1
00:00:07,224 --> 00:00:32,909
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
2
00:00:35,661 --> 00:00:36,912
ওকে দাও বল!
3
00:00:38,497 --> 00:00:40,040
ব্যাক আপ ছেলেটাকে দুজনে গার্ড দাও!
4
00:00:47,130 --> 00:00:50,300
ছবির ভিতরে যে জগৎকে দেখো
সেটা অতীতকে চিত্রিত করে।
5
00:00:50,300 --> 00:00:54,429
যা তুমি পরিবর্তন করবে তা স্থান ও কালকে প্রভাবিত
করে ভবিষ্যতকে নতুন করে লিখতে পারে।
6
00:00:54,429 --> 00:00:57,307
- কিন্তু একটা ব্যতিক্রম আছে।
- কী ব্যতিক্রম?
7
00:00:57,307 --> 00:01:00,561
সময়ের ধারার কোনো একটা
স্থলে একটা গুরুত্বপুর্ণ বাঁক আছে।
8
00:01:00,561 --> 00:01:03,480
তুমি যদি ঘটনাস্রোতের বাঁক
ভুলবশত পরিবর্তন করেও ফেলো,
9
00:01:03,480 --> 00:01:07,067
কিন্তু, সেই সময়কালের মধ্যকার
ঘটা ঘটনার পরিণাম পরিবর্তন না হয়....
10
00:01:07,067 --> 00:01:10,904
তাহলে, ভবিষ্যত বদলে যাবে না।
11
00:01:24,168 --> 00:01:27,421
এটা আমার জীবনের সবচেয়ে
অবিস্মরণীয় দিন ছিলো।
12
00:01:27,421 --> 00:01:30,883
আমরা ম্যাচ হেরে যাই,
আমার প্রথম ভালোবাসাকে হারাই,
13
00:01:30,883 --> 00:01:33,510
এবং শেষে আমার মায়ের
সাথে বড়োসড়ো ঝগড়া হয়।
14
00:01:33,510 --> 00:01:36,430
একবার যদি পরিণামের
গুরুত্বপুর্ণ বাঁকটা বদলে যায়,
15
00:01:36,430 --> 00:01:39,933
তাহলে হয়তো এরপরের
সকল অতীত পুনরায় লেখা হবে।
16
00:01:45,734 --> 00:01:50,999
#04 告白
🌹 পর্ব ৪ - প্রেমের স্বীকারোক্তি 🌹
17
00:01:51,950 --> 00:01:54,396
⏳ খুব একটা সময় লাগলো না বুঝে উঠতে ⌛
18
00:01:54,396 --> 00:01:57,343
⏳ অবচেতন মনের ভিতরে কিছু একটা গেল বদলে ⌛
19
00:01:57,368 --> 00:01:58,719
⏳ তোমার চোখ ⌛
20
00:01:58,744 --> 00:02:01,064
⏳ তার থেকে নেই কোনো পালানোর পথ ⌛
21
00:02:01,089 --> 00:02:03,275
⏳ সময় আগের মতো আর যায় না বয়ে ⌛
22
00:02:03,300 --> 00:02:06,244
⏳ ক্যামেরার ফ্ল্যাশ আগেই যখন সবটা দেয় থামিয়ে ⌛
23
00:02:06,269 --> 00:02:07,338
⏳ তুমি বিনা ⌛
24
00:02:07,363 --> 00:02:09,760
⏳ জানি না পারবো কিনা এ পথে যেতে এগিয়ে ⌛
25
00:02:09,785 --> 00:02:12,197
⏳ কারণ আমি হারাতে চলেছি সজ্ঞান ⌛
26
00:02:12,222 --> 00:02:14,499
⏳ সময়ের কাঁটায় পিছিয়েছি যতক্ষণ ⌛
27
00:02:14,524 --> 00:02:16,632
⏳ অস্তিত্বের দেখেছি প্রত্যাবর্তন ⌛
28
00:02:16,657 --> 00:02:18,607
⏳ লুকিয়েছো কিছু বহু গোপনে ⌛
29
00:02:18,632 --> 00:02:21,154
⏳ তোমার মনে ⌛
30
00:02:21,179 --> 00:02:23,400
⏳ সকল সন্তাপ আর হাসি হবেনা কভুও ম্লান ⌛
31
00:02:23,425 --> 00:02:26,244
⏳ জানি সেই বিজয়ের লগ্নে থাকবে পাশে তুমি আমার ⌛
32
00:02:26,269 --> 00:02:30,881
⏳ ভূতের অর্ণব থেকে উঠে ফিরে এসো সময়ে ⌛
33
00:02:33,057 --> 00:02:35,377
⏳ ফিরে এসো সময়ে ⌛
34
00:02:37,442 --> 00:02:39,914
⏳ ফিরে এসো সময়ে ⌛
35
00:02:41,992 --> 00:02:44,384
⏳ ফিরে এসো সময়ে... ⌛
36
00:02:49,115 --> 00:02:54,101
⏳ 時光代理人 ⌛
⏲️ - L I N K C L I C K - ⏲️
37
00:02:57,636 --> 00:03:00,430
ভাবতে পারিনি চাপ কাটিয়ে
অবশেষে তুমি ফাইনালটা শেষ করবে।
38
00:03:00,430 --> 00:03:01,348
দারুণ খেলেছো তুমি!
39
00:03:01,348 --> 00:03:03,433
তোমরা কিভাবে ডিফেন্স করছিলে?
40
00:03:03,433 --> 00:03:06,353
তোমরা একটা গেঁয়ো স্কুলের নতুন গঠিত
হওয়া বাস্কেটবল টিমের কাছে হেরে গেছো!
41
00:03:07,312 --> 00:03:11,525
এই ব্যাক-আপ ছেলেটা কে?
42
00:03:11,525 --> 00:03:13,360
সাব্বাশ, চেন শাও!
43
00:03:13,360 --> 00:03:15,112
পাসটা দারুণ ছিলো!
44
00:03:16,488 --> 00:03:19,491
চেন শাও, ওদিক মুখ করে তাকিয়ে আছো, কেন?
45
00:03:19,491 --> 00:03:21,410
অভিভূত হয়ে গেছো, না?
46
00:03:24,496 --> 00:03:27,833
স্কুল প্রেসক্লাবের রিপোর্টার হিসেবে
ছবি তো তুলতে পারবো, তাই না?
47
00:03:28,542 --> 00:03:30,627
চেন শাও, ফ্ল্যাশ ব্যবহার কোরো না।
48
00:03:34,131 --> 00:03:35,340
লং ইয়াং থেকে ড্রিবলিং চার্জ করা হয়েছে।
49
00:03:35,340 --> 00:03:39,178
লু গুয়াং, আমি কি অতীত বদলে দিলাম?
50
00:03:45,350 --> 00:03:48,103
একবার যদি পরিণামের
গুরুত্বপুর্ণ বাঁকটা বদলে যায়,...
51
00:03:49,438 --> 00:03:51,899
নতুন ছেলে, ওখানে দাঁড়িয়ে থেকো না।
52
00:03:51,899 --> 00:03:54,109
আমাদের দলে একজনের ঘাটতি আছে।
তুমি আমাদের সাথে খেলবে?
53
00:03:59,323 --> 00:04:03,118
...তাহলে হয়তো এরপরের
সকল অতীত পুনরায় লেখা হবে।
54
00:04:04,578 --> 00:04:07,664
লু গুয়াং! লু গুয়াং!
এখনো আছো ওখানে?
55
00:04:10,709 --> 00:04:12,002
কী হলো ওর?
56
00:04:12,002 --> 00:04:14,379
ম্যাচ শেষ হওয়ার পর
থেকে ও বোবা হয়ে রয়েছে।
57
00:04:14,379 --> 00:04:16,632
উত্তেজনার চোটে ওর
সেরেব্রাল থ্রম্বোসিস হলো না তো?
58
00:04:16,632 --> 00:04:18,550
- চেন শাও।
- ছোঁবে না আমাকে!
59
00:04:21,595 --> 00:04:25,057
ক্যাপ্টেন, আমি দুঃখিত,
60
00:04:25,057 --> 00:04:26,683
আমাকে একলা ছেড়ে দিন, প্লিজ।
61
00:04:28,810 --> 00:04:32,481
লু গুয়াং! কোথায় তুমি?
কিছু তো বলো!
62
00:04:40,864 --> 00:04:42,032
থামো!
63
00:04:43,700 --> 00:04:44,952
বোকাচন্দ্র!
64
00:04:44,952 --> 00:04:46,328
কোথায় ছিলে তুমি?
65
00:04:46,328 --> 00:04:48,705
আমি ছবি থেকে প্রায়
বের হতে যাচ্ছিলাম।
66
00:04:48,705 --> 00:04:51,124
ক্লায়েন্ট যে কথাগুলো বলতে বলেছেন
সেগুলো একটা নোটে লেখা ছিলো।
67
00:04:51,124 --> 00:04:53,043
চিয়াও লিন সেটা কোথায়
রেখেছিলো জানা ছিলো না।
68
00:04:54,253 --> 00:04:55,587
এখন খুঁজে পেয়েছি।
69
00:04:55,587 --> 00:04:57,506
একবার নিজের অবস্থা দেখো।
70
00:04:57,506 --> 00:04:59,883
এবার নিশ্চয়ই বোকামির
পরিণাম কী হবে সেটা বুঝেছো, না?
71
00:04:59,883 --> 00:05:02,386
কী?! তুমি ইচ্ছাকৃতভাবে
আমার সাথে মজা করছিলে!
72
00:05:02,386 --> 00:05:04,763
আমি তোমার মতো নই।
73
00:05:04,763 --> 00:05:10,310
আগের ঘটনার বাঁক ঠিকই তোমার কারণে পরিবর্তন
হয়েছে, কিন্তু তার শেষ পরিণাম বদলায়নি।
74
00:05:11,395 --> 00:05:12,312
কেন?
75
00:05:12,312 --> 00:05:17,025
হেই, চেন শাও, ম্যাচ জেতার পর
আর তোমার ক্যামেরা লাগবে না?
76
00:05:21,905 --> 00:05:23,615
এতটাই উত্তেজিত ছিলাম
যে খেয়ালই ছিলো না।
77
00:05:23,615 --> 00:05:27,536
এরপর কি আমরা
অন্যান্য দলের সাথে খেলবো?
78
00:05:27,536 --> 00:05:30,747
এর মানে কি এই বাস্কেটবল
হলটাও আর ভাঙা হবে না?
79
00:05:32,666 --> 00:05:35,502
আজ, তোমরা জেতো কিংবা হারো,
80
00:05:35,502 --> 00:05:40,340
উপরমহল সিদ্ধান্ত নিয়েছে
এটা ভেঙে স্কুল ভবন বানাবে।
81
00:05:40,340 --> 00:05:45,345
সর্বোপরি, যা গুরুত্বপূর্ণ
তা হল পড়াশোনা, শখ নয়।
82
00:05:45,345 --> 00:05:47,639
এরপর আমরা কাউন্টি
চ্যাম্পিয়নশিপে খেলবো, না?
83
00:05:47,639 --> 00:05:48,891
- হ্যাঁ, একদম ঠিক বলেছো।
- আরো কয়েকটা ম্যাচ জিতলে,
84
00:05:48,891 --> 00:05:51,602
আমাদের স্কুল অবশ্যই আমাদের
স্কুলের দল গড়তে সমর্থন করবে!
85
00:05:51,602 --> 00:05:52,269
হ্যাঁ!
86
00:05:52,269 --> 00:05:54,563
হয়তো তারা আমাদের বাস্কেটবল
হলটা সংস্কারে সাহায্য করবে।
87
00:05:54,563 --> 00:05:56,523
কাঠের মেঝে হবে এবং
হেডলাইট লাগানো হবে।
88
00:05:56,523 --> 00:05:58,150
ওয়াও! একদম স্বপ্নের মতো!
89
00:05:58,150 --> 00:05:59,568
চমৎকার!
90
00:06:00,527 --> 00:06:02,863
হয়তো তাদের সত্যটা বলে দেয়া উচিত।
91
00:06:02,863 --> 00:06:05,282
তারা এখন নয়তো পরে
এটা জানতেই পারবে।
92
00:06:15,792 --> 00:06:17,336
আপনাকে অসংখ্য ধন্যবাদ, কোচ।
93
00:06:17,336 --> 00:06:20,005
বলেছি তো আমাকে স্যার ডাকবে, স্যার।
94
00:06:20,005 --> 00:06:22,174
তোমার হয়েছেটা কী আজ?
95
00:06:24,426 --> 00:06:25,844
- বাস্কেটবল হলের এবার কিছু হবে না।
- হ্যাঁ।
96
00:06:25,844 --> 00:06:27,012
- তোমরা দারুণ খেলেছো!
- হ্যাঁ।
97
00:06:27,012 --> 00:06:29,681
পাসটা দারুণ ছিলো।
98
00:06:33,477 --> 00:06:36,313
চেং শাওশি, তোমার
মিশনের কথা ভুলে যেও না।
99
00:06:36,313 --> 00:06:37,731
শক্তি সঞ্চয় করো।
100
00:06:38,690 --> 00:06:41,818
একটা বার্তা দেয়ার কাজ
এতটা কঠিন হতে পারে?
101
00:06:41,818 --> 00:06:44,196
কিন্তু তার আগে তোমাকে...
102
00:06:45,364 --> 00:06:47,699
...লু হংবিনকে বাড়িতে পৌঁছে দিতে হবে।
103
00:06:49,743 --> 00:06:51,620
আমার পায়ের শক্তি খেলতে
খেলতেই শেষ হয়ে গেছে।
104
00:06:51,620 --> 00:06:53,747
এই উঁচু রাস্তায় জীবন দিয়ে
সাইকেলটা টানতে হচ্ছে।
105
00:06:53,747 --> 00:06:56,542
কেন আমাকে সবসময়
একা কষ্ট পেতে হয়?
106
00:06:58,418 --> 00:07:00,838
চেন শাও, তুমি ক্লান্ত হলে
আমাকে নামিয়ে দাও।
107
00:07:00,838 --> 00:07:02,965
আমি পায়ে হেঁটে যেতে পারবো।
108
00:07:02,965 --> 00:07:06,009
চিন্তা কোরো না। আমি নিয়ে যাচ্ছি।
109
00:07:10,013 --> 00:07:11,932
তোমাকে বেশ কর্মচঞ্চল দেখাচ্ছে।
110
00:07:11,932 --> 00:07:12,933
ভালো।
111
00:07:12,933 --> 00:07:15,310
ক্লায়েন্টের কথাগুলো এবার তাকে বলো।
112
00:07:16,770 --> 00:07:20,524
লু গুয়াং, পূর্বজন্মে তোমার কাছে আমার
কি কোনো ঋণ ছিল যা শোধ করিনি?
113
00:07:23,443 --> 00:07:26,405
আচ্ছা, তুমি বাস্কেটবল
যখন এতই ভালো খেলতে পারো,
114
00:07:26,405 --> 00:07:27,948
তাহলে আগে কেন এটা দেখাওনি?
115
00:07:27,948 --> 00:07:32,035
আমি আরো তোমাকে ব্যাক-আপ
বানিয়ে ভেতরে ভেতরে দুঃশ্চিন্তায় ছিলাম।
116
00:07:32,035 --> 00:07:35,622
ক্যাপ্টেন, আপনাকে কিছু বলার আছে...
117
00:08:06,904 --> 00:08:08,238
ভাইয়া!
118
00:08:10,449 --> 00:08:11,325
ভাইয়া!
119
00:08:11,325 --> 00:08:13,035
আবার বাস্কেটবল খেলার
জন্য লুকিয়ে বেরিয়েছিলে?
120
00:08:13,035 --> 00:08:14,870
তুমি আর কলেজে যেতে চাও না?
121
00:08:14,870 --> 00:08:17,998
হায় ঈশ্বর, তোমার পায়ের কী
হয়েছে? ভেঙে গেল নাকি?
122
00:08:17,998 --> 00:08:18,916
থাম।
123
00:08:18,916 --> 00:08:21,168
বড় ভাইকে এভাবে
শাপ-শাপান্ত কীভাবে করতে পারিস?
124
00:08:21,168 --> 00:08:23,295
বাস্কেটবল খেলে না জ্ঞান প্রাপ্ত
হয় আর না কোনো লাভ হয়।
125
00:08:23,295 --> 00:08:25,380
কী হবে বাস্কেটবল খেলে?!
126
00:08:25,380 --> 00:08:29,843
সে ক্লায়েন্টের প্রথম প্রেম এবং
আমাদের পরবর্তী মিশনের লক্ষ্য।
127
00:08:29,843 --> 00:08:33,472
তুমি বলার আগেই, আমি এটা ক্লায়েন্টের
হৃদয়ের ধুঁকপুকানি থেকে বুঝে গেছি।
128
00:08:37,059 --> 00:08:39,269
তুমি আমার ভাইয়ের
সাথে বাস্কেটবল খেলো?
129
00:08:39,269 --> 00:08:40,646
কে তুমি?
130
00:08:40,646 --> 00:08:42,397
তোমাকে আগে কখনো দেখিনি।
131
00:08:43,899 --> 00:08:46,652
চেন শাও?
হেই, তোমার চশমা কোথায়?
132
00:08:46,652 --> 00:08:48,570
চশমা না থাকায় তোমাকে চিনতেই পারিনি।
133
00:08:48,570 --> 00:08:52,574
আসলে, ম্যাচ চলার সময় একজনের
পায়ের নিচে পড়ে ওটা ভেঙে গেছে।
134
00:08:52,574 --> 00:08:53,909
আহারে!
135
00:08:53,909 --> 00:08:59,039
একজন খোঁড়াচ্ছে, আরেকজনের চশমা ভেঙেছে।
তোমরা খেলছিলে নাকি কুস্তি করছিলে?
136
00:08:59,039 --> 00:09:00,999
বেশ, অনেক হয়েছে, বোন আমার।
137
00:09:00,999 --> 00:09:04,294
এবার থামবি? একদম মায়ের মতো তুই।
138
00:09:04,294 --> 00:09:07,381
হেই, চেন শাও, স্মৃতি হিসেবে
আমাদের একটা ছবি তোলো তো।
139
00:09:07,381 --> 00:09:08,590
স্মৃতি হিসেবে?
140
00:09:08,590 --> 00:09:10,509
আজকে কি এমন বিশেষ দিন?
141
00:09:10,509 --> 00:09:11,844
আমি আজ অনেক খুশি।
142
00:09:11,844 --> 00:09:14,721
একটা খুশির দিন স্মৃতি হিসেবে
বাঁধিয়ে রাখার জন্য যথেষ্ট!
143
00:09:16,056 --> 00:09:19,685
বোন, বই পড়তে পড়তে কি
তোর হাসি সব গায়েব হয়ে গেছে?
144
00:09:19,685 --> 00:09:20,811
একটু হাসতে পারিস?
145
00:09:20,811 --> 00:09:23,105
লিউ মেং, একটুখানি হাসো, কেমন?
146
00:09:23,939 --> 00:09:25,399
তিন,
147
00:09:25,399 --> 00:09:26,441
দুই,
148
00:09:26,441 --> 00:09:27,484
এক।
149
00:09:27,484 --> 00:09:29,194
বলো খোঁড়া!
150
00:09:36,827 --> 00:09:38,871
নাও, তোমরাও একসাথে ছবি তোলো।
151
00:09:40,205 --> 00:09:41,331
কিসের জন্য?
152
00:09:41,331 --> 00:09:44,751
ও আজ স্ম্যাশ থ্রো এবং
থ্রি পয়েন্ট থ্রো করেছে!
153
00:09:44,751 --> 00:09:48,130
কী? তুমি স্ম্যাশ থ্রো করতে পারো?
154
00:09:50,340 --> 00:09:53,719
তেমন কোনো ব্যাপার না,
বিলিবিলির কার্টুন দেখে শিখেছি।
155
00:09:53,719 --> 00:09:55,012
হেই।
156
00:09:55,012 --> 00:09:58,056
অতটা গদগদ হয়ো না,
নিজের কথা আর কাজ ঠিকমতো করো।
157
00:09:58,056 --> 00:10:00,434
চুপ করে থেকো না, বলো।
158
00:10:00,434 --> 00:10:04,646
ওহ, না, সরো,
আমি এটা করতে পারবো না।
159
00:10:04,646 --> 00:10:05,647
চেং শাওশি!
160
00:10:05,647 --> 00:10:09,651
নষ্ট করার মতো সময়
নেই, জলদি করো!
161
00:10:11,486 --> 00:10:14,072
হেই, তোমরা দুজন অ্যানোড
আর ক্যাথোড নাকি?
162
00:10:14,072 --> 00:10:15,699
কাছাকাছি দাঁড়াও।
163
00:10:22,498 --> 00:10:25,042
চেং শাওশি, থামো।
164
00:10:25,042 --> 00:10:25,876
তিন,
165
00:10:25,876 --> 00:10:26,752
দুই,
166
00:10:26,752 --> 00:10:27,503
এক।
167
00:10:27,503 --> 00:10:29,671
বলো কানা!
168
00:10:39,640 --> 00:10:40,807
অবশেষে, বাড়িতে এলাম!
169
00:10:40,807 --> 00:10:42,601
চেন শাও, আজকের জন্য ধন্যবাদ!
170
00:10:42,601 --> 00:10:45,646
স্বাগত, এটা তেমন কঠিন কিছু ছিলো না।
171
00:10:45,646 --> 00:10:46,939
আমি যাচ্ছি।
172
00:10:46,939 --> 00:10:48,315
দাঁড়াও!
173
00:10:48,315 --> 00:10:51,109
বোন, চেন শাওকে এগিয়ে
দিয়ে আসতে পারবি?
174
00:10:53,237 --> 00:10:54,530
ওহ।
175
00:11:01,870 --> 00:11:05,374
লু গুয়াং, লিউ মেং'য়ের মুখ দেখে স্পষ্ট
বোঝা যাচ্ছে যে সে চেন শাওকে পছন্দ করে,
176
00:11:05,374 --> 00:11:07,960
চেন শাও এটা মিস কিভাবে করে গেল?
177
00:11:07,960 --> 00:11:09,545
অতীতকে অতীতের মতো থাকতে তাও।
178
00:11:09,545 --> 00:11:14,049
আমাদের শুধু কথাগুলো তার অব্ধি
পৌঁছে দিতে হবে, এর বেশি কিছু না।
179
00:11:14,049 --> 00:11:16,844
আমার হৃদয় আমার
গলায় এসে আটকে গেছে।
180
00:11:16,844 --> 00:11:19,596
বাস্তবিকভাবে, সে ভালোবাসার
কথাটা তাকে বলতে চেয়েছিলো।
181
00:11:19,596 --> 00:11:21,849
সে কি অবশেষে তার ভালবাসার
কথা স্বীকার করেছিলো নাকি করেনি?
182
00:11:21,849 --> 00:11:23,517
চেন শাও,
183
00:11:23,517 --> 00:11:28,856
তোমাকে চশমা ছাড়াই অনেক সুন্দর লাগে।
184
00:11:29,815 --> 00:11:33,944
সে প্রথম কথা বাড়াতে শুরু করেছে,
এখন আমি কী করবো?
185
00:11:37,698 --> 00:11:39,074
তো,
186
00:11:39,074 --> 00:11:41,159
চেন শাও,
187
00:11:41,159 --> 00:11:43,370
তুমি আমার পরিবারের ব্যাপারে জানো?
188
00:11:45,122 --> 00:11:48,041
হ্যাঁ, তোমার ভাইয়ের থেকে কিছুটা শুনেছি।
189
00:11:53,088 --> 00:11:55,841
ও আমার সৎ ভাই,
190
00:11:55,841 --> 00:12:01,138
তাই আমার বাবা চায় হাইস্কুলের প্রবেশিকা
পরীক্ষার পর শহরের স্কুলে পড়াশোনা করার জন্য...
191
00:12:01,138 --> 00:12:03,765
যেন তার সাথে থাকি।
192
00:12:03,765 --> 00:12:05,309
কিন্তু আমি...
193
00:12:06,435 --> 00:12:09,021
আমি কী বলবো, লু গুয়াং?
194
00:12:43,430 --> 00:12:45,057
বেশ! পিঙ্কি প্রমিজ!
195
00:12:52,064 --> 00:12:53,440
পিঙ্কি প্রমিজ!
196
00:13:08,497 --> 00:13:11,959
লু গুয়াং, এমনটা বলা কি ঠিক হয়েছে?
197
00:13:11,959 --> 00:13:15,212
শেষ পর্যন্ত, তাদের কি
পরষ্পরের কথা মনে পড়বে?
198
00:13:16,213 --> 00:13:17,548
হ্যাঁ।
199
00:13:17,548 --> 00:13:21,301
যতক্ষন না বাঁকের বদল ঘটছে,
ততক্ষণ পরিণাম বদলাবে না।
200
00:13:26,974 --> 00:13:28,475
ঠিক আছে,
201
00:13:28,475 --> 00:13:30,227
তুমি সবসময় ঠিক কথাই বলো।
202
00:13:34,815 --> 00:13:36,358
কী ঘুরছে মাথায় সারাক্ষণ?!
203
00:13:36,358 --> 00:13:38,110
বাস্কেটবল, বাস্কেটবল।
204
00:13:38,110 --> 00:13:39,528
চশমা কোথায় তোর?
205
00:13:39,528 --> 00:13:40,988
আর পড়ালেখা কি
শিকেয় তুলে রেখেছিস?
206
00:13:40,988 --> 00:13:43,115
আমি দুঃখিত।
সবটা আমার দোষ, ঠিক আছে?
207
00:13:43,115 --> 00:13:46,285
সারাক্ষণ ঘরের খেয়ে বনের মোষ
তাড়াচ্ছে আর পড়াশোনায় ডাব্বা মারছে।
208
00:13:46,285 --> 00:13:48,871
ভবিষ্যতে তোর অবস্থা
তোর বাবার মতোই হবে!
209
00:13:48,871 --> 00:13:50,414
ওখানে দাঁড়িয়ে আছিস কেন?
210
00:13:52,124 --> 00:13:53,834
রান্নাঘর থেকে খাবার নিয়ে আয়!
211
00:13:59,006 --> 00:14:04,636
দুজন মানুষের জন্য এত খাবার রান্না
করায় বেহুদাই খাবার নষ্ট হচ্ছে।
212
00:14:04,636 --> 00:14:06,930
কে জানে তোর বাবা কখন ফিরে আসে।
213
00:14:06,930 --> 00:14:08,765
আগে থেকে কিছু বলে কয়ে আসে না,
214
00:14:08,765 --> 00:14:12,436
আর খাবার কম হলে সবসময়
আমার উপর মেজাজ দেখায়।
215
00:14:12,436 --> 00:14:15,272
তুই যদি বেশি করে খাস
তাহলে আর খাবার নষ্ট হবে না।
216
00:14:29,703 --> 00:14:30,913
শুধু খেয়েই যেয়ো না।
217
00:14:30,913 --> 00:14:32,706
এখনো তার সাথে তোমার
ঝগড়ার পর্ব বাকি রয়েছে।
218
00:14:40,380 --> 00:14:41,924
কী হয়েছে?
219
00:14:43,383 --> 00:14:48,096
মা, আমি লিউ মেং'য়ের কাছ থেকে শুনেছি যে ও বছরের
দ্বিতীয়ার্ধ থেকে শহরের স্কুলে পড়াশোনা করবে।
220
00:14:48,096 --> 00:14:52,309
আমিও কবে শহরে পড়াশোনা
করতে যেতে পারবো?
221
00:14:59,942 --> 00:15:04,321
নে, আমি তোর জন্য মাংস ছুটিয়ে
দিয়েছি, ভাত দিয়ে খেয়ে নে।
222
00:15:04,321 --> 00:15:06,439
এমনিতেই একদিন না একদিন
শহরে চাকরি করতে যাবোই,
223
00:15:06,463 --> 00:15:09,451
তার থেকে আগেই কাজ
পেয়ে গেলে কেমন হয়? আর...
224
00:15:09,451 --> 00:15:10,869
চলে যা,
225
00:15:10,869 --> 00:15:12,454
চাইলে এক্ষুণি চলে যা!
226
00:15:12,454 --> 00:15:14,915
আমাকে এভাবে একলা ফেলে রেখে,
227
00:15:14,915 --> 00:15:16,959
তোরা সবাই এমনিতেও শহরে থাকতে চাস।
228
00:15:16,959 --> 00:15:18,585
আমার কথা কেউ ভাবিস না।
229
00:15:18,585 --> 00:15:21,380
তোর বাবা শহরে গেছে
সাংবাদিকের চাকরি করতে।
230
00:15:21,380 --> 00:15:25,926
কখনো জানতে পারিনি যে সে কোথায়
আছে কিংবা আদৌ বেঁচে আছে কিনা।
231
00:15:25,926 --> 00:15:29,596
সে এত বছর ধরে
প্রতিদিন অন্যদের ছবি তুলছে,
232
00:15:29,596 --> 00:15:32,891
কিন্তু আমাদের পরিবারের জন্য
কখনো কোনো নতুন ছবি তোলেনি!
233
00:15:32,891 --> 00:15:38,564
আমি জানতাম, তুইও তোর বাবার মতো
স্বার্থপর এবং ঘরের খেয়ে বনের মোষ তাড়াস।
234
00:15:38,564 --> 00:15:40,148
সত্যিই যদি শহরে যেতে চাস,
235
00:15:40,148 --> 00:15:41,358
- আমি..
- তাহলে পরীক্ষায় র্যাঙ্ক কর,
236
00:15:41,358 --> 00:15:42,818
ভালো স্কুলে পড়াশোনা কর,
237
00:15:42,818 --> 00:15:44,695
এবং ভালো উপার্জন করে
শহরে পাকাপোক্ত হয়ে,
238
00:15:44,695 --> 00:15:47,406
আমাদের সবাইকে নিয়ে চল!
239
00:15:47,406 --> 00:15:50,576
লু গুয়াং, আমি ওনাকে কষ্ট দিতে পারবো না।
240
00:15:50,576 --> 00:15:52,202
তাহলে চলো কাজটা
তাড়াতাড়ি শেষ করা যাক।
241
00:15:52,202 --> 00:15:53,662
কী?!
242
00:15:53,662 --> 00:15:56,081
তুমি নিশ্চিত তো তোমার সাথে সাথে
কথাগুলো বলে গেলে কিছু হবে না?
243
00:15:58,917 --> 00:16:00,294
চিন্তা কোরো না,
244
00:16:00,294 --> 00:16:04,339
ঝগড়া না করলেও ভবিষ্যত বদলাবে না।
245
00:16:41,919 --> 00:16:44,046
আজব তো!
246
00:16:44,046 --> 00:16:47,716
মিশনটা কোনদিকে মোড় নিচ্ছে?
247
00:16:50,511 --> 00:16:51,428
ঠিক আছে।
248
00:16:51,428 --> 00:16:55,474
আমাদের যা বলার ছিল আমরা বলেছি,
এবার মিশন সম্পন্ন হয়েছে।
249
00:16:56,725 --> 00:16:59,269
বের হওয়ার আগে একটু
পেট পুজো করে নিতে পারবো?
250
00:16:59,269 --> 00:17:01,313
আজকে অনেক খাটাখাটনি গেছে।
251
00:17:06,318 --> 00:17:09,905
মায়ের হাতের রান্না সবসময় সেরা।
252
00:17:09,905 --> 00:17:13,534
দাঁড়া বাবা, আমি তোর
জন্য নুডলস নিয়ে আসছি।
253
00:17:13,534 --> 00:17:16,411
আবার নুডলস।
254
00:17:16,411 --> 00:17:18,664
আমার পেট ভরে গেছে,
আমি আর খেতে পারবো না।
255
00:17:18,664 --> 00:17:22,042
লক্ষী ছেলের মতো খেয়ে নে।
256
00:17:22,918 --> 00:17:25,003
ক্ষমা করো, আমি আর পারবো না।
257
00:17:25,003 --> 00:17:25,838
আমাকে যেতে হবে।
258
00:17:25,838 --> 00:17:27,005
ভুলে গেলি তুই?
259
00:17:27,005 --> 00:17:28,882
আজকে ১২ই মে,
260
00:17:28,882 --> 00:17:31,260
তোর বাবার জন্মদিন।
261
00:17:31,260 --> 00:17:35,389
সে ফিরে না আসলেও তার দীর্ঘায়ু কামনায়
এই নুডলস আমাদের খেতে হবে।
262
00:17:36,390 --> 00:17:38,600
এখন কত সাল চলছে?
263
00:17:38,600 --> 00:17:41,103
কী? একটু বেশিই খেয়ে ফেললি নাকি?
264
00:17:41,103 --> 00:17:43,397
এখন ২০০৮ চলছে, তুই জানিস না?
265
00:17:52,531 --> 00:17:55,993
আসছি, আসছি।
এত সকাল সকাল আবার কে এলো!
266
00:18:00,914 --> 00:18:02,833
চিয়াও লিন!
267
00:18:02,833 --> 00:18:06,211
চেং শাওশি, কী হয়েছে?
268
00:18:07,296 --> 00:18:13,427
খবরে দেখাচ্ছে, কালকের মধ্যরাতে বিশাল
ভূমিকম্পে অনেক লোক মারা গেছে!
269
00:18:13,427 --> 00:18:15,721
আমার মা-বাবা কি ওখানে ছিলো?
270
00:18:15,721 --> 00:18:20,225
তারা কি ভূমিকম্পের কবলে পড়েছে
এবং আর কখনো ফিরে আসবে না?
271
00:18:20,225 --> 00:18:22,186
চিন্তা কোরো না।
272
00:18:22,186 --> 00:18:26,940
তারা নিশ্চয়ই ঘটনাস্থল থেকে দূরে চলে গেছে
এবং অবশ্যই নিরাপদে ফিরে আসবে।
273
00:18:28,775 --> 00:18:30,652
চিয়াও লিন!
274
00:18:30,652 --> 00:18:32,696
আমার তাদের কথা মনে পড়ছে!
275
00:18:36,033 --> 00:18:38,785
তাদের কথা খুব মনে পড়ছে...
276
00:18:39,620 --> 00:18:42,539
শাও শাও, খেতে খেতে
দাঁড়িয়ে পড়লি কেন?
277
00:18:43,790 --> 00:18:45,000
শাও শাও?
278
00:18:46,668 --> 00:18:50,464
শাও শাও, তুই ঠিক আছিস?
তোর শরীর খারাপ লাগছে?
279
00:18:50,464 --> 00:18:52,382
শাও শাও, আমাকে কিছু বল।
280
00:18:55,344 --> 00:18:57,596
চেং শাওশি, ছবি থেকে বের হও।
281
00:18:57,596 --> 00:19:00,057
- এবার বুঝেছি।
- শাও শাও, কার সাথে কথা বলছিস?!
282
00:19:00,057 --> 00:19:03,310
- এবার বুঝেছি তুমি কেন অস্বাভাবিক আচরণ করছো।
-আমার কিন্তু এখন ভয় করছে।
283
00:19:03,310 --> 00:19:05,604
কার্যধারা যতই বদলে যাক না কেন,
284
00:19:05,604 --> 00:19:09,274
কালের গ্রাস থেকে কেউ পরিত্রাণ পায় না!
285
00:19:09,274 --> 00:19:12,528
সময়ের ধারার কোনো একটা
স্থলে একটা গুরুত্বপুর্ণ বাঁক আছে।
286
00:19:12,528 --> 00:19:15,822
তুমি যদি ঘটনাস্রোতের বাঁক
ভুলবশত পরিবর্তন করেও ফেলো,
287
00:19:15,822 --> 00:19:19,243
কিন্তু, সেই সময়কালের মধ্যকার
ঘটা ঘটনার পরিণাম পরিবর্তন না হয়....
288
00:19:19,243 --> 00:19:22,871
তাহলে, ভবিষ্যত বদলে যাবে না।
289
00:19:22,871 --> 00:19:26,291
আমি ঠিক বলেছি না?
290
00:19:27,084 --> 00:19:28,710
বেশ! পিঙ্কি প্রমিজ!
291
00:19:31,129 --> 00:19:32,256
পিঙ্কি প্রমিজ!
292
00:19:35,008 --> 00:19:36,510
আন্টি, ঘরেই থাকুন।
293
00:19:36,510 --> 00:19:38,554
আমি দ্রুত ফিরে আসছি!
294
00:19:38,554 --> 00:19:40,764
কী?! কী বলে ডাকলি আমাকে?
295
00:19:40,764 --> 00:19:42,808
আন্টি?!
296
00:19:42,808 --> 00:19:43,851
আরে!
297
00:19:43,851 --> 00:19:46,854
এই অন্ধকারে কোথায় যাচ্ছিস?
298
00:19:49,481 --> 00:19:51,775
চেং শাওশি, তুমি তাদের বাঁচাতে পারবে না!
299
00:19:51,775 --> 00:19:56,488
তারা আগেই মারা গেছে,
তুমি যা দেখছো তা অতীতের একটা অংশ!
300
00:19:58,115 --> 00:20:01,827
উপরন্তু মৃত্যু এমন একটা অনিবার্য
বাঁক যা কখনো ডিঙানো যায় না।
301
00:20:01,827 --> 00:20:05,205
যতই প্রানপণ চেষ্টা করো না কেন,
তাদের নিয়তির লিখনকে খন্ডাতে পারবে না।
302
00:20:05,205 --> 00:20:08,125
এবং জোর করে ভাগ্য
পরিবর্তনের চেষ্টা করলে ...
303
00:20:08,125 --> 00:20:12,171
আমাদের বর্তমান বিলীন হয়ে যাবে!
304
00:20:15,206 --> 00:21:13,270
⏳ সাবটাইটেলটি দিয়ে দংহুয়া এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ⏳
🕒 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 🕒
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞