1
00:00:03,293 --> 00:00:07,140
মহোদয়গণ, আমার মনে হয় আমি তরুণ
সম্প্রদায়কে বিজ্ঞানের দিকে আগ্রহী হওয়ার…
2
00:00:07,165 --> 00:00:09,186
একটা মজার উপায় পেয়েছি।
3
00:00:09,273 --> 00:00:12,059
পদার্থবিজ্ঞান ম্যাড লিবস।
4
00:00:12,899 --> 00:00:15,353
এখন, একটা সংখ্যা দাও।
5
00:00:15,486 --> 00:00:16,663
পাঁচ।
6
00:00:17,437 --> 00:00:20,238
আর একটা অযৌক্তিক ধ্রুবক।
7
00:00:20,385 --> 00:00:21,305
E...
8
00:00:21,372 --> 00:00:23,458
আর একটা মজার গ্রিক অক্ষর।
9
00:00:23,512 --> 00:00:25,930
-গ্যামা।
-মজার বলেছি।
10
00:00:26,764 --> 00:00:29,447
-উপ্সিলন?
-ভালো বলেছ।
11
00:00:29,760 --> 00:00:32,591
আর একটা বৈদ্যুতিক চার্জ।
12
00:00:32,616 --> 00:00:34,656
-পজিটিভ।
-চমৎকার!
13
00:00:35,663 --> 00:00:37,529
আচ্ছা, শোনো,
14
00:00:37,616 --> 00:00:40,601
“প্রফেসর জোন্স সম্মেলনে বলেছিলেন…
15
00:00:40,626 --> 00:00:44,629
ওনার কাছে মিউঅন কণার ভর মাপার নতুন
একটা পদ্ধতি আছে…
16
00:00:44,736 --> 00:00:47,219
সীমার পাঁচগুণ,
17
00:00:47,572 --> 00:00:51,652
উপ্সিলনে E বসাবো যেটা কাছে আসার সাথে সাথে…
18
00:00:51,677 --> 00:00:52,987
হায় ঈশ্বর, আচ্ছা।
19
00:00:53,012 --> 00:00:54,228
আচ্ছা, না, না।
20
00:00:54,304 --> 00:00:55,575
আবার শুরু করছি।
21
00:00:56,016 --> 00:00:57,983
“প্রোফেসর জো…
22
00:00:59,505 --> 00:01:02,313
আমি ওকে সেই লেনারডের
গুণে ভুল করার দিনের…
23
00:01:02,338 --> 00:01:04,647
পর থেকে ওকে এভাবে হাসতে দেখি নি।
24
00:01:04,672 --> 00:01:07,428
হায় খোদা, সেই গুণের ভুল।
25
00:01:07,468 --> 00:01:10,231
ও ভেবেছিল ও পরের সংখ্যার সাথে ১
যোগ করেছিল, কিন্তু করে নি।
26
00:01:11,225 --> 00:01:14,795
এটা হাসার মতো কিছু না। ওই ভুল
ছাপা হয়েছে।
27
00:01:14,820 --> 00:01:16,800
থামো, আমি হিসু করে ফেলবো।
28
00:01:17,201 --> 00:01:20,601
ভাই, ভাই, প্রেসিডেন্ট সিবার্ট এই দিকে আসছে।
29
00:01:20,681 --> 00:01:23,250
-কে জানে কী চায়।
-ওনাকে খুশি মনে হচ্ছে না।
30
00:01:23,275 --> 00:01:25,054
তাই আমার মনে হচ্ছে শেল্ডনকে চায়।
31
00:01:25,112 --> 00:01:26,431
-ডক্টর কুপার।
-বলেছিলাম।
32
00:01:26,511 --> 00:01:28,520
প্রেসিডেন্ট সিবার্ট।
33
00:01:28,545 --> 00:01:30,207
আমার ধারণা আপনি আপনার অফিসের…
34
00:01:30,232 --> 00:01:33,443
পাশের বক্সে রাখা আমার কোনো
পরামর্শের উত্তর দিতে এসেছেন।
35
00:01:33,482 --> 00:01:36,570
না, আর সব জায়গায় পরামর্শের বক্স রাখা
বন্ধ করো।
36
00:01:36,740 --> 00:01:39,028
আপনি লিখিত পরামর্শ নিতে চান না।
37
00:01:39,053 --> 00:01:42,103
আমি আপনাকে ছেলেদের বাথরুমে যেগুলো
দেই, সেগুলো নিতে চান না।
38
00:01:42,128 --> 00:01:45,605
যদি আমি আপনাকে এর থেকে ভালো না চিনতাম,
তাহলে বলতাম, আপনি ওই ধরণের মানুষ…
39
00:01:45,630 --> 00:01:47,385
যারা পরামর্শ পেতে পছন্দ করে না।
40
00:01:47,538 --> 00:01:51,986
ডক্টর কুপার, পদার্থবিজ্ঞান বিভাগ আমাকে জানিয়েছে, তুমি
নাকি ছুটি নিতে অসম্মতি জানাচ্ছ।
41
00:01:52,011 --> 00:01:54,977
-আমার ছুটি লাগবে না।
-তোমাকে নিতেই হবে।
42
00:01:55,002 --> 00:01:57,785
আর তোমাকে জানাতে চাই আমাকে
জিজ্ঞেস না করে তোমার রাখা…
43
00:01:57,810 --> 00:02:00,347
আমার পরামর্শ বক্সে সবথেকে বেশি যেই
পরামর্শ আমি পেয়েছি…
44
00:02:00,372 --> 00:02:02,547
“ডক্টর কুপার কি ছুটি নিতে পারে?”
45
00:02:02,971 --> 00:02:07,353
আচ্ছা, ওই কথাই রইলো। তোমাদের সাথে
সোমবারে দেখা হবে। তুমি বাদে।
46
00:02:07,387 --> 00:02:10,189
কিন্তু আমি যদি অফিসে না
আসি, আমি কী করবো?
47
00:02:10,235 --> 00:02:12,589
বই পড়ো, বিশ্রাম নাও, ঘুরে বেড়াও।
48
00:02:12,622 --> 00:02:15,261
শুনলাম আফগানিস্তান নাকি এই
সময়ে ঘোরার জন্য ভালো।
49
00:02:16,944 --> 00:02:18,487
ঠাট্টা?
50
00:02:18,843 --> 00:02:20,975
না, তোমার যাওয়া উচিৎ।
51
00:02:24,107 --> 00:02:26,841
S05E16- The Vacation Solution
52
00:03:07,188 --> 00:03:08,936
হায় রে !
53
00:03:09,056 --> 00:03:11,696
এই চিল্লাচিল্লি থামাবে?
54
00:03:13,643 --> 00:03:15,943
তুমি এখানে করছ টা কী?
55
00:03:15,988 --> 00:03:17,966
কান থেকে রক্ত পড়ছে আমার।
56
00:03:18,029 --> 00:03:21,942
-তুমি পেছনে লুকিয়ে কী করছ?
-আমি লুকিয়ে অফিসে যাচ্ছি।
57
00:03:21,967 --> 00:03:25,389
এখন, যদি ইউনিভার্সিটির গার্ড
তোমাকে জিজ্ঞেস করে কম্বলের নিচে কী…
58
00:03:25,414 --> 00:03:27,585
তুমি বলবে এটা গলদা চিংড়ি ধরার ফাঁদ।
59
00:03:27,765 --> 00:03:29,776
গলদা চিংড়ির ফাঁদ?
60
00:03:29,801 --> 00:03:33,724
-হ্যাঁ। এভাবে ভেলমা আর স্কুবি শ্যাগিকে
পুরোনো লাইটহাউজ থেকে পাচার করেছিল।
61
00:03:34,317 --> 00:03:37,488
ইউনিভার্সিটিতে যাওয়ার পর কী করবে?
62
00:03:37,513 --> 00:03:39,344
মানুষ তো তোমাকে চিনে ফেলবে।
63
00:03:39,952 --> 00:03:41,954
চিনবে কি, লেনারড?
64
00:03:46,054 --> 00:03:50,610
বেশ, কম্বলের নিচে ঢুকে পড়ো,
আমি তোমাকে নিয়ে যাচ্ছি।
65
00:03:51,117 --> 00:03:53,577
আর গান গাইবে না।
66
00:03:55,563 --> 00:03:57,189
ঠিকাছে।
67
00:04:00,096 --> 00:04:05,537
আমার ফোনে জিপিএস আছে,
আমি জানি তুমি গাড়ি ঘুরিয়েছ।
68
00:04:07,280 --> 00:04:09,566
আমি খুশি হয়েছি যে তুমি হাওয়ারডকে বুঝিয়ে…
69
00:04:09,591 --> 00:04:12,216
ক্লিঙ্গন ভাষায় বিয়ের কার্ড
ছাপানো থেকে আটকিয়েছ।
70
00:04:13,920 --> 00:04:15,756
উল্টে দেখো।
71
00:04:16,966 --> 00:04:20,586
আমি আশা করছি আমার
আত্মীয়রা ভাববে এটা হিব্রু।
72
00:04:22,212 --> 00:04:24,546
তাহলে এটা সত্যিই হচ্ছে।
73
00:04:24,586 --> 00:04:26,383
আমি প্রধান মেইড হবো।
74
00:04:26,456 --> 00:04:29,561
আমি আমার সুন্দর ড্রেস পরে
আইলের ওপর দিয়ে হাঁটবো…
75
00:04:29,586 --> 00:04:32,265
আর অবশেষে, আমার বিশেষ দিন
উদযাপন করবো।
76
00:04:32,726 --> 00:04:35,469
মানে আমার বিশেষ দিন।
77
00:04:35,589 --> 00:04:39,113
তাহলে অন্য একজনের মাথার জন্যও
একটা এক্সট্রা-লার্জ ওড়না লাগবে।
78
00:04:40,045 --> 00:04:43,705
-যদি বিয়ে করি আর কি।
-কেন করবে না?
79
00:04:43,772 --> 00:04:46,895
যেহেতু আমি হাওয়ারডের থেকে
অনেক বেশি টাকা কামাচ্ছি, আমার বাবা…
80
00:04:46,920 --> 00:04:49,384
সম্পত্তি দাবির চুক্তিপত্র করানোর
জন্য অনেক চাপ দিচ্ছে।
(ডিভোর্স হলে স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে সম্পত্তি বন্টন হবে, সেই চুক্তি)
81
00:04:50,664 --> 00:04:51,433
হ্যাঁ।
82
00:04:51,458 --> 00:04:54,836
-হাওয়ি শুনলে রেগে যাবে।
-বাবা মায়ের চাপ আসলেই বিরক্তিকর।
83
00:04:54,878 --> 00:04:57,828
আমার মায়ের সাথে আমার পায়ের পশম কামানো
নিয়ে যুদ্ধের কথা মনে পড়লো।
84
00:04:58,421 --> 00:05:02,136
গত বছর, অবশেষে হাল ছেড়ে
পরে মাকে করতে দিয়েছি।
85
00:05:03,428 --> 00:05:06,825
আমি বুঝতে পারছি না ওর কাছে
কিভাবে বলবো এটা।
86
00:05:06,865 --> 00:05:10,227
আমি বিশ্বাস করি ছেলেদের খারাপ
সংবাদ দিতে হয় ওদের সাথে বিছানায় থাকা অবস্থায়।
87
00:05:10,307 --> 00:05:13,112
এভাবেই আমি আমার হাই স্কুলের বয়ফ্রেন্ডকে বলেছিলাম
যে আমি ওর ভাইয়ের সাথে শুয়েছি।
88
00:05:13,718 --> 00:05:17,321
একইভাবে ওর ভাইকেও এই
কথা বলেছিলাম।
89
00:05:17,741 --> 00:05:21,248
বুঝতে পারছি না। আমি ওকে সেক্স দিয়ে
নিয়ন্ত্রণ করতে চাই না।
90
00:05:21,301 --> 00:05:23,615
ওহ, সোনা, সেক্স তো এজন্যই।
91
00:05:24,351 --> 00:05:27,828
বিয়ে আর টাকার সম্পর্ক নতুন কিছু না।
92
00:05:27,853 --> 00:05:30,839
এমনকি “বিয়ে” র সংজ্ঞাই টাকা
আর গবাদিপশু কে বোঝায়।
93
00:05:30,864 --> 00:05:32,766
যেটা পাত্র, পাত্রীর বাবাকে যৌতুক দেয়।
94
00:05:32,791 --> 00:05:36,275
যেমন ধরো, তুমি স্নেহময়ী, বুদ্ধিমতি আর
টাকাও ভালো কামাচ্ছ।
95
00:05:36,300 --> 00:05:40,316
আমি কম হলেও দেখতে পাচ্ছি তুমি অন্তত দুটো
ষাঁড় আর একটা হাঁসের বিনিময়ের যোগ্য।
96
00:05:41,611 --> 00:05:44,392
তুমি চাইলে ইউনিকর্ন ও নিতে পারো।
97
00:05:48,098 --> 00:05:51,069
শেল্ডন, বহু ছুটি কাটানোর জায়গা আছে
তোমার যাওয়ার মতো।
98
00:05:51,094 --> 00:05:52,353
হাওয়াই কেমন হয়?
99
00:05:52,388 --> 00:05:57,353
হাওয়াই একটা সক্রিয় আগ্নেয়গিরির ওপর
সাবেক কুষ্ঠরোগীদের উপনিবেশ…
100
00:05:57,378 --> 00:06:00,307
যেখানে লস্ট সিরিজের হতাশাজনক পরিণতির
শুটিং করা হয়েছিল।
101
00:06:02,591 --> 00:06:05,341
কিছু না এর জন্য ধন্যবাদ, হাওয়াই।
102
00:06:05,434 --> 00:06:07,308
ফ্লোরিডা কেমন হয়?
103
00:06:07,341 --> 00:06:09,583
ওখানে কেপ কানাভেরাল আছে,
ডিজনী আছে।
104
00:06:09,608 --> 00:06:13,125
আমার আইডা আন্টি থাকে,তার কাছে পৃথিবীর
সবথেকে বড় ডায়াবেটিক ক্যান্ডির সংগ্রহ।
105
00:06:13,185 --> 00:06:15,285
সাথে, যদি তুমি বেশি ঘেমে যাও…
106
00:06:15,310 --> 00:06:17,656
তার প্লাস্টিকে মোড়া আসবাবপত্রকে ফ্লুম
রাইড মনে হবে।
(ফ্লুম রাইডঃপার্কের এক ধরণের ওয়াটার রাইড)
107
00:06:18,669 --> 00:06:22,204
আমি ছোটো থাকতে আমার পরিবার একবার
ফ্লোরিডাতে গেছিলো।
108
00:06:22,229 --> 00:06:25,689
সমুদ্র সৈকতে একটা সিগাল পাখি আমার
হটডগ চুরি করে নিয়েছিল।
109
00:06:25,849 --> 00:06:27,554
আমি বার্তা বুঝে গেছি।
110
00:06:28,202 --> 00:06:30,633
যদি আমার একটা সপ্তাহ বন্ধ থাকতো…
111
00:06:30,658 --> 00:06:33,786
আমি মরুভুমিতে টু বাঞ্চ পাল্মস
রিসোর্ট আর স্পা তে আবার যেতাম।
112
00:06:33,811 --> 00:06:36,580
আমি বলছি, এক ঘন্টা ট্রেভরের
সাথে মাসাজ টেবিলে থাকবে…
113
00:06:36,605 --> 00:06:39,321
তোমার মনে হবে তোমার জন্ম হয়েছে
শরীরের হাড় ছাড়া।
114
00:06:39,821 --> 00:06:44,105
আমার মনে হয় না আমি কোনো ছেলেকে
দিয়ে আমার মাসাজ করাতে পারবো।
115
00:06:44,133 --> 00:06:47,553
সত্যি? কাল রাতে তুমি এক্স বক্স খেলার সময়
আমি তোমার ঘাড়ে কী করছিলাম তাহলে?
116
00:06:48,927 --> 00:06:51,876
ভাই, আমি একনায়কতন্ত্রের মধ্যে আছি।
117
00:06:51,901 --> 00:06:55,971
“তোমাকে ছুটি কাটাতে হবে। তোমার অবশ্যই মজা
করতে হবে। তোমাকে জীবন উপভোগ করতে হবে।”
118
00:06:56,518 --> 00:07:00,494
আমার মনে হয় না একনায়কতন্ত্রের ব্যাপারে
তোমার খুব একটা ধারণা আছে।
119
00:07:00,760 --> 00:07:03,386
শেল্ডন, সবাই ছুটি নেয়।
120
00:07:03,411 --> 00:07:06,397
এক বার, রিচার্ড ফাইনম্যানকে
ছুটি নিতে বাধ্য করা হয়েছিল।
121
00:07:06,422 --> 00:07:09,626
কিন্তু উনি তার বদলে নিজের মনকে প্রসারিত
করে নতুন কিছু শিখেছিলেন।
122
00:07:09,651 --> 00:07:11,883
উনি ওনার বন্ধুর জীববিজ্ঞান ল্যাবে
কাজ করতে গেছিলেন।
123
00:07:11,908 --> 00:07:14,857
রিচার্ড ফাইনম্যান একজন বিখ্যাত
অ্যামেরিকান পদার্থবিদ ছিলেন…
124
00:07:14,882 --> 00:07:16,849
আর ম্যানহ্যাটন প্রজেক্টের অংশ ছিলেন।
125
00:07:16,987 --> 00:07:20,692
বিজ্ঞানের দুনিয়ায় সকলেই জানে রিচার্ড
ফাইনম্যান কে ছিলেন।
126
00:07:20,717 --> 00:07:22,432
হ্যাঁ, এখন তুমিও জানলে।
127
00:07:24,901 --> 00:07:30,888
ওহ, আমার একটা দারুণ বুদ্ধি এসেছে।
এমি জীববিজ্ঞানী।আমি ওর ল্যাবে কাজ করবো।
128
00:07:30,913 --> 00:07:33,332
এটা কি ফাইনম্যানের বুদ্ধিই হলো না?
129
00:07:33,357 --> 00:07:36,331
দশ সেকেন্ড আগেও তুমি ওনার নাম জানতে না,
আর এখন বিশেষজ্ঞ হয়ে গেছ একদম।
130
00:07:40,577 --> 00:07:41,936
-হেই।
-হেই।
131
00:07:41,970 --> 00:07:44,673
এসব তোমার লন্ড্রি?
এখানে ছয়টা জিনিস আছে মাত্র।
132
00:07:44,698 --> 00:07:46,247
আমার কাছে কোয়ার্টার নেই।
133
00:07:46,272 --> 00:07:49,203
তাই, আমি সারাদিন ধরে অন্য মানুষদের
লন্ড্রির মধ্যে নিজের জিনিস ভরছি।
134
00:07:49,450 --> 00:07:52,890
যদি তোমাকে একটা কথা বলি, তুমি
কাউকে বলবে না তো?
135
00:07:52,923 --> 00:07:55,179
আমি কী বলি তাতে কিছু যায় আসে না।
তুমি আমাকে এমনিতেও বলবে।
136
00:07:55,246 --> 00:07:58,423
কী…? এটা সত্যি না।
137
00:07:59,652 --> 00:08:01,734
বার্নাডেট সম্পত্তি দাবির চুক্তি চায়।
138
00:08:02,905 --> 00:08:04,171
ওয়াও।
139
00:08:04,285 --> 00:08:05,691
ওর কপাল খারাপ।
140
00:08:05,771 --> 00:08:09,363
যদি আমি কখনো সিনেমার বিখ্যাত নায়িকা
হয়ে যাই আর আমাদের বিয়ে হয়…
141
00:08:09,388 --> 00:08:12,258
-তুমি সম্পত্তি দাবির চুক্তি করাবে না?
-অবশ্যই না।
142
00:08:12,311 --> 00:08:14,636
যদি আমি বাচ্চাদের
সাথে বাসায় থাকি...
143
00:08:14,661 --> 00:08:18,078
আর তুমি শুটিং এ গিয়ে রায়ান
গস্লিং এর সাথে আমাকে ঠকাও...
144
00:08:18,838 --> 00:08:21,728
তাহলে লেনারডকে টাকা দিতেই হবে।
145
00:08:22,261 --> 00:08:25,985
তো, তুমি কি আমাদের বিয়ের
কথা ভাবো?
146
00:08:26,058 --> 00:08:27,799
আমি অনেক কিছুই ভাবি।
147
00:08:27,824 --> 00:08:30,594
আমি আমাদের বিয়ের কথা ভাবি,
আমাদের ব্রেকাপের কথা ভাবি।
148
00:08:30,619 --> 00:08:35,423
মাঝে মাঝে, ভাবি গত মাসে একটা মারসিডিসকে পার্কিং লটে
ধাক্কা মারার পরও কেন একটা নোট রাখলাম না...
149
00:08:35,448 --> 00:08:37,800
তারপর আমি এক গ্লাস ওয়াইন
খাওয়ার পর সেই চিন্তা চলে যায়।
150
00:08:38,093 --> 00:08:41,066
যত খুশি মজা করো,
কিন্তু তুমি এটা ভাবো।
151
00:08:41,091 --> 00:08:45,510
বেশ, একটা জিনিস বলে রাখি, যদি আমি
কখনো বিয়ে করি, ক্লিঙ্গনে আমন্ত্রন লেখা যাবে না।
152
00:08:45,670 --> 00:08:49,006
এমন ভাব নিয়ে ছেলে জোটানোয়
তোমাকে শুভ কামনা।
153
00:08:51,073 --> 00:08:56,216
ইশ, ইশ, এই ছুটির শুরুটা
চমৎকার ছিল।
154
00:08:56,321 --> 00:08:58,808
ফরমালডিহাইডের সুগন্ধ।
155
00:08:59,015 --> 00:09:01,568
সেন্ট্রিফিউজের পত পত আওয়াজ।
156
00:09:01,594 --> 00:09:05,857
দুর থেকে ব্যবচ্ছেদের জন্য
পাঠানো ল্যাবের প্রাণীদের ডাক।
157
00:09:05,930 --> 00:09:10,094
ভাই, আমি এখন থেকেই আমার
প্রানীপ্রেম গলে যাওয়া টের পাচ্ছি।
158
00:09:10,167 --> 00:09:13,554
আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কাজ করতে
উৎসুক। অনেক রোমান্টিক হবে।
159
00:09:13,762 --> 00:09:15,657
মুডটা নষ্ট করার জন্য ধন্যবাদ।
160
00:09:15,903 --> 00:09:20,619
আরে শেল্ডন, আমরা ম্যারি কিউরি আর তার
স্বামী, পিয়েরের মতো হতে পারি।
161
00:09:20,644 --> 00:09:23,038
যারা একে অপরের পাশাপাশি
কাজ করে জীবন কাটিয়েছে...
162
00:09:23,063 --> 00:09:26,170
তাদের ভালোবাসার আভা আর রেডিয়ামে
স্নান করেছিল যেটা পরে তাকেই মেরে ফেলে।
163
00:09:26,537 --> 00:09:30,745
বিউটি অ্যান্ড দা বিস্টের কাঁথা পুড়ি, এই
ভালোবাসার গল্প ডিজনীর বলা উচিৎ।
164
00:09:31,079 --> 00:09:34,394
আচ্ছা, আমরা কিভাবে শুরু করবো?
165
00:09:34,419 --> 00:09:38,032
হয়তো, কোনো জিন সংযুক্ত করবো।
একটা ভেড়ার ক্লোন বানাবো।
166
00:09:38,057 --> 00:09:41,185
হয়তো, কোনো ইঁদুরের পিঠে
মানুষের কান জন্মাবো।
167
00:09:41,210 --> 00:09:42,609
“হা হা, আমি ভয়ংকর।”
168
00:09:44,109 --> 00:09:47,921
আচ্ছা, আমি এখন মস্তিষ্কের স্টেমের
তন্তুবিন্যাস করবো।
169
00:09:47,950 --> 00:09:50,897
আর তুমি হাতে একটা স্পঞ্জ
নিয়ে নিজেকে কাজে লাগাও...
170
00:09:50,922 --> 00:09:52,593
আর ওই বিকার গুলো ধুয়ে ফেলো।
171
00:09:52,689 --> 00:09:56,106
বিকার ধোবো... ওহ, বুঝতে পারছি।
172
00:09:56,165 --> 00:09:59,975
নতুন নতুন পেয়ে একটু র্যাগিং। হ্যাঁ,
মাইক্রোস্কোপের ওপর জুতার পলিশ...
173
00:10:00,000 --> 00:10:01,555
বা আমার গ্রিলড স্যান্ডউইচে...
174
00:10:01,580 --> 00:10:04,459
পাগলা গরুর অসুখের জীবাণু আছে
কিনা খেয়াল রাখতে হবে।
175
00:10:04,554 --> 00:10:08,568
না, আমার শুধু ওই বিকারগুলো ধোঁয়া হলেই
চলবে। চলো, চলো, খরগোশের মতো দৌড়াও।
176
00:10:08,641 --> 00:10:12,288
মাফ করবে, তোমার ল্যাবে ডক্টর
শেল্ডন কুপার এসেছে।
177
00:10:12,313 --> 00:10:13,941
তুমি তাকে দিয়ে বাসন মাজাবে?
178
00:10:13,966 --> 00:10:17,023
এটা অনেকটা হাল্ককে আচারের
বয়াম খুলতে বলার মতো।
179
00:10:18,423 --> 00:10:22,286
শেল্ডন, তুমি আগে কখনো এরকম
ল্যাবে কাজ করো নি।
180
00:10:22,311 --> 00:10:24,681
জীববিজ্ঞানে তোমার কোনো
অভিজ্ঞতা নেই।
181
00:10:24,706 --> 00:10:27,197
আমার জীববিজ্ঞানে অনেক অভিজ্ঞতা আছে।
182
00:10:27,222 --> 00:10:29,849
আমি ১৯৯৮ সালে একটা
টমাগচি কিনেছিলাম...
183
00:10:29,874 --> 00:10:33,884
এবং এটা এখনো জীবিত।
চলো করি।
184
00:10:33,999 --> 00:10:36,646
(টমাগচি জাপানী এক ধরণের ভার্চুয়াল পোষা প্রাণী।)
185
00:10:40,492 --> 00:10:41,685
হাওয়ারড কোথায়?
186
00:10:41,752 --> 00:10:44,357
কোনো “হাই, রাজ” , “কেমন আছ, রাজ” না?
187
00:10:44,382 --> 00:10:46,776
সরাসরি সাদা চামড়ার বান্দা
কোথায় সেটা?
188
00:10:47,826 --> 00:10:49,077
দুঃখিত।
189
00:10:49,194 --> 00:10:53,537
তো, শোনো, আমি ওর ব্যাপারে একটা কথা
শুনেছি। তুমি কি গোপন রাখবে?
190
00:10:53,591 --> 00:10:56,645
পরচর্চা। যখন প্রথম এখানে এসেছিলাম...
191
00:10:56,670 --> 00:10:59,210
আমি ভাবতাম অ্যামেরিকানরা ওয়াটার
কুলারের কাছে ভালোই পরচর্চা করে।
192
00:10:59,235 --> 00:11:02,500
পরে আমি ওখানে এক মাস দাড়িয়ে ছিলাম,
কিন্তু একমাত্র যে পরচর্চা আমি শুনেছিলাম...
193
00:11:02,525 --> 00:11:05,305
তা হলো কোন অদ্ভুত লোক নাকি
ওয়াটার কুলারের কাছে ঘোরাফেরা করে।
194
00:11:06,475 --> 00:11:09,395
বার্নাডেট সম্পত্তি দাবির চুক্তিপত্র
করতে চায়।
195
00:11:09,441 --> 00:11:12,258
ওহ, দুর্ভাগ্য। ও তো কষ্ট পাবে।
196
00:11:12,283 --> 00:11:14,572
আমি জানি না এই পরিস্থিতিতে
কী করা উচিৎ।
197
00:11:14,597 --> 00:11:15,981
ওকে কি আগে বলে রাখবো?
198
00:11:16,006 --> 00:11:19,477
আমি তোমাকে সেই উপদেশ দেবো
যেটা টিভিতে ব্যাচেলরেরা যখন গোলাপ...
199
00:11:19,502 --> 00:11:21,513
হাতে এগিয়ে যায়, আমি
চিৎকার করে বলি।
200
00:11:22,607 --> 00:11:24,986
নিজের মনের কথা শোনো।
201
00:11:26,464 --> 00:11:28,389
এটা দেখো।
202
00:11:28,414 --> 00:11:32,079
এই রাইস ক্রিস্পি ট্রিটের
সাইজটা দেখো। একই দাম।
203
00:11:32,509 --> 00:11:35,422
এই, হাওরারড, তোমাকে একটা
কথা বলার আছে আমার।
204
00:11:35,489 --> 00:11:38,556
আমি জানি এটা আমার বিয়ের ডায়েটে
নেই। আমি পরোয়া করি না।
205
00:11:40,126 --> 00:11:46,488
না শোনো, আমি শুনেছি বার্নাডেট তোমাকে
সম্পত্তি দাবির চুক্তির কথা বলতে পারে।
206
00:11:47,326 --> 00:11:48,968
সম্পত্তির চুক্তি?
207
00:11:50,416 --> 00:11:51,543
ওয়াও।
208
00:11:51,870 --> 00:11:53,470
তুমি কী করবে?
209
00:11:54,068 --> 00:11:56,496
জানি না।
210
00:11:56,656 --> 00:11:58,740
নিজের মনের কথা শোনো।
211
00:12:04,634 --> 00:12:08,643
আচ্ছা, শোনো, এটা তেমন
বড় কিছু না।
212
00:12:08,710 --> 00:12:11,286
মানে, ও আমার থেকে বেশি
টাকা কামায়।
213
00:12:11,311 --> 00:12:14,880
ও নিশ্চয়ই ওর আর্থিক নিরাপত্তা
নিশ্চিত করতে চাইবে।
214
00:12:14,905 --> 00:12:18,016
-এটা যৌক্তিক।
-ভালো, এটা সুস্থ আচরণ।
215
00:12:18,041 --> 00:12:21,633
আসলে, আমাদের দুজনের জন্যেই
ভালো। আমারও রক্ষার মতো সম্পত্তি আছে।
216
00:12:21,658 --> 00:12:22,669
কী সেটা?
217
00:12:22,723 --> 00:12:25,746
বেশ, আমার দুর্লভ কিছু কমিক বই আছে।
218
00:12:25,771 --> 00:12:28,269
মানে, আমার ভেস্পার টাকাও
প্রায় শোধ হয়ে এসেছে।
219
00:12:28,402 --> 00:12:31,574
মা আর আমার জন্য সবথেকে ভালো মানের
দুটো কবরের জায়গা কেনা আছে...
220
00:12:31,599 --> 00:12:34,790
থ্রি’স কোম্পানীতে যে মিস্টার
রোপারের চরিত্র করেছিল, তার কাছেই।
221
00:12:35,295 --> 00:12:37,561
মিস্টার রোপার মারা গেছে?
222
00:12:39,131 --> 00:12:42,051
এটা এতো আকস্মিকভাবে কাউকে
বলা ঠিক না।
223
00:12:44,840 --> 00:12:46,213
এই নাও।
224
00:12:46,253 --> 00:12:50,861
এটাই এখন একমাত্র ল্যাব যেখানে দুটো
ডক্টরেট আর কার্ল সেগানের থেকে...
225
00:12:50,886 --> 00:12:53,541
রিস্ট্রেইনিং অর্ডার ধারী একটা
লোক বাসন মেজেছে।
226
00:12:54,375 --> 00:12:57,249
সাবানের দাগ। আবার ধোও।
227
00:12:57,368 --> 00:13:01,130
তুমি হাস্যকর কথা বলছ।
এগুলো ভালোমত পরিষ্কার করা।
228
00:13:01,250 --> 00:13:04,367
শেল্ডন, এই বিকারে সিফিলিসে মারা
যাওয়া একটা হাতির ...
229
00:13:04,392 --> 00:13:06,392
সেরিব্রোস্পাইনাল তরল ছিল।
230
00:13:06,459 --> 00:13:09,164
এটা যদি পরিষ্কার হয়ই,
তাহলে এটা থেকে পানি খাও।
231
00:13:15,475 --> 00:13:18,119
জীববিজ্ঞানীরা কর্কশ।
232
00:13:19,613 --> 00:13:23,499
হয়তো এই কাজটা তোমার দক্ষতার
সাথে মানানসই হবে।
233
00:13:23,524 --> 00:13:26,986
আমি চাই তুমি এই পেট্রি ডিশের
ব্যাকটেরিয়ার জননাঙ্গ গোনো।
234
00:13:27,011 --> 00:13:28,846
ওই ডিটারজেন্টে কিছু একটা
গন্ডগোল ছিল।
235
00:13:28,906 --> 00:13:32,503
অনেক বেশি বাবল হচ্ছিল।
আমিও নিশ্চিত তেমনটাই।
236
00:13:32,528 --> 00:13:35,715
আমি ওই সাবানের কোম্পানিকে কড়া
করে একটা চিঠি লিখবো ভাবছি।
237
00:13:35,768 --> 00:13:38,215
হ্যাঁ, ভালো। এখন
গোনা শুরু করো।
238
00:13:38,608 --> 00:13:41,071
জানো এই জায়গায় কী প্রয়োজন?
239
00:13:41,096 --> 00:13:43,232
পরামর্শের বক্স।
240
00:13:45,268 --> 00:13:49,291
৩৬৬, ৩৬৭।
241
00:13:49,391 --> 00:13:50,405
কেমন যাচ্ছে?
242
00:13:50,605 --> 00:13:52,992
গোনা কেমন হচ্ছে?
243
00:13:53,017 --> 00:13:54,776
আমি যখন কিন্ডার গার্টেনে ছিলাম...
244
00:13:54,801 --> 00:13:58,656
আমি স্কুলের ট্যালেন্ট শো এর জন্য
পাই এর হাজার পর্যন্ত মান আবৃত্তি করেছিলাম।
245
00:13:58,681 --> 00:14:01,883
- আমার ধারণা আমি এটা পারবো।
-দারুণ।
246
00:14:06,406 --> 00:14:08,626
আরে ধুর।
247
00:14:11,601 --> 00:14:12,763
এক।
248
00:14:14,036 --> 00:14:16,659
এসব অযৌক্তিক।
249
00:14:16,684 --> 00:14:19,096
তুমি আমাকে এসব কাজ দিচ্ছ
কারণ তুমি ভয় পাচ্ছ...
250
00:14:19,121 --> 00:14:22,179
যদি আমাকে অর্থবহ কিছু করতে দাও,
তাহলে আমি তোমাকে ছাড়িয়ে যাবো।
251
00:14:22,529 --> 00:14:25,031
তাই? তোমার তাই মনে হয়?
252
00:14:25,056 --> 00:14:26,449
হ্যাঁ, এটাই মনে হয়।
253
00:14:26,474 --> 00:14:29,003
আর আমি অনেক বুদ্ধিমান, কাজেই
এটা সত্যি হতেও পারে।
254
00:14:29,252 --> 00:14:33,832
এই, আমি স্নায়ুজীববিজ্ঞানের ফিল্ডে ১২
বছর ধরে ট্রেনিং নিচ্ছি।
255
00:14:33,857 --> 00:14:37,074
তুমি এখানে তিন ঘণ্টা হয় এসেছ আর তার
মধ্যে এক ঘণ্টা বাথরুমে কাটিয়েছ।
256
00:14:37,141 --> 00:14:42,201
বেশ, দুঃখিত, অপরিচিত টয়লেটে আমার
অভ্যস্ত হতে একটু সময় লাগে।
257
00:14:42,321 --> 00:14:47,264
শেল্ডন, আমি তোমাকে সবথেকে সহজ কাজগুলো দিয়েছি
আর তুমি একটাও ঠিকভাবে করতে পারো নি।
258
00:14:47,291 --> 00:14:49,556
হয়তো, তার কারণ আমি
চ্যালেঞ্জ পাচ্ছি না।
259
00:14:49,581 --> 00:14:51,841
এই একই কারণে আইনস্টাইনও
অংকে ফেল করেছিল।
260
00:14:51,866 --> 00:14:53,643
হয়তো অংকে বাবল বেশি হতো।
261
00:14:53,784 --> 00:14:57,307
তোমার মনে হয় তুমি মস্তিস্ক কাটাকুটি
করে বিজ্ঞান মারাচ্ছ?
262
00:14:57,332 --> 00:14:59,151
কুইজনো তেও ওরা এই কাজ পারে।
263
00:14:59,176 --> 00:15:02,340
সাথে সেটা টোস্ট ও করে দেয় আমার জন্য।
264
00:15:03,034 --> 00:15:04,892
আচ্ছা, পন্ডিত...
265
00:15:04,932 --> 00:15:08,866
আমি লোকাস সরেলিয়াস কাটতে যাচ্ছি,
যেটা প্রচন্ড সূক্ষ্ম কাজ।
266
00:15:09,090 --> 00:15:10,717
নাও ধরো।
267
00:15:12,450 --> 00:15:13,775
ঠিক আছে।
268
00:15:14,215 --> 00:15:17,751
আমি ছোটোখাটো ধূসর বস্তর
সাথে একেবারে অপরিচিত নই।
269
00:15:20,071 --> 00:15:27,934
লোকাস সরেলিয়াস।
270
00:15:28,014 --> 00:15:31,679
তুমি কাছাকাছি ই আছ। এটা কিন্তু
মস্তিস্কের মধ্যেই।
271
00:15:32,430 --> 00:15:36,603
আশা করি তোমার হাত স্থির। একটা
চুলের মতো চওড়া জিনিসটা।
272
00:15:36,628 --> 00:15:40,291
কিন্তু এটা তো কেবল জীববিজ্ঞান, কাজেই
তোমার মতো পন্ডিতের সমস্যা হওয়ার কথা না।
273
00:15:40,316 --> 00:15:44,324
মোটেই না। আমি তোমাকে জানাতে চাই, আমরা
পদার্থবিজ্ঞানে এতো ছোটো কণা নিয়ে কাজ...
274
00:15:44,349 --> 00:15:47,435
করি, যে ওরা লোকাস সরেলিয়াসের
স্বাস্থ্য নিয়ে ঠাট্টা করে।
275
00:15:47,822 --> 00:15:51,968
যেমন, যখন তোমার লোকাস
সরেলিয়াস বাড়িতে বসে থাকে...
276
00:15:51,993 --> 00:15:54,079
এটা বাড়ির পুরো জায়গা দখল করে রাখে।
277
00:15:59,218 --> 00:16:02,484
- আমরা কি নার্ভাস, ডক্টর কুপার?
-না।
278
00:16:02,558 --> 00:16:08,141
তুমি যেটা দেখছ তা হলো, একটা
মানুষ আত্মবিশ্বাসের জোরে কাঁপছে।
279
00:16:10,644 --> 00:16:14,228
লোকাস সরেলিয়াস থেকে কি
সাধারণত এরকম রক্ত পড়ে?
280
00:16:14,302 --> 00:16:17,320
না, কিন্তু তোমার বুড়ো আঙ্গুল থেকে পড়ে।
281
00:16:19,570 --> 00:16:21,540
ওহ, খোদা।
282
00:16:24,194 --> 00:16:27,242
হ্যাঁ, তুমি জীববিজ্ঞানী।
283
00:16:31,423 --> 00:16:33,478
তুমি এখানে কী করছ?
284
00:16:33,624 --> 00:16:35,826
আমি ছুটিতে।
285
00:16:35,872 --> 00:16:41,395
সামাজিক আচার অনুযায়ী আমার কোনো
স্থানীয় পানির পাইপে চুল ধোয়ার কথা।
286
00:16:42,395 --> 00:16:45,766
সামাজিক আচার ফালতু।
287
00:16:46,959 --> 00:16:48,986
তোমার বুড়ো আঙ্গুলে কী হয়েছে?
288
00:16:49,039 --> 00:16:51,745
হ্যাঁ, আমার হাতে আর পায়ে
দশটা করে আঙ্গুল আছে।
289
00:16:51,770 --> 00:16:55,807
যদি প্রত্যেকটার গল্প বলা শুরু করি,
তাহলে সারাদিন এখানে থাকতে হবে। বাদ দাও।
290
00:16:56,297 --> 00:16:58,074
আপনার জন্য কী আনবো?
291
00:16:58,160 --> 00:17:02,782
যেহেতু আমি ছুটিতে আছি, কজেই
পিনিয়া কোলাডা ভালোই হবে মনে হচ্ছে।
292
00:17:02,807 --> 00:17:05,625
বেশি করে আনারসের টুকরো,
অতিরিক্ত হুইপড ক্রিম...
293
00:17:05,650 --> 00:17:09,863
বেশি করে চেরি, অতিরিক্ত ছাতা,
আর রাম টা বাদ দেবেন।
294
00:17:10,570 --> 00:17:12,948
আমাকে এটা বেশি খেতে দিয়ো না।
295
00:17:13,357 --> 00:17:16,170
এই, তোমরা এখানে কী করছ?
296
00:17:16,204 --> 00:17:19,372
আমরা প্রাপ্তবয়স্ক।
আমরা বারে মদ খাই।
297
00:17:19,497 --> 00:17:21,760
না এবং না।
298
00:17:23,120 --> 00:17:26,092
তোমার আর বার্নাডেটের মধ্যে
সব ঠিক আছে?
299
00:17:26,117 --> 00:17:27,849
ওহ, হ্যাঁ, নিশ্চয়ই।
300
00:17:27,909 --> 00:17:31,607
-তুমি আর এমি? ঠিকঠাক?
-ওহ, ঠিকঠাকের থেকেও ভালো।
301
00:17:32,026 --> 00:17:36,565
তোমরা কি জানো ওরা কিন্তু ওদের সাথে যা ঘটে
সব আমাকে টেক্সট করে।
302
00:17:36,590 --> 00:17:38,399
আমি সম্পত্তি বন্টনের চুক্তি করছি না।
303
00:17:38,645 --> 00:17:43,529
ঠিকাছে, হাওয়ারড ওয়ালোউইজ, আমার কথা শোনো।
ও তোমার সামনে যা রাখবে তুমি সই করবে।
304
00:17:43,554 --> 00:17:45,330
কারণ তুমি পৃথিবীর সবথেকে ভাগ্যবান।
305
00:17:45,355 --> 00:17:47,934
যদি ওকে ছেড়ে দাও, আর কাউকে
পাওয়ার তোমার কোনো সম্ভাবনাই নেই।
306
00:17:47,959 --> 00:17:51,281
আর অন্য সব মেয়েদের পক্ষ থেকে, এটা
হবে না, আমাদের মিটিং হয়েছে।
307
00:17:52,448 --> 00:17:54,461
আর তুমি।
308
00:17:54,486 --> 00:17:57,423
এতো বড় ছেলে একটু রক্ত দেখে
অজ্ঞান হয়ে গেলে।
309
00:17:57,457 --> 00:18:01,966
মাফ করবে, এটা মোটামুটি যথেষ্ট
বড় ক্ষত। তুমি...
310
00:18:08,510 --> 00:18:11,639
এমি, এমি, এমি।
311
00:18:13,788 --> 00:18:15,133
কী চাও?
312
00:18:15,220 --> 00:18:20,361
আমি আশা করছিলাম তোমার ল্যাবে আমার
ছুটি কাটানো চালাতে পারি।
313
00:18:20,422 --> 00:18:23,399
যেহেতু, আমি পুরো সপ্তাহের জন্যই
বুক করেছিলাম।
314
00:18:24,165 --> 00:18:27,861
তোমার কি আসলেই মনে হয় গতকাল
এরকম ব্যবহারের পর তুমি...
315
00:18:27,886 --> 00:18:29,915
চট করে আবার ফিরে আসতে পারবে?
316
00:18:29,981 --> 00:18:34,959
আমি নিজের মধ্যে ছিলাম না।
আমার বুড়ো আঙ্গুল থেকে অনেক রক্ত গেছে।
317
00:18:36,358 --> 00:18:40,668
-এটা ক্ষমা চাওয়া না।
-এটা তোমার ভাবনা।
318
00:18:40,888 --> 00:18:43,331
আমি সত্যিকারের ক্ষমা চাই।
319
00:18:44,198 --> 00:18:49,209
-আমি দুঃখিত যে তুমি দেখতে...
-না।
320
00:18:49,909 --> 00:18:52,966
-যে আমার মেধা...
-না।
321
00:18:53,026 --> 00:18:56,113
-যে ওই সাবান...
-শেল্ডন।
322
00:18:58,829 --> 00:19:00,056
বেশ।
323
00:19:02,771 --> 00:19:04,481
দুঃখিত।
324
00:19:05,646 --> 00:19:07,562
ক্ষমা করলাম।
325
00:19:07,669 --> 00:19:09,449
এখন যদি থাকতে চাও...
326
00:19:09,474 --> 00:19:12,672
ওই বিকারগুলো দিয়ে শুরু করো।
ওগুলো কাল থেকে নোংরা।
327
00:19:15,546 --> 00:19:18,941
পরের বার, আমি এপকট যাবো।
(এপকট- ওয়াল্ট ডিজনীর একটা থিম পার্ক)
328
00:19:24,657 --> 00:19:26,877
তুমি কি আমার ওপর রাগ করেছ?
329
00:19:27,057 --> 00:19:29,397
না, রাগ করি নি।
330
00:19:29,422 --> 00:19:31,880
শুধু এইটুকুই যে তুমি আগে আমার কাছে...
331
00:19:31,905 --> 00:19:35,327
আসলে আমাকে আর আতেল শাঁখা
দিয়ে এটা শুনতে হতো না।
332
00:19:37,023 --> 00:19:39,256
তো, আমরা এখন কী করবো?
333
00:19:39,516 --> 00:19:44,154
-তুমি কি আসলেই সম্পত্তির চুক্তি করাতে চাও?
-আমি জানি না।
334
00:19:44,179 --> 00:19:46,457
আমার বাবা অনেক জোর করছে যদিও।
335
00:19:46,482 --> 00:19:48,521
আমি তোমার বাবার সাথে কথা বললে?
336
00:19:48,642 --> 00:19:50,690
- সরাসরি।
-সত্যি?
337
00:19:50,715 --> 00:19:53,289
-ওহ, দারুণ হবে তাহলে।
-বেশ।
338
00:19:53,776 --> 00:19:57,889
কয়েকটা বিষয়ে তোমাকে আগেভাগে
বলে রাখা উচিৎ।
339
00:19:58,102 --> 00:20:02,839
যদিও বাবা পুলিশ ফোর্স থেকে অবসর
নিয়েছে, কিন্তু এখনো সাথে বন্দুক রাখে।
340
00:20:03,072 --> 00:20:07,344
কিন্তু চিন্তা করো না, তোমাকে গুলি করবে না।
এমনি ফ্যাশনের জন্য আর কি।
341
00:20:08,210 --> 00:20:10,594
আচ্ছা।
342
00:20:10,619 --> 00:20:13,580
আর এমনি নিরাপত্তার জন্য,
যখন কথা বলবে।...
343
00:20:13,605 --> 00:20:17,174
জিমি কার্টার, বাগানের মালি,
বিদেশী, সমকামী, শন পেন,
344
00:20:17,199 --> 00:20:19,552
দ্বিতীয় ভ্যাটিক্যান, বন্দুক নিরাপত্তা,
অরগ্যানিক খাবার,
345
00:20:19,577 --> 00:20:22,071
হিটলারের মনোনীত নীতি,
পুনর্ব্যবহার, আর তুমি যে ইহুদি...
346
00:20:22,096 --> 00:20:23,749
এসব ব্যাপারে কথা বলবে না।
347
00:20:26,405 --> 00:20:30,702
বুঝলাম, বুঝলাম। তুমি কি আমাকে
এই লিস্ট টা ই-মেইল করতে পারবে?
348
00:20:31,289 --> 00:20:36,406
আচ্ছা, যেটা খেয়াল রাখতে হবে, যদি
তোমার ওপর চিৎকার করে, তাহলে ঠিকাছে।
349
00:20:36,431 --> 00:20:38,499
কিন্তু যদি সে হঠাৎ চুপ মেরে যায়,
350
00:20:38,524 --> 00:20:41,508
যত দ্রুত সম্ভব চোখের দিকে না তাকিয়ে
সেখান থেকে চলে আসবে।
351
00:20:42,015 --> 00:20:46,211
বরাবর লাইনে না, একটু এলোপাতাড়ি ভাবে।
352
00:20:48,666 --> 00:20:51,251
জানো, এতো তাড়া ও নেই।
353
00:20:51,276 --> 00:20:53,746
ওনার সাথে মে মাসে কথা
বললে কেমন হয়?
354
00:20:53,812 --> 00:20:56,786
মে তে তো তুমি আন্তর্জাতিক
মহাশুন্য স্টেশনে থাকবে।
355
00:20:57,133 --> 00:20:59,052
ওখানে ফোন আছে।
356
00:20:59,257 --> 00:21:01,964
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।