1
00:00:13,655 --> 00:00:17,476
-কী সমস্যা?
-জরুরী প্রস্তুতির ড্রিল।
2
00:00:17,501 --> 00:00:20,567
-ওহ, না। দয়া করো।
-হ্যাঁ, জানোই তো কিভাবে সবসময় হয়।
3
00:00:20,592 --> 00:00:22,881
বছরে চারবার, আমাদের তৎপরতা সক্রিয় রাখা।
4
00:00:22,906 --> 00:00:26,565
এবার, উঠে পড়ো, ঘুমকাতুরে।
শহরের অর্ধেক লোক এতক্ষণে মৃত হয়তো।
5
00:00:27,546 --> 00:00:30,584
আমার দরজার জন্য একটা লক কিনতে হবে।
6
00:00:30,683 --> 00:00:34,861
আমার ধারণা আজকে রাতের ড্রিল তোমার ভালো
লাগবে। আমি মজার করার চেষ্টা করেছি।
7
00:00:34,886 --> 00:00:39,937
এই প্রত্যেকটা কার্ডে সমস্ত সম্ভাব্য
দুর্যোগের বিস্তারিত দৃশ্যকল্প আছে।
8
00:00:39,962 --> 00:00:44,178
দাবানল থেকে শুরু করে
কানাডার অতর্কিতে হামলা পর্যন্ত।
9
00:00:45,048 --> 00:00:48,034
একটা বিপর্যয় বেছে নাও, যে কোনো।
10
00:00:48,301 --> 00:00:53,231
শেল্ডন, কানাডা ক্যালিফোর্নিয়ার ওপর
হামলা করবে না।
11
00:00:53,304 --> 00:00:57,408
হ্যাঁ, তাই? তোমার মনে হয় ওই ওয়াশিংটন আর অরিগনের
ভবঘুরেগুলো ওদের থামাতে পারবে?
12
00:00:59,365 --> 00:01:00,919
বেশ।
13
00:01:01,312 --> 00:01:08,922
ঠিকাছে, ৮.২ মাত্রার একটা ভুমিকম্প প্যাসাডিনার
শক্তিশালী ভবনগুলো গুড়িয়ে দিয়েছে,
14
00:01:08,947 --> 00:01:11,197
শহরে বাজ পড়ে আগুন ধরে গেছে,
15
00:01:11,222 --> 00:01:14,820
রাস্তায় রক্ত আর আহতদের কান্নার প্রতিধ্বনিতে
ভেসে যাচ্ছে।
16
00:01:14,845 --> 00:01:18,829
ওহ, মারাত্মক হয়েছে। এবার, তোমার হেলমেট
আর নিরাপত্তার ভেস্ট পরে নাও।
17
00:01:18,854 --> 00:01:24,816
ওহ, সেই। আমাকে আরও একটা রাত আমাদের
বাসার সামনে গ্রামের লোকের মতো পোশাক পরে কাটাতে হবে।
18
00:01:25,083 --> 00:01:31,246
তুমি প্রতি তিনমাসেই এক কৌতুকটা বলো, কিন্তু আমি এখনো
এর মানে বুঝলাম না। লেনারড, দাঁড়াও।
19
00:01:31,271 --> 00:01:34,009
-তুমি কী করছ?
-জানি না। আমি কী করছি?
20
00:01:34,089 --> 00:01:38,505
তোমার চারপাশে দেখো, চারপাশে মিথ্যেমিথ্যি
কাচ পড়ে রয়েছে।
21
00:01:38,585 --> 00:01:44,389
আসলেই? তুমি পায়ের প্যাড ছাড়াই রণক্ষেত্রে যাবে?
তোমার ব্যাপার।
22
00:01:45,222 --> 00:01:48,625
ওহ, না। মিথ্যেমিথ্যি পরের ঝাকুনি।
23
00:01:49,718 --> 00:01:52,905
ঠিক এই কারণে আমরা শক্ত হ্যাট পরি।
24
00:01:57,198 --> 00:02:00,112
S05E15- The Friendship Contraction
25
00:02:17,113 --> 00:02:19,879
এটা দেখো, প্রেস রিলিজ। নাসা থেকে।
26
00:02:19,933 --> 00:02:24,555
“এই বসন্তে এক্সপেডিশন ৩১ আন্তর্জাতিক মহাশুন্য
স্টেশনের দিক রওয়ানা দেবে।
27
00:02:24,580 --> 00:02:30,746
যাত্রী দলের মধ্যে আছেন, কমান্ডার টম “টম্বো”
জন্সন, মহাকাশচারী মাইক “সুপারনোভা” নোভাচেলিক…
28
00:02:30,771 --> 00:02:33,686
এবং যানের ভার বিশেষজ্ঞ হাওয়ারড ওয়ালোউইজ।”
29
00:02:34,024 --> 00:02:37,472
এটা সরাসরি আমার সিনেগগের নিজস্ব
সংবাদ সংকলনে যাবে।
(সিনেগগঃ ইহুদিদের উপাসনালয়)
30
00:02:37,544 --> 00:02:43,047
যদি তুমি মহাকাশচারী হও, তোমারো একটা
সুন্দর ডাকনাম থাকা উচিৎ।
31
00:02:43,072 --> 00:02:45,833
আমার নিতে হবে না। অন্যদের আমাকে
নাম দিতে হবে।
32
00:02:45,884 --> 00:02:49,473
ওহ, আমার যদি হতো, তাহলে বাদামী
ডায়নামাইট নিতাম আমি।
33
00:02:49,820 --> 00:02:55,369
তুমি কি শুনতে পাচ্ছ না? অন্য মহাকাশচারীদের তোমাকে
ডাকনাম দিতে হবে।
34
00:02:55,403 --> 00:02:59,040
তুমি কি আমাকে দেখছ না?
আমি বাদামী ডায়নামাইট।
35
00:03:00,986 --> 00:03:04,122
তুমি কফিতে ছয়টা চিনির প্যাকেট
ঢালছ কেন?
36
00:03:04,169 --> 00:03:08,339
কারণ ক্যাফেটেরিয়ায় মেথামফেটামিনের ছোটো
প্যাকেট রাখে না।
37
00:03:08,533 --> 00:03:11,159
কাল রাতে জরুরী ড্রিল ছিল, তাই না?
38
00:03:11,239 --> 00:03:14,629
-কেমন করেছ?
-আমি তোমাকে বলছি ও ঠিক কিরকম করেছে।
39
00:03:14,715 --> 00:03:19,659
“তৎপরতাঃ অসন্তোষজনক।
নির্দেশ পালনঃ নেই বললেই চলে।
40
00:03:19,692 --> 00:03:22,244
অ্যাটিটিউডঃ একটু বেশিই।
41
00:03:22,342 --> 00:03:27,499
সব মিলিয়ে, ও খুব সম্ভব জলন্ত আগুনে পুড়ে
শুধু মরেই নি…
42
00:03:27,524 --> 00:03:32,004
সাথে ওর একটানা ঘ্যানঘ্যানানি অতি
অবশ্যই বাকি সবার দিন খারাপ করেছে।
43
00:03:32,570 --> 00:03:36,954
আচ্ছা শোনো, আমি এত ক্লান্ত যে ঠিকমতো
চিন্তাও করতে পারছি না। আমি বাসায় যাচ্ছি।
44
00:03:36,987 --> 00:03:39,987
তোমরা কেউ কি পরে এই তারছেড়াকে বাসায়
পৌঁছে দিতে পারবে?
45
00:03:40,012 --> 00:03:43,641
তুমি বাসায় যেতে পারবে না। তোমার আমাকে চারটায়
দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
46
00:03:43,666 --> 00:03:46,987
-ওহ, তুমি কি বাসে করে ডাক্তারের কাছে যেতে পারবে না?
-অবশ্যই পারবো।
47
00:03:47,012 --> 00:03:50,856
আসলে অ্যাানাস্থেশিয়ার প্রভাব নিয়ে ফেরার পথে
আসল সমস্যা।
48
00:03:50,881 --> 00:03:53,310
দুই বছর আগে, গভীরভাবে মাড়ি
পরিষ্কার করার পর…
49
00:03:53,335 --> 00:03:57,863
ভেবেছিলাম আমি বাসে উঠেছি, কিন্তু কিভাবে যেন
ম্যাক্সিকোর পথে একটা মদের জাহাজ পার্টিতে চলে গেছিলাম।
50
00:03:59,292 --> 00:04:04,100
-তোমার মুখ অবশ করিয়ে পরিষ্কার করেছে?
-হ্যাঁ, করতে হয়েছে। আমি কামড়াই।
51
00:04:04,220 --> 00:04:09,369
আচ্ছা, যাই হোক। শেল্ডন, আমি ক্লান্ত। আমি তোমাকে
দাঁতের ডাক্তারের কাছে নিতে পারবো না।
52
00:04:09,394 --> 00:04:13,645
ভুল স্যার, ভুল। রুমমেট চুক্তির
37B অনুচ্ছেদ অনুযায়ী,
53
00:04:13,670 --> 00:04:17,230
নানারকম কর্তব্যের মধ্যে, তুমি আমাকে
দাঁতের ডাক্তারের কাছে নিতে বাধ্য।
54
00:04:17,255 --> 00:04:22,633
দেখেছ? এই যে, “সন্দেহজনক দুগ্ধ পণ্য
নিশ্চিত করার জন্য গন্ধ শুকে দেখা" এর পর।
55
00:04:23,092 --> 00:04:27,363
ভাই শোনো, আমি রুমমেট
চুক্তির ওপর বিরক্ত।
56
00:04:28,544 --> 00:04:33,066
এটা হাস্যকর। আমি তোমার রুমমেট,
তোমার ড্রাইভার না।
57
00:04:33,091 --> 00:04:34,945
প্যাসাডিনার মডেল ট্রেনের দোকান…
58
00:04:34,970 --> 00:04:38,407
এর প্রয়োজনের থেকে বড় হয়ে গেছে বলে
তোমাকে গতকাল গার্ডেন গ্রুভের…
59
00:04:38,432 --> 00:04:42,291
মডেল ট্রেনের দোকানে নিয়ে যাওয়ার থেকে
আমার ভালো কিছু করার ছিল।
60
00:04:42,471 --> 00:04:45,510
আরে বড় হয়েছে। যে কাউকে জিজ্ঞেস করে দেখো।
61
00:04:45,577 --> 00:04:48,357
আমার যায় আসে না। মাথা ঘামানো শেষ।
62
00:04:48,382 --> 00:04:53,151
দাঁড়াও, তুমি কি বলছ তুমি ২০৯ ধারা
আহ্বান করতে চাও?
63
00:04:53,176 --> 00:04:56,895
আমি এটা কী জানি না, কিন্তু এটা করলে যদি
আমি বাসায় গিয়ে ঘুমাতে পারি, তাহলে, হ্যাঁ।
64
00:04:56,929 --> 00:05:00,451
ভালো করে ভেবে বলো। ২০৯ ধারা আমাদের
বন্ধুত্বকে বাতিল করে…
65
00:05:00,476 --> 00:05:03,290
এবং রুমমেট চুক্তির অপরিহার্য অংশের
রেখাচিত্র অঙ্কন করে।
66
00:05:03,315 --> 00:05:06,625
আমাদের একে অপরের প্রতি দায়িত্ব হবে
শুধুমাত্র ভাড়া, আনুসাঙ্গিক খরচ…
67
00:05:06,650 --> 00:05:10,202
আর দেখা হলে চিবুক নাড়িয়ে শুধু আমরা
একে অপরকে চিনি এটা বোঝানো।
68
00:05:10,227 --> 00:05:11,367
কী অবস্থা?
69
00:05:14,591 --> 00:05:16,882
কোথায় সাইন করতে হবে?
70
00:05:18,729 --> 00:05:21,315
এখানে। আঙ্গুল দিয়ে করো।
71
00:05:21,768 --> 00:05:23,770
-নাও, করলাম।
-ঠিক আছে।
72
00:05:23,867 --> 00:05:28,730
ব্যস। আমরা এখন থেকে সঙ্গী নই, দোস্ত বা
যাই বলো না কেন।
73
00:05:28,755 --> 00:05:30,831
আমরা এখন কেবলই পরিচিত।
74
00:05:30,892 --> 00:05:34,582
টয় স্টরির সংলাপ মাজাঘষা করে বললে,
“তুমি আমার মধ্যে বন্ধু পাও নি।”
75
00:05:34,948 --> 00:05:39,872
-আমি বাসায় গিয়ে একটা ঘুম দেবো।
-হ্যাঁ, বেশ, এমন কাউকে বলো যে মাথা ঘামায় এটাতে।
76
00:05:42,179 --> 00:05:44,348
আমি আজকে নাসার খবরে বেশ অধীর হয়ে গেছি।
77
00:05:44,373 --> 00:05:49,532
আগামী সপ্তাহে অরিয়েন্টেশন আর শূন্য-মাধ্যাকর্ষণে
বর্জনের ড্রিলের জন্য আমি হিউস্টন যাচ্ছি।
78
00:05:49,838 --> 00:05:53,894
-এর মানে কী?
-ও মহাশুন্যে হাগু করা শিখতে যাচ্ছে।
79
00:05:54,928 --> 00:05:58,298
“পড বে ডোরস খোলো, হ্যাল”
(২০০১: এ স্পেস ওডিসি)
80
00:05:59,165 --> 00:06:02,962
হয়তো তোমার ডাকনাম বাদামী
ডায়নামাইট হওয়া উচিৎ।
81
00:06:05,977 --> 00:06:09,764
হ্যালো, প্রিয় বন্ধুগণ। আর ডক্টর হফস্ট্যাডার।
82
00:06:10,861 --> 00:06:12,738
কী অবস্থা?
83
00:06:13,915 --> 00:06:14,995
কী অবস্থা?
84
00:06:15,501 --> 00:06:17,062
ক্ষমা চাইছি।
85
00:06:17,087 --> 00:06:21,534
আরও আগেই আসতাম, কিন্তু বাস অন্য লোক ওঠানোর
জন্য বারবার থামছিল।
86
00:06:22,002 --> 00:06:24,385
তোমার জন্য একটা ডামপ্লিং রেখেছি।
87
00:06:24,410 --> 00:06:26,438
ওহ, আমার জন্য তোমার চিন্তা সত্যিই মর্মস্পর্শী।
88
00:06:26,463 --> 00:06:29,455
এর সুফল তুমি হাতেনাতে পাবে যদি আমাকে কালকে
দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাও।
89
00:06:29,635 --> 00:06:34,211
দুঃখিত, শেল্ডন। আমি ব্যস্ত। আমি আমার আসক্তি
গবেষণার একদম মাঝে রয়েছি।
90
00:06:34,236 --> 00:06:38,132
আমার ল্যাবে মাদকাসক্ত বানরে ভর্তি, আর কালকে
আমরা ওগুলোকে অডোলস বিয়ার ধরাবো।
91
00:06:38,597 --> 00:06:43,152
তুমি আমার গার্লফ্রেন্ড আর তুমি আমার সমস্ত
চাহিদা পূরণ করবে না?
92
00:06:43,177 --> 00:06:45,528
ওহ, কোথায় গেলো সেই জাদু?
93
00:06:46,048 --> 00:06:49,021
শেল্ডন, গার্লফ্রেন্ডরা ওসব করার জন্য না।
94
00:06:49,094 --> 00:06:52,258
অবশ্য, তারা যে জন্য, সেই দরকারেও তুমি ব্যবহার
করছ না, কাজেই আমি কী জানি?
95
00:06:58,686 --> 00:07:04,363
হাওয়ারডের আমাকে ওর শপিং, দাঁতের ডাক্তারের
কাছে আনা নেয়া বা ওর ড্রাই ক্লিনিং করার জন্য লাগে না, তাই না?
96
00:07:04,388 --> 00:07:07,276
অবশ্যই। কিন্তু যদি মায়ের শক্তি ফুরিয়ে যায়…
97
00:07:07,301 --> 00:07:08,620
তখন তোমার পালা।
98
00:07:08,724 --> 00:07:14,977
বেশ, যদি এমি খুব বেশি ব্যস্ত থাকে, তাহলে তোমরা বাকিরা
আমার জীবন সহজ করার সুযোগ পাচ্ছ…
99
00:07:15,002 --> 00:07:18,188
আমার সৃতি-কথায় তোমাদের সম্পর্কে একটা
পাদটীকা নিশ্চিত করে, যাতে লেখা…
100
00:07:18,213 --> 00:07:20,746
থাকবে, তোমাদের স্বাগতম, মানবজাতি।
101
00:07:20,806 --> 00:07:25,322
ঠিকাছে, তোমরা যেই যেই কাজ করতে চাও, সেগুলো
শোনার সময় শুধু চিৎকার করলেই হবে।
102
00:07:25,468 --> 00:07:27,039
দাঁতের ডাক্তার।
103
00:07:30,023 --> 00:07:33,383
আচ্ছা, ওটাতে পরে ফিরে আসা যাবে।
104
00:07:33,437 --> 00:07:38,417
কে আমাকে বুধবার সকালে আমার আনুষ্ঠানিক প্রোগ্রামে
পরার জুতায় নতুন হিল লাগাতে নিয়ে যাবে?
105
00:07:41,740 --> 00:07:43,797
কেউ আছ?
106
00:07:43,964 --> 00:07:45,716
এটা কিন্তু চিৎকার করার মতোই কাজ।
107
00:07:45,883 --> 00:07:48,969
ঠিকাছে, চর্মরোগ বিশেষজ্ঞ।
108
00:07:50,952 --> 00:07:52,828
অ্যালার্জি বিশেষজ্ঞ।
109
00:07:54,285 --> 00:07:55,953
পায়ের ডাক্তার?
110
00:07:57,603 --> 00:07:58,896
সেলুন?
111
00:07:59,032 --> 00:08:01,482
আচ্ছা, আচ্ছা, মজার একটা আছে।
112
00:08:01,507 --> 00:08:06,644
আমার একটা নতুন ছবির ফ্রেম লাগবে। সাথে আমার
সত্যিই সুইডিশ মিটবল খেতে ইচ্ছা করছে।
113
00:08:06,669 --> 00:08:09,448
কে আমার সাথে আইকিয়া তে একটা
দিন কাটাতে ইচ্ছুক?
(আইকিয়া-> একটি সুইডিশ আসবাবপত্রের দোকান)
114
00:08:11,212 --> 00:08:13,186
-ওদের মিটবল খেতে ভালো।
-কী?
115
00:08:13,211 --> 00:08:14,512
কিছু না, কিছু না।
116
00:08:17,468 --> 00:08:18,921
হ্যালো, স্টুয়ার্ট।
117
00:08:18,982 --> 00:08:21,865
ওহ, হেই, শেল্ডন… কিছু খুঁজতে
সাহায্য করতে পারি?
118
00:08:21,945 --> 00:08:24,632
না, এমনি বাসায় বসে ছিলাম…
119
00:08:24,657 --> 00:08:28,348
ভাবলাম আমার নবম প্রিয় মানুষের খোঁজ খবর
নিলে হয়তো ভালো হবে।
120
00:08:28,815 --> 00:08:31,351
-নবম?
-এক ধাপ এগিয়েছ।
121
00:08:31,651 --> 00:08:35,599
আমার সোমালিয়ান পত্রবন্ধু কে
জলদস্যুরা অপহরণ করেছে।
122
00:08:36,554 --> 00:08:39,467
তো, কেমন আছ?
123
00:08:39,567 --> 00:08:43,146
বেশি ভালো না। আমার মনোরোগ
বিশেষজ্ঞ আত্মহত্যা করেছে…
124
00:08:43,480 --> 00:08:46,526
আর চিঠিতে আমার দোষ দিয়ে গেছে।
125
00:08:48,182 --> 00:08:50,353
দারুণ, দারুণ।
126
00:08:51,629 --> 00:08:56,498
তো, তোমার পরিবারে কী চলছে?
তোমার মা কেমন আছে? উনি কি জীবিত?
127
00:08:56,631 --> 00:08:57,805
হ্যাঁ।
128
00:08:57,858 --> 00:09:01,472
-তোমার বাবা। জীবিত?
-হ্যাঁ।
129
00:09:01,585 --> 00:09:05,460
-দাদা দাদী, নানা নানী? ওনারা জীবিত?
-না।
130
00:09:05,507 --> 00:09:07,222
ওহ, ওনাদের হারানোয় আমি দুঃখিত।
131
00:09:07,442 --> 00:09:12,888
আনন্দের কথা হচ্ছে, আজকে বিকালে আমার দাঁত
পরিষ্কার করার অ্যাপয়েন্টমেন্ট আছে।
132
00:09:12,948 --> 00:09:16,072
আমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে তুমি
কী বলো, বন্ধু?
133
00:09:16,579 --> 00:09:19,761
দুঃখিত, তুমি চাও আমি তোমাকে
দাঁতের দাক্তারের কাছে নিয়ে যাই?
134
00:09:19,808 --> 00:09:22,421
হ্যাঁ, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না…
135
00:09:22,446 --> 00:09:27,859
কিন্তু এই ধরণের কাজের মাধ্যমে একজন বন্ধু তালিকার
আট নম্বরে উঠে আসতে পারে।
136
00:09:27,998 --> 00:09:31,241
শেল্ডন, আমি কাজ করছি। আমি তোমাকে
দাঁতের ডাক্তারের কাছে নিতে পারবো না।
137
00:09:31,294 --> 00:09:36,798
তাছাড়া, আমি প্রচন্ড গুরুত্বের সাথে কথাটা বলছি,
আমি তোমাকে ডাক্তারের কাছে নিতে চাই না।
138
00:09:37,011 --> 00:09:40,447
একটা বন্ধুর দরকারের সময় সাহায্য
করতে পারবে না, তাই তো?
139
00:09:40,547 --> 00:09:43,083
বুঝতে পারছি তোমার মনোরোগ চিকিৎসকের
ওপর দিয়ে কী গেছে।
140
00:09:47,421 --> 00:09:50,882
ওহ ওহ, আমরা যদি তোমার মহাকাশ্চারীর
ডাকনাম দেই…
141
00:09:50,907 --> 00:09:53,545
হাওয়ারড “বাজ” ওয়ালোউইজ।
142
00:09:54,305 --> 00:09:58,049
বাজ দিতে পারবে না, ওটা নেয়া হয়ে গেছে।
143
00:09:58,135 --> 00:10:00,434
বাজ লাইটইয়ার তো সত্যিকারের না।
144
00:10:03,584 --> 00:10:06,111
না, সেটার কথা বলছি না।
145
00:10:06,145 --> 00:10:10,766
আচ্ছা, বাজ নিজে যখন ভাবতো
ও আসল, সেই সময়কার কথা বলছ?
146
00:10:11,808 --> 00:10:13,101
না।
147
00:10:13,484 --> 00:10:18,577
আচ্ছা, ওহ, “ক্র্যাশ” কেমন হয়?
হাওয়ারড “ক্র্যাশ” ওয়ালোউইজ।
148
00:10:18,929 --> 00:10:24,875
চমৎকার। মহাকাশ্চারীরা ক্র্যাশ নামের একজনের সাথে
মহাশুন্যে নিজেদের ঢিল মারতে চাইবে।
149
00:10:25,373 --> 00:10:29,709
ঠিকাছে, আচ্ছা… আচ্ছা, রকেট ম্যান
কেমন হয়?
150
00:10:31,012 --> 00:10:34,199
খারাপ না। হাওয়ারড রকেট ম্যান
ওয়ালোউইজ।
151
00:10:34,292 --> 00:10:37,456
হ্যাঁ, চমৎকার। কিন্তু আমি তো বললাম,
আমি আমার ডাকনাম বাছতে পারবো না।
152
00:10:37,481 --> 00:10:39,414
অন্য মহাকাশচারীদের থেকে আসতে হবে।
153
00:10:39,488 --> 00:10:41,684
হয়তো ওদেরকে এই নাম ভাবার
জন্য কিছু উপায় থাকতে পারে।
154
00:10:41,854 --> 00:10:43,050
কিভাবে?
155
00:10:43,137 --> 00:10:45,969
একবার, আমি একটা ডাঙ্কেন ইয়ো-ইয়ো
নিয়ে ঘুরতাম…
156
00:10:45,994 --> 00:10:48,287
এই আশায় যে বাকি ছেলেরা আমাকে ডাঙ্কেন
নামে ডাকবে।
157
00:10:49,050 --> 00:10:53,153
-কাজ হয়েছিল?
-না, ওরা আমাকে পরে মোজা-মুখ ডাকতো।
158
00:10:53,884 --> 00:10:57,961
কারণ ওরা আমার ইয়ো-ইয়ো কেড়ে নিয়ে আমার
মুখে ওদের মোজা ঢুকিয়ে দিয়েছিল।
159
00:10:59,449 --> 00:11:05,363
আচ্ছা, আমরা যদি তোমার রিংটোনে রকেট
ম্যান সেভ করি…
160
00:11:05,388 --> 00:11:09,487
আর পরের বার ওদের সাথে কথা বলার সময়, আমি
তোমাকে কল দিলাম পরে ওরা শুনলো।
161
00:11:09,587 --> 00:11:11,914
খুব খারাপ পরিকল্পনা না।
162
00:11:11,939 --> 00:11:14,770
ওরা আমাকে এমনি এমনি বাদামী
ডায়নামাইট বলে না।
163
00:11:17,844 --> 00:11:19,512
-কী অবস্থা?
-কী অবস্থা?
164
00:11:20,320 --> 00:11:22,957
তুমি কি দাঁতের ডাক্তারের কাছে যেতে পেরেছ?
165
00:11:22,982 --> 00:11:28,011
দরকার নেই। আমি একটা সার্ভিস পেয়েছি, ওরা দাঁত পরিষ্কার
করার জন্য বাসায় ভ্যান পাঠায়।
166
00:11:28,064 --> 00:11:30,227
বেশিরভাগ সময় কুকুরদের করে…
167
00:11:31,560 --> 00:11:35,004
কিন্তু ফোনের লোকটাকে
উদার মনে হলো।
168
00:11:35,077 --> 00:11:40,117
ঠিকাছে, শেল্ডন, যদি তোমার আমাকে দাঁতের ডাক্তারের
কাছে যাওয়ার জন্য লাগে, আমি নিয়ে যাবো।
169
00:11:40,175 --> 00:11:42,875
তুমি কি এটা বলছ যে অবশেষে তোমার
চোখ খুলেছে…
170
00:11:42,900 --> 00:11:47,705
আর রুমমেট চুক্তি আগে যেই পর্যায়ে ছিল,
সেই পর্যায়ে আবার নিতে চাও?
171
00:11:47,730 --> 00:11:52,504
অবশ্যই, যদি তুমি মেনে নাও যে তুমি নিজে চলতে অক্ষম
একজন ত্রিশ বছর বয়সী লোক।
172
00:11:52,555 --> 00:11:55,673
মোজা-মুখ বক্সিং এ ওকে ধরাশায়ী করেছে।
173
00:11:56,233 --> 00:12:00,485
আমি এই ধরণের কিছুই মেনে নেবো না।
এখন, যদি ক্ষমা করো…
174
00:12:00,510 --> 00:12:05,007
আমার দাঁতের ডাক্তারকে ফোন দিয়ে জানতে হবে সাথে
আমি চুলে শ্যাম্পু আর নখ কাটাতে পারবো কিনা।
175
00:12:07,190 --> 00:12:14,940
(ডনার পার্টি ৮৭ জনের একটি দল যারা ১৮৪৭ সালে ট্রেনে করে স্প্রিংফিল্ড থেকে ক্যালিফোর্নিয়া আসার সময় তুষারপাতের কারণে প্রায় এক বছর নেভাডায় আটকে থাকে। পরবর্তীতে খাবার সংকটের কারণে তারা নরখাদকে পরিণত হয়, এবং যাত্রীরা একে অপরকে খাওয়া শুরু করে।)
176
00:12:15,910 --> 00:12:19,865
-ওহ, যাক। তোমাদেরও কারেন্ট গেছে।
-এখানে ভালোর কী হলো?
177
00:12:19,919 --> 00:12:24,390
গত মাসে, আমি ইলেক্ট্রিক কোম্পানীকে একটা
স্টারবাকসের গিফট কার্ড, ক্ষমা চেয়ে চিঠি…
178
00:12:24,415 --> 00:12:26,923
আর ব্রা পরে আমার কয়েকটা ছবি পাঠিয়েছিলাম।
179
00:12:27,975 --> 00:12:31,885
পাওয়ার চলে গেছে। পাওয়ার আউটের
নীতি বাস্তবায়ন করছি।
180
00:12:32,051 --> 00:12:36,928
তোমার মেঝেতে আঁকা অন্ধকারে জ্বলা সব জরুরী বের
হওয়ার পথ নির্দেশগুলোর কী হলো?
181
00:12:36,953 --> 00:12:38,994
ওহ, ওগুলোতে ক্যান্সার হওয়ার চরম
ঝুঁকি ছিল।
182
00:12:39,061 --> 00:12:44,353
যাইহোক, কপাল খারাপ যে তুমি আর আমার বন্ধুত্বের
সুবিধা পাওয়ার অধিকারী নেই।
183
00:12:44,378 --> 00:12:48,116
কারণ, আমি এরকম জরুরী পরিস্থিতি
মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকি।
184
00:12:48,141 --> 00:12:50,625
প্লিজ, এই লাইটে কিছু দেখার
চেষ্টা কোরো না।
185
00:12:50,779 --> 00:12:52,625
এটা তোমার জন্য না।
186
00:12:52,952 --> 00:12:56,869
আরে কারেন্ট গেছে, আমি নিশ্চিত
যে কোনো সময়ে চলে আসবে।
187
00:12:56,894 --> 00:13:00,905
আর আমি নিশ্চিত ডনার পার্টির কোনো এক বোকাচন্দ্র
বলেছিল তুষারপাত যে কোনো দিন থেমে যাবে।
188
00:13:01,699 --> 00:13:05,154
আমি ভাবতে চাই যে
ওকেই আগে খাওয়া হয়েছিল।
189
00:13:06,161 --> 00:13:07,913
আমার বাসায় মোমবাতি আছে।
190
00:13:07,938 --> 00:13:11,448
মোমবাতি? অন্ধকারে? পাগল নাকি তুমি?
আগুন লাগার ঝুকি থাকে।
191
00:13:11,473 --> 00:13:15,879
না, প্যাসাডিনা পানি আর পাওয়ার সেবা গ্লো স্টিককে
অনেক বেশি নিরাপদ বলে।
192
00:13:16,441 --> 00:13:18,819
তুমি ওটাকে গ্লো স্টিক বলছ?
193
00:13:23,599 --> 00:13:26,189
গ্লো স্টিক হচ্ছে এটা।
194
00:13:26,882 --> 00:13:28,382
এসো, যাওয়া যাক।
195
00:13:28,422 --> 00:13:30,435
যাওয়ার আগে এটা অন্তত ভাবো,
196
00:13:30,460 --> 00:13:34,201
আমার কিন্তু শুধু আমাদের এই পুরো বিনোদনের
যাবতীয় সব সিস্টেম চালানোর থেকে…
197
00:13:34,226 --> 00:13:36,749
অনেক বেশি ডিপ সাইকেল মেরিন
ব্যাটারি সোর্স ই আছে তাই না…
198
00:13:36,774 --> 00:13:41,400
আমার কাছে বিবিসি র রেড ডোয়ার্ফের পুরো
৬১ টা এপিসোড আছে।
199
00:13:41,487 --> 00:13:44,083
সাথে ফিডেল ফ্যাডেল।
200
00:13:44,176 --> 00:13:48,930
সব তোমার যদি শুধু তুমি রুমমেট চুক্তিকে আগের
জায়গায় নিয়ে যেতে রাজি হও।
201
00:13:48,957 --> 00:13:52,573
আমার কাছে ওয়াইন আর আমাদের ফাটানোর
মতো কিছু বাবল র্যাপ আছে।
202
00:13:56,750 --> 00:14:02,406
ও ফেরত আসবে। অন্ধকারে ওয়াইন আর মেয়েমানুষ।
ও জন্মের একঘেয়েমিতে ভুগবে।
203
00:14:04,639 --> 00:14:06,930
ওয়াইন আর বাবল র্যাপের উদ্দেশ্যে।
204
00:14:08,370 --> 00:14:13,463
আর শেল্ডনকে ওর বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে
ওর হিসুকে পানিতে রুপান্তরিত…
205
00:14:13,488 --> 00:14:15,734
করতে দেখতে হয় নি এই উদ্দেশ্যেও।
206
00:14:16,175 --> 00:14:21,075
জানো, গার্লস স্কাউটে, ট্যামি ডিনিশা বলেছিল পায়ের লম্বা
মোজা দিয়ে নাকি এটা করা যায়।
207
00:14:21,348 --> 00:14:23,565
ভাই, কী ভুল যে ছিল।
208
00:14:25,258 --> 00:14:27,784
যাইহোক, তুমি চুমোচুমি করবে?
209
00:14:28,025 --> 00:14:33,081
আমি ভেবেছিলাম যেহেতু আমাদের সম্পর্ক বেটা টেস্টে
আছে, তুমি ধীরে আগাতে চাও।
210
00:14:33,188 --> 00:14:35,785
আচ্ছা। তুমি কি ধীরে চুমোচুমি করবে?
211
00:14:36,498 --> 00:14:42,156
আমি এত ধীরে যেতে পারি যে তোমার
মনে হবে তোমার মুখের ভেতর শামুক হাঁটছে।
212
00:14:46,448 --> 00:14:50,437
তোমার কপাল ভালো যে এখন এর
থেকে ভালো কিছু করার নেই।
213
00:14:52,330 --> 00:14:55,789
-মাফ করবে, লেনারড।
-তুমি কবে থেকে ঠকঠক করো না?
214
00:14:55,814 --> 00:14:57,581
এটাই তোমার একমাত্র ভালো গুণ।
215
00:14:57,714 --> 00:15:02,448
সামাজিক ভদ্রতা এখন স্থগিত, লেনারড।
আমরা জরুরী সংকটের মধ্যে আছি।
216
00:15:02,501 --> 00:15:05,554
পুরো পৃথিবী অন্ধকার অশান্তিতে
নিমজ্জিত হয়ে গেছে।
217
00:15:05,579 --> 00:15:08,145
অনাচার এবং বর্বরতাই
আজকের দিনের আইন।
218
00:15:08,886 --> 00:15:11,995
-বেশ, কী হয়েছে?
-আমি স্মোর বানাচ্ছি।
219
00:15:12,239 --> 00:15:16,975
তোমাকে সতর্ক করতে এলাম যদি তুমি আবার ক্যারামেল
দেয়া মার্শ্মেলোর গন্ধ পাও আর ভাবো যে কাছের…
220
00:15:17,000 --> 00:15:19,028
কোনো ক্যান্ডি ফ্যাক্টোরিতে আগুন ধরে গেছে।
221
00:15:19,113 --> 00:15:21,634
-স্মোর্স, না? ভালোই তো।
-হ্যাঁ।
222
00:15:21,668 --> 00:15:27,066
অথবা, আমাদের দুজনের জন্যই ভালো যদি তুমি এখানে
সাইন করে রুমমেট চুক্তিকে প্রতিষ্ঠিত করো।
223
00:15:27,139 --> 00:15:28,455
না, ধন্যবাদ। আমি ঠিকাছি।
224
00:15:28,526 --> 00:15:29,631
তাই?
225
00:15:29,744 --> 00:15:34,132
আচ্ছা, সেই ক্ষেত্রে, আমি
একাই স্মোর্স খাবো।
226
00:15:34,218 --> 00:15:37,026
আর পরে আরও খাবো।
227
00:15:40,844 --> 00:15:42,220
একা একা।
228
00:15:44,348 --> 00:15:45,783
আরে ওকে “অও” কোরো না তো।
229
00:15:45,808 --> 00:15:47,041
ও নিজের ওপরেই এনেছে এসব।
230
00:15:47,066 --> 00:15:49,437
-কিন্তু ও দুঃখ পাচ্ছে।
-না, ও পাগল।
231
00:15:49,462 --> 00:15:52,619
মাঝেমাঝে পাগলামি দুঃখের মতো লাগে,
যাতে তোমাকে ভুলিয়ে আগের জায়গায় নেয়া যায়।
232
00:15:54,233 --> 00:15:57,326
আমার মনে হয় ও ওর ছোটো বন্ধুকে মিস করছে।
233
00:15:58,906 --> 00:16:00,004
বেশ।
234
00:16:00,164 --> 00:16:05,878
কিন্তু আমার কথা মনে রেখো, এই হতাশাজনক ফালতু
টিনেজারদের চুমোচুমির অধ্যয় এখনো শেষ হয় নি।
235
00:16:15,259 --> 00:16:17,894
তুমি না বললে, মোমবাতি বিপদজনক।
236
00:16:17,985 --> 00:16:19,622
এটা বান্সেন বার্নার।
237
00:16:20,726 --> 00:16:23,812
আমি বিজ্ঞানী। আমি জানি আমি কী করছি।
238
00:16:24,505 --> 00:16:26,611
ধুর।
239
00:16:31,460 --> 00:16:35,527
ওহ, এই পানিটুকু বানাতে
আমার এক গ্যালন পেশাব লেগেছে।
240
00:16:38,272 --> 00:16:43,294
শোনো, শেল্ডন, এসব হাস্যকর। আমি বুঝতে পারছি না
কেন আমরা বন্ধু হয়ে থাকতে পারবো না।
241
00:16:43,319 --> 00:16:46,112
আমি সানন্দে তোমাকে সব জায়গায়
নিয়ে যাওয়া বা সাহায্য করতে চাই।
242
00:16:46,137 --> 00:16:48,925
আমি এসব একটা হাস্যকর চুক্তিতে
কেবল আছে বলে করতে চাই না।
243
00:16:49,004 --> 00:16:52,751
-তুমি কী প্রস্তাব দিচ্ছ?
-যে আমরা আগের জায়গায় ফিরে যাই।
244
00:16:52,776 --> 00:16:56,474
কিন্তু আমি যখন তোমার জন্য কিছু করবো,
তখন একটু কৃতজ্ঞতা দেখিয়ো।
245
00:16:56,579 --> 00:16:58,456
সেটা কিভাবে করবো?
246
00:16:59,471 --> 00:17:03,217
-“ধন্যবাদ” বলবে।
-প্রত্যেক বার?
247
00:17:04,991 --> 00:17:07,277
পাগলামি না অন্তত।
248
00:17:07,521 --> 00:17:09,516
বিপরীত প্রস্তাবনা।
249
00:17:09,563 --> 00:17:13,505
আমরা এটা যোগ করে রুমমেট চুক্তি
পুণরায় প্রতিষ্ঠিত করি যেঃ
250
00:17:13,530 --> 00:17:18,486
মাদার’স ডে, ফাদার’স ডে এসবের
মতো বছরের একটা দিন…
251
00:17:18,511 --> 00:17:22,683
বাছাই করে আমরা আমার জীবনে
তোমার সব অবদান উৎযাপন করবো।
252
00:17:22,716 --> 00:17:25,774
আসল আর তোমার বানানো, সব।
253
00:17:26,381 --> 00:17:29,163
আমরা এটাকে লেনারড’স ডে বলতে পারি।
254
00:17:30,386 --> 00:17:32,519
শুনতে তো ভালোই লাগছে।
255
00:17:32,612 --> 00:17:35,792
লাগাই স্বাভাবিক, এটার সব কিছুই তোমাকে
ঘিরে, যেমনটা সবসময় হয়।
256
00:17:35,925 --> 00:17:41,410
ওহ, ঈশ্বরকে ধন্যবাদ। আমার মনে হয় না আর এক গ্লাস পানি
বানানোর মতো মালামাল আমার মধ্যে আর আছে।
257
00:17:41,490 --> 00:17:44,677
তো আমি কি লেনারড’স ডে তে
বিছানায় নাস্তা পাবো?
258
00:17:44,730 --> 00:17:46,983
-না।
-তোমার জায়গায় বসতে পারবো?
259
00:17:47,008 --> 00:17:49,826
-না।
-থারমোস্ট্যাট নিয়ন্ত্রণ করতে পারবো?
260
00:17:49,851 --> 00:17:51,962
-না।
-কার্ড পাবো?
261
00:17:51,987 --> 00:17:53,729
অবশ্যই কার্ড পাবে।
262
00:17:54,042 --> 00:17:56,072
লেনারড’স ডে বলে কথা।
263
00:17:56,312 --> 00:18:00,609
এই শোনো, বিল্ডিং ম্যানেজার বলেছে, কারেন্ট
যাওয়ার কারণ নাকি …
264
00:18:00,634 --> 00:18:04,016
কেউ একজন বেইসমেন্টে গিয়ে মেইন ব্রেকার
সুইচ টেনে দিয়েছিল।
265
00:18:07,355 --> 00:18:08,731
সতি?
266
00:18:09,606 --> 00:18:11,858
কে করেছে বলে মনে হয়, শেল্ডন?
267
00:18:12,658 --> 00:18:14,958
আমি জানি না।
268
00:18:16,185 --> 00:18:21,851
কিন্তু যেই ওই রহস্যজনক লোক হোক না কেন,
তোমার তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকা উচিৎ…
269
00:18:21,876 --> 00:18:24,564
কারণ তাকে ছাড়া আজকে
লেনারড’স ডে হতো না।
270
00:18:25,630 --> 00:18:27,444
লেনারড’স ডে?
271
00:18:27,469 --> 00:18:29,821
চাপ নেই, ওকে একটা খসখসে
কার্ড দিয়ো, তাহলেই হবে।
272
00:18:34,192 --> 00:18:36,301
ঠিক আছে, আমার রিংটোন পরীক্ষা করো।
273
00:18:41,746 --> 00:18:45,848
-গানটা আসলেই সুন্দর।
-হ্যাঁ, এই কারণেই সে স্যার এল্টন জন।
274
00:18:45,873 --> 00:18:49,412
ওরা “তুমি যাওয়ার আগে আমাকে জাগিয়ে দিয়ো” লেখার
জন্য কাউকে সম্মানসূচক শিরোনাম দেয় না।
275
00:18:50,781 --> 00:18:53,765
হাওয়ারড, তুমি কি নাস্তা খেতে আসছ?
276
00:18:53,797 --> 00:18:58,068
মা,আমি তো বললাম, আমার নাসার সাথে
ভিডিও কনফারেন্স আছে। বলেছি তো জ্বালিয়ো না।
277
00:18:58,093 --> 00:19:01,141
ওহ, জনাব গুরুত্বপুর্ণ মহাকাশ্চারীর কথা শোনো।
278
00:19:01,166 --> 00:19:04,491
হ্যাঁ, দয় করে জনাব গুরুত্বপুর্ণ
মহাকাশ্চারীর কথা শোনো!
279
00:19:09,094 --> 00:19:11,207
এই। সুপ্রভাত।
280
00:19:11,254 --> 00:19:13,736
হেই, হাওয়ারড। এতো সকালে ওঠার
জন্য ধন্যবাদ।
281
00:19:13,794 --> 00:19:16,178
সমস্যা নেই, ডক্টর ম্যাসিমিনো।
282
00:19:16,263 --> 00:19:18,114
এখানে আমাকে সবাই ম্যাস ডাকে।
283
00:19:18,139 --> 00:19:23,037
ম্যাস। বেশ সুন্দর ডাকনাম, কারণ
গতি সমান ভর গুণ ত্বরণ।
284
00:19:23,177 --> 00:19:26,179
হ্যাঁ। এটা ম্যাসিমিনোর সংক্ষেপ রুপ।
285
00:19:27,906 --> 00:19:31,323
যাইহোক, আজকের সকালের
পরিকল্পনা হচ্ছে সমস্ত…
286
00:19:31,923 --> 00:19:34,294
দুঃখিত, আমার ফোন।
287
00:19:35,148 --> 00:19:37,294
ওটা কী? রকেট ম্যান নাকি?
288
00:19:37,321 --> 00:19:41,171
হ্যাঁ, এটা আমার রিংটোন। বলতে গেলে রকেট
ম্যান আমার প্রিয় গান।
289
00:19:41,518 --> 00:19:45,667
হাওয়ারড, তোমার ফ্রুট লুপস
সিরিয়াল নেতিয়ে যাচ্ছে!
290
00:19:47,247 --> 00:19:49,272
এখন না!
291
00:19:49,390 --> 00:19:52,702
-এটা কে?
-আমার মা, দুঃখিত।
292
00:19:52,810 --> 00:19:55,427
ব্যাপার না, ফ্রুট লুপস।
293
00:19:56,555 --> 00:19:59,781
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।