1
00:00:03,380 --> 00:00:07,063
আমি কয়েকটা জিনিস কিনতে দোকানে যাচ্ছি,
তোমার হয়ে গেলে নিয়ে যাবো।
2
00:00:07,116 --> 00:00:10,224
আচ্ছা। তুমি থাকলে একটু
স্বস্তি লাগে, কিন্তু ঠিকাছে।
3
00:00:10,764 --> 00:00:12,845
-হেই, শেল্ডন।
-হ্যালো।
4
00:00:12,870 --> 00:00:15,419
আমি মিস্টার ডনোফ্রিয়োকে দিয়ে
আমার চুল কাটাতে এসেছি।
5
00:00:15,493 --> 00:00:18,747
দুঃখিত, টনি আংকেল হাসপাতালে।
উনি অনেক অসুস্থ।
6
00:00:18,827 --> 00:00:22,398
হায় হায়, মিস্টার ডনোফ্রিয়ো
হাসপাতালে।
7
00:00:22,423 --> 00:00:24,723
এগুলো আমার সাথেই কেন
হয় সবসময়?
8
00:00:24,830 --> 00:00:28,860
-আমি কেটে দিতে পারি।
-আপনি মিস্টার ডনোফ্রিয়ো নন।
9
00:00:28,960 --> 00:00:31,809
আমার চুল সবসময় মিস্টার
ডনোফ্রিয়ো ই কাটেন।
10
00:00:32,002 --> 00:00:33,696
কী বলল শুনলে?
11
00:00:33,922 --> 00:00:36,246
একটু ক্ষমা করবেন আমাদের।
12
00:00:36,320 --> 00:00:38,959
শেল্ডন, ব্যাপার না। উনি করতে
পারবে। উনি নাপিত।
13
00:00:38,984 --> 00:00:41,501
উনি নাপিত না। ভাগ্নে।
14
00:00:41,688 --> 00:00:44,045
নাপিত সম্প্রদায়ে বাধাহীনভাবে...
15
00:00:44,070 --> 00:00:46,505
চলতে থাকা স্বজনপ্রীতির উদাহরণ।
16
00:00:46,578 --> 00:00:50,355
তাছাড়া মিস্টার ডনোফ্রিয়ো ভালোভাবে
জানেন কিভাবে কাটা আমার পছন্দ...
17
00:00:50,380 --> 00:00:53,759
কারণ ওনার কাছে আমার টেক্সাসের
নাপিতের সব চুল কাটার রেকর্ড আছে।
18
00:00:54,722 --> 00:00:56,196
তুমি কিসের কথা বলছ?
19
00:00:56,242 --> 00:00:59,659
যখন আমি প্রথম এখানে আসি, নতুন
নাপিত পাওয়ার চিন্তায় ছিলাম...
20
00:00:59,684 --> 00:01:03,817
তাই আমার মা আমার সব চুল কাটার
রেকর্ড মিস্টার ডনোফ্রিয়োর কাছে পাঠিয়েছিলেন।
21
00:01:04,051 --> 00:01:07,254
চুল কাটার রেকর্ড বলতে
কিছু হয় না।
22
00:01:08,263 --> 00:01:12,185
-হ্যাঁ, হয়।
-তুমি নিজে কি দেখেছ?
23
00:01:12,210 --> 00:01:14,847
না, কিন্তু আমার মা আমাকে নিশ্চিত
করেছিল যে ওগুলো পাঠানো হয়েছে।
24
00:01:14,872 --> 00:01:18,237
আর আমি নিশ্চিতভাবেই বলতে
পারি ওনার কাছে ওগুলো নেই।
25
00:01:18,337 --> 00:01:19,863
আচ্ছা,মাফ করবেন।
26
00:01:19,937 --> 00:01:22,728
আপনার কাছে কি আমার চুল
কাটার রেকর্ডগুলো আছে?
27
00:01:22,753 --> 00:01:23,939
আপনার কী?
28
00:01:24,019 --> 00:01:27,604
টি এস এলিয়টের ভাষান্তরে ,
এভাবেইপৃথিবী ধ্বংস হবে।
29
00:01:27,629 --> 00:01:30,109
বিস্ফোরণ দিয়ে না, ভাগ্নে দিয়ে।
30
00:01:31,346 --> 00:01:34,768
শেল্ডন, তুমি প্রাপ্তবয়স্ক একজন
মানুষ, আর উনি দক্ষ...
31
00:01:34,793 --> 00:01:38,920
আর তোমার চুলের স্টাইল ওই ১৯৪৬
এর পোস্টারের তিন নম্বর টা।
32
00:01:39,007 --> 00:01:42,103
-চুপচাপ বসে ওনাকে কাটতে দাও।
-বেশ।
33
00:01:42,128 --> 00:01:45,163
কিন্তু আমাকে যদি পরে আহাম্মকের
মতো লাগে, তাহলে তোমার দোষ।
34
00:01:53,106 --> 00:01:57,001
-আমার ছেলে আজকে সবচেয়ে মজার কথা বলেছে।
-না।
35
00:02:00,310 --> 00:02:05,939
এই কাহিনী যদি পরে কাউকে বলেন,
যেই শব্দটা আমরা বলি, তা হলো, “ছিটগ্রস্থ”।
36
00:02:09,437 --> 00:02:12,323
S05E18- The Werewolf Transformation
37
00:02:32,201 --> 00:02:34,652
-পারমেশান চিজ টা দিতে পারবে?
-নিশ্চয়ই।
38
00:02:42,467 --> 00:02:46,799
-তুমি কী করছ?
-আমার চোখ থেকে চুল সরানোর চেষ্টা করছি।
39
00:02:47,065 --> 00:02:50,893
শেল্ডন, তোমার চুল কাটাতে
মাত্র এক দিন দেরী হয়েছে।
40
00:02:50,946 --> 00:02:53,382
আমার দুঃস্বপ্ন কে শিরোনাম
দেয়ার জন্য ধন্যবাদ।
41
00:02:55,323 --> 00:02:58,156
এই দেখো, আমার ভ্রমণের অর্ডার পেয়ে গেছি।
42
00:02:58,410 --> 00:03:01,897
“যানের ভার বিশেষজ্ঞ হাওয়ারড
ওয়ালোউইজকে সোমবার সকাল...
43
00:03:01,922 --> 00:03:05,334
আটটায় নাসা জন্সন স্পেস সেন্টার,
হিউস্টন, টেক্সাসে মহাকাশচারী প্রশিক্ষণের...
44
00:03:05,359 --> 00:03:07,955
জন্য উপস্থিত থাকতে
অনুরোধ করা হলো।”
45
00:03:07,980 --> 00:03:10,900
হ্যাঁ, এটা নাসা থেকে, তাই
0800 হবে।
46
00:03:10,925 --> 00:03:12,527
কিন্তু সকাল আটটা লেখা।
47
00:03:12,839 --> 00:03:17,719
-0800 ভাবে পড়তে হবে।
-এর শুরুতে তো ও নেই।
48
00:03:18,483 --> 00:03:20,997
শুরুতে ও আছে।
49
00:03:21,037 --> 00:03:24,091
ও মাই গড, আমি মহাকাশচারী।
আর তুমি হিংসায় মরছ।
50
00:03:24,825 --> 00:03:28,754
তো, কী ধরণের জিনিসের ওপর...?
থামবে তুমি?
51
00:03:28,974 --> 00:03:33,771
থামতে পারছি না।
আমার নিজেকে টিনেজ আইকন মনে হচ্ছে।
52
00:03:35,380 --> 00:03:38,777
শেল্ডন, আমি আমার ভাইয়ের চুল কাটতাম।
আমি করতে পারি।
53
00:03:38,802 --> 00:03:44,211
পেনি, বুঝেছি তুমি ভালোর জন্যই পাহাড়ি
এলাকার দক্ষতার কথা বলছ...
54
00:03:44,311 --> 00:03:48,116
কিন্তু শহরে, আমরা আমাদের
মাখন নিজেরা বানাই না...
55
00:03:48,141 --> 00:03:50,487
ছালার বস্তা দিয়ে জামাকাপড়
বানাই না...
56
00:03:50,512 --> 00:03:53,695
আর অতি অবশ্যই, আমরা নিজেদের চুল
কৃত্রিম সোনালি চুলের মেয়েদের...
57
00:03:53,720 --> 00:03:55,695
শেল্ডন, ভালোমতো কথা বলো।
58
00:03:55,889 --> 00:04:00,658
দুঃখিত, এই ব্যাড বয় স্বভাবটা
চুলের সাথে এসেছে।
59
00:04:02,062 --> 00:04:06,372
তুমি আমার লোকের কাছে যেতে পারো।
হুয়ান-হুয়ান, বেভারলি হিলে।
60
00:04:06,397 --> 00:04:08,806
ওরা চা এনে দেয়, তোমার
মাথার ত্বক মালিশ করে দেয়।
61
00:04:08,831 --> 00:04:11,552
২০০ ডলার লাগে, কিন্তু পাশের
চেয়ারে তাকালে...
62
00:04:11,577 --> 00:04:14,713
অনেক সময় টনি ড্যাঞ্জার মতো
সুপারস্টার দেখা যায়।
63
00:04:15,292 --> 00:04:20,067
একটা প্রশ্ন, আমরা কি আমাদের আলোচনা
আসলেই “আমি মহাকাশ্চারীর ট্রেইনিং এ যাচ্ছি”
64
00:04:20,092 --> 00:04:22,956
থেকে “শেল্ডন চুল কাটতে পারছে না”
তে চলে গেলাম?
65
00:04:23,023 --> 00:04:27,106
এখন কে হিংসেয় মরছে?
“ওহ”, তুমি।
66
00:04:49,810 --> 00:04:53,188
শেল্ডন, তুমি বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড এর
একসাথে গান গাওয়ার পরিকল্পনা নষ্ট করছ।
67
00:04:53,421 --> 00:04:58,417
দুঃখিত, আমি নাপিত খুঁজছি আর
সময়ও শেষ হয়ে যাচ্ছে
68
00:04:58,442 --> 00:05:00,152
আমার চুল প্রতি ফেমটোসেকেন্ডে...
69
00:05:00,177 --> 00:05:02,842
৪.৬ ইয়োক্টোমিটার করে বাড়ছে।
70
00:05:03,162 --> 00:05:06,468
যদি চুপ থাকো, তাহলে শুনতে পাবে।
71
00:05:07,705 --> 00:05:11,165
-সুপারকাট সেলুনে গেলে কেমন হয়?
-না, একবার গিয়েছিলাম।
72
00:05:11,190 --> 00:05:14,588
ওরা একই জায়গায় একই সময়ে
ছেলে মেয়েদের চুল একসাথে কাটে।
73
00:05:14,613 --> 00:05:17,049
অনেকটা সোদম আর গোমোরাহ
পাশাপাশি নরম কেক নিয়ে বসে আছে যেন।
74
00:05:17,074 --> 00:05:19,103
(বাইবেল অনুযায়ী, নোয়া (হজরত নূহ আঃ) ‘র সময়
ঈশ্বর বন্যায় এই দুটো শহর ধ্বংস করেন।)
75
00:05:19,189 --> 00:05:22,668
এটা কোনো সংকট না। তুমি এবার চুল
একটু বড় করো নাহয়।
76
00:05:22,721 --> 00:05:24,917
আমি চুল বড় করতে যাবো না কেন?
77
00:05:24,942 --> 00:05:27,369
তাহলে আমি মোজার ওপর দিয়ে
স্যান্ডেল পরে...
78
00:05:27,394 --> 00:05:32,247
আমার মতামতের বৈধতা এভাবে খুঁজি,
“সব ঠিক আছে?”
79
00:05:32,500 --> 00:05:37,085
জানি না, আমার মনে হয় তোমাকে
লম্বা চুলে সুন্দর লাগবে।
80
00:05:37,332 --> 00:05:42,326
ঘাড় পর্যন্ত নামবে, আর ঘোড়ার
পিঠে চড়ার সময়...
81
00:05:42,351 --> 00:05:44,136
বাতাসে উড়বে, ওরকম।
82
00:05:45,874 --> 00:05:48,835
একদম খালি গায়ে।
83
00:05:50,479 --> 00:05:54,547
আমি দাঁত মাজতে যাচ্ছি।
একটু সময় লাগতে পারে।
84
00:05:59,067 --> 00:06:01,689
- হাই।
-হাই, সোনা।
85
00:06:01,716 --> 00:06:04,448
- তোমাকে মিস করছি।
-তোমাকেও।
86
00:06:04,473 --> 00:06:06,767
তো, প্রথম দিন কেমন গেলো বলো।
87
00:06:06,820 --> 00:06:12,757
ওহ, কোথা থেকে শুরু করি? আমার শূন্য
মাধ্যাকর্ষণের অভিজ্ঞতা হয়েছে।
88
00:06:12,782 --> 00:06:15,340
-দারুণ। কিভাবে করে এটা?
-বেশ ঝরঝরে।
89
00:06:15,365 --> 00:06:20,219
প্লেনে উঠতে হয়, যেটা প্রায় ২০ সেকেন্ড ধরে
সরাসরি ওপরে উঠতে থাকে।
90
00:06:20,244 --> 00:06:24,397
আর তারপর সরাসরি নিচে নামতে থাকে,
মনে হয় যেন বিধ্বস্ত হবে এখনি।
91
00:06:24,422 --> 00:06:30,432
আর সেটা বারবার করতে থাকে, কতবার
বমি করো, ব্যাপার না।
92
00:06:30,673 --> 00:06:34,618
- তুমি বমি করেছ?
-হ্যাঁ, আর মজার ব্যাপার হচ্ছে...
93
00:06:34,643 --> 00:06:38,919
যেহেতু ওখানে মাধ্যাকর্ষণ নেই,
বমি অনেকটা বাতাসে ভাসতে থাকে।
94
00:06:39,766 --> 00:06:44,650
ছোটো বলের মতো, আর যদি
তোমার মুখ খোলা থাকে...
95
00:06:44,681 --> 00:06:46,662
যেহেতু তুমি চিৎকার করছ...
96
00:06:47,485 --> 00:06:52,441
মাঝেমাঝে সেটা সরাসরি মুখে
ঢুকে যায়।
97
00:06:53,654 --> 00:06:57,340
সবাই কি যে হাসে
এই কান্ড দেখে।
98
00:06:57,675 --> 00:07:00,094
-এটা অভদ্রতা।
-না।
99
00:07:00,119 --> 00:07:01,939
আমিও আসলে হাসতাম...
100
00:07:01,964 --> 00:07:04,743
কিন্তু বমি মুখ থেকে বের হয়ে
আসুক, সেটা চাই নি।
101
00:07:05,003 --> 00:07:08,133
যাইহোক...
102
00:07:08,313 --> 00:07:10,639
তুমি কি একটা উপকার করতে পারো...
103
00:07:10,664 --> 00:07:13,830
জরুরী পার্সেলে আরও কয়েকটা
আন্ডারওয়্যার পাঠাতে পারবে?
104
00:07:13,855 --> 00:07:16,746
- নিশ্চয়ই, কেন?
-আমি সেন্ট্রিফিউজ টা দেখলাম...
105
00:07:16,771 --> 00:07:18,872
কালকে আমাকে আবার
চারপাশে ঘোরাবে...
106
00:07:18,897 --> 00:07:21,812
আর আমার মনে হচ্ছে আমি একটু
কমই নিয়ে এসেছি সাথে।
107
00:07:29,384 --> 00:07:31,191
মিস্টার ডনফ্রিয়ো?
108
00:07:31,278 --> 00:07:33,120
আমি শেল্ডন।
109
00:07:33,410 --> 00:07:37,947
উপহারের দোকানে নাপিতদের
দেয়ার মতো কিছু ছিল না...
110
00:07:37,972 --> 00:07:39,925
তাই আমি এটা এনেছি।
111
00:07:39,959 --> 00:07:45,038
জানি না আপনি ওর ছোটো টি-শার্ট পড়তে পারছেন কিনা।
এটাতে লেখা, “গেট ওয়েল বেরি সুন।”
112
00:07:45,398 --> 00:07:50,314
বিশ্বাস করুন, আপনার যদি একটুও চেতনা
থাকতো, আপনি হেসে উঠতেন।
113
00:07:53,061 --> 00:07:54,896
যাইহোক...
114
00:07:55,926 --> 00:07:58,293
নতুন একটা গবেষণা বলছে...
115
00:07:58,318 --> 00:08:02,687
কোমায় থাকা রোগী তাদের আশেপাশে
কী হচ্ছে, সেই বিষয়ে সচেতন থাকে।
116
00:08:02,767 --> 00:08:05,861
সেটা মাথায় রেখে, যদি আমার কথা শোনেন...
117
00:08:05,886 --> 00:08:10,988
আলোর দিক থেকে সরুন আর এই
কাঁচির দিকে আসুন।
118
00:08:12,240 --> 00:08:15,713
- সাহায্য করতে পারি?
-হ্যাঁ।
119
00:08:15,738 --> 00:08:18,607
কাঁধের আবরণ হিসেবে ব্যবহার
করার মতো কিছু দিতে পারেন?
120
00:08:19,160 --> 00:08:23,749
হায় রে, আমরা কি ট্যাবলেট মুখ থেকে
ফেলে দিয়ে, দশ তলা থেকে পালিয়ে...
121
00:08:23,774 --> 00:08:25,797
একটু অভিযানে এসেছি?
122
00:08:26,115 --> 00:08:31,136
না, আমি শুধু আমার চুল
কাটাতে এসেছি।
123
00:08:33,879 --> 00:08:38,068
বুঝেছি। একটু দাঁড়ান।
124
00:08:38,541 --> 00:08:40,188
সিকিউরিটি!
125
00:08:40,461 --> 00:08:46,103
আমাকে যেতে হবে। কিন্তু কাঁচি নিয়ে
না। এটা অনিরাপদ।
126
00:08:51,944 --> 00:08:55,914
তো, যদি আমার ঘোড়া এখানে আনি...
127
00:08:57,067 --> 00:09:00,456
তাহলে কি চেকমেট হয়ে আমি জিতলাম না?
128
00:09:10,406 --> 00:09:12,977
জিতেছি, না জিতিনি?
129
00:09:13,403 --> 00:09:16,682
আসলে, আমার মনে হয় এখানে
খেলা থামালেই ভালো হবে।
130
00:09:17,359 --> 00:09:22,071
তুমি প্রথমবার খেলছ। আমিও তোমাকে
অনেক তথ্য দিয়ে সাহায্য করেছি।
131
00:09:22,247 --> 00:09:24,313
না, তোমার রাজা আটকে গেছে।
132
00:09:24,338 --> 00:09:26,939
ও এখানে যেতে পারবে না আমার এই
লাইটহাউজের জন্য...
133
00:09:27,042 --> 00:09:28,479
আর...
134
00:09:28,759 --> 00:09:33,281
এখানেও যেতে পারবে না আমার এই
সুচালো মাথার লোকের জন্য।
135
00:09:33,668 --> 00:09:37,052
যেমনটা বললাম, জটিল খেলা।
136
00:09:37,359 --> 00:09:40,833
-তো, আমি কি জিতেছি নাকি না?
-তুমি কি মজা পেয়েছ?
137
00:09:40,858 --> 00:09:42,825
কারণ যদি মজা পাও, তাহলেই
তুমি বিজয়ী।
138
00:09:42,850 --> 00:09:45,085
এটাই দাবার মূল উদ্দেশ্য।
139
00:09:46,340 --> 00:09:48,482
- হ্যালো।
-হেই।
140
00:09:48,507 --> 00:09:50,084
ওহ, হেই,দুঃখিত শেল্ডন, আমি সরে যাচ্ছি।
141
00:09:50,109 --> 00:09:54,011
কেন? আমার জায়গা, তোমার জায়গা।
তাতে কী এসে যায়?
142
00:09:57,034 --> 00:10:01,570
-আচ্ছা, এটা কী হলো?
-জানি না।
143
00:10:01,595 --> 00:10:03,916
তোমার ববি ফিশারের মতো
দাবা খেলা...
144
00:10:03,941 --> 00:10:06,774
আর শেল্ডনের ওর জায়গায় তোমার
বসা নিয়ে সমস্যা না থাকা...
145
00:10:06,799 --> 00:10:08,834
মনে হচ্ছে কেউ অতীতে গিয়ে...
146
00:10:08,859 --> 00:10:11,621
একটা বাগে পা মাড়িয়ে মনুষ্য
ঘটনাবলী পাল্টে দিয়েছে।
147
00:10:13,360 --> 00:10:17,154
-সোনা, তুমি ঠিক আছ?
-না, ঠিক নেই।
148
00:10:17,179 --> 00:10:20,281
ছয়দিন হয়ে গেলো আমার
চুল কাটতে পারছি না...
149
00:10:20,335 --> 00:10:22,308
এর থেকে খারাপ কিছুই ঘটে নি।
150
00:10:23,119 --> 00:10:25,719
আচ্ছা। দুঃখিত, আমি বুঝলাম না।
151
00:10:25,799 --> 00:10:29,895
-লেনারড, ব্যাখ্যা করে দাও।
-ওহ, হ্যাঁ, ও পাগল।
152
00:10:30,648 --> 00:10:34,926
আমি আমার সারা জীবন মহাবিশ্বে
নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করেছি...
153
00:10:34,951 --> 00:10:38,458
প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তের
সাবধান পরিকল্পনার মাধ্যমে।
154
00:10:38,483 --> 00:10:42,059
কিন্তু আমার সব প্রচেষ্টা, আমাদের
ডিনারের সময়, আমার পাজামা পরিক্রমা...
155
00:10:42,084 --> 00:10:44,064
আমার হাগু করার সময়সুচি...
156
00:10:45,001 --> 00:10:48,420
এখন পরিষ্কার, আমি এতোদিন
সময় নষ্ট করেছি।
157
00:10:48,641 --> 00:10:52,283
ভালো। আমি ফ্রিজ থেকে ওই
বিরক্তিকর চার্ট টা নামিয়ে ফেলতে পারবো।
158
00:10:52,750 --> 00:10:53,939
জানো...
159
00:10:54,072 --> 00:10:57,532
শেল্ডন, মাঝেমাঝে ভবিষ্যতে কী আসছে
সেটা না জানতে ভালোই লাগে।
160
00:10:57,557 --> 00:10:58,852
আমাকে আর লেনারডকে দেখো।
161
00:10:58,877 --> 00:11:00,861
আমরা প্রেম করেছি, ব্রেকাপ করেছি,
আবার চেষ্টা করছি।
162
00:11:00,886 --> 00:11:02,186
আমরা জানি না কী হবে।
163
00:11:02,211 --> 00:11:04,790
ওহ, প্লিজ। সবাই ই জানে
কী হবে।
164
00:11:05,593 --> 00:11:08,585
কিন্তু আমি তোমার কথা
বুঝতে পারছি।
165
00:11:08,651 --> 00:11:10,420
আমার ধারণা এটা তোমার জন্য
ভালোই হবে।
166
00:11:10,445 --> 00:11:12,988
হয়তো এটাই সময় তোমার
সবকিছু পরিবর্তন করার।
167
00:11:14,132 --> 00:11:15,141
ঠিকই বলেছ।
168
00:11:15,174 --> 00:11:17,698
বিশৃঙ্খলাকে আমার আপন
করা উচিৎ।
169
00:11:17,971 --> 00:11:21,556
-দারুণ। প্রথমে কী করবে তুমি?
-জানি না।
170
00:11:21,581 --> 00:11:24,820
যা মন চায় করতে পারি। কোনো নিষেধ নেই।
171
00:11:24,974 --> 00:11:27,598
এই পৃথিবী আমার চারণক্ষেত্র।
172
00:11:28,198 --> 00:11:29,824
পেয়েছি।
173
00:11:29,924 --> 00:11:33,309
আমি আজকে রাতে আমার মঙ্গলবারের
পাজামা পরবো।
174
00:11:36,792 --> 00:11:39,678
বলতেই হচ্ছে, আমার
ওকে নিয়ে চিন্তা হচ্ছে।
175
00:11:39,825 --> 00:11:41,311
যদি আমি তোমার জায়গায় হতাম...
176
00:11:41,336 --> 00:11:45,492
তাহলে যে মেয়ে জীবনেও দাবা খেলে নি,
সে তোমাকে কিভাবে তুলোধুনো করলো সেটা ভাবতাম।
177
00:11:57,758 --> 00:11:59,718
হাই।
178
00:12:00,311 --> 00:12:03,031
হাওয়ি, তোমার কী হয়েছে?
179
00:12:03,111 --> 00:12:06,677
আমরা জঙ্গলে সারা রাত টিকে থাকার
প্রশিক্ষণ নিয়েছি।
180
00:12:07,170 --> 00:12:10,740
অনেক মজা, অনেক, অনেক মজা।
181
00:12:11,027 --> 00:12:14,169
আমি হাত মুখ ধুয়েই আসতে চেয়েছিলাম...
182
00:12:14,194 --> 00:12:18,320
কিন্তু বাথরুম যাওয়ার পথে অজ্ঞান
হয়ে গেছিলাম।
183
00:12:18,647 --> 00:12:21,838
টিকে থাকার প্রশিক্ষণ?
এটা কি ক্যাম্পিং এর মতো?
184
00:12:21,863 --> 00:12:26,153
হ্যাঁ, শুধু তোমার কাছে কোনো খাবার
বা পানি থাকবে না...
185
00:12:26,227 --> 00:12:29,381
আর ওদের সূর্য ডোবার পর বিশ্রামাগার
বলতে কিছু নেই...
186
00:12:29,406 --> 00:12:31,929
যেরকম ক্যাম্প হেস ক্র্যামারে আছে।
187
00:12:32,356 --> 00:12:35,748
- তাবুতে ঘুমিয়েছ?
-না।
188
00:12:35,808 --> 00:12:42,113
আমি দুই হাত দিয়ে একটা গর্ত খুড়ে
ওটার মধ্যে ঘুমিয়েছি।
189
00:12:42,473 --> 00:12:48,616
আর রাতে একসময়, একটা আর্মাডিলো
আমার গায়ে উঠে পিঠে ঠেকে...
190
00:12:49,142 --> 00:12:52,015
আমাকে জড়িয়ে ধরেছিল।
191
00:12:53,182 --> 00:12:58,271
-বেচারা।
-কিন্তু আমি করেছি। আমি বেঁচে রয়েছি।
192
00:12:58,296 --> 00:13:02,145
যখন বালুঝড় এলো, আমি নিশ্চিত
ছিলাম না বাঁচবো কিনা।
193
00:13:02,618 --> 00:13:09,268
আমি আমার গলাবদ্ধ সোয়েটার দিয়ে মাথা
ঢেকে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলাম।
194
00:13:10,264 --> 00:13:14,461
কিন্তু কিভাবে যেন আমি পরে আমার...
195
00:13:14,486 --> 00:13:18,059
নিজের সোয়েটারের মধ্যেই রেশম পোকার
গুটির মতো বসে ছিলাম...
196
00:13:18,239 --> 00:13:23,072
পরে আমি মানুষের আদি
প্রকৃতি অনুভব করলাম...
197
00:13:23,097 --> 00:13:29,443
যেটা শুধু বেঁচে থাকতে চাইছিল,
তাতে যারই মোকাবেলা করতে হোক না কেন।
198
00:13:29,523 --> 00:13:32,923
তুমি অনেক সাহসী। আমি তোমাকে
নিয়ে গর্বিত।
199
00:13:33,003 --> 00:13:35,339
আমি একটা প্রজাপতি খেয়েছি।
200
00:13:42,396 --> 00:13:45,199
এতো ছোটো ছিল...
201
00:13:46,392 --> 00:13:48,543
সুন্দর ছিল...
202
00:13:49,163 --> 00:13:51,856
কিন্তু আমি প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম।
203
00:13:54,281 --> 00:13:59,612
-তুমি কি কাঁদছ?
-না, আমার মনে হয় না এটা সম্ভব।
204
00:13:59,637 --> 00:14:01,950
আমি মারাত্মক পানি শূন্যতায় ভুগছি।
205
00:14:02,957 --> 00:14:05,820
আমার হিসু টুথপেস্টের মতো হয়ে গেছে।
206
00:14:06,373 --> 00:14:10,698
হাওয়ি, যদি করতে না পারো,
বাড়ি ফিরে এসো।
207
00:14:10,723 --> 00:14:13,472
তোমার প্রতি আমার ভালোবাসা তাতে
বদলাবে না।
208
00:14:13,552 --> 00:14:16,832
ধন্যবাদ, সোনা। কিন্তু আমি ফিরতে
পারবো না।
209
00:14:16,857 --> 00:14:19,737
যদি আসি, তাহলে আমি সাধারণ একজন হবো...
210
00:14:19,762 --> 00:14:23,780
যে মহাকাশচারী হওয়ার সুযোগ পেয়েছিল,
কিন্তু হাল ছেড়ে দিয়েছে।
211
00:14:23,938 --> 00:14:26,112
আমি কি কিছু করতে পারি?
212
00:14:26,456 --> 00:14:27,810
না।
213
00:14:28,096 --> 00:14:31,170
দাঁড়াও, আরও আন্ডারওয়্যার পাঠিয়ো।
214
00:14:40,657 --> 00:14:45,606
শেল্ডন বঙ্গো বাজাচ্ছে এটা
যেন না হয়।
215
00:14:49,529 --> 00:14:53,269
প্লিজ, শেল্ডন বঙ্গো বাজাচ্ছে
এটা যেন না হয়।
216
00:15:00,069 --> 00:15:04,154
হ্যালো, লেনারড, তোমার কি
আমার বঙ্গো ভালো লেগেছে?
217
00:15:04,794 --> 00:15:08,844
নিশ্চয়ই তুমি জানতে না যে
আমার বঙ্গো আছে।
218
00:15:09,517 --> 00:15:12,847
শেল্ডন, রাত তিনটা বাজে।
219
00:15:12,913 --> 00:15:16,293
রাত তিনটা বঙ্গো বাজানোর
ভালো সময়।
220
00:15:16,653 --> 00:15:18,835
আমি ঘুমাচ্ছিলাম।
221
00:15:18,867 --> 00:15:22,221
লেনারড ঘুমায় আর আমি বঙ্গো বাজাই।
222
00:15:22,774 --> 00:15:25,227
না, ঘুমায় না।
223
00:15:25,274 --> 00:15:28,417
লেনারড ঘুমায় না যখন
আমি বঙ্গো বাজাই।
224
00:15:28,524 --> 00:15:30,097
একক বঙ্গো।
225
00:15:34,851 --> 00:15:37,354
থামাও, থামাও এসব, থামাও, থামাও।
226
00:15:37,477 --> 00:15:38,990
থামাও।
227
00:15:43,288 --> 00:15:46,529
-হচ্ছে টা কী?
-ওহ, হাই পেনি, বলো তো কী?
228
00:15:46,738 --> 00:15:48,679
শেল্ডনের বঙ্গো আছে।
229
00:15:48,779 --> 00:15:52,511
-তুমি বঙ্গো কিনেছ কেন?
-রিচার্ড ফাইনম্যান বঙ্গো বাজাতেন।
230
00:15:52,536 --> 00:15:53,983
আমিও ভাবলাম বাজিয়ে দেখি।
231
00:15:54,008 --> 00:15:55,812
ফাইনম্যান বিখ্যাত পদার্থবিদ ছিলেন।
232
00:15:55,837 --> 00:15:57,234
লেনারড,রাত তিনটা বাজে।
233
00:15:57,259 --> 00:16:00,572
রিচার্ড ফাইনম্যান যদি আমার পাছায় থাকা
বেগুনি গবলিন ও হয়, আমার যায় আসে না।
234
00:16:00,939 --> 00:16:05,351
পেনি বুঝিয়েছে ফাইনম্যান যদি
বেগুনি গবলিন “হতো”।
235
00:16:05,376 --> 00:16:08,532
পেনি “হতো” ব্যবহার করতে ভুলে গেছে।
236
00:16:09,585 --> 00:16:13,569
শেল্ডন, বিছানায় যাও। সকালে
অফিস আছে।
237
00:16:13,594 --> 00:16:17,932
হয়তো, হয়তো বা না, হয়তো কালকে আমি
একটা বঙ্গো ব্যান্ড খুলে পৃথিবী ভ্রমণে বের হতে পারি।
238
00:16:19,609 --> 00:16:23,450
না, দাড়াও, রুমমেট চুক্তি।
239
00:16:23,558 --> 00:16:28,258
রাত দশটার পর লোক সঙ্গীত, ক্যারিওকি,
নাপিত চৌতালের কোনো আসর বসানো যাবে না।
(নপিত চৌতাল চারজনের সঙ্গীত দল যারা সেলুনের থিমে গান গায়)
240
00:16:28,472 --> 00:16:31,338
রুমমেট চুক্তি?
তামাশা করছ?
241
00:16:31,363 --> 00:16:34,028
আমরা বিশৃঙ্খলের রাজ্যে আছি।
242
00:16:34,315 --> 00:16:36,413
রুমমেট চুক্তি।
243
00:16:37,301 --> 00:16:41,938
-তুমি কোথায় যাচ্ছ?
-যেখানে আমাকে সঙ্গীত নিয়ে যায়, বাছা।
244
00:16:45,327 --> 00:16:49,467
আমি সিড়ি দিয়ে নামতে নামতে
বঙ্গো বাজাই।
245
00:16:53,317 --> 00:16:57,475
সিড়ি দিয়ে নামার সময় কখনো
বঙ্গো বাজিয়ো না।
246
00:17:03,270 --> 00:17:06,277
-সারপ্রাইজ।
-তুমি এখানে?
247
00:17:06,363 --> 00:17:08,236
তোমাকে সাহায্য করতে এলাম।
248
00:17:08,261 --> 00:17:11,117
তুমি নিজে পারবে না, তোমার খেয়াল
রাখার জন্য কাউকে দরকার।
249
00:17:11,170 --> 00:17:14,826
- ওহ, আমি তোমাকে অনেক ভালবাসি।
-ওহ, আমিও ভালবাসি।
250
00:17:14,884 --> 00:17:18,250
হাওয়ারড, তোমার গোসলের
পানি ঠাণ্ডা হচ্ছে।
251
00:17:18,770 --> 00:17:24,586
চিন্তা কোরো না, মা ঘুমিয়ে পড়লে আমি
তোমাকে আর্মাডিলোর মতো জড়িয়ে রাখবো।
252
00:17:29,037 --> 00:17:32,094
ও মাঝরাতে বঙ্গো নিয়ে উপস্থিত।
253
00:17:32,314 --> 00:17:36,383
আমি বোকার মতো ভেবেছিলাম
এটা হয়তো সুরেলা সহবাসের ডাক।
254
00:17:37,870 --> 00:17:41,868
বেচারা। ও নিশ্চয়ই অনেক ক্লান্ত।
255
00:17:42,041 --> 00:17:45,761
শেল্ডন ঘুমাতে পছন্দ করে যখন
লেনারড বঙ্গো বাজায়।
256
00:17:47,678 --> 00:17:51,696
-একদম হুট করে জাগানো হয়ে গেলো।
-না, এটা ঠিকভাবেই জাগানো ছিল।
257
00:17:52,554 --> 00:17:54,574
কী হচ্ছে?
258
00:17:54,599 --> 00:17:57,233
শেল্ডন, এই পাগলামি অনেকক্ষণ
চলেছে।
259
00:17:57,258 --> 00:17:59,538
দয়া করে বাড়ি চলো, আমি
তোমার চুল কেটে দিচ্ছি।
260
00:17:59,638 --> 00:18:02,942
পেনি, তোমার প্রশিক্ষণ নেই।
তোমার লাইসেন্স নেই।
261
00:18:02,967 --> 00:18:06,961
আর সবথেকে বড় কথা, তোমার
কাছে আমার চুল কাটার রেকর্ড ও নেই।
262
00:18:09,040 --> 00:18:11,704
ঠিক আছে, সোনা...
263
00:18:11,729 --> 00:18:14,877
আমরা একে অপরকে অনেক দিন
ধরে চিনি, তাই না?
264
00:18:14,910 --> 00:18:19,320
আমি তোমাকে ডিজনিল্যান্ডে নিয়ে গিয়েছি,
তোমার জন্য জারনেকির জায়গামতো লাথি মেরেছি।
265
00:18:19,433 --> 00:18:24,496
তোমার অসুস্থতার সময় সফট কিটি গেয়েছি,
তুমি একবার আমাকে নগ্ন পর্যন্ত দেখেছ।
266
00:18:24,588 --> 00:18:26,256
দুঃখিত, কী?
267
00:18:27,093 --> 00:18:31,739
অনেক লম্বা গল্প। যাইহোক শেল্ডন,
কথা দিচ্ছি আমি কাটতে পারবো।
268
00:18:31,764 --> 00:18:33,730
প্লিজ, আমাকে তোমার চুল কাটতে দাও।
269
00:18:34,131 --> 00:18:36,718
এমি, তুমি কী বলো?
270
00:18:36,924 --> 00:18:40,700
আমার শরীরে এমন কোনো চুল
নেই যেটা আমি ওকে ছাঁটতে দেবো না।
271
00:18:48,595 --> 00:18:51,055
বেশ, চলো।
272
00:18:53,331 --> 00:18:56,465
তোমার সোফায় আমাকে ঘুমাতে
দেয়ার জন্য ধন্যবাদ।
273
00:18:56,498 --> 00:18:59,519
মেয়েরা খুব কম সময়েই বলতে পারে,
“বিছানায় কেমন হয়?”
274
00:19:01,932 --> 00:19:05,126
শেল্ডন তোমাকে নগ্ন দেখেছে মানে?
275
00:19:05,151 --> 00:19:08,738
আরে শান্ত হও, শুধু ওর নিতম্ব
আর বুক দেখেছি।
276
00:19:13,036 --> 00:19:15,630
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।
277
00:19:16,303 --> 00:19:17,778
প্রায় হয়ে গেছে।
278
00:19:18,037 --> 00:19:23,067
চুল কাটার শেষ পর্যায়ে, মিস্টার ডনোফ্রিয়ো
আমাকে একটা প্রাপ্তবয়স্কদের কৌতুক বলে।
279
00:19:23,560 --> 00:19:26,594
ওহ, দুঃখিত, আমি এরকম কৌতুক জানি না।
280
00:19:26,714 --> 00:19:29,795
না, ঠিকাছে। আমি ওগুলো
এমনিতেও বুঝি না।
281
00:19:31,535 --> 00:19:34,244
আচ্ছা, কেমন হয়েছে?
282
00:19:37,204 --> 00:19:41,715
হুম, মানে, একটু সিনেমার
নায়কের মতো লাগছে।
283
00:19:42,605 --> 00:19:46,895
কিন্তু আমার মনে হচ্ছে আমাকে
ভালোই লাগছে। সাবাস, পেনি।
284
00:19:46,978 --> 00:19:49,684
বলেছিলাম। আমি তোমার ঘাড়টা
একটু পরিষ্কার করে দিচ্ছি...
285
00:19:49,709 --> 00:19:51,829
-তারপর পুরোটা হয়ে যাবে।
-আচ্ছা।
286
00:19:53,378 --> 00:19:56,821
দুঃখিত, মাঝেমাঝে ক্লিপারে
আমার কাতুকুতু লাগে।
287
00:19:56,871 --> 00:19:58,502
আচ্ছা।
288
00:20:04,798 --> 00:20:08,743
আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে আমাদের।
ভালো... ভালো লাগছে।
289
00:20:08,862 --> 00:20:12,016
এটা খুলে ফেলি।
ঠিকাছে।
290
00:20:12,096 --> 00:20:14,798
- অসংখ্য ধন্যবাদ।
-তোমাকে স্বাগতম।
291
00:20:19,427 --> 00:20:21,346
ঠিকাছে।
292
00:20:22,970 --> 00:20:26,475
হ্যাঁ, আমাকে বাসা পাল্টাতে হবে।