1 00:00:02,390 --> 00:00:22,390 অনুবাদঃparadox poll 2 00:00:58,240 --> 00:00:59,830 হেভেন কি? 3 00:01:00,600 --> 00:01:02,329 তুমি তো আর্মিতে ছিলে, তাই না? 4 00:01:03,880 --> 00:01:05,086 ইরাকে গিয়েছিলাম। 5 00:01:05,440 --> 00:01:07,966 আচ্ছা, তাহলে, তুমি নিজের বাড়ির মতই স্বছন্দ্য বোধ করবে। 6 00:01:19,880 --> 00:01:21,450 এটা কি? 7 00:01:21,520 --> 00:01:25,002 এটা সম্পূর্ণ অপারেশনের... 8 00:01:25,240 --> 00:01:27,049 একাউন্টের সংক্ষিপ্ত বিবরণী। 9 00:01:28,080 --> 00:01:31,004 যারা এই চুক্তিতে টাকা দিচ্ছে তাদের নাম, খরচের সংক্ষিপ্ত বিবরণী... 10 00:01:33,040 --> 00:01:36,283 পরামর্শদাতাদের নাম, লভ্যাংশের বর্ণনা, 11 00:01:36,360 --> 00:01:38,931 মহড়ার বর্ণনা সহ এই চুক্তির সবকিছুর বিস্তারিত তালিকা, 12 00:01:39,600 --> 00:01:42,285 আর যেকোনোভাবেই হোক এটা... 13 00:01:42,400 --> 00:01:44,562 ব্রিটিশ আইন প্রয়োগকারী সংস্থার এঞ্জেলা বার নামের একজন... 14 00:01:44,640 --> 00:01:48,361 লোকের হাতে পৌছে গিয়েছে। 15 00:01:50,160 --> 00:01:52,049 এখন, খটকাটা কোথায় তা বলছি। 16 00:01:52,200 --> 00:01:56,683 পৃথিবীতে মাত্র দুইজন লোক আছে, যাদের কাছে এই তালিকাটা আছে। 17 00:01:57,160 --> 00:01:59,766 স্যান্ডি ল্যাংবোর্ণ এবং আমি। 18 00:02:02,560 --> 00:02:04,050 তাহলে এঞ্ঝেলা বার এটা পেলো কিভাবে? 19 00:02:09,080 --> 00:02:11,082 স্যান্ডির কথা ধরা যাক। 20 00:02:13,080 --> 00:02:14,366 সে কখনোই আপনার সাথে বেইমানী করবে না। 21 00:02:15,360 --> 00:02:18,091 যে কেউ যে কারো সাথে বেইমানী করতে পারে, জোনাথন পাইন। 22 00:02:18,920 --> 00:02:20,729 তোমার তা জানা উচিত। 23 00:02:22,720 --> 00:02:24,131 এই হাতের লেখা কার? 24 00:02:24,200 --> 00:02:25,406 আপোস্তল। 25 00:02:25,640 --> 00:02:27,802 আমাদের স্প্যানিশ আইনজীবি বন্ধুটি। 26 00:02:28,720 --> 00:02:30,927 এই কারণেই সে আর আমাদের সাথে নেই। 27 00:02:32,280 --> 00:02:33,440 আপনার চুক্তিটা স্থগিত করে দেয়া উচিত। 28 00:02:33,480 --> 00:02:35,881 ওহ, সেটা তাদের খুবই ভালো লাগবে। 29 00:02:38,080 --> 00:02:40,367 হলঘরের ঐ আইনের ছুঁচোগুলোর। 30 00:02:42,960 --> 00:02:44,803 আমি এতো সহজে হাল ছাড়ছি না। 31 00:02:45,160 --> 00:02:47,242 আমাকে কেবল ফুটোটা বন্ধ করতে হবে। 32 00:02:48,280 --> 00:02:50,282 এটা কি ল্যাংবোর্ণের কাজ? নাকি কর্কির? 33 00:02:51,360 --> 00:02:52,805 জেড হতে পারে। 34 00:02:55,120 --> 00:02:56,360 অথবা তুমি হতে পারো। 35 00:03:00,640 --> 00:03:01,971 এটা কি তোমার কাজ, জোনাথন? 36 00:03:04,560 --> 00:03:05,561 না। 37 00:03:12,160 --> 00:03:13,969 আচ্ছা, যে-ই কাজটা করে থাকুক, 38 00:03:14,880 --> 00:03:17,850 তার আর বেশী দিন সময় হাতে নেই। 39 00:03:35,360 --> 00:03:36,600 ভ্রমণ ভালো ছিল, স্যার? 40 00:03:36,680 --> 00:03:38,330 খুব ভালো, জ্যাসপার, ধন্যবাদ, হ্যাঁ। 41 00:03:38,400 --> 00:03:40,004 আমি কি ট্রেডপাসের পরিচালক মি. এন্ড্রু বার্চের... 42 00:03:40,080 --> 00:03:41,366 সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি? 43 00:03:41,680 --> 00:03:43,682 আমরা মি. বার্চের বিক্রয়ে সাহায্য করবো। 44 00:03:44,120 --> 00:03:46,088 পরিচিত হয়ে খুশী হলাম, মি. বার্চ। 45 00:03:46,400 --> 00:03:49,290 মি. বার্চের মালামালগুলো মনে হয় এখানে নিরাপদেই এসে পৌছেছে? 46 00:03:49,680 --> 00:03:53,207 ট্রাকগুলো আজ সকালে এসে পৌছেছে। কাল রাত্রের বিশাল ঝড় থেকে বেচে গিয়েছেন, স্যার। 47 00:04:14,040 --> 00:04:15,530 পৃথিবীটা সুন্দর নয়। 48 00:04:17,480 --> 00:04:18,641 না, সেটা ঠিক। 49 00:04:18,880 --> 00:04:21,406 এটা সিরিয়ার সীমান্ত থেকে ২০০ মাইল দক্ষিণে। 50 00:04:21,480 --> 00:04:23,960 আমাদের চারপাশে সবই উদ্বাস্তুদের ক্যাম্প। 51 00:04:24,600 --> 00:04:28,571 তারা এখানে আসে সর্বহারা হয়ে, জীবন নষ্ট হয়ে, বাড়িঘর ধ্বংস হওয়ার পর। 52 00:04:29,400 --> 00:04:31,209 ট্যাক্সিগুলো কাদের জন্যে? 53 00:04:31,280 --> 00:04:34,921 পশ্চিমা সাহায্যকর্মীদের জন্য যাদের বিমানবন্দরে পৌঁছুতে দেরী হয়ে যায়। 54 00:04:35,920 --> 00:04:37,888 তারপরও আমরা আমাদের কাজ করে যাচ্ছি, তাই না, জ্যাসপার? 55 00:04:37,960 --> 00:04:39,086 জ্বি, স্যার। 56 00:04:39,160 --> 00:04:40,720 এটা আমাদের ক্ষুদ্র অবদান। 57 00:04:43,040 --> 00:04:45,691 দুনিয়ার হতভাগাদের জন্য একটি অভয়াশ্রম। 58 00:04:58,920 --> 00:05:01,082 এই যে, এই যে। কেমন আছেন? কেমন আছেন? 59 00:05:03,000 --> 00:05:05,480 এই যে, কেমন আছেন? 60 00:05:05,560 --> 00:05:07,085 কেমন আছেন? কেমন আছো, বাছা? 61 00:05:09,520 --> 00:05:11,807 আসসালামু আলাইকুম। দেখি এখানে কি। 62 00:05:13,720 --> 00:05:16,644 এই নিন। 63 00:05:19,040 --> 00:05:20,724 ওহ, দারুন! দেখি একটা ছবি উঠাই। 64 00:05:20,800 --> 00:05:23,406 চলো ক্যামেরার দিকে তাকিয়ে হাসো, নাকি? চমৎকার। 65 00:05:24,560 --> 00:05:26,642 তুমি একটা বক্স নিজে নিয়ে যেতে পারবে? আপনি ওখানেই থাকুন। 66 00:05:26,720 --> 00:05:28,560 দেখোতো একটা বক্স নিজে একা বহন করে নিয়ে যেতে পারো কিনা। 67 00:05:29,000 --> 00:05:30,365 এই নাও। 68 00:05:30,560 --> 00:05:32,085 ঠিক আছে, আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো। 69 00:05:41,640 --> 00:05:43,290 এখানে আমাদের আসবার একটা কারণ হয়ে গেলো। 70 00:05:43,360 --> 00:05:46,204 মানে হলো গিয়ে, কেউ আর আমাদের অন্যান্য কাজ নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। 71 00:06:15,280 --> 00:06:17,726 আচ্ছা, ট্যাবি, তুমি ফোনগুলো নিয়ে নাও। কোনো কল করা বা ধরা যাবে না। 72 00:06:17,800 --> 00:06:20,007 ফ্রিস্কি, দেখো তো মি. বার্চকে কিছু মানানসই পোষাক এনে দিতে পারো নাকি। 73 00:06:21,480 --> 00:06:24,006 - স্থান খালি করা হয়েছে? - সেটার কাজ এখন চলছে, স্যার। 74 00:06:24,920 --> 00:06:27,446 আতশবাজি প্রদর্শনী হবে। তুমি দায়িত্বে থাকছো। 75 00:06:27,560 --> 00:06:30,166 তোমাকে অনেক ঘাটাঘাটি করতে হবে। তুমি কি বিক্রয় করছো তা সম্পর্কে যেন ধারণা থাকে। 76 00:06:30,240 --> 00:06:31,730 স্যার, এদিক দিয়ে। 77 00:06:34,080 --> 00:06:35,570 হেভেনে স্বাগতম। 78 00:07:06,360 --> 00:07:07,691 উম, আমাকে ডেকেছিলে। 79 00:07:07,760 --> 00:07:09,410 রেক্স। 80 00:07:12,600 --> 00:07:14,807 রাজপরিবারের সাথে যোগাযোগ হয়েছে। 81 00:07:15,240 --> 00:07:18,130 ঘরোয়াভাবে, সুতরাং এটা আবার কাউকে বলতে যেয়ো না। 82 00:07:18,240 --> 00:07:21,483 এসব ব্যাপার প্রাসাদের অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হয়ে থাকে। 83 00:07:22,800 --> 00:07:25,167 তারা ব্যক্তিগত সহকারী হিসেবে নতুন কাউকে খুজছে। 84 00:07:25,240 --> 00:07:29,165 নতুনদের কেউ প্রচুর পরিমাণে ভুল করেছে এবং তারা কৌশলী এবং... 85 00:07:29,480 --> 00:07:32,450 অভিজ্ঞতাসম্পন্ন কাউকে এই পদের জন্য চায়। 86 00:07:34,240 --> 00:07:36,129 রাণীর সাথে চা চক্রের ব্যবস্থা হয়েছে। 87 00:07:37,160 --> 00:07:38,525 ভালো হবে যদি তুমি যোগ দিতে পারো। 88 00:07:39,680 --> 00:07:41,728 আর আমি...আমি তো যোগ দিচ্ছি, তাই না? 89 00:07:43,080 --> 00:07:45,367 সেটা,যদি তুমি চাও। 90 00:07:46,240 --> 00:07:47,241 অবশ্যই। 91 00:07:50,480 --> 00:07:53,324 ব্যক্তিগত জেট সকাল ৮:২০ মিনিটে ইস্তাম্বুল ছেড়ে গিয়েছে... 92 00:07:53,520 --> 00:07:55,727 কিন্তু এর পর আর স্যাটেলাইট থেকে আর কোনো তথ্য পাইনি। 93 00:07:55,800 --> 00:07:56,926 কেন পাওনি? 94 00:07:57,000 --> 00:07:59,765 টার্কিশরা বলছে যে, সবগুলো ফ্লাইটের তথ্য নিতে গেলে আরো উপর থেকে কাউকে সেটা চাইতে হবে। 95 00:07:59,840 --> 00:08:00,966 তো সেটারই ব্যবস্থা করো। 96 00:08:01,040 --> 00:08:02,201 আমি চেষ্টা করেছি, ম্যাম। তারা না করেছে। 97 00:08:02,280 --> 00:08:05,011 আমার লোককে আমি হারিয়ে ফেলেছি আর আমার জানা দরকার সে কোথায়! 98 00:08:05,080 --> 00:08:06,605 আচ্ছা, আমরা যা জানি তা বলছি। 99 00:08:06,680 --> 00:08:08,808 লেয়লা জেন নামের একটা ব্রিটিশ জাহাজ... 100 00:08:08,880 --> 00:08:10,484 দুই দিন আগে ইস্তাম্বুলে নোংগর ফেলে। 101 00:08:10,600 --> 00:08:13,365 এটার ইস্তাম্বুলের ধারে কাছে থাকারও অধিকার নেই, এটার এযোরেস(Azores)-এ থাকার কথা... 102 00:08:13,440 --> 00:08:15,283 আর এটার স্প্রেয়ারে ভর্তি থাকার কথা। 103 00:08:15,400 --> 00:08:16,561 এখন এটা আবার চলে গিয়েছে। 104 00:08:16,640 --> 00:08:19,803 কিন্তু ইস্তাম্বুলে মালামাল নামানো হয়েছিল আর এই হলো তার মালামাল। 105 00:08:20,160 --> 00:08:23,448 ব্রিটিশ এবং আমেরিকান অস্ত্র। গত মাসে সাতটা নতুন চুক্তি হয়েছে। 106 00:08:23,960 --> 00:08:26,611 এখন, তারা মধ্যপ্রাচ্যের কোথাও বিপদজনক কারো সাথে ব্যবসা করছে... 107 00:08:26,680 --> 00:08:28,250 আর সেটার মধ্যস্থতাকারী হচ্ছে রোপার। 108 00:08:28,320 --> 00:08:32,006 সে তুরস্কে যাচ্ছে হেভেন নামে একটা জায়গায় ক্রেতার সাথে দেখা করতে। 109 00:08:32,080 --> 00:08:33,923 আমার আরো টাকার দরকার, আমার স্থানীয়ভাবে লোক লাগবে। 110 00:08:34,000 --> 00:08:36,480 আর আমাকে কারো কাছ থেকে জানতে হবে যে আমার এজেন্ট কোন চুলোয় আছে! 111 00:08:36,560 --> 00:08:37,766 শুনো। শুনো। 112 00:08:41,960 --> 00:08:44,327 স্থায়ী সচিব আবেদন করেছে যেন... 113 00:08:44,760 --> 00:08:47,001 আমি আর আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে পরিচালনা করতে না পারি, 114 00:08:49,200 --> 00:08:50,326 এই সপ্তাহের শেষের দিকে, 115 00:08:51,800 --> 00:08:53,290 আমাকে নতুন দায়িত্ব দেয়া হবে। 116 00:08:54,760 --> 00:08:58,367 স্থায়ী সচিব আমার তথ্য ড্রমগুলের কাছে ফাঁস করে দিয়েছে। 117 00:08:58,440 --> 00:09:01,922 - সে এটার সাথে জড়িত। - তার কাজ হচ্ছে স্থিতাবস্থা বজায় রাখা। 118 00:09:02,920 --> 00:09:04,126 তা সে যে উপায়েই হোক না কেন। 119 00:09:14,120 --> 00:09:18,284 যখন একটি মহাদেশে গোলযোগ সৃষ্টি হয়, নতুনের সুযোগের দ্বার খুলে যায়। 120 00:09:18,920 --> 00:09:21,764 ব্রিটিশরা সেটাই প্রয়োগ করেছে চায়নাতে, আমেরিকানরা দক্ষিণ আমেরিকায়। 121 00:09:22,200 --> 00:09:23,884 আমিও এখানে সেটাই করছি। 122 00:09:24,120 --> 00:09:26,043 আমরা মরুতে, পাহাড়ে সেনা বাহিনীকে প্রশিক্ষণ দিতে পারি, 123 00:09:26,120 --> 00:09:29,090 আমরা তাদেরকে গেরিলা প্রতিরোধী কলা-কৌশল শেখাতে পারি, 124 00:09:29,160 --> 00:09:30,764 কিভাবে রাজনৈতিক অস্থিরতার মোকাবেলা করতে হবে, 125 00:09:31,320 --> 00:09:32,970 আর অল্প খরচের বিনিময়ে, 126 00:09:33,040 --> 00:09:36,044 আমরা আমাদের নিজস্ব দলকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পাঠাতে পারি, 127 00:09:37,000 --> 00:09:38,490 গুপ্তহত্যা, 128 00:09:38,560 --> 00:09:41,166 ভুয়া সন্ত্রাসী হামলার পরিকল্পনা, এমনকি সরকারে পতন অভ্যুত্থানও সম্ভব, তাই না, জ্যাসপার? 129 00:09:41,400 --> 00:09:42,640 জ্বি, স্যার। 130 00:09:43,000 --> 00:09:46,800 জ্যাসপারকে দেখতে খেলনা ভালুকের মত লাগলেও, তার সাথে ঝামেলা হলে তাকে তোমার ঘাড়ের কাছেও ঘেষতে দিও না। 131 00:09:47,880 --> 00:09:49,803 - দেখা হয়ে ভালো লাগলো, স্যার। - কেমন আছো, এইডেন? 132 00:09:49,880 --> 00:09:52,406 ভালো। নতুন অস্ত্রগুলো ব্যবহারের করার আশা করছি। 133 00:09:52,480 --> 00:09:53,641 ছেলেরা ফিট আছে তো? 134 00:09:53,720 --> 00:09:55,484 জায়গাটা একেবারে মন্দ না, তাই না? 135 00:09:55,560 --> 00:09:57,050 এটা অবিশ্বাস্য। 136 00:09:57,880 --> 00:10:00,884 - তার নিজের একটা দেশ আছে। - এটা শুধু একটা দেশ না, বুড়ো ছেলে। 137 00:10:01,840 --> 00:10:02,887 এটা একটা সাম্রাজ্য। 138 00:10:14,720 --> 00:10:16,882 দ্রুত করো! মি. রোপার এসে পড়েছেন! 139 00:10:18,920 --> 00:10:20,640 - শুভ সকাল, স্যার। - শুভ সকাল। 140 00:10:22,400 --> 00:10:24,243 ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। 141 00:10:24,920 --> 00:10:26,729 আমি যখন বাইরে ছিলাম তখন ঠিকভাবে কাজ করেছো তো? 142 00:10:28,040 --> 00:10:30,247 সবাই আপনার জন্য প্রস্তুত। একেবারে ফিটফাট! 143 00:10:30,440 --> 00:10:32,522 শুনে খুশী হলাম। এন্ড্রু, এদিকে এসো। 144 00:10:32,640 --> 00:10:36,247 কারণ, মি. বার্চ আমাদের অতিথিদের জন্য ভালো একটি শো এর আয়োজন করছেন। 145 00:10:36,320 --> 00:10:38,800 তাই আমি চাই যে, তোমরা তাকে পূর্ণ সহযোগিতা করবে। 146 00:10:39,720 --> 00:10:41,563 তার নিজেরও সৈনিকের পোষাক পরনে, 147 00:10:41,640 --> 00:10:43,961 তাই তার সাথে আদব-কেতা করে কথা বলবার দরকার নেই। 148 00:10:47,280 --> 00:10:49,681 এন্ড্রু বার্চ। আপনি কোন রেজিমেন্টে ছিলেন? 149 00:10:49,760 --> 00:10:51,250 প্রথম পদাতিক ব্যাটালিয়ন। 150 00:10:51,840 --> 00:10:54,446 ২০০৫ সালে বসরা(Basra)-তে আপনাদের দুইজন লোক মারা গিয়েছিলো। আমি সেখানে ছিলাম তখন। 151 00:10:54,520 --> 00:10:56,568 জ্বি, স্যার। তারা আমার ভালো বন্ধু ছিল। 152 00:10:57,080 --> 00:10:59,401 - আপনি কেন চলে এসেছেন? - আপনি যে কারণে চলে এসেছেন, অনুমান করি। 153 00:10:59,640 --> 00:11:01,768 আমি তিনটে সফর করেছি। সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর সময় হয়েছে। 154 00:11:03,160 --> 00:11:04,161 আর তাই আমি ভাড়াটে সৈনিক হলাম। 155 00:11:04,480 --> 00:11:07,211 সব সৈনিকই টাকার জন্য লড়ে, এন্ড্রু, যদি তাদের ঘটে কিছু থেকে থাকে। 156 00:11:08,920 --> 00:11:10,524 ইরাকে লড়ার জন্য কি তোমাকে টাকা দেয়া হয়নি? 157 00:11:11,000 --> 00:11:13,287 এই লোকেরা তাদের দক্ষতা কাজে লাগিয়ে চলছে, যেমনটি অন্যরা করেছে। 158 00:11:13,360 --> 00:11:15,010 হ্যাঁ! 159 00:11:15,080 --> 00:11:16,286 আসলে, না, দুটো বিষয় এক নয়। 160 00:11:16,360 --> 00:11:18,681 এখানে যা দেখতে পাচ্ছো, তা হচ্ছে সত্যিকারের জাতিসংঘ। 161 00:11:18,800 --> 00:11:20,768 হ্যা! 162 00:11:20,920 --> 00:11:25,448 তুমি দেখতে পাচ্ছো আমেরিকানদের, রাশিয়ানদের, ইউক্রেনিয়ানদের, , সার্বিয়ানদের, ক্রোয়েশিয়ানদের, এঙ্গোলানদের... 163 00:11:25,600 --> 00:11:27,204 লাটভিয়ান, বলুন! 164 00:11:27,280 --> 00:11:29,200 একজন লাটভিয়ান, কিন্তু গলায় বেশ জোর আছে! 165 00:11:30,120 --> 00:11:32,566 সবাই একসাথে থাকছে, কাজ করছে। 166 00:11:32,760 --> 00:11:34,285 বিশাল একটি সুখী পরিবার। 167 00:11:38,960 --> 00:11:40,371 হ্যা, কিন্তু কোনো মা ছাড়া! 168 00:11:42,400 --> 00:11:45,131 সেক্ষেত্রে আমিই তোমাদের মা হবো। 169 00:11:45,320 --> 00:11:47,288 বোকার মত কথা বলো না, স্যান্ডি! 170 00:11:48,000 --> 00:11:50,731 এই লোকগুলো খুবই ভারী যন্ত্র চালাতে যাচ্ছে। 171 00:11:52,640 --> 00:11:54,680 তাছাড়া এমনিতেই তাদের রক্ত যথেষ্ট গরম। 172 00:11:57,720 --> 00:12:00,291 কেমন আছো, আলেক্সেই? পা ঠিক আছে? 173 00:12:03,080 --> 00:12:04,605 কিছু একটা ঠিক নেই। 174 00:12:04,720 --> 00:12:07,564 সে আমার সাথে এমন আচরণ করছে যেন আমি তার মাকে গুলি করেছি। 175 00:12:09,800 --> 00:12:11,484 সে মনে করছে যে, আমাদের মধ্যে হয়তো কোনো চর লুকিয়ে আছে। 176 00:12:12,320 --> 00:12:14,004 মানে কি? 177 00:12:15,960 --> 00:12:17,564 বাজে বকো না। 178 00:13:31,120 --> 00:13:33,088 মি. বারঘাটি। 179 00:13:35,440 --> 00:13:36,965 - সালাম আলাইকুম । - ওয়ালাইকুম আসসালাম, মি. বার্চ । 180 00:13:37,040 --> 00:13:39,202 এদিকে দিয়ে। একটু চা পান করুন। 181 00:13:40,360 --> 00:13:42,328 ঠিক আছে, জ্যাসপার, প্রদর্শনী শুরু করো। 182 00:13:42,400 --> 00:13:43,925 জ্বি, স্যার। 183 00:13:44,240 --> 00:13:45,890 - ফ্রিস্কি, তোমার এগুলোর দরকার হবে। - আনন্দ করো, জ্যাস... 184 00:13:45,960 --> 00:13:47,560 - মি. ল্যাংবোর্ণ, স্যার। - ধন্যবাদ। 185 00:13:47,600 --> 00:13:49,443 - মি. বারঘাটি,স্যার। - ধন্যবাদ। 186 00:13:50,280 --> 00:13:52,487 - জোরে শব্দ হবে কি? - আমি সেটাই আশা করছি, স্যার। 187 00:13:56,720 --> 00:13:58,961 গাই ফকস বলছি। সবাই ফ্লেয়ার ছুড়ার দশ(সেকেন্ড)-এ মধ্যে শুরু করবে। 188 00:13:59,040 --> 00:14:01,407 শুনেছি, গাই ফকস, ফ্লেয়ার ছুঁড়ার দশ(সেকেন্ড)-এর মধ্যে শুরু হবে। 189 00:14:01,480 --> 00:14:04,927 মি. বারঘাটি, এটার সম্মানটা না হয় আপনারই হোক ? 190 00:14:05,200 --> 00:14:07,248 কেন নয়। ধন্যবাদ। 191 00:14:09,160 --> 00:14:11,447 আকাশের দিকে পয়তাল্লিশ ডিগ্রী বাঁক করে ছুড়ুন। 192 00:14:11,640 --> 00:14:13,290 জোরে যাবে তাহলে। 193 00:14:24,560 --> 00:14:26,244 ধন্যবাদ, স্যার। 194 00:14:29,160 --> 00:14:33,370 আহ...মনে হয় আমাদের অতিথি এসেছে। 195 00:14:34,920 --> 00:14:36,684 আপনার বন্ধুরা কি, মি. বারঘাটি? 196 00:14:36,960 --> 00:14:38,928 বলা খুবই কঠিন। 197 00:14:39,000 --> 00:14:43,881 যদি না বায়োমেট্রিক সফটওয়ার শত্রুদের চিন্থিত করে দেয়। 198 00:14:47,520 --> 00:14:50,330 এফ জি এম এর নিক্ষেপণযোগ্য, হালকা, ট্যাঙ্কের বিপক্ষে ব্যবহারযোগ্য মিসাইল। 199 00:14:50,480 --> 00:14:54,530 এটি ছূঁড়ুন-এবং-ভুলে যান ব্যবস্থা সম্পন্ন, যার কার্যক্ষেত্র ২,৫০০ মিটার পর্যন্ত। 200 00:14:54,600 --> 00:14:56,170 গাড়িটা কে চালাচ্ছিল? 201 00:14:56,240 --> 00:14:58,607 চিন্তা করবেন না, স্যার। সে এখানে আছে। 202 00:14:58,680 --> 00:15:00,523 আর আপনি কি বিশ্বাস করবেন যে... 203 00:15:00,600 --> 00:15:02,364 এমনকি তার ড্রাইভিং লাইসেন্সও নেই? 204 00:15:04,680 --> 00:15:08,605 এটাএ পরপর জূড়ে দেওয়া দুটো বিস্ফোরক মাথা আছে যেগুলোতে ফিট করা আছে শেপড চার্জ (shaped charges=আকৃতির বিস্ফোরক যাতে বিস্ফোরণ নির্দিষ্ট এলাকায় জোরালো হয়) 205 00:15:08,720 --> 00:15:12,088 নিশ্চিতভাবে সাঁজোয়া গাড়ির বাইরের দেহ এবং রক্ষাকারী বর্ম ভেদ করতে পারে । 206 00:15:17,040 --> 00:15:19,725 আমাদের দেখার সুবিধার্থে তারা ফোর-টু-ওয়ান ট্রেসার ব্যবহার করছে । [Four-to-one Tracer: প্রতি চারটি গুলির একটির মাথায় লক্ষ্যে লাগলো কি না তা দেখার সুবিধার্থে রাসায়নিক পদার্থ লাগানো থাকে । 207 00:15:19,800 --> 00:15:22,531 যদিও, বাস্তবে ব্যবহারের সময় ইনফ্রারেড (IR) ব্যবহার করে দেখার ফলে তা আর দরকার হবে না । 208 00:15:24,000 --> 00:15:25,081 তারপরও, চমৎকার দেখাচ্ছে । 209 00:15:29,800 --> 00:15:31,211 এফ আই এম স্টিংগার... 210 00:15:33,400 --> 00:15:35,721 একটি বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপ করার মিসাইল, 211 00:15:36,320 --> 00:15:37,924 যার ওজন মাত্র ১৫ কিলোগ্রাম। 212 00:15:38,000 --> 00:15:42,449 নতুন ৯২এফ (92F) মডেলটিতে রয়েছে একটি রোলওভার সেন্সর এবং রূপান্তরিত নিয়ন্ত্রণ সফটওয়্যার । 213 00:15:58,080 --> 00:15:59,889 তুমি এটা মিস করো, তাই না? 214 00:16:00,200 --> 00:16:03,921 যুদ্ধের ময়দানে গেরিলার সাজে, মুখে ছুরিটা নিয়ে এগিয়ে যাওয়া। 215 00:16:05,880 --> 00:16:09,202 না, একেবারেই না। আমার এখানে থেকে দেখতেই ভালো লাগছে। 216 00:16:09,280 --> 00:16:11,328 - ধন্যবাদ। - কথাটা অনেকটাই ঠিক । 217 00:16:12,520 --> 00:16:14,648 দর্শনীয় ক্রীড়া হিসেবে যুদ্ধ । 218 00:16:16,160 --> 00:16:17,844 আমরা রোমের রাজাদের মত, এন্ড্রু। 219 00:16:18,880 --> 00:16:22,327 রক্ত এবং লোহাই কেবল সেই উপাদানগুলো যাদের সবসময় গুরুত্ব রয়েছে। 220 00:16:27,160 --> 00:16:29,049 এখন, মি. বারঘাটি, 221 00:16:29,120 --> 00:16:31,407 আমরা ধরে নিয়েছি যে, আপনি বা আপনার কনসোর্টিয়ামের(consortium=আন্তর্জাতিক সংঘ)... 222 00:16:31,600 --> 00:16:35,810 অন্য সদস্যদের কেউই অসলো কনভেনশনে স্বাক্ষর করেননি। 223 00:16:37,000 --> 00:16:40,243 জাতিসংঘ গুচ্ছ অস্ত্রের প্রতি বিরুপ মনোভাব পোষণ করে এটা ভেবে যে... 224 00:16:40,320 --> 00:16:45,042 আর আমি উদ্ধৃত করছি, "সেগুলো বেসামরিক নাগরিকদের জন্য সমপরিমাণেই বিপদজনক।" 225 00:16:46,560 --> 00:16:49,530 আমরা অবশ্য এটাকে "সাম্যবাদ" বলতেই বেশী পছন্দ করি । 226 00:17:07,240 --> 00:17:08,969 আপনি কি আমার দেয়া সংজ্ঞাটার সাথে একমত। 227 00:17:11,120 --> 00:17:12,849 - হ্যাঁ। - ভালো। 228 00:17:20,800 --> 00:17:23,610 এখন, চূড়ান্ত সমাপনী। 229 00:17:24,880 --> 00:17:27,804 ভালো করে লক্ষ্য করুন। এই অংশের জন্যে আমাদেরকে সম্পুর্ণ একটি গ্রাম খালি করতে হয়েছে। 230 00:17:56,640 --> 00:17:58,802 রাতের বেলা নেপাম(Nepalm)-এর মত সুন্দর আর কিছুই হয় না। 231 00:18:01,520 --> 00:18:05,411 আজকাল অবশ্য পাওয়াটা বেশ কঠিন হয়ে উঠেছে। আর সেজন্যেই তো আমাদের কাছে এসেছেন। 232 00:18:16,160 --> 00:18:19,004 ওহ, আপনারা খুবই দয়ালু। ধন্যবাদ। ধন্যবাদ। 233 00:18:19,080 --> 00:18:20,844 মি. বারঘাটি, ভ্রমণ নিরাপদ হোক। 234 00:18:20,920 --> 00:18:22,126 বিদায়, মি. বার্চ। 235 00:18:22,200 --> 00:18:25,090 আমি আমার কনসোর্টিয়ামের কাছে আপনার প্রশংসা করবো। 236 00:18:25,160 --> 00:18:26,880 তাদেরকে আমার শুভেচ্ছা জানাবেন। 237 00:18:28,040 --> 00:18:29,246 আপনি কোথায় যাবেন, স্যার? 238 00:18:29,320 --> 00:18:31,561 এই একটা প্রশ্ন আপনি করতে পারেন না। 239 00:18:31,640 --> 00:18:34,405 ঠিক যেমন আমি জিজ্ঞাসা করতে পারি না, পণ্যগুলো কোথা থেকে আসছে। 240 00:18:34,920 --> 00:18:37,400 এটি অনেক দিন ধরে চলে আসা সম্মানজনক একটি রীতি। 241 00:18:37,480 --> 00:18:40,768 সরবরাহকারীকে চুপ থাকতে হবে, ক্রেতাকে গোপনীয়তা বজায় রাখতে হবে আর এভাবেই কেনা-বেচা সম্পন্ন হবে। 242 00:18:42,040 --> 00:18:44,088 আমি লন্ডনের স্কুল অফ ইকোনমিকসে পড়েছি। 243 00:18:44,200 --> 00:18:47,522 - আপনাদের রাজধানী শহর সম্পর্কে আমি যতটা পেরেছি জেনেছি। - তাই কি? 244 00:18:47,600 --> 00:18:49,807 - ওটাকে(লন্ডনকে) আমার শুভেচ্ছা জানাবেন। - আমি জানাবো। 245 00:18:49,880 --> 00:18:52,884 মি. বারঘাটি, আপনার গাড়ি অপেক্ষা করছে। 246 00:18:53,320 --> 00:18:55,288 আশা করি, আপনার ভ্রমণ আরামদায়ক, নিরাপদ হবে। 247 00:18:56,160 --> 00:18:58,480 - অবশ্যই আপনার পরিবারকে আমার শুভেচ্ছা জানাবেন। - ধন্যবাদ। 248 00:19:00,240 --> 00:19:01,651 বলছিলাম কি আমার কাছে,উম, 249 00:19:01,720 --> 00:19:04,530 বছরের পরের দিকের ফ্রেঞ্চ ওপেনের টিকেট আছে, যদি আপনি আগ্রহী থাকেন। 250 00:19:04,600 --> 00:19:07,444 যদি,উম...আমি জানি না আপনার তা ভালো লাগবে কি না। 251 00:19:07,520 --> 00:19:09,204 সেটা খুবই চমৎকার হবে। 252 00:19:09,280 --> 00:19:11,965 দারুণ। 253 00:19:12,040 --> 00:19:14,160 - ধন্যবাদ। - আবারও আশা করছি যে, আপনার ভ্রমণ নিরাপদ হোক। 254 00:20:10,000 --> 00:20:14,289 আমি পার্লকে ছোট একটা দলের সাথে ইস্তাম্বুলে রেখে এসেছি, যদি আমাদের লোক যোগাযোগ করতে চায় সে জন্যে। 255 00:20:14,360 --> 00:20:16,044 হ্যা। সেটার আর কি কোনো সম্ভাবনা আছে? 256 00:20:16,160 --> 00:20:19,448 জোয়েল আমাদের লোকের আশা ছেড়ে দিতে বলেছে। সে মনে করে, রোপার তাকে দলে ভিড়িয়ে নিয়েছে। 257 00:20:20,760 --> 00:20:22,444 তোমার কি মনে হয়? 258 00:20:22,800 --> 00:20:24,404 সে আমাদের লোককে আক্রমণ করেছিল। 259 00:20:24,480 --> 00:20:26,721 সেটা সে ইচ্ছে করে করেছে না বাধ্য হয়েই, তা আমি জানি না। 260 00:20:27,320 --> 00:20:29,448 আর আমি ঐ ব্যাঙ্ক একাউন্টগুলোতে অনুসন্ধান চালানো্র চেষ্টা করেছিলাম, 261 00:20:29,520 --> 00:20:33,923 ঐ যে, ট্রেডপাসের তালিকায় যে কোম্পানীগুলো আছে সেগুলোর। সব অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। 262 00:20:34,120 --> 00:20:37,761 আমার একটা **র ওয়্যারেন্ট দরকার আর আমি তা পাবো না কারণ আমার হাতে সে ক্ষমতা নেই। 263 00:20:38,200 --> 00:20:39,565 আর... 264 00:20:40,560 --> 00:20:42,210 আমার মনে হচ্ছে আমাকে অনুসরণ করা হচ্ছে। 265 00:20:42,280 --> 00:20:45,400 কারণ আজ সকালে বাড়ি থেকে বেরুনোর সময়, রাস্তার শেষ মাথায় একটা গাড়ি ছিল। 266 00:20:46,080 --> 00:20:47,923 হয়তো তুমি ভুল দেখেছো? 267 00:20:48,160 --> 00:20:49,810 - আমি শুধু বলতে চাচ্ছি যে, তুমি ক্লান্ত। - হ্যাঁ, আমি ক্লান্ত। 268 00:20:49,880 --> 00:20:51,291 আমি গর্ভবতী। আমি আবেগপ্রবণ। 269 00:20:51,360 --> 00:20:52,771 আমি একটি গাড়ী দেখেছি। 270 00:20:54,560 --> 00:20:56,085 হ্যাঁ, ঠিক আছে। 271 00:20:56,400 --> 00:20:58,084 ধুর ছাই। 272 00:20:59,360 --> 00:21:01,567 কি হলো? 273 00:21:01,720 --> 00:21:03,324 লিম্পেট বন্ধ করে দেয়া হয়েছে। 274 00:21:03,400 --> 00:21:05,084 অর্থ বরাদ্দ ফিরিয়ে নেয়া হয়েছে। 275 00:21:06,280 --> 00:21:08,487 - কার আদেশে? - আমি কেবল এটুকু জানি যে, আপাতত আমাদের কাজ বন্ধ। 276 00:21:08,560 --> 00:21:10,688 আমাকে আজ বিকেলে ওয়াশিংটনে ফিরে যেতে বলা হয়েছে। 277 00:21:10,760 --> 00:21:13,730 ধুর ছাই। আবার মেক্সিকান অস্ত্র \চোরাচালানকারীদের পেছনে ছুটাছুটি করতে হবে। 278 00:21:13,800 --> 00:21:15,370 তুমি কি এ বিষয়ে কিছু করতে পারো? 279 00:21:15,440 --> 00:21:17,363 কিছুই করার নেই। আমি দুঃখিত। 280 00:21:23,840 --> 00:21:26,601 আমরা যা করছি সেটা হোক তা অনেক লোক চায় না। 281 00:21:29,160 --> 00:21:31,845 শেষ কখন তুমি বিশ্রাম নিয়েছিলে? 282 00:21:31,920 --> 00:21:33,640 তুমি কেন বাড়ি গিয়ে একটু ঘুমাও না? 283 00:21:34,200 --> 00:21:35,804 যাও! 284 00:21:39,880 --> 00:21:41,211 সব ঠিক আছে। 285 00:22:21,560 --> 00:22:24,245 সে এমনিতে ব্যবসা আর আনন্দ গুলিয়ে ফেলার মত লোক না। 286 00:22:43,160 --> 00:22:45,083 জেড, সোনা। ভ্রমণ কেমন ছিল? 287 00:22:45,440 --> 00:22:46,851 ভালো ছিল। 288 00:22:47,040 --> 00:22:48,530 খুব বেশী বাজে ছিল না তো? 289 00:22:49,160 --> 00:22:50,924 তোমাকে চমৎকার দেখাচ্ছে। 290 00:22:56,640 --> 00:22:58,881 - কর্কি। - সোনা। 291 00:23:09,720 --> 00:23:12,087 এন্ড্রু, এসে আমাদের সাথে যোগ দাও। 292 00:23:12,200 --> 00:23:16,603 উদযাপন উপলক্ষে পান করা হবে। আমি স্যান্ডিকে মোয়েট'৭৩ টা খুলতে দিয়েছি। 293 00:23:16,920 --> 00:23:18,604 ট্রাকগুলো তুরস্কের পার্বত্য অঞ্চলে রয়েছে, 294 00:23:18,680 --> 00:23:21,331 আগামীকাল কম বেশী সন্ধ্যা ছয়টার মধ্যে সিরিয়ার সীমান্তে পৌছে যাবে। 295 00:23:21,400 --> 00:23:24,290 - চমৎকার। - এরই মধ্যে, আমি পান করতে চাই ট্রেডপাস... 296 00:23:24,360 --> 00:23:27,011 আর সেই সাথে যারা এতে সংযুক্ত আছে তাদের উদ্দেশ্যে। 297 00:23:27,480 --> 00:23:29,528 আমার মনে হয় সেক্ষেত্রে আমরা সবাই পান করতে পারি? 298 00:23:32,560 --> 00:23:34,324 আমরা কি পারি না? 299 00:23:36,280 --> 00:23:38,009 ওরে খোদা, কি দুঃখী লোক এরা! 300 00:23:38,120 --> 00:23:40,168 আমাদের শুরুটা চমৎকার হয়েছে। 301 00:23:40,280 --> 00:23:41,805 খবরাখবর আসছে। আমরা ভালোভাবে সফল হয়েছি! 302 00:23:41,880 --> 00:23:43,644 - আমাদের উদ্দেশ্যে! - আমাদের উদ্দেশ্যে। 303 00:23:44,240 --> 00:23:45,890 - ট্রেডপাসের উদ্দেশ্যে। - ট্রেডপাসের উদ্দেশ্যে। 304 00:23:46,720 --> 00:23:48,324 কর্কি, পান করছো না যে? 305 00:23:48,520 --> 00:23:49,521 আমি নিজেকে বিরত রাখছি, বস। 306 00:23:50,320 --> 00:23:52,004 - বিরত রাখছ? - আপাতত বিরতি দিয়েছি। 307 00:23:55,000 --> 00:23:57,810 - স্যান্ডি... ভাই-বেরাদরদের সাথে মনে হয় যোগাযোগ করা শুরু করা উচিত। - হুম। 308 00:24:01,800 --> 00:24:02,926 কেমন আছো, এন্ড্রু? 309 00:24:03,920 --> 00:24:05,649 একদম ফিট-ফাট। ধন্যবাদ। 310 00:24:07,400 --> 00:24:08,686 তোমাকে এখানে খুবই স্বছন্দ্য লাগছে। 311 00:24:09,520 --> 00:24:10,567 তাই কি? 312 00:24:11,320 --> 00:24:13,926 ওর কি দোষ বলো? আশে পাশের সামরিক পোশাকগুলো কি দেখছো না। 313 00:24:14,920 --> 00:24:18,003 যদিও এই জায়গাটা সমুদ্রতীরের কটেজের চেয়ে বেশী সুন্দর না। 314 00:24:20,200 --> 00:24:21,804 অতটা রোমান্টীক না। 315 00:24:28,680 --> 00:24:30,284 আমি কি উল্টোপাল্টা কিছু বলে ফেললাম নাকি? 316 00:24:41,520 --> 00:24:45,491 - আমার , উম, সত্যি একটু বিশ্রাম দরকার। - মরে গেলে তো একেবারেই ঘুমাতে পারবে। 317 00:24:46,800 --> 00:24:49,644 সে তাকে কেন এখানে আনতে গেলো, আমি জানি না সে চিন্তাটা তোমার মাথায় এসেছে কিনা। 318 00:24:49,720 --> 00:24:52,451 আমি যাতে বাইরে থেকে কেবল দেখতে পারি সেটা তুমি নিশ্চিত করেছো, 319 00:24:52,520 --> 00:24:54,602 কিন্তু যেখান থেকে আমি বিষয়টা দেখছি, 320 00:24:55,280 --> 00:24:56,725 ব্যাপারটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না, 321 00:24:58,080 --> 00:24:59,923 এটা একেবারেই সুবিধের মনে হচ্ছে না। 322 00:26:31,120 --> 00:26:32,645 এঞ্জেল বার বলছি। 323 00:26:33,400 --> 00:26:34,765 ড্রমগুল বলছিলাম। 324 00:26:34,840 --> 00:26:36,842 আমি ভাবছিলাম যে তোমার সাথে একটু কথা বলা যাবে কি না? 325 00:26:37,240 --> 00:26:38,890 উম, আমি ঘুমিয়ে পড়েছি। 326 00:26:41,200 --> 00:26:43,043 তোমাকে দেখে সে রকম মনে হচ্ছে না। 327 00:26:49,360 --> 00:26:50,691 আমি একাই এসেছি। 328 00:27:17,280 --> 00:27:18,611 আমাকে ভেতরে আসতে বলবে না? 329 00:27:19,200 --> 00:27:20,326 এখানেই কথা বলতে ভালো লাগছে। 330 00:27:21,120 --> 00:27:22,804 আমি তোমাকে পছন্দ করি, এঞ্জেলা। 331 00:27:23,640 --> 00:27:25,165 তোমার হার না মানা মনোভাবকে পছন্দ করি। 332 00:27:26,520 --> 00:27:30,206 তোমাক রিভার হাউজ থেকে হারানোটা সব সময়ই আমার কাছে দুঃখের ছিল। 333 00:27:31,120 --> 00:27:32,121 তুমি কি চাও? 334 00:27:35,720 --> 00:27:38,530 আমি জিজ্ঞাসা করতে চাই যে, ঐ কাগজ-পত্রগুলো তুমি কোথায় পেয়েছো। 335 00:27:39,600 --> 00:27:40,601 কোন কাগজ-পত্রগুলো? 336 00:27:41,120 --> 00:27:42,929 যেগুলো নিয়ে তুমি আপোস্তলের কাছে গিয়েছিলে... 337 00:27:43,000 --> 00:27:45,810 যার ফলাফলে কিছু আরব তার গলাটা কেটে দেয়। 338 00:27:47,320 --> 00:27:48,845 ওহ, এটা আরবদের কাজ, তাই কি? 339 00:27:48,920 --> 00:27:51,366 তারা রোপারের সাথে ব্যবসা করছে, 340 00:27:51,440 --> 00:27:54,967 আর, তারা বিশ্বাস করা যায় না এমন আইনজীবিকে পছন্দ করে না। 341 00:27:56,280 --> 00:27:58,931 আর তুমি? তুমিও কি রোপারের সাথে ব্যবসা করছো নাকি? 342 00:28:00,960 --> 00:28:04,407 আমি আমার দেশের কৌশলগত স্বার্থ দেখছি, এঞ্জেলা। 343 00:28:04,880 --> 00:28:06,245 আর তোমার পকেট ভারী করছো। 344 00:28:07,320 --> 00:28:10,200 - কাগজগুলো তুমি কোথায় পেয়েছো? - আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো। 345 00:28:15,920 --> 00:28:18,127 তুমি আমাকে লিম্পেট সম্পর্কে মিথ্যা বলেছো। 346 00:28:19,280 --> 00:28:21,442 এই পুরো সময়জুড়ে তোমাকে ভেতর থেকে কেউ সাহায্য করেছে। 347 00:28:22,400 --> 00:28:23,686 আমি জানতে চাই সে লোকটা কে। 348 00:28:25,360 --> 00:28:26,725 আর সেটা কেবল আমি একা চাই না। 349 00:28:27,720 --> 00:28:30,883 একটা সিস্টেম এই দেশটাকে আমরা যে জায়গাতে চাই সেখানে রাখে, 350 00:28:31,240 --> 00:28:33,402 নামী দেশগুলোর কাতারে, যার ফলে সবকিছুই দিনে দিনে বাড়ছে। 351 00:28:34,320 --> 00:28:35,765 এটা একটা চলমান প্রক্রিয়া। 352 00:28:36,880 --> 00:28:38,245 তুমি চাইলে এটাকে সহজাত প্রবৃত্তিও বলতে পারো। 353 00:28:38,680 --> 00:28:40,682 আর এটাকে বজায় রাখতে হবে। 354 00:28:41,840 --> 00:28:42,841 আমি বলতে চাচ্ছি, 355 00:28:43,280 --> 00:28:46,045 আমাদের রিচার্ড রোপারের দরকার আছে। 356 00:28:47,160 --> 00:28:48,605 আমেরিকার রিচার্ড রোপারের দরকার আছে। 357 00:28:48,680 --> 00:28:49,920 সেটা তোমার ভালো লাগুক আর নাই লাগুক। 358 00:28:52,320 --> 00:28:53,651 তোমার নিজের ভালোর জন্যই, 359 00:28:54,720 --> 00:28:57,405 পথে বাধা হয়ে দাঁড়িয়ো না। 360 00:29:01,520 --> 00:29:03,602 - শুভ রাত্রি, জিওফ্রে। - আমি হলে দরজাটা লাগাতাম না। 361 00:29:11,120 --> 00:29:12,804 - এঞ্জেলা? - হ্যা? 362 00:29:13,520 --> 00:29:14,681 কে এসেছিল? 363 00:29:15,080 --> 00:29:16,889 না , কেউ না, সোনা। তুমি ঘুমিয়ে পড়ো। 364 00:29:42,120 --> 00:29:43,406 আলোগুলোর কি হলো? 365 00:29:43,920 --> 00:29:44,921 তারা ঠিক করবে। 366 00:29:45,920 --> 00:29:46,967 প্রায়ই এরকম হয়ে থাকে। 367 00:29:48,800 --> 00:29:49,847 আরাম করো। 368 00:29:50,120 --> 00:29:51,326 কিভাবে আমি আরাম করবো? 369 00:29:51,400 --> 00:29:53,368 আমি একটা সেনা ঘাটীতে আছি, রোপার। 370 00:29:53,440 --> 00:29:54,965 আমিই এখানকার একমাত্র নারী। 371 00:29:55,920 --> 00:29:58,082 তুমি কি জানো এটা কতটা অপমানজনক? 372 00:29:58,200 --> 00:29:59,690 তুমি দেখেছিলে ওরা আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছিল। 373 00:30:00,000 --> 00:30:01,525 ভাবলাম, হয়তো এটা তোমার ভালো লাগবে। 374 00:30:03,080 --> 00:30:04,241 বোকার মত কথা বলো না। 375 00:30:04,320 --> 00:30:05,890 আমাকে কেবল এটা বলো যে, আমি এখানে কেন। 376 00:30:05,960 --> 00:30:07,640 তুমি তোমার কাজের কাছেধারেও আমাকে ঘেঁষতে দাও না। 377 00:30:10,400 --> 00:30:11,606 তুমি আসতে চেয়েছিলে। 378 00:30:12,640 --> 00:30:13,687 তুমি কি চাওনি? 379 00:30:15,680 --> 00:30:17,409 এখন যখন এসেই পড়েছো, 380 00:30:17,480 --> 00:30:20,882 কেউ একজন আমার কাজে নাক গলাচ্ছে। 381 00:30:21,520 --> 00:30:23,284 তুমি হয়তো আমাকে জানতে সাহায্য করতে পারবে যে,সে আসলে কে। 382 00:30:25,360 --> 00:30:26,920 আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো। 383 00:30:28,240 --> 00:30:29,526 এটা কি তুমি করেছো? 384 00:30:34,800 --> 00:30:39,089 শুন, আমি সত্যিই বিষয়টা কেবল আমাদের মধ্যে রাখতে চাই। 385 00:30:39,160 --> 00:30:41,401 সত্যিটা দিয়েই না হয় বলা শুরু করো? 386 00:30:45,880 --> 00:30:47,450 তালিকাটা দিয়ে তুমি কি করেছো? 387 00:30:50,840 --> 00:30:51,887 কোন তালিকা? 388 00:30:54,840 --> 00:30:56,251 তুমি ওটা কাকে দেখিয়েছো? 389 00:30:58,240 --> 00:31:00,288 আমি জানি না তুমি কি নিয়ে কথা বলছো, সোনা। 390 00:31:02,120 --> 00:31:03,884 - মাফ করবেন, বস। - কি? 391 00:31:03,960 --> 00:31:05,371 জেনারেটরটার সমস্যা হয়েছে। 392 00:31:05,440 --> 00:31:07,886 আমি জানি যে, জেনারেটরটার সমস্যা হয়েছে। ঠিক করোগে যাও! 393 00:31:07,960 --> 00:31:09,644 না, দেখে মনে হচ্ছে, কেউ ওটার উপর কারিকুরি ফলিয়েছে। 394 00:31:17,040 --> 00:31:18,804 এখান থেকে এতটুকু নড়ো না। 395 00:31:43,160 --> 00:31:44,491 জেড। 396 00:31:45,320 --> 00:31:46,367 আচ্ছা। 397 00:31:47,240 --> 00:31:50,210 - আমাকে এখান থেকে নিয়ে চলো, জোনাথন। - আমি পারবো না। এই মুহুর্তে না। 398 00:31:50,760 --> 00:31:52,250 আমাকে বলো আসলে তুমি কে। 399 00:31:56,160 --> 00:31:58,970 আমাকে ব্রিটিশ গোয়েন্দা বিভাগ পাঠিয়েছে... 400 00:31:59,040 --> 00:32:00,724 রোপারের অস্ত্র ব্যবসা অনুসরণ করতে। 401 00:32:03,240 --> 00:32:06,084 - না, কিন্তু তুমি তো ড্যানীর জীবন বাচিয়েছো। - ওটা পাতানো। 402 00:32:06,680 --> 00:32:09,650 - হতে পারে না, তুমি আহত ছিলে, তুমি প্রায় মরে গিয়েছিলে। -সেটা পরিকল্পনার অংশ ছিল। 403 00:32:11,160 --> 00:32:12,366 আর তালিকাটা? 404 00:32:13,120 --> 00:32:15,202 ঐ তালিকাতে রোপারের সাধারণ আর রাসায়নিক... 405 00:32:15,280 --> 00:32:17,521 অস্ত্রের অবৈধ ব্যবসাতে যারা বিনিয়োগ করেছে... 406 00:32:17,600 --> 00:32:18,726 তাদের সবার নাম আছে। 407 00:32:18,800 --> 00:32:20,960 রোপারের অফিসে আমি ওটাই নিচ্ছিলাম। আর এটাই আমার আসল পরিচয়। 408 00:32:23,520 --> 00:32:24,931 আমাকে কি করতে বলো? 409 00:32:26,440 --> 00:32:27,805 তুমি এটার দোষ কর্কির উপর চাপাবে। 410 00:32:27,880 --> 00:32:29,450 আমি পারবোনা, জোনাথন। কর্কি আমার বন্ধু। 411 00:32:29,520 --> 00:32:32,126 কর্কি একজন প্রশিক্ষণপ্রাপ্ত খুনী। 412 00:32:34,080 --> 00:32:35,730 এখন আমার টাকার দরকার। যা-ই আছে তোমার কাছে। 413 00:32:35,800 --> 00:32:37,960 নোট দিও। কোন মুদ্রার তা ব্যাপার না, ডলার হলে ভালো। 414 00:32:39,560 --> 00:32:40,971 - আমার কাছে এই-ই আছে। - চলবে। 415 00:32:41,040 --> 00:32:42,963 - আমি দুঃখিত। - আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। 416 00:32:43,040 --> 00:32:44,087 আমি প্রতিজ্ঞা করছি। 417 00:33:28,920 --> 00:33:31,241 আমি আমার ফোন দিয়ে তোমার তালিকার ছবি তুলেছিলাম। 418 00:33:34,960 --> 00:33:36,007 আমি দুঃখিত। 419 00:33:39,160 --> 00:33:40,844 তুমি কোন দুঃখে সেটা করতে গেলে? 420 00:33:44,960 --> 00:33:46,928 কারণ আমি জানতে চেয়েছিলাম যে, যে মানুষটার সাথে আমি থাকছি... 421 00:33:47,000 --> 00:33:48,445 সে জীবিকা নির্বাহের জন্য কি করে। 422 00:33:51,480 --> 00:33:53,801 - আমাকে জিজ্ঞাসা করলে না কেন? - তুমি কখনোই সত্যিটা বলতে না। 423 00:33:55,720 --> 00:33:59,122 আমি কেবল... ভেবেছিলাম যে, আমি নিজেই সেটা জানতে পারবো, তাই আমি একটা ছবি তুলে নিই। 424 00:33:59,400 --> 00:34:01,004 আমি কাউকে এটার মানে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। 425 00:34:01,960 --> 00:34:03,166 তুমি কাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলে? 426 00:34:05,360 --> 00:34:06,441 জানি না। 427 00:34:07,640 --> 00:34:10,041 আমি কিছুই করি নি, কসম। আমি ওটা ডিলিট করে দিয়েছি। 428 00:34:10,680 --> 00:34:12,887 তুমি সেটা কতক্ষণ পরে ডিলিট করেছিলে? 429 00:34:13,920 --> 00:34:14,967 এক সপ্তাহ? 430 00:34:15,040 --> 00:34:17,361 - তুমি ওটা কাউকে দেখাওনি? - না, কাউকে না। 431 00:34:19,920 --> 00:34:21,684 মানে, আমি তো সেটা যেখানে সেখানে ফেলে রাখি। 432 00:34:22,720 --> 00:34:24,722 কর্কি আমাকে না করেছে , সেটা যেখানে সেখানে ফেলে রাখতে। 433 00:34:26,000 --> 00:34:27,331 "কর্কি বলেছে" বলতে কি বুঝাচ্ছো? 434 00:34:29,720 --> 00:34:31,290 সে ওটা খুঁজে পায় আর আমাকে ফিরিয়ে দেয়। 435 00:34:35,320 --> 00:34:36,560 আমি দূঃখিত। 436 00:34:36,960 --> 00:34:39,201 আমি তোমাকে অনেক ঝামেলার মধ্যে ফেলে দিয়েছি। 437 00:34:39,920 --> 00:34:41,684 ওটা করা বোকামী ছিল। 438 00:34:45,960 --> 00:34:47,007 ঠিক আছে। 439 00:34:49,560 --> 00:34:51,164 এটা এমন কিছু না যে সমাধান করা যাবে না। 440 00:34:53,560 --> 00:34:56,723 কিন্তু তুমি আর কখনোই আমার সাথে এমন করবে না। 441 00:34:57,960 --> 00:35:00,406 না, আমি আর কখনোই এমনটি করবো না। 442 00:35:00,920 --> 00:35:01,967 ভালো। 443 00:35:04,200 --> 00:35:06,362 কারণ তুমি জানো যে, আমি তোমাকে খুব ভালোবাসি। 444 00:35:07,680 --> 00:35:08,761 আমিও তোমাকে ভালোবাসি। 445 00:36:26,240 --> 00:36:27,287 তুমি কে? 446 00:36:28,040 --> 00:36:29,849 আমি ক্যাম্পে কাজ করি। তুমি কি সীমান্ত পেরিয়ে এসেছো? 447 00:36:29,920 --> 00:36:32,287 না। আমরা ঐ গ্রাম থেকে এসেছি। 448 00:36:32,360 --> 00:36:34,408 - কোন গ্রাম? - তারা সেখানে বোমা ফেলেছে। 449 00:36:35,160 --> 00:36:36,969 ব্রিটিশ লোকটা আমাদেরকে চলে যেতে বলেছিলো। 450 00:36:38,040 --> 00:36:39,485 এসে দেখে যাও। 451 00:36:47,120 --> 00:36:49,282 সে চলে যাওয়ার পক্ষে বেশী বয়স্ক ছিল। 452 00:36:51,120 --> 00:36:52,610 আমরা ক্যাম্পে যাচ্ছি। 453 00:36:52,760 --> 00:36:54,922 আমি তার এই অবস্থা, যে করেছে তাকে দেখাতে যাচ্ছি। 454 00:36:55,000 --> 00:36:58,402 যেয়ো না। তোমার সন্তানের জন্যে ফিরে যাও। যে পথে এসেছো সে পথে ফিরে যাও। 455 00:37:28,960 --> 00:37:30,007 এয়ারপোর্ট যাবেন? 456 00:37:31,360 --> 00:37:33,044 আশঙ্কা করছি যে, এই ভ্রমনটা লম্বা হবে। 457 00:37:33,160 --> 00:37:36,243 এখানে এক মিনিট অপেক্ষা করবেন, তারপর সোজা ইস্তাম্বুল চলে যাবেন। 458 00:37:37,040 --> 00:37:38,610 বসফরাস গ্র্যান্ড হোটেল। 459 00:37:39,080 --> 00:37:41,242 রুম ৩১৪তে আপনার জন্য একজন নারী অপেক্ষা করবেন। 460 00:37:42,000 --> 00:37:43,240 এই চিরকুটটা তাকে দিবেন। 461 00:37:45,040 --> 00:37:46,201 ২০০ ডলার। 462 00:37:46,840 --> 00:37:48,444 আপনি যখন সেখানে পৌছুবেন আপনার জন্য ২০০ ডলার অপেক্ষা করবে। 463 00:37:48,600 --> 00:37:49,647 ব্যাপার না। 464 00:38:03,760 --> 00:38:05,524 আমার ছেলেকে কিছু করো না! আমার ছেলেকে কিছু করো না! 465 00:38:08,080 --> 00:38:09,127 না! 466 00:38:28,440 --> 00:38:30,442 আবার কি চুরি করে বাইরে গিয়েছিলে নাকি? 467 00:38:34,320 --> 00:38:36,163 জানো , এর জন্যে তোমাকে ডিটেনশনে থাকা লাগতে পারে। 468 00:38:41,160 --> 00:38:42,844 তোমার কথার বিপক্ষে আমার কথা। 469 00:38:43,000 --> 00:38:44,604 সেই ঝুঁকিটা আমাকে নিতেই হবে। 470 00:39:02,200 --> 00:39:06,603 তোমাকে যে আমার এখন মেরে ফেলতে হবে, সেটা কি বুঝেছো? 471 00:39:08,160 --> 00:39:10,401 আমি এই মূহুর্তটার জন্যেই অপেক্ষা করছিলাম! 472 00:39:32,760 --> 00:39:33,886 কে তুমি! 473 00:39:33,960 --> 00:39:35,724 বেড়া পেরিয়ে আসার সময় আমি ওকে ধরে ফেলেছি। 474 00:39:35,800 --> 00:39:37,290 বসকে ডাকো! তার সাথে কথা বলতে হবে। 475 00:39:58,040 --> 00:39:59,121 খোদা। 476 00:40:01,520 --> 00:40:03,648 - হলোটা কি? - আমি তাকে বেড়ার কাছে ধরেছি। 477 00:40:04,280 --> 00:40:06,487 আমি...আমি জানি না সে কতক্ষণ বাইরে ছিল। 478 00:40:07,160 --> 00:40:08,446 সে কার সাথে দেখা করে থাকতে পারে। 479 00:40:20,160 --> 00:40:21,161 খোদা। 480 00:40:23,160 --> 00:40:24,730 তাকে দ্রুত দাফন করতে হবে। 481 00:40:25,680 --> 00:40:27,569 কেউ যেন জানতে না পারে সে এখানে ছিল। বুঝলে? 482 00:40:30,520 --> 00:40:32,602 খোদা। কর্কি, কর্কি, কর্কি। 483 00:40:52,880 --> 00:40:55,201 ওটা ছিল আমার খোড়া সবচাইতে ছোট কবর। 484 00:40:55,280 --> 00:40:56,840 আমি সেখানে তোমাকেও আঁটাতে পারবো, খোকা। 485 00:40:57,200 --> 00:40:58,201 ঐ! 486 00:41:00,680 --> 00:41:01,727 এই যে, তোমরা। 487 00:41:55,800 --> 00:41:57,564 - কে তুমি? - ম্যাডাম, আমি সারা রাত গাড়ি চালিয়েছি। 488 00:41:57,720 --> 00:41:59,563 আমার আপনাকে এটা দেয়ার কথা। 489 00:42:08,960 --> 00:42:10,962 সে বলেছিল আপনি আমাকে আরো ২০০ ডলার দিবেন... 490 00:42:11,040 --> 00:42:12,451 যদি আমি সকাল ৯টার মধ্যে এখানে থাকি। 491 00:42:12,520 --> 00:42:15,171 হ্যা, আমার মনে হয় আমি সেটা ব্যবস্থা করতে পারবো। 492 00:42:19,440 --> 00:42:21,280 - কোথায় ওটা? - এই যে। 493 00:42:22,400 --> 00:42:24,448 ওহ, খোদা। সে এটা করেছে। 494 00:42:26,680 --> 00:42:27,761 আমাকে মেহিউ-এর সাথে ফোন যোগাযোগ করো। 495 00:42:27,840 --> 00:42:30,320 এটা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে। আমরা ধারণা করছি, এটা কাসমিলি(Kasmili) এর কাছেই কোথাও। 496 00:42:30,400 --> 00:42:32,482 ট্রাকগুলো সিরিয়ান সীমান্তের দিকে যাচ্ছে। 497 00:42:32,560 --> 00:42:33,721 সেটা কম বেশী ২০০ মাইল দূরে। 498 00:42:33,800 --> 00:42:35,280 - দুর্গম এলাকা। - মেহিউকে পাচ্ছি না ফোনে। 499 00:42:35,320 --> 00:42:36,810 তাহলে সীমান্তে পৌছে যাওয়ার আগে ট্রাকগুলো খুজে বের করতে... 500 00:42:36,880 --> 00:42:38,245 আমাদের হাতে তিন ঘন্টা সময় আছে। 501 00:42:38,320 --> 00:42:40,400 এটা তার শেষ দিন। তারা বলছে যে, তাকে পাওয়া যাবে না। 502 00:42:52,880 --> 00:42:54,006 আমাকে মেহিউ-এর সাথে দেখা করতে হবে না। 503 00:42:54,080 --> 00:42:55,286 আমি আশঙ্কা করছি যে, উনার সাথে দেখা করা যাবে না। 504 00:42:55,360 --> 00:42:57,442 - সে আমার সাথে দেখা করবে। - এই! এই! 505 00:42:57,520 --> 00:42:58,567 আমি পুলিশ ডাকছি! 506 00:42:58,640 --> 00:42:59,880 আমি নিজেই পুলিশের লোক। 507 00:43:01,240 --> 00:43:02,810 ২০টি সাহায্যবাহী ট্রাক... 508 00:43:02,880 --> 00:43:05,121 সিরিয়ার সীমান্তে যাচ্ছে। সবগুলোতেই যুক্তরাজ্য আর... 509 00:43:05,200 --> 00:43:06,690 যুক্তরাষ্ট্রের অবৈধ অস্ত্র আছে। 510 00:43:06,800 --> 00:43:08,245 সেগুলোর সাথে পুরোপুরি রোপার জড়িত। 511 00:43:09,160 --> 00:43:10,321 এটা সত্যি হচ্ছে, রেক্স। 512 00:43:10,400 --> 00:43:12,440 তাদেরকে ধরতে আমাদের এটাই দরকার। তাদেরকে সবাইকে। 513 00:43:14,400 --> 00:43:15,447 আমি তোমাকে বলেছি। 514 00:43:16,000 --> 00:43:18,446 আমরা কিছু করতে পারবো না। 515 00:43:18,520 --> 00:43:19,646 আমাদের পক্ষে কেউ নেই। 516 00:43:19,720 --> 00:43:21,051 আমাদের পক্ষে কাউকে দরকার নেই। 517 00:43:21,120 --> 00:43:22,610 আমার বৈদেশীক অফিস থেকে একটা হুকুমনামা দরকার... 518 00:43:22,680 --> 00:43:25,445 যেটা ঐ ট্রাকগুলোতে অবৈধ অস্ত্রের অবস্থা নিশ্চিত করবে। 519 00:43:25,520 --> 00:43:27,409 আমি সেটাকে জোয়েল স্টেডম্যানের কাছে নিয়ে যাবো। 520 00:43:27,520 --> 00:43:30,171 সে সীমান্তে আমেরিকান সৈন্যদের পাঠাবে যাতে করে... 521 00:43:30,240 --> 00:43:32,004 গাড়ি বহর থামিয়ে, ট্রাকগুলোতে অনুসন্ধান চালিয়ে অস্ত্রগুলোকে জব্দ করা যায়। 522 00:43:32,720 --> 00:43:35,769 কিন্তু আমি সেটা এফসিও(FCO=foreign and commonwealth office)-এর উচ্চ স্তরের নিশ্চিতকরণ করতে পারবো না। 523 00:43:35,840 --> 00:43:37,808 তোমার একটা চিঠি, রেক্স। 524 00:43:37,880 --> 00:43:39,245 যেটা স্থায়ী সচিবের পক্ষ থেকে যাবে। 525 00:43:39,320 --> 00:43:40,401 একটা স্বাক্ষর। 526 00:43:42,280 --> 00:43:44,601 দয়া করো, রেক্স। আজকে পর্যন্ত তুমি এই পদে আছো। 527 00:43:45,280 --> 00:43:46,850 আমরা এই সুযোগ আর পাবো না। 528 00:44:17,680 --> 00:44:18,681 স্টেডম্যান। 529 00:44:18,760 --> 00:44:20,808 জোয়েল, শুনো। এখন আমি তোমাকে একটা জিনিস ফ্যাক্স করবো। 530 00:44:20,880 --> 00:44:22,880 এটা আমাদের লোকের কাছ থেকে এসেছো। আমাকে বলবে যে এটা দিয়ে তুমি কি করতে পারবে। 531 00:44:23,640 --> 00:44:24,971 এটা সরাসরি সামরিক বিভাগের কাছে নিয়ে যাও। 532 00:44:25,040 --> 00:44:27,088 ল্যাংলিকে জড়ানো চলবে না, বুঝলে? 533 00:44:28,320 --> 00:44:29,367 অবশ্যই। 534 00:44:29,520 --> 00:44:30,646 আচ্ছা। 535 00:44:46,200 --> 00:44:48,248 কমান্ডারর নিকলসকে দিন দয়া করে। 536 00:44:59,680 --> 00:45:00,727 ধন্যবাদ। 537 00:45:05,880 --> 00:45:06,927 সম্ভাব্য পৌছুনোর সময়? 538 00:45:07,640 --> 00:45:09,688 স্যার, গাড়িবহরটার এক ঘন্টার মধ্যে সীমান্ত পেরিয়ে যাওয়ার কথা। 539 00:45:09,800 --> 00:45:11,720 যদি আপনি চান, আমরা তাদেরকে অনুসরণ করি, তাহলে আমরা তাদের সিগন্যাল ব্যবহার করবো। 540 00:45:11,840 --> 00:45:12,921 হ্যাঁ, তাই করুন দয়া করে। 541 00:45:30,480 --> 00:45:31,561 এন্ড্রু? 542 00:45:32,440 --> 00:45:33,487 এই যে। 543 00:45:42,680 --> 00:45:44,409 - বলো? - তোমার আমেরিকান বন্ধু বলছি। 544 00:45:44,480 --> 00:45:45,527 খবর কি? 545 00:45:45,600 --> 00:45:48,809 স্থানীয় সময় ১৮০০ ঘন্টা(সন্ধ্যা ৬টা)-র দিকে সিরিয়ান সীমান্তে, 546 00:45:48,880 --> 00:45:52,441 ২০টি সাহায্যবাহী ট্রাকের গাড়ী বহরে... 547 00:45:52,520 --> 00:45:53,760 তল্লাশী চালানোর অনুমতি মিলেছে। 548 00:45:54,200 --> 00:45:56,362 - তুমি লোকটা ভালো, জোয়েল। - হ্যাঁ, আমি জানি। 549 00:45:57,600 --> 00:45:58,806 গাড়ি বহর চিন্থিত হয়েছে। 550 00:45:58,880 --> 00:46:00,564 এবং আমেরিকান স্যাটেলাইটের সাহায্যে অনুসরণ করা হচ্ছে। 551 00:46:00,640 --> 00:46:02,051 - তুমি দেখতে চাও? - অবশ্যই আমি দেখতে চাই। 552 00:46:02,120 --> 00:46:03,929 - প্রার্থনা করো, ছবি আসছে। - হ্যাঁ। 553 00:46:23,160 --> 00:46:26,289 ট্যাবি, তুমি কি আমার হয়ে জেডকে ডেকে আনবে? ধন্যবাদ। 554 00:46:55,440 --> 00:46:57,249 - এই যে, জেড। - এই যে। 555 00:46:59,480 --> 00:47:00,891 সোনা। 556 00:47:06,360 --> 00:47:08,169 তুমি জানতে চেয়েছিলে আমি জীবিকা নির্বাহ করতে কি করি। 557 00:47:15,360 --> 00:47:17,124 সীমান্তে পৌছুতে তিন মিনিট লাগবে। 558 00:47:33,360 --> 00:47:34,407 ধরো ওদের। 559 00:47:36,160 --> 00:47:37,764 ওরা সীমান্তে পৌছুছে, স্যার। 560 00:48:01,680 --> 00:48:04,604 এখন। ভেতরে দেখো। 561 00:48:05,560 --> 00:48:07,210 এবার তোমাকে বাগে পেয়েছি। 562 00:48:12,560 --> 00:48:13,561 এই যে। 563 00:48:17,440 --> 00:48:19,169 সীমান্তে আমেরিকান সেনা আটকেছে, স্যার। 564 00:48:19,400 --> 00:48:20,765 তারা ট্রাকের মধ্যে কি আছে তা দেখাতে বলছে। 565 00:48:44,080 --> 00:48:46,242 তুমি কি তোমার যাদুর কৌশল চর্চা করছো, এন্ড্রু? 566 00:49:32,120 --> 00:49:33,167 তো? 567 00:49:35,800 --> 00:49:36,881 ছেড়ে দেয়া হয়েছে। 568 00:49:39,400 --> 00:49:40,845 আমারও তাই মনে হয়। 569 00:49:40,920 --> 00:49:41,967 তারা অত্যন্ত প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি... 570 00:49:42,040 --> 00:49:44,168 বহন করা গাড়িবহর দেরী করাচ্ছে। 571 00:49:44,920 --> 00:49:46,968 এটা বিতিকিচ্ছিরি কান্ড। 572 00:49:50,720 --> 00:49:53,724 তুমি খুবই মন্দ লোক। 573 00:49:59,000 --> 00:50:00,729 তারা কাপগুলোর দিকে লক্ষ্য রাখেনি, বুঝলে। 574 00:50:03,840 --> 00:50:06,684 গাড়ী বহর এগিয়ে চলছে, স্যার। 575 00:50:06,760 --> 00:50:07,807 তুমি একজন প্রতিভাবান লোক! 576 00:50:12,840 --> 00:50:14,330 আমার সৌভাগ্যের চিন্থকে ধন্যবাদ। 577 00:50:15,240 --> 00:50:16,924 তোমার মাঝেমধ্যেই কাজের জায়গায় আসা উচিত। 578 00:50:18,520 --> 00:50:19,646 কর্কি কোথায়? 579 00:50:21,520 --> 00:50:22,646 কর্কির কথা ছেড়ে দাও। 580 00:50:24,760 --> 00:50:25,807 না, সত্যি, কোথায় সে? 581 00:50:27,840 --> 00:50:29,046 পেটে সমস্যা। 582 00:50:29,160 --> 00:50:30,400 তাকে বাড়ি ফিরে যেতে হয়েছে। 583 00:50:53,200 --> 00:50:54,690 - কি হলো? - কি হলো? 584 00:50:55,360 --> 00:50:57,203 আমি এই মাত্র একগাদা কম্বাইন হার্ভেস্টারের উপর... 585 00:50:57,280 --> 00:50:59,567 সম্পুর্ণ সামরিক তল্লাশি চালাতে অনুমোদন দিলাম, এই আর কি! 586 00:51:00,080 --> 00:51:01,127 আমার বিশ্বাস হচ্ছে না। 587 00:51:01,640 --> 00:51:03,722 তোমার তথ্য ভুয়া ছিল , এঞ্জেলা। 588 00:51:03,800 --> 00:51:04,881 সেটা সম্ভব না। 589 00:51:04,960 --> 00:51:07,042 তোমার লোক যে দুইপক্ষের হয়েই কাজ করতে পারে, সে ভাবনা কি তোমার মাথায় আসে নি? 590 00:51:07,120 --> 00:51:08,406 তুমি একবারও সে কথাটা ভেবে দেখলে না? 591 00:51:09,520 --> 00:51:10,931 তোমার লোক এই মূহুর্তে কি করছে বলে আমার মনে হচ্ছে,জানো? 592 00:51:11,000 --> 00:51:12,923 আমার মনে হয়, সে বিশাল একটা ধোঁকাবাজির সাফল্য উদযাপন করছে। 593 00:51:13,160 --> 00:51:15,240 আর যদি সে তা না করে? যদি রোপার জানে যে, এটা তার কাজ? 594 00:51:15,400 --> 00:51:16,447 হ্যা, সেক্ষত্রে তার প্রতি শুভ কামনা রইলো। 595 00:51:16,520 --> 00:51:17,720 কারণ সেক্ষেত্রে আমাদের করার আর কিছু থাকবে না। 596 00:51:57,680 --> 00:51:58,727 ওহ, খোদা! 597 00:52:02,000 --> 00:52:03,047 ওহ, না। 598 00:52:05,320 --> 00:52:06,401 গর্ডন? 599 00:52:13,400 --> 00:52:14,731 ওহ, খোদা! 600 00:52:15,440 --> 00:52:17,124 ওহ, খোদা। গর্ডন? 601 00:52:18,120 --> 00:52:20,009 - ওহ। -আমি ঠিক আছি। 602 00:52:20,720 --> 00:52:22,006 মাথায় কেবল একটা বাড়ি মেরেছে। 603 00:52:22,800 --> 00:52:24,848 ওখানেই থাকো, সোনা, ঠিক আছে? নড়ো না। 604 00:52:28,040 --> 00:52:30,122 হ্যা, এম্বুলেন্স এবং পুলিশ পাঠান দয়া করে! 605 00:52:30,200 --> 00:52:31,884 ১০ ক্র্যানস্টন এভিনিউ। 606 00:52:32,040 --> 00:52:33,929 যত দ্রুত পারেন, এখানে একটা চুরি হয়েছে। 607 00:52:35,160 --> 00:52:37,162 সব ঠিক আছে, কেউ আসছে, ওরা আসছে। 608 00:52:38,280 --> 00:52:39,691 তারা পথে আছে। 609 00:52:39,760 --> 00:52:41,046 ওহ, আমি দূঃখিত। 610 00:52:41,800 --> 00:52:43,280 ঠিক আছে, কেউ আসছে। 611 00:52:43,320 --> 00:52:44,367 আমি দুঃখিত। 612 00:53:00,880 --> 00:53:02,041 কি হচ্ছে? 613 00:53:02,120 --> 00:53:03,281 আমরা সব কিছু গুটিয়ে নিচ্ছি। 614 00:53:04,600 --> 00:53:05,647 কি হয়েছে? 615 00:53:05,720 --> 00:53:08,041 স্থানীয়দের সমস্যা। সামলাতে হয়েছে। বসের আদেশ। 616 00:53:08,440 --> 00:53:09,720 উনি পেছনে চিন্থ ফেলে যেতে পছন্দ করেন না। 617 00:53:10,760 --> 00:53:11,960 "সামলাতে হয়েছে" মানে কি? 618 00:53:14,600 --> 00:53:15,647 তোমার জন্য একটা স্মারক। 619 00:53:16,360 --> 00:53:17,407 আমার ধারনা এটা প্রাচীন জিনিস। 620 00:53:29,960 --> 00:53:31,166 এন্ড্রু! 621 00:53:31,720 --> 00:53:33,688 তোমার জিনিস গুছাও। যেতে হবে! 622 00:53:42,320 --> 00:53:44,120 তো তুমি কি বুঝতে পেরেছো ধোঁকাবাজিটা কিভাবে হলো? 623 00:53:45,240 --> 00:53:46,969 অস্ত্রগুলো কখনোই এখানে ছিল না। 624 00:53:48,040 --> 00:53:50,168 কেবল মহড়ার জন্যে যেটুকু লাগে সেটুকুই ছিল, 625 00:53:50,240 --> 00:53:51,446 ঐ চোখ ধাঁধাতে যেটুকু লাগে। 626 00:53:51,520 --> 00:53:53,602 - কিন্তু মূল অস্ত্রের মজুদটা... - কখনোই ইস্তাম্বুল ছেড়ে আসেনি। 627 00:53:54,720 --> 00:53:56,449 আপনি জানতেন যে, ব্রিটিশ গোয়েন্দা বিভাগ আপনার পেছনে লেগেছে, 628 00:53:56,520 --> 00:53:58,045 তাই আপনি পরিবহনের ব্যবস্থা বদলালেন। 629 00:53:58,120 --> 00:53:59,201 ওগুলোকে নৌকাতেই রেখে আসলেন। 630 00:53:59,880 --> 00:54:01,080 এখন আমেরিকানগুলো সরে গিয়েছে, 631 00:54:01,360 --> 00:54:02,771 লিম্পেট একেবারে শেষ হয়ে গিয়েছে। 632 00:54:05,800 --> 00:54:08,280 তাহলে কর্কিই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। 633 00:54:09,600 --> 00:54:10,761 এরকম যে হবে তা কেই-ই বা জানতো? 634 00:54:15,800 --> 00:54:17,000 এসো, এদেরকে বের করে নিয়ে যাও। 635 00:54:17,480 --> 00:54:19,005 মি. হামিদকে দিন দয়া করে। 636 00:54:20,560 --> 00:54:23,803 রিচার্ড অনস্লো রোপার বলছি। সে আমার ফোন ধরবে। 637 00:54:26,080 --> 00:54:27,605 ফ্রেডি? ডিকি বলছি। 638 00:54:27,960 --> 00:54:30,725 আমি আমার ব্যবসার সহযোগীদের নিয়ে আসছি। 639 00:54:31,000 --> 00:54:32,047 শীঘ্রই দেখা হবে। 640 00:54:33,640 --> 00:54:34,687 কার সাথে কথা বললেন? 641 00:54:35,120 --> 00:54:36,167 আমার বন্ধু। 642 00:54:36,840 --> 00:54:38,080 কায়রো থেকে। 643 00:55:07,360 --> 00:55:08,407 আমরা থাকছি কোথায়? 644 00:55:09,680 --> 00:55:11,808 ফ্রেডি তার একটা জায়গায় আমাদের থাকার ব্যবস্থা করেছে। 645 00:55:12,920 --> 00:55:14,729 সেটা কায়রোর সবচেয়ে ভালো বলেই শুনেছি। 646 00:55:16,600 --> 00:55:18,250 আনন্দ ক্রো, প্রিয়া। 647 00:55:18,320 --> 00:55:19,731 আমরা ছুটিতে এসেছি। 648 00:56:16,360 --> 00:56:18,567 ফারাওদের মাঝখানে অল্প নিদ্রার সময়। 649 00:56:18,640 --> 00:56:20,608 - পরে পান করতে নীচে যাবে? - চমৎকার। 650 00:56:20,633 --> 00:56:40,633 অনুবাদঃ paradox poll facebook.com/poll25666