1 00:00:16,280 --> 00:00:18,480 চুপ করে আছিস কেন, শা*? 2 00:00:26,000 --> 00:00:27,440 কী মনে হচ্ছে? 3 00:00:28,320 --> 00:00:32,040 স্যার, কপালটা তো মেলে মনে হচ্ছে। 4 00:00:33,120 --> 00:00:34,720 নাকটাও মিলে গেছে। 5 00:00:34,880 --> 00:00:36,240 হালকা। 6 00:00:51,960 --> 00:00:53,960 তোমাদের কপাল আর নাকগুলোও তো ওরকম। 7 00:00:54,040 --> 00:00:55,920 তাহলে তোমাদের ধরেই পেটাই? 8 00:00:57,200 --> 00:00:59,000 প্রত্যেকেই চোখের ডাক্তার দেখাও। 9 00:01:01,640 --> 00:01:03,400 -খায়ের। -স্যার। 10 00:01:04,280 --> 00:01:05,760 একটা ছবি তুলে নিন। 11 00:01:06,680 --> 00:01:09,920 -স্যার, জেলের ভেতর তো মোবাইল-- -ও! 12 00:01:10,920 --> 00:01:13,960 আপনি তো খুব নিয়ম কানুন মানেন। তাই না? 13 00:01:42,600 --> 00:01:46,000 দু-ঘণ্টা ধরে কুত্তার মতো মেরেছি। 14 00:01:46,840 --> 00:01:48,560 কথা বলা তো দুরস্থ। 15 00:01:48,720 --> 00:01:50,440 একটা শব্দও করেনি। 16 00:01:51,320 --> 00:01:53,560 -আপনি নিশ্চিত এটা মানুষ? -হ্যাঁ, স্যার। 17 00:01:53,600 --> 00:01:56,200 হ্যাঁ। হাড়গোড় আছে তো। 18 00:01:56,480 --> 00:01:58,440 দেখুন, পা দুটোও সোজা। 19 00:02:01,800 --> 00:02:04,560 তাহলে ঢুকল কিভাবে? হ্যাঁ? 20 00:02:11,920 --> 00:02:13,960 শক-টক কিছু দিয়েছ? 21 00:02:17,640 --> 00:02:20,640 শুধু মারলে হবে না। শক দাও। 22 00:02:20,640 --> 00:02:25,440 ধনে মরিচগুঁড়ো মাখিয়ে, পো* ডিম-ফিম যা পারো ঢোকাও! 23 00:02:25,520 --> 00:02:28,960 কথা বলবে না মানে? ওর বাপ কথা বলবে! 24 00:02:29,000 --> 00:02:30,320 খায়ের! 25 00:02:30,440 --> 00:02:32,480 স্যার, আপনাকে ডাকছে। 26 00:02:32,520 --> 00:02:34,800 -কে? -জেলার। 27 00:02:41,360 --> 00:02:42,600 এই! 28 00:02:43,480 --> 00:02:46,040 ও মরে যাওয়ার আগে নিয়ে যা। 29 00:02:49,760 --> 00:02:50,960 স্যার। 30 00:02:54,720 --> 00:02:58,520 সত্যি বলছি, স্যার। আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। 31 00:02:59,400 --> 00:03:00,960 আমার ছেলের দিব্বি। 32 00:03:01,040 --> 00:03:04,760 আজকে জেলে যে যে ঢুকেছে প্রত্যেকের একটা তালিকা তৈরি করুন। 33 00:03:04,800 --> 00:03:07,960 খাবারের লোক, কারারক্ষী, কুত্তা, বিড়াল যে যে ঢুকেছে... 34 00:03:08,000 --> 00:03:09,800 -প্রত্যেকের নাম চাই। -আচ্ছা। 35 00:03:09,800 --> 00:03:12,720 আর মাতৃছায়া ব্লকের সব কয়েদী আর কারারক্ষীদের জেরা করুন। 36 00:03:12,720 --> 00:03:15,960 -সিসিটিভি ফুটেজগুলোও ভালো করে দেখবেন। -ঠিক আছে। 37 00:03:16,120 --> 00:03:18,720 আর ওই মহিলার ফুটেজটা কে উড়িয়েছিল? 38 00:03:18,760 --> 00:03:21,840 -নামটা জানতে পেরেছেন? -না, স্যার। 39 00:03:22,120 --> 00:03:24,160 আসলে, সময় পাইনি একদম। 40 00:03:24,200 --> 00:03:26,800 -এই ঝামেলার মধ্যে... -খুঁজে বের করুন। 41 00:03:28,480 --> 00:03:31,400 আর এই লোকটার আঙুলের ছাপ নিন। 42 00:03:31,960 --> 00:03:33,760 স্যার। আঙুলের ছাপ? 43 00:03:34,760 --> 00:03:36,560 পুলিশকে জড়ানোটা কি ঠিক হবে? 44 00:03:36,640 --> 00:03:38,480 এমনিতেই সাংবাদিকরা ঝামেলা করছে। 45 00:03:38,680 --> 00:03:40,440 আপনি মাথাটা একটু কম খাটান। 46 00:03:40,760 --> 00:03:43,120 আপনি মাথা খাটালে আমার চাপ বাড়ে। 47 00:03:43,160 --> 00:03:45,160 যা বলছি, তাই করুন। প্লিজ। 48 00:03:45,480 --> 00:03:46,680 আচ্ছা, স্যার। 49 00:03:46,720 --> 00:03:51,560 এই ঘটনাটা বাইরে গেলে আমাদের অবস্থাও কিন্তু টাইট হয়ে যাবে। 50 00:03:53,480 --> 00:03:54,640 স্যার। 51 00:03:54,960 --> 00:03:58,000 একে কী করব? কোনও সেল তো খালি নেই। 52 00:03:58,880 --> 00:04:00,640 অন্য কয়েদীদের সঙ্গেও তো রাখা যাবে না। 53 00:04:00,680 --> 00:04:01,760 ব্যবস্থা করুন। 54 00:04:01,760 --> 00:04:02,880 কোথায় তুই? 55 00:04:03,240 --> 00:04:04,400 জিমে। 56 00:04:04,440 --> 00:04:05,760 একটু আসতে পারবি? 57 00:04:05,800 --> 00:04:07,560 ক্লাবে আসবিনা? 58 00:04:07,800 --> 00:04:09,280 না। তুই আয়। 59 00:04:09,280 --> 00:04:10,720 কেন? কী হয়েছে? 60 00:04:11,200 --> 00:04:12,560 আয়, তারপর বলছি। 61 00:04:12,600 --> 00:04:14,760 জেলের গেটে এসে ফোন কর। 62 00:04:14,760 --> 00:04:16,120 আচ্ছা, ঠিক আছে। 63 00:04:18,320 --> 00:04:20,440 এই! দাঁড়িয়ে আছিস কেন? 64 00:04:20,480 --> 00:04:21,640 যা! 65 00:04:24,440 --> 00:04:27,480 -কোথায় যাচ্ছিস? -গু আনতে বলছে। 66 00:04:27,520 --> 00:04:29,960 -ওকে খাওয়াবে বলছে। -ধুর! 67 00:04:30,360 --> 00:04:32,400 শক-ফক কিচ্ছু দিতে হবে না। 68 00:04:33,240 --> 00:04:34,360 হবে, স্যার। 69 00:04:34,400 --> 00:04:36,280 শা* মনে হয় নাটক করছে। 70 00:04:36,280 --> 00:04:38,280 একটু গু খাওয়ালেই সব কথা বলবে। 71 00:04:38,320 --> 00:04:40,480 কিচ্ছু করতে হবে না। আঙুলের ছাপ নাও। 72 00:04:48,160 --> 00:04:52,080 কাল সকালের মধ্যে ওর ১৪ গুষ্টির খবর বের করছি। 73 00:04:52,280 --> 00:04:55,280 স্যার, একে রাখব কোথায়? 74 00:04:56,840 --> 00:04:58,360 সেল ১৪৫-এ নিয়ে যাও। 75 00:04:58,560 --> 00:05:02,120 আর একটা নতুন তালার ব্যবস্থা করো। 76 00:05:02,920 --> 00:05:04,240 ঠিক আছে। 77 00:06:23,800 --> 00:06:26,800 একে চেনো? তোমাদের কেউ? 78 00:06:28,080 --> 00:06:29,520 চিনতে পারছি না। 79 00:06:34,560 --> 00:06:36,280 রেগে যাওয়ার কী আছে? 80 00:06:36,440 --> 00:06:38,440 সবার চেহারা কি আমার মনে আছে? 81 00:06:40,400 --> 00:06:41,960 কে লোকটা? 82 00:06:42,800 --> 00:06:47,080 আমি না বলা পর্যন্ত সেলের বাইরে বেরোবে না। 83 00:06:48,120 --> 00:06:49,360 ঠিক আছে। 84 00:06:50,080 --> 00:06:52,600 আর সিগারেট শেষ হয়ে গেছে। 85 00:06:52,800 --> 00:06:54,280 পাঠিয়ে দিও তো। 86 00:06:57,160 --> 00:06:58,720 কিছু বলবে? 87 00:07:23,280 --> 00:07:24,600 গুলজার। 88 00:07:25,240 --> 00:07:26,560 গুলজার? 89 00:07:36,280 --> 00:07:38,400 এ আপনার কেউ নাকি? 90 00:07:39,840 --> 00:07:40,960 না। 91 00:07:42,080 --> 00:07:44,680 আমি তো ভাবলাম আপনিই ঢুকিয়েছেন। 92 00:07:44,680 --> 00:07:45,600 সেই! 93 00:07:45,640 --> 00:07:48,640 আমার যেচে পেছনে বাঁশ নেওয়ার শখ হয়েছে। 94 00:07:50,480 --> 00:07:51,800 ডেপুটি স্যার। 95 00:07:55,480 --> 00:07:58,840 জেলখানায় তো রোজ কত লোক ঢুকছে আর বেরোচ্ছে। 96 00:07:59,000 --> 00:08:00,800 এবার আমাকেও একটু বেরোতে দিন। 97 00:08:00,800 --> 00:08:02,720 -টাকা পয়সা-- -থামুন। 98 00:08:03,920 --> 00:08:06,600 আমার চাকরি নিয়ে এমনিই টানাটানি চলছে। 99 00:08:07,000 --> 00:08:10,560 শুনুন, এখন যারা জেলে ঢুকছে আর বেরোচ্ছে 100 00:08:10,560 --> 00:08:12,840 তারা কেউ আপনার মতো দাগী আসামী নয়। 101 00:08:13,040 --> 00:08:16,040 নরম বিছানা পেয়েছেন, সেটাই অনেক। 102 00:08:16,240 --> 00:08:17,520 এবার ঘুমোন। 103 00:08:38,960 --> 00:08:42,520 ক্রিমিনাল রেকর্ডগুলো ঘেঁটে দেখ কারুর সঙ্গে মেলে কিনা। 104 00:08:48,120 --> 00:08:49,240 এ কে? 105 00:08:49,480 --> 00:08:51,400 সেটা জানলে কি আর তোকে বলতাম? 106 00:08:51,440 --> 00:08:52,880 খুঁজে বের কর। 107 00:08:53,760 --> 00:08:55,200 কখন বলতে পারবি? 108 00:08:55,280 --> 00:08:58,400 -কাল বিকেলের মধ্যে। -না, এটা জরুরী। 109 00:08:59,120 --> 00:09:00,720 সজীব ঠিক আছে? 110 00:09:03,480 --> 00:09:05,000 সকালে জানাচ্ছি। 111 00:10:13,200 --> 00:10:15,560 কেক যেন ভেঙে না যায়। তাই খুব সাবধানে! 112 00:10:15,600 --> 00:10:19,480 কেক যখন ঠাণ্ডা হয়ে যাবে তখন বের করবেন। 113 00:10:19,480 --> 00:10:20,800 তার আগে না। 114 00:10:20,840 --> 00:10:23,720 তারপর ধীরে ধীরে কাগজটা তুলে ফেলুন। 115 00:10:23,760 --> 00:10:26,080 দেখুন, কেকটা কী সুন্দর বেক হয়েছে। 116 00:10:26,240 --> 00:10:29,200 এবার আমি ফ্রস্টিং করব। 117 00:10:29,400 --> 00:10:30,480 দেখাব-- 118 00:10:48,440 --> 00:10:50,000 আরে, আসছি। 119 00:10:50,400 --> 00:10:52,120 আতিক ঘুমিয়ে পড়েছে? 120 00:10:52,240 --> 00:10:53,720 ওকে ফোনটা দাও। 121 00:10:53,760 --> 00:10:56,600 ওঃ বাব্বা! তুমি এখনও ঘুমোওনি? 122 00:10:57,080 --> 00:10:59,440 আচ্ছা, চোখ বন্ধ করো। আমি গাইছি। 123 00:10:59,960 --> 00:11:02,080 চোখ বন্ধ করেছ? আচ্ছা। 124 00:11:02,520 --> 00:11:06,360 "খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এল দেশে। 125 00:11:06,360 --> 00:11:09,400 বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে?" 126 00:11:17,680 --> 00:11:21,000 "ধান ফুরল, পান ফুরল, খাজনার উপায় কী?" 127 00:11:21,520 --> 00:11:23,920 সুন্দর হয়েছে না? বাকিটা ভুলে গেছি। 128 00:11:24,760 --> 00:11:26,200 এই! এই-- 129 00:12:29,560 --> 00:12:33,560 (আবহ সঙ্গীত) 130 00:12:41,520 --> 00:12:43,200 -মুখ খুলেছে? -না, স্যার। 131 00:12:43,240 --> 00:12:45,640 সিসিটিভি ফুটেজগুলো দেখলেন? 132 00:12:45,680 --> 00:12:47,680 করেছি। কিছু পাইনি। 133 00:12:47,880 --> 00:12:51,680 -আঙুলের ছাপের কোনও খবর পেলেন? -না। 134 00:12:51,920 --> 00:12:53,400 তাহলে এবার কী করব? 135 00:12:54,720 --> 00:12:56,040 কী আর করবেন? 136 00:12:56,400 --> 00:12:58,200 যান, গিয়ে হাত-পা টিপুন। 137 00:12:58,320 --> 00:13:00,680 তাহলে যদি দয়া করে মুখ খোলে। 138 00:13:00,960 --> 00:13:02,960 আপনি জানেন না কী করবেন? 139 00:13:03,000 --> 00:13:06,040 লোকটা কি আমাদের অতিথি? মারতে কষ্ট হচ্ছে আপনাদের? 140 00:13:06,040 --> 00:13:09,760 -আসলাম কে বলুন মেরে হাড়গোড় ভেঙে দিতে-- -ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। 141 00:13:09,920 --> 00:13:10,920 মানে? 142 00:13:11,280 --> 00:13:13,040 কাল রাতে, বাড়ি ফেরার সময়। 143 00:13:13,200 --> 00:13:16,360 -হাসপাতালে ভর্তি। -ও! 144 00:13:16,800 --> 00:13:18,280 কেমন আছে এখন? 145 00:13:18,320 --> 00:13:21,720 বাইক অ্যাক্সিডেন্ট তো। ভালো নেই। 146 00:13:22,000 --> 00:13:23,120 হুম। 147 00:13:23,640 --> 00:13:25,760 কোনও দরকার পড়লে আমাকে জানাবেন। 148 00:13:26,040 --> 00:13:28,440 আর একে তো এখানে রাখা যাবে না। 149 00:13:28,520 --> 00:13:30,480 -নাম পরিচয় বের করুন। -হুম। 150 00:13:30,520 --> 00:13:32,440 আসলাম নেই তো কী হয়েছে? অন্য কাউকে বলুন। 151 00:13:32,440 --> 00:13:34,160 আরেকটা সমস্যা আছে। 152 00:13:34,840 --> 00:13:37,000 কেউ ওকে ছুঁতে চাইছে না। 153 00:13:37,280 --> 00:13:38,800 সবাই ভয় পাচ্ছে। 154 00:13:39,360 --> 00:13:40,400 কেন? 155 00:13:40,440 --> 00:13:41,560 আমি মারতে পারব না। 156 00:13:42,360 --> 00:13:44,000 চাকরি যায় যাক! 157 00:13:44,040 --> 00:13:45,560 আগে জানে বাঁচি, তারপর অন্য কিছু। 158 00:13:45,600 --> 00:13:47,640 বড় সাহেবরা বলেছে। করতে তো হবেই। 159 00:13:47,680 --> 00:13:49,080 তাহলে তুই গিয়ে মার। 160 00:13:49,120 --> 00:13:50,840 মরলে তো তুই মরবি। 161 00:13:50,880 --> 00:13:52,200 ওদের আর কী? 162 00:13:52,560 --> 00:13:54,280 ওরা তো হুকুম করেই খালাস। 163 00:13:54,280 --> 00:13:55,360 স্যার। 164 00:13:55,520 --> 00:13:57,720 জিন-ভূত কে মেরে কোনও লাভ আছে কী? 165 00:13:58,080 --> 00:13:59,560 উনি জিন-ভূত না। 166 00:14:00,200 --> 00:14:02,320 আমার মনে হয় উনি গাজী পীর। 167 00:14:02,880 --> 00:14:04,040 কে? 168 00:14:05,040 --> 00:14:07,520 -ডি ব্লকের গাছটা দেখিসনি? -হ্যাঁ। 169 00:14:07,680 --> 00:14:09,040 ওটা ওনার মাজার। 170 00:14:09,080 --> 00:14:11,200 দাগী আসামি ছিলেন। জেলেই মৃত্যু হয়েছিল। 171 00:14:11,240 --> 00:14:13,400 জেলের লোকজন লাশ নিয়ে যেতে দেয়নি। 172 00:14:13,440 --> 00:14:14,720 ওখানেই কবর দিয়ে দিয়েছিল। 173 00:14:14,760 --> 00:14:16,920 কী যে বলেন! মরা মানুষ ফিরবে কীভাবে? 174 00:14:16,960 --> 00:14:19,040 তুই বল তাহলে। ওই লোকটা কে? 175 00:14:19,040 --> 00:14:20,680 কীভাবে ঢুকল এখানে? 176 00:14:20,680 --> 00:14:23,960 কাল রাতে আপনারা বললেন লোকটা জিন-ভূত। 177 00:14:24,000 --> 00:14:26,880 আজ আবার তাকে জ্যান্ত বানিয়ে দিলেন। ব্যাপারটা অদ্ভুত না? 178 00:14:27,680 --> 00:14:29,520 তাহলে আসলামের অ্যাক্সিডেন্ট হল কীভাবে? 179 00:14:29,560 --> 00:14:31,200 কীরে, ফারুক? বল। 180 00:14:31,240 --> 00:14:34,280 ওর বাইকের সামনে হঠাৎ একটা ভেড়া এসে পড়েছিল। 181 00:14:34,960 --> 00:14:38,160 রাতদুপুরে রাস্তার উপর ভেড়া এলো কোত্থেকে? 182 00:14:40,080 --> 00:14:41,320 সেটাই তো। 183 00:14:44,560 --> 00:14:46,080 উনি মানুষ নন। 184 00:14:56,440 --> 00:14:57,520 কিছু পেলি? 185 00:14:57,520 --> 00:15:00,600 মেলেনি। সার্ভারে কিছু নেই। 186 00:15:00,840 --> 00:15:03,320 কী ব্যাপার? আঙুলের ছাপগুলো কার? 187 00:15:03,360 --> 00:15:04,720 কাকে খুঁজছিস? 188 00:15:04,760 --> 00:15:06,280 সব বলব। 189 00:15:06,320 --> 00:15:07,960 তার আগে একটা সাহায্য কর। 190 00:15:08,000 --> 00:15:10,320 এনআইডি ডেটাবেসটা একবার দেখতে পারবি? 191 00:15:10,360 --> 00:15:12,160 এই তো! খেতে পেলে শুতে চাস। 192 00:15:12,280 --> 00:15:15,400 বিরাট কাজ দিয়ে দিলি। অন্তত এক দিন সময় লাগবে। 193 00:15:15,480 --> 00:15:17,080 পারবি কিনা বল। 194 00:15:17,280 --> 00:15:22,320 পুরুষ না মহিলা সেটা বল। খুঁজতে সুবিধা হবে। 195 00:15:23,520 --> 00:15:24,600 পুরুষ। 196 00:15:24,600 --> 00:15:26,520 রাখ। আমি দেখছি। 197 00:15:47,200 --> 00:15:48,640 সালাম ওয়ালেকুম। 198 00:16:19,880 --> 00:16:21,160 এই যে? 199 00:16:23,040 --> 00:16:24,440 এই যে? 200 00:16:27,400 --> 00:16:28,960 আপনার নাম কী? 201 00:16:30,080 --> 00:16:31,920 আপনার নাম বলুন। 202 00:16:33,840 --> 00:16:35,560 এখানে ঢুকলেন কিভাবে? 203 00:16:37,080 --> 00:16:38,360 স্যার। 204 00:16:38,920 --> 00:16:42,400 লোকটা মনে হয় বোবা। কানেও শোনে না। 205 00:16:45,720 --> 00:16:47,280 কিছু খেতে দিয়েছ? 206 00:16:48,160 --> 00:16:49,760 খেতে দেওয়ার ব্যবস্থা করো। 207 00:16:53,640 --> 00:16:57,160 আপনি কথা বলতে পারেন না? 208 00:17:21,680 --> 00:17:23,000 এই যে। 209 00:17:25,600 --> 00:17:28,920 আপনি...লিখতে পারেন? 210 00:17:36,640 --> 00:17:38,080 পারেন লিখতে? 211 00:17:48,560 --> 00:17:49,880 লিখুন। 212 00:17:53,840 --> 00:17:55,160 লিখুন। 213 00:18:08,840 --> 00:18:09,960 এই! 214 00:18:10,400 --> 00:18:11,520 লেখ। 215 00:18:35,160 --> 00:18:37,840 স্যার, এ তো দেখছি আরবি। 216 00:18:40,360 --> 00:18:41,640 জয়নাল। 217 00:18:41,920 --> 00:18:43,840 আপনি মাদ্রাসায় পড়েছেন না? 218 00:18:44,000 --> 00:18:46,320 আমি তো এই ভাষা পড়তে পারি না। 219 00:18:54,360 --> 00:18:58,080 জেলে আরবি কে পড়তে পারে? 220 00:18:58,560 --> 00:18:59,600 মহব্বত আলী। 221 00:19:05,880 --> 00:19:07,560 কিছু বুঝতে পারলেন? 222 00:19:08,880 --> 00:19:10,600 এটা তো আরবি না। 223 00:19:14,240 --> 00:19:15,600 এ তো ফারসী। 224 00:19:15,800 --> 00:19:19,120 ফারসী তো আমি জানি না। আরবি হলে নয় কথা ছিল। 225 00:19:19,920 --> 00:19:21,520 তবে... 226 00:19:22,800 --> 00:19:25,640 একটা নম্বর আর নাম পড়তে পারছি। 227 00:19:28,480 --> 00:19:30,240 দুশো পঞ্চাশ। 228 00:19:32,160 --> 00:19:33,600 আর... 229 00:19:37,160 --> 00:19:38,720 মীর জাফর। 230 00:19:42,000 --> 00:19:43,840 আপনার নাম কি মীর জাফর? 231 00:19:45,800 --> 00:19:46,960 এই যে। 232 00:19:47,240 --> 00:19:49,120 আপনার নাম কি মীর জাফর? 233 00:19:57,720 --> 00:20:00,040 এখানে মীর জাফর কোথায় লেখা? 234 00:20:07,880 --> 00:20:09,840 কোথায় লেখা মীর জাফর? 235 00:20:14,080 --> 00:20:15,280 এটা? 236 00:20:20,760 --> 00:20:22,040 এটা দেখছেন? 237 00:20:22,640 --> 00:20:24,120 এটা কি আপনি? 238 00:20:25,200 --> 00:20:26,840 এটা আপনার নাম? 239 00:20:29,800 --> 00:20:31,000 তাহলে? 240 00:20:31,840 --> 00:20:33,280 আপনি কে?