1
00:00:00,943 --> 00:00:08,057
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:09,230 --> 00:00:11,357
এই সিরিজের সমস্ত
চরিত্র ও ঘটনা কাল্পনিক।
3
00:00:11,441 --> 00:00:13,317
শিশু শিল্পীরা তাদের অভিভাবকদের
উপস্থিতিতে চিত্রায়িত হয়েছে।
4
00:00:24,954 --> 00:00:28,833
- পালাও!
- বাঁচাও!
5
00:01:06,412 --> 00:01:07,538
ওহ, ভগবান!
6
00:01:11,584 --> 00:01:13,586
তুমি ঠিক আছো তো?
7
00:01:14,128 --> 00:01:16,798
কিচ্ছু হয়নি। ঠিক আছো তো?
এখন আর কোনো ভয় নেই।
8
00:01:16,881 --> 00:01:18,508
হায়, ঈশ্বর।
9
00:01:31,938 --> 00:01:34,732
দাদীমা, পালাও, জলদি করো!
10
00:01:35,191 --> 00:01:38,569
আমি কেন পালাবো?
এটা আমার বাড়ি।
11
00:01:38,653 --> 00:01:40,488
না পালালে মারা যাবে।
12
00:01:40,947 --> 00:01:41,948
আঙ্কেল…
13
00:01:42,865 --> 00:01:44,492
আঙ্কেল গুংতান...
14
00:01:48,621 --> 00:01:50,915
আমি তোমার সমস্ত
সন্তানকে হত্যা করিয়েছি।
15
00:01:53,084 --> 00:01:55,503
প্লেনে চড়ে চলে যাও।
সমুদ্রের ওপারের যেকোনো জায়গায়।
16
00:01:55,878 --> 00:01:57,338
যতদূর সম্ভব হয় চলে যাও,
17
00:01:58,005 --> 00:01:59,841
এমন কোনো জায়গায়,
যেখানে সে তোমাকে খুঁজে পাবে না।
18
00:02:01,676 --> 00:02:02,927
খেতে চল।
19
00:02:05,638 --> 00:02:06,806
তুমি সবই জানতে?
20
00:02:16,065 --> 00:02:17,608
জানতে যখন... তাহলে কেন?
21
00:02:23,406 --> 00:02:24,991
তাহলে কেন এমন করলে?
22
00:02:30,454 --> 00:02:31,873
তুই খুব সূক্ষ্ম ছিলিস।
23
00:02:32,331 --> 00:02:35,835
ভয় ছিল যে, যেকোনো
মূহুর্তেই তুই ভেঙে পড়বি।
24
00:02:39,422 --> 00:02:42,383
বাবা-মা'র পাপের কারণে তুই
মনে বড়োসড়ো আঘাত পেয়েছিলিস।
25
00:02:43,426 --> 00:02:45,219
তোকে দেখলে আমার
পাপগুলোর কথা মনে পড়ে।
26
00:02:46,846 --> 00:02:50,057
আমার মনে এর বোঝা
অত্যন্ত ভারী হয়ে উঠেছে।
27
00:02:52,101 --> 00:02:53,102
সেকারণে...
28
00:02:53,644 --> 00:02:58,107
তোর ভঙ্গুর মনকে জুড়তে চাইছিলাম,
প্রতিবার একটা টুকরো করে।
29
00:02:59,859 --> 00:03:01,319
যাতে তুই দৃঢ় হতে পারিস।
30
00:03:02,361 --> 00:03:04,614
তোকে এমনভাবে
আগলে রাখতে চেয়েছিলাম...
31
00:03:05,406 --> 00:03:07,366
যেন তোর সাথে সেসব
দুঃসহ ঘটনা ঘটেইনি।
32
00:03:08,910 --> 00:03:09,952
কিন্তু,
33
00:03:10,369 --> 00:03:13,080
পেছনে ফিরে দেখলে,
আমার ভেতরে যা ছিল...
34
00:03:13,164 --> 00:03:14,582
সেটা আমার পাপ নয়।
35
00:03:16,542 --> 00:03:17,877
সেটা ছিলি তুই।
36
00:03:20,338 --> 00:03:22,632
ওহ, বেচারী মা আমার।
37
00:03:26,010 --> 00:03:27,970
এসবের জন্য আমি দায়ী।
38
00:03:29,513 --> 00:03:30,806
আমি তোকে,
একটা বাচ্চা মেয়েকেই...
39
00:03:32,099 --> 00:03:34,685
আগলে রাখতে পারলাম না।
40
00:03:36,395 --> 00:03:40,399
কীভাবে আমার সমস্ত পাপ মেটাবো?
41
00:03:41,317 --> 00:03:42,777
কী বলছো এসব?
42
00:03:43,444 --> 00:03:44,570
আমি এত আদর-যত্নের যোগ্য নই।
43
00:03:50,201 --> 00:03:51,744
এই দাদীমা...
44
00:03:54,580 --> 00:03:57,792
তাম্রা'র জন্মের সময়কাল
থেকেই এখানে রয়েছে।
45
00:03:58,918 --> 00:04:01,671
জানিস তাম্রা কীভাবে তৈরি হয়েছিল?
46
00:04:04,590 --> 00:04:08,970
তাম্রা'কে দাদীমা'রা গড়ে তুলেছিল।
47
00:04:10,554 --> 00:04:13,891
এখানকার বসবাস করা সবারই....
48
00:04:13,975 --> 00:04:15,977
দাদীমা আছে।
49
00:04:17,103 --> 00:04:19,730
যখনই সেই দাদীমাদের
নাতনিরা বুড়ি হয়ে...
50
00:04:19,814 --> 00:04:21,649
আবারো দাদীমা হবে,
51
00:04:21,983 --> 00:04:25,486
যখন এই দ্বীপের প্রতিটা অংশ
তাদের অধিকৃত হয়ে যায়...
52
00:04:26,946 --> 00:04:29,699
এবং সেটাকে তারা
জীবনভর রক্ষা করে।
53
00:04:32,952 --> 00:04:34,370
ইউম-জি,
54
00:04:35,871 --> 00:04:38,874
তুই এখনো অনেক ছোট,
55
00:04:39,417 --> 00:04:42,378
তাই তোর নিজেকে
দুঃখী ও হতাশ মনে হবে...
56
00:04:42,461 --> 00:04:45,339
আর তোর মন যেকোনো
মূহুর্তে ভেঙে যাবে।
57
00:04:46,799 --> 00:04:48,009
কিন্তু একদিন,
58
00:04:48,592 --> 00:04:52,972
তুই তাম্রা ও অনেককিছুকে আপন
করে নেয়া একজন দাদীমা হয়ে উঠবি।
59
00:04:54,056 --> 00:04:57,560
যখন তোর মাথার ওপর কোনো ছাদ
ছিল না, তখন তোকে আপন করে নিয়েছিলাম।
60
00:04:58,394 --> 00:05:02,815
ভেবেছিলাম তুই'ও একই জিনিসটা করবি আর
অন্যান্য বাচ্চাদের সাথে নিজের সুখ ভাগ করে নিবি।
61
00:05:04,608 --> 00:05:07,111
আমার স্বপ্ন এটাই ছিল।
62
00:05:35,473 --> 00:05:36,515
আঙ্কেল।
63
00:05:44,899 --> 00:05:46,233
দুঃখিত, আঙ্কেল।
64
00:05:48,444 --> 00:05:50,154
কিন্তু এখন আমি সব জানি।
65
00:05:50,863 --> 00:05:52,948
বাকি হেরুবেংগুলোর
ঠিকানা আমি জানি।
66
00:05:53,449 --> 00:05:55,242
এখন আর তোমার
দাদীমা'কে লাগবে না, তাই না?
67
00:05:55,743 --> 00:05:57,578
শুধুমাত্র আমাকেই লাগবে!
68
00:06:03,959 --> 00:06:08,172
সে তোমাকে প্রকৃতির
নিয়ম সম্পর্কে বলেনি?
69
00:06:11,550 --> 00:06:13,302
আমি স্রেফ একটা বাচ্চা ছিলাম।
70
00:06:15,262 --> 00:06:17,306
যন্ত্রণা আমার পুরো
শরীরকে ছিঁড়ে খাচ্ছিল...
71
00:06:17,640 --> 00:06:20,142
এতটাই যে, সেদিন স্বর্গ ও মর্ত্যের
মধ্যে পার্থক্য করতে পারছিলাম না।
72
00:06:21,477 --> 00:06:22,478
সেখানে,
73
00:06:24,897 --> 00:06:26,857
গিউম ব্যেক-জু আমাদের সাথেই ছিল।
74
00:06:27,441 --> 00:06:28,442
হ্যাঁ?
75
00:06:28,692 --> 00:06:31,153
পিতা-মাতা হারা বাচ্চাগুলো
নিঃশব্দে মারা যায়।
76
00:06:33,155 --> 00:06:34,990
সেটা নিতান্তই হত্যা ছিল।
77
00:06:36,867 --> 00:06:39,370
সে সবকিছু জেনেও
চোখ বুজে রেখেছিল।
78
00:06:41,872 --> 00:06:43,499
এখন তার সেই পাপের
হিসেব গোণার সময় এসেছে।
79
00:06:52,049 --> 00:06:53,050
বেশ,
80
00:06:53,134 --> 00:06:54,135
আমি যাবো না।
81
00:06:59,807 --> 00:07:01,809
তাকেই বরং আমাদের কাছে আসতে দিই।
82
00:07:02,810 --> 00:07:03,811
আঙ্কেল...
83
00:07:11,819 --> 00:07:12,862
ভুলে গিয়েছিলাম...
84
00:07:14,530 --> 00:07:16,949
যে তুমি সাধারণ একটা
মানুষ ছাড়া আর কিছুই নও।
85
00:07:25,916 --> 00:07:27,710
তোমার সিদ্ধান্তের আমি কদর করি।
86
00:07:30,004 --> 00:07:31,005
তাই,
87
00:07:32,548 --> 00:07:34,508
তোমাকেও দুষ্পরিণাম ভোগ করতে হবে।
88
00:07:40,508 --> 00:08:02,908
Bangla Subtitle Created By
:.:.: AKASH BASAK :.:.:
89
00:11:16,438 --> 00:11:17,481
ভান।
90
00:11:18,607 --> 00:11:21,026
ওটা দেখলে? দেখলে তো?
91
00:11:21,402 --> 00:11:23,570
হয়তো আরেকটু প্র্যাক্টিস
করলেই আমি এটা করতে পারবো।
92
00:11:24,029 --> 00:11:25,739
মানে, আমি বেষ্টনী বানাতে পারবো।
93
00:11:25,823 --> 00:11:27,783
- থামাও এসব।
- কী?
94
00:11:28,325 --> 00:11:31,203
থামো। আমি হয়তো
বেষ্টনী বানাতে সক্ষম হতে পারি।
95
00:11:31,620 --> 00:11:32,830
দাঁড়াও না।
96
00:11:33,038 --> 00:11:34,706
এক মিনিট। ছাড়ো!
97
00:11:37,626 --> 00:11:39,753
বলছি তো, আমি হয়তো
বেষ্টনী বানাতে সক্ষম হতে পারি।
98
00:11:41,338 --> 00:11:43,215
বানাতে হবে না। তোমার
এসব করার প্রয়োজন নেই!
99
00:11:43,298 --> 00:11:46,260
কী, কেন? ছাড়ো না!
100
00:11:48,554 --> 00:11:50,764
কেন? কী ব্যাপার?
101
00:11:51,056 --> 00:11:52,057
বলো আমায়।
102
00:11:54,935 --> 00:11:56,145
আমায় বলবে না?
103
00:11:58,188 --> 00:11:59,189
বাদ দাও।
104
00:12:10,325 --> 00:12:11,326
আমি চাই না।
105
00:12:11,785 --> 00:12:12,953
কী চাও না?
106
00:12:13,871 --> 00:12:15,330
আমি চাই না তোমার
অস্তিত্ব মিটে যাক।
107
00:13:56,515 --> 00:13:57,516
দাদীমা।
108
00:14:04,064 --> 00:14:05,065
দাদীমা!
109
00:14:10,445 --> 00:14:11,780
আসুন।
110
00:14:12,906 --> 00:14:14,116
মিস গিউম ব্যেক-জু।
111
00:14:20,622 --> 00:14:22,499
আমার সন্তানকে ফিরিয়ে দাও।
112
00:14:24,751 --> 00:14:25,919
দেখছি।
113
00:14:26,003 --> 00:14:27,045
কত বড়ো দুঃসাহস!
114
00:14:39,850 --> 00:14:42,644
নিজের দু'পয়সার
যাদু দেখানোর জন্য...
115
00:14:42,728 --> 00:14:44,479
আমার সন্তানকে নিয়ে এসেছো?
116
00:14:45,063 --> 00:14:46,398
'আমার সন্তান' বললেন নাকি?
117
00:14:49,151 --> 00:14:51,194
এতসব বাচ্চাদের রক্ষা
করা কতই না ভালো।
118
00:14:52,779 --> 00:14:53,780
কিন্তু,
119
00:14:55,365 --> 00:14:59,828
আমি হিসাবই ভুলে গেছি।
তাদের কতজনের প্রাণ যেন আমি নিয়েছি?
120
00:15:08,378 --> 00:15:10,464
অন্তত একজনকে বাঁচানোর চেষ্টা করুন।
121
00:15:11,965 --> 00:15:15,510
কিংবা যাকে চোখের
সামনে দেখতে পাচ্ছেন।
122
00:15:23,435 --> 00:15:24,436
সোনামণি!
123
00:15:26,980 --> 00:15:29,858
দাদীমা... পালাও।
124
00:15:30,942 --> 00:15:32,235
ওকে এখনই ছেড়ে দাও!
125
00:15:37,282 --> 00:15:39,159
আপনি জানেনই আমার কী চাই।
126
00:15:40,452 --> 00:15:43,038
বাকি সন্তানদের ঠিকানা
আমায় বলে দিন।
127
00:15:45,207 --> 00:15:46,208
আমায় মেরে ফেলো।
128
00:15:47,250 --> 00:15:51,338
তাহলে, আমার আত্মা আমার
সন্তানদের কাছে চলে যাবে, তাই না?
129
00:15:54,591 --> 00:15:55,592
সোনামণি!
130
00:16:04,476 --> 00:16:05,686
আমি জানতাম।
131
00:16:08,355 --> 00:16:09,815
উপায় শুধু এটাই।
132
00:16:13,068 --> 00:16:14,820
যেখানে ছেড়েছিলাম
সেখান থেকেই শুরু করি?
133
00:16:15,570 --> 00:16:16,697
শয়তান,
134
00:16:17,614 --> 00:16:19,574
তুমি অনেক পাপ করেছো।
135
00:16:20,450 --> 00:16:21,743
দাদীমা'র জায়গায়...
136
00:16:24,413 --> 00:16:25,498
আমাকে মেরে ফেলো।
137
00:16:26,331 --> 00:16:28,500
দয়া করে দাদীমা'কে ছেড়ে দাও।
138
00:16:29,459 --> 00:16:30,460
যেটা তোমার ইচ্ছা।
139
00:16:32,462 --> 00:16:34,631
নিজের সন্তানকে চোখের
সামনে মরতে দেখতে না চাইলে,
140
00:16:35,966 --> 00:16:38,802
সেই সন্তানদের ত্যাগ করুন,
যারা ইতিমধ্যেই মারা গেছে!
141
00:16:40,887 --> 00:16:43,348
না এই মেয়েটার কাছে বেশি
সময় আছে আর না আমার কাছে।
142
00:16:44,975 --> 00:16:46,309
তাই জলদি বলে ফেলুন।
143
00:16:59,364 --> 00:17:00,365
না!
144
00:17:25,891 --> 00:17:26,892
দাদীমা...
145
00:17:37,235 --> 00:17:38,862
ব্যেক-জু কাঁদছে।
146
00:17:40,238 --> 00:17:42,449
প্রতিক্রিয়াস্বরূপ বেষ্টনী পাথরও কাঁদছে।
147
00:17:44,534 --> 00:17:45,660
একদম।
148
00:17:45,744 --> 00:17:48,246
সন্তানেরা তাদের মায়ের কথা শোনে।
149
00:17:53,293 --> 00:17:55,545
মায়ের কান্নায় তাদেরও কাঁদা'র কথা।
150
00:17:57,172 --> 00:17:59,841
এখন, তাহলে আরেকবার কাঁদা যাক?
151
00:18:13,939 --> 00:18:15,524
তোমার চোখে কোনো
আফসোস দেখছি না।
152
00:18:16,024 --> 00:18:17,359
দাদীমা'কে ছেড়ে দাও।
153
00:18:20,403 --> 00:18:22,614
তুমি বেঁচে থাকার সমস্ত
আশা ছেড়ে দিয়েছিলে।
154
00:18:26,034 --> 00:18:27,953
আমিই তোমাকে বেঁচে
থাকার পথ দেখিয়েছিলাম।
155
00:18:28,286 --> 00:18:29,287
হ্যাঁ।
156
00:18:35,669 --> 00:18:37,128
কিন্তু এখন,
157
00:18:39,756 --> 00:18:41,508
তোমার সাথে সাক্ষাৎ হওয়ার
জন্য আমার আফসোস হচ্ছে।
158
00:19:05,532 --> 00:19:08,076
ভবিষ্যদ্বাণীতে আমি একেই দেখেছিলাম।
159
00:19:09,452 --> 00:19:11,413
এখানকার আকাশটা
বিশেষ করে বিদঘুটে অন্ধকার।
160
00:19:13,081 --> 00:19:15,125
খারাপ মানুষদের আস্তানা
স্পষ্ট বোঝাই যাচ্ছে।
161
00:19:19,379 --> 00:19:20,630
আপনি এখানে কী করছেন?
162
00:19:22,132 --> 00:19:23,133
দাদীমা।
163
00:19:28,346 --> 00:19:29,347
আপনি ঠিক আছেন তো?
164
00:19:30,724 --> 00:19:32,350
কিছুক্ষণ ইউম-জি'র সাথে থাকুন।
165
00:19:39,441 --> 00:19:41,484
নবীন পাদ্রীর সাথে তাহলে
আমার এভাবে সাক্ষাৎ হলো।
166
00:19:44,321 --> 00:19:45,322
আমায় চেনো?
167
00:19:48,116 --> 00:19:49,492
তোমার চেয়ে...
168
00:19:50,452 --> 00:19:51,870
তোমার ভাইকে বেশি চিনি।
169
00:20:08,428 --> 00:20:09,971
ওটা দিয়ে কী করবে?
170
00:20:10,055 --> 00:20:11,181
আমি আর কী করবো?
171
00:20:12,432 --> 00:20:14,809
ভাবছিলাম নিয়মানুসারে,
এতে ওন মি-হো'কে বাঁচানো হবে,
172
00:20:15,268 --> 00:20:18,563
আর একই সাথে
আমার বদলা নেয়াও হয়ে যাবে।
173
00:20:21,566 --> 00:20:23,902
- তুমি উভয় ক্ষেত্রেই ব্যর্থ হবে।
- তা দেখা যাবে ক্ষণ।
174
00:20:38,625 --> 00:20:40,377
যতই চেষ্টা করো না কেন,
175
00:20:40,460 --> 00:20:43,213
আমায় স্পর্শ করার
আগেই ভষ্ম হয়ে যাবে।
176
00:20:43,797 --> 00:20:46,299
তবুও, তোমায় কিছু বলতে চাই।
177
00:20:48,051 --> 00:20:50,595
কী বলো? শুনতে চাও?
178
00:20:50,679 --> 00:20:51,805
বলো দেখি?
179
00:21:20,792 --> 00:21:23,586
আমার সাথে লড়ে হয়তো
ঈশ্বরের ইচ্ছা পূরণ করছো।
180
00:21:24,295 --> 00:21:28,967
কিন্তু যে ঈশ্বরে তুমি আস্থা রাখো,
সে তোমার চমৎকার মস্তিষ্কের পরোয়া করে না।
181
00:21:37,183 --> 00:21:39,185
যখন তোমার অঙ্গ-প্রত্যঙ্গ
বের করে নেয়া হয়,
182
00:21:40,770 --> 00:21:43,523
যখন তোমার ভাই লালসার
দানবে পরিণত হয়েছিল,
183
00:21:45,150 --> 00:21:46,151
আর যখন তুমি...
184
00:21:48,445 --> 00:21:50,196
নিজের লালসার দানব
ভাইকে মেরে ফেললে,
185
00:21:53,074 --> 00:21:54,868
তখন তোমার ঈশ্বর কোথায় ছিল?
186
00:21:58,163 --> 00:21:59,831
ভাই রে, তোমার আজেবাজে
বকা বন্ধই হয় না।
187
00:22:02,917 --> 00:22:04,544
অবশ্যই, তোমার
প্রজাতির বৈশিষ্ট্য এটাই।
188
00:22:06,212 --> 00:22:08,590
নিশ্চিতভাবেই বেশি বকরবকর
করাই রাক্ষসদের বিশেষত্ব।
189
00:22:12,302 --> 00:22:13,303
যথেষ্ট বকে ফেলেছো।
190
00:22:31,279 --> 00:22:33,323
যেমনটা দেখতেই পাচ্ছো,
আমি ভানের মতো নই।
191
00:22:46,002 --> 00:22:47,170
ইউম-জি...
192
00:22:49,255 --> 00:22:50,256
দাদীমা…
193
00:22:52,884 --> 00:22:53,927
ইউম-জি...
194
00:22:54,010 --> 00:22:57,931
এখানে কী করছো? চলে যাও।
195
00:23:01,267 --> 00:23:02,477
আবারো চেষ্টা করা যাক?
196
00:23:04,354 --> 00:23:05,355
থামো।
197
00:23:06,314 --> 00:23:08,024
আমাকে মেরে ফেলো।
198
00:23:15,073 --> 00:23:16,074
দাদীমা!
199
00:23:17,992 --> 00:23:18,993
আঙ্কেল।
200
00:23:20,870 --> 00:23:21,871
থামো।
201
00:23:21,955 --> 00:23:23,289
আমার তো পুরো
চোখ ভিজিয়ে দিচ্ছো।
202
00:23:23,790 --> 00:23:26,000
তোমাদের কি আসলেই
রক্তের সম্পর্ক আছে নাকি?
203
00:23:46,646 --> 00:23:47,856
থামো।
204
00:23:50,441 --> 00:23:53,111
বলছি সব। থামো।
205
00:24:06,875 --> 00:24:08,543
দোষটা আমারই...
206
00:24:09,294 --> 00:24:12,755
যে তোমার একাকীত্ব আর
ক্ষোভকে আমি নজরান্দাজ করেছি।
207
00:24:13,590 --> 00:24:16,259
সেই ক্ষোভ আমার ওপর ঝাড়ো।
208
00:24:17,135 --> 00:24:18,136
চুপ করুন।
209
00:24:18,219 --> 00:24:23,725
নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়ে নিজের
খারাপ কর্মের হিসেব আর বাড়িও না।
210
00:24:24,350 --> 00:24:25,894
একদিন, শেষ পর্যন্ত,
211
00:24:25,977 --> 00:24:30,815
বুঝবে যে, তোমার ঘৃণা মূল্যহীন ছিল।
212
00:24:50,835 --> 00:24:52,629
এটাই তো চাই।
213
00:29:07,216 --> 00:29:08,384
ব্যেক-জু।
214
00:29:09,927 --> 00:29:11,929
আপনাকে ধন্যবাদ দিতে চাই।
215
00:29:12,847 --> 00:29:15,057
কিন্তু, প্রকৃতির নিয়মের
উল্লেখ করেছিলেন না?
216
00:29:17,560 --> 00:29:18,769
এবার আপনার পালা।
217
00:29:19,854 --> 00:29:22,273
আপনি দেখেও না দেখার ভান করেছিলেন।
218
00:29:22,940 --> 00:29:24,567
এবার শাস্তি পাওয়ার পালা আপনার।
219
00:29:37,246 --> 00:29:38,498
দাদীমা!
220
00:30:00,561 --> 00:30:01,562
চলো।
221
00:30:03,898 --> 00:30:04,941
ভান।
222
00:30:15,701 --> 00:30:17,078
এটা কী...
223
00:30:17,161 --> 00:30:18,496
এটা আগে সরাও।
224
00:30:18,579 --> 00:30:20,873
শুনতে পাচ্ছো না?
এখনই সরাও এটা!
225
00:30:21,249 --> 00:30:25,586
তুমি সাথে থাকলে, আমি
গুংতানের সাথে লড়তে পারবো না।
226
00:30:27,380 --> 00:30:30,007
ভান, প্লিজ এটা সরাও। হাহ?
227
00:30:31,759 --> 00:30:33,010
ভান।
228
00:30:33,094 --> 00:30:34,095
ভান!
229
00:30:34,512 --> 00:30:37,098
এটা সরাও, প্লিজ। ভান!
230
00:31:14,343 --> 00:31:15,344
ইয়োহান।
231
00:31:18,222 --> 00:31:20,850
- মি-হো কোথায়?
- ও ঠিক আছে।
232
00:31:21,601 --> 00:31:22,727
ভালো।
233
00:31:29,525 --> 00:31:33,988
আর দেরি না করে জলদি মিস
গিউম ব্যেক-জু'র কাছে যাও...
234
00:31:50,004 --> 00:31:51,005
আমি এখনই ফিরে আসবো।
235
00:31:51,964 --> 00:31:52,965
এখানেই থাকো।
236
00:32:13,235 --> 00:32:14,236
দাদীমা।
237
00:32:27,291 --> 00:32:29,168
এখন কেন এলেন?
238
00:32:30,878 --> 00:32:31,879
দাদীমা...
239
00:32:33,047 --> 00:32:34,048
দাদীমা…
240
00:32:38,427 --> 00:32:39,428
দাদীমা।
241
00:32:40,971 --> 00:32:44,767
এখানে কেন এলে?
242
00:32:45,685 --> 00:32:47,061
তোমার তো...
243
00:32:49,063 --> 00:32:53,984
ওকে রক্ষা করতে হবে।
244
00:32:54,735 --> 00:32:57,905
চিন্তা করো না।
ওন মি-হো একদম নিরাপদ আছে।
245
00:32:58,739 --> 00:33:03,494
অতীতে তোমাদের কষ্টের
দিকে নজরান্দাজ করার...
246
00:33:03,577 --> 00:33:07,331
শাস্তি এখন পাচ্ছি।
247
00:33:07,832 --> 00:33:09,542
এমন বলো না।
248
00:33:10,835 --> 00:33:16,507
তোমার আর এই মেয়েটার
জন্য চিন্তা হচ্ছে।
249
00:33:19,093 --> 00:33:22,722
তোকে একলা করে রেখে
যেতে খারাপ লাগছে রে।
250
00:33:23,222 --> 00:33:24,265
দাদীমা।
251
00:33:26,892 --> 00:33:29,478
চিন্তা করো না।
সব ঠিক হয়ে যাবে, দাদীমা।
252
00:33:32,648 --> 00:33:33,858
দাদীমা…
253
00:33:55,921 --> 00:33:59,717
- না, দাদীমা!
- দাদীমা।
254
00:34:00,301 --> 00:34:02,136
না!
255
00:34:02,219 --> 00:34:03,596
- দাদীমা।
- না!
256
00:34:07,183 --> 00:34:09,727
মশকরা না করে এখনই চোখ খোলো।
257
00:34:09,977 --> 00:34:12,605
- দাদীমা!
- আমায় এভাবে ছেড়ে চলে যেতে পারো না।
258
00:34:12,688 --> 00:34:13,689
দাদীমা!
259
00:34:14,690 --> 00:34:16,275
- না!
- দাদীমা।
260
00:34:17,276 --> 00:34:20,279
- না, দাদীমা!
- দাদীমা?
261
00:34:20,362 --> 00:34:22,740
দাদীমা!
262
00:34:24,116 --> 00:34:27,328
- না!
- দাদীমা?
263
00:34:36,420 --> 00:34:38,506
দাদীমা!
264
00:36:08,220 --> 00:36:09,221
ভান।
265
00:36:11,682 --> 00:36:12,683
দাদীমা।
266
00:36:14,476 --> 00:36:15,477
দাদীমা।
267
00:36:26,822 --> 00:36:27,823
ভান।
268
00:36:29,992 --> 00:36:31,702
তোমায় কিছু বলার আছে।
269
00:36:32,828 --> 00:36:36,832
সম্ভবত, এখন শুধুমাত্র
তুমিই ওকে সাহায্য করতে পারবে।
270
00:36:38,584 --> 00:36:41,253
ও ওনজং না হয়ে ওঠার...
271
00:36:44,089 --> 00:36:47,259
আর ওর শক্তি এখনো
জাগ্রত না হওয়ার কারণ হচ্ছে...
272
00:37:30,177 --> 00:37:31,178
তোমার মধ্যে,
273
00:37:33,597 --> 00:37:35,724
ম্যাজিক মার্বেল নামক
একটা মার্বেল আছে।
274
00:37:40,187 --> 00:37:44,274
তোমায় বলেছিলাম যে, তোমাকে অন্তর
থেকে দীপ্তিময় হয়ে উঠতে হবে।
275
00:37:47,277 --> 00:37:49,405
তোমার অন্তরেই বিশেষত্ব রয়েছে।
276
00:37:50,823 --> 00:37:52,449
ম্যাজিক মার্বেল।
277
00:37:54,702 --> 00:37:57,037
হ্যাঁ, মনে আছে।
ম্যাজিক মার্বেল।
278
00:37:58,872 --> 00:38:00,582
মিস গিউম ব্যেক-জু আমায় বলেছিল।
279
00:38:02,584 --> 00:38:06,964
বেষ্টনী বানানোর শক্তি
সেই মার্বেলের মধ্যে আছে।
280
00:38:12,928 --> 00:38:15,639
- কিন্তু, আমি এখনো--
- হ্যাঁ।
281
00:38:15,723 --> 00:38:18,684
তোমার শক্তি এখনো
সম্পূর্ণ জাগ্রত হয়ে ওঠেনি।
282
00:38:20,561 --> 00:38:22,479
কারণ মার্বেলটা সম্পূর্ণ নয়।
283
00:38:22,855 --> 00:38:25,065
সম্পূর্ণ নয় মানে?
284
00:38:25,149 --> 00:38:29,028
মার্বেলের একটা টুকরো
তোমার শরীরে প্রবেশ করেছিল।
285
00:38:43,292 --> 00:38:47,796
ধূলিকণার চেয়েও ছোট্ট একটা
ফাটল থেকে সবকিছু শুরু হয়।
286
00:38:49,465 --> 00:38:52,885
মি-হো নয়,
287
00:38:53,218 --> 00:38:56,513
বরং ওর মধ্যে থাকা
ম্যাজিক মার্বেলটা...
288
00:38:58,724 --> 00:39:00,934
সম্পূর্ণ নয়।
289
00:39:01,435 --> 00:39:07,232
এজন্যই ভান যত তোমার নিকটে থাকে,
ততই দুর্বল হয়ে পড়ে।
290
00:39:08,942 --> 00:39:11,028
ওর স্পর্শেই...
291
00:39:11,737 --> 00:39:15,449
তোমাদের মধ্যে থাকা ম্যাজিক
মার্বেলের শক্তি সম্পূর্ণ হতে পারবে।
292
00:39:17,785 --> 00:39:22,081
মানুষ হিসেবে যেটা ও হারিয়েছিল,
সেটা ও ফিরে পেয়েছে।
293
00:39:25,959 --> 00:39:27,086
কী হারিয়েছিল?
294
00:39:29,129 --> 00:39:30,130
ওর হৃদয়।
295
00:39:32,758 --> 00:39:34,676
এমনকি তোমার প্রতি ওর ভালোবাসাও।
296
00:39:40,015 --> 00:39:41,016
তো?
297
00:39:43,602 --> 00:39:45,187
আমার করণীয় কী?
298
00:39:45,270 --> 00:39:46,271
ভান।
299
00:39:47,106 --> 00:39:49,775
কারণটা তোমার জানাই আছে।
আমার করণীয় সম্বন্ধেও নিশ্চয় জানো।
300
00:39:50,317 --> 00:39:52,319
তোমায় একটা সিদ্ধান্ত নিতে হবে।
301
00:39:52,694 --> 00:39:57,449
যদি তোমার মধ্যে উপস্থিত ম্যাজিক
মার্বেলের টুকরোটা ওকে দিয়ে দাও,
302
00:39:59,743 --> 00:40:00,786
তুমি...
303
00:40:05,249 --> 00:40:06,750
আর মানুষ থাকবে না।
304
00:40:07,292 --> 00:40:08,335
হ্যাঁ।
305
00:40:10,045 --> 00:40:12,965
যেভাবে বাঁধের জল একবারেই
দ্রুত বেগে বেরিয়ে আসে,
306
00:40:13,632 --> 00:40:16,635
সেভাবে লালসার দানবের শক্তিও
একবারেই বেরিয়ে আসবে।
307
00:40:16,927 --> 00:40:20,973
ফিরতে আর পারবে না, আর কোনোকিছুই
তাদের প্রতিহত করতে পারবে না।
308
00:40:24,852 --> 00:40:29,648
কিন্তু এমনটা করলে
ওন মি-হো বেঁচে যাবে তো?
309
00:40:32,776 --> 00:40:36,029
যদি আমি টুকরোটা গ্রহণ না করি?
310
00:40:36,947 --> 00:40:39,241
যদি নিজেই বেষ্টনী
বানানোর চেষ্টা করি,
311
00:40:40,701 --> 00:40:41,910
তখন কী হবে?
312
00:40:42,870 --> 00:40:45,330
ম্যাজিক মার্বেল ফাটলটা
পূরণ করার চেষ্টা করবে।
313
00:40:48,167 --> 00:40:49,918
তাতে তোমার আত্মাকে
পুড়িয়ে ফেলার মূল্য চুকিয়ে হলেও।
314
00:40:50,627 --> 00:40:53,380
তুমি নিজের জীবন খুইয়ে বসবে।
315
00:40:55,757 --> 00:40:57,509
তো, তুমি বলছো যে...
316
00:41:04,725 --> 00:41:05,851
এটা করা সম্ভব।
317
00:41:06,643 --> 00:41:07,895
আমার একার পক্ষেও।
318
00:41:09,438 --> 00:41:10,647
আমি পারবো।
319
00:41:12,107 --> 00:41:16,236
আমি ভানের মার্বেলের টুকরো
ছাড়াই বেষ্টনী বানাতে পারবো।
320
00:41:16,320 --> 00:41:20,324
মানে, কেবল এভাবেই ভান
মানুষের মতো করে বাঁচতে পারবে।
321
00:41:21,700 --> 00:41:23,952
ও বেষ্টনীতে আটকা পড়বে না।
322
00:41:26,455 --> 00:41:27,956
কিন্তু তুমি...
323
00:41:28,332 --> 00:41:29,416
যদি এটা সম্ভব হয়,
324
00:41:31,710 --> 00:41:32,753
তাতেই চলবে।
325
00:41:36,340 --> 00:41:37,382
আমি শুধু এটুকুই চাই।
326
00:41:49,519 --> 00:41:50,520
দাদীমা।
327
00:41:57,653 --> 00:42:01,657
সমস্ত ভার তোমার ওপর
চাপিয়ে দিয়ে চলে যাচ্ছি।
328
00:42:03,450 --> 00:42:04,785
মুখ গোমড়া করে কেন আছো?
329
00:42:05,535 --> 00:42:08,288
ভাবছো তোমার ওপর এতসব দায়িত্ব
চাপিয়ে দিয়ে চলে যাওয়া ঠিক হচ্ছে না?
330
00:42:09,414 --> 00:42:11,792
আসলেই অনেকটা সময় পেরিয়ে গেছে।
331
00:42:12,251 --> 00:42:15,003
যদি একলা এই দুঃসহ
বছরগুলো কাটাতে হতো,
332
00:42:15,420 --> 00:42:19,508
তাহলে আমার হৃদয়
ভারী ও দুঃখী হয়ে পড়তো।
333
00:42:19,591 --> 00:42:21,593
কিন্তু তুমি আর ইউম-জি থাকায়,
334
00:42:21,677 --> 00:42:26,765
আমার বেশিরভাগ সময়টাই আনন্দে কেটেছে।
335
00:42:28,850 --> 00:42:31,770
আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
336
00:42:34,731 --> 00:42:38,110
ধন্যবাদ, ভান।
337
00:42:40,404 --> 00:42:41,697
সবকিছুর জন্য ধন্যবাদ।
338
00:42:43,448 --> 00:42:45,242
যাও, বিশ্রাম করো।
আমিও শীঘ্রই তোমার সাথে মিলিত হবো।
339
00:43:08,598 --> 00:43:09,725
দাদীমা।
340
00:43:11,601 --> 00:43:12,686
কী ব্যাপার?
341
00:43:13,687 --> 00:43:14,771
মি. গিউম ব্যেক-জু?
342
00:43:16,690 --> 00:43:18,525
আমাদের হাতে আসলেই
বেশি সময় নেই।
343
00:43:22,070 --> 00:43:25,824
তোমায় কঠিন সিদ্ধান্ত নিতে
বাধ্য করার জন্য ক্ষমা করে দিও।
344
00:44:09,910 --> 00:44:11,203
ওন মি-হো।
345
00:44:13,538 --> 00:44:14,706
শেষমেশ...
346
00:44:44,820 --> 00:44:45,862
আমায় মেরে ফেলুন।
347
00:44:48,323 --> 00:44:52,035
দাদীমা'র সাথে যা যা করেছি,
সব তো জানেনই।
348
00:44:54,371 --> 00:44:56,081
তাই প্লিজ আমায় মেরে ফেলুন।
349
00:45:08,427 --> 00:45:10,554
যা করেছো তার শাস্তি তুমি পাবে।
350
00:45:11,930 --> 00:45:14,766
যেটা করেছো শুধুমাত্র সেটারই শাস্তি।
351
00:45:17,436 --> 00:45:18,854
দাদীমা স্বেচ্ছায়...
352
00:45:20,147 --> 00:45:21,857
মৃত্যুবরণ করেছে,
353
00:45:24,276 --> 00:45:26,153
আর সেটারও একটা মূল্য ছিল।
354
00:45:29,197 --> 00:45:30,323
ভান...
355
00:45:32,784 --> 00:45:37,456
তাই, যেভাবে দাদীমা'র সাথে থাকতে
সেভাবেই জীবনটাকে অতিবাহিত করো...
356
00:45:38,206 --> 00:45:40,500
আর ঠিক সেভাবেই করো,
যে জীবনটা সে তোমায় দিতে চেয়েছিল।
357
00:45:46,047 --> 00:45:47,090
সেভাবেই বাঁচো।
358
00:45:53,263 --> 00:45:55,348
এখন তোমায় এই মূল্যই চোকাতে হবে।
359
00:46:00,061 --> 00:46:01,104
ভান!
360
00:46:01,646 --> 00:46:04,941
মরবেন না!
আপনাকে বেঁচে ফিরতে হবে!
361
00:46:06,193 --> 00:46:07,277
বুঝেছেন?
362
00:46:07,736 --> 00:46:08,945
কী বললাম শুনলেন তো, ভান?
363
00:46:15,827 --> 00:46:17,412
যেন পুরো দুনিয়াটাই থমকে গিয়েছিল।
364
00:46:18,788 --> 00:46:21,249
যেন সময়, শব্দ...
365
00:46:21,958 --> 00:46:23,627
সবকিছুরই চিহ্ন মিটে গিয়েছিল।
366
00:46:26,588 --> 00:46:29,674
আমি জানতাম আমার জীবনটা,
যা সেখানে কখনোই শেষ হতো না,
367
00:46:30,634 --> 00:46:32,636
তা শেষ হওয়ার দ্বারপ্রান্তে ছিল।
368
00:46:35,597 --> 00:46:38,266
আমাকে ওর কাছে যেতে হবে।
369
00:46:39,266 --> 00:46:57,976
অনুবাদ ও সম্পাদনায়
আকাশ বসাক
370
00:46:58,976 --> 00:48:45,976
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।