
তাতে তোমাকে কোনোরুপ ছাড় দেবে না।
87
00:07:04,080 --> 00:07:07,330
আমি এবছর কঠোর অনুশীলন
করেছি এবং অনেক গুপ্তবিদ্যা শিখেছি।
88
00:07:07,330 --> 00:07:10,080
দেখার জন্য অপেক্ষা করো ব্যস।
89
00:07:10,080 --> 00:07:14,120
তুমি প্রতিবারই এমন কথা বলো,
কিন্তু সেই খালি হাতেই ফিরো।
90
00:07:16,790 --> 00:07:19,290
তোমার এখনো আমার বাড়িতে
প্রথমবার পা দেয়ার কথা মনে আছে?
91
00:07:48,750 --> 00:07:52,290
প্রজন্মের পর প্রজন্ম ধরে কোনো বংশবহির্ভূত
কেউ কখনো আমাদের এখানে পদার্পন করেনি।
92
00:07:52,290 --> 00:07:54,000
- সে সবে সাবালক হয়ে উঠেছে।
- বৃথাই শক্তিক্ষয় কোরো না।
93
00:07:54,000 --> 00:07:55,330
- বয়সে সে তোমার থেকে অনেক ছোট।
- ফিরে যাও।
94
00:07:55,330 --> 00:07:56,910
একবার খবরটা পাঁচ-কান হলে
বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে!
95
00:08:01,540 --> 00:08:02,660
আমি... আমি ...
96
00:08:02,660 --> 00:08:04,450
আমি তোমার পাণিগ্রহণ করতে এসেছি!
97
00:08:04,450 --> 00:08:06,160
ওউ ইয়াং!
98
00:08:10,080 --> 00:08:13,080
হায় ঈশ্বর, তুমি কিভাবে হাসতে
পারো? তোমার লজ্জা করছে না?
99
00:08:22,580 --> 00:08:25,330
কেউ ধরো!
ওকে ঘরের মধ্যে নিয়ে যাও!
100
00:08:28,540 --> 00:08:30,750
চেং শাওশি।
নিজেকে সংযত করো।
101
00:08:30,750 --> 00:08:32,830
চেষ্টা করছি।
102
00:08:32,830 --> 00:08:35,620
- এই অভিজ্ঞতাটা খুবই হাস্যকর।
- এবার চিৎকার করে ডাকবে না।
103
00:08:37,290 --> 00:08:38,830
- কিন্তু আমি চাই।
- বলেছি ডাকবে না!
104
00:08:38,830 --> 00:08:41,000
কিন্তু এটা তো তুমি চেয়েছিলে।
105
00:08:41,000 --> 00:08:43,040
আমার কাছে এখনো প্রমাণ আছে।
106
00:08:43,040 --> 00:08:44,790
তুমি এখনো সেই পুরানো
মেসেজটা রেখে দিয়েছো কেন?
107
00:08:44,790 --> 00:08:46,080
জলদি ডিলিট করো!
108
00:08:51,160 --> 00:08:53,750
তুমি যখন লজ্জায় লাল হয়ে যাও
তোমাকে অনেক মিষ্টি দেখায়।
109
00:08:53,750 --> 00:08:56,250
হাঁদারাম! নিজে বাড়িয়ে কিছু বোলো না।
110
00:08:56,250 --> 00:08:57,830
সিওয়েন।
111
00:08:57,830 --> 00:09:01,950
মনে হয় তোমাকে একটা
কথা বলা উচিত।
112
00:09:01,950 --> 00:09:05,660
জ্যেষ্ঠ গুরুভ্রাতা বাবার কাছে আমাকে
বিয়ে করার প্রস্তাব রেখেছেন।
113
00:09:11,160 --> 00:09:12,750
তোমার বাবা রাজি হয়েছেন?
114
00:09:13,910 --> 00:09:16,620
সে রাজি হলেও,
আমি মত দেব না।
115
00:09:16,620 --> 00:09:19,700
ঠিক আছে, আর বেশিক্ষণ এখানে থাকলে
মা-বাবা দুশ্চিন্তা করতে শুরু করবে।
116
00:09:19,700 --> 00:09:21,080
তোমার সাথে দোজোতে দেখা হবে।
117
00:09:21,080 --> 00:09:22,080
বাই!
118
00:09:28,910 --> 00:09:31,000
এজন্যই তাহলে চিয়াও লিন বলেছিলো...
119
00:09:31,000 --> 00:09:33,540
তার হাতে আর বেশি সুযোগ বাকি নেই।
120
00:09:34,700 --> 00:09:36,290
চেং শাওশি,
121
00:09:36,290 --> 00:09:40,830
তোমার জানা উচিত যে একই ছবি
পুনর্বার ব্যবহার করা যাবে না।
122
00:09:40,830 --> 00:09:43,950
সুতরাং, এটাই আমাদের একমাত্র সুযোগ।
123
00:09:50,330 --> 00:09:52,870
আমাকে পায়ে হেঁটে ওই চুড়ায় যেতে হবে?
124
00:09:52,870 --> 00:09:55,370
এত ভয়ংকর কাজ চিয়াও
লিন কোত্থেকে জোটালো?
125
00:10:05,040 --> 00:10:08,410
খুবই ধীরে হাঁটছো তুমি। তোমাকে
দু'ঘন্টার মধ্যে চুড়ায় পৌঁছাতে হবে।
126
00:10:10,080 --> 00:10:12,410
কাঁটা ঘায়ে কেন নুনের ছিঁটে দিচ্ছো?
127
00:10:12,410 --> 00:10:15,200
সবসময় আমাকেই কেন ভুগতে হয়?
128
00:10:28,830 --> 00:10:30,000
লু গুয়াং।
129
00:10:30,000 --> 00:10:31,330
লু গুয়াং!
130
00:10:31,330 --> 00:10:33,450
আরে গেলে কই তুমি?
131
00:10:37,830 --> 00:10:40,080
- এখন ঠিক কোথায় আছো?
- প্রায় পৌঁছে গেছি।
132
00:10:40,080 --> 00:10:41,950
- এখন কী করতে হবে?
- থামো।
133
00:10:43,040 --> 00:10:45,370
বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। থেমে যাও।
134
00:10:46,120 --> 00:10:49,540
এবার সে কোন আজব বিদ্যা শিখে এসেছে?
135
00:10:50,500 --> 00:10:51,830
সময় হয়েছে।
136
00:10:53,080 --> 00:10:53,910
আহ্বান করো।
137
00:10:53,910 --> 00:10:55,830
যতটা জোরে সম্ভব আহ্বান করো।
138
00:10:55,830 --> 00:10:57,120
ওউ ইয়াং!
139
00:10:57,120 --> 00:10:59,790
আমি তোমার পাণিগ্রহণ করতে এসেছি!
140
00:11:01,120 --> 00:11:02,200
হয়েছে, হয়েছে।
141
00:11:02,200 --> 00:11:03,410
প্রতিবছর একই কাজ করো তুমি।
142
00:11:03,410 --> 00:11:05,160
নতুন কিছু করতে পারো না?
143
00:11:09,580 --> 00:11:12,870
এবার, আপনাকে হারাবোই।
144
00:11:14,250 --> 00:11:16,540
প্রথমত, তুমি কোনো মার্শাল
আর্ট বংশ থেকে আসোনি।
145
00:11:16,540 --> 00:11:18,160
তোমার বংশ আমাদের জন্য উপযুক্ত নয়।
146
00:11:18,160 --> 00:11:21,250
দ্বিতীয়ত, তুমি ওর থেকে বয়সে ছোট।
এরকম অনুপযুক্ত কাজ...
147
00:11:21,250 --> 00:11:22,750
বেঁচে থাকতে আমি কখনো মেনে নেব না।
148
00:11:22,750 --> 00:11:23,700
তোমার বাম হাত সামনে বাড়াও।
149
00:11:23,700 --> 00:11:24,790
সামনের দিকে ঝুঁকো।
150
00:11:24,790 --> 00:11:26,080
ডান মুষ্ঠি দিয়ে লড়ো।
151
00:11:27,200 --> 00:11:29,950
উল্টো হয়েছে!
বাম-ডান উল্টো হয়ে আছে।
152
00:11:29,950 --> 00:11:31,910
তুমি তো এখনো ভঙ্গিমা'ই
আয়ত্ত করতে পারোনি।
153
00:11:31,910 --> 00:11:33,040
একেবারে যাচ্ছেতাই!
154
00:11:33,040 --> 00:11:34,660
তোমার বাম হাত দিয়ে তার
ঘুষিকে ঊর্ধ্বমুখী করে দাও।
155
00:11:36,750 --> 00:11:40,790
বাস্কেটবল খেলার সময় বেশ চটপটে ছিলে না?
এখন সাড়া দিতে এত দেরি কেন করছো?
156
00:11:40,790 --> 00:11:42,500
ওভাবে বসে থেকো না।
জলদি উঠে পড়ো।
157
00:11:45,580 --> 00:11:46,700
সাবধান। বেশি উঠো না।
158
00:11:46,700 --> 00:11:47,700
নুয়ে পড়ো!
159
00:11:48,580 --> 00:11:49,450
তোমার ডান পা সরাও।
160
00:11:49,450 --> 00:11:51,950
তার গতিবিধি কমাতে তোমার ডান মুষ্টি
ঘোরাও। ভারকেন্দ্র নিচে নামাও।
161
00:11:54,950 --> 00:11:56,410
চুপ কর!
162
00:11:56,410 --> 00:11:58,500
এই বকবক আমার মাথা খেয়ে দিচ্ছে।
163
00:11:58,500 --> 00:12:00,160
গতি ধরে রাখতে হলে
তোমাকে মন দিয়ে শুনতে হবে।
164
00:12:00,160 --> 00:12:02,080
কোনদিক থেকে আক্রমণ করবে,
সেটা অনুমান করে বলো।
165
00:12:02,080 --> 00:12:04,410
বাকিটা আমি সামলে নিচ্ছি।
166
00:12:04,410 --> 00:12:06,540
তোমার করুণ চেহারার দিকে তাকাও।
167
00:12:06,540 --> 00:12:08,790
তোমাকে কোনো দিক থেকেই একজন
নিষ্ঠাবান মার্শাল আর্টের শিষ্য মনে হয় না।
168
00:12:08,790 --> 00:12:11,830
শ্বশুরমশাই, আপনার অস্ত্রে
আপনাকেই কাবু করবো।
169
00:12:11,830 --> 00:12:13,330
আসুন।
170
00:12:13,330 --> 00:12:15,580
এত্ত বড় স্পর্ধা!
আমাকে এত বড় অসম্মান!
171
00:12:15,580 --> 00:12:16,450
ডানে।
172
00:12:16,450 --> 00:12:17,200
আবার ডানে।
173
00:12:17,200 --> 00:12:17,910
নিচে।
174
00:12:17,910 --> 00:12:18,910
বামে।
175
00:12:24,250 --> 00:12:26,080
এটা কোন বিদ্যা?
176
00:12:26,080 --> 00:12:28,200
ও তোমার বাবার আক্রমন
কীভাবে এড়িয়ে যাচ্ছে?
177
00:12:31,700 --> 00:12:32,910
বেশি এড়িয়ে যেয়ো না।
178
00:12:32,910 --> 00:12:34,580
মাঝে মাঝে দু'একটা আঘাত লাগতে দাও।
179
00:12:36,830 --> 00:12:37,750
গুপ্ত অস্ত্র ব্যবহার করছো?
180
00:12:37,750 --> 00:12:40,950
মনোযোগ হরণ করছি!
মিডেল স্ট্যাম্পে আক্রমণ!
181
00:12:50,000 --> 00:12:53,370
মাত্র কী হলো?
182
00:12:53,370 --> 00:12:58,080
এটাই কি সেই কৌশল যেটা
ক্লায়েন্ট কখনো বুঝে উঠতে পারেনি?
183
00:13:04,660 --> 00:13:06,040
আবার লড়বো।
184
00:13:06,040 --> 00:13:07,620
এটা দেখেই ছাড়বো।
185
00:13:10,830 --> 00:13:14,290
আমি দশ বছর ধরে মাস্টারের
এই কৌশল শেখার চেষ্টা করছি।
186
00:13:14,290 --> 00:13:16,040
আমি অনেকদিন ধরে
ওউ ইয়াংকে পছন্দ করি।
187
00:13:16,040 --> 00:13:18,370
মাস্টার, দয়া করে এই
বিয়েতে সম্মতি দিন।
188
00:13:19,910 --> 00:13:21,660
অবশেষে তুমি আমার
সম্মতি চাইতে এসেছো,
189
00:13:21,660 --> 00:13:24,080
এর মানে দাঁড়ায়, তুমি তোমার
শেখা বিদ্যার উপর যথেষ্ট আস্থাশীল।
190
00:13:25,620 --> 00:13:28,160
বেশ, তাহলে লড়াই করা যাক।
191
00:13:47,120 --> 00:13:48,290
আমি আর পারবো না।
192
00:13:48,290 --> 00:13:50,580
আমি আর তার আক্রমণ দেখতে পারছি না।
193
00:13:50,580 --> 00:13:53,160
আমার পুরো শরীরে যন্ত্রণা করছে।
194
00:13:53,160 --> 00:13:56,080
আমার চেতনা হারিয়ে যাচ্ছে।
195
00:13:56,910 --> 00:13:59,200
আমার হাতগুলোকে আর
অনুভব করতে পারছি না।
196
00:13:59,200 --> 00:14:02,620
এখানেই কি শেষ?
197
00:14:02,620 --> 00:14:04,040
এখনো শেষ হয়নি।
198
00:14:04,040 --> 00:14:05,580
কী?
199
00:14:05,580 --> 00:14:10,330
তার শরীর মারাত্মকভাবে জখম হয়েছে,
সে এখনো লড়বে কীভাবে?
200
00:14:10,330 --> 00:14:13,870
কিন্তু তখন যে এটাই
হয়েছিলো সেটা দেখতে পাচ্ছি।
201
00:14:15,000 --> 00:14:17,750
আমি সহ্যশক্তির শেষ সীমায় পৌঁছে গেছি।
202
00:14:17,750 --> 00:14:21,200
এমন কী তাকে সাহস জোগাবে
যে সে আবার উঠে দাঁড়াবে?
203
00:14:43,250 --> 00:14:47,160
বন্ধ করো এ লড়াই!
বাবা, বন্ধ করো!
204
00:14:47,160 --> 00:14:49,830
আমি সারাজীবনে কাউকে বিয়ে করবো না।
205
00:15:22,660 --> 00:15:25,290
কী খবর? তার কৌশলটা
রপ্ত করতে পেরেছো?
206
00:15:30,370 --> 00:15:31,750
কী হয়েছে?
207
00:15:31,750 --> 00:15:33,830
এটা বেশি জটিল হওয়ায় ভুলে গেছো?
208
00:15:33,830 --> 00:15:36,790
আমি শেষ অব্ধিও এটা
পরিস্কারভাবে দেখতে পাইনি।
209
00:15:36,790 --> 00:15:38,000
অনেক দ্রুত ঘটে গেছে।
210
00:15:39,500 --> 00:15:40,500
তাই?
211
00:15:40,500 --> 00:15:41,450
থাক, ব্যাপার না।
212
00:15:41,450 --> 00:15:43,620
আমরা তো সাহায্য করতেই চেয়েছিলাম।
213
00:15:45,290 --> 00:15:47,450
যেটা বাস্তবে অসম্ভব সেটা
তো আমরা করতে পারবো না।
214
00:15:49,000 --> 00:15:52,620
চিয়াও লিন, এই কাজটা কোথায় পেয়েছো?
215
00:15:53,450 --> 00:15:54,410
তোমাকে বলেছি না,
216
00:15:54,410 --> 00:15:56,660
- এতে কিছু--
- গত মাসে, আমি একটা দোজোতে গিয়েছিলাম।
217
00:15:58,080 --> 00:16:02,370
কানাঘুষো শুনেছিলাম যে এখানে
নাকি সিরিয়াল খুনের ঘটনা ঘটছে।
218
00:16:02,370 --> 00:16:07,620
তাই আমি আত্মরক্ষার কিছু কৌশল শেখার
পরিকল্পনা করছিলাম, তখন তার ব্যাপারে জানতে পারি।
219
00:16:10,580 --> 00:16:13,160
মা, তুমি কী শিখতে চাও?
220
00:16:15,040 --> 00:16:16,950
এই দোজোর মাস্টারের বিজ্ঞাপন।
221
00:16:24,370 --> 00:16:26,080
তুমি আগ্রহী হলে ভিতরে
এসে বসতে পারো।
222
00:16:26,080 --> 00:16:29,000
শিখতে হবে,
সাথে গল্পও করতে হবে।
223
00:16:30,500 --> 00:16:33,830
গর্বের সাথে তার ভালোবাসার
মানুষকে বিয়ে করার জন্য,
224
00:16:33,830 --> 00:16:35,370
সে বছরের পর বছর ধরে...
225
00:16:36,330 --> 00:16:38,120
...চেষ্টা চালিয়ে গেছে।
226
00:16:42,830 --> 00:16:47,830
মেয়েটির বাবা তার বিয়ে প্রত্যাখ্যান করেছিল কারণ
সে মার্শাল আর্ট জানতো না এবং তাদের জন্য উপযুক্ত নয়।
227
00:16:47,830 --> 00:16:51,080
তাই সে পরিশ্রমের সাথে মার্শাল আর্ট
রপ্ত করে এবং নিজের দোজোও খুলে।
228
00:16:52,870 --> 00:16:56,160
তারা একগুঁয়ে বলে তার উপর এবং
তার পরিবারের উপর সবাই হেসেছিলো।
229
00:16:56,160 --> 00:17:00,200
তারা কোন যুগে বাস করছে যে একটা
পদমর্যাদার জন্য আজীবন লড়ে যেতে হবে?
230
00:17:12,910 --> 00:17:14,620
ঘরে ফিরে যাও।
231
00:17:14,620 --> 00:17:17,580
আর মনে হয় না সে আসবে।
232
00:17:20,160 --> 00:17:23,410
যার কখনোই আসা উচিত ছিলো না
সে অবশেষে হাল ছেড়ে দিয়েছে।
233
00:17:24,250 --> 00:17:26,540
আর, যার এখানে থাকার কথা ছিলো...
234
00:17:31,790 --> 00:17:33,200
মাস্টার!
235
00:17:33,200 --> 00:17:34,290
প্লিজ, থামুন!
236
00:17:34,290 --> 00:17:36,870
আমি হার মেনে নিচ্ছি!
237
00:17:36,870 --> 00:17:38,000
আমি হার মেনে নিচ্ছি!
238
00:17:38,000 --> 00:17:40,580
...সে অনেক আগেই চলে গেছে।
239
00:17:53,120 --> 00:17:55,120
তুমি না আমাকে ভবিষ্যতের ব্যাপারে
কখনো জিজ্ঞাসা করতে না করেছিলে?
240
00:17:56,290 --> 00:17:57,870
আমি তোমার উপর নজর রাখতে এসেছি।
241
00:18:06,660 --> 00:18:08,290
ওউ ইয়াং!
242
00:18:08,290 --> 00:18:10,540
আমি তোমার পাণিগ্রহণ করতে এসেছি!
243
00:18:11,750 --> 00:18:14,410
যেই থেকে আমি মনস্থির করে নিয়েছি...
244
00:18:14,410 --> 00:18:17,160
নিয়ম মেনে পরিমিত পরিমানে খেয়েছি,
245
00:18:17,160 --> 00:18:19,160
দ্রুত ঘুমাতে গেছি এবং উঠেছি,
246
00:18:19,160 --> 00:18:21,330
কঠোরভাবে অনুশীলন করেছি।
247
00:18:21,330 --> 00:18:24,370
কিন্তু বয়সের সাথে সাথে,
তিনি কখনো দুর্বল হননি।
248
00:18:24,370 --> 00:18:28,120
না আমি তাকে হারাতে পেরেছি,
আর না তার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পেরেছি।
249
00:18:28,120 --> 00:18:32,540
তাছাড়া, আমাকে প্রতিবার
অতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হতো।
250
00:18:32,540 --> 00:18:33,830
এক মিনিট।
251
00:18:33,830 --> 00:18:38,750
আপনারা এতদিন ধরে একসাথে আছেন,
তাও কেন তার বাবার সম্মতি নেয়াটা আবশ্যক?
252
00:18:38,750 --> 00:18:44,290
আমি দমে যাইনি কারণ আমি ওউ
ইয়াংকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।
253
00:18:44,290 --> 00:18:46,540
আমি সেই প্রতিশ্রুতি রাখবোই।
254
00:18:51,660 --> 00:18:54,620
আমার কাছে একটা উপায় আছে।
আপনি কি চেষ্টা করতে চান?
255
00:19:03,580 --> 00:19:04,910
সিওয়েন!
256
00:19:12,450 --> 00:19:14,450
পরের বছর আমরা...
257
00:19:17,830 --> 00:19:20,160
...পাহাড়ের নিচে লড়াই করতে পারি?
258
00:19:24,330 --> 00:19:26,120
আমি হেরে গেছি।
259
00:19:41,750 --> 00:19:44,080
হাল ছেড়ে দেয়ার জন্য আপনি
কেন এতটা অপেক্ষা করলেন?
260
00:19:46,250 --> 00:19:49,910
আমার নাতি পর্যন্ত বিদেশের
প্রতিযোগিতায় অংশ নেয়ার মতো দক্ষ।
261
00:19:49,910 --> 00:19:54,000
বাবা হিসেবে, সে তার ছেলের
দাদুকে পর্যন্ত হারাতে পারেনি,
262
00:19:54,000 --> 00:19:57,290
তাকে কীভাবে আমি স্বীকার করতাম?
263
00:19:57,290 --> 00:20:06,120
মানুষ প্রায়শই ভাবে,
ভালোবাসায় সবথেকে কঠিন জিনিস কী?
264
00:20:07,410 --> 00:20:09,700
আমি বলতাম...
265
00:20:13,393 --> 00:20:44,685
⏳ সাবটাইটেলটি দিয়ে দংহুয়া এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ⏳
🕒 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 🕒
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞