1 00:00:13,000 --> 00:00:22,292 :.:.: Love ❤️, Death ☠️ & Robots 🤖 :.:.: Season 03 Episode 06 অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 2 00:00:24,667 --> 00:00:32,792 🦑 SWARM 🦑 অনুবাদক: নূরুল্লাহ মাশহুর 3 00:00:52,666 --> 00:00:54,958 যাত্রাপথের বাকিটা সময়ে 4 00:00:55,041 --> 00:00:56,958 আপনার সাথে কথোপকথন মিস করব, ড. আফ্রিয়েল। 5 00:00:57,458 --> 00:00:58,875 আর আমি তোমার। 6 00:00:58,958 --> 00:01:03,000 আমাদের এই তথ্য বিনিময় আমার কাছে অত্যন্ত মূল্যবান। 7 00:01:03,083 --> 00:01:05,541 মানব জাতির সাথে 8 00:01:05,625 --> 00:01:07,458 কাজ করাটা আমরা উপভোগ করি। 9 00:01:07,541 --> 00:01:09,291 তরুণ, আগ্রহী, নমনীয়। 10 00:01:09,375 --> 00:01:12,708 কিন্তু সোয়ার্ম নিয়ে গবেষণার লাভটা আমরা বুঝলাম না। 11 00:01:12,791 --> 00:01:16,250 ওরা তেমন সুসংবদ্ধ প্রাণীও না। 12 00:01:16,333 --> 00:01:20,125 হুম। বেশ, আমরা মানুষরা যেখানে যা পাই শেখার চেষ্টা করি। 13 00:01:21,333 --> 00:01:22,583 ড. আফ্রিয়েল। 14 00:01:26,000 --> 00:01:31,708 আমাদের ট্রানজিট চুক্তি অনুসারে, আমরা ৬০০ দিন পর ফিরে আসব। 15 00:02:17,500 --> 00:02:19,000 ড. আফ্রিয়েল। 16 00:02:20,250 --> 00:02:21,250 স্বাগত। 17 00:02:21,708 --> 00:02:24,750 ড. মিরনি। সাক্ষাৎ পেয়ে ভালো লাগল। 18 00:02:25,833 --> 00:02:27,166 আর আমার তোমার। 19 00:02:27,250 --> 00:02:29,208 আরেকটা মানব চেহারা দেখে ভালো লাগছে। 20 00:02:29,708 --> 00:02:32,166 আর প্লিজ, আমাকে গ্যালিনা বলে ডেকো। 21 00:02:33,166 --> 00:02:35,375 - কী? - ভয় পেয়ো না। 22 00:02:36,083 --> 00:02:38,291 এটা তোমার ফেরোমন রাণির কাছে পৌঁছে দিবে। 23 00:02:40,166 --> 00:02:43,041 অন্যথায়, তোমাকে আক্রমণকারী বিবেচনা করে মেরে ফেলা হতে পারে। 24 00:02:45,583 --> 00:02:49,125 সোয়ার্ম নিয়ে তোমার গবেষণা আমি অত্যন্ত আগ্রহের সাথে পড়েছি, ডক্টর। 25 00:02:49,208 --> 00:02:52,250 কিন্তু আমার ধারণা ছিল না যে তুমি ওদের সাথে যোগাযোগ করতে শিখে গেছ। 26 00:02:52,333 --> 00:02:54,041 ঠিক তা না। 27 00:02:55,125 --> 00:02:57,916 ভাষা ব্যবহার করে এমন কোনো সোয়ার্ম এর প্রজাতি আমি খুঁজে পাইনি, 28 00:02:58,000 --> 00:03:00,458 তবে বেশ কিছু মিথোজীবী প্রজাতি এখনও ব্যবহার করে। 29 00:03:00,958 --> 00:03:03,708 এদেরকে আমি নাম দিয়েছি স্প্রিংটেইলস। 30 00:03:03,791 --> 00:03:06,125 আমার ধারণা এরা একসময়ে মহাকাশচারী জাতি ছিল 31 00:03:06,208 --> 00:03:09,500 যারা সোয়ার্ম আবিষ্কার করেছিল আর এর দ্বারা শোষিত হয়েছিল। 32 00:03:10,000 --> 00:03:12,625 তবে এখন ওরা আদিম পরজীবীর তুলনায় কিছুটা বেশি। 33 00:03:18,458 --> 00:03:21,375 এখন পর্যন্ত, আমি ১৫টি অনন্য মিথোজীবী এলিয়েন শনাক্ত করেছি 34 00:03:21,458 --> 00:03:25,208 যারা সোয়ার্মের শত শত স্থানীয় প্রজাতির মাঝে বাস করছে। 35 00:03:30,791 --> 00:03:34,916 হাইভের প্রধান খাদ্যের উৎস পুষ্টিসমৃদ্ধ নানা জাতের ছত্রাক। 36 00:03:35,833 --> 00:03:38,958 আমাদের মৌলিক প্রাণরাসায়নিক ভিত্তি যেহেতু একরকম, এটা পুরোপুরি খাওয়ার যোগ্য। 37 00:03:48,125 --> 00:03:51,750 খাদ্য চাওয়ার জন্য আমি এক ধরণের রিফ্লেক্স ট্যাপিং প্যাটার্ন শিখেছি। 38 00:03:53,375 --> 00:03:55,375 কর্মীদের পাকস্থলীতে গাঁজনের ফলে... 39 00:03:57,291 --> 00:03:58,666 ...এর পুষ্টিমান বৃদ্ধি পায়। 40 00:03:59,833 --> 00:04:01,250 স্বাদও বেড়ে যায়। 41 00:04:05,750 --> 00:04:07,875 হুম। এটা অসাধারণ। 42 00:04:12,000 --> 00:04:13,041 টানেলার। 43 00:04:14,958 --> 00:04:16,875 এটা আমাদেরকে নেস্ট এর আরও গভীরে নিয়ে যেতে পারবে। 44 00:04:42,416 --> 00:04:43,416 রাণি। 45 00:04:45,291 --> 00:04:46,750 নেস্ট এর মূলকেন্দ্র। 46 00:04:50,416 --> 00:04:52,625 যে জাতের কর্মীই দরকার হোক না কেন, 47 00:04:53,291 --> 00:04:54,875 সে তা সৃষ্টি করতে পারে। 48 00:04:55,625 --> 00:04:59,625 পুরো নেস্টটা জেনেটিক অটোমেশনের এক বিস্ময়। 49 00:05:01,458 --> 00:05:04,416 এটা সত্যিই অসাধারণ। 50 00:05:08,500 --> 00:05:11,000 যোদ্ধা প্রজাতি। দারুণ সাংঘাতিক। 51 00:05:14,541 --> 00:05:17,541 কেবল যদি রাণি বা তার ডিমের কোনো ক্ষতি করতে চাও। 52 00:05:24,458 --> 00:05:28,333 ড. আফ্রিয়েল, এবার তোমার আমাকে বলা উচিত ঠিক কী কারণে তুমি এখানে। 53 00:05:29,916 --> 00:05:31,166 যেমনটা তুমি আবিষ্কার করেছ, 54 00:05:31,250 --> 00:05:34,000 সোয়ার্ম একটা প্রায় নিখুঁত জৈব ব্যবস্থা। 55 00:05:35,041 --> 00:05:39,875 এরকম একটা সম্পদের সাহায্যে, আমরা মানব সম্প্রদায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব। 56 00:05:40,375 --> 00:05:42,291 আমাদেরকে এর ক্ষমতা আহরণ করতে হবে। 57 00:05:42,791 --> 00:05:44,708 মানে, শোষণ করতে হবে বোঝাচ্ছ। 58 00:05:46,291 --> 00:05:48,458 যদি শৃঙ্খলাই চাও, 59 00:05:49,375 --> 00:05:50,916 তোমার চারপাশে তাকাও। 60 00:05:51,000 --> 00:05:54,958 এটা সবসময় উষ্ণ, এর ঘ্রাণ সুন্দর, আর প্রচুর খাদ্যও রয়েছে এখানে। 61 00:05:55,458 --> 00:06:00,500 এই নেস্ট কয়েক কোটি বছর যাবত এখানে রয়েছে। 62 00:06:01,250 --> 00:06:03,916 কেবল হাজার বছর পরেই মানবজাতিকে কে মনে রাখবে? 63 00:06:05,333 --> 00:06:08,000 আমার জাতির বিজয় দেখার জন্য যদিও আমি বেঁচে থাকব না, 64 00:06:08,083 --> 00:06:10,541 তবে সেই দিনের সম্ভাবনা দেখতে পাচ্ছি এটাই আমার জন্য যথেষ্ট। 65 00:06:11,958 --> 00:06:13,083 ঔদ্ধত্য। 66 00:06:18,875 --> 00:06:21,708 এই প্রাণীগুলো আজন্ম নিষ্পাপ, ডক্টর। 67 00:06:21,791 --> 00:06:25,500 এরা কখনোই কয়েক আলোকবর্ষ দূরের কোনো ক্ষমতার দ্বন্দ্বের ঘুঁটি হবে না। 68 00:06:26,625 --> 00:06:29,958 কিন্তু আমাদের শুধু একটা ডিম থেকে জেনেটিক ইনফরমেশন দরকার। 69 00:06:30,041 --> 00:06:32,125 সেটার সাহায্যে, আমরা নিজেদের রাণি তৈরি করতে পারব। 70 00:06:32,625 --> 00:06:35,166 তার বংশধররা নতুন একটা নেস্ট তৈরি করবে। 71 00:06:35,250 --> 00:06:36,416 ওদের নিয়ন্ত্রণের জন্য নেস্টের ফেরোমন ছাড়া 72 00:06:36,500 --> 00:06:39,000 ওরা অকার্যকর হয়ে পড়বে। 73 00:06:39,083 --> 00:06:41,125 উম্ম। কৃত্রিম শিরা। 74 00:06:41,208 --> 00:06:43,333 এটা ইনভেস্টর কোয়ারেন্টিনকে এড়িয়ে গেছে। 75 00:06:43,416 --> 00:06:47,041 এর ভেতরে আছে তোমার স্যাম্পলের ওপর ভিত্তি করে 76 00:06:47,125 --> 00:06:48,583 আমাদের তৈরিকৃত কিছু সোয়ার্ম ফেরোমন। 77 00:06:49,125 --> 00:06:52,416 যদি এগুলো কাজ করে, আমরা লাখ লাখ কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারব। 78 00:06:52,500 --> 00:06:53,708 যোদ্ধা বাহিনী। 79 00:06:53,791 --> 00:06:57,000 - তোমরা একটা দাস জাতি তৈরির পরিকল্পনা করছো। - আমরা... 80 00:06:57,666 --> 00:07:00,541 তুমি নিজেই বলেছ, ওরা বুদ্ধিবৃত্তিহীন। 81 00:07:00,625 --> 00:07:02,416 ওরা জৈব মেশিন। 82 00:07:02,500 --> 00:07:07,000 এমন তো না যে ওরা আকাশের তারার দিকে তাকিয়ে নিজেদের মুক্তির জন্য হা-হুতাশ করবে। 83 00:07:09,791 --> 00:07:10,875 এটা সত্য। 84 00:07:12,166 --> 00:07:15,375 ওরা আমাদের জন্য কাজ করুক বা সোয়ার্মের জন্য তাতে ওদের কিছু আসে যায় না। 85 00:07:16,041 --> 00:07:19,250 আর এটাই এই আইডিয়ার সৌন্দর্য, ডক্টর। 86 00:07:24,875 --> 00:07:28,416 নেস্ট এর কোনো ক্ষতি যদি না হয়... 87 00:07:30,541 --> 00:07:31,541 আমি তোমাকে সাহায্য করব। 88 00:07:39,791 --> 00:07:41,916 সংশ্লেষিত ফেরোমনগুলোর ওপর 89 00:07:42,000 --> 00:07:43,666 পর্যায়ক্রমিক কতগুলো পরীক্ষা চালাতে হবে। 90 00:07:44,958 --> 00:07:48,291 প্রথম পাত্রে আছে খুব সাধারণ কিছু ফেরোমনাল নির্দেশ। 91 00:07:49,166 --> 00:07:50,958 সহজ একটা একত্রিত হওয়ার সংবেদন। 92 00:07:52,916 --> 00:07:54,625 কিন্তু সবচেয়ে কার্যকর উপায়ে কাজ করতে হলে, 93 00:07:54,708 --> 00:07:57,666 ফেরোমনগুলোকে একটা রাসায়নিক প্রোগ্রামের সাথে যুক্ত করতে হবে। 94 00:07:58,166 --> 00:07:59,833 একত্রিত হও, তারপর খোঁড়ো। 95 00:08:00,333 --> 00:08:02,625 এখানে খাদ্য জন্মাও, তারপর আহরণ করো। 96 00:08:04,041 --> 00:08:07,666 অথবা একটা নিষিক্ত ডিম সরবরাহ করো। 97 00:08:38,375 --> 00:08:41,458 আমরা মানুষরা খুব বেশি আলাদা নই। 98 00:08:43,083 --> 00:08:46,125 আদিম এক রাসায়নিক জোয়ারে ভেসে চলা প্রাণী। 99 00:08:47,375 --> 00:08:51,250 জীবনের উষ্ণ প্রবাহে 100 00:08:52,166 --> 00:08:53,166 ডুবে থাকা। 101 00:09:03,208 --> 00:09:04,309 কী ব্যাপার? 102 00:09:04,333 --> 00:09:06,958 খাদ্য-দাতা ভালো না। খাবার দিচ্ছে না। 103 00:09:07,041 --> 00:09:08,541 আমাকে ওর কাছে নিয়ে চলো। 104 00:10:37,666 --> 00:10:40,250 আয় শালা, নির্বোধ মাদারচোদ! 105 00:11:14,208 --> 00:11:15,208 গ্যালিনা? 106 00:11:18,875 --> 00:11:21,083 আমার কোনো নাম নেই, 107 00:11:22,041 --> 00:11:24,125 তবে তুমি আমাকে ডাকতে পারো... 108 00:11:25,375 --> 00:11:26,416 ...সোয়ার্ম বলে। 109 00:11:34,833 --> 00:11:36,625 আমি এর অন্যতম এক প্রজাতি। 110 00:11:37,500 --> 00:11:39,791 আমার বিশেষত্ব বুদ্ধিমত্তা। 111 00:11:39,875 --> 00:11:42,125 আমরা... আমরা তোমার কোনো ক্ষতি করব না। 112 00:11:42,666 --> 00:11:44,416 আমরা শুধু জ্ঞান আহরণ করতে চাই আর... 113 00:11:44,500 --> 00:11:47,250 তুমি আমাদের জন্মাতে চাও। 114 00:11:47,916 --> 00:11:49,208 আমাদের ব্যবহার করতে চাও। 115 00:11:50,041 --> 00:11:52,333 কিন্তু তোমার অসভ্য গবেষণা 116 00:11:52,916 --> 00:11:55,583 কিছু নির্দিষ্ট জেনেটিক প্রটোকলকে ট্রিগার করেছে, 117 00:11:55,666 --> 00:11:58,333 আর আমার জন্ম হয়েছে। 118 00:12:00,458 --> 00:12:02,666 আমার বয়স মাত্র কয়েক সপ্তাহ, 119 00:12:02,750 --> 00:12:06,666 কিন্তু আমার মধ্যে কোটি কোটি বছরের প্রজাতিগত স্মৃতি রয়েছে। 120 00:12:06,750 --> 00:12:10,125 তুমি স্পষ্টতই একজন বুদ্ধিমান সত্ত্বা। 121 00:12:10,208 --> 00:12:12,000 আমরা অবশ্যই কোনো উপায়... 122 00:12:12,083 --> 00:12:14,583 প্লিজ, ডক্টর, আমি স্রেফ একটা হাতিয়ার। 123 00:12:15,875 --> 00:12:21,375 যাকে সোয়ার্ম তোমার মতো হুমকিদের মোকাবেলায় বহুবার ব্যবহার করেছে। 124 00:12:22,291 --> 00:12:25,291 তার স্মৃতির মাধ্যমে, আমি তোমার প্রজাতিকে বুঝতে পারছি। 125 00:12:25,791 --> 00:12:27,791 বিশেষত হিংস্র এক জাতি। 126 00:12:27,875 --> 00:12:29,958 আমার ধারণা ওরা এখানে পৌঁছে যেতে পারে, 127 00:12:30,041 --> 00:12:33,333 আমাদের সাথে প্রতিযোগিতা করতে পারে কয়েক শতাব্দীর মধ্যে। 128 00:12:34,083 --> 00:12:36,083 হুম। সেটা আরও শীঘ্রই হবে। 129 00:12:36,166 --> 00:12:37,375 হয়তো। 130 00:12:38,250 --> 00:12:41,333 কিন্তু সোয়ার্ম যে সময়ের কাঁটায় চলে, 131 00:12:41,416 --> 00:12:43,625 তাতে তোমার প্রজাতি শীঘ্রই নিশ্চিহ্ন হয়ে যাবে। 132 00:12:45,000 --> 00:12:47,958 যদি... যদি তুমি আমাদের ধ্বংস করতে চাও, আমরা... 133 00:12:49,708 --> 00:12:52,625 খুব সম্ভবত, তোমরা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলবে। 134 00:12:53,541 --> 00:12:55,625 বু...বুদ্ধিমত্তা... 135 00:12:56,625 --> 00:12:58,791 ...বেঁচে থাকার কোনো বৈশিষ্ট্য না। 136 00:13:01,708 --> 00:13:06,166 তোমার বমি ভক্ষণকারী প্রাণীটাকেই বিবেচনা করো। 137 00:13:07,000 --> 00:13:08,666 ২০ লক্ষ বছর আগে, 138 00:13:09,250 --> 00:13:12,583 এর পূর্বপুরুষদের ভয়ে পুরো গ্যালাক্সি কাঁপত। 139 00:13:13,375 --> 00:13:15,458 ওরা যখন সোয়ার্মে আক্রমণ করে, 140 00:13:15,541 --> 00:13:20,125 ওদের মোকাবেলা করার জন্য আমরা ওদের প্রজাতিরই আরও বুদ্ধিমান,আরও শক্তিশালী জাত উৎপাদন করি। 141 00:13:21,333 --> 00:13:24,083 ওরা দুনিয়া বলতে কেবল এই নেস্টকেই চেনে, 142 00:13:24,166 --> 00:13:27,208 আর ওরা প্রবল সাহসিকতা আর বুদ্ধিমত্তার সাথে লড়াই করেছিল 143 00:13:27,708 --> 00:13:29,375 যেটা আমরা কখনও পারতাম না। 144 00:13:30,958 --> 00:13:32,625 এটা একটা দারুণ কৌশল। 145 00:13:33,375 --> 00:13:36,166 আর তোমরা দুজন পারফেক্ট প্রজননের জোড়া হবে। 146 00:13:37,458 --> 00:13:40,000 আমি কখনও আমার স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করব না। 147 00:13:40,083 --> 00:13:41,250 আমি আত্মহত্যা করব। 148 00:13:41,958 --> 00:13:47,083 সেক্ষেত্রে, আমি স্রেফ তোমাকে ক্লোন করে বাচ্চাগুলোকে নিজেই বড়ো করব। 149 00:13:47,750 --> 00:13:48,750 বিরক্তিকর। 150 00:13:50,416 --> 00:13:52,291 আর তাই আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। 151 00:13:53,083 --> 00:13:57,708 একটা বুদ্ধিমান জীব হিসেবে বেঁচে থাকো অথবা... 152 00:14:02,791 --> 00:14:05,375 ...সত্যিকারের ভয়ঙ্কর ঘটনা... 153 00:14:13,375 --> 00:14:14,375 তো, 154 00:14:15,625 --> 00:14:19,333 আমার প্রস্তাব গ্রহণ করছো, ডক্টর? 155 00:14:20,958 --> 00:14:25,666 তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি। 156 00:14:26,791 --> 00:14:28,875 আমরা পরজীবী হয়ে বাস করব না। 157 00:14:28,958 --> 00:14:31,291 মানবজাতি সবার চেয়ে আলাদা। 158 00:14:32,208 --> 00:14:34,541 অবশ্যই আলাদা। 159 00:14:38,625 --> 00:14:41,500 আমি আনন্দিত আমার তোমাকে শোষণ করে নিতে হবে না। 160 00:14:43,416 --> 00:14:44,625 তাতে তোমার সাথে এই কথোপকথন 161 00:14:45,500 --> 00:14:46,875 আমি মিস করতাম।